[{"id":1,"verses":[{"id":1,"translation":"পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।"},{"id":2,"translation":"সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।"},{"id":3,"translation":"পরম করুণাময়, অতি দয়ালু।"},{"id":4,"translation":"বিচার দিবসের মালিক।"},{"id":5,"translation":"আমরা আপনারই ‘ইবাদাত করি এবং আপনার নিকটই সাহায্য চাই।"},{"id":6,"translation":"আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।"},{"id":7,"translation":"তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন। তাদের পথ নয়, যাদের ওপর আপনার ক্রোধ- নিপতিত হয়েছে এবং যারা (খ্রিস্টান) পথভ্রষ্ট হয়ে গেছে।(১)\n যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি, যারা পথভ্রষ্টও নয়।","footnotes":"(১) ইয়াহূদী ও খ্রিস্টানদের পথে নয়।"}]},{"id":2,"verses":[{"id":1,"translation":"আলিফ্ -লাম্- মীম।(১)","footnotes":"(১)এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"এই (আল-কুরআন) সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। মুত্তাকীদের জন্য হিদায়াত।"},{"id":3,"translation":"যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় করে।"},{"id":4,"translation":"আর যারা ঈমান আনে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তার ওপর এবং যা তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতি। আর আখিরাতের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস করে।"},{"id":5,"translation":"তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই সফলকাম।"},{"id":6,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে, তাদের জন্য সমান, তুমি তাদেরকে সতর্ক কর বা না কর, তারা ঈমান আনবে না।"},{"id":7,"translation":"আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে (অবাধ্যতার) আবরণ। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।"},{"id":8,"translation":"আর মানুষের মধ্যে কিছু লোক রয়েছে, যারা বলে, ‘ আমরা আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি ঈমান এনেছি’; অথচ তারা মু’মিন নয়।"},{"id":9,"translation":"তারা আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, বস্তুত তারা নিজদেরকে ব্যতীত কাউকে ধোঁকা দিচ্ছে না; অথচ তারা তা বুঝে না।"},{"id":10,"translation":"তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি, আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। আর তারা যে মিথ্যা বলত, তাদের জন্য রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":11,"translation":"আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা পৃথিবীতে ফ্যাসাদসৃষ্টি করো না’, তখন তারা বলে, ‘আমরা তো শুধু সংশোধনকারী’।"},{"id":12,"translation":"সাবধান! তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী; কিন্তু তারা তা অনুধাবন করে না।"},{"id":13,"translation":"আর যখন তাদেরকে বলা হয়, ‘লোকেরা (সাহাবীরা) যেরূপ ঈমান এনেছে’, তোমরা তাদের মত ঈমান আনো’ তখন তারা বলে, ‘আমরা কি ঈমান আনব যেমন নির্বোধেরা ঈমান এনেছে’? সাবধান! নিশ্চয় তারাই নির্বোধ; কিন্তু তারা জানে না।"},{"id":14,"translation":"আর যখন তারা (মুনাফিকরা) মু’মিনদের সাথে মিলিত হয়, তখন বলে ‘আমরা ঈমান এনেছি’ এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। আমরা তো তাদের সাথে কেবল উপহাসকারী’।"},{"id":15,"translation":"আল্লাহও তাদের উপহাসের জবাব দেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরে বেড়ানোর অবকাশ দেন।"},{"id":16,"translation":"এরাই তারা, যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তাই তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হিদায়াতপ্রাপ্ত নয়।"},{"id":17,"translation":"তাদের উপমা হলো ঐ ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালালো। তারপর আগুন যখন তার চারপাশ আলোকিত করল, তখন আল্লাহ তাদের জ্যোতি কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে, তারা কিছুই দেখতে পায় না।"},{"id":18,"translation":"তারা বধির, বোবা ও অন্ধ। কাজেই তারা (বিভ্রান্ত পথ হতে) ফিরে আসবে না।"},{"id":19,"translation":"অথবা (তাদের উপমা হচ্ছে) আকাশ হতে মুষলধারে বৃষ্টির ন্যায়, যাতে রয়েছে অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যুভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে রাখে। আর আল্লাহ সবদিক থেকে কাফিরদেরকে পরিবেষ্টন করে রেখেছেন।"},{"id":20,"translation":"বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়ার উপক্রম করে । যখনই তাদের সামনে আলো উদ্ভাসিত করে, তখন তারা পথ চলতে থাকে। আর যখন তাদের উপর অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছে করলে, তাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি নিয়ে নিতে পারেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।"},{"id":21,"translation":"হে মানবজাতি! তোমরা তোমাদের সেই রবের ‘ইবাদাত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পারো।"},{"id":22,"translation":"যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে ছাদ বানিয়েছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনেও কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না।"},{"id":23,"translation":"আর আমি আমার বান্দার উপর যা নাযিল করেছি, তোমরা সে বিষয়ে যদি সন্দেহে থাকো, তবে তোমরা তার অনুরূপ একটি সূরাহ ) নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী-সাহায্যকারীদেরকে ডাক; যদি তোমরাসত্যবাদী হও।"},{"id":24,"translation":"অতএব যদি তোমরা করতে না পারো, আর তোমরা তা কখনই পারবে না, তাহলে তোমরা সে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্যে প্রস্তুত করে রাখা হয়েছে ।"},{"id":25,"translation":"আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, (হে নবী,) তুমি তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্যে রয়েছে জান্নাতসমূহ, যার নিম্নদেশে নদ-নদী প্রবাহিত। যখনই তাদেরকে সেখানে ফলফলাদি জীবিকা হিসেবে দেয়া হবে তখনই তারা বলবে, ‘এ ধরনের ফলই ইতঃপূর্বে আমাদেরকে জীবিকা হিসেবে দেওয়া হয়েছিলো। আর তাদেরকে দুনিয়ার ফলের সাদৃশ্যপূর্ণ ফলফলাদিই দেয়া হবে। সেখানে তাদের জন্যে রয়েছে পবিত্র সঙ্গিনী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে ।"},{"id":26,"translation":"নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে, এটি তাদের রবের পক্ষ হতে ) সত্য। কিন্তু যারা কুফুরি করেছে তারা বলে যে, আল্লাহ কী উদ্দেশ্যে এ উপমা পেশ করছেন? এর দ্বারা অনেককেই তিনি বিপথগামী করেন, আবার অনেককেই হিদায়াত দান করেন। আর তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে এর দ্বারা বিপথগামী করেন না।"},{"id":27,"translation":"যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আর যে (আত্মীয়তার) সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আল্লাহ আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত।"},{"id":28,"translation":"তোমরা কীভাবে আল্লাহর সাথে কুফরি করছ? অথচ তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবিত করেছেন। আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন ও পুনরায় জীবিত করবেন, তারপর তাঁরই দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।"},{"id":29,"translation":"তিনিই জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করলেন এবং সেটাকে সাত আসমানে বিন্যস্ত করলেন। আর তিনি সর্ব বিষয়ে সবিশেষ অবগত।"},{"id":30,"translation":"(আর স্মরণ করুন) যখন আপনার রব ফিরিশতাদের বললেন: ‘নিশ্চয় আমি জমিনে খলীফাহ সৃষ্টি করতে যাচ্ছি’। জবাবে তারা বলল: ‘আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আর আমরাই তো আপনার সপ্রশংস তাসবীহ পাঠ করছি এবং পবিত্রতা ঘোষণা করছি । তিনি বললেন: ‘নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না’।"},{"id":31,"translation":"আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলো ফিরিশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন: ‘তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও; যদি তোমরা সত্যবাদী হও’।"},{"id":32,"translation":"তারা বলল: ‘আপনি পবিত্র মহান! আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোন জ্ঞানই নেই। নিশ্চয় আপনিই মহাজ্ঞানী, মহা প্রজ্ঞাময়।’"},{"id":33,"translation":"তিনি বললেন: ‘ হে আদম ! তাদেরকে এসবের নাম বলে দাও’। অতঃপর সে ) যখন তাদেরকে সেসবের নাম বলল, তখন তিনি বললেন: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয় আমি আসমানসমূহ ও জমিনের গায়িবের বিষয় অবগত আছি। আমি আরও জানি তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো।’"},{"id":34,"translation":"যখন আমি ফিরিশতাদের বললাম: আদমকে সাজদাহ করো। তখন ইবলিস ছাড়া সকলেই সাজদাহ করলো। সে অস্বীকার করলো ও অহংকার করলো। আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো।"},{"id":35,"translation":"আর আমি বললাম: ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যে আহার কর; কিন্তু এই গাছটির কাছে যেয়ো না; তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":36,"translation":"অত:পর শয়তান সেখান (জান্নাত) থেকে তাদের দুজনের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিলো সেখান থেকে তাদেরকে বের করে দিলো। আমি বললাম: ‘তোমরা তোমরা একে অন্যের শত্রু। আর পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে কিছু দিনের বসবাস ও জীবনোপকরণ।’"},{"id":37,"translation":"অত:পর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলো। ফলে আল্লাহ তার তাওবাহ কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবাহ কবুলকারী, অতি দয়ালু।"},{"id":38,"translation":"আমি বললাম: ‘তোমরা সকলে এখান থেকে (পৃথিবীতে) নেমে যাও। অত:পর যখনই আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হিদায়াত আসবে, তখন যারাই আমার হিদায়াত অনুসরণ করবে, তাদের কোনো ভয়ও থাকবে না এবং তারা চিন্তিতও হবে না।’"},{"id":39,"translation":"আর যারা কুফরী করবে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।"},{"id":40,"translation":"হে বানূ ইসরাঈল! তোমরা আমার সে নি‘আমতের কথা স্মরণ কর, যা আমি তোমাদেরকে দান করেছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ কর, তাহলে আমিও তোমাদের সঙ্গে আমার কৃত অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমাকেই ভয় কর।"},{"id":41,"translation":"আর আমি (মুহাম্মাদের প্রতি) যা নাযিল করেছি তোমরা তার ওপর ঈমান আনো। এটা তোমাদের কাছে যা আছে (তাওরাত ) তার সত্যতা প্রমাণকারী। আর তোমরা এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না । আর তোমরা শুধু আমাকেই ভয় কর।"},{"id":42,"translation":"আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না।"},{"id":43,"translation":"আর তোমরা সালাত কায়িম করো, যাকাত প্রদান করো এবং রুকূ‘কারীদের সাথে রুকূ‘ করো ।"},{"id":44,"translation":"তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ দিচ্ছ, আর নিজেদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা আল্লাহর কিতাব (তাওরাত) তিলাওয়াত কর। তোমরা কি বুঝ না?"},{"id":45,"translation":"আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও । নিশ্চয় তা বিনীত-অনুগত ছাড়া অন্যদের জন্যে অবশ্যই কঠিন।"},{"id":46,"translation":"যারা বিশ্বাস করে যে, নিশ্চয় তারা তাদের রবের সাথে সাক্ষাত করবে এবং নিশ্চয় তারা তাঁরই কাছে ফিরে যাবে।"},{"id":47,"translation":"হে বানূ ইসরাঈল! আমার সে নি‘আমাতের কথা স্মরণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। আর নিশ্চয় আমি বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।"},{"id":48,"translation":"আর তোমরা সে দিনকে ভয় কর, যেদিন কেউ কারো কোন কাজে আসবে না। আর কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারও কাছ থেকে কোন বিনিময় গ্রহণ হবে না। আর সেদিন তারা সাহায্যপ্রাপ্তও হবে না।"},{"id":49,"translation":"(আর স্মরণ কর) যখন আমি তোমাদেরকে ফির‘আউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করতো। তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতো এবং তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা।"},{"id":50,"translation":"(আর স্মরণ করো) যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম। অত:পর আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম এবং ফির‘আউনের দলকে ডুবিয়ে দিয়েছিলাম; আর তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখছিলে।"},{"id":51,"translation":"(আর স্মরণ করো) যখন আমি মূসার সাথে চল্লিশ রাতের অঙ্গীকার করেছিলাম। এরপর তোমরা গরুর বাছুরকে গ্রহণ করেছিলে; আর তোমরা তো যালিম।"},{"id":52,"translation":"এরপর আমি তোমাদেরকে (তাওবার পরে) ক্ষমা করেছি, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।"},{"id":53,"translation":"(আর স্মরণ করো) যখন আমি মূসাকে দিয়েছিলাম সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কিতাব, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।"},{"id":54,"translation":"(আর স্মরণ করো) যখন মূসা স্বীয় জাতির লোকদের বললো: ‘হে আমার জাতি! গো-বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি জুলুম করেছ। কাজেই তোমরা নিজেদেরকে হত্যা করে তোমাদের স্রষ্টার কাছে তাওবাহ কর। তোমাদের স্রষ্টার কাছে এটাই তোমাদের জন্য কল্যাণকর। তখন তিনি তোমাদের তাওবাহ কবুল করে নিবেন। অবশ্যই তিনি তাওবাহ কবুলকারী -ক্ষমাশীল, পরম দয়ালু।'"},{"id":55,"translation":"(আর স্মরণ কর) যখন তোমরা বলেছিলে: ‘হে মূসা ! আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করব না।’ ফলে আকস্মিক বজ্রপাত হলো, যা তোমরা নিজেরাই প্রত্যক্ষ করছিলে।"},{"id":56,"translation":"কিন্তু তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞ হও।"},{"id":57,"translation":"আর আমি তোমাদের উপর মেঘমালা দিয়ে ছায়া দিলাম এবং তোমাদের প্রতি প্রেরণ করলাম মান্না ও সালওয়া।তোমরা সে পবিত্র জীবিকা থেকে আহার কর, যা আমি তোমাদেরকে রিযক দিয়েছি। আর তারা আমার প্রতি যুলম করেনি; বরং তারা নিজেরাই নিজেদের প্রতি যুলম করেছিল।"},{"id":58,"translation":"(আর স্মরণ করো) যখন আমি বললাম: এই জনপদে প্রবেশ করো এবং তা হতে যাইচ্ছা স্বচ্ছন্দে আহার করো। তবে শহরের মূল দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো। আর বলো: হিত্তাতুন ‘ক্ষমা চাই’। তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করবো। আর অচিরেই আমি সৎকর্মশীলদেরকে আমার অনুগ্রহ বাড়িয়ে দিবো।"},{"id":59,"translation":"কিন্তু যারা যালিম তারা তাদের শিখিয়ে দেয়া কথাটি পরিবর্তন করে তার স্থলে অন্য কথা বলল। ফলে আমি যালিমদের প্রতি তাদের অবাধ্যতার কারণে আকাশ হতে শাস্তি নাযিল করলাম।"},{"id":60,"translation":"(আরো স্মরণ করো ) যখন মূসা তার জাতির জন্য (তীহের মরু প্রান্তরে) পানি চাইলেন। আমি বললাম: ‘তুমি লাঠি দ্বারা পাথরে আঘাত করো।’ ফলে তা হতে বারোটি ঝর্ণাধারা প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র নিজ নিজ পানি সংগ্রহের স্থান জেনে নিলো। ‘আল্লাহর দেয়া জীবিকা হতে তোমরা খাও এবং পান করো, তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করোনা।’"},{"id":61,"translation":"(আর স্মরণ করো) যখন তোমরা বললে: ‘হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্যধারণ করব না। সুতরাং আপনি আমাদের জন্য আপনার রবের নিকট দু‘আ করুন, যেন তিনি আমাদের জন্য জমিন থেকে শাক-সবজি, কাঁকুড় , রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করেন। তখন মূসা তাদেরকে বললো: ‘তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে তোমরা অন্য কোন শহরে অবতরণ কর, তোমরা যা চাও, সেখানে তা আছে।’ অবশেষে তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য আপতিত হলো এবং তারা আল্লাহর গজবের শিকার হলো। এটা এ জন্য যে , তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করতো। তাদের এই পরিণতি এ কারণে যে, তারা নাফরমানি করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত।"},{"id":62,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে, আর ইয়াহূদী , নাসারা ও সাবিঈরা, যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার । আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":63,"translation":"(আর স্মরণ করো) যখন আমি তোমাদের ওপর তূর পর্বত তুলে ধরে তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম; ‘আমি তোমাদেরকে যা দিলাম দৃঢ়তার সাথে তা গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণে রাখ, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার।’"},{"id":64,"translation":"কিন্তু এরপরেও তোমরা মুখ ফিরিয়ে \n নিলে। অত:পর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে।"},{"id":65,"translation":"আর তোমাদের মধ্যে যারা শনিবারের (মৎস্য শিকার নিষিদ্ধ) প্রসঙ্গে সীমালঙ্ঘন করেছিলো তাদের বিষয়টি তোমরা অবশ্যই জানো। আমি তদেরকে বলেছিলাম: ‘তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও।’"},{"id":66,"translation":"আর আমি এ ঘটনাকে তাদের সমকালীন ও পরবর্তীদের জন্যে একটা শিক্ষনীয় দৃষ্টান্ত এবং তা মুত্তাকীদের জন্য উপদেশস্বরূপ করেছি।"},{"id":67,"translation":"(আর স্মরণ করো) যখন মূসা তার জাতিকে বললো: ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাভি যবহ করার আদেশ দিচ্ছেন।’ তখন তারা বলল: ‘তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো?’ মূসা জবাবে বললো: ‘আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।’"},{"id":68,"translation":"তারা (মূসাকে) বলল: ‘তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো, তিনি যেন আমাদেরকে গাভিটি কেমন হবে’ তা সুস্পষ্ট করে জানিয়ে দেন। সে বললো: ‘আল্লাহ বলছেন, সেটা এমন গাভী, যা অতি বৃদ্ধও নয়, অল্পবয়স্কও নয়; মধ্যবয়সী। অত:এব তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করো।’"},{"id":69,"translation":"তারা বলল: ‘ তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো , তিনি যেন আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দেন, গাভিটির রং কী হবে?’ সে বললো, ‘আল্লাহ বলেছেন, সেটা হলুদ বর্ণের গাভি, উজ্জ্বল গাঢ় হলুদ রংবিশিষ্ট, যা দর্শকদের মুগ্ধ করে।’"},{"id":70,"translation":"তারা বলল: ‘তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো, তিনি যেন আমাদেরকে সুস্পষ্ট করে জানিয়ে দেন, গাভিটি কেমন হবে? নিশ্চয় গাভিটির সম্পর্কে আমরা সংশয়ে আছি । আর আল্লাহ ইচ্ছে করলে নিশ্চয় আমরা সঠিক (গাভি)টির সন্ধান পাবো।’"},{"id":71,"translation":"সে (মূসা) বললো: ‘আল্লাহ বলেছেন,‘ সেটা এমন এক গাভি, যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ-সবল ও নিখুঁত গাভি।’ তারা বলল: ‘এবার তুমি সঠিক বর্ণনা নিয়ে এসেছো।’ অবশেষে তারা সেটাকে যবহ করলো; যদিও তারা তা (যবহ) করতে প্রস্তুত ছিলো না।"},{"id":72,"translation":"(আর স্মরণ করো) যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অত:পর তোমরা পরস্পরের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছিলে। আর তোমরা যা গোপন করেছিলে আল্লাহ ছিলেন তা ব্যক্তকারী।"},{"id":73,"translation":"আমি বললাম: ‘এর (যবহকৃত গাভির) কোন অংশ দিয়ে তাকে আঘাত করো।’ এমনিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তাঁর নিদর্শনাবলি দেখিয়ে থাকেন, যাতে তোমরা অনুধাবন করতে পার।"},{"id":74,"translation":"এরপরেও তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেলো, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন। অথচ কোন কোন পাথর তো এমন যা থেকে নদী-নালা প্রবাহিত হয়। আর এমনও কিছু পাথর আছে, যেগুলো বিদীর্ণ হয়ে তা থেকে পানি নির্গত হয়। আবার এমন কিছু পাথর আছে, যা আল্লাহর ভয়ে নিচে ধ্বসে পড়ে, আর তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ মোটেই অনবহিত নন।"},{"id":75,"translation":"(হে ঈমানদারগণ,) তোমরা কি এ আশা পোষণ করছ যে, তারা তোমাদের দাওয়াতে সাড়া দিয়ে ঈমান আনবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত, অতপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করত; অথচ তারা ভালো করেই জানে ।"},{"id":76,"translation":"আর তারা (ইয়াহূদীরা) যখন মু’মিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে: ‘আমরা ঈমান এনেছি।’ আবার যখন তারা একে অন্যের সাথে নিভৃতে মিলিত হয় তখন বলে: যা আল্লাহ (তাওরাতে) তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন‘ তোমরা কি তাদেরকে (মুসলিমদেরকে) তা বলে দিয়েছো? এ দ্বারা তারা (মুসলিমরা) তো তোমাদের রাবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে, তোমরা কি তা অনুধাবন করো না?’"},{"id":77,"translation":"তারা কি জানে না যে, তারা যা গোপন রাখে এবং যা প্রকাশ করে, নিশ্চয় আল্লাহ তা জানেন?"},{"id":78,"translation":"আর তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা-আকাঙ্ক্ষা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না। আর তারা শুধু অমূলক ধারণা পোষণ করে।"},{"id":79,"translation":"কাজেই ধ্বংস-দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে, অতঃপর তুচ্ছ মূল্য পাওয়ার জন্য বলে: ‘এটা আল্লাহর কাছ থেকে (অবতীর্ণ হওয়া)।’ অতএব, তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস-দুর্ভোগ এবং যা তারা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস-দুর্ভোগ।"},{"id":80,"translation":"তারা বলে: নির্দিষ্ট কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখনও স্পর্শ করবে না।’ বলুন: ‘তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন অঙ্গীকার আদায় করে নিয়েছো যে, আল্লাহ সে অঙ্গীকার কখনও ভঙ্গ করবেন না? নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলে বেড়াচ্ছ যা তোমরা জান না?’"},{"id":81,"translation":"হ্যাঁ, যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেষ্টন করে রেখেছে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।"},{"id":82,"translation":"আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরকাল থাকবে।"},{"id":83,"translation":"(আর স্মরণ করো) যখন আমি বানূ ইসরাঈলের অঙ্গীকার এ মর্মে গ্রহণ করেছিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করবে না এবং সদাচার করবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বলবে, সালাত কায়িম করবে এবং যাকাত প্রদান করবে। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলেই অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে।"},{"id":84,"translation":"(আর স্মরণ করো) যখন আমি তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, ‘তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং একে অন্যকে স্বদেশ থেকে বের করে দিবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে। আর তোমরাই তার সাক্ষ্য।"},{"id":85,"translation":"এই সুদৃঢ় অঙ্গীকার করার পরেও তোমরাই তো তারা, যারা আজ নিজেরা পরস্পরকে হত্যা করছো, তোমাদেরই এক দল আরেক দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছো। তোমরা পাপ (অবিচার) ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছো। আর তারা যদি যুদ্ধবন্দি হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো; অথচ তাদেরকে বের করাই তোমাদের জন্য হারাম ছিল। তাহলে তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো, আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের আর কী বা প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম শাস্তিতে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন।"},{"id":86,"translation":"তারাই সেসব লোক, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করেছে। কাজেই তাদের শাস্তি বিন্দুমাত্র কমানো হবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।"},{"id":87,"translation":"অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে পাঠিয়েছি। মারইয়াম-পূত্র ‘ঈসাকে আমি সুস্পষ্ট প্রমাণ ও নিদর্শনসমূহ দিয়েছি এবং ‘রূহুল কুদুস’ দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে তোমরা তো এমনটিই করে এসেছো, যখনই কোন রাসূল তোমাদের কাছে এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপূত নয়, তখনই তোমরা দাম্ভিকতা প্রদর্শন করেছো। আর একদলের উপর মিথ্যারোপ করেছো এবং আরেকদলকে হত্যা করেছো ।"},{"id":88,"translation":"আর তারা বলেছিলো: ‘আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত’ বরং তাদের কুফরীর কারণে আল্লাহ তাদেরকে অভিসম্পাত দিয়েছেন । সুতরাং তাদের অতি অল্প সংখ্যকই ঈমান আনে।"},{"id":89,"translation":"আর যখন আল্লাহর কাছ থেকে তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী কিতাব আসলো; অথচ পূর্বে তারা এর সাহায্যে কাফিরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করতো, তারপর যখন তাদের কাছে পরিচিত কিতাব আসল, তখন তারা এটিকে অস্বীকার করে বসলো। কাজেই কাফিরদের ওপর আল্লাহর অভিসম্পাত।"},{"id":90,"translation":"যার বিনিময়ে তারা তদের নিজেদেরকে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট! তা হচ্ছে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তার সাথে হঠকারিতা বশত কুফরী করেছে, শুধু এজন্য যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা স্বীয় অনুগ্রহ নাযিল করেন। কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাময় শাস্তি।"},{"id":91,"translation":"আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ যা নাযিল করেছেন তাতে ঈমান আনো।’ তারা বলে: ‘আমাদের প্রতি যা নাযিল হয়েছে আমরা কেবল তাতেই ঈমান আনি।’ আর এর বাইরে যা নাযিল করা হয়েছে তার সবকিছুই তারা অস্বীকার করে; অথচ তা মহা সত্য এবং তাদের নিকট যা আছে তার সত্যায়নকারী। বলো: ‘তোমরা যদি মু’মিনই হয়ে থাকো, তবে কেন তোমরা ইতঃপূর্বে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে?’"},{"id":92,"translation":"অবশ্যই মূসা তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। এরপরেও তোমরা তার অনুপস্থিতিতে গো বৎসকে গ্রহণ করেছিলে। বাস্তবিকই তোমরা যালিম।"},{"id":93,"translation":"(স্মরণ করো) যখন আমি তূর পাহাড়কে তোমাদের মাথার ওপর উঠিয়ে ধরে তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম, ‘আমি তোমাদেরকে যা দিলাম তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং আমার বাণী শোনো।’ তারা বলেছিল: ‘আমরা শুনলাম ও অমান্য করলাম।’ আসলে কুফরীর কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি ঢুকিয়ে দেয়া হয়েছিল। বলো: ‘যদি তোমরা ঈমানদার হও, তবে তোমাদের ঈমান যার নির্দেশ দেয় (কুফুরী ও ভ্রষ্টতা) , তা কতই না নিকৃষ্ট।’"},{"id":94,"translation":"(হে মুহাম্মাদ,) বলো: ‘যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান মানবজাতিকে বাদ দিয়ে বিশেষভাবে শুধু তোমাদের জন্যেই নির্ধারিত হয়ে থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।’"},{"id":95,"translation":"কিন্তু তাদের কৃতকর্মের কারণে কখনোই তারা তা কামনা করবে না। আর আল্লাহ যালিমদের সম্বন্ধে সম্যক অবহিত।"},{"id":96,"translation":"আর (হে নবী,) তুমি অবশ্যই তাদেরকে জীবনের প্রতি অন্যসব মানুষের চেয়ে বেশি লোভী দেখতে পাবে, এমনকি মুশরিকদের চেয়েও। তাদের প্রত্যেকে আশা করে যদি তাকে হাজার বছর আয়ু দেয়া হত; অথচ দীর্ঘায়ু তাকে শাস্তি হতে নিষ্কৃতি দিতে পারবে না। তারা যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।"},{"id":97,"translation":"বলো: ‘যে কেউ জিবরীলের সাথে শত্রুতা করবে, শুধু এজন্যে যে, নিশ্চয় সে আল্লাহর হুকুমেই তোমার হৃদয়ে কুরআন নাযিল করেছে, যা পূর্ববর্তী কিতাবসমূহেরও সত্যায়নকারী এবং যা মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদ।’"},{"id":98,"translation":"আল্লাহর, তাঁর ফিরিশতাগণের, তাঁর রাসূলগণের এবং জিব্‌রীলের ও মীকাঈলের যে কেউ শত্রু, সে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু।"},{"id":99,"translation":"আর অবশ্যই আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি। ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না।"},{"id":100,"translation":"ব্যাপারটা কি এমন নয় যে, তারা যখনই কোন অঙ্গীকার করেছে তখনই তাদের কোন এক দল তা ছুঁড়ে ফেলেছে? বরং তাদের অধিকাংশই ঈমান আনে নাই।"},{"id":101,"translation":"আর যখন আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একজন রাসূল (মুহাম্মাদ) আসলো, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসেবে, তখন যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিলো তাদের একদল আল্লাহর কিতাবকে এমনভাবে তাদের পিছনে ছুঁড়ে ফেললো, যেন তারা এ সম্পর্কে কিছুই জানেই না।"},{"id":102,"translation":"পক্ষান্তরে তারা সুলায়মানের রাজত্বে শয়তানরা যা আবৃত্তি করতো তা অনুসরণ করত। আর সুলায়মান কুফরী করেনি; বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে শিক্ষা দিতো জাদুবিদ্যা ও যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশতাদ্বয়ের উপর নাযিল করা হয়েছিলো। তারা উভয়েই এই কথা না বলে কাউকে যাদু শিক্ষা দিতো না যে, ‘আমরা নিছক একটি পরীক্ষা; কাজেই তুমি কুফরী করো না।' তা সত্ত্বেও তারা ফিরিশতাদ্বয়ের কাছ থেকে এমন জাদু শিখতো যা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো ক্ষতি করতে পারতো না। আর তারা তা-ই শিখতো যা তাদের ক্ষতি করতো এবং কোন উপকারে আসত না। আর তারা নিশ্চিত জানে যে, যে কেউ তা খরিদ করে,তার জন্য আখিরাতে কোন অংশ নেই। তারা যার বিনিময়ে নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছে , তা কতোইনা নিকৃষ্ট। হায় যদি তারা জানতো!"},{"id":103,"translation":"আর তারা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আল্লাহর কাছ থেকে কত উত্তম প্রতিফলই না তারা লাভ করত; হায়! যদি তারা জানত!"},{"id":104,"translation":"হে মুমিনগণ! তোমরা ‘রা‘ইনা’ বলো না; বরং ‘উনযুরনা\" বলো এবং শোনো। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":105,"translation":"আহলে কিতাবের মধ্যে যারা কুফরী করেছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে, তোমাদের রাব-এর কাছ থেকে তোমাদের উপর কোন কল্যাণ নাযিল হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছে নিজ রহমত দ্বারা বিশেষিত (মনোনীত) করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।"},{"id":106,"translation":"আমি কোন আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম অথবা তারই অনুরূপ কোন আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান!"},{"id":107,"translation":"তুমি কি জানো না যে, আসমানসমূহ ও জমিনের রাজত্ব ও আধিপত্য একমাত্র আল্লাহর? আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই, নেই কোন সাহায্যকারীও।"},{"id":108,"translation":"(হে মু’মিনগণ) তোমরা কি তোমাদের রাসূলকে সেরূপ প্রশ্ন করতে চাও যে-রূপ প্রশ্ন ইতঃপূর্বে মূসাকে করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরের দ্বারা পরিবর্তন করবে, সে অবশ্যই সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে।"},{"id":109,"translation":"আহলে কিতাবের অনেকেই চায়, যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কুফুরীতে ফিরিয়ে নিতে পারত! সত্য স্পষ্ট হওয়ার পরও তাদের নিজেদের পক্ষ থেকে বিদ্বেষবশতঃ। অতএব, তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা কর যতক্ষণ না আল্লাহ্‌ তার কোন নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"},{"id":110,"translation":"আর তোমরা সালাত কায়িম করো ও যাকাত প্রদান করো। তোমরা নিজেদের জন্য উত্তম কাজের যা কিছু অগ্রিম পাঠাবে, তা অবশ্যই আল্লাহর কাছে পাবে। নিশ্চয় তোমরা যা করছো নিশ্চয় আল্লাহ তার সম্যক দ্রষ্টা।"},{"id":111,"translation":"আর তারা বলে: ‘ইয়াহূদী অথবা খৃস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ আসলে এটা তাদের মিথ্যা অলীক আশা মাত্র। তাদেরকে বলো: ‘যদি তোমরা সত্যবাদী হও, তবে তোমাদের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করো।’"},{"id":112,"translation":"হ্যাঁ (জেনে রাখো, জান্নাতে কেবল সে-ই প্রবেশ করবে), যে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে এবং বাস্তবেও সে সৎকর্মশীল। তার প্রতিদান তার রাব-এর কাছে রয়েছে। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":113,"translation":"আর ইয়াহূদীরা বলে: ‘খৃস্টানরা কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়’ এবং খৃস্টানরা বলে: ‘ইয়াহূদীরা কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় ’; অথচ তারা কিতাব পড়ে। এভাবে যারা কিতাবের কিছুই জানেনা তারাও তাদের অনুরূপ একই কথা বলে। কাজেই যে বিষয়ে তারা মতভেদ করতো কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে মীমাংসা করবেন।"},{"id":114,"translation":"আর তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে, যে আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম স্মরণ করতে বাঁধা দেয় এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা করে! অথচ ভীত-সন্ত্রস্ত ও বিনয়ী হওয়া ছাড়া তাদের সেগুলোতে প্রবেশ করার অধিকার ছিল না। দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা-অপমান এবং আখিরাতে রয়েছে মহা শাস্তি।"},{"id":115,"translation":"আর পূর্ব-পশ্চিম সবকিছুরই মালিক আল্লাহ। সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ।"},{"id":116,"translation":"আর তারা বলে: ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।’ তিনি অতি পবিত্র। বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। সবাই একান্তভাবে তাঁরই একান্ত অনুগত।"},{"id":117,"translation":"তিনিই আসমানসমূহ ও জমিনের (পূর্ব নমুনা বিহীন) স্রষ্টা-উদ্ভাবক। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তার জন্য শুধু বলেন: ‘হও’, আর তা সাথে সাথেই হয়ে যায়।"},{"id":118,"translation":"আর যারা কিছু জানে না তারা বলে: ‘আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? অথবা আমাদের কাছে কোন নিদর্শন কেন আসে না?’ এভাবে তাদের পূর্ববর্তী তাদের মতো কথা বলতো। তাদের সকলের অন্তর একই রকম। অবশ্যই আমি নিদর্শনসমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, সেসব লোকদের জন্য, যারা দৃঢ়বিশ্বাস রাখে।"},{"id":119,"translation":"(হে মুহাম্মদ) নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি সত্য দীনসহ, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর জাহান্নামীদের সম্পর্কে তোমকে কোন প্রশ্ন করা হবে না।"},{"id":120,"translation":"আর ইয়াহূদী ও খৃস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না; যতক্ষণ না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলো: ‘নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত।’ আর তোমার কাছে জ্ঞান আসার পরেও তুমি যদি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোন অভিভাবক থাকবে না এবং থাকবে না কোন সাহায্যকারীও।"},{"id":121,"translation":"যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে, তারাই মূলত এর প্রতি ঈমান আনে। আর যারা একে (আল-কুরআনকে) অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।"},{"id":122,"translation":"হে বানূ ইসরাঈল! আমার সে নি‘আমাতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম। আর নিশ্চয় আমি সমগ্র বিশ্ববাসীর ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।"},{"id":123,"translation":"আর তোমরা ভয় কর সেদিনকে, যেদিন কোন ব্যক্তি অপর ব্যক্তির কোন কাজে আসবে না। কারো কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করা হবে না এবং কোন সুপারিশও কারো উপকারে আসবে না। আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না।"},{"id":124,"translation":"আর স্মরণ করুন, যখন ইবরাহীমকে তাঁর রাব কয়েকটি বাণী দ্বারা পরীক্ষা করেছিলেন। অতঃপর তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। আল্লাহ বললেন: ‘নিশ্চয় আমি তোমাকে মানুষের ইমাম (নেতা) বানাবো।’ সে বললো: ‘আমার বংশধরদের মধ্য থেকেও?’ আল্লাহ বললেন: ‘আমার প্রতিশ্রুতি যালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়।’"},{"id":125,"translation":"(আর স্মরণ করো) যখন আমি কা‘বা ঘরকে মানবজাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম এবং বলেছিলাম: ‘তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থান হিসাবে গ্রহণ করো। আর আমি ইবরাহীম ও ইসমা’ঈলকে আদেশ দিয়েছিলাম: ‘তোমরা দুজন আমার (কা‘বা) ঘরকে তাওয়াফকারী, ই’তিকাফকারী, রুকূ‘ ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখবে ।’"},{"id":126,"translation":"(আর স্মরণ করো) যখন ইবরাহীম (দু‘আ করে) বলেছিলো: 'হে আমার রাব! এ (মক্কা) নগরকে নিরাপদ নগরে পরিণত করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন।’ তিনি বললেন: ‘যে কুফরী করবে তাকেও কিছু কালের জন্য জীবন সামগ্রী সরবরাহ করবো। তারপর তাকে আমি আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল !’"},{"id":127,"translation":"(আর স্মরণ করো) যখন ইবরাহীম ও ইসমা‘ঈল কা‘বা ঘরের ভিত্তি স্থাপন করেছিলো, তখন: ‘হে আমাদের রাব! আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’"},{"id":128,"translation":"‘হে আমাদের রব ! আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত (আদেশ মান্যকারী বিনয়ী) করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি বানান। আর আমাদেরকে ‘ইবাদাতের নিয়ম-পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তাওবা কবুল করুন। নিশ্চয় আপনিই তাওবা কবুলকারী, পরম দয়ালু।’"},{"id":129,"translation":"‘হে আমাদের রাব! আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠান, যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবেন ; তাদেরকে (আল্লাহর) কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":130,"translation":"আর যে নিজেকে বোকা-নির্বোধ বানিয়েছে, সে ব্যতীত ইব্রাহীম এর মিল্লাত হতে আর কে বিমুখ হবে! দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি ; আর আখিরাতেও সে হবে সৎকর্মশীলদের \n অন্তর্ভুক্ত ।"},{"id":131,"translation":"(স্মরণ করো) যখন তাঁর (ইবরাহীমের) রাব তাঁকে বলেছিলেন: ‘আত্মসমর্পণ করো।’ সে বলেছিলো: ‘আমি সৃষ্টিকুলের রাবের কাছে আত্মসমর্পণ করলাম।’"},{"id":132,"translation":"আর ইবরাহীম ও ইয়া’কূব তাঁদের পূত্রদেরকে এরই নির্দেশ দিয়ে বলেছিলো: ‘হে পুত্রগণ! নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ দীনকে মনোনীত করেছেন। কাজেই তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মারা যেয়ো না।’"},{"id":133,"translation":"ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে? তিনি যখন তাঁর সন্তানদের বলেছিলো: ‘আমার পরে তোমরা কার ‘ইবাদাত করবে?’ তারা জবাবে বলেছিলো: ‘আমরা আপনার ইলাহ ও আপনার পিতৃ-পুরুষ ইবরাহীম, ইসমা‘ঈল ও ইসহাকের ইলাহ - সেই এক ইলাহরই ‘ইবাদাত করবো। আর আমরা তাঁর কাছেই আত্মসমর্পণকারী।’"},{"id":134,"translation":"সেটি ছিলো এমন এক উম্মাহ, যারা অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তা তাদের-ই জন্যে। আর তোমরা যা অর্জন করেছো তার প্রতিফল তোমাদের-ই। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।"},{"id":135,"translation":"আর তারা বলে: ‘তোমরা ইয়াহূদী অথবা খৃস্টান হয়ে যাও, তবেই সঠিক পথ পাবে।’ তুমি বলো: ‘বরং একনিষ্ঠ হয়ে আমরা ইবরাহীমের মিল্লাত অনুসরণ করব । আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।’"},{"id":136,"translation":"(হে মুসলিমগণ) তোমরা বলো: ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে, এবং যা ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তার বংশধরদের প্রতি নাযিল হয়েছে, এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রাবের নিকট হতে দেয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোন তারতম্য করি না। আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।’"},{"id":137,"translation":"অতএব তোমরা (মুসলিমরা) যেরূপ ঈমান এনেছো, তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হিদায়াত (সঠিক পথ) পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে অবশ্যই তারা বিরোধিতায় লিপ্ত। সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।"},{"id":138,"translation":"আল্লাহর রঙ এ রঙিন হও। আর এমন কে আছে যার \n রঙ আল্লাহর রঙের চেয়ে অধিকতর সুন্দর? আর আমরা তাঁরই ‘ইবাদাতকারী।"},{"id":139,"translation":"(হে নবী, তুমি তাদেরকে) বলো: 'আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি আমাদের রাব এবং তোমাদেরও রাব! আর আমাদের জন্য আমাদের ‘আমল এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের ‘আমলসমূহ। আর আমরা তাঁরই প্রতি একনিষ্ঠ।’"},{"id":140,"translation":"নাকি তোমরা বলতে চাও যে, ‘অবশ্যই ইবরাহীম, ইসমা‘ঈল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণ ইয়াহূদী বা খৃস্টান ছিলো?’ (হে মুহাম্মাদ,) তুমি বলো: ‘তোমরা কি বেশি জানো, না আল্লাহ?’ আর তার চেয়ে বেশি যালিম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য-প্রমাণ বর্তমান থাকা সত্ত্বেও সে তা গোপন করে? আর তোমরা যা করছো, তা থেকে আল্লাহ অমনোযোগী নন।"},{"id":141,"translation":"তারা ছিলো এমন এক উম্মাহ, যারা আজ অতীত হয়ে গেছে। তারা যা অর্জন করেছে তা তাদের-ই জন্যে। আর তোমরা যা অর্জন করেছো তার প্রতিফল তোমাদের-ই। তারা যা করতো সে বিষয়ে তোমাদেরকে কোন প্রশ্ন করা হবে না।"},{"id":142,"translation":"অচিরেই মানুষের মধ্য হতে কিছু মূর্খ- নির্বোধরা (২) বলবে: কীসে তাদেরকে তাদের কিবলা (বায়তুল মাকদাস) থেকে ফিরিয়ে দিলো, যে কিবলার তারা এ যাবত অনুসরণ করে আসছিল? (হে মুহাম্মদ,) বলো: ‘পূর্ব ও পশ্চিমের মালিক আল্লাহ-ই। তিনি যাকে ইচ্ছা তাকে সরল-সঠিক পথের হিদায়াত দান করেন।’","footnotes":"(২) অর্থাৎ অচিরেই মূর্খ ও নির্বোধ ইহুদীরা এবং তাদের অনুরূপ মুনাফিকরা মুসলিমদেরকে বলবে: কীসে ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকমাস থেকে তাদেরকে বায়তুল্লাহর কিবলার দিকে ফিরিয়ে দিলো ?"},{"id":143,"translation":"আর এভাবে আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী (৩) উম্মাহ বানিয়েছি- যাতে তোমরা মানবজাতির উপর সাক্ষী হতে পার এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে। আর তুমি এ যাবত যে কিবলা অনুসরণ করছিলে সেটাকে আমি এ উদ্দেশ্যে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলাম, যাতে আমি জানতে পারি যে, কে রাসূলের অনুসরণ করে, আর কে (তাঁর ধর্ম থেকে) পিছনে ফিরে যায়? নি:সন্দেহে আল্লাহ যাদেরকে হিদায়াত করেছেন তারা ব্যতীত অন্যদের ওপর এটা (পরিবর্তিত কিবলা মেনে নেয়া) বড় কঠিন বিষয় ছিলো। আল্লাহ এরূপ নন যে, তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন।(৪) নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু।","footnotes":"(৩) (وسطا) শব্দের অর্থঃ উৎকৃষ্ট ও ন্যায়পরায়ণ। অর্থাৎ আল্লাহ মুসলিমদেরকে উৎকৃষ্ট ও ন্যায়পরায়ণ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। \n (৪) এখানে ঈমান শব্দ দ্বারা ঈমানের প্রচলিত অর্থও হতে পারে, আবার ঈমান দ্বারা সালাতকেও বুঝানো হতে পারে।"},{"id":144,"translation":"অবশ্যই আমি তোমার বারবার আকাশের দিকে তাকানোর বিষয়টি লক্ষ্য করেছি। সুতরাং অবশ্যই আমি তোমাকে এমন কিবলার (কা‘বার) দিকে ফিরিয়ে দিবো, যা তুমি পছন্দ কর। অতএব তুমি মাসজিদুল হারামের দিকে চেহারা ফিরাও। আর তোমরাও যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাসমূহকে সেদিকে ফিরাও। আর নিশ্চয় যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে, তারা অবশ্যই জানে যে, এটা তাদের রব-এর পক্ষ থেকে সত্য নির্দেশ। আর তারা যা করছে, সে সম্পর্কে আল্লাহ গাফিল নন।"},{"id":145,"translation":"আর যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে , তাদের কাছে আপনি যদি সমস্ত দলিল-প্রমাণও নিয়ে আসেন, তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না; আরআপনিও তাদের কিবলার অনুসরণ করতে পারেন না। আর তারাও পরস্পরের কিবলার অনুসরণ করে না। আর আপনার নিকট সত্য-জ্ঞান আসার পরও যদি আপনি তাদের খেয়াল-খুশির অনুসরণ করেন, তাহলে নিশ্চয় আপনি যালিমদের অন্তর্ভুক্ত হবেন।"},{"id":146,"translation":"আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারাতাকে (৫) এতটাই ভালো করে চিনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনে। আর নিশ্চয় তাদের একদল জেনে-বুঝে সত্য গোপন করছে।","footnotes":"(৫) (يَعْرِفُونَهُ) এর দ্বামীর (ه) দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হতে পারে। আবার কিবলা পরিবর্তনের বিষয়টিও উদ্দেশ্য হতে পারে।"},{"id":147,"translation":"সত্য তোমার রব-এর কাছ থেকে এসেছে। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হইও না।"},{"id":148,"translation":"আর প্রত্যেকেরই একটি দিক (কিবলা) রয়েছে, যে দিকে সে চেহারা ফিরায়। অতএব তোমরা সৎকাজে পরস্পর প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সবাইকেই একত্রিত করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"},{"id":149,"translation":"আর যে স্থান থেকেই তুমি যাত্রা কর না কেন, সেখান থেকেই মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরাও। নিশ্চয় এটা তোমার রব-এর কাছ থেকে পাঠানো সত্য। আর তোমরা যা করছো, সে সম্পর্কে আল্লাহ গাফিল নন।"},{"id":150,"translation":"আর যেখান থেকেই তুমি যাত্রা কর\n না কেন, সেখান থেকেই মসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন এর দিকে তোমাদের চেহারা ফিরাও; যাতে তাদের মধ্যে যালিম ছাড়া অন্যরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দাঁড় করাতে না পারে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। আর যাতে(৬) আমি তোমাদের উপর আমার নি‘আমত পরিপূর্ণ করে দিতে পারি এবং যাতে তোমরা হিদায়াত লাভ করতে পারো।","footnotes":"(৬) কারণ, আল্লাহ তা‘আলা কা’বার দিকে কিবলার বিধান এ জন্যই করেছেন, যেন তিনি সমগ্র জাতির ওপর তোমাদেরকে (মুসলিমদেরকে) শ্রেষ্ঠত্ব দান করে তাঁর নি‘আমত পরিপূর্ণ করতে পারেন এবং যেন তোমরা বিশেষ ও সম্মানজনক কিবলা পেতে পারো।"},{"id":151,"translation":"এমনিভাবে (৭) আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, যে তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমাহ (সুন্নাহ) শিক্ষা দেয। আর তোমাদেরকে শিক্ষা দেয় সেসব বিষয় যা তোমরা জানতে না।","footnotes":"(৭) যেভাবে কা‘বাকে কিবলা করে আমি তোমাদের উপর আমার নি‘আমত পরিপূর্ণ করছি, তেমনিভাবে তোমাদের উপর আমার আরেকটি নি‘আমত পরিপূর্ণ করার উদ্দেশ্যে তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি।"},{"id":152,"translation":"কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।"},{"id":153,"translation":"হে মুমিনগণ! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"},{"id":154,"translation":"(হে তোমরা যারা ঈমান এনেছ,) যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা বুঝতে পারো না।"},{"id":155,"translation":"আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও।"},{"id":156,"translation":"যারা বিপদ-মুসিবতে আক্রান্ত হলে বলে: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি্ঊন (‘নিশ্চয় আমরা তো আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী)।"},{"id":157,"translation":"এরা সেই সব লোক, যাদের প্রতি তাদের রব-এর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং অপার করুণা বর্ষিত হতে থাকে। আর তারাই (তাঁর পক্ষ থেকে) হিদায়াতপ্রাপ্ত।"},{"id":158,"translation":"নিশ্চয়ই সাফা ও মারওয়া ( পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের (৮) অন্তর্ভুক্ত। কাজেই যে কেউ (কা’বা) ঘরের হজ্জ বা “উমরা সম্পন্ন করবে, তার জন্য এ দু'টির মধ্যে সা‘ঈ (৯) করলে কোন পাপ বা দোষ নেই। আর যে স্বতঃস্ফূর্তভাবে কোন সৎকাজ করবে, (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহ উত্তম পুরস্কারদাতা, সর্বজ্ঞ।","footnotes":"(৮) (شَعَائِرِاللّٰهِ) বলতে সেসব আমলকে বুঝায়, যেগুলোকে আল্লাহ তা'আলা তাঁর দীনের নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন এবং সেগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন। যেমন: সালাত, হজ্জ, আযান, রামাদান , যুলহাজ্জ মাসের প্রথম দশদিন ইত্যাদি।\n (৯) হজ্জ অথবা ‘উমরার সময় কা'বা ঘরের তওয়াফ করার পর সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার দৌঁড়াতে হয়। শরী‘আতের পরিভাষায় একে ‘সাঈ’ বলা হয় ।"},{"id":159,"translation":"নিশ্চয় যারা (১০) গোপন করে আমি যেসব সুস্পষ্ট নিদর্শনাবলী ও হিদায়াত নাযিল করেছি, মানুষের জন্য কিতাবে তা সুস্পষ্টভাবে বর্ণনা করার পর। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিসম্পাতকারীগণও তাদেরকে অভিসম্পাদিত করেন।","footnotes":"(১০) ইয়াহুদী ও খৃস্টান আলেমরা এবং তাদের অনুরূপ লোকেরা।"},{"id":160,"translation":"তবে যারা তাওবা করেছে (১১), নিজেদেরকে সংশোধন করেছে এবং সত্যকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। আমি তাদের তাওবা কবুল করি। আর একমাত্র আমিই অধিক তাওবা কবুলকারী, পরম দয়ালু।","footnotes":"(১১) এসব সুস্পষ্ট নিদর্শনসমূহ লুকানোর পর লজ্জিত হয়ে আল্লাহর দিকে ফিরে এসেছে এবং সেগুলো বর্ণনা করেছে।"},{"id":161,"translation":"নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের ওপর আল্লাহ, ফিরিশতাগণ এবং সকল মানুষের অভিসম্পাত ।"},{"id":162,"translation":"তারা তাতে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাদের শাস্তি বিন্দুমাত্রও শিথিল করা হবে না এবং তাদেরকে কোন প্রকারের অবকাশও দেয়া হবে না।"},{"id":163,"translation":"আর জেনে রাখো, তোমাদের সত্য ইলাহ এক ও একক । তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু ।"},{"id":164,"translation":"নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে , মানুষের জন্য উপকারী পণ্যবাহী চলমান সামুদ্রিক জাহাজে এবং আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর তার মাধ্যমে মৃত ভূ-পৃষ্ঠকে পুনর্জীবিত করেছেন তার মধ্যে, তিনি যে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী সেগুলোতে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শনসমূহ।"},{"id":165,"translation":"আর মানুষের মধ্যে একদল লোক আছে, যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতোই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আর যারা যুলম করেছে, তারা যদি শাস্তি দেখতে পেতো,সমস্ত শক্তি একমাত্র আল্লাহরই। আর নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অতি কঠোর।"},{"id":166,"translation":"যখন আনুগত্যলাভকারী নেতারা তাদের অনুসারী-আনুগত্যকারীদের থেকে নিজেদেরকে মুক্ত করে নিবে (১২) এবং তারা সকলে শাস্তি দেখতে পাবে, আর তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে,","footnotes":"(১২) সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিবে।"},{"id":167,"translation":"আর যারা অনুসরণ করেছিল তারা বলবে: ‘হায়! যদি একবার আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো, তবে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছে।’ এভাবে আল্লাহ তাদের কার্যাবলী তদেরকে দেখাবেন, তাদের জন্য আক্ষেপস্বরূপ। আর তারা কখনোই জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না।"},{"id":168,"translation":"হে মানবজাতি! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা খাও। আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শক্র।"},{"id":169,"translation":"সে তো শুধু তোমাদেরকেমন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় (১৩) । তোমরা আল্লাহ সম্বন্ধে এমন সব কথা বলো, যা তোমরা জানো না।","footnotes":"(১৩) অর্থাৎ শয়তান মানুষের মনের মাঝে ওয়াসওয়াসা বা প্ররোচনা দেয়।"},{"id":170,"translation":"আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর।’ তখন তারা বলে: ‘না; বরং আমরা অনুসরণ করবো তার, যার ওপর আমাদের পিতৃ-পুরুষদেরকে পেয়েছি।’ যদিও তাদের পিতৃ-পুরুষরা কিছু বুঝতো না এবং তারা সৎপথেও পরিচালিত ছিল না, তবুও কি তারা তাদেরই অনুসরণ করবে?"},{"id":171,"translation":"আর যারাকুফরী করেছে, তাদের উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার চরানো পশুগুলোকে খুব চিৎকার করে ডাকছে; বস্তুত তারা তার হাঁক-ডাক ছাড়া আর কিছুই শোনে না। আসলে তারা বধির, বোবা, অন্ধ। কাজেই তারা বুঝে না।"},{"id":172,"translation":"হে মুমিনগণ! তোমাদেরকে আমি যেসব পবিত্র ও হালাল বস্তু রিযক দিয়েছি তোমরা তা থেকে খাও এবংআল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তাঁরই ‘ইবাদাত করে থাকো।"},{"id":173,"translation":"নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যবহ করা হয়েছে। কিন্তু যে কেউ নিরুপায় হয়ে খেতে বাধ্য হয় অথচ সে অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী নয়, তার কোন পাপ হবে না। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":174,"translation":"আল্লাহ কিতাব হতে যা নাযিল করেছেন, যারা তা গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরছে না। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":175,"translation":"এরাই তারা, যারা হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল!"},{"id":176,"translation":"তা এই কারণে যে, আল্লাহ সত্যসহ কিতাব নাযিল করেছেন। আর যারা কিতাব নিয়ে মতভেদ সৃষ্টি করেছে, অবশ্যই তারা চরম বিবাদে লিপ্ত রয়েছে (১৪)।","footnotes":"(১৪) অর্থাৎ তারা সত্য ও সঠিক পথ থেকে অনেক দূরে সরে গেছে।"},{"id":177,"translation":"পূর্ব ও পশ্চিমদিকে (১৫) তোমাদের মুখ ফিরানো সৎকর্ম নয়; কিন্তু সৎকর্ম হলো যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফিরিশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি ঈমান আনবে। আর সম্পদের প্রতি ভালোবাসা (১৬) থাকা সত্ত্বেও তা দান করবে আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, মুসাফির, সাহায্যপ্রার্থী ও দাসমুক্তির জন্য এবং সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করবে, অর্থ-সংকটে, দুঃখ-কষ্টে ও সংগ্রাম-সংকটে ধৈর্য ধারণ করবে। মূলত তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী।","footnotes":"(১৫) ইবাদতের সময় ইয়াহুদীরা পশ্চিম দিকে এবং খৃস্টানরা পূর্ব দিকে মুখ করে থাকে।\n (১৬) (عَلَى حُبِّهِ) দ্বারা দুটি অর্থ হতে পারে: এক. আল্লাহর ভালোবাসায় উপরোক্ত খাতসমূহে সম্পদ ব্যয় করা। দুই. সম্পদের প্রতি নিজের অতিশয় আসক্তি ও ভালোবাসা থাকা সত্বেও উপরোক্ত খাতসমূহে সম্পদ ব্যয় করা।"},{"id":178,"translation":"হে মুমিনগণ! নিহতদের ব্যাপারে তোমাদের উপর ‘কিসাস’ (১৭) ফরয করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তির, ক্রীতদাসের বদলে ক্রীতদাসের এবং নারীর বদলে নারীর মৃত্যুদণ্ড দিতে হবে। তবে তার ভাইয়ের পক্ষ থেকে কোন ক্ষমা (১৮) প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার রক্ত-বিনিময় আদায় করা কর্তব্য। এটা তোমাদের রব-এর পক্ষ থেকে শিথিলতা ও অনুগ্রহ। সুতরাং এর পরও যে সীমালঙ্ঘন করে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(১৭) (الْقِصَاصُ) ‘কিসাস’-এর শাব্দিক অর্থ সমপরিমাণ বা অনুরূপ। অর্থাৎ কারো প্রতি যতটুকু যুলম করা হয়েছে, তার থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করা।\n (১৮) নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ হত্যাকারীর মৃত্যুদণ্ড ক্ষমা করে দিয়াত তথা রক্তপন নিতে চাইলে অথবা দিয়াত পূর্ণ বা আংশিক ক্ষমা করলে, তা যথাযথ বিধি অনুসারে আদায় করবে।"},{"id":179,"translation":"হে বুদ্ধি-বিবেকসম্পন্ন লোকেরা! তোমাদের জন্যে কিসাসের ) মধ্যে রয়েছে জীবন ।(১৯) আশা করা যায়, তোমরা তাকওয়া অবলম্বন করবে।","footnotes":"(১৯) মূলত কিসাসের অনেককেই এ অপরাধ থেকে বিরত রাখে, যা অন্যের নিরপত্তার কারণ হয়।"},{"id":180,"translation":"তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন-সম্পত্তি রেখে যায়, তবে প্রচলিত ন্যায়নীতি অনুযায়ী তার পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের জন্য অসিয়াত করার বিধান তোমাদের উপর বিধিবদ্ধ।২০) এটা মুত্তাকীদের জন্য অবশ্যই করনীয়।","footnotes":"(২০) আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার মতে, অসিয়াত সম্পর্কিত এ নির্দেশটি ‘মীরাস’- এর আয়াত দ্বারা রহিত করে দেয়া হয়েছে।"},{"id":181,"translation":"যদি কোন ব্যক্তি এটা শোনার পরও তাতে রদবদল করে, তবে যারা রদবদল করবে, এর পাপ তাদের উপরেই বর্তাবে ৷ নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":182,"translation":"তবে যদি কেউ অসিয়াতকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে তার কোন অপরাধ নেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":183,"translation":"হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হলো, যেমন ফরয করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার।"},{"id":184,"translation":"এগুলো (ফরজ সাওম) নির্দিষ্ট কয়েক দিনের জন্যে। অতঃপর তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত(২১) হলে বা সফরে(২২) থাকলে, সে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিবে। আর যাদের জন্য সিয়াম পালন অতি কষ্টসাধ্য(২৩) হয়, তাদের কর্তব্য হলো এর পরিবর্তে ফিদ্‌ইয়া হিসেবে একজন মিসকীনকে খাদ্য দান করবে। যদি কেউ স্বেচ্ছায় সৎকাজ করে তবে তা তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে।","footnotes":"(২১) এমন রোগাক্রান্ত ব্যক্তি যার সাওম পালন করা কঠিন ও কষ্টকর অথবা রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশংকা থাকে।\n (২২) সফররত অবস্থায় সাওম রাখা বা না রাখা ব্যক্তির ইচ্ছাধীন। তখন না রাখলে পরবর্তীতে তা পূরণ করে দিতে হবে।\n (২৩) যেমন: অতি বার্ধক্য, গর্ভাবস্থা বা দুরারোগ্য রোগে আক্রান্ত যার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, ইত্যাদি।"},{"id":185,"translation":"রামাদান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে, যা মানবজাতির জন্য হিদায়াত এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন সে জন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করো।"},{"id":186,"translation":"আর যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, নিশ্চয় আমি (তাদের) অতি নিকটে।(২৪) আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে।","footnotes":"(২৪) অর্থাৎ তিনি ‘আরশে থেকেও তাদের অবস্থা সম্পর্কে জ্ঞাত ও তাদের দু‘আ শ্রবণকারী। তাই তাঁর কাছে চাইতে কাউকে মাধ্যম বানানোর প্রয়োজন নেই, এমনকি ধ্বনিও উঁচু করার দরকার নেই।"},{"id":187,"translation":"সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের পোষাকস্বরূপ এবং তোমরাও তাদের পোষাকস্বরূপ। আল্লাহ জানেন যে, তোমরা নিজেরা নিজেদের প্রতি খিয়ানত করছিলে। সুতরাং তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন। কাজেই তোমরা এখন তাদের সাথে মিলিত হতে পারো এবং আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালোরেখা থেকে উষার সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশ না হয়।(২৫) তারপর রাতের আগমন পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর সীমারেখা। কাজেই এগুলোর নিকটবতী হয়ো না। এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করন, যাতে তারা তাকওয়ার অধিকারী হতে পারে।","footnotes":"(২৫) অত্র আয়াতে রাতের অন্ধকারকে কালো রেখা এবং ভোরের আলো ফোটাকে সাদা রেখার সাথে তুলনা করে সাওমের শুরু এবং খাবার শেষ করার বিষয়টি বুঝানো হয়েছে।"},{"id":188,"translation":"আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে (২৬) ভক্ষণ করো না এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের সামনে উত্থাপন করো না।","footnotes":"(১) যেমন: মিথ্যা শপথ, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, অপহরণ, বলপ্রয়োগ ও ধোঁকা দেয়া ইত্যাদি মাধ্যমে।"},{"id":189,"translation":"লোকেরা তোমার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। বলো: ‘এটা (২৭) মানুষ এবং হজ্জের জন্য সময় নির্দেশক।’ আর ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করাতে কোন সাওয়াব নেই; বরং সাওয়াব তো রয়েছে ঐ ব্যক্তির জন্যে, যে তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।","footnotes":"(২৭) চাঁদ ছোট বড় হওয়া ও নতুন করে উদিত হওয়া।"},{"id":190,"translation":"আর তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু সীমালঙ্ঘন করো না।(২৮) নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না।","footnotes":"(২৮) শিশু, নারি ও বৃদ্ধের হত্যার মাধ্যমে বা নিহতের অঙ্গচ্ছেদন ও অঙ্গবিকৃতি।"},{"id":191,"translation":"আর তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে (২৯) এবং যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও সে স্থান থেকে তাদেরকে বহিষ্কার করবে। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর মসজিদুল হারামের কাছে তোমরা তাদের সাথে আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, যে পর্যন্ত না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। তবে হ্যাঁ, তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাদেরকে হত্যা করবে। কাফিরদের পরিণাম এমনই হয়।","footnotes":"(২৯) পূর্বের ও পরের আয়াতসমূহের আলোকে যাদেরকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তারা হলো: মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধকারী কাফির সম্প্রদায়। তবে তাদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করা যাবে না। তারা যুদ্ধ থেকে বিরত হলে মুসলিমরাও তৎক্ষণাত যুদ্ধ বন্ধ করবে। তাদের বিরুদ্ধে ততটুকুই আক্রমণ করা যাবে, তারা যতটুকু আক্রমণ করবে, ইত্যাদি শর্তসাপেক্ষে অমুসলিমদেরকে হত্যা করার নির্দেশনা এ আয়াতে রয়েছে।"},{"id":192,"translation":"আর যদি তারা (ফিতনা-ফ্যাসাদ থেকে) বিরত থাকে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":193,"translation":"আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ফিতনা চুড়ান্তভাবে নির্মূল হয়ে যায় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর যদি তারা ) থেকে বিরত থাকে, তবে যালিমরা (৩০) ছাড়া আর কারও উপর সীমালঙ্ঘন করা যাবে না।","footnotes":"(৩০) যালিম তারাই, যারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ' বলতে ও মানতে অস্বীকার করবে এবং মানুষদেরকে আল্লাহর দীন গ্রহণ করা থেকে বিরত রাখবে।"},{"id":194,"translation":"পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে।(৩১) যার পবিত্রতা অলঙ্ঘনীয় ।পবিত্র বিষয়সমূহ অবমাননার বিধান হলো কিসাস। কাজেই যে কেউ হারাম মাসসমূহে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরাও তাকে অনুরূপ আক্রমণ করো এবং তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।","footnotes":"(৩১)الشهر الحرام (পবিত্র ও নিষিদ্ধ মাস) বলতে যুলকা‘দা, যুলহিজ্জা, মুহাররাম ও রাজাব এ চার মাসকে বুঝায়। এ চার মাস আরবদের নিকট অতি পবিত্র ছিলো। হারাম মাসে যদিও যুদ্ধ-বিগ্রহ করা হারাম; তবে হারাম মাসে কাফিররা যদি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তবে তার প্রতিরোধকল্পে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাও জায়িয এবং পবিত্র বিষয়সমূহ অবমাননা কিসাসের অন্তর্ভুক্ত।"},{"id":195,"translation":"আর তোমরা আল্লাহর পথে (৩২) ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আর তোমরা ইহসান করো। নিশ্চয় আল্লাহ মুহসীনদের ভালোবাসেন।","footnotes":"(৩২) আল্লাহর দীনের বিজয়, জিহাদ ও আনুগত্যের কাজে তোমাদের ধন-সম্পদ ব্যয় করো।"},{"id":196,"translation":"আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে যথাযথভাবে হজ্জ ও ‘উমরা পালন করো। তবে যদি তোমরা বাঁধাপ্রাপ্ত হও, তাহলে সহজলভ্য হাদী (৩৩) কুরবানি করো । আর তোমরা মাথা মুণ্ডন করো না; যে পর্যন্ত হাদী তার স্থানে না পৌঁছে। অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা মাথায় কষ্টদায়ক কিছু হয় , তবে সিয়াম বা সাদাকা বা কুরবানী দ্বারা তার ফিদিয়া দিবে। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে, তখন তোমাদের মধ্যে যে হজ্জের পূর্বে উমরা করতে চায়, তবে সে যেন সহজলভ্য হাদী যবহ করে। কিন্তু সে যদি হাদী যবহ করতে না পারে, তবে তাকে হজ্জের সময় তিনদিন এবং হজ্জ থেকে ঘরে ফেরার পর সাতদিন- এ পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে। এটা তাদের জন্য, যাদের পরিবার পরিজন মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।","footnotes":"(৩৩) হাদী: অর্থাৎ মীকাতের বাইরে থেকে আগমনকারী হজ্জ ও উমরা একত্রে একই সফরে আদায়কারীর উপর আল্লাহর উদ্দেশ্যে পশু যবহ করা ওয়াজিব। উক্ত পশু হারাম এলাকায় যবহ করতে হবে। মূলত এটি সাধারণ কুরবানী নয়।"},{"id":197,"translation":"হজ্জের সময় নির্দিষ্ট (৩৪) মাসসমূহ। অতএব যে কেউ এ মাসগুলোতে হজ্জ করা স্থির করল, তার জন্য হজ্জের সময় স্ত্রী-সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ-বিবাদ করা বৈধ নয়। আর তোমরা উত্তম কাজ থেকে যা-ই করো আল্লাহ্ তা জানেন। আর তোমরা পাথেয় (৩৫) সংগ্রহ করো। নিশ্চয় সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বোধসম্পন্ন ব্যক্তিগণ ! তোমরা আমাকে ভয় করো।","footnotes":"(৩৪) সুপরিচিত মাসসমূহ হলো: শাওয়াল, যুল্‌ক্বা‘দাহ ও যুলহিজ্জাহ।\n (৩৫) প্রয়োজনীয় খাদ্য-পানীয় ইত্যাদি।"},{"id":198,"translation":"তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। (৩৬) সুতরাং যখন তোমরা ‘আরাফাত হতে ফিরে আসবে তখন মাশ’আরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করো (৩৭) এবং তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে তাঁকে স্মরণ করো। যদিও ইতঃপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে।","footnotes":"(৩৬) হজ্জ মৌসুমে ব্যবসা ইত্যাদির মাধ্যমে হালাল রিযিক অনুসন্ধান করতে কোন দোষ নেই।\n (৩৭) অর্থাৎ যুলহিজ্জাহ মাসের নয় তারিখে আরাফাতে অবস্থান করার পর সেখান থেকে যুলহিজ্জাহ মাসের দশ তারিখ রাতে মুযদালিফায় ফিরে যাওয়ার সময় তাসবীহ (সুবহানাল্লাহ), তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) এবং মুযদালিফার মাশ‘আরুল হারামের নিকট দু‘আর মাধ্যমে আল্লাহকে স্মরণ করো।"},{"id":199,"translation":"তারপর অন্যান্য লোকেরা (হজ্জ পালনকারীরা) যে স্থান (‘আরাফাহ) থেকে ফিরে আসে তোমরাও সে স্থান থেকে ফিরে আসো। আর (নিজেদের ভুল-ভ্রান্তির জন্যে) আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":200,"translation":"অতঃপর যখন তোমরা হজ্জের কাজসমূহ সমাপ্ত করবে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যেভাবে স্মরণ করতে তোমাদের পিতৃ পুরুষদের অথবা তার চেয়েও অধিক স্মরণ। মানুষের মধ্যে যারা বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতেই দিন।’ এ ধরনের লোকদের জন্যে আখিরাতে কোনো অংশ নেই।"},{"id":201,"translation":"আর তাদের মধ্যে কেউ কেউ বলে, ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ (৩৭) দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।","footnotes":"(৩৭) দুনিয়ার কল্যাণসমূহ যেমন: সুস্থতা, রিযক, উপকারী ‘ইলম, নেক আমল ইত্যাদি। আর পরকালের কল্যাণ হলো জান্নাত লাভ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি।"},{"id":202,"translation":"এরাই হলো সে সব মানুষ, যাদের জন্যে তাদের উপার্জনের ভিত্তিতে যথাযথ প্রাপ্য রয়েছে। আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।"},{"id":203,"translation":"আর তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো।(৩৮) অতঃপর কেউ যদি তাড়াতাড়ি করে দুই দিনে (৩৯) চলে আসে, তবে তার কোনো পাপ নেই। আর যে ব্যক্তি বিলম্ব (৪০) করে আসে তারও কোনো পাপ নেই। এ (বিধান) তার জন্য যে তাক্‌ওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহ্‌র তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, একদিন তোমাদেরকে তাঁরই নিকট সমবেত করা হবে।","footnotes":"(৩৮) যুল হিজ্জার ১১, ১২ ও ১৩ তারিখে তাকবীর (আল্লাহু আকবার) ও তাহলীল (লা ইলাহা ইল্লাল্লাহ) এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করো।\n (৩৯) ১২ তারিখ মক্কায় ফিরে আসে।\n (৪০) ১৩ তারিখের জামারাতে পাথর মারা পর্যন্ত বিলম্ব করে।"},{"id":204,"translation":"আর মানুষের মধ্যে এমন ব্যক্তি আছে, পার্থিব জীবনে যার কথাবার্তা তোমাকে অভিভুত করে। আর নিজের অন্তরে যা কিছু আছে সে ব্যাপারে বারবার আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে ভীষণ ঝগড়াটে ।"},{"id":205,"translation":"আর যখন সে আপনার কাছ থেকে প্রস্থান করে তখন সে জমিনে অশান্তি সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণীকুল ধ্বংসের চেষ্টা করে। আর আল্লাহ ফ্যাসাদ পছন্দ করেন না।"},{"id":206,"translation":"আর যখন তাকে বলা হয়, ‘আল্লাহর তাকওয়া অবলম্বন করো’, তখন তার অহংকার বোধ ও আত্মাভিমান তাকে পাপাচারে লিপ্ত করে। কাজেই জাহান্নামই তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল।"},{"id":207,"translation":"আর মানুষের মধ্যে এমন লোকও আছে, যে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জান-প্রাণ বিক্রিয় করে দেয়।(৪১) আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল।","footnotes":"(৪১) তারা আল্লাহর পথে জিহাদ করে ও সর্বদা তাঁর সন্তুষ্টি কামনা করে।"},{"id":208,"translation":"হে মুমিনগণ! তোমরা পুর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো (৪২) এবং শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শক্ৰ।","footnotes":"(৪২) আহলে কিতাবদের মতো করো না, যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে, আর কিছু অংশের সাথে কুফরি করে।"},{"id":209,"translation":"অতঃপর তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":210,"translation":"তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে, আল্লাহ ফিরিশতাদের সাথে নিয়ে মেঘমালার ছায়ায় তাদের কাছে স্বয়ং উপস্থিত হবেন?(৪৩) এবং সবকিছুর মীমাংসা হয়ে যাবে। আর সমস্ত বিষয় আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে।","footnotes":"(৪৩) মূলত আল্লাহ ও ফিরিশতাগণ মেঘের আড়ালে তাদের নিকট শুধু কিয়ামতের দিনই আগমন করবেন।"},{"id":211,"translation":"বানূ ইসরাঈলকে জিজ্ঞেস করো, আমি (তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন প্রদান করেছি! আর আল্লাহর নি‘আমত আসার পর যে সেটাকে পরিবর্তন করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে শাস্তি দানে কঠোর।"},{"id":212,"translation":"যারা কুফুরী করে তাদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা মুমিনদেরকে ঠাট্টা-বিদ্রুপ করে থাকে। অথচ যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন তারাই এদের মোকাবেলায় উঁচু ও শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে।(৪৩) আর আল্লাহ যাকে ইচ্ছে অগণিত রিযক দান করেন।","footnotes":"(৪৩) আল্লাহ মুমিনদেরকে জান্নাতের উঁচু স্তর দান করবেন। আর কাফিরদেরকে জাহান্নামের নিম্নস্তরে প্রবেশ করাবেন।"},{"id":213,"translation":"সমস্ত মানুষ একই উম্মত ছিল ।(৪৪) অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেন এবং তাদের সাথে সত্যবাহী কিতাবও নাযিল করেন, যাতে মানুষেরা যে বিষয়ে মতভেদ করতো তা সেগুলোর মীমাংসা করতে পারে। আর যাদেরকে তা দেয়া হয়েছিল, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরেও শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে (৪৫) তারা বিরোধিতা করতো। অতঃপর আল্লাহ তাঁর ইচ্ছাক্রমে ঈমানদারদেরকে হিদায়াত দান করেছেন সে সত্য বিষয়ে, যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিলো। আর আল্লাহ যাকে ইচ্ছে সরল পথের দিকে হিদায়াত দান করেন।","footnotes":"(৪৪) একসময় পৃথিবীর সমস্ত মানুষ একই মতাদর্শের তথা তাদের পিতা আদম ‘আলায়হিস সালামের ধর্মের অন্তর্ভুক্ত ছিলো। পরে তারা নানা দলে-উপদলে বিভক্ত হয়েছে।\n (৪৫) মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নবী হওয়ার ব্যাপারে।"},{"id":214,"translation":"তোমরা কী মনে করো যে, তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে; অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? অর্থসংকট, দুঃখ-ক্লেশ ও \n রোগ- ব্যাধি তাদেরকে স্পর্শ করেছিলো এবং তারা ভীত-প্রকম্পিত হয়েছিল। এমনকি রাসূল ও তাঁর ঈমানদার সাথীগণ ) বলে উঠেছিল, ‘আল্লাহর সাহায্য কখন আসবে’? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে।"},{"id":215,"translation":"হে নবী! তোমার সাথীরা তোমাকে জিজ্ঞাসা করছে, তারা কি ব্যয় করবে? বলো, তোমরা উত্তম যা কিছুই ব্যয় করবে, তা করো পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম- মিসকীন এবং মুসাফিরদের জন্যে। মনে রেখো, উত্তম কাজের যা কিছুই তোমরা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।"},{"id":216,"translation":"তোমাদের ওপর আল্লাহর পথে যুদ্ধ করাকে ফরয করা হয়েছে; যদিও তোমাদের নিকট এটা অপ্রিয় বস্তু (৪৬)। বস্তুত তোমরা যা অপছন্দ করছো , হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর (৪৭) । পক্ষান্তরে তোমরা যা ভালোবাস , হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ্‌ই ভাল জানেন, তোমরা তা জান না।","footnotes":"(৪৬) কেননা জিহাদে রয়েছে জীবন ও সম্পদহানীর আশঙ্কা।\n (৪৭) যেহেতু জিহাদে রয়েছে অপরিসীম সাওয়াব, শত্রুর উপর বিজয়, গনীমতের মাল ও আল্লাহর বাণীকে সুউচ্চ করা।"},{"id":217,"translation":"পবিত্র মাসে (৪৮) যুদ্ধ করা সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে। বলুন, ‘এতে যুদ্ধ করা ভয়ানক অপরাধ। কিন্তু আল্লাহর পথে বাঁধা দান করা, তাঁর সাথে কুফরী করা, মসজিদুল হারামে বাঁধা দেয়া ও এর বাসিন্দাকে এর থেকে বহিষ্কার করা আল্লাহর নিকট তার চেয়েও (৪৯) বেশী ভয়ানক অপরাধ। আর ফিতনা হত্যার চেয়েও গুরুতর অপরাধ। আর তারা নিরন্তর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, যে পর্যন্ত না তোমাদেরকে তোমাদের দীন থেকে ফিরিয়ে নিতে পারে, যদি তারা সক্ষম হয়। আর তোমাদের মধ্য থেকে যে কেউ নিজের দীন থেকে ফিরে যাবে(৫০) এবং কাফির হয়ে মারা যাবে, দুনিয়া ও আখিরাতে তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে যাবে। আর এরাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।","footnotes":"(৪৮) পবিত্র মাসসমূহ হলো: যুল-কা‘দাহ, যুল-হিজ্জাহ, মুহাররাম ও রাজাব মাস।\n (৪৯) হারাম মাসে যুদ্ধ করার চেয়েও বেশি ভয়ানক অপরাধ।\n (৫০) মুরতাদ হবে, অর্থাৎ যে ব্যক্তি ইসলাম থেকে কুফরীর দিকে ফিরে গেছে, হোক তা কথায় বা বিশ্বাসে বা কাজে-কর্মের মাধ্যমে।"},{"id":218,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করতে পারে। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":219,"translation":"লোকেরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো, এ ‘দু’টোর মধ্যেই রয়েছে মহাপাপ (৫১) এবং মানুষের জন্য কিছু উপকারও।(৫২) আর এ দু’টোর পাপ উপকারের চেয়ে অনেক বড়’। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বলো, যা উদ্বৃত্ত(৫৩)। এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো।","footnotes":"(৫১) যেমন: এতে মেধা ও সম্পদ নষ্ট হয় এবং পারস্পরিক বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি হয়।\n (৫২) যেমন: দুনিয়ার স্বার্থ হাসিল ও কিছু অর্থ উপার্জন।\n (৫৩) প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করবে। এটি ইসলামের \n প্রাথমিক যুগে ছিলো। পরবর্তীতে নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট পরিমাণের ভিত্তিতে যাকাত ফরয হয়।"},{"id":220,"translation":"(এ নির্দেশ তোমাদের) দুনিয়া ও আখিরাতের জন্যেই। আর লোকেরা তোমাকে ইয়াতীমদের সম্পর্কে জিজ্ঞেস করে। বলো, ‘তাদের জন্য সুব্যবস্থা করাই উত্তম’।(৫৪) তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো, তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে উপকারকারী এবং কে অনিষ্টকারী। আর আল্লাহ ইচ্ছে করলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(৫৪) ইয়াতীমদের জন্যে যেটি গ্রহণ করলে অধিকতর লাভজনক হবে সেটি গ্রহণ করাই উত্তম। তাদের সম্পদ যদি তোমাদের সম্পদের সাথে মিশানো ছাড়া সঠিকভাবে পরিচালনা করা যায়, তবে তা তাদের ও তোমাদের জন্যে অতি কল্যাণকর ও বেশি সাওয়াবের কারণ হবে। আর যদি মিশানোর প্রয়োজন হয়, তবে তাও করা যেতে পারে।"},{"id":221,"translation":"তোমরা মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করো না। মুশরিক নারী তোমাদেরকেমুগ্ধ করলেও, অবশ্যই মুমিন ক্রীতদাসী তার চেয়ে উত্তম। তেমনিভাবে ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমরা মুসলিম মেয়েদেরকে বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মু’মিন ক্রীতদাস তার চেয়ে উত্তম। তারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে; অথচ আল্লাহ তোমাদেরকে নিজ ইচ্ছায় ও অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।"},{"id":222,"translation":"তারা তোমাকে হায়িয সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলুন, (নারীদের) এ সময়টা হচ্ছে একটা কষ্টকর অবস্থা‘। কাজেই তোমরা ঋতুস্রাবের সময় স্ত্রী-সঙ্গম থেকে বিরত থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। তারপর তারা যখন (হায়িয শেষে ) উত্তমরূপে পরিশুদ্ধ হবে, তখন তাদের নিকট ঠিক সেভাবে গমন করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন।(৫৫) নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং তাদেরকেও ভালোবাসেন যারা পাক-পবিত্রতা অবলম্বন করে।","footnotes":"(৫৫) হালাল পন্থায় সামনের পথ দিয়ে সহবাস করবে।"},{"id":223,"translation":"তোমাদের স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র । অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করতে পারো। আর তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু পাঠিয়ে রাখো এবং আল্লাহকে ভয় করো। জেনে রেখো, তোমরা অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর মুমিনদেরকে সুসংবাদ দিন।"},{"id":224,"translation":"আর তোমরা সৎকাজ, তাকওয়া অবলম্বন এবং মানুষের মাঝে সন্ধি-সমঝোতা স্থাপন থেকে বিরত থাকার জন্য আল্লাহর নামের শপথকে অজুহাত ও প্রতিবন্ধক হিসেবে দাঁড় করো না।(৫৬) আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।","footnotes":"(৫৬) বরং কোন নেক কাজ না করার শপথ করলেও সেটি করবে এবং শপথের কাফফারা দিয়ে দিবে।"},{"id":225,"translation":"তোমাদের অনর্থক শপথের জন্যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না;(৫৭) কিন্তু তিনি সেসব শপথের ব্যাপারে পাকড়াও করবেন, যেগুলোর ব্যাপারে তোমাদের অন্তরসমূহ সংকল্পবদ্ধ ছিল। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম ধৈর্যশীল।","footnotes":"(৫৭) যেমন: কেউ কথা বলার সময় বলে থাকে: লা ওয়াল্লাহি (না, আল্লাহর কসম! ব্যাপারটি এমন নয়), বালা ওয়াল্লাহি (হ্যাঁ, আল্লাহর কসম! ব্যাপারটি এমনই) ইত্যাদি।"},{"id":226,"translation":"যারা নিজ স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে না (সহবাস করবে না) বলে শপথ করে, তাদের অবকাশ চার মাস। যদি স্ত্রীকে ফিরিয়ে নেয়, তবে ( নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":227,"translation":"আর যদি তারা তালাক দেয়ারই সিদ্ধান্ত নেয় (৫৮), তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।","footnotes":"(৫৮) অর্থাৎ শপথ থেকে ফিরে না এসে নিজেদের স্ত্রীদের সাথে সহবাস না করার মাধ্যমে তাদেরকে তালাক দেয়ার ইচ্ছা পোষণ করে।"},{"id":228,"translation":"আর তালাকপ্রাপ্তা নারীগণ তিন ঋতুস্রাব (৫৯) অতিবাহিত হওয়া পর্যন্ত (পুনরায় বিয়ের বন্ধন থেকে) বিরত থাকবে। আর তারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করেছেন তা গোপন রাখা তাদের পক্ষে হালাল নয়। আর যদি তারা (ইদ্দত চলাকালীন সময়ে) আপোশ-নিষ্পত্তি করতে চায়, তবে এতে তাদের পুনঃ গ্রহণে তাদের স্বামীরাই বেশি অধিকার রাখে। আর নারীদের তেমনি ন্যায়সংগত অধিকার আছে, যেমন আছে তাদের উপর পুরুষদের অধিকার। আর (৬০) নারীদের উপর পুরুষদের একটি আলাদা মর্যাদা আছে। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(৫৯) অথবা তিনটি তুহর তথা তিন ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার সময়কাল পর্যন্ত অপেক্ষা করবে।\n (৬০) পরিচালনা, তালাকের অধিকার ও ভরণ পোষণের দায়িত্ব-কর্তব্যের কারণে পুরুষের রয়েছে একটি মর্যাদা।"},{"id":229,"translation":"তালাক দু’বার।(৬১) অতঃপর (দু’ তালাক শেষে স্ত্রীকে) হয় বিধিমতো রেখে দিবে, নতুবা সদয়ভাবে চলে যেতে দিবে। আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা প্রদান করেছ তা থেকে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে হালাল নয়। অবশ্য যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না তারপর তোমরাও আশঙ্কা করো যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে বিচ্ছেদ পেতে চাইলে তাতে তাদের কারো কোনো অপরাধ নেই। এ সব আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই যালিম।","footnotes":"(৬১) তালাকে রাজ‘ঈ তথা যে তালাকে স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারে তা হলো দু’ তালাক। তৃতীয়বার দিলে স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে না।"},{"id":230,"translation":"অতএব স্বামী যদি তার স্ত্রীকে (তৃতীয় বার) তালাক দেয় তাহলে ঐ স্ত্রী স্বামীর জন্য ততক্ষণ হালাল হবে না; যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে (এবং তারা সহবাস না করে )। অতঃপর সে (দ্বিতীয় স্বামী) যদি তালাক (১) দেয়, আর তারা উভয়ে (স্ত্রী ও প্রথম স্বামী) মনে করে যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে, তবে তাদের পুনঃবিয়েতে কারো কোনো অপরাধ হবে না। আর এটা আল্লাহর সীমারেখা, তিনি তা বিবেকবান সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন ।","footnotes":"(১) দ্বিতীয় স্বামী যদি স্বেচ্ছায় তিন তালাক দেয় অথবা মারা যায়, তাহলে ইদ্দত শেষে উক্ত স্ত্রীকে প্রথম স্বামীর জন্যে পুনঃবিয়ে করা বৈধ।"},{"id":231,"translation":"আর যখন তোমরা স্ত্রীকে (এক বা দুই) তালাক দাও, অতঃপর তারা ‘ইদ্দত পূর্তির নিকটবর্তী হয়, তখন তোমরা হয় বিধি অনুযায়ী তাদেরকে রেখে দিবে অথবা ন্যায়সংগতভাবে বিদায় করে দিবে।(৬৩) তাদের ক্ষতি করে সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে তা করে, সে নিজের প্রতি যুলম করে। আর তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা-বিদ্রুপের বস্তু করো না। আর তোমাদের প্রতি আল্লাহর নি‘আমত এবং কিতাব ও হিকমত যা তোমাদের প্রতি নাযিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তা স্মরণ করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। \n আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ।","footnotes":"(৬৩) অর্থাৎ এক বা দুই তালাক দিলে হয়ত ইদ্দতের মধ্যে তালাক প্রত্যাহার করে স্ত্রীকে ফিরে নিবে, আর এতে বিয়ে নবায়নের প্রয়োজন নেই। অন্যথায় স্ত্রীকে ইদ্দত অতিক্রম করে বিবাহ বন্ধন থেকে মুক্ত করে দিবে।"},{"id":232,"translation":"আর তোমরা যখন স্ত্রীদেরকে (তিন তালাকের কম) তালাক দাও এবং তারা তাদের ‘ইদ্দতকাল পূর্ণ করে, তারপর তারা যদি ন্যায়সংগত পদ্ধতিতে পরম্পর সম্মত হয়, তবে স্ত্রীরা নিজেদের (পূর্বের) স্বামীদের (পুনরায়) বিয়ে করতে চাইলে তোমরা (অভিভাবকরা) তাদেরকে বাধা দিও না। এ দ্বারা তাকেই উপদেশ দেয়া হচ্ছে যে তোমাদের মধ্যে আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে। এটাই তোমাদের জন্য বিশুদ্ধ ও পবিত্রতম পন্থা। আর আল্লাহ (সকল বস্তুর মূল রহস্য ও পরিণতি সম্পর্কে) জানেন; অথচ তোমরা তা জানো না।"},{"id":233,"translation":"আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু’বছর দুধ পান করাবে, এটা সে ব্যক্তির (পিতার) জন্য, যে (সন্তানের) দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায়। শিশুর পিতার কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করা। কারো উপর যেন তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেওয়া না হয়। কোনো মাতাকে তার সন্তানের জন্য এবং পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা ও কষ্ট দেওয়া যাবে না। আর (বাচ্চার পিতার অবর্তমানে ) উত্তরাধিকারীরও রয়েছে (পিতার) অনুরূপ দায়িত্ব-কর্তব্য। কিন্তু যদি তারা পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে দুধ পান বন্ধ রাখতে চায়, তবে তাদের কারো কোনো অপরাধ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে দুধ পান করাতে চাও, তাহলে যদি তোমরা প্রচলিত বিধি মোতাবেক তাদেরকে বিনিময় দিয়ে দাও, তবে তোমাদের কোনো পাপ নেই। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষকারী।"},{"id":234,"translation":"আর তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তারা নিজেরা চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে (ইদ্দত পালন করবে)। অতঃপর যখন তারা তাদের ‘ইদ্দতকাল পূর্ণ করবে, তখন যথাবিধি নিজেদের জন্য যে সিদ্ধান্ত নিবে তাতে তোমাদের কোনো পাপনেই। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক খবর রাখেন।"},{"id":235,"translation":"আর যদি তোমরা ইশারা-ইঙ্গিতে (বায়িন তালাক ও মৃত্যুর ইদ্দত পালনকারী) নারীদের বিয়ের প্রস্তাব দাও বা তোমাদের অন্তরে গোপন রাখো, তবে তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ জানেন যে, তোমরা তাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করবে; কিন্তু বিধিমত কথাবার্তা ছাড়া গোপনে তাদের সাথে কোনো প্রতিশ্রুতি দিয়ে রেখো না; এবং নির্দিষ্ট কাল (ইদ্দত) পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃঢ় সংকল্প করো না। আর জেনে রাখো , নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা আছে, তা জানেন। কাজেই তাঁকে ভয় করো। আর একথাও জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল।"},{"id":236,"translation":"যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে অথবা মাহর নির্ধারণ না করেই তালাক দাও, তবে তোমাদের কোনো অপরাধ নেই। কিন্তু তোমরা তাদেরকে ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ-সামগ্রী দিবে। সচ্ছল ব্যক্তি দিবে তার স্বচ্ছলতা অনুযায়ী এবং অসচ্ছল ব্যক্তি দিবে তার সামর্থ্য অনুযায়ী। এটা মুহসিন সৎকর্মশীল লোকদের ওপর কর্তব্য।"},{"id":237,"translation":"আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার আগে তালাক দাও; অথচ তাদের জন্য মাহর ধার্য করে থাকো, তাহলে যা তোমরা ধার্য করেছ তার অর্ধেক । তবে তারা যদি (অর্ধেক মাহর) না নিয়ে (স্বামীকে) ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে (৬৪) সে অনুগ্রহ করতে চায় (সেটা ভিন্ন কথা)। তবে মাফ করে দেয়াই তাকওয়ার নিকটতর। আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না। তোমরা যা করো, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।","footnotes":"(৬৪) ‘যার হাতে বিয়ের বন্ধন’ বলতে স্বামীরা বাকী অর্ধেক মাহর ফিরিয়ে না নিয়ে তাদেরকে নিজ থেকেই পূর্ণ মোহরানা দিয়ে দেয়। কারো মতে, এখানে স্ত্রীর অভিভাবককে বোঝানো হয়েছে।"},{"id":238,"translation":"তোমরা সালাতের প্রতি যত্নবান হও (৬৫) বিশেষত মধ্যবর্তী সালাতের (৬৬) এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে।","footnotes":"(৬৫) আল্লাহর আদেশ অনুসারে সালাতের পরিপূর্ণ হক আদায়ের মাধ্যমে সালাতের প্রতি যত্নবান হও।\n (৬৬) আসরের সালাতের।"},{"id":239,"translation":"কিন্তু যদি তোমরা ভয় ও আতঙ্কের মধ্যে থাকো, তবে পদচারী বা আরোহী অবস্থায় । অতঃপর যখন নিরাপদ হবে তখন আল্লাহর স্মরণ করো সেভাবে, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না।"},{"id":240,"translation":"আর তোমাদের মধ্যে যারা নিজের মৃত্যু আসন্ন অনুভব করবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে, তারা যেন তাদের স্ত্রীদেরকে তাদের ঘর-বাড়ী থেকে বের না করে তাদের এক বছরের ভরণ-পোষণের অসিয়াত (ওয়ারিশদেরকে) করে যায়।(৬৭) কিন্তু তারা যদি নিজেরাই বের হয়ে যায়, তবে বিধিমত তারা নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো পাপ নেই। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(৬৭) তখন স্বামীর মৃত্যুতে স্ত্রীর ইদ্দতকাল ছিল এক বছর। কিন্তু পরবর্তীতে একই সূরার ২৩৪ নং আয়াতের মাধ্যমে এক বছরের স্থলে চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। এ আয়াতের হুকুম অন্য আয়াতের দ্বারা রহিত হয়ে গেছে।"},{"id":241,"translation":"আর তালাকপ্রাপ্তা নারীদের ন্যায়সংগত ভরণ-পোষণের ব্যবস্থা করা মুত্তাকীদের কর্তব্য।"},{"id":242,"translation":"এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো।"},{"id":243,"translation":"তুমি কি তাদের (৬৮) (পরিণতি) দেখো নি যারা মৃত্যুভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসাভুমি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন: ‘তোমরা মরে যাও।’ তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষই তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে না।","footnotes":"(৬৮) বানূ ইসরাঈলের একটি গোষ্ঠী যারা মহামারী বা হত্যার ভয়ে নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল।"},{"id":244,"translation":"আর তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":245,"translation":"তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে করযে হাসানা প্রদান করবে? ফলে তিনি তা বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তাঁর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে।(৬৯)","footnotes":"(৬৯) অতঃপর তিনি তোমাদের ‘আমলের প্রতিদান দিবেন।"},{"id":246,"translation":"তুমি কি মুসার পরবর্তী বানূ ইসরাইল নেতাদের দেখনি? তারা যখন তাদের নবীকে বলেছিল: ‘আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি।’ তিনি বললেন: ‘এমন তো হবে না যে, তোমাদের প্রতি যুদ্ধ ফরয করলে তখন তোমরা আর যুদ্ধ করবে না?’ তারা বলল: ‘কেন আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না? অথচ আমাদেরকে আমাদের আবাসভূমি ও স্বীয় সন্তান-সন্ততি হতে বহিষ্কার করা হয়েছে।’ অতঃপর যখন তাদের প্রতি যুদ্ধ ফরয করা হলো, তখন তাদের কিছুসংখ্যক লোক ছাড়া সবাই পৃষ্ঠ প্রদর্শন করলো। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সবিশেষ জ্ঞানী।"},{"id":247,"translation":"আর তাদের নবী তাদেরকে বলেছিল: ‘আল্লাহ তালূতকে তোমাদের জন্যে বাদশাহ করে পাঠিয়েছেন।’ তারা বললো: ‘আমাদের উপর তাঁর রাজত্ব কিভাবে হবে? অথচ আমরা তো তাঁর চেয়ে রাজত্ব লাভের বেশি হকদার। তাছাড়া তাকে প্রচুর ঐশ্বর্যও দেয়া হয়নি!’ সে বলল: ‘আল্লাহ অবশ্যই তাঁকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাঁকে জ্ঞানে ও দৈহিকভাবে সমৃদ্ধ করেছেন।’ আর আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় রাজত্ব দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।"},{"id":248,"translation":"আর তাদের নবী তাদেরকে আরো বলেছিল: তার রাজত্বের নিদর্শন হলো: ‘তিনি তোমাদের নিকট সেই তাবূত (হারানো সিন্ধুক) ফিরিয়ে নিয়ে আসবেন, যাতে রয়েছে তোমাদের রবের নিকট হতে প্রশান্তি, আরও রয়েছে মুসা ও হারুন এর পরিবারের পরিত্যক্ত কিছু জিনিসপত্র।(৭০) ফিরিশতাগণ তা বহন করে আনবে। তোমরা যদি মু’মিন হও, তবে নিশ্চয়ই তোমাদের জন্য এতে রয়েছে নিদর্শন।","footnotes":"(১) সেসব পরিত্যক্ত জিনিসপত্রের মধ্যে ছিলো: লাঠি ও তাওরাতের কিছু লেখা ফলক ইত্যাদি।"},{"id":249,"translation":"তারপর তালূত যখন সেনাবাহিনীসহ বের হল তখন সে বলল, ‘আল্লাহ এক নদীর দ্বারা তোমাদের পরীক্ষা করবেন।(৭১) যে তা থেকে পানি পান করবে , সে আমাদের দলভুক্ত নয়; আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। তবে যে ব্যক্তি তার হাতে এক অঞ্জলি পরিমাণ পানি গ্রহণ করবে তার কথা ভিন্ন।’ অতঃপর অল্প সংখ্যক ছাড়া তারা তা থেকে পানি পান করল। সে এবং তার সঙ্গী ঈমানদারগণ যখন তা অতিক্রম করল, তখন তারা বলল: ‘জালূত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই। কিন্তু যাদের দৃঢ় বিশ্বাস ছিল যে, আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা বলল: ‘ আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে!’ আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন।","footnotes":"(৭১) কে মুমিন আর কে মুনাফিক তা পার্থক্য করার জন্যে \n আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন।"},{"id":250,"translation":"আর তারা যখন যুদ্ধের জন্যে জালূত ও তার সেনাবাহিনীর মুখোমুখি হলো তখন তারা বললো: ‘হে আমাদের রব! আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।’"},{"id":251,"translation":"অতঃপর তারা (তালূতের বাহিনী ) আল্লাহর হুকুমে তাদেরকে ) পরাজিত করলো এবং দাঊদ জালূতকে হত্যা করল। আর আল্লাহ তাঁকে রাজত্ব ও হিকমত (নবুওয়াত) দান করলেন এবং তিনি নিজের ইচ্ছা অনুযায়ী তাকে শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের এক দলকে অন্য দল দ্বারা দমন না করতেন, তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেতো। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অত্যন্ত দয়াশীল।"},{"id":252,"translation":"এগুলো সবই আল্লাহর আয়াত, যা আমি তোমার নিকট যথাযথভাবে তিলাওয়াত করে শুনাচ্ছি। আর অবশ্যই তুমি আমার পাঠানো রাসুলগণের একজন।"},{"id":253,"translation":"সেইসব রাসুল, আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলেছেন (৭২), আবার কাউকে তিনি উঁচু মর্যাদায় উন্নীত করেছেন।(৭৩) আর মারইয়াম পুত্র ‘ঈসাকে আমি সুস্পষ্ট প্রমাণাদি (৭৪) প্রদান করেছি এবং রুহুল কুদুস (জিবরাঈল) দ্বারা তাকে শক্তিশালী করেছি। আর আল্লাহ ইচ্ছে করলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও পারস্পরিক যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হতো না; কিন্তু তারা মতভেদ করলো।(৭৫) ফলে তাদের কেউ কেউ ঈমান আনল এবং কেউ কেউ কুফরী করলো। আর আল্লাহ চাইলে তারা পারস্পরিক যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হতো না; কিন্তু আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।","footnotes":"(৭২) যেমন: মূসা ‘আলাহিস সালাম।\n (৭৩) যেমন: মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম।\n (৭৪) মু‘জিযা, যেমন: মৃত ব্যক্তিকে জীবিত করা এবং জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করে দেয়া।\n (৭৫) যেহেতু আল্লাহ জোরপূর্বক মানুষের মত ও বিশ্বাস পরিবর্তন করে না।"},{"id":254,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! আমি তোমাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে তোমরা (আমার পথে) ব্যয় করো, সেদিন আসার পূর্বে যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। আর কাফিররাই হলো যালিম।"},{"id":255,"translation":"আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার রক্ষণাবেক্ষণকারী, ধারক(৭৬)। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও না। আসমানসমূহে যা রয়েছে ও যমিনে যা রয়েছে সবই তাঁর । এমন কে আছে , যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করতে পারে ? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, তিনি তা সবই জানেন। আর তিনি যা ইচ্ছে করেন তা ছাড়া তাঁর জ্ঞানের কোনো কিছুকেই আয়ত্ত্ব করতে পারে না। তাঁর ‘কুরসী’(৭৭) আসমানসমূহ ও যমিনকে পরিব্যাপ্ত করে আছে। আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত-পরিশ্রান্ত করে না। আর তিনি সুউচ্চ সুমহান।","footnotes":"(৭৬) যিনি অনাদি ও অনন্তকালব্যাপী বিরাজমান। অর্থাৎ তিনি নিজে সর্বদা বিদ্যমান, এবং অন্যকেও বিদ্যমান রাখেন ও নিয়ন্ত্রণ করেন। \n (৭৭) কুরসী তথা রবের দুপা রাখার জায়গা। তবে পা রাখার ধরন আল্লাহ ব্যতীত সৃষ্টিকুলের কেউ তা জানেন না।"},{"id":256,"translation":"দীন গ্রহণের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। ভ্রান্ত পথ থেকে সত্য-সঠিক পথ সুস্পষ্ট হয়ে গেছে। অতএব, যে তাগূতকে(৭৮) অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক শক্তিশালী রশি ধরলো, যা কখনো ছিঁড়ে যাবে না। আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।","footnotes":"(৭৮) তাগূত বলতে এখানে আল্লাহ ছাড়া অন্য যার ‘ইবাদাত বা আনুগত্য করা হয়। সুতরাং তাগূতকে অস্বীকার করার অর্থ হলো: আল্লাহ ছাড়া যার ‘ইবাদাত করা হয়, তাকে অস্বীকার করা ও তার সাথে সম্পর্ক ছিন্ন করা।"},{"id":257,"translation":"আল্লাহ যারা ঈমান এনেছে তাদের অভিভাবক।(৭৯) তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। অপরদিকে, যারা কুফরী করে, তাদের অভিভাবক হলো তাগূত। এরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।","footnotes":"(৭৯) তাওফীকদাতা, সাহায্যকারী ও হিফাযতকারী।"},{"id":258,"translation":"তুমি কি সে ব্যক্তির অবস্থা লক্ষ্য করোনি, যে ইবরাহীমের সাথে তাঁর রবের সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিলো। যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইবরাহীম বললো: ‘আমার রব তিনিই, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বললো: ‘আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই।(৮০) ইবরাহীম বললো: ‘নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। সুতরাং তুমি পারলে সেটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো। এ কথা শুনে কাফিরটি হতভম্ব হয়ে গেলো। আসলে আল্লাহ যালিম সম্প্রয়ায়কে হিদায়াত করেন না।","footnotes":"(৮০) আমি চাইলে কাউকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করি। আবার কাউকে চাইলে ক্ষমা করে জীবন ভিক্ষা দেই।"},{"id":259,"translation":"অথবা সে ব্যক্তির বিষয়টি কি লক্ষ্য করোনি, যে এমন এক জনপদ অতিক্রম করেছিল, যা ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়েছিলো? সে বলল: ‘মৃত্যুর পর কীভাবে আল্লাহ এ জনপদের অধিবাসীদেরকে জীবিত করবেন? তারপর আল্লাহ তাকে শত বছর মৃত রাখলেন। অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ্‌ বললেন: ‘ তুমি কত বছর মৃত অবস্থায় ছিলে?’ সে বললো: ‘একদিন বা একদিনেরও কিছু কম অবস্থান করেছি।’ তিনি বললেন: ‘বরং তুমিএকশত বছর অবস্থান করেছো। সুতরাং তুমি তোমার খাদ্যসামগ্রী ও পানীয় বস্তুর দিকে লক্ষ্য করো, সেগুলো পরিবর্তন হয়নি(৮১) এবং লক্ষ্য করো তোমার গাধাটির দিকে। আর যাতে আমি তোমাকে মানুষের পুনর্জীবন সম্পর্কে নিদর্শন বানাতে পারি। আর হাড়গুলোর দিকে লক্ষ্য করো; কীভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই।’ অতঃপর যখন তার নিকট স্পষ্ট হলো তখন সে বললো: ‘আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।’","footnotes":"(৮১) খাদ্য-পানীয় বিকৃত হয়নি এবং পচে যায়নি।"},{"id":260,"translation":"(হে নবী! তুমি স্মরণ কর) যখন ইবরাহীম বললো: ‘হে আমার রব! কীভাবে আপনি মৃতকে জীবিত করেন, সেটা আমাকে দেখান? তিনি বললেন: ‘তবে তুমি কি এ ব্যাপারটিকে বিশ্বাস করো না?’ সে বলল: ‘অবশ্যই হ্যাঁ; কিন্তু আমার মনের প্রশান্তি অর্জনের জন্যে।’ আল্লাহ বললেন: ‘তবে চারটি পাখি নাও এবং তাদেরকে তোমার কাছে রেখে বশীভূত কর। তারপরএক একটি টুকরো এক এক পাহাড়ে রেখে আস। তারপর সেগুলোকে) ডাক। সেগুলো তোমার নিকট দ্রুত দৌড়ে আসবে। আর জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":261,"translation":"যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা সাতটি শিষ উৎপাদন করে। প্রত্যেক শিষে রয়েছে একশ শস্যদানা। আর আল্লাহ যাকে ইচ্ছে বহুগুণে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ মহা প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।"},{"id":262,"translation":"যারা আল্লাহর রাস্তায় তাদের ধন-সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে, তার জন্যে খোঁটা দেয় না (৮২) এবং কোন কষ্টও দেয় না। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান এবং তাদের কোন ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না।","footnotes":"(৮২) অনুগ্রহের কথা বলে বেড়ায় না।"},{"id":263,"translation":"উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন সে দানের চেয়ে অনেক ভালো, যে দানের পর কষ্ট দেয়া হয় (৮৩)। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল।","footnotes":"(৮৩) যেমন: খোঁটা দেওয়া, দানের কথা অন্যের কাছে বলে বেড়ানো, প্রতিদান চাওয়া, ইত্যাদি।"},{"id":264,"translation":"হে মুমিনগণ! সাদাকা করে খোটা এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের সাদাকাকে ঐ ব্যক্তির মতো বরবাদ করো না যে নিজের সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। এ ধরনের সাদাকাকারীর উপমা হলো এমন একটি মসৃণ পাথর, যার উপর সামান্য মাটির আস্তর থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তারা যা (দান সাদাকা করে) উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না।(৮৪) আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।","footnotes":"(৮৪) অর্থাৎ লোক দেখানো আমল ও সাদাকার সাওয়াব নষ্ট হয়ে যায় এবং আল্লাহর কাছে কিছুই জমা থাকে না। ফলে তারা পরকালে কিছুই পায় না।"},{"id":265,"translation":"যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা কোনো উঁচুভূমিতে অবস্থিত একটি উদ্যান, যেখানে মুষলধারে বৃষ্টিপাত হয়, ফলে তার ফলন হয় দ্বিগুণ। আর যদি মুষলধারে বৃষ্টিপাত নাও হয়, তবে হালকা বৃষ্টিপাতই যথেষ্ট( ৮৫)। আর তোমরা যা আমল করো, সে ব্যাপারে আল্লাহ সম্যক দ্রষ্টা (৮৬)।","footnotes":"(৮৫) কারণ, যমিনটি তো উর্বর। তাছাড়া শিশির বিন্দুও ফসলের জন্যে যথেষ্ট।\n (৮৬) অর্থাৎ আল্লাহ তোমাদের সকল কর্মকাণ্ড দেখেন এবং সে অনুযায়ী তিনি প্রতিদান দিবেন।"},{"id":266,"translation":"তোমাদের কেউ কি পছন্দ করবে যে, তার থাকবে একটি খেজুর ও আঙ্গুরের বাগান, যার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে অনেকগুলো ঝর্ণাধারা এবং যেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল-ফলাদি। ইতোমধ্যে সে বার্ধক্যে উপনীত হলো (৮৭) এমন অবস্থায় যে, তার রয়েছে কতিপয় দুর্বল সন্তান-সন্ততি। এক অগ্নিবায়ু তার বাগানের উপর দিয়ে প্রবাহিত হলো, যাতে তা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলো। (৮৮) এভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা-ভাবনা করতে পারো।","footnotes":"(৮৭) উপার্জনক্ষম-হীন হয়ে পড়ল। \n (৮৮) অথচ এ সময় বাগানটির তার খুবই প্রয়োজন ছিলো। কারণ, সে নিজে বৃদ্ধ এবং তার সন্তানরাও কর্মক্ষম নয়।"},{"id":267,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা হালাল ও পবিত্র বস্তু থেকে যা উপার্জন করো এবং আমি যা যমিন থেকে তোমাদের জন্য উৎপাদন করি, তা থেকে উৎকৃষ্ট অংশ ব্যয় করো। আর নিকৃষ্ট অংশ ব্যয় করার সংকল্প করো না; অথচ তোমরা তা গ্রহণ করবে না, যদি না তোমরা চোখ বন্ধ করে গ্রহণ করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।(৮৯)","footnotes":"(৮৯) আল্লাহ তোমাদের এ সাদাকা থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী, তিনি প্রাচুর্যময় এবং তিনি তাঁর অস্তিত্বে ও কাজে সপ্রসংশিত।"},{"id":268,"translation":"শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়।(৯০) আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।","footnotes":"(৯০) অর্থাৎ শয়তান মানুষকে অভাব ও দরিদ্রতার ভয় দেখায়, কার্পণ্যের প্রতি উৎসাহী করে এবং গুনাহ ও পাপ কাজে লিপ্ত হওয়ার জন্যে আহ্বান করে।"},{"id":269,"translation":"তিনি যাকে ইচ্ছে হিকমত দান করেন। আর যাকে হিকমত প্রদান করা হয় তাকে তো প্রচুর কল্যাণ দান করা হয়। আর বিবেকসম্পন্নগণই (৯১) শুধু উপদেশ গ্রহণ করে।","footnotes":"(৯১) প্রজ্ঞাসম্পন্ন লোক হলো যারা আল্লাহর নূরে আলোকিত এবং তাঁর হিদায়াতে হিদায়াতপ্রাপ্ত।"},{"id":270,"translation":"আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোন মানত করো তা অবশ্যই আল্লাহ জানেন। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই।"},{"id":271,"translation":"তোমরা যদি প্রকাশ্যে দান সাদাকা করো তবে তা ভালো; আর যদি গোপনে করো এবং অভাবী লোকদেরকে দাও, তবে তা তোমাদের জন্য আরও ভালো এবং এতে তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন । আর তোমরা যে ‘আমলই করো, আল্লাহ তার খবর রাখেন।"},{"id":272,"translation":"তাদেরকে হিদায়াত করার দায়িত্ব তোমার নয় (৯২); বরং আল্লাহ যাকে ইচ্ছে হিদায়াত দেন। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় করো, তা তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই। আর তোমরা তো শুধু আল্লাহর চেহারা দেখার জন্যই ব্যয় করে থাকো। আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করলে তার পুরস্কার তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে (৯৩) এবং তোমাদের প্রতি যুলম করা হবে না।","footnotes":"(৯২) অর্থাৎ তাদের সত্য গ্রহণ, তা মানতে বাধ্য করা ও সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব তোমার নয়; বরং তোমার কাজ শুধু তাদেরকে সত্য পথের সন্ধান দেওয়া ও তা বর্ণনা করা।\n (৯৩) কোন ধরনের কমতি করা হবে না। কারণ, আল্লাহ তা‘আলা কারো উপর যুলম করেন না।"},{"id":273,"translation":"সেসব নিঃস্ব-অভাবী লোকেরা তোমাদের দান সাদাকা পাওয়ার প্রাপ্য; যারা আল্লাহর পথে নিজেদেরকে এমনভাবে ব্যাপৃত রাখে যে, যমিনে সফর করতে পারে না।আত্মসম্মানবোধে না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে সচ্ছল মনে করে। তুমি তাদের লক্ষণ দেখলেই চিনতে পারবে। তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে হাত পাতে না। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় করো, নিশ্চয় আল্লাহ সে ব্যাপারে সবিশেষ জ্ঞানী।"},{"id":274,"translation":"যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":275,"translation":"যারা সুদ খায় তারা দাঁড়াতে পারবে না, তবে দাঁড়াবে সে ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে, ‘ক্রয়-বিক্রয় তো সুদেরই মতোই।’ অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। অতএব, যার নিকট তার রবের পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপার আল্লাহর দায়িত্বে। আর যারা পুনরায় সুদ গ্রহণ করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।"},{"id":276,"translation":"আল্লাহ সুদকে ধ্বংস করেন (৯৪) এবং দানকে বর্ধিত করেন। আর আল্লাহ কোনো অধিক অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদেরকে ভালোবাসেন না।","footnotes":"(৯৪) আল্লাহ সুদমিশ্রিত সম্পদ প্রত্যক্ষ-পরোক্ষ উভয়ভাবেই নষ্ট করে দেন। প্রত্যক্ষ মানে সমূলে ধ্বংস করা আর পরোক্ষ মানে বরকত উঠিয়ে নেয়া।"},{"id":277,"translation":"নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, সালাত কায়িম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":278,"translation":"হে মুমিনগণ! তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মু’মিন হয়ে থাকো।"},{"id":279,"translation":"অতঃপর যদি তোমরা না করো, (৯৫) তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা যুলম করবে না এবং তোমাদের ওপরও যুলম করা হবে না।","footnotes":"(৯৫) অর্থাৎ সুদ পরিহার না করো।"},{"id":280,"translation":"আর যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা পর্যন্ত তাকে সময় দাও। আর যদি তোমরা সাদকা করো, তবে তা তোমাদের জন্যেই কল্যাণকর; যদি তোমরা জানতে।"},{"id":281,"translation":"আর তোমরা সে দিনের শাস্তির ভয় করো, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে। তারপর প্রত্যেককেই তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান প্রদান করা হবে। আর তাদের কাউকেই যুলম করা হবে না।"},{"id":282,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা যখন একে অন্যের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যে যে কোনো লেখক যেন তা ন্যায়সঙ্গতভাবে লিখে দেয়। কোনো লেখক তা লিখতে অস্বীকার করবে না, যেমন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে যেন লিখে দেয়। এবং যে ব্যক্তির উপর হক্ক রয়েছে সে যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে এবং স্থিরকৃত কোন কিছুই যেন কম-বেশি না করে।(৯৬) অতঃপর ঋণগ্রহীতা যদি নির্বোধ (৯৭) অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দেওয়ার যোগ্যতা না রাখে, তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। আরতোমাদের পুরুষদের মধ্য হতে দু’জন সাক্ষী রাখো। অতঃপর যদি দু’জন পুরুষ পাওয়া না যায়, তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোককে সাক্ষী রাখো, যাদেরকে (দীনদারিতা ও আমানতদারিতার বিবেচনায়) তোমরা সাক্ষী হিসেবে পছন্দ করো; যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে তাদের একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। আর সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। আর তা ছোট-বড় যাই হোক, মেয়াদসহ লিখতে তোমরা কোনোরূপ অলসতা করো না। এটাই আল্লাহর নিকট ন্যায্যতার ও সাক্ষ্যদানের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহের উদ্রেক না হওয়ার জন্য অধিকতর উপযুক্ত। তবে তোমরা পরস্পর যে নগদ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করো তা তোমরা না লিখলে কোনো দোষ নেই। আর তোমরা যখন পরস্পর বেচা-কেনা করো তখন সাক্ষী রেখো। আর কোনো লেখক ও সাক্ষীকে কষ্ট দেওয়া যাবে না। আর যদি তাদের ক্ষতিগ্রস্ত করো, তবে তা হবে তোমাদের জন্যে একটি মারাত্মক গুনাহ। আর তোমরাআল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। আর আল্লাহ সকল বিষয়ে জ্ঞানী।","footnotes":"(৯৬) ঋণের পরিমাণ, ধরন ও আদায়ের পদ্ধতি ইত্যাদি লিপিবদ্ধ করতে কোন প্রকারের ঘাটতি না করে।\n (৯৭) ঋণগ্রহীতা যদি অবুঝ অথবা ছোট কিংবা পাগল বা বোবা, ইত্যাদি সমস্যাগ্রস্ত থাকে।"},{"id":283,"translation":"আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে হস্তান্তরযোগ্য বন্ধক রাখবে। অতঃপর তোমাদের একে অপরকে বিশ্বস্ত মনে করলে (৯৮), যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন আমানত ফেরত দেয় এবং সে যেন তার রব আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। আর যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা-ই করোনা কেন, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন।","footnotes":"(৯৮) লেখা, সাক্ষী বা বন্ধকের কোন প্রয়োজন নেই। তখন ঋণটুকু ঋণগ্রহীতার জিম্মায় আমানত স্বরূপ থাকবে।"},{"id":284,"translation":"আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে। তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ সেগুলোর হিসেব তোমাদের কাছ থেকে নিবেন। অতঃপর তিনি যাকে ইচ্ছে ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে শাস্তি দিবেন। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।"},{"id":285,"translation":"রাসূল (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ওপর তার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তিনি নিজেও এর ওপর ঈমান এনেছেন এবং মু’মিনরাও ঈমান এনেছে। তাদের প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ এবং তাঁর রাসূলগণের ওপর। আমরা তাঁর রাসূলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে: আমরা শুনেছি ও আনুগত্য করেছি। হে আমাদের রব! আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার কাছেই আমাদের ফিরে যেতে হবে।"},{"id":286,"translation":"আল্লাহ কখনোই কাউকে তার সাধ্যাতীত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সে ভালো যা কিছু উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফলও তার উপরই বর্তায়। ‘হে আমাদের রব! যদি আমরা কিছু ভুলে যাই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নাই। আমাদের গুনাহসমূহ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই তো আমাদের অভিভাবক। অতএব, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।"}]},{"id":3,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম।(১)","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের -তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও -এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক।"},{"id":3,"translation":"(হে নবী) তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব নাযিল করেছেন, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। আর তিনিই নাযিল করেছেন তাওরাত ও ইনজীল(২)।","footnotes":"(২) তিনি কুরআন নাযিল করার পূর্বে মূসা ‘আলাইহিস সালামের ওপর তাওরাত এবং ‘ঈসা ‘আলাইহিস সালামের উপর ইঞ্জীল নাযিল করেছেন।"},{"id":4,"translation":"ইতোপূর্বে মানবজাতির হিদায়াতের জন্যে। আর তিনি ফুরকান (কুরআন) নাযিল করেছেন। নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহ (৩) অস্বীকার করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।","footnotes":"(৩) মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিলকৃত আল-কুরআন অস্বীকার করবে।"},{"id":5,"translation":"নিশ্চয় আল্লাহর কাছে আসমান ও জমিনের কোনো কিছুই গোপন থাকে না।(৪)","footnotes":"(৪) কারণ তাঁর জ্ঞান প্রকাশ্য-অপ্রকাশ্য সব কিছুকেই বেষ্টন করে আছে।"},{"id":6,"translation":"তিনিই সেই সত্তা, যিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন।(৫) তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহনেই; তিনি প্রবল পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।","footnotes":"(৫) যেমন: পুরুষ-মহিলা, সুন্দর-অসুন্দর ও সাদা-কালো ইত্যাদি।"},{"id":7,"translation":"তিনিই তোমার প্রতি এই কিতাব নাযিল করেছেন যার কিছু আয়াত ‘মুহ্‌কাম’ (সুস্পষ্ট আয়াত), এগুলো কিতাবের মূল; আর অন্যগুলো ‘মুতাশাবিহ্‌’ (অস্পষ্ট ও একাধিক অর্থবহ )। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে শুধু তারাই ফেৎনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এ আয়াতগুলোর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ব (আলেম) তারা বলে, ‘আমরা এগুলোতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে অবতীর্ণ’। আসলেজ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা ব্যতীত আর কেউ উপদেশ গ্রহণ করে না।"},{"id":8,"translation":"হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহান দাতা।"},{"id":9,"translation":"হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন সমবেত করবেন, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।"},{"id":10,"translation":"নিশ্চয় যারা কুফরী করে, আল্লাহর নিকট তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আর তারা হবে জাহান্নামের জ্বালানি।"},{"id":11,"translation":"তাদের স্বভাব চরিত্র ফিরা‘ঊন সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীদের স্বভাব চরিত্রের মতোই। তারা আমার আয়াতগুলোতে মিথ্যারোপ করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেছিলেন।(৬) আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর।","footnotes":"(৬) তখন তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন উপকারে আসেনি।"},{"id":12,"translation":"তুমি কাফিরদেরকে বলে দাও: ‘তোমরা অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে। আর সেটি কতইনা নিকৃষ্ট আবাসস্থল।’"},{"id":13,"translation":"নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দু’টি দলের মধ্যে, যারা (বদরের যুদ্ধে) পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফির। মু’মিনগণ তাদের বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে নিজেদের দ্বিগুণ দেখছিল।(৭) আর আল্লাহ নিজ সাহায্য দ্বারা যাকে চান শক্তিশালী করেন। নিশ্চয় এতে রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা।","footnotes":"(৭) এখানে দুটি মত পরিলক্ষিত হয়, একটি আয়াতের অনুবাদে বর্ণিত হয়েছে। আর দ্বিতীয়টি হলো, কাফিরগণ তাদের বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে (মু’মিন বাহিনীকে) নিজেদের দ্বিগুণ দেখছিল।"},{"id":14,"translation":"মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা- নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রূপা, চি‎‎হ্নত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল ।"},{"id":15,"translation":"(হে রাসূল!) তুমি বলে দাও: আমি কি তোমাদেরকে এ ভোগ-বিলাসের চেয়েও উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যারা তাকওয়া অর্জন করে, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত রয়েছে নদ-নদী-ঝর্ণাধারা। সেখানে তারা চিরকাল থাকবে। আর সেখানে তাদের জন্যে রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং আরো রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।"},{"id":16,"translation":"(জান্নাতের অধিবাসীগণ তারাই) যারা বলে, ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম।(৮) অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।’","footnotes":"(৮) আপনার ও আপনার রাসূলদের প্রতি নাযিলকৃত সব কিছুর ওপর ঈমান আনলাম ও আপনার শারী‘আতের অনুসরণ করলাম।"},{"id":17,"translation":"(তাদের বৈশিষ্ট্য হলো) তারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যকারী, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থী।"},{"id":18,"translation":"আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই, আর ফিরিশতা ও জ্ঞানীগণও। আল্লাহ ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তিনি মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়।"},{"id":19,"translation":"নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দীন।(৯) আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, তারা কেবল পরস্পর বিদ্বেষবশতঃ তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য করেছিল। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করবে, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।","footnotes":"(৯) পূর্ববর্তী আয়াতে বর্ণিত, আল্লাহ, তাঁর ফিরিশতাগণ এবং জ্ঞানীদের এটিও সাক্ষ্য যে, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দীন (জীবন বিধান) হচ্ছে ইসলাম।"},{"id":20,"translation":"(হে রাসূল!) যদি তারা তোমার সাথে বিতর্ক করে, তবে তুমি তাদেরকে বলো, ‘আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীরাও।’ আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো, ‘তোমরা কি ইসলাম গ্রহণ করেছ’? তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তারা অবশ্যই হিদায়াতপ্রাপ্ত হবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা।"},{"id":21,"translation":"নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর মানুষের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ দেয় তাদেরকেও হত্যা করে, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":22,"translation":"এরা এমন লোক, যাদের দুনিয়া ও আখিরাতে আমলসমূহ নিষ্ফল হয়ে গেছে এবং তাদের কোন সাহায্যকারী নেই।"},{"id":23,"translation":"(হে নবী!) তুমি কি তাদের (ইহুদিদের) প্রতি লক্ষ্য করনি যাদেরকে কিতাবের (তাওরাতের) অংশ বিশেষ দেয়া হয়েছে। তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে, যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে। অতঃপর তাদের একদল (তাদের প্রবৃত্তি অনুযায়ী না হওয়ায়) মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিমুখ।"},{"id":24,"translation":"এটা এ জন্যে যে, তারা বলে: ‘গুটি কয়েকদিন ব্যতীত জাহান্নামের আগুন আমাদেরকে কখনই স্পর্শ করবে না’। আর তারা যা মিথ্যা (বাতিল ও বানোয়াট) রচনা করত, তা তাদেরকে তাদের দীনের ব্যাপারে প্রতারিত করেছে।"},{"id":25,"translation":"সুতরাং সেদিন তাদের কী অবস্থা হবে যেদিন আমি তাদেরকে একত্রিত করবো, যাতে কোন সন্দেহ নেই। আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেয়া হবে এবং তাদেরকে কোন ধরনের যুলম করা হবে না।"},{"id":26,"translation":"তুমি বলো: ‘হে আল্লাহ, আপনি রাজত্বের মালিক। আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন।(১০) আপনার হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।","footnotes":"(১০) সব কিছুই আপনার সঠিক প্রজ্ঞা ও ইনসাফের ভিত্তিতে হয়ে থাকে।"},{"id":27,"translation":"আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান(১১) এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। (১২) আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন।(১৩) আর যাকে চান অপরিমিত রিযক দান করেন।","footnotes":"(১১) ফলে রাতের চেয়ে দিন দীর্ঘায়িত হয়।\n (১২) ফলে রাত দিনের চেয়ে দীর্ঘায়িত হয়।\n (১৩) যেমন: ফসলকে দানা থেকে এবং মু’মিনকে কাফির থেকে। অন্যদিকে মুরগী থেকে ডিম এবং মু’মিন থেকে কাফির।"},{"id":28,"translation":"মু’মিনরা যেন মু’মিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়।(১৪) আর যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোন সম্পর্ক নেই। তবে যদি তাদের পক্ষ থেকে তোমাদের কোন ভয়ের আশঙ্কা থাকে।(১৫) আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের ব্যাপারে সতর্ক করছেন এবং আল্লাহর নিকটই প্রত্যাবর্তন।","footnotes":"(১৪) অর্থাৎ মু’মিনগণ কাফিরদেরকে বন্ধু, অভিভাবক ও পৃষ্ঠপোষক না বানায় এবং মু’মিনদেরকে বাদ দিয়ে তাদেরকে ভালো না বাসে ও সহযোগিতা না করে।\n (১৫) তবে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য নিজেদের অন্তরে শত্রুতা লুকিয়ে রেখে তাদের সাথে নরম কথা ও আচরণ করায় কোন অসুবিধা নেই।"},{"id":29,"translation":"তুমি বলে দাও: ‘তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। আর তিনি তাও জানেন, যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।"},{"id":30,"translation":"যেদিন প্রত্যেকেই উপস্থিত পাবে সে যা ভাল আমল করেছে তা, এবং সে যা মন্দ আমল করেছে তাও। সেদিন সে কামনা করবে- যদি তার এবং এর (মন্দ কর্মের) মধ্যে বিশাল ব্যবধান থাকত! আর আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সত্তার ভয় দেখাচ্ছেন। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল।"},{"id":31,"translation":"তুমি বলে দাও: ‘তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো। তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’"},{"id":32,"translation":"তুমি বলে দাও: ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।’ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না।"},{"id":33,"translation":"নিশ্চয় আল্লাহ আদম, নূহ ও ইবরাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে সমগ্র সৃষ্টিজগতের উপর মনোনীত করেছেন।(১)","footnotes":"(১) ফিরিশতাদের সিজদার মাধ্যমে আদমকে, প্রথম রাসূল হিসাবে মনোনীত করে নূহকে, ইবরাহীম ও (মারয়াম আলাইহাস সালামের পিতা) ইমরানের বংশধরদের থেকে নবী প্রেরণ করে সে যুগের লোকদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।"},{"id":34,"translation":"তারা একে অপরের বংশধর। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।(১৭)","footnotes":"(১৭) অর্থাৎ এ সকল নবীগণ ও তাঁদের আদর্শের অনুসারী নেক সন্তানরা আল্লাহর একত্ববাদ ও নেক আমলের ক্ষেত্রে একে অপরের ধারাবাহিকতা রক্ষা করেছে এবং তারা সম্মান ও ফযীলতের ক্ষেত্রে একে অপরের ওয়ারিশ।"},{"id":35,"translation":"তুমি স্মরণ কর, যখন ইমরানের স্ত্রী বলেছিল: ‘হে আমার রব, আমার গর্ভে যা আছে, নিশ্চয় আমি তা একান্তভাবেই আপনার জন্য মানত করলাম। অতএব, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ।’"},{"id":36,"translation":"অতঃপর সে যখন তা প্রসব করল, তখন বলল: ‘হে আমার রব! আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। অথচ সে যা প্রসব করেছে সে সম্পর্কে আল্লাহ তো সর্বাধিক জানতেন। বস্তুত পুত্র সন্তান (শক্তি ও গঠনে) কন্যা সন্তানের মত নয়। এবং আমি তার নাম রেখেছি মারয়াম। আর নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি।"},{"id":37,"translation":"অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন। আর তাকে যাকারিয়্যার দায়িত্বে দিলেন। যখনই যাকারিয়্যা তার কাছে তার কক্ষে প্রবেশ করতেন, তখনই তার নিকট খাদ্যসামগ্রী পেতেন। তিনি বলতেন: ‘হে মারয়াম, এ সব তুমি কোথায় পেলে?’ সে বলত, ‘এটি আল্লাহর পক্ষ থেকে।’ নিশ্চয় আল্লাহ যাকে চান অপরিমিত রিযিক দান করেন।"},{"id":38,"translation":"সেখানে (১৮) যাকারিয়্যা তাঁর রবের কাছে প্রার্থনা করে বলল: ‘হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র \n (উত্তম) সন্তান দান করুন। নিশ্চয় আপনি দু‘আ শ্রবণকারী।’","footnotes":"(১৮) মারইয়ামের জন্য আল্লাহর চিরায়ত নিয়মের বাইরে রিযক দান দেখে তিনি তাঁর কাছে বৃদ্ধ বয়সে তাঁর বন্ধ্যা স্ত্রীর জন্যে সন্তান প্রার্থনা করেন।"},{"id":39,"translation":"অতঃপর যখন (সে) যাকারিয়্যা ইবাদাতের জায়গায়সালাতে দাঁড়িয়েছিল তখন ফিরিশতাগণ তাঁকে ডেকে বলল: ‘নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহ্‌ইয়ার সুসংবাদ দিচ্ছেন, তিনি হবেন আল্লাহর কালেমার সত্যায়নকারী, নেতা, পরিপূর্ণ সংযমী (১৯) এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী।","footnotes":"(১৯) কালিমাতুল্লাহ: ঈসা ‘আলাইহিস সালাম, সাইয়িদঃ জ্ঞান ও ইবাদাতে তাঁর বংশের নেতা এবং হাসূর: যাবতীয় অপরাধ ও কামনা-বাসনা যেমন: উত্তম পানাহার, উত্তম পোষাক পরিধান ও বিবাহ ইত্যাদি থেকে দূরে থাকা।"},{"id":40,"translation":"সে (যাকারি্য়্যা) বলল: ‘হে আমার রব! কীভাবে আমার পুত্র হবে? অথচ আমার তো বার্ধক্য এসে গেছে, তাছাড়া আমার স্ত্রী বন্ধ্যা।’ তিনি বললেন, ‘এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা-ই করেন।’(২০)","footnotes":"(২০) সাধারণ নিয়মের বাইরেও তাঁর জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী যা চান তা সৃষ্টি করতে পারেন।"},{"id":41,"translation":"তিনি (যাকারি্য়্যা) বলল: ‘হে আমার রব! (এ অস্বাভাবিক ঘটনার জন্যে) আমাকে একটি নিদর্শন দিন।’ তিনি বললেন: তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইশারা-ইঙ্গিত ছাড়া মানুষের সাথে কথা বলবে না। আর তোমার রবের বেশি যিকির কর এবং সকাল-সন্ধ্যায় তাঁর তাসবীহ পাঠ কর।"},{"id":42,"translation":"(হে রাসূল!) তুমি সে সময়ের কথা স্মরণ কর যখন ফিরিশতারা বললো: ‘হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং (আপনার সময়কার) বিশ্বজগতের নারীদের উপর আপনাকে মনোনীত করেছেন।"},{"id":43,"translation":"হে মারইয়াম! তোমার রবের জন্য বিনয়ী ও অনুগত হও,(২১) তাঁর সিজদা করো এবং রুকূকারীদের সাথে রুকূ করো।","footnotes":"(২১) দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করো।"},{"id":44,"translation":"(হে রাসূল!) এটি (২২) গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যা আমি তোমাকে অহীর মাধ্যমে জানাচ্ছি। আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা তাদের কলমগুলো (পানিতে) নিক্ষেপ করছিল (বিশেষ লটারির ব্যবস্থার জন্যে), তাদের মধ্যে কে মারয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নিবে? আর তুমি তাদের নিকট ছিলে না, যখন তারা বিতর্ক করছিল।","footnotes":"(২২) যাকারিয়া ও মারয়াম সংক্রান্ত এ সংবাদটি গায়িবের সংবাদ।"},{"id":45,"translation":"তুমি স্মরণ কর, যখন ফিরিশতারা বললেন: ‘হে মারয়াম! নিশ্চয়ই আল্লাহ আপনাকে তাঁর পক্ষ থেকে একটি কালিমার (পুত্রের) (২৩) সুসংবাদ দিচ্ছেন। তার নাম মাসীহ ঈসা ইবনু মারয়াম, তিনি দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং আল্লাহর নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন।’","footnotes":"(২৩) আল্লাহর কুন “হয়ে যাও” কালিমা দ্বারা সৃষ্টি হওয়া একটি সন্তানের জন্ম সংক্রান্ত সুসংবাদ দিচ্ছেন।"},{"id":46,"translation":"আর তিনি দোলনায় থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলবেন এবং পরিণত বয়সেও। আর তিনি নেককার পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন।"},{"id":47,"translation":"সে বলল: ‘হে আমার রব! আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, এমতাবস্থায় আমার সন্তান হবে কীভাবে?’ তিনি বললেন: এভাবেই আল্লাহ যাকে চান (চিরাচরিত নিয়ম ছাড়াই) সৃষ্টি করেন।(২৪) তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন বলেন, ‘হও’, ফলে তা হয়ে যায়।","footnotes":"(২৪) অর্থাৎ পিতা ছাড়াই কাউকে সৃষ্টি করেন।"},{"id":48,"translation":"আর তিনি তাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন।"},{"id":49,"translation":"তেমনিভাবে তিনি তাঁকে বনী ইসরাঈলদের রাসূল বানাবেন। (তিনি তাদেরকে বলবেন) ‘নিশ্চয় আমি (২৫) তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। তা হলো, অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর আমি তাতে ফুঁক দেব। ফলে আল্লাহর নির্দেশে সেটি পাখি হয়ে যাবে। আর আমি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করবো এবং মৃতকে জীবিত করবো। আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দিবো। নিশ্চয় এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা মু’মিন হয়ে থাকো।","footnotes":"(২৫) আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার নবুওয়াতের সত্যতার প্রমাণ নিয়ে এসেছি।"},{"id":50,"translation":"আর আমার পূর্বে নাযিলকৃত তাওরাতে যা আছে, আমি তার সত্যায়নকারী হিসেবে এসেছি, তাছাড়া (পূর্বে) তোমাদের ওপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন (সুষ্পষ্ট দলিল প্রমাণ) নিয়ে তোমাদের নিকট এসেছি। অতএব, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।"},{"id":51,"translation":"নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব।(২৬) সুতরাং তোমরা একমাত্র তাঁরই ইবাদাত করো। এটাই সরল সঠিক পথ।(২৭)","footnotes":"(২৬) তিনিই আনুগত্য ও ভয় পাওয়ার একমাত্র উপযুক্ত স্বত্তা।\n (২৭) এখানে ‘সিরাতুম মুস্তাকীম' তথা সরল সঠিক পথ- বলতে ইসলামকে বোঝানো হয়েছে।"},{"id":52,"translation":"অতঃপর যখন ঈসা তাদের (বানূ ইসরাঈলদের) পক্ষ হতে কুফরী উপলব্ধি করল তখন সে বলল: ‘কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে’? হাওয়ারীগণ বললো: ‘আমরা আল্লাহর (দ্বীনের) সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ।আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলিম।(২৮)","footnotes":"(২৮) নিশ্চয়ই আমরা আল্লাহর তাওহীদে ও তাঁর বশ্যতায় অনুগত এবং তাঁর নিকটই আত্মসমর্পণকারী।"},{"id":53,"translation":"‘হে আমাদের রব! আপনি যা নাযিল করেছেন তার (ইঞ্জীলের) প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা এ রাসূলের অনুসরণ করেছি। কাজেই আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত করুন।"},{"id":54,"translation":"আর তারা কূটকৌশল ও গোপন ষড়যন্ত্র করতে লাগলো। জবাবে আল্লাহও কৌশল অবলম্বন করলেন। আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশল অবলম্বনকারী।(২৯)","footnotes":"২৯) আল্লাহ তাদেরকে ভ্রষ্টতায় ছেড়ে দিয়েছেন। অন্য এক ব্যক্তিকে ‘ঈসা ‘আলাইহিস সালামের সাদৃশ্য করে উপস্থাপন করেছেন।"},{"id":55,"translation":"তুমি স্মরণ কর, যখন আল্লাহ বললেন: ‘হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে মৃত্যু ছাড়াই জান কবজ করবো (৩০), তোমাকে আমার দিকে উঠিয়ে নেবো এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করবো। আর যারা তোমার আনুগত্য করেছে (৩১) তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপরে প্রাধান্য দিবো। অতঃপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দিবো, যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে।’","footnotes":"(৩০) এখানে (مُتَوَفِّيْكَ) এর কয়েকটি অর্থ রয়েছে। তন্মধ্যে কয়েকটি হলো: শেষ যমানায় প্রতিশ্রুত সময়ে স্বাভাবিক পন্থায় মৃত্যু দান করবো, অথবা মৃত্যু ছাড়াই জান কবজ করবো।\n (৩১) ঈসা ‘আলাইহিস সালামের প্রতি ঈমানের মধ্যে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার ব্যাপারটিও অন্তর্ভুক্ত।"},{"id":56,"translation":"তারপর যারা কুফরী করেছে, আমি তাদেরকে দুনিয়াতে ও আখিরাতে কঠোর শাস্তি দিবো এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না।"},{"id":57,"translation":"আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদের প্রতিদান পুরোপুরিভাবে প্রদান করবেন। আর আল্লাহ্‌ যালিমদেরকে পছন্দ করেন না।"},{"id":58,"translation":"বস্তুত, এগুলো (৩২) হলো আয়াত ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ, যা আমি তোমার নিকট তিলাওয়াত করছি।","footnotes":"(৩২) হে নবী! ঈসা সম্পর্কিত বৃত্তান্ত ও জ্ঞানগর্ব আলোচনা যা আমি তোমাকে পড়ে শুনাচ্ছি, তা আপনার উপর নাযিলকৃত বিধানের সত্যতা প্রমাণের সুস্পষ্ট প্রমাণ।"},{"id":59,"translation":"নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো।(৩৩) তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। অতঃপর তাকে বললেন: কুন-‘হও’। ফলে সে হয়ে গেল।","footnotes":"(৩৩) আল্লাহ আদমকে কোন পিতা-মাতা ছাড়াই মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং ঈসাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। আদম যেহেতু মাটির মানুষ, সুতরাং ঈসাও মাটির মানুষ।"},{"id":60,"translation":"সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। কাজেই তুমি সন্দিহানদের অন্তর্ভুক্ত হবে না।"},{"id":61,"translation":"অতঃপর তোমার নিকট জ্ঞান আসার পর যে তোমার সাথে এ বিষয়ে ঝগড়া করে, তবে তুমি তাকে বল: ‘এসো আমরা আমাদের ছেলেদেরকে ও তোমাদের ছেলেদেরকে , আমাদের নারীদেরকে ও তোমাদের নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে ও তোমাদের নিজেদেরকে আহবান করি। তারপর আমরা বিনীত প্রার্থনা (মুবাহালা) করি, ‘মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লা’নত করি।’"},{"id":62,"translation":"নিশ্চয় এগুলো (৩৪) সত্য বিবরণ এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। আর নিশ্চয় আল্লাহ পরম পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(৩৪) ঈসা (আলাইহিস-সালাম) এর ব্যাপারে আমি যা উল্লেখ করেছি।"},{"id":63,"translation":"তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন।"},{"id":64,"translation":"তুমি বল: ‘হে আহলে কিতাব! তোমরা এমন কথার দিকে আসো, যেটি আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান। আর তা হচ্ছে, আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করবো না। আর তার সাথে কোনো কিছুকেই শরীক করবো না এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ করবো না।’ তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বল: ‘তোমরা সাক্ষী থাকো যে, নিশ্চয় আমরা মুসলিম ।’"},{"id":65,"translation":"হে আহলে কিতাব! তোমরা ইবরাহীমের (ধর্মের) ব্যাপারে বিতর্ক করছ কেন? (৩৫) অথচ তাওরাত ও ইঞ্জীল তো তার পরেই নাযিল হয়েছে। সুতরাং তোমরা কি বুঝো না?","footnotes":"(৩৫) ইয়াহূদীরা মনে করেন, ইবরাহীম -‘আলাইহিস সালাম- ইয়াহূদী ছিলেন। আর খৃস্টানরা ধারণা করেন, তিনি খৃস্টান ছিলেন।"},{"id":66,"translation":"(হে আহলে কিতাব) সাবধান! তোমরা তো এমন, যেসব বিষয়ে তোমাদের কিছু জ্ঞান আছে তাতে তর্ক করলে(৩৬); তবে যেসব বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, সে বিষয়ে কেন তর্ক-বিতর্ক করো? আর আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না।","footnotes":"(৩৬) তারা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে ধর্মীয় সেসব বিষয়ে তর্ক করেছে, যা তাদের ওপর ইতঃপূর্বে এবং আমাদের উপরও নাযিল হয়েছে।"},{"id":67,"translation":"মূলত ইবরাহীম ইয়াহূদীও ছিল না, খৃস্টানও ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।(৩৭)","footnotes":"(৩৭) আরবের মুশরিকরা মনে করতো, ইরবাহীম ‘আলাইহিস সালাম তাদের ধর্মের উপর ছিলেন।"},{"id":68,"translation":"নিশ্চয় মানুষের মধ্যে তারাই ইবরাহীমের সাথে সম্পৃক্ত হওয়ার অধিক উপযুক্ত, যারা তাঁর অনুসরণ করেছে (৩৮) এবং এ নবী মুহাম্মাদ), আর (এ উম্মতের) যারা ঈমান এনেছে তারা। মূলত আল্লাহ মু’মিনদের অভিভাবক।","footnotes":"(৩৮) যারা তাঁর যুগে তাঁরই আনীত বিধানের অনুসরণ করেছে।"},{"id":69,"translation":"আহলে কিতাবের একদল লোক কামনা করে যদি তাঁরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারত; অথচ তারা নিজেদেরকেই পথভ্রষ্ট করে। কিন্তু তারা বুঝতে পারে না।"},{"id":70,"translation":"হে আহলে কিতাব! তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে (৩৯) অস্বীকার করছো; অথচ তোমরাই (সত্যতার) সাক্ষ্য বহন করো।","footnotes":"(৩৯) আল্লাহর নাযিলকৃত আল-কুরআন ও শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত।"},{"id":71,"translation":"হে আহলে কিতাব! তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো (৪০) এবং সত্য গোপন করছো? (৪১) অথচ তোমরা তা জানো।","footnotes":"(৪০) তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবকে তোমাদের বানানো ও বিকৃত বাতিলের সাথে মিশিয়ে ফেলছো।\n (৪১) কিতাবের সত্য ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত গোপন করছো।"},{"id":72,"translation":"আর আহলে কিতাবের একদল লোক বলে: ‘মু’মিনদের ওপর যা নাযিল করা হয়েছে, তোমরা তার প্রতি দিনের প্রথমভাগে ঈমান আনো, আর শেষ ভাগে তা অস্বীকার করো; সম্ভবত তারা ঈমান থেকে ফিরে আসবে।’"},{"id":73,"translation":"আর (তারা নিজেদের মধ্যে বলাবলি করে) তোমরা তোমাদের দীন অনুসরণকারীদের ছাড়া (কাউকে) বিশ্বাস করো না। বলুন: নিশ্চয়ই (সত্যের পথ প্রদর্শক) হেদায়াত তো আল্লাহরই হেদায়াত, (তোমরা এ কথা লুকাও) যেন কেউ তোমাদের মতো (ওহী ও ইলম) প্রাপ্ত না হয়, অথবা তারা যেন তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের বিরুদ্ধে দলিল উপস্থিত করতে না পারে। বলুন: অবশ্যই অনুগ্রহ আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন(৪২); আর আল্লাহ অগাধ করুণাময়, সর্বজ্ঞ।","footnotes":"(৪২) তাঁর অনুগ্রহ কোন উম্মতের উপর সীমাবদ্ধ নয়।"},{"id":74,"translation":"তিনি নিজ রহমতের জন্যে যাকে ইচ্ছা তাকে নির্ধারণ করেন।(৪৩) আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।","footnotes":"(৪৩) ফলে তিনি তাঁকে হিদায়াত, নবুওয়াত ও অন্যান্য অনুগ্রহ দান করেন।"},{"id":75,"translation":"আর আহলে কিতাবের মধ্যে এমন লোকও আছে, যদি তার নিকট আপনি অঢেল সম্পদ আমানত রাখেন; তবুও সে তা আপনাকে \n চাওয়ামাত্রই ফেরত দিবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি আপনি তার নিকট এক দীনারও আমানত রাখেন, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা আপনাকে ফেরত দিবে না। এটি এ কারণে যে, তারা বলে, ‘উম্মীদের(৪৪) (সম্পদ ভোগ করার) ব্যাপারে আমাদের ওপর কোন পাপ নেই।’(৪৫) আর তারা জেনে-শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে।","footnotes":"(৪৪) উম্মী হচ্ছে, ইয়াহূদী ব্যতীত সকল মানুষ। কেননা ইয়াহূদীরা নিজেদেরকে আল্লাহর একমাত্র পছন্দনীয় জাতি বলে মনে করে। \n (৪৫) তাদের কোন ক্ষতি করা কিংবা তাদের সম্পদ খাওয়াতে তাদের কোন গুনাহ নেই।"},{"id":76,"translation":"হ্যাঁ অবশ্যই, কেউ যদি অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয় আল্লাহ মুত্তাকীদেরকে ভালোবাসেন।(৪৬)","footnotes":"(৪৬) আল্লাহ অচিরেই মুত্তাকীদেরকে সম্মানজনক প্রতিদান দিবেন।"},{"id":77,"translation":"নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, আখিরাতে তাদের (সাওয়াবের) কোনো অংশ নেই। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":78,"translation":"আর নিশ্চয়ই তাদের মধ্যে একদল লোক আছে, যারা কিতাব পড়ার সময় জিহ্বা দ্বারা বিকৃতি করে (৪৭), যাতে তোমরা সেটাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো; অথচ সেটা কিতাবের অংশ নয়। আর তারা বলে, ‘এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে’; অথচ সেটি আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা জেনে-বুঝে আল্লাহর উপর মিথ্যারোপ করছে।","footnotes":"(৪৭) ভঙ্গিমা করে মুখকে একটু বাঁকিয়ে তিলাওয়াত করে, যাতে মানুষ এ ধারণা করে যে, তারা তাওরাতই তিলাওয়াত করছে।"},{"id":79,"translation":"এটা কোনো ব্যক্তির জন্যে সংগত নয় যে, আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুওয়াত দান করবেন, অতঃপর তিনি মানুষকে বলবেন: ‘তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও’। বরং তিনি বলবেন: ‘তোমরা আল্লাহভক্ত হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা তা অধ্যয়ন করো।’"},{"id":80,"translation":"অনুরূপভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দেন না যে, ফিরিশতা ও নবীগণকে রবরূপে গ্রহণ করো । তোমাদের মুসলিম হওয়ার পরও তিনি কি তোমাদেরকে আল্লাহর সাথে কুফরী করার নির্দেশ দিবেন?"},{"id":81,"translation":"তুমি স্মরণ কর, যখন আল্লাহ নবীদের কাছ থেকে এ বলে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন যে, ‘আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি; তারপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারীরূপে যখন একজন রাসূল আসবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে।’ তিনি বললেন: ‘ তোমরা কি স্বীকার করলে এবং এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকার করলে?’ তাঁরা উত্তরে বলল: ‘আমরা স্বীকার করলাম’। তিনি বললেন: ‘তবে তোমরা এ ব্যাপারে সাক্ষী থাকো এবং আমি নিজেও তোমাদের উপর সাক্ষী থাকলাম।’"},{"id":82,"translation":"সুতরাং এরপরেও (৪৮) যারা মুখ ফিরিয়ে নিলো তারাই তো ফাসিক (৪৯)।","footnotes":"(৪৮) আল্লাহ ও তাঁর রাসূলদের উপরোক্ত সাক্ষ্য সম্বলিত কঠিন অঙ্গীকারের পরেও।\n (৪৯) আল্লাহর দ্বীন ও তাঁর আনুগত্য থেকে বেরিয়ে গেলো।"},{"id":83,"translation":"তারা কি আল্লাহর ইসলামকে বাদ দিয়ে অন্য দীন চায়? অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবকিছুই ইচ্ছায় বা অনিচ্ছায় তাঁর কাছে আত্মসমর্পণ করেছে। আর তাঁর দিকেই তাদের ফিরিয়ে নেওয়া হবে।"},{"id":84,"translation":"হে রাসূল! তুমি বল: ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি, ইবরাহীম, ইসমা’ঈল, ইসহাক, ইয়া’কূব ও তাঁর বংশধরগণের প্রতি যা নাযিল হয়েছিল তার প্রতি এবং যা মূসা, ‘ঈসা ও অন্যান্য নবীগণকে তাঁদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল তার প্রতিও। আমরা তাঁদের কারও মধ্যে কোনো তারতম্য করি না।(৫০) আর আমরা তাঁরই কাছে একান্তভাবে আত্মসমর্পণকারী ।","footnotes":"(৫০) আমরা নবীদের কারো উপর ঈমান এনে এবং কারো সাথে কুফরী করে তাঁদের মাঝে কোন পার্থক্য করি না।"},{"id":85,"translation":"আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দীন গ্রহণ করতে চায়, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। আর আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।"},{"id":86,"translation":"আল্লাহ কিভাবে সে জাতিকে হিদায়াত করবেন , যারা ঈমান আনার পর ও রাসূল কে সত্য বলে সাক্ষ্য দেয়ার পর এবং তাদের কাছে এ ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও কুফরী করে? আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":87,"translation":"আসলে এরা হলো সেসব লোক, যাদের প্রতিদান হলো, তাদের উপর আল্লাহর, ফিরিশতাগণের এবং সকল মানুষের লা’নত বর্ষিত হবে।(৫১)","footnotes":"(৫১) ফলে তারা আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে।"},{"id":88,"translation":"তারা তাতে চিরকাল থাকবে, তাদের শাস্তি শিথিল করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।(৫২)","footnotes":"(৫২) তাওবা ও কৈফিয়ত দেয়ার জন্য অবকাশও দেওয়া হবে না।"},{"id":89,"translation":"কিন্তু তারা ব্যতীত, যারা এরপরে তাওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":90,"translation":"নিশ্চয় যারা ঈমান আনার পর কুফরীতে লিপ্ত হয়েছে, তারপর \n তারা তাদের কুফরী বৃদ্ধি করেছে , তাদের তাওবা কখনো কবুল করা হবে না।(৫৩) আর তারাই পথভ্রষ্ট।","footnotes":"(৫৩) কুফরীর উপর অটল থাকাবস্থায় মৃত্যু হলে তাদের তাওবা করার সুযোগ শেষ হয়ে যাবে।"},{"id":91,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ \n করেছে , তাদের কারো কাছ থেকে পৃথিবী সমপরিমাণ স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও তা কখনো গ্রহণ করা হবে না। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না।"},{"id":92,"translation":"(হে মু’মিনগণ) তোমরা যা ভালোবাসো তা থেকে (আল্লাহর পথে) ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সাওয়াব ও মর্যাদা লাভ করতে পারবে না। আর তোমরা (কম-বেশি) যা কিছু ব্যয় করো, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে ভালো করেই জানেন।(৫৪)","footnotes":"(৫৪) সুতরাং অচিরেই তিনি প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান দিবেন।"},{"id":93,"translation":"তাওরাত নাযিল হওয়ার পূর্বে ইসরাঈল (ইয়াকূব) তার নিজের উপর যা হারাম করেছিল তা ছাড়া বনী ইসরাঈলের জন্য যাবতীয় (পবিত্র) খাদ্যই হালাল ছিল।(৫৫) (হে নবী!) তুমি তাদেরকে বলে দাও: ‘যদি তোমরা (তোমাদের দাবিতে) সত্যবাদী হও, তবে তাওরাত আনো এবং তা পাঠ করে দেখাও।’","footnotes":"(৫৫) মূলতঃ ইয়াহূদীদের হারাম করা বস্তুগুলো তাওরাতে হারাম করা বস্তু ছিল না, যা ইহূদীরা ধারণা করছে।"},{"id":94,"translation":"এরপরও যারা আল্লাহর ওপর মিথ্যারোপ করবে, তারাই যালিম।"},{"id":95,"translation":"তুমি বলে দাও: ‘আল্লাহ সত্য বলেছেন। (৫৬) কাজেই তোমরা একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্ম অনুসরণ করো। আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।","footnotes":"(৫৬) আল্লাহ তা‘আলা ইয়া‘কুব ‘আলাইহিস সালাম সম্পর্কে যে সংবাদ দিয়েছেন এবং তিনি যা নাযিল করেছেন ও শরীয়তরূপে চয়ন করেছেন তা সবই সত্য।"},{"id":96,"translation":"নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল, সেটি বাক্কায় (মক্কা নগরীতে) অবস্থিত, যা বরকতময় ও বিশ্ববাসীর জন্যে হিদায়াত )।"},{"id":97,"translation":"এটিতে রয়েছে সুস্পষ্ট নির্দশনসমূহ। মাকামু ইবরাহীম। যে তাতে প্রবেশ করবে, সে নিরাপদ হয়ে যাবে। আর এ ঘরে পৌঁছার শক্তি-সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর সন্তুষ্টির জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরয। আর যে কুফরী করে (৫৭), তবে নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।","footnotes":"(৫৭) হজ্জ ফরয হওয়ার বিষয় ও আল্লাহর অন্যান্য বিধান অস্বীকার করে।"},{"id":98,"translation":"তুমি বলো: ‘হে আহলু কিতাব! তোমরা আল্লাহর নিদর্শনসমূহের সাথে কেন কুফরী করছো? (৫৮) আর তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী।’","footnotes":"(৫৮) মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত কেন অস্বীকার করছো? তাঁর নবুওয়াতের প্রমাণগুলো তো তাওরাত ও ইনজীলে রয়েছে।"},{"id":99,"translation":"তুমি বলে দাও: ‘হে আহলু কিতাব! যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে তাকে কেন \n তোমরা আল্লাহর পথে তাতে বক্রতা সন্ধান করে বাধা দিচ্ছো,? অথচ তোমরা সাক্ষী। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।(৫৯)","footnotes":"(৫৯) তাই অচিরেই তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের প্রতিদান দিবেন।"},{"id":100,"translation":"হে মুমিনগণ! যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছে তোমরা যদি তাদের একটি দলেরও আনুগত্য কর, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরও কাফির বানিয়ে দিবে।"},{"id":101,"translation":"আর কিভাবে তোমরা কুফরী করবে; অথচ আল্লাহর আয়াতসমূহ তোমাদের কাছে তিলাওয়াত করা হচ্ছে এবং তোমাদের মধ্যে রয়েছে তাঁর রাসূল ? আর যে ব্যক্তি আল্লাহকেমজবুতভাবে আঁকড়ে ধরবে, সে অবশ্যই সরল-সঠিক পথের হিদায়াত লাভ করবে।"},{"id":102,"translation":"হে মুমিনগণ! তোমরা সত্যিকারার্থে আল্লাহর তাকওয়া অবলম্বন করো।(৬০) আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেয়ো না।","footnotes":"(৬০) আল্লাহর আদেশ-নিষেধ মানা ও তাঁর নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে তাঁর তাকওয়া অবলম্বন করো।"},{"id":103,"translation":"তোমরা সবাই আল্লাহর রশি (আল-কুরআন ও বিশুদ্ধ \n সুন্নাহকে) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো জাহান্নামের দ্বারপ্রান্তে ছিলে। তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদেরজন্যে তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা হিদায়াতের পথে পরিচালিত হও।"},{"id":104,"translation":"তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই পরিপূর্ণ সফলকাম হবে।"},{"id":105,"translation":"তোমরা তাদের মতো হয়ো না, যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে ও নিজেদের মধ্যে বিভেদ করেছে। আর তাদের জন্য রয়েছে ।"},{"id":106,"translation":"সেদিন কিছু লোকের (ঈমানদারদের) চেহারা উজ্জল হবে এবং কিছু লোকের (কাফিরদের) চেহারা কালো হবে। যাদের মুখ কালো হবে (তাদেরকে বলা হবে), ‘তোমরা কি ঈমান আনার পর কুফরী করেছিলে? সুতরাং তোমরা (আল্লাহর) শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরী করতে।"},{"id":107,"translation":"আর যাদের চেহারা উজ্জল হবে, তারা তো আল্লাহর রহমতে থাকবে। তারা সেখানে চিরস্থায়ী হবে।"},{"id":108,"translation":"এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার প্রতি যথাযথভাবে তিলাওয়াত করছি। আর আল্লাহ সৃষ্টিজগতের প্রতি যুলম করার ইচ্ছা পোষণ করেন না।"},{"id":109,"translation":"আর আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সব আল্লাহরইএবং আল্লাহর কাছেই এসব কিছুকে একদিন ফিরিয়ে নেয়া হবে।"},{"id":110,"translation":"(হে উম্মতে মুহাম্মাদী!) তোমরাই শ্রেষ্ঠতম উম্মত, যাদেরকে মানব জাতির (কল্যাণের) জন্য বের করা হয়েছে। তোমরা সৎকাজের আদেশ করবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। আর আহলু কিতাবরা যদি (আল্লাহ ও তাঁর রাসূল ঈমান আনায়ন করতো, তবে তা ছিল তাদের (দুনিয়া ও আখিরাতের) জন্যে কল্যাণকর। যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক মু’মিন আছে; কিন্তু তাদের অধিকাংশই ফাসিক (৬১)।","footnotes":"(৬১) সত্য বিচ্যুত, আল্লাহর দ্বীন ও শরীয়ত থেকে বের হয়ে গেছে, সীমালঙ্ঘনকারী।"},{"id":111,"translation":"তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না, (সাময়িক) কিছু কষ্ট দেয়া ছাড়া।(৬২) আর যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তারা পৃষ্ঠপ্রদর্শন করে পালাবে। তারপর তাদেরকে সাহায্য করা হবে না।","footnotes":"(৬২) যেমন: ধর্মের ব্যাপারে কটুবাক্য বলা, তোমাদেরকে নিয়ে তিরস্কার করা ইত্যাদির মাধ্যমে মৌখিক কষ্ট দেওয়া।"},{"id":112,"translation":"তাদেরকে আল্লাহর প্রতিশ্রুতির বাইরে ও মানুষের প্রতিশ্রুতির বাইরে যেখানেই পাওয়া গেছে, সেখানেই তারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। আর তারা আল্লাহর ক্রোধে পতিত হয়েছে। উপরন্তু তাদের উপর দারিদ্র্য চাপিয়ে দেয়া হয়েছে। এটা এ জন্যে যে, তারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করতো এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করতো। তাছাড়া এজন্যও যে, তারা অবাধ্যতা করতো এবং সীমালঙ্ঘন করতো।"},{"id":113,"translation":"আহলু কিতাবের সবাই এক রকম নয়। তাদের মধ্যে একদল লোক আল্লাহর দ্বীনের উপর অবিচল । তারা রাতে সাজদারত হয়ে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে ।"},{"id":114,"translation":"তারা (৬৩) আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনে, সৎকাজের আদেশ দেয়, অসৎকাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে। আর তারাই সৎলোকের অন্তর্ভুক্ত।","footnotes":"(৬৩) আহলু কিতাবের উক্ত দলটি যেমন: আব্দুল্লাহ ইবন সালাম, আসাদ ইবন ‘উবাইদ, সা’লাবা ইবন সা‘ইয়্যাহ প্রভৃতি।"},{"id":115,"translation":"আর তারা যে ভালো কাজ করে, তা অস্বীকার করা হবে না।(৬৪) আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে সম্যক জ্ঞাত।","footnotes":"(৬৪) তার প্রতিদান থেকে তাদেরকে বঞ্চিত করা হবে না।"},{"id":116,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না।(৬৫) আর তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে।","footnotes":"(৬৫) অর্থাৎ আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না এবং সেগুলো কোন রহমতও বয়ে আনবে না; বরং এগুলো তাদের শাস্তি ও অনুশোচনা আরো বাড়িয়ে দিবে।"},{"id":117,"translation":"তারা এ দুনিয়ার জীবনে যা ব্যয় করে, তার দৃষ্টান্ত সেই শীতল-বায়ুর মতো, যাতে তীব্র শীতলতা (ঠাণ্ডা হাওয়া) থাকে; যা আঘাত হানলো এমন এক সম্প্রদায়ের ফসলে, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, অতঃপর তা তাদের ফসল ধ্বংস করে দিল।(৬৬) আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি; বরং তারা নিজেদেরই প্রতি জুলুম করে।","footnotes":"(৬৬) অর্থাৎ এ ঠাণ্ড বাতাস যেমনিভাবে শস্যগুলোকে ধ্বংস করে দেওয়ায় তা থেকে কোন উপকারই পাওয়া গেলো না, তেমনিভাবে কুফরীও তাদের আমলের সাওয়াব নষ্ট করে দেওয়ায় তা দ্বারা তাদের কোন উপকারে আসবে না।"},{"id":118,"translation":"হে মুমিনগণ! তোমরা তোমাদের বাইরে অন্যদের অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না (যাদেরকে তোমাদের গোপন বিষয়গুলো অবহিত করবে)। তারা (কাফিররা) তোমাদের ক্ষতিসাধনে কোনো ত্রুটি করে না; তারা তাই কামনা করে, যা তোমাদের মারাত্মক ক্ষতি করে (ও তোমাদেরকে কষ্ট দেয়)। তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে, আর তাদের অন্তরে যা লুকিয়ে আছে তা আরও বড়। আমি তোমাদের জন্য (দুনিয়া ও আখিরাতের কল্যাণের) নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করেছি, যদি তোমরা বুঝতে পারো।"},{"id":119,"translation":"তোমরা তাদেরকে ভালোবাসো ঠিকই; কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না আর তোমরা সকল কিতাবের ওপর ঈমান রাখো (৬৭)। আর তারা যখন তোমাদের সাথে মিলিত হয়, তখন বলে: ‘আমরা ঈমান এনেছি; কিন্তু তারা নিজেরা যখন একান্তে মিলিত হয়, তখন তোমাদের প্রতি ক্রোধ ও আক্রোশে তারা নিজেদের আঙ্গুলের অগ্রভাগ দাঁত দিয়ে কামড়াতে থাকে।’ তুমি তাদেরকে বল: ‘তোমরা তোমাদের ক্রোধে ও আক্রোশেই মরো।’ নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে, সে সম্পর্কে সম্যক অবগত।","footnotes":"(৬৭) তন্মধ্যে তাদের নবীর উপর নাযিলকৃত কিতাবও রয়েছে; কিন্তু তারা তোমাদের নবীর উপর নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনে না; বরং অস্বীকার করে।"},{"id":120,"translation":"যদি তোমাদেরকে কোন কল্যাণ স্পর্শ করে, তখন তা তাদের মনে কষ্ট দেয়। আর যদি তোমাদেরকে মন্দ স্পর্শ করে, তখন তাতে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আল্লাহ তাদের কর্মকাণ্ড পরিবেষ্টন করে আছেন।"},{"id":121,"translation":"আর স্মরণ কর, যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকাল বেলায় বের হয়ে মু’মিনদেরকে যুদ্ধের ঘাঁটিসমূহে বিন্যস্ত করছিলে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":122,"translation":"(হে নবী!) স্মরণ কর, যখন তোমাদের মধ্য থেকে দুটি দলের (বনূ সালিমাহ ও বনূ হারিসাহ মুনাফিকদের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া দেখে) সাহস হারিয়ে ফেলার উপক্রম হয়েছিলো (এবং যুদ্ধ থেকে পিছু হটার ইচ্ছা করলো); কিন্তু আল্লাহ তাদের উভয়ের (সুদৃঢ় সাহস ফিরিয়ে দেয়ার জন্য) অভিভাবক (ও সাহায্যকারী)। আর আল্লাহর ওপরই যেন মু’মিনগণ তাওয়াক্কুল করে।"},{"id":123,"translation":"আর আল্লাহ অবশ্যই তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছেন; অথচ তোমরা তখন ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আশা করা যায়, তোমরা শোকর আদায়কারী হবে।"},{"id":124,"translation":"স্মরণ কর, যখন তুমি মুমিনদেরকে বলছিলে: ‘তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফিরিশতা দ্বারা সাহায্য করবেন?(৬৮)","footnotes":"(৬৮) যাতে তোমরা যুদ্ধে শক্তিশালী হও ও বিজয় লাভ করো।"},{"id":125,"translation":"অবশ্যই (এটা তোমাদের জন্য যথেষ্ট হবে)। যদি তোমরা (যুদ্ধের ময়দানে) ধৈর্যধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, আর তারা (শত্রুপক্ষ সাহায্যপ্রাপ্ত হয়ে) আকস্মিক তোমাদের ওপর হামলা করে, তবে তোমাদের রব পাঁচ হাজার চি‎‎হ্নিত ফিরিশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।"},{"id":126,"translation":"আর আল্লাহ এ ব্যবস্থা করেছেন কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্তি লাভ করে। আর সাহায্য (ও সত্যিকার বিজয়) কেবল মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে।(৬৯)","footnotes":"(৬৯) কারণ বিজয় প্রকাশ্য কিছু উপকরণের দ্বারা অর্জিত হয় না; বিজয় কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে।"},{"id":127,"translation":"যাতে আল্লাহ কাফিরদের একটি অংশকে ধ্বংস করেন অথবা তাদের কে লাঞ্ছিত করেন। ফলে তারা নিরাশ মনে ফিরে যায়।"},{"id":128,"translation":"(হে নবী!(৭০) তাদের) বিষয়টি তোমার হাতে নেই।(৭১) তিনি হয় তাদের তাওবা কবুল করবেন অথবা (তারা নিজেদের কুফরির উপর অটল থাকলে) তিনি তাদেরকে শাস্তি দিবেন। কারণ তারা তো যালিম।","footnotes":"(৭০) উহুদের যুদ্ধে কাফিরদের চরম ধৃষ্টতার ফলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কাফির নেতাদের বিরুদ্ধে বদদু‘আ করলে আল্লাহ তাকে সম্বোধন করে বলেন:\n (৭১) আল্লাহ তাওফীক দিলে তারা তাওবা করে মুসলিম হবে।"},{"id":129,"translation":"আর আসমানসমূহ ও যমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":130,"translation":"হে মুমিনগণ! তোমরা চক্রবৃ্দ্ধি হারে সুদ খেয়ো না। আর তোমরা আল্লাহর (আদেশ-নিষেধ মেনে তাঁর) তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা (দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে) সফল হতে পারো।"},{"id":131,"translation":"আর তোমরা (নেক আমল করা ও হারাম পরিত্যাগের মাধ্যমে) সে \n জাহান্নামের আগুন থেকে বাঁচো, যা কাফিরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।"},{"id":132,"translation":"আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।"},{"id":133,"translation":"আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।"},{"id":134,"translation":"(মুত্তাকী তারাই) যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং (তাদের প্রতি জুলুমকারী) মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।"},{"id":135,"translation":"আর যারা কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুলুম করলে(৭২) আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা যা করে ফেলে, জেনে-বুঝে তারা তা বারবার করে না।","footnotes":"(৭২) গুনাহ করে নিজেদের অধিকার ক্ষুন্ন করলে।"},{"id":136,"translation":"(উপরোক্ত বৈশিষ্ট্যের লোক) তারাই, যাদের প্রতিদান হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা(৭৩) এবং এমন জান্নাত, যার পাদদেশে দিয়ে প্রবাহিত হবে নদ-নদী। সেখানে তারা চিরকাল থাকবে। আর সৎকর্মশীলদের প্রতিদান কতইনা উত্তম!","footnotes":"(৭৩) তিনি তাদের গুনাহগুলো গোপন রাখবেন এবং ক্ষমা করবেন।"},{"id":137,"translation":"অবশ্যই তোমাদের পূর্বে অনেক জাতি(৭৪) অতিবাহিত হয়েছে।(৭৫) অতএব তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো (আল্লাহ ও তাঁর রাসূলদেরকে) অস্বীকারকারীদের পরিণতি কিরূপ হয়েছিল।","footnotes":"(৭৪) ও তাদের জীবন-পদ্ধতি, রীতি-নীতি ও উদাহরণ।\n (৭৫) আল্লাহ কাফিরদেরকে ধ্বংস করেন ও মুসলিমদের বিজয় দান করেন- মর্মে আসমানী নিয়ম-পন্থা রয়েছে।"},{"id":138,"translation":"এটা (এ কুরআন) মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশ।"},{"id":139,"translation":"তোমরা হীনবল হয়ো না এবং দুঃখ করো না। তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মু’মিন হও।"},{"id":140,"translation":"(হে মু’মিনগণ! উহুদের দিন) যদি তোমাদের আঘাত লেগে থাকে (আহত ও নিহত হয়ে থাকো), অনুরূপ আঘাত তো তাদেরও (কাফিরদেরও তো) লেগেছিল। মানুষের মধ্যে পর্যায়ক্রমে আমি এ দিনগুলোর আবর্তন ঘটাই(৭৬), যাতে আল্লাহ (প্রকৃত) ’মুমিনগণকে (মুনাফিকদের থেকে আলাদা করে) জানতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যককে শহীদরূপে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ (জিহাদ পরিত্যাগ করে নিজের ওপর যুলমকারী) যালিমদেরকে পছন্দ করেন না।","footnotes":"(৭৬) আল্লাহ তাঁর বিশেষ হিকমতের কারণে মু’মিন ও কাফিরদের মাঝে জয়-পরাজয়ের ধারা চালু রেখেছেন।"},{"id":141,"translation":"আর আল্লাহ যাতে মু’মিনদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করতে পারেন এবং কাফিরদেরকে নিশ্চিহ্ন করতে পারেন।"},{"id":142,"translation":"তোমরা কি মনে করে নিয়েছো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জানেননি (৭৭) তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল?","footnotes":"(৭৭) অর্থাৎ আল্লাহ প্রকাশ করেননি।"},{"id":143,"translation":"আর তোমরা তো ইতঃপূর্বে মৃত্যুর সম্মুখীন হওয়ার আগেই তা কামনা করতে। (৭৮) অতএব এখন তো তোমরা তা স্বচক্ষে দেখলে।","footnotes":"(৭৮) শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় তোমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হওয়ার আশা পোষণ করতে, যাতে তোমরা ঐ মর্যাদা লাভ করতে পারো যেই মর্যাদা লাভ করেছিল বদরের যুদ্ধের শহীদগণ।"},{"id":144,"translation":"আর মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়; তাঁর আগে অনেক রাসূল চলে গেছেন। কাজেই তিনি যদি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পেছনে ফিরে যাবে?(৭৯) আর যে কেউ পেছনে ফিরে যাবে, সে কখনোই আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদেরকে পুরস্কার দান করবেন।","footnotes":"(৭৯) অর্থাৎ মুরতাদ হয়ে যাবে?"},{"id":145,"translation":"আল্লাহর অনুমতি ছাড়া কোন প্রাণীই মরতে পারে না। কারণ মৃত্যুর সময় সুনির্ধারিত। যে ব্যক্তি পার্থিব পুরস্কার চায়, আমি তাকে তা দিয়ে দেই(৮০) এবং যে ব্যক্তি আখিরাতের পুরস্কার চায়, আমি তাকে তা দিয়ে দিবো। আর অচিরেই আমি কৃতজ্ঞদেরকে পুরস্কার প্রদান করবো।","footnotes":"(৮০) ফলে সে আখিরাতে কিছুই পাবে না।"},{"id":146,"translation":"আর কত নবী আছেন, যাঁদের সঙ্গে বহু রাব্বানী লোক যুদ্ধ করেছে। (তারপরও) আল্লাহর পথে যে বিপদ-আপদ তাদের ওপর এসেছে, তাতে তারা ভেঙে পড়েনি; দুর্বলতা দেখায়নি; শত্রুর কাছে নতি স্বীকারও করেনি।(৮১) আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন।","footnotes":"(৮১) তারা জিহাদে কাপুরুষতা দেখায়নি; বরং তারা ধৈর্যধারণ করেছে।"},{"id":147,"translation":"তাদের একটিই কথা ছিলো: ‘হে আমাদের রব! আমাদের পাপ এবং আমাদের কাজের সীমালঙ্ঘন আপনি ক্ষমা করুন, আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।’"},{"id":148,"translation":"ফলে আল্লাহ তাদেরকে (বিজয় ও প্রতিষ্ঠা দান করার মাধ্যমে) দুনিয়ার পুরস্কার এবং আখিরাতের উত্তম প্রতিদান (জান্নাত) দিলেন। আর আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।"},{"id":149,"translation":"হে মুমিনগণ! যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে (ঈমান আনার পরে) তোমাদের পূর্বাবস্থায় (কুফরিতে) ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।"},{"id":150,"translation":"বরং আল্লাহই তো তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী।"},{"id":151,"translation":"অচিরেই আমি কাফিরদের অন্তরে কঠিন ভয় ও আতঙ্ক সৃষ্টি করে দিবো। যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে, যে সম্পর্কে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। আর তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম এবং যালিমদের ঠিকানা (জাহান্নাম) কতই না নিকৃষ্ট আবাসস্থল!"},{"id":152,"translation":"আর আল্লাহ তোমাদের কাছে তাঁর প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছিলেন, যখন তোমরা তাঁর অনুমতিক্রমে তাদেরকে হত্যা করছিলে। অবশেষে যখন তোমরা দুর্বলতা দেখালে এবং তার নির্দেশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলে এবং তোমরা যা ভালোবাসো তা তোমাদেরকে দেখানোর পরেও তোমরা অবাধ্য হলে। মূলত তোমাদের মধ্যে কেউ দুনিয়া (গনীমত) চাচ্ছিলো আর কেউ চাচ্ছিলো আখিরাত (পরকালের সাওয়াব)। তারপর আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন (৮২), যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মু’মিনদের ওপর অনুগ্রহশীল।","footnotes":"(৮২) তোমাদেরকে কাফিরদের মোকাবিলায় কিছুটা দুর্বল করে দিলেন।"},{"id":153,"translation":"(হে মু’মিনগণ) তোমরা স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা (উহুদের দিন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে) ওপরের (পাহাড়ের) দিকে ছুটছিলে এবং পিছন ফিরে কারো প্রতি লক্ষ্য করছিলে না(৮৩), আর রাসূল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছিল(৮৪)। ফলে তিনি তোমাদেরকে বিপদের উপর বিপদ (পরাজয়ের উপর রাসূলের মৃত্যু সংবাদ) দিলেন(৮৫), যাতে তোমরা (রাসূল মারা যায়নি জেনে উহুদের দিনে) যা হারিয়েছ এবং যে বিপদ তোমাদের ওপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।","footnotes":"(৮৩) রাসূলের আদেশ অমান্যের কারণে ব্যর্থতা পেয়ে বসেছিলো।\n (৮৪) রাসূল ডেকে বলছিল: ‘হে আল্লাহর বান্দারা! তোমরা আমার দিকে আসো। হে আল্লাহর বান্দারা! তোমরা আমার দিকে আসো।’\n (৮৫) আল্লাহ তোমাদের বিজয় ও যুদ্ধলব্দ সম্পদ হাতছাড়া করিয়ে প্রতিফল হিসেবে তোমাদেরকে সঙ্কীর্ণতা ও কষ্ট দিলেন। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর খবরটিও তোমাদের মাঝে ছড়িয়ে পড়েছিলো।"},{"id":154,"translation":"অতঃপর দুঃখ ও সঙ্কীর্ণতার পর তিনি তোমাদের প্রতি নাযিল করলেন তন্দ্রারূপে প্রশান্তি, যা তোমাদের একদলকে ঘুমে আচ্ছন্ন করেছিল এবং আরেক দল জাহিলী যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা(৮৬) করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল এ বলে যে, ‘আমাদের কি কোন কিছু করার আছে?’(৮৭) হে নবী! তুমি তাদের উত্তরে বল: ‘সব বিষয় আল্লাহর ইখতিয়ারে’।(৮৮) যা তারা তোমার কাছে প্রকাশ করে না, তারা তাদের অন্তরে সেগুলো গোপন রাখে। তারা বলে: ‘এ ব্যাপারে আমাদের কোনো কিছু করার থাকলে আমরা এখানে নিহত হতাম না।’(৮৯)বল: ‘তোমরা যদি তোমাদের ঘরে অবস্থান করতে, তবুও নিহত হওয়া যাদের ভাগ্যে লেখা ছিল তারা নিজেদের মৃত্যুস্থানে বের হত-ই। এটা এজন্যে যে, আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান এবং তোমাদের মনে যা আছে তা পরিশুদ্ধ করতে চান। আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবগত।","footnotes":"(৮৬) আল্লাহ তাঁর রাসূল ও তাঁর প্রিয় বান্দাদেরকে সাহায্য করবেন না।\n (৮৭) মুনাফিকরা আল্লাহর ব্যাপারে তাদের মূর্খতার দরুন বলতো, যুদ্ধে বের হওয়ার ব্যপারে আমাদের কোন মতামতই গ্রহণ করা হয়নি। যদি আমাদের মতামত গ্রহণ করা হতো তাহলে আমরা এ যুদ্ধে কখনোই বের হতাম না। \n (৮৮) আল্লাহ যা চান তাই ফায়সালা করেন। তিনিই তোমাদের বের হওয়া তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন।\n (৮৯) মুনাফিকরা বলে, ‘যুদ্ধে বের হওয়ার ব্যাপারে আমাদের মতামতের কোন গুরুত্ব থাকলে আজ আমাদেরকে এখানে মরতে হতো না।’"},{"id":155,"translation":"নিশ্চয় যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তাদের এ পদস্খলনের কারণ ছিল এই যে, তাদের কোনো কৃতকর্মের কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।(৯০) নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি সহনশীল।","footnotes":"(৯০) আল্লাহ তাদেরকে নিজ দয়া ও কৃপায় এজন্য পাকড়াও করেননি। যেহেতু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং কারোর জন্য তাদের কোনো দোষচর্চা কিংবা তাদেরকে দোষারোপ করাও জায়েয নেই।"},{"id":156,"translation":"হে মুমিনগণ! তোমরা তাদের (মুনাফিকদের) মতো হয়ো না যারা কুফরী করে এবং তাদের ভাইয়েরা যখন (রিযিকের অনুসন্ধানে) বিভিন্ন দেশে ভ্রমণ করে বা যুদ্ধে যায় (এবং সেখানে মারা যায়) তখন তাদের সম্পর্কে বলে: ‘তারা যদি আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেতো না এবং নিহতও হতো না।’ আর আল্লাহ তাদের এ ধরনের কথাকে তাদের মনের দুঃখ ও দুশ্চিন্তার কারণ বানিয়ে দেন। প্রকৃতপক্ষে আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। আর আল্লাহ তোমাদের সমস্ত কার্যাবলীর ওপর দৃষ্টিদানকারী।"},{"id":157,"translation":"আর তোমাদেরকে যদি আল্লাহর পথে হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে যে ক্ষমা ও দয়া লাভ করবে, তা এরা যা কিছু একত্রিত করে তার থেকে উত্তম।"},{"id":158,"translation":"আর যদি তোমরা (তোমাদের যে কোন অবস্থায় ) মারা যাও অথবা তোমাদেরকে (আল্লাহর পথে) শহীদ করা হয় (তাতে কী?) তোমাদেরকে আল্লাহর নিকটই একত্রিত করা হবে।"},{"id":159,"translation":"আল্লাহর অতীব দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল-হৃদয়ের ; যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে তবে তারা তোমার আশপাশ থেকে বহু দূরে সরে যেতো। কাজেই তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ কর। তারপর তুমি কোনো কাজ করার সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয় আল্লাহ নির্ভরকারীদের ভালোবাসেন।"},{"id":160,"translation":"আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আর তিনি তোমাদেরকে সাহায্য না করলে, তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদেরকে সাহায্যকরবে? (৯১) সুতরাং মু’মিনগণের আল্লাহর ওপরই নির্ভর করা উচিত।","footnotes":"(৯১) কারণ, বিজয় তো একমাত্র তাঁরই হাতে।"},{"id":161,"translation":"আর কোন নবীর পক্ষে অন্যায়ভাবে (গনীমত আত্মসাৎ বা) কোনো কিছু গোপন করা সম্ভব নয়। আর যে খিয়ানত করবে (গনীমতের কোন কিছু আত্মসাৎ করে), কিয়ামতের দিনে উপস্থিত হবে তা নিয়ে, যা সে খিয়ানত করেছে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি (প্রতিদান) দেয়া হবে, যা সে (পার্থিব জীবনে ভালো-মন্দ) উপার্জন করেছে এবং তাদেরকে যুলম করা হবে না।"},{"id":162,"translation":"যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে, সে কি তার মতো হতে পারে যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে ? আর তার আবাস হলো জাহান্নাম এবং তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল!"},{"id":163,"translation":"আল্লাহর নিকট (দুনিয়া ও আখিরাতে) তাদের রয়েছে বিভিন্ন স্তর ও মর্যাদা। তারা যা করে, আল্লাহ সেসব ভালোভাবে দেখেন।(৯২)","footnotes":"(৯২) সুতরাং অচিরেই তিনি সবাইকে তাদের আমলের প্রতিদান দিবেন।"},{"id":164,"translation":"নিশ্চয়ই আল্লাহ মু’মিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যে তাঁর আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে, তাদেরকেপরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়; যদিও তারা আগে সুস্পষ্ট ভ্রান্তিতে ও গোমরাহীতে ছিলো।"},{"id":165,"translation":"কী ব্যাপার! তোমাদের ওপর যখন বিপদ এসেছিলো তখন তোমরা বলেছিলে: ‘এটা কোত্থেকে আসলো?’ অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। তুমি তাদেরকে বল: ‘এটা তোমাদের নিজেদেরই পক্ষ থেকেই’। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।(৯৩)","footnotes":"(৯৩) তিনি যাকে চান সাহায্য করেন আর যাকে চান লাঞ্ছিত করেন।"},{"id":166,"translation":"আর (উহুদ যুদ্ধে) যেদিন দু’দল পরস্পরের সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের ওপর যে বিপর্যয়(৯৪) ঘটেছিলো, তা আল্লাহর হুকুমেই ঘটেছিল; যাতে তিনি মু’মিনদেরকে জেনে নেন।","footnotes":"(১) মু’মিনদের আহত, নিহত এবং বাহ্যিক পরাজিত হওয়ার যে ঘটনাটি ঘটেছিলো, তা আল্লাহর ইচ্ছায় এবং তিনি তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন বলেই ঘটেছে।"},{"id":167,"translation":"আর যাতে তিনি তাদেরকেও চিনে নিতে পারেন, যারা মুনাফিক। আর তাদেরকে বলা হয়েছিল: ‘এসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো।’ তারা বলেছিল: ‘সত্যিই যদি যুদ্ধ হবে জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম’।(৯৫) সেদিন তারা ঈমানের চেয়ে কুফরীর অধিকতর নিকটবর্তী ছিল। বস্তুত তারা মুখ দিয়ে এমন কথা বলে, যা তাদের অন্তরে নেই এবং তারা যা গোপন রাখে, আল্লাহ তা ভালো করেই জানেন।","footnotes":"(৯৫) তবে আমরা কুরাইশ ও তোমাদের মাঝে কোন যুদ্ধ হবে এমন মনে করিনি।"},{"id":168,"translation":"যারা ঘরে বসে রইল এবং তারা তাদের আত্মীয়দেরকে বলল যে, ‘তারা তাদের কথামত চললে নিহত হতো না।’ হে নবী! তুমি তাদেরকে বল: ‘যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো।"},{"id":169,"translation":"আর (হে নবী!) যারা আল্লাহর পথে (যুদ্ধ করে) নিহত হয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করিও না, বরং তারা (বিশেষ জীবনে) জীবিত। তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিযক দেওয়া হয়।"},{"id":170,"translation":"আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং তাদের পিছনে যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের বিষয়ে তারা সুসংবাদ প্রকাশ করছে যে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":171,"translation":"তারা আল্লাহর প্রাপ্ত নি‘আমত ও অনুগ্রহের জন্য আনন্দ প্রকাশ করে এবং আল্লাহ মু’মিনদের কর্মফল বিনষ্ট করেন না।"},{"id":172,"translation":"যারা আঘাত প্রাপ্ত হওয়ার পরও আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।"},{"id":173,"translation":"লোকেরা তাদেরকে বলেছিল: ‘তোমাদের বিরুদ্ধে বিরাট বাহিনী জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো।’(৯৬) কিন্তু এ কথা শুনে আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বেড়ে গিয়েছিলো এবং তারা বলেছিলো: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!’","footnotes":"(৯৬) কিছু মুশরিক উহুদের যুদ্ধে বললো: ‘কুরাইশ আবূ সুফিয়ানের নেতৃত্বে বিরাট সেনাদল জড়ো করেছে।’"},{"id":174,"translation":"তারপর তারা(৯৭) আল্লাহর নি‘আমত ও অনুগ্রহসহ ফিরে এসেছিল। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।","footnotes":"(৯৭) মুসলিমগণ উহুদ যুদ্ধের পরের দিন হামরাউল আসাদ নামক স্থান পর্যন্ত শত্রুদের পিছনে ধাওয়া করার পরে আল্লাহর নি‘আমত ও অনুগ্রহসহ ফিরে আসে।"},{"id":175,"translation":"সে তো শয়তান। সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো; যদি তোমরা মু’মিন হও।"},{"id":176,"translation":"যারা কুফরীতে দ্রুত ধাবিত হয়, তাদের আচরণ যেন তোমাকে দুঃখ না দেয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আখিরাতে তাদেরকে কোনো অংশ দেবার ইচ্ছা করেন না। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।"},{"id":177,"translation":"নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করেছে, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":178,"translation":"আর কাফিররা যেন কিছুতেই মনে না করে যে, আমি তাদের জন্য যে অবকাশ দেই(৯৮), তা তাদের কল্যাণের জন্যে। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে তাদের পাপ বৃদ্ধি পায়। আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।","footnotes":"(৯৮) জীবন-জীবিকা ও সুযোগ বাড়িয়ে দেই।"},{"id":179,"translation":"আল্লাহ এমন নন যে, তিনি মু’মিনদেরকে ছেড়ে দিবেন যার ওপর তোমরা আছো; যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্র লোকদেরকে পবিত্র লোকদের থেকে। আর আল্লাহ এমনও নন যে, তিনি তোমাদেরকে গায়িব সম্পর্কে জানাবেন।(৯৯) তবে আল্লাহ তাঁর রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের উপর ঈমান আনো। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।","footnotes":"(৯৯) এটিও আল্লাহর কৌশল নয় যে, তোমাদেরকে গায়িবের ব্যাপারে অবিহিত করে মুনাফিক ও মুমিনের মাঝে পার্থক্যের জ্ঞান দিবেন।"},{"id":180,"translation":"আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন, তা থেকে যারা কৃপণতা করে(১০০), তারা যেন এই কৃপণতাকে নিজেদের জন্যে কিছুতেই কল্যাণকর মনে না করে। বরং তা তাদের জন্য অকল্যাণকর। কৃপণতা করে তারা যা কিছু জমাচ্ছে, কিয়ামতের দিন সেটাই তাদের গলার বেড়ী হিসাবে পরিয়ে দেয়া হবে। আসমানসমূহ ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যে আমল করো, আল্লাহ সে ব্যাপারে সম্যক জ্ঞাত।","footnotes":"(১০০) আল্লাহর অনুগ্রহের হক আদায় করে না।"},{"id":181,"translation":"আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে, ‘আল্লাহ অবশ্যই অভাবগ্রস্ত এবং আমরা অভাবমুক্ত’। তারা যা কিছু বলেছে তা এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করার বিষয়টি আমি লিখে রাখব। আর আমি বলবো: ‘তোমরা জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো।’"},{"id":182,"translation":"এ হচ্ছে, তোমাদের কৃতকর্মের প্রতিফল এবং এটা এ কারণেও যে, আল্লাহ বান্দাদের প্রতি মোটেই যালিম নন।"},{"id":183,"translation":"যারা বলে, ‘আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন যে, আমরা যেন কোনো রাসূলের প্রতি ঈমান না আনি যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে এমন কুরবানী উপস্থিত না করবে, যা আগুন খেয়ে ফেলবে। তাদেরকে বলো: ‘আমার আগে অনেক রাসূল সুস্পষ্ট নিদর্শনসহ এবং তোমরা যা বলছ তা সহ তোমাদের কাছে এসেছিল। তারপরেও কেন তোমরা তাদেরকে হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো?"},{"id":184,"translation":"(হে নবী!) তারা যদি তোমার প্রতি মিথ্যারোপ করে, তবে তোমার আগে বহু রাসূলকেও মিথ্যারোপ করা হয়েছিলো, যারা সুস্পষ্ট নিদর্শন, (উপদেশভরা) আসমানী সহীফা(১০১) এবং দীপ্তিমান কিতাবসহ এসেছিলো।","footnotes":"(১০১) উম্মতদের নিকট উপদেশে ভরা কিতাবসমূহ এবং বিধি-বিধানের প্রতি পথপ্রদর্শক গ্রন্থাবলী।"},{"id":185,"translation":"প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম হবে। বস্তুত, পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়।"},{"id":186,"translation":"তোমাদেরকে অবশ্যই তোমাদের ধন-সম্পদ ও জীবনের ব্যাপারে পরীক্ষা করা হবে। তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্যধারণ করো এবংতাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ।"},{"id":187,"translation":"স্মরণ কর, যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের থেকে এ প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, ‘অবশ্যই তোমরা তা মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না।’ এরপরও তারা তা তাদের পেছনে ফেলে রাখে ও ও (আল্লাহর সাথে কৃত অঙ্গীকার) এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। কাজেই তারা যা ক্রয় করে,তা কতইনা নিকৃষ্ট!"},{"id":188,"translation":"যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং নিজেরা যা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা আযাব থেকে মুক্তি পাবে- এরূপ তুমি কখনো মনে করো না । আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":189,"translation":"আর আসমানসমূহ ও জমিনের সার্বভৌম মালিকানা একমাত্র আল্লাহরই। আর আল্লাহ সব কিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।"},{"id":190,"translation":"আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য রয়েছে অনেক নিদর্শন।"},{"id":191,"translation":"যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা-ভাবনা করে, আর বলে: ‘হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র। অতএব আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন।’"},{"id":192,"translation":"‘হে আমাদের রব! আপনি (আপনার সৃষ্টির) কাউকে জাহান্নামে নিক্ষেপ করলে তাকে তো আপনি নিশ্চয়ই লাঞ্ছিত ও অপমানিত করলেন। আর যালিমদের জন্যে কোনো সাহায্যকারী নেই।’"},{"id":193,"translation":"‘হে আমাদের রব! আমরা এক আহ্‌বায়ককে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি। ‘তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো।’ কাজেই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব! আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের মন্দকর্ম ও ক্রটি-বিচ্যুতি বিদূরিত করুন এবং পরিশেষে আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিন।’"},{"id":194,"translation":"‘হে আমাদের রব! আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন. তা আমাদেরকে দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে লাঞ্ছিত করবেন না। নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।’"},{"id":195,"translation":"তারপর তাদের রব তাদের ডাকে সাড়া দিয়ে বললেন: ‘নিশ্চয় আমি তোমাদের মধ্যে আমলকারী কোনো পুরুষ বা নারীর আমল (সাওয়াব) নষ্ট করব না। তোমরা একে অপরের অংশ (সবাই সাওয়াব ও শাস্তিতে সমান)। কাজেই যারা হিজরত করেছে, যাদেরকে নিজ ঘর-বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে, আমার (আনুগত্যের) পথে নির্যাতিত হয়েছে এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, আমি তাদের পাপসমূহ অবশ্যই দূর করব এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আল্লাহর কাছ থেকে পুরস্কার। আর আল্লাহরই কাছে রয়েছে উত্তম পুরস্কার।"},{"id":196,"translation":"যারা কুফরী করেছে, দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন কিছুতেই আপনাকে বিভ্রান্ত না করে।(১০২)","footnotes":"(১০২) দুনিয়ার আনাচে-কানাচে কাফিরদের মুক্ত চলাফেরা এবং তাদের দক্ষতা, ব্যবসা-বাণিজ্য ও রিযিকের প্রশস্ততা যেন তোমাকে ধোঁকায় না ফেলে দেয়।"},{"id":197,"translation":"তো স্বল্পকালীন সময়ের সুখ-সম্ভোগ মাত্র। তারপর জাহান্নাম তাদের আবাসস্থল। আর এটা কতই না নিকৃষ্ট বাসস্থান!"},{"id":198,"translation":"কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আতিথেয়তা। আর আল্লাহর কাছে সৎকর্মপরায়ণদের জন্যে যা আছে তা অতি উত্তম ও অধিক শ্রেষ্ঠ ।"},{"id":199,"translation":"আর নিশ্চয় আহলে কিতাবের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনয়াবনত হয়ে তাঁর প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাযিল করেছেন, তাতে ঈমান আনে। তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে না। এরা সেসব লোক, যাদের জন্যে তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। নিশ্চয়ই আল্লাহ (আমলের) দ্রুত হিসাব গ্রহণকারী।"},{"id":200,"translation":"হে মুমিনগণ! ধৈর্যধারণ করো, (শত্রুদের চেয়ে) বেশী ধৈর্যশীল হও (১০৩) এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আর আল্লাহর (আদেশ-নিষেধ মেনে) তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।","footnotes":"(১০৩) অর্থাৎ ধৈর্যধারণের ব্যাপারে কাফিরদেরকে পরাজিত করো। তোমরা যেন তাদের চেয়ে অধিক ধৈর্যশীলতার পরিচয় দিতে পারো।"}]},{"id":4,"verses":[{"id":1,"translation":"হে মানুষেরা! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন ও তার থেকেই তার স্ত্রী (হাওয়া)কে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অসংখ্য নর-নারী (সৃষ্টি করে পৃথিবীতে) ছড়িয়ে দিয়েছেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাঁর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে নিজ নিজ অধিকার দাবী করো এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে দূরে থাকো। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক।"},{"id":2,"translation":"আর তোমরা ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ দিয়ে দাও এবং ভালো সম্পদের সাথে খারাপ সম্পদ বদল করো না। আর তোমরা তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে গ্রাস করো না; নিশ্চয় এটা মহাপাপ ।"},{"id":3,"translation":"আর যদি তোমরা আশঙ্কা করো যে, ইয়াতীম মেয়েদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে; দু’টি, তিনটি অথবা চারটি। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একটি বিবাহ করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ করো। এটা অধিকতর নিকটবর্তী যে, তোমরা যুলম করবে না ।"},{"id":4,"translation":"আর তোমরা স্ত্রীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও। তবে তারা যদি নিজেরাই সন্তুষ্টচিত্তে কিছু অংশ ছাড় দেয় তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খাও।"},{"id":5,"translation":"আর তোমরা নির্বোধদের(১) হাতে তোমাদের ধন-সম্পদ ছেড়ে দিও না; যা দ্বারা আল্লাহ তোমাদের জীবন চালানোর ব্যবস্থা করেছেন এবং তা থেকে তাদেরকে খাবার ও ভরণ-পোষণের ব্যবস্থা করো। আর তোমরা তাদের সাথে উত্তম কথা বলো(২)।","footnotes":"(১) অল্প বুদ্ধির অপ্রাপ্ত, অনভিজ্ঞ ছেলে-মেয়ে ও স্ত্রীলোকদের হাতে ধন-সম্পদের দায়-দায়িত্ব তুলে দিওনা।\n (২) তাদেরকে সুন্দর প্রতিশ্রুতি দাও যে, তারা বিবেকবান হলে ও সম্পদের সুব্যবহার জানলে তাদের সম্পদ তাদেরকেই ফিরিয়ে দিবে।"},{"id":6,"translation":"আর ইয়াতিমদেরকে যাচাই-পরীক্ষা করতে থাকো; যে পর্যন্ত না তারা বিবাহযোগ্য (সাবালক) হয়(৩)। অতঃপর তাদের মধ্যে ভালো-মন্দ যাচাই করার যোগ্যতা দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও। তারা বড় হয়ে (তাদের সম্পদ ফেরত নিবে এ ভয়ে) তাদের সম্পদ অপচয় করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যে সম্পদশালী সে যেন বিরত থাকে এবং যে অভাবী সে যেন সংগত পরিমাণে ভোগ করে। অতঃপর তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ হস্তান্তর করবে, তখন সাক্ষী রেখো। আর হিসেব গ্রহণে আল্লাহই যথেষ্ট।","footnotes":"(৩) পরীক্ষাকালীন সময়ে তাদের সামান্য সম্পদ ব্যয় করার সুযোগ দাও এবং দেখো তারা কিভাবে তা ব্যয় করে।"},{"id":7,"translation":"পিতা-মাতা এবং নিকটাত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষ ওয়ারিশদের অংশ আছে এবং পিতা-মাতা ও নিকটাত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারী ওয়ারিশদেরও অংশ আছে; সেটা অল্পই হোক কিংবা বেশি(৪) নির্ধারিত ও বিধিবদ্ধ।","footnotes":"(৪) এটি জাহিলী যুগের মত না হয় যেন, যেখানে মহিলা ও বাচ্চাদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো।"},{"id":8,"translation":"আর সম্পত্তি বন্টনকালে আত্মীয়-স্বজন, ইয়াতীম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে কিছু সম্পদ দিয়ে দাও এবং তাদের সাথে উত্তমভাবে কথা বলো।"},{"id":9,"translation":"আর তারা যেন এ কথা ভেবে ভয় করে যে, তারাও যদি অসহায় সন্তান রেখে মারা যেতো, তবে (মৃত্যুর সময়) তারা কতো যে উদ্বিগ্ন হতো! কাজেই তারা যেন আল্লাহকে ভয় করে(১) এবং সংগত কথা বলে।","footnotes":"(১) অর্থাৎ অধীনস্থ ইয়াতীমদের উপর যুলম করা ও মৃত্যুর সময় ওয়াসিয়াত করার ক্ষেত্রে ওয়ারিশদের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করে।"},{"id":10,"translation":"নিশ্চয় যারা ইয়াতীমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে (৬), তারা তো আসলে তাদের পেটে আগুনই ভর্তি করছে। আর তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে।","footnotes":"(১) তারা ইয়াতীমের সম্পদ যুলম ও সীমালঙ্ঘন করে ভক্ষণ করে।"},{"id":11,"translation":"আল্লাহ তোমাদের সন্তানদের (উত্তরাধিকারের) ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে, এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান; কিন্তু শুধু তারা (ওয়ারিশরা) যদি কন্যা সন্তান হয় এবং তারা যদি দুয়ের অধিক হয়, তবে তারা পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ পাবে। আর (মৃত ব্যক্তি যদি) একমাত্র কন্যা রেখে যায়, তবে সে (পরিত্যক্ত সম্পত্তির) অর্ধেক পাবে। (মৃত ব্যক্তির) সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ; কিন্তু সে নিঃসন্তান হলে এবং পিতা-মাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ(১); তার ভাই-বোন থাকলে মাতার জন্য ছয় ভাগের এক ভাগ(২)। এভাবে ওয়ারিশি \n সম্পদ বণ্টন করতে হবে মৃত ব্যক্তি যদি অসিয়ত করে যায় কিংবা কোন ঋণ রেখে যায়, তবে সেগুলো পরিশোধ করার পর। তোমরা জানো না যে, তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে (দুনিয়া ও আখিরাতে) উপকারে কে তোমাদের বেশি নিকটবর্তী। (উত্তরাধিকার বণ্টনের) এ বিধান আল্লাহ কর্তৃক নির্ধারিত। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।","footnotes":"(১) আর বাকি মিরাস তার পিতা পাবে।\n (২) আর নির্ধারিত ও অনির্ধারিত মিলে বাকিটুকু তার পিতা সবটাই পাবে।"},{"id":12,"translation":"তোমাদের স্ত্রীরা যদি সন্তান না রেখে মারা যায়, তবে তাদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য। আর তাদের সন্তান থাকলে, তোমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ; যদি অসিয়ত করে যায় কিংবা কোন ঋণ রেখে যায়, তবে সেগুলো পরিশোধ করার পর। তোমরা নিঃসন্তান হলে, তোমাদের পরিত্যক্ত সম্পত্তির চার ভাগের এক ভাগ স্ত্রীরা পাবে। আর তোমাদের সন্তান থাকলে, তোমাদের পরিত্যক্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ তোমাদের স্ত্রীরা পাবে; তোমরা যা অসিয়াত করবে তা পালন করার পর এবং ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ অথবা নারীর ‘কালালাহ’ তথা পিতা-মাতা ও সন্তানহীন হলে, আর তার এক বৈপিত্রেয় ভাই বা বোন থাকে, তবে তাদের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ। তারা এর চেয়ে বেশি হলে সবাই তিন ভাগের এক ভাগে সমান অংশীদার হবে; এটা অসিয়াত পালন এবং ঋণ পরিশোধের পর; কারো ক্ষতি না করে। এ হচ্ছে আল্লাহর বিধান। আর আল্লাহ সর্বজ্ঞানী, মহাধৈর্যশীল।"},{"id":13,"translation":"এসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। তারা সেখানে চিরস্থায়ী হবে। আর এটাই হলো মহাসাফল্য।"},{"id":14,"translation":"আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের বিধানাবলীর অবাধ্য হলে এবং তাঁর নির্ধারিত সীমালঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন। সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।"},{"id":15,"translation":"আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করেছে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে (ন্যায়পরায়ণ) চারজন সাক্ষী উপস্থিত করাও। যদি তারা সাক্ষ্য দেয়, তবে তাদেরকে ঘরে অবরুদ্ধ করে রাখবে; যতোদিন না তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো বিধান নাযিল করেন।(৯)","footnotes":"(৯) অতঃপর সূরা আন-নূরে আল্লাহ অবিবাহিতা ব্যভিচারিণী মেয়ের জন্য একশটি বেত্রাঘাত এবং বিবাহিতাকে পাথর মেরে হত্যা করার বিধান করে আলোচ্য এ আয়াতের বিধান রহিত করেছেন।"},{"id":16,"translation":"আর তোমাদের মধ্যে (বিবাহিত কিংবা অবিবাহিত) যে দুজন এতে লিপ্ত হবে (প্রমাণিত হলে), তাদেরকে শাস্তি দাও। যদি তারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, তবে তাদের (শাস্তি দেওয়া) থেকে বিরত থাকবে।(১০) নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, পরম দয়ালু।","footnotes":"(১০) মূলতঃ এ জাতীয় শাস্তির বিধান ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। অতঃপর তা অবিবাহিতকে একশটি বেত্রাঘাত এবং বিবাহিতকে একেবারে পাথর মেরে হত্যা করার মাধ্যমে রহিত করা হয়েছে।"},{"id":17,"translation":"আল্লাহ অবশ্যই সেসব লোকের তাওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত(১১) মন্দ কাজ করে এবং পরক্ষণেই ভীষণ অনুতপ্ত হয় এবং তাওবা করে। এরাই সেসব লোক, যাদের তাওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ তো সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।","footnotes":"(১১) পাপের পরিণতি ও আযাবের কথা না ভেবে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে গুনাহ করে ফেলে।"},{"id":18,"translation":"তাওবা তাদের জন্য নয়, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, ‘আমি এখন তাওবা করেছি’। আর সেসব লোকদের জন্যও তাওবা নয়, যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। এরাই তারা যাদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।"},{"id":19,"translation":"হে মুমিনগণ! জবরদস্তি করে (সম্পদের ন্যায় তোমাদের বাপ-দাদার স্ত্রীদের) নারীদের ওয়ারিশ হওয়া তোমাদের জন্য বৈধ নয়। (এমনিভাবে) তোমাদের জন্যে বৈধ নয় যে, তোমরা তাদেরকে (মোহরানার) যা দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা। তবে তারা (অবাধ্যতা ও) ব্যভিচারের ন্যায় সুস্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকলে, ভিন্ন কথা। আর তোমরা তাদের সাথে সদ্ভাবে ও সম্মানজনকভাবে জীবন যাপন করবে। তোমরা যদি তাদেরকে (স্ত্রীদেরকে) অপছন্দ করো, তবে এমন হতে পারে যে, তোমরা একটি জিনিসকে অপছন্দ করছ আর আল্লাহ তাতে প্রভূত কল্যাণ রেখেছেন।"},{"id":20,"translation":"আর তোমরা যদি এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাকে যদি প্রচুর সম্পদ দিয়ে থাকো, তবুও তা থেকে কিছুই ফেরত নিও না। তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচরণ দ্বারা তা গ্রহণ করবে?"},{"id":21,"translation":"আর কীভাবে তোমরা তা (মোহরানাটুকু) ফেরত নিবে; অথচ তোমরা যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছো(১২) এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে?","footnotes":"(১২) যেমন: পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা এবং যৌন সম্ভোগ ও পরস্পরের গোপনীয় বিষয়সমূহ জানা।"},{"id":22,"translation":"তোমরা তাদেরকে বিয়ে করো না, যাদেরকে বিয়ে করেছিল তোমাদের পিতৃ পুরুষগণ। তবে পূর্বে যা সংঘটিত হয়েছে । নিশ্চয় তা ছিল অশ্লীল, মারাত্মক ঘৃণ্য ও চরম নিকৃষ্ট পন্থা।"},{"id":23,"translation":"তোমাদের জন্যে (যেসব নারীদেরকে বিয়ে করা) হারাম করা হয়েছে, তারা হলোঃ তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমা, দুধ-বোন, শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস করেছো তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্বে আছে। তবে যদি তোমরা তাদের সাথে সহবাস না করে (তালাক দিয়ে থাকো) তবে পূর্ব স্বামীর ঔরসজাত কন্যাকে বিয়ে করতে কোনো অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রীদের (তালাকপ্রাপ্তা হলেও) এবং দুই বোনকে একত্র (বিয়ে) করা, তবে (ইসলাম পূর্ব জাহিলী যুগে) যা হয়েছে তা ছাড়া (আল্লাহ সেগুলো ক্ষমা করে দিয়েছেন)(১৩)। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(১৩) জাহিলী যুগে কেউ সহোদর দুবোনকে বিবাহ করে থাকলে, ইসলামে প্রবেশ করলে তাদের মধ্য থেকে একজনকে তালাক দিতে হবে।"},{"id":24,"translation":"তাছাড়া নারীদের মধ্য থেকে অন্যের বিবাহিত সব নারীদেরকে তোমাদের জন্যে হারাম করা হয়েছে। তবে (আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে বন্দী করার মাধ্যমে) তোমরা যাদের মালিক হয়েছো সেসব দাসীগণ ব্যতীত। এটি তোমাদের ওপর আল্লাহর বিধান। উল্লিখিত নারীগণ ছাড়া অন্য সকল নারীকে নিজেদের অর্থ-সম্পদের (মোহরানার) বিনিময়ে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, পবিত্র থাকার উদ্দেশ্যে (বিবাহ বহির্ভূত) অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সুতরাং তাদের মধ্যে তোমরা যাদের যৌন স্বাদ আস্বাদন করেছো, তাদেরকে তাদের নির্ধারিত মোহরানা দিয়ে দাও। আর মোহরানা নির্ধারণের পর তোমরা যদি কোন বিষয়ে (নির্ধারিত মোহরানার পরিমাণে কম-বেশি করতে) পরস্পর সম্মত হও, তাতে তোমাদের কোন দোষ নেই। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":25,"translation":"আর তোমাদের মধ্যে কারো স্বাধীন ঈমানদার নারীকে বিয়ের সামর্থ্য না থাকলে, তোমরা তোমাদের অধিকারভুক্ত (ঈমানদার দাসী বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে পুরোপুরি অবহিত। মূলত তোমরা একে অপরের সমান। কাজেই তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের মালিকের অনুমতিক্রমে এবং তাদেরকে তাদের মোহরানা ন্যায়সংগতভাবে দিবে। তারা হবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারিণীও নয়। অতঃপর বিবাহিতা হওয়ার পর যদি তারা ব্যভিচার করে, তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক (১৪)। উক্ত বিধান তাদের জন্যে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করে এবং স্বাধীন নারীদেরকে বিবাহে অক্ষম। আর তোমাদের জন্যে ধৈর্যধারণ করা উত্তম। (১৫) আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।","footnotes":"(১৪) স্বাধীন কুমারী নারীর শাস্তির অর্ধেক অর্থাৎ পঞ্চাশ বেত্রাঘাত।\n (১৫) যাতে সামর্থ্যবান হলে স্বাধীন মুসলিম নারী বিয়ে করতে পারে।"},{"id":26,"translation":"আল্লাহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করতে চান। তিনি তোমাদের পূর্ববর্তীদের রীতি-নীতি ও পথ তোমাদেরকে অবহিত করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":27,"translation":"আর আল্লাহ তোমাদের তাওবা কবুল ও তোমাদের গুনাহসমূহ ক্ষমা করতে চান। আর যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা চরমভাবে বিচ্যুত হও।"},{"id":28,"translation":"আল্লাহ তোমাদের ওপর হালকা ও সহজ করতে চান। কারণ, মানুষকে দুর্বলরূপে সৃষ্টি করা হয়েছে ।"},{"id":29,"translation":"হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন-সম্পদ অন্যায়ভাবে(১৬) গ্রাস করো না; তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা করা বৈধ। আর নিজেরা নিজেদেরকে হত্যা করো না।(১৭) নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।","footnotes":"(১৬) যেমন: আত্মসাৎ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, অপহরণ ইত্যাদি পন্থায়।\n (১৭) অন্যকে হত্যা না করা এবং নিজে আত্মহত্যা ও নিজকে ধ্বংস না করা।"},{"id":30,"translation":"আর যে কেউ সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে তা করবে, অবশ্যই আমি তাকে আগুনে নিক্ষেপ করবো। আর এসব কাজ করা আল্লাহর পক্ষে খুবই সহজ।"},{"id":31,"translation":"(হে মুমিনরা!) তোমরা যদি সেসব কবীরা গুনাহ পরিহার করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবো এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাবো।"},{"id":32,"translation":"আর আল্লাহ যা কিছু দিয়ে তোমাদেরকে একে অন্যের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমরা তার লালসা করো না। পুরুষ যা অর্জন করে, তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে, তা তার প্রাপ্য অংশ। আর তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাও। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত।"},{"id":33,"translation":"পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পত্তির জন্যে আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা \n অঙ্গীকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ দিয়ে দিবে। নিশ্চয় আল্লাহ সর্বকিছুর সম্যক দ্রষ্টা।"},{"id":34,"translation":"পুরুষরা নারীদের কর্তা। কারণ আল্লাহ তাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এজন্যে যে, পুরুষেরা তাদের ধন-সম্পদ ব্যয় করে। কাজেই পুণ্যশীলা স্ত্রীরা হয়ে থাকে \n অনুগত এবং লোকচক্ষুর আড়ালে হিফাযতকারিনী সেসব বিষয়ের, (১৮) যা আল্লাহ হিফাযত করার নির্দেশ দিয়েছেন। আর তোমরা যেসব স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা ত্যাগ করো এবং তাদেরকে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না। নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ, মহান।","footnotes":"(১৮) ইজ্জত-সম্মান, স্বামীর ধন-সম্পদ, সন্তানদের লালন-পালন ও অধিকার।"},{"id":35,"translation":"আর তোমরা যদি তাদের উভয়ের মধ্যে বিরোধআশঙ্কা করো তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।"},{"id":36,"translation":"আর তোমরা এক আল্লাহর ইবাদাত করো এবং তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না। পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো। আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, অনাত্মীয়- প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।"},{"id":37,"translation":"যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর গোপন করে তা, আল্লাহ যা নিজ অনুগ্রহে তাদেরকে দিয়েছেন। আর আমি কাফিরদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।"},{"id":38,"translation":"যারা মানুষকে দেখানোর জন্য তাদের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনে না। আর শয়তান যার সাথী হয়, সাথী হিসেবে সে কতইনা নিকৃষ্ট !"},{"id":39,"translation":"তারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনলে এবং আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে ব্যয় করলে, তাদের এমন কী ক্ষতি হতো? আর আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবগত।"},{"id":40,"translation":"নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুলম করেন না। আর কেউ একটি সৎকাজ করলে আল্লাহ সেটাকে বহুগুণ বৃদ্ধি করে দেন।তিনি \n নিজের পক্ষ থেকে মহাপুরস্কার প্রদান করবেন।"},{"id":41,"translation":"অতএব, তখন কী অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী হিসেবে উপস্থিত করবো এবং তোমাকে উপস্থিত করবো তাদের ওপর সাক্ষীরূপে?"},{"id":42,"translation":"যারা কুফরী করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেই দিন কামনা করবে, যদি জমিনকে তাদের সাথে সমান করে দেয়া হতো! আর তারা আল্লাহর কাছে কোন কথাই গোপন করতে পারবে না।"},{"id":43,"translation":"হে মুমিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না; যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো।(১৯) অনুরূপ অপবিত্র অবস্থায় (সালাতের জায়গা মসজিদসমূহের নিকটবর্তী হয়ো না); যতক্ষণ না তোমরা গোসল করো, তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও (তবে ভিন্ন কথা)। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা থেকে আসে কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ করো, তবে যদি পানি না পাও, তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। সুতরাং তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসহ করো। নিশ্চয় আল্লাহ গুনাহ মার্জনাকারী,পরম ক্ষমাশীল।","footnotes":"(১৯) এ বিধানটি ছিলো সম্পূর্ণরূপে মদ হারাম হওয়ার পূর্বে।"},{"id":44,"translation":"(হে রাসূল!) তুমি কি তাদেরকে (ইয়াহূদীদেরকে) দেখোনি যাদেরকে কিতাবের (তাওরাতের) কিছু অংশ দেয়া হয়েছিল? তারা (হিদায়েতের পরিবর্তে) ভ্রান্ত পথ ক্রয় করে আর চায় যে, তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও।"},{"id":45,"translation":"আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট।"},{"id":46,"translation":"ইয়াহূদীদের মধ্যে কিছু লোক আছে যারা কথাগুলো (আল্লাহর নাযিলকৃত বাণীকে) স্থানচ্যুত করে বিকৃত করে এবং বলে: ‘আমরা শুনলাম ও অমান্য করলাম’ এবং \n তুমি শোনো না শোনার মতো। আর নিজেদের জিহ্বা বাঁকা করে এবং দীনের প্রতি তাচ্ছিল্য করে বলে: ‘রাইনা’ (আমাদের রাখাল )। কিন্তু তারা যদি বলত: ‘আমরা শুনলাম ও মান্য করলাম এবং আপনি শুনুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন’, তবে তা তাদের জন্য কল্যাণকর ও ইনসাফপূর্ণ হতো। (২০) কিন্তু তাদের কুফরীর জন্য আল্লাহ তাদেরকে লা’নত করেছেন। ফলে তাদের অল্প সংখ্যকই ঈমান আনে।","footnotes":"(২০) কারণ, ‘শুনলাম ও মান্য করলাম এবং শুনুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন’ এ শব্দচয়নে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত সম্মান।"},{"id":47,"translation":"হে কিতাবপ্রাপ্তগণ, আমি যা নাযিল করেছি তার ওপর তোমরা ঈমান আনো, যা তোমাদের কাছে আছে তার সত্যায়নকারী, সে সময় আসার আগে যখন আমি চেহারাসমূহকে বিকৃত করে তা তাদের পিঠের দিকে ফিরিয়ে দিবো অথবা তাদেরকে লা‘নত করার পূর্বে যেমনিভাবে লা‘নত করেছি শনিবার ওয়ালাদের(২১)। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে।","footnotes":"(২১) ইয়াহূদীদেরকে শনিবারে শিকার করতে নিষেধ করার পরও তাতে তারা শিকার করে হঠকারিতা দেখিয়েছিলো। অতঃপর শাস্তিস্বরূপ আল্লাহ তা‘আলা তাদেরকে বানররূপে বিকৃত করে দিয়েছিলেন।"},{"id":48,"translation":"নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না (শিরক করা অবস্থায় মারা গেলে), এছাড়া অন্যান্য অপরাধসমূহ যাকে ইচ্ছে ক্ষমা করেন।(২২) আর যে আল্লাহর সাথে শরীক করে, সে অবশ্যই মহাপাপ রচনা করে।","footnotes":"(২২) অথবা যাদেরকে চান তাঁর ইনসাফ অনুযায়ী তাদের গুনাহসমূহের সমপরিমাণ শাস্তি দিবেন।"},{"id":49,"translation":"(হে নবী!) তুমি কি তাদেরকে দেখোনি, যারা নিজেদের নফসের (ও কর্মের) পরিশুদ্ধতার প্রশংসা করে? বরং একমাত্র আল্লাহই (তাঁর বান্দাদের) যাদেরকে চান, (তাদের প্রশংসা করেন এবং) তাদেরকে পবিত্র করেন। আর তাদেরকে সুতা (বিন্দু) পরিমাণও(২৩) যুলম করা হবে না।","footnotes":"(২৩) খেজুরের দানার মধ্যকার সূতা পরিমাণও যুলম করা হবে না।"},{"id":50,"translation":"(হে রাসূল!) দেখো, কেমন করে তারা আল্লাহর ওপর মিথ্যা রটনা করে। আর প্রকাশ্য গুনাহ হিসেবে এটিই যথেষ্ট।"},{"id":51,"translation":"তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছিল? তারা জিব্‌ত ও তাগূতে (২৪) বিশ্বাস করে। তারা কাফিরদের সম্বন্ধে বলে: ‘এরা মু’মিনদের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত।’","footnotes":"(২৪) আল্লাহ ব্যতীত যে সমস্ত জিনিসের উপাসনা করা হয়। কারো মতে, জিবত’ অর্থঃ মূল্যহীন সবকিছু্ যেমন মূর্তি বা জাদু এবং ‘তাগূত’ অর্থঃ আল্লাহদ্রোহী মানুষ এবং জিন শয়তান।"},{"id":52,"translation":"এরাই তারা, যাদেরকে আল্লাহ লা’নত করেছেন। আর আল্লাহ যাকে লা’নত করেন, তুমি কখনো তার জন্যে কোনো সাহায্যকারী পাবে না।"},{"id":53,"translation":"তবে কি তাদের জন্য সাম্রাজ্যে কোন অংশ আছে? তেমনটি হলে তারা মানুষকে একটি কানাকড়িও (২৫) দেবে না।","footnotes":"(২৬) ‘নাকীর’ এর অর্থ: খেজুরবীচির উপরের আবরণ সমপরিমাণ সামান্য কিছু ।"},{"id":54,"translation":"বরং তারা মানুষদের ((মুহাম্মদ ও তার সাহাবীদের)) হিংসা করে, আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা (নবুয়ত, ঈমান এবং পৃথিবীতে ক্ষমতা) দিয়েছেন তার কারণে। তাহলে (তারা কেন তাদের হিংসা করে, অথচ) আমরা ইতিমধ্যেই ইবরাহীমের সন্তানদের কিতাব ও হিকমত দিয়েছি, (এটি সেই কিতাবই) এবং আমি তাদেরকে বিশাল রাজ্যও দান করেছিলাম।"},{"id":55,"translation":"অতঃপর তাদের (আহলে কিতাবের) কেউ এর প্রতি(২৬) ঈমান এনেছে এবং কেউ এ থেকে বিরত থেকেছে। আর তাদের জন্যে দগ্ধকারী হিসেবে জাহান্নামই যথেষ্ট।","footnotes":"(২৬) আহলে কিতাবের কেউ কেউ ইবরাহীম আ. ও তাঁর সন্তানদের মধ্যকার অন্যান্য নবীদের প্রতি আল্লাহর নাযিলকৃত কিতাবের ওপর ঈমান এনেছে। আবার তাদের কেউ কেউ মুহাম্মাদ সা. এর ওপরও ঈমান এনেছিলো।"},{"id":56,"translation":"নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই তার স্থলে অন্য চামড়া বদলে দিবো, যাতে তারা শাস্তি আস্বাদন করে। নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাবান।"},{"id":57,"translation":"আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে আমি প্রবেশ করাবো ঘন ছায়ায়।"},{"id":58,"translation":"নিশ্চয় আল্লাহ আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আর যখন তোমরা মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন! নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"},{"id":59,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের।(২৬) অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে তা (ফয়সালার জন্যে) আল্লাহ ও রাসূলের (কিতাব ও সুন্নাতের) নিকট উপস্থাপন করো- যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। এটি উত্তম পন্থা এবং পরিণামেও উৎকৃষ্টতর।","footnotes":"(২৬) আরো আনুগত্য করো মুসলিমদের মধ্যকার দায়িত্বশীল ও রাষ্ট্র ক্ষমতাপ্রাপ্তদের ঐ সব বিষয়ে, যা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয়।"},{"id":60,"translation":"(হে নবী) তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে, তোমার প্রতি যা নাযিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল হয়েছে তারা তাতে ঈমান এনেছে; কিন্তু তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়। অথচ তাদের তাগূতকে প্রত্যাখ্যান করতে নির্দেশ দেয়া হয়েছে। আর শয়তান তাদেরকে দূরবর্তী বিভ্রান্তির দিকে নিতে চায়।"},{"id":61,"translation":"তাদেরকে (মুনাফিকদেরকে) যখন বলা হয়, আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে এবং রাসূলের দিকে আসো (১), তখন মুনাফিকদেরকে তুমি তোমার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবে(২)।","footnotes":"(১) যাতে তার আলোকে তোমাদের মাঝে বিবাদের ফায়সালা করে দেওয়া যায়।\n (২) তারা অন্যের নিকট থেকে ফায়সালা নেওয়ার জন্যে পাশ কাটিয়ে যায়।"},{"id":62,"translation":"অতঃপর কি অবস্থা হবে, যখন তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর কোন বিপদ আপতিত হবে? তখন তারা তোমার কাছে এসে আল্লাহর নামে শপথ করে বলবে: ‘আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া অন্য কিছুই চাইনি।’"},{"id":63,"translation":"এরা তারাই , যাদের অন্তরে কি আছে আল্লাহ তা ভালো করেই জানেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে সদুপদেশ দাও। আর তাদেরকে অত্যন্ত হৃদয়গ্রাহী কথা বলো।"},{"id":64,"translation":"আর আমি যে কোন রাসূল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর অনুমতিক্রমে তাঁর আনুগত্য করা হয়। আর তারা যখন নিজেদের প্রতি যুলম করেছিল, তখন যদি তোমার কাছে আসত, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী, পরম দয়ালুরূপে পেত।"},{"id":65,"translation":"কিন্তু না, অতএব তোমার রবের শপথ, তারা মু’মিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে; অতঃপর তোমার মীমাংসা সম্পর্কে তাদের অন্তরে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তঃকরণে তা মেনে নেয়।"},{"id":66,"translation":"আর যদি আমি তাদেরকে আদেশ দিতাম যে, তোমরা নিজেদেরকে হত্যা করো বা নিজেদের গৃহ ত্যাগ করো, তাহলে তাদের অল্প সংখ্যকই তা করতো।(২৯) তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তা করলে তাদের জন্যে ভালো হতো এবং তাদের ঈমানের স্থিরতায় সুদৃঢ় হতো।","footnotes":"(২৯) অতএব, তারা যেন এ ব্যাপারে আল্লাহর শুকরিয়া আদায় করে যে, তিনি তাদের ওপর কঠিন কোন কিছু চাপিয়ে দেননি।"},{"id":67,"translation":"আর অবশ্যই তখন আমি তাদেরকে আমার পক্ষ থেকে মহাপুরস্কার প্রদান করতাম।"},{"id":68,"translation":"এবং অবশ্যই আমি তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করতাম।"},{"id":69,"translation":"আর যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন।(৩০) তাঁরা হলেনঃ নবী, সিদ্দীক, শহীদ ও সৎকর্মপরায়ণগণ। আর সঙ্গী হিসেবে তারা কতোই না উত্তম!","footnotes":"(৩০) অর্থাৎ তারা জান্নাতে প্রবেশের অনুমতিপ্রাপ্ত।"},{"id":70,"translation":"এগুলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। সর্বজ্ঞানী হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":71,"translation":"হে মুমিনগণ! তোমরা তোমাদের সতর্কতা গ্রহণ করো। অতঃপর ক্ষুদ্র ক্ষুদ্র দলে (জিহাদে) বের হও অথবা সম্মিলিতভাবে বের হও।"},{"id":72,"translation":"আর নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে, যে গড়িমসি করবেই। সুতরাং তোমাদের কোন বিপদ আপতিত হলে সে বলবে, ‘আল্লাহ আমার ওপর অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না।’"},{"id":73,"translation":"আর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ এসে পৌঁছলে, তখন তোমাদের ও তার মধ্যে যেন কোনো হৃদ্যতাই ছিল না এমন ভাব দেখিয়ে সে অবশ্যই বলবে: ‘হায়! যদি আমি তাদের সাথে থাকতাম, তবে আমিও বিরাট সাফল্য লাভ করতাম।’"},{"id":74,"translation":"সুতরাং যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবনকে বিক্রয় করে, তারাই আল্লাহর পথে যুদ্ধ করুক। আর কেউ আল্লাহর পথে যুদ্ধ করলে সে নিহত হোক বা বিজয়ী হোক, আমি তো তাকে অচিরেই মহাপুরস্কার প্রদান করব।"},{"id":75,"translation":"আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না; অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা ফরিয়াদ করে বলছে: ‘হে আমাদের রব! আমাদেরকে এ জনপদ থেকে বের করে নিন, যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন(৩১)। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী।(৩২)","footnotes":"(৩১) যিনি আমাদের ব্যাপারগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। \n (৩২) যিনি আমাদের ওপর থেকে যুলম ও ক্ষতির প্রতিরোধ করবেন।"},{"id":76,"translation":"যারা ঈমান এনেছে, তারা আল্লাহর পথে লড়াই করে। আর যারা কাফির তারা তাগূতের পথে লড়াই করে। কাজেই তোমরা শয়তানের বন্ধুদেরবিরুদ্ধে লড়াই করো। অবশ্যই শয়তানের চক্রান্ত দুর্বল।"},{"id":77,"translation":"তুমি কি তাদেরকে দেখনি (৩৩) যাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের হাতগুলো গুটিয়ে রাখো এবং সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো? অতঃপর তাদের উপর যখন যুদ্ধ ফরয করা হলো, তখন তাদের একদল মানুষকে ভয় করছিলো আল্লাহকে ভয় করার অনুরূপ অথবা তার চেয়েও বেশি। আর তারা বলল: ‘হে আমাদের রব, আপনি আমাদের ওপর যুদ্ধ কেন ফরয করলেন? আমাদেরকে কেন আরো কিছুকালের অবকাশ দিলেন না’? বল: ‘দুনিয়ার ভোগ-বিলাস অতি সামান্য। আর যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতই উত্তম। আর তোমাদের প্রতি সামান্য পরিমাণ যুলুমও করা হবে না।’","footnotes":"(৩৩) কিছু সাহাবীদেরকে যারা ইতঃপূর্বে নিজেদের ওপর জিহাদ ফরয হওয়া কামনা করেছিল। তখন তাদেরকে বলা হয়েছিলো, তোমরা নিজেদের হাতগুলো যুদ্ধ না করতে নির্দেশ দেওয়া হতে বিরত রাখো।"},{"id":78,"translation":"তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আর যদি তাদের (মুনাফিকদের) কাছে কোন কল্যাণপৌঁছে, তবে তারা বলে: ‘এটি আল্লাহর পক্ষ থেকে।’ আর যদি কোন অকল্যাণ পৌঁছে, তখন বলে: ‘এটি তোমার কারণে।’ বল: ‘সব কিছুই আল্লাহর পক্ষ থেকে।’ সুতরাং এই জাতির কী হলো, তারা কোনো কথাই বুঝতে চায় না!"},{"id":79,"translation":"তোমার যা কিছু কল্যাণ হয়, তা আল্লাহর কাছ থেকে এবং তোমার যা কিছু অকল্যাণ হয়, তা তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য রাসূলরূপে পাঠিয়েছি; আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":80,"translation":"যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে তো আল্লাহরই আনুগত্য করল। আর যে মুখ ফিরিয়ে নিলো, তবে আমি তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি।"},{"id":81,"translation":"আর তারা বলে: আমরা তোমার ‘আনুগত্য করি। অতঃপর যখন তারা তোমার কাছ থেকে চলে যায়, তখন তাদের একদল লোক তোমার নিকট যা বলে, রাতে তার বিপরীত করে। আর আল্লাহ লিখে রাখেন, তারা রাতে যা করে। সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":82,"translation":"তবে কি তারা কুরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা-গবেষণা করে না? যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত, তবে তারা এতে অনেক অসংগতি পেতো।"},{"id":83,"translation":"আর যখন তাদের (মুনাফিকদের) নিকট শান্তি কিংবা ভীতিজনক কোন সংবাদ আসে, (সত্য-মিথ্যা যাচাই না করেই) তখন তারা তা প্রচার করে বেড়ায়। আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত, তাহলে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান (উদ্ভাবন) করে তারা সেটার যথার্থতা নির্ণয় করতে পারত। আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমত না থাকতো, তবে ( এ ধরনের প্রচারণার ফলে) অবশ্যই অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অধিকাংশই শয়তানের (কুমন্ত্রণার) অনুসরণ করতে।"},{"id":84,"translation":"অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো। তুমি শুধু তোমার নিজের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং তুমি মু’মিনদেরকে উদ্বুদ্ধ করো। আশা করা যায়, আল্লাহ অচিরেই কাফিরদের শক্তি প্রতিহত করবেন। আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর।"},{"id":85,"translation":"কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আর আল্লাহ প্রতিটি বস্তুর উপর নজর রাখেন।"},{"id":86,"translation":"আর যখন তোমাদেরকে কোনো অভিবাদন করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন করবে অথবা সেটির অনুরূপ জবাব দিবে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী।"},{"id":87,"translation":"তিনি আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোন প্রকৃত ইলাহ নেই। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এতে কোন সন্দেহ নেই। কথায় আল্লাহর চেয়ে বেশী সত্যবাদী আর কে হতে পারে?"},{"id":88,"translation":"অতঃপর মুনাফিকদের ব্যাপারে তোমাদের কী হল যে, তোমরা দু’ দলে বিভক্ত হয়ে গেলে?(৩৪) অথচ আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তোমরা কি তাকে হিদায়াতের পথে চালাতে চাও? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য পথ খুঁজে পাবে না।","footnotes":"(৩৩) একদল বলছে তাদের সাথে যুদ্ধ করতে। কারণ, তারা আসলেই কাফির। আরেক দল বলছে তাদের সাথে যুদ্ধ না করতে। কারণ, তারা মু’মিন।"},{"id":89,"translation":"তারা কামনা করে যে, তোমরা যেন কুফুরী করো, যেমন তারা কুফরী করেছে, যাতে তোমরা তাদের সমান হয়ে যাও। সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তোমরা তাদের মধ্য থেকে কাউকেই বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তাদেরকে যেখানে পাবে সেখানেই পাকড়াও করবে এবং হত্যা করবে। আর তাদের মধ্য থেকে কাউকেই বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না।"},{"id":90,"translation":"তবে তাদেরকে হত্যা করো না, যারা এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছে গেছে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের মন তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে সংকীর্ণ হয়ে গেছে।(৩৪) আল্লাহ যদি চাইতেন তবে তাদেরকে তোমাদের ওপর ক্ষমতাবান করে দিতেন (৩৫), ফলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায়, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে, তবে ) আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন নি (৩৬)।","footnotes":"(৩৪) অর্থাৎ তারা যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে না।\n (৩৫) তাদেরকে যুদ্ধ করার সক্ষমতা ও সুযোগ করে দিতেন।\n (৩৬) অর্থাৎ এ ধরনের মুনাফিকদেরকে হত্যা বা বন্দী করা যাবে না।"},{"id":91,"translation":"তোমরা অচিরেই আরেকটি দল পাবে, যারা তোমাদের ও তাদের সম্প্রদায়ের স্বার্থে শান্তি ও নিরাপত্তা চাইবে। যখনই তাদেরকে ফিতনার দিকে ডাকা হবে, তখনই তারা তাতে লিপ্ত হবে। এরা যদি তোমাদের (সাথে যুদ্ধ করা) থেকে দূরে সরে না দাঁড়ায়, তোমাদের কাছে শান্তি ও সন্ধি প্রস্তাব না দেয় এবং নিজেদের অস্ত্র নিয়ন্ত্রণে না রাখে, তবে তাদেরকে যেখানেই পাবে পাকড়াও করবে ও হত্যা করবে। আর আমি তোমাদের জন্য এদের বিরুদ্ধাচারণের (৩৭) সুস্পষ্ট প্রমাণ রেখেছি।","footnotes":"(৩৭) তাদের গাদ্দারি ও ষড়যন্ত্রের দরুন তাদেরকে পাকড়াও ও হত্যার ব্যাপারে।"},{"id":92,"translation":"কোন মু’মিনকে হত্যা করা কোন মুমিনের কাজ নয়। তবে ভুলবশত করে ফেললে সেটা স্বতন্ত্র। আর কেউ কোনো মু’মিনকে ভুলবশত হত্যা করলে তার কাফফারা হলো একজন মু’মিন দাস মুক্ত করা এবং নিহত ব্যক্তির পরিবার-পরিজনকে রক্তপণ (দিয়াত) আদায় করা; তবে তারা যদি ক্ষমা করে দেয় (তাহলে রক্তপণ দিতে হবে না)। আর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু পক্ষের লোক হয় এবং মু’মিন হয় তবে তার কাফফারা হলো এক মু’মিন দাস মুক্ত করা। আর যদি সে এমন সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমরা সন্ধিচুক্তিতে আবদ্ধ, তবে তার পরিবার-পরিজনকে উপযুক্ত রক্তপণ (দিয়াত) আদায় এবং একজন মু’মিন দাস মুক্ত করা কর্তব্য। আর যে ব্যক্তি তা পাবে না (মুক্ত করার জন্যে দাস অথবা মূল্য পরিশোধে অক্ষম, তার বিধান হচ্ছে) একাধারে দু মাস সিয়াম পালন করা। (এটাই হচ্ছে) আল্লাহর পক্ষ থেকে (এ অপরাধের) তাওবাহ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":93,"translation":"আর যে ইচ্ছাকৃত কোন মু’মিনকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে। আর আল্লাহ তার ওপর ক্রোধান্বিত হবেন, তাকে লা‘নত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন।"},{"id":94,"translation":"হে মুমিনগণ! যখন তোমরা আল্লাহর রাস্তায় (জিহাদের জন্যে) বের হবে তখন যাচাই-বাছাই করে নিবে (কে তোমাদের বন্ধু, কে শত্রু)। আর যদি কেউ তোমাদের নিকট ইসলামকে প্রকাশ করে, পার্থিব জীবনের স্বার্থ হাসিলের আশায় তাকে বলবে না যে, ‘তুমি মু’মিন নও’।(৩৮) অথচ আল্লাহর কাছে রয়েছে প্রচুর গনীমত। তোমরাতো পূর্বে এর মতোই ছিলে।(৩৯) অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করলেন। সুতরাং (কাউকে হত্যার আগে) তোমরা যাচাই-বাছাই করবে। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।","footnotes":"(৩৮) সামান্য গনীমতের আশায় মু’মিন নয় বলে তাকে হত্যা করবে না।\n (৩৯) কাফিরদের যুলম নির্যাতনের ভয়ে ইসলামের কথা বাধ্য হয়ে গোপন রাখতে।"},{"id":95,"translation":"মু’মিনদের মধ্যে যারা ওযরগ্রস্ত নয়; অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজের জান ও মাল দ্বারা জিহাদ করে তারা উভয়ে এক সমান নয়। যারা নিজের জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ তাদেরকে ঘরে বসে থাকাদের ওপর অনেক মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের জন্য যথোপযুক্ত প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বস্তুত যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ ঘরে বসে থাকাদের উপর মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।"},{"id":96,"translation":"তাঁর পক্ষ থেকে তাদের জন্যে রয়েছে অনেক মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":97,"translation":"যারা (হিজরত না করে ) নিজেদের ওপর যুলম করে, তাদের প্রাণ গ্রহণের সময় ফিরিশতাগণ বলে: ‘তোমরা কী অবস্থায় ছিলে?’ তারা বলে: ‘দুনিয়ায় আমরা দুর্বল-অসহায় ছিলাম।’ ফিরিশতারা বলে: ‘ আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না, যেখানে তোমরা হিজরত করতে পারতে?’ এদের আবাসস্থল হলো জাহান্নাম। আর তা কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল!"},{"id":98,"translation":"তবে সেসব দুর্বল-অসহায় পুরুষ, নারী ও শিশু নয়, যারা কোনো উপায় অবলম্বনের সামর্থ্য রাখে না (৪০) এবংকোনো পথও খুঁজে পায় না।","footnotes":"(৪০) অর্থাৎ যুলম ও পরাধীনতা প্রতিহত করতে পারে না।"},{"id":99,"translation":"আল্লাহ অচিরেই তাদেরকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ পাপ মার্জনাকারী, ক্ষমাশীল।"},{"id":100,"translation":"আর যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে, সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য (৪১) লাভ করবে। আর কেউ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ ঘর থেকে হিজরতকারী হিসেবে বের হয়ে তার মৃত্যু ঘটলে, তার প্রতিদান আল্লাহর ওপর অবধারিত হয়ে যায়। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৪১) বাসস্থান, সম্মান ও প্রশস্ত রিযক পাবে।"},{"id":101,"translation":"আর যখন তোমরা জমিনে ভ্রমণে বের হও, তখন তোমাদের সালাত কসর (সংক্ষিপ্ত) (৪২) করাতে কোন দোষ নেই; যদি আশঙ্কা করো যে, কাফিররা (সালাতের সময় ) তোমাদেরকে ফিতনায় ফেলবে।(৪৩) নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু।","footnotes":"(৪২) চার রাক‘আত বিশিষ্ট ফরয সালাতকে দু’ রাক‘আতে আদায় করা।\n (৪৩) কাফিরদের ফিতনার আশঙ্কা না থাকলেও সফরে সালাত কসর করা বৈধ, যা সহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত।"},{"id":102,"translation":"আর (হে নবী!) যখন তুমি তাদের (মুসলিম সৈন্যদের ) মধ্যে থাকবে, অতঃপর তাদের সাথে নিয়ে সালাতে দাঁড়াবে, তখন যেন তাদের মধ্য থেকে একদল তোমার সাথে দাঁড়ায় (৪৪) এবং তারা (সালাতে) তাদের অস্ত্র সাথে রাখবে। এরপর যখন তারাসাজদাহ করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল যারা এখনো সালাত আদায় করেনি তারা যেন তোমার সাথে এসে সালাত আদায় করে এবং তারা যেন তাদের সতর্কতা অবলম্বন করে ও অস্ত্র সাথে রাখে। কারণ, কাফিররা কামনা করে, যদি তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, তাহলে তারা তোমাদের ওপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর যদি বৃষ্টির কারণে তোমাদের কোন কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও, তাহলে অস্ত্র রেখে দিলে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি।","footnotes":"(৪৪) এবং অপর দলটি অস্ত্রশস্ত্র নিয়ে পাহারা দেয়।"},{"id":103,"translation":"অতঃপর যখন তোমরা সালাত শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর যিকর করবে। অতঃপর যখন তোমরানিরাপদ হবে তখন যথা নিয়মে(৪৫) সালাত কায়িম করবে। নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়িম করা মু’মিনদের জন্য অবশ্য কর্তব্য।","footnotes":"(৪৫) শারী‘আহ নির্দেশিতভাবে ফরয, ওয়াজিব ও মুস্তাহাব পালন করেই সালাত আদায় করবে।"},{"id":104,"translation":"আর (হে মু’মিনগণ) তোমরা শত্রু সম্প্রদায়ের অনুসন্ধানে দুর্বল ও অলস হয়ো না। যদি তোমরা যন্ত্রণা ভোগ করে থাকো, তবে তারাও তো তোমাদের মতো যন্ত্রণা পাচ্ছে। আর তোমরা আল্লাহর নিকট থেকে যা আশা করছো, তারা তো তা আশা করছে না। আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":105,"translation":"(হে রাসূল!) আমি তোমার প্রতি সত্যসহ কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে আল্লাহ তোমাকে যে সঠিক পথ দেখিয়েছেন, সে অনুযায়ী তুমি মানুষের মধ্যে বিচার মীমাংসা করতে পারো। আর (সে ক্ষেত্রে) তুমি খিয়ানতকারীদের পক্ষে তর্ক করো না।"},{"id":106,"translation":"আর তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":107,"translation":"আর যারা নিজেদের সাথে খিয়ানত করে, তুমি তাদের পক্ষে বিতর্ক করো না। নিশ্চয় আল্লাহ খিয়ানতকারী পাপীকে পছন্দ করেন না।"},{"id":108,"translation":"তারামানুষের কাছ থেকে গোপন করতে চায়; কিন্তু আল্লাহর কাছ থেকে গোপন করতে পারবে না। তিনি তাদের সাথেই আছেন, যখন তারা রাতে এমন কথার পরিকল্পনা করে, যা তিনি পছন্দ করেন না। আর তারা যা কিছু করে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন।"},{"id":109,"translation":"(হে অপরাধীদের সাহায্যকারীগণ) দেখো, তোমরা ইহজীবনে তাদের (অপরাধীদের) পক্ষে বিতর্ক করছো; কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষাবলম্বন করে বিতর্ক করবে? কিংবা কে তাদের পক্ষে উকিল হবে?"},{"id":110,"translation":"আর যে ব্যক্তি কোন মন্দ কাজ করে অথবা নিজের প্রতি যুলম করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে অতি ক্ষমাশীল, পরম দয়ালু পাবে।"},{"id":111,"translation":"আর যে পাপ উপার্জন করবে, বস্তুত সেতো তা নিজের বিরুদ্ধেই উপার্জন করবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":112,"translation":"আর কেউ কোনো অপরাধ বা পাপ করে সেটা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে, সে তো মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা বহন করবে।"},{"id":113,"translation":"আর তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকলে, তাদের মধ্য থেকে একদল তোমাকে পথভ্রষ্ট করতে বদ্ধপরিকর ছিল! কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না এবং তারা তোমার কোনোই ক্ষতি করতে পারে না। আর আল্লাহ তোমার প্রতি নাযিল করেছেন কিতাব ও হিকমত এবং তোমাকে শিক্ষা দিয়েছেন, যা তুমি জানতে না। আর তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে।"},{"id":114,"translation":"তাদের অধিকাংশ গোপন সলাপরামর্শে কোনো কল্যাণ নেই; তবে কল্যাণ আছে যে নির্দেশ দেয় দান সাদকার, সৎকাজ করার ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ এসব কাজ করলে, আমি তাকে অবশ্যই মহা পুরস্কার দান করবো।"},{"id":115,"translation":"আর কারো নিকট হিদায়াত প্রকাশ পাওয়ার পরও সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে সে যেদিকে মুখ ফিরিয়েছে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিবো এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে। আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল!"},{"id":116,"translation":"নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না।(৪৬) তবে এ (শিরক) ছাড়া অন্যান্য গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকেক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হলো।","footnotes":"(৪৬) তাওবাহ না করে এ অবস্থায় মারা গেলে।"},{"id":117,"translation":"তারা তো আল্লাহর পরিবর্তে দেবীরই পূজা করে এবং তারা কেবল অবাধ্য শয়তানকেই ডাকে )।"},{"id":118,"translation":"আল্লাহ তাকে লা‘নত করেছেন এবং সে বলেছে: ‘অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব ।’"},{"id":119,"translation":"আর আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করবো; মিথ্যা আশ্বাস দিবো (৪৭), আর অবশ্যই আমি তাদেরকে আদেশ করবো, ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দিবো, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে।’ আর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করবে, সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।","footnotes":"(৪৭) পথভ্রষ্টতাকেই তাদের সামনে সুসজ্জিত করে তুলে ধরব।"},{"id":120,"translation":"সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। আর শয়তান তাদেরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতিই দেয়।"},{"id":121,"translation":"এদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তারা সেখান থেকে পালাবার জায়গা পাবে না।"},{"id":122,"translation":"আর যারা ঈমান আনে ও সৎকাজ করে, আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর ওয়াদা সত্য। আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে?"},{"id":123,"translation":"(হে মুসলিমগণ! মূলত নাজাত ও চূড়ান্ত সফলতার ব্যাপারটি) না তোমাদের আশার অধীন, না আহলে কিতাবের (বরং তা আমলেরই অধীন)। যে মন্দকাজ করবে, তাকে তার প্রতিফল দেয়া হবে। আর সে তার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।"},{"id":124,"translation":"আর পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে মু’মিন অবস্থায় সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অণু পরিমাণও (৪৮) যুলম করা হবে না।","footnotes":"(৪৮) ‘নাকীর’ এর অর্থ: খেজুরবীচির উপরের আবরণ সমপরিমাণ সামান্য কিছু ।"},{"id":125,"translation":"আর দীনের দিক থেকে তার চেয়ে কে উত্তম, যে সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাতের অনুসরণ করে? আর আল্লাহ ইবরাহীমকে পরম বন্ধুরূপে গ্রহণ করেছেন।"},{"id":126,"translation":"আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে, তার একক মালিকানা আল্লাহর জন্যই । আর আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন।"},{"id":127,"translation":"আর লোকেরা তোমার কাছে নারীদের ব্যাপারে সমাধান চাচ্ছে। বল: ‘আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে সমাধান দিচ্ছেন এবং একই সাথে সে বিধানও স্মরণ করিয়ে দিচ্ছেন, যা ইয়াতীম নারীদের ব্যাপারে কিতাবে তোমাদেরকে পাঠ করে শুনানো হচ্ছে, যাদের প্রাপ্য তোমরা পরিশোধ করছো না; অথচ তোমরা তাদেরকে বিবাহ করতে আগ্রহী হও। আরঅসহায় শিশুদের ব্যাপারেও(৪৯)। ইয়াতীমদের প্রতি তোমাদের ইনসাফের নীতির ওপর প্রতিষ্ঠিত থাকো। আর তোমরা যে কোন কল্যাণকর কাজ করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে জ্ঞাত।","footnotes":"(৪৯) অসহায় শিশুদের অধিকার হলো: তাদেরকে উত্তরাধিকারের অধিকার দেয়া এবং তাদের সম্পদ অধিগ্রহণ করে তাদের উপর যুলম না করা।"},{"id":128,"translation":"আর কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা পরস্পর সমঝোতা করতে চাইলে, তাদের কোনো দোষ নেই এবং পরস্পর সমঝোতাই শ্রেয়। কেননা লোভ ও কৃপণতা দিয়েই মানুষের মানসিকতা তৈরি করা হয়েছে। আর যদি তোমরা সৎকর্মপরায়ণ ও মুত্তাকী হও, তবে জেনে রেখো, তোমরা যা করো আল্লাহ তো তার খবর রাখেন।"},{"id":129,"translation":"আর তোমরা যতই ইচ্ছে করো না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান আচরণ করতে কখনই পারবে না। সুতরাং তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিও না। আর যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং সে ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তবে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":130,"translation":"আর যদি তারা (স্বামী-স্ত্রী) উভয়ে (তালাক অথবা খোলা'র (১) মাধ্যমে) বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ প্রত্যেককে নিজ প্রাচুর্য দ্বারা অভাবমুক্ত করবেন। আর আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাবান।","footnotes":"(১) স্ত্রীর পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করে তালাক দেওয়াকে ‘খোলা’ বলে।"},{"id":131,"translation":"আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি এবং অঙ্গীকার নিয়েছি যে, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর তোমরা যদি কুফরী করো, তবে জেনে রাখো, নিশ্চয় আসমানসমুহ ও জমিনে যা কিছু আছে, তা সবই আল্লাহর। আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।"},{"id":132,"translation":"আর আসমানসমূহ ও জমিনে যা কিছু রয়েছে, তা আল্লাহর জন্যই। আর সৃষ্টির সকল বিষয়াদির পরিচালনায় অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":133,"translation":"হে মানুষ! তিনি চাইলে তোমাদেরকে অপসারিত করে অন্যদেরকে স্থলাভিষিক্ত করতে পারেন(৫০)। আর আল্লাহ তা করতে সম্পূর্ণ সক্ষম।","footnotes":"(৫০) যারা আল্লাহর আনুগত্য করবে এবং তাঁর অবাধ্য হবে না।"},{"id":134,"translation":"কেউ দুনিয়ার প্রতিদান চাইলে তবে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের প্রতিদান রয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"},{"id":135,"translation":"হে মুমিনগণ! তোমরা (সর্বাবস্থায়) ইনসাফের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো, আল্লাহর সাক্ষী হিসেবে; যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতা-মাতার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা (যথোপযুক্তভাবে সাক্ষ্যটিকে আদায় না করে) ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে (তোমরা জেনে রেখো যে,) তোমরা যা করো, সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত।"},{"id":136,"translation":"হে মুমিনগণ! তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তাঁর রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি, যা তিনি তাঁর রাসূলের ওপর নাযিল করেছেন এবং ঐ কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাযিল করেছেন। আর যে আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে, সে মূলত পথভ্রষ্ট হয়ে বহুদূরে চলে গেলো।"},{"id":137,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে, তারপর কুফরী করেছে, আবার ঈমান এনেছে, তারপর কুফরী করেছে, অতঃপর তারা তাদের কুফরীর পরিমাণ বৃদ্ধি করেছে (৫১), আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে সত্য-সঠিক পথ দেখাবেনও না।","footnotes":"(৫১) কুফরীর উপর অটল থেকে মারা গিয়েছে।"},{"id":138,"translation":"মুনাফিকদের সুসংবাদ দাও যে, নিশ্চয় তাদের জন্যই রয়েছে, যন্ত্রণাদায়ক আযাব ।"},{"id":139,"translation":"যারা মু’মিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি ওদের কাছে সম্মান চায়? যাবতীয় সম্মান তো আল্লাহরই।"},{"id":140,"translation":"অথচ তিনি তো কিতাবে তোমাদের প্রতি নাযিল করেছেন যে, যখন তোমরা শুনবে আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যাত হচ্ছে এবং সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না; যতক্ষণ তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হবে। তা না হলে, তোমরাও তাদের মতো হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ মুনাফিক ও কাফির সবাইকে জাহান্নামে একই জায়গায় একত্র করবেন।"},{"id":141,"translation":"যারা তোমাদের অপেক্ষায় থাকে, অতঃপর আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের বিজয় অর্জিত হয়, তখন তারা বলে: ‘আমরা কি তোমাদের সাথে ছিলাম না’? আর যদি কাফিরদের আংশিক বিজয় হয়, তখন তারা বলে: ‘আমরা কি তোমাদের দায়িত্বভার নেইনি এবং মু’মিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি’? সুতরাং আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার করবেন। আর আল্লাহ কখনো মু’মিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোন পথই রাখবেন না।"},{"id":142,"translation":"নিশ্চয় মুনাফিকরা (কুফরীকে লুকিয়ে বাহ্যিকভাবে ইসলাম প্রকাশের মাধ্যমে) আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। বস্তুত তিনিই তাদেরকে (৫২) ধোঁকায় ফেলে রেখেছেন। আর তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, (সালাতে আসে) শুধু লোক দেখানোর জন্যে এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে।(৫৩)","footnotes":"(৫২) তাদের ধোঁকাবাজি করার শাস্তিস্বরূপ এটি করা হয়েছে।\n (৫৩) তারা শুধু মু’মিনদেরকে দেখলেই সামান্য সময় আল্লাহর স্মরণ করে; নতুবা নয়।"},{"id":143,"translation":"তারা এর মধ্যে দোদুল্যমান (৫৪)। না এদের দিকে, আর না ওদের দিকে। বস্তুত আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তার জন্য ( কোন পথ খুঁজে পাবে না।","footnotes":"(৫৪) অস্থিরতা ও দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে, কোন এক পক্ষকে গ্রহণ করতে পারছে না।"},{"id":144,"translation":"হে মুমিনগণ! তোমরা মু’মিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কিনিজেদের ওপর আল্লাহর প্রকাশ্য অভিযোগ কায়িম করতে চাও?"},{"id":145,"translation":"নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোন সাহায্যকারী পাবে না।"},{"id":146,"translation":"কিন্তু যারা তাওবাহ করে, নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজেদের দীনকে একনিষ্ট করে, তারা মু’মিনদের সাথেই থাকবে। আর অচিরেই আল্লাহ মু’মিনদেরকে মহা পুরস্কার দান করবেন।"},{"id":147,"translation":"যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কী করবেন? আল্লাহ কৃতজ্ঞতার পুরস্কার দানকারী, সর্বজ্ঞ।"},{"id":148,"translation":"আল্লাহ কোনো মন্দ ও পাপের কথা প্রচার করা পছন্দ করেন না; তবে কারো ওপর যুলম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।"},{"id":149,"translation":"তোমরা যদি সৎকাজ প্রকাশ্যে করো কিংবা গোপনে করো অথবা দোষত্রুটি ক্ষমা করে দাও, তবে আল্লাহও দোষ মোচনকারী, ক্ষমতাবান।"},{"id":150,"translation":"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের সাথে কুফরী করে এবং আল্লাহ ও তাঁর রাসূলগণের মধ্যে (ঈমানের ব্যাপারে) পার্থক্য করতে চায়(৫৫) উপরন্তু তারা বলে: ‘আমরা কতক-এর ওপর ঈমান আনি এবং কতকের সাথে কুফরী করি।’ আর তারা এ দুয়ের (ঈমান ও কুফরীর) মধ্যবর্তী ভিন্ন একটি পথ অবলম্বন করতে চায়।(৫৬)","footnotes":"(৫৫) আল্লাহর ওপর ঈমান আনবে আর তাঁর রাসূলদের সাথে কুফরী করবে। \n (৫৬) যা তাদের ধারণামতে জাহান্নাম থেকে তাদেরকে রক্ষা করবে।"},{"id":151,"translation":"তারাই প্রকৃত কাফির। আর আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি।"},{"id":152,"translation":"আর যারা আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং (কাফিরদের মতো) তাদের কারো মধ্যে (ঈমান আনা ও না আনার ব্যাপারে) পার্থক্য করেনি, অচিরেই তাদেরকে তিনি তাদের (আমলের প্রতিদান স্বরূপ) মহা পুরস্কার দিবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":153,"translation":"(হে রাসূল!) আহলে কিতাবগণ তোমার কাছে তাদের জন্য আসমান হতে পুরো একটি কিতাব নাযিল করতে বলে; যেমনিভাবে তারা মূসার কাছে এর চেয়েও বড় দাবী করেছিল। তারা বলেছিল: ‘আল্লাহকে প্রকাশ্যে আমাদেরকে দেখাও।’ ফলে তাদের সীমালংঘনের শাস্তিস্বরূপ তাদেরকে বজ্রপাতে মৃত্যু দেয়া হয়।(৫৭) তারপর সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে আসার পরও তারা গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। তারপরও আমি তাদেরকে ক্ষমা করেছিলাম এবং আমি মূসাকে সুস্পষ্ট প্রমাণ প্রদান করেছিলাম।","footnotes":"(৫৭) অতঃপর আল্লাহ তা‘আলা তাদেরকে আবারো জীবিত করেছেন।"},{"id":154,"translation":"আর তাদের কাছ থেকে শক্ত অঙ্গীকার গ্রহণের জন্য ‘তূর’ পর্বতকে আমি তাদের ওপরে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম: ‘ সাজদারত হয়ে দরজা দিয়ে প্রবেশ করো।’ আর আমি তাদেরকে আরও বলেছিলাম: ‘শনিবারে (মাছ শিকারের ব্যাপারে) সীমালংঘন করো না’ এবং আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম।"},{"id":155,"translation":"অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং তাদের এ উক্তির জন্য ‘আমাদের হৃদয় আচ্ছাদিত’।(৫৮) বরং তাদের কুফরীর কারণে আল্লাহ তাদের অন্তর সিলমোহর করে দিয়েছেন। ফলে অল্পসংখ্যক লোক ছাড়া তারা ঈমান আনবে না।","footnotes":"(৫৮) তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলো: ‘আমাদের অন্তরগুলো আচ্ছাদিত। আপনি যা বলেন, তা বুঝতে সক্ষম নয়।’"},{"id":156,"translation":"আর তাদের কুফরীর জন্য এবং মারইয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদ আরোপের জন্য।"},{"id":157,"translation":"আর তাদের এ উক্তির জন্যে, ‘আমরা আল্লাহর রাসূল মারইয়ামের পুত্র ‘ঈসা মসীহকে হত্যা করেছি’। অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি; বরং তাদের জন্য তার সদৃশ করা হয়েছিল(৫৯)। আর নিশ্চয় যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, তারা অবশ্যই এ বিষয়ে সংশয়ের মধ্যে ছিল; এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না। আর এটা নিশ্চিত যে, তারা তাঁকে হত্যা করেনি।","footnotes":"(৫৯) মূলত তারা ‘ঈসা ‘আলাইহিস সালামের চেহারার সাদৃশ্য লোকটাকেই ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে।"},{"id":158,"translation":"বরং আল্লাহ তাকে তাঁর নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":159,"translation":"আহলে কিতাবের প্রতিটি মানুষ তার মৃত্যুর পূর্বে তাঁর ওপর ঈমান আনবেই। আর কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন।"},{"id":160,"translation":"সুতরাং ইয়াহূদীদের যুলম ও অবাধ্যতার এবং আল্লাহর পথ থেকে অনেক বেশী বাঁধা দেওয়ার কারণে আমি উত্তম খাবারগুলো তাদের ওপর হারাম করেছিলাম, যা তাদের জন্য যা হালাল ছিল।(৬০)","footnotes":"(৬০) যেমন: প্রত্যেক নখ বিশিষ্ট প্রাণী এবং গরু ও ছাগলের চর্বি তাদের ওপর হারাম ছিল।"},{"id":161,"translation":"আর তাদের সুদ গ্রহণের কারণে; অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল এবং অবৈধভাবে মানুষের ধন-সম্পদ গ্রাস করার কারণে। আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":162,"translation":"কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে দৃঢ় ও পরিপক্ব তারা এবং মু’মিনগণ ঈমান আনে তার ওপর, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার আগে নাযিল করা হয়েছে । আর তারা সালাত কায়িমকারী , যাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান আনয়নকারী। তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার প্রদান করবো।"},{"id":163,"translation":"(হে রাসূল!) নিশ্চয় আমি তোমার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। আর আমি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়া‘কূব ও তার বংশধরগণ, ‘ঈসা, আইউব, ইউনুস, হারূন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম এবং দা্ঊদকে যাবূর প্রদান করেছিলাম।"},{"id":164,"translation":"আর অনেক রাসূলের বর্ণনা আমি তোমাকে ইতঃপূর্বে দিয়েছি এবং অনেক রাসূলের বর্ণনা আমি তোমাকে দেইনি। আর অবশ্যই আল্লাহ মূসার সাথে কথা বলেছেন।"},{"id":165,"translation":"সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগ না থাকে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":166,"translation":"কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন (তা সত্য এবং), তিনি নিজ জ্ঞানের মাধ্যমেই তা অবতীর্ণ করেছেন। আর ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":167,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে বাঁধা দিয়েছে, তারা অবশ্যই সত্য থেকে অনেক দূরে পথভ্রষ্ট হয়েছে।"},{"id":168,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে ও যুলম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না ।"},{"id":169,"translation":"জাহান্নামের পথ ছাড়া(৬১); সেখানে তারা চিরস্থায়ী হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।","footnotes":"(৬১) তিনি তাদেরকে সে পথই দেখাবেন, যা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে।"},{"id":170,"translation":"হে মানবজাতি! অবশ্যই রাসূল তোমাদের রবের কাছ থেকে সত্য (দীন) নিয়ে এসেছে। সুতরাং তোমরা ঈমান আনো, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা কুফরী করো, তবে আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":171,"translation":"হে আহলে কিতাব! তোমরা তোমাদের দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর ওপর (‘ঈসার ব্যাপারে) সত্য ব্যতীত অন্য কিছু বলো না। নিশ্চয় মারইয়াম-পুত্র ঈসা মসীহ আল্লাহর একজন রাসূল এবং তাঁর বাণী (‘কুন’-হয়ে যাও), যা তিনি মারইয়ামের কাছে পাঠিয়েছিলেন ও তাঁর পক্ষ থেকে একটি রূহ । সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনো এবং বলো না: ‘তিন!’ (ইলাহ)। তোমরা নিবৃত্ত হও। এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। নিশ্চয়ই আল্লাহ তো এক ইলাহ। তাঁর সন্তান থাকবে- এমন বিষয় থেকে তিনি পবিত্র। আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে, সব আল্লাহরই। আরতত্ত্বাবধায়ক ও পরিচালক হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":172,"translation":"মসীহ কখনো আল্লাহর বান্দা হতে হেয় মনে করে না এবং ঘনিষ্ঠ ফিরিশতাগণও করে না।(৬২) আর যারা তাঁর ইবাদাতকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে, তবে তিনি অচিরেই তাদের সবাইকে তাঁর কাছে একত্র করবেন(৬৩)।","footnotes":"(৬২) কাজেই হে খ্রিস্টানরা তোমরা কীভাবে ‘ঈসাকে ইলাহ বা মা’বূদ সাব্যস্ত করছো? আর মুশরিকরাই বা কীভাবে ফিরিশতাগণকে ইলাহ সাব্যস্ত করেছে?\n (৬৩) তাদেরকে যথোপযুক্ত প্রতিদান দিবেন।"},{"id":173,"translation":"পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দিবেন এবং তাঁর দয়া ও করুণায় তাদের সাওয়াব আরো বাড়িয়ে দিবেন। আর যারা হেয় জ্ঞান করেছে এবং অহংকার করেছে, তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।"},{"id":174,"translation":"হে মানুষরা! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাযিল করেছি।"},{"id":175,"translation":"সুতরাং যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে, তাদেরকে তিনি অবশ্যই তাঁর দয়া ও অনুগ্রহের মধ্যে প্রবেশ করাবেন এবং তাদেরকে তিনি তাঁর দিকে আসার সরল-সঠিক পথে পরিচালিত করবেন।"},{"id":176,"translation":"তারা তোমার কাছে সমাধান চায়। বল: ‘আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন ‘কালালা’ (৬৪) সম্পর্কে। কোন পুরুষ যদি মারা যায়, সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে, তবে তার বোনের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক। আর সে মহিলা যদি সন্তানহীনা হয়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। কিন্তু যদি দুই বোন থাকে, তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দু’ভাগ। আর যদি ভাই-বোন উভয়ে থাকে, তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট বিধান দিচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। আর আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত।’","footnotes":"(৬৪) ‘কালালা’ হচ্ছে, পিতা-মাতাহীন নিঃসন্তান ব্যক্তি।"}]},{"id":5,"verses":[{"id":1,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে, হারাম মাসকে, কুরবানির জন্য কা‘বায় পাঠানো পশু (হাদী)কে, (কুরবানির উদ্দেশ্যে) গলায় (সুতো ইত্যাদির মালা) পরানো চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখী যাত্রীদেরকে অবমাননা করাকে হালাল মনে করো না। যখন তোমরা (ইহরাম থেকে) হালাল হও, তখন (চাইলে) শিকার করো। তোমাদেরকে আলমসজিদুল হারামে প্রবেশে বাধা প্রদানের কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনই সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা সৎকর্ম ও তাকওয়ায় পরস্পরের সহযোগিতা করো। আর পাপকর্ম ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর (আল্লাহর আনুগত্যে অনড় থেকে ও তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে) আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ (তাঁর অবাধ্যদেরকে) শাস্তিদানে কঠোর।"},{"id":2,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে, হারাম মাসকে, কুরবানির জন্য কা‘বায় পাঠানো পশু (হাদী)কে, (কুরবানির উদ্দেশ্যে) গলায় (সুতো ইত্যাদির মালা) পরানো চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখী যাত্রীদেরকে অবমাননা করাকে হালাল মনে করো না। যখন তোমরা (ইহরাম থেকে) হালাল হও, তখন (চাইলে) শিকার করো। তোমাদেরকে আলমসজিদুল হারামে প্রবেশে বাধা প্রদানের কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনই সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। তোমরা সৎকর্ম ও তাকওয়ায় পরস্পরের সহযোগিতা করো। আর পাপকর্ম ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আর (আল্লাহর আনুগত্যে অনড় থেকে ও তাঁর অবাধ্যতা থেকে দূরে থেকে) আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ (তাঁর অবাধ্যদেরকে) শাস্তিদানে কঠোর।"},{"id":3,"translation":"তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, (প্রবাহিত) রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করা পশু, শ্বাসরোধে মারা পশু, আঘাত করে মারা পশু, উঁচু থেকে পড়ে মারা যাওয়া পশু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা পশু, হিংস্র পশুতে খাওয়া পশু; তবে যা তোমরা যবেহ করতে পেরেছ তা ছাড়া, (অর্থাৎ যবহ করলে, তা হালাল হয়ে যাবে।) আর যা (যে পশু) মূর্তি পূজার বেদিতে বলি দেয়া হয়েছে এবং যা জুয়ার তীর দিয়ে বণ্টন করা হয়েছে, এগুলো সবই পাপকাজ। আজ কাফিররা (ইসলামের শক্তি দেখে) তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না; বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার নি‘আমত (আল-কুরআন) সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। অতঃপর কেউ পাপের দিকে না ঝুঁকে, ক্ষুধার তাড়নায় বাধ্য হলে (হারামকৃত জিনিসগুলো থেকে কিছু খেলে, তার গুনাহ হবে না)। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":4,"translation":"(হে রাসূল) তারা তোমাকে জিজ্ঞাসা করে, তাদের জন্য কী হালাল করা হয়েছে? বলুন: তোমাদের জন্য সব পবিত্র খাদ্য হালাল করা হয়েছে এবং যেসব শিকারি প্রাণীকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ, যাদেরকে তোমরা আল্লাহ প্রদত্ত জ্ঞান অনুযায়ী শিকার শেখাও, তারা তোমাদের জন্য যে শিকার ধরে রাখে, তোমরা তা খাও; তবে এর ওপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করবে। আর আল্লাহর বিধান অমান্য করা থেকে বাঁচো; নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।"},{"id":5,"translation":"আজ তোমাদের জন্য সমস্ত পাক-পবিত্র জিনিস হালাল করা হলো ও আহলে কিতাবের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্যও তাদের জন্য হালাল। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বেকার আহলে কিতাবের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো; তোমরা বিয়ের উদ্দেশ্যে তাদের মোহর প্রদান করবে; প্রকাশ্য ব্যভিচার বা গোপন সঙ্গিনী গ্রহণকারী হিসেবে নয়। আর যে কেউ আল্লাহ প্রণীত শারী‘আতকে অস্বীকার করলে, তার আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে(১) এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।","footnotes":"(১) কারণ তখন তার মধ্যে আমল কবুল হওয়ার শর্ত তথা ঈমানই অবশিষ্ট থাকে না।"},{"id":6,"translation":"হে মুমিনগণ! যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন (ছোট নাপাকি হলে) তোমরা (সালাতের পূর্বে ) তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথায় মাসহ করো এবং পায়ের টাখনু (গোড়ালি) পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা জুনুবী (বড় নাপাকি) অবস্থায় থাকো, তবে গোসল করে পবিত্র হও। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পেশাব-পায়খানা থেকে আসে (ছোট নাপাকি হয়) বা তোমরা স্ত্রীর সাথে সংগম করে (বড় নাপাকি হয়), অতঃপর (পবিত্রতার জন্যে) পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সুতরাং তা দ্বারা মুখমণ্ডল ও হাত মাসহ করবে। আল্লাহ তোমাদেরকে কষ্টে ফেলতে চান না; বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তাঁর নি‘আমত পরিপূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।"},{"id":7,"translation":"আর স্মরণ করো, তোমাদের ওপর আল্লাহর নি‘আমতের কথা এবং সে অঙ্গীকারের কথা, যার সাথে তিনি তোমাদেরকে শক্তভাবে আবদ্ধ করেছিলেন; যখন তোমরা বলেছিলে: ‘আমরা আপনার কথা শুনলাম এবং মেনে নিলাম।’ আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে সবিশেষ অবগত।"},{"id":8,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদাতা হিসেবে সদা অবিচল থাকবে। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে বেইনসাফির (অবিচারের) প্রতি প্ররোচিত না করে। তোমরা ইনসাফ করো, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করো। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে সবিশেষ অবহিত।"},{"id":9,"translation":"যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার (জান্নাত)।"},{"id":10,"translation":"আর যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।"},{"id":11,"translation":"হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর সেই নি‘আমতের কথা স্মরণ করো যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হাত প্রসারিত করতে চেয়েছিল, তখন \n তিনিই তাদের হাত তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করো। আল্লাহর ওপরই যেন মু’মিনগণ তাওয়াক্কুল করে।"},{"id":12,"translation":"আর আল্লাহ অবশ্যই বানূ ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন দলনেতা পাঠিয়েছিলাম। আর আল্লাহ বলেছিলেন: ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সম্মান-সহযোগিতা করো এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, তবে নিশ্চয় আমি তোমাদের পাপসমূহ মোচন করবো, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের মধ্যে এরপরেও যে কুফরী করবে, সে অবশ্যই সরল-সোজা পথ হারাবে।’"},{"id":13,"translation":"অতঃপর তাদের কৃত অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লা’নত করেছি ও তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছি। তারা (আল্লাহর কালামের) শব্দগুলোকে আসল অর্থ থেকে বিকৃত করতো এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তার একাংশ তারা ভুলে গিয়েছিল। আর তুমি সবসময় তাদের অল্প সংখ্যক ছাড়া সকলকেই বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। কাজেই তাদেরকে ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।"},{"id":14,"translation":"আর যারা বলে, ‘আমরা নাসারা’, আমি তাদের থেকেও অঙ্গীকার গ্রহণ করেছিলাম। অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা তার কিছু অংশ ভুলে গেছে। ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা বৃদ্ধি করে দিয়েছি(২) এবং অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম অবহিত করবেন।","footnotes":"(২) তাই ইয়াহূদী ও খ্রীস্টানরা পরস্পর হত্যা ও সংঘর্ষে লিপ্ত হয় এবং একে অপরকে কাফির আখ্যা দেয়।"},{"id":15,"translation":"হে আহলে কিতাব! এখন তো তোমাদের কাছে আমার রাসূল (মুহাম্মাদ) এসেছে। তোমরা কিতাবের যা গোপন করতে, তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছে। অবশ্যই আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও সুস্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে।"},{"id":16,"translation":"যারা তাঁর সন্তুষ্টির অনুসরণ করে, এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর তাদেরকে সরল-সঠিক পথের দিকে হিদায়াত দেন।"},{"id":17,"translation":"অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে ‘নিশ্চয় মারইয়াম পুত্র মাসীহই আল্লাহ’। বলো: যদি আল্লাহ ধ্বংস করতে চান মারইয়াম পুত্র মাসীহকে ও তার মাকে এবং জমিনে যারা আছে তাদের সকলকে; তাহলে তাঁকে বাঁধা দেবার শক্তি কার আছে?’ আর আসমানসমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী যা রয়েছে, তার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা, তা সৃষ্টি করেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":18,"translation":"আর ইয়াহূদী ও খ্রিস্টানরা বলে: ‘আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়পাত্র।’ তুমি বলো: ‘তবে তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দিবেন কেন? বরং তোমরা তো সে রকমই মানুষ, যেমন তিনি অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন।’ তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছে শাস্তি দেন। আর আসমানসমূহ ও জমিনে এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তার সার্বভৌমত্ব আল্লাহরই। আর সবাইকে তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে ।"},{"id":19,"translation":"হে আহলে কিতাব! তোমাদের নিকট আমার রাসূলএসেছে, দীর্ঘকাল রাসূলগণের আগমন বন্ধ থাকার পরে, সে তোমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা করছে, যেন তোমরা বলতে না পারো যে, ‘আমাদের নিকট কোন সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি।’ অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":20,"translation":"আর যখন মূসা তার জাতিকে বলল: ‘হে আমার জাতি, স্মরণ কর তোমাদের ওপর আল্লাহর নি‘আমতের কথা, যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা-বাদশাহ বানিয়েছেন। আর তিনি তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সৃষ্টিকুলের কাউকে দান করেননি।’"},{"id":21,"translation":"হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন এবং তোমরা পেছনে হটে যেয়ো না। তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে।’","footnotes":"(১) প্রবল শক্তিধরদের সামনে পরাজিত হয়ো না।"},{"id":22,"translation":"তারা বলল: ‘হে মূসা, নিশ্চয় সেখানে রয়েছে এক শক্তিশালী জাতি এবং আমরা সেখানে কিছুতেই প্রবেশ করবো না, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়। অতঃপর যদি তারা সেখান থেকে বের হয়, তবে নিশ্চয় আমরা প্রবেশ করবো।’","footnotes":"(১) কারণ, তাদের সাথে যুদ্ধ করার আমাদের কোন শক্তি-সামর্থ্য নেই।"},{"id":23,"translation":"যারা ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল: ‘তোমরা তাদের মোকাবিলা করে দরজায় প্রবেশ করো, প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। আর আল্লাহর ওপরই তোমরা তাওয়াক্কুল করো, যদি তোমরা মু’মিন হও।","footnotes":"(১) যারা আল্লাহ ও তাঁর আযাবকে ভয় করতো অথবা যারা শক্তিশালীদেরকে ভয় করতো।"},{"id":24,"translation":"তারা বলল: ‘হে মূসা, আমরা সেখানে কখনো প্রবেশ করবো না, যতক্ষণ তারা সেখানে থাকে। সুতরাং, তুমি ও তোমার রব যাও এবং লড়াই করো। আমরা এখানেই বসে থাকব।’"},{"id":25,"translation":"সে (মূসা) বলল: ‘হে আমার রব, আমি আমার ও আমার ভাই (হারূন) ছাড়া কারো ওপর আমার অধিকার নেই। সুতরাং আপনি আমাদের ও ফাসিক সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন।"},{"id":26,"translation":"তিনি বললেন: ‘তাহলে নিশ্চয় তা (বায়তুল মাকদাসে প্রবেশ) তাদের জন্য চল্লিশ বছর নিষিদ্ধ করা হলো; তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। সুতরাং তুমি ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস করো না।’"},{"id":27,"translation":"আর তুমি আদমের দুই পুত্রের সংবাদ তাদের কাছে যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়েকুরবানী পেশ করল। অতঃপর তাদের একজন থেকে কবুল করা হলো, আর অপরজন থেকে কবুল করা হলো না। সে বলল, ‘অবশ্যই আমি তোমাকে হত্যা করবো।’ অন্যজন বলল, ‘আল্লাহ কেবল মুত্তাকীদের থেকে কবুল করেন।’"},{"id":28,"translation":"‘তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত বাড়াবো না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি।’"},{"id":29,"translation":"‘নিশ্চয় আমি চাই যে, তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হও। আর সেটিই হচ্ছে, যালিমদের প্রতিদান।’","footnotes":"(১) যুলুম ও অত্যাচারবশত আমাকে হত্যা করার পাপ নিয়ে তোমার পূর্বের পাপের দিকে ফিরে যাও, ফলে কিয়ামতের দিন জাহান্নামী হও।"},{"id":30,"translation":"অতঃপর তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে প্ররোচিত করলো। ফলে সে তাকে হত্যা করলো। এভাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো।"},{"id":31,"translation":"অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের মৃতদেহ কীভাবে গোপন করা যায়, তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগল। সে বলল: ‘হায় আফসোস! আমি তো এই কাকটির মতোও হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি? অতঃপর সে লজ্জিত হলো।"},{"id":32,"translation":"এ কারণেই আমি বানূ ইসরাঈলের ওপর এই হুকম দিলাম যে, কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার কারণ ছাড়াই যদি কেউ কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করলো। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল। আর অবশ্যই তাদের নিকট আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। তা সত্ত্বেও তাদের অনেকেই জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী।","footnotes":"(১) অর্থাৎ কিসাস, দ্বীন ত্যাগ, শিরক, যুদ্ধ, ডাকাতি ও ছিনতাই ইত্যাদির মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি করার ন্যায় কোন কারণ ছাড়া কেউ অন্যকে হত্যা করলে, সে যেন সব মানুষকে হত্যা করলো।"},{"id":33,"translation":"যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফ্যাসাদ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে(৩) অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাশাস্তি।","footnotes":"(৩) একবার অপরাধ করলে, তাদের ডান হাত ও বাম পা কেটে দেয়া হবে এবং আবার অপরাধ করলে, তার বাম হাত ও ডান পা কেটে দেয়া হবে।"},{"id":34,"translation":"তবে তারা ছাড়া, যারা তোমাদের হাতে ধরা পড়ার আগেই তাওবা করে। সুতরাং তোমরা জেনে রাখো যে,আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":35,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর নৈকট্য অন্বেষণ করো। আর তাঁর রাস্তায় জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হও।"},{"id":36,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে, জমিনে যা আছে, তার সবটুকুও যদি তাদের হয় এবং এর সাথে যদি সমপরিমাণও থাকে, কিয়ামতের দিন শাস্তি থেকে রক্ষা পেতে মুক্তিপণ হিসেবে তা দিতে চাইলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":37,"translation":"তারা আগুন থেকে বের হতে চাইবে; কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।"},{"id":38,"translation":"আর পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও; তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তিস্বরূপ। আর আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":39,"translation":"অতঃপর যে তার এ যুলমের পর (চুরি থেকে বিরত থেকে আল্লাহর কাছে) তাওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন।(৪) নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৪) উল্লেখ্য, চুরি করার পর তাওবাহ করলে, চুরির সম্পদ তার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার পরে এ পাপকে আল্লাহ ক্ষমা করবেন; কিন্তু বিচারকের কাছে চুরি প্রমাণিত হলে, তাকে তার শাস্তি পেতেই হবে।"},{"id":40,"translation":"তুমি কি জান না যে, নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা আযাব দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":41,"translation":"হে রাসূল! তোমাকে যেন তারা (মুনাফিকরা) চিন্তিত না করে, যারা কুফরীর দিকে দ্রুত এগিয়ে যায়– যারা মুখে বলে, ‘ঈমান এনেছি’; অথচ তাদের অন্তর ঈমান আনেনি এবং যারা ইয়াহূদী তারা (সকলেই) মিথ্যা শুনতে অধিক তৎপর এবং এমন লোকদের কথা শোনে যারা তোমার কাছে আসেনি। তারা (তাওরাতে থাকা) শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও সেগুলোর অর্থ বিকৃত করে। তারা অন্যদেরকে বলে: ‘(মুহাম্মাদ) এরূপ বিধান দিলে গ্রহণ করো এবং এরূপ বিধান না দিলে, বর্জন করো।’ আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান, তার জন্য আল্লাহর কাছে তোমার কিছুই করার নেই। এরাই হচ্ছে সেসব (ইয়াহূদী ও মুনাফিক) লোক, যাদের অন্তরগুলোকে আল্লাহ পবিত্র করতে চান না। তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা, আর তাদের জন্য রয়েছে আখিরাতে মহা শাস্তি।"},{"id":42,"translation":"তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহী, হারামে আসক্ত। সুতরাং যদি তারা তোমার কাছে আসে, তবে তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো। আর যদি তাদেরকে উপেক্ষা করো, তবে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি তাদের মাঝে বিচার-ফয়সালা করো, তবে তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করো। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন।"},{"id":43,"translation":"আর কীভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায়; অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, যাতে রয়েছে আল্লাহর বিধানাবলী? তা সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বস্তুত তারা মু’মিনও নয়।"},{"id":44,"translation":"নিশ্চয় আমি তাওরাত নাযিল করেছি। তাতে ছিল হিদায়াত ও আলো । নবীগণ, যারা ছিলেন অনুগত, তারা ইয়াহূদীদেরকে তদনুসারে হুকুম দিতেন। আর রাব্বানী ও বিদ্বানগণও। কারণ তাদেরকে বানানো হয়েছিলো আল্লাহর কিতাবের হিফাযতকারী এবং তারা ছিল ) এর ওপর সাক্ষী। কাজেই তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই কাফির।"},{"id":45,"translation":"আর আমি এতে তাদের ওপর অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান ও দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে সমপরিমাণ জখম । অতঃপর যে ব্যক্তি তা ক্ষমা করে দিবে, \n তবে তা তার জন্য কাফফারা হবে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই যালিম।"},{"id":46,"translation":"আর আমি তাদের পেছনে (বানূ ইসরাঈলের নবীদের পরপরই) মারইয়াম পুত্র ‘ঈসাকে পাঠিয়েছিলাম, তিনি তার পূর্ববর্তী তাওরাতকে সত্যায়নকারী ছিলেন এবং তাকে দিয়েছিলাম ইঞ্জীল। এতে রয়েছে হিদায়াত ও আলো এবং তা ছিল তার সামনে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী, মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশস্বরূপ।"},{"id":47,"translation":"আর ইঞ্জীলের অনুসারীগণ যাতে আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে বিচার-ফয়সালা করে। আর যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই ফাসিক ।"},{"id":48,"translation":"আর আমি তোমার প্রতি সত্যসহ কিতাব নাযিল করেছি, যা তার পূর্বের কিতাবের সত্যায়নকারী ও সেগুলোর হেফাযতকারী। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে বিচার-ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি শারী‘আত ও সুস্পষ্ট পন্থা। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন; কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মতবিরোধ করতে।"},{"id":49,"translation":"আর আল্লাহ যা নাযিল করেছেন, তুমি সে অনুযায়ী তাদের মধ্যে বিচার ফয়সালা করো এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আর তাদের ব্যাপারে সতর্ক থাকো, যাতে আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন, তারা তার কিয়দংশ থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো, আল্লাহ তো কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণেই শাস্তি দিতে চান। আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তো ফাসিক।"},{"id":50,"translation":"তবে কি তারা জাহিলিয়্যাতের বিচার-ফায়সালা কামনা করে? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠতর?"},{"id":51,"translation":"হে মুমিনগণ! তোমরা ইয়াহূদী ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহযালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":52,"translation":"সুতরাং তুমি দেখতে পাবে, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা কাফিরদের কাছে ছুটাছুটি করছে। তারা বলে: ‘আমরা আশঙ্কা করছি যে, কোন বিপদ আমাদেরকে আক্রান্ত করবে।’ কিন্তু অচিরেই আল্লাহ বিজয় বা তাঁর কাছ থেকে এমন কিছু দিবেন (৫), যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল, সে জন্য লজ্জিত হবে।","footnotes":"(৫) যেমন: ইয়াহূদ খ্রিস্টান ও মুশরিকদের দাপট প্রতিহত করবেন।"},{"id":53,"translation":"আর মু’মিনগণ বলবে: ‘এরাই কি তারা, যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, নিশ্চয় তারা তোমাদের সঙ্গেই আছে?’ তাদের আমলসমূহ নিষ্ফল হয়েছে; ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।"},{"id":54,"translation":"হে মুমিনগণ! তোমাদের মধ্য থেকে কেউ তার দীন থেকে ফিরে গেলে (৬) (আল্লাহর কোনো ক্ষতি নাই) তাহলে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায়কে আনবেন, যাদেরকে তিনি (তাদের ধর্মের উপর অটলতার দরুন) ভালোবাসবেন এবং তারাও তাঁকে ভালোবাসবে। তারা মু’মিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর হবে। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।","footnotes":"(৬) মুরতাদ হলে, হোক। মুরতাদ হলো, ইসলাম আনার পর তা প্রত্যাখ্যান করা।"},{"id":55,"translation":"তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ- যারা সালাত কায়িম করে, যাকাত প্রদান করে এবং তারা সদা বিনীত।"},{"id":56,"translation":"আর যে আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনদের সাথে বন্ধুত্ব করে, তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী হবে।"},{"id":57,"translation":"হে মুমিনগণ! তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দীনকে হাসি-তামাশা ও খেলার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহকে ভয় করো; যদি তোমরা প্রকৃত মু’মিন হয়ে থাকো।"},{"id":58,"translation":"আর যখন তোমরা সালাতের দিকে ডাকো, তখন তারা একে উপহাস ও খেল-তামাশারূপে গ্রহণ করে। তা এই কারণে যে, তারা এমন সম্প্রদায়, যারা বুঝে না।"},{"id":59,"translation":"বল: ‘হে আহলে কিতাব, তোমরা কেবল এ কারণেই কি আমাদের থেকে প্রতিশোধ নিবে যে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাযিল হয়েছে এবং পূর্বে নাযিল হয়েছে (৭), সেগুলোর প্রতি? আর নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসিক।’","footnotes":"(৭) তাওরাত, ইঞ্জীলসহ সকল আসমানী কিতাব।"},{"id":60,"translation":"(হে রাসূল! তাদেরকে) বল: ‘আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে এর চেয়েও নিকৃষ্ট পরিণতির সংবাদ দিবো কি? (তারা হলো মূলত এদেরই পূর্বসূরি) যাকে আল্লাহ লা‘নত দিয়েছেন, যার উপর তিনি ক্রোধান্বিত হয়েছেন এবং যাদের কাউকে তিনি (আকৃতি পরিবর্তন করে) বানর ও কাউকে শূকর বানিয়েছেন এবং (তাদের) কেউ তাগূতের(৮) উপাসনা করেছে। তারাই অবস্থানের দিক থেকে নিকৃষ্ট এবং সরল-সঠিক পথ থেকে সর্বাধিক বিচ্যুত।‘","footnotes":"(৮) তাগূত হলো সেই সত্তা, আল্লাহকে বাদ দিয়ে, যার ইবাদাত ও আনুগত্য করা হয়।"},{"id":61,"translation":"আর যখন তারা তোমাদের নিকট আসে, তখন বলে: ‘আমরা ঈমান এনেছি’; অথচ তারা কুফরী নিয়েই প্রবেশ করেছে এবং তা নিয়েই বেরিয়ে গেছে। আর আল্লাহ সে সম্পর্কে অধিক জ্ঞাত, যা তারা গোপন করে।"},{"id":62,"translation":"আর (হে রাসূল!) তাদের (ইহুদি ও মুনাফিকদের) অনেককেই দেখতে পাবে, যারা গুনাহ, সীমালঙ্ঘন এবং হারাম ভক্ষণে অত্যন্ত দ্রুত করে । তারা যা করে তা কতই না নিকৃষ্ট!"},{"id":63,"translation":"তাদের নেতা ও আলিমগণ কেন তাদেরকে পাপ কথা বলা ও অবৈধ খাওয়া থেকে নিষেধ করে না? এরা যা করছে, নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট!"},{"id":64,"translation":"আর ইয়াহূদীরা বলে: ‘ আল্লাহর হাত সংকুচিত’। মূলত তাদের হাতই আবদ্ধ করা হয়েছে এবং তারা যা বলে, সে জন্য তারা অভিশপ্ত। বরং আল্লাহর উভয় হাতইঅবাধ প্রসারিত; যেভাবে ইচ্ছা তিনি দান করেন। আর তোমার রবের কাছ থেকে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে, তা অবশ্যই তাদের অনেকের অবাধ্যতা ও কুফরী বৃদ্ধি করবে। ফলে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ ঢেলে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় তখনই আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। আর আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না।"},{"id":65,"translation":"আর যদি আহলে কিতাব ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে অবশ্যই আমি তাদের পাপসমূহ মুছে দিতাম এবং তাদেরকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতসমূহে প্রবেশ করাতাম।"},{"id":66,"translation":"আর যদি তারা তাওরাত, ইঞ্জীল এবং তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়িম করতো, তবে অবশ্যই তারা আহারাদি লাভ করত তাদের ওপর থেকে এবং তাদের পায়ের নীচ থেকে(৯)। তাদের মধ্যে একদল আছে মধ্যপন্থি, তবে তাদের অনেকেই যা করছে, তা কতই না নিকৃষ্ট!","footnotes":"(৯) অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি নাযিল হতো ও জমিনে বেশি পরিমাণে ফসল উৎপাদিত হতো।"},{"id":67,"translation":"হে রাসূল! তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তা পৌঁছে দাও। যদি না করো, তবে তো তুমি তাঁর রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষের \n অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না।"},{"id":68,"translation":"বল: ‘হে আহলে কিতাব, তোমরা কোনো ভিত্তির (ধর্মের) ওপর নেই; যতক্ষণ না তোমরা তাওরাত, ইঞ্জীল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা কায়িম করো। আর তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরী বৃদ্ধি করবে। সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য আফসোস (দুঃখ) করো না।(১০)","footnotes":"(১০) বরং তোমার প্রতি মু’মিনদের আনুগত্যই যথেষ্ট।"},{"id":69,"translation":"নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আর যারা ইহুদি হয়েছে, আর সাবিঈন(১১) ও খ্রিষ্টানদের মধ্য থেকে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং সৎকর্ম করে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।(১২)","footnotes":"(১১) সাবিয়ী: কোন নবীর অনুসারীদের একটি দল। কেউ কেউ বলেছেন: তারা খ্রিস্টান ও অগ্নিপূজকদের মাঝামাঝি এক সম্প্রদায়, যাদের কোনো দীন নেই।\n (১২) তবে নাজাত পেতে হলে অবশ্যই মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনায়ন করতে হবে। আর এখানে ‘সৎকাজ’ বলতে অনেকেই মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ওপর ঈমান ও তার অনুসরণকেই বুঝিয়েছেন ।"},{"id":70,"translation":"অবশ্যই আমি বানূ ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছিলাম। যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কিছু নিয়ে আসতো, যা তাদের মনঃপূত হতো না, তখনই তারা তাঁদের কতককে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করত এবং কতককে হত্যা করত।"},{"id":71,"translation":"আর তারা ভেবেছে যে, তাদের কোন বিপর্যয় হবে না।(১৩) ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছে।(১৪) অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। অতঃপর তাদের অনেকে অন্ধ ও বধির হয়ে গিয়েছে। আর তারা যা আমল করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।","footnotes":"(১৩) তারা ভেবেছিল যে, তাদের অঙ্গীকার ভঙ্গ করা, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করা ও হত্যা করা তাদের কোন ক্ষতিই করবে না।\n (১৪) তারা সত্যপথ দেখা থেকে অন্ধ হয়েছে, তাই তারা সত্যের পথ খুঁজে পায়নি। আর তারা গ্রহণের মানসিকতার দিক থেকে সত্য শোনার ব্যাপারে হয়েছে।"},{"id":72,"translation":"অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে: ‘নিশ্চয় মারইয়াম পুত্র মাসীহই আল্লাহ।’ অথচ মাসীহ বলেছিলো: ‘হে বানূ ইসরাঈল! তোমরা আমার রব ও তোমাদের রব একমাত্র আল্লাহর ইবাদত করো। বস্তুত যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার ওপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম। আর যালিমদের কোন সাহায্যকারী নেই।’"},{"id":73,"translation":"অবশ্যই তারা কুফরী করেছে, যারা বলে: ‘নিশ্চয় আল্লাহ তিন জনের মধ্যে তৃতীয়জন।’(১৫) যদিও এক ইলাহ ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আর যদি তারা যা বলছে, তা থেকে বিরত না হয়, তবে অবশ্যই তাদের মধ্য থেকে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।","footnotes":"(১৫) তাদের বিশ্বাস অনুযায়ী তিনজন হচ্ছে: পিতা,(আল্লাহ) পুত্র ও রূহুল-কুদুস (জিবরীল)।"},{"id":74,"translation":"তবে তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আর আল্লাহ তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":75,"translation":"মারইয়াম পুত্র মাসীহ শুধু একজনরাসূল। তার পূর্বেও (তার মতো) অনেক রাসূল গত হয়েছে এবং তার মা ছিল অতি সত্য নিষ্ঠা নারী। তারা উভয়ে খাওয়া-দাওয়া করত।(১৬) দেখো, কীভাবে আমি তাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্ট বর্ণনা করছি। অতঃপর দেখো, কীভাবে তাদেরকে সত্য বিমুখ করা হচ্ছে।","footnotes":"(১৬) তাহলে তারা কীভাবে ইলাহ হতে পারেন? অথচ তাঁদের খাদ্য গ্রহণের প্রয়োজন রয়েছে!"},{"id":76,"translation":"(হে রাসূল!) বলো: ‘তোমরা কি আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করো, যে তোমাদের কোন ক্ষতি ও উপকার করার মালিক না? অথচ আল্লাহই সবকিছু শোনেন ও জানেন।"},{"id":77,"translation":"বলো: হে আহলে কিতাব! তোমরা সত্যের বিরুদ্ধে গিয়ে তোমাদের ধর্মের ব্যাপারে সীমালঙ্ঘন করো না।(১৭) আর সে সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা ইতঃপূর্বে নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। আর তারা সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে।","footnotes":"(১৭) যেমন: তোমরা নবীগণের সম্মানে বাড়াবাড়ি করো না। যেমন তোমরা ‘ঈসা ইবনু মারইয়ামের ক্ষেত্রে করছো, তাকে উলূহিয়্যাতের স্তরে নিয়ে গেছো।"},{"id":78,"translation":"বানূ ইসরাঈলের মধ্যে যারা কুফরী করেছে তারা দাঊদ ও মারইয়াম পুত্র ‘ঈসার মুখেঅভিশপ্ত হয়েছে। তা এ কারণে যে, তারা অবাধ্যতা করেছিল এবং তারা সীমালঙ্ঘন করতো।(১৮)","footnotes":"(১৮) তারা গুনাহ করতো এবং আল্লাহর হারামকৃত বস্তু নিয়ে বাড়াবাড়ি করতো।"},{"id":79,"translation":"তারা পরস্পরকে গর্হিত কাজ থেকে নিষেধ করত না, যা তারা করত। তারা যা করত, তা কতই না নিকৃষ্ট!"},{"id":80,"translation":"তুমি তাদের অনেককে কাফিরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তাদের অন্তর নিজেদের জন্যে যা পেশ করেছে (১৯) তা কত নিকৃষ্ট যে, আল্লাহ তাদের ওপর রাগান্বিত হয়েছেন। আর তারা আযাবেই চিরস্থায়ী হবে।","footnotes":"(১৯) অর্থাৎ নিজেদের কৃতকর্ম, যেমন: কাফিরদের সাথে বন্ধুত্ব।"},{"id":81,"translation":"আর যদি তারা আল্লাহ ও এই নবীর প্রতি এবং যা তার নিকট নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান রাখত, তবে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করত না। কিন্তু তাদের অনেকেই ফাসিক ।"},{"id":82,"translation":"অবশ্যই তুমি মু'মিনদের জন্য মানুষের মধ্যে কঠোর শত্রুতা পোষণকারী পাবে ইয়াহূদীদেরকে এবং মুশরিকদেরকে। আর মু’মিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে কাছাকাছি পাবে তাদেরকে, যারা বলে, ‘আমরা নাসারা’। তা এই কারণে যে, তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসারবিরাগী আছে এবং তারা নিশ্চয় অহংকার করে না।"},{"id":83,"translation":"আর এই রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে যখন তারা তা শুনে, তখন সত্য উপলব্ধির কারণে তুমি দেখবে তাদের চোখ অশ্রুসিক্ত। তারা বলে: ‘হে আমাদের রব, আমরা ঈমান এনেছি।(২০) সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন।’","footnotes":"(২০) অর্থাৎ হে আমাদের রব! আমরা আপনার রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাযিল করা বিষয়ে ঈমান এনেছি। তাই আপনি আমাদের নামগুলোকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে লিখে দিন।"},{"id":84,"translation":"আর (তারা আরো বলে) আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনবো না? অথচ আমরা আশা করি যে, আমাদের রব আমাদেরকে সৎকর্মশীল সম্প্রদায়ের সাথে (জান্নাতে) প্রবেশ করাবেন।"},{"id":85,"translation":"অতঃপর তাদের এ কথার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নদ-নদী-ঝর্ণাধারা প্রবাহিত। তারা সেখানে চিরকাল থাকবে। আর এটা সৎকর্মপরায়ণদের পুরস্কার।"},{"id":86,"translation":"এবং যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছে, তারাই জাহান্নামের অধিবাসী।"},{"id":87,"translation":"হে মুমিনগণ! আল্লাহ যে সব পবিত্র বস্তু (খাদ্য, পানীয় ও বিবাহ প্রভৃতি) তোমাদের জন্য হালাল করেছেন, তোমরা তা হারাম করো না এবং তোমরা (এ বিষয়ে কোনো রকম) সীমালঙ্ঘন করো না।(২১) নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।","footnotes":"(২১) আল্লাহর হারাম করা বস্তুসমূহের সীমারেখা অতিক্রম করো না।"},{"id":88,"translation":"আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট রিযক দিয়েছেন, তা থেকে খাও এবং আল্লাহকে ভয় করো, যাঁর প্রতি তোমরা ঈমান এনেছো।"},{"id":89,"translation":"তোমাদের অর্থহীন শপথের জন্যে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না; কিন্তু যে শপথ তোমরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করো সে শপথের জন্যে তোমাদেরকে পাকড়াও করবেন। সুতরাং এর কাফফারা হলো: দশ জন মিসকীনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো, যা তোমরা তোমাদের পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে বস্ত্র দান করা, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। অতঃপর যে সামর্থ্য রাখে না, তবে সে তিন দিন সিয়াম পালন করবে। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। আর তোমরা তোমাদের শপথ রক্ষা করো। এমনিভাবে আল্লাহ তোমাদের জন্যে তাঁর আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।"},{"id":90,"translation":"হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীরসমূহ-এগুলো সবই ঘৃণার বস্তু, শয়তানের (প্ররোচনামূলক) কাজ। কাজেই তোমরা এগুলো পরিহার করো, যাতে তোমরা সফলকাম হও।"},{"id":91,"translation":"শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর যিকর ও সালাত থেকে বাঁধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না?"},{"id":92,"translation":"আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। আর তোমরা সতর্ক থাকো। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো, আমার রাসূলের দায়িত্ব শুধু সুস্পষ্টভাবে প্রচার করা।"},{"id":93,"translation":"যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তারা (মদ হারাম হওয়ার) আগে যা কিছু পানাহার করেছে, তাতে কোন পাপ নেইযদি তারা তাকওয়া অবলম্বন করে(২২), ঈমান আনে এবং সৎকাজ করে। তারপর তারা তাকওয়া অবলম্বন করে ও ঈমান আনে। এরপরও তারা তাকওয়া অবলম্বন করে এবং ইহসানের পথ অবলম্বন করে(২৩)। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।","footnotes":"(২২) আল্লাহর অসন্তুষ্টির ভয়ে ভবিষ্যতে ঐ মদ পরিহার করে।\n (২৩) এমনভাবে আল্লাহর ইবাদাত করে যেন তারা তাঁকে দেখতে পাচ্ছে এবং সর্বদা আল্লাহর পর্যবেক্ষণ অনুভব করে।"},{"id":94,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছো! আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা, যা তোমাদের হাত ও বর্শা নাগাল পায়, যাতে আল্লাহ জেনে নেন কে তাঁকে না দেখেও ভয় করে। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে(২৩) তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(২৩) হজ্জ ও উমরার ইহরামরত অবস্থায় শিকার করবে।"},{"id":95,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছো! ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকার-জন্তু হত্যা করো না এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে, তার বিনিময় হলো যা হত্যা করেছে, তার অনুরূপ গৃহপালিত পশু- যা ফয়সালা করবে তোমাদের মধ্যে দু’জন ন্যায়পরায়ণ ব্যক্তি- হাদঈরূপে কা’বায় পৌঁছতে হবে অথবা সেটার কাফফারা হবে মিসকীনকে খাবার দান করা, অথবা সমান সংখ্যক সিয়াম পালন করা(২৪), যাতে সে নিজ কর্মের শাস্তি ভোগ করে। যা গত হয়েছে, আল্লাহ তা ক্ষমা করেছেন। কেউ পুনরায় (শিকার) করলে, আল্লাহ তার থেকে প্রতিশোধ নিবেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।","footnotes":"(২৪) প্রত্যেক ফকিরকে আধা সা’ (সাঊদী দারুল ইফতার সিদ্ধান্ত অনুযায়ী) প্রায় তিন কিলোগ্রাম খাদ্য দিবে কিংবা প্রত্যেক আধা সা’ খাদ্যের পরিবর্তে এক দিন সাওম পালন করবে।"},{"id":96,"translation":"তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সেখানের খাদ্য হালাল করা হয়েছে; তোমাদের ও মুসাফিরদের ভোগ্যসামগ্রী হিসেবে। তবে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো স্থলভাগের শিকার তোমাদের জন্যে হারাম করা হয়েছে । আর তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে।"},{"id":97,"translation":"আল্লাহ সম্মানিত গৃহ কা‘বাকে, সম্মানিত মাসকে(২৫), হাদঈ(২৬) ও কালায়িদকে(৩) মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এ জন্য যে, তোমরা যেন জানতে পার, আসমানসমূহে যা আছে এবং যমীনে যা আছে, আল্লাহ তা জানেন। আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।","footnotes":"(২৫) হারাম মাসসমূহ হলো: যুলকা’দাহ, যুলহিজ্জাহ, মুহাররাম ও রজব।\n (২৬) তামাত্তু‘ ও কিরান হজ্জকারীর জন্য যবহকৃত পশু।\n (৩) গলায় মালা পরিয়ে যবহের জন্য নির্ধারণকৃত হজ্জের উদ্দেশ্যে কা‘বায় প্রেরিত পশু।"},{"id":98,"translation":"তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আর নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":99,"translation":"প্রচার করাই রাসূলের দায়িত্ব। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন রাখো, আল্লাহ তা জানেন।"},{"id":100,"translation":"বলো: ‘অপবিত্র ও পবিত্র সমান নয়; যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে। অতএব হে বুদ্ধিমান ব্যক্তিরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’"},{"id":101,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছো! তোমরা এমন বিষয়াবলি সম্পর্কে প্রশ্ন করো না, যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে কষ্ট দিবে। আর আলকুরআন অবতীর্ণকালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন করো, তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন । আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম সহনশীল।"},{"id":102,"translation":"তোমাদের পূর্বে একটি সম্প্রদায় এ ধরনের প্রশ্ন করেছিল; তারপর তারা এর কারণে কাফির হয়ে গেল।(২৬)","footnotes":"(২৬) অর্থাৎ তারা বিভিন্ন বিধি-বিধান চেয়ে নিয়েছিল। তবে যখন সেগুলোকে তাদের ওপর বাধ্যতামূলক করা হয়েছে, তখন তারা তা আমল করেনি; বরং মানতে অস্বীকার করেছিল।"},{"id":103,"translation":"বাহীরাহ্‌(২৭), সায়িবাহ্‌(২৮), ওছীলাহ্‌(২৯) ও হাম(২৯) আল্লাহ নির্ধারণ করেননি; কিন্তু কাফিররা আল্লাহর ওপর মিথ্যারোপ করে। আর তাদের অধিকাংশই জানে না ।","footnotes":"(২৬) বাহীরাহ: এমন জন্তুকে বলা হয়, যার দুধ প্রতিমার নামে উৎসর্গ করা হত এবং কেউ নিজের কাজে ব্যবহার করত না । অথবা নির্দিষ্ট সংখ্যক বাচ্চা প্রসবের পর যে উটের কান কেটে দেয়া হত।\n (২৭) সায়িবাহ: নির্দিষ্ট বয়সের পর, যে উটকে তাদের মূর্তির সন্তুষ্টির উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয়। \n (২৮) ওসীলাহ: যে উষ্ট্রী উপর্যুপরি মাদী বাচ্ছা প্রসব করে। ফলে তাকে প্রতীমার নামে ছেড়ে দেওয়া হয়।\n (২৯) হাম: পুরুষ উট, যে বিশেষ সংখ্যক রমন ক্রিয়া সমাপ্ত করে। এরূপ ঐ উটকেও প্রতিমার নামে ছেড়ে দেয়া হতো।"},{"id":104,"translation":"আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তার দিকে ও রাসূলের দিকে আসো’, তখন তারা বলে: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেটাতে পেয়েছি, সেটাই আমাদের জন্য যথেষ্ট।’ অথচ তাদের পিতৃপুরুষরা কিছুই জানত না এবং তারা হিদায়াতপ্রাপ্তও ছিল না, তারপরেও কি তারা তাদেরই অনুসরণ করবে?(৩০)","footnotes":"(৩০) সুতরাং এরা তাদের পূর্বপুরুষদের চেয়ে আরো বেশি মূর্খ এবং আরো বেশি পথভ্রষ্ট।"},{"id":105,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছো! তোমাদের দায়-দায়িত্ব তোমাদেরই ওপর। তোমরা যদি হিদায়াতের উপর অটল থাকো, তাহলে যে পথভ্রষ্ট হয়েছে, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন তোমরা যা আমল করতে।"},{"id":106,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছো! যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়(৩১), তখন ওসিয়্যাত করার সময় তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে অথবা অন্যদের থেকে দু’জন সাক্ষী রাখবে, যদি তোমরা জমিনে সফরে থাকো, অতঃপর তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে।যদি তোমাদের সন্দেহ হয়, তবে উভয়কে সালাতের পর (সবার সামনে) অপেক্ষমাণ রাখবে। অতঃপর তারা উভয়ে আল্লাহর নামে শপথ করবে যে, ‘আমরা এর বিনিময়ে কোন মূল্য গ্রহণ করব না; যদিও সে আত্মীয় হয়। আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না, করলে অবশ্যই আমরা গুনাহগারদের অন্তর্ভুক্ত হব।’","footnotes":"(৩১) অর্থাৎ মৃত্যুর আলামত প্রকাশ পায়।"},{"id":107,"translation":"অতঃপর যদি এটা প্রকাশ হয় যে, তারা (সাক্ষীরা) দু’জনই অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে, তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের স্থলাভিষিক্ত হবে এবং আল্লাহ্‌র নামে শপথ করে বলবে: ‘আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য থেকে অধিকতর সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, করলে অবশ্যই আমরা যালিমদের অন্তর্ভুক্ত হব।’"},{"id":108,"translation":"এ পদ্ধতিই(৩২) বেশী নিকটর যে, তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে অথবা তারা ভয় করবে যে, তাদের শপথের পর শপথ প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং শুনো। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না।","footnotes":"(৩২) অর্থাৎ সন্দেহের সময় সাক্ষীদেরকে সালাতের পরে শপথ করানো এবং তাদের মধ্যে শপথ ভঙ্গের সম্ভাবনা দেখা দিলে, তাদের সাক্ষ্য গ্রহণ না করাটা হচ্ছে, সঠিকভাবে সাক্ষ্য অনুশীলনের সবচেয়ে সুন্দর পদ্ধতি।"},{"id":109,"translation":"যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন, অতঃপর বলবেন: ‘তোমরা কী ধরনের জবাব পেয়েছিলে? তারা বলবে: ‘এ বিষয়ে আমাদের কোন জ্ঞান নেই। নিশ্চয় আপনি গায়িব সম্বন্ধে সবচেয়ে ভাল জানেন।"},{"id":110,"translation":"যখন আল্লাহ বলবেন: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা, তোমার ওপর ও তোমার মায়ের ওপর আমার নি‘আমত স্মরণ করো, যখন আমি তোমাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা (জিবরীল) দিয়ে, তুমি মানুষের সাথে কথা বলতে দোলনায় \n থাকা অবস্থায় ও পরিণত বয়সে। আর যখন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব , হিকমাত (প্রজ্ঞা), তাওরাত ও ইঞ্জীল। আর তুমি যখন আমার আদেশে কাদামাটি দিয়ে পাখির আকৃতির মত গঠন করতে এবং তাতে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা পাখি হয়ে যেত। আর তুমি আমার আদেশে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে এবং যখন আমার আদেশে তুমি মৃতকে জীবিত বের করতে। আর যখন তুমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলে তখন আমি বানূ ইসরাঈলকে তোমার থেকে (তোমাকে হত্যা করতে চাইলে, তা থেকে) ফিরিয়ে রেখেছিলাম। অতঃপর তাদের মধ্যে যারা কুফরী করেছিল তারা বলেছিল: ‘এতো সুস্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়।’"},{"id":111,"translation":"আর যখন আমি হাওয়ারীগণকে এ আদেশ দিয়েছিলাম যে, ‘তোমরা আমার এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো।’ তারা বলেছিল, ‘আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অবশ্যই মুসলিম ।"},{"id":112,"translation":"যখন হাওয়ারীগণ বলেছিল: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা! আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা পাঠাতে সক্ষম?’ তিনি বলেছিলেন: ‘আল্লাহকে ভয় করো, যদি তোমরা মু’মিন হয়ে থাকো।"},{"id":113,"translation":"তারা বলল: ‘আমাদের বাসনা, আমরা তা থেকে কিছু খাবো এবং আমাদের হৃদয় প্রশান্ত হবে। আর আমরা এ কথা দৃঢ়ভাবে জানব যে, আপনি আমাদেরকে সত্যই বলেছেন। উপরন্তু আমরা এ ব্যাপারে সাক্ষী হয়ে থাকবো।"},{"id":114,"translation":"মারইয়াম পুত্র ‘ঈসা বলল: ‘হে আল্লাহ, হে আমাদের রব! আসমান থেকে আমাদের জন্যে খাদ্য ভর্তি খাঞ্চা নাযিল করুন। এটা আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্যে ঈদ হবে। উপরন্তু তা আপনার পক্ষ থেকে এক প্রমাণ হবে। আর আমাদেরকে রিযক দান করুন, আপনিই তো শ্রেষ্ঠ রিযকদাতা।’"},{"id":115,"translation":"তখন আল্লাহ বললেন: ‘নিশ্চয় আমি তোমাদের প্রতি তা নাযিল করবো। কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরী করবে, তাকে নিশ্চয় আমি এমন শাস্তি দিবো, যে শাস্তি সৃষ্টিকুলের কাউকে দিবো না।’"},{"id":116,"translation":"যখন আল্লাহ বলবেন: ‘হে মারইয়াম পুত্র ‘ঈসা! তুমি কি লোকদেরকে বলেছিলে যে, তোমরা আল্লাহ্ ছাড়া আমাকে আর আমার জননীকে দু’জন ইলাহ হিসেবে গ্রহণ করো? ‘সে বলবে: ‘আপনিই মহিমান্বিত! যা বলার অধিকার আমার নেই, তা বলা আমার পক্ষে শোভনীয় নয়। যদি আমি তা বলতাম, তাহলে আপনি তো তা জানতেন। আমার অন্তরের কথা তো আপনি জানেন; কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। নিশ্চয় আপনি অদৃশ্য সম্বদ্ধে সবচেয়ে সর্বজ্ঞাত।’"},{"id":117,"translation":"‘আমি তাদেরকে কেবল তাই বলেছি, যা আপনি আমাকে আদেশ করেছেন, তা এই যে, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদাত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের কাজ-কর্মের সাক্ষী ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন, তখন আপনি ছিলেন তাদের কাজ-কর্মের তত্ত্বাবধায়ক । আর আপনিই সব বিষয়ে সাক্ষী।’"},{"id":118,"translation":"আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তবে তারাতো আপনারই বান্দা। আর যদি তাদের কে ক্ষমা করেন , তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":119,"translation":"আল্লাহ বলবেন: ‘এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যতা তাদের উপকারে আসবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এটা মহা সফলতা।"},{"id":120,"translation":"আল্লাহর জন্যই আসমানসমূহ ও জমিন এবং এদুয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব । আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।"}]},{"id":6,"verses":[{"id":1,"translation":"সকল প্রশংসা আল্লাহরই যিনি সৃষ্টি করেছেন, আসমানসমূহ ও জমিন এবং সৃষ্টি করেছেন, অন্ধকার ও আলো। এরপরও কাফিররা তাদের রবের সমকক্ষ ও শরীক বানায়।"},{"id":2,"translation":"তিনিই তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটা সময় নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত সময় আছে, যা শুধু তিনিই জানেন। এরপরও তোমরা সন্দেহ করো!"},{"id":3,"translation":"আর আসমানসমূহ ও জমিনে তিনিই আল্লাহ। তোমাদের গোপন ও প্রকাশ্য (কথা, কাজ ও নিয়ত) সবকিছুই তিনি জানেন এবং তোমরা (ভালো-মন্দ) যা উপার্জন করো, তাও তিনি উত্তমরূপে জানেন।"},{"id":4,"translation":"আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোন আয়াত আসলেই, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।"},{"id":5,"translation":"অতঃপর তারা সত্যকে(১) অস্বীকার করেছে, যখন তা তাদের কাছে এসেছে। সুতরাং অচিরেই তাদের কাছে সে বিষয়ের সংবাদ আসবে, যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত।","footnotes":"(১) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আনীত আলকুরআন।"},{"id":6,"translation":"তারা (এ কাফিররা) কি দেখে না যে, আমি তাদের আগে বহু (যালিম) জাতিকে ধ্বংস করেছি? তাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি এবং তাদের উপর অবিরাম বৃষ্টি বর্ষণ করেছিলাম। আর তাদের (ঘরগুলোর) পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। তারপর তাদের পাপের জন্য তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পর অন্য জাতিকে সৃষ্টি করেছি।"},{"id":7,"translation":"আর আমি যদি কাগজে লিখিত কিতাব তোমার ওপর নাযিল করতাম, অতঃপর তারা তা নিজেদের হাত দিয়ে স্পর্শ করত; তবুও যারা কুফরী করেছে তারা বলত: ‘এ তো প্রকাশ্য যাদু ছাড়া আর কিছুই না।’(১)","footnotes":"(১) অর্থাৎ তারপরও তারা অস্বীকার ও হঠকারিতা বশত যাদুর অভিযোগ এনে তার ওপর ঈমান আনতো না।"},{"id":8,"translation":"আর তারা বলে: ‘কেন তার সাথে কোন ফিরিশতা নাযিল করা হয়নি?’ যদি আমি ফিরিশতা নাযিল করতামই তাহলে বিষয়টি ফয়সালা হয়েই যেতো , তারপর তাদের সুযোগ দেওয়া হতো না।"},{"id":9,"translation":"তাছাড়া আমি যদি কোনো ফিরিশতাকেও রাসূল করে পাঠাতাম, তবে তাঁকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম।(২) আর তাদেরকে সেরকম বিভ্রান্তিতে ফেলতাম, যেরূপ বিভ্রান্তিতে তারা এখন রয়েছে।(৩)","footnotes":"(২) যাতে তারা তার থেকে শুনতে ও শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ, আল্লাহ ফিরিশতাকে যে অবয়বে সৃষ্টি করেছেন, সেভাবে তাকে পাঠালে তার থেকে এ জাতীয় উপকার গ্রহণ কখনোই সম্ভব ছিলো না।\n (৩) আমি তাকে কোন পুরুষের আকৃতিতে পাঠালে তার ব্যাপারটিও তাদের জন্য সন্দেহজনকই হয়ে থাকতো, যেমনটি তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে।"},{"id":10,"translation":"আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো।(৪) কিন্তু বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই (অস্বীকারকৃত শাস্তিই) তাদের ওপর চেপে বসেছিলো।","footnotes":"(৪) অর্থাৎ পূর্বের লোকেরাও ফিরিশতা প্রেরণের আবেদন করেছিল।"},{"id":11,"translation":"বল: ‘তোমরা জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো, অস্বীকারকারীদের পরিণাম কেমন হয়েছে?’"},{"id":12,"translation":"বল, ‘আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা কার?’ বল, ‘আল্লাহরই ।’ তিনি তাঁর নিজের ওপর দয়া করা লিখে নিয়েছেন । তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে অবশ্যই একত্র করবেন, এতে কোন সন্দেহ নেই। কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, তারা ঈমান আনবে না।"},{"id":13,"translation":"আর রাতের ও দিনের (আলোতে) যা কিছু স্থিতিশীল হয়, তা তাঁরই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":14,"translation":"বল: ‘আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করব, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা? তিনি আহার দেন, তাঁকে আহার দেওয়া হয় না।’ বল: ‘নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি যে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে যেন আমি প্রথম ব্যক্তি হই।’ আর ’তুমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’"},{"id":15,"translation":"বল: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে নিশ্চয় আমি মহা দিবসের শাস্তিকে ভয় করি।"},{"id":16,"translation":"সেদিন যার থেকে শাস্তি সরিয়ে নেওয়া হবে, তার প্রতি তো তিনি দয়া করলেন। আর এটাই স্পষ্ট সফলতা।"},{"id":17,"translation":"আর আল্লাহ তোমাকে যদি কোন দুঃখ- দুর্দশায় ফেলেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর তিনি যদি তোমাকে কোন কল্যাণ দান করেন, তবে তিনিই তো সব কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":18,"translation":"আর তিনিই নিজ বান্দাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণকারী। আর তিনি মহাপ্রজ্ঞাময়, সব কিছু জানেন।"},{"id":19,"translation":"বল: ‘কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী?’ বল: ’আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষ্যদাতা। আর এ কুরআন আমার নিকট অহী করা হয়েছে, যেন তোমাদেরকে এবং যার নিকট তা পৌঁছবে তাদের এ দ্বারা সতর্ক করতে পারি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারবে যে, আল্লাহর সাথে অন্য ইলাহও আছে? বলো: ‘ আমি সে সাক্ষ্য দেই না ।’ বলো: ’অবশ্যই তিনি একমাত্র ইলাহ এবং তোমরা যা শরীক করো, তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত।’"},{"id":20,"translation":"আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে চিনে, যেরূপ চিনে তাদের সন্তানদেরকে। যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে, তারা ঈমান আনবে না।"},{"id":21,"translation":"আর তার চেয়ে বড় যালিম আর কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে অথবা তাঁর আয়াতসমূহকে অস্বীকার করে? নিশ্চয় যালিমরা সফলকাম হয় না।"},{"id":22,"translation":"আর যেদিন আমি তাদের সকলকে সমবেত করবো, অতঃপর যারা শিরক করেছে তাদেরকে বলব: ‘তোমাদের শরীকরা কোথায়, যাদেরকে তোমরা মনে করতে?’"},{"id":23,"translation":"অতঃপর তাদের আর কোন কৈফিয়ত থাকবে না; বরং তারা বলবে: ‘আল্লাহর শপথ! হে আমাদের রব, আমরা তো মুশরিকই ছিলাম না।’"},{"id":24,"translation":"দেখো, তারা নিজেদের প্রতি কিরূপ মিথ্যাচার করছে। আর তারা মিথ্যা রটনা করতো , তারা কীভাবে তাদের থেকে উধাও হয়ে গেল?"},{"id":25,"translation":"আর তাদের কেউ কেউ তোমার প্রতি কান পেতে শোনে; কিন্তু আমি তাদের অন্তরের ওপর আবরণ করে দিয়েছি, যেন তারা তা উপলব্ধি করতে না পারে। তাছাড়া আমি তাদের কানে পর্দা লাগিয়ে দিয়েছি। আর তারা যদি প্রতিটি আয়াতও দেখে, তারা তার প্রতি ঈমান আনবে না। এমনকি যখন তারা তোমার কাছে উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয়, যারা কুফরী করেছে তারা বলে: ‘এটা পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়।’"},{"id":26,"translation":"আর তারা অন্যকে নিষেধ করে এবং নিজেরাও তা থেকে দুরে থাকে। আর তারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে; অথচ তারা উপলব্ধি করে না।"},{"id":27,"translation":"আর তুমি যদি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, তখন তারা বলবে: ‘হায় আফসোস! যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আমাদের রবের আয়াতসমূহকে অস্বীকার করতাম না এবং আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম!’"},{"id":28,"translation":"না; বরং তারা ইতঃপূর্বে যা গোপন করত, তা তাদের কাছে প্রকাশ হয়ে গেছে। আর যদি তাদেরকে ফেরত পাঠানো হয়, অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিলো, তারা তার দিকেই ফিরে যেতো। আর নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।"},{"id":29,"translation":"আর তারা বলেছিল: ‘আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নেই এবং আমাদেরকে পুনরুত্থিতও করা হবে না।"},{"id":30,"translation":"আর যদি তুমি তাদেরকে (পুনরুত্থান অস্বীকারকারীদেরকে) দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন: ‘এটা (পুনরুত্থান) কি সত্য নয়’? তারা বলবে, ‘হ্যাঁ, আমাদের রবের শপথ!’(এটা বাস্তব সত্য) । তিনি বলবেন: ‘সুতরাং তোমরা যে কুফরী করতে তার কারণে, আজ তোমরা (জাহান্নামের) শাস্তি আস্বাদন করো।’"},{"id":31,"translation":"যারা (কিয়ামতের দিন) আল্লাহর সাক্ষাতকে(৫)) অস্বীকার করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যখন হঠাৎ তাদের কাছে কিয়ামত উপস্থিত হবে, তখন তারা বলবে: ‘হায় আফসোস! দুনিয়াতে আমরা যে (আল্লাহকে অস্বীকার করে ও কিয়ামতের জন্যে প্রস্তুতি না নিয়ে) ত্রুটি করেছি তার জন্যে।’ তারা তাদের পাপসমূহ তাদের পিঠে বহন করবে। সাবধান! তারা যা বহন করবে, তা কতই না নিকৃষ্ট!","footnotes":"(৫) অর্থাৎ বিচারের জন্যে তাঁর সামনে দাঁড়ানোকে।"},{"id":32,"translation":"আর দুনিয়ার জীবন তো খেল–তামাশা ছাড়া আর কিছুই নয়। যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব, তোমরা কি তা বুঝবে না?"},{"id":33,"translation":"আমি অবশ্যই জানি যে, তারা যা বলে, তা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয়। আসলে তারা তো তোমার প্রতি মিথ্যারোপ করে না; বরং যালিমরা আল্লাহর আয়াতসমূহকেই অস্বীকার করে।"},{"id":34,"translation":"আর তোমার আগেও অনেক রাসূলের উপর মিথ্যারোপ করা হয়েছিল। কিন্তু তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা ও কষ্ট দেওয়ার পরও তারা ধৈর্যধারণ করেছিল। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছে। আর আল্লাহর বাণীসমূহের(৬) কোনো পরিবর্তনকারী নেই। আর অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে।(৭)","footnotes":"(৬) আল্লাহর নির্ধারিত সাহায্য ও রাসূলদের সাথে দেয়া ওয়াদা পরিবর্তন করার কেউ নেই।\n (৭) অর্থাৎ তারা স্বজাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছে এবং আল্লাহ শত্রুদেরকে ধ্বংস করে তাদেরকে যে সাহায্য করেছেন, সে সংবাদ তোমার নিকট এসে গেছে।"},{"id":35,"translation":"আর (হে রাসূল!) যদি তোমার কাছে তাদের (কাফিরদের মিথ্যারোপ ও) উপেক্ষা কষ্টকর হয়, তাহলে পারলে ভূগর্ভে সুড়ঙ্গ বা আকাশে সিঁড়ি খোঁজ করো এবং তাদের কাছে (আমার দেওয়া প্রমাণ ছাড়া অন্য) কোনো নিদর্শন নিয়ে আসো। আর আল্লাহ ইচ্ছে করলে, তাদের সবাইকে অবশ্যই হিদায়েতের পথে একত্র করতেন(৮)। কাজেই তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না।","footnotes":"(৮) কিন্তু তিনি বিশেষ হিকমতের কারণে তা চান নি।"},{"id":36,"translation":"যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে শুধু তারাই তোমার ডাকে সাড়া দেয়। আর মৃতদেরকে আল্লাহ আবার জীবিত করবেন(৯)। তারপর তাঁর দিকেই তাদেরকে প্রত্যাবর্তন করানো হবে।","footnotes":"(৯) বস্তুত কাফিররাও মৃত সদৃশ। তাদের অন্তর একেবারে মরে গেছে। আর আল্লাহ কিয়ামতের দিন সকল মৃতকেপুনরুত্থিত করবেন।"},{"id":37,"translation":"আর তারা বলে: বল: ‘নিশ্চয় আল্লাহ যে কোন নিদর্শন নাযিল করতে সক্ষম। কিন্তু তাদের অধিকাংশ জানে না’ ।"},{"id":38,"translation":"আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং ডানার সাহায্যে উড়ে এমন প্রতিটি পাখি, (সৃষ্টি ও রিযকের ক্ষেত্রে) তোমাদের মত এক একটি জাতি। আমি কিতাবে (লাওহে মাহফূযে) কোনো কিছু বাদ দেইনি। অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে।"},{"id":39,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা বধির, বোবা এবং অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান, তাকে সরল-সঠিক পথে পরিচালিত করেন।"},{"id":40,"translation":"বলো: ‘তোমরা চিন্তা করে দেখো, তোমাদের ওপর যদি আল্লাহর শাস্তি এসে যায় অথবা কিয়ামত এসে পড়ে, তবে কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকেডাকবে, যদি তোমরা সত্যবাদী হও?"},{"id":41,"translation":"বরং তোমরা তাঁকেই ডাকবে। অতঃপর তোমরা যে দুঃখ দূর করতে তাঁকে ডাকছ, তিনি ইচ্ছে করলে, তোমাদের সে দুঃখ দূর করবেন। আর তোমরা যাকে শরীক করো, তা তোমরা ভুলে যাবে (১০)।","footnotes":"(১০) কারণ, এসব উপাস্যরা তোমাদের কোন উপকার বা ক্ষতি করতেই পারে না।"},{"id":42,"translation":"আর অবশ্যই আমি তোমার পূর্বে বিভিন্ন জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। অতঃপর আমি তাদেরকে দুর্ভিক্ষ ও দুঃখ-কষ্ট দিয়ে পাকড়াও করেছি, যাতে তারা বিনয়ী ও অনুগত হয়।"},{"id":43,"translation":"সুতরাং যখন আমার শাস্তি তাদের ওপর আপতিত হল, তখন তারা কেন বিনীত হলো না? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়েছিল। আর তারা যা করছিল, শয়তান তাদের জন্য তা শোভিত করেছে ।"},{"id":44,"translation":"অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা যখন তা ভুলে গেল, আমি তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম।(১১) অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল হলো, তখন আমি আকস্মিকভাবে তাদেরকে পাকড়াও করলাম। ফলে তখন তারা হতাশ হয়ে গেল।","footnotes":"(১১) রিযকের দরজা খুলে দিয়েছি, দরিদ্রতা থেকে স্বচ্ছলতা দিয়ে তাদেরকে অবকাশ দিয়েছি। উপরন্তু রোগের পর তাদের শরীরগুলোকে সুস্থ করে দিয়েছি।"},{"id":45,"translation":"অতএব যারা যালিম সেই সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো। আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।"},{"id":46,"translation":"বল: ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর মেরে দেন, তবে আল্লাহ ছাড়া কি কোন ইলাহ আছেন, যে তোমাদেরকে এগুলো ফিরিয়ে দিবেন?‘ দেখো, কেমন করে আমি বিভিন্নভাবে আয়াতসমূহ বর্ণনা করি; এরপরও তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।"},{"id":47,"translation":"বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহর শাস্তি হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে পড়ে, তবে যালিম সম্প্রদায় ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি?’"},{"id":48,"translation":"আর আমি রাসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি। অতএব যারা ঈমান এনেছে ও নিজেকে সংশোধন করে নিয়েছে, তাদের ওপর কোনো ভয় নেই এবং তারা (দুনিয়ার কোন সুবিধা হারানোর জন্য) চিন্তিতও হবে না।"},{"id":49,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তাদের পাপাচারের কারণে তাদেরকে স্পর্শ করবে শাস্তি।"},{"id":50,"translation":"বল: ‘আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে, আর আমি গায়িবও জানি না এবং আমি একথাও বলি না যে, নিশ্চয় আমি ফিরিশতা। আমি শুধু তাই অনুসরণ করি, যা আমার কাছে অহী রূপে প্রেরণ করা হয়।’বলো: ‘অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হতে পারে? অতএব তোমরা কি চিন্তা করবে না?"},{"id":51,"translation":"আর এর দ্বারা তাদেরকে সতর্ক করো, যারা ভয় করে যে, তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক কিংবা সুপারিশকারী থাকবে না। হয়ত তারা তাঁকেই ভয় করবে।"},{"id":52,"translation":"আর তুমি তাদেরকে তাড়িয়ে দিয়ো না, যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে, তারা তাঁর চেহারা দেখতে চায়। তাদের কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তোমার ওপর নেই এবং তোমারও কোনো জবাবদিহিতার দায়িত্ব তাদের ওপর নেই যে, তুমি তাদেরকে তাড়িয়ে দিবে, ফলে তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।"},{"id":53,"translation":"আর এভাবেই আমি তাদের একদল লোককে দিয়ে আরেক দলকে পরীক্ষা করেছি, যাতে তারা বলে: ‘আমাদের মধ্যে কি এদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করলেন?’ আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বদ্ধে সবিশেষ অবগত নন?"},{"id":54,"translation":"আর যারা আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তাদেরকে বলো: ‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।’ তোমাদের রব দয়া করাকে নিজের ওপর কর্তব্য বলে তিনি লিখে নিয়েছেন। নিশ্চয় তোমাদের মধ্যে কেউ না জেনে যদি খারাপ কাজ করে, তারপর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":55,"translation":"আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়।"},{"id":56,"translation":"বলো: ‘নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে।’ বলো: ‘ আমি তোমাদের প্রবৃত্তির অনুসরণ করি না, করলে নিশ্চয় আমি পথভ্রষ্ট হবো এবং আমি হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবো না।"},{"id":57,"translation":"বলো: ‘নিশ্চয় আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর আছি ; অথচ তোমরা তা অস্বীকার করছো। তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো, তা আমার কাছে নেই। হুকম কেবল আল্লাহরই । তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী।’"},{"id":58,"translation":"বলো: ‘তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছো, তা যদি আমার কাছে থাকত, অবশ্যই আমার ও তোমাদের মাঝে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ যালিমদের ব্যাপারে অধিক জ্ঞাত।’(১২)","footnotes":"(১২) অর্থাৎ তিনি যালিমদেরকে কতটুকু ছাড় দিবেন ও কখন শাস্তি দিবেন, তা তিনিই ভালো জানেন, এটি তারই ইখতিয়ারভুক্ত।"},{"id":59,"translation":"আর গায়িবের চাবিসমূহ তাঁরই কাছে। তিনি ছাড়া তা কেউ জানে না। আর স্থলে ও সমুদ্রের অন্ধকারসমূহে যা কিছু আছে, তা তিনিই অবগত আছেন। গাছের একটি পাতাও পড়ে না, তাঁর অবগতি ছাড়া। মাটির অন্ধকারে এমন কোন শস্যকণাও অঙ্কুরিত হয় না বা আদ্র কিংবা শুষ্ক এমন কোন বস্তু নেই, যা সুস্পষ্ট কিতাবে নেই।"},{"id":60,"translation":"আর তিনিই রাতে তোমাদেরকে মৃত্যু দেন এবং দিনে তোমরা যা উপার্জ ন করো তিনি তা জানেন। তারপর তিনি তোমাদেরকে দিনে পুনরায় জাগিয়ে তুলেন, যাতে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করা হয়। তারপর তাঁর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা যা করতে, তিনি তোমাদেরকে সে বিষয়ে অবহিত করবেন।"},{"id":61,"translation":"আর তিনিই নিজ বান্দাদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণকারী এবং তোমাদের ওপর প্রেরণ করেন হিফাযতকারীদেরকে।(১৩) অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়। আর তারা কোন ত্রুটি করে না।","footnotes":"(১৩) অর্থাৎ আমলসমূহ সংরক্ষণকারী সম্মানিত ফিরিশতাদেরকে।"},{"id":62,"translation":"তারপর তাদেরকে তাদের সত্যিকার মালিক আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। জেনে রেখো, সমস্ত হুকম তো তাঁরই এবং তিনি সবচেয়ে দ্রুত হিসেব গ্রহণকারী।"},{"id":63,"translation":"বল: ‘কে তোমাদেরকে উদ্ধার করেন স্থল ও সমুদ্রের যাবতীয় অন্ধকার থেকে? তোমরা তখন তাকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপিসারে, ‘যদি তিনি আমাদেরকে এ থেকে উদ্ধার করেন, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।’"},{"id":64,"translation":"(হে নবী! তুমি তাদেরকে) বলে দাও: ‘আল্লাহ নিজেই (যাবতীয় ভয়ভীতি থেকে) তোমাদেরকে উদ্ধার করেন এবং প্রত্যেক বিপদ থেকে। তারপরও তোমরা তার সাথে শিরক করো!’"},{"id":65,"translation":"(হে নবী! তুমি) বলো: ‘তিনি তো তোমাদের ওপর থেকে (পাথর, বজ্র ও তুফানের শাস্তি) অথবা তোমাদের পায়ের নীচ থেকে (ভূমি ধস ও ভূমিকম্পন দিয়ে) তোমাদের ওপর শাস্তি প্রেরণ করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিতে এবং তোমাদের একদলকে অন্য দলের শাস্তির আস্বাদন করাতে সক্ষম।‘ দেখ, কীভাবে আমি আয়াতসমূহ (বিভিন্ন দলিল ও অকাট্য প্রমাণসহ) নানাভাবে বর্ণনা করি, যাতে তারা ভালোভাবে বুঝতে পারে।"},{"id":66,"translation":"আর তোমার সম্প্রদায় তা অস্বীকার করেছে; অথচ তা সত্য। বল: ‘আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই।’"},{"id":67,"translation":"প্রত্যেক সংবাদের জন্য নির্ধারিত সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে।"},{"id":68,"translation":"আর যখন তুমি তাদেরকে দেখো, তারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তবে স্মরণের পর যালিম সম্প্রদায়ের সাথে বসো না।"},{"id":69,"translation":"আর তাদের কোনো কাজের জবাবদিহির দায়িত্ব যারা তাকওয়া অবলম্বন করে, তাদের নয়। তবে উপদেশ দেওয়া, যাতে তারা আল্লাহকে ভয় করতে শিখে।"},{"id":70,"translation":"আর যারা তাদের দীনকে খেল-তামাশারূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ পরিত্যাগ করো। আর তুমি আলকুরআন দ্বারা তাদেরকে উপদেশ দিতে থাকো, যাতে কেউ নিজ কৃতকর্মের কারণে ধ্বংসের শিকার না হয়। তার জন্য তো আল্লাহ ছাড়া নেই কোন অভিভাবক এবং নেই কোন সুপারিশকারী। আর যদি সে মুক্তিপণ হিসেবে সব কিছু দেয়, তবুও তার থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা, যারা নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংসের শিকার হয়েছে। তাদের কুফরীর কারণে তাদের জন্যে রয়েছে ফুটন্ত পানীয় এবং বেদনাদায়ক শাস্তি।"},{"id":71,"translation":"বল: ‘আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকব, যা আমাদেরকে কোন উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? আর আল্লাহ আমাদেরকে পথ দেখানোর পর আমাদেরকে কি ফিরানো হবে আমাদের পশ্চাতে সেই ব্যক্তির ন্যায়, যাকে শয়তান জমিনে এমন শক্তভাবে পেয়ে বসেছে যে, সে দিশেহারা? অথচ তার রয়েছে কিছু সহচর, যারা তাকে সত্য-সঠিক পথের দিকে আহ্বান করে বলে: ‘আমাদের কাছে আসো ।’ বলো: ‘আল্লাহর পথই সঠিক পথ। আর আমরা রাব্বুল আলামীনের আনুগত্য করতে আদিষ্ট হয়েছি।’"},{"id":72,"translation":"আর তোমরা সালাত কায়িম করো এবং তাঁকে ভয় করো। আর তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।"},{"id":73,"translation":"আর তিনিই, আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর যেদিন তিনি বলবেন: ‘হও’ তখন হয়ে যাবে।(১৪) তাঁর কথাই সত্য। আর যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তাঁর জন্যই রয়েছে সেদিনের রাজত্ব। তিনি গায়িব ও উপস্থিত বিষয়ে পরিজ্ঞাত এবং তিনি প্রজ্ঞাময়, অধিক অবহিত।","footnotes":"(১৪) কিয়ামতের দিন তিনি বলবেন: তোমরা দাঁড়িয়ে যাও, তখন তারা সকলেই দাঁড়িয়ে যাবে।"},{"id":74,"translation":"আর যখন ইবরাহীম তার পিতা আযরকে বলেছিল: ‘তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহীতে দেখছি।’"},{"id":75,"translation":"এভাবে আমি ইবরাহীমকে আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখিয়েছি, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।"},{"id":76,"translation":"অতঃপর যখন রাতের অন্ধকার তার ওপর আচ্ছন্ন হলো, সে একটি তারকা দেখে, বলল: ‘এ আমার রব।’ অতঃপর যখন সেটা অস্তমিত হলো, তখন সে বললো: ‘যা অস্তমিত হয় আমি তা ভালোবাসি না।’"},{"id":77,"translation":"অতঃপর যখন সে চাঁদকে উজ্জ্বলরূপে উদীয়মান দেখল, বললো: ‘এই আমার রব।’ পরে যখন সেটাও অস্তমিত হলো, সে বললো: ‘যদি আমার রব আমাকে হিদায়াত না করেন, নিশ্চয় আমি পথহারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’"},{"id":78,"translation":"অতঃপর যখন সে সূর্যকে উজ্জ্বলরূপে উদীয়মান দেখলো, বললো: ‘এই আমার রব, এটি সবচেয়ে বড়।’ পরে যখন তা অস্তমিত হয়ে গেলো, তখন সে বললো: ‘হে আমার জাতি, তোমরা যা শরীক করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত।’"},{"id":79,"translation":"‘নিশ্চয় আমি একনিষ্ঠভাবে তাঁর দিকে মুখ ফিরাচ্ছি, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’"},{"id":80,"translation":"আর তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো। সে বললো: ‘তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো? অথচ তিনি আমাকে হিদায়াত দান করেছেন? তোমরা তাঁর সাথে যাদের শরীক করছো, আমি তাদেরকে ভয় করি না, তবে আমার রব যদি কিছু করতে চান, সেটা ভিন্ন কথা। আমার রব ইলম দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে আছেন। অতঃপর তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?’"},{"id":81,"translation":"‘তোমরা যাদেরকে শরীক করছো, তাদেরকে আমি কীভাবে ভয় করবো? তোমরা তো মহান আল্লাহর সাথে শরীক করতে আল্লাহকে ভয় করছো না; অথচ তাদেরকে আল্লাহর সাথে শরীক বানানোর প্রসঙ্গে তিনি তোমাদের নিকট কোন দলিল- প্রমাণ নাযিল করেননি। অতএব কোন দলটি নিরাপত্তার বেশি হকদার? যদি তোমাদের জানা থাকে?"},{"id":82,"translation":"যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলম দ্বারা কলুষিত করেনি, প্রকৃতপক্ষে নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।"},{"id":83,"translation":"আর ওটাই আমার দলিল–প্রমাণ, যা আমি ইবরাহীমকে তার জাতির মোকাবেলার জন্যে দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা অনেক উঁচু মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাবান, সর্বজ্ঞানী।"},{"id":84,"translation":"আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকূবকে। প্রত্যেককে আমি হিদায়াত দিয়েছি এবং নূহকে পূর্বে হিদায়াত দিয়েছি। আর তার সন্তানদের মধ্য থেকে দাঊদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, মূসা ও হারূনকে । আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকেও প্রতিদান দেই।"},{"id":85,"translation":"আর যাকারিয়্যা, ইয়াহইয়া, ‘ঈসা ও ইলয়াসকে। এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন।"},{"id":86,"translation":"আর ইসমা‘ঈল, আল ইয়াসা‘, ইউনুস ও লূতকে। প্রত্যেককে আমি সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি।"},{"id":87,"translation":"এছাড়াও তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কিছুসংখ্যককে। আর আমি তাদেরকে মনোনীত করেছি এবং সরল পথে পরিচালিত করেছি।"},{"id":88,"translation":"এ হচ্ছে আল্লাহর হিদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন। আর যদি তারা শিরক করতো, তবে তাঁদের কৃতকর্ম নিষ্ফল হয়ে যেতো।"},{"id":89,"translation":"এরাই তারা (সেসব নবীগণ), যাদেরকে আমি কিতাব, হিকমাত ও নবুওয়্যাত দান করেছি। অতএব তারা (তোমার সম্প্রদায়) যদি (উপরিউক্ত তিনটি বিষয়) এর সাথে কুফরী করে, তবে (কোনো পরওয়া নেই, কারণ) আমি এগুলোর তত্ত্বাবধায়ক এমন সম্প্রদায়কে করেছি, যারা এগুলোর অস্বীকারকারী (কাফির) নয়।(১৫)","footnotes":"(১৫) তারা হলো: মুহাজির, আনসার এবং কিয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত নিষ্ঠাবান মুসলিমগণ।"},{"id":90,"translation":"এরাই তারা, যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন। অতএব তুমি তাদের হিদায়াত অনুসরণ করো।বলো: ‘আমি তোমাদের কাছে এর জন্যে কোনো বিনিময় চাই না। এটা তো সৃষ্টিকুলের জন্য উপদেশ ছাড়া আর কিছুই না।"},{"id":91,"translation":"আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি, যখন তারা বলছে: আল্লাহ কোন মানুষের ওপর কিছুই নাযিল করেননি। বল: ‘কে নাযিল করেছে মূসার আনীত কিতাব ? যা মানুষের জন্য আলো ও হিদায়াতস্বরূপ, যা তোমরা বিভিন্ন কাগজে লিখে রাখতে, তোমরা তার কিছু প্রকাশ করতে, আর অনেকাংশ গোপন রাখতে। আর তোমাদেরকে শিক্ষা দেয়া হয়েছিল, যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা জানতে না? বলো: ‘আল্লাহই’। অতঃপর তাদেরকে তাদের অযাচিত সমালোচনার ওপর ছেড়ে দাও, তারা খেলতে থাকুক।"},{"id":92,"translation":"আর এটি বরকতময় কিতাব, যা আমি নাযিল করেছি। এটি তার পূর্বের সব কিতাবের সত্যায়নকারী এবং এর দ্বারা যেন তুমি মক্কা ও তার চারপাশের মানুষদেরকে সতর্ক করতে পারো। আর যারা আখিরাতের ওপর ঈমান রাখে, তারা এ কিতাবের প্রতিও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হিফাযত করে।"},{"id":93,"translation":"আর তার চেয়ে বড় যালিম কে, যে আল্লাহর ওপর মিথ্যা রটনা করে অথবা বলে: ‘আমার ওপর অহী প্রেরণ করা হয়েছে; অথচ তার প্রতি কোনো অহীই প্রেরণ করা হয়নি? আর বলে: ‘আমি অচিরেই এমন কিছু নাযিল করব, যেরূপ আল্লাহ নাযিল করেছেন?’ আর (হে নবী) তুমি যদি ঐ সময়ের অবস্থা দেখতে, যালিমরা যখন মৃত্যু যন্ত্রণায় থাকবে, এমতাবস্থায় ফিরিশতাগণ হাত বাড়িয়ে (তাদেরকে শাস্তি দিবে এবং ধমক দিয়ে) বলবে: ‘তোমাদের প্রাণগুলো বের করো। আজ তোমাদেরকে শাস্তি দেয়া হবে অবমাননাকর শাস্তি; কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তোমরা তাঁর আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে।’"},{"id":94,"translation":"আর অবশ্যই তোমরা আমার কাছে একা একা এসেছ, যেমন আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম। আর আমি তোমাদেরকে যা দিয়েছিলাম, তা তোমরা তোমাদের পিছনে ফেলে এসেছ। আর তোমরা যাদেরকে তোমাদের ব্যাপারে শরীক মনে করতে, তোমাদের সে সুপারিশকারীদেরকেও আমি তোমাদের সাথে দেখছি না। তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্যই ছিন্ন হয়েছে এবং যা ধারণা করেছিলে, তাও তোমাদের থেকে হারিয়ে গেছে।"},{"id":95,"translation":"নিশ্চয়ই আল্লাহ শস্য-বীজ ও আঁটি অংকুরিত করেন। তিনিই মৃত (বীর্য) থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন।(১৬) তিনিই তো তোমাদের আল্লাহ। কাজেই তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?","footnotes":"(১৬) উদাহরণস্বরূপ তিনি মানুষ থেকে বীর্য এবং মুরগী থেকে ডিম বের করেন।"},{"id":96,"translation":"তিনিই প্রভাতের উন্মেষকারী। আর তিনি রাতকে বিশ্রামের জন্যে এবং সূর্য ও চাঁদকে হিসাবের জন্যে বানিয়েছেন। এসবই পরাক্রমশালী, মহাজ্ঞানীর নির্ধারিত।"},{"id":97,"translation":"আর তিনিই তোমাদের জন্যে নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, যাতে তোমরা এ দ্বারা স্থল ও সমুদ্রের অন্ধকারে পথপ্রাপ্ত হও। অবশ্যই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্যে আমার আয়াতসমূহকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি।"},{"id":98,"translation":"আর তিনিই তোমাদেরকে একই ব্যক্তি (আদম) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের জন্যে রয়েছে একটি অবস্থানস্থল (নারীদের গর্ভাশয়) ও আরেকটি অবস্থানস্থল (পুরুষদের ঔরষ)।(১৭) অবশ্যই আমি (আল্লাহর বাণী বুঝে এমন) বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ এভাবেই বিশদভাবে বর্ণনা করেছি।","footnotes":"(১৭) স্থায়ী বা দীর্ঘকালীন এবং স্বল্পকালীন বাসস্থান বলতে কেউ কেউ মাতৃগর্ভ ও দুনিয়াকে বুঝিয়েছেন। আবার কেউ মায়ের পেট ও পিতার শিরদাঁড়া; আবার কেউ জান্নাত ও জাহান্নামকে বুঝিয়েছেন।"},{"id":99,"translation":"আর তিনিই আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করেন, তারপর তা দ্বারা আমি সকল প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। অতঃপর সে উদ্ভিদ থেকে সবুজ গাছপালা উদ্‌গত করি। তা থেকে আমি ঘন ঘন নিবিড় শস্য-দানা উৎপন্ন করি। অনুরূপভাবে খেজুর গাছের মাথা থেকে ঝুলন্ত কাঁদি, আঙ্গুরের বাগান, যায়তুন ও আনার উৎপন্ন করি, যার ফলসমূহ পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার প্রতিটি পৃথক পৃথক বৈশিষ্ট্যেরও অধিকারী। লক্ষ্য করো এ ফলগুলোর দিকে, যখন সেগুলো ফলবান হয় এবং যখন তা পাকে। নিশ্চয় মু’মিন সম্প্রদায়ের জন্যে এগুলোর মধ্যে রয়েছে নিদর্শনাবলি।"},{"id":100,"translation":"আর তারা (মুশরিকরা) জিনকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে; অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন।(১৮) আর তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্যে পুত্র ও কন্যা সন্তান নির্ধারণ করেছে। অথচ তারা তাকে যে গুণে গুণান্বিত করে, তিনি তার থেকে পবিত্র, মহিমান্বিত এবং অনেক ঊর্ধ্বে।","footnotes":"(১৮) জিনজাতি তাদের উপকার ও ক্ষতি করতে পারে এ বিশ্বাসের মাধ্যমে তাদেরকে মুশরিকরা আল্লাহর ইবাদাতে শরীক বানিয়েছে।"},{"id":101,"translation":"তিনিই আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। কীভাবে তাঁর সন্তান হবে; অথচ তাঁর কোন স্ত্রী নেই! আর তিনিই সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনি সবিশেষ অবগত।"},{"id":102,"translation":"তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনিই সবকিছুর স্রষ্টা। সুতরাং তোমরা তাঁরই ইবাদাত করো। আর তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক।"},{"id":103,"translation":"দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ত করতে পারে না; অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্তে রাখেন। আর তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত।"},{"id":104,"translation":"নিশ্চয় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে চাক্ষুষ প্রমাণাদি এসেছে। অতএব যে চক্ষুষ্মান , সে নিজের জন্যেই কল্যাণ সাধন করবে। আর যে অন্ধ সাজবে , সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করবে। আর আমি তোমাদের ওপর সংরক্ষক নই।"},{"id":105,"translation":"আর এভাবেই আমি (আল্লাহ আমার কুদরত বিষয়ক) নিদর্শনসমূহ নানাভাবে বিস্তারিত বর্ণনা করি, যাতে তারা (মুশরিকরা) বলে: তুমি পাঠ করেছ(১৯)। আর আমি যাতে এটাকে (কুরআনকে) সুস্পষ্টভাবে জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করি।","footnotes":"(১৯) মুশরিকরা বলবে: এটি মূলত অহী নয়, মুহাম্মাদ এগুলো পূর্বের আহলে কিতাব থেকে পড়ার মাধ্যমে শিখে নিয়েছে।"},{"id":106,"translation":"তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা অহী প্রেরণ করা হয়েছে, তুমি তার অনুসরণ করো। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। আর মুশরিকদের উপেক্ষা করে চলো।"},{"id":107,"translation":"আর যদি আল্লাহ চাইতেন, তারা শিরক করতো না। আমি তোমাকে তাদের ওপর রক্ষক নিযুক্ত করিনি এবং তুমি তাদের ওপর তত্ত্বাবধায়ক নও।(২০)","footnotes":"(২০) বরং তুমি একজন রাসূল মাত্র, তোমার দায়িত্ব শুধু আল্লাহর বাণী পৌঁছে দেয়া।"},{"id":108,"translation":"আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না। ফলে তারাও অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে, আল্লাহকে গালমন্দ করবে। এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি। তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জানিয়ে দিবেন।"},{"id":109,"translation":"আর তারা আল্লাহর নামে কঠোর শপথ করে বলে: তাদের কাছে যদি কোন নিদর্শন আসত, তবে তারা অবশ্যই তার ওপর ঈমান আনত। বলো: ‘নিদর্শন তো আল্লাহর কাছেই।’ আর তোমাদের কীভাবে বুঝানো যাবে যে, তাএলেও তারা ঈমান আনবে না!"},{"id":110,"translation":"আর আমি তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ উল্টিয়ে দিবো, যেমন তারা আলকুরআনের প্রতি প্রথমবারে ঈমান আনেনি। আর আমি তাদেরকে তাদের বাড়াবাড়ি করার মধ্যে বিভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দিবো।"},{"id":111,"translation":"আর যদি আমি তাদের নিকট ফিরিশতা নাযিল করতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলত আর তাদের সামনে সবকিছু এনেও যদি হাজির করতাম, তবুও তারা ঈমান আনতো না, তবে আল্লাহ চাইলে ভিন্ন কথা। কিন্তু তাদের অধিকাংশই মূর্খ।"},{"id":112,"translation":"আর এভাবেই আমি মানবজাতি ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে মুখরোচক কথা বলে। যদি তোমার রব ইচ্ছে করতেন তবে তারা এসব করত না(২১)। কাজেই তুমি তাদেরকে ও তাদের মিথ্যা রটনাকে পরিহার করো।","footnotes":"(২১) কিন্তু তিনি তা তাদের জন্য পরীক্ষা স্বরূপ করেছেন।"},{"id":113,"translation":"আর তারা এ উদ্দেশ্যে পরস্পরকে কুমন্ত্রণা দেয় যে, পরকালে অবিশ্বাসীদের অন্তরগুলো যেন সে চমকপ্রদ কথার প্রতি অনুরাগী হয় এবং তাতে যেন তারা সন্তুষ্ট হয়। আর তারা যে অপকর্ম করে, তাতে যেন তারা নিমজ্জিত থাকে।"},{"id":114,"translation":"আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে মেনে নিবো? অথচ তিনিই তোমাদের প্রতি প্রত্যেক জিনিসের পরিপূর্ণ বর্ণনাকারী হিসেবে কিতাব নাযিল করেছেন। আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা (আল-কুরআন) তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাযিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।"},{"id":115,"translation":"আর সত্য ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের বাণী পরিপূর্ণ। তাঁর বাণীসমূহের পরিবর্তনকারী কেউ নেই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":116,"translation":"আর তুমি যদি বিশ্বের অধিকাংশ লোকের কথামতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা নিছক আন্দাজ-অনুমান করে ।"},{"id":117,"translation":"নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন কারা তাঁর পথ থেকে বিচ্যুত হয় এবং তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে অধিক জ্ঞাত ।"},{"id":118,"translation":"সুতরাং তোমরা আহার করো তা থেকে, যা আল্লাহর নামে যবহ করা হয়েছে; যদি তোমরা তাঁর আয়াতসমূহের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।"},{"id":119,"translation":"আর তোমাদের কী হয়েছে, (যবহকালে ) যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমরা তা থেকে খাবে না?অথচ তিনি তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছেন, যা তোমাদের ওপর হারাম করেছেন। তবে তোমরা নিরুপায় হলে তা ভিন্ন কথা।(২২) নিশ্চয় অনেকে অজ্ঞতাবশত তাদের খেয়াল-খুশি দ্বারা অন্যকে পথভ্রষ্ট করে। নিশ্চয় তোমার রব সীমালঙ্ঘনকারীদের সম্পর্কে অধিক জ্ঞাত।","footnotes":"(২২) কারণ, নিতান্ত প্রয়োজন নিষিদ্ধ বস্তুকেও বৈধ করে দেয়।"},{"id":120,"translation":"আর তোমরা প্রকাশ্য ও গোপন পাপ পরিত্যাগ করো। নিশ্চয় যারা পাপ কামাই করে, অচিরেই তাদেরকে তাদের পাপের শাস্তি দেওয়া হবে।"},{"id":121,"translation":"আর যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয়নি তার কিছুই তোমারা খেও না। কারণ তা গর্হিত কাজ । নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। আর যদি তোমারা তাদের অনুগত্য করো, তবে তোমারা অবশ্যই মুশরিক।"},{"id":122,"translation":"যে ব্যক্তি মৃত ছিল, অতঃপর আমি (আল্লাহ) তাকে জীবিত করেছি এবং তাকে মানুষের মধ্যে চলার জন্য আলো দিয়েছি, সে কি তার মত, যে ব্যক্তি (ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না?(২৩) এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা হয়েছে ।","footnotes":"(২৩) অর্থাৎ ঈমানদার ও কাফির কখনোই সমান হতে পারে না।"},{"id":123,"translation":"আর (২৪) এভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করতে দিয়েছি। কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে; অথচ তারা তা বুঝতে পারে না।","footnotes":"(২৪) অর্থাৎ যেমনিভাবে মক্কার বড় বড় কাফির ও মুশরিক নেতারা আল্লাহর পথে বাধা দেয়ার মতো জঘন্য অপরাধ করে।"},{"id":124,"translation":"আর যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে: ‘আল্লাহর রাসূলগণকে যা দেয়া হয়েছিল আমাদেরকেও তা দেওয়া না হলে, আমরা কখনোই ঈমান আনবো না।’ আল্লাহই ভালো জানেন, তিনি তাঁর রিসালাতের দায়িত্ব কার ওপর অর্পণ করবেন। যারা অপরাধ করেছে, তাদের চক্রান্তের কারণে অচিরেই তারা আল্লাহর কাছে লাঞ্ছনা ও কঠোর শাস্তিতে নিপতিত হবে।"},{"id":125,"translation":"সুতরাং আল্লাহ কাউকে হিদায়াত দান করতে চাইলে, তিনি তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। অন্যদিকে কাউকে বিপথগামী করতে চাইলে, তিনি তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন। তখন (তার কাছে ইসলামে প্রবেশ করাটা) মনে হয়, সে কষ্ট করে আকাশে সিঁড়ি বেয়ে উঠছে(২৫)। যারা ঈমান আনে না, আল্লাহ এভাবেই তাদের ওপর অপবিত্রতা আরোপ করেন।","footnotes":"(২৫) অর্থাৎ আকাশে সিঁড়ি বেয়ে উঠার মতো পরিশ্রমের কাজটি করছে।"},{"id":126,"translation":"আর এটাই তোমার রবের নির্দেশিত সরল পথ। যারা উপদেশ গ্রহণ করে, আমি তাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেছি।"},{"id":127,"translation":"তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট শান্তির আবাস। আর তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ তিনিই হবেন, তাদের অভিভাবক।"},{"id":128,"translation":"আর যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন: ‘হে জিন সম্প্রদায়! তোমরা তো অনেক লোককে পথভ্রষ্ট করেছিলে।’ তখন তাদের অনুসারী মানুষরা বলবে: ’হে আমাদের রব! আমরা একে অপরের দ্বারা লাভবান হয়েছি(২৬) এবং আমরা সে সময়ে উপনীত হয়েছি, যা আপনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ আল্লাহ বলবেন: ‘আগুনই তোমাদের বাসস্থান, তোমরা সেখানে স্থায়ী হবে, তবে আল্লাহ অন্য কিছু চাইলে সেটা ভিন্ন কথা।(২৭) নিশ্চয় তোমার রব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’","footnotes":"(২৬) অর্থাৎ জিন শয়তানদের কথা মানুষ অনুসরণ করেছে ও তারা মানুষকে অনুগামী করতে সক্ষম হয়েছে। আর মানুষ জিনের দ্বারা তার কুপ্রবৃত্তির চাহিদা মিটানোর সুযোগ পেয়ে উপকৃত হয়েছে।\n (২৭) অর্থাৎ তাদের কবর থেকে উঠা ও জাহান্নামে যাওয়ার মধ্যবর্তী সময়টুকু, যা আল্লাহ তা‘আলা জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে বাইরে রেখেছেন।"},{"id":129,"translation":"আর এভাবেই আমি যালিমদের একদলকে তাদের কৃতকর্মের কারণে আরেক দলের বন্ধু বানিয়ে দেই।"},{"id":130,"translation":"হে জিন ও মানবজাতি, তোমাদের মধ্য থেকে কি তোমাদের নিকট রাসূলগণ আসেনি, যারা তোমাদের নিকট আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদের এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করত?’ তারা বলবে: ‘আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি।’ আর দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, তারা ছিল কাফির।"},{"id":131,"translation":"এটা এ জন্যে যে, কোনো জনপদের অধিবাসীরা গাফিল থাকা অবস্থায় তাদের যুলমের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া তোমার রবের কাজ নয়।"},{"id":132,"translation":"আর প্রত্যেকের আমল অনুযায়ী তার মর্যাদা নির্ধারিত হবে(২৮) এবং তারা যে আমল করে, সে সম্বন্ধে তোমার রব গাফিল নন।","footnotes":"(২৮) তাই বেশি অনিষ্টকারী ও কম অনিষ্টকারী এক হতে পারে না। অনুরূপ নেককারদের সাওয়াবও এক পর্যায়ের নয়।"},{"id":133,"translation":"আর তোমার রব অমুখাপেক্ষী, দয়ালু। তিনি ইচ্ছে করলে, তোমাদেরকে সরিয়ে নিবেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তিনি তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধারা থেকে সৃষ্টি করেছেন।"},{"id":134,"translation":"নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা অবশ্যই আসবে এবং তোমরা অক্ষম করতে পারবে না।"},{"id":135,"translation":"(হে রাসূল!) বলো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে (কুফরি ও ভ্রষ্টতার উপর অবিচল) থেকে কাজ করো, নিশ্চয় আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে, কার পরিণাম হবে কল্যাণময়।(১) নিশ্চয়ই যালিমরা কিছুতেই সফল হবে না।’","footnotes":"(১) অর্থাৎ দুনিয়ার বিজয় ও আখিরাতে চিরস্থায়ী আবাসস্থল জান্নাত কার হবে, শীঘ্রই তা তোমরা জানতে পারবে।"},{"id":136,"translation":"আর আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন, তা থেকে তারা \n আল্লাহর জন্য একটি অংশ নির্দিষ্ট করে এবং তাদের ধারণা অনুযায়ী বলে: ‘এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের শরিকদের জন্য।’ অতঃপর যা তাদের শরিকদের অংশ, তা আল্লাহর কাছে পৌঁছায় না; অথচ আল্লাহর অংশ তাদের শরিকদের কাছে পৌঁছায়।(৩০) তাদের ফয়সালা কতই না নিকৃষ্ট!","footnotes":"(৩০) অর্থাৎ দেবতাদের অংশ আল্লাহর শরী‘আত অনুযায়ী নির্ধারিত খাতে যেমন: ফকির ও মিসকীনদের জন্যে ব্যয় করে না। কিন্তু আল্লাহর অংশ যা মূলত তাদের নিজেদের কল্যাণে ঠিকই তাদের শরিক মূর্তিগুলোর জন্যে ব্যয় করে।"},{"id":137,"translation":"আর এভাবে তাদের শরিক শয়তানরা বহু মুশরিকদের নিকট তাদের সন্তানদের হত্যাকে সুশোভিত করেছে , তাদের ধ্বংসের উদ্দেশ্যে এবং তাদের দীন সম্বন্ধে তাদের বিভ্রান্তি সৃষ্টির জন্যে। আর আল্লাহ ইচ্ছে করলে, তারা এসব করতে পারতো না। কাজেই তাদেরকে তাদের মিথ্যা রটনা নিয়েই থাকতে দাও।"},{"id":138,"translation":"আর তারা তাদের ভ্রান্ত ধারণা অনুযায়ী বলে: ‘এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ(৩১); আমরা যাকে চাইবো সে ছাড়া কেউ এসব খেতে পারবে না।’ তাছাড়া কিছু সংখ্যক গবাদি পশুর পিঠে আরোহণ করা নিষিদ্ধ করা হয়েছে(৩২) এবং কিছু সংখ্যক গবাদি পশু যবহ করার সময় তারা আল্লাহর নাম নেয় না(৩৩)। তাদের এসব বিধি নিষেধ মূলত আল্লাহর ওপর ডাহা মিথ্যা রটনা। তিনি অবশ্যই তাদেরকে তাদের এ মিথ্যা রটনার শাস্তি অচিরেই প্রদান করবেন।","footnotes":"(৩১) অর্থাৎ এগুলো মূর্তি ইত্যাদির সেবক ছাড়া আর কেউ তা ব্যয় ব্যবহার করতে পারবে না।\n (৩২) সেগুলো হলো “বাহীরাহ”, “সায়িবাহ” ও আলহামী।\n (৩৩) বরং মূর্তিগুলোর নামেই যবাহ করা হয়।"},{"id":139,"translation":"তারা আরো বলে: ‘এ চতুষ্পদ জন্তুগুলোর পেটে যা আছে, তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা আমাদের স্ত্রীদের জন্য হারাম। কিন্তু সেটা যদি মৃত হয়, তবে সবাই এতে অংশীদার।’ অচিরেই তিনি তাদেরকে তাদের এরূপ বিধিনিষেধ আরোপের শাস্তি প্রদান করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।"},{"id":140,"translation":"অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং আল্লাহর ওপর মিথ্যা রটনা করে আল্লাহর দেয়া রিযক হারাম করেছে। তারা অবশ্যই পথভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই হিদায়াতপ্রাপ্ত ছিল না।"},{"id":141,"translation":"আর তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ, যার কিছু মাচায় তোলা হয়, আর কিছু তোলা হয় না(৩৪) এবং খেজুর গাছ ও বিভিন্ন আকৃতি ও স্বাদের ফসল, আর যায়তুন ও আনার, এগুলো একটি অন্যটির মত, তবে ভিন্ন ভিন্ন রকমের। যখন ওগুলো ফলবান হবে, তখন সেগুলোর ফল খাবে এবং ফসল তোলার দিন সে সবের হক প্রদান করবে। আর তোমরা সীমারেখা অতিক্রম করো না। কারণ আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না।(৩৫)","footnotes":"(৩৪) معروشات এর অর্থ ঐ সমস্ত লতাগুল্ম, যেগুলোকে পরিচর্যার উদ্দেশ্যে মাচায় উঠিয়ে দেয়া হয়। আর غيرمعروشات এর অর্থ হচ্ছে, যে গাছ মাচায় উঠানোর প্রয়োজন হয় না; বরং স্বীয় কাণ্ডের ওপর তা বেড়ে উঠে। \n (৩৫) আল্লাহ তাঁর বান্দাদের জন্য এগুলো বৈধ করেছেন। অতএব, তা হারাম করার কোন অধিকার কোনো মুশরিকের নেই।"},{"id":142,"translation":"আর তিনি গবাদি পশুর মধ্যে কিছু ভারবাহী ও কিছু ছোট পশু সৃষ্টি করেছেন। আল্লাহ যা রিযক হিসেবে তোমাদেরকে দিয়েছেন, তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ, সে তো তোমাদের প্রকাশ্য শক্র।"},{"id":143,"translation":"তিনি আট প্রকারের পশু সৃষ্টি করেছেন(৩৬), মেষের দুটি ও ছাগলের দুটি। তুমি বলো: ‘নর দুটিই কি তিনি হারাম করেছেন কিংবা মাদি দুটিই অথবা মাদি দুটির গর্ভে যা আছে, তা হারাম করেছেন? তোমরা সত্যবাদী হলে, প্রমাণসহ আমাকে অবহিত করো।","footnotes":"(৩৬) পূর্বে বর্ণিত গবাদি পশুর সাথে উট ও গরুর নর ও মাদী মিলিয়ে আট প্রকার। সেগুলোকে তিনিই সৃষ্টি করেছেন।"},{"id":144,"translation":"আর উট থেকে দু’টি ও গাভি থেকে দু’টি। বলো: ‘নর দুটিই কি তিনি হারাম করেছেন কিংবা মাদি দুটিই অথবা মাদি দুটির গর্ভে যা আছে, তা তিনি হারাম করেছেন? নাকি আল্লাহ যখন তোমাদেরকে এসব নির্দেশ দান করেছেন তখন তোমরা উপস্থিত ছিলে?’ কাজেই যে ব্যক্তি না জেনে, মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর উপর মিথ্যা রটনা করে, তার চেয়ে বড় যালিম আর কে? নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।"},{"id":145,"translation":"বল: ‘আমার প্রতি যে অহী নাযিল হয়েছে তাতে, লোকে যা খায় তার মধ্যে আমি মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শূকরের মাংস ছাড়া আর কিছু হারাম পাই না। কেননা এগুলো অবশ্যই অপবিত্র অথবা এমন অবৈধ, যা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উৎসর্গ করা হয়েছে।’ তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে অবাধ্য ও সীমালঙ্ঘন না করে তা গ্রহণে বাধ্য হয়েছে । কারণ নিশ্চয় তোমার রব পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":146,"translation":"আর আমি ইয়াহূদীদের জন্য সমস্ত নখরধারী(৩৭) (প্রাণী) হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম; তবে এগুলোর পিঠের অথবা অন্ত্রের কিংবা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া। তাদের অবাধ্যতার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর নিশ্চয় আমিসত্যবাদী।","footnotes":"(৩৭) এমন সব প্রাণী বাপশু যেগুলোর আঙ্গুল বা খুরসমূহ পৃথক পৃথক নয়, যেমন: উট ও উটপাখী।"},{"id":147,"translation":"অতঃপর তারা যদি তোমার ওপর মিথ্যারোপ করে, তবে তাদেরকে বলো, ‘তোমাদের রব প্রশস্ত অনুগ্রহের মালিক। আর তাঁর শাস্তি অপরাধী সম্প্রদায়ের ওপর থেকে ফেরানো হয় না।’"},{"id":148,"translation":"অচিরেই মুশরিকরা বলবে: ‘আল্লাহ যদি চাইতেন, আমরা ও আমাদের পিতৃপুরুষরা শিরক করতাম না এবং আমরা কোন কিছু হারাম করতাম না।’ এভাবেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছে, যে পর্যন্ত না তারা আমার শাস্তি আস্বাদন করেছে। বলো: ‘তোমাদের কাছে কি কোন জ্ঞান আছে, যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে?(৩৮) তোমরা তো শুধু কল্পনারই অনুসরণ করো এবং শুধু মনগড়া কথা বলো।'","footnotes":"(৩৮) অর্থাৎ তোমাদের নিকট কি এমন কোন দলিল আছে, যা এ কথা প্রমাণ করে যে, আল্লাহ তা‘আলা তোমাদের শিরক এবং হারামকে হালাল করা ও হালালকে হারাম করার উপর সন্তুষ্ট আছেন?"},{"id":149,"translation":"বল: ‘চূড়ান্ত প্রমাণ তো আল্লাহরই। সুতরাং তিনি যদি ইচ্ছে করতেন, তবে তোমাদের সবাইকে অবশ্যই হিদায়াত দান করতেন।’"},{"id":150,"translation":"বল: ‘আল্লাহ যে এটা হারাম করেছেন, এ ব্যাপারে যারা সাক্ষ্য দিবে, তাদেরকে হাজির করো।(৩৯) তারা সাক্ষ্য দিলেও, তুমি তাদের সাথে সাক্ষ্য দিবে না।(৪০) আর তুমি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং আখিরাতে ঈমান রাখে না। আর তারাই তাদের রবের সমকক্ষ দাঁড় করায়।’","footnotes":"(৩৯) অর্থাৎ সাক্ষীগণ সাক্ষ্য দিবে যে, তাদের হারামকৃত এসব জিনিস আল্লাহ তা‘আলাই হারাম করেছেন।\n (৪০) কারণ, এটি মিথ্যা সাক্ষ্য।"},{"id":151,"translation":"বল: ‘এসো তোমাদের রব তোমাদের ওপর যা হারাম করেছেন, আমি তা তোমাদেরকে তিলাওয়াত করে শুনাচ্ছি। সেগুলো হচ্ছে: ‘তোমরা তাঁর সাথে কোনো কিছুকে শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, আমিই তোমাদেরকে ও তাদেরকে রিযক দিয়ে থাকি। প্রকাশ্যে হোক কিংবা গোপনে, অশ্লীল কাজের ধারে-কাছেও যাবে না। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না।’ তিনি তোমাদেরকে এ আদেশ দিয়েছেন, যেন তোমরা বুঝতে পারো।"},{"id":152,"translation":"‘ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম পন্থা ছাড়া তোমরা তার(৪১) সম্পদের নিকটবর্তীও হয়ো না ।(৪২) আর পরিমাপ ও ওজনে ইনসাফের সাথে পরিপূর্ণ দাও। আমি কাউকে তার সাধ্যের চেয়ে বেশি দায়িত্বভার অর্পণ করি না। আর যখন তোমরা কথা বলবে , তখন ন্যায্য কথা বলবে; যদিও তা আত্মীয়-স্বজনের বিপক্ষে হয় এবং আল্লাহকে দেয়া অঙ্গীকার পূর্ণ করো। এ বিষয়গুলোর নির্দেশ তিনি তোমাদেরকে দিয়েছেন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।’","footnotes":"(৪১) ইয়াতিম হলো যে সাবালক হওয়ার পূর্বে নিজ পিতাকে হারিয়েছে।\n (৪২) যে পন্থায় তাদের সম্পদের সুরক্ষা ও প্রবৃদ্ধি হয়।"},{"id":153,"translation":"আর এ পথই আমার সরল সঠিক পথ। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে।(৪৩) এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা তাঁকে ভয় করতে পারো।","footnotes":"(৪৩) অর্থাৎ ভ্রষ্টতাপূর্ণ যে কোন মত ও পথের অনুসরণ করাও তিনি তোমাদের উপর হারাম করে দিয়েছেন।"},{"id":154,"translation":"অতঃপর আমি মূসাকে প্রদান করেছি কিতাব, যা ছিল সৎকর্মপরায়ণদের জন্যে পরিপূর্ণতা, সবকিছুর বিশদ বিবরণ, হিদায়াত এবং রহমতস্বরূপ, যাতে তারা তাদের রবের সাক্ষাতের ব্যাপারে ঈমান রাখে।"},{"id":155,"translation":"আর এটি কিতাব, যা আমি অতি বরকতময় করে নাযিল করেছি। কাজেই তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।"},{"id":156,"translation":"যেন তোমরা এ কথা বলতে না পারো যে, ‘কিতাব তো শুধু আমাদের পূর্বে দুটি সম্প্রদায়ের প্রতিই নাযিল হয়েছিল; অথচ আমরা তাদের কিতাবগুলো পাঠ করতে কিছুতেই সক্ষম নই।’(৪৪)","footnotes":"(৪৪) কারণ, সেগুলো তাদের ভাষায় নাযিলকৃত; আরবদের ভাষায় নয়। তাওরাত হিব্রু ভাষায় এবং ইঞ্জীল সুরিয়ানি বা হিব্রু বা গ্রিক ভাষায় নাযিল হয়েছে।"},{"id":157,"translation":"যাতে তোমরা এ কথাও বলতে না পারো যে, ‘যদি আমাদের প্রতি কিতাব নাযিল হত, তবে আমরা তো তাদের চেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত হতাম।’ এখন তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসেছে।(৪৫) অতঃপর যে আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার চেয়ে বড় যালিম আর কে? যারা আমার আয়াতসমূহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের বিমুখ হওয়ার কারণে, অচিরেই আমি তাদেরকে নিকৃষ্ট শাস্তি দিবো।","footnotes":"(৪৫) অর্থাৎ তোমাদের ভাষায় তোদের ধর্মীয় কিতাব তথা আল-কুরআন নাযিল হয়েছে, যা তোমাদের জন্যে সুস্পষ্ট প্রমাণ, সত্যের দিশারী ও রহমতস্বরূপ।"},{"id":158,"translation":"তারা শুধু এরই তো প্রতীক্ষা করে যে, তাদের কাছেফিরিশতা আসবে, কিংবা তোমার রব আসবেন, কিংবা তোমার রবের কোনো নিদর্শন আসবে? যেদিন তোমার রবের কোন নিদর্শন আসবে সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না, যে পূর্বে ঈমান আনেনি অথবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে ইতঃপূর্বে কল্যাণ লাভ করেনি। বল: ‘তোমরা প্রতীক্ষা করো , আমরাও প্রতীক্ষায় রইলাম।’"},{"id":159,"translation":"নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোন দায়িত্ব তোমার নেই। তাদের ফয়সালার দায়িত্ব তো আল্লাহর ওপর। অতঃপর তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করবেন।"},{"id":160,"translation":"যে মু’মিন কোন সৎকাজ নিয়ে আসবে, তার জন্য রয়েছে দশ গুণ প্রতিদান। আর যে অসৎ কাজ নিয়ে আসবে, তাকে সমপরিমাণই শাস্তি দেয়া হবে এবং তাদেরকেকোন যুলম করা হবে না।"},{"id":161,"translation":"বল: ‘নিশ্চয় আমার রব আমাকে সরল সঠিক পথের হিদায়াত দিয়েছেন। তা সুপ্রতিষ্ঠিত দীন, ইবরাহীমের একনিষ্ঠ আদর্শ, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।’"},{"id":162,"translation":"বল: ‘নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ বিশ্বজগতের রব আল্লাহরই জন্য।’"},{"id":163,"translation":"’তাঁর কোনো শরীক নেই। আর আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমিই সর্বপ্রথম তাঁর সামনে আত্মসমর্পণকারী ।’"},{"id":164,"translation":"বল: ‘আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব অনুসন্ধান করব? অথচ তিনিই সব কিছুর রব।’ আর প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকটই ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে অবহিত করবেন, যেসব বিষয়ে তোমরা মতবিরোধ করেছিলে।"},{"id":165,"translation":"আর তিনিই তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছেন এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন, সে বিষয়ে পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদের কিছু লোককে অন্যের উপর উচ্চ মর্যাদা দিয়েছেন। নিশ্চয় তোমার রব দ্রুত শাস্তি প্রদানকারী এবং নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"}]},{"id":7,"verses":[{"id":1,"translation":"আলিফ, লাম, মীম, সোয়াদ।"},{"id":2,"translation":"এটি কিতাব, যা তোমার প্রতি নাযিল করা হয়েছে। সুতরাং তার সম্পর্কে তোমার অন্তরে যেন কোন সঙ্কীর্ণতা ও সন্দেহ না থাকে, যাতে তুমি এর দ্বারা সতর্ক করতে পারো এবং এটি মু’মিনদের জন্য উপদেশ।"},{"id":3,"translation":"(হে মানুষ!) তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তোমরা তার অনুসরণ করো এবং তাঁকে (আল্লাহকে) ছাড়া অন্য কাউকে অভিভাবকরূপে অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো।"},{"id":4,"translation":"আর এমন বহু জনপদ রয়েছে, যা আমি (শাস্তির মাধ্যমে) ধ্বংস করে দিয়েছি। (যখনই তারা কুফরি ও ভ্রষ্টতার ওপর অটল ছিল) তখনই আমার শাস্তি রাতে অথবা দুপুরে তাদের ওপর আপতিত হয়েছিল, যখন তারা বিশ্রাম করছিল।"},{"id":5,"translation":"অতঃপর যখন আমার শাস্তি তাদের ওপর আপতিত হয়েছিল, তখন তাদের মুখে শুধু এ কথাই ছিল যে, ‘অবশ্যই আমরা যালিম ছিলাম।’"},{"id":6,"translation":"অতঃপর আমি (কিয়ামতের দিন) অবশ্যই যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করব(১) এবং অবশ্যই রাসূলগণকেও জিজ্ঞেস করব।(২)","footnotes":"(১) তারা রাসূলদের ডাকে কেমন সাড়া দিয়েছিলো?\n (২) তারা আল্লাহর আদেশকৃত বাণী সঠিকভাবে পৌঁছিয়েছে কি না এবং তাদের উম্মতরা তাদের ডাকে কেমন সাড়া দিয়েছিলো?"},{"id":7,"translation":"অতঃপর অবশ্যই আমি তাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কাজগুলো বর্ণনা করব। আর আমি তো তাদের নিকট থেকে অনুপস্থিতও ছিলাম না।"},{"id":8,"translation":"আর সেদিন পরিমাপ হবে যথাযথ। সুতরাং যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।"},{"id":9,"translation":"আর যাদের পাল্লা হালকা হবে, তারাই হবে সেই সব লোক, যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। কারণ তারা আমার আয়াতসমূহের প্রতি যুলম করত।"},{"id":10,"translation":"আর অবশ্যই আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্যে জীবনোপকরণসমূহ তৈরি করে দিয়েছি। অথচ তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন করো।"},{"id":11,"translation":"আর অবশ্যই আমি (আল্লাহ) তোমাদেরকে (তোমাদের আদি পিতা আদমকে) সৃষ্টি করেছি। তারপর তোমাদের আকৃতি দিয়েছি। তারপর ফিরিশতাদেরকে বলেছি: ‘তোমরা আদমকে সাজদা করো।’ অতঃপর তারা সকলেই সাজদা করল ইবলিস ছাড়া। সে (অহংকার ও হঠকারিতাবশত) সাজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না।"},{"id":12,"translation":"তিনি বললেন, (হে ইবলিস!) আমি যখন তোমাকে আদেশ করেছিলাম, তখন সাজদা করতে তোমাকে কিসে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে।"},{"id":13,"translation":"তিনি বললেন: ‘তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখানে থেকে অহংকার করার কোনো অধিকার তোমার নেই। সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’"},{"id":14,"translation":"ইবলিস বললো: ‘ আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন।’"},{"id":15,"translation":"আল্লাহ বললেন: ‘ নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’(৩)","footnotes":"(৩) অর্থাৎ যাদের মৃত্যু শিঙ্গায় প্রথম ফুৎকারের দিন পর্যন্ত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সেদিন পর্যন্ত তোমাকে অবকাশ দেয়া হলো।"},{"id":16,"translation":"সে বলল: ‘আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সরল সঠিক পথে বসে থাকব।’"},{"id":17,"translation":"‘তারপর অবশ্যই আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে ও তাদের পিছন থেকে, তাদের ডানদিক থেকে ও তাদের বাম দিক থেকে(৪) এবং আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন।’","footnotes":"(৪) অর্থাৎ সর্বদিকে থেকে এসে তাদেরকে বিভ্রান্ত এবং আখিরাতের প্রতি নিরুৎসাহিত ও দুনিয়ার প্রতি উৎসাহিত করবো।"},{"id":18,"translation":"আল্লাহ বললেন: ‘তুমি লাঞ্ছিত আল্লাহর রহমত থেকে বিতাড়িত অবস্থায় এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও । অবশ্যই তাদের মধ্য থেকে যে তোমার অনুসরণ করবে, আমি তোমাদের সবাইকে দিয়ে অবশ্যই জাহান্নাম ভরে দিবো।’"},{"id":19,"translation":"আর ‘হে আদম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অতঃপর সেখানকার হতে যা ইচ্ছা তা খাও; কিন্তু এ গাছের ধারে–কাছেও যেও না, তাহলে তোমরা যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’"},{"id":20,"translation":"তারপর শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল, যাতে তাদের লজ্জাস্থান, যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ হয়ে পড়ে। আর সে বলল: ‘তোমাদের রব তোমাদেরকে এ গাছকে নিষিদ্ধ করেছেন, কারণ তোমরা উভয় ফিরিশতা হয়ে না যাও কিংবা তোমরা স্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ো।’"},{"id":21,"translation":"আর সে আল্লাহর শপথ করে বলল: ‘ নিশ্চয় আমি তোমাদের উভয়ের জন্য কল্যাণকামীদের একজন।’"},{"id":22,"translation":"অতঃপর শয়তান তাদের উভয়কে ধোঁকার মাধ্যমে তাদেরকে তাদের পূর্বের সম্মানজনক অবস্থান থেকে নিচে নামিয়ে আনল। এরপর তারা উভয়ে যখন সে গাছের ফল খেলো, তখন তাদের লজ্জাস্থান তাদের পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান আবৃত করতে লাগল। তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন: ‘আমি কি তোমাদের জন্য এ গাছকে নিষিদ্ধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে, নিশ্চয় শয়তান তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু?।’"},{"id":23,"translation":"তারা বলল: ‘হে আমাদের রব ! আমরা নিজেদের প্রতি যুলম করছি। আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।’"},{"id":24,"translation":"আল্লাহ বললেন: ‘তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু। পৃথিবীতে তোমাদের কিছুদিনের জন্য বসবাস ও জীবিকার ব্যবস্থা থাকবে।’"},{"id":25,"translation":"তিনি বললেন: ‘ তোমরা সেখানেই জীবন যাপন করবে এবং সেখানেই তোমাদের মৃত্যু হবে। আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে।’"},{"id":26,"translation":"‘হে আদম সন্তান! অবশ্যই আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য ও সাজসজ্জার ও শোভাবর্ধক হিসেবে। আর তাকওয়ার পোষাক, এটাই উত্তম। এটা আল্লাহর নিদর্শসমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।"},{"id":27,"translation":"‘হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় না ফেলে(৫), যেভাবে সে তোমাদের পিতামাতাকেজান্নাত থেকে বের করেছিল। সে তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। নিশ্চয় সে ও তার বংশধররা তোমাদেরকে দেখতে পায়, যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয় আমি শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়েছি, যারা ঈমান আনায়ন করে না।’","footnotes":"(৫) অর্থাৎ শয়তান যেন তোমাদের সামনে লজ্জাস্থান ঢাকার প্রকাশ্য পোশাক অথবা তাকওয়ার পোশাক পরিত্যাগ করার পাপকে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়।"},{"id":28,"translation":"আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে(৬), তখন বলে: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এর ওপর পেয়েছি এবং আল্লাহও আমাদেরকে এরই নির্দেশ দিয়েছেন।’ ‘ বলে দাও: আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বদ্ধে এমন কিছু বলছ, যা তোমরা জান না।’","footnotes":"(৬) যেমন: শিরক এবং উলঙ্গ হয়ে কা’বা তাওয়াফ করার মত বিভিন্ন প্রকার জঘন্য কাজ করে, তখন তারা এর পক্ষে কৈফিয়ত উপস্থাপন করে বলে: ‘আমরা আমাদের বাপ-দাদাকে এমন করতেই দেখেছি।’"},{"id":29,"translation":"বলো: ‘আমার রব আমাকে ন্যায়বিচারের নির্দেশ দিয়েছেন।’(৭) আর তোমরা প্রত্যেক মসজিদে তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহকেই নির্ধারণ করো এবং তাঁকে খাঁটি আনুগত্যের ভিত্তিতে এককভাবে ডাকো। তিনি যেভাবে তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, তোমরা সেভাবেই ফিরে আসবে।’","footnotes":"(৭) তিনি কখনো অসৎ এবং অশ্লীলতার আদেশ করেন না।"},{"id":30,"translation":"একদলকে তিনি হিদায়াত করেছেন। আর আরেক দলের ওপর ভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেছে। নিশ্চয় তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে এবং তারা ধারণা করছে যে, তারাই হিদায়াতপ্রাপ্ত।"},{"id":31,"translation":"হে আদম সন্তান! তোমরা প্রত্যেক মসজিদের সময় সুন্দর সাজে সুসজ্জিত হও। আর তোমরা খাও ও পান করো; কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।"},{"id":32,"translation":"বলো: ‘আল্লাহ তাঁর বান্দাহদের জন্যে যেসব সৌন্দর্য সামগ্রী এবং পবিত্র রিযক সৃষ্টি করেছেন, সেগুলো কে হারাম করেছে?’ তুমি বলো: ‘দুনিয়ার জীবনে এসব জিনিস ঈমানদারদের জন্যে (যদিও কাফিররা তাতে অংশীদার হয়), তবে তা কিয়ামতের দিন তাদের জন্যেই নির্দিষ্ট থাকবে।’ এভাবেই আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি।’"},{"id":33,"translation":"তুমি বল: ‘নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, সকল প্রকারের গুনাহের কাজ, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা-যার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ নাযিল করেননি এবং না জেনে-বুঝে আল্লাহরব্যাপারে তাঁর উপর মিথ্যারোপ করা।’"},{"id":34,"translation":"আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময়। অতঃপর যখন তাদের সময় আসবে, তখন তারা মুহূর্তকালও বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।"},{"id":35,"translation":"হে আদম সন্তান! যখন তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করবে(৮), তখন যারা তাঁকে ভয় করবে এবং নিজেদেরকে সংশোধন করবে, (কিয়ামতের দিন) তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না।","footnotes":"(৮) তখন তোমরা তাঁদের ও তাঁদের আনীত বিধানসমূহের অনুসরণ করবে।"},{"id":36,"translation":"তবে যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করবে এবং অহংকারবশত তার থেকে বিরত থাকবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে।"},{"id":37,"translation":"সুতরাং তার চেয়ে বড় যালিম আর কে, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে(৯) কিংবা তাঁর আয়াতসমূহে মিথ্যারোপ করে? তাদের জন্য যে অংশ লেখা আছে, তা তাদের কাছে পৌঁছবে। অবশেষে যখন আমার ফিরিশতাগণ তাদের জান কবজের জন্য তাদের কাছে আসবে, তখন তারা জিজ্ঞেস করবে: ‘আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকতে, তারা এখন কোথায়?' তারা বলবে: ‘তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে।’ আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, নিশ্চয় তারা কাফির ছিল।","footnotes":"(৯) অর্থাৎ আল্লাহর সাথে কোন শরীক কিংবা তাঁর প্রতি দোষারোপ করে অথবা তিনি যা বলেননি, তা বলেছেন বলে তাঁর ওপর মিথ্যা অপবাদ দেয়।"},{"id":38,"translation":"আল্লাহ বলবেন: ‘তোমাদের আগে যে জিন ও মানবজাতি গত হয়েছে, তাদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো।’ যখনই কোনো একদল তাতে প্রবেশ করবে তখনই তারা অন্য দলকে অভিসম্পাত করবে। অবশেষে যখন সবাই তাতে একত্র হবে, তখন তাদের পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে: ‘হে আমাদের রব! এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। কাজেই এদেরকে দ্বিগুণ আগুনের শাস্তি দিন।’ আল্লাহ বলবেন: ‘প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি; কিন্তু তোমরা তা জান না।’"},{"id":39,"translation":"আর তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে: ‘আমাদের ওপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কাজেই তোমরা (কুফরি ও গুনাহের) যা অর্জন করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো ।"},{"id":40,"translation":"নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং তা সম্বন্ধে অহংকার করেছে, (তারা মারা গেলে) তাদের (রূহগুলোর) জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না; যতক্ষণ না সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে (যা সম্পূর্ণ অসম্ভব)। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিফল দেই।"},{"id":41,"translation":"তাদের জন্যে থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের ওপরের আচ্ছাদনও। আর এভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দেই।"},{"id":42,"translation":"পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, বস্তুত আমি কারো ওপর তার সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেই না। আর তারাই হবে জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে।"},{"id":43,"translation":"আর আমি তাদের অন্তরসমূহ থেকে হিংসা ও বিদ্বেষ দূর করে দিবো, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদীসমূহ। আর তারা বলবে: ‘সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে এ পথের হিদায়াত দান করেছেন। আল্লাহ আমাদেরকে হিদায়াত না করলে, আমরা কখনো হিদায়াত পেতাম না। অবশ্যই আমাদের রবের প্রেরিত রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন।’ আর তাদেরকে সম্বোধন করে বলা হবে: ‘তোমাদের নেক আমলের কারণে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকার করা হয়েছে।’"},{"id":44,"translation":"আর জান্নাতবাসীগণ জাহান্নামীদেরকে ডেকে বলবে: ‘আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আমরা তা বাস্তবেও নিশ্চিতভাবে পেয়েছি। (হে কাফিররা!) তোমাদের রব তোমাদেরকে যে (জাহান্নামের) ওয়াদা দিয়েছিল, তোমরা কি তা বাস্তবে নিশ্চিতভাবে পেয়েছো?’ তারা বলবে: ‘হ্যাঁ।’ অতঃপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে: ‘যালিমদের ওপর আল্লাহর (স্থায়ী) অভিসম্পাত।"},{"id":45,"translation":"যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করতো এবং তাতে বক্রতা খুঁজে বেড়াতো(১০) এবং তারা ছিল, আখিরাতকে অস্বীকারকারী।’","footnotes":"(১০) অর্থাৎ এ যালিমরাই স্বেচ্ছায় আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিতো এবং অন্যদেরকেও তা থেকে মুখ ফিরিয়ে নেয়ার জন্য উৎসাহিত করতো।"},{"id":46,"translation":"আর তাদের উভয়ের (জান্নাতী ও জাহান্নামীদের) মধ্যে পর্দা থাকবে। আর আ’রাফে(১১) কিছু লোক থাকবে, যারা (জান্নাতবাসী ও জাহান্নামী) প্রত্যেককে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে।(১২) আর তারা জান্নাতবাসীদেরকে ডেকে (সম্মানার্থে) বলবে: ‘তোমাদের ওপর সালাম তথা শান্তি বর্ষিত হোক।’ তারা তখনো জান্নাতে প্রবেশ করেনি; কিন্তু (আল্লাহর রহমতে সেখানে প্রবেশের) আশা করে।","footnotes":"(১১) অর্থাৎ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী প্রাচীরবেষ্টনীর উপরিভাগকে আ‘রাফ বলা হয়। আর আ‘রাফবাসীদের পাপ ও পুণ্য সমান হবে।\n (১২) আ‘রাফবাসীরা জান্নাতীদেরকে তাদের চেহারার শুভ্রতা দেখে এবং জাহান্নামীদেরকেও তাদের কালো চেহারা দেখে চিনতে পারবে।"},{"id":47,"translation":"আর যখন আ‘রাফবাসীদের দৃষ্টি জাহান্নামবাসীদের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারাবলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে যালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।’"},{"id":48,"translation":"আর আ‘রাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে, যাদেরকে তারা তাদের চি‎‎হ্ন দ্বারা চিনবে, তারা তাদেরকে ডেকে বলবে: ‘তোমাদের প্রচুর সম্পদ ও জনবল এবং তোমাদের অহংকার কোনো কাজে আসল না।’"},{"id":49,"translation":"এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে যে, আল্লাহ তাদেরকে দয়া করবেন না? ‘তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।’"},{"id":50,"translation":"আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে: ‘আমাদের ওপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিযক দিয়েছেন, তা ঢেলে দাও।’ তারা বলবে: ‘নিশ্চয় আল্লাহ তো এ দুটি কাফিরদের ওপর হারাম করেছেন।’"},{"id":51,"translation":"যারা তাদের দীনকে ঠাট্টার পাত্র ও খেল-তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আর দুনিয়ার জীবনের চাকচিক্য ও সৌন্দর্য যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল। কাজেই আজ আমি তাদেরকে ভুলে যাবো, যেমনিভাবে তারা তাদের এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলো। উপরন্তু তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল।"},{"id":52,"translation":"আর অবশ্যই আমি তাদের নিকট নিয়ে এসেছি এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞানের ভিত্তিতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি এবং এটি মু’মিনদের জন্য পথনির্দেশনা ও রহমতস্বরূপ।"},{"id":53,"translation":"তারা কি শুধু সে পরিণামের অপেক্ষা করছে? যেদিন তার পরিণাম প্রকাশ হবে, সেদিন যারা আগে সেটার কথা ভুলে গিয়েছিল তারা বলবে: ‘আমাদের রবের রাসূলগণ তো সত্য নিয়ে এসেছিলেন। আমাদের কি এমন কোনো সুপারিশকারী আছে, যে আমাদের জন্য সুপারিশ করবে, কিংবা আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে, যেন আমরা আগে যা করতাম তা থেকে ভিন্ন আমল করতে পারি? অবশ্যই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটাত, তা তাদের থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।"},{"id":54,"translation":"(হে মানুষ!) নিশ্চয় তোমাদের রব তো তিনিই (আল্লাহ), যিনি আসমানসমূহ ও জমিন (পূর্ব নমুনা ছাড়াই) ছয় দিনে সৃষ্টি করেছেন; তারপর তিনি ‘আরশের উপর ওঠেছেন। তিনিই দিনকে রাত দিয়ে ঢেকে দেন(১৩), তাদের একটি অন্যটিকে দ্রুতগতিতে অনুসরণ করে(১৪)। আর সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি (তিনিই সৃষ্টি করেছেন এবং এগুলো) তাঁরই হুকুমের অনুগত। জেনে রাখো, সৃষ্টিও তাঁর, আদেশও একমাত্র তাঁরই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত না বরকতময়!","footnotes":"(১৩) অর্থাৎ রাতের অন্ধকারকে দিনের আলো দিয়ে এবং দিনের আলোকে রাতের অন্ধকার দিয়ে দূরীভূত করেন। \n (১৪) অর্থাৎ রাত গেলে দিন আসে, আবার দিন গেলে রাত আসে।"},{"id":55,"translation":"তোমরা তোমাদের রবকে ডাক অনুনয় বিনয় করে ও গোপনে। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।"},{"id":56,"translation":"আর তোমরা জমিনে শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং তাঁকে ডাক ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি নিকটে।"},{"id":57,"translation":"আর তিনিই তাঁর রহমত বর্ষণের আগে সুসংবাদবাহী বাতাস প্রবাহিত করেন। অবশেষে যখন সেটা ভারী মেঘমালা ধারণ করে, তখন আমি সেটাকে মৃত জনপদের দিকে হাঁকিয়ে নেই। অতঃপর আমি তা দ্বারা বৃষ্টি বর্ষণ করি, তারপর তা দিয়ে সব রকমের ফল-ফসল উৎপাদন করি। এভাবেই আমি মৃতদেরকে বের করব। যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।"},{"id":58,"translation":"আর উৎকৃষ্ট ভূমি থেকে তার রবের আদেশে ফসল উৎপন্ন হয়।(১৫) আর যা নিকৃষ্ট ভূমিতে কঠোর পরিশ্রম না করলে, কিছুই জন্মে না।(১৬) এভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য (সত্যের পক্ষে) নিদর্শনসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি।","footnotes":"(১৫) অর্থাৎ উৎকৃষ্ট ভূমি যেভাবে আল্লাহর আদেশে পরিপূর্ণ ও সুন্দরভাবে তরুলতা উৎপাদন করে, তেমনিভাবে একজন মু’মিনও সদুপদেশ শুনে তা কর্তৃক লাভবান হয়।\n (১৬) অন্যদিকে অনুর্বর জমিন যেভাবে খুব কষ্টেই সামান্য তরুলতা উৎপাদন করে, তেমনিভাবে একজন কাফির সদুপদেশ দ্বারা কোন ধরনের লাভবান হয় না।"},{"id":59,"translation":"অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর তিনি বলেছিলেন: 'হে আমার সম্প্রদায়! এক আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। নিশ্চয় আমি তোমাদের ওপর (কিয়ামতের) ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি।’"},{"id":60,"translation":"তার সম্প্রদায়ের নেতারা বলেছিল: ‘আমরা তো তোমাকে অবশ্যই সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি।’"},{"id":61,"translation":"সে বললো: ‘হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোন ভ্রষ্টতা নেই(১৭); বরং আমি তো সৃষ্টির রবের পক্ষ থেকে রাসূল।’","footnotes":"(১৭) বরং আমি নিশ্চয়ই আমার রবের হিদায়াতের ওপরই আছি; উপরন্তু আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল।"},{"id":62,"translation":"‘আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত (অহী) পৌঁছাচ্ছি এবং তোমাদের কল্যাণ কামনা করছি।(১৮) আর আমি আল্লাহর কাছ থেকে সেসব বিষয় জানি, যা তোমরা জানো না।’","footnotes":"(১৮) অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহর আদেশ মানতে, তাঁর সাওয়াবের প্রতি উৎসাহিত করতে, আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত না হতে এবং তাঁর শাস্তিকে ভয় পেতে আহ্বান জানানোর মাধ্যমে তোমাদেরই কল্যাণ কামনা করছি।"},{"id":63,"translation":"‘তোমরা কি আশ্চর্য হচ্ছো যে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেএক ব্যক্তির নিকট উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে (কঠিন শাস্তি হতে) সতর্ক করে, আর যাতে তোমরা তাঁকে ভয় করো এবং যাতে তোমরা (তাঁর প্রতি ঈমান এনে) রহমতপ্রাপ্ত হও’?"},{"id":64,"translation":"অতঃপর তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। ফলে আমি তাকে ও তার সাথে নৌকায় যারা ছিল, তাদেরকে রক্ষা করলাম। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করেছিল, তাদেরকে আমি ডুবিয়ে দেই। নিশ্চয় তারা ছিল এক অন্ধ সম্প্রদায় ।"},{"id":65,"translation":"আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে প্রেরণ করলাম। সে বলল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা এক আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই। তোমরা কি তাঁকে ভয় করবে না?(১৯)","footnotes":"(১৯) যাতে তোমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে পারো"},{"id":66,"translation":"তার সম্প্রদায়ের কাফির নেতৃবৃন্দরা বলল: ‘নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।’"},{"id":67,"translation":"সে বলল, ‘হে আমার সম্প্রদায়! আমার মধ্যে কোন নির্বুদ্ধিতা নেই; বরং আমি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে একজন রাসূল।’"},{"id":68,"translation":"‘আমি তোমাদের নিকট আমার রবের রিসালাতসমূহ পৌঁছাচ্ছি। আর আমি তোমাদের জন্য বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী।’"},{"id":69,"translation":"‘তোমরা কি আশ্চর্য হচ্ছো যে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ বাণী এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে? আর তোমরা স্মরণ করো, যখন তিনি নূহের সম্প্রদায়ের পর তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন এবং সৃষ্টিতে তোমাদেরকে অধিক হৃষ্ট-পুষ্ট ও বলিষ্ঠ করেছেন।(২০) সুতরাং তোমরা আল্লাহর নি‘আমতসমূহের কথা স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।’","footnotes":"(২০) যাতে তোমরা জিহাদের ময়দানে শত্রুর মোকাবিলা করতে পারো।"},{"id":70,"translation":"তারা বলল: ‘ তুমি কি আমাদের কাছে এজন্যে এসেছো যে, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষরা যার ইবাদত করত তা ছেড়ে দেই? কাজেই তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে এসো।’"},{"id":71,"translation":"সে বললো: ‘নিশ্চয় তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ নির্ধারিত হয়েই আছে। তোমরা কি আমার সাথে এমন নামসমূহের ব্যাপারে বিবাদ করছ, তোমরা যেগুলোকে নামকরণ করেছো, যার ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি? সুতরাং তোমরা অপেক্ষা করো। আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।’"},{"id":72,"translation":"অবশেষে আমি তাকে ও তার সাথীদেরকে আমার বিশেষ রহমতে মুক্তি দান করেছি। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা মু’মিন ছিল না, তাদেরকে সম্পূর্ণরূপে মূলোৎপাটন করেছি।"},{"id":73,"translation":"আর ছামূদ জাতির কাছে তাদের ভাই সালিহকে প্রেরণ করেছি। তিনি তাদেরকে বললেন: ‘হে আমার জাতি! তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। নিশ্চয় তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ(২১) এসেছে। এটি আল্লাহর উষ্ট্রী, তোমাদের জন্য একটি নিদর্শন। সুতরাং তোমরা তাকে আল্লাহর জমিনে চরে খেতে দাও(২২) এবং তাকে কোনো কষ্ট দিও না, দিলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’","footnotes":"(২১) সুষ্পষ্ট প্রমাণ হলো একটি উষ্ট্রী, যা পাথর থেকে বের হবে। তার পানি পানের নির্দিষ্ট একটি সময় থাকবে এবং তোমাদের জন্যও পানি পানের একটি নির্দিষ্ট দিন থাকবে।\n (২২) তাকে পানাহার করতে বাধা দিয়ো না।"},{"id":74,"translation":"আর স্মরণ করো, যখন ‘আদ জাতির পর তিনি তোমাদেরকে স্থলাভিষিক্ত করলেন এবং তোমাদেরকে জমিনে এমনভাবে প্রতিষ্ঠিত করলেন যে, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাড়িঘর বানাচ্ছ। সুতরাং তোমরা আল্লাহর নি‘আমতসমূহ স্মরণ করো এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।"},{"id":75,"translation":"তাঁর সম্প্রদায়ের দাম্ভিক নেতারা সে সম্প্রদায়ের শক্তি-সামর্থ্যহীন মু’মিনদেরকে বললো: ‘ তোমরা কি এটা জানো যে, সালিহ তার রব এর পক্ষ থেকে (সত্যিকারার্থেই) প্রেরিত হয়েছেন?’ তারা বললো: ‘নিশ্চয় তিনি যা নিয়ে প্রেরিত হয়েছেন, আমরা তাতে বিশ্বাসী।(২৩)","footnotes":"(২৩) আমরা সবাই সালিহ ‘আলাইহিস সালামকে বিশ্বাস, স্বীকার ও অনুসরণ করি এবং তার শরী‘আতের ওপর আমল করি।"},{"id":76,"translation":"তার সম্প্রদায়ের অহংকারীরা বললো: ‘নিশ্চয় তোমরা যার প্রতি ঈমান এনেছ, আমরা সেটাকে অস্বীকার করি।’"},{"id":77,"translation":"অতঃপর তারা সেই উষ্ট্রীকে হত্যা করে এবং আল্লাহর আদেশ অমান্য করে। উপরন্তু তারা বললো: ‘হে সালিহ! তুমি আমাদেরকে যার ভয় দেখাচ্ছ, তা নিয়ে এসো, যদি তুমি সত্যিই রাসূলগণের অন্তর্ভুক্ত হয়ে থাকো?’"},{"id":78,"translation":"অতঃপর তাদেরকে প্রচণ্ড ভূমিকম্প পাকড়াও করল। ফলে তারা তাদের গৃহে উপুড় হয়ে পড়ে রইল।"},{"id":79,"translation":"এরপর তিনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো: ‘হে আমার সম্প্রদায়! আমি তো আমার রবের রিসালত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি; কিন্তু তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ কর না।’"},{"id":80,"translation":"আর আমি লূতকেও পাঠিয়েছিলাম। যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন: ‘তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি’?"},{"id":81,"translation":"‘তোমরা তো যৌন তাড়না নিবারণের জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে মিলিত হচ্ছো; বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।"},{"id":82,"translation":"আর তাঁর সম্প্রদায়ের উত্তর কেবল এই ছিল যে, তারা বললো: ‘তোমরা তাদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় তারা এমন লোক, যারা অতি পবিত্র হতে চায়।’"},{"id":83,"translation":"অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবার পরিজনকে রক্ষা করেছিলাম, তাঁর স্ত্রী ছাড়া, কারণ সে ছিল পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।(২৪)","footnotes":"(২৪) তাঁর স্ত্রী তাঁর সম্প্রদায়ের অন্যদের সাথে থেকে গেলো। ফলে তার ওপরও সে আযাব আসলো যা তার সম্প্রদায়ের উপর এসেছিল।"},{"id":84,"translation":"আর আমি তাদের ওপর ভীষণভাবে বৃষ্টি বর্ষণ করেছিলাম।(২৫) সুতরাং (হে রাসূল!) দেখো, এ অপরাধীদের পরিণতি কীরূপ ছিল?","footnotes":"(২৫) অর্থাৎ আমি তাদের ওপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করেছি এবং এলাকাটিকে ওপর-নিচ করে উল্টে দিয়েছি।"},{"id":85,"translation":"আর আমি মাদইয়ানবাসীদের কাছে তাদের ভাই শু‘আইবকে পাঠিয়েছিলাম।সে বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোন (সত্য) ইলাহ নেই। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এসেছে। সুতরাং তোমরা পরিমাণে ও ওজনে পরিপূর্ণ দাও এবং লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না। আর তোমরা জমিনে শান্তি স্থাপনের পর বিপর্যয় সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা মু`মিন হও।’"},{"id":86,"translation":"আর মানুষকে ভীতসন্ত্রস্ত করতে, যারা তাঁর প্রতি ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিতে এবং তাতে বক্রতা অনুসন্ধান করতে তোমরা প্রতিটি পথে বসে থেকো না।’ উপরন্তু স্মরণ করো, ‘তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আরো লক্ষ্য করে দেখো, জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কীরূপ হয়েছিল?"},{"id":87,"translation":"আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তাতে যদি তোমাদের কোনো একদল ঈমান আনে এবং আরেক দল ঈমান না আনে, তবে অপেক্ষা করো; যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর তিনিই সর্বোত্তম ফয়সালাকারী।"},{"id":88,"translation":"তাঁর সম্প্রদায়ের অহংকারী নেতারা বললো: ‘হে শু'আইব! আমরা অবশ্যই তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে, তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দিবো। অন্যথায় তোমাদেরকে আমাদের আদর্শে ফিরে আসতে হবে।’ সে বললো: ‘যদিও আমরা সেটাকে ঘৃণা করি, তবুও?’(২৬)","footnotes":"(২৬) কারণ, আমরা তো জানি, তোমাদের ধর্ম বাতিল।"},{"id":89,"translation":"‘আমরা তো আল্লাহর প্রতি মিথ্যারোপকারী হয়ে যাবো- যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই- যে ধর্ম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আর আমাদের জন্য উচিত হবে না, তোমাদের ধর্মে ফিরে যাওয়া; তবে আমাদের রব আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা।(১৭) সবকিছুই আমাদের রবের জ্ঞানের সীমায় রয়েছে। আমরা আল্লাহরই ওপর তাওয়াক্কুল করি। হে আমাদের রব, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে ফয়সালা করে দিন।(১৮) আর আপনিই তো শ্রেষ্ঠ ফয়সালাকারী।’","footnotes":"(১৭) কারণ, সকল কিছুই তাঁর ইচ্ছাধীন।\n (১৮) অর্থাৎ আপনি মযলুম সত্যবাদী মু’মিনদেরকে হঠকারী যালিমের ওপর বিজয়ী করুন।"},{"id":90,"translation":"আর তার সম্প্রদায়ের কাফির নেতারা বললো: ‘তোমরা যদি শু'আইবকে অনুসরণ করো, তবে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’"},{"id":91,"translation":"অতঃপর (নবীর বিরোধিতা করার কারণে) প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল। ফলে তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে (মরে) রইল।"},{"id":92,"translation":"শু'আইবকে যারা মিথ্যাবাদী বলেছিল, ‘মনে হলো তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। যারা শু'আইবকে মিথ্যাবাদী বলেছিল, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।"},{"id":93,"translation":"অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিলো এবং বললো: ‘হে আমার সম্প্রদায়! আমার রবের রিসালাত আমি তো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি । সুতরাং আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি?"},{"id":94,"translation":"আর আমি যে জনপদেই নবী প্রেরণ করেছি, এর অধিবাসীকে আমি অর্থসংকট ও দুঃখ-কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যেন তারা অনুনয় বিনয় করে।"},{"id":95,"translation":"অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তন করি। অবশেষে তারা প্রচুর প্রাচুর্যের অধিকারী হয়ে যায় এবং বলে: 'আমাদের পূর্বপুরুষদেরকেও তো দু:খ-দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছে।’(১৯) অতঃপর হঠাৎ আমি তাদেরকে এমনভাবে পাকড়াও করি যে, তারা টেরও পায় না।","footnotes":"(১৯) অর্থাৎ তারা এ কথা বুঝতে পারেনি যে, যে বিপদগুলো তাদের নিকট পৌঁছেছিলো মূলত: তা ছিল তাদের জন্য শাস্তিস্বরূপ, যার মূল উদ্দেশ্য ছিল, তা থেকে শিক্ষা দান করা।"},{"id":96,"translation":"আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাঁর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করতো, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম; কিন্তু তারা মিথ্যারোপ করেছিল। কাজেই আমি তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করেছি।"},{"id":97,"translation":"তবে কি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে, রাতের বেলায় তাদের নিকট আমার শাস্তি আসবে না, যখন তারা গভীর ঘুমে নিমগ্ন থাকবে?"},{"id":98,"translation":"নাকি জনপদের অধিবাসীরা নিরাপদ হয়ে গেছে যে, দিনের বেলায় তাদের ওপর আমার শাস্তি আসবে না, যখন তারা খেলাধুলায় মগ্ন থাকবে?"},{"id":99,"translation":"তারা কি আল্লাহর কৌশল ও পরিকল্পনা থেকেও নিরাপদ হয়ে গেছে? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর কৌশল থেকে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না।"},{"id":100,"translation":"কোনো জনপদের অধিবাসীদের পর যারা তার উত্তরাধিকারী হয়, তাদের কাছে কি এ ব্যাপারটি সুস্পষ্ট নয় যে, আমি চাইলে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি? এমনকি আমি তাদের অন্তরেও মোহর মেরে দিতে পারি। ফলে তারা আর শুনবে না।"},{"id":101,"translation":"এসব জনপদের(২০) কিছু সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ এসেছিল; কিন্তু পূর্বে তারা যে বিষয়কে একবার মিথ্যারোপ করেছিল, এর ওপর তদের ঈমান আনার ছিল না।(২১) এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন।(২২)","footnotes":"(২০) অর্থাৎ নূহ, হূদ, সালিহ, লূত ও শু‘আইবের এলাকার মিথ্যারোপকারীদের পরিণতির সংবাদ।\n (২১) অর্থাৎ তারা রাসূলগণের ওপর ঈমান আনবে না। কারণ, আল্লাহ তা‘আলা পূর্ব থেকেই জানেন, তারা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করবে। অথবা পূর্বে যখন আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তখনই তারা মিথ্যারোপ করেছিল। ফলে তারা ঈমান আনবে না।\n (২২) অর্থাৎ যেমনিভাবে আল্লাহ পূর্বের মিথ্যারোপকারীদের অন্তরসমূহ মোহর মেরে দিয়েছেন, তেমনিভাবে তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরিকারীদের অন্তরগুলোও মোহর মেরে দিবেন।"},{"id":102,"translation":"আর তাদের অধিকাংশকে আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি; বরং আমি তাদের অধিকাংশকে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে দেখেছি ।"},{"id":103,"translation":"অতঃপর আমি তাদের পরে মূসাকে আমার নিদর্শনসহ ফির’আউন ও তার সভাসদদের কাছে প্রেরণ করেছি; কিন্তু তারা সেগুলোর সাথে যুলম করেছে।(২৩) সুতরাং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল তা তুমি লক্ষ্য করো।","footnotes":"(২৩) অর্থাৎ সে নিদর্শনগুলো অস্বীকার করেছে।"},{"id":104,"translation":"মূসা বললো: ‘হে ফির‘আউন, আমি তো সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল।’"},{"id":105,"translation":"‘আমার উচিত তাঁর ব্যাপারে সত্য ছাড়া আর কিছু না বলা। আমি তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে, তোমাদের কাছে এসেছি। কাজেই বানূ ইসরাঈলকে তুমি আমার সাথে পাঠিয়ে দাও।’"},{"id":106,"translation":"ফির’আউন বললো: ‘যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো, তবে তুমি সত্যবাদী হলে, তা পেশ করো।’"},{"id":107,"translation":"অতঃপর মূসা তাঁর হাতের লাঠি নিক্ষেপ করলেন এবং সাথে সাথেই তা স্পষ্ট এক অজগর সাপে পরিণত হলো।"},{"id":108,"translation":"আর তিনি তাঁর হাত বের করলেন। ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা হয়ে দেখা দিল।"},{"id":109,"translation":"ফির’আউনের সম্প্রদায়ের সভাসদরা বললো: ‘নিশ্চয় এ তো একজন সুদক্ষ যাদুকর।’"},{"id":110,"translation":"সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। অতএব, এখন তোমরা এ ব্যাপারে কি পরামর্শ দাও?"},{"id":111,"translation":"তারা বললো: ‘তাকে ও তার ভাইকে কিছু সময় দিন এবং নগরে নগরে লোক পাঠান।’"},{"id":112,"translation":"‘তারা আপনার কাছে সকল বিজ্ঞ যাদুকর নিয়ে আসবে।’"},{"id":113,"translation":"যাদুকররা ফির‘আউনের কাছে এসে বললো: ‘যদি আমরাই বিজয়ী হই, তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার থাকবে?‘"},{"id":114,"translation":"সে বললো: হ্যাঁ , উপরন্তু তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":115,"translation":"তারা বললো: ‘হে মূসা, তুমিনিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব?’"},{"id":116,"translation":"সে (মূসা) বললো: ‘তোমরাই নিক্ষেপ কর।’ যখন তারা নিক্ষেপ করলো, তখন তারা মানুষের চোখে যাদু করলো এবং তাদেরকে আতঙ্কিত করলো। আসলেই তারা এক বিশাল শক্তিশালী যাদু নিয়ে এলো।"},{"id":117,"translation":"আর আমি মূসার প্রতি অহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ তৎক্ষণাৎ সেটা তারা যে অলীক বস্তু বানিয়েছিল, তা গিলে ফেলতে লাগল।"},{"id":118,"translation":"অবশেষে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল, তা বাতিল হয়ে গেল।"},{"id":119,"translation":"তাই সেখানে তারা পরাজিত হলো, উপরন্তু তারা লাঞ্ছিত ও পরাজিত হয়ে ফিরে গেলো।"},{"id":120,"translation":"আর যাদুকররা সাজদায় লুটিয়ে পড়ল।"},{"id":121,"translation":"তারা বললো: ‘আমরা সৃষ্টিকুলের রবের প্রতি ঈমান আনলাম।’"},{"id":122,"translation":"‘যিনি মূসা ও হারূনের রব।’"},{"id":123,"translation":"ফির'আউন বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে? এটা তো এক বড় ষড়যন্ত্র; তোমরা নগরবাসীদেরকে এখান থেকে বের করে দেয়ার জন্য এ ষড়যন্ত্র করেছো। সুতরাং তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে।’"},{"id":124,"translation":"‘আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে টুকরো করে ফেলবো। তারপর অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াব।’"},{"id":125,"translation":"তারা বললো: ‘অবশ্যই আমরা তো আমাদের রবের কাছেই ফিরে যাব।’"},{"id":126,"translation":"‘আর তুমি তো আমাদেরকে শাস্তি দিচ্ছ শুধু এ জন্যে যে, আমরা আমাদের রবের নিদর্শনের ওপর ঈমান এনেছি, যখন তা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। হে আমাদের রব! আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দিন।’"},{"id":127,"translation":"আর ফির‘আউনের সম্প্রদায়ের সভাসদগণ বললো: ‘আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে ছেড়ে দিবেন, যাতে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং আপনাকে ও আপনার উপাস্যগুলোকে বর্জন করে?’ সে বললো: ‘অচিরেই আমরা তাদের পুত্রসন্তানদেরকে হত্যা করবো, আর তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখবো। আর নিশ্চয় আমরা তাদের ওপর শক্তিধর।’"},{"id":128,"translation":"মূসা তাঁর সম্প্রদায়কে বললো: ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্যধারণ করো। নিশ্চয় জমিন আল্লাহরই। তিনিই তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে এর উত্তরাধিকারী বানান। আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্যেই।’"},{"id":129,"translation":"তারা বললো: ‘ তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরেও।’(২৪) সে বললো: ‘আশা করা যায়, তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং জমিনে তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। অতঃপর তিনি দেখবেন, তোমরা কেমন কাজ করো।’(২৫)","footnotes":"(২৪) অর্থাৎ উভয় অবস্থায়ই আমাদেরকে ফির‘আউনের হাতে আমাদের ছেলেদেরকে হত্যা করা ও মেয়েদেরকে জীবিত রাখার পরীক্ষা দিতে হচ্ছে, এ কেমন কথা!\n (২৫) অর্থাৎ তোমরা কি তাঁর কৃতজ্ঞতা করো, না কুফরি করো?"},{"id":130,"translation":"আর আমি ফির‘আউনের অনুসারীদেরকে বছরের পর বছর দুর্ভিক্ষ ও ফল- ফলাদির ক্ষয়-ক্ষতির মাধ্যমে আক্রান্ত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।"},{"id":131,"translation":"অতঃপর যখনই তাদের কাছে কল্যাণ আসত, তখন তারা বলত: ‘এটা তো আমাদের প্রাপ্য।’(২৬) আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছত, তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অলক্ষুণে মনে করত। সাবধান! তাদের অকল্যাণ তো কেবল আল্লাহর নিয়ন্ত্রণে; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।","footnotes":"(২৬) অর্থাৎ আমাদের বিশেষত্ব ও উপযুক্ততার কারণে এগুলো আমাদেরকে দেয়া হয়েছে।"},{"id":132,"translation":"আর তারা বললো: ‘তুমি আমাদেরকে যাদু করার জন্য যে কোন নিদর্শন আমাদের কাছে নিয়ে আস না কেন, আমরা তো তোমার প্রতি ঈমান আনবো না।’"},{"id":133,"translation":"অতঃপর আমি তাদের উপর তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত সুস্পষ্ট নিদর্শন হিসেবে প্রেরণ করি। এরপরও তারা অহংকার করল। আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়।"},{"id":134,"translation":"আর যখন তাদের ওপর শাস্তি আসত হতো তখন তারা বলতো: ‘হে মূসা তুমি আমাদের জন্যে তোমার রবের কাছে দুআ করো, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন, সে অনুযায়ী।(২৭) যদি তুমি আমাদের ওপর থেকে শাস্তি সরিয়ে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনবো এবং বানূ ইসরাঈলকে অবশ্যই তোমার সাথে যেতে দিবো।’","footnotes":"(২৭) অর্থাৎ তিনিই তো তোমাকে বিশেষভাবে নবুওয়াত দিয়েছেন এবং এ ব্যাপারে ওয়াদাও করেছেন যে, যখনই তারা তাওবা করবে এবং ঈমান আনবে, তখনই তিনি শাস্তি উঠিয়ে নিবেন।"},{"id":135,"translation":"যখনই আমি তাদের ওপর থেকে শাস্তি দূর করে দিতাম এক নির্দিষ্ট সময়ের জন্য, যা তাদের জন্য নির্ধারিত ছিল, তারা তখনই তাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করত।(২৮)","footnotes":"(২৮) অর্থাৎ তারা কুফরির ওপরই পড়ে থাকত এবং বানূ ইসরাঈলকে মূসা আলাইহিস সালামের সাথে ছেড়ে দিতে অস্বীকৃতি জানাতো।"},{"id":136,"translation":"অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফলে, তাদেরকে \n গভীর সমুদ্রে ডুবিয়ে দিলাম। কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং এ সম্পর্কে তারা ছিল গাফিল।"},{"id":137,"translation":"আর যে জাতিকে একদা দুর্বল মনে করা হতো, তাদেরকে আমি বরকতপ্রাপ্ত ভূমির পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানালাম(২৯) এবং বানূ ইসরাঈলের ওপর তোমার রবের উত্তম বাণী পূর্ণতা লাভ করলো।(৩০) কারণ তারা ধৈর্যধারণ করেছিল। আর ধ্বংস করে দিলাম ফির‘আউন ও তার সম্প্রদায় যা কিছু তৈরি করেছিল এবং তারা যেসব প্রাসাদ নির্মাণ করেছিল সেগুলোকে।","footnotes":"(২৯) এলাকাটি ছিলো শাম দেশ, যাতে আল্লাহ পরিপূর্ণভাবে ফসল ও ফল-ফলাদি ফলিয়ে প্রচুর বরকত দিয়েছেন।\n (৩০) যা ছিলো আল্লাহর নিম্নোক্ত বাণী:\n وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ \n ‘দুনিয়াতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিলো, আমি তাদেরকে অনুগ্রহ করার এবং নেতা ও উত্তরাধিকারী বানানোর ইচ্ছা পোষণ করছিলাম।’ [সূরা আল-কাসাস: ৫]"},{"id":138,"translation":"আর আমি বানূ ইসরাঈলকে সাগর পার করিয়ে দেই। অতঃপর তারা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলো, যারা নিজেদের মূর্তিগুলোর পূজায় নিমগ্ন ছিল। তারা বললো: ‘হে মূসা! তাদের যেমন উপাস্য আছে, আমাদের জন্যও তেমনি একজন উপাস্য নির্ধারণ করে দাও।’ সে বললো: ‘নিশ্চয় তোমরা এক মূর্খ সম্প্রদায়।’(৩১)","footnotes":"(৩১) অর্থাৎ তোমরা এমন এক অজ্ঞ সম্প্রদায়, যারা আল্লাহর প্রাপ্য সম্মান কী এবং তাওহীদ ও শিরক কী, এসব সম্পর্কে কিছুই জানো না।"},{"id":139,"translation":"‘নিশ্চয় এসব লোক যাতে লিপ্ত রয়েছে তার জন্য \n তারা তো ধ্বংসপ্রাপ্ত হবেই এবং তারা যা করছে, তাও বাতিল হয়ে যাবে।’"},{"id":140,"translation":"সে আরো বললো: ‘আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ সন্ধান করব; অথচ তিনি তোমাদেরকে সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’"},{"id":141,"translation":"আর স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফির‘আউনের লোকদের থেকে উদ্ধার করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন নিকৃষ্ট শাস্তি দিত। তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। আর এতে(৩২) ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা।","footnotes":"(৩২) অর্থাৎ ফির‘আউন ও তার সম্প্রদায়ের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় পরীক্ষা ছিল, তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞ হও কি না?"},{"id":142,"translation":"আর আমি মূসাকে ত্রিশ রাতের ওয়াদা দিয়েছিলাম এবং আরো দশ বাড়িয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের নির্ধারিত সময় চল্লিশ রাত পূর্ণ হয়। মূসা তার ভাই হারূনকে বললো: ‘আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করো, সংশোধন করো, আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না(৩৩)।’","footnotes":"(৩৩) অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহয্যকারী হয়ো না।"},{"id":143,"translation":"আর মূসা যখন আমার নির্ধারিত সময়ে (ও স্থানে) উপস্থিত হয়েছিল এবং তার রব তার সাথে কথা বললেন, তখন সে (তার রবকে) বললো: ‘হে আমার রব! আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই।’ তিনি বললেন: ‘(দুনিয়াতে) তুমি আমাকে কখনোই দেখতে পাবে না; বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, সেটা যদি (প্রতিক্রিয়া ছাড়াই) নিজের জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে (অচিরেই দুনিয়াতে) দেখতে পাবে।’ যখন তার রব পাহাড়ে বিকশিত হলেন, তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করল(৩৪) এবং মূসা বেহুঁশ হয়ে পড়ে গেলো। যখন সে জ্ঞান ফিরে পেলো তখন বললো: ‘(হে আমার রব!) আপনি পবিত্র মহান, আমি (দুনিয়াতে আপনাকে দেখার আবেদন থেকে অনুতপ্ত হয়ে) আপনার কাছে তাওবাহ করলাম এবং আমি (আমার সম্প্রদায়ের) মু’মিনদের মধ্যে প্রথম।’","footnotes":"(৩৪) অর্থাৎ পাহাড়টি জমিনের সমান হয়ে গেলো।"},{"id":144,"translation":"তিনি বললেন: ‘হে মূসা! আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দিয়ে মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। কাজেই আমি তোমাকে যা প্রদান করলাম, তা গ্রহণ করো এবং কৃতজ্ঞতা আদায়কারীদের অন্তর্ভুক্ত হও।’"},{"id":145,"translation":"আর আমি তার জন্য ফলকসমূহে প্রত্যেক বিষয়ের উপদেশ এবং সকল বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার সম্প্রদায়কে নির্দেশ দাও, তারা যেন এর উত্তম বিষয়গুলো গ্রহণ করে ।(৩৫) আমি অচিরেই তোমাদেরকে ফাসিকদের আবাস দেখাব ।(৩৬)","footnotes":"(৩৫) অর্থাৎ তারা যেন এগুলোর মধ্যকার যা সুন্দর ও যার সাওয়াব বেশি তা আঁকড়ে ধরে। যেমন: পরিপূর্ণভাবে আদেশসমূহ পালন করা, ধৈর্য ধরা ও ক্ষমা করা। অথবা আল্লাহর বিধানের ওয়াজিব ও মুস্তাহাবগুলো গ্রহণ করা এবং নিষেধসমূহ ত্যাগ করা।\n (৩৬) অর্থাৎ ফাসিকদের করুণ পরিণতি তথা ধ্বংস ও বিনাশ তোমাদেরকে দেখাবো।"},{"id":146,"translation":"যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে বেড়ায়, আমি অচিরেই তাদেরকে আমার নিদর্শনসমূহ থেকে অবশ্যই ফিরিয়ে রাখবো।(৩৭) আর তারা সকল নিদর্শন দেখলেও তার ওপর ঈমান আনবে না এবং তারা সৎপথ দেখলেও সেটাকে পথ হিসেবে গ্রহণ করবে না। কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলেই সেটাকেপথ হিসেবে গ্রহণ করবে। এটা এ জন্য যে, তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যারোপ করেছে এবং সে ব্যাপারে তারা গাফিল ছিল ।","footnotes":"(৩৭) অর্থাৎ আমি তাদেরকে আমার কিতাবের আয়াতসমূহ বুঝতে এবং দুনিয়ার নিদর্শনসমূহ থেকে শিক্ষা গ্রহণ করতে দিবো না।"},{"id":147,"translation":"আর যারা আমার আয়াতসমূহ ও আখিরাতের সাক্ষাতকে(৩৮) অস্বীকার করেছে, তাদের আমলসমূহ নিষ্ফল হয়ে গেছে। তারা যা করে, সে অনুযায়ীই তাদের প্রতিফল দেয়া হবে।","footnotes":"(৩৮) অর্থাৎ আখিরাতের দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ।"},{"id":148,"translation":"আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদি দিয়ে একটি গো-বাছুরের দেহাবয়ব তৈরি করল, যার থেকে 'হাম্বা’ ধ্বনি বের হতো। তারা কি দেখেনি যে, এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পথও দেখায় না? তারা এটাকে গ্রহণ করল আর তারা ছিল যালিম।"},{"id":149,"translation":"আর যখন তারা লজ্জিত ও অনুতপ্ত হলো এবং দেখলো যে, তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তারা বললো: ‘আমাদের রব যদি আমাদের প্রতি রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’"},{"id":150,"translation":"আর মূসা যখন ক্ষুব্ধ ও দু:খ ভারাক্রান্ত হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে আসল, তখন সে বললো: ‘আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ! তোমাদের রবের আদেশের আগেই তোমরা তাড়াহুড়া করলে?’ আর সে ফলকগুলো ফেলে দিল এবং স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগল। সে বললো: ‘হে আমার সহোদর! এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তাই তুমি আমার সাথে এমন আচরণ করো না, যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না।’"},{"id":151,"translation":"সে বললো: ‘হে আমার রব! আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন এবং আপনার রহমতের মধ্যে আমাদেরকে প্রবেশ করান। আর আপনিই রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ।‘"},{"id":152,"translation":"নিশ্চয় যারা গো-বাছুরকে গ্রহণ করেছে, অচিরেই দুনিয়ার জীবনে তাদের রবের পক্ষ থেকে ক্রোধ ও লাঞ্ছনা তাদেরকে আক্রান্ত করবে । আর এভাবেই আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দান করি।"},{"id":153,"translation":"আর যারা মন্দ কাজ করল(১), তারপর (অনুতপ্ত হয়ে) তাওবা করল এবং(পরিপূর্ণ) ঈমান আনল, নিশ্চয় তোমার রব এরপরও (তাদের প্রতি ) ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(১) যেমন: আল্লাহর সাথে শিরক ও কুফরি করল।"},{"id":154,"translation":"অবশেষে যখন মূসার ক্রোধ থেমে গেল, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা নিজেদের রবকে ভয় করে এর লেখাগুলোতে তাদের জন্যে হিদায়াত ও রহমত ছিলো ।"},{"id":155,"translation":"আর মূসা তার সম্প্রদায় থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানে নিয়ে আসার জন্যে নির্বাচন করল। অতঃপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বললো: ‘হে আমার রব, আপনি চাইলে ইতঃপূর্বে এদের এবং আমাকেও ধ্বংস করতে পারতেন । আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে, তার কারণে কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আর ক্ষমাশীলদের মধ্যে আপনিই তো শ্রেষ্ঠ।’"},{"id":156,"translation":"আর আপনি আমাদের জন্য এ দুনিয়াতে কল্যাণ লিখে দিন এবং আখেরাতেও । নিশ্চয় আমরা আপনার কাছেই ফিরে এসেছি।’ আল্লাহ বললেন: ‘আমার শাস্তি যাকে ইচ্ছে দিয়ে থাকি বটে; কিন্তু আমার রহমত তো প্রত্যেক বস্তুকে ঘিরে আছেই। কাজেই আমিই তা লিখে দিবো তাদের জন্য, যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করে, যাকাত দেয় ও আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে।’"},{"id":157,"translation":"যারা অনুসরণ করে রাসূল উম্মী নবীর(৪০), যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জীলে লিপিবদ্ধ পায়। সে তাদেরকে সৎকাজের আদেশ দেয়, অসৎকাজ থেকে নিষেধ করে, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করে। আর সে তাদেরকে তাদের কঠিন বিধানাদি দূর করে ও শৃঙ্খল হতে মুক্ত করে, যা তাদের ওপর ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে নাযিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফলকাম।","footnotes":"(৪০) কারো মতে, (اُمِّيْ) ‘উম্মী' অর্থ নিরক্ষর। যে লেখা-পড়া কোনোটাই জানে না। অথবা ‘উম্মী’ শব্দটি উম্মুল কুরা’ তথা মক্কাবাসী থেকে, অথবা শব্দটি ‘উম্মত’ শব্দের দিকে সম্পর্কযুক্ত, তখন এর অর্থ হবে উম্মতবিশিষ্ট নবী। [তাফসীরে বাগাভী]"},{"id":158,"translation":"‘হে মানুষ! নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই, তিনি (মৃতকে) জীবিত করেন ও (জীবিতকে) মৃত করেন। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তাঁর রাসূল উম্মী নবীর প্রতি, যে আল্লাহ ও তাঁর বাণীসমূহের(৪১) প্রতি ঈমান রাখে। আর তোমরা তার অনুসরণ করো, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।’","footnotes":"(৪১) যে তার ওপর ও তার পূর্বেকার নবীদের উপর নাযিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান রাখে।"},{"id":159,"translation":"মূসার সম্প্রদায় থেকে এমন এক দল রয়েছে, যারা অন্যকে ন্যায়ভাবে পথ প্রদর্শন করে এবং তার ভিত্তিতেই ইনসাফ করে।"},{"id":160,"translation":"আর আমি তাদেরকে বারোটি গোত্রে বিভক্ত করেছি। আর মূসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইল, তখন আমরা তার প্রতি অহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ’ ফলে এ থেকে বারোটি ঝর্ণা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের জায়গা চিনে নিল। আর আমি তাদের ওপর মেঘমালার ছায়া দিয়েছিলাম(৪২) এবং তাদের ওপর নাযিল করেছিলাম মান্না ও সালওয়া।(৪৩) ‘তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো।’ আর তারা আমার প্রতি যুলম করেনি; বরং তারা নিজেদের ওপরই যুলম করেছে।","footnotes":"(৪২) যা তাদের চলার সাথে চলতে থাকত, আর তারা থামলে তাদের সাথে থেমে যেতো। \n (৪৩) মান্না ও সালওয়া: মধুর ন্যায় সুমিষ্ট পানি এবং সুম্মানী তথা কোয়েলের ন্যায় ছোট পাখির উন্নত মানের গোস্ত।"},{"id":161,"translation":"আর স্মরণ করো সে সময়ের কথা, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘তোমরা এ জনপদে বসবাস করো এবং সেখানের যেখান থেকে ইচ্ছা আহার করো এবং বলো ‘হিত্তাহ’ । আর নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবো। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দিবো।"},{"id":162,"translation":"অতঃপর তাদের মধ্যে যারা যালিম ছিল, তাদেরকে যা বলা হয়েছিল, তার পরিবর্তে তারা অন্য কথা বলল।(৪৪) ফলে তাদের যুলমের কারণে আমি আসমান থেকে তাদের প্রতি শাস্তি পাঠালাম।","footnotes":"(৪৪) অর্থাৎ ‘হিত্তাহ’ (হে আমাদের রব! আমাদেরকে ক্ষমা করুন) এর পরিবর্তে তারা ‘হিনতাহ’ অর্থাৎ ‘যবের দানা দাও’- বললো।"},{"id":163,"translation":"আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগর তীরের(৪৫) জনপদবাসী সম্বন্ধে, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত তখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত; । আর যেদিন তারা ‘শনিবার’ পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। কারণ তারা পাপাচার করত।(৪৬)","footnotes":"(৪৫) এ জনপদটি মদীনা ও মিশরের মধ্যবর্তী সাগর তীরে অবস্থিত ছিল। যাকে ‘আইলা’ বলা হতো। বর্তমানে এটাকে ‘ঈলাত’ বলা হয়।\n (৪৬) অর্থাৎ তারা মাছ শিকারের কৌশল আঁটলো। তারা সেদিন জাল পাতল এবং গর্ত খনন করলো। ফলে শনিবারে মাছগুলো সেখানে আটকা পড়তো তবে নিষেধাজ্ঞার কারণে সে দিনে তারা সেগুলো শিকার করত না। পরে ছল চাতুরীর মাধ্যমে আল্লার নির্দেশ লঙ্ঘন করে রবিবারে তারা সেগুলো ধরে খেতো।"},{"id":164,"translation":"আর স্মরণ করো, যখন তাদের একদল বলেছিল: ‘তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন সম্প্রদায়কে, যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন কিংবা কঠিন শাস্তি দিবেন’? তারা বললো: ‘তোমাদের রবের নিকট ওযর পেশ করার জন্যে এবং যাতে তারা সাবধান হয়।’"},{"id":165,"translation":"অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, যখন তারা তা ভুলে গেল, তখন যারা অসৎকাজ থেকে নিষেধ করত তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। আর যারা যুলম করেছিল, তাদেরকে আমি কঠোর শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম, কারণ তারা পাপাচারে লিপ্ত ছিল।"},{"id":166,"translation":"অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজ সীমালঙ্ঘনের সাথে করতে লাগল, তখন আমি তাদেরকে বললাম: ‘তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।’"},{"id":167,"translation":"আর স্মরণ করো, যখন তোমার রব ঘোষণা করলেন যে, অবশ্যই তিনি কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোকদেরকে পাঠাবেন , যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে।(৪৭) আর নিশ্চয় তোমার রব অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়ালু।","footnotes":"(৪৭) দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করতে থাকবে।"},{"id":168,"translation":"আর আমি তাদেরকে জমিনে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করেছি; তাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ আর কেউ অন্য রকম । আর আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণ(৪৮) দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা ফিরে আসে।","footnotes":"(৪৮) যেমন: ধন-সম্পদের প্রাচুর্য ও ভোগ-বিলাসের উপকরণ দান, দুর্ভিক্ষ ও দারিদ্র্য, উদারতা ও কঠোরতা ইত্যাদি।"},{"id":169,"translation":"অতঃপর একটি নিকৃষ্ট দল একের পর এক তাদের স্থলাভিষিক্ত হয়েছে, যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, তারা এ নগণ্য (দুনিয়ার) সামগ্রী গ্রহণ করে। আর তারা বলে: ‘শীঘ্রই আমাদের ক্ষমা করে দেয়া হবে।’ কিন্তু পরক্ষণে যদি অনুরূপ সামগ্রী তাদের সামনে আসে তবে তারা তা গ্রহণ করবে। তাদের কাছ থেকে কি কিতাবের অঙ্গীকার নেয়া হয়নি যে, তারা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কোন কথা বলবে না? আর তারা তো কিতাবে যা আছে, তা পাঠ করেছে। যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করে চলে আখিরাতের আবাস তাদের জন্য উত্তম। তোমরা কি বুঝ না?"},{"id":170,"translation":"আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং সালাত কায়িম করে। নিশ্চয় আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না।"},{"id":171,"translation":"আর স্মরণ করো, যখন আমি তাদের ওপর পাহাড় তুলে ধরলাম, যেন তা একখণ্ড মেঘ এবং তারা মনে করল যে, নিশ্চয় তা তাদের ওপর ভেঙ্গে পড়বে। ‘আমি তোমাদের যা দিয়েছি, তা শক্তভাবে ধরো এবং তাতে যা আছে, তা স্মরণ করো। আশা করা যায়, তোমরা তাকওয়াবান হতে পারবে।’"},{"id":172,"translation":"আর স্মরণ করো, যখন তোমার রব আদম-সন্তানের পিঠ থেকে তাদের বংশধরকে বের করেছিলেন এবং তাদের নিজেদের ওপর নিজেদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন: ‘আমি কি তোমাদের রব নই?’ তারা সমস্বরে বলেছিলো: ‘হ্যাঁ, অবশ্যই। আমরা সাক্ষী রইলাম।’ এটা এ জন্যে যে, তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো: ‘আমরা তো এ বিষয়ে গাফিল ছিলাম।’"},{"id":173,"translation":"অথবা তোমরা যাতে বলতে না পারো: ‘আমাদের পিতৃ-পুরুষরাই পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি বাতিলপন্থিরা যে আমল করেছে, তার কারণে আপনি কি আমাদেরকে ধ্বংস করবেন’?"},{"id":174,"translation":"আর আমি এভাবেই আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে তারা ফিরে আসে।"},{"id":175,"translation":"আর তুমি তাদেরকে সে ব্যক্তির(৪৯) সংবাদ পাঠ করে শোনাও, যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম। অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর শয়তান তার পেছনে লাগে। ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল।","footnotes":"(৪৯) এখানে বানূ ইসরাঈলের কোন নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন: সে হচ্ছে, বাল’আম ইবন আবার, আবার কেউ বলেছেন: উমাইয়া ইবন আবীস সালত, আবার কারো মতে, সে সাইফ ইবনুর রাহিব, অথবা বানূ ইসরাঈলের দো‘আ কবুল হওয়া বিশেষ কোনো বুজুর্গ ব্যক্তি।"},{"id":176,"translation":"আর আমি ইচ্ছা করলে উক্ত নিদর্শনাবলীর দ্বারা তাকে অবশ্যই উচ্চ মর্যাদা দিতাম; কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়েছে এবং সে তার কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে, কুকুরের মতো । যদি তার ওপর বোঝা চাপিয়ে দাও, তাহলে সে জিহ্বা বের করে হাঁপাবে, আর বোঝা না চাপালেও সে জিহ্বা বের করে হাঁপাবে। এটি হচ্ছে সে সম্প্রদায়ের দৃষ্টান্ত, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব, তুমি এ ঘটনাগুলো তাদের কাছে বর্ণনা করো, যাতে তারা চিন্তা-ভাবনা করতে পারে।"},{"id":177,"translation":"সে সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না মন্দ! যারা আমার আয়াতসমূহকে মিথ্যারোপ করে। আর তারা নিজেরাই নিজেদের প্রতিই যুলম করত।"},{"id":178,"translation":"আল্লাহ যাকে সঠিক পথ দেখান, সে-ই সঠিক পথ পায় এবং তিনি যাদেরকে পথভ্রষ্ট করেন, তারাই ক্ষতিগ্রস্ত।"},{"id":179,"translation":"আর আমি অবশ্যই বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর আছে; কিন্তু তা দ্বারা তারা অনুধাবন করতে পারে না। তাদের চোখ আছে; তবে তা দ্বারা তারাদেখে না। আর তাদের কান আছে; কিন্তু তা দ্বারা তারা শুনে না। মূলত তারা চতুষ্পদ জন্তুর মতো; বরং তারা এর চেয়েও অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে প্রকৃত গাফিল।"},{"id":180,"translation":"আর আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামসমূহ। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকো। আর যারা তাঁর নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো। অচিরেই তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেয়া হবে।"},{"id":181,"translation":"আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে, যারা ন্যায়ভাবে সঠিক পথ দেখায় এবং তার ভিত্তিতেই ন্যায়বিচার করে।"},{"id":182,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতেও পারবে না।"},{"id":183,"translation":"আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি। নিশ্চয় আমার কৌশল অতি শক্তিশালী।"},{"id":184,"translation":"তারা কি কখনো চিন্তা-ভাবনা করেনি যে, তাদের সঙ্গীর মধ্যে কোন মস্তিষ্ক বিকৃতি নেই; সে তো স্পষ্ট সতর্ককারী।"},{"id":185,"translation":"তারা কি লক্ষ্য করে না যে, আসমানসমূহ ও জমিনের সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং এতদুভয়ের মাঝে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সে সম্পর্কে? আর এর প্রতি যে, হয়তো তাদের নির্ধারিত সময় নিকটে এসে গিয়েছে?(৫০) সুতরাং তারাএরপর আর কোন কথার প্রতি ঈমান আনবে?","footnotes":"(৫০) অর্থাৎ তাদের বয়সের দিক থেকে, কেননা হয়তো বা তাদের বয়সের পরিসমাপ্তি অতি সন্নিকটে।"},{"id":186,"translation":"আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন হিদায়াতকারী নেই এবং তিনি তাদেরকে তাদের অবাধ্যতায়(৫১) ছেড়ে দেন, ফলে তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।","footnotes":"(৫১) অর্থাৎ পথভ্রষ্টতা ও কুফরির মধ্যে ছেড়ে দেন।"},{"id":187,"translation":"তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে: ‘তা কখন সংঘটিত হবে’? তুমি বলো: ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট। তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও জমিনের ওপর তা অত্যন্ত কঠিন হবে। সেটি তোমাদের কাছে আকস্মিক এসে পড়বে। তারা তোমাকে প্রশ্ন করছে যেন, তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত আছো। তুমি বলো: ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’"},{"id":188,"translation":"তুমি বলো: ‘আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান তা ছাড়া। আর আমি যদি গায়িবের খবর জানতাম, তাহলে আমি অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোনো ক্ষতিই স্পর্শ করতো না। আমি তো ঈমানদার সম্প্রদায়ের জন্যে) একজন সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া আর কিছুই নই।"},{"id":189,"translation":"তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে প্রশান্তি পায়। অতঃপর যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলন করলো, তখন সে হালকা গর্ভধারণ করলো এবং এটা নিয়ে সে অনায়াসে চলাফেরা করতে লাগল। অতঃপর গর্ভ যখন বড় হয়ে ভারী হয়ে আসে তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে, ‘যদি আপনি আমাদেরকে একটি পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন, তাহলে অবশ্যই আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।’"},{"id":190,"translation":"অতঃপর তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন, তখন তারা তাদেরকে যা দেয়া হয়েছে, সেটাতে আল্লাহর বহু শরিক নির্ধারণ করে।(৫২) কিন্তু তারা যাদেরকে আল্লাহর সাথে শরিক করে, তিনি তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে।","footnotes":"(৫২) তারা নিজেদের সন্তানকে আল্লাহ ব্যতীত অন্যের দাস বানিয়ে তাদের দিকে সম্বোধন করে নামকরণ করে। যেমন: আব্দুল-হারিস, আব্দুর রাসূল (রাসূলের দাস), আবদুল উয্‌যা (উয্‌যার দাস), আবদুশ শামস (সূর্য দেবতার দাস) ইত্যাদি।"},{"id":191,"translation":"তারা কি এমন বস্তুকে আল্লাহর শরিক বানাচ্ছে, যারা কিছুই সৃষ্টি করে না? বরং এরা নিজেরাই সৃষ্ট।"},{"id":192,"translation":"এরা না তাদেরকে সাহায্য করতে করতে পারে, আর না নিজেদেরকে সাহায্য করতে পারে।(৫৩)","footnotes":"(৫৩) অর্থাৎ এরা নিজেদের ন্যূনতম নিরাপত্তারও কোন ধরনের ক্ষমতা রাখে না।"},{"id":193,"translation":"আর তোমরা তাদেরকে সৎপথে ডাকলেও তারা তোমাদেরকে অনুসরণ করবে না। তোমরা ওদেরকে ডাক বা চুপ থাক, তোমাদের জন্য উভয়ই সমান(৫৪)।","footnotes":"(৫৪) কারণ এগুলো জড় পদার্থ। এরা কিছুই বুঝে না, শুনেও না এবং বলতেও পারে না, তারা অথর্ব।"},{"id":194,"translation":"আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, তারা তো তোমাদেরই মত বান্দা।(৫৫) সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো, অতঃপর তারা যেনো তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও।","footnotes":"(৫৫) অর্থাৎ এরা আল্লাহরই সৃষ্টি এবং তাঁরই মালিকানাধীন। বরং তোমরা অবস্থাগতভাবে তাদের চেয়ে আরো উন্নত। কারণ, তোমরা জীবিত; তোমরা কথা বলতে, হাঁটতে, দেখতে ও শুনতে পারো; কিন্তু তারা তা পারে না।"},{"id":195,"translation":"ওদের কি পা আছে, যা দিয়ে ওরা চলে? ওদের কি হাত আছে, যা দিয়ে ওরা ধরে? কিংবা ওদের কি চোখ আছে, যা দিয়ে ওরা দেখে? কিংবা ওদের কি কান আছে, যা দিয়ে ওরা শুনে? বলো: ‘তোমরা যাদেরকে আল্লাহর শরিক করেছো তাদেরকে ডাকো, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না।’"},{"id":196,"translation":"নিশ্চয় আমার অভিভাবক তো হলেন সেই আল্লাহ, যিনি কিতাব নাযিল করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন।"},{"id":197,"translation":"আর তোমরা তাঁকে ছাড়া যাদেরকে ডাকো, তারা তোমাদেরকে সাহায্য-সহযোগিতা করতে পারে না এবং তারা নিজেদেরকেও সাহায্য-সহযোগিতা করতে পারে না।(৫৬)","footnotes":"(৫৬) এরপরেও তোমরা কীভাবে আল্লাহ ব্যতিরেকে তাদেরকে ডেকে যাচ্ছ?"},{"id":198,"translation":"আর যদি তোমরা তাদেরকে সৎপথের দিকে আহ্বান করো, তবে তারা কিছুই শুনতে পাবে না। আর তুমি দেখতে পাবে যে, তারা তোমার দিকে তাকিয়ে আছে; অথচ তারা দেখে না।"},{"id":199,"translation":"তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও। আর মূর্খদের উপেক্ষা করে চলো।(৫৭)","footnotes":"(৫৭) অর্থাৎ তুমি মূর্খদের সাথে তর্ক করবে না, তারা কষ্ট দিলে, তুমি তাকে কষ্ট দিবে না এবং তারা তোমাকে বঞ্চিত করলে, তুমি তাদেরকে বঞ্চিত করবে না।"},{"id":200,"translation":"আর যদি শয়তানের কোন কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":201,"translation":"নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে(৫৮), তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখনই তাদের দৃষ্টি খুলে যায়।(৫৯)","footnotes":"(৫৮) অর্থাৎ কোন গুনাহ করে ফেলে।\n (৫৯) অর্থাৎ সাথে সাথেই তারা অপকর্ম থেকে বিরত হয়, দ্রুত তাদের রবের দিকে ফিরে আসে ও তাওবা করে নেয়।"},{"id":202,"translation":"আর সঙ্গী-সাথীরা তাদেরকে ভ্রষ্টতার দিকে টেনে নিয়ে যায়। অতঃপর এ বিষয়ে(৬০) তারা কোনো ত্রুটি করে না।","footnotes":"(৬০) অর্থাৎ অন্যায় কাজে সহযোগিতার ব্যাপারে।"},{"id":203,"translation":"তুমি যখন তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসো, তখন তারা বলে: ‘তুমি নিজেই একটি নিদর্শন বানিয়ে নাও না কেন?’ বলো: ‘আমার রবের পক্ষ থেকে যা আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি। এটি তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। আর তা হিদায়াত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে।’","footnotes":"(১) অর্থাৎ তুমি যদি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে আসো, তাহলে তারা তোমাকে মিথ্যারোপ করবে ও তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে। আবার যদি নিদর্শন না নিয়ে আসো, তখন তারা বলবে: তুমি নিজ থেকে কোন নিদর্শন বানিয়ে নাও না কেন?"},{"id":204,"translation":"আর যখন আল-কুরআন তিলাওয়াত করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো।"},{"id":205,"translation":"আর তুমি তোমার রবকে সকাল-সন্ধ্যায় নিজ মনে স্মরণ করো, অনুনয়বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চস্বরে। উপরন্তু গাফিল হয়ো না।"},{"id":206,"translation":"নিশ্চয় তোমার রবের সান্নিধ্যে যারা আছে, তারা তাঁর ইবাদাতের ব্যাপারে অহংকার করে না এবং তারা তাঁরই তাসবীহ পাঠ করে। আর তাঁর জন্যই সাজদা করে।"}]},{"id":8,"verses":[{"id":1,"translation":"লোকেরা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি বলো: ‘যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও রাসূলের জন্যে।(১) সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং পরস্পরের মধ্যকার অবস্থা সংশোধন করে নাও। আর আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো; যদি তোমরা মু’মিন হও।’","footnotes":"(১) অর্থাৎ এর বণ্টন ও ব্যবহারের ক্ষমতা কেবল আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই।"},{"id":2,"translation":"মু’মিন তো তারাই, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে, তাদের অন্তর কেঁপে উঠে এবং তাঁর আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করা হলে, তা তাদের ঈমান বর্ধিত করে। আর তারা তাদের রবের ওপরই নির্ভর করে।"},{"id":3,"translation":"যারা সালাত কায়ম করে এবং আমি তাদেরকে যা রিযক দিয়েছি, তা থেকে ব্যয় করে।"},{"id":4,"translation":"তারাই প্রকৃত মু’’মিন। তাদের রবের কাছে তাদের জন্যে রয়েছে সুউচ্চ মর্যাদাসমূহ, ক্ষমা এবং সম্মানজনক রিযক।"},{"id":5,"translation":"এটা এমন(২), যেভাবে তোমার রব তোমাকে ন্যায়ভাবে নিজ ঘর থেকে বের করেছিলেন; অথচ মু’মিনদের এক দল তা অপছন্দ করেছিল।","footnotes":"(২) অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের বণ্টন নিয়ে তোমাদের মাঝে দ্বন্দ্ব-বিগ্রহের পর আল্লাহ আপন ক্ষমতা বলে বণ্টনের বিষয়টি নিজের ও তাঁর রাসূলের হাতে ন্যস্ত করলেন এভাবেই।"},{"id":6,"translation":"সত্য(৩) স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্ক করছে। যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেয়া হচ্ছে, আর তারা তা দেখছে।","footnotes":"(৩) এখানে ‘হক’ বলতে যুদ্ধ বুঝানো হয়েছে। অর্থাৎ মুশরিকদের সাথে যুদ্ধ অবধারিত হওয়ার ব্যাপারটি সুস্পষ্ট হওয়ার পরও তারা তোমার সাথে ঝগড়া করেছে।"},{"id":7,"translation":"আর তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে দু’দলের একটির প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নিশ্চয় তা তোমাদের আয়ত্তাধীন হবে। আর তোমরা কামনা করছিলে যে, নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক। কিন্তু আল্লাহ চাচ্ছিলেন যে, তিনি তাঁর বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদেরকে নির্মূল করবেন।"},{"id":8,"translation":"যাতে তিনি সত্যকে সত্য হিসেবে এবং বাতিলকে বাতিল হিসেবে প্রমাণিত করেন; যদিও অপরাধীরা তা অপছন্দ করে।"},{"id":9,"translation":"তোমরা স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকটে সহযোগিতার প্রার্থনা করছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, অবশ্যই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে একের পর এক আগমনকারী এক হাজার ফিরিশতা দিয়ে সাহায্য করবো।’"},{"id":10,"translation":"আর আল্লাহ এটা করেছেন শুধু সুসংবাদ স্বরূপ এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধু আল্লাহর কাছ থেকেই আসে। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":11,"translation":"তোমরা স্মরণ করো, যখন তিনি তাঁর পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন, তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরসমূহ সুদৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন।"},{"id":12,"translation":"স্মরণ করো, যখন তোমার রব ফিরিশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং তোমরা মু’মিনদের মনোবলকে অবিচল রাখো।’ যারা কুফরি করেছে অচিরেই আমি তাদের অন্তরে ভীতির সঞ্চার করবো। কাজেই তোমরা আঘাত করো তাদের ঘাড়ের ওপরে এবং আঘাত করো তাদের গিরায় গিরায়।(৪)","footnotes":"(৪) ঘাড়ে আঘাত করতে বলা হয়েছে, যাতে তারা মারা যায় এবং গিরায় গিরায় আঘাত করতে বলা হয়েছে, যাতে তারা যুদ্ধ করতে অক্ষম হয়।"},{"id":13,"translation":"এটি(৫) এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করেছে। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।(৬)","footnotes":"(৫) অর্থাৎ কাফিরদেরকে হত্যা ও তাদের অঙ্গপ্রত্যঙ্গে আঘাত করা।\n (৬) আল্লাহ কাফিরদেরকে দুনিয়াতে হত্যা ও বন্দী এবং পরকালে জাহান্নামের আগুনের মাধ্যমে কঠিন শাস্তি দিবেন।"},{"id":14,"translation":"উক্ত শাস্তি তোমাদেরই জন্য। সুতরাং তোমরা এর স্বাদ গ্রহণ করো। আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।"},{"id":15,"translation":"হে মুমিনগণ! পরস্পর নিকটবর্তী অবস্থায় তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফিরদের মুখোমুখি হবে, তখন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করোনা।"},{"id":16,"translation":"আর যে ব্যক্তি সেদিন যুদ্ধের কৌশল অবলম্বন অথবা নিজ দলে যোগ দেয়ার উদ্দেশ্য ব্যতীত তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, তাহলে সে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে আসবে এবং তার আশ্রয় হবে জাহান্নাম। আর সেটি কতইনা নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!"},{"id":17,"translation":"সুতরাং তোমরা তাদেরকে (মুশরিকদেরকে) হত্যা করোনি; বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি (মুশরিকদের দিকে ধূলি) নিক্ষেপ করোনি, যখন তুমি নিক্ষেপ করেছিলে; বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আর তিনি তা এ জন্য করেছেন, যাতে তিনি তাঁর পক্ষ থেকে মু’মিনদেরকে উত্তমভাবে পরীক্ষা করতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":18,"translation":"এটা ছিলো তোমাদেরই জন্যে।(৭) আর নিশ্চই আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন।","footnotes":"(৭) উক্ত ব্যাপারটি তথা মুশরিকদেরকে হত্যা করা এবং তাদেরকে ধূলি নিক্ষেপের পর তাদের পরাজিত হওয়া ও পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া এবং মু’মিনদেরকে তাদের শত্রুর ওপর বিজয়ী করে তাদের প্রতি অনুগ্রহ করা এ সবই আল্লাহর পক্ষ থেকে।"},{"id":19,"translation":"যদি তোমরা বিজয় কামনা করে থাকো, তাহলে তো তোমাদের নিকট বিজয় এসে গিয়েছে।(৮) আর যদি তোমরা বিরত হও, তাহলে সেটি তোমাদের জন্যই কল্যাণকর। কিন্তু যদি তোমরা আবার যুদ্ধ করতে আসো, তবে আমিও আবার শাস্তি নিয়ে আসবো। আর তোমাদের দল সংখ্যায় বেশী হলেও, তোমাদের কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় আল্লাহ মু’মিনদের সাথে আছেন।","footnotes":"(৮) বদরের যুদ্ধে মক্কা থেকে রওয়ানা হওয়ার প্রাক্কালে মুশরিক বাহিনীর প্রধান আবূ জাহল প্রমূখ বায়তুল্লাহর পর্দা ধরে সত্যের বিজয়ের ব্যাপারে প্রার্থনা করেছিল।তার ধারণা ছিল, তারাই সত্যপন্থি। সে বলেছিল: আল্লাহর শাস্তি ও আযাব যালিম ও হঠকারীদের ওপর নিপতিত হোক। আর প্রকৃত ত্যপন্থী যেহেতু মু‘মিনরা, মুশরিকদের দু‘আর পরিপ্রেক্ষিতে তাদের বিজয় তো এসেই গেছে।"},{"id":20,"translation":"হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তাঁর কথা শোন, তখন তা হতে মুখ ফিরিয়ে নিও না।"},{"id":21,"translation":"আর তোমরা তাদের মতো হয়ো না, যারা বলে, ‘আমরা শুনলাম’; আসলে তারা শুনে না।"},{"id":22,"translation":"নিশ্চয় আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট বিচরণশীল প্রাণী হচ্ছে, বধির , বোবা, যারা বুঝতে চায় না।"},{"id":23,"translation":"আর আল্লাহ যদি তাদের মধ্যে কোন কল্যাণ আছে বলে জানতেন, তাহলে অবশ্যই তাদেরকে (কল্যাণকর কিছু) শুনাতেন। কিন্তু তিনি তাদেরকে শুনালেও তারা উপেক্ষা করে (হঠকারিতাবশত ঈমান থেকে) মুখ ফিরিয়ে নিতো।"},{"id":24,"translation":"হে মুমিনগণ! রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ ও রাসূলের সেই ডাকে সাড়া দাও। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ব্যক্তি ও তার অন্তরের মাঝে অন্তরায় হন।(৯) আর নিশ্চয় তাঁর নিকট তোমাদেরকে সমবেত করা হবে।","footnotes":"(৯) অর্থাৎ কেউ সত্য প্রত্যাখ্যানের পর তা আবার গ্রহণ করতে চাইলে অবশ্যই আল্লাহ তার ও সত্য গ্রহণের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম।"},{"id":25,"translation":"আর তোমরা ভয় করো ফিতনাকে যা তোমাদের মধ্যকার বিশেষভাবে শুধু যালিমদের ওপরই আপতিত হবে না।(১০) আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।","footnotes":"(১০) বরং অসৎ কাজ থেকে নিষেধ না করলে, নেককারদেরকেও স্পর্শ করবে।"},{"id":26,"translation":"আর স্মরণ কর, যখন তোমরা ছিলে অল্প সংখ্যক, পৃথিবীতে তোমাদেরকে দুর্বল মনে করা হতো। তোমরা আশঙ্কা করতে যে, লোকেরা তোমাদেরকে ছোঁ মেরে তুলে নিয়ে যাবে। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, নিজ সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন এবং তোমাদেরকে পবিত্র রিযক দান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও।"},{"id":27,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! জেনে-বুঝে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং তোমাদের পরস্পরের আমানতের খিয়ানত করো না।"},{"id":28,"translation":"আর জেনে রাখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি \n ফিতনা । আর মহা পুরস্কার তো নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে।"},{"id":29,"translation":"হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করো, তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান দান করবেন, তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল।"},{"id":30,"translation":"আর তুমি স্মরণ করো, যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে দেশ থেকে বের করে দিতে। আর তারা ষড়যন্ত্র করছিল এবং আল্লাহও পাল্টা কৌশল গ্রহণ করেছিলেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী।"},{"id":31,"translation":"আর তাদের কাছে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা বলে: ‘আমরা তো শুনলাম। ইচ্ছে করলে আমরাও এর মত করে বলতে পারি। এতো পূর্বসূরিদের কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।’"},{"id":32,"translation":"আর স্মরণ করো, যখন তারা বলেছিল: ‘হে আল্লাহ, এটি যদি সত্য হয়, তাহলে আপনি আমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করুন কিংবা আমাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে আসুন।’"},{"id":33,"translation":"আর আল্লাহ এমন নন যে, তুমি তাদের মধ্যে থাকাবস্থায় তিনি তাদেরকে শাস্তি দিবেন।(১১) আর আল্লাহ তাদেরকে শাস্তিদানকারীও নন, এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে।","footnotes":"(১১) অর্থাৎ তার উম্মতকে শাস্তি দিয়ে মূলোৎপাটন করবেন না।"},{"id":34,"translation":"আর তাদের কী ওযর আছে যে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না?(১২) যখন তারা আল-মসজিদুল হারাম থেকে বাধা দেয়। অথচ তারা আল্লাহর বন্ধু নয়, আল্লাহর বন্ধু তো কেবল মুত্তাকীগণই; কিন্তু তাদের অধিকাংশই জানে তা না।","footnotes":"(১২) অর্থাৎ তুমি যখন তাদের মধ্যে উপস্থিত থাকবে, তখন আল্লাহ শাস্তি দিবেন না, কিন্তু তুমি যখন থাকবে না, তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিতে পারেন। যেহেতু তারা পাপাচারের মাধ্যমে শাস্তিকে অবধারিত করে নিয়েছে।"},{"id":35,"translation":"আর কা‘বার কাছে তাদের সালাত শিষ ও হাত-তালি ছাড়া কিছুই না। সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো। কারণ তোমরা কুফরী করতে।"},{"id":36,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে, আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করতে তারা নিজেদের ধন-সম্পদ ব্যয় করে। তারা অচিরেই তাদের সম্পদগুলো আরো ব্যয় করবে; অত:পর এটি তাদের আক্ষেপের কারণ হবে, এরপর তারা পরাজিত হবে। আর যারা কুফরী করেছে, তাদেরকে জাহান্নামে সমবেত করা হবে।"},{"id":37,"translation":"যাতে আল্লাহ নিকৃষ্ট দলকে পবিত্র দল থেকে পৃথক করতে পারেন। আর যেন তিনি সকল অপবিত্রকে একটিকে আরেকটির উপর স্তূপ করে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। বস্তুত তারাই তো আসল ক্ষতিগ্রস্ত।"},{"id":38,"translation":"যারা কুফরী করে তাদেরকে বলো: ‘যদি তারা বিরত হয়, তবে তাদের পূর্বেকার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে; কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে, তবে পুর্ববর্তী লোকদের রীতি তো গত হয়েছেই।(১৩)","footnotes":"(১৩) অর্থাৎ যারা মিথ্যারোপ করে ও কুফরীর ওপর অটল থাকে তিনি তাদেরকে দ্রুত শাস্তি দেন।"},{"id":39,"translation":"আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও; যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দীন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায়। তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক দ্রষ্টা।"},{"id":40,"translation":"আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক। তিনি কতইনা উত্তম অভিভাবক এবং কতইনা উত্তম সাহায্যকারী।"},{"id":41,"translation":"আর তোমরা জেনে রাখো, তোমরা যা কিছু গনীমতরূপে পেয়েছ, নিশ্চয় তার এক পঞ্চমাংশ আল্লাহর ও রাসূলের(১৪), নিকট আত্মীয়(১৫), ইয়াতীম, মিসকীন ও মুসাফিরের জন্য নির্ধারণ করা হলো; যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন আমি আমার বান্দার ওপর যা নাযিল করেছি তার প্রতি, যেদিন দু’টি দল(১৬) পরস্পরের মোকাবেলা করেছিল। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।","footnotes":"(১) অর্থাৎ তা মুসলিমদের সাধারণ খরচের খাতে ব্যয় করা হবে।\n (২) বানূ হাশিম ও বানূ মুত্তালিবের জন্য। \n (৩) মুসলিম ও মুশরিক দল।"},{"id":42,"translation":"তোমরা স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমরা উপত্যকার নিকটবর্তী পাশে অবস্থান করছিলে (মদিনার দিক থেকে); আর তারা (মুশরিকরা) ছিল তার (উপত্যকার) দূরবর্তী পাশে (মক্কার দিক থেকে) এবং (মক্কার ব্যবসায়ী) কাফিলাটি ছিল (লোহিত সাগরের পাড়ের দিকে) তোমাদের চেয়ে নিম্নভূমিতে। আর যদি তোমরা (ও মুশরিকরা বদরের যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে) পরস্পর ওয়াদাবদ্ধ হতে , তাহলে অবশ্যই সে ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ (ওয়াদা ভঙ্গ) করতে; কিন্তু আল্লাহ (তাদেরকে একত্র করেছেন) যাতে তিনি সম্পন্ন করেন এমন কাজ, যা হওয়ারই ছিল।(১৭) যে ধ্বংস হওয়ার, সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর ধ্বংস হয়, আর যে জীবিত থাকার, সে যাতে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জীবিত থাকে। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।","footnotes":"(১৭) তা হলো মু’মিনদেরকে সাহায্য ও কাফিরদেরকে অপদস্ত ও পরাজিত করা। উপরন্তু তাঁর দীনকে বিজয়ী করা ও শিরককে পরাজিত করা।"},{"id":43,"translation":"স্মরণ করো, আল্লাহ যখন তোমাকে স্বপ্নে তাদের সংখ্যায় কম দেখিয়েছিলেন । তিনি যদি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। তিনি অবশ্যই অন্তরে যা আছে, সে সম্বন্ধে সবিশেষে অবগত।"},{"id":44,"translation":"আর তোমরা স্মরণ করো, যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে, তখন তিনি তাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তোমাদেরকেও তাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন(১৮), যাতে আল্লাহ সম্পন্ন করেন এমন কাজ যা ঘটারই ছিল।(১৯) আর আল্লাহর দিকেই সব কিছু প্রত্যাবর্তন করা হবে।","footnotes":"(১৮) মুসলিমদেরকে শত্রু সংখ্যা কম দেখানো হয়েছিল যাতে তারা যুদ্ধে অংশগ্রহণে সাহসী এবং কাফিরদের চোখে মুসলিমদের সংখ্যাও কম দেখানো হয়েছিল, যাতে তারা যুদ্ধে অগ্রসর হয় এবং ফিরে যাওয়ার চিন্তা না করে।\n (১৯) মু’মিনদেরকে আল্লাহর সাহায্য ও বিজয় এবং কাফিরদেরকে অপদস্ত ও পরাজিত করা। উপরন্তু তাঁর দীনকে বিজয়ী করা ও শিরককে পরাজিত করা।"},{"id":45,"translation":"হে মুমিনগণ! তোমরা যখন কোন দলের সাথে যুদ্ধের সম্মুখীন হবে, তখন অবিচল থাকো, আর আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো ।"},{"id":46,"translation":"আর তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করবে না, তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি ও প্রভাব নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্যধারণ করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।"},{"id":47,"translation":"আর তোমরা তাদের মত হয়ো না, যারা দাম্ভিকতা প্রদর্শন ও লোক দেখানোর উদ্দেশ্যে তাদের ঘর থেকে বের হয়েছিল এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করে। আর তারা যা করে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন।"},{"id":48,"translation":"আর তোমরা আল্লাহর সে নি‘আমতের কথা স্মরণ করো, যখন শয়তান তাদের জন্য তাদের আমলসমূহ সুশোভিত করেছিল এবং বলেছিল: ‘আজ মানুষের মধ্য থেকে কেউ তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না এবং নিশ্চয় আমি তোমাদের পার্শ্বে অবস্থানকারী ।’ অতঃপর যখন দু’দল একে অপরকে দেখলো, তখন সে পিছু হটল এবং বললো: ‘নিশ্চয় আমি তোমাদের থেকে দায়ভারমুক্ত। নিশ্চয় আমি এমন কিছু দেখছি, যা তোমরা দেখছ না। অবশ্যই আমি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা।’"},{"id":49,"translation":"স্মরণ করো, যখন মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল: ‘এদেরকে তাদের ধর্মই ধোঁকায় ফেলেছে।‘(২০) বস্তুত যে কেউ আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহ তো প্রবল পরাক্রান্তশালী , প্রজ্ঞাময়।","footnotes":"(২০) অর্থাৎ ধর্ম তাদেরকে শত্রুর ওপর বিজয়ের ওয়াদা দিচ্ছে; অথচ তাদের সংখ্যাও কম, আবার সরঞ্জামাদিও খুবই দুর্বল। অন্যদিকে শত্রুদের সংখ্যা বেশি, আবার তাদের সরঞ্জামাদিও খুবই শক্তিশালী।"},{"id":50,"translation":"আর তুমি যদি দেখতে, যখন ফিরিশতারা কাফিরদের প্রাণ হরণ করে, তাদের চেহারায় ও পিঠে আঘাত করে, আর বলে: ‘ তোমরা জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন কর।’"},{"id":51,"translation":"এটা এ কারণে, যা তোমাদের দু’হাত উপার্জন করে আগে পাঠিয়েছে। আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি যুলম করেন না।"},{"id":52,"translation":"তাদের অভ্যাস ফির’আউনের বংশধর ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতো, তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে পাকড়াও করেন। নিশ্চয় আল্লাহ শক্তিমান, কঠোর শাস্তিদাতা।"},{"id":53,"translation":"এ কঠিন শাস্তি এ কারণে যে, আল্লাহ কোনো সম্প্রদায়ের প্রতি যে অনুগ্রহ দান করেন, তা তিনি পরিবর্তন করেন না (প্রত্যাহার করেন না), যতক্ষণ না তারা নিজেদের (ভালো অবস্থাকে খারাপ অবস্থায়) পরিবর্তন ঘটায়।(২১) আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।","footnotes":"(২১) অর্থাৎ নিজেদের ভালো অবস্থাকে তথা ঈমান, আমলের দৃঢ়তা ও নি‘আমতের প্রতি কৃতজ্ঞতাকে আল্লাহর সাথে কুফরি, তাঁর বিরুদ্ধাচরণ ও তাঁর নি‘আমতের প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন মাধ্যমে পরিবর্তন করে দেয়।"},{"id":54,"translation":"ফির’আউনের বংশধর ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতো, তারা তাদের রবের আয়াতসমূহকে মিথ্যারোপ করেছিল। ফলে তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি এবং ফির’আউনের বংশধরকে নিমজ্জিত করেছি। আর তারা সকলেই ছিল যালিম।"},{"id":55,"translation":"নিশ্চয় আল্লাহর কাছে জমিনে বিচরণকারী সর্বনিকৃষ্ট প্রাণী তারা, যারা কুফরি করে। কারণ, তারা ঈমান আনবে না।"},{"id":56,"translation":"তাদের মধ্যে তুমি যাদের সাথে চুক্তিবদ্ধ(২২) হয়েছো, তারপর তারা প্রত্যেকবার তাদের চুক্তি ভঙ্গ করে, উপরন্তু তারা আল্লাহকে ভয় করে না।","footnotes":"(২২) যেমন: মদীনার ইয়াহূহী সম্প্রদায় বানূ কুরাইযাহ।"},{"id":57,"translation":"সুতরাং তুমি যদি তাদেরকে যুদ্ধে নাগালে পাও, তাহলে তাদেরকে কঠোর শাস্তি দানের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে ছত্রভঙ্গ করে দাও, যাতে তারা শিক্ষা গ্রহণ করে।"},{"id":58,"translation":"আর যদি তুমি কোন সম্প্রদায়ের থেকে নিশ্চিতভাবে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তাদের দিকে সোজা নিক্ষেপ করো। নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের \n কখনো পছন্দ করেন না।"},{"id":59,"translation":"আর কাফিররা যেন এমন ধারণা না করে যে, তারা নাগালের বাইরে চলে গেছে। নিশ্চয় তারা অক্ষম করতে পারে না।"},{"id":60,"translation":"আর তোমরা তাদের সাথে মোকাবিলার জন্যে যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি ও অশ্ব বাহিনী, তা দিয়ে তোমরা ভীত-সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে এবং এরা ছাড়া অন্যদেরকে, যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন।(২৩) আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে, তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি বিন্দুমাত্রও যুলম করা হবে না।","footnotes":"(২৩) অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুসলিমদের সকল ধরনের শত্রুরা, যারা এখনো মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি।"},{"id":61,"translation":"আর যদি তারা সন্ধির জন্যে হাত বাড়ায়, তাহলে তুমিও সন্ধির জন্যে হাত বাড়িয়ে দিবে। আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":62,"translation":"আর যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। তিনিই তোমাকে নিজের সাহায্য ও মু’মিনদের মাধ্যমে শক্তিশালী করেছেন।"},{"id":63,"translation":"আর তিনি তাদের পরস্পরের অন্তরে সম্প্রীতি স্থাপন করেছেন। যদি তুমি জমিনে যা আছে, তার সবকিছু ব্যয় করতে, তবুও তাদের অন্তরে সম্প্রীতি স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান।"},{"id":64,"translation":"হে নবী ! (শত্রুদের অনিষ্ট থেকে) তোমার জন্যে ও তোমার অনুসারী মু’মিনদের জন্যে আল্লাহই যথেষ্ট।(১)","footnotes":"(১) অথবা উক্ত আয়াতের অর্থ এমন হতে পারে: হে নবী ! (শত্রুদের অনিষ্ট থেকে) তোমার জন্যে আল্লাহই যথেষ্ট এবং মু’মিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তারা।"},{"id":65,"translation":"হে নবী, তুমি মু’মিনদেরকে যুদ্ধের জন্যে উদ্বুদ্ধ করো।(২৫) যদি তোমাদের মধ্য থেকে বিশজন ধৈর্যশীল থাকে, তরে তারা দু’শ কাফিরের ওপর বিজয়ী হবে, আর যদি তোমাদের মধ্যে একশ’ জন থাকে, তবে তারা এক হাজার কাফিরের ওপর বিজয়ী হবে। কারণ, তারা এমন সম্প্রদায়, যারা বুঝে না।","footnotes":"(২৫) অর্থাৎ এমনভাবে তাদেরকে জাগিয়ে তোলো, যা তাদের হিম্মত ও মনোবলকে প্রাণবন্ত ও শক্তিশালী করবে।"},{"id":66,"translation":"এখন আল্লাহ তোমাদের থেকে দায়িত্বভার হালকা করে দিয়েছেন এবং তিনি জানেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। অতএব যদি তোমাদের মধ্যে একশ’ জন ধৈর্যশীল থাকে, তারা দু’শ জন কাফিরের ওপর বিজয়ী হবে এবং যদি তোমাদের মধ্যে এক হাজার জন থাকে, তবে তারা আল্লাহর হুকুমে দু’হাজার জন কাফিরের ওপর বিজয়ী হবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"},{"id":67,"translation":"(আল্লাহর দীন নিশ্চিহ্ন করতে চাওয়া কাফিরদের সঙ্গে যুদ্ধরত অবস্থায়) কোনো নবীর জন্য উচিত নয় যে, (কাফিরদের ভেতর ভয় সৃষ্টি করতে) প্রচুর রক্ত প্রবাহিত করার আগেই তার কাছে (মুক্তিপণ গ্রহণ করার আশায় জীবিত) বন্দি থাকবে।(২৬) (হে মু’মিনগণ!) তোমরা দুনিয়ার সামগ্রী (মুক্তিপণ) কামনা করছ; আর আল্লাহ চান আখিরাত।(২৭) আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(২৬) প্রচুর হত্যাকাণ্ড ঘটিয়ে তাদেরকে ভালোভাবে পর্যুদস্ত করা, যাতে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হয় এবং তারা তাঁর সাথে দ্বিতীয়বার যুদ্ধ করার সাহস না পায়।\n (২৭) অর্থাৎ কাফিরদেরকে সম্পূর্ণরূপে পরাস্ত করে দীনের বিজয়।"},{"id":68,"translation":"আল্লাহর পূর্ব বিধান(২৮) না থাকলে তোমরা যা গ্রহণ করেছ, সে জন্য তোমাদেরকে মহা শাস্তি স্পর্শ করত।","footnotes":"(২৮) অর্থাৎ এ উম্মাতের জন্য গণীমতের মাল ও ফিদিয়া গ্রহণ করা হালাল হওয়ার বিষয়টি যদি আল্লাহর পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও ফয়সালা হিসাবে লিখা না থাকতো।"},{"id":69,"translation":"অতএব, যুদ্ধে তোমরা যে গনীমত লাভ করেছ, তা বৈধ ও উত্তম বলে ভোগ করো আর আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":70,"translation":"হে নবী! তোমাদের হাতে যে সব যুদ্ধবন্দি আছে, তাদেরকে বলো: ‘যদি আল্লাহ তোমাদের অন্তরসমূহে কোন কল্যাণ আছে বলে জানেন, তাহলে তোমাদের থেকে যা নেয়া হয়েছে, তার চেয়ে উত্তম কিছু দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।’(২৯)","footnotes":"(২৯) আল্লাহ তা‘আলার এ ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ও অন্যান্য মুসলিমের ক্ষেত্রে বিশেষভাবে বাস্তবায়িত হয়েছে, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন।"},{"id":71,"translation":"আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে, তাহলে ইতঃপূর্বে তারা তো আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। অতঃপর তিনি তাদের ওপর তোমাকে শক্তিশালী করেছেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":72,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে,হিজরত করেছে, জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে, তারা সকলে (সাহায্য-সহযোগিতায়) পরস্পর পরস্পরের অভিভাবক।(৩০) আর যারা ঈমান এনেছে; কিন্তু হিজরত করেনি, হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই।(৩১) আর তারা যদি দীনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তখন তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, তবে সে সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, যাদের সাথে তোমাদের ও তাদের মধ্যে চুক্তি রয়েছে। আর তোমরা যা করছ, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।","footnotes":"(৩০) অর্থাৎ মুহাজির ও আনসারগণ।\n (৩১) অর্থাৎ তাদেরকে সাহায্য-সহযোগিতা ও রক্ষা করা মু’মিনদের ওপর বাধ্যতামূলক নয়; যতক্ষণ না তারা আল্লাহর পথে হিজরত করে।"},{"id":73,"translation":"আর যারা কুফরী করেছে তারা পরস্পর পরস্পরের অভিভাবক। তোমরা যদি তা না করো(৩২), তবে জমিনে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দিবে।","footnotes":"(৩২) অর্থাৎ মু’মিনদেরকে বন্ধু ও কাফিরদেরকে শত্রু মনে না করো, তাহলে বস্তুত মু’মিনদের জন্যই মহাবিপদ হয়ে যাবে।"},{"id":74,"translation":"আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মু’মিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক ।"},{"id":75,"translation":"আর যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে থেকে জিহাদ করেছে, তারাও তোমাদের দলেরই অন্তর্ভুক্ত। আর নিকটাত্মীয়রা আল্লাহর বিধানানুযায়ী একে অন্যের চেয়ে বেশি হকদার(৩৩)। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত।","footnotes":"(৩৩) অর্থাৎ যারা ইতঃপূর্বে ঈমান ও হিজরতের কারণে উত্তরাধিকার লাভ করত, নিকটাত্মীয়রা তাদের চেয়ে উত্তরাধিকারের ক্ষেত্রে বেশি হকদার ।"}]},{"id":9,"verses":[{"id":1,"translation":"এটি আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সে সব মুশরিকদের প্রতি সম্পর্কচ্ছেদের ঘোষণা, যাদের সাথে তোমরা পারস্পারিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে।"},{"id":2,"translation":"অতঃপর তোমরা জমিনে চার মাস বিচরণ করো।(১) আর জেনে রাখো, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না।(২) আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অপদস্থকারী।","footnotes":"(১) এরপর তোমাদের সাথে কোন চুক্তি বা নিরাপত্তা বহাল থাকবে না।\n (২) অর্থাৎ কাফিররা আল্লাহর আযাব ও শাস্তি থেকে কখনো পালিয়ে যেতে পারবে না।"},{"id":3,"translation":"আর মহান হজ্জের দিনে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি ঘোষণা করা যাচ্ছে যে, নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তাঁর রাসূলও। অতএব, তোমরা যদি তাওবা করো, তাহলে তা তোমাদের জন্যই উত্তম। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর তুমি কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":4,"translation":"তবে মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, অতঃপর তারা তোমাদের সাথে চুক্তি রক্ষায় কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাহলে তোমরা তাদের সাথে কৃত চুক্তির সময় শেষ হওয়া পর্যন্ত, তা পূর্ণ করো। নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের ভালোবাসেন।"},{"id":5,"translation":"অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো(৩) অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে ওৎ পেতে বসে থাকো। তবে যদি তারা তাওবাহ করে, সালাত কায়েম করে, এবং যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও।(৪) নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৩) নিষিদ্ধ মাস হলো: রজব, জুলকা‘আদাহ, জুলহিজ্জাহ ও মুহাররাম ৷\n (৪) তখন তারা তোমাদের মুসলিম ভাই। সুতরাং তাদের সাথে যুদ্ধ করো না।"},{"id":6,"translation":"আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়। অতঃপর তাকে পৌঁছিয়ে দাও তার নিরাপদ স্থানে। কারণ তারা এমন এক সম্প্রদায়, যারা জানে না।"},{"id":7,"translation":"আল্লাহর ও তাঁর রাসূলের কাছে কীভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার বলবৎ থাকবে? অবশ্য যাদের সাথে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ, তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ তারা তোমাদের ও তাদের মধ্যকার এ চুক্তির ওপর অটল থাকবে, ততক্ষণ তোমরাও তাদের চুক্তির ওপর অটল থাকবে। নিশ্চয় আল্লাহ মুত্তাকী বান্দাদেরকে ভালোবাসেন।"},{"id":8,"translation":"কেমন করে চুক্তি বলবৎ থাকবে? অথচ তারা যদি তোমাদের ওপর জয়ী হয়, তাহলে তারা তোমাদের ব্যাপারে আত্মীয়তার বন্ধন ও অঙ্গীকারের প্রতি লক্ষ্য রাখে না।(৫) তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখতে চায়; কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশই ফাসিক।","footnotes":"(৫) অর্থাৎ মুশরিকরা আল্লাহ বা আত্মীয়তার বন্ধন বা চুক্তি কোন কিছুরই তোয়াক্কা করে না। বরং তারা সুযোগ পেলে মুসলিমদেরকে নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাবে!"},{"id":9,"translation":"তারা আল্লাহর আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিয়েছে। ফলে তারা লোকদেরকে তাঁর পথে চলতে বাধা দিয়েছে। নিশ্চয় তারা যে কাজ করেছে, তা কতই না নিকৃষ্ট!"},{"id":10,"translation":"তারা কোন মু’মিনের ব্যাপারে আত্মীয়তার বন্ধন ও অঙ্গীকারের প্রতি লক্ষ্য রাখে না। আর তারাই হলো সীমালঙ্ঘনকারী।"},{"id":11,"translation":"অতএব যদি তারাতাওবাহ করে, সালাত কায়িম করে এবং যাকাত প্রদান করে, তবে তারা তোমাদের দীনী ভাই। আর আমি আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করি, এমন সম্প্রদায়ের জন্য, যারা জানে।"},{"id":12,"translation":"আর যদি তারা চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দীন সম্পর্কে কটূক্তি করে, তাহলে তোমরা কাফিরদের নেতাদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয় তাদের কোন প্রতিশ্রুতি বা শপথ অবশিষ্ট নেই, যেন তারা বিরত হয়।"},{"id":13,"translation":"তোমরা কেন এমন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে না, যারা নিজেদের চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করেছে এবং রাসূলকে বহিষ্কার করার সংকল্প করেছিল? আর তারাই প্রথমে তোমাদের বিরুদ্ধে (যুদ্ধ) শুরু করেছে।(৬) তোমরা কি তাদেরকে ভয় করছো? অথচ আল্লাহই অধিক উপযুক্ত যে, তোমরা তাঁকে ভয় করবে, যদি তোমরা মু’মিন হও।","footnotes":"(৬) যেহেতু মক্বার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ খুজা‘আহ গোত্রের বিরুদ্ধে তাদের সাথে চুক্তিবদ্ধ বানূ বাকর গোত্রকে সহযোগিতা করেছে।"},{"id":14,"translation":"তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমাদের হাতেই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে অপদস্থ করবেন, তাদের ওপর তোমাদেরকে বিজয়ী করবেন এবং মু’মিন সম্প্রদায়ের হৃদয়ে প্রশান্তি দান করবেন।"},{"id":15,"translation":"আর তিনি তাদের অন্তরসমূহের ক্রোধ দূর করবেন এবং আল্লাহ যাকে চান তার তাওবা কবুল করবেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":16,"translation":"(হে মু’মিনরা!) তোমরা কি মনে করেছ যে, তোমাদেরকে (কোন ধরনের পরীক্ষা ছাড়াই) এমনিতেই ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহ এখনও প্রকাশ্যভাবে জেনে নেননি যে, তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা আল্লাহ, তাঁর রাসূল ও মু’মিনগণ ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করেনি। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।"},{"id":17,"translation":"মুশরিকদের অধিকার নেই যে, তারা নিজেরা নিজেদের ওপর কুফরীর সাক্ষ্য দেয়া অবস্থায় আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে। তাদের আমলসমূহ নষ্ট হয়ে গেছে এবং আগুনেই তারা চিরস্থায়ী হবে।"},{"id":18,"translation":"তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতের প্রতি, সালাত কায়িম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায়, তারা সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।"},{"id":19,"translation":"তোমরা কি হাজীদের পানি পান করানো ও আলমসজিদুল হারাম রক্ষণাবেক্ষণ করাকে ঐ লোকের কাজের সমান বিবেচনা কর, যে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহর কাছে তারা উভয়ে সমান নয়। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।(৭)","footnotes":"(৭) যদিও যালিমরা কিছু কিছু ভালো কাজও করে। যেমন: হাজীদেরকে পানি পান করানো।"},{"id":20,"translation":"যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে তারা আল্লাহর কাছে মর্যাদায় শ্রেষ্ঠ। আর তারাই সফলকাম হবে।"},{"id":21,"translation":"তাদের রব তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন, তাঁর রহমত ও সন্তুষ্টির এবং এমন জান্নাতসমূহের যাতে রয়েছে, তাদের জন্য চিরস্থায়ী নি‘আমত।"},{"id":22,"translation":"সেখানে তারা চিরস্থায়ী হবে। নিশ্চয় আল্লাহর কাছে আছে মহাপুরস্কার।(৮)","footnotes":"(৮) তাদের জন্য যারা আল্লাহর নির্দেশাবলী পালন করেছে, নিশেদাজ্ঞা থেকে বিরত থেকেছে এবং দীনকে একমাত্র তাঁরই জন্য নিবেদন করেছে।"},{"id":23,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ঈমান অপেক্ষা কুফরীকে প্রিয় মনে করে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই যালিম।"},{"id":24,"translation":"বলো: ‘যদি তোমাদের পিতৃবর্গ, তোমাদের সন্তানেরা, তোমাদের ভ্রাতৃগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের সে সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা-বাণিজ্য যার মন্দা হওয়ার আশঙ্কা করছো এবং সে বাসস্থান, যা তোমরা খুবই পছন্দ করছো, তোমাদের কাছে আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করার চেয়ে অধিক প্রিয় হয়, তবে তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো।’ আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":25,"translation":"(হে মু’মিনরা!) অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, বহু জায়গায় এবং হুনাইনের যুদ্ধের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল; অথচ তা তোমাদের (শত্রুর ওপর বিজয়ের) কোন কাজেই আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও (শত্রুদের আক্রমণের প্রচণ্ডতায়) তোমাদের ওপর সংকীর্ণ হয়ে আসছিল। অতঃপর তোমরা (পরাজিত অবস্থায় শত্রুর প্রতি) পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে।"},{"id":26,"translation":"অতঃপর আল্লাহ তাঁর পক্ষ থেকে প্রশান্তি নাযিল করলেন(৯) তাঁর রাসূলের ওপর ও মু’মিনদের ওপর এবং এমন সৈন্যবাহিনী নাযিল করলেন যাদেরকে তোমরা দেখতে পাওনি। আর তিনি কাফিরদেরকে শাস্তি দিলেন। আর এটা কাফিরদের কর্মফল।","footnotes":"(৯) ফলে তারা যুদ্ধের প্রতি আবারো অবিচল হয়ে উঠে।"},{"id":27,"translation":"এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তাওবা কবুল করবেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":28,"translation":"হে মুমিনগণ! নিশ্চয় মুশরিকরা অপবিত্র। সুতরাং এ বছরের পর(১০) তারা যেন আলমসজিদুল হারামের নিকটবর্তী না হয়। আর তোমরা যদি দারিদ্র্যের আশঙ্কা করো(১১), তবে আল্লাহ ইচ্ছা করলে স্বীয় অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করবেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।","footnotes":"(১০) এ বছর বলতে অধিকাংশের মতে, ৯ম হিজরীকে বুঝানো হয়েছে।\n (১১) অর্থাৎ তোমরা যে খাদ্য ও বিভিন্ন ধরনের ব্যবসায়ী পণ্য আমদানী করো, তা বন্ধ হওয়ার আশঙ্কা করো।"},{"id":29,"translation":"তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের সে সব লোকদের বিরুদ্ধে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হারাম করেছেন, তা হারাম মনে করে না, আর সত্য দীন গ্রহণ করে না; যতক্ষণ না তারা নত হয়ে নিজ হাতে জিযয়াহ(১২) দেয়।","footnotes":"(১২) জিযয়াহ অর্থ কোন কিছর বিনিময়ে প্রদত্ত পুরস্কার। অর্থাৎ কাফিরদেরকে হত্যা থেকে মুক্তি এবং তাদেরকে মুসলিম সমাজে নিরাপত্তার সাথে বসবাস করার বিনিময়ে মুসলিম রাষ্ট্রপ্রধান কর্তৃক নির্ধারিত বার্ষিক প্রদেয় সম্পদ, যা অমুসলিমদের থেকে গ্রহণ করা হয়।"},{"id":30,"translation":"আর ইয়াহূদীরা বলে: ‘উযায়র আল্লাহর পুত্র’ এবং খ্রিস্টানরা বলে: ‘মাসীহ্ আল্লাহর পুত্র।’ এটা তাদের নিছক মুখের কথা, আগে যারা কুফরি করেছিলো, তারা তাদের মতো কথা বলছে।(১৩) আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করুণ (পথভ্রষ্ট হওয়ার কারণে) কোন দিকে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে!(‘১৪)","footnotes":"(১৩) তাদের পূর্বেকার সেই মুশরিকদের কথার ন্যায় যারা বলেছিলো: নিশ্চয়ই ফিরিশতারা আল্লাহর কন্যা।\n (১৪) অর্থাৎ কীভাবে তারা সুস্পষ্ট সত্য থেকে বাতিলের দিকে সরে যাচ্ছে?!"},{"id":31,"translation":"তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার-বিরাগীদেরকে তাদের রবরূপে গ্রহণ করেছে, উপরন্তু মারইয়ামের পুত্র মাসীহকেও। অথচ এক ইলাহ ছাড়া আর কারো ইবাদাত করতে তাদেরকে আদেশ করা হয়নি। তিনি ব্যতীত অন্য কোন সত্য ইলাহ নেই। তারা যে শরীক করে, তা থেকে তিনি মহা পবিত্র।"},{"id":32,"translation":"তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়; কিন্তু আল্লাহ তো তাঁর নূরকে পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছুই চান না; যদিও কাফিররা তা অপছন্দ করে।"},{"id":33,"translation":"তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, অন্য সব দীনের ওপর সেটিকে বিজয়ী করার জন্যে, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।"},{"id":34,"translation":"হে মুমিনগণ! জেনে রাখো, নিশ্চয় পণ্ডিত ও সংসার-বিরাগীদের অনেকেই মানুষের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এবং তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আর যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না (যাকাত দেয় না), তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":35,"translation":"যেদিন সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, পাঁজরে এবং পিঠে সেঁক দেয়া হবে। ‘এগুলো তা-ই যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে। সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছিলে, তার স্বাদ উপভোগ করো।’"},{"id":36,"translation":"নিশ্চয় আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা বারো মাস। তার মধ্যে চারটি নিষিদ্ধ । এটাই প্রতিষ্ঠিত দীন। সুতরাং তোমরা এ মাসসমূহে নিজেদের ওপর কোন যুলম করো না। আর তোমরা সকল মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করো, যেমনিভাবে তারা সকলে তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।"},{"id":37,"translation":"নিশ্চয়ই নাসী’ (অর্থাৎ হারাম মাসকে হালাল মাসের স্থানে পরিবর্তন করে পিছিয়ে দেওয়া) কুফরিতে আরও বৃদ্ধি ঘটায়। এর মাধ্যমেই কাফিরদেরকে পথভ্রষ্ট করা হয়। তারা এক বছর (হারাম) মাসকে হালাল করে এবং আরেক বছর সেটিকেই হারাম রাখে, যাতে আল্লাহ যে সংখ্যক মাসকে হারাম করেছেন, তার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে; ফলে আল্লাহ যা হারাম করেছেন, তা তারা হালাল করে নেয়। তাদের মন্দ কাজগুলো (শয়তানের প্ররোচনায়) তাদের দৃষ্টিতে সুশোভিত করা হয়েছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":38,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের কী হলো, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হতে বলা হয়, তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়? তবে তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন (এর অস্থায়ী ভোগ-বিলাস) পছন্দ করে নিয়েছো? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী একেবারেই নগণ্য।"},{"id":39,"translation":"যদি তোমরা যুদ্ধে বের না হও, তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে নিয়ে আসবেন। বস্তুত তোমরা তাঁর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":40,"translation":"যদি তোমরা তাকে সাহায্য না করো, তবে জেনে রাখো, ইতঃপূর্বে আল্লাহই তাকে সাহায্য করেছেন, যখন কাফিররা তাকে \n বের করে দিয়েছিল, সে ছিল দু’জনের দ্বিতীয়জন। যখন তারা উভয়ে পাহাড়ের একটি গুহায় অবস্থান করছিল, সে তার সঙ্গীকে বলেছিল: ‘তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহআমাদের সাথেই আছেন।’ (১৫) অতঃপর আল্লাহ তার ওপর তাঁর পক্ষ থেকে প্রশান্তি নাযিল করলেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দ্বারা সাহায্য করলেন, যাদেরকে তোমরা দেখোনি এবং তিনি কাফিরদের কথা তুচ্ছ করে দেন। আর আল্লাহর বাণীই সর্বদা সমুন্নত এবং আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(১৫) আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা মূলত আরশেই অধিষ্ঠিত আছেন। তবে সশরীরে সাথে থেকে যেমন সাহায্য করা যায়, আরশে থেকেও তিনি এ দুজনকে তেমনই সাহায্য করার ক্ষমতা রাখেন।"},{"id":41,"translation":"তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায়(১৬) যুদ্ধে বেরিয়ে পড়ো এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করো। এটা তোমাদের জন্যে উত্তম; যদি তোমরা জানতে।","footnotes":"(১৬) অর্থাৎ সহজ বা কঠিন, যুবক বা বৃদ্ধ সর্বাবস্থায় আল্লাহর পথে জিহাদের জন্য বেরিয়ে পড়ো।"},{"id":42,"translation":"যদি সহজে (গনীমতের) সম্পদ লাভের আশা থাকতো আর সফর যদি সহজতর হতো, তবে তারা অবশ্যই তোমার অনুসরণ করতো; কিন্তু তাদের কাছে দীর্ঘ পথ পাড়ি দেওয়া কষ্টকর মনে হলো। আর অচিরেই তারা আল্লাহর শপথ করে বলবে: ‘আমরা যদি সক্ষম হতাম, তাহলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম।’ তারা তাদের নিজেদেরকেই ধ্বংস করে।(১৭) আর আল্লাহ ভালো করেই জানেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী।","footnotes":"(১৭) অর্থাৎ মুনাফিকরা যুদ্ধে না গিয়ে এবং এ মিথ্যা শপথ করে নিজেদেরকে আল্লাহর শাস্তির সম্মুখীন করে, তারা নিজেদেরকেই ধ্বংস করে।"},{"id":43,"translation":"(হে রাসূল!) আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। তুমি কেন তাদেরকে (যুদ্ধে না যাওয়ার) অনুমতি দিলে, যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয়ে উঠত কারা (তাদের পেশ করা অজুহাতে) সত্যবাদী এবং তুমি জানতে পারতে কারা মিথ্যাবাদী।"},{"id":44,"translation":"যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, তারা তাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা থেকে পিছিয়ে থাকার জন্য তোমার কাছে অনুমতি চায় না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত।"},{"id":45,"translation":"একমাত্র সেসব লোকই তোমার নিকট অনুমতি চায়, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না, আর তাদের অন্তরসমূহ সংশয়গ্রস্ত হয়ে গেছে। সুতরাং তারা তাদের সংশয়েই ঘুরপাক খেতে থাকে।"},{"id":46,"translation":"আর যদি তারা সত্যিই বের হওয়ার ইচ্ছা করত, তবে তারা সে জন্য সরঞ্জাম প্রস্তুত করত। কিন্তু আল্লাহ স্বয়ং তাদের বের হওয়াকে অপছন্দ করলেন। ফলে তিনি তাদেরকে যুদ্ধে বের হওয়ার কাজটি কঠিন করে দিলেন। আর বলা হলো: ‘তোমরা বাড়িঘরে বসে পড়া লোকদের সাথে বসে থাকো।’"},{"id":47,"translation":"যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তোমাদের মধ্যে ফ্যাসাদই বৃদ্ধি করত এবং তারা বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটোছুটি করতো। আর তোমাদের মধ্যে রয়েছে, তাদের কথা অধিক শ্রবণকারী ও প্রচারকারী। আর আল্লাহ যালিমদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত।"},{"id":48,"translation":"অবশ্য তারা আগেও ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা তোমার বহু কাজ ওলট-পালট করে দিতে চেয়েছিল। অবশেষে সত্যের(১৮) আগমন ঘটল এবং আল্লাহর দীন বিজয়ী হলো; অথচ তারা ছিল অপছন্দকারী।","footnotes":"(১৮) ইতঃমধ্যে আল্লাহর সাহায্য ও সহযোগিতা এসে গেছে।"},{"id":49,"translation":"আর তাদের মধ্যে কেউ কেউ বলে: ‘আমাকে অনুমতি দিন এবং আমাকে বিপর্যয়ের মধ্যে (১৯) ফেলবেন না।’ জেনে রাখো, তারা তো বিপর্যয়ের মধ্যেই আছে। আর নিশ্চয় জাহান্নাম কাফিরদের বেষ্টনকারী।","footnotes":"(১৯) অর্থাৎ যায়দ ইবন কায়স নামক মুনাফিক ওজর পেশ করে বললো: আমাকে জিহাদ থেকে অব্যাহতি দিন, যাতে আমি রোমান সৈন্যদের সুন্দরী যুবতীদেরকে দেখে ফিতনায় পড়ে গুনাহে লিপ্ত না হই।"},{"id":50,"translation":"যদি তোমার কাছে কোন কল্যাণ(২০) পৌঁছে, তবে তা তাদেরকে কষ্ট দেয়। আর যদি তোমাকে কোন বিপদ আক্রান্ত করে, তবে তারা বলে: ‘আমরা ইতঃপূর্বে নিজেদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছিলাম’ এবং তারা উৎফুল্ল চিত্তে মুখ ফিরিয়ে নেয়।","footnotes":"(২০) বিজয় কিংবা গনীমত।"},{"id":51,"translation":"বলো: ‘আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন, তা ছাড়া আমাদের অন্য কিছু ঘটবে না। তিনি আমাদের অভিভাবক। আর আল্লাহর ওপরই মু’মিনদের তাওয়াক্কুল করা উচিত।"},{"id":52,"translation":"বলো: ‘তোমরা কেবল আমাদের জন্য দু’টি কল্যাণের একটির অপেক্ষা করছো(২১), আর আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি যে, আল্লাহ নিজের পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ করবেন অথবা আমাদের হাত দ্বারা তোমাদেরকে শাস্তি দিবেন। অতএব তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও তোমাদের সাথে অপেক্ষায় থাকবো।’","footnotes":"(২১) বিজয় কিংবা শাহাদাতের"},{"id":53,"translation":"বলো: ‘তোমরা ইচ্ছায় দান করো অথবা অনিচ্ছায়, তোমাদের থেকে তা কখনো গ্রহণ করা হবে না। নিশ্চয় তোমরা হচ্ছো, ফাসিক সম্প্রদায়।"},{"id":54,"translation":"আর তাদের দানকৃত অর্থ-সম্পদ কবুল না হওয়ার এ ছাড়া আর কোন কারণ নেই যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে, আর অলসতা করে ছাড়া তারা সালাতে আসে না এবং অনিচ্ছাকৃত ছাড়া তারা দান করে না।(২২)","footnotes":"(২২) অর্থাৎ সাওয়াবের আশায় সালাত ও দান সাদকা করে না।"},{"id":55,"translation":"অতএব তোমাকে যেন আশ্চর্যান্বিত না করে তাদের ধন-সম্পদ এবং সন্তান-সন্ততি। আল্লাহ এসবের দ্বারাই তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান। আর কুফরি অবস্থায় তাদের রূহগুলো শরীর থেকে বের হবে।(২৩)","footnotes":"(২৩) ফলে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে শাস্তিপ্রাপ্ত হবে।"},{"id":56,"translation":"আর তারা আল্লাহর নামে শপথ করে যে, নিশ্চয় তারা তোমাদের অন্তর্ভুক্ত; অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বরং তারা এমন সম্প্রদায় যারা ভয় করে থাকে।"},{"id":57,"translation":"যদি তারা কোনো আশ্রয়স্থল বা কোন গিরিগুহা বা লুকিয়ে থাকার কোন প্রবেশস্থল পেতো, তবে তারা সেদিকেই দ্রুত দৌড়ে পালিয়ে আশ্রয় গ্রহণ করতো।"},{"id":58,"translation":"আর তাদের মধ্যে এমন লোকও আছে, যারা সাদাকা বণ্টনের ব্যাপারে তোমাকে দোষারোপ করে। অতঃপর তাদেরকে যদি তা থেকে দেয়া হয়, তারা সন্তুষ্ট থাকে, আর যদি তাদেরকে না দেয়া হয়, তখন তারা অসন্তুষ্ট হয়।"},{"id":59,"translation":"আর যদি তারা আল্লাহ ও তাঁর রাসূল তাদেরকে যা দিয়েছেন, তাতে সন্তুষ্ট থাকতো এবং বলতো: ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, অচিরেই আল্লাহ আমাদেরকে তাঁর অনুগ্রহ দান করবেন এবং তাঁর রাসূলও। নিশ্চয় আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত।’(২৪)","footnotes":"(২৪) তাহলে কতই না ভালো হত!"},{"id":60,"translation":"নিশ্চয় সাদাকা (যাকাত) তো শুধু ফকীর(২৫), মিসকীন(২৬) ও যাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্যে, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্যে(২৭), দাসমুক্তিতে, ঋণ ভারাক্রান্তদের জন্যে, আল্লাহর পথে (মুজাহিদদেরকে তৈরি করার জন্যে) ও মুসাফিরদের(২৮) জন্যে। এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত বিধান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।","footnotes":"(২৫) তারা এমন লোক যাদের নিকট কোন পেশা বা চাকুরিলব্ধ কিছু সম্পদ আছে; কিন্তু তা তাদের অভাব মিটাতে যথেষ্ট নয়।\n (২৬) যারা কোন কিছুরই মালিক নয়।\n (২৭) কাফিরদের মাঝে - যাদের সাথে এগুলোর মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করা হয়, যাতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা এর মাধ্যমে তার অনিষ্ট প্রতিহত করা যায় কিংবা দুর্বল ঈমানদারদের মাঝে যাতে তাদের ঈমান শক্তিশালী হয়।\n (২৮) যার সফরের খরচাদি নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে।"},{"id":61,"translation":"আর তাদের মধ্যে এমন লোকও আছে, যারা নবীকে কষ্ট দেয় এবং বলে: ‘সে অতিশয় কর্ণপাতকারী।’ বলো: ‘তোমাদের জন্য যা কল্যাণকর, তা ছাড়া সে অন্য কিছু শুনে না। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মু’মিনদের বিশ্বাস করে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সে রহমত স্বরূপ এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":62,"translation":"তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করে।(২৯) অথচ আল্লাহ ও তাঁর রাসূল বেশি হকদার যে, তারা তাদেরকে (ঈমান ও আমলের মাধ্যমে) সন্তুষ্ট করবে; যদি তারা মু’মিন হয়ে থাকে।","footnotes":"(২৯) অর্থাৎ মুনাফিকরা আল্লাহর শপথ করে ম ‘মিনদেরকে বলবে: নিশ্চয়ই তারা ইতঃপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় এমন কিছু বলেনি।"},{"id":63,"translation":"তারা কি জানে না যে, যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে, তার জন্য রয়েছে, জাহান্নামের আগুন। তাতে সে চিরকাল থাকবে। এটা চরম লাঞ্ছনা।"},{"id":64,"translation":"মুনাফিকরা ভয় করে যে, তাদের সম্পর্কে এমন একটি সূরা অবতীর্ণ হবে, যা তাদের অন্তরের বিষয়গুলো জানিয়ে দিবে। বলো: ‘তোমরা ঠাট্টা-বিদ্রুপ করতে থাকো। নিশ্চয় আল্লাহ বের করবেন, তোমরা যা ভয় করছো।’"},{"id":65,"translation":"আর তুমি তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই তারা বলবে: ‘আমরা তো আলাপ-আলোচনা ও খেল-তামাশা করছিলাম।‘ বলো: ‘তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিলে?"},{"id":66,"translation":"তোমরা মিথ্যা ওযর পেশ করো না। তোমরা ঈমান আনার পরে অবশ্যই কুফরি করেছ। যদি আমি তোমাদের মধ্যে কোন দলকে ক্ষমা করলেও অন্য দলকে অবশ্যই শাস্তি দিবো। কারণ, তারা হচ্ছে অপরাধী।"},{"id":67,"translation":"মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ, তারা অসৎকাজের কাজের আদেশ দেয়, আর সৎকাজ থেকে নিষেধ করে। তারা নিজেদের হাতগুলোকে গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে তিনিও তাদেরকে ছেড়ে দিয়েছেন। নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিক।"},{"id":68,"translation":"আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। তাতে তারা চিরদিন থাকবে। এটি তাদের জন্য যথেষ্ট। আর আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি।"},{"id":69,"translation":"তোমাদের আচরণ তোমাদের পূর্ববর্তীদের মতোই। তারা ছিল তোমাদের চেয়ে অধিক শক্তিশালী, ধন-সম্পদ ও সন্তানাদিতে অধিক। ফলে তারা তাদের অংশ ভোগ করেছে, আর তোমরাও তোমাদের অংশ ভোগ করেছো, যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল, তারা তাদের অংশ ভোগ করেছে। আর তোমরাও (ধর্মকে অবজ্ঞা করে) খেল-তামাশায় মত্ত হয়েছো, যেমনিভাবে তারাও মত্ত হয়েছিলো। দুনিয়া ও আখিরাতে এদের আমলসমূহ নষ্ট হয়ে গিয়েছে। আর তারাই ক্ষতিগ্রস্ত।"},{"id":70,"translation":"তাদের কাছে কি তাদের পূর্বের লোকদের সংবাদ পৌঁছেনি? নূহ, ‘আদ ও সামূদের সম্প্রদায়, ইবরাহীমের সম্প্রদায়, মাদ্ইয়ানবাসী ও বিধ্বস্ত নগরীর সংবাদ? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদিসহ উপস্থিত হয়েছিলো। অতএব আল্লাহ তাদের ওপর যুলম করার নন; বরং তারা নিজেরাই নিজেদের ওপর যুলম করছিল।"},{"id":71,"translation":"আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীরা একে অপরের বন্ধু । তারা সৎকাজের আদেশ দেয় ও অসৎকাজ থেকে নিষেধ করে, সালাত কায়িম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এরাই সেসব লোক, যাদের প্রতি আল্লাহ অচিরেই রহম করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":72,"translation":"আল্লাহ মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। তিনি আরো ওয়াদা করেছেন যে, সে চিরস্থায়ী জান্নাতসমূহে থাকবে পবিত্র বাসস্থান। আর আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই মহাসফলতা।"},{"id":73,"translation":"হে নবী! তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। আর তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল!"},{"id":74,"translation":"তারা আল্লাহর নামে শপথ করে বলে যে, তারা কিছুই বলেনি; অথচ সত্য হলো, তারা কুফরি বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পর তারা আবার কুফরি করেছে। আর তারা সংকল্প করেছিল এমন কিছুর, যা তারা সফল হতে পারেনি। আর তারা একমাত্র এ কারণেই দোষারোপ করেছিল যে, আল্লাহ ও তাঁর রাসূল তাঁর স্বীয় অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেছেন। এরপর যদি তারা তাওবাহ করে, তবে তা হবে তাদের জন্যই উত্তম। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আর তাদের জন্যজমিনে কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই।"},{"id":75,"translation":"আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, যদি আল্লাহ তার স্বীয় অনুগ্রহে আমাদের দান করেন, আমরা অবশ্যই দান-খয়রাত করবো এবং অবশ্যই আমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবো।"},{"id":76,"translation":"অতঃপর আল্লাহ যখন তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করলেন, তারা তাতে কার্পণ্য করলো এবং তারা মুখ ফিরিয়ে নিলো।"},{"id":77,"translation":"পরিণামে তিনি (আল্লাহ) তাদের অন্তরে মুনাফিকী স্থায়ী করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে। কারণ তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে, তা ভঙ্গ করেছে এবং তারা মিথ্যাচার করত।"},{"id":78,"translation":"তারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ তাদের অন্তরের গোপন কথা ও তাদের গোপন পরামর্শ জানেন? আর নিশ্চয় আল্লাহ গায়িবসমূহের ব্যাপারে সম্যক জ্ঞাত।"},{"id":79,"translation":"মু’মিনদের মধ্যে যারা সন্তুষ্টচিত্তে সদাকাদেয় এবং যারা নিজ কষ্ট ও শ্রম ছাড়া কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ ও ঠাট্টা-বিদ্রুপ করে, আল্লাহও তাদেরকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেন(৩০) এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(৩০) অর্থাৎ তিনি তাদের ঠাট্টা-বিদ্রুপের প্রতিশোধ নিবেন।"},{"id":80,"translation":"তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, কিংবা ক্ষমা প্রার্থনা না-ই করো, একই কথা। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমা প্রার্থনা করো, তবুও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। কারণ তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কুফরি করেছে। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":81,"translation":"পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দবোধ করলো। আর তারা তাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে অপছন্দ করলো এবং তারা বললো: ‘তোমরা গরমের মধ্যে যুদ্ধে বের হয়ো না।’ বলো: ‘জাহান্নামের আগুন অধিকতর গরম, হায়! যদি তারা বুঝতো।"},{"id":82,"translation":"অতএব তারা (এ মুনাফিকরা দুনিয়ার জীবনে) অল্প হাসুক এবং (আখিরাতের স্থায়ী জীবনে) বেশি কাঁদুক—এটি তাদের সেই কৃতকর্মের প্রতিফল, যা তারা অবিরাম করে আসছিল।"},{"id":83,"translation":"অতএব আল্লাহ যদি তোমাকে তাদের কোন দলের কাছে ফিরিয়ে আনেন এবং তারা তোমার কাছে যাওয়ার অনুমতি চায়, তবে তুমি তাদেরকে বলো: ‘তোমরা আমার সাথে কখনো বের হবে না এবং আমার সাথে কোন দুশমনের বিরুদ্ধে কখনও জিহাদও করবে না। নিশ্চয় তোমরা প্রথমবার বসে থাকাকেই পছন্দ করেছিলে। সুতরাং তোমরা পেছনে বসে থাকা লোকদের সাথে বসে থাকো।"},{"id":84,"translation":"আর তাদের মধ্যে কেউ মারা গেলে, তার জন্যে তুমি সালাত আদায় করবে না এবং তার কবরের কাছে দাঁড়াবেও না। নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে।(৩১)","footnotes":"(৩১) কাজেই যার অবস্থা এমন হবে, তার জন্য কোন জানাযার সালাত নেই এবং দু‘আও নেই।"},{"id":85,"translation":"আর (হে রাসূল!) এ মুনাফিকদের সম্পদ ও সন্তান-সন্তুতি যেন তোমাকে আশ্চর্যান্বিত না করে। আল্লাহ এর দ্বারা কেবল তাদের দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান এবং চান যে, তাদের রূহগুলো যেন কাফির অবস্থায় বের হয়।"},{"id":86,"translation":"আর যখন আল্লাহর প্রতি ঈমান আনার এবং রাসূলের সঙ্গী হয়ে জিহাদ করার নির্দেশ নিয়ে কোনো সূরা নাযিল হয়, তখন তাদের শক্তি-সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে: ‘আমাদেরকে অব্যাহতি দিন, আমরা (যুদ্ধে না গিয়ে) বসে থাকা লোকদের সাথে থাকতে চাই।’"},{"id":87,"translation":"তারা ঘরে বসবাসকারী নারীদের সাথে থাকাকেই পছন্দ করেছে এবং তাদের অন্তরসমূহের ওপর মোহর এঁটে দেয়া হয়েছে। ফলে তারা বুঝতে পারে না ।"},{"id":88,"translation":"কিন্তু রাসূল ও তার সাথে থাকা মু’মিনরা তাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। আর সে সব লোকের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ(৩২) এবং তারাই সফলকাম।","footnotes":"(৩২) দুনিয়াতে তাদের জন্যে রয়েছে বিজয় ও যুদ্ধলব্ধ সম্পদ এবং আখিরাতে রয়েছে চিরস্থায়ী জান্নাত।"},{"id":89,"translation":"আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতসমূহ, যার নীচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হচ্ছে, মহা সফলতা।"},{"id":90,"translation":"আর আরব বেদুইনদের মধ্য থেকে কিছু লোক অজুহাত পেশ করতে আসল, যেন তাদেরকে অনুমতি দেয়া হয় এবং যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে মিথ্যা বলেছিল, তারা বসে থাকলো।(৩৩) তাদের মধ্যে যারা কুফরি করেছে, তাদেরকে অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করবে।","footnotes":"(৩৩) অন্যদিকে আরেকটি দল ওজর-আপত্তি পেশ না করেই যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলো। কারণ, তারা নবী এবং আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করতো না।"},{"id":91,"translation":"দুর্বল , অসুস্থ এবং যেসব লোকের জিহাদে শরীক হওয়ার আর্থিক সামর্থ্য নেই, তাদের কোনো অপরাধ নেই; যদি তারা আল্লাহ ও তাঁর রাসূলের হিতাকাঙ্ক্ষী হয়। এ ধরনের সৎকর্মশীলদের বিরুদ্ধে কোন পথ নেই। আর আল্লাহ পরশ ক্ষমাশীল, অতি দয়ালু।"},{"id":92,"translation":"আর তাদের ওপরও কোন দোষ নেই, যারা তোমার কাছে বাহনের জন্যে এসেছিল, আর তুমি বলেছিলে: ‘আমি তোমাদের জন্যে কোনো বাহন পাচ্ছি না।’ তখন তারা ফিরে গেলো, এমতাবস্থায় যে, তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে, এ দু:খে যে, তারা খরচ করার মত কিছুই পায়নি।"},{"id":93,"translation":"কিন্তু (অভিযোগের) পথ আছে তাদের ওপর, যারা অভাবমুক্ত হয়েও তোমার কাছে (জিহাদে না যাওয়ার) অনুমতি চেয়েছে। তারা পেছনে থাকা লোকদের সাথে থাকাটাই পছন্দ করেছিল। আর আল্লাহ তাদের অন্তরসমূহের ওপর মোহর এঁটে দিয়েছেন, ফলে তারা জানতে পারে না।(১)","footnotes":"(১) কোন কাজে তাদের জন্যে উপকার রয়েছে, আর কোন কাজে বিপদ ও ক্ষতি রয়েছে।"},{"id":94,"translation":"তোমরা যখন (জিহাদ থেকে) তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ওযর-আপত্তি পেশ করবে। (হে রাসূল! তাদেরকে) বলো: ‘তোমরা এ সব মিথ্যা ওযর পেশ করো না। আমরা তোমাদেরকে কখনোই বিশ্বাস করবো না। অবশ্যই আল্লাহ তোমাদের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আল্লাহ এবং তাঁর রাসূল তোমাদের কাজকর্ম(২) দেখবেন । তারপর তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে অপ্রকাশ্য ও প্রকাশ্যের জ্ঞানীর (আল্লাহর) নিকট। অতঃপর তিনি তোমাদেরকে যা তোমরা আমল করতে, সে সম্পর্কে জানিয়ে দিবেন।’","footnotes":"(২) অর্থাৎ তোমরা তাওবাহ করেছো কি না? নাকি মুনাফিকীর উপর অটল থাকছো?"},{"id":95,"translation":"তোমরা যখন (যুদ্ধ থেকে মদীনায়) তাদের কাছে ফিরে আসবে, তখন তারা অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে, যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো।(৩) সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয় তারা অপবিত্র এবং তাদের (মন্দ) কৃতকর্মের প্রতিফলস্বরূপ জাহান্নামই হলো তাদের আশ্রয়স্থল।","footnotes":"(৩) তিরস্কার ও নিন্দা করা থেকে বিরত থাকো।"},{"id":96,"translation":"তারা (মুনাফিকরা) তোমাদের কাছে শপথ করবে, যাতে তোমরা (তাদের ওযর-আপত্তি গ্রহণ করে) তাদের প্রতি সন্তুষ্ট হও। জেনে রেখো, তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও, আল্লাহ তো ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না।"},{"id":97,"translation":"আরব বেদুঈনরা কুফরি ও মুনাফিকিতে অধিক কঠোর এবং আল্লাহ তাঁর রাসূলের ওপর যা নাযিল করেছেন, তার সীমারেখা(৪) সম্পর্কে না জানার অধিক যোগ্য। আর আল্লাহ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়।","footnotes":"(৪) ফরয, সুন্নাত ও বিধানগত সূত্রাবলি।"},{"id":98,"translation":"আর বেদুঈন মুনাফিকদের কেউ কেউ আল্লাহর পথে ব্যয় করাকে জরিমানা মনে করে এবং তোমাদের বিপর্যয়ের প্রতীক্ষায় থাকে।(৫) তবে নিকৃষ্টতম বিপর্যয়(৬) তাদের ওপরই এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।","footnotes":"(৫) যাতে তারা তোমাদের থেকে নিষ্কৃতি পায়।\n (৬) আল্লাহ মু’মিনদের ওপর বিপর্যয় নাযিল না করে, তাদের ওপরই তা নাযিল করবেন।"},{"id":99,"translation":"আর ঐসব বেদুঈনদের কেউ কেউ আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং যা (আল্লাহর পথে) ব্যয় করে তাকে আল্লাহর নৈকট্য অর্জনের ও রাসূলের দু‘আ লাভের উপায় হিসেবে গণ্য করে। জেনে রাখো, নিশ্চয় তা তাদের জন্য নৈকট্যের মাধ্যম। অচিরেই আল্লাহ তাদেরকে তাঁর রহমতে প্রবেশ করাবেন।(৭) নিশ্চয় আল্লাহ (তাওবাকারী বান্দার প্রতি) অতি ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৭) আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাঁর জান্নাতে প্রবেশ করাবেন।"},{"id":100,"translation":"আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা (ঈমান গ্রহণে) প্রথম অগ্রগামী এবং যারা (ঈমান ও আমলের ক্ষেত্রে) নিষ্ঠার সাথে তাদেরকে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও তাঁর ওপর সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য।"},{"id":101,"translation":"আর তোমাদের আশেপাশে যেসব বেদুঈনরা বসবাস করে তাদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক এবং মদীনাবাসীদের মধ্যেও রয়েছে কিছু মুনাফিক, যারা মুনাফিকির ওপর অটল ও অবিচল। (হে রাসূল!) তুমি তাদেরকে জান না, আমি (আল্লাহ) তাদেরকে জানি-চিনি। অচিরেই আমি তাদেরকে দু’বার শাস্তি দিবো,(৮) তারপর তাদেরকে (জাহান্নামের) মহাশাস্তির দিকে ফিরিয়ে নেয়া হবে ।","footnotes":"(৮) একবার দুনিয়াতে তাদেরকে হত্যা ও বন্দী করার মাধ্যমে। আরেকবার আখিরাতের শাস্তির মাধ্যমে।"},{"id":102,"translation":"এছাড়াও (মদীনাবাসীদের মধ্যে) কিছু লোক আছে, যারা (মিথ্যা ওযর পেশ না করে) তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। তারা সৎকর্মের সঙ্গে অন্য অসৎকর্ম মিশিয়ে ফেলেছে। আশা করা যায়, আল্লাহ তাদেরকে (তাওবাহ কবুল করে) ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":103,"translation":"(হে রাসূল!) তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এর দ্বারা তুমি তাদেরকে (গুনাহ ও পাপরাশি থেকে) পবিত্র এবং পরিশুদ্ধ করো। আর তুমি তাদের জন্য দু’আ করো। তোমার দু’আ তো তাদের জন্য রহমত ও প্রশান্তি স্বরূপ। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":104,"translation":"তারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের তাওবাহ কবুল করেন এবং দান-সাদাকা গ্রহণ করেন। আর নিশ্চয় আল্লাহ তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।"},{"id":105,"translation":"আর (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা আমল করতে থাকো। অতএব, অচিরেই আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং তাঁর রাসূল ও মু’মিনগণও। আর অচিরেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে, অপ্রকাশ্য ও প্রকাশ্যের জ্ঞানীর নিকট। অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের (দুনিয়ার) কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দিবেন।"},{"id":106,"translation":"আর আল্লাহর নির্দেশ আসার অপেক্ষায়(৯) অপর কিছু লোকের বিষয়ে ফয়সালা পিছিয়ে দেয়া হলো। (তাওবাহ না করলে) তিনি তাদেরকে শাস্তি দিবেন, আর (তাওবাহ করলে) তাদের তাওবাহ কবুল করবেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।","footnotes":"(৯) তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়া।"},{"id":107,"translation":"আর যারা (মুনাফিকরা) মসজিদ নির্মাণ করেছে (মুসলিমদের) ক্ষতিসাধন, কুফরী প্রকাশ ও মু’মিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতঃপূর্বে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার গোপন ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্যে। (তাদের বিষয়ে সতর্ক থাকো। কারণ, এখন) তারা অবশ্যই শপথ করে বলবে: ‘আমরা সৎ উদ্দেশ্যেই এটি করেছি।’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।"},{"id":108,"translation":"(হে নবী!) তুমি সেখানে কখনো সালাতের জন্য দাঁড়াবে না। অবশ্যই যে মসজিদটি(১০) প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তোমার সেখানে সালাতের জন্য দাঁড়ানো অধিকতর সমীচীন। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন(১১) ভালোবাসে। আর আল্লাহ (প্রকাশ্য ও অপ্রকাশ্য নাপাকী এবং গুনাহ থেকে) পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন।","footnotes":"(১০) মসজিদে কুবা। \n (১১) তারা পানি দিয়ে প্রকাশ্য ও অপ্রকাশ্য নাপাক থেকে এবং তাওবাহ ও ইস্তিগফারের মাধ্যমে সকল পাপ থেকে পবিত্রতা অর্জন করা ভালোবাসে।"},{"id":109,"translation":"যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির ওপর প্রতিষ্ঠা করলো, সে কি উত্তম না ঐ ব্যক্তি যে তার গৃহের ভিত্তি স্থাপন করেছে, এক গর্তের ধ্বংসোন্মুখ কিনারে?(১২) অতঃপর তাকে নিয়ে তা ধসে পড়ল জাহান্নামের আগুনে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।","footnotes":"(১২) অর্থাৎ মসজিদ বানিয়েছে মুসলিমদের ক্ষতি, কুফরিকে শক্তিশালী ও মু’মিনদের মাঝে বিভেদ সৃষ্টির জন্যে।"},{"id":110,"translation":"তাদের নির্মিত গৃহ (মসজিদ) তাদের অন্তরে স্থায়ী সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না (মৃত্যু অথবা তরবারির আঘাতে) তাদের অন্তরগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":111,"translation":"নিশ্চয় আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহর পথে জিহাদ করবে। অতএব তারা (কাফিরদেরকে) হত্যা করবে এবং তারা নিজেরাও নিহত হবে। তাওরাত, ইনজিল ও কুরআনে এ সম্পর্কে (১৩) সত্য অঙ্গীকার রয়েছে। আর আল্লাহর চেয়ে অধিক অঙ্গীকার পূর্ণকারী কে আছে? সুতরাং তোমরা (আল্লাহর সাথে) যে কেনা-বেচা করেছ, সে কেনা-বেচার জন্যে সুসংবাদ গ্রহণ করো। আর এটাই হলো মহা সাফল্য।","footnotes":"(১৩) জান্নাত লাভ সম্পর্কে।"},{"id":112,"translation":"তারা (এ মহাসাফল্য অর্জনকারীরা) তাওবাহকারী, ‘ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম পালনকারী, রুকূ‘কারী, সাজদাহকারী, সৎকাজের আদেশদাতা, অসৎকাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী। আর (হে রাসূল!) তুমি মু’মিনদেরকে (দুনিয়া ও আখিরাতে সফলতার) সুসংবাদ দাও।"},{"id":113,"translation":"নবী ও মুমিনদের জন্য সংগত নয় যে, তারা মুশরিকদের জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয়-স্বজন হোক, যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।(১৪)","footnotes":"(১৪) কারণ, তারা শিরকের ওপরই মৃত্যুবরণ করেছে।"},{"id":114,"translation":"আর ইবরাহীম তাঁর পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিল, তার কারণ, সে তাকে (ইসলাম গ্রহণের আশায়) এর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন তার কাছে (ওহীর মাধ্যমে) এ কথা সুস্পষ্ট হয়ে গেলো যে, সে আল্লাহর শত্রু(১৫), তখন ইবরাহীম তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো। নিশ্চয় ইবরাহীম ছিলো (আল্লাহর প্রতি) বেশি অনুরাগী ও (যালিমদের প্রতি) অতিমাত্রায় ধৈর্যশীল।","footnotes":"(১৫) এবং তার পিতা কাফির অবস্থায় মারা যাবে।"},{"id":115,"translation":"আল্লাহ কোনো সম্প্রদায়কে হিদায়াত দান করার পর কখনোই পথভ্রষ্ট করেন না, যতক্ষণ না তিনি তাদের জন্য স্পষ্ট করে দেন, কোন কোন (হারাম) বিষয়গুলো থেকে তারা বেঁচে থাকবে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।"},{"id":116,"translation":"নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। আর (হে মানুষ!) আল্লাহ ছাড়া তোমাদের (দায়িত্বভার বহনের) কোনো অভিভাবক নেই এবং (বিপদাপদ প্রতিহত করতে) কোন সাহায্যকারীও নেই।"},{"id":117,"translation":"আল্লাহ অবশ্যই নবী(১৬), মুহাজির ও আনসারদের তাওবাহ কবুল করলেন, যারা অত্যন্ত কঠিন সংকটকালে তার (নবীর) অনুসরণ করেছিল, তাদের এক দলের অন্তর বক্রতার দিকে ধাবিত হওয়ার উপক্রম হওয়ার পরেও(১৭)। তারপর আল্লাহ তাদের তাওবাহ কবুল করেছেন। নিশ্চয় তিনি তাদের প্রতি অতি স্নেহশীল, পরম দয়ালু।","footnotes":"(১৬) যেহেতু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে তাবুক যুদ্ধে না যাওয়ার অনুমতি দিয়েছেন।\n (১৭) সার্বিক অবস্থা এতো কঠিন ছিলো যে, এক দলের অন্তর যুদ্ধ না করার ইচ্ছাই পোষণ করছিলো।"},{"id":118,"translation":"আর তিনি সে তিনজনের(১৮) তাওবাহ কবুল করলেন, যাদের (তাওবাহ কবুল করা বা না করা) সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল।(১৯) শেষ পর্যন্ত পৃথিবী বিশাল হওয়া সত্ত্বেও তাদের জন্য সেটা সংকুচিত হয়ে গেলো এবং (সমাজচ্যুত হওয়ায়) তাদের নিজেদের জীবনও তাদের জন্যে বোঝা হয়ে দাঁড়ালো। আর তারা নিশ্চিত জেনে নিলো যে, (আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য) তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। তারপর তিনি তাদের তাওবাহ কবুল করলেন, যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ অধিক তাওবাহ কবুলকারী, পরম দয়ালু।","footnotes":"(১৮) তারা হলো, কা’ব ইবনু মালিক, মুরারাহ ইবনুর-রাবী’ এবং হিলাল ইবনু উমাইয়াহ রাদিয়াল্লাহু আনহুম।\n (১৯) তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমাজচ্যুতির আদেশ দিয়েছিলেন।"},{"id":119,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং (ঈমান, কথা ও কাজে) সত্যবাদীদের সাথেই থাকো।"},{"id":120,"translation":"(রাসূল নিজেই যুদ্ধের জন্য বের হলে) মদীনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরু বেদুঈনদের সমীচীন নয় যে, তারা আল্লাহর রাসূলের (সাথে যুদ্ধে) সঙ্গী না হয়ে পিছনে থেকে যাবে এবং রাসূলের জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় মনে করবে। কারণ আল্লাহর পথে তাদের কোন পিপাসা, ক্লান্তি ও ক্ষুধা লাগলে, এমনকি কাফিরদেরকে রাগান্বিত করে এমন কোন জায়গায় তারা অবস্থান করলে, উপরন্তু শত্রুদেরকে(২০) কোনো কষ্ট প্রদান করলে, এর পরিবর্তে (আল্লাহর পক্ষ থেকে) তাদের জন্য উত্তম আমলের সাওয়াব লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের কাজের প্রতিফল নষ্ট করেন না।","footnotes":"(২০) হত্যা, বন্দী, তাদের থেকে গনীমত লাভ বা তাদেরকে পরাজিত করে কষ্ট প্রদান করলে।"},{"id":121,"translation":"আর তারা অল্প ও বেশি যা কিছুই (আল্লাহর রাস্তায়) ব্যয় করে এবং (চলার পথে) যে কোন প্রান্তরই অতিক্রম করুক না কেন, তা তাদের জন্যে লিপিবদ্ধ করা হয়, যাতে তারা যে আমল করে (পরকালে) আল্লাহ তার উৎকৃষ্টতর পুরস্কার তাদেরকে দিতে পারেন।"},{"id":122,"translation":"আর মু’মিনদের উচিত নয় যে, তারা সবাই যুদ্ধের জন্য এক সাথে বের হয়ে যাবে।(২১) অতঃপর তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না, যাতে তারা দীনের গভীর জ্ঞান(২২) অর্জন করতে পারে এবং যখন তারা তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তাদের সম্প্রদায়কে (আল্লাহর শাস্তির) ভীতিপ্রদর্শন করতে পারে, যাতে তারা (তাঁর আদেশ-নিষেধ মেনে) সতর্ক হয়।","footnotes":"(২১) অর্থাৎ তাদের একদল জিহাদের জন্য বের হবে। আর আরেক দল জিহাদে না গিয়ে রাসূলের জীবদ্দশায় তার সাথী হয়ে ইলম শিক্ষা করবে, আর রাসূলের মৃত্যুর পরে তারা ইলম অর্জনের জন্যে বিজ্ঞ আলিমের কাছে যাবে। \n (২২) আলকুরআন, হাদীস ও শরী‘আতের গুরুত্বপূর্ণ বিধানাবলির জ্ঞান।"},{"id":123,"translation":"হে ঈমানদারগণ! কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী(২৩) তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়।(২৪) আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ (তাঁর নিজ সাহায্য ও সহযোগিতা নিয়ে) মুত্তাকীদের সাথেই আছেন।","footnotes":"(২৩) এখানে নিকটবর্তী অবস্থান ও নিকটতম আত্মীয়তার সম্পর্ক উভয়টিই উদ্দেশ্য। \n (২৪) যাতে তারা ভয় পায় এবং ক্ষতি করতে না পারে।"},{"id":124,"translation":"আর যখনই কোনো সূরা নাযিল হয়, তখন তাদের (মুনাফিকদের) কেউ কেউ (ঠাট্টা-বিদ্রুপ করে) বলে: ‘এটা তোমাদের মধ্যে কার ঈমান বৃদ্ধি করল? বস্তুত যারা মু’মিন এটি তাদেরই ঈমান বৃদ্ধি করে এবং (অহী নাযিল হওয়াতে) তারা আনন্দিত হয়।(২৫)","footnotes":"(২৫) কারণ, প্রতিটি অহী নাযিলে তাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে।"},{"id":125,"translation":"আর যাদের অন্তরে (মুনাফিকির) ব্যাধি আছে, এটা তাদের অন্তরের কলুষতার সাথে আরো কলুষতা বৃ‌দ্ধি করে। আর কাফির অবস্থায় তাদের মৃত্যু ঘটে।"},{"id":126,"translation":"তারা (মুনাফিকরা) কি দেখে না যে, তাদেরকে প্রতিবছর একবার বা দু’বার (মুনাফিকি ও তাদের গোমর ফাঁস করে) বিপর্যস্ত করা হয়? এর পরও তারা (কুফরি থেকে) তাওবাহ করে না এবং উপদেশ গ্রহণ করে না।"},{"id":127,"translation":"আর যখনই (মুনাফিকদের অবস্থা সম্বলিত) কোন সূরা নাযিল হয়, তখন তারা একে অপরের দিকে তাকায় এবং জিজ্ঞেস করে: কেউ কি তোমাদেরকে দেখতে পাচ্ছে? তারপর তারা (সমবেতস্থল থেকে চুপিসারে) সরে পড়ে। আসলে আল্লাহ তাদের অন্তরকে (হিদায়াত ও কল্যাণ থেকে) বিমুখ করে দেন। কারণ, তারা এক অবুঝ সম্প্রদায়।"},{"id":128,"translation":"(হে আরব জাতি!) অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই(২৬) একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে, তা তার জন্য বড়ই পীড়াদায়ক। তিনি তোমাদের (হিদায়াত ও কল্যাণের ব্যাপারে) অতি আগ্রহী, মু’মিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।","footnotes":"(২৬) অর্থাৎ তোমাদের বংশধর থেকেই।"},{"id":129,"translation":"অতঃপর তারা যদি (তোমার থেকে) মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি তাদেরকে বলো: ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করি এবং তিনিই মহা ‘আরশের একচ্ছত্র অধিপতি ।"}]},{"id":10,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-রা। এগুলো সুদৃঢ় (সুস্পষ্ট) কিতাবের আয়াত।"},{"id":2,"translation":"এটা কি মানুষের জন্য আশ্চর্যের বিষয় যে, আমি তাদের মধ্য থেকেই একজনের কাছে অহী প্রেরণ করেছি এ মর্মে যে, ‘তুমি মানুষকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো এবং মু’মিনদেরকে এ সুসংবাদ দাও যে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উঁচু মর্যাদা।’ (এর পরিপ্রেক্ষিতে) কাফিররা বলতে লাগলো: ‘এ তো এক সুস্পষ্ট যাদুকর!’"},{"id":3,"translation":"‘নিশ্চয় তোমাদের রব হলেন সেই আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি ‘আরশের ওপর উঠলেন। তিনি সব বিষয় একাই সিদ্ধান্ত নেন ও পরিচালনা করেন। তাঁর অনুমতি ব্যতীত কোন সুপারিশকারী সুপারিশ করতে পারে না। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং তোমরা (একনিষ্ঠভাবে) তাঁরই ইবাদত করো। (তাঁর একত্ববাদের ওপর এতো দলিল-প্রমাণ থাকা সত্ত্বেও) তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?"},{"id":4,"translation":"(কিয়ামতের দিন) তাঁরই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে।(১) আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তিনিই (পূর্বের নমুনা ব্যতীত) সৃষ্টিকে প্রথম অস্তিত্বে আনেন, মৃত্যুর পর তিনি আবার তাকে সৃষ্টি করবেন, যাতে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদেরকে ইনসাফপূর্ণ প্রতিদান দিতে পারেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে, অত্যন্ত গরম পানীয় (যা তাদের নাড়িভুঁড়ি ছিঁড়ে ফেলবে)। উপরন্তু (আল্লাহ ও তাঁর রাসূলদের সাথে) কুফরি করার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(১) যাতে তিনি তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দিতে পারেন।"},{"id":5,"translation":"তিনিই সূর্যকে করেছেন দীপ্তিমান ও চাঁদকে আলোকময় এবং তার জন্য মনযিল(১) নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা (চন্দ্র ও সূর্যের মাধ্যমে) বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এগুলোকে (অনর্থকভাবে নয়; বরং) উদ্দেশ্যমূলকভাবেই সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানীদের জন্যে এসব নিদর্শন বিশদভাবে বর্ণনা করেন।","footnotes":"(১) আটাশটি মনযিল রয়েছে। মনযিল বলতে সেই দূরত্বকে বুঝানো হয়, যে অন্তর্বর্তী স্থান চন্দ্র প্রতি দিন ও রাতে অতিক্রম করে।"},{"id":6,"translation":"নিশ্চয় দিন ও রাতের আবর্তনে(২) এবং আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে, আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকী সম্প্রদায়ের জন্য।","footnotes":"(২) অর্থাৎ রাতের অন্ধকার ও দিনের আলো, রাত-দিনের ছোট-বড় হওয়া ইত্যাদি পরিবর্তনে।"},{"id":7,"translation":"নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, (আখিরাতের স্থায়ী জীবনের পরিবর্তে) দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়েছে এবং এতেই পরিতৃপ্ত থাকে, আর যারা আমার নিদর্শনাবলি সম্পর্কে গাফিল।"},{"id":8,"translation":"তাদের কৃতকর্মের কারণে তাদের আবাসস্থল হবে জাহান্নাম।"},{"id":9,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের রব তাদের ঈমান আনার কারণে তাদেরকে উত্তম আমলের পথ দেখান, (যা তাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে পৌঁছিয়ে দেয়)। উপরন্তু আল্লাহ তাদেরকে (কিয়ামতের দিন) নিয়ামতে ভরপুর স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, নদ-নদী-ঝর্ণাধারা।"},{"id":10,"translation":"সেখানে (জান্নাতে) তাদের দু‘আ হবে: ‘সুবহানাকাল্লাহুম্মা’ (হে আল্লাহ! আপনি মহান, পবিত্র।) এবং সেখানে তাদের অভিবাদন হবে: ‘সালাম’ (শান্তি ও নিরাপত্তা হোক!) আর তাদের দু‘আর পরিসমাপ্তি হবে: ‘আলহামদুলিল্লাহি রাব্বিল ‘আলামীন!’"},{"id":11,"translation":"আর (ভেবে দেখো,) আল্লাহ যদি মানুষের (রাগের সময় কৃত) অকল্যাণের দু‘আ দ্রুত কবুল করেন, যেভাবে তিনি তাদের কল্যাণের দু‘আ দ্রুত কবুল করেন, তবে অবশ্যই তাদের ধ্বংসের সময় এসে যেত।(৩) কাজেই যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তাদেরকে আমি তাদের অবাধ্যতায় উদভ্রান্তের মত ঘুরে বেড়ানোর জন্যে ছেড়ে দেই।","footnotes":"(৩) কিন্তু আল্লাহর নিয়ম এটা নয়। তিনি তাদেরকে ফিরে আসার সময় দিয়ে থাকেন।"},{"id":12,"translation":"আর মানুষকে যখন দুঃখ-দুর্দশা স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। অতঃপর আমি যখন (প্রার্থনায় সাড়া দিয়ে) তার দুঃখ-দুর্দশা দূর করি, তখন সে এমনভাবে চলতে থাকে, যেন তাকে স্পর্শ করা দুঃখ-দুর্দশার প্রতি আমাকে ডাকেইনি। এভাবে(৪) সীমালংঘনকারীদের কর্মসমূহ তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে।(৫)","footnotes":"(৪) অর্থাৎ যেমনিভাবে এ মুখ ফিরিয়ে নেয়া লোকের সামনে তার ভ্রষ্টতার উপর অটল থাকার ব্যাপারটিকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে,\n (৫) তাই তারা সেগুলোকে আর পরিত্যাগ করে না।"},{"id":13,"translation":"আর (হে মুশরিকরা!) অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করেছি, যখন তারা যুলম করেছিল। আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল; কিন্তু তারা ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।(৬)","footnotes":"(৬) অর্থাৎ যেমনিভাবে আমি যালিম জাতিগুলোকে প্রতিফল দিয়েছি, তেমনিভাবে আমি প্রত্যেক যুগের ও জায়গার যালিমদেরকেও প্রতিফল দিয়ে থাকি।"},{"id":14,"translation":"তারপর আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি, তোমরা কীরূপ কাজ করো তা দেখার জন্যে।"},{"id":15,"translation":"আর যখন আমার (একত্ববাদ প্রমাণকারী) সুস্পষ্ট আয়াতসমূহ তাদের কাছে পাঠ করা হয়, তখন তাদের মধ্যে যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না, তারা বলে: ‘(হে মুহাম্মাদ! তুমি) এটির পরিবর্তে অন্য এক কুরআন নিয়ে আসো(৭) অথবা এর মধ্যে কিছুটা পরিবর্তন করো।' (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘নিজে থেকে এটা পরিবর্তন ও রূপান্তর করা আমার কাজ নয়। আমার প্রতি যা অহী নাযিল হয়, আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে, অবশ্যই (কিয়ামতের) মহা দিনের শাস্তির আশঙ্কা করি।’","footnotes":"(৭) যেখানে তাদের পূর্বপুরুষদের মূর্তি পূজা ইত্যাদিকে অস্বীকার করা হয়নি।"},{"id":16,"translation":"(হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘আল্লাহ যদি চাইতেন, আমিও তোমাদের কাছে এটা তিলাওয়াত করতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে জানাতেন না। আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি।(৮) তবুও কি তোমরা বুঝতে পার না?’(৯)","footnotes":"(৮) নবুওয়াত লাভের আগে পুরো চল্লিশটি বছর আমি তো লেখাপড়াই জানতাম না এবং তোমাদেরকে এ জাতীয় কিছুই শোনাইনি।\n (৯) তোমরা কি নিজেদের বিবেক দিয়ে এ কথা অনুধাবন করো না যে, তোমাদের নিকট আমার আনিত বিধান একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এতে আমার কোন হাত নেই।"},{"id":17,"translation":"অতএব, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায় বা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে! নিশ্চয় (সীমারেখা অতিক্রমকারী) অপরাধীরা সফলকাম হবে না।"},{"id":18,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া এমন কিছুর ‘ইবাদত করছে, যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। উপরন্তু তারা বলে: ‘এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।‘ (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা কি (সর্ব বিষয়ে জ্ঞাত) আল্লাহকে আসমানসমূহ ও জমিনের এমন কিছুর সংবাদ দিচ্ছো, যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে (তাঁর সাথে মিথ্যা) শরীক করে, তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।"},{"id":19,"translation":"আর সকল মানুষ একই উম্মত (একত্ববাদী মু’মিন) ছিল। অতঃপর তারা (বিভিন্ন বিষয়ে ) মতানৈক্য সৃষ্টি করে।(১০) আর তোমার রবের পূর্ব থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না থাকলে তারা যে বিষয়ে মতানৈক্য ঘটায়, তার মীমাংসা তো (দুনিয়াতেই) হয়েই যেত।(১১)","footnotes":"(১০) ফলে তারা বহু দলে বিভক্ত হয়ে যায়। তাদের কেউ মু’মিন থেকেছে। আবার কেউ কাফির হয়ে গেছে।\n (১১) দুনিয়াতে দ্বন্দ্বপূর্ণ বিষয়ে ফায়সালা না করে বরং কিয়ামত দিবসেই করবেন মর্মে সিদ্ধান্ত।"},{"id":20,"translation":"আর তারা (মুশরিকরা) বলে: ‘মুহাম্মাদের ওপর কেন তার রবের পক্ষ থেকে (তার সত্যতা প্রমাণকারী) নিদর্শন নাযিল হয় না?’ (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘গায়িবের জ্ঞান তো শুধু আল্লাহরই আছে। কাজেই তোমরা (প্রস্তাবিত নিদর্শনসমূহের) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি।’"},{"id":21,"translation":"আর (মানুষের স্বভাব হলো) দুঃখ-দুর্দশা তাদেরকে স্পর্শ করার পর যখন আমি মানুষকে (বৃষ্টি ও সজীবতার মাধ্যমে আমার) রহমতের স্বাদ আস্বাদন করাই, তারা তখনই আমার আয়াতসমূহের বিরুদ্ধে কূটকৌশল করে। (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘কৌশল অবলম্বনে আল্লাহ আরো বেশি দ্রুততর।‘ নিশ্চয় তোমরা যে কূটকৌশল করো, তা আমার (সংরক্ষণকারী) ফিরিশতারা লিখে রাখে।"},{"id":22,"translation":"একমাত্র আল্লাহই তোমাদেরকে জলে-স্থলে (পদযুগলে, পশুর পিঠে এবং নৌকা বা জাহাজে ) ভ্রমণ করান। এমনকি তোমরা যখন নৌযানে আরোহণ করো এবং সেগুলো তোমাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় (সাগরে) চলতে থাকলে, আরোহীরা আনন্দিত হয়। তারপর যখন ঝড়-বাতাস বইতে শুরু করে এবং চারদিক থেকে সাগরের উত্তাল তরঙ্গমালা ধেয়ে আসে, আর তারা নিশ্চিত ধারণা করে যে, এবার তারা ঘেরাও হয়ে পড়েছে (এবং তারা ধ্বংস হবে), তখন নিজেদের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্যই নির্ধারণ করে(১২) একমাত্র তাঁকেই ডাকতে থাকে এবং বলে: ‘আপনি যদি আমাদের এ থেকে উদ্ধার করেন, তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।’","footnotes":"(১২) অর্থাৎ এক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে ডাকতে থাকে।"},{"id":23,"translation":"অতঃপর তিনি যখন (দু‘আ কবুল করে) তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারা (কুফরি, গুনাহ ও পাপে নিমজ্জিত হয়ে) জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করতে থাকে। হে মানুষ! তোমাদের সীমালঙ্ঘন কেবল তোমাদের নিজেদের ওপরই বর্তাবে।(১৩) এর মাধ্যমে দুনিয়ার জীবনের সুখ ভোগ করে নাও, পরে (কিয়ামতের দিন) আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তনস্থল। তখন আমি তোমাদেরকে তোমাদের আমলসমূহ জানিয়ে দিবো।","footnotes":"(১৩) কারণ, তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না।"},{"id":24,"translation":"(আসলে) দুনিয়ার জীবনের (আনন্দ-উল্লাস দ্রুত নিঃশেষ হওয়ার) উদাহরণ তো এরূপ যেমন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্‌গত হয়, যা থেকে মানুষ ও জীব-জন্তু খেয়ে থাকে। তারপর যখন জমিন তার সজীবতা ধারণ করে রকমারি উদ্ভিদে সুশোভিত ও নয়নাভিরাম হলো, তখন তার মালিকরা মনে করে যে, সেটা তাদের আয়ত্ত(১৪), তখন দিনে বা রাতে আমার (ধ্বংসের) নির্দেশ এসে পড়ে। তারপর আমি তা এমনভাবে নির্মূল করে দেই, যেন গতকালও সেটার অস্তিত্ব ছিল না। এভাবে আমি (দুনিয়ার অবস্থা ও তা দ্রুত শেষ হওয়া সংক্রান্ত) আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা-ভাবনা করে।","footnotes":"(১৪) অর্থাৎ তারা ফসলগুলো কাটতে পারবে এবং ঘরে উঠাতে পারবে।"},{"id":25,"translation":"আর আল্লাহ (মানুষকে) শান্তির আবাস জান্নাতের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে, সরল পথে পরিচালিত করেন।"},{"id":26,"translation":"যারা ইহসানের সাথে আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশী (আল্লাহর দর্শন)। (কিয়ামতের দিনে) কোনো কলঙ্ক-কালিমা এবং লাঞ্ছনা ও অবমাননা তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।"},{"id":27,"translation":"আর যারা মন্দ কাজ উপার্জন করেছে, একটি মন্দের প্রতিদান হবে তারই সমান; আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহর পক্ষ থেকে তাদের রক্ষা করার মতো কোনো আশ্রয়কারী থাকবে না। তাদের মুখমণ্ডল এমনভাবে আচ্ছাদিত হবে, যেন অন্ধকার রাতের টুকরো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারাই জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।"},{"id":28,"translation":"আর (হে রাসূল!) তুমি স্মরণ করো, যেদিন (কিয়ামতের দিন) আমি সকল সৃষ্টিকে একত্র করবো, অতঃপর মুশরিকদেরকে বলবো: ‘তোমরা এবং তোমরা যাদেরকে (আমার সাথে) শরীক করেছিলে, তারা নিজ নিজ স্থানে অবস্থান করো।’ অতঃপর আমি তাদেরকে (‘ইবাদতকারী ও তাদের ভ্রান্ত মা’বূদদেরকে) পরস্পর থেকে পৃথক করে দিবো আর তারা যাদেরকে (যে-সব মা‘বূদদেরকে) শরীক করেছিল তারা (সম্পর্কচ্ছেদ করে) বলবে: ‘তোমরা তো (দুনিয়াতে) আমাদের ‘ইবাদাত করতে না।’"},{"id":29,"translation":"‘সুতরাং আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। নিশ্চয় আমরা তোমাদের ‘ইবাদাত থেকে গাফিল ছিলাম।’(১৫)","footnotes":"(১৫) অর্থাৎ আমরা তোমাদের ‘ইবাদাতের ব্যাপারটি অনুভবই করতে পারতাম না।"},{"id":30,"translation":"সেখানেই তারা প্রত্যেকে তাদের (দুনিয়ার জীবনের) নিজ নিজ কৃতকর্ম পরীক্ষা করে নিবে এবং তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এবং তখন তারা যে মূর্তিগুলোর সুপারিশের অমূলক দাবি করতো, তা ধূলিসাৎ হয়ে যাবে।"},{"id":31,"translation":"(হে রাসূল! আল্লাহর সাথে শিরককারীদেরকে) বলে দাও:, ‘কে তোমাদেরকে আসমান (থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে) এবং জমিন থেকে (উদ্ভিদ উৎপন্ন করে) রিযক দেয়? অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি কার কর্তৃত্বে আছে? কে জীবিতকে মৃত থেকে বের করেন? এবং কে মৃতকে জীবিত হতে বের করেন? আর কে (আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝের) সব বিষয় নিয়ন্ত্রণ করেন?’ তখন তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ’। সুতরাং তুমি তাদেরকে বলে দাও: ‘তোমরা কি এ ব্যাপারটি জেনেও (আল্লাহর আদেশ-নিষেধ মেনে) তাঁকে ভয় করবে না?’"},{"id":32,"translation":"অতএব, (হে মানুষ! যিনি এসব করেন) তিনিই আল্লাহ, তোমাদের সত্য রব। সত্য জানার পরে তা ত্যাগ করা, বিভ্রান্তি ছাড়া আর কী থাকে? কাজেই (এ সুস্পষ্ট সত্য থেকে) তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে?"},{"id":33,"translation":"(হে নবী! দেখো) এমনিভাবে তোমার রবের বাণী সত্য বলে সাব্যস্ত হয়েছে তাদের ওপর, যারা অবাধ্য হয়েছে, যে তারা কখনো ঈমান আনবে না।"},{"id":34,"translation":"(হে রাসূল! তুমি মুশরিকদেরকে) বলো: ‘তোমাদের শরীকদের কেউ কি আছে, যে (পূর্ব নমুনা ছাড়া) প্রথম সৃষ্টি করে, অতঃপর তার পুনরাবৃত্তি ঘটায়?’(১৬) বলো: ‘আল্লাহই (পূর্ব নমুনা ছাড়া) প্রথম সৃষ্টি করেন, অতঃপর তার পুনরাবৃত্তি করেন।’ অতএব তোমাদেরকে (সত্য থেকে) কোথায় ফিরানো হচ্ছে?","footnotes":"(১৬) অর্থাৎ তার মৃত্যুর পর তাকে আবার পুনরুজ্জীবিত করেন।"},{"id":35,"translation":"(হে রাসূল! মুশরিকদেরকে) বলে দাও: ‘তোমাদের শরীকদের কেউ কি আছে, যে সত্যের পথ দেখায়? বলো: ‘আল্লাহই সত্যের পথ দেখান। অতএব, যিনি সত্যের পথ দেখান, তিনিই কি আনুগত্যের অধিকতর হকদার, নাকি সে (উপাস্য), যাকে পথ দেখানো ছাড়া পথই খুঁজে পায় না? সুতরাং তোমাদের কী হলো? তোমরা কেমন বিচার করছো?(১৭)","footnotes":"(১৭) তোমরা কীভাবে বাতিল সিদ্ধান্ত গ্রহণ করো এবং মনে করো যে, এসব উপাস্যগুলো আল্লাহর শরীক! আল্লাহ তোমাদের এ দাবির অনেক অনেক ঊর্ধ্বে।"},{"id":36,"translation":"আর তাদের (মুশরিকদের) অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে। নিশ্চয় সত্যের বিপরীতে ধারণা কোনো কাজে আসে না। তারা যা করে, সে বিষয়ে নিশ্চয় আল্লাহ সম্যক অবগত।"},{"id":37,"translation":"আর এ আল-কুরআন আল্লাহ ছাড়া অন্য কারোর রচনা হওয়া সম্ভব নয়। বরং এটি পূর্বের নাযিলকৃত কিতাবগুলোর সত্যায়নকারী এবং সেগুলোর (সংক্ষিপ্ত বিধানের) বিস্তারিত বর্ণনাকারী। এতে কোনো সন্দেহ নেই যে, এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":38,"translation":"নাকি তারা বলতে চায় যে, ‘সে (মুহাম্মাদ) এ কুরআন বানিয়েছে? (হে রাসূল! তাদেরকে) বলো: ‘(আমি মানুষ হয়ে এ কুরআন রচনা করতে পারলে) তবে তোমরাও তার মতো একটি সূরা (বানিয়ে) নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো (এ কাজে সহযোগিতার জন্য) ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।’"},{"id":39,"translation":"বরং তারা সেই বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করেছে, যার জ্ঞান তারা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেনি,(১৮) অথচ যার (ওয়াদা করা হযেছে তার) বাস্তব ব্যাখ্যা এখনও তাদের সামনে প্রকাশ পায়নি। এভাবেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। সুতরাং দেখো, জালিমদের পরিণতি কী হয়েছিল।","footnotes":"(১৮) অর্থাৎ আল-কুরআনকে বুঝা ও তা নিয়ে চিন্তা-গবেষণা করা, এমনকি তার ব্যাপারে ভীতিপ্রদর্শনকৃত শাস্তি আসার পূর্বেই তারা তাকে অস্বীকার করেছে।"},{"id":40,"translation":"আর তাদের (মুশরিকদের) মধ্যে কেউ কেউ (মৃত্যুর পূর্বে) কুরআনের প্রতি ঈমান আনবে এবং কেউ কেউ (মৃত্যু পর্যন্ত) তাতে ঈমান আনবে না। আর তোমার রব ফ্যাসাদ সৃষ্টিকারীদের(১৯) ব্যাপারে অধিক জ্ঞাত।","footnotes":"(১৯) কুফরির ওপর অটল ব্যক্তিদের সম্পর্কে ভালোই জানেন। তাই তিনি অচিরেই তাদেরকে এ কুফরির প্রতিদান দিবেন।"},{"id":41,"translation":"আর (হে রাসূল!) তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তুমি তাদেরকে বলো: ‘আমার কর্ম আমার, আর তোমাদের কর্ম তোমাদের। আমি যা আমল করি, তোমরা তা থেকে দায়মুক্ত এবং তোমরা যা আমল কর, আমি তা থেকে দায়মুক্ত।’"},{"id":42,"translation":"আর তাদের মধ্যে কিছু লোক আছে, যারা (আনুগত্যের উদ্দেশ্য ছাড়া) তোমার তিলাওয়াত শোনে। তবে তুমি কি বধিরদেরকে শুনাতে পারবে, যদিও তারা বুঝে না?"},{"id":43,"translation":"আর তাদের মধ্যে এমন লোকও আছে, যারা তোমার দিকে (বাহ্যিক দৃষ্টিতে) তাকিয়ে থাকে, তবে তুমি কি অন্ধদেরকে পথ দেখাতে পারবে, যদিও তারা দেখে না?(২০)","footnotes":"(২০) অর্থাৎ যার অন্তরের চোখ নেই, তাকে তুমি হিদায়াত দিতে পারবে না।"},{"id":44,"translation":"নিশ্চয় আল্লাহ মানষের প্রতি কোনো যুলম করেন না; বরং মানুষই (নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে) নিজেদের প্রতি যুলম করে থাকে।(২১)","footnotes":"(২১) কারণ, তারা সত্যকে প্রত্যাখ্যান করে বাতিলকে গ্রহণ করে।"},{"id":45,"translation":"আর যেদিন (কিয়ামতের দিন) তিনি তাদেরকে একত্র করবেন, (সেদিন তাদের মনে হবে দুনিয়াতে) যেন তারা দিবসের মুহূর্তকালমাত্র অবস্থান করেছে। তারা একে অপরকে চিনতে পারবে। তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে। আর তারা হিদায়াতপ্রাপ্ত ছিল না।"},{"id":46,"translation":"আর (হে রাসূল!) আমি তাদেরকে যে (শাস্তির) প্রতিশ্রুতি দিয়েছি, তার কিছু যদি তোমাকে (তোমার মৃত্যুর পূর্বেই) দেখিয়ে দেই, অথবা (এর পূর্বেই যদি) তোমাকে মৃত্যু দেই, তবে (উভয় অবস্থায়ই কিয়ামতের দিন) তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আল্লাহই তাদের কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষী।"},{"id":47,"translation":"আর (পূর্ববর্তী) প্রত্যেক উম্মতের জন্যই ছিলো রাসূল। অতঃপর যখন তাদের রাসূল (অহী নিয়ে) আসে,(২২) তখন তাদের মধ্যে ন্যায়ভিত্তিক মীমাংসা করা হয়(২৩) এবং তাদের প্রতি সামান্যটুকুও যুলম করা হয় না।","footnotes":"(২২) তারা তাকে এ ব্যাপারে মিথ্যুক বলে, তখন আল্লাহ রাসূল ও তার উম্মতের মাঝে ইনসাফের ফায়সালা করেন। \n (২৩) আল্লাহ তাঁর রাসূলকে নিজ অনুগ্রহে মুক্তি দিয়েছেন এবং যালিমদেরকে নিজ ইনসাফে ধ্বংস করেছেন।"},{"id":48,"translation":"আর তারা (কাফিররা চ্যালেঞ্জ ছুঁড়ে) বলে: ‘(তোমরা আমাদের সাথে যে শাস্তির ওয়াদা করেছিলে বলো) ‘কখন এর প্রতিশ্রুতি কার্যকর হবে; যদি তোমরা সত্যবাদী হও?"},{"id":49,"translation":"(হে রাসূল!) বলো: ‘আল্লাহ যা ইচ্ছা করেন, তা ছাড়া আমি নিজের কোন ক্ষতি বা উপকারের অধিকার রাখি না।’ প্রত্যেক উম্মতের জন্যে (আল্লাহর ওয়াদাকৃত শাস্তির) নির্দিষ্ট একটি সময় রয়েছে। যখন তাদের (শাস্তির) সময় আসবে, তখন এক মুহূর্তও পিছাতে পারে না এবং আগাতেও পারে না।"},{"id":50,"translation":"বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তাঁর আযাব তোমাদের ওপর রাতের বেলা, (যখন তোমরা ঘুমিয়ে থাকো,) অথবা দিনের বেলা, (যখন তোমরা উদাসীন থাকো,) এসে পড়ে, তবে অপরাধীরা এর (শাস্তি বা সুসংবাদ হতে) কোনটি তাড়াহুড়া করে চাইছে?"},{"id":51,"translation":"তবে কি তোমরা যখন প্রতিশ্রুত শাস্তি নেমে আসবে, তখন তার প্রতি ঈমান আনবে? (আর তখন বলা হবে) এখন?২৪) অথচ এর আগেই তো তোমরা এটিকেই তাড়াতাড়ি পেতে চেয়েছিলে!","footnotes":"(২৪) এতক্ষণে ঈমান আনলে, যখন ঈমান গ্রহণের প্রকৃত সময় চলে গেছে?"},{"id":52,"translation":"অতঃপর যালিমদেরকে (শাস্তিতে প্রবেশ করানো হলে এবং তারা তা থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করলে) বলা হবে, (জাহান্নামের) চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা যা উপার্জন করতে, তারই প্রতিফল ছাড়া আর কিছু কি তোমাদেরকে দেওয়া হচ্ছে?"},{"id":53,"translation":"আর তারা (মুশরিকরা) তোমাকে জিজ্ঞেস করে, (আমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,) তা কি সত্যিই বাস্তব?\n (তাদেরকে) বলো, হ্যাঁ, আল্লাহর কসম! তা অবশ্যই সত্য; আর তোমরা তা থেকে কখনোই রক্ষা পেতে পারবে না।(২৫)","footnotes":"(২৫) তাছাড়া তোমরা কখনোই তা থেকে পার পাবে না।"},{"id":54,"translation":"আর যদি (কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন) প্রত্যেক যুলমকারী (শিরককারী) ব্যক্তি জমিনে যা রয়েছে, তার সবকিছুর মালিক হয়ে যায়, তবে (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য) সে তা মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে এবং যখন তারা শাস্তি দেখবে, তখন তারা (কুফরি করার) লজ্জা গোপন করার চেষ্টা করবে। আর তাদের মধ্যে ন্যায়ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে যুলম করা হবে না।"},{"id":55,"translation":"জেনে রেখো, নিশ্চয় আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা সবই আল্লাহর। জেনে রেখো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।"},{"id":56,"translation":"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাঁর কাছেই (কিয়ামতের দিন) তোমাদের ফিরে যেতে হবে।"},{"id":57,"translation":"হে মানুষ! নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এক উপদেশ এসেছে, যা অন্তরসমূহে যা কিছু (সন্দেহ ও সংশয়) আছে তার জন্য আরোগ্য(২৬), আর তা মুমিনদের জন্য পথনির্দেশ ও রহমত।","footnotes":"(২৬) আল-কুরআন মানুষের অন্তরে থাকা সকল প্রকারের সন্দেহ ও সংশয়ের চিকিৎসা এবং সত্য পথের দিশারী।"},{"id":58,"translation":"(হে রাসূল!) তুমি বলো: ‘এটি (আল-কুরআন) আল্লাহর অনুগ্রহে ও তাঁর রহমতে (প্রেরিত হয়েছে); সুতরাং এতে তারা যেন আনন্দিত হয়। তারা যা (দুনিয়াতে ধন-সম্পদ) সঞ্চয় করে, তার চেয়ে এটি উত্তম।"},{"id":59,"translation":"(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিযক দিয়েছেন, তারপর তোমরা (নিজেদের খেয়াল-খুশি মতো) তার কিছু হালাল ও কিছু হারাম করেছ।’ বলো: ‘আল্লাহ কি তোমাদেরকে এটার অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটনা করছ?’"},{"id":60,"translation":"আর যারা আল্লাহর ওপর মিথ্যা রটাচ্ছে, কিয়ামতের দিন (তাদের পরিণতি) সম্পর্কে তাদের কী ধারণা?(২৭) নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল;(২৮) কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।","footnotes":"(২৭) তারা কি মনে করছে যে, তাদেরকে ক্ষমা করে দেয়া হবে? \n (২৮) তিনি তাদেরকে সংশোধনের সুযোগ দিয়েছেন এবং তাদেরকে দুনিয়াতে দ্রুত শাস্তি দেননি।"},{"id":61,"translation":"আর (হে রাসূল!) তুমি যে অবস্থাতেই থাকো না কেন, আর আল্লাহর পক্ষ হতে আল-কুরআন থেকে যা কিছু তিলাওয়াত করো না কেন এবং (হে মানুষ !) তোমরা যে আমলই করো না কেন, আমি তোমাদের ওপর (যাবতীয় কাজে ) সাক্ষী থাকি, যখন তোমরা তাতে নিমগ্ন হও। আর আসমানসমূহ ও জমিনের অণু পরিমাণও তোমার রবের দৃষ্টির বাইরে নয় এবং তার চেয়ে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই, যা সুস্পষ্ট কিতাবে (সংরক্ষিত) নেই।"},{"id":62,"translation":"জেনে রেখো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের (কিয়ামতের ভয়াবহতা নিয়ে) কোনো ভয় নেই, আর তারা (দুনিয়ার কোন সুবিধা হারিয়ে) চিন্তিতও হবে না।"},{"id":63,"translation":"(এই ওলিরাই হলেন তারা,) যারা ঈমান এনেছেন এবং তাকওয়া অবলম্বন করতেন।"},{"id":64,"translation":"তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতেও। আল্লাহর বাণীসমূহে কোনো পরিবর্তন নেই। এটাই মহাসাফল্য।"},{"id":65,"translation":"আর (হে রাসূল!) তাদের কথা (উপহাস ও সমালোচনা) যেনো তোমাকে দুঃখ না দেয়। নিশ্চয় সকল মর্যাদা আল্লাহর। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।(২৯)","footnotes":"(২৯) তাই তিনি অচিরেই তাদেরকে তাদের উপহাস ও সমালোচনার যথাযথ প্রতিফল দিবেন।"},{"id":66,"translation":"জেনে রেখো, নিশ্চয় আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে, তারা সবাই আল্লাহরই এবং যারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া অন্য কাউকে তাঁর শরীক বানিয়ে ডাকে, তারা মূলত কার অনুসরণ করছে? বস্তুত তারা তো কেবল ধারণার অনুসরণ করে। আসলেই তারা (শরীকদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে) শুধু মিথ্যা কথাই বলে।"},{"id":67,"translation":"তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে করেছেন আলোকময়।(৩০)নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলি এমন সম্প্রদায়ের জন্যে, যারা কথা শোনে (ও গ্রহণ করে)।","footnotes":"(৩০) যেন তোমরা নিজেদের জীবিকার জন্য যা লাভজনক তার পেছনে প্রচেষ্টা চালাতে পারো।"},{"id":68,"translation":"তারা (মুশরিকদের একদল) বলে: ‘আল্লাহ (ফিরিশতাদেরকে মেয়ে হিসেবে) সন্তান গ্রহণ করেছেন।’ তিনি (এমন জঘন্য কথা থেকে) পবিত্র মহান! তিনি অভাবমুক্ত! যা কিছু আছে আসমানসমূহে ও যা কিছু আছে জমিনে, তা (সবকিছুর মালিকানা) তাঁরই। তোমাদের কাছে এ ব্যাপারে (আল্লাহ সন্তান গ্রহণের প্রসঙ্গে) কোনো প্রমাণ নেই। তোমরা কি আল্লাহর ব্যাপারে (দলিলবিহীন) এমন কিছু বলছ, যা তোমরা জান না?"},{"id":69,"translation":"(হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘যারা আল্লাহর প্রসঙ্গে (সন্তান গ্রহণকে সম্পৃক্ত করে) মিথ্যা রটনা করবে, তারা সফলকাম হবে না।‘"},{"id":70,"translation":"দুনিয়াতে তাদের জন্য রয়েছে, কিছু ভোগসামগ্রী। অতঃপর (কিয়ামতের দিন) আমার কাছেই তাদেরকে ফিরে আসতে হবে। তারপর তাদের কুফরির কারণে তাদেরকে কঠোর শাস্তি আস্বাদন করাবো।"},{"id":71,"translation":"আর (হে রাসূল! তুমি) তাদেরকে (এ অস্বীকারকারী মুশরিকদেরকে) নূহের সংবাদ তিলাওয়াত করে শুনাও, যখন সে তার জাতিকে বলেছিল: ‘হে আমার জাতি! (তোমাদের মাঝে ) আমার অবস্থান এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে দুঃসহ মনে হয়,(১) তবে আমি আল্লাহর ওপরই তাওয়াক্কুল করলাম। সুতরাং তোমরা তোমাদের কর্তব্য স্থির করে নাও এবং (প্রয়োজনে) তোমাদের শরীকদেরও ডেকে নাও। তারপর তোমাদের ষড়যন্ত্রটুকু যেন অস্পষ্ট ও গোপনীয় না হয়। এরপর আমার (হত্যার) ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না।’","footnotes":"(১) আর তোমরা আমাকে হত্যা করার প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমাদের ষড়যন্ত্র প্রতিরোধে একমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করছি।"},{"id":72,"translation":"অতঃপর তোমরা যদি (আমার দাওয়াত থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (তোমরা তো জানোই) আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছেই। আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্যই আদিষ্ট হয়েছি ।’"},{"id":73,"translation":"অবশেষে তারা (তার সম্প্রদায়) তাকে মিথ্যাবাদী বললো। তাই আমি তাকে ও তার সাথে থাকা মু’মিনদেরকে নৌকায় চড়িয়ে উদ্ধার করলাম এবং তাদেরকে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত বানালাম। আর ডুবিয়ে দিলাম তাদেরকে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। অতএব (হে রাসূল! তুমি) দেখো, কেমন ছিল তাদের পরিণতি, যাদেরকে (ঈমান না আনার পরিণতি সম্পর্কে) সতর্ক করা হয়েছে।"},{"id":74,"translation":"অতঃপর আমরা তার (নূহের) পরে অনেক রাসূলকে তাদের জাতির কাছে পাঠিয়েছি এবং তারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। কিন্তু তারা (কাফিররা) আগে যা মিথ্যারোপ করেছিল, তাতে ঈমান আনার জন্য প্রস্তুত ছিল না। এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর মেরে দেই।"},{"id":75,"translation":"অতঃপর তাদের (এ রাসূলগণের প্রস্থানের কিছুকাল) পরে আমি মূসা ও হারূনকে ফির‘আউন ও তার সভাসদদের কাছে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি। কিন্তু তারা (তাদের আনীত বিধানের প্রতি ঈমান আনার ব্যাপারে) অহংকার করেছে। আর তারা ছিল অপরাধী জাতি।"},{"id":76,"translation":"অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এলো, তারা বললো: ‘নিশ্চয় এটি সুস্পষ্ট যাদু।’"},{"id":77,"translation":"মূসা (বিস্ময় ও প্রতিবাদ প্রকাশ করে তাদেরকে) বললেন: তোমাদের কাছে সত্য আসার পর কি তোমরা তাকে জাদু বলছ?! এটা কি যাদু? আর যাদুকররা তো কখনো সফলকাম হয় না।"},{"id":78,"translation":"তারা (ফির‘আউনের সম্প্রদায়) মূসাকে বলল: “তুমি কি আমাদের কাছে এসেছ, যাতে তুমি আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে দাও, যার ওপর আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি (৩১)এবং যেন এই ভূখণ্ডে তোমাদের দু’জনের (মূসা ও হারূনের প্রভাব ও) কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? আর আমরা তো কখনোই তোমাদের প্রতি ঈমান আনয়নকারী নই।”","footnotes":"(৩১) অর্থাৎ আমাদেরকে নিজেদের বাপ-দাদার ধর্ম থেকে দূরে সরানোর জন্যে।"},{"id":79,"translation":"এবং ফির‘আউন (তার সম্প্রদায়কে) বললো: ‘তোমরা প্রত্যেক বিজ্ঞ যাদুকরদেরকে আমার কাছে নিয়ে আসো।’"},{"id":80,"translation":"অতঃপর যখন যাদুকররা (ফির‘আউনের নিকট) এলো, মূসা তাদেরকে বললো: ‘(হে যাদুকররা!) তোমরা যা নিক্ষেপ করতে চাও, তা নিক্ষেপ করো।’"},{"id":81,"translation":"অতঃপর যখন তারা (তাদের যাদুর রশি ও লাঠি) নিক্ষেপ করল, তখন মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা আনলে, তা মূলত যাদু। নিশ্চয় আল্লাহ সেগুলোকে অসার করে দিবেন। নিশ্চয় আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের আমল পরিশুদ্ধ করেন না।’"},{"id":82,"translation":"আর আল্লাহ তাঁর বাণীসমূহের(৩২) মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন, যদিও অপরাধীরা, তা অপছন্দ করে।","footnotes":"(৩২) অর্থাৎ দলীল ও প্রমাণাদির মাধ্যমে।"},{"id":83,"translation":"কিন্তু ফির’আউন এবং তার পরিষদবর্গ নির্যাতন করবে এ আশঙ্কায় মূসার সম্প্রদায়ের ক্ষুদ্র একটি (যুবকের) দল ছাড়া আর কেউ তার প্রতি ঈমান আনেনি। আর নিশ্চয় ফির‘আউন ছিল (মিসরের) জমিনে পরাক্রমশীল এবং নিশ্চয় সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।"},{"id":84,"translation":"আর মূসা বললো: ‘হে আমার সম্প্রদায়! যদি তোমরা (সত্যিকারার্থে) আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তবে তোমরা তাঁরই ওপর তাওয়াক্কুল করো; যদি তোমরা মুসলিম হয়ে থাকো।’"},{"id":85,"translation":"তখন তারা (মূসার উপদেশের উত্তরে) বললো: ‘আমরা আল্লাহর ওপরই তাওয়াক্কুল করলাম। হে আমাদের রব, তুমি আমাদেরকে যালিম সম্প্রদায়ের নির্যাতনের পাত্র বানাবেন না।’"},{"id":86,"translation":"‘আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির সম্প্রদায় থেকে রক্ষা করুন।’"},{"id":87,"translation":"আর আমি মূসা ও তার ভাইয়ের (হারূনের) কাছে ওহী পাঠালাম যে, ‘তোমরা তোমাদের জাতির জন্য মিসরে গৃহ তৈরি করো এবং তোমাদের গৃহগুলোকে কিবলা (‘ইবাদাতের স্থান) বানাও।(৩৩) আর সালাত কায়িম করো এবং মু’মিনদেরকে সুসংবাদ দাও।’","footnotes":"(৩৩) অথবা তোমাদের ঘরগুলো কিবলামুখী তথা বাইতুল-মাকদাসমুখী বানাও।"},{"id":88,"translation":"আর মূসা বললেন: হে আমাদের রব! আপনি তো ফির‘আউন ও তার পরিষদবর্গকে দুনিয়ার জীবনে শোভা-সজ্জা ও ধন-সম্পদ দান করেছেন। হে আমাদের রব! যেন তারা (এর দ্বারা মানুষকে) আপনার পথ থেকে বিভ্রান্ত করে। হে আমাদের রব! তাদের ধন-সম্পদ নিশ্চিহ্ন করে দিন এবং তাদের হৃদয়কে কঠোর করে দিন, ফলে তারা ঈমান আনবে না, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।(৩৪)","footnotes":"(৩৪) আর সেসময়কার ঈমান কোন কাজে আসবে না।"},{"id":89,"translation":"আল্লাহ বললেন: ‘(হে মূসা ও হারূন!) তোমাদের উভয়ের দু‘আ কবুল করা হয়েছে। সুতরাং তোমরা (নিজেদের ধর্মের ওপর) অটল থাকো এবং যারা জানে না, তোমরা তাদের পথ অনুসরণ করো না।’"},{"id":90,"translation":"আর আমি বানূ ইসরাঈলকে সমুদ্র পার করিয়ে নিলাম। আর ফির‘আউন ও তার সৈন্যবাহিনী ঔদ্ধত্য সহকারে ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। অবশেষে যখন সে ডুবে যেতে লাগল, তখন সে বলল: ‘আমি ঈমান আনলাম যে, নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, যার প্রতি বানূ ইসরাঈল ঈমান এনেছে। আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম।’"},{"id":91,"translation":"‘(তুমি জীবন থেকে নিরাশ হয়ে) এখন ঈমান এনেছো? অথচ (শাস্তি নাযিল হওয়ার) পূর্বে তুমি (আল্লাহর সাথে কুফরি এবং তাঁর পথে বাধা সৃষ্টি করার মাধ্যমে) নাফরমানি করেছো। আর তুমি ছিলে, অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত।’"},{"id":92,"translation":"‘সুতরাং (হে ফির‘আউন!) আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক।(৩৫) আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে গাফিল।’","footnotes":"(৩৫) অর্থাৎ যাতে তোমার পরবর্তী লোকেরা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে।"},{"id":93,"translation":"আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে উৎকৃষ্ট আবাসভূমিতে বসবাস করতে দিলাম এবং তাদেরকে উত্তম রিযক দিলাম। অতঃপর তাদের কাছে জ্ঞান (আল-কুরআন) আসলে তারা (নিজেদের ধর্মকে নিয়ে) বিভেদ সৃষ্টি করল। নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন সে (দ্বন্দ্বপূর্ণ) বিষয়ে ফয়সালা করবেন, যা নিয়ে তারা মতবিরোধ করতো।"},{"id":94,"translation":"সুতরাং (হে রাসূল!) আমি তোমার নিকট যা নাযিল করেছি, তা নিয়ে যদি তুমি সন্দেহে থাকো, তবে যারা তোমার আগের কিতাব পাঠ করে তাদেরকে (মু’মিন ইয়াহূদী ও খ্রিস্টানদেরকে) জিজ্ঞাসা করো।(৩৬) অবশ্যই তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।","footnotes":"(৩৬) তারা অচিরেই তোমাকে এ সংবাদ দিবে যে, নিশ্চয়ই যা তোমার ওপর নাযিল হয়েছে তা সত্য। কারণ, তারা নিজেদের কিতাবে এ সম্পর্কীয় বর্ণনা পেয়ে থাকে।"},{"id":95,"translation":"আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।(৩৭)","footnotes":"(৩৭) আল্লাহ এ সকল সতর্কতা তাদের সন্দেহ ও মিথ্যারোপের ভয়াবহ বর্ণনার জন্যে বলেছেন। নতুবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এ জাতীয় কিছু প্রকাশ পাওয়া সম্ভব নয়।"},{"id":96,"translation":"(হে রাসূল! পাপের উপর অটল থাকার কারণে) যাদের ব্যাপারে তোমার রবের বাণী বাস্তবায়িত হয়ে গেছে, তারা ঈমান আনবে না।"},{"id":97,"translation":"যদিও তাদের নিকট (শরীয়ত ও দুনিয়ার) সকল নিদর্শনও এসে উপস্থিত হয়; যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে(৩৮)।","footnotes":"(৩৮) ততক্ষণ তারা ঈমান আনবে না; কিন্তু সেই ঈমান আর তাদের কোন উপকারে আসবে না।"},{"id":98,"translation":"অতঃপর কোনো জনপদের অধিবাসীরা কেন এমন হলো না যে, তারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো? তবে ইউনুসের সম্প্রদায় ছাড়া, তারা যখন ঈমান আনল, তখন আমি তাদের থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনাকর শাস্তি সরিয়ে দিলাম এবং আমি তাদেরকে একটি সময় পর্যন্ত ভোগ-বিলাস করতে দিলাম।"},{"id":99,"translation":"(হে রাসূল!) আর যদি তোমার রব চাইতেন, তবে জমিনের সকলেই ঈমান আনতো। (তিনি যেহেতু তা চাননি) তাহলে তুমি কি মানুষকে মু’মিন হওয়ার জন্যে বাধ্য করবে?"},{"id":100,"translation":"আর আল্লাহর অনুমতি ছাড়া কারও পক্ষে ঈমান আনা সম্ভব নয়। আর যারা (আল্লাহর আদেশ-নিষেধ ও প্রমাণাদি) বুঝতে চায় না, তিনি তাদের ওপর তাঁর শাস্তি ও লাঞ্ছনা অবধারিত করেন।"},{"id":101,"translation":"(হে রাসূল!) বলো: ‘আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সেগুলোর দিকে তাকিয়ে দেখো। আর (কুফরির ওপর গোঁয়ার্তুমির কারণে) যারা ঈমান আনে না, নিদর্শনাবলি ও ভীতি প্রদর্শন এমন সম্প্রদায়ের কোনো কাজে আসে না।’"},{"id":102,"translation":"তবে কি তারা কেবল তাদের আগের (মিথ্যারোপকারী) লোকদের সাথে যা ঘটেছিল সেটার (সে ভয়াবহ দিনগুলোরই) অপেক্ষা করছে? (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তবে তোমরা (আল্লাহর শাস্তির) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে (আমার রবের ওয়াদার) অপেক্ষা করছি।’"},{"id":103,"translation":"তারপর আমি (তাদের ওপর শাস্তি অবতীর্ণ করি আর) আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে উদ্ধার করি। এভাবে মু’মিনদেরকে উদ্ধার করা আমার দায়িত্ব।"},{"id":104,"translation":"(হে রাসূল!) বলো: ‘হে মানুষ, তোমরা যদি আমার দীনের (ইসলামের) ব্যাপারে সন্দেহে থাকো, তবে (জেনে রাখো) আল্লাহ ছাড়া তোমরা যার ‘ইবাদত করো, আমি তার ‘ইবাদাত করি না; বরং আমি ‘ইবাদাত করি সেই আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু দেন। আর আমি মু’মিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি।’"},{"id":105,"translation":"আর আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে যে, ‘তুমি একনিষ্ঠভাবে নিজেকে দীনের ওপর প্রতিষ্ঠিত রাখো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।’"},{"id":106,"translation":"‘আর (হে রাসূল!) তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না, যারা তোমার কোন উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না। অতএব তুমি যদি সেগুলোর ‘ইবাদাত করো, তাহলে নিশ্চয় তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":107,"translation":"‘আর (হে রাসূল!) আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতির স্পর্শ করান, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ চান, তবে তাঁর অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। তিনি তাঁর বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দেন। আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু।‘"},{"id":108,"translation":"(হে রাসূল! তুমি) বলো: ‘হে মানুষ! তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য (আল-কুরআন) এসেছে। সুতরাং যে হিদায়াত গ্রহণ করবে, সে নিজের জন্যই হিদায়াত গ্রহণ করবে। আর যে পথভ্রষ্ট হবে, সে নিজের ক্ষতির জন্য পথভ্রষ্ট হবে। আর আমি তোমাদের অভিভাবক (সংরক্ষক) নই।’"},{"id":109,"translation":"আর (হে রাসূল!) তোমার নিকট যে ওহী নাযিল করা হয়েছে, তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো; যতক্ষণ না আল্লাহ ফয়সালা করেন। আর তিনিই সর্বোত্তম ফয়সালা প্রদানকারী।(৩৯)","footnotes":"(৩৯) অর্থাৎ তিনি তোমাকে দুনিয়াতে তাদের ওপর বিজয়ী করবেন এবং পরকালে তাদেরকে শাস্তি দিবেন, যদি তারা কুফরির ওপর মৃত্যু বরণ করে।"}]},{"id":11,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-রা। এ কিতাব যার আয়াতসমূহ সুস্পষ্ট, সুদৃঢ়, অতঃপর (১) বিশদভাবে বিবৃত, এক পরম প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত সত্তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।","footnotes":"(১) হালাল-হারাম, আদেশ-নিষেধ, নি‘আমতের প্রতিশ্রুতি, শাস্তির হুঁশিয়ারি, ঘটনাবলি ইত্যাদি।"},{"id":2,"translation":"(হে রাসূল! ‍তুমি জানিয়ে দাও) যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ‘ইবাদাত করো না। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা।"},{"id":3,"translation":"আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তারপর তাঁর কাছে ফিরে আসো। (তাহলে) তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দিবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য অনুসারে দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে নিশ্চয় আমি তোমাদের ওপর মহা দিনের (কিয়ামতের ভয়াবহ কঠিন দিনের) শাস্তির আশঙ্কা করি।"},{"id":4,"translation":"(কিয়ামতের দিন) আল্লাহর নিকটই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":5,"translation":"জেনে রেখো, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের বুক ভাঁজ করে রাখে, যাতে তারা তার (রাসূলের) থেকে আত্মগোপন করতে পারে। জেনে রাখো, যখন তারা (মাথাগুলো ঢাকতে) নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে, তখন তিনি জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে সবিশেষে অবগত।"},{"id":6,"translation":"আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিযকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি তাদের (পৃথিবীতে) আবাসস্থল ও সমাধিস্থল সম্পর্কে অবগত আছেন। সবকিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।"},{"id":7,"translation":"আর তিনিই ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন । আর (এদু’টি সৃষ্টির পূর্বে) তাঁর আরশ ছিল পানির ওপর, (হে মানবজাতি!) যাতে তিনি তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম, তা পরীক্ষা করেন। আর (রাসূল!) তুমি যদি বলো: ‘নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর (হিসাবের জন্য) পুনরুত্থিত করা হবে’, তবে কাফিররা অবশ্যই বলবে: ‘এতো সুস্পষ্ট যাদু।’"},{"id":8,"translation":"আর আমি যদি (দুনিয়াতে) নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে শাস্তি বিলম্বিত করি, তবে তারা অবশ্যই বলবে: ‘কোন জিনিস তাকে (শাস্তিকে) আটকে রাখল? সাবধান ! যেদিন সেটি (শাস্তি) তাদের ওপর নেমেই আসবে, সেদিন তাদের থেকে তা ফেরানো হবে না এবং তারা যা (শাস্তি) নিয়ে ঠাট্টা- বিদ্রুপ করত, তাদেরকে তা ঘেরাও করে ফেলবে।"},{"id":9,"translation":"আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত(২) আস্বাদন করাই, অতঃপর তার থেকে তা ছিনিয়ে নেই, নিশ্চয় তখন সে হয়ে পড়ে হতাশ ও অকৃতজ্ঞ।","footnotes":"(২) যে কোন নি‘আমত, যেমন: সুস্বাস্থ্য ও ধনাঢ্য, ইত্যাদি।"},{"id":10,"translation":"আর দুঃখ-দুর্দশা স্পর্শ করার পর আমি যদি তাকে নি‘আমত আস্বাদন(৩) করাই, তাহলে সে অবশ্যই বলবে: ‘আমার থেকে বিপদ-আপদ দূর হয়ে গেছে, আর সে হয় অতি উৎফুল্ল, অহংকারী।","footnotes":"(৩) যেমন: দরিদ্রতা ও অসুস্থতার পর রিযকের প্রশস্ততা ও সুস্বাস্থ্য, ইত্যাদি।"},{"id":11,"translation":"তবে যারা (বিপদ-আপদে ও আনুগত্যের ক্ষেত্রে কষ্ট স্বীকারের মাধ্যমে) ধৈর্য ধারণ এবং সৎকর্ম করেছে, তাদের জন্যই রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"},{"id":12,"translation":"(হে রাসূল!) তবে কি তুমি তোমার ওপর অবতীর্ণ ওহীর কিছু বিষয় (প্রচার করা ) বর্জন করবে এবং তোমার বুক সঙ্কুচিত হবে এ জন্য যে, তারা (কাফিররা) বলে: ‘কেন তার ওপর ধন-ভাণ্ডার নাযিল হলো না কিংবা (তাকে সত্যায়ন করতে) তার সাথে কেন ফিরিশতা এলো না?’ (হে রাসূল!) তুমি তো শুধু সতর্ককারী, আর আল্লাহ সবকিছুর তত্ত্বাবধায়ক।"},{"id":13,"translation":"নাকি তারা (মুশরিকরা এ কথা) বলে: ‘সে (মুহাম্মাদ) নিজেই এটা (আল-কুরআন) রচনা করেছে?’ (হে রাসূল! তাদেরকে চ্যালেঞ্জ করে) তুমি বলো: ‘তোমরা যদি (তোমাদের দাবিতে) সত্যবাদী হও তবে তোমরা আল-কুরআনের অনুরূপ দশটি সূরা রচনা করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া অন্য যাকে পার (এ ব্যাপারে সাহায্যের জন্য) ডেকে নাও।’"},{"id":14,"translation":"তবে যদি তারা তোমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে জেনে রাখো, এ (আল-কুরআন) আল্লাহর জ্ঞান অনুযায়ীই নাযিল করা হয়েছে এবং তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ (উপাস্য) নেই। সুতরাং তোমরা (এ অকাট্য দলীলের পরও) কি আত্মসমর্পণকারী (মুসলিম) হবে না?"},{"id":15,"translation":"যে ব্যক্তি (তার আমলের মাধ্যমে পরকালের প্রতিদান কামনা না করে) দুনিয়ার জীবন ও তার শোভা-সৌন্দর্য চায়, আমি তাদেরকে দুনিয়াতেই তাদের কাজের পূর্ণ প্রতিদান (যেমন স্বাস্থ্য, নিরাপত্তা ও রিজিকের প্রাচুর্য) দিয়ে দিই; আর সেখানে তাদের প্রতি কোনো প্রকার কম করা হয় না।"},{"id":16,"translation":"এরাই তারা, যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই। দুনিয়াতে তারা যা কিছু করেছিল (আখিরাতে তা) সবই নিষ্ফল হবে, আর তারা যে সব আমল করে আসছিল তা সম্পূর্ণই নিরর্থক।(৪)","footnotes":"(৪) কারণ, তাদের সে আমলগুলো ঈমানসহ ছিল না, ছিল না সঠিক নিয়ত। এমনকি এর দ্বারা তারা আল্লাহর সন্তুষ্টি ও পরকাল কামনা করে নি।"},{"id":17,"translation":"(সে কি তাদের সমতুল্য) যে তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত এবং যাকে অনুসরণ করে তাঁর পক্ষ থেকে একজন সাক্ষী (জিবরীল) এবং যার পূর্বে (তার নবুয়াতের সাক্ষ্য) রয়েছে মূসার কিতাব, যা (মানুষের জন্যে অনুকরণীয়) পথপ্রদর্শক ও রহমতস্বরূপ? (বস্তুত তারা এক হতে পারে না।) তারাই এটার প্রতি ঈমান রাখে। আর যে সকল দল তা অস্বীকার করে, (জাহান্নামের) আগুনই হবে তাদের প্রতিশ্রুত স্থান। সুতরাং (হে রাসূল!) তুমি এতে (আল-কুরআন ও তাদের প্রতিশ্রুত ঠিকানার ব্যাপারে) মোটেও সন্দেহের মধ্যে থেকো না, নিশ্চয় তা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত সত্য। কিন্তু অধিকাংশ মানুষই (সুস্পষ্ট দলীল এবং অকাট্য প্রমাণ সত্ত্বেও তার ওপর) ঈমান আনে না।"},{"id":18,"translation":"আর যারা আল্লাহর প্রতি মিথ্যা রটনা(৫) করে তাদের চেয়ে আর অধিক যালিম কে? তাদেরকে (কিয়ামতের দিন) তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা বলবে, এরাই তাদের রবের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। সাবধান! যালিমদের ওপরই আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে।","footnotes":"(৫) অর্থাৎ তারা আল্লাহর শরীক স্থাপন করে ও তাঁর জন্যে সন্তান সাব্যস্ত করে।"},{"id":19,"translation":"যারা আল্লাহর পথে বাধা দেয় এবং এ ক্ষেত্রে (সরলতার স্থলে) বক্রতা অনুসন্ধান করে। বস্তুত তারাই আখিরাত অস্বীকারকারী।"},{"id":20,"translation":"তারা জমিনে (আল্লাহকে) অপরাগ করতে পারত না(৬) এবং আল্লাহ ছাড়া তাদের অন্য কোনো সাহায্যকারী ছিল না। তাদের শাস্তি দ্বিগুণ করা হবে। তাদের (দুনিয়াতে হিদায়াতের বাণী) শোনার সামর্থ্যও ছিল না এবং তারা (আল্লাহর নিদর্শনাবলি) দেখতেও পেত না।","footnotes":"(৬) অর্থাৎ আল্লাহর শাস্তি হতে তারা জমীনে কোথাও পালানোর সামর্থ্য রাখে না।"},{"id":21,"translation":"এরা তো (আল্লাহর সাথে শরিক বানিয়ে) নিজেরাই নিজেদের ক্ষতি করল এবং তারা যা মিথ্যা রচনা করত, তা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল।"},{"id":22,"translation":"নিঃসন্দেহে তারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।"},{"id":23,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং তাদের রবের প্রতি বিনয়ী হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।"},{"id":24,"translation":"(মু’মিন ও কাফির) দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণশক্তি সম্পন্নের ন্যায়, এ দু’টি শ্রেণি কি কোন রূপে ও কোন অবস্থায় সমান হতে পারে? তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?"},{"id":25,"translation":"আর অবশ্যই আমি নূহকে তাঁর জাতির কাছে (একজন রাসূল হিসেবে) পাঠিয়েছিলাম। (সে তার জাতিকে বলেছিল:) ‘নিশ্চয়ই আমি তোমাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে) একজন সুস্পষ্ট সতর্ককারী।’"},{"id":26,"translation":"‘যেন তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ‘ইবাদাত না করো। অন্যথায় আমি তো তোমাদের জন্য এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির আশঙ্কা করছি।’"},{"id":27,"translation":"অতঃপর (প্রতিউত্তরে) তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফিররা বললো, ‘আমরা তো তোমাকে আমাদের মত একজন মানুষ ছাড়া অন্য কিছু দেখছি না; আমরা তো দেখছি, তোমার অনুসরণ তারাই করছে, যারা আমাদের মধ্যে বাহ্যিক দৃষ্টিতেই অধম এবং আমরা আমাদের ওপর তোমাদের (ধন-সম্পদ ও মর্যাদায়) কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না। বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি।’"},{"id":28,"translation":"সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা আমাকে বলো, যদি আমি আমার রবের পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত(৭) দিয়ে থাকেন, আর তা (তোমাদের অজ্ঞতার কারণে) তোমাদের কাছে গোপন রাখা হয়, তবে কি আমরা এ বিষয়ে তোমাদেরকে বাধ্য করতে পারি, যখন তোমার এটা অপছন্দ কর?’(৮)","footnotes":"(৭) অর্থাৎ নবুয়াত ও রিসালাত।\n (৮) অর্থাৎ ঈমান আনার ব্যাপারে তোমাদেরকে আমি বাধ্য করতে পারি না। বরং আল্লাহই ঈমান আনার তাওফীকদাতা।"},{"id":29,"translation":"(নূহ আরো বললো:) ‘হে আমার সম্প্রদায়! এর (রিসালাতের দাওয়াতের) পরিবর্তে আমি তোমাদের কাছে কোনো ধন-সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই কাছে। (অভাবগ্রস্ত মু’মিনদের) যারা ঈমান এনেছে তাদেরকে (আমার মজলিশ থেকে) তাড়িয়ে দেয়াও আমার কাজ নয়। তারা নিশ্চিতভাবে তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। কিন্তু আমি তো দেখছি, তোমরা এক অজ্ঞ সম্প্রদায়।’"},{"id":30,"translation":"‘হে আমার সম্প্রদায়! (তোমাদের চাওয়া মতো ) আমি যদি তাদেরকে (অভাবগ্রস্ত মু’মিনদেরকে) তাড়িয়ে দেই, তবে আল্লাহর পাকড়াও থেকে আমাকে কে রক্ষা করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’"},{"id":31,"translation":"‘আর আমি তোমাদের বলছি না যে, ‘আমার কাছে আল্লাহর ভাণ্ডারসমূহ আছে এবং আমি গায়িব জানি। আর আমি এও বলছি না যে, ‘আমি ফিরিশতা।’ তোমাদের চোখে যারা হীন (অভাবী), তাদের সম্পর্কে আমি বলছি না যে, ‘আল্লাহ তাদেরকে কখনো কোনো কল্যাণ দান করবেন না।’ তাদের অন্তরে যা আছে, সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত। আমি এমন দাবি করলে, অবশ্যই আমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’"},{"id":32,"translation":"তারা বললো: ‘হে নূহ, তুমি আমাদের সাথে বাক-বিতণ্ডা করছো এবং আমাদের সাথে অতিমাত্রায় বিবাদ করেছো। অতএব যার (যে শাস্তির) প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিচ্ছো, তা আমাদের কাছে নিয়ে আসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো।’"},{"id":33,"translation":"সে (নূহ)বললো: আল্লাহই তো তোমাদের কাছে তা (শাস্তি) নিয়ে আসবেন, যদি তিনি চান। আর তোমরা তা ব্যর্থ করতে পারবে না।’"},{"id":34,"translation":"‘আর আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইলেও আমার উপদেশ তোমাদের উপকারে আসবে না, যদি আল্লাহ তোমাদেরকে (তোমাদের সীমালঙ্ঘনের কারণে সরল পথ থেকে) বিভ্রান্ত করতে চান। তিনিই তোমাদের রব এবং তাঁরই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।"},{"id":35,"translation":"নাকি তারা(৯) বলে যে, সে(১০) এটা রচনা করেছে? (হে রাসূল অথবা নূহ! তুমি) বলো: ‘আমি যদি এটা রচনা করে থাকি, তবে আমিই আমার অপরাধের জন্য দায়ী হবো। আর তোমরা যে অপরাধ করছ, তা থেকে আমি দায়মুক্ত।‘","footnotes":"(৯) নূহের সম্প্রদায়রা অথবা মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়রা।\n (১০) নূহ ‘আলাইহিস সালাম অথবা মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম।"},{"id":36,"translation":"আর নূহের প্রতি ওহী নাযিল করা হলো, ‘ইতিপূর্বে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ঈমান আনবে না। কাজেই তারা যা (মিথ্যারোপ ও ঠাট্টা-বিদ্রুপ) করে তার জন্য তুমি চিন্তিত হয়ো না।’"},{"id":37,"translation":"‘আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে নৌকা তৈরি করো। আর যারা (কুফরি করে নিজেদের ওপর) যুলম করেছে, তাদের ব্যাপারে তুমি (অবকাশ চেয়ে) আমার কাছে কোনো আবেদন করো না। নিশ্চয় তারা নিমজ্জিত হবে।’"},{"id":38,"translation":"আর সে (নূহ তার রবের নির্দেশে) নৌকা তৈরি করতে লাগল এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় কোনো ব্যক্তি তার পাশ দিয়ে যেতো, তাকে নিয়ে উপহাস করতো। সে বললো: ‘যদি তোমরা আমাদেরকে নিয়ে উপহাস করো, তবে (মহাপ্লাবনের দিনে) আমরাও নিশ্চয় তোমাদেরকে নিয়ে উপহাস করবো, যেমন তোমরা উপহাস করছো।’"},{"id":39,"translation":"অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে, কার ওপর (দুনিয়াতেই) এমন শাস্তি আসবে, যা তাকে লাঞ্ছিত ও অপমানিত করবে, আর (কিয়ামতের দিন) তার ওপর আপতিত হবে স্থায়ী শাস্তি ।’"},{"id":40,"translation":"অবশেষে যখন (তাদেরকে ধ্বংস করার ব্যাপারে) আমার আদেশ আসলো এবং চুলা (থেকে পানি ) উথলে উঠলো (১১); তখন আমি (নূহকে) বললাম: ‘তুমি এতে তুলে নাও প্রত্যেক শ্রেণি থেকে জোড়া জোড়া এবং তোমার পরিবারকে আর যারা ঈমান এনেছ, তবে তাদেরকে নয় যাদের ব্যাপারে আগেই (ডুবে মরার) সিদ্ধান্ত হয়ে গেছে। আর তার সাথে অল্পসংখ্যকই ঈমান এনেছিল।","footnotes":"(১১) \"চুলা (থেকে পানি ) উথলে উঠলো\" বাক্যাংশের অর্থঃ ভূপৃষ্ঠ \n প্লাবিত হলো। (তাফসীরু ইবনি কাছির, ৪ খ. ৩২০পৃ. )"},{"id":41,"translation":"আর সে (নূহ) বললো: ‘তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি (বয়ে যাওয়া এবং এর নোঙর ফেলা)। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":42,"translation":"আর নৌকাটি পাহাড় সদৃশ ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিলো এবং নূহ তার পুত্রকে ডাক দিলো, আর সে ছিল আলাদা স্থানে, ‘হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় আরোহণ করো এবং কাফিরদের সঙ্গী হয়ো না।’"},{"id":43,"translation":"সে (পুত্র) বলল: (কোন প্রয়োজন নেই) ‘আমি (এমন এক সুউচ্চ) পাহাড়ের উপর আশ্রয় নিবো, যা আমাকে (প্লাবনের) পানি থেকে রক্ষা করবে।’ সে (নূহ তার পুত্রকে) বললো: ‘আজ আল্লাহর হুকুম (শাস্তি) থেকে রক্ষা করার কেউ নেই, তবে যাকে আল্লাহ দয়া করবেন, সে ছাড়া।’ আর ঢেউ তাদের মধ্যে অন্তরায় হয়ে গেল, ফলে সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো।"},{"id":44,"translation":"আর (তুফান শেষ হওয়ার পর আল্লাহ কর্তৃক) বলা হলো: ‘হে জমিন! তুমি তোমার পানি চুষে নাও, আর হে আসমান! (বৃষ্টি বর্ষণ করা থেকে) বিরত হও।’ অতঃপর পানি কমে গেলো এবং (আল্লাহর কাফিরদেরকে ধ্বংস করার) সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, আর নৌকা জুদী(১২) পাহাড়ের ওপর এসে থামলো এবং ঘোষণা করা হলো, ‘ধ্বংস যালিম জাতির জন্য।’","footnotes":"(১২) জুদী পাহাড়: এটি ইরাকের মোসেল শহরের উত্তরে ইবন ওমার দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত।"},{"id":45,"translation":"আর নূহ তার রবকে ডেকে বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমার সন্তান আমার পরিবারভুক্ত(১৩) এবং আপনার প্রতিশ্রুতি নিশ্চয় সত্য। আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।’","footnotes":"(১৩) অর্থাৎ আমার ছেলে তো আমার সেই পরিবারভুক্ত, যাদের মুক্তির ওয়াদা আপনি আমার সাথে করেছেন।"},{"id":46,"translation":"তিনি (আল্লাহ) বললেন: ‘হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়।(১৪) সে অবশ্যই অসৎ কর্মপরায়ণ। সুতরাং যে বিষয়ে তোমার (প্রকৃত) কোন জ্ঞান নেই, সে বিষয়ে আমাকে অনুরোধ করো না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না ।’","footnotes":"(১৪) সে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নয়; কারণ সে কাফির।"},{"id":47,"translation":"সে (নূহ) বললো: ‘হে আমার রব, যে বিষয়ে আমার জ্ঞান নেই, তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার নিকট আশ্রয় চাই। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তবে আমি (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’"},{"id":48,"translation":"(অতঃপর নূহকে উদ্দেশ্য করে) বলা হলো: ‘হে নূহ, তোমার ও তোমার সাথে যেসব সম্প্রদায় রয়েছে, তাদের ওপর আমার পক্ষ থেকে শান্তি ও বরকতসহ (নৌকা থেকে জমিনে) অবতরণ করো। আর আরো অনেক সম্প্রদায়সমূহকে(১৫) আমি জীবন উপভোগ করতে দিবো। তারপর আমার পক্ষ থেকে তাদেরকে স্পর্শ করবে যন্ত্রণাদায়ক শাস্তি।’","footnotes":"(১৫) তাদের সন্তানদের মাঝে এমন কিছু সম্প্রদায়ও রয়েছে যারা কাফির।"},{"id":49,"translation":"(হে রাসূল!) এগুলো (নূহের সময়ের ঘটনাবলি) গায়িবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে অবহিত করছি। ইতঃপূর্বে না তুমি তা জানতে এবং না তোমার সম্প্রদায়। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। নিশ্চয় শুভ পরিণাম কেবল মুত্তাকীদের জন্য।"},{"id":50,"translation":"আর ‘আদ জাতির কাছে তাদের ভাই হূদকে পাঠিয়েছিলাম। সে বলেছিলো: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো (সত্য) ইলাহ নেই। তোমরা তো শুধু মিথ্যা রটনাকারী।’"},{"id":51,"translation":"‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের কাছে এর (আল্লাহ দিকে দাওয়াতের) বিনিময়ে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তাঁরই কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। এরপরও কি তোমরা বুঝবে না’?(১৬)","footnotes":"(১৬) আমার আহ্বানে সাড়া দিবে না?"},{"id":52,"translation":"‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁর কাছে (পাপসমূহ থেকে) তাওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিবর্ষণ করবেন এবং তোমাদেরকে আরো শক্তি দিয়ে(১৭) তোমাদের শক্তি (সম্মান) বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে, (আমার দাওয়াত থেকে) মুখ ফিরিয়ে নিও না।’","footnotes":"(১৭) সন্তান ও ধন-সম্পদ বৃদ্ধি করে।"},{"id":53,"translation":"তারা বললো: ‘হে হূদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসোনি। আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করবো না এবং আমরা তোমার প্রতি বিশ্বাসীও নই।’"},{"id":54,"translation":"‘আমরা তো কেবল এ কথাই বলছি যে, ‘আমাদের কোন কোন উপাস্য তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করেছে।’(১৮) সে বললো: ‘নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরা সাক্ষী থাকো যে, অবশ্যই আমি তা (সেসব উপাসকদের উপাসনা) থেকে মুক্ত, যাকে তোমরা শরিক করো।’","footnotes":"(১৮) যখন তুমি আমাদেরকে সেসব উপাস্যের ইবাদাত করা থেকে নিষেধ করছিলে।"},{"id":55,"translation":"‘আল্লাহকে বাদ দিয়ে (১৯) তোমরা সকলে একত্রিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তারপর আমাকে অবকাশ দিও না।’","footnotes":"(১৯) আল্লাহ ছাড়া সবাইকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যে ডাকো।"},{"id":56,"translation":"‘অবশ্যই আমি (সকল কর্মকাণ্ডে) আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। (জমিনের বুকে) এমন কোন বিচরণশীল প্রাণী নেই, যে তাঁর পূর্ণ নিয়ন্ত্রণে নেই। নিশ্চয় আমার রব সরল সঠিক পথে আছেন।’(২০)","footnotes":"(২০) অর্থাৎ আমার রব হক ও ন্যায়-ইনসাফের ওপর প্রতিষ্ঠিত।"},{"id":57,"translation":"‘এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি যা (যে ওহী) নিয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি তো তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর আমার রব (তোমাদেরকে ধ্বংস করে) তোমাদের পরিবর্তে অন্য এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন। আর তোমরা (নিজেদের মিথ্যারোপ ও বিমুখতার দ্বারা) তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার রব সবকিছুর রক্ষণাবেক্ষণকারী।’"},{"id":58,"translation":"আর যখন (তাদেরকে ধ্বংস করার) আমার নির্দেশ আসল, তখন আমি হূদকে ও যারা তার সাথে ঈমান এনেছিল তাদেরকে আমার পক্ষ থেকে রহমতের উসিলায় রক্ষা করলাম এবং আমি তাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দিলাম।"},{"id":59,"translation":"আর এই ‘আদ জাতি, তারা তাদের রবের আয়াতসমূহ অস্বীকার করেছিলো এবং অমান্য করেছিল, তাঁর রাসূলগণকে। আর তারা অনুসরণ করেছিল, প্রত্যেক উদ্ধত, স্বৈরাচারীর নির্দেশ।"},{"id":60,"translation":"আর এই দুনিয়াতে অভিসম্পাত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও(২১)। জেনে রেখো! নিশ্চয় ‘আদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছিল। জেনে রাখো! হূদের জাতি ‘আদ সম্প্রদায়ের জন্য রয়েছে ধ্বংস।","footnotes":"(২১) অর্থাৎ কিয়ামতের দিনেও তারা হবে অভিশপ্ত ও কঠিন শাস্তিতে নিপতিত।"},{"id":61,"translation":"আর সামূদ জাতির প্রতি পাঠিয়েছিলাম তাদেরই ভাই সালিহকে। সে বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে(২২) এবং সেটিকে তোমাদের জন্য আবাদের ব্যবস্থা করেছেন । সুতরাং তোমরা তাঁর কাছে ক্ষমা চাও, অতঃপর তাঁরই কাছে তাওবা করো। নিশ্চয় আমার রব খুব কাছেই, (আহ্বানকারীর ডাকে) সাড়া দানকারী।’ (২৩)","footnotes":"(২২) অর্থাৎ তোমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করার মাধ্যমে।\n (২৩) ‘আরশে অবস্থান করেও নিকটে থেকেই যেমন তত্ত্বাবধান করা সম্ভব, তেমনি তত্ত্বাবধান করে থাকেন।"},{"id":62,"translation":"তারা বললো: ‘হে সালিহ! তুমি তো ইতঃপূর্বে (তোমার এ দাওয়াত দেওয়ার আগে) আমাদের মধ্যে ছিলে আশা-ভরসার স্থল।(২৪) তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের ইবাদাত করতে, যাদের ইবাদাত করতো আমাদের পিতৃপুরুষরা? তুমি আমাদেরকে যে (তাওহীদের) দিকে আহ্বান করছো, সে ব্যাপারে নিশ্চয় আমরা বড় সংশয়ে আছি।’","footnotes":"(২৪) তুমি ছিলে আমাদের আশাস্থল, আমরা অবশ্যই আশা করছিলাম, তুমি আমাদের জন্য একজন বুদ্ধিমান সুপরামর্শদাতা ও হিতাকাঙ্ক্ষী হবে।"},{"id":63,"translation":"সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা কী মনে কর, যদি আমি আমার রবের পক্ষ থেকে (নবুওয়াতের) সুস্পষ্ট প্রমাণের ওপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে রহমত (নবুওয়াত) দান করেন, তাহলে কে আমাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে, যদি আমি তাঁর (দাওয়াত না দিয়ে) অবাধ্য হই? সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতিই বাড়িয়ে দিচ্ছ।’"},{"id":64,"translation":"‘আর হে আমার সম্প্রদায়! এটি আল্লাহর উটনী, (আমার নবুওয়াতের সত্যতার ওপর) তোমাদের জন্য একটি নিদর্শন। তাই তোমরা একে (নিজের মতো করে চলতে-ফিরতে) ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে (বিচরণ করে) খাবে এবং (ক্ষতি সাধনের উদ্দেশ্য) কোনোরূপ মন্দভাবে তাকে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে আশু শাস্তি পাকড়াও করবে।’"},{"id":65,"translation":"অতঃপর তারা তাকে (উটনীকে) হত্যা করলো। তাই সে (সালিহ তার জাতিকে) বললো: ‘তোমরা তিন দিন নিজ নিজ গৃহে আনন্দে-ফূর্তিতে কাটাও। এটা (আল্লাহর শাস্তি আসাটা) এমন এক প্রতিশ্রুতি, যা মিথ্যা হওয়ার নয়।’"},{"id":66,"translation":"অতঃপর যখন (তাদেরকে ধ্বংস করার জন্য) আমার আদেশ আসলো, তখন সালিহ ও তার সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমার পক্ষ থেকে রহমতের উসিলায় মুক্তি দিলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকে রক্ষা করলাম। নিশ্চয় তোমার রব মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী।"},{"id":67,"translation":"আর যারা যুলম করেছিলো, তাদেরকে পাকড়াও করলো (শাস্তি হিসেবে) এক বিকট শব্দ। ফলে তারা নিজেদের গৃহে মুখ থুবড়ে পড়ে রইল।"},{"id":68,"translation":"যেন তারা সেখানে কখনো বসবাসই করেনি। জেনে রেখো! নিশ্চয় সামূদ সম্প্রদায় তাদের রবের সাথে কুফরি করেছে। জেনে রেখো! \n (মর্মান্তিকভাবে) ধ্বংসই হলো সামূদ জাতির পরিণাম।"},{"id":69,"translation":"আর অবশ্যই আমার ফিরিশতারা সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে এসেছিল। তারা বললো: ‘আপনার প্রতি সালাম (শান্তি)।’ (জবাবে) সেও বললো: ‘আপনাদের প্রতিও সালাম।’ অতঃপর সে (তাদের আপ্যায়নের জন্যে) বিলম্ব না করে, একটি ভুনা গো বাছুর নিয়ে আসলো।"},{"id":70,"translation":"অতঃপর যখন সে (ইবরাহীম) দেখতে পেলো, তাদের হাত এর দিকে প্রসারিত হচ্ছে না(২৫), তখন সে তাদেরকে অস্বাভাবিক মনে করল এবং তাদের থেকে ভীতি অনুভব করলো। তারা বললো: ‘(হে ইবরাহীম!) ভয় করো না, নিশ্চয় আমরা লূত সম্প্রদায়ের নিকট (শাস্তি দেয়ার জন্য) প্রেরিত হয়েছি।’","footnotes":"(২৫) অর্থাৎ তাঁরা তা থেকে খাচ্ছে না।"},{"id":71,"translation":"আর তার স্ত্রী (সারা) দাঁড়ানো ছিল, সে হেসে উঠলো।(২৬) অতঃপর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের(২৭) ও ইসহাকের পরে ইয়া‘কূবের।","footnotes":"(২৬) অর্থাৎ ফিরিশতাগণ এমন খবর দিলো যে, সে আনন্দিত হলো ও হেসে উঠলো।\n (২৭) তার গর্ভে ইসহাকের জন্ম হবে এবং ইসহাকের এক পুত্র হবে ইয়া‘কূব নামে।"},{"id":72,"translation":"সে (সন্তানের সুসংবাদ শুনে) বললো: ‘হায়, কী আশ্চর্য! আমি সন্তান প্রসব করবো; অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী, সেও বৃদ্ধ? এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার!’"},{"id":73,"translation":"তারা (ফিরিশতাগণ) বললো: ‘আল্লাহর সিদ্ধান্তে তুমি আশ্চর্য হচ্ছো? হে নবী পরিবার! তোমাদের ওপর রয়েছে আল্লাহর রহমত ও তাঁর বরকত। নিশ্চয় তিনি (স্বীয় গুণাবলি ও কার্যাবলিতে) বড়ই প্রশংসিত, অত্যন্ত সম্মানিত।’"},{"id":74,"translation":"অতঃপর (মেহমানদেরকে নিশ্চিত ফিরিশতা জেনে) যখন ইবরাহীমের ভীতি দূরীভূত হলো এবং তার কাছে (পুত্র সন্তানের) সুসংবাদ এলো, তখন সে লূতের সম্প্রদায় সম্পর্কে আমার (রাসূলদের) সাথে বাদানুবাদ করতে লাগল।(২৮)","footnotes":"(২৮) যেন তারা তাদের ওপর থেকে শাস্তি পিছিয়ে নেন এবং লূত ও তার পরিবার রক্ষা পায়।"},{"id":75,"translation":"নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী (একজন মানুষ)।"},{"id":76,"translation":"(ফিরিশতাগণ বললো) হে ইবরাহীম! তুমি এ থেকে(২৯) বিরত হও। নিশ্চয় (শাস্তি পতিত হওয়ার ব্যাপারে) তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে । নিশ্চয় তাদের উপর মহা শাস্তি আসছে , যা প্রতিহত হবার নয়।","footnotes":"(২৯) লূতের জাতিকে তাৎক্ষণিক শাস্তি দেওয়ার প্রসঙ্গে বাদানুবাদ থেকে।"},{"id":77,"translation":"আর যখন লূতের কাছে আমার ফিরিশতাগণ আসলো, তখন তাদের (আগমনে) সে বিষন্ন হয়ে পড়লো এবং (তার জাতির থেকে তাদেরকে রক্ষার ব্যাপারে ভয় পেয়ে) তার অন্তর খুব সংকুচিত হয়ে গেলো। আর সে বললো: ‘এ তো বড়ই কঠিন দিন।’(৩০)","footnotes":"(৩০) সে মনে করেছিল, তার স্বজাতিরা তার ও তার মেহমানদের ওপর চড়াও হবে।"},{"id":78,"translation":"আর তার সম্প্রদায় (সুদর্শন যুবক-বেশধারী মেহমান ফিরিশতাদের সাথে অসৎ কর্মে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে) তার কাছে দৌড়ে আসলো এবং আগে থেকেই তারা কুকর্মে (সমকামিতায়) লিপ্ত ছিল। সে বললো: ‘হে আমার সম্প্রদায়! এরা আমার মেয়ে, (তাদেরকে বিবাহ করো) তারা তোমাদের জন্য পবিত্র। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে তোমরা আমাকে অপমানিত করো না। আচ্ছা, তোমাদের মধ্যে কি বিবেক সম্পন্ন কেউ নেই?’(৩১)","footnotes":"(৩১) যে তোমাদেরকে এ নিকৃষ্ট কাজ থেকে বাধা দিবে!"},{"id":79,"translation":"তারা (লূতের সম্প্রদায়) বললো: (হে লূত!) ‘তুমি অবশ্যই জানো, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো প্রয়োজন নেই।(৩২) আর আমরা কী চাই, তা তুমি নিশ্চয় জানো।’(৩৩)","footnotes":"(৩২) এমনকি তাদের প্রতি আমাদের কোন আসক্তিও নেই।\n (৩৩) আমরা পুরুষের সাথে সমকাম ব্যতীত কিছুই চাই না।"},{"id":80,"translation":"সে বললো: ‘তোমাদের প্রতিরোধে যদি আমার কোনা শক্তি থাকতো অথবা আমি কোন সুদৃঢ় স্তম্ভের আশ্রয় নিতে পারতাম!’(৩৪)","footnotes":"(৩৪) তাহলে আমি তোমাদের মাঝে ও আমার মেহমানদের মাঝে বাধা হয়ে দাঁড়াতাম।"},{"id":81,"translation":"তারা (ফিরিশতারা) বললো: ‘হে লূত! আমরা তোমার রবের প্রেরিত ফিরিশতা (দূত)। তারা কখনো তোমার কাছে (অসৎ উদ্দেশ্যে) পৌঁছতে পারবে না। সুতরাং তুমি তোমার পরিবার নিয়ে রাতের কোনো এক অংশে রওয়ানা হও, আর তোমাদের কেউ পিছে তাকাবে না। তবে তোমার স্ত্রী ব্যতীত (সে রওয়ানা হবে না)। কেননা তাকে সে শাস্তিই আক্রান্ত করবে, যে (শাস্তি) তাদেরকে আক্রান্ত করবে। নিশ্চয় তাদের (শাস্তি আসার) নির্ধারিত সময় হচ্ছে সকালবেলা। সকাল কি খুবই নিকটে নয়?’"},{"id":82,"translation":"অতঃপর (লূতের সম্প্রদায় ধ্বংসের ব্যাপারে) যখন আমাদের আদেশ এসে গেল, তখন আমরা সে জনপদের ওপরের অংশকে নিচে করে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে সাজানো শক্ত মাটির পাথর বর্ষণ করলাম।"},{"id":83,"translation":"সেসব পাথর তোমার রবের নিকট (বিশেষ আলামত দ্বারা) নির্ধারিত ছিল; আর তা যালিমদের থেকে একেবারেই দূরে নয়।"},{"id":84,"translation":"আর মাদইয়ানে আমি তাদের ভাই শু‘আইবকে (নবী হিসেবে) পাঠিয়েছিলাম। সে বললো: ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই এবং মাপে ও ওজনে কম করো না। নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রাচুর্যশীল দেখছি; কিন্তু আমি তোমাদের ওপর এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি।’"},{"id":85,"translation":"‘আর হে আমার সম্প্রদায়! মাপ ও ওজন ইনসাফের সাথে পূর্ণ কর এবং মানুষকে তাদের পণ্য কম দিও না। আর জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়িও না।’"},{"id":86,"translation":"‘(ওজনে কম দিয়ে মানুষকে ঠকিয়ে ও জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে অধিক অর্জন করার চেয়ে) আল্লাহর দেয়া উদ্বৃত্ত লাভ তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা মু’মিন হও। আর মনে রেখো, আমি তো তোমাদের পর্যবেক্ষণকারী নই।’"},{"id":87,"translation":"তারা বললো: ‘হে শু‘আইব! তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে, আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদাত করত, আমরা তাদের ত্যাগ করি? অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও (ত্যাগ করি?) তুমি তো বেশ সহনশীল সুবোধ’!(৩৫)","footnotes":"(৩৫) নিশ্চয়ই তুমি বড় জ্ঞানী ও বিজ্ঞ, যেমনটি তোমাকে আমরা এ দাওয়াতের পূর্বে জেনেছি। সুতরাং তোমার এমন কী হল?!"},{"id":88,"translation":"সে (শু‘আইব) বললো: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কি মনে করো, আমি যদি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের ওপর থাকি এবং তিনি আমাকে তাঁর পক্ষ থেকে উত্তম রিযক দান করে থাকেন, (তাহলে কী করে আমি আমার দায়িত্ব পরিত্যাগ করব)? যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, সেই কাজ নিজে করে তোমাদের বিরোধিতা করতে চাই না। আমি আমার সাধ্যমতো (তাওহীদ ও আল্লাহর আনুগত্যের দিকে দাওয়াতের মাধ্যমে তোমাদের) সংশোধন চাই। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোন তাওফীক নেই। আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করেছি এবং তাঁরই কাছেই ফিরে যাবো।’"},{"id":89,"translation":"‘আর হে আমার সম্প্রদায়! আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যার ফলে তোমাদের ওপর তেমন শাস্তি আসবে যেমন শাস্তি এসেছিল নূহের সম্প্রদায়ের ওপর অথবা হূদের সম্প্রদায়ের ওপর অথবা সালিহের সম্প্রদায়ের ওপর । আর লূতের জাতির ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরেরও নয়।’"},{"id":90,"translation":"‘আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তাঁরই কাছে (পাপসমূহ থেকে) তাওবা করো। নিশ্চয় আমার রব (তাওবাকারীদের প্রতি) পরম দয়ালু, গভীর ভালোবাসা পোষণকারী।’"},{"id":91,"translation":"তারা বললো: ‘হে শু‘আইব! তুমি যা বলো, তার অধিকাংশই আমরা বুঝি না। আর নিশ্চয়ই আমরা তোমাকে আমাদের মধ্যে দুর্বলই দেখতে পাই। যদি তোমার আত্মীয়-স্বজন না থাকতো, তবে আমরা তোমাকে অবশ্যই পাথর মেরে হত্যা করতাম। (৩৬)আর আমাদের ওপর তুমি মোটেও প্রভাবশালী নও।’","footnotes":"(৩৬) যদি তোমার বংশের লোকেরা আমাদের ধর্মের ওপর না থাকতো, তবে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম।"},{"id":92,"translation":"সে (শুআইব) বললো: ‘হে আমার সম্প্রদায়! আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান? আর তোমরা তাঁকে (আল্লাহকে) একেবারে পেছনে ঠেলে দিলে! তোমরা যা-ই করো, নিশ্চয় আমার রব, তা পরিবেষ্টন করে আছেন।’"},{"id":93,"translation":"‘আর হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের অবস্থানে থেকে (যেভাবে খুশি সেভাবে) কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। আর তোমরা (আল্লাহর ফয়সালার) অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’"},{"id":94,"translation":"অবশেষে যখন (শু‘আইবের সম্প্রদায়ের ধ্বংসের ব্যাপারে) আমার নির্দেশ আসলো, তখন শু‘আইব ও তার সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমার রহমতের দ্বারা মুক্তি দিলাম। আর যারা যুলম করেছিল তাদেরকে (শাস্তি হিসেবে) পাকড়াও করল বিকট শব্দ। ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে পড়ে থাকলো।"},{"id":95,"translation":"(তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়েছিল) যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি। জেনে রেখো, ধ্বংসই ছিল মাদইয়ানবাসীর পরিণাম, যেরূপ ধ্বংস হয়েছিল সামূদ জাতি।"},{"id":96,"translation":"আর আমি মূসাকে আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি।"},{"id":97,"translation":"ফির‘আউন ও তার নেতৃবৃন্দের কাছে। কিন্তু তারা (নেতৃবৃন্দ আল্লাহর আদেশের বিপরীতে) ফির‘আউনের নির্দেশ অনুসরণ করলো। আর ফির‘আউনের নির্দেশ সঠিক ছিলো না।"},{"id":98,"translation":"কিয়ামতের দিন সে (ফির‘আউন) তার (অনুসরণকারী) সম্প্রদায়ের অগ্রভাগে চলবে; অতঃপর (নেতৃত্ব দিয়ে) সে তাদেরকে আগুনে পৌঁছে দেবে।(৩৭) আর কত নিকৃষ্ট সেই প্রবেশস্থান, যেখানে তারা প্রবেশ করবে!","footnotes":"(৩৭) অর্থাৎ সে তাদেরকে ও নিজেকে জাহান্নামে প্রবেশ করাবে।"},{"id":99,"translation":"আর ইহকালীন জীবনে অভিসম্পাত তাদের পেছনে লাগিয়ে দেয়া হয়েছে এবং কিয়ামত দিবসেও। কতই না নিকৃষ্ট প্রতিদান, যা তাদের দেয়া হবে।"},{"id":100,"translation":"(হে রাসূল) এগুলো জনপদসমূহের কিছু সংবাদ, যা আমি তোমার কাছে বর্ণনা করছি। তা থেকে কিছু নিদর্শন বিদ্যমান আছে এবং কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে।"},{"id":101,"translation":"আর আমি তাদের ওপর (বিপদ দিয়ে ধ্বংস করে) যুলম করিনি; বরং তারা (আল্লাহর সাথে কুফরি করে) নিজেরাই নিজেদের ওপর যুলম করেছে। অতঃপর যখন তোমার রবের (শাস্তির) নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া যেসব উপাস্যকে তারা ডাকতো, তারা তাদের কোনো কাজেই আসল না। আর তারা (ভ্রান্ত মাবূদগুলো) ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি।"},{"id":102,"translation":"আর তোমার রবের পাকড়াও এভাবেই হয় , যখন তিনি অত্যাচারী জনপদসমূহকে পাকড়াও করেন। নিঃসন্দেহে তাঁর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠিন।"},{"id":103,"translation":"নিশ্চয়ই এতে তাদের জন্য নিদর্শন রয়েছে, যারা আখিরাতের শাস্তিকে ভয় করে। সেটি এমন এক দিন, যেদিন মানুষেরা সমবেত হবে, আর সেটি এমন এক দিন, যা (সমস্ত সৃষ্টি কর্তৃক) প্রত্যক্ষ করা হবে।"},{"id":104,"translation":"আর আমি নির্দিষ্ট কিছুকালের জন্যই তা ( সকলের উপস্থিতির সে দিনটি) বিলম্বিত করছি।"},{"id":105,"translation":"যেদিন তা আসবে সেদিন, তাঁর (আল্লাহর) অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। অতঃপর তাদের মধ্য থেকে কেউ হবে হতভাগা (জাহান্নামী), আর কেউ হবে সৌভাগ্যবান (জান্নাতী)।"},{"id":106,"translation":"অতঃপর যারা (কুফরি এবং ভ্রান্ত আমলের কারণে) হতভাগা হবে, তারা থাকবে জাহান্নামে। সেখানে (আগুনের কঠিন যন্ত্রণার কারণে) থাকবে তাদের কর্কশ শ্বাস-প্রশ্বাস (জ্বলন্ত আগুনে অতিষ্ঠ শ্বাস) ও চিৎকার।"},{"id":107,"translation":"সেখানে তারা (অনন্তকাল) স্থায়ী হবে; যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন \n বিদ্যমান থাকবে । অবশ্য তোমার রব যা চান, (যেসব গুনাহগার তাওহীদবাদীদেরকে বের করতে চাইবেন) তারা ব্যতীত। নিশ্চয় তোমার রব তাই করেন, যা তিনি ইচ্ছা করেন।"},{"id":108,"translation":"আর যারা (ঈমান ও সৎকাজের ফলে) ভাগ্যবান হবে, তারা জান্নাতে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে; যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে, যদি না তোমার রব (কারো ব্যাপারে) ভিন্যরূপ ইচ্ছে করেন।(৩৮) এটা এক নিরবচ্ছিন্ন পুরস্কার।","footnotes":"(৩৮) গুনাহগার মুমি’নদের মধ্য থেকে যাদেরকে জান্নাত দেয়ার পূর্বে জাহান্নামে প্রবেশ করাবেন, তারা ব্যতীত।"},{"id":109,"translation":"সুতরাং এরা (মুশরিকরা) যাদের ইবাদাত করে, তুমি তাদের (মিথ্যা হওয়ার) ব্যাপারে দ্বিধা-সংশয়ে থেকো না। পূর্বে তাদের পিতৃপুরুষেরা যেভাবে (মনগড়া কল্পিত দেবদেবীর) ‘ইবাদাত করত, তারাও তাদেরই মত ‘ইবাদত করে। নিশ্চয় আমি তাদের (শাস্তির প্রাপ্য) অংশ হ্রাস না করে, তাদেরকে পুরোপুরি দিবো।"},{"id":110,"translation":"আর অবশ্যই আমি মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম, অতঃপর তা নিয়ে মতবিরোধ করা হয়েছিল। যদি তোমার রবের পক্ষ থেকে (দ্রুত শাস্তি না আসার) পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে (দুনিয়াতেই শাস্তি এসে) তাদের মধ্যে মীমাংসা হয়ে যেতো। আর নিশ্চয় তারা এ (আল-কুরআনের) ব্যাপারে ঘোর সন্দেহে রয়েছে।"},{"id":111,"translation":"আর নিশ্চয় তোমার রব প্রত্যেককে তার আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। তারা যা আমল করে, অবশ্যই তিনি সে ব্যাপারে সবিশেষ অবহিত।"},{"id":112,"translation":"সুতরাং (হে রাসূল!) তুমি যেভাবে আদিষ্ট হয়েছো সেভাবে তুমি এবং তোমার সাথী যারা তাওবা করেছে, সকলে অবিচল থাকো।(৩৯) আর সীমালঙ্ঘন করো না। তোমরা যা করছো, নিশ্চয় তিনি তার সম্যক দ্রষ্টা।","footnotes":"(৩৯) আল্লাহর নির্দেশসমূহ পালন করো এবং তাঁর নিষেধসমূহ থেকে বেঁচে থাকো।"},{"id":113,"translation":"আর যারা যুলম করেছে তোমরা (তোষামোদ বা আন্তরিকতার কারণে) তাদের প্রতি ঝুঁকে পড়ো না; পড়লে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না। অতঃপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।"},{"id":114,"translation":"আর (হে রাসূল!) তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কয়েকটি সময়েও।(৪০) নিশ্চয়ই সৎকর্মসমূহ (ক্ষুদ্র) পাপসমূহ মুছে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ।","footnotes":"(৪০) অর্থাৎ ফজর ও যোহরের সালাত, আসর ও মাগরিবের সালাত। আর রাতের প্রথমাংশ হলো এশার সালাত।"},{"id":115,"translation":"তুমি (আল্লাহর আদেশ-নিষেধ মান্য করতে) ধৈর্য ধারণ করো। নিশ্চয় আল্লাহ তা‘আলা সৎ কর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।"},{"id":116,"translation":"অতএব তোমাদের পূর্ববর্তী (শাস্তিপ্রাপ্ত) সম্প্রদায়গুলোর মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি, যারা জমিনে (তাদের জাতিগুলোকে কুফরি এবং পাপ কাজের মাধ্যমে) ফ্যাসাদ করা থেকে নিষেধ করতো? অল্প সংখ্যক ছাড়া, যাদেরকে আমি তাদের মধ্য থেকে মুক্তি দিয়েছিলাম। আর যারা যুলম করেছে, তারা বিলাসিতার পেছনে পড়ে ছিলো এবং তারা ছিলো অপরাধী।"},{"id":117,"translation":"আর (হে রাসূল!) তোমার রব এমন নন যে, তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করে দিবেন; অথচ তার অধিবাসীরা (শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায়) সংশোধনকারী।"},{"id":118,"translation":"আর যদি তোমার রব চাইতেন, তবে তিনি মানুষকে (হকের ওপর একত্রিত করে) এক জাতি বানিয়ে দিতেন;(৪১) তাই তারা সর্বদা মতভেদে লিপ্তই থাকবে।","footnotes":"(৪১) কিন্তু তিনি তা চাননি।"},{"id":119,"translation":"তবে তারা নয়, যাদেরকে তোমার রব (হিদায়াতের তাওফীক দিয়ে) দয়া করেছেন। আর এজন্যই(৪২) তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তাছাড়া তোমার রবের এ ঘোষণা পূর্ণ হয়েছে: ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবোই।’","footnotes":"(৪২) অর্থাৎ মতবিরোধের মাধ্যমে পরীক্ষার জন্যই।"},{"id":120,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার অন্তরকে (হকের ওপর) দৃঢ় ও শক্তিশালী করার জন্য তোমার কাছে পূর্বের রাসূলদের এ সকল সংবাদ বর্ণনা করছি। আর এর মাধ্যমে তোমার কাছে এসেছে সত্য এবং মু’মিনদের জন্য উপদেশ ও স্মরণ।"},{"id":121,"translation":"আর যারা ঈমান আনে না, তাদেরকে বলো: ‘তোমরা (সত্য বিমুখ হয়ে) স্ব স্ব অবস্থানে কাজ করতে থাকো, আমরাও (সত্যের প্রতি দাওয়াতের ও এর ওপর ধৈর্য ধারণের মাধ্যমে) আমাদের কাজ করছি।"},{"id":122,"translation":"এবং তোমরা (পরিণতির জন্য) অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় থাকলাম।’"},{"id":123,"translation":"আসমানসমূহ ও জমিনের সব গোপন তথ্য আল্লাহরই মালিকানায় এবং (কিয়ামতের দিন) তাঁরই কাছে সব বিষয় প্রত্যাবর্তিত হবে। সুতরাং (হে রাসূল!) তুমি একমাত্র তাঁর ইবাদাত করো এবং তাঁর ওপর তাওয়াক্কুল করো। আর তোমরা যা কিছু করো, সে ব্যাপারে তোমার রব গাফিল নন।"}]},{"id":12,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।"},{"id":2,"translation":"(হে আরব জাতি!) নিশ্চয় আমি কুরআনকে আরবী ভাষায় অবতীর্ণ করেছি, যাতে তোমরা (সহজেই) বুঝতে পারো।"},{"id":3,"translation":"(হে রাসূল!) আমি তোমার কাছে ওহীর মাধ্যমে এই আল-কুরআন অবতীর্ণ করে তোমার নিকট (সত্যতা, ভাষার বিশুদ্ধতা এবং সৌন্দর্যের দিক দিয়ে) সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি; যদিও তুমি এর পূর্বে এ বিষয়ে অনবহিতদের (না জানা লোকদের) অন্তর্ভুক্ত ছিলে।(১)","footnotes":"(১) কারণ এ কাহিনী তোমার অজানা ছিল।"},{"id":4,"translation":"(হে রাসূল! তুমি) স্মরণ করো, যখন ইউসুফ তার পিতাকে বলেছিল: ‘হে আমার পিতা! আমি (স্বপ্নে) দেখেছি এগারোটি নক্ষত্র, সূর্য ও চাঁদ। আমি তাদেরকে আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি।"},{"id":5,"translation":"(এ কথা শুনে) সে (ইয়াকূব) বললো: ‘হে আমার পুত্র! তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা(২) তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।’","footnotes":"(২) স্বপ্নের মর্ম বুঝে হিংসাবশত।"},{"id":6,"translation":"আর (হে ইউসুফ! তুমি যেমন ওই স্বপ্ন দেখেছ) এভাবে তোমার রব \n (ভবিষ্যতে ) তোমাকে (নবী হিসেবে) মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। আর তোমার ওপর ও ইয়াকূবের পরিবারের ওপর তাঁর নি‘আমত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা ইতঃপূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাকের ওপর। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":7,"translation":"নিশ্চয়ই ইউসুফ ও তার ভাইদের কাহিনিতে (তাদের সম্পর্কে) জিজ্ঞাসাকারীদের জন্য বহু নিদর্শন রয়েছে।"},{"id":8,"translation":"(স্মরণ করো) যখন তারা (ইউসুফের সৎ ভাইয়েরা) বলেছিল: ‘নিশ্চয় ইউসুফ ও তার (সহোদর) ভাই (বিনইয়ামিন) আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়; অথচ আমরা (দশ ভাই) বৃহৎ সংখ্যার একটি দল। নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন।’"},{"id":9,"translation":"(ইউসুফের ভাইদের কেউ কেউ পরামর্শস্বরূপ বলল:) ‘তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে (দূরে) কোনো স্থানে ফেলে আসো, তাহলে (তার অবর্তমানে) তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতিই নিবদ্ধ হবে(৩)এবং তার পরে (তাকে হত্যার পরে তাওবা করে) তোমরা সৎ লোক হয়ে যাবে।’","footnotes":"(৩) তখন তিনি তোমাদেরকেই পরিপূর্ণরূপে ভালোবাসবেন।"},{"id":10,"translation":"তাদের মধ্য থেকে একজন বলল: ‘তোমরা ইউসুফকে হত্যা করো না; বরং যদি কিছু করতেই হয়, তবে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, তাকে পথচারী দলের কেউ তুলে নিয়ে যাবে।’"},{"id":11,"translation":"তারা (তাদের পিতা ইয়াকূবকে) বললো: ‘হে আমাদের পিতা! আপনার কী হলো , ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না? অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী?’"},{"id":12,"translation":"‘আপনি আগামী কাল তাকে আমাদের সাথে পাঠান। সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে। আর অবশ্যই আমরা তার হিফাযতকারী।’"},{"id":13,"translation":"সে বললো: ‘নিশ্চয় এটা আমাকে চিন্তিত করে যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি, যখন তোমরা (খেল-তামাশায় ব্যস্ত হয়ে) তার প্রতি অমনোযোগী হয়ে যাবে, তখন নেকড়ে তাকে খেয়ে ফেলবে ।’"},{"id":14,"translation":"(পিতার আশঙ্কার কথা শুনে) তারা বলল: ‘আমরা বৃহৎ সংখ্যার একটি দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ তাকে (ইউসুফকে) খেয়ে ফেলে, তবে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত।’"},{"id":15,"translation":"যখন তারা তাকে তাদের সাথে নিয়ে গেলো এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হলো (তখন তারা তাই করল) এবং আমি তাকে (ইউসুফকে) ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, ‘অবশ্যই তুমি তাদেরকে (ভবিষ্যতে) তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে জানাবে; অথচ তারা তা উপলব্ধি করতে পারবে না।’"},{"id":16,"translation":"আর (ইউসুফকে কূপে ফেলে দিয়ে) তারা (ষড়যন্ত্রকে গোপন রাখার জন্য ভান করে) রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো।"},{"id":17,"translation":"তারা বললো: ‘হে আমাদের পিতা, আমরা (দৌড় ও তীর নিক্ষেপ) প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট (পাহারা দিতে), অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আর আপনি আমাদেরকে তো বিশ্বাসই করবেন না; যদিও আমরা সত্যবাদী হই।’"},{"id":18,"translation":"আর তারা (পিতার কাছে নিজেদেরকে সত্যবাদী প্রমাণ করতে) ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। (সব দেখে-শুনে) সে বললো: ‘বরং তোমাদের মন তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে। সুতরাং আমার কর্তব্য হল উত্তমরূপে ধৈর্যধারণ করা। আর তোমরা যা বর্ণনা করছ, সে বিষয়ে আমি আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’"},{"id":19,"translation":"আর একটি যাত্রীদল (কূপের নিকট) আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে (পানি আনতে কূপের দিকে) প্রেরণ করলো। অতঃপর সে তার বালতি ফেললো। তখন সে বলে উঠলো, ‘কী সুখবর, এ যে একটি বালক!’ এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেললো। আর তারা (ইউসুফকে কেনা-বেচা নিয়ে) যা কিছু করছিলো, সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত।"},{"id":20,"translation":"আর তারা (পানি সংগ্রহকারীরা) তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিলো। আসলে, (সে বিনা পুঁজিতে পাওয়া পণ্য বিধায়) তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী।(৪)","footnotes":"(৪) কেননা তারা তার অবস্থা দেখে বুঝেছিল যে, সে তো আসলেই কোন কৃতদাস নয়। তাই তারা তাকে দ্রুত বিক্রি করে দিলো।"},{"id":21,"translation":"আর মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল, (বাড়ী ফিরে ) সে তার স্ত্রীকে বললো: ‘(তুমি তার সাথে সদ্ব্যবহার করো এবং) এর থাকার সুব্যবস্থা করো। আশা করা যায়, সে (ভবিষ্যতে) আমাদের উপকার করবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করবো।’ আর এভাবেই আমি ইউসুফকে সে দেশে অধিষ্ঠিত করলাম এবং যাতে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিতে পারি। আল্লাহ নিজ কর্ম সম্পাদনে অপ্রতিহত; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।"},{"id":22,"translation":"আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।"},{"id":23,"translation":"আর যে মহিলার ঘরে সে ছিল, সে তাকে ( অসৎ উদ্দেশ্যে) কুপ্ররোচনা দিলো এবং (একান্ত নির্জনতার জন্য) দরজাগুলো বন্ধ করে দিল। আর বললো, ‘এসো।’ সে বললো: ‘(তুমি আমাকে যে পথে আহ্বান করছ,) আমি তা থেকে আল্লাহর আশ্রয় চাই। নিশ্চয় তিনি (মিসরের অধিপতি) আমার মনিব, তিনি আমার থাকার সুব্যবস্থা করেছেন।(৫) নিশ্চয় যালিমগণ সফল হয় না।","footnotes":"(৫) অতএব, আমি তার খিয়ানাত করব না।"},{"id":24,"translation":"আর সে নারী তার প্রতি (অসৎকাজের উদ্দেশ্যে) আসক্ত হয়েছিল এবং সেও তার প্রতি আসক্ত হয়ে পড়ত, যদি না সে তার রবের সুস্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ করত, ( যা তার নফস যেদিকে আহ্বান করছিল তা থেকে তাকে কঠোরভাবে নিবৃত্ত করেছিল)। এভাবেই আমি তার নিকট থেকে অকল্যাণ ও অশ্লীলতা দূর করেছি। নিশ্চয়ই সে আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।(৬)","footnotes":"(৬) অর্থাৎ নিশ্চয়ই ইউসুফ রিসালাত ও নবুওয়াতের জন্য আমার পছন্দনীয় বান্দাদের একজন।"},{"id":25,"translation":"আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেলো(৭) এবং মহিলাটি পেছন হতে তার জামা ছিঁড়ে ফেললো। আচমকা তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেলো। মহিলাটি (তার স্বামীকে দেখেই ছলনা করে) বলল: ‘যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চায়, তাকে কারাবন্দি করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া, তার আর কী শাস্তি হতে পারে?’","footnotes":"(৭) ইউসুফ অসৎ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য আর মহিলাটি তাঁকে বের হতে বাধা দেয়ার জন্য।"},{"id":26,"translation":"সে (ইউসুফ) বলল: ‘সেই আমাকে (অসৎকর্ম করতে) কুপ্ররোচনা দিয়েছে।’ আর মহিলার পরিবার থেকে একজন সাক্ষ্যদাতা এ মর্মে সাক্ষ্য প্রদান করলো, (সে বললো:) ‘যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সে (মহিলা) সত্য বলেছে এবং সে (পুরুষ) মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’"},{"id":27,"translation":"‘আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয়, তাহলে সে (মহিলা) মিথ্যা বলেছে এবং সে (ইউসুফ) হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’"},{"id":28,"translation":"অতঃপর সে (স্বামী) যখন দেখলো, তার (ইউসুফের) জামা পেছন থেকে ছেঁড়া, তখন (প্রকৃত ঘটনা বুঝতে পেরে ) সে (তার স্ত্রীকে) বললো: ‘নিশ্চয় এটি তোমাদের ষড়যন্ত্র। (হে নারী জাতি!) নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র তো ভীষণ ভয়ানক।’"},{"id":29,"translation":"(তারপর সে ইউসুফকে বলল:) ‘ইউসুফ! তুমি এ প্রসঙ্গটি এড়িয়ে যাও, (এ নিয়ে বাড়াবাড়ি করো না । ) আর (হে নারী) তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তুমি (ইউসুফকে আকৃষ্ট করার কারণে) অপরাধীদেরই অন্তর্ভুক্ত ছিলে।’"},{"id":30,"translation":"আর (শহরে তার ঘটনা ছড়িয়ে পড়লে) নগরীর একদল নারী নিন্দাসূচক ভঙ্গিতে বলল: ‘আজীজের স্ত্রী তার দাসকে নিজের দিকে প্রলুব্ধ করছে; তার ভালোবাসা তার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে (অর্থাৎ হৃদয়ের আবরণ পর্যন্ত)। নিশ্চয়ই আমরা তাকে স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত দেখতে পাচ্ছি।’"},{"id":31,"translation":"অতঃপর সে (আযীযের স্ত্রী) যখন তাদের ষড়যন্ত্র ও কানাঘুষার কথা শুনতে পেলো, তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলানবিশিষ্ট আসন প্রস্তুত করলো। আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করলো(৮) এবং ইউসুফকে বললো: ‘তাদের সামনে বেরিয়ে আসো।’ অতঃপর তারা যখন তাকে দেখলো, তখন তারা তার অনিন্দ সৌন্দর্যে অভিভূত হলো এবং তারা (খাদ্য কেটে খাওয়ার সময় ছুরি দিয়ে) নিজেদের হাত কেটে ফেললো আর বললো: ‘আল্লাহই মহা পবিত্র! এতো মানুষ নয়। এ তো এক মহিমান্বিত ফিরিশতা।’","footnotes":"(৮) যা দিয়ে তারা তাদের খাদ্য কেটে খাবে।"},{"id":32,"translation":"সে (আযীযের স্ত্রী মহিলাদের অবস্থা দেখে) বললো: ‘এই সে (দাস), যার (ভালোবাসার) ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। আর আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছিলাম; কিন্তু সে বিরত থেকেছে এবং আমি তাকে যা আদেশ করছি সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয় সে (জেলে প্রবেশ করে) অপদস্থদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":33,"translation":"সে (ইউসুফ তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তারা আমাকে যে অসৎকর্মের প্রতি আহ্বান করছে, তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর আপনি যদি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব।’"},{"id":34,"translation":"অতঃপর তার রব তার ডাকে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":35,"translation":"তারপর (ইউসুফের নির্দোষ প্রমাণের ও নারীদের ছলচাতুরীর) বিভিন্ন নিদর্শনাবলি দেখার পরে তাদের কাছে মনে হলো যে, তাকে কিছু কাল পর্যন্ত অবশ্যই কারাগারে রাখতে হবে, (যাতে উক্ত অপমানজনক খবর প্রকাশ না পায়)।"},{"id":36,"translation":"আর তার সাথে আরো দুই যুবক একই কারাগারে প্রবেশ করল। তাদের একজন বললো: ‘আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম, আমি মদের জন্য আংগুর নিংড়াচ্ছি’। আর অপর জন বললো: ‘আমি স্বপ্নে আমাকে দেখলাম যে, আমি আমার মাথার ওপর রুটি বহন করছি, তা থেকে পাখি (ঠুকরে) খাচ্ছে। (হে ইউসুফ!) তুমি আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা অবহিত করো। নিশ্চয় আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি।’"},{"id":37,"translation":"সে (ইউসুফ) বললো: ‘তোমাদেরকে যে খাদ্য দেয়া হয়, তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিবো। সেটি এমন জ্ঞান থেকেই বলবো, যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন।(৯) নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সে জাতির আদর্শ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারকারী।’","footnotes":"(৯) নিশ্চয় আমি স্বপ্নের এ ব্যাখ্যা শিখেছি আমার মহান রব আল্লাহর পক্ষ থেকে, কোন জ্যোতিষী বা গণকের পক্ষ থেকে নয়।"},{"id":38,"translation":"আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের ধর্ম (মতাদর্শ)। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের জন্য সংগত নয়। (যে তাওহীদ ও ঈমানের ওপর আমি ও আমার পূর্বপুরুষ প্রতিষ্ঠিত রয়েছি) এটি আমাদের ও সকল মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ (ও তাঁর তাওফিক); কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না (বরং তারা তাঁর সাথে কুফরি করে)।’"},{"id":39,"translation":"(ইউসুফ তার জেলের সঙ্গীদ্বয়কে সম্বোধন করে বলল:) ‘হে আমার কারা সঙ্গীদ্বয়! (তোমরা বলো তো দেখি ) বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব উত্তম, নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ উত্তম ?‘"},{"id":40,"translation":"‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছো, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছো, যাদের (উপাস্য হওয়ার) ব্যাপারে আল্লাহ কোন প্রমাণ নাযিল করেননি। বিধান দেয়ার অধিকার শুধু আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, ‘তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করো না।’ এটিই সরল সঠিক দীন; কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’"},{"id":41,"translation":"‘হে আমার কারা সঙ্গীদ্বয়! তোমাদের দুজনের একজন স্বীয় মনিবকে মদপান করাবে। আর অন্যজনকে শূলে চড়ানো হবে, অতঃপর পাখি তার মাথা থেকে আহার করবে। যে বিষয়ে তোমরা জানতে চাচ্ছো তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে(১০)।","footnotes":"(১০) তা অচিরেই বাস্তবায়ন হবে।"},{"id":42,"translation":"আর তাদের দু’জনের মধ্যে যে মুক্তি পাবে বলে সে (ইউসুফ) ধারণা করল, তাকে বলে দিলো: ‘তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে।’ কিন্তু শয়তান তাকে স্বীয় মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিলো। ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করলো।"},{"id":43,"translation":"একদা (মিসরের) বাদশাহ (দরবারে তার সভাসদদের ) বললো: ‘আমি স্বপ্নে দেখছি, সাতটি মোটা তাজা গাভি, তাদের খেয়ে ফেলছে সাতটি ক্ষীণকায় গাভি এবং দেখলাম সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুষ্ক। হে পরিষদবর্গ! তোমরা আমাকে আমার এ স্বপ্নের ব্যাখ্যা দাও; যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হও।’"},{"id":44,"translation":"তারা বলল, ‘এটি তো এলোমেলো (ও বিক্ষিপ্ত) স্বপ্নমাত্র; আর আমরা এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানি না।’"},{"id":45,"translation":"আর সে দু’জন কারাবন্দির মধ্যে যে (বাদশাহকে মদ্যপানকারী) মুক্তি পেয়েছিল, সে বললো এবং দীর্ঘ দিন পর তার (স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইউসুফের গভীর জ্ঞানের কথা) স্মরণ হলো: ‘আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি, অতএব তোমরা আমাকে (ইউসুফের কাছে) পাঠিয়ে দাও।’"},{"id":46,"translation":"(সে কারাগারে গিয়ে বলল:) ‘হে ইউসুফ, হে সত্যবাদী! আপনি আমাদের (সেই লোকের স্বপ্নের) ব্যাখ্যা দিন, (যে স্বপ্নে দেখেছে যে), সাতটি মোটা তাজা গাভি, যাদের খাচ্ছে সাতটি ক্ষীণকায় গাভি এবং সাতটি সবুজ শিষ ও অপর সাতটি শুষ্ক শিষ সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেনো তারা (স্বপ্নের ব্যাখ্যা ও আপনার মান-মর্যাদা সম্পর্কে) জানতে পারে।’"},{"id":47,"translation":"ইউসুফ বললো: ‘ শোনো, তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে, এ সময়ে তোমরা যে শস্য কেটে ঘরে তুলবে, তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে, সেগুলো ছাড়া অবশিষ্ট শস্য (পোকা থেকে রক্ষা পেতে) শিষসহ রেখে দিবে।’"},{"id":48,"translation":"‘তারপর (উৎপাদনশীল সাত বছরের পর) আসবে সাতটি কঠিন (দুর্ভিক্ষের) বছর। এ সাত বছর, তোমরা যা আগে সঞ্চয় করে রাখবে, লোকেরা তা খাবে; শুধুমাত্র সামান্য কিছু শস্য ছাড়া, যা তোমরা (বীজের জন্য) সংরক্ষণ করবে।’"},{"id":49,"translation":"‘এরপর (দুর্ভিক্ষের সাত বছর পর) আসবে এমন এক বছর, যাতে মানুষ বৃষ্টি সিক্ত হবে এবং(অসংখ্য ফল-ফলাদি- শস্য উৎপন্ন হওয়াই) তাতে তারা (ফলের) রস নিংড়াবে।’(১১)","footnotes":"(১১) অর্থাৎ তাদের প্রয়োজনীয় আংঙ্গুর, যাইতুন ও আখ ও অন্যান্য ফলফলাদি উৎপাদন করবে।"},{"id":50,"translation":"আর বাদশাহ (ইউসুফের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা শুনে) বললো: ‘তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো।’ অতঃপর যখন দূত তার কাছে আসলো, তখন সে বললো: ‘তুমি তোমার (বাদশাহ) মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, (বহুকাল পূর্বে ভোজ সবায়) যে সব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল, তাদের অবস্থা কী?(১২) নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত।’","footnotes":"(১২) যাতে কারাগার থেকে বের হওয়ার পূর্বেই তাঁর নির্দোষ হওয়ার বিষয় প্রকাশ পায়।"},{"id":51,"translation":"বাদশাহ (সেসব মহিলাদেরকে সম্বোধন করে) বললো: ‘তোমরা যখন ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে, তখন তোমাদের কী হয়েছিল?’ তারা বলল: ‘মহিমা আল্লাহর! আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না।’ আযীয পত্নী বললো: ‘এখন সত্য প্রমাণিত। আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছি। আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’"},{"id":52,"translation":"(আযীযের স্ত্রী বলল:) ‘এটি এ জন্য যে, যাতে সে (আমার স্বামী বাদশা) জানতে পারে, আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি।(১৩) আর (এ কথা আমার কাছে স্পষ্ট যে,) নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্ত সফল করেন না।’","footnotes":"(১৩) তার অনুপস্থিতিতে তাকে আমি কোন অপবাদ দেইনি।"},{"id":53,"translation":"(আযীযপত্নী আরো বললো:) ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয় মানুষের নফস তো মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, তবে আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু।’(১৪)","footnotes":"(১৪) এ বক্তব্যটি ইউসুফ আলাইহিস সালামেরও হতে পারে।"},{"id":54,"translation":"আর (ইউসুফের দোষমুক্ত প্রমাণিত হওয়ায়) বাদশাহ বললো: ‘তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো। আমি তাকে নিজের জন্যে (একনিষ্ঠ সাথী হিসেবে) মনোনীত করবো।’ অতঃপর যখন সে (বাদশাহ) তার সাথে কথা বলল, তখন বললো: ‘(হে ইউসুফ!) নিশ্চয় আজ তুমি আমাদের নিকট উচ্চ মর্যাদাশীল, পূর্ণ আস্থাভাজন ব্যক্তি।’"},{"id":55,"translation":"সে বললো: ‘আমাকে (মিশরের) রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন। নিশ্চয় আমি তা যথাযথ হিফাযতকারী, সুবিজ্ঞ।’"},{"id":56,"translation":"আর এমনিভাবে আমি ইউসুফকে (মিসরের) জমিনের কর্তৃত্ব প্রদান করেছি, তার যেখানে ইচ্ছা সে সেখানেই তো অবস্থান করতে পারতো। আমি যাকে ইচ্ছা স্বীয় রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না।"},{"id":57,"translation":"আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং (তাঁর আদেশ-নিষেধ মেনে) একমাত্র তাঁকেই ভয় করে, তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম।"},{"id":58,"translation":"আর ইউসুফের (সৎ) ভাইয়েরা (খাদ্য শস্য লাভের জন্যে মিসরে) আসল এবং তার কাছে প্রবেশ করলো। অতঃপর সে তাদেরকে (দেখেই) চিনে ফেলল; অথচ তারা তাকে চিনতে পারলো না।"},{"id":59,"translation":"আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিলো, তখন বললো: ‘তোমরা (পরের বারে আসার সময়) তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে আসবে।(১৫) তোমরা কি দেখো না যে, আমি পরিমাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ।","footnotes":"(১৫) ইতঃমধ্যে তারাও তাঁকে জানিয়ে দিলো যে, তাদের একজন সৎ ভাই আছে, যাকে তারা তার পিতার কাছেই রেখে এসেছে।"},{"id":60,"translation":"‘আর তোমরা যদি তাকে নিয়ে না আসো, তাহলে আমার নিকট তোমাদের জন্য কোন পরিমাপ (বরাদ্দ) কৃত রসদ নেই এবং তোমরা আমার ধারে-কাছেও আর আসবে না।’"},{"id":61,"translation":"তারা বললো: ‘অচিরেই আমরা তার ব্যাপারে তার পিতাকে রাজি করাবো এবং আমরা নিশ্চয়ই এটা করবো।’"},{"id":62,"translation":"আর ইউসুফ তার কর্মচারীদেরকে বললো: ‘তাদের পণ্যমূল্য (ফিরিয়ে দিয়ে তা) তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে তারা পরিবারের নিকট ফিরে গিয়ে তা চিনতে পারে(১৬), যাতে তারা (দ্বিতীয়বার) আবার ফিরে আসে।’","footnotes":"(১৬) যাতে তারা ফিরে গিয়ে এ কথা বুঝে যে, আমরা তাদের সাথে কোন বেচা-কেনা করিনি। ফলে এটি দ্বিতীয়বার তাদের ভাইকে নিয়ে আসতে তাদেরকে বাধ্য করবে।"},{"id":63,"translation":"অতঃপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো, তখন বললো: ‘হে আমাদের পিতা! (ভবিষ্যতের জন্য ) আমাদের জন্য বরাদ্দ খাদ্য নিষিদ্ধ করা হয়েছে(১৭)। অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যেন আমরা পরিমাপ করে বেশি খাদ্য আনতে পারি। আর অবশ্যই আমরা তার হিফাযত করবো।’","footnotes":"(১৭) যদি আমরা আমাদের সৎ ভাইকে বিন ইয়ামিনকে আমাদের সাথে না নিয়ে যাই।"},{"id":64,"translation":"সে (তাদের পিতা) বললো: ‘তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করবো, যেমন নিরাপদ মনে করেছিলাম ইতঃপূর্বে তার ভাইয়ের (ইউসুফের) ব্যাপারে? তবে আল্লাহ উত্তম হিফাযতকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’"},{"id":65,"translation":"আর (বাড়ি ফেরার পর) যখন তারা তাদের খাদ্য সামগ্রী (এর বস্তা) খুললো, তখন তারা দেখতে পেলো তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে। তারা বললো: ‘হে আমাদের পিতা! আমরা আর কী চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে (দয়া করে) ফেরত দেয়া হয়েছে (এখন তাহলে অনুমতি দিন, ভাইকে সাথে নিয়ে যাই)। তাহলে আমরা আমাদের পরিবারবর্গের জন্য আরো বেশী খাদ্যসামগ্রী নিয়ে আসবো। আর আমরা আমাদের ভাইকে হিফাযত করবো উপরন্তু (সে থাকার কারণে) আরো এক উট বোঝাই খাদ্য সামগ্রী বেশি পাবো। (বাদশাহর জন্য) ঐ খাদ্য সামগ্রী প্রদান করা খুবই সহজ।’"},{"id":66,"translation":"সে (তাদের পিতা) বললো: ‘আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাবো না; যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে, তাকে অবশ্যই আমার নিকট ফিরিয়ে দিবে। তবে তোমরা (শত্রু বা বিপদ দ্বারা) বেষ্টিত হলে ভিন্ন কথা।’ অতঃপর যখন তারা তাকে অঙ্গীকার প্রদান করলো, তখন সে বললো: ‘আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী।’"},{"id":67,"translation":"(যাত্রার প্রাক্কালে) সে (তাদের পিতা) বললো: ‘হে আমার পুত্রগণ! (মিসরে পৌছার পর) তোমরা সকলে এক দরজা দিয়ে প্রবেশ করবে না; বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। (মনে রাখবে ) আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না।(১৮) হুকুমের মালিক তো আল্লাহই। আমি তাঁরই উপর তাওয়াক্কুল করি। আর তাঁরই ওপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে।’","footnotes":"(১৮) আমি এ কথার মাধ্যমে আল্লাহর চাওয়া কোন ক্ষতি তোমাদের থেকে প্রতিরোধ করছি না।"},{"id":68,"translation":"আর যখন তারা তাদের পিতা যে পথে প্রবেশ করতে বলেছিলেন সেই পথেই প্রবেশ করল, তখন তা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো কিছুই প্রতিরোধ করতে পারেনি, বরং তা ছিল ইয়াকুবের অন্তরের একটি প্রয়োজন, যা তিনি পূরণ করেছিলেন। আর নিশ্চয়ই তিনি (ইয়াকুব) সে ইলমের অধিকারী ছিলেন, যা আমরা তাঁকে শিক্ষা দিয়েছিলাম; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।"},{"id":69,"translation":"আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করলো, তখন তিনি তার (সহোদর) ভাইকে নিজের কাছে নিলেন এবং (গোপনে তাকে) বললেন: ‘আমিই তোমার ভাই। কাজেই ইতঃপূর্বে তারা (আমাদের সাথে) যা করত, তার কারণে দুঃখ করো না।’(১৯)","footnotes":"(১৯) তারা আমাদের প্রতি যে হিংসা করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে এবং আমাকে কূপে নিক্ষেপ করেছে, তা নিয়ে দুঃখ করো না।"},{"id":70,"translation":"অতঃপর সে যখন তাদের রসদ-সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে (তার সহোদর ভাইকে কাছে রাখার মাধ্যম হিসেবে) তার সহোদরের মালপত্রের মধ্যে (সু- কৌশলে) একটি (রাজকীয় ) পানপাত্র রেখে দিল। তারপর এক আহ্বায়ক চিৎকার করে বলল: ‘হে কাফিলার লোকজন! তোমরা নিশ্চয় চোর।’"},{"id":71,"translation":"তারা ঘোষণাকারীদের দিকে এগিয়ে এসে বলল: তোমরা কী হারিয়েছ?"},{"id":72,"translation":"তারা (কর্মচারীরা) বললো, ‘আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি। যে তা (খুঁজে) এনে দিবে, তার জন্য রয়েছে, এক উট বোঝাই পুরস্কার। আর আমি সেজন্য জামিনদার।’"},{"id":73,"translation":"তারা (ইউসুফের ভাইয়েরা) বললো: ‘আল্লাহর শপথ, তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছ, আমরা এ দেশে (মিসরে) অশান্তি সৃষ্টি করতে আসিনি। আর আমরা চোর-ও নই।’"},{"id":74,"translation":"তারা বললো: ‘তাহলে তার শাস্তি কি হবে, যদি (তল্লাশি করার পর) তোমরা মিথ্যাবাদী (সাব্যস্ত) হও?’(২০)","footnotes":"(২০) তোমরা যে চুরি করেছ এটি যদি প্রমানিত হয়, তাহলে তার কী শাস্তি হবে?"},{"id":75,"translation":"তারা বললো: ‘(আমাদের নিকট) তার শাস্তি হবে, যার মালপত্রের ভিতর চুরিকৃত জিনিসটি পাওয়া যাবে, সে নিজেই হবে তার বিনিময়। (২১) এভাবেই আমি যালিমদেরকে শাস্তি দিয়ে থাকি।","footnotes":"(২১) অর্থাৎ তাকে দাস হিসেবে রেখে দিবে।"},{"id":76,"translation":"তারপর সে তার (আপন) ভাইয়ের পাত্রের পূর্বে তাদের (সৎ ভাইদের) পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করলো। তারপর সেটি তার (আপন) ভাইয়ের পাত্র থেকে বের করলো। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম।(২২) আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশাহর আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই এবং প্রত্যেক জ্ঞানীর ওপর রয়েছে একজন মহাজ্ঞানী।","footnotes":"(২২) অর্থাৎ যেমনিভাবে আমি ইউসুফের আপন ভাইয়ের থলে পেয়ালাটি রাখার পরিকল্পনার মাধ্যমে তার জন্য কৌশল করলাম, তেমনিভাবে আমি তার ভাইদেরকে তাদের এলাকায় প্রচলিত শাস্তি তথা চোর প্রমাণিত হলে দাস বানানোকে দ্বিতীয় কৌশল করলাম।"},{"id":77,"translation":"(পানপাত্রটি বিন ইয়ামিনের বস্তায় পাওয়া গেল, তখন) তারা (ইউসুফের ভাইয়েরা) বললো: ‘যদি সে চুরি করে থাকে (তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই), কারণ ইতঃপূর্বে তার এক সহোদর ভাই চুরি করেছিল।’(২৩) ইউসুফ এ কথার আঘাতের কষ্টটি নিজের কাছে লুকিয়ে রাখলো, তাদের কাছে প্রকাশ করলো না, সে (মনে মনে) বললো: ‘তোমাদের অবস্থান তো (পূর্বের মতোই) নিকৃষ্টতর। আর তোমরা যা বলছো, সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত রয়েছেন।’","footnotes":"(২৩) ছোট বেলায় ইউসুফ একবার একটি মূর্তি চুরি করে ভেঙে ফেলেছিল, যাতে সেটি আর পূজা করা না হয়। এখানে সেই ঘটনার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এ চুরি খারাপ কিছু ছিলো না।"},{"id":78,"translation":"তারা বললো: ‘হে আযীয, তার পিতা অতিশয় বৃদ্ধ। আপনি তার স্থলে আমাদের একজনকে রেখে দিন। আমরা তো আপনাকে সৎকর্মশীলদের একজন দেখছি ।"},{"id":79,"translation":"সে বললো: ‘যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া (নির্দোষ) কাউকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এমন করলে আমরা নিশ্চিত যালিম হয়ে যাবো।’"},{"id":80,"translation":"তারপর তারা যখন (সৎ ভাইয়ের মুক্তির ব্যাপারে) তার কাছ থেকে সম্পূর্ণ নিরাশ হলো, তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হলো। তাদের বড়জন বললো: ‘তোমরা কি জানো না যে, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে (বিন ইয়ামিনকে তার কাছে ফিরিয়ে নিতে) আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন। আর ইতঃপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারেও অন্যায় করেছো? সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন; ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ (মিসর) ছেড়ে যাবো না এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী।’"},{"id":81,"translation":"(বড় ভাই আরো বললো:) ‘তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো: ‘হে আমাদের পিতা! নিশ্চয়ই আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি, তারই প্রত্যক্ষ বিবরণ দিলাম।(২৪) আর আমরা তো গায়িব সংরক্ষণকারী নই।’","footnotes":"(২৪) ফলে মিসরের শাসনকর্তা আযীয চুরির শাস্তি স্বরূপ তাকে গোলাম বানিয়ে রেখে দিয়েছে।"},{"id":82,"translation":"‘আর (হে আমাদের পিতা! আমাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য) যে জনপদে আমরা ছিলাম সেখানকার অধিবাসীদেরকে জিজ্ঞেস করুন এবং যে কাফিলার সাথে আমরা এসেছি তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। আমরা (চুরির সংবাদ প্রসঙ্গে) অবশ্যই সত্য বলছি।’"},{"id":83,"translation":"সে (ইয়া‘কূব) বললো: ‘বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গালগল্প সাজিয়েছে। সুতরাং (আমার করণীয় হচ্ছে) উত্তম ধৈর্যধারণ। আশা করি, আল্লাহ তাদেরকে একসঙ্গে আমার কাছে ফিরিয়ে দিবেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’"},{"id":84,"translation":"আর তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন: হায় আফসোস, ইউসুফের জন্য! আর (ইউসুফের জন্য অতিরিক্ত) দুঃখের কারণে তাঁর চোখ দু’টি সাদা হয়ে গেল; কিন্তু তিনি ছিলেন (মানুষের কাছে থেকে) গভীর শোক সংবরণকারী।(২৫)","footnotes":"(২৫) অর্থাৎ দুঃখকে মানুষ থেকে লুকিয়ে রাখতেন।"},{"id":85,"translation":"তারা বললো: ‘আল্লাহর শপথ, আপনি তো ইউসুফকে সবসময় স্মরণ করতেই থাকবেন; যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন বা মারা যাবেন।’"},{"id":86,"translation":"সে (পিতা তাদেরকে উদ্দেশ্য করে) বললো: ‘আমি আমার দুঃখ বেদনার অভিযোগ আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে তা জানি, যা তোমরা জানো না।’"},{"id":87,"translation":"‘হে আমার পুত্রগণ! তোমরা (আবার মিসরে) যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেননা কাফির জাতি ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।’"},{"id":88,"translation":"অতঃপর যখন তারা ইউসুফের কাছে (আবার) প্রবেশ করলো, তখন তারা বললো: ‘হে আযীয, অভাব-অনটন ও দুঃখ-কষ্ট আমাদেরকে ও আমাদের পরিবারকে পেয়ে বসেছে। আর আমরা (এবার ) অতি নগণ্য পণ্যমূল্য নিয়ে এসেছি। অতএব, আমাদেরকে খাদ্যের রসদ পূর্ণমাত্রায় দিন (যেমনিভাবে আপনি আমাদেরকে ইতঃপূর্বে দিতেন) এবং (বিপদগ্রস্ত হিসেবে ) আমাদের প্রতি অনুগ্রহ করুন। নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদেরকে উত্তম প্রতিদান দেন।’"},{"id":89,"translation":"সে (তাদের প্রতি দয়াপরবশ হয়ে নিজের পরিচয় তুলে ধরে) বললো: ‘তোমাদের জানা আছে কি, ইউসুফ ও তার (আপন) ভাইয়ের সাথে তোমরা কীরূপ আচরণ করেছিলে, যখন তোমরা (নিজেদের উক্ত কর্মের পরিণামের ব্যাপারে) অজ্ঞ ছিলে?’"},{"id":90,"translation":"তারা বললো: ‘তুমি কি সত্যিই ইউসুফ?’ সে বললো: আমিই ইউসুফ, আর এ আমার সহোদর। আল্লাহ আমাদের ওপর (দুরবস্থা থেকে মুক্তি দিয়ে এবং আমাদের সম্মান বাড়িয়ে দিয়ে) অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, অবশ্যই আল্লাহ (সেই) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।’"},{"id":91,"translation":"তারা (নিজেদের কৃতকর্মের ওজর পেশ করে) বললো: ‘আল্লাহর শপথ! আল্লাহ আমাদের ওপর তোমাকে প্রাধান্য দিয়েছেন। আর আমরা সত্যিই ছিলাম অপরাধী।’"},{"id":92,"translation":"ইউসুফ (তাদের ওজর গ্রহণ করে) বলল: ‘আজ তোমাদের ওপর কোন নিন্দা-ভর্ৎসনা নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। আর তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’"},{"id":93,"translation":"(ইউসুফ তাদেরকে নিজের জামা দিয়ে বললো:) ‘তোমরা আমার এ জামাটি নিয়ে যাও, অতঃপর সেটি আমার পিতার চেহারারওপর রেখো; এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আসো।’"},{"id":94,"translation":"আর (ইউসুফের ভাইদের ) কাফিলাটি যখন (মিসর থেকে) বের হলো, তাদের পিতা (ইয়া‘কূব নিজ বাড়ীর নিকটস্থ লোকদেরকে) বললো: ‘নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি; যদি তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো।’"},{"id":95,"translation":"তারা বললো: ‘আল্লাহর শপথ! আপনি তো সেই পুরোনো ভ্রান্তিতেই আছেন।’(২৬)","footnotes":"(২৬) অর্থাৎ ইয়া‘কূবের ধারণা ছিল যে, ইউসুফ জীবিত আছে এবং তার সাথে মিলন হবে।"},{"id":96,"translation":"অতঃপর যখন সুসংবাদদাতা (ইয়া‘কূবের কাছে) এলো, তখন সে জামাটি তার চেহারার ওপর রাখল। এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেলো। সে বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি, তোমরা তা জানো না।’"},{"id":97,"translation":"তারা বলল: ‘হে আমাদের পিতা! আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন; নিশ্চয় আমরা (ইউসুফ ও তাঁর ভাইয়ের সাথে কৃত আচরণে) ছিলাম অপরাধী।’"},{"id":98,"translation":"সে বললো: ‘অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’"},{"id":99,"translation":"অতঃপর যখন তারা (ইয়া’কুব ও তাঁর পরিবার) ইউসুফের নিকট প্রবেশ করলো, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিলো এবং বললো: ‘আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিসরে প্রবেশ করুন।’"},{"id":100,"translation":"আর সে তার পিতামাতাকে রাজ সিংহাসনে বসালো এবং তারা সকলে (এগারো ভাই তার সম্মানে) সাজদায় লুটিয়ে পড়লো। আর ইউসুফ বললো: ‘হে আমার পিতা! এই হলো আমার ইতঃপূর্বে স্বপ্নের ব্যাখ্যা, আমার রব তা বাস্তবে পরিণত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেন এবং শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পরও তিনি তোমাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় আমার রব যা ইচ্ছা, নিপুণতার সাথেই করেন। নিশ্চয় তিনি সম্যক জ্ঞানী, প্রজ্ঞাময়।’"},{"id":101,"translation":"(অতঃপর ইউসুফ তার রবকে ডেকে বললো:) ‘হে আমার রব! আপনি আমাকে (মিসরের) রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা! দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন।’"},{"id":102,"translation":"(হে রাসূল!) এগুলো গায়িবের সংবাদ, যা আমি তোমাকে অহীর মাধ্যমে জানালাম। তুমি তো তাদের নিকট ছিলে না, যখন তারা (ইউসুফের ভাইয়েরা তাকে কূপের গভীরে নিক্ষেপ করতে) একজোট হয়ে ষড়যন্ত্র করছিলো।"},{"id":103,"translation":"আর (হে রাসূল!) তুমি (সকল মানুষের ঈমান আনার ব্যাপারে) আগ্রহ করলেও অধিকাংশ মানুষ মু’মিন হবার নয়।"},{"id":104,"translation":"আর তুমি এর ওপর (দা‘ওয়াতী কাজে) তাদের কাছে কোনো প্রতিদান চাও না। এ তো (আল-কুরআন) সমগ্র সৃষ্টির জন্য উপদেশমাত্র।"},{"id":105,"translation":"আর আসমানসমূহ ও জমিনে (আল্লাহর তাওহীদ বোঝার) কত নিদর্শন (ছড়িয়ে-ছিটিয়ে) রয়েছে, যা তারা অতিক্রম করে চলে যায়; অথচ সেগুলো থেকে তারা বিমুখ(২৭)।","footnotes":"(২৭) হিদায়াতের জন্য চিন্তা ভাবনা করে তাকিয়েও দেখে না।"},{"id":106,"translation":"আর তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে এ অবস্থায় যে, তারা একই সঙ্গে (ইবাদতে আল্লাহর সাথে) শিরকে লিপ্ত থাকে।"},{"id":107,"translation":"আর তারা (এ মুশরিকরা) কি নিরাপদ হয়ে গেছে যে, তাদের ওপর (দুনিয়াতে) আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী শাস্তি আসবে না অথবা হঠাৎ তাদের অজান্তে কিয়ামত উপস্থিত হবে না?"},{"id":108,"translation":"(হে রাসূল! তুমি সবাইকে) বলো: ‘এটা আমার পথ। আমি জ্ঞানের ভিত্তিতে মানুষকে আল্লাহর দিকে দা‘ওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’"},{"id":109,"translation":"আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের ওপর আমি অহী নাযিল করতাম। তারা (মিথ্যারোপকারীরা) কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল তাদের (মিথ্যারোপ করার) পরিণতি কীরূপ হয়েছিল? আর যারা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম, তবুও কি তোমরা বুঝো না?"},{"id":110,"translation":"অবশেষে যখন (তাদের ধ্বংস বিলম্বিত হওয়ায়) রাসূলগণ নিরাশ হয়ে পড়লেন এবং (কাফিররা) ধারণা করল যে তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা ছিল, তখন আমাদের সাহায্য এসে পৌঁছাল। অতঃপর আমরা যাকে ইচ্ছা রক্ষা করি; আর অপরাধী জাতির কাছ থেকে আমাদের শাস্তি কখনোই প্রতিহত করা যায় না।"},{"id":111,"translation":"তাদের (অতীতের জাতিসমূহের) এসব কাহিনীগুলোতে(২৮) অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা (এ ঘটনাবলি সম্বলিত আল- কুরআন) কোনো বানানো গল্প নয়; বরং এগুলো তাদের পূর্ববর্তী আসমানি কিতাবের (তাওরাত ও ইঞ্জীলের ) সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। উপরন্তু যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।","footnotes":"(২৮) রাসূলগণ ও তাঁদের উম্মতদের ঘটনাবলী এবং ইউসুফ ও তার ভাইদের ঘটনার মাঝে।"}]},{"id":13,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম-রা।(১) এগুলো কিতাবের (আল-কুরআনের) আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর যা কিছু নাযিল হয়েছে তা সত্য; কিন্তু অধিকাংশ মানুষই (তার ওপর) ঈমান আনে না।","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"আল্লাহই সেই সত্তা, যিনি আকাশসমূহকে স্তম্ভ ছাড়াই উত্তোলন করেছেন, যেমনটি তোমরা দেখছ। তারপর তিনি আরশের ওপর উঠেছেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে (তাঁর সৃষ্টির উপকারের জন্য নির্দিষ্ট বিধানের) অনুগত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সবকিছু পরিচালনা করেন। তিনি (তাঁর ক্ষমতার প্রমাণ বহনকারী) নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ়বিশ্বাসী হতে পার।"},{"id":3,"translation":"আর তিনিই জমিনকে (তোমাদের জন্য) বিস্তৃত করেছেন এবং তাতে সৃষ্টি করেছেন সুদৃঢ় পর্বতমালা ও নদ-নদী। আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন। তিনি দিনকে ঢেকে দেন রাত দিয়ে। নিশ্চয় এসবের (সৃষ্টিজগতের বিভিন্ন বৈচিত্র্যের ) মাঝে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি ।"},{"id":4,"translation":"আর জমিনে রয়েছে পরস্পর সংলগ্ন বিভিন্ন ভূখণ্ড, আঙ্গুর-বাগান, শস্যক্ষেত, একই মূল থেকে উদ্‌গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্‌গত খেজুর গাছ, যেগুলো একই পানি দ্বারা সিক্ত হয়, আর স্বাদ ও অন্যান্য উপকারের ক্ষেত্রে আমরা একটিকে অপরটির ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে ।"},{"id":5,"translation":"আর (হে রাসূল!) তুমি যদি কোন কিছুতে আশ্চর্যবোধ করো, তবে বেশি আশ্চর্যজনক হলো তাদের এ কথা: ‘(মৃত্যুর পরে) আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব!’ এরাই তারা, যারা (মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করে) তাদের রবের সাথে কুফরী করেছে, আর (কিয়ামতের দিন) ওদের গলায় থাকবে শিকল এবং তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।"},{"id":6,"translation":"আর তারা (মুশরিকরা) তোমার কাছে কল্যাণ আসার আগেই অকল্যাণের (শাস্তির) জন্য তাড়াহুড়া করে; অথচ তাদের পূর্বে (অনুরূপ মিথ্যারোপকারী লোকদের) বহু শাস্তির দৃষ্টান্ত গত হয়েছে। আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি তাদের যুলম-সীমালঙ্ঘন সত্ত্বেও ক্ষমাশীল এবং নিশ্চয় তোমার রব কঠিন শাস্তিদাতা।"},{"id":7,"translation":"আর কাফিররা (হঠকারিতা করে) বলে: (সে যদি সত্যিই নবী হয়ে থাকে) ‘তার ওপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাযিল হয় না কেনো?’ (হে রাসূল!) তুমি তো কেবল (আল্লাহর শাস্তির) ভীতি প্রদর্শনকারী। আর প্রত্যেক জাতির জন্য একজন হিদায়াতকারী (নবী) রয়েছে ।"},{"id":8,"translation":"আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে যা ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে। আর তাঁর নিকট প্রতিটি বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে।"},{"id":9,"translation":"(কেননা,) তিনি গায়িব (অদৃশ্য) ও প্রকাশ্যের জ্ঞানী, (তাঁর নামসমূহ, গুণাবলি ও কর্মসমূহে) সুমহান, (সত্তা ও গুণাবলিতে) সকল সৃষ্টির ঊর্ধ্বে।"},{"id":10,"translation":"তোমাদের মধ্যে কেউ কথা গোপন রাখুক বা প্রকাশ করুক, আর রাতে লুকিয়ে করুক বা দিনে প্রকাশ্যে করুক, সবই তাঁর নিকট সমান (তিনি সবার সকল অবস্থা সম্পর্কে অবগত আছেন )।"},{"id":11,"translation":"(তাঁর পক্ষ থেকে) মানুষের জন্য রয়েছে তার সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী (ফিরিশতা), যারা আল্লাহর আদেশে তাকে হিফাযত করে। নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর আল্লাহ যখন কোন জাতির মন্দ (ধ্বংস) চান, তখন তাঁর ইচ্ছার প্রতিরোধ কেউ করতে পারে না এবং তাদের জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবকও নেই।"},{"id":12,"translation":"তিনিই (বজ্রপাতের) ভয় ও (বৃষ্টির) আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে (আসমানের) বিদ্যুৎ দেখান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘমালা।"},{"id":13,"translation":"আর বজ্রধ্বনি আল্লাহর সপ্রশংস তাসবীহ পাঠ করে এবং ফিরিশতারাও তাঁর ভয়ে (তাঁর পবিত্রতা বর্ণনা করে।) আর তিনি (আসমান থেকে) গর্জনকারী বজ্র পাঠান। অতঃপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। (এত কিছুর পরও) তারা (কাফিররা) আল্লাহ সম্পর্কে বিতর্ক করে; অথচ তিনি (বিরুদ্ধাচরণকারীর জন্য) শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর।"},{"id":14,"translation":"সত্যের দাওয়াত তাঁরই জন্যে(২)। আর যারা তাঁকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে সামান্যও সাড়া দিতে পারে না; বরং (তাদের দৃষ্টান্ত) ঐ তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে পানির দিকে তার দু’হাত প্রসারিত করে যেন তা তার মুখে পৌঁছে যায়; অথচ তা এভাবে কখনো তার কাছে পৌঁছার নয়। আর (মূর্তিগুলোর প্রতি) কাফিরদের ডাক তো কেবল ভ্রষ্টতায় নিপতিত হয়ে থাকে।(৩)","footnotes":"(২) অর্থাৎ তাঁকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে ডাকা যাবে না।\n (৩) অর্থাৎ মূর্তিগুলোর প্রতি কাফিরদের ডাক বৃথা যা সত্য পথ থেকে অনেক দূরে। কারণ, সেগুলো তাদের কোন উপকার বা ক্ষতি কিছু্ই করতে পারে না।"},{"id":15,"translation":"আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছায় ও অনিচ্ছায় আল্লাহর প্রতিই সাজদায় অবনত এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় (তাঁর সামনেই সাজদায় অবনত হয়)।"},{"id":16,"translation":"(হে রাসূল! তুমি কাফিরদেরকে) বলো: ‘আসমানসমূহ ও জমিনের রব কে?’ বলো: ‘আল্লাহ’। তুমি বলো: ‘তোমরা কি তাঁকে ছাড়া এমন (অক্ষম) কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে সক্ষম নয়?’ বলো: ‘অন্ধ (কাফির) ও দৃষ্টিমান (মু’মিন) ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার (কুফরি) ও আলো (ঈমান) সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, যারা তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট (আল্লাহর ও তাদের শরীকদের) সৃষ্টির বিষয়টি এক রকম মনে হয়েছে?; (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আল্লাহ একাই সবকিছুর স্রষ্টা এবং তিনি এক, মহা প্রতাপশালী।’"},{"id":17,"translation":"তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে উপত্যকাগুলো তাদের পরিমাণ (ও ধারণক্ষমতা) অনুসারে প্লাবিত হয়। আর প্লাবন পানির ওপরের আবর্জনা বহন করে নিয়ে যায়। এরূপে অলংকার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ আবর্জনা (দূরীভূত) হয়।(৪) এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন। অতঃপর (প্লাবনের সাথের বা উত্তপ্ত ধাতুর ওপরের) আবর্জনা নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে, তা জমিনে থেকে যায়। এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন।","footnotes":"(৪) মানুষ ধাতু গলানোর পরে মরিচাগুলো সরে যায় এবং মূল্যবান ও ব্যবহার উপযোগী অংশ অবশিষ্ট থাকে।"},{"id":18,"translation":"যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (জান্নাত)। আর যারা তাঁর ডাকে সাড়া দেয়নি, (যখন তারা শাস্তির সন্মুখীন হবে, তখন) যদি তারা জমিনে যা আছে তার সবকিছু এবং এর সমপরিমাণের মালিক হয়ে যেত, তাহলে তারা তা (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে) মুক্তিপণস্বরূপ অবশ্যই দিয়ে দিত। তাদের জন্য রয়েছে (সকল গুনাহের) নিকৃষ্ট হিসাব এবং তাদের আবাস জাহান্নাম, আর তা নিকৃষ্টতম বিশ্রামস্থল!"},{"id":19,"translation":"যে ব্যক্তি এ কথা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে, তা সত্য, সে কি তার মতো, যে (এ ব্যাপারে) অন্ধ?(৫) বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে।","footnotes":"(৫) অর্থাৎ যে আল-কুরআনকে সত্য বলে জানে সে মু’মিন, আর যে আল-কুরআনের ব্যাপারে অন্ধ, সে কাফির। তারা উভয়ে কখনো সমান হতে পারে না।"},{"id":20,"translation":"যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না।"},{"id":21,"translation":"আর আল্লাহ (আত্মীয় ও অন্যদের সাথে) যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে এবং তাদের রবকে ভয় করে আর তারা (নিজেদের গুনাহের) কঠিন হিসাবকে ভয় করে।"},{"id":22,"translation":"আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে (তাঁর আনুগত্য এবং সুখ-দুঃখের ফায়সালার ওপর) ধৈর্যধারণ করে, সালাত কায়িম করে, আমি তাদের যে রিযক প্রদান করেছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে দূর করে, তাদের জন্যই রয়েছে, আখিরাতের শুভ পরিণাম।"},{"id":23,"translation":"(তাদের শুভ পরিণাম হলো) স্থায়ী জান্নাতসমূহ, সেখানে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানগণের মধ্যে যারা সৎ কাজ করেছে তারা প্রবেশ করবে। আর ফিরিশতাগণ (সম্ভাষণ জানাতে জানাতে) প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে।"},{"id":24,"translation":"(ফিরিশতাগণ সম্ভাষণ জানিয়ে বলবে:) ‘শান্তি তোমাদের ওপর, কারণ তোমরা (আল্লাহর আনুগত্য ও তাঁর ফায়সালার ওপর) ধৈর্যধারণ করেছ। আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম!’"},{"id":25,"translation":"পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ (আত্মীয় ও অন্যদের সাথে) যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্যই অভিসম্পাত, আর তাদের জন্যই রয়েছ আখিরাতের নিকৃষ্ট আবাস (জাহান্নাম)।"},{"id":26,"translation":"আল্লাহ যাকে ইচ্ছা তার রিযক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন।(৬) আর তারা (কাফিররা) দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে; অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী মাত্র।","footnotes":"(৬) তবে রিযকের প্রশস্ততা সৌভাগ্য ও আল্লাহর ভালোবাসার চিহ্ন নয় এবং রিযকের সংকীর্ণতা দুর্ভাগ্যের চিহ্ন নয়।"},{"id":27,"translation":"আর যারা কুফরী করেছে তারা বলে: ‘(মুহাম্মাদ যদি নবীই হয় তাহলে) তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাযিল হয় না। ‘ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং (তাওবার মাধ্যমে) যে তাঁর অভিমুখী হয়, তাকে তিনি তাঁর পথ দেখান।’(৭)","footnotes":"(৭) অর্থাৎ হিদায়াত তাদের ইচ্ছার ওপর নির্ভরশীল নয় যে, তারা সেটিকে নিদর্শনসমূহ নাযিলের সাথে সম্পৃক্ত করবে।"},{"id":28,"translation":"‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।’"},{"id":29,"translation":"‘যারা ঈমান আনে এবং সৎকাজ করে, (আখিরাতে) তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তনস্থল (জান্নাত)।’"},{"id":30,"translation":"(হে রাসূল!) এভাবেই আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির কাছে, যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে অহী (আল-কুরআন) প্রেরণ করেছি, তা তাদের নিকট তিলাওয়াত করো। অথচ তারা রহমানকে অস্বীকার করে। (হে রাসূল!) বলো: ‘তিনিই (এ রহমানই) আমার রব, তিনি ছাড়া আর কোনো (সত্য) ইলাহ নেই, আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করছি এবং তাঁরই দিকেই আমার প্রত্যাবর্তন।’"},{"id":31,"translation":"নিশ্চয়ই যদি এমন কোনো কুরআন (নাযিল করা) হতো, যার দ্বারা পাহাড়সমূহ চলমান হয়ে যেত, অথবা ভূমি খণ্ড-বিখণ্ড হয়ে যেত, অথবা মৃতদের সঙ্গে কথা বলা যেত, (তাহলে এটিই তার জন্য বেশী উপযুক্ত ছিল); বরং সমস্ত কর্তৃত্বই আল্লাহর হাতে (যখন যা চান নাযিল করবেন)। তবে কি ঈমানদাররা এখনও এ বিষয়ে নিরাশ হয়নি যে, আল্লাহ যদি চাইতেন, তবে অবশ্যই তিনি সকল মানুষকে একযোগে সৎপথে পরিচালিত করতেন? আর যারা কুফর করেছে, তারা যা করেছে তার ফলস্বরূপ তাদের ওপর একের পর এক কঠিন বিপর্যয় আসতেই থাকবে, অথবা তা তাদের ঘরের কাছাকাছি আপতিত হবে, যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি (বিপদ) এসে পৌঁছে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।"},{"id":32,"translation":"আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে (এভাবেই) বহু রাসূলের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে। অতঃপর যারা কুফরী করেছে, আমি তাদেরকে কিছুটা অবকাশ দিয়েছি, তারপর আমি তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করেছি। অতএব, দেখো, কেমন ছিল আমার শাস্তি !"},{"id":33,"translation":"নিশ্চয়ই (কি তাঁর সঙ্গে তুলনা করা যায়,) যিনি প্রত্যেক মানুষ যা উপার্জন করেছে তা-সহ তার ওপর সদা পর্যবেক্ষক, (এমন কাউকে যে এসব গুণের কোনোটি রাখে না?! কখনোই না)। অথচ তারা আল্লাহর জন্য (তাঁরই সৃষ্টির মধ্য থেকে) শরিক স্থির করেছে, (যাদের তারা তাঁর সঙ্গে উপাসনা করে)। অতএব (হে মুহাম্মদ, তাদের) বলো: তোমরা এই (তথাকথিত) শরিকদের (এমন) নাম (ও পরিচয়) দাও, (যা তারা সত্যিই পাওয়ার যোগ্য)। নাকি তোমরা আল্লাহকে পৃথিবীতে তাঁর কোনো শরিক আছে, এমন সংবাদ দিচ্ছ, অথচ তিনি নিজেই তা জানেন না? না কি (তোমরা কেবল) কথার বাহ্যিক চাকচিক্যের মাধ্যমে (আল্লাহর জন্য) শরিক বানিয়ে নিয়েছ, (যার কোনো বাস্তব ভিত্তি নেই, বরং তা নিছক ধারণামাত্র?) বরং তাদের কাছে তাদের মিথ্যা বিশ্বাসকে শোভন করে দেখানো হয়েছে, আর (আল্লাহর প্রতি কুফরির কারণে) তাদের সত্য পথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে। আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, তাকে সৎপথে পরিচালিত করার কেউই নেই।"},{"id":34,"translation":"তাদের জন্যই রয়েছে দুনিয়ার জীবনে শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন। আল্লাহর শাস্তি থেকে তাদের কোন রক্ষাকারী নেই।"},{"id":35,"translation":"মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটির দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী অফুরন্ত ও ছায়া সার্বক্ষণিক। যারা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করেছে, এটি তাদের শুভ পরিণাম। আর কাফিরদের পরিণাম হলো জাহান্নাম।"},{"id":36,"translation":"আর (আপনার পূর্বে) আমি যাদেরকে কিতাব দিয়েছি, তোমার ওপর (আল-কুরআনের) যা নাযিল হয়, তাতে তারা আনন্দিত হয়।(৮) আর (ইয়াহহূদী ও খ্রিস্টানদের) গোত্রসমূহের কেউ কেউ আল-কুরআনের কিছু অংশকে অস্বীকার করে।(৯) (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আমাকে কেবল আদেশ দেয়া হয়েছে, যেন আমি আল্লাহর ইবাদাত করি এবং তাঁর সাথে (অন্য কাউকে) শরীক না করি। আমি তাঁরই দিকে দা‘ওয়াত দেই এবং তাঁরই নিকট আমার প্রত্যাবর্তনস্থল।’","footnotes":"(৮) কারণ, তা তাদের ওপর নাযিলকৃত কিতাবের কিছু বিধান অনুযায়ী হয়েছে। \n (৯) কারণ, তা তাদের মন মতো হয়নি অথবা তা তাদের পরিবর্তন ও বিকৃতির চিত্র তুলে ধরেছে।"},{"id":37,"translation":"আর (যেভাবে আমি পূর্ববর্তী কিতাবগুলো তাদের জাতির ভাষায় নাযিল করেছি) এভাবেই আমি আল-কুরআনকে আরবী ভাষায় বিধানস্বরূপ নাযিল করেছি। (হে রাসূল!) তোমার নিকট (অহীর) জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের (আহলে কিতাবের) খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী থাকবে না।"},{"id":38,"translation":"আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে আমি (তোমারই মতো মানুষ থেকে) বহু রাসূল প্রেরণ করেছি এবং (তোমার মত ) তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান-সন্ততি।(১০) আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসবে। প্রত্যেক বিষয়ের ব্যাপারেই নির্ধারিত সময় নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।","footnotes":"(১০) তারপরেও মুশরিকরা কেন তোমাকে তাদের মতো হতে দেখে আশ্চর্য বোধ করে?"},{"id":39,"translation":"আল্লাহ (কল্যাণ ও অকল্যাণ এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদির) যা ইচ্ছা করেন মুছে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন। আর তাঁর কাছেই রয়েছে মূল কিতাব (লাওহে মাহফূয)।"},{"id":40,"translation":"আর (হে নবী!) আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি, তার কিছু যদি আমি তোমাকে (তোমার মৃত্যুর আগেই) দেখাই অথবা এর আগে যদি তোমার মৃত্যু ঘটাই (সেটা আমারই ব্যাপার)। তোমার কর্তব্য শুধু (দীনের দাওয়াত) প্রচার করা, আর আমার দায়িত্ব হিসাব-নিকাশ নেওয়া।"},{"id":41,"translation":"তারা (এ কাফিররা) কি দেখে না, আমি (তাদের জন্য ) জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে এনেছি।(১১) আর (বান্দাদের মাঝে) বিচার-ফায়সালা করেন আল্লাহই এবং তাঁর হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই। আর তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী।","footnotes":"(১১) অর্থাৎ আল্লাহ কুফরীর এলাকাগুলোকে ইসলাম প্রচার ও মুসলিম কর্তৃক সেটির বিজয়ের মাধ্যমে চতুর্দিক থেকে সংকুচিত করে এনেছেন।"},{"id":42,"translation":"আর তাদের পূর্ববর্তীরাও (নবীদেরকে ধোঁকা দিয়েছিল ও তাদের বিরুদ্ধে) ষড়যন্ত্র করেছিল; অথচ সকল কৌশলই আল্লাহর নিয়ন্ত্রণে। প্রতিটি ব্যক্তি যা অর্জন করে, তিনি তা জানেন।(১২) আর কাফিররা শীঘ্রই জানবে আখিরাতের শুভ পরিণতি (জান্নাত) কাদের জন্য।","footnotes":"(১২) তিনি সে অনুযায়ী তাদের প্রতিদান দিবেন।"},{"id":43,"translation":"আর কাফিররা বলে: ‘(হে মুহাম্মাদ!) তুমি রাসূল নও।’ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘(আমার রাসূল হিসেবে প্রেরিত হওয়ার ব্যাপারে) আল্লাহ এবং যাদের কাছে (পূর্ববর্তী আসমানী) কিতাবের জ্ঞান আছে, তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।"}]},{"id":14,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-রা।(১) এই কিতাব, যা আমি তোমার প্রতি নাযিল করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার (কুফরী) থেকে আলোর (ঈমানের) দিকে, পরাক্রমশালী সর্বপ্রশংসিত আল্লাহর পথে বের করে আনতে পারো।","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"তিনি আল্লাহ, আসমানসমূহ ও জমিনের সব কিছুই তাঁর মালিকানায় এবং কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ।"},{"id":3,"translation":"যারা দুনিয়ার জীবনকে আখিরাত থেকে অধিক পছন্দ করে, আর আল্লাহর পথে বাধা দেয় এবং তার মধ্যে (সন্দেহ, বিকৃতি, সত্যবিমুখতা ও অস্থিরতা সৃষ্টি করে) বক্রতার সন্ধান করে; মূলত তারা (এ ধরনের লোকেরা ) ঘোরতর ভ্রষ্টতায় (নিমজ্জিত) রয়েছে।"},{"id":4,"translation":"আর আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা বিধি-বিধান) পরিষ্কারভাবে বর্ণনা করে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":5,"translation":"আর আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে (রাসূল হিসেবে) পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে, ‘তুমি তোমার সম্প্রদায়কে (কুফরি ও মূর্খতার) অন্ধকার থেকে (ঈমান ও জ্ঞানের) আলোর দিকে বের করে আনো এবং আল্লাহর (নি‘আমতপূর্ণ) দিবসসমূহ তাদের স্মরণ করিয়ে দাও।’ নিশ্চয় এতে প্রতিটি ধৈর্যশীল, পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে অসংখ্য (শিক্ষণীয়) নিদর্শন।"},{"id":6,"translation":"আর (হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা) যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমাদের প্রতি আল্লাহর নি‘আমত স্মরণ কর, যখন তিনি তোমাদেরকে ফির‘আউন গোষ্ঠীর কবল থেকে রক্ষা করেছেন, তারা তোমাদের নিকৃষ্ট (ও জঘন্য) শাস্তি দিত। আর তারা তোমাদের ছেলেদেরকে যবহ করত এবং নারীদেরকে জীবিত রাখতো।(২) আর তাতে ছিল তোমাদের রবের পক্ষ থেকে (ধৈর্যের) মহা পরীক্ষা।’","footnotes":"(২) পুত্রসন্তানদেরকে হত্যা করতো যাতে করে তাদের মাঝে এমন কেউ জন্ম না নেয়, যে ফিরআ‘উনের ক্ষমতাকে দখল করতে পারে। আর তারা নারীদেরকে জীবিত রাখতো, তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করার জন্য।"},{"id":7,"translation":"আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন: ‘যদি তোমরা (নি‘আমতসমূহের) শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের (আরো নি‘আমত) বাড়িয়ে দিবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, (তবে জেনে রাখো,) নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন।’"},{"id":8,"translation":"আর মূসা (তার জাতিকে) বললো: ‘(হে আমার জাতি!) যদি তোমরা ও জমিনের সকলে কুফরী করো,(৩) তাহলে নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী, সর্বপ্রশংসিত।’ (৪)","footnotes":"(৩) তবে জেনে রাখো, তোমাদের কুফরীর ক্ষতি তোমাদের ওপরই বর্তাবে।\n (৪) এ দ্বারা তার কোন ক্ষতি হবে না।"},{"id":9,"translation":"(হে কাফিররা!) তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী লোকদের সংবাদ পৌঁছেনি, নূহ, ‘আদ ও সামূদ জাতির এবং তাদের পরবর্তী আরও বহু জাতির, যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না? তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ আগমন করেছিলেন। কিন্তু তারা (ক্রোধে) নিজেদের হাত মুখে চেপে ধরল (আঙুল কামড়াতে লাগল) এবং বলল: ‘নিশ্চয়ই তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ, আমরা তা অস্বীকার করলাম। আর তোমরা যে বিষয়ের দিকে আমাদের আহ্বান করছ, সে বিষয়ে আমরা গভীর ও সংশয়পূর্ণ সন্দেহে রয়েছি।’","footnotes":"(১) যাদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না।"},{"id":10,"translation":"তাদের রাসূলগণ (তখন) বলেছিল: ‘আল্লাহর সম্পর্কেও তোমাদের সন্দেহ? অথচ তিনিই আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদেরকে তোমাদের পাপসমূহ ক্ষমা করার জন্যে আহ্বান জানান এবং তিনি (দুনিয়ার জীবনে) একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন।’ তারা বললো: ‘তোমরা তো আমাদের মতই মানুষ, আমাদের পিতৃপুরুষগণ যাদের ‘ইবাদাত করত, তোমরা তাদের ‘ইবাদাত হতে আমাদেরকে ফিরাতে চাও। অতএব তোমরা আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ (মু‘জিযা) নিয়ে আসো।’"},{"id":11,"translation":"তাদের রাসূলগণ (তখন) তাদেরকে বললো: ‘আমরা অবশ্যই তোমাদের মতই মানুষ(৫); কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা (তাকে রাসূল হিসেবে মনোনীত করে) অনুগ্রহ করেন। আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর মু’মিনদের কেবল আল্লাহর ওপরই তাওয়াক্কুল করা উচিত।’","footnotes":"(৫) আমরা এ বিষয়ে তোমাদের সাদৃশ অস্বীকার করি না।"},{"id":12,"translation":"‘আর আমরা কেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করব না? অথচ তিনিই আমাদেরকে আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছেন। আর তোমরা আমাদের (মিথ্যারোপ ও ঠাট্টা-বিদ্রূপের মাধ্যমে) যে কষ্ট দিচ্ছ, আমরা তার ওপর অবশ্যই ধৈর্যধারণ করব। আর আল্লাহর ওপরই যেন তাওয়াক্কুলকারীরা (ভরসাকারীরা) তাওয়াক্কুল করে।’"},{"id":13,"translation":"আর কাফিররা তাদের রাসূলদেরকে বললো: ‘অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের ভূ-খণ্ড থেকে বের করে দেব, অথবা তোমাদেরকে অবশ্যই আমাদের ধর্মে ফিরে আসতে হবে।’ অতঃপর তাদের (রাসূলদের) রব তাদের নিকট এ মর্মে অহী পাঠালেন: ‘আমি অবশ্যই (কুফরিতে লিপ্ত) যালিমদের ধ্বংস করে দিবো।’"},{"id":14,"translation":"‘আর নিশ্চয় আমি তাদের (ধ্বংসের) পর তোমাদেরকে (রাসূলগণ ও মু’মিনদেরকে) জমিনে বসবাস করতে দেব। এটা তার জন্য, যে আমার অবস্থানকে(৬) ভয় করে এবং ভয় করে আমার শাস্তিকে।’","footnotes":"(৬) অর্থাৎ দুনিয়াতে আমার মহত্ত্ব ও পর্যবেক্ষণকে ভয় করে। অথবা আয়াতের অর্থ এটাও হতে পারে, যে পরকালে আমার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে।"},{"id":15,"translation":"আর তারা (রাসূলগণ) বিজয় কামনা করলো। আর ব্যর্থ হল, সকল স্বেচ্ছাচারী, হঠকারী।"},{"id":16,"translation":"তার পশ্চাতে রয়েছে জাহান্নাম(৭), আর তাকে পান করানো হবে পুঁজ-পচা তরল (সদীদ) পানি।","footnotes":"(৭) কিয়ামতের দিন এ স্বেচ্ছাচারী, হঠকারী ও অহংকারীর জন্য রয়েছে জাহান্নাম।"},{"id":17,"translation":"(তীব্র পিপাসায়) সে তা কষ্টে কষ্টে চুমুক দিয়ে গিলবে, অথচ (অতি তিক্ততা, গরম ও গন্ধের কারণে) তা গেলা তার পক্ষে প্রায় অসম্ভব হবে। চারদিক থেকেই তার কাছে মৃত্যু এসে পৌঁছাবে, কিন্তু সে মরবে না। আর এর পরেও তার জন্য রয়েছে কঠোর শাস্তি।"},{"id":18,"translation":"যারা তাদের রবের সাথে কুফরী করে তাদের আমলসমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মত, প্রবল ঘুর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায়। তারা যা অর্জন করেছে, তার মাধ্যমে (কিয়ামতের দিনে) কিছুই করতে পারবে না। এ তো ঘোরতর (সুদূরপ্রসারী) ভ্রষ্টতা।"},{"id":19,"translation":"(হে মানুষ!) তুমি কি দেখোনি যে আল্লাহ আসমানসমূহ ও যমিনকে যথার্থতার সঙ্গে সৃষ্টি করেছেন? তিনি চাইলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন এবং (তোমাদের স্থলে) নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন।(৮)","footnotes":"(৮) যারা তাঁর ইবাদাত ও আনুগত্য করবে।"},{"id":20,"translation":"আর তা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়।"},{"id":21,"translation":"আর তারা সবাই (কিয়ামতের দিন) আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা দাম্ভিকতা ও অহংকার করেছে দুর্বল অনুসারীরা তাদেরকে বলবে: ‘(হে নেতৃবর্গ!) নিশ্চয় আমরা তোমাদের অনুসারী ছিলাম। সুতরাং তোমরা কি আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে কিছুটা রক্ষা করতে পারবে?’ তারা বলবে: ‘যদি আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করতেন, তবে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম।(৯) এখন আমরা অস্থির হই কিংবা ধৈর্যধারণ করি, উভয় অবস্থাই আমাদের জন্য সমান, আমাদের (শাস্তি থেকে) পালানোর কোনো জায়গা নেই।’","footnotes":"(৯) অর্থাৎ কিন্তু আমরা পথভ্রষ্ট হয়েছি. ফলে তোমাদেরকেও পথভ্রষ্ট করেছি।"},{"id":22,"translation":"আর যখন বিচারের কাজ সম্পন্ন হয়ে যাবে (জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে), তখন শয়তান বলবে: ‘নিশ্চয় আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে (এটা-সেটা) প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না। আমি তোমাদেরকে দা‘ওয়াত দিয়েছি, আর তোমরা আমার দা‘ওয়াতে (নিজে থেকেই) সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভর্ৎসনা করো না; বরং নিজেদেরকেই ভর্ৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই, আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতঃপূর্বে তোমরা আমাকে যার (আল্লাহর) সাথে শরীক করেছ, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’"},{"id":23,"translation":"আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নদ-নদী-ঝরনাসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে তাদের রবের অনুমতিক্রমে চিরস্থায়ী হবে। সেখানে তাদের অভিবাদন হবে ‘সালাম’।"},{"id":24,"translation":"(হে রাসূল!) তুমি কি দেখো না, আল্লাহ কীভাবে উপমা পেশ করেছেন? কালিমা তায়্যিবাহ (লা ইলাহা ইল্লাল্লাহ), যা একটি পবিত্র (উৎকৃষ্ট) বৃক্ষের ন্যায়, যার মূল সুদৃঢ় আর শাখা-প্রশাখা আকাশে।(১০)","footnotes":"(১০) অর্থাৎ যার গোড়া জমিনের তলদেশে প্রোথিত আছে, শিকড়গুলোর মাধ্যমে সে পানি চুষে নিচ্ছে। আর তার শাখাগুলো আকাশের দিকে উঁচু হয়ে শিশিরে ভিজে ও পবিত্র বায়ু গ্রহণ করে।"},{"id":25,"translation":"সেটি (এ পবিত্র বৃক্ষটি) তার রবের অনুমতিতে সব সময় ফল দান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।"},{"id":26,"translation":"আর অপবিত্র বাক্যের (শিরকের) উপমা নিকৃষ্ট (তিক্ত ফলের) বৃক্ষের ন্যায়, যাকে মাটির ওপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে, যার কোনো স্থিতি নেই।(১১)","footnotes":"(১১) অর্থাৎ কাফিরদের কাজকর্মকে এ নিকৃষ্ট বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে; কারণ তাদের দীনের বিশ্বাসের কোনো শিকড় ও ভিত্তি নেই। অল্পক্ষণের মধ্যেই নড়বড়ে হয়ে যায়।"},{"id":27,"translation":"আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে সুদৃঢ় বাণী (কালিমায় তায়্যিবাহ) দ্বারা অবিচল রাখেন। আর আল্লাহ যালিমদের পথভ্রষ্ট করেন। বস্তুত, আল্লাহ যা ইচ্ছা তা করেন।"},{"id":28,"translation":"(হে রাসূল!) তুমি কি তাদেরকে দেখো না, যারা আল্লাহর নি‘আমতকে কুফরী দ্বারা পরিবর্তন করেছে(১২) এবং তাদের জাতিকে ধ্বংসের ঘরে (দ্বারপ্রান্তে) নামিয়ে দিয়েছে?","footnotes":"(১২) অর্থাৎ হারামের নিরাপত্তা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের ন্যায় আল্লাহর নি‘আমত গ্রহণের পরিবর্তে আল্লাহর নি‘আমতের সাথে কুফরি করাকে গ্রহণ করেছে।"},{"id":29,"translation":"জাহান্নাম(১৩), তাতে তারা প্রবেশ করবে; আর তা কতই না নিকৃষ্ট আবাসস্থল।","footnotes":"(১৩) ধ্বংসের ঘর জাহান্নামে তারা প্রবেশ করবে এবং দগ্ধ হবে।"},{"id":30,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে, যেন তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তোমরা (দুনিয়ার জীবনে কিছুটা) ভোগ করতে থাকো। কেননা, তোমাদের গন্তব্য তো (জাহান্নামের) আগুনের দিকে।’"},{"id":31,"translation":"(হে রাসূল! তুমি) আমার ঈমানদার বান্দাদের বলো: ‘তারা যেন সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে (আল্লাহর রাস্তায়) ব্যয় করে, ঐ দিন আসার পূর্বে যে দিন (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য) কোনো বেচা-কেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্বও।"},{"id":32,"translation":"আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফল-ফলাদি উৎপাদন করেন এবং তিনি নৌযানকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে তা চলাচল করে এবং নদীসমূহকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন।"},{"id":33,"translation":"আর তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, যারা অবিরাম একই নিয়মে চলে এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে।(১৪)","footnotes":"(১৪) অর্থাৎ রাতকে নিয়োজিত করেছেন তোমাদের ঘুম ও আরামের জন্য এবং দিনকে তোমাদের উপার্জন ও কাজের জন্য নিয়োজিত করেছেন ।"},{"id":34,"translation":"আর তোমরা তাঁর কাছে যা চেয়েছ (এবং যা চাওনি), তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন। আর যদি তোমরা আল্লাহর নি‘আমত গণনা করো, তবে কখনো তার সংখ্যা গুনে নিরূপণ করতে পারবে না। নিশ্চয় মানুষ অতি মাত্রায় যালিম, অকৃতজ্ঞ।"},{"id":35,"translation":"আর (হে রাসূল! তুমি) সে সময়ের কথা স্মরণ করো যখন ইবরাহীম (তার সন্তান ও স্ত্রীকে মক্কায় বসবাস করতে দিয়ে) বললো: ‘হে আমার রব! আপনি এ শহরকে (মক্কাকে) নিরাপদ (ও শান্তিময়) করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।’"},{"id":36,"translation":"‘হে আমার রব! নিশ্চয় এসব মূর্তি অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে।(১৫) সুতরাং যে ব্যক্তি (আল্লাহর তাওহীদ ও আনুগত্যের ক্ষেত্রে) আমার অনুসরণ করবে, নিশ্চয় সে আমার দলভুক্ত, আর যে (আল্লাহর তাওহীদ ও আনুগত্যের ক্ষেত্রে) আমার বিরুদ্ধাচরণ করবে, তবে নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।’","footnotes":"(১৫) অর্থাৎ নিশ্চয়ই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করার কারণ হয়েছে। কারণ, তারা মনে করে যে, এগুলো তাদের জন্য সুপারিশ করবে।"},{"id":37,"translation":"‘হে আমাদের রব! নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে (ইসমা‘ঈল ও তার মাতা হাজরকে) ফসলহীন (অনুর্বর) উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম। হে আমাদের রব! যাতে তারা সালাত কায়িম করতে পারে। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং ফল-ফলাদি থেকে তাদেরকে রিযক দান করুন, যাতে তারা (আপনার নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করতে পারে।’"},{"id":38,"translation":"‘হে আমাদের রব! নিশ্চয় আপনি জানেন, যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি। আর আসমান ও জমিনে কোনো কিছু আল্লাহর নিকট গোপন থাকে না।’"},{"id":39,"translation":"‘সকল প্রশংসা আল্লাহরই, যিনি বৃদ্ধ বয়সে আমাকে (সন্তান হিসেবে) ঈসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব (তাঁর বান্দাদের) দু‘আ শ্রবণকারী।’"},{"id":40,"translation":"‘হে আমার রব! আমাকে সালাত কায়িমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আর আমার দু‘আ কবুল করুন।’"},{"id":41,"translation":"‘হে আমাদের রব! যেদিন হিসাব কায়িম হবে, (কিয়ামতের) সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে(১৬) ও মু’মিনদেরকে ক্ষমা করে দিবেন।’","footnotes":"(১৬) তিনি এ দু‘আটি করেছেন তার পিতা যে আল্লাহর শত্রু তা জানার আগে। তবে যখন তার নিকট এ কথা সুস্পষ্ট হলো যে, সে আল্লাহর শত্রু তখন তিনি তার থেকে দায়িত্বমুক্ত হন।"},{"id":42,"translation":"আর যালিমরা যেসব আমল করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে(১৭) মোটেই গাফিল মনে করো না। আসলে তিনি (আল্লাহ) তো তাদের অবকাশ দিচ্ছেন, ঐ দিন পর্যন্ত যেদিন (শাস্তির ভয়াবহতা প্রত্যক্ষ করে ) চোখসমূহ পলকহীন তাকিয়ে থাকবে।","footnotes":"(১৭) তাদেরকে শাস্তি দেরি হতে দেখে...।"},{"id":43,"translation":"(যখন মানুষ নিজেদের কবর থেকে দ্রুত উঠে আহ্বানকারীর দিকে ছুটবে, তখন) মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য।(১৮)","footnotes":"(১৮) দৃশ্যপটের ভয়াবহতার কারণে কোন জ্ঞান-বুদ্ধি থাকবে না।"},{"id":44,"translation":"আর (হে রাসূল!) তুমি মানুষদের সতর্ক করো, যেদিন তাদের ওপর শাস্তি নেমে আসবে। তখন যারা যুলম করেছে তারা বলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে অল্প সময়ের জন্য (দুনিয়ায় ফেরত পাঠিয়ে) অবকাশ দাও, যাতে আমরা তোমার ডাকে সাড়া দিতে পারি এবং রাসূলদের অনুসরণ করতে পারি। (অতঃপর তাদেরকে তিরস্কার করে বলা হবে): ‘তোমরা কি পূর্বে কসম করেছিলে যে, তোমাদের (দুনিয়া থেকে আখিরাতে) কোনো প্রত্যাবর্তন নেই?’"},{"id":45,"translation":"আর তোমরা বাস করছিলে সেসব লোকদের বাসভূমিতে, যারা (আল্লাহর সাথে কুফরী করে) নিজেদের ওপর যুলম করেছিল এবং তাদের সাথে আমি কীরূপ করেছি তা তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল। আর আমি তোমাদের (শিক্ষালাভের) জন্য অনেক দৃষ্টান্তও উপস্থাপন করেছি।"},{"id":46,"translation":"আর (মুহাম্মাদকে হত্যা ও তার দা‘ওয়াতকে নিঃশেষ করতে) তারা নিজেদের ষড়যন্ত্র করেছিল; অথচ আল্লাহর নিকট তাদের সেই ষড়যন্ত্র (এর প্রাপ্য শাস্তি) বিদ্যমান। আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে, তার দ্বারা পাহাড়ও টলে যাওয়ার উপক্রম হতো।"},{"id":47,"translation":"সুতরাং (হে রাসূল!) তুমি কখনো আল্লাহকে তাঁর রাসূলদের (সাহায্য ও বিজয়ের) দেয়া প্রতিশ্রুতি ভঙ্গকারী মনে করো না। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।"},{"id":48,"translation":"(হে রাসূল, তুমি তাদেরকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো) যেদিন এ জমিন অন্য আরেকটি জমিনে রূপান্তরিত হবে এবং এ আসমানসমূহকে অন্য আসমানে রূপান্তরিত হবে, এবং সবাই উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি একক, পরাক্রমশালী।"},{"id":49,"translation":"আর (হে রাসূল!) তুমি সে দিন (কাফির ও মুশরিক) অপরাধীদের \n একত্রে শিকলে বাঁধাবস্থায় দেখতে পাবে।"},{"id":50,"translation":"তাদের (পরনের) পোশাকসমূহ হবে আলকাতরার এবং তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে আগুন।"},{"id":51,"translation":"(এটা এ জন্য,) যাতে আল্লাহ প্রতিটি মানুষকে তার কৃত (ভালো-মন্দ) আমলের (যথাযথভাবে) প্রতিদান দেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।"},{"id":52,"translation":"এটা (এ কুরআন) মানুষের জন্য একটি বার্তা। আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে, তিনিই কেবল এক সত্য ইলাহ, আর যাতে বুদ্ধিমানরা (এ থেকে) উপদেশ গ্রহণ করে।"}]},{"id":15,"verses":[{"id":1,"translation":"আলিফ- লাম-রা। এগুলো হচ্ছে, মহাগ্রন্থ ও সুস্পষ্ট কুরআনের \n আয়াতসমূহ।"},{"id":2,"translation":"কাফিররা একসময় (পরকালে অনুশোচনা করে) আকাঙ্ক্ষা করবে, যদি তারা মুসলিম হতো!"},{"id":3,"translation":"(হে রাসূল!) তাদেরকে (নিয়ে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা করা) ছেড়ে দাও, তারা (চতুষ্পদ জন্তুর ন্যায়) আহার করুক, ভোগ-বিলাসে মত্ত থাকুক এবং (পার্থিব দীর্ঘ) আশা-আকাঙ্ক্ষা তাদেরকে (ঈমান ও নেক আমল থেকে) গাফিল করে রাখুক। আর অচিরেই তারা (নিজেদের ক্ষতিগ্রস্ততার ব্যাপারটি) জানতে পারবে।"},{"id":4,"translation":"আর ইতঃপূর্বে আমি যে কোনো জনপদকেই ধ্বংস করেছি, তার জন্য (আল্লাহর কাছে) একটি নির্ধারিত সময় লিপিবদ্ধ ছিল।(১)","footnotes":"(১) অর্থাৎ তাদেরকে শোনার, বোঝার ও নিজেকে সংশোধন করে নেয়ার জন্য অবকাশ দেয়া হয়েছে।"},{"id":5,"translation":"কোনো জাতির (ধ্বংস তার) নির্ধারিত সময়ের আগেই আসে না; আর (যখন সেই নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন) তা এক মুহূর্তও পিছিয়ে যায় না।"},{"id":6,"translation":"আর তারা (মক্কার কাফিররা রাসূলকে উদ্দেশ্য করে ) বললো: ‘হে ঐ ব্যক্তি, যার ওপর আল-কুরআন নাযিল করা হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল।’"},{"id":7,"translation":"‘যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের কাছে ফিরিশতাদের নিয়ে আসছ না কেন?’"},{"id":8,"translation":"আমি যথাযথ কারণ(২) ছাড়া ফিরিশতাদের প্রেরণ করি না, আর (ফিরিশতাদের প্রেরণ করা হলে) তখন তারা (শাস্তি থেকে) অবকাশও পেতো না।","footnotes":"(২) যখন শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করা আমার কাছে হিকমতপূর্ণ মনে হবে তখনই আমি ফিরিশতা নাযিল করবো।"},{"id":9,"translation":"নিশ্চয়ই আমি আল-কুরআন নাযিল করেছি, আর আমিই এর (কোনো প্রকার বাড়তি বা কমতি, পরিবর্তন বা পরিবর্ধন হওয়া থেকে) হিফাযতকারী।"},{"id":10,"translation":"আর (হে রাসূল!) তোমার পূর্বে আমি অতীতের অনেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি।(৩)","footnotes":"(৩) অতঃপর তারা তাদের প্রতি মিথ্যারোপ করেছে। তাই তোমার প্রতি তোমার উম্মতের মিথ্যারোপ নতুন কোন বিষয় নয়।"},{"id":11,"translation":"আর যখনই তাদের নিকট কোনো রাসূল এসেছে, তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।"},{"id":12,"translation":"(যেমনিভাবে আমি পূর্ববর্তী জাতিসমূহের অন্তরে রাসূলদের নিয়ে উপহাস ও তাদের প্রতি অবিশ্বাসের কারণে কুফর প্রবেশ করিয়েছিলাম,) তেমনি মুশরিক অপরাধীদের অন্তরেও তা প্রবেশ করিয়ে দিই (যারা আল্লাহর প্রতি কুফর করেছে ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে)।"},{"id":13,"translation":"তারা (মুহাম্মদ এর ওপর আমি যে কুরআন নাযিল করেছি,) তাতে ঈমান আনে না, অথচ (রাসূলদের অস্বীকারকারী) পূর্ববর্তীদের (ধ্বংস করার ব্যাপারে আল্লাহর) রীতি ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে।"},{"id":14,"translation":"(এমনকি) যদি আমি তাদের (সুস্পষ্ট প্রমাণাদির) জন্য আসমানের কোন দরজা খুলে দিতাম, অতঃপর তারা (সারা দিন) তাতে আরোহণ করতে থাকত, (তবুও তারা ঈমান আনত না, )"},{"id":15,"translation":"তবুও তারা বলত: নিশ্চয় আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে(৪); বরং আমরা তো যাদুগ্রস্ত সম্প্রদায়।","footnotes":"(৪) অর্থাৎ আমাদের চোখগুলোকে সঠিক বস্তু দেখতে দেয়া হয়নি, আমরা যা দেখছি, সেটি যাদুর প্রভাব মাত্র।"},{"id":16,"translation":"আর অবশ্যই আমি আসমানে স্থাপন করেছি বুরুজ (বিশাল বিশাল গ্রহ-নক্ষত্রসমূহ) এবং সেগুলোকে সৌন্দর্যমণ্ডিত করেছি দর্শকদের জন্য।"},{"id":17,"translation":"এবং প্রত্যেক বিতাড়িত-অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে আমি সুরক্ষিত করেছি।"},{"id":18,"translation":"তবে যে (শয়তান) চুরি করে আড়ি পেতে (ফিরিশতাদের কথা ) শোনে, (তার কথা আলাদা)। তৎক্ষণাৎ জ্বলন্ত অগ্নিশিখা তার পিছু নেয়।"},{"id":19,"translation":"আর আমি (মানুষের বসবাসের জন্যে) জমিনকে সুবিস্তৃত-সমতল করেছি এবং তাতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি। আর আমি (আমার হিকমত অনুসারে) তাতে উৎপন্ন করেছি, সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে।"},{"id":20,"translation":"আর আমি জমিনে তোমাদের জন্য এবং তোমরা যাদের রিযকদাতা নও তাদের জন্যও জীবিকার ব্যবস্থা করেছি ।"},{"id":21,"translation":"আর আমার কাছেই প্রতিটি বস্তুর ভাণ্ডারসমূহ রয়েছে এবং আমি (নিজ প্রজ্ঞা ও ইচ্ছা অনুযায়ী) তা কেবল নির্দিষ্ট পরিমাপে ও পরিমাণে সৃষ্টি করে থাকি।"},{"id":22,"translation":"আর আমি বৃষ্টি সঞ্চারকারী বায়ু প্রেরণ করি। অতঃপর (সেই সঞ্চারিত মেঘ হতে) আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই; অথচ তোমরা তার সংরক্ষণকারী নও।(৫)","footnotes":"(৫) তোমরা এ পানিকে কূপ ও নদী আকারে সংরক্ষিত করতে পারতে না। আল্লাহই এগুলোর মাধ্যমে পানি সংরক্ষণ করেছেন।"},{"id":23,"translation":"আর নিশ্চয় আমি (৬) জীবিত করি এবং (জীবিতকে) মৃত্যু দিই, পরিশেষে আমিই (এ জমিন ও জমিনের অধিবাসীর) চূড়ান্ত মালিক।","footnotes":"(৬) শূন্য থেকে ও মৃত্যুর পর পুনরুত্থানের মাধ্যমে।"},{"id":24,"translation":"আর অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে জানি এবং অবশ্যই আমি পরবর্তীদেরকেও জানি।"},{"id":25,"translation":"আর (হে রাসূল!) নিশ্চয় তোমার রব তাদের সবাইকে একত্রিত করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।"},{"id":26,"translation":"আর নিশ্চয় আমি মানুষকে শুকনো ঠনঠনে, কালচে ও দুর্গন্ধময় কাদামাটি থেকে সৃষ্টি করেছি।"},{"id":27,"translation":"আর ইতঃপূর্বে (আদম সৃষ্টির পূর্বে) জিনকে কঠিন উত্তপ্ত আগুন থেকে সৃষ্টি করেছি।"},{"id":28,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব ফিরিশতাদেরকে বললেন: ‘আমি কালো, দুর্গন্ধময় ঠনঠনে ও শুকনো কাদামাটি থেকে মানুষ (আদমকে) সৃষ্টি করতে যাচ্ছি।"},{"id":29,"translation":"অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেবো এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিবো, তখন তোমরা (তার সম্মানার্থে) তার প্রতি সাজদাবনত হয়ে যাবে।"},{"id":30,"translation":"অতঃপর ফিরিশতারা সকলেই (তাকে) সাজদাহ করলো।"},{"id":31,"translation":"ইবলীস ছাড়া।(৭) সে সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো।","footnotes":"(৭) অর্থাৎ ফিরিশতাদের সাথে থাকা ইবলীস তাদের সাথে আদমকে সাজদাহ করতে অস্বীকৃতি জানালো।"},{"id":32,"translation":"আল্লাহ বললেন: ‘হে ইবলীস! তোমার কী হলো যে, তুমি সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হলে না?’"},{"id":33,"translation":"সে (অহংকার করে) বললো: ‘আমি তো এমন নই যে, একজন মানুষকে আমি সাজদাহ করব, যাকে আপনি সৃষ্টি করেছেন গন্ধযুক্ত, শুকনো ও ঠনঠনে কালচে কাদামাটি থেকে।’"},{"id":34,"translation":"আল্লাহ বললেন: ‘তাহলে তুমি এখান (জান্নাত) থেকে বেরিয়ে যাও। কারণ তুমি (আমার রহমত থেকে) বিতাড়িত।’"},{"id":35,"translation":"‘আর নিশ্চয় কিয়ামত দিবস পর্যন্ত তোমার ওপর অভিসম্পাত বহাল থাকবে।’"},{"id":36,"translation":"সে (ইবলীস) বলল: ‘হে আমার রব! তাহলে আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তাদেরকে (সৃষ্টিকুলের সকলকে) পুনরুত্থিত করা হবে।’"},{"id":37,"translation":"তিনি বললেন: ‘নিশ্চয় তুমি অবকাশ প্রাপ্তদের একজন।’"},{"id":38,"translation":"‘নির্দিষ্ট (প্রথম ফুৎকারের) সময় আসার দিন পর্যন্ত।’ (৮)","footnotes":"(৮) যেই দিন সকল সৃষ্ট জীব মৃত্যুবরণ করবে।"},{"id":39,"translation":"সে (ইবলীস) বললো: ‘হে আমার রব! যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য (পাপকে) সুশোভিত করবো এবং নিশ্চয় তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো।’"},{"id":40,"translation":"তাদের মধ্য থেকে আপনার একান্ত (মুখলিছ) বান্দাগণ ছাড়া।"},{"id":41,"translation":"আল্লাহ বললেন: ‘এটাই আমার কাছে পৌঁছার সরল-সঠিক পথ।’"},{"id":42,"translation":"‘নিশ্চয় আমার বান্দাদের ওপর (পথভ্রষ্ট করার) তোমার কোনো ক্ষমতা নেই; তবে যে পথভ্রষ্টরা তোমার অনুসরণ করবে, তাদের ছাড়া।’ (তাদের ওপর তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবে )"},{"id":43,"translation":"‘আর নিশ্চয় জাহান্নাম তাদের (ইবলীস ও তার অনুসারী) সকলের প্রতিশ্রুত স্থান।’"},{"id":44,"translation":"‘তার রয়েছে সাতটি দরজা। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের (ইবলীসের অনুসারীদের) মধ্য থেকে নির্দিষ্ট একটি অংশ।’(৯)","footnotes":"(৯) যারা সেখান দিয়ে জাহান্নামে প্রবেশ করবে।"},{"id":45,"translation":"নিশ্চয় মুত্তাকীগণ থাকবে জান্নাত ও ঝর্ণাধারাসমূহে।"},{"id":46,"translation":"(প্রবেশের সময় তাদেরকে বলা হবে) ‘তোমরা তাতে প্রবেশ করো শান্তিতে, নিরাপত্তার সাথে।’"},{"id":47,"translation":"আর আমি তাদের (জান্নাতীদের) অন্তর থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দিবো। তারা সেখানে পরস্পর ভাই ভাই হয়ে মুখোমুখি আসনে বসবে।"},{"id":48,"translation":"সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তাদেরকে সেখান থেকে বের করেও দেয়া হবে না।"},{"id":49,"translation":"(হে রাসূল!) তুমি আমার বান্দাদের জানিয়ে দাও যে, নিশ্চয় আমি (তাওবাকারীর প্রতি) অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":50,"translation":"আর (তুমি তাদেরকে আরো জানিয়ে দাও যে,) নিশ্চয়ই আমার শাস্তিও ভয়ংকর যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":51,"translation":"আর (হে রাসূল!) তুমি তাদেরকে ইবরাহীমের (ফিরিশতা) মেহমানদের সংবাদ দাও।"},{"id":52,"translation":"যখন তারা তার কাছে প্রবেশ করলো, অতঃপর বলেছিল: ‘সালাম’। সে বলেছিল: ‘নিশ্চয় আমরা তোমাদের ব্যাপারে আতঙ্কিত ।’"},{"id":53,"translation":"তারা (ফিরিশতারা) বললো: ‘(হে ইবরাহীম!) তুমি ভীত হয়ো না। নিশ্চয় আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের (ইসহাকের) সুসংবাদ দিচ্ছি।’"},{"id":54,"translation":"ইবরাহীম (আশ্চর্য হয়ে) বললো: ‘তোমরা কি আমাকে (সন্তানের) সুসংবাদ দিচ্ছ, যখন বার্ধক্য আমাকে স্পর্শ করেছে? সুতরাং (তোমরা ভেবে দেখো তো) তোমরা কীসের সুসংবাদ দিচ্ছ?’"},{"id":55,"translation":"তারা বললো: ‘আমরা তোমাকে যথার্থ সুসংবাদ দিচ্ছি। সুতরাং তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’"},{"id":56,"translation":"সে (ইবরাহীম) বললো: ‘পথভ্রষ্টরা ছাড়া কে তার রবের রহমত থেকে নিরাশ হয়?’"},{"id":57,"translation":"সে (আগত ফিরিশতাদের উদ্দেশ্যে) বললো: ‘তবে হে প্রেরিত (ফিরিশতা)-গণ! তোমাদের আগমনের আসল উদ্দেশ্যেটা কী?’"},{"id":58,"translation":"তারা বললো: ‘নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি, এক অপরাধী সম্প্রদায়ের নিকট।’(১০)","footnotes":"(১০) লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য।"},{"id":59,"translation":"‘লূতের পরিবার (ও তার মু’মিন অনুসারীগণ) ছাড়া, আমরা নিশ্চয় তাদের সবাইকে রক্ষা করব।’"},{"id":60,"translation":"‘তবে তার স্ত্রী ছাড়া, (আল্লাহর নির্দেশে) আমরা ফয়সালা করেছি যে, নিশ্চয় সে শাস্তিপ্রাপ্ত অন্যান্যদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":61,"translation":"এরপর যখন ফিরিশতারা (পুরুষের আকৃতিতে) লূতের পরিবারের কাছে আসল।"},{"id":62,"translation":"সে বললো: ‘তোমরা তো অপরিচিত লোক।’"},{"id":63,"translation":"তারা বললো: ‘বরং আমরা তোমার কাছে এমন বিষয় (ধ্বংসাত্মক শাস্তি) নিয়ে এসেছি, যাতে তারা সন্দেহ করতো।’"},{"id":64,"translation":"‘আর আমরা তোমার নিকট সত্য বার্তা নিয়ে এসেছি এবং আমরা অবশ্যই সত্যবাদী।’"},{"id":65,"translation":"‘সুতরাং তুমি রাতের কিছু অংশ চলে গেলে তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড়ো এবং (সবাইকে সামনে রেখে) তুমি তাদের পেছনে চলো। আর তোমাদের কেউ (নাযিলকৃত শাস্তি দেখতে) পেছনে ফিরে তাকাবে না এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে, সেভাবেই চলতে থাকবে।’"},{"id":66,"translation":"আর আমি তাকে (লূতকে) এ বিষয়ে ফয়সালা (অহীর মাধ্যমে) জানিয়ে দিলাম যে, নিশ্চয় ভোরেই এদের সমূলে ধ্বংস করে দেয়া হবে।"},{"id":67,"translation":"আর (সাদূম) শহরের অধিবাসীরা (সমকামিতার আশায়) উৎফুল্ল হয়ে (লূতের নিকট আগত সুদর্শন তরুণ মেহমানদের কাছে) হাযির হলো।"},{"id":68,"translation":"সে বললো: ‘নিশ্চয় এরা আমার মেহমান। সুতরাং তোমরা (তাদের সামনে বদ অভ্যাস প্রকাশ করে) আমাকে অপমানিত করো না।’"},{"id":69,"translation":"‘তোমরা (সমকামিতা ছেড়ে) আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না।’"},{"id":70,"translation":"তারা বললো: ‘আমরা কি তোমাকে জগদ্বাসীর (কাউকে আশ্রয় দিয়ে মেহমানদারি করতে) নিষেধ করিনি?’"},{"id":71,"translation":"সে বললো: এরা (আমার কওমের নারীরা) আমার কন্যার মতো, (তোমরা তাদের বিয়ে করো) যদি তোমরা (কামনাবাসনা পূর্ণ) করতেই চাও।"},{"id":72,"translation":"(হে রাসূল!) তোমার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদের কামনার নেশায় (বা গোমরাহিতে) উদভ্রান্ত হয়ে ঘুরপাক খাচ্ছিল।"},{"id":73,"translation":"অতএব সূর্যোদয়ের সময় (ধ্বংসাত্মক) বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল।"},{"id":74,"translation":"অতঃপর আমি তাদের জনপদের ওপরকে নিচে উলটে দিলাম এবং তাদের ওপর পোড়া মাটির পাথর-কঙ্কর (বৃষ্টির মতো) বর্ষণ করলাম ।"},{"id":75,"translation":"নিশ্চয়ই এতে পর্যবেক্ষণকারী (বা চিন্তাশীল)-দের জন্য অনেক নিদর্শন রয়েছে।"},{"id":76,"translation":"আর নিশ্চয় সেই জনপদগুলো (ধ্বংসাবশেষ) আজও স্থায়ী রাস্তার ধারে বিদ্যমান, (যা পথচারী মুসাফিররা প্রতক্ষ্য করে থাকে)।"},{"id":77,"translation":"নিশ্চয় এতে রয়েছে মু’মিনদের জন্য নিদর্শন।"},{"id":78,"translation":"আর নিশ্চয় আইকার অধিবাসীরাও ছিলো যালিম।(১১)","footnotes":"(১১) আইকাবাসীগণ শু‘আয়ব আলাইহিস সালামের জাতি।"},{"id":79,"translation":"অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম (যখন আজাব তাদের পাকড়াও করল)। আর (লুতের জনপদ এবং শুয়াইবের সঙ্গীদের) আবাসস্থল দু’টি (চলাচলের) স্পষ্ট রাস্তার ধারে অবস্থিত।"},{"id":80,"translation":"আর অবশ্যই হিজরের অধিবাসীরা(১২) রাসূলদেরকে অস্বীকার করেছে।","footnotes":"(১২) হিজর: হিজায এবং শামের মধ্যবর্তী একটি জনপদের নাম। আর আসহাবুল হিজর হলোঃ নবী সালিহ আলাইহিস সালামের জাতি সামূদ সম্প্রদায়।"},{"id":81,"translation":"আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ(১৩) দিয়েছিলাম; কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।","footnotes":"(১৩) সেগুলোর একটি ছিল উষ্ট্রী।"},{"id":82,"translation":"আর তারা পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করে নিরাপদে বসবাস করতো।"},{"id":83,"translation":"অতঃপর প্রভাতকালে এক বিকট চিৎকার তাদের পাকড়াও করল।"},{"id":84,"translation":"আর তারা যা (যে ঘর-বাড়ি ও সম্পদ) উপার্জন করেছিল, তা (আল্লাহর শাস্তি থেকে রক্ষায়) তাদের কোন কাজে আসলো না।"},{"id":85,"translation":"আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তা সত্যিকার কারণ ছাড়া সৃষ্টি করিনি এবং নিশ্চয় কিয়ামত আসবে। সুতরাং (হে রাসূল!) তুমি তাদেরকে (তাদের অসদাচরণগুলো) ভদ্রভাবে উপেক্ষা করো।"},{"id":86,"translation":"নিশ্চয় তোমার রবই মহাস্রষ্টা, মহাজ্ঞানী।"},{"id":87,"translation":"আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃপুন পঠিত সাতটি আয়াত (সূরাহ ফাতিহা) ও মহাগ্রন্থ আল-কুরআন।"},{"id":88,"translation":"আমি তাদের (কাফিরদের) কিছু শ্রেণিকে যে ভোগ- বিলাসের উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি দু’চোখ প্রসারিত করো না। আর (তাদের মিথ্যারোপের কারণে) তাদের জন্য দুঃখিত হয়ো না এবং মু’মিনদের জন্য তোমার (দয়া এবং কোমলতার) বাহু অবনত করো।"},{"id":89,"translation":"আর বলো: ‘নিশ্চয় আমি সুস্পষ্ট সতর্ককারী।’"},{"id":90,"translation":"(আর আপনি আপনার কওমকে এমন আজাবের ভয় দেখান,) যা আমি (কুরআনকে) বিভক্তকারীদের (খণ্ডিতভাবে গ্রহণকারীদের) ওপর নাযিল করেছি।"},{"id":91,"translation":"যারা কুরআনকে বিভিন্ন অংশে ভাগ করেছিল।(১৪)","footnotes":"(১৪) অর্থাৎ যারা কুরআনকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে বলে: এটি যাদু, জ্যোতিষ বিদ্যা কিংবা কবিতা।"},{"id":92,"translation":"অতএব (হে রাসূল!) তোমার রবের শপথ, আমি অবশ্যই তাদের সকলকে (কিয়ামতের দিন) জিজ্ঞাসাবাদ করবো,"},{"id":93,"translation":"তারা যা (যে কুফরি ও পাপ কাজ দুনিয়াতে) করতো, সে সম্পর্কে।"},{"id":94,"translation":"সুতরাং (হে রাসূল!) তোমাকে যে আদেশ দেয়া হয়েছে, তা ব্যাপকভাবে (প্রকাশ্যে) প্রচার করো এবং মুশরিকদের উপেক্ষা করো।"},{"id":95,"translation":"নিশ্চয় আমি তোমার জন্য উপহাসকারীদের (ষড়যন্ত্রের) বিপক্ষে যথেষ্ট।"},{"id":96,"translation":"যারা আল্লাহর সাথে অন্য ইলাহ নির্ধারণ করে, তারা অচিরেই (শিরকের নিকৃষ্ট পরিণতি সম্পর্কে) জানতে পারবে।"},{"id":97,"translation":"আর (হে নবী,) অবশ্যই আমি জানি যে, তারা (তোমার বিরুদ্ধে) যা বলে,(১৫) তাতে তোমার অন্তর সংকুচিত হয় (তুমি বেদনাবোধ করো )।","footnotes":"(১৫) যে মিথ্যারোপ ও ঠাট্টা করে।"},{"id":98,"translation":"সুতরাং তুমি তোমার রবের প্রশংসার সাথে তাসবীহ পাঠ করো এবং সাজদাহকারীদের অন্তর্ভুক্ত হও।"},{"id":99,"translation":"আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত, তুমি তোমার রবের ইবাদাত করো।"}]},{"id":16,"verses":[{"id":1,"translation":"(কিয়ামত ও তোমাদের শাস্তি দেওয়ার) আল্লাহর আদেশ এসে গেছে। সুতরাং (রাসূলের দেওয়া শাস্তির সতর্কবাণী নিয়ে উপহাস করে) তা দ্রুত ডেকে এনো না। তোমরা যা শরীক করো আল্লাহ তা থেকে অতি পবিত্র ও ঊর্ধ্বে।"},{"id":2,"translation":"তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছে স্বীয় নির্দেশে ফিরিশতাদের অহী দিয়ে প্রেরণ করেন এ বলে যে, তোমরা সতর্ক করো যে, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। অতএব, তোমরা (আমার আদেশ-নিষেধ মেনে) আমাকেই ভয় করো।"},{"id":3,"translation":"তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবেই, তারা যা শরীক করে, তা থেকে তিনি ঊর্ধ্বে।"},{"id":4,"translation":"তিনি মানুষকে সৃষ্টি করেছেন ‘নুতফা’ (নগণ্য বীর্য) থেকে; অথচ সে প্রকাশ্য বিতণ্ডাকারী।"},{"id":5,"translation":"আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বহু উপকার।(১) আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো।","footnotes":"(১) পশম বা চামড়া দিয়ে শীত নিবারন এবং গোশত ও দুধকে খাদ্য হিসেবে ব্যবহার করা।"},{"id":6,"translation":"আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য, যখন তোমরা সন্ধ্যায় তা ফিরিয়ে আনো এবং সকালে চারণের জন্যে নিয়ে যাও।"},{"id":7,"translation":"আর এগুলো তোমাদের (পণ্য-সামগ্রীর) বোঝা বহন করে এমন \n দেশে নিয়ে যায়, ভীষণ কষ্ট ছাড়া যেখানে তোমরা পৌঁছতে পারতে না। নিশ্চয় তোমাদের রব বড়ই দয়াশীল, পরম দয়ালু।"},{"id":8,"translation":"আর (তিনি সৃষ্টি করেছেন) ঘোড়া, খচ্চর ও গাধা, তোমাদের আরোহণ ও শোভার জন্য এবং তিনি (আরোহণের মাধ্যম হিসেবে) সৃষ্টি করবেন এমন কিছু, যা তোমরা জানো না।"},{"id":9,"translation":"আর সঠিক পথের বর্ণনা দেয়া আল্লাহর দায়িত্ব (যা তাঁর সন্তুষ্টির দিকে পৌঁছিয়ে দিবে) এবং পথের মধ্যে কিছু আছে বক্র পথ (শয়তানের পথ যা আল্লাহর কাছে পৌঁছাতে পারে না)। আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়াত করতেন।"},{"id":10,"translation":"তিনিই সেই সত্ত্বা, যিনি আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন, যাতে রয়েছে তোমাদের জন্য পানীয় এবং তা থেকে হয় উদ্ভিদ, যাতে তোমরা জীবজন্তু চরাও।"},{"id":11,"translation":"আল্লাহ এ পানি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, যাইতুন, খেজুর গাছ, আঙুর এবং সকল প্রকারের ফল-ফলাদি। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে ।"},{"id":12,"translation":"আর তিনি রাত ও দিনকে, সূর্য ও চাঁদকে তোমাদের (কল্যাণের) জন্য নিয়োজিত করেছেন । আর তারকাসমূহও তাঁরই নির্দেশে তোমাদের কল্যাণে নিয়োজিত। নিশ্চয় এতে এমন সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা বুঝে।"},{"id":13,"translation":"আর তিনি পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন, যার রং ও বৈচিত্র্য নানারকম, নিশ্চয়ই এতে উপদেশ গ্রহণকারী জাতির জন্য এক নিদর্শন রয়েছে।"},{"id":14,"translation":"আর তিনিই (তোমাদের জন্যে) সমুদ্রকে নিয়োজিত করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা (মাছের) গোশত খেতে পারো এবং তা থেকে বের করতে পারো অলংকারাদি(২), যা তোমরা পরিধান করো। আর তুমি তাতে নৌযান দেখবে, যা সমুদ্রের (ঢেউগুলোর) বুক চিরে চলছে এবং যাতে তোমরা (ব্যবসায়িক লাভের মাধ্যমে) তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা (আল্লাহর নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করো।","footnotes":"(২) যেমন: গহনাতে মণিমুক্তার ব্যবহার।"},{"id":15,"translation":"আর আল্লাহ জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা, যাতে তোমাদের নিয়ে জমিন (এদিক-সেদিক) হেলে না যায় এবং তিনিই প্রবাহিত করেছেন নদ-নদী এবং (তোমাদের চলার জন্যে তিনি) তৈরি করেছেন পথসমূহ, যাতে তোমরা (পথভ্রষ্ট না হয়ে সঠিকভাবে) তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো।"},{"id":16,"translation":"তাছাড়া রয়েছে (দিনের) পথ-নির্দেশক চিহ্নসমূহ। আর (রাতে) তারকারাজির মাধ্যমেও তারা পথনির্দেশ পায়।"},{"id":17,"translation":"কাজেই যিনি সৃষ্টি করেন, তিনি কি তার মতো, যে কিছুই সৃষ্টি করে না বা করতে পারে না ? অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?"},{"id":18,"translation":"আর (হে মানুষ!) তোমরা যদি (তোমাদের ওপর) আল্লাহর নি‘আমত গণনা করো, তবে (আধিক্য ও বৈচিত্র্যের কারণে) তার সংখ্যা কখনোই নির্ণয় করতে পারবে না। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":19,"translation":"আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো।"},{"id":20,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, তারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না; বরং তাদেরকেই সৃষ্টি করা হয়।"},{"id":21,"translation":"তারা (মূর্তিগুলো) মৃত, জীবিত নয় এবং কখন তাদেরকে (পূজারীদেরসহ) পুনরুত্থিত করা হবে, সে বিষয়ে তাদের কোনো চেতনা নেই।"},{"id":22,"translation":"তোমাদের সত্যিকারের ইলাহ এক ইলাহ (আল্লাহ)। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর (আল্লাহর একত্ববাদকে) অস্বীকারকারী এবং তারা অহংকারী।"},{"id":23,"translation":"নিঃসন্দেহে তারা যা (যে আমলগুলো) গোপন করে এবং যা প্রকাশ করে, নিশ্চয় তা আল্লাহ সবই জানেন। নিশ্চয় তিনি অহংকারীদেরকে পছন্দ করেন না।"},{"id":24,"translation":"আর যখন তাদেরকে (আল্লাহর একত্ববাদ ও পুনরুত্থানকে অস্বীকারকারীদেরকে আল-কুরআন সম্পর্কে) জিজ্ঞাসা করা হয়: ‘তোমাদের রব কী নাযিল করেছেন?’ তখন তারা বলে, ‘পূর্ববর্তীদের কল্পকাহিনি।’"},{"id":25,"translation":"যেন তাদের পরিণতি এমন হয় যে, তারা কিয়ামতের দিনে নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অজ্ঞতাবশত পথভ্রষ্ট করে থাকে। তারা যে গুনাহের বোঝা বহন করবে, তা কতই না নিকৃষ্ট!"},{"id":26,"translation":"অবশ্যই তাদের পূর্ববর্তী কাফিরগণ (রাসূলদের বিরুদ্ধে অনেক) ষড়যন্ত্র করেছিল, অতঃপর আল্লাহ তাদের ইমারতের ভীতে আঘাত করেছিলেন, ফলে তাদের ওপর থেকে তাদের ছাদ ধসে পড়েছিল। আর তাদের ওপর শাস্তি এসেছিল এমনভাবে যে, তারা তা উপলব্ধিই করতে পারেনি।"},{"id":27,"translation":"অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন এবং বলবেন: ‘কোথায় আমার শরীকরা, যাদের ব্যাপারে তোমরা (নবী ও মু’মিনদের) বিরোধিতা করতে?’ যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা (আলিমরা) বলবে: ‘নিশ্চয় আজকের লাঞ্ছনা ও অকল্যাণ কাফিরদের ওপর।’"},{"id":28,"translation":"নিজেদের ওপর যুলম করা অবস্থায় ফিরিশতারা যাদের মৃত্যু ঘটাবে। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে: ‘আমরা কোনো পাপ করতাম না।’ হ্যাঁ, নিশ্চয় তোমরা (দুনিয়াতে) যা করতে, সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত।"},{"id":29,"translation":"সুতরাং, আজ তোমরা জাহান্নামের দরজাগুলো দিয়ে প্রবেশ করো, তাতে তোমরা চিরকাল থাকবে। অতএব অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!"},{"id":30,"translation":"আর যারা (তাদের রবের আদেশ-নিষেধ মেনে তাঁকে) ভয় করেছে, তাদেরকে বলা হবে: ‘তোমাদের রব (তোমাদের নবী মুহাম্মাদের ওপর) কী নাযিল করেছেন?’ তারা বলবে: ‘মহান কল্যাণ’। যারা এই দুনিয়ায় উত্তম কাজ করেছে, তাদের জন্য (দুনিয়াতে) রয়েছে উত্তম প্রতিদান।(৩) আর নিশ্চয় আখিরাতের আবাস উত্তম এবং মুত্তাকীদের আবাস কতই না উত্তম!","footnotes":"(৩) অর্থাৎ রিযকের প্রশস্ততা ও শত্রুর ওপর সাহায্য ও বিজয়।"},{"id":31,"translation":"তা হলো চিরস্থায়ী জান্নাতসমূহ, যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হবে নদ-নদী-ঝর্ণাধারা। তারা যা চাইবে, তাদের জন্য সেখানে তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকীদের প্রতিদান দেন।"},{"id":32,"translation":"(এমন মুত্তাকীদের জন্যে পুরস্কার) ফিরিশতাগণ যাদের মৃত্যু ঘটায় (তাদের আত্মা কুফরি থেকে) উত্তম অবস্থায়, তারা (ফেরেশতারা তাদেরকে) বলবে: ‘তোমাদের ওপর সালাম (শান্তি) বর্ষিত হোক। আজ তোমরা জান্নাতে প্রবেশ করো, (দুনিয়াতে) তোমরা যে (নেক) আমল করতে তার বিনিময়ে।’"},{"id":33,"translation":"তারা (মিথ্যারোপকারী মুশরিকরা) শুধু তাদের কাছে ফিরিশতা আসার অথবা তোমার রবের (শাস্তির) সিদ্ধান্ত আসার অপেক্ষা করছে। তাদের পূর্ববর্তীরা এরূপই করতো। আর আল্লাহ তাদের ওপর যুলম করেননি; বরং তারাই (আল্লাহর সাথে কুফরি করে) নিজেদের ওপর যুলম করেছিল।"},{"id":34,"translation":"ফলে তারা যা (বদ) আমল করেছে, তার মন্দ পরিণতি (শাস্তি) তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত, তা তাদেরকে ঘিরে ফেলেছে।"},{"id":35,"translation":"আর যারা শিরক করে, তারা বলে: যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাঁকে ছাড়া কোনো কিছুর ইবাদাত করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না। আর তাঁর হুকুম ছাড়া আমরা কোনো কিছু হারামও করতাম না। তাদের পূর্ববর্তীরা এরূপই (বাতিল যুক্তি পেশ) করতো। সুতরাং (আল্লাহর বাণী তাদের কাছে) স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া, রাসূলগণের কি আর কোনো কর্তব্য আছে?(৪)","footnotes":"(৪) তাকদীরকে দোষারোপ করে কোনো লাভ নেই। কারণ, আল্লাহ তা‘আলা তাদেরকে ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে কাজ করার অধিকার দিয়েছেন এবং তাদের নিকট তাঁর রাসূলদেরকেও পাঠিয়েছেন।"},{"id":36,"translation":"আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল প্রেরণ করেছি এ নির্দেশ দিয়ে যে, তোমরা এক আল্লাহর ইবাদাত করো এবং তাগূতকে বর্জন করো।(৫) অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো ওপর পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো, মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছিল?","footnotes":"(৫) তাগূত: আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তি, মানুষ ও শয়তান ইত্যাদির আনুগত্য ও ইবাদাত করা।"},{"id":37,"translation":"(হে রাসূল!) যদিও তুমি তাদের হিদায়াতের ব্যাপারে খুবই আগ্রহী হও; তবুও আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে তিনি হিদায়াত দেন না এবং তাদের জন্য (আল্লাহর শাস্তি প্রতিরোধে) কোনো সাহায্যকারীও নেই।"},{"id":38,"translation":"আর তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) আল্লাহর নামে কঠিন শপথ করে বলেছিল, যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। অবশ্যই করবেন; এটি তাঁর ওপর সত্য প্রতিশ্রুতি। কিন্তু মানুষের অধিকাংশই তা জানে না।"},{"id":39,"translation":"(আল্লাহ কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করবেন) যেন তিনি তাদের জন্য সে বিষয়টি স্পষ্ট করে দেন, যা নিয়ে তারা মতভেদ করত; আর যাতে কাফিররা জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল।"},{"id":40,"translation":"যখন আমি কোনো কিছুর ইচ্ছা করি(৬), তখন আমি সেটিকে বলি, ‘হও’, ফলে তা হয়ে যায়।","footnotes":"(৬) যেমন: মৃতদেরকে জীবিত করা এবং তাদেরকে পুনরুত্থান করা।"},{"id":41,"translation":"আর যারা অত্যাচারিত হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছে, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করবো। আর আখিরাতের প্রতিদান তো বিশাল, যদি তারা জানত!"},{"id":42,"translation":"যারা (নিজেদের সম্প্রদায়ের দেয়া কষ্টের ও আল্লাহর আনুগত্যের ওপর) ধৈর্যধারণ করেছে এবং তাদের রবের ওপরই তাওয়াক্কুল করেছে।(৭)","footnotes":"(৭) ফলে আল্লাহ তাদেরকে এ মহা প্রতিদান দিয়েছেন।"},{"id":43,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরই রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি অহী পাঠাতাম।(৮) সুতরাং তোমরা যদি না জান জ্ঞানীদের জিজ্ঞাসা করো।(৯)","footnotes":"(৮) অর্থাৎ আমি ইতঃপূর্বে কোনো ফিরিশতাকে রাসূল হিসেবে প্রেরণ করিনি। এটিই হলো আমার সাধারণ নিয়ম।\n (৯) পূর্ববর্তী কিতাবের জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করলে তারা এ সংবাদ দিবে যে, রাসূলগণ মূলত মানুষই ছিলেন।"},{"id":44,"translation":"(এ মানুষ রাসূলগণকে প্রেরণ করেছি) সুস্পষ্ট প্রমাণাদি ও কিতাবসমূহ সহকারে এবং (এখন) তোমার প্রতি নাযিল করেছি আল-কুরআন, যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পার, যা তাদের প্রতি নাযিল করা হয়েছে। আর যাতে তারা চিন্তা-গবেষণা করতে পারে।"},{"id":45,"translation":"যারা যারা মন্দ ষড়যন্ত্র করে,(১০) তারা কি নিরাপদ হয়ে গেছে যে, আল্লাহ তাদেরসহ জমিন ধসিয়ে দিবেন না?(১১) অথবা এমন জায়গা থেকে তাদের ওপর শাস্তি আসবে না যে, তারা উপলব্ধিও করবে না?","footnotes":"(১০) যেমন: আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়া।\n (১১)আল্লাহ কারুনকে জমিন ধসিয়ে দিয়েছিলেন।"},{"id":46,"translation":"অথবা তাদের চলাফেরার মধ্যেই তিনি তাদের পাকড়াও করতে পারেন, তখন তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না (অর্থাৎ পালিয়ে বাঁচতে পারবে না)।"},{"id":47,"translation":"কিংবা তিনি তাদেরকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না?(১২) নিশ্চয় তোমাদের রব অতিশয় দয়াশীল, পরম দয়ালু।(১৩)","footnotes":"(১২) বস্তুতঃ আল্লাহ তাদেরকে সর্বাবস্থায় শাস্তি দিতে সক্ষম। \n (১৩) তিনি দ্রুত শাস্তি দেন না, যেন তারা তাওবার সুযোগ পায়।"},{"id":48,"translation":"আল্লাহ যে সকল বস্তু সৃষ্টি করেছেন, তারা কি সে দিকে (চিন্তাশীল দৃষ্টিতে) তাকায়নি, যার ছায়াসমূহ ডানে ও বামে হেলে পড়ে আল্লাহর প্রতি সাজদাবনত হয়, আর তারা একান্ত বিনীত?"},{"id":49,"translation":"আর আসমানসমূহে যা আছে এবং জমিনে যে সব প্রাণী আছে, সবাই আল্লাহকেই সাজদাহ করে। আর ফিরিশতাগণও (তাঁরই সাজদাহ করে) এবং তারা (তাঁর ইবাদাত ও আনুগত্য করতে) অহংকার করে না।"},{"id":50,"translation":"তারা তাদের রবকে ভয় করে, যিনি (নিজ সত্তা, প্রতিপত্তি ও ক্ষমতায়) তাদের সবার ওপরে আছেন এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয়, তারা তা-ই করে।"},{"id":51,"translation":"আর আল্লাহ (তাঁর সকল বান্দাদেরকে) বলেছেন: ‘তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। তিনি তো কেবল এক ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় করো।’"},{"id":52,"translation":"আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা সবই তাঁর এবং সার্বক্ষণিক আনুগত্য তাঁরই প্রাপ্য। তারপরও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করছো?"},{"id":53,"translation":"আর (হে মানুষ!) তোমাদের কাছে যে সব নি‘আমত আছে, তা সবই আল্লাহর পক্ষ থেকে। অতঃপর যখন তোমাদের দুঃখ-দুর্দশা স্পর্শ করে, তখন (তা দূর করতে) তোমরা ব্যাকুল হয়ে কেবল তাঁকেই ডাকো।(১৪)","footnotes":"(১৪) সুতরাং যিনি নি‘আমত দেন ও বিপদ দূর করেন, সেজন্য কেবল তাঁরই ইবাদাত করা আবশ্যক।"},{"id":54,"translation":"অতঃপর তিনি যখন (দু‘আ কবুল করে) তোমাদের থেকে দুঃখ-দুর্দশা দূর করে দেন, তখন তোমাদের মধ্যে একদল তাদের রবের সাথে শিরক করে।"},{"id":55,"translation":"আমি তাদেরকে যা (যে নি‘আমতরাজি) দিয়েছি, তা অস্বীকার করার জন্য। অতএব (হে মানুষ!) তোমরা (আল্লাহর নি‘আমতরাজি) ভোগ করতে থাকো, অচিরেই (অকৃতজ্ঞতার শাস্তি সম্পর্কে) তোমরা জানতে পারবে ।"},{"id":56,"translation":"আর তারা যা (মূর্তিসমূহ) কিছুই জানে না, তার জন্য আমি তাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে একটি অংশ নির্ধারণ করে। আল্লাহর কসম! তোমরা (তাঁর উপর) যা মিথ্যা রচনা করতে, সে সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে।"},{"id":57,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে, যা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র। আর তারা নিজেদের জন্য তা-ই নির্ধারণ করে (পুত্র সন্তান), যা তারা কামনা করে।"},{"id":58,"translation":"আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়; তখন \n (দুঃখে-অপছন্দে) তার চেহারা কালো হয়ে যায়। আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত।(১৫)","footnotes":"(১৫) অথচ সে নিজের জন্য যা পছন্দ করে না, সেটিই আল্লাহর জন্য নির্ধারণ করে ছাড়ে।"},{"id":59,"translation":"তাকে (কন্যা সন্তানের) যে সুসংবাদ দেয়া হয়েছে, সে দুঃখে স্বজাতির লোকসমাজ থেকে আত্মগোপন করে। সে চিন্তা করে, অপমান সত্ত্বেও কি একে রেখে দিবে, না কি (জীবন্ত কবর দিয়ে) মাটিতে পুঁতে ফেলবে? জেনে রেখো, তারা যা সিদ্ধান্ত করে, তা কতই না নিকৃষ্ট!"},{"id":60,"translation":"যারা আখিরাতে ঈমান রাখে না, তাদের জন্য রয়েছে যাবতীয় মন্দ গুণাবলি (১৬) এবং আল্লাহর জন্য রয়েছে যাবতীয় মহান গুণাবলি।(১৭) আর তিনিই মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(১৬) ‘মাসাল’ শব্দটির আসল অর্থ উদাহরণ হলেও এখানে গুণাবলি ও প্রকৃতির অর্থে ব্যবহার হওয়াটি বেশি যুক্তিযুক্ত। \n (১৭) অর্থাৎ আল্লাহর জন্য রয়েছে সকল প্রশংসনীয় উঁচু মানের বৈশিষ্ট্যাবলি যেমন মহিমা, পরিপূর্ণতা, সচ্ছলতা, জ্ঞান প্রভৃতি"},{"id":61,"translation":"আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের যুলমের কারণে (শাস্তি দিয়ে) পাকড়াও করতেন, তবে তাতে (জমিনে) কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত (শাস্তি না দিয়ে) অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন এক মুহূর্তও বিলম্ব করতে পারে না এবং আগাতেও পারে না।"},{"id":62,"translation":"আর তারা যা (যে কন্যা সন্তান) অপছন্দ করে, তাই তারা আল্লাহর জন্য নির্ধারণ করে। আর তাদের জিহ্বা মিথ্যা বর্ণনা করে যে, (তারা সত্যিই পুনরুত্থিত হলে) নিশ্চয় তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে, জাহান্নামের আগুন এবং নিশ্চয় দ্রুত তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে।"},{"id":63,"translation":"আল্লাহর শপথ! (হে রাসূল!) আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূল প্রেরণ করেছি; কিন্তু শয়তান ঐসব জাতির (নিকৃষ্ট) আমলসমূহকে(১৮) তাদের কাছে সুশোভিত করেছে। তাই সে আজ তাদের অভিভাবক। আর তাদেরই জন্য রয়েছে, (কিয়ামতের দিন) যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(১৮) যেমন: শিরক, কুফরি ও গুনাহহের কাজসমসূহ।"},{"id":64,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার ওপর কিতাব (আল-কুরআন) নাযিল করেছি, শুধু এ জন্য যে, তারা যে বিষয়ে বিতর্ক করছে, তা তাদের জন্য তুমি স্পষ্ট করে দিবে এবং (এটি) হিদায়াত ও রহমত সেই জাতির জন্য যারা ঈমান আনে।"},{"id":65,"translation":"আর আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর উজ্জীবিত করেন।(১৯) নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য, যারা (আল্লাহর বাণী) শুনে।","footnotes":"(১৯) অর্থাৎ জমিনকে শুষ্ক মরুতে রূপান্তরিত হওয়ার পর তাতে উদ্ভিদ জন্মিয়ে আবারো সেটিকেপুনর্জীবিত করেন।"},{"id":66,"translation":"আর নিশ্চয় চতুষ্পদ জন্তুতে রয়েছে, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তার পেটের ভেতরের (নোংরা) গোবর ও (অপবিত্র) রক্তের মধ্যখান থেকে তোমাদেরকে আমি খাঁটি দুধ পান করাই এবং যা পানকারীদের জন্য স্বাচ্ছন্দ্যকর।"},{"id":67,"translation":"আর (তোমাদের জন্য আরো শিক্ষা রয়েছে যে,) তোমরা খেজুর গাছের ফল ও আঙুর থেকে মাদক ও উত্তম রিযক গ্রহণ কর। নিশ্চয় এতে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন।(২০)","footnotes":"(২০) আলোচ্য আয়াতটি সর্বসম্মতিক্রমে মক্কায় নাযিল হয়েছে, যখন মদ হারাম হয়নি। আর মদের নিষেধাজ্ঞার আয়াত তো মদীনাযতেই নাযিল হয়েছে।"},{"id":68,"translation":"আর (হে রাসূল!) তোমার রব মৌমাছিকে নির্দেশনা দিয়ে বলেছেন যে, ‘তুমি পাহাড়ের গায়ে ও গাছের ডালে এবং তারা (মানুষ) যে গৃহ নির্মাণ করে, তাতে ঘর বানাও।’"},{"id":69,"translation":"অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয়, যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য, যারা (আল্লাহর অসীম শক্তি এবং তাঁর সৃষ্টি সম্পর্কে) চিন্তা-ভাবনা করে।"},{"id":70,"translation":"আর আল্লাহই তোমাদের (পূর্বের নমুনা ছাড়াই) সৃষ্টি করেছেন; তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটান। আর তোমাদের মধ্যে এমনও আছে, যাকে বার্ধক্যের নিকৃষ্টতম অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, যাতে সে জ্ঞান লাভ করার পর আবার কিছুই না জানে।(২১) নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান।","footnotes":"(২১) অর্থাৎ অতি বার্ধক্যের কারণে একদা সে যা জানতো, তার কিছুই তখন আর স্মরণে থাকবে না।"},{"id":71,"translation":"আর আল্লাহ রিযক দেয়ার ক্ষেত্রে তোমাদের কাউকে কারো ওপর প্রাধান্য দিয়েছেন; কিন্তু যাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে, তারা তাদের রিযক অধীনস্থ দাসদাসীদেরকে এমনভাবে ফিরিয়ে দেয় না যে, তারা তাতে (মালিকানায়) তাদের সমান হয়ে যাবে।(২২) তবে তারা কি (আল্লাহর জন্য তাঁরই বান্দাদের মধ্য থেকে শরিক সাব্যস্ত করে) আল্লাহর নি‘আমতকে অস্বীকার করছে?","footnotes":"(২২) তাহলে তারা কীভাবে আল্লাহর জন্য তাঁর দাসদের মধ্য থেকে কেউ তাঁর অংশীদার হোক তার ওপর সন্তুষ্ট থাকতে চায়? অথচ তারা নিজেদের জন্য নিজেদের দাসদের মধ্য থেকে কেউ তাদের সমান অংশীদার হোক তাতেই সন্তুষ্ট থাকে না।"},{"id":72,"translation":"আর (হে মানুষ!) আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকেই জোড়া (স্ত্রীদেরকে) সৃষ্টি করেছেন এবং তোমাদের সেই জোড়া (স্বামী-স্ত্রী) থেকে তোমাদের জন্য পুত্র ও পৌত্রাদি সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদেরকে পবিত্র রিযক দান করেছেন। তবুও তারা কি বাতিলে (মূর্তি ও প্রতিমাতে) বিশ্বাস করে এবং আল্লাহর নি‘আমতকে অস্বীকার করেই যাবে?"},{"id":73,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া এমন কিছু মূর্তির ইবাদত করে, যারা আসমানসমূহ ও জমিন থেকে তাদের জন্য কোনো রিযকের মালিক নয়। আর তারা তা করতেও সক্ষম নয়।(২৩)","footnotes":"(২৩) কারণ, সেগুলো জড়ো পদার্থ। না সেগুলোর কোন শক্তি বা জীবন আছে, না সেগুলো কিছুই জানে।"},{"id":74,"translation":"সুতরাং তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত (সদৃশ) স্থাপন করো না। নিশ্চয় আল্লাহ জানেন, আর তোমরা জান না।"},{"id":75,"translation":"আল্লাহ উপমা দিচ্ছেন অন্যের অধিকারভুক্ত একজন দাসের, যে কোনো কিছুর ওপর ক্ষমতা রাখে না এবং একজন (স্বাধীন লোকের) যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিযক দিয়েছি, অতঃপর সে তা থেকে (ইচ্ছেমতো) গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি উভয়ে সমান হতে পারে?(২৪) সমস্ত প্রশংসা আল্লাহর। বরং তাদের অধিকাংশই জানে না।","footnotes":"(২৪) অতএব, তোমরা কীভাবে সেই আল্লাহ -যিনি সবকিছুর মালিক, তাঁর মালিকানায় যা চান খরচ করতে পারেন- তাঁকে ও তোমাদের অক্ষম মূর্তিগুলোকে একই মানদণ্ডে বিবেচনা করো?!"},{"id":76,"translation":"আর আল্লাহ (তাদের প্রসঙ্গে আরেকটি) উপমা দিচ্ছেন, দু’জন ব্যক্তির: তাদের একজন বোবা, যে কোন কিছুর ওপর ক্ষমতা রাখে না, উপরন্তু সে তার মনিবের ওপর বোঝা। তাকে যেখানেই পাঠানো হয়, কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। সে কি ঐ ব্যক্তির সমতুল্য, যে ন্যায়ের আদেশ করে এবং সরল-সঠিক পথের ওপর বিদ্যমান রয়েছে?(২৫)","footnotes":"(২৫) তাহলে হে মুশরিকরা! তোমরা কীভাবে সকল গুণাবলিতে পরিপূর্ণ আল্লাহর সাথে তোমাদের অক্ষম মূর্তিগুলোকে সমান করে ফেলো; অথচ তারা না কিছু শুনতে পায়, না কিছু বলতে পারে, না কোন উপকার করতে পারে, না কোন ক্ষতি দূর করতে পারে?!"},{"id":77,"translation":"আর আসমানসমূহ ও জমিনের গায়িবী বিষয় আল্লাহরই। আর কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পলকের ন্যায় (অতিদ্রুত সংঘটিত হয়ে যাবে); কিংবা তা আরো সন্নিকটে। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":78,"translation":"আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে, তোমরা তখন কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর, যাতে তোমরা (আল্লাহর নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করো।"},{"id":79,"translation":"তারা (মুশরিকরা) কি শূন্য আকাশে (উড়ন্ত অবস্থায়) নিয়ন্ত্রণাধীন পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে (পড়ে যাওয়া থেকে বাতাসে) ধরে রাখেন না? নিশ্চয় এতে মু’মিনদের জন্যে নিদর্শনাবলি রয়েছে ।"},{"id":80,"translation":"আর আল্লাহই তোমাদের ঘরগুলোকে তোমাদের জন্য করেছেন প্রশান্তির আবাসস্থল এবং তোমাদের পশুর চামড়া দিয়ে তাঁবুর ব্যবস্থা করেছেন, যা খুব সহজেই তোমরা ভ্রমণকালে ও অবস্থানকালে বহন করতে পার। আর তাদের পশম, লোম ও চুল দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য (উপকৃত হতে) গৃহসামগ্রী ও ভোগ-উপকরণ তিনি বানিয়েছেন।"},{"id":81,"translation":"আর আল্লাহ (গাছপালা ও ঘরবাড়ি) যা সৃষ্টি করেছেন, তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন এবং পাহাড়ের মাঝে (সুড়ঙ্গ পথ, গর্ত ও গুহা তৈরি করে) তোমাদের জন্য আশ্রয়স্থল বানিয়েছেন। আর ব্যবস্থা করেছেন পোশাকের, যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে এবং বর্মেরও ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে তোমাদের যুদ্ধের সময় রক্ষা করে। এভাবেই তিনি তোমাদের ওপর তার নি‘আমতকে পূর্ণ করেন, যাতে তোমরা অনুগত হও।"},{"id":82,"translation":"সুতরাং (হে রাসূল!) তারা যদি (ঈমান আনা থেকে) মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া।"},{"id":83,"translation":"তারা (মুশরিকরা) আল্লাহর নি‘আমত(২৬) ভালোভাবেই চিনে; তারপরও তারা তা অস্বীকার করে। আর তাদের অধিকাংশই কাফির।","footnotes":"(২৬) আল্লাহর নি‘আমতসমূহের মধ্যে অন্যতম হলো তাদের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো।"},{"id":84,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন (রাসূলকে) সাক্ষী হিসেবে উত্থিত করবো। তারপর যারা কুফরী করেছে, তাদেরকে (ওযর পেশের) অনুমতি দেয়া হবে না এবং তাদেরকে (দুনিয়াতে ফিরে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য) তাওবা করতে বলা হবে না।"},{"id":85,"translation":"আর যারা যুলম করেছে, তারা যখন (সেদিন চোখের সামনে ) শাস্তি দেখবে, তখন তাদের ওপর থেকে শাস্তি সামান্যও কমানো হবে না এবং তাদেরকে (শাস্তি বিলম্বে দিতে কোন) অবকাশও দেয়া হবে না।"},{"id":86,"translation":"আর যারা শিরক করেছে, তারা যখন (পরকালে) তাদের শরীকদের দেখবে, তখন বলবে: ‘হে আমাদের রব! এরা হলো আমাদের শরীক, (দুনিয়াতে) যাদেরকে আমরা আপনার পরিবর্তে ইবাদাত করতাম।’ অতঃপর তারা (উপাস্যগুলো) তাদের প্রতি উত্তরে বলবে: ‘নিশ্চয় তোমরা মিথ্যাবাদী।’(২৭)","footnotes":"(২৭) কারণ, আল্লাহর সাথে ইবাদাত করার মতো প্রকৃতপক্ষে কোন শরীক নেই।"},{"id":87,"translation":"সেদিন তারা (মুশরিকরা) আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যে মিথ্যা রটাত(২৮), তা উধাও হয়ে যাবে।","footnotes":"(২৮) তারা দুনিয়াতে দাবী করতো: তাদের মূর্তিগুলো তাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে।"},{"id":88,"translation":"যারা কুফরী করেছে এবং (অন্যদেরকে) আল্লাহর পথে বাধা দিয়েছে, আমি (সেদিন ) তাদেরকে শাস্তির ওপর শাস্তি বাড়িয়ে দিবো। কারণ তারা (নিজেদেরকে ও অন্যদেরকে পথভ্রষ্ট করে) ফ্যাসাদ সৃষ্টি করতো।"},{"id":89,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে, তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন (রাসূলকে) সাক্ষী হিসেবে উত্থিত করব এবং তোমাকে তাদের সকলের বিরুদ্ধে সাক্ষীরূপে হাযির করব। আর আমি তোমার ওপর কিতাব (আল-কুরআন) নাযিল করেছি প্রতিটি বিষয়ের স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য (অপেক্ষমাণ স্থায়ী জান্নাতের) সুসংবাদস্বরূপ।"},{"id":90,"translation":"নিশ্চয় আল্লাহ ইনসাফ(২৯), সদাচার(৩০) ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি আশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো।","footnotes":"(২৯) অর্থাৎ আল্লাহ ও তাঁর বান্দাদের অধিকারসমূহ যথাযথভাবে আদায় করা এবং গ্রহণযোগ্য অগ্রধিকার ছাড়া কারো প্রতি বিচার ফায়সালার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব না করা।\n (৩০) ব্যক্তির ওপর বাধ্যতামূলক নয় এমন কিছুকরা। যেমন: নফল সাদাকা ও যালিমকে ক্ষমা করা কারো ওপর বাধ্যতামূলক না হলেও, তা করা ইহসানেরই অন্তর্ভুক্ত।"},{"id":91,"translation":"আর তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো। আর তোমরা কোন অঙ্গীকার আল্লাহর শপথ করে পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করো না, যেহেতু তোমরা (অঙ্গীকার পূরণের ক্ষেত্রে) নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ জানেন, যা তোমরা করো।"},{"id":92,"translation":"আর তোমরা (অঙ্গীকার ভঙ্গের ব্যাপারে) সে (নির্বোধ) নারীর মত হয়ো না, যে তার পাকানো সূতো শক্ত করে পাকানোর পর পাক খুলে (আগের ন্যায় বানিয়ে) নষ্ট করে দেয়। তোমরা তোমাদের ওপর অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসেবে গ্রহণ করছ (এই উদ্দেশ্যে) যে, একদল অপর দলের চেয়ে বেশী লাভবান হয়। আসলে আল্লাহ তো এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন। আর নিশ্চয়ই তিনি তোমাদের জন্য কিয়ামতের দিনে স্পষ্টভাবে বর্ণনা করে দিবেন সেসব বিষয়, যা নিয়ে তোমরা (দুনিয়াতে) মতবিরোধ করতে।"},{"id":93,"translation":"আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে (সত্যের ওপর ঐক্যমত্য) এক জাতিতে পরিণত করতে পারবেন; কিন্তু আল্লাহ (নিজ ইনসাফের ভিত্তিতে) যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আর যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। তোমরা যা করতে, সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে (কিয়ামতের দিন) জিজ্ঞাসা করা হবে।"},{"id":94,"translation":"আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের পরস্পর প্রতারণার মাধ্যম হিসেবে গ্রহণ করো না। (যদি এরূপ করো) তাহলে (সঠিক পথের ওপর) পা অবিচল হওয়ার পরও তা পিছলে যাবে এবং তোমরা আল্লাহর রাস্তায় (মানুষকে) বাধা দেওয়ার কারণে শাস্তি আস্বাদন করতে হবে। আর তোমাদের জন্য রয়েছে, (জাহান্নামের) মহা শাস্তি।"},{"id":95,"translation":"আর তোমরা তুচ্ছ মূল্যে আল্লাহর সাথে কৃৎ অঙ্গীকার বিক্রি (ভঙ্গ) করো না। আল্লাহর কাছে যা আছে(৩১), তা-ই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা জানতে।","footnotes":"(৩১) অর্থাৎ দুনিয়ার বিজয় ও যুদ্ধলব্ধ সম্পদ এবং পরকালের স্থায়ী নি‘আমত জান্নাত তোমাদের জন্য অনেক উত্তম।"},{"id":96,"translation":"(হে মানুষ!) তোমাদের কাছে (পার্থিব ধন-সম্পদ, ভোগ-বিলাস) যা আছে, তা নিঃশেষ হয়ে যাবে (তা যতোই বেশি হোক)। আর আল্লাহর কাছে যা আছে, তা চিরস্থায়ী। আর যারা ধৈর্যধারণ করেছে, তারা যা (নেক আমল) করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দিবো।(৩২)","footnotes":"(৩২) অর্থাৎ তা দশ থেকে শুরু করে সাতশ গুণ, এমনকি তার চেয়েও বেশি গুণ বাড়িয়ে দিবো।"},{"id":97,"translation":"যে মু’মিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন(৩৩) দান করবো এবং (দুনিয়াতে) তারা যা (নেক আমল) করত তার তুলনায় অবশ্যই আমি (পরকালে) তাদেরকে উত্তম প্রতিদান দিবো।(৩৪)","footnotes":"(৩৩) অর্থাৎ আমি অবশ্যই তাকে দুনিয়াতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আল্লাহর আনুগত্যের তাওফীকপ্রাপ্ত ও স্বল্পে তুষ্ট পবিত্র জীবন দান করবো।\n (৩৪) অর্থাৎ তা দশ থেকে শুরু করে সাতশ গুণ, এমনকি তার চেয়েও বেশি গুণ বাড়িয়ে দিবো।"},{"id":98,"translation":"সুতরাং (হে মু’মিন!) যখন তুমি আল-কুরআন তিলাওয়াত করবে, তখন আল্লাহর কাছে বিতাড়িত (অভিশপ্ত) শয়তান হতে আশ্রয় চাও।"},{"id":99,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তারা তাদের রবের ওপর তাওয়াক্কুল করেছে, তাদের ওপর শয়তানের কোনো আধিপত্য নেই।"},{"id":100,"translation":"তার (শয়তানের) আধিপত্য তো কেবল তাদের ওপর, যারা তাকে অভিভাবকরূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে।"},{"id":101,"translation":"আর আমি যখন (আল-কুরআনের) একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই- আল্লাহই ভালো জানেন সে সম্পর্কে, যা তিনি নাযিল করবেন- তখন তারা বলে: ‘তুমি তো কেবল মিথ্যা রটনাকারী।’ রবং (আয়াত রহিত হওয়ার ব্যাপারে আল্লাহর চূড়ান্ত হিকমত সম্পর্কে) তাদের অধিকাংশই জানে না।"},{"id":102,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘রূহুল কুদুস (জিবরীল) একে তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে নাযিল করেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে (ঈমানের ওপর) সুদৃঢ় করার জন্যে, উপরন্তু এটি (তাদের জন্যে) হিদায়াত ও মুসলিমদের জন্যে সুসংবাদস্বরূপ।"},{"id":103,"translation":"আর (হে নবী,) আমি অবশ্যই জানি যে, (তোমার এবং আল-কুরআনের বিষয়ে এদের ধারণা কী ?) তারা (মুশরিকরা) বলে, তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ(৩৫), যার দিকে তারা ইঙ্গিত করছে, তার ভাষা হচ্ছে অনারবী। অথচ এটা (আল-কুরআন) হচ্ছে, সুস্পষ্ট আরবী ভাষা।","footnotes":"(৩৫) কারো মতো, তার নাম ‘জাবর’। সে ছিল আমির আল হাদরামীর রোমীয় ক্রীতদাস। কারো মতে, তার নাম ছিল ‘আইশ বা ইয়াঈশ’। অন্য বর্ণনায় তার নাম ইয়াসার, যার ডাকনাম ছিল আবু ফুকাইহাহ। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, সে হলোঃ বিল’আম নামক একটি রোমীয় গোলাম। [ইবন কাসীর; ফাতহুল কাদীর]"},{"id":104,"translation":"নিশ্চয় যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমান আনে না, আল্লাহ তাদেরকে হিদায়াত করেন না এবং তাদের জন্য রয়েছে (জাহান্নামের) যন্ত্রদায়ক শাস্তি।"},{"id":105,"translation":"শুধু তারাই মিথ্যা রটায়, যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না। আর এ কাফিররাই মিথ্যাবাদী।"},{"id":106,"translation":"যে (একবার) ঈমান আনার পর (ফের) আল্লাহর সাথে কুফরী করেছে এবং কুফরীর জন্য তার হৃদয়কে উন্মুক্ত রেখেছে, (অর্থাৎ সে মনেপ্রাণে কুফুরীকে পছন্দ করে) তাদের ওপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। ঐ ব্যক্তি ছাড়া যাকে কুফরীর জন্য বাধ্য করা হয়েছে; অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত (অবিচলিত)।"},{"id":107,"translation":"এটা (৩৬) এ জন্য যে, তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করেছে। আর নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না।","footnotes":"(৩৬) ইসলাম থেকে ফিরে যাওয়ার কারণ।"},{"id":108,"translation":"এরাই তারা, আল্লাহ যাদের অন্তরসমূহ, শ্রবণসমূহ ও দৃষ্টিসমূহের ওপর মোহর করে দিয়েছেন এবং তারাই হচ্ছে (আল্লাহর শাস্তি থেকে) গাফিল।"},{"id":109,"translation":"নিঃসন্দেহ, তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত।"},{"id":110,"translation":"তারপর যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং (কষ্ট-ক্লেশে) ধৈর্যধারণ করেছে, নিশ্চয় তোমার রব তাদের জন্য এ সবের পর(৩৭), অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৩৭) তারা মক্কার মুশরিকদের দ্বারা পরীক্ষার সম্মুখীন হয়ে মদীনায় হিজরত করেছে। পরিস্থিতি এমন হয়েছিলো যে, তারা কুফরী বাক্য বলতে বাধ্য হয়েছে; অথচ তাদের অন্তরগুলো ছিলো পরিপূর্ণঈ মানে প্রশান্ত।"},{"id":111,"translation":"(হে রাসূল! স্মরণ করো সে দিনের কথা) যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তি-তর্ক নিয়ে উপস্থিত হবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার (ভালো-মন্দ) আমলের প্রতিদান পরিপূর্ণরূপে দেয়া হবে; অথচ (সাওয়াব কমিয়ে ও গুনাহ বাড়িয়ে) তাদের প্রতি কোন যুলম করা হবে না।"},{"id":112,"translation":"আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন একটি জনপদের (মক্কার), যা ছিল নিরাপদ ও শান্ত। সেখানে সবদিক থেকে প্রচুর জীবনোপকরণ আসতো। অতঃপর সে (জনপদের অধিবাসীরা) আল্লাহর নি‘আমত অস্বীকার করলো। তখন তারা যা (যে কুফরী) করতো তার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা ও ভয়ের পোশাক পরালেন।"},{"id":113,"translation":"আর অবশ্যই তাদের (মক্কার অধিবাসীদের) কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল (মুহাম্মাদ) এসেছিল। কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল। ফলে (ক্ষুধা ও ভয়ের ন্যায় আল্লাহর ) শাস্তি তাদের পাকড়াও করেছিল এমতাবস্থায় যে, তারা (তখন) ছিল যুলমকারী।"},{"id":114,"translation":"অতএব (হে বান্দারা!) আল্লাহ তোমাদেরকে যে হালাল ও পবিত্র রিযক দিয়েছেন, তোমরা তা থেকে আহার করো এবং আল্লাহর নি‘আমতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধু তাঁরই ইবাদাত করে থাকো।"},{"id":115,"translation":"আল্লাহ তো তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যে জন্তুর যবহকালে আল্লাহ ব্যতীত অন্য কারও নাম নেয়া হয়েছে। কিন্তু যে নিরুপায় হয়ে, অবাধ্য ও সীমালঙ্ঘনকারী না হয়ে; কারণ, আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":116,"translation":"আর (হে মুশরিকরা!) তোমাদের জিহ্বা যে মিথ্যা বিবৃত করে তার ওপর নির্ভর করে আল্লাহর প্রতি মিথ্যা রটানোর উদ্দেশ্যে বলো না যে, ‘এটা হালাল এবং এটা হারাম।’ নিশ্চয় যারা আল্লাহর ওপর মিথ্যা রটায়, তারা সফল হবে না।"},{"id":117,"translation":"(দুনিয়াতে) তাদের সুখ-সম্ভোগ সামান্যই এবং (পরকালে) তাদের জন্য রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":118,"translation":"আর ইয়াহুদীদের ওপরও আমি তা-ই হারাম করেছি, যা আমি ইতঃপূর্বে(৩৮) তোমার কাছে বর্ণনা করেছি এবং আমি তাদের ওপর যুলম করিনি; বরং তারাই (শাস্তিযোগ্য কাজ করে) নিজেদের ওপর যুলম করতো।","footnotes":"(৩৮) অর্থাৎ সে প্রসঙ্গে সূরা আন‘আমের ১৪৬ নং আয়াতে বর্ণিত হয়েছে।"},{"id":119,"translation":"তারপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করেছে, এরপর তারা (আল্লাহর নিকট) তাওবা করেছে এবং (মন্দ আমলগুলো) সংশোধন করেছে, নিশ্চয় তোমার রব তাওবা করার পর তাদের জন্য পরম ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু।"},{"id":120,"translation":"নিশ্চয় ইবরাহীম ছিলো একাই একটি উম্মাহ(৩৯), আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। সে কখনো মুশরিকদের অন্তর্ভূক্ত ছিলো না।","footnotes":"(৩৯) অর্থাৎ সে ছিলো সকল কল্যাণকর বৈশিষ্ট্যের অধিকারী, সর্বদা তাঁর প্রতিপালকের আনুগত্যকারী ও সকল ধর্মকে বাদ দিয়ে কেবল ইসলাম ধর্মের অনুসারী।"},{"id":121,"translation":"সে ছিল আল্লাহর নি‘আমতরাজির কৃতজ্ঞতা আদায়কারী। তিনি তাকে (নবুওয়াতের জন্য) বাছাই করেছেন এবং তাকে সরল-সঠিক পথে পরিচালিত করেছেন।"},{"id":122,"translation":"আর আমি তাকে দুনিয়াতে কল্যাণ(৪০) দান করেছি এবং নিঃসন্দেহে সে আখিরাতে নেককারদের দলভুক্ত।","footnotes":"(৪০) নবুওয়াত, উত্তম প্রশংসা ও নেককার সন্তান।"},{"id":123,"translation":"অতঃপর (হে রাসূল!) আমি তোমার প্রতি অহী প্রেরণ করেছি এ মর্মে যে, তুমি ইবরাহীমকে অনুসরণ করো, যে ছিলো একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।"},{"id":124,"translation":"(হে রাসূল, ) শনিবার (পালন) তো তাদের (ইয়াহুদীদের) ওপর বাধ্যতামূলক করা হয়েছিল, যারা তাতে মতবিরোধ করেছে। আর নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দিবেন, যে বিষয়ে তারা মতভেদ করতো।"},{"id":125,"translation":"(হে রাসূল!) তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দাও এবং (প্রয়োজনে কথা, চিন্তা ও শিষ্টাচারের) উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন, কে তাঁর পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং তিনিই হিদায়াতপ্রাপ্তদের খুব ভালো করেই জানেন।"},{"id":126,"translation":"আর যদি তোমরা (শত্রুদেরকে) শাস্তি দিতে দাও, তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু (শাস্তি ইতঃপূর্বে) তোমাদের দেয়া হয়েছে। আর যদি (শক্তি থাকা সত্ত্বেও শাস্তি না দিয়ে) তোমরা ধৈর্যধারণ করো, তবে ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম।"},{"id":127,"translation":"আর (হে রাসূল! তাদের দেয়া কষ্টের উপর) তুমি ধৈর্যধারণ করো। তোমার ধৈর্যধারণ তো শুধু আল্লাহর তাওফীকেই। তুমি তাদের জন্য দুঃখ করোনা এবং তারা যে সব ষড়যন্ত্র করছে তুমি সে বিষয়ে \n মনঃক্ষুণ্ণও হয়ো না।"},{"id":128,"translation":"(জেনে রেখো,) নিশ্চয় আল্লাহ (তাঁর সাহায্য ও সহযোগিতা নিয়ে) তাদের সাথে আছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল।"}]},{"id":17,"verses":[{"id":1,"translation":"পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ) কে রাতের বেলায় ভ্রমণ করালেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা (বায়তুল মাক্বদাস) পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি। যেন আমি তাকে আমার কিছু নিদর্শন(১) দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।","footnotes":"(১) যাতে সে আমার ক্ষমতা ও মহিমার নিদর্শনসমূহ সচক্ষে দেখতে পায়।"},{"id":2,"translation":"আর (ইতঃপূর্বে) আমি মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছি এবং তা বানূ ইসরাঈলের জন্য পথনির্দেশ বানিয়েছি। যেন তোমরা আমাকে ছাড়া আর কাউকেও (তোমাদের) কর্মবিধায়ক না বানাও।(২)","footnotes":"(২) বরং তোমরা একমাত্র আমার ওপরই নির্ভরশীল হও।"},{"id":3,"translation":"তোমরা তো সেই তাদেরই বংশধর, যাদেরকে আমি নূহের সাথে (নৌকাতে) আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় সে (নূহ) ছিল কৃতজ্ঞ বান্দা।"},{"id":4,"translation":"আর আমি বানূ ইসরাঈলকে (তাওরাত) কিতাবে জানিয়ে দিয়েছি যে, তোমরা জমিনে অবশ্যই দু’বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা (মানুষের ওপর যুলম ও অত্যাচারের মাধ্যমে) মারাত্মকভাবে ঔদ্ধত্য দেখাবে।"},{"id":5,"translation":"অতঃপর যখন এ দু’য়ের প্রথম ওয়াদা আসল, তখন আমি তোমাদের ওপর আমার কিছু বান্দাকে (শক্তিশালী করে) পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা (তোমাদের) ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল।"},{"id":6,"translation":"অতঃপর (তোমরা যখন আল্লাহর নিকট তাওবা করলে) আমি তোমাদেরকে (বিজয় ও রাষ্ট্রক্ষমতা দিয়ে) আবার তাদের ওপর প্রতিষ্ঠিত করলাম, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম এবং জনবলে তোমাদেরকে (শত্রুদের ওপর) সংখ্যাধিক্যে পরিণত করলাম।"},{"id":7,"translation":"(হে বানূ ইসরাঈল!) তোমরা যদি কল্যাণকর কাজ করো, তবে নিজেদের জন্যই কল্যাণকর হবে। আর যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই হবে। এরপর যখন (দ্বিতীয় ফ্যাসাদ সংঘটিত হওয়ার) পরবর্তী ওয়াদার নির্ধারিত সময় উপস্থিত হলো, (তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম) যাতে তারা তোমাদের (লাঞ্ছিত ও অপমানিত করে) চেহারাসমূহ মলিন করে দেয়, যেন তারা (তোমাদেরকে ধ্বংস করার জন্যে) আবার মসজিদে (বায়তুল-মাক্বদাসে) প্রবেশ করে, যেভাবে তারা প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যা ওদের কর্তৃত্বে ছিল।"},{"id":8,"translation":"(হে বানূ ইসরাঈল! তোমরা যদি তাওবা ও নেক আমল করো তাহলে) আশা করা যায় তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন। কিন্তু তোমরা যদি পুনরায় (ফ্যাসাদ) করো, তাহলে আমিও পুনরায় (তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস) করবো। আর আমি কাফিরদের জন্য জাহান্নামকে করেছি কারাগার।"},{"id":9,"translation":"নিশ্চয় এ আলকুরআন এমন একটি পথ দেখায়, যা সবচেয়ে উপযুক্ত (সরল, সুদৃঢ়) এবং সৎকর্মপরায়ণ মু’মিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার (জান্নাত)।"},{"id":10,"translation":"আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":11,"translation":"আর মানুষ (রাগের বশত) অকল্যাণের বদদু‘আ করে, যেমন সে দু‘আ করে কল্যাণের জন্য। আর মানুষ তো (স্বভাবগতভাবিই) তাড়াহুড়াকারী।"},{"id":12,"translation":"আর আমি রাত ও দিনকে করেছি (আমার একত্ববাদ ও ক্ষমতার) দু’টো নিদর্শন। অতঃপর মুছে দিয়েছি রাতের (অন্ধকারকে করেছি) নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ-সংখ্যা ও (মাস, দিন ও ঘণ্টার) হিসাব জানতে পারো। আর আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি।"},{"id":13,"translation":"আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গলায় ঝুলিয়ে দিয়েছি (৩) এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করবো (ভালো-মন্দ সকল আমলের) একটি লিখিত (আমলনামা), যা সে খোলা পাবে।","footnotes":"(৩) মানুষের গলার হার যেমন বিচ্ছিন্নভাবে তার গলায় লেগে থাকে ঠিক তেমনিভাবে।"},{"id":14,"translation":"(সে দিন আমি তাকে বলবো:) ‘তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার (আমলগুলোর) হিসাব-নিকাশকারী হিসেবে যথেষ্ট।’"},{"id":15,"translation":"যে হিদায়াত গ্রহণ করে, সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য। আর কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি (কোন জাতিকে) শাস্তি প্রদানকারী নই।(৪)","footnotes":"(৪) অর্থাৎ যতক্ষণ না রাসূলগণকে পাঠিয়ে তাদের ওপর আমার প্রমাণাদি উপস্থাপন করি।"},{"id":16,"translation":"আর আমি যখন কোনো জনপদ (জাতি) কে ধ্বংস করতে চাই, তখন সেখানকার সমৃদ্ধশালী অহংকারীদেরকে (আমার আনুগত্যের) আদেশ করি। অতঃপর তারা তাতে সীমালঙ্ঘন করে। তখন তাদের ওপর (ধ্বংস হওয়ার) নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি সেটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি।"},{"id":17,"translation":"আর নূহের (মৃত্যুর) পর আমি কত (মিথ্যারোপকারী) জাতিকে ধ্বংস করেছি! (হে রাসূল!) তোমার রব তাঁর বান্দাদের পাপের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।(৫)","footnotes":"(৫) তাঁর কাছে সেগুলোর কোন কিছুই গোপন থাকে না এবং তিনি অচিরেই তাদেরকে সেগুলোর প্রতিদান দিবেন।"},{"id":18,"translation":"যে ব্যক্তি (কল্যাণকর কর্মসমূহের মাধ্যমে) দুনিয়ার সুখ-সম্ভোগ চায়, যাকে যা ইচ্ছে এখানেই দ্রুত দিয়ে দেই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত, (আল্লাহর রহমত থেকে) বিতাড়িত অবস্থায়।"},{"id":19,"translation":"আর যে ব্যক্তি মু’মিন অবস্থায় (কল্যাণকর কর্মসমূহের মাধ্যমে) আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা হবে পুরস্কারযোগ্য।","footnotes":"(১) তিনি তাদেরকে উত্তম প্রতিদান দিবেন।"},{"id":20,"translation":"এদের ও ওদের (নেককার ও বদকারের) প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান (দুনিয়াতে কারো জন্যেই) বন্ধ হওয়ার নয়।"},{"id":21,"translation":"(হে রাসূল!) চিন্তা করে দেখো, আমি তাদের কতককে কতকের ওপর কীভাবে (রিযক ও মর্যাদার দিক দিয়ে) শ্রেষ্ঠত্ব দান করেছি। আর নিশ্চয় (দুনিয়ার তুলনায়) আখিরাত মর্যাদায় মহান এবং প্রতিদান লাভের দিক থেকে শ্রেষ্ঠত্ব।"},{"id":22,"translation":"(হে বান্দা! তুমি) আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না। তাহলে তুমি (আল্লাহ ও তাঁর নেককার বান্দাদের নিকট) নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে।"},{"id":23,"translation":"আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে (তাদের বার্ধক্যজনিত কোন আচরণে বিরক্ত হয়ে ) তোমরা তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না।(৬) আর তাদের সাথে সম্মানজনক(৭) কথা বলো।","footnotes":"(৬) বিরক্তি প্ৰকাশ হবে এমন কোন কথা বলো না। \n (৭) নম্রতা ও মাধুর্যতার স্বরে কথা বলো।"},{"id":24,"translation":"আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করো এবং (দু‘আয়) বলো: ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা (দয়া-মায়া দিয়ে) আমাকে লালনপালন করেছেন।’"},{"id":25,"translation":"তোমাদের রব তোমাদের অন্তরে (৮) যা আছে, সে সম্পর্কে অধিক জ্ঞাত। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল।(৯)","footnotes":"(৮) ইবাদাত, নেক আমল ও পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে।\n (৯) যে ব্যক্তি তার রব ও পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে পূর্ব ত্রুটি থেকে তাওবা করে ফিরে আসবে, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল।"},{"id":26,"translation":"আর (হে মু’মিন!) নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকীন ও মুসাফিরকেও। আর কিছুতেই অপব্যয় করো না।"},{"id":27,"translation":"নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।"},{"id":28,"translation":"আর যদি তুমি তাদের থেকে বিমুখ থাকতেই চাও এবং যদি তোমার রবের কাছ থেকে অনুগ্রহ (রিযক) লাভের প্রত্যাশায় থেকে থাকো, তাহলে (এখন) তাদের সাথে নম্রভাবে কথা বলো।(১০)","footnotes":"(১০) যেমন: তাদের জন্য রিযক প্রশস্তির দু‘আ করো অথবা আল্লাহ তোমাকে যখন কোন সম্পদ দিবেন, তখন তাদেরকে দেওয়ার ওয়াদা করো।"},{"id":29,"translation":"আর তুমি তোমার হাত (কৃপণতা করে) তোমার ঘাড়ের সাথে আবদ্ধ রেখো না (১১) এবং তা (খরচের সময় অপচয় করে) পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি (কৃপণতার দরুন) নিন্দিত ও (অপচয়ের দরুন) নিঃস্ব হয়ে বসে পড়বে।","footnotes":"(১১)হাত ঘাড়ের সাথে আবদ্ধ রাখা, একটি বাগধারা, যার অর্থ হচ্ছে, কৃপণতা।"},{"id":30,"translation":"নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিযক প্রশস্ত করে দেন এবং (যাকে ইচ্ছা তার জন্যে) সীমিত করে দেন। তিনি অবশ্যই তাঁর বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, সর্বদ্রষ্টা।"},{"id":31,"translation":"অভাব-অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমিই তাদেরকে রিযক দিই এবং তোমাদেরকেও। নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ।"},{"id":32,"translation":"আর তোমরা ব্যভিচারের ধারে-কাছেও যেও না। নিশ্চয় তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ।(১২)","footnotes":"(১২) সেটি অত্যন্ত নিকৃষ্ট কাজ এবং তা আল্লাহর শাস্তি পাওয়া ও মানুষের বংশ পরিচয় মিশিয়ে ফেলার একটি নিকৃষ্ট কর্মকাণ্ড।"},{"id":33,"translation":"আর আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, তোমরান্যায়সংগত কারণ ছাড়া।(১৩) তাকে হত্যা করো না, যে অন্যায়ভাবে নিহত হয়, আমি অবশ্যই (এর প্রতিকারের জন্য ) তার অভিভাবককে (কিসাস গ্রহণের) ক্ষমতা দিয়েছি। সুতরাং হত্যার ব্যাপারে সে সীমালঙ্ঘন করবে না।(১৪) নিশ্চয় সে হবে সাহায্যপ্রাপ্ত।","footnotes":"(১৩) যেমন: মুরতাদ হওয়া, বিবাহোত্তর ব্যভিচার করা কিংবা কিসাসের দরুন হত্যার উপযুক্ত হলে, তাদেরকে হত্যা করা ন্যয়সংগত। \n (১৪) যেমন: সে যেন হত্যাকারীর অঙ্গে বিকৃতি না ঘটায় অথবা যা দিয়ে সে হত্যা করেছিলো তা ব্যতিরেকে অন্য কিছু দিয়ে তাকে হত্যা করে বেশি কষ্ট না দেয় কিংবা হত্যাকারী ছাড়া অন্যকে হত্যা না করে।"},{"id":34,"translation":"আর তোমরা ইয়াতিমের সম্পদের কাছে যেয়ো না সুন্দরতম পন্থা(১৫) ছাড়া; যতক্ষণ না সে বয়োপ্রাপ্ত হয়। আর অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।","footnotes":"(১৫) যেমন: ইয়াতিমের সম্পদ বৃদ্ধি করা কিংবা তা রক্ষণাবেক্ষণ করা।"},{"id":35,"translation":"আর তোমরা মাপে পরিপূর্ণ দাও, যখন তোমরা পরিমাপ করো এবং সঠিক দাঁড়িপাল্লা দিয়ে ওজন করো।(১৬) এটা (দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য) কল্যাণকর এবং পরিণামে অতি উৎকৃষ্ট।","footnotes":"(১৬) যাতে কোন ধরনের কমতি ও বাড়তি না ঘটে।"},{"id":36,"translation":"আর যে বিষয় তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয় (মানুষ তার) কান, চোখ ও অন্তঃকরণ (যেসব কাজে ব্যবহার করে সে) সম্পর্কে (কিয়ামতের দিন) জিজ্ঞাসিত হবে।"},{"id":37,"translation":"আর জমিনে অহংকার করে চলো না। তুমি (অহংকারবশে) তো কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড়ের সমান পৌঁছতে পারবে না।"},{"id":38,"translation":"(হে মানুষ!) এ সবের মধ্যে যা মন্দ, তা তোমার রবের নিকট অপছন্দনীয়।"},{"id":39,"translation":"(হে রাসূল!) তোমার রব তোমার নিকট ওয়াহীর মাধ্যমে যে-সব হিকমত (আদেশ, নিষেধ ও বিধানাবলি) পাঠিয়েছেন, এগুলো তার অন্তর্ভুক্ত। আর (হে মানুষ!) তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য নির্ধারণ করো না, (যদি নির্ধারণ কর,) তাহলে তুমি নিন্দিত ও বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।"},{"id":40,"translation":"(হে মুশরিকরা!) তোমাদের রব কি পুত্র সন্তানের জন্য তোমাদেরকে বাছাই করেছেন এবং তিনি ফিরিশতাদের থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন?(১৭) নিশ্চয় তোমরা সাংঘাতিক কথা বলে থাকো।","footnotes":"(১৭) মহান আল্লাহ তাদের দোষারোপ থেকে পুত:পবিত্র।"},{"id":41,"translation":"আর অবশ্যই আমি এ কুরআনে (মানুষের জন্য বিভিন্ন বিধান, উপদেশ ও দৃষ্টান্তের) বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করে।"},{"id":42,"translation":"(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তাঁর সাথে যদি আরো উপাস্য থাকতো, যেমন তারা বলে, তবে তারা ‘আরশের অধিপতির ক্ষমতা ছিনিয়ে নেয়ার জন্য পথ খুঁজতো।’"},{"id":43,"translation":"তিনি পবিত্র মহান এবং তারা যা বলে, তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে।"},{"id":44,"translation":"সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, তারা সবাই আল্লাহর তাসবীহ পাঠ করে এবং এমন কিছু নেই, যা তাঁর সপ্রশংস তাসবীহ পাঠ করে না; কিন্তু তোমরা তাদের তাসবীহ বুঝো না। নিশ্চয় তিনি পরম সহনশীল, অতি ক্ষমাশীল।"},{"id":45,"translation":"আর (হে রাসূল!) তুমি যখন আলকুরআন পড়ো তখন আমি তোমার ও যারা আখিরাতে ঈমান আনে না, তাদের মধ্যে এক গোপন পর্দা লাগিয়ে দেই।(১৮)","footnotes":"(১৮) যাতে তারা আলকুরআন বুঝতে না পারে। মূলত তা তাদের সত্য বিমুখতার শাস্তিস্বরূপ।"},{"id":46,"translation":"আর আমি তাদের (কাফিরদের) অন্তরের ওপর আবরণ সৃষ্টি করে দিয়েছি, যাতে তারা কুরআন বুঝতে না পারে এবং তাদের কানে দিয়েছি বধিরতা।(১৯) আর তুমি যখন আলকুরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো, তখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে পালায়।","footnotes":"(১৯) যাতে তারা লাভজনক কোন কিছু শুনতে না পায়।"},{"id":47,"translation":"যখন তারা তোমার প্রতি কান পেতে (কুরআন তিলাওয়াত) শোনে , তখন আমি জানি কেনো তারা কান পাতে এবং আমি এটাও জানি, যালিমরা যখন গোপন আলোচনায় মিলিত হয়ে বলে: ‘তোমরা তো কেবল এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো।’"},{"id":48,"translation":"(হে রাসূল! তুমি চিন্তা করে) দেখো, তারা তোমার জন্য কেমন সব (নিন্দিত) উপমা দিচ্ছে! ফলে তারা পথভ্রষ্ট হয়েছে। সুতরাং তারা সত্য পথের দিশা পাবে না।"},{"id":49,"translation":"আর তারা (মুশরিকরা পুনরুত্থানকে অস্বীকার করে) বলে: ‘আমরা হাড্ডিতে পরিণত হলেও এবং চূর্ণ-বিচূর্ণ হলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হবো?","footnotes":"(১) এটি আসলেই অসম্ভব?"},{"id":50,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা’,"},{"id":51,"translation":"‘অথবা এমন কোনো সৃষ্টি, যা তোমাদের অন্তরে খুবই বড় মনে হয়।’(২০) তবুও তারা বলবে: ‘কে আমাদের পুনরায় (সৃষ্টি) করবে?’ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন (তিনিই তোমাদেরকে জীবিত করবেন)।’ অতঃপর তারা তোমার সামনে (ঠাট্টাবশত) মাথা নাড়বে এবং বলবে: ‘এটা (এ পুনরুত্থান) কবে?’ বলো: ‘আশা করা যায়, তা অতি সন্নিকটে।’","footnotes":"(২০) তবুও আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন, যেমনিভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন।"},{"id":52,"translation":"‘যেদিন তিনি (আল্লাহ) তোমাদেরকে (হাশরের ময়দানের দিকে) ডাকবেন, তখন তাঁর প্রশংসার সাথে তোমরা সাড়া দিবে। আর তোমরা ধারণা করবে, (দুনিয়াতে) খুব অল্প সময়ই তোমরা অবস্থান করেছিলে।’"},{"id":53,"translation":"আর (হে রাসূল! তুমি) আমার (ঈমানদার ) বান্দাদেরকে বলো, তারা যেন এমন কথা বলে, যা উত্তম। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু।"},{"id":54,"translation":"(হে মানুষ!) তোমাদের রব তোমাদের সম্পর্কে অধিক অবগত। তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন(২১) অথবা যদি চান তবে তোমাদেরকে শাস্তি দিবেন।(২২) আর আমি তোমাকে তাদের কর্মবিধায়ক করে প্রেরণ করিনি।","footnotes":"(২১) অর্থাৎ তোমাদেরকে ঈমান ও নেক আমলের তাওফীক দিবেন।\n (২২) অর্থাৎ তোমাদের ঈমান আনার ব্যাপারে তিনি সহযোগিতা করবেন না এবং তোমাদেরকে কুফরির ওপর মৃত্যু দিবেন।"},{"id":55,"translation":"আর তোমার রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমানসমূহ ও জমিনে রয়েছে। আর আমি তো কতক নবীকে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাঊদকে দিয়েছি যাবূর।"},{"id":56,"translation":"(হে রাসূল! তুমি এই মুশরিকদেরকে) বলো: ‘তাদেরকে ডাক, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা মা’বূদ (উপাস্য) মনে করো। তারা তো তোমাদের দুঃখ-দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না।’"},{"id":57,"translation":"তারা যাদেরকে ডাকে, তারা নিজেরাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করে যে, তাদের মধ্যে (আনুগত্যের মাধ্যমে) কে তাঁর অধিক নিকটতর? উপরন্তু তারা তাঁর রহমতের আশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয় তোমার রবের শাস্তি ভয়াবহ।"},{"id":58,"translation":"আর এমন কোনো (কাফির) জনপদ নেই, যা আমি কিয়ামতের দিনের পূর্বে ধ্বংস করবো না অথবা যাকে কঠোর শাস্তি দিবো না; এটা তো কিতাবে (লাওহে মাহফূযে) লিপিবদ্ধ আছে।"},{"id":59,"translation":"আর এদের পূর্ববর্তী লোকেরা নিদর্শনাবলিকে (মু‘যিজাকে) অস্বীকার করেছে বলেই আমি (তোমার প্রতি মুশরিকদের চাহিদা অনুযায়ী) নিদর্শন প্রেরণ করা হতে বিরত রয়েছি। আর আমি শিক্ষা গ্রহণের জন্যে সামূদ জাতিকে (সুস্পষ্ট আলামত হিসেবে) উষ্ট্রী দিয়েছিলাম। অতঃপর তারা তার ওপর যুলম করেছিল।(২৩) আমি কেবল ভীতিপ্রদর্শনের উদ্দেশ্যে (রাসূলদের কাছে) নিদর্শনসমূহ পাঠাই।","footnotes":"(২৩) আমি তাদেরকে দ্রুত শাস্তি দিয়ে ধ্বংস করেছি।"},{"id":60,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, যখন আমি তোমাকে বলেছিলাম: ‘নিশ্চয় তোমার রব মানুষকে (তাঁর শক্তি ও ক্ষমতা দিয়ে) ঘিরে রেখেছেন। আর (ইসরা-মি’রাজের রাতে) যে ‘দৃশ্য’ আমি তোমাকে দেখিয়েছি তা এবং আলকুরআনে বর্ণিত অভিশপ্ত (যাক্কুম) বৃক্ষ কেবল মানুষের পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি।’ আমি তাদের ভয় দেখাই; কিন্তু তা কেবল তাদের চরম অবাধ্যতা (কুফরিকেই) বাড়িয়ে দেয়।"},{"id":61,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, যখন আমি ফিরিশতাদেরকে বললাম: ‘তোমরা আদমকে সাজদাহ করো।’ তখন ইবলীস ছাড়া সকলে সাজদাহ করলো। সে (অহংকার করে) বললো, ‘আমি কি এমন ব্যক্তিকে সাজদাহ করবো যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি করেছেন?’(২৪)","footnotes":"(২৪) আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে?! বস্তুতঃ আমি তার চেয়ে শ্রেয় ও বেশি সম্মানপ্রাপ্ত।"},{"id":62,"translation":"ইবলীস বললো: ‘দেখুন, এ ব্যক্তিকে আপনি (সাজদাহ করার আদেশ দিয়ে) আমার ওপর সম্মানিত করেছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, অবশ্যই আমি অতি সামান্য সংখ্যক (খাঁটি বান্দা) ব্যতিরেকে তার বংশধরের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো।’"},{"id":63,"translation":"তিনি বললেন: ‘যাও; (তোমাকে অবকাশ দিলাম) তাদের মধ্য থেকে যে কেউ তোমার অনুসরণ করবে, নিশ্চয়ই জাহান্নামই হবে তোমাদের সবার প্রতিদান, পূর্ণাঙ্গ প্রতিদান।’"},{"id":64,"translation":"‘আর তোমার কণ্ঠ দিয়ে (গুনাহের প্রতি উৎসাহ ব্যঞ্জন আওয়াজের মাধ্যমে) তাদের মধ্যে যাকে পারো পদস্খলিত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ চালাও এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও।’(২৫) আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয় না।","footnotes":"(২৫) অর্থাৎ শারী‘আহ বিরোধী সকল অপতৎপরতাকে সাজিয়ে তাদের সম্পদে ভাগ বসাও এবং মিথ্যা দাবি, ব্যভিচার ও নাম রাখার সময় আল্লাহ ছাড়া অন্যের গোলাম বানিয়ে তাদের সন্তানদের মধ্যেও ভাগ বসাও।"},{"id":65,"translation":"নিশ্চয় আমার (আনুগত্যকারী মু’মিন) বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই। আর কর্মবিধায়ক হিসেবে তোমার রবই যথেষ্ট।"},{"id":66,"translation":"(হে মানুষ!) তোমাদের রব তো তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে চালিত করেন নৌযান, যাতে তোমরা (ব্যবসা-বাণিজ্যে লাভের মাধ্যমে) তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো। নিশ্চয় তিনি তোমাদের প্রতি পরম দয়ালু।"},{"id":67,"translation":"আর যখন সমুদ্রে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তিনি ছাড়া যাদেরকে তোমরা (ইতঃপূর্বে) ডাকতে, তারা (তোমাদের মন থেকে) হারিয়ে যায়। অতঃপর তিনি যখন তোমাদেরকে উদ্ধার করে স্থলে আনেন, তখন তোমরা (তাওহীদ ও তাঁকে এককভাবে ডাকা থেকে) বিমুখ হয়ে যাও। আর মানুষ তো (স্বভাবগতভাবে আল্লাহর নি‘আমতের) খুব অকৃতজ্ঞ।"},{"id":68,"translation":"(হে মুশরিকরা! আল্লাহ যখন তোমাদেরকে সমুদ্র থেকে রক্ষা করে স্থলে নিয়ে আসলেন, তখন) তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছো যে, তিনি তোমাদেরসহ স্থলের কোনো দিক ধসিয়ে দিবেন না অথবা তোমাদের ওপর শিলা বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না?(২৬) তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক (রক্ষাকারী) পাবে না।","footnotes":"(২৬) যেভাবে লূত ‘আলাইস সালামের সম্প্রদায়ের ওপর পাথর বর্ষণ করা হয়েছিলো।"},{"id":69,"translation":"অথবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে, তিনি তোমাদেরকে আবার সমুদ্রে ফিরিয়ে নিবেন না, অতঃপর তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের (পুনরায়) কুফরী করার কারণে তোমাদেরকে ডুবিয়ে দিবেন না?(২৭) তারপর তোমরা আমার বিরুদ্ধে এ বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না।","footnotes":"(২৭) যেহেতু তোমাদেরকে প্রথমবার রক্ষা করার পরও তোমরা আল্লাহর নি‘আমতের সাথে কুফরী করেছো।"},{"id":70,"translation":"আর নিশ্চয়ই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি(২৮) এবং তাদেরকে দিয়েছি উত্তম রিযক। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।","footnotes":"(২৮) অর্থাৎ আমি তাদের অধীন করেছি তাদেরকে বহনকারী স্থলভাগের পশু ও যানবাহনকে এবং সাগরে বহনকারী নৌকা ও জাহাজকে।"},{"id":71,"translation":"(হে রাসূল! তুমি) স্মরণ করো, যেদিন (কিয়ামতের দিন) আমি প্রত্যেক মানুষকে তাদের ইমামসহ (দুনিয়ার অনুসরণীয় নেতাসহ) ডাকবো। অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তারা নিজেদের আমলনামা (খুশিমনে) পড়বে এবং তাদের প্রতি (খেজুরের আঁটির মধ্যকার সুতার সমান) সামান্য পরিমাণও যুলম করা হবে না।"},{"id":72,"translation":"আর যে ব্যক্তি এখানে অন্ধ সে আখিরাতেও অন্ধ এবং অধিকতর পথভ্রষ্ট।"},{"id":73,"translation":"আর তারা তো প্রায়ই তোমাকে সেই ওহি থেকে বিচ্যুত করতে চেয়েছিল, যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি আমার নামে এর পরিবর্তে কিছু মিথ্যা রচনা করো; আর তখনই তারা তোমাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করত।"},{"id":74,"translation":"আর আমি যদি তোমাকে (সত্যের ওপর) অটল না রাখতাম, তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়তে।(৩০)","footnotes":"(৩০) কারণ, তুমি তাদের ঈমানের প্রতি অতি আগ্রহী ছিলে এবং তাদের প্রবল ধোঁকা ও কঠিন অপকৌশলের স্বীকার হতে।"},{"id":75,"translation":"(তুমি যদি তাদের প্রতি ঝুঁকে পড়তে) তাহলে আমি অবশ্যই তোমাকে দুনিয়ার জীবনে দ্বিগুণ শাস্তি এবং মৃত্যুর পরও দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম; তারপর আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না।"},{"id":76,"translation":"আর তারা তোমাকে এ জমিন (মক্কা) থেকে উৎখাত করার জন্য চূড়ান্ত উস্কানি দিয়েছিল যাতে তারা তোমাকে সেখান থেকে বের করে দিতে পারে(৩১); আর তেমনটি ঘটলে তোমার (চলে যাওয়ার) পর তারা সেখানে অল্পকালই টিকে থাকত।","footnotes":"(৩১) তবে মহান আল্লাব পক্ষ থেকে হিজরাতের নির্দেশনা দিলেই তিনি মাতৃভূমি ত্যাগ করেন।"},{"id":77,"translation":"আমি আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল(৩২) এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না।","footnotes":"(৩২) অর্থাৎ তোমাকে বের করে দেয়ার পর তাদের সামান্য সময়ের জন্য অবস্থান করতে দেয়া বা না দেয়ার বিধানটি তোমার পূর্বের রাসূলদের ক্ষেত্রেও মহান আল্লাহর একটি চিরাচরিত নিয়ম বিদ্যমান ছিল।"},{"id":78,"translation":"(হে রাসূল! তুমি) সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়িম করো(৩৩) এবং ফজরের সালাত (আদায় করো) । নিশ্চয় ফজরের সালাত (ফিরিশতাদের) উপস্থিতির সময়।(৩৪)","footnotes":"(৩৩) অর্থাৎ মধ্য আকাশ থেকে সূর্য ঢলে যাওয়া থেকে শুরু করে যা যোহর ও আসরের সালাতকে শামিল করে- রাতের অন্ধকার পর্যন্ত -যা মাগরিব ও ঈশার সালাতকে শামিল করে।\n (৩৪) অর্থাৎ রাতের ফিরিশতা এবং দিনের ফিরিশতাগণ ফজরের সালাতে একত্রিত হয়।"},{"id":79,"translation":"আর (হে রাসূল!) রাতের কিছু অংশে তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ‘তাহাজ্জুদ’ আদায় করো । আশা করা যায়, তোমার রব তোমাকে (কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে পুনরুত্থান করে) প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।"},{"id":80,"translation":"আর (হে রাসূল!) বলো: ‘হে আমার রব! আমাকে প্রবেশ করান উত্তমভাবে এবং বের করেন উত্তমভাবে।(৩৫) আর আপনার পক্ষ থেকে আমাকে (আমার শত্রুর বিরুদ্ধে) সাহায্যকারী শক্তি দান করুন।’","footnotes":"(৩৫) অর্থাৎ আপনার আনুগত্য ও সন্তুষ্টি যেভাবে হয়, সেভাবে প্রবেশ ও বের করান। অথবা এর অর্থ হতে পারে: মদীনায় আমার প্রবেশ উত্তমভাবে সম্পন্ন করান, এবং মক্কা থেকে আমার বের হওয়াও উত্তমভাবে সম্পন্ন করান, যেন সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।"},{"id":81,"translation":"আর বলো: ‘হক (ইসলাম) এসেছে এবং বাতিল (কুফরী ও শিরক) বিলুপ্ত হয়েছে। নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল।’"},{"id":82,"translation":"আর আমি আলকুরআন নাযিল করেছি, যা মু’মিনদের জন্য শিফা(৩৬) ও রহমত। কিন্তু এটি যালিমদের (কাফিরদের) ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায় না।","footnotes":"(৩৬) অর্থাৎ মু’মিনদের অন্তরে থাকা মূর্খতা, কুফরী ও সন্দেহের ব্যাধির আরোগ্যের মাধ্যম। তাছাড়া যদি তা দিয়ে ঝাড়ফুঁক করা হয়, তাহলে এটি শরীরিক চিকিৎসারও মাধ্যম বটে ।"},{"id":83,"translation":"আর (মানুষের অবস্থা এমন) আমি যখন মানুষের প্রতি (সুস্বাস্থ্য ও ধনাঢ্য প্রভৃতি) নি‘আমত দান করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং (অহংকারে) দূরে সরে যায়। পক্ষান্তরে যখন তাকে (রোগ-ব্যাধি, দরিদ্রতা ইত্যাদি) অনিষ্ট স্পর্শ করে, তখন সে (মহান আল্লাহর রহমত থেকে) খুব হতাশ হয়ে পড়ে।"},{"id":84,"translation":"(হে রাসূল! তুমি মানুষদেরকে) বলে দাও: ‘প্রত্যেকেই (হিদায়াত ও ভ্রষ্টতার ক্ষেত্রে) নিজ পদ্ধতি অনুযায়ী আমল করে থাকে। আর তোমার রব সর্বাধিক জানেন, কে (সত্যের প্রতি) সর্বাধিক হিদায়াতপ্রাপ্ত।’"},{"id":85,"translation":"আর তারা (আহলুল কিতাব) তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো: ‘রূহ আমার রবের একটি আদেশ।(৩৭) আর তোমাদেরকে (তাঁর) জ্ঞান থেকে অতি সামান্যই দেয়া হয়েছে।’","footnotes":"(৩৭) রূহের মূল তত্ত্ব সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না।"},{"id":86,"translation":"নিশ্চয়ই আমি যদি চাই, তাহলে তোমার প্রতি যে ওহি আমি নাযিল করেছি তা সম্পূর্ণভাবে তুলে নিতে পারি(৩৮); অতঃপর সে বিষয়ে আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো কর্মবিধায়ক (বা রক্ষক) তুমি পাবে না।","footnotes":"(৩৮) অর্থাৎ আল্লাহ মানুষকে যতটুকুই জ্ঞান দিয়েছেন, তা তার ব্যক্তিগত ব্যাপার নয়; বরং আল্লাহ ইচ্ছা করলে তাও ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ চাইলে যেহেতু রাসূলের জ্ঞানও ফেরত নিতে পারেন, সেহেতু সাধারণ মানুষের জ্ঞান বিলুপ্ত হয়ে যাওয়া তো আশ্চর্যকর কিছুই নয়।"},{"id":87,"translation":"তবে (নাযিলকৃত ওয়াহী ফেরত না নেওয়া) তোমার রবের পক্ষ থেকে রহমত। নিশ্চয় তোমার প্রতি তাঁর অনুগ্রহ অনেক বড়।"},{"id":88,"translation":"(হে রাসূল! তুমি চ্যালেঞ্জ করে) বলো: ‘যদি সকল মানুষ ও জিন মিলে এই কুরআনের অনুরূপ অন্য কুরআন(৩৯) রচনার জন্যে একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ কুরআন আনতে পারবে না; যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়।’","footnotes":"(৩৯) অর্থাৎ যার বিষয়বস্তু, শব্দমালা, বাচনভঙ্গি, বর্ণনাশৈলী ও সুন্দর গাঁথুনি একই রকম হবে।"},{"id":89,"translation":"আর আমি অবশ্যই মানুষের জন্য এই কুরআনে প্রত্যেকটি উপমা বিশদভাবে বর্ণনা করেছি (যাতে তারা ঈমান আনে); কিন্তু অধিকাংশ মানুষ কুফরী করা ছাড়া ক্ষান্ত হয়নি।"},{"id":90,"translation":"আর তারা (মুশরিকরা) বলে: ‘আমরা তোমার প্রতি কখনো ঈমান আনবো না; যতক্ষণ না তুমি আমাদের জন্য (মক্কার) জমিন থেকে একটি অবিরাম ঝর্ণাধারা উৎসারিত করবে।’"},{"id":91,"translation":"‘অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী-নালা-ঝরনাধারা।’"},{"id":92,"translation":"‘অথবা তুমি যেমনটি ধারণা করো, সে অনুযায়ী (শাস্তিস্বরূপ) আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের ওপরে ফেলবে অথবা আল্লাহ ও ফিরিশতাদেরকে প্রকাশ্যে আমাদের সামনে উপস্থিত করবে।’"},{"id":93,"translation":"‘অথবা তোমার জন্য স্বর্ণ-নির্মিত একটি ঘর হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে; কিন্তু তোমার ঊর্ধ্বে উঠাতেও আমরা ঈমান আনবো না; যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাযিল করবে, যেটি আমরা পড়বো।’ (হে রাসূল! ‍তুমি তাদেরকে) বলো: ‘পবিত্র মহান আমার রব! আমি তো (অন্যান্য রাসূলগণের ন্যায়) একজন মানব-রাসূল ছাড়া কিছু নই।’(৪০)","footnotes":"(৪০) আমি তোমাদের দাবীকৃত এ জাতীয় কোন কিছু নিজের পক্ষ থেকে আনার ক্ষমতা রাখি না।"},{"id":94,"translation":"আর যখন মানুষের কাছে হিদায়াত এলো, তখন ‘আল্লাহ কি একজন মানুষকে রাসূল হিসাবে পাঠিয়েছেন’ কথাটি ছাড়া কিছুই তাদেরকে ঈমান আনতে বাধা দেয়নি।(৪১)","footnotes":"(৪১) এ দ্বারা তারা, মানুষ যে রাসূল হতে পারে, এ সত্যকেই অস্বীকার করত।"},{"id":95,"translation":"(হে রাসূল! তুমি তাদের প্রত্যুত্তরে) বলো: ‘ফিরিশতারা যদি নিশ্চিন্তভাবে জমিনে বিচরণ (ও বসবাস) করত, তাহলে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফিরিশতাকে রাসূল হিসেবে পাঠাতাম।’(৪২)","footnotes":"(৪২) অর্থাৎ জমিনে ফিরিশতাগণ বসবাস করলে তাদের কাছে ফিরিশতাই রাসূল হিসেবে পাঠাতাম, যেমনিভাবে তোমরা মানুষ জমিনে বসবাস করো, তাই তোমাদের কাছে মানুষই রাসূল হিসেবে প্রেরণ করেছি।"},{"id":96,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘(আমার রাসূল হিসেবে প্রেরিত হওয়ার ব্যাপারে) আল্লাহই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত, পূর্ণ দ্রষ্টা।’"},{"id":97,"translation":"আর আল্লাহ যাকে হিদায়াত দান করেন সে-ই (সত্যিকারের) হিদায়াতপ্রাপ্ত এবং যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি কখনো তাদের জন্য তাঁকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ, মূক ও বধির অবস্থায় উপুড় করে একত্র করব । তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই আগুন একটু নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দিবো।"},{"id":98,"translation":"এটাই তাদের প্রতিদান (শাস্তি), কারণ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং (পুনরুত্থানকে অসম্ভব ভেবে) বলেছে: ‘আমরা হাড়ে পরিণত ও ছিন্ন-ভিন্ন হয়ে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরুজ্জীবিত হবো?’"},{"id":99,"translation":"তারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ (পুনরায়) সৃষ্টি করতে সম্পূর্ণ সক্ষম? আর তিনি তাদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন, যাতে কোনো সন্দেহ নেই, কিন্তু (পুনরুত্থানের প্রমাণসমূহ সুস্পষ্ট থাকা সত্ত্বেও) যালিমরা কুফরী করা ছাড়া ক্ষান্ত হয়নি।"},{"id":100,"translation":"(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘যদি তোমরা আমার রবের রহমতের ভাণ্ডারসমূহের মালিক হতে, তবুও নিঃশেষ হয়ে যাওয়ার ভয়ে তোমরা তা (খরচ না করে) আটকে রাখতে। বস্তুত মানুষ তো অতি কৃপণ।’"},{"id":101,"translation":"আর আমি মূসাকে নয়টি স্পষ্ট নিদর্শন(৪৩) দিয়েছিলাম। সুতরাং (হে রাসূল!) তুমি বানূ ইসরাঈলকে জিজ্ঞাসা কর, যখন সে তাদের কাছে (এ নিদর্শনসমূহ নিয়ে) এসেছিল, তখন ফির‘আউন তাকে বলেছিল: ‘হে মূসা, আমি তো ধারণা করি তুমি যাদুগ্রস্ত।’","footnotes":"(৪৩) সেগুলো হলো: লাঠি, হাত, দুর্ভিক্ষ, ফল-মূলের ঘাটতি, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত।"},{"id":102,"translation":"তিনি বললেন, ‘নিশ্চয়ই তুমি জানো, এগুলোকে (এই নিদর্শনগুলোকে) আকাশমণ্ডলী ও পৃথিবীর রব ছাড়া আর কেউ নাযিল করেননি, (তাঁর মহান কুদরত ও আমার সততার উপর) স্পষ্ট প্রমাণ হিসেবে। আর হে ফিরআউন! আমি তো মনে করি তুমি ধ্বংসপ্রাপ্ত।’"},{"id":103,"translation":"অতঃপর ফিরাউন তাদেরকে দেশ (মিসর) থেকে উৎখাত করার ইচ্ছা করলো; তখন আমি তাকে ও তার সাথে যারা ছিলো সকলকে ডুবিয়ে দিলাম।"},{"id":104,"translation":"আর আমি এরপর (তার ধ্বংসের পর ) বানূ ইসরাঈলকে বললাম: ‘তোমরা জমিনে বাস করো। অতঃপর যখন (তোমাদের কাছে ) আখিরাতের প্রতিশ্রুতি আসবে, তখন আমি তোমাদেরকে (হিসাবের জন্য হাশরের মাঠে) একত্রিত করবো।"},{"id":105,"translation":"আর আমি আলকুরআনকে যথাযথভাবে নাযিল করেছি এবং (কোন ধরনের পরিবর্তন ও বিকৃতি ছাড়াই) সত্যসহ তা (মুহাম্মাদের ওপর) নাযিল হয়েছে। (হে রাসূল!) আমি তো তোমাকে কেবল (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নাম থেকে) সতর্ককারীরূপে পাঠিয়েছি।"},{"id":106,"translation":"আর এই আলকুরআন আমি অল্প অল্প করে নাযিল করেছি, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পার ধীরে সুস্থে এবং আমি তা (ঘটনা ও পরিস্থিতির অনুসারে) পর্যায়ক্রমে নাযিল করেছি।"},{"id":107,"translation":"(হে রাসূল!) বলুন, ‘তোমরা এতে ঈমান আনো অথবা ঈমান না-ই আনো(৪৪); নিশ্চয়ই যাদেরকে এর আগে (আসমানী কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের কাছে যখন এটি তিলাওয়াত করা হয়, তখন তারা সিজদাবনত হয়ে চিবুকের (মুখমন্ডলের) উপর লুটিয়ে পড়ে।’","footnotes":"(৪৪) তোমাদের কুফরী কাজকর্ম এর কোন সম্মান কমিয়ে দিবে না।"},{"id":108,"translation":"আর তারা (সাজদায় গিয়ে) বলে: ‘পবিত্র মহান আমাদের রব! আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে।’(৪৫)","footnotes":"(৪৫) অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলায়হিস সাল্লামকে রাসূল হিসেবে পাঠানোর ব্যাপারে আমাদের রব যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়িত হয়েছে।"},{"id":109,"translation":"আর তারা কাঁদতে কাঁদতে চিবুকের উপর (সাজদায়) লুটিয়ে পড়ে এবং তা তাদের বিনয় আরও বৃদ্ধি করে।"},{"id":110,"translation":"(হে রাসূল!) বলো: ‘তোমরা (তোমাদের রবকে) ‘আল্লাহ’ নামে ডাকো অথবা ‘রাহমান’ নামে ডাকো, যে নামেই তোমরা ডাকো না কেনো, তাঁর জন্যই তো রয়েছে সুন্দর নামসমূহ। তুমি তোমার সালাতে স্বর উঁচু করো না এবং তাতে ক্ষীণও করো না; বরং এর মাঝামাঝি পন্থা অবলম্বন করো।"},{"id":111,"translation":"আর (হে রাসূল!) বলো: ‘সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোনো শরীক নেই এবং অপমান থেকে বাঁচতে তাঁর কোনো অভিভাবকের প্রয়োজন নেই।’ আর তুমি বেশি বেশি তাঁর শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য ঘোষণা করো।"}]},{"id":18,"verses":[{"id":1,"translation":"সব প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ) এর প্রতি কিতাব (কুরআন) নাযিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি।"},{"id":2,"translation":"(বরং এ কিতাবকে) সুদৃঢ় করেছেন, যাতে তিনি তাঁর পক্ষ থেকে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করতে পারেন এবং সেই মুমিনদের সুসংবাদ দিতে পারেন যারা সৎকর্ম করে যে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।"},{"id":3,"translation":"তারা সেখানে (এই সাওয়াবের মধ্যে) চিরকাল বসবাস করবে।"},{"id":4,"translation":"এবং যাতে তিনি তাদের সতর্ক করেন, যারা(১) বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।","footnotes":"(১) অর্থাৎ ইয়াহূদী ও খ্রিষ্টান এবং এমন কিছু মুশরিকদেরকে।"},{"id":5,"translation":"এ ব্যাপারে(২) তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। বড় মারাত্মক কথা, যা তাদের মুখ থেকে বের হয়! মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না।","footnotes":"(২) অর্থাৎ আল্লাহর সাথে সন্তানাদিকে সংশ্লিষ্ট করার দাবির ক্ষেত্রে এ অপবাদকারীদের কোন জ্ঞান বা দলীল নেই।"},{"id":6,"translation":"তারা যদি এ বাণীর(আল কুরআনের) প্রতি ঈমান না আনে, তবে মনে হয় তুমি তাদের পেছনে আফসোস করতে করতে নিজেকে প্রায় ধ্বংস করে ফেলবে।(৩)","footnotes":"(৩) তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তোমার কাজ নয়, বরং তাদের নিকট দীনের বাণী পৌঁছে দেয়াই তোমার কাজ।"},{"id":7,"translation":"নিশ্চয়ই আমি পৃথিবীর উপর যা কিছু আছে, তা তাকে শোভামণ্ডিত করার জন্য করেছি, যাতে আমি তাদের পরীক্ষা করি, তাদের মধ্যে কে আমলে সবচেয়ে উত্তম।"},{"id":8,"translation":"আর তার (জমিনের) ওপর যা আছে, তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য শুষ্ক ময়দানে পরিণত করবো।"},{"id":9,"translation":"(হে রাসূল!) তুমি কি মনে করো যে, গুহা ও রাকীমের(৪) অধিবাসীরা ছিল আমার নিদর্শনসমূহের মধ্যকার এক বিস্ময়?(৫)","footnotes":"(৪) রাকীম হলো সেই কাষ্ঠখণ্ড যাতে আসহাবে কাহাফের নামগুলো সে সময়কার বাদশাহ লিপিবদ্ধ করে গুহার প্রবেশপথে বুলিয়ে রেখেছিল।\n (৫) অর্থাৎ কয়েকজন লোককে দু’তিনশো বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখে তাদেরকে পূর্বাবস্থায় জীবিত করা আল্লাহর পক্ষে তেমন কোন বিস্ময়কর কাজ নয়; বরং এর চেয়েও আরো অনেক বিস্ময়কর কাজ রয়েছে, যেমন: আকাশ ও জমিন সৃষ্টি করা।"},{"id":10,"translation":"যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন (তারা তাদের রবের কাছে দু‘আ করে) বললো: ‘হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড(৬) সঠিক করে দিন।’","footnotes":"(৬) অর্থাৎ কাফিরদের কাছ থেকে আমাদের এ হিজরত ও ঈমানকে সত্যপথের হিদায়াত হিসেবে গ্রহণ করুন।"},{"id":11,"translation":"অতঃপর আমি তাদের কানের উপর গভীর ঘৃুম ঢেলে দিলাম, ফলে তারা গুহায় বহু বছর অবস্থান করলো।"},{"id":12,"translation":"তারপর (তাদের দীর্ঘ ঘুমের পর) আমি তাদেরকে জাগিয়ে তুললাম, যাতে আমি জানতে পারি যে, কতটুকু সময় তারা (গুহায়) অবস্থান করেছিল, দু’দলের মধ্যে কে তা অধিক সঠিকভাবে নির্ণয়কারী?","footnotes":"(১) অর্থাৎ মানুষের জন্যে প্রকাশ করতে পারি।"},{"id":13,"translation":"(হে রাসূল!) আমিই তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম।"},{"id":14,"translation":"আর আমি তাদের অন্তরগুলোকে দৃঢ় করেছিলাম, যখন তারা (কাফীর বাদশাহর সামনে এক আল্লাহর ওপর তাদের ঈমানকে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য) উঠে দাঁড়িয়েছিল, তখন তারা বলেছিল: ‘আমাদের রব আসমানসমূহ ও জমিনের রব। তিনি ছাড়া অন্য কোনো ইলাহকে আমরা কখনো ডাকবো না। (যদি ডাকি) তাহলে নিশ্চয় আমরা (সত্য বহির্ভূত) গর্হিত কথা বলবো।’"},{"id":15,"translation":"(তারপর তারা নিজেরা পরস্পরকে বলল,) ‘এরা আমাদের জাতি, তারা আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। (তারা যদি সত্যবাদী হয়ে থাকে) কেন তারা তাদের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে (অংশীদার সাব্যস্ত করে) মিথ্যা রটায়, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে?"},{"id":16,"translation":"আর (তারা পরস্পরকে বললো:) যখন তোমরা নিজেদের সম্প্রদায় থেকে আলাদা হয়েছ এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তাহলে তোমাদের রব তোমাদের জন্য তাঁর রহমত উন্মুক্ত করে দিবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দিবেন।"},{"id":17,"translation":"আর তুমি দেখতে সূর্য যখন উদিত হয় তখন তা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যায়, আর যখন অস্ত যায় তখন তাদেরকে বাম দিক দিয়ে অতিক্রম করে; আর তারা গুহার প্রশস্ত স্থানে অবস্থান করছিল।(৭)এটি আল্লাহর নিদর্শনসমূহের একটি।(৮) আল্লাহ যাকে হিদায়াত দেন সেই তো সঠিক পথপ্রাপ্ত; আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কোনো পথপ্রদর্শক অভিভাবক কখনোই পাবে না।","footnotes":"(৭) ফলে তাদের গায়ে কখনো রোদ লাগে না। তারা সর্বদা ছায়াতে অবস্থান করত।\n (৮) এ গুহায় আশ্রয় প্রদান, তাদের ওপর দীর্ঘ ঘুমের ব্যবস্থা করে দেয়া, তাদের ওপর থেকে সূর্য হেলে যাওয়া, তাদের থাকার স্থান প্রশস্ত হওয়া ও তাদের সম্প্রদায় থেকে তাদেরকে রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার অলৌকিক ব্যাপার।"},{"id":18,"translation":"তুমি তাদেরকে মনে করতে জাগ্রত; অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে (ঘুমের মাঝে) কখনো ডানে আবার কখনো বাঁয়ে পার্শ্ব পরিবর্তন করাতাম এবং তাদের কুকুরটি গুহার প্রবেশ পথে তার সামনের পা দু’টো মেলে আছে। যদি তুমি তাদেরকে উঁকি মেরে দেখতে, তবে নিশ্চয় (ভয়ে) তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তোমার হৃদয় আতঙ্কে ভরে যেতো।"},{"id":19,"translation":"আর এভাবেই আমি তাদেরকে (দীর্ঘ ঘুমের পরে) জাগিয়ে তুলেছিলাম, যাতে তারা (ঘুমন্ত অবস্থার সময়ের ব্যাপারে) একে অপরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বললো: ‘তোমরা কত সময় (ঘুমের মধ্যে) অবস্থান করলে?’ তাদের কেউ কেউ উত্তরে বললো: ‘আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি।’ তাদের কেউ কেউ বললো: ‘তোমরা কত সময় অবস্থান করেছ, তা তোমাদের রবই ভালো জানেন। সুতরাং তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্যমুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও। অতঃপর সে যেন দেখে কোন খাদ্য উত্তম, তারপর তা থেকে যেন কিছু খাদ্য তোমাদের জন্য নিয়ে আসে। আর সে অবশ্যই যেন (শহরে প্রবেশ করা, বের হওয়া ও লেনদেনের সময়) বিচক্ষণতার সাথে কাজ করে এবং কাউকে যেন তোমাদের (অবস্থানের) ব্যাপারে না জানায়।’"},{"id":20,"translation":"‘নিশ্চয় তারা যদি তোমাদের অবস্থান সম্পর্কে জেনে যায়, তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের (মিথ্যা) ধর্মে ফিরিয়ে নিবে। আর তখন তোমরা (দুনিয়াতে ও আখিরাতে) কোনোভাবেই সফল হবে না।’(৯)","footnotes":"(৯) বরং তোমরা আল্লাহর হিদায়াতপ্রাপ্ত সত্য ধর্ম পরিত্যাগ ও বিকৃত ধর্মের দিকে ফিরে যাওয়ার কারণে অচিরেই উভয় জাহানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।"},{"id":21,"translation":"আর এমনিভাবে আমি তাদের ব্যাপারে (শহরবাসী লোকদেরকে) জানিয়ে দিলাম, যাতে তারা জানতে পারে যে, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি (গুহাবাসীদের ব্যাপারে করণীয় বিষয়) নিয়ে বিতর্ক করছিল, তখন তাদের একদল বললো: ‘তাদের ওপর তোমরা একটি ভবন (স্মৃতি সৌধ) নির্মাণ করো।’ তাদের রবই তাদের ব্যাপারে অধিক জ্ঞাত। (গুহাবাসীদের ব্যাপারে) নিজেদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রাধান্য লাভ করেছিল, তারা বললো: ‘আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ নির্মাণ করবো।’"},{"id":22,"translation":"(গুহাবাসী যুবকদের সংখ্যা নিয়ে বিতর্ক করতে গিয়ে) অচিরেই কিছু সংখ্যক লোক বলবে: ‘তারা ছিল তিন জন, চতুর্থটি ছিল তাদের কুকুর।’ আর কেউ কেউ বলবে: ‘তারা ছিল পাঁচজন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর।’ (এরা উভয় দল যা বললো) এসবই অজানা বিষয়ে অনুমান করে বলেছে। আর তাদের কেউ কেউ বলবে: ‘তারা ছিল সাতজন; অষ্টম হলো তাদের কুকুর।’ (হে রাসূল! তুমি এদেরকে) বলো: ‘আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত।’ কম সংখ্যক লোকই তাদের (সঠিক সংখ্যা) সম্পর্কে জানে। সুতরাং সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না। আর তাদের ব্যাপারে (বিস্তারিত জানতে) এদের কাউকেও জিজ্ঞেস করো না।(১০)","footnotes":"(১০) কারণ, তারা কেউ তা সঠিকভাবে না জানার কারণে সঠিক উত্তর দিতে পারবে না।"},{"id":23,"translation":"আর কোনো বিষয়ে (দৃঢ় সংকল্প করে) কখনো বলবে না, ‘আমি তা আগামীকাল করব।’(১১)","footnotes":"(১১) কারণ, তুমি জানো না যে, আগামীকাল তা করতে পারবে, নাকি তোমার ও কাজের মাঝে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? মূলত আল্লাহ চাইলেই সে কাজটি করা সম্ভব।"},{"id":24,"translation":"তবে (আল্লাহর ইচ্ছার সঙ্গে তা যুক্ত করে) বলো: “ইনশা আল্লাহ” (যদি আল্লাহ চান)। আর যখন ভুলে যাও, তখন তোমার রবকে স্মরণ করো এবং বলো: ‘আশা করি আমার রব আমাকে এর চেয়েও নিকটতর সঠিক পথের দিকে হিদায়াত করবেন।’"},{"id":25,"translation":"আর তারা তাদের গুহায় অবস্থান করেছে তিনশ’ বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল নয় বছর।"},{"id":26,"translation":"(হে রাসূল!) বলো: ‘তারা কত কাল অবস্থান করেছিল, সে ব্যাপারে আল্লাহই অধিক জানেন।’ আসমানসমূহ ও জমিনের গায়িবের জ্ঞান একমাত্র তাঁরই। তিনি কতই না উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা! তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তাঁর সিদ্ধান্তে কাউকে শরীক করেন না।"},{"id":27,"translation":"আর (হে রাসূল!) তুমি তোমার রবের কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো। তাঁর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তুমি তাঁকে ছাড়া কখনো কোনো আশ্রয়স্থল পাবে না।"},{"id":28,"translation":"আর (হে রাসূল!) তুমি নিজেকে (ধৈর্যের সাথে) অবিচলভাবে সম্পৃক্ত রাখো তাদের সাথে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা তাঁর চেহারা দেখতে চায় এবং তুমি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দু’চোখ যেন তাদের থেকে অন্যত্র ফিরে না যায়।(১২) আর ওই ব্যক্তির আনুগত্য করো না, যার অন্তরকে আমি আমার যিকর থেকে গাফিল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে।","footnotes":"(১২) অর্থাৎ হিদায়াতের আলোচনার উদ্দেশ্যে ধনী ও সম্মানীদের সাথে বসার ইচ্ছায় তোমার চোখ দু’টো যেন তাদেরকে এড়িয়ে না যায়।"},{"id":29,"translation":"আর (হে রাসূল!) বলো: ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে। সুতরাং যে ইচ্ছা করে, সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে, সে যেন কুফরী করে। (তবে জেনে রেখো!) নিশ্চয় আমি যালিমদের জন্য প্রস্তুত করেছি আগুন, যার (চার পাশের) প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। (পিপাসায় কাতর হয়ে সেখানে) তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের চেহারাগুলো ঝলসে দিবে; কী নিকৃষ্ট পানীয়! আর কী মন্দ বিশ্রামস্থল!"},{"id":30,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, (তারাই সাওয়াব লাভে ধন্য হবে,) নিশ্চয় আমি উত্তম আমলকারীদের কর্মফল বিনষ্ট করি না।"},{"id":31,"translation":"এরাই তারা, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কতই না উৎকৃষ্ট প্রতিদান! আর কতই না সুন্দর বিশ্রামস্থল!"},{"id":32,"translation":"আর (হে রাসূল!) তুমি তাদের কাছে দুই ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করো, তাদের একজনকে আমি দু’টি আঙ্গুরের বাগান দিয়েছি এবং উভয় বাগানকে পরিবেষ্টিত করেছিলাম খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্যক্ষেত।"},{"id":33,"translation":"উভয় বাগান (ফসল, আঙুর ও খেজুর জাতীয় প্রচুর) ফল দিয়েছে, তাতে কিছুই ত্রুটি করেনি এবং আমি উভয়ের মাঝ দিয়ে নদী প্রবাহিত করেছি।"},{"id":34,"translation":"আর এ বাগানদ্বয়ের মালিকের ছিল বিপুল (সম্পদ ও) ফল-ফলাদি। তাই সে তার (মু’মিন) সঙ্গীকে (অহংকারবশত) কথায় কথায় বললো: ‘সম্পদে আমি তোমার চেয়ে অধিক এবং জনবলেও অনেক শক্তিশালী।’"},{"id":35,"translation":"আর সে (কাফির ব্যক্তি মু’মিন বন্ধুকে সাথে নিয়ে) তার বাগানে প্রবেশ করলো, নিজের প্রতি যুলমরত অবস্থায়। সে (অহংকার করে) বললো: ‘আমি মনে করি না যে, এটি কখনো ধ্বংস হবে।’"},{"id":36,"translation":"‘আর আমি মনে করি না যে, কিয়ামত সংঘটিত হবে। আর যদিও (পুনরুত্থিত করে) আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেয়া হয়, তবে নিশ্চয় আমি এর (এই বাগানের) চেয়েও উত্তম প্রত্যাবর্তনস্থল পাব।’"},{"id":37,"translation":"তার (মু’মিন) সাথী কথোপকথনের সময় তাকে বলল: ‘তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছ, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বীর্য থেকে, অতঃপর তোমাকে সুগঠিত করে পূর্ণাঙ্গ মানুষ (পুরুষ) বানিয়েছেন?’(১৩)","footnotes":"(১৩) যিনি এসব করতে সক্ষম, তিনি কি তোমার পুনরুত্থানে সক্ষম নন?"},{"id":38,"translation":"‘কিন্তু তিনিই আল্লাহ, আমার রব। আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না।’"},{"id":39,"translation":"‘আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন তুমি এ কথা বললে না যে, ‘মাশাআল্লাহ’! (আল্লাহ যা চেয়েছেন, তাই হয়েছে) আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু করার শক্তি নেই। যদিও তুমি দেখো যে, আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়ে কম।"},{"id":40,"translation":"তবে আমি আশা করছি যে, ‘আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম (কিছু) দান করবেন এবং তোমার বাগানের ওপর আসমান থেকে বজ্র পাঠাবেন। ফলে তা অনুর্বর উদ্ভিদশূন্য জমিনে পরিণত হবে।’"},{"id":41,"translation":"‘কিংবা তার (তোমার বাগানের) পানি জমিনের গভীরে চলে যাবে, ফলে তা তুমি কোনোভাবেই খুঁজে পাবে না।’(১৪)","footnotes":"(১৪) বাগানের পানি খুব গভীরে চলে গেলে, সে বাগানও আর অবশিষ্ট থাকবে না।"},{"id":42,"translation":"আর বিপর্যয় তার ফল-ফলাদিকে পরিবেষ্টন করে নিলো। ফলে তাতে সে যা ব্যয় করেছিল, তার জন্য (আফসোস ও লজ্জায় নিজের) হাত কচলাতে লাগল এবং সেটি মাচানসহ ভূমিসাৎ হয়ে গেল । আর সে বলছিল: ‘হায় আফসোস! আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম!’"},{"id":43,"translation":"আর আল্লাহ ছাড়া তার (এ কাফিরের) এমন কোনো লোকবলও ছিল না, যারা তাকে সাহায্য করবে এবং সে (আল্লাহর ধ্বংস থেকে রক্ষায়) সাহায্যপ্রাপ্তও ছিল না।"},{"id":44,"translation":"এখানে অভিভাবকত্ব আল্লাহর, যিনি সত্য। তিনিই পুরস্কার প্রদানে সর্বোত্তম এবং পরিণাম নির্ধারণে শ্রেষ্ঠ।"},{"id":45,"translation":"আর (হে রাসূল!) তুমি তাদের জন্য(১৫) দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পেশ করো, (ধ্বংস ও দ্রুত নিঃশেষ হওয়ার ক্ষেত্রে) দুনিয়ার জীবন হলো (বৃষ্টির) পানির মতো, যা আমি আকাশ থেকে বর্ষণ করেছি। তারপর তা মাটির উদ্ভিদজাতির সঙ্গে মিশে যায় (এবং সবুজ স্নিগ্ধ উদ্ভিদ জন্ম দেয়), তারপর সেগুলো শুকিয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ফলে বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।","footnotes":"(১৫) অর্থাৎ দুনিয়ার ধোঁকায় পড়া লোকদের জন্যে।"},{"id":46,"translation":"ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা। আর স্থায়ী সৎকাজ(১৬) তোমার রবের নিকট প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম।","footnotes":"(১৬) আলকুরআনে ও হাদীসে বর্ণিত যাবতীয় উত্তম কাজই স্থায়ী সৎকাজ।"},{"id":47,"translation":"আর (হে রাসূল! স্মরণ করো সে দিনের কথা) যেদিন আমি পাহাড়গুলোকে চলমান করবো এবং জমিনকে তুমি দেখতে পাবে দৃশ্যমান।(১৭) আর আমি তাদেরকে (সকল সৃষ্টিকে হাশরের ময়দানে) একত্রিত করবো। অতঃপর তাদের কাউকেই (পুনরুত্থান না করে) ছাড়বো না।","footnotes":"(১৭) কারণ, তার ওপর তখন কোন পাহাড়-পর্বত, গাছপালা ও ঘরবাড়ি থাকবে না। সারাটা পৃথিবী হয়ে যাবে একটা ধুধু প্ৰান্তর।"},{"id":48,"translation":"আর সেদিন তাদেরকে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে। (আল্লাহ বলবেন:) ‘তোমরা আমার কাছে তেমনভাবে(১৮) এসেছো, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম; বরং তোমরা মনে করেছিলে যে আমরা তোমাদের কোনো সময়সীমা স্থির করব না।","footnotes":"(১৮) অর্থাৎ একাকী, খালি পায়ে, খালি গায়ে এবং খতনা বিহীন অবস্থায় এসেছো।"},{"id":49,"translation":"আর (সেদিন) আমলনামা সামনে রাখা হবে। (হে রাসূল!) তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত আতঙ্কগ্রস্ত, তাতে যা (যে কুফরী ও পাপরাশি) রয়েছে তার কারণে। আর তারা (আফসোস করে) বলবে: ‘হায় আমাদের দুর্ভাগ্য! কী হলো এ কিতাবের! তা ছোট-বড় কোন কিছুই বাদ না দিয়ে (গুণে গুণে) সংরক্ষণ করে রেখেছে।’ আর তারা (দুনিয়ার জীবনে) যা করেছে, তা সামনে উপস্থিত পাবে। আর তোমার রব কারো প্রতি যুলম করেন না।","footnotes":"(১) অর্থাৎ কাউকে কোন গুনাহ ছাড়া শাস্তি দিবেন না। অন্যদিকে আনুগত্যকারীর আনুগত্যের সাওয়াব তিনি সামান্যও কম করবেন না; বরং বহুগুণে বাড়িয়ে দিবেন।"},{"id":50,"translation":"আর (হে রাসূল! স্মরণ করো সেদিনের কথা) যখন আমি ফিরিশতাদের বলেছিলাম, তোমরা আদমকে (সম্মানার্থে) সাজদা করো। অতঃপর তারা সাজদা করলো, ইবলীস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করলো। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? যালিমদের জন্য কী নিকৃষ্ট বিনিময়!(১৯)","footnotes":"(১৯) অর্থাৎ যালিমদের কর্মকাণ্ড কতোই না নিরর্থক ও নিকৃষ্ট, তারা আল্লাহর বন্ধুত্বের পরিবর্তে শয়তানকে নিজেদের বন্ধু বানিয়ে নিয়েছে।"},{"id":51,"translation":"আমি তাদেরকে আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টি প্রত্যক্ষ করাইনি, এমনকি তাদের নিজেদের সৃষ্টিও নয়। আর আমি পথভ্রষ্টকারীদেরকে(২০) (কখনো) সহকারী হিসেবে গ্রহণ করি না।","footnotes":"(২০) অর্থাৎ পথভ্রষ্টকারী মানুষ ও জিন শয়তানদেরকে আমার সহযোগী বানাই না। কারণ, আমার সহযোগীর কোন প্রয়োজন নেই।"},{"id":52,"translation":"আর যেদিন তিনি বলবেন: ‘তোমরা ডাকো আমার শরীকদের, যাদেরকে তোমরা (শরীক) মনে করতে।’ তখন তারা তাদেরকে ডাকবে; কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। আর আমি তাদের উভয়ের মধ্যে এক ধ্বংসগহ্বর (জাহান্নাম) স্থাপন করব।"},{"id":53,"translation":"আর তখন অপরাধীরা আগুন দেখবে, অতঃপর তারা নিশ্চিতরূপে জানতে পারবে যে, নিশ্চয় তারা তাতে নিপতিত হবে এবং তারা তা থেকে বাঁচার কোনো জায়গা (পরিত্রাণের জন্যে) খুঁজে পাবে না ।"},{"id":54,"translation":"আর আমি এই আলকুরআনে মানুষের জন্য সকল প্রকার দৃষ্টান্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছি।(২১) তবে মানুষ সবচেয়ে বেশি \n ঝগড়াটে, বিতর্কপ্রিয়।","footnotes":"(২১) যাতে তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করতে পারে।"},{"id":55,"translation":"মানুষদেরকে ঈমান আনা থেকে, যখন তাদের কাছে হিদায়াত এসেছে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করা থেকে কোনো কিছুই বিরত রাখেনি; তবে (তাদের অবাধ্যতা ও ঔদ্ধত্যের কারণে) তারা এটাই কামনা করেছে যে, তাদের ওপর পূর্ববর্তী জাতিদের মতো (আল্লাহর নির্ধারিত) শাস্তির নিয়ম নেমে আসুক, অথবা তাদের সামনে সরাসরি শাস্তি এসে উপস্থিত হোক।"},{"id":56,"translation":"আর আমি তো রাসূলদেরকে (ঈমানদারদের জন্যে) সুসংবাদদাতা ও (কাফিরদের জন্য) সতর্ককারীরূপেই পাঠিয়েছি এবং যারা কুফরী করেছে তারা বাতিল অবলম্বনে তর্ক করে, যাতে তার মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। আর তারা আমার আয়াতসমূহকে এবং যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে, সেগুলোকে উপহাস হিসেবে গ্রহণ করে।"},{"id":57,"translation":"আর তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হয়েছে, অতঃপর সে তা থেকে (উপদেশ গ্রহণ না করে) বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দু-হাত পেশ করেছে? নিশ্চয় আমি তাদের অন্তরসমূহের উপর পর্দা দিয়ে দিয়েছি, যাতে তারা তা (আলকুরআন) বুঝতে না পারে। আর তাদের কর্ণসমূহে রয়েছে বধিরতা(২২) এবং তুমি তাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করলেও তারা কখনো হিদায়াতপ্রাপ্ত হবে না।","footnotes":"(২২) ফলে তারা আলকুরআনের উপদেশ শুনে না।"},{"id":58,"translation":"আর (হে রাসূল!) তোমার রব ক্ষমাশীল, দয়াময়। তারা যা উপার্জন করেছে, তার কারণে তিনি যদি তাদেরকে (শাস্তি দিতে) পাকড়াও করতেন, তবে অবশ্যই তিনি তাদের জন্য (দুনিয়াতেই) শাস্তি ত্বরান্বিত করতেন।(২৩) বরং তাদের জন্য রয়েছে প্রতিশ্রুত সময়, যা থেকে তারা কোনো আশ্রয়স্থল পাবে না।","footnotes":"(২৩) তিনি তাদেরকে শাস্তি দিতে বিলম্ব করেন, যাতে তারা তাওবা করতে সময় পায়।"},{"id":59,"translation":"আর এগুলো সেসব জনপদ, যেগুলো আমি ধ্বংস করেছি(২৪) যখন তারা (কুফরী ও গুনাহের মাধ্যমে নিজেদের ওপর) যুলম করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছিলাম।","footnotes":"(২৪) যেমন: হূদ, সালিহ ও শু‘আইব (আলাইহিমুস সালাম) এর জাতিসমূহের জনপদগুলো আমি ধ্বংস করে দিয়েছি।"},{"id":60,"translation":"আর (হে রাসূল! তুমি সে সময়ের কথা) স্মরণ করো, যখন মূসা তার (খাদেম) যুবকটিকে(২৫ বললো, ‘আমি চলতেই থাকব, যতক্ষণ না আমি দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাই; অথবা আমি দীর্ঘকাল ধরে চলতে থাকব’—(সেই নেক বান্দার সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে)।","footnotes":"(২৫) এই খাদিম ছিল ইউশা’ ইবন নূন নামের এক ব্যক্তি।"},{"id":61,"translation":"অতঃপর যখন তারা উভয়ে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছল, তখন তারা তাদের (সঙ্গে থাকা) মাছের কথা ভুলে গেলো। ফলে মাছটি সুড়ঙ্গের ন্যায় একটি পথ তৈরি করে সমুদ্রে নেমে গেল।"},{"id":62,"translation":"অতঃপর যখন তারা সে জায়গা অতিক্রম করলো তখন সে (মূসা) তার সঙ্গী যুবককে বললো: ‘আমাদের দুপুরের খাবার নিয়ে আসো। আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির সম্মুখীন হয়েছি।’"},{"id":63,"translation":"সে (সঙ্গী যুবকটি) বললো: ‘আপনি কি লক্ষ্য করেছেন যে, যখন আমরা পাথরটির ওপর বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। আর শয়তানই মূলত আপনাকে তা স্মরণ করিয়ে দিতে আমাকে ভুলিয়ে দিয়েছে। আর মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে তার পথ তৈরি করে নিয়েছে।’"},{"id":64,"translation":"সে (মূসা যুবকটিকে) বললো: ‘ঐ স্থানটিই আমরা খুঁজছি।(২৬) তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পেছনে ফিরে গেলো।’","footnotes":"(২৬) এটিই সেই নেককার বান্দার জায়গাটির আলামত।"},{"id":65,"translation":"অতঃপর (তারা মাছ হারানোর জায়গায় পৌঁছালো) তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে(২৭) পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি।","footnotes":"(২৭) খাদির (আলাইহিস সালাম)।"},{"id":66,"translation":"মূসা তাঁকে বললো: ‘আমি কি আপনাকে (এই শর্তে) অনুসরণ করতে পারি যে, আপনাকে যে ইলম শিক্ষা দেয়া হয়েছে, তা থেকে সত্যপথ প্রদর্শনকারী ইলম আমাকে শিক্ষা দিবেন?’"},{"id":67,"translation":"সে (খাদির) বললো: ‘আপনি কখনো আমার সাথে ধৈর্যধারণ করতে পারবেন না।’(২৮)","footnotes":"(২৮) অর্থাৎ আপনি আমার যে জ্ঞানের প্রসঙ্গে বলছেন, এর আলোকে আমি যা করবو সে ব্যাপারে আপনি কখনোই ধৈর্য ধরতে পারবেন না। কারণ, সেটি আপনার কাছে থাকা জ্ঞানের অনুরূপ নয়।"},{"id":68,"translation":"আর আপনি কীভাবে ধৈর্যধারণ করবেন সেই বিষয়ে, যার সম্পর্কে আপনার পূর্ণ ইলম নেই?"},{"id":69,"translation":"সে (মূসা) বললো: ‘ইন শা আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং কোনো বিষয়ে আমি আপনার অবাধ্য হবো না।’"},{"id":70,"translation":"সে (খাদির) বললো: ‘তবে আপনি যদি আমাকে অনুসরণই করেন, তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না; যতক্ষণ না আমি (নিজের থেকে) সে সম্পর্কে আপনাকে জানাই।’"},{"id":71,"translation":"অতঃপর তারা দুইজন চলতে লাগল। অবশেষে যখন তারা (বিনা ভাড়ার) নৌকায় চড়লো, সে (খাদির) তা ফুটো করে দিলো। সে (মূসা) বললো: ‘আপনি কি তার আরোহীদের ডুবানোর জন্য তা ফুটো করে দিলেন? আপনি অবশ্যই গুরুতর অন্যায় কাজ করলেন।’"},{"id":72,"translation":"সে (খাদির) বললো: ‘আমি কি বলিনি, আপনি (আমার কর্মকাণ্ড দেখে) আমার সাথে ধৈর্যধারণ করতে পারবেন না?’"},{"id":73,"translation":"সে (মূসা) বললো: আপনি আমাকে আমার ভুলে যাওয়ার কারণে দোষ দিবেন না এবং আমার কর্মের কারণে আমাকে কষ্টে ফেলবেন না।"},{"id":74,"translation":"অতঃপর তারা (সাগরের পাড়ে) চলতে লাগলো। অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেলো, তখন সে (খাদির) তাকে হত্যা করলো। সে (মূসা) বললো: ‘আপনি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলেন, যে কাউকে হত্যা করেনি? আপনি তো মারাত্মক অন্যায় কাজ করলেন।’"},{"id":75,"translation":"সে (খাদির) বললো: ‘আমি কি আপনাকে বলিনি যে, আপনি আমার সাথে কখনই ধৈর্যধারণ করতে পারবেন না’?"},{"id":76,"translation":"মূসা বললো: ‘এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন।’(২৯)","footnotes":"(২৯) অর্থাৎ আমার ওযর-আপত্তি আর বিবেচেনাযোগ্য থাকবে না।"},{"id":77,"translation":"অতঃপর তারা দু’জন সামনের দিকে চলতে লাগল। অবশেষে তারা যখন একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছলো তখন তাদের কাছে কিছু খাবার চাইলো; কিন্তু তারা তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো। অতঃপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো, যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। সে (খাদির) তখন প্রাচীরটি সোজাভাবে দাঁড় করিয়ে দিলো। মূসা বললো: ‘আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন।’"},{"id":78,"translation":"সে (খাদির) বলল: ‘এখানেই (৩০) আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছিন্ন (বিচ্ছেদ) হয়ে গেলো। (ইতঃপূর্বে সংঘটিত) যেসব বিষয়ে আপনি ধৈর্যধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি।’","footnotes":"(৩০) দেয়াল দাঁড় করিয়ে মজুরি না নেয়ার ব্যাপারে ধৈর্যধারণ না করে প্রশ্ন করাই হবে আমার ও আপনার মধ্যকার বিচ্ছিন্নতার কারণ।"},{"id":79,"translation":"‘(প্রথমেই) নৌকাটির বিষয় হলো, তা ছিলো কিছু দরিদ্র লোকের, যারা সমুদ্রে কাজ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি; কারণ তাদের সামনে ছিলো এক (অত্যাচারী) রাজা, যে (ভাল) নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিলো।’"},{"id":80,"translation":"‘আর বালকটির বিষয় হলো, তার পিতামাতা ছিলো মু’মিন। অতঃপর আমরা আশঙ্কা করলাম যে, সে (সাবালক হয়ে) সীমালঙ্ঘন ও কুফরী দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে।’(৩১)","footnotes":"(৩১) সে তার পিতামাতাকে আল্লাহর সাথে কুফরী ও গাদ্দারী করতে বাধ্য করবে।"},{"id":81,"translation":"‘তাই আমরা চাইলাম, তাদের রব তাদেরকে তার (বালকটির) পরিবর্তে এমন সন্তান দান করবেন, যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং (পিতামাতার প্রতি) দয়ামায়ায় অধিক ঘনিষ্ঠ।’"},{"id":82,"translation":"‘আর প্রাচীরটির বিষয় হলো, তা ছিল শহরের দু’জন ইয়াতীম বালকের এবং তার নিচে তাদের গুপ্তধন লুকায়িত ছিল। আর তাদের (মৃত) পিতা ছিল সৎকর্মপরায়ণ। তাই আপনার রব চাইলেন যে, তারা দু’জন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে। এ সবই আপনার রবের রহমত স্বরূপ। আমি নিজ থেকে তা করিনি(৩২)। এ হলো সে বিষয়ের ব্যাখ্যা, যে সম্পর্কে আপনি ধৈর্যধারণ করতে পারেননি।’","footnotes":"(৩২) বরং এগুলো আমি আমার রবের আদেশেই করেছি।"},{"id":83,"translation":"আর (হে রাসূল!) তারা (মুশরিক ও ইয়াহূদীরা) তোমাকে যুলকারনাইন(৩৩) সম্পর্কে জিজ্ঞাসা করছে। বলো: ‘আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি।’","footnotes":"(৩৩) যুলকারনাইন নবী বা ফিরিশতা ছিলেন না, একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন এবং পাশ্চাত্য ও প্রাচ্যদেশসমূহ জয় করেছিলেন।"},{"id":84,"translation":"আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং সববিষয়ের উপায়-উপকরণ দান করেছিলাম।(৩৪)","footnotes":"(৩৪) অর্থাৎ দেশ বিজয়ের জন্য সেই যুগে যেসব উপকরণ প্রয়োজনীয় ছিল, তা সবই আল্লাহ তাকে দান করেছিলেন।"},{"id":85,"translation":"অতঃপর সে একটি পথ ধরে (সূর্যাস্তের দিকে) রওয়ানা করলো।"},{"id":86,"translation":"অবশেষে যখন সে (ভ্রমণ করতে করতে) সূর্যাস্তের স্থানে পৌঁছলো, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেলো এবং সে এর কাছে একটি জাতির দেখা পেলো। আমি বললাম: ‘হে যুলকারনাইন! তুমি তাদেরকে শাস্তিও দিতে পার অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পার।’"},{"id":87,"translation":"সে বললো: ‘যে ব্যক্তি (আল্লাহর ইবাদাতের দিকে আহ্বানের পর তাঁর সাথে শিরক করে) যুলম করবে, আমরা অচিরেই তাকে (হত্যার মাধ্যমে) শাস্তি দিবো। অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেয়া হবে। তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন।’"},{"id":88,"translation":"‘আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকাজ করবে, তার জন্য প্রতিদান স্বরূপ রয়েছে উত্তম প্রতিদান (জান্নাত) এবং আমিও তার প্রতি ব্যবহারের সময়, তার সাথে কোমল-নমনীয় কথা বলবো।’"},{"id":89,"translation":"তারপর সে আরেকটি পথ ধরে (সূর্য উদয়ের দিকে) অগ্রসর হলো।"},{"id":90,"translation":"অবশেষে সে যখন (চলতে চলতে) সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছলো তখন সে দেখতে পেলো, তা এমন এক জাতির ওপর উদিত হচ্ছে, যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি। (৩৫)","footnotes":"(৩৫) তাদের ঘরবাড়ি ও পোশাকাদি কিছুই ছিল না।"},{"id":91,"translation":"(যুলকারনাইনের) প্রকৃত ঘটনা এটাই। আর তার নিকট যা (ক্ষমতা ও শক্তি) ছিল, আমি সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।"},{"id":92,"translation":"অতঃপর সে (সূর্যোদয় ও সূর্যাস্তের পথ বাদ দিয়ে) আরেক পথ ধরে অগ্রসর হলো।"},{"id":93,"translation":"অবশেষে (যেতে যেতে) যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছল, তখন সেখানে সে এমন এক জাতির সাক্ষাত পেল, যারা তার কথা তেমন একটা বুঝতে পারছিল না।"},{"id":94,"translation":"তারা বললো: ‘হে যুলকারনাইন! নিশ্চয় ইয়া’জূজ ও মা’জূজ(৩৬) জমিনে অশান্তি সৃষ্টি করছে। তাই আমরা কি আপনাকে এ জন্য কিছু খরচ (অনুদান) দেব যে, আপনি আমাদের ও তাদের মধ্যে একটি (প্রতিবন্ধক) প্রাচীর নির্মাণ করে দিবেন?’","footnotes":"(৩৬) কুরআন ও হাদীসের সুস্পষ্ট বর্ণনা থেকে বুঝা যায় যে, ইয়া’জূজ ও মা’জূজ মানব সম্প্রদায়ভুক্ত। অন্যান্য মানবের মত তারাও আদম ‘আলাইহিস সালামের বংশধর।"},{"id":95,"translation":"সে (যুলকারনাইন) বললো: ‘আমার রব আমাকে যে (রাষ্ট্র ও ক্ষমতার মাধ্যমে) সামর্থ্য দিয়েছেন, সেটাই উত্তম। সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিবো।’"},{"id":96,"translation":"‘তোমরা আমাকে লোহার পাত এনে দাও’। অবশেষে যখন (লোহার স্তুপের দ্বারা) সে দু’পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিলো, তখন সে বললো: ‘তোমরা (আগুন জ্বালিয়ে) হাঁপরে দম দিতে থাক।’ অতঃপর যখন সে তা আগুনে পরিণত করলো, তখন বললো: ‘তোমরা আমাকে কিছু তামা এনে দাও, আমি তা এর ওপর ঢেলে দিই।’"},{"id":97,"translation":"এরপর (প্রাচীরটি উঁচু হওয়ায়) তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং (সুদৃঢ় হওয়ায়) নিচ দিয়েও তা (ছিদ্র করে) ভেদ করতে পারলো না।"},{"id":98,"translation":"সে (যুলকারনাইন) বললো: ‘এটা আমার রবের পক্ষ থেকে অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে(৩৭) তখন তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিবেন। আর আমার রবের ওয়াদা সত্য।’","footnotes":"(৩৭) অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ইয়াজূজ-মা’জূজের জমিনে বের হওয়ার আল্লাহর নির্ধারিত সময় আসবে।"},{"id":99,"translation":"আর আমি সেদিন তাদেরকে(৩৮) এমন অবস্থায় ছেড়ে দিবো যে, তারা একদল আরেক দলের ওপর তরঙ্গমালার মতো আছড়ে পড়বে এবং শিঙ্গায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সকলকে (হিসাব ও প্রতিদানের জন্য) একত্র করবো।","footnotes":"(৩৮) কারো মতে, ই‘য়াজূজ-মা‘জূজকেই বোঝানো হয়েছে। আবার কারো মতে, তারা মানুষের সাথে মিশে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করবে। আবার কারো মতে, যেদিন প্রাচীর নির্মাণ শেষ হয়েছিল, সেদিন ই‘য়াজূজ-মা‘জূজ তার ভিতরে পরস্পর পরস্পরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল।"},{"id":100,"translation":"এবং আমি সেদিন কাফিরদের জন্য জাহান্নামকে (স্বচক্ষে দেখাতে) সরাসরি উপস্থিত করবো।"},{"id":101,"translation":"আমার স্মরণ থেকে যাদের চোখ (দুনিয়াতে) ছিল আবরণে ঢাকা এবং যারা (আমার আয়াতসমূহ) শুনতেও অক্ষম ছিল।"},{"id":102,"translation":"যারা কুফরী করছে, তারা কি মনে করেছে যে, তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে(৩৯) অভিভাবকরূপে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে কাফিরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করেছি।","footnotes":"(৩৯) অর্থাৎ মানুষ, ফিরিশতা, রাসূল ও শয়তানদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করবে?"},{"id":103,"translation":"(হে রাসূল!) তুমি বলো: ‘আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?’"},{"id":104,"translation":"এরাই তারা, (কিয়ামতের দিন দেখতে পাবে যে,) দুনিয়ার জীবনে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে; অথচ তারা মনে করছে যে, তারা সৎকাজই করছে।’"},{"id":105,"translation":"‘তারাই সেসব লোক, যারা তাদের রবের আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাতকে অস্বীকার করেছে। ফলে (কুফরীর কারণে) তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখবো না।’ (বরং তারা বিনা হিসেবে জাহান্নামী হবে।)"},{"id":106,"translation":"‘তাদের প্রতিফল জাহান্নাম। কেননা তারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহ ও আমার রাসূলগণকে ঠাট্টা-বিদ্রুপের বিষয়বস্তু বানিয়েছে।’"},{"id":107,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের আতিথেয়তার জন্য (প্রস্তুত ) রয়েছে জান্নাতুল ফিরদাউস।"},{"id":108,"translation":"সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না।"},{"id":109,"translation":"(হে রাসূল!) তুমি বলো: ‘আমার রবের বাণী লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে আমার রবের বাণীগুলো শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে; যদিও এর সাহায্যার্থে অনুরূপ আরো একটি সমুদ্রও নিয়ে আসি, তবে সেটাও (যথেষ্ট হবে না)।’"},{"id":110,"translation":"(হে রাসূল!) তুমি বলো: ‘আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওয়াহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে।’"}]},{"id":19,"verses":[{"id":1,"translation":"কাফ-হা-ইয়া-‘আঈন-সোয়াদ।(১)","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"(হে নবী!) এটা তোমার রবের তাঁর বান্দা যাকারিয়্যার প্রতি রহমতের বিবরণ।"},{"id":3,"translation":"যখন সে তার রবকে গোপনে ডেকেছিল।"},{"id":4,"translation":"সে বলেছিল: ‘হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং (বার্ধক্যবশত) আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব! আপনার নিকট দু‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি।’"},{"id":5,"translation":"‘আর আমি আমার (মৃত্যুর) পরে আত্মীয়-স্বজনদের সম্পর্কে (দুনিয়াদারীতে নিমগ্ন থাকার) আশঙ্কাবোধ করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা। অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী (পুত্র সন্তান) দান করুন।’"},{"id":6,"translation":"‘যে আমার (নবুওয়াতের) উত্তরাধিকারী হবে এবং ইয়াকূবের বংশের উত্তরাধিকারী হবে। হে আমার রব! আপনি তাকে (ধর্ম, চরিত্র ও জ্ঞানে) পছন্দনীয় বানিয়ে দিন।’"},{"id":7,"translation":"(প্রার্থনার সাড়া দিয়ে আল্লাহ তাকে বললেন:) ‘হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আমি ইতঃপূর্বে এ নামে অন্য কারো নাম রাখিনি।’"},{"id":8,"translation":"সে (যাকারিয়্যা) বললো: ‘হে আমার রব! আমার কীভাবে পুত্র সন্তান হবে; অথচ আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমিও তো বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি।’"},{"id":9,"translation":"সে (সংবাদদাতা ফিরিশতা) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (বন্ধ্যা মা এবং বৃদ্ধ পিতা থেকে কাউকে সৃষ্টি করা) আমার জন্য খুবই সহজ। আমি তো ইতঃপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না।’"},{"id":10,"translation":"সে বললো: ‘হে আমার রব! আমার জন্য (সুসংবাদ লাভের) একটি নিদর্শন ঠিক করে দিন।’ তিনি বললেন: ‘তোমার জন্য এটাই নিদর্শন যে, তুমি সুস্থ থেকেও তিনদিন কারো সাথে কথা বলবে না।’"},{"id":11,"translation":"অতঃপর সে মিহরাব(২) হতে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে আসলো এবং ইশারায় তাদেরকে বললো যে, ‘তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ কর।’","footnotes":"(২) ‘ইবাদাতের জন্য নির্দিষ্ট কক্ষ।"},{"id":12,"translation":"(পরিণত বয়সে উপনীত হলে আল্লাহ তাকে সম্বোধন করে বললেন:) ‘হে ইয়াহইয়া! তুমি কিতাবটিকে (তাওরাতকে) দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।’ আমি তাকে শৈশবেই প্রজ্ঞা ও জ্ঞান(৩) দান করেছি।","footnotes":"(৩) এখানে হুকুম শব্দ দ্বারা জ্ঞান, প্রজ্ঞা, বুঝ, দৃঢ়তা, স্থিরতা, কল্যাণমূলক কাজে অগ্ৰগামিতা এবং অসৎকাজ থেকে বিমুখতা বুঝানো হয়েছে।"},{"id":13,"translation":"আর আমি তাকে নিজ পক্ষ থেকে (দয়াপরবশ হয়ে) স্নেহ-মমতা ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল, (আল্লাহর আদেশ-নিষেধ মানা সত্যিকারেরই) মুত্তাকী।"},{"id":14,"translation":"আর সে ছিল তার পিতামাতার সাথে সদাচারী। আর সে (তার রব ও পিতামাতার প্রতি) উদ্ধত, অবাধ্য ছিল না।"},{"id":15,"translation":"আর তার ওপর (আল্লাহর পক্ষ থেকে) শান্তি ও নিরাপত্তা, যেদিন সে জন্ম লাভ করেছিল, যেদিন সে মারা যাবে এবং যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে।"},{"id":16,"translation":"আর (হে রাসূল!) তুমি কিতাবে মারইয়াম-এর কথা উল্লেখ কর, যখন সে তাঁর পরিবার থেকে পৃথক হয়ে পূর্ব দিকের এক নির্জন স্থানে আশ্রয় নিয়েছিলো।"},{"id":17,"translation":"তখন সে তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য একটি পর্দা গ্রহণ করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ (জিবরীলকে) প্রেরণ করলাম, আর সে তার সামনে এক পরিপূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল।(৪)","footnotes":"(৪) ফলে সে এ কথা ভেবে ভয় পেয়ে গেলো যে, মনে হয় এ মানুষটি তার সাথে কোন খারাপ কর্ম করতে চাইছে।"},{"id":18,"translation":"মারইয়াম বললো: ‘আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি; যদি তুমি মুত্তাকী হও।’"},{"id":19,"translation":"জিবরীল বললেন: আমি তো তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। (তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন,) যাতে আমি তোমাকে এক পবিত্র সন্তান দান করি।"},{"id":20,"translation":"মারইয়াম বললো: ‘কীভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোনো (পুরুষ) মানুষ আমাকে স্পর্শ করেনি। আর আমি তো ব্যভিচারিণীও নই।’"},{"id":21,"translation":"সে (জিবরীল) বললো: ‘এভাবেই হবে।’ তোমার রব বলেছেন: ‘এটা (পিতা ছাড়া সন্তান জন্ম দেয়া) আমার জন্য খুবই সহজ। আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন(৫) এবং আমার পক্ষ থেকে রহমত। আর এটি (এ সন্তানের জন্ম) একটি সিদ্ধান্তকৃত বিষয়।","footnotes":"(৫) অর্থাৎ তোমাকে দেয়া সন্তানটি মানুষের জন্য আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন।"},{"id":22,"translation":"তারপর (ফিরিশতার ফুঁয়ের পর) সে তাকে (‘ঈসাকে) গর্ভে ধারণ করলো এবং তাকে নিয়ে দূরবর্তী একটি স্থানে(৬) চলে গেলো।","footnotes":"(৬) দূরবর্তী স্থান বলতে বাইত লাহম অথবা পূর্বদিকে কোন স্থানে।"},{"id":23,"translation":"অতঃপর (গর্ভধারণের সময় পূর্ণ হবার পর) প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গোড়ায় আশ্রয় নিতে বাধ্য করল। (প্রসবের যাতনা ও লোকলজ্জার ভয়ে আর্তনাদ করে) সে বললো: ‘হায়! এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ হারিয়ে যেতাম।(৭)","footnotes":"(৭) তাহলে কেউ আমার ব্যাপারে কোন কুধারণা করতো না।"},{"id":24,"translation":"তখন তার নিচ থেকে সে(৮) তাকে ডেকে বললো যে, ‘তুমি চিন্তা করো না। তোমার রব তোমার নিচে একটি ঝরনা সৃষ্টি করেছেন।’","footnotes":"(৮) কে মারইয়ামকে ডেকেছিলো, এ ব্যাপারে দুটি মত: ‘ঈসা অথবা ফিরিশতা জিবরীল। ‘ঈসা হলে অর্থ হবে: সে মারইয়ামের দু’ পায়ের নিচ থেকে ডেকেছিল। আর ফিরিশতা হলে অর্থ হবে: গাছের নীচ থেকে ডেকেছিল।"},{"id":25,"translation":"আর (খাবারের প্রয়োজন হলে) তুমি খেজুর গাছের কাণ্ডটি নিজের দিকে ঝাঁকাও; তা তোমার ওপর তাজা পাকা খেজুর ঝরিয়ে দেবে।"},{"id":26,"translation":"‘অতঃপর তুমি (তাজা খেজুর) খাও, (পানি) পান করো এবং (নিজ সন্তানকে দেখে) চোখ জুড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, ‘আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না।’"},{"id":27,"translation":"তারপর মারইয়াম তাকে (সন্তান ‘ঈসাকে) কোলে নিয়ে নিজ জাতির নিকট আসলো। তারা বললো: ‘হে মারইয়াম! তুমি তো একটি জঘন্য পাপের কাজ করে ফেলেছো!’(৯)","footnotes":"(৯) অর্থাৎ তুমি তো পিতা ছাড়া একটি সন্তান জন্ম দিলে।"},{"id":28,"translation":"‘হে হারূনের বোন!(১০) (এমন একটা ঘটনা তুমি কিভাবে ঘটালে?) তোমার পিতা তো খারাপ লোক ছিলো না। আর তোমার মা-ও ব্যভিচারিণী ছিল না।’","footnotes":"(১০) অর্থাৎ হারূনের ন্যায় ইবাদাতকারিণী! এখানে হারূন বলতে মূসা (আ.) এর ভ্রাতা হারূন হতে পারে, তখন এর অর্থ হবে: হে হারূনের বংশধর অথবা মারইয়ামের জ্ঞাতি ভাই হারূনকেও বুঝানো হতে পারে, যে তখনকার সময়ে একজন নেককার ব্যক্তি ছিল।"},{"id":29,"translation":"তখন মারইয়াম শিশুটির দিকে ইশারা করলো। তারা (আশ্চর্য হয়ে) বললো: ‘আমরা কীভাবে একটি কোলের শিশুর সাথে কথা বলবো?’"},{"id":30,"translation":"শিশুটি বললো: ‘নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব (ইন্জীল) দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন।’"},{"id":31,"translation":"‘আর আমি যেখানেই থাকি না কেনো তিনি আমাকে (তাঁর বান্দাদের জন্য) বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন।’"},{"id":32,"translation":"‘আর তিনি আমাকে আমার মায়ের প্রতি কৃতজ্ঞ করেছেন এবং আমাকে (আমার রবের প্রতি) অপ্রচণ্ড অহংকারী, বিদ্রোহী বানাননি।’"},{"id":33,"translation":"‘আর আমার ওপর শান্তি ও নিরাপত্তা, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাবো আর যেদিন (কিয়ামতের দিনে) আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে।’(১১)","footnotes":"(১১) অর্থাৎ জন্মের সময় আমাকে শয়তান স্পর্শ করতে পারে নি। সুতরাং আমি নিরাপদ ছিলাম। অনুরূপভাবে মৃত্যুর সময় ও পুনরুত্থানের সময়ও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না।"},{"id":34,"translation":"এই(১২) হচ্ছে মারইয়াম পুত্র ‘ঈসা। এটিই হলো তাঁর ব্যাপারে চূড়ান্ত সত্য কথা, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে।","footnotes":"(১২) এ সকল বৈশিষ্ট্যের অধিকারী হলো ‘ঈসা।"},{"id":35,"translation":"সন্তান গ্রহণ করা তো আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র মহান। তিনি যখন কোন কিছু করতে চান তখন তদুদ্দেশ্যে শুধু বলেন: ‘হও’, অমনি তা হয়ে যায়।(১৩)","footnotes":"(১৩) সুতরাং যিনি এমন, তিনি তো সন্তান গ্রহণ করা থেকে অবশ্যই পবিত্র।"},{"id":36,"translation":"আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব। সুতরাং তোমরা কেবল তাঁরই ইবাদাত করো। এটাই সরল-সঠিক পথ।"},{"id":37,"translation":"অতঃপর (‘ঈসার ব্যাপারটি নিয়ে) তাদের মধ্যে দলগুলো বিভক্ত হয়ে গেল(১৪); অতএব, দুর্ভাগা হোক সেই কাফেরদের, যখন তারা এক মহান দিনের দৃশ্যের মুখোমুখি হবে।","footnotes":"(১৪) তাদের কেউ কেউ তার ওপর ঈমান এনে বললো: সে আল্লাহর রাসূল। আবার ইয়াহূদীরা বলল: সে জারজ সন্তান। আবার খ্রিস্টানদের একদল বললো: সেই আল্লাহ। অন্যরা বললো: সে আল্লাহর ছেলে। বস্তুত আল্লাহ তা‘আলা এ অপবাদ থেকে অনেক ঊর্ধ্বে।"},{"id":38,"translation":"যেদিন তারা আমার কাছে আসবে, সেদিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে! কিন্তু যালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে।"},{"id":39,"translation":"আর (হে রাসূল! তুমি) মানুষদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে; অথচ তারা (দুনিয়ার জীবনে সে ব্যাপারে) রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না।"},{"id":40,"translation":"নিশ্চয় আমি জমিন ও এর ওপরে যারা আছে, তাদের সবাইর চূড়ান্ত মালিক হবো এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে।"},{"id":41,"translation":"আর (হে রাসূল!) কিতাবে (আল-কুরআনে) ইব্রাহীম-এর কথা উল্লেখ করো; নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী, নবী।"},{"id":42,"translation":"যখন সে তার বাবা (আযর)কে বলল, হে বাবা! তুমি কেন এমন কিছুকে ইবাদাত করছ যা শোনে না, দেখে না এবং যা তোমার কোনো উপকারও করতে পারে না?"},{"id":43,"translation":"‘হে আমার পিতা! আমার কাছে (অহীর মাধ্যমে) এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। সুতরাং তুমি আমার অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথ দেখাবো।’"},{"id":44,"translation":"‘হে আমার পিতা! তুমি শয়তানের ইবাদাত করো না। নিশ্চয় শয়তান হলো পরম করুণাময়ের অবাধ্য।’"},{"id":45,"translation":"‘হে আমার পিতা! আমি আশংকা করছি যে, পরম করুণাময়ের (পক্ষ থেকে) তোমাকে শাস্তি স্পর্শ করবে (যদি কুফরীর ওপর মারা যাও), ফলে তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে।’"},{"id":46,"translation":"সে (আযর তার ছেলেকে) বললো: ‘হে ইবরাহীম! তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি (আমার মূর্তিগুলোকে গালি দেয়া থেকে) বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আর তুমি চিরতরে আমাকে ছেড়ে চলে যাও।’"},{"id":47,"translation":"(ইবরাহীম তার পিতাকে) বললো: ‘তোমার প্রতি সালাম। আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা (ও হিদায়াত) চাইব।(১৫) নিশ্চয় তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল।’","footnotes":"(১৫) এটি মূলত কাফিরদের জন্যে ক্ষমা প্রার্থনা নিষেধাজ্ঞার পূর্বের ঘটনা।"},{"id":48,"translation":"আর (শুনে রেখো) আমি তোমাদের এবং তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকছো, তাদের থেকে নিজেকে আলাদা করব এবং আমি আমার রবেকে ডাকব(১৬); হয়তো আমি আমার রবকে ডাকার মাধ্যমে দুর্ভাগা হব না।","footnotes":"(১৬) তাঁর সাথে কোনো কিছুকে শরীক করি না।"},{"id":49,"translation":"অতঃপর, যখন সে তাদের এবং তারা আল্লাহ ছাড়া যার ইবাদাত করত তা থেকে নিজেকে আলাদা করল, আমরা তাকে (পরিবার ত্যাগ করার বিকল্প হিসেবে) ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং আমরা প্রত্যেককে নবী বানালাম।"},{"id":50,"translation":"আর আমি তাদেরকে (নবুওয়াতের পাশাপাশি) আমার অনুগ্রহ দান করলাম। আর আমি (আমার বান্দাদের মুখে মুখে) তাদের সুনাম সুখ্যাতিকে সমুচ্চ করলাম।"},{"id":51,"translation":"আর (হে রাসূল!) কিতাবে মূসাকে স্মরণ কর; নিশ্চয়ই তিনি ছিলেন বিশেষভাবে নির্বাচিত এবং একজন রাসূল ও নবী।"},{"id":52,"translation":"আমি তাকে তূর পাহাড়ের ডান দিক থেকে ডেকেছিলাম এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে তাকে নৈকট্য দান করেছিলাম।"},{"id":53,"translation":"আর আমি স্বীয় অনুগ্রহে তার জন্য তার ভাই হারূনকে নবীরূপে দান করলাম।"},{"id":54,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো কিতাবে (আল-কুরআনে) ইসমাঈলকে; নিশ্চয় সে ছিল অঙ্গীকারে সত্যনিষ্ঠ এবং রাসূল ও নবী।"},{"id":55,"translation":"আর সে তার পরিবার পরিজনকে সালাত কায়িম ও যাকাত আদায়ের নির্দেশ দিতো এবং সে ছিল তার রবের সন্তোষভাজন।"},{"id":56,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো এই কিতাবে (আলকুরআনে) ইদরীসকে। সে ছিলো পরম সত্যনিষ্ঠ নবী।"},{"id":57,"translation":"আর আমি তাকে (নবুওয়াত দিয়ে) উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম।"},{"id":58,"translation":"বস্তুত, এরাই ঐসব নবী-রাসূল, আদম সন্তানের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইবরাহীম ও ইসরা‘ঈলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি (ইসলামের প্রতি) পথপ্রদর্শন করেছিলাম ও (নবী হিসেবে) মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা (আল্লাহর ভয়ে) কাঁদতে কাঁদতে সাজদায় লুটিয়ে পড়তো।"},{"id":59,"translation":"তাদের (এসব মনোনীত নবীদের) পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামে অনিষ্ট ও ব্যর্থতার সাক্ষাৎ পাবে(১৭)।","footnotes":"(১৭) জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে।"},{"id":60,"translation":"তবে তারা নয়, যারা (ত্রুটি ও অপকর্ম থেকে) তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো যুলম করা হবে না।"},{"id":61,"translation":"চিরস্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি পরম করুণাময় তাঁর বান্দাদের গায়িবের মাধ্যমে দিয়েছেন। নিশ্চয় তাঁর ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী।"},{"id":62,"translation":"তারা সেখানে ‘সালাম’ (শান্তি) ছাড়া কোনো অর্থহীন ও অশ্লীল কথা শুনবে না এবং সেখানে সকাল-সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিযক।"},{"id":63,"translation":"সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে, যারা মুত্তাকী।"},{"id":64,"translation":"(হে জিবরীল! মুহাম্মাদকে বলে দাও:) ‘আর আমরা আপনার রবের নির্দেশ ছাড়া (জমিনে) অবতরণ করি না। আমাদের সামনে (আখিরাতে) যা কিছু আছে, আর যা আছে আমাদের পিছনে (দুনিয়াতে) এবং যা রয়েছে এতদুভয়ের মধ্যে, সব তাঁরই মালিকানাধীন। আর (হে রাসূল!) তোমার রব ভুলে যান না।","footnotes":"(১) বরং আমরা কেবল আল্লাহর আদেশেই জমিনে অবতরণ করি।"},{"id":65,"translation":"আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, এর প্রতিটি জিনিসেরই তিনি রব। সুতরাং তুমি তাঁর ইবাদাত করো এবং তাঁরই ইবাদাতে অটল থাকো। তুমি কি (ইবাদাতের ক্ষেত্রে) তাঁর সমগুণ সম্পন্ন কাউকে জানো?"},{"id":66,"translation":"আর (পুনরুত্থান অস্বীকারকারী কাফির) মানুষ বলে, আমি মরলে কি আমাকে আবার জীবিত করা হবে?(১৮)","footnotes":"(১৮) অর্থাৎ এটি তো একেবারেই অসম্ভব বিষয়।"},{"id":67,"translation":"মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি, অথচ সে কিছুও ছিল না?(১৯)","footnotes":"(১৯) তাই সে তার প্রথম সৃষ্টি থেকে দ্বিতীয় সৃষ্টি হওয়ার প্রমাণ গ্রহণ করুক; যদিও দ্বিতীয়বার সৃষ্টি অত্যন্ত সহজ।"},{"id":68,"translation":"অতএব (হে রাসূল!) তোমার রবের শপথ ! আমি অবশ্যই তাদেরকে ও শয়তানদেরকে (কবর থেকে হাশরের ময়দানে) সমবেত করবোই, অতঃপর জাহান্নামের চারপাশে লাঞ্ছিত ও নতজানু অবস্থায় তাদেরকে হাজির করবোই।"},{"id":69,"translation":"তারপর আমি প্রত্যেক (পথভ্রষ্ট) দল থেকে, পরম করুণাময়ের প্রতি সর্বাধিক অবাধ্যকে টেনে বের করবোই।"},{"id":70,"translation":"উপরন্তু আমিই সর্বাধিক ভালো জানি তাদের সম্পর্কে, যারা জাহান্নামে প্রবেশের এবং দগ্ধীভূত হওয়ার অধিক উপযুক্ত।"},{"id":71,"translation":"আর (হে মানুষ!) তোমাদের প্রত্যেককেই তা (জাহান্নামের ওপর স্থাপিত পুলসিরাত) অতিক্রম করতে হবে। এটি তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত।"},{"id":72,"translation":"তারপর আমি সেই সকলকে রক্ষা করব, যারা তাকওয়া অবলম্বন করেছে; আর যালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব।"},{"id":73,"translation":"আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা মুমিনদের বলে, দুই দলের মধ্যে কে মর্যাদায় উত্তম এবং আসর (সমাবেশস্থল)-এর দিক থেকে অধিক উত্তম?"},{"id":74,"translation":"আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করেছি, যারা সম্পদ-সামগ্রী এবং বাহ্যিক সৌন্দর্যে ছিল তাদের চেয়ে আরও মনোহর।"},{"id":75,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলে দাও: ‘যে পথভ্রষ্টতায় রয়েছে, তাকে পরম করুণাময় প্রচুর অবকাশ দিবেন(২০); যতক্ষণ না যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা তারা প্রত্যক্ষ করবে, চাই তা শাস্তি হোক অথবা কিয়ামত। তখন তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও দলবলে দুর্বল।(২১)","footnotes":"(২০) যাতে তারা আরও বেশি পথভ্রষ্ট হয়।\n (২১) অর্থাৎ তখন তারা বুঝতে পারবে, কার অবস্থান অতি নিকৃষ্ট এবং কার সাহায্যকারী খুবই নগণ্য। সেটি তাদের দল না মু’মিনদের দল?"},{"id":76,"translation":"আর যারা হিদায়াতের পথে চলে, আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দিবেন। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির দিক দিয়ে শ্রেষ্ঠ এবং পরিণতি হিসেবেও অতি উত্তম।"},{"id":77,"translation":"(হে রাসূল!) তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে: ‘(আমি মরে গেলে আমাকে পুনরুত্থান করা হলেও) আমাকে অবশ্যই প্রচুর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে?’"},{"id":78,"translation":"সে কি গায়িব সম্পর্কে অবহিত হয়েছে, নাকি পরম করুণাময়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে?(২২)","footnotes":"(২২) অর্থাৎ সে কি আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে, তিনি অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিবেন?!"},{"id":79,"translation":"ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তির মাত্রা বাড়াতেই থাকব।"},{"id":80,"translation":"আর সে যে বিষয়ে কথা বলে, তা আমার অধিকারে থাকবে(২৩) এবং (কিয়ামতের দিন) আমার কাছে সে একাকী আসবে।","footnotes":"(২৩) তাকে ধ্বংস করার পর আমি তার ছেড়ে যাওয়া ধন-সম্পদ ও সন্তান-সন্ততির উত্তরাধিকারী হবো।"},{"id":81,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহ ছাড়া নিজেদের জন্যে বহু ‘ইলাহ’ গ্রহণ করেছে, যাতে ওরা তাদের সাহায্যকারী হতে পারে।"},{"id":82,"translation":"ব্যাপারটি কখনোই সে রকম নয় (যা তারা ধারণা করছে), এরা (ভ্রান্ত মা‘বূদরা) তাদের ইবাদাতের কথা অস্বীকার করবে এবং তাদের বিরোধী শত্রু হয়ে যাবে।"},{"id":83,"translation":"(হে রাসূল!) তুমি কি লক্ষ্য করনি যে, আমি কাফিরদের জন্য শয়তানদেরকে ছেড়ে দিয়েছি; ওরা তাদেরকে (গুনাহের কাজে এবং আল্লাহর দ্বীন থেকে সরিয়ে নেয়ার কাজে) বিশেষভাবে প্ররোচিত করে।"},{"id":84,"translation":"সুতরাং (হে রাসূল!) তুমি তাদের (ধ্বংসের) ব্যাপারে তাড়াহুড়া করো না; আমি তো কেবল তাদের জন্য নির্ধারিত কাল গণনা করছি।"},{"id":85,"translation":"যেদিন আমি পরম করুণাময়ের নিকট মুত্তাকীদেরকে সম্মানিত মেহমানরূপে সমবেত করবো।"},{"id":86,"translation":"আর অপরাধীদেরকে (কাফিরদেরকে) তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবো।"},{"id":87,"translation":"যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না।(২৪)","footnotes":"(২৪) অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান এনে তাঁর সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে তার কথা ভিন্ন।"},{"id":88,"translation":"আর তারা (ইয়াহূদী, খ্রিষ্টান ও কিছু মুশরিকরা) বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’"},{"id":89,"translation":"অবশ্যই তোমরা এক জঘন্য বিষয়ের অবতারণা করেছ।"},{"id":90,"translation":"এতে (এ জঘন্যতম কথার কারণে) আসমানসমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার এবং পাহাড়সমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হবে।"},{"id":91,"translation":"কারণ তারা পরম করুণাময়ের সন্তান আছে বলে দাবি করে।(২৫)","footnotes":"(২৫) বস্তুত আল্লাহ তা‘আলা এ থেকে একেবারেই পবিত্র।"},{"id":92,"translation":"অথচ সন্তান গ্রহণ করা পরম করুণাময়ের জন্য শোভনীয় নয়।"},{"id":93,"translation":"আসমানসমূহ ও জমিনে এমন কেউ নেই, যে বান্দা হিসেবে পরম করুণাময়ের কাছে উপস্থিত হবে না।"},{"id":94,"translation":"তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন।(২৬)","footnotes":"(২৬) সুতরাং তাঁর নিকট সৃষ্টিকুলের কোন কিছুই গোপন নয়।"},{"id":95,"translation":"আর তাদের সবাই কিয়ামতের দিন একাকী অবস্থায় তাঁর নিকট আসবে (উপস্থিত হবে)।"},{"id":96,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, পরম করুণাময় অবশ্যই (বান্দাদের হৃদয়ে) তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন।(২৭)","footnotes":"(২৭) তিনি নিজেই তাদেরকে ভালোবাসবেন এবং তাঁর বান্দাদের নিকটও তাদেরকে ভালোবাসার পাত্র বানাবেন।"},{"id":97,"translation":"আর (হে রাসূল!) আমি তো তোমার ভাষায় আলকুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তুমি এর দ্বারা মুত্তাকীদেরকে (জান্নাতের) সুসংবাদ দিতে পারো এবং কলহপ্রিয় জাতিকে তদ্বারা (জাহান্নামের ভীতি প্রদর্শন করে) সতর্ক করতে পারো।"},{"id":98,"translation":"আর আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কেই তো ধ্বংস করে দিয়েছি! তুমি কি তাদের কারো অস্তিত্ব অনুভব করতে পার, কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?"}]},{"id":20,"verses":[{"id":1,"translation":"ত্ব-হা।"},{"id":2,"translation":"(হে রাসূল!) আমি তোমার প্রতি এ আলকুরআন এজন্য নাযিল করিনি যে, তুমি দুর্ভোগ পোহাবে।"},{"id":3,"translation":"বরং যে (আল্লাহকে) ভয় করে তার জন্য (এ কুরআন) উপদেশ স্বরূপ।"},{"id":4,"translation":"যিনি জমিন ও সুউচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন, তাঁর নিকট থেকে (এ আলকুরআন) অবতীর্ণ হয়েছে।"},{"id":5,"translation":"পরম করুণাময় (আল্লাহ) ‘আরশের ওপর উঠেছেন।(১)","footnotes":"(১) অর্থাৎ তিনি ‘আরশের ওপর উঠেছেন এমনভাবে, যা তাঁর মহত্ত্বের সাথে মানানসই।"},{"id":6,"translation":"যা আছে আসমানসমূহে, জমিনে ও এ দু’য়ের মধ্যবর্তী স্থানে এবং যা আছে মাটির নিচে তা সব তাঁরই।(২)","footnotes":"(২) তিনি সেগুলোর একমাত্র স্রষ্টা, মালিক ও পরিচালক।"},{"id":7,"translation":"আর (হে রাসূল!) তুমি যদি উচ্চস্বরে কথা বলো, তবুও (জেনে রাখো) তিনি গোপন ও আরও গোপন বিষয়ও জানেন।"},{"id":8,"translation":"আল্লাহ, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তাঁরই জন্যে রয়েছে সুন্দরতম নামসমূহ।"},{"id":9,"translation":"আর (হে রাসূল!) তোমার কাছে কি মূসার (বৃত্তান্ত) সংবাদ পৌঁছেছে?"},{"id":10,"translation":"যখন সে আগুন দেখলো, তখন সে নিজ পরিবারকে বললো: ‘তোমরা (এ জায়গায়) অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি। আশা করি আমি তোমাদের জন্য তা থেকে কিছু জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো অথবা আগুনের নিকট পথনির্দেশ পাবো।’(৩)","footnotes":"(৩) অর্থাৎ সেখানে এমন কাউকে পাবো, যে আমাকে পথ দেখাবে।"},{"id":11,"translation":"যখন সে আগুনের কাছে আসলো, তখন তাকে ডেকে বলা হলো: ‘হে মূসা।’"},{"id":12,"translation":"নিশ্চয় আমিই তোমার রব। সুতরাং (সাক্ষাতের প্রস্তুতি স্বরূপ) \n তুমি তোমার জুতাজোড়া খুলে ফেলো। নিশ্চয় তুমি পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় রয়েছ।’"},{"id":13,"translation":"‘আর আমি তোমাকে (রিসালাতের জন্যে) মনোনীত করেছি। সুতরাং তোমার কাছে যা ওয়াহীরূপে পাঠানো হচ্ছে ,তা মনোযোগ দিয়ে শোন।’"},{"id":14,"translation":"‘নিশ্চয় আমিই আল্লাহ। আমি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। সুতরাং তুমি এককভাবে আমারই ইবাদাত করো এবং আমার স্মরণার্থে (পরিপূর্ণরূপে) সালাত কায়িম করো।’"},{"id":15,"translation":"নিশ্চয়ই কিয়ামত আসন্ন; আমি যেন তা গোপনই রাখতে চাই, যাতে প্রতিটি মানুষকে তার (দুনিয়ার ভাল বা মন্দ) কর্মের প্রতিফল দেওয়া হয়।"},{"id":16,"translation":"অতএব যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান রাখে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিছুতেই তার ওপর ঈমান আনা থেকে ফিরিয়ে না রাখে; অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে।"},{"id":17,"translation":"আর (আল্লাহ মূসাকে সম্বোধন করে বলেনঃ ) ‘হে মূসা, তোমার ডান হাতে ওটা কী?’"},{"id":18,"translation":"জবাবে সে (মূসা) বললো: ‘এটি আমার লাঠি; (চলার সময়) আমি এর ওপর ভর করি, এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি। এ ছাড়াও এটি আমার আরো অনেক কাজে লাগে।’"},{"id":19,"translation":"আল্লাহ বললেন: ‘হে মূসা! তুমি ওটা নিক্ষেপ করো।’"},{"id":20,"translation":"অতঃপর সে তা নিক্ষেপ করলো, অমনি তা সাপ হয়ে (ক্ষিপ্র বেগে) ছুটতে লাগলো।"},{"id":21,"translation":"তিনি বললেন: ‘ওটাকে ধর এবং ভয় করো না। আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবো।’"},{"id":22,"translation":"আর তোমার হাতকে তোমার বগলের সঙ্গে মিলাও, তখন তা কোনো দোষ ছাড়া সাদা হয়ে বের হবে, এটি আরও একটি নিদর্শন।"},{"id":23,"translation":"(হে মূসা! আমি তোমাকে এ দু’টি আলামত দেখালাম) এটা এজন্য যে, আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাব।"},{"id":24,"translation":"‘তুমি ফিরা‘ঊনের কাছে যাও। নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’"},{"id":25,"translation":"সে (মূসা) বললো: ‘হে আমার রব, আপনি আমার বুক প্রশস্ত করে দিন।’","footnotes":"(১) যাতে আমি কষ্ট সইতে পারি।"},{"id":26,"translation":"এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন।"},{"id":27,"translation":"আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন।(৪)","footnotes":"(৪) অর্থাৎ আমাকে সুস্পষ্ট কথা বলার শক্তি দিন।"},{"id":28,"translation":"যাতে তারা আমার কথা বুঝতে পারে।"},{"id":29,"translation":"আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন।"},{"id":30,"translation":"আমার ভাই হারূনকে।"},{"id":31,"translation":"তার দ্বারা আমার শক্তিকে সুদৃঢ় করুন।"},{"id":32,"translation":"এবং তাকে আমার (রিসালাতের) কাজে শরীক করুন।"},{"id":33,"translation":"যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি।"},{"id":34,"translation":"এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি।"},{"id":35,"translation":"আপনিই তো আমাদের বিষয়ে সম্যক দ্রষ্টা।’"},{"id":36,"translation":"আল্লাহ বললেন: ‘হে মূসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো।’"},{"id":37,"translation":"আর নিশ্চয়ই আমি তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছি।"},{"id":38,"translation":"যখন আমি তোমার মাতাকে ওয়াহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, যা জানানোর ছিলো।(৫)","footnotes":"(৫) যার মাধ্যমে আল্লাহ তোমাকে ফিরআ‘উনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন।"},{"id":39,"translation":"তুমি তাকে (মূসাকে) সিন্ধুকের মধ্যে রেখে দাও। তারপর তাকে সাগরে ভাসিয়ে দাও। যেন সাগর তাকে তীরে ঠেলে দেয়। ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু (ফিরা‘ঊন) উঠিয়ে নিবে। আর (হে মূসা) আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম(৬), যাতে তুমি আমার চোখের সামনে(৭) প্রতিপালিত হও।’","footnotes":"(৬) অর্থাৎ তোমাকে আদরণীয় করে দিয়েছিলাম। ফলে যে-ই তোমাকে দেখত, সে-ই আদর করতে বাধ্য হত।\n (৭) অর্থাৎ আমার হিফাযতে এবং আমার তত্ত্বাবধানে লালিতপালিত হও।"},{"id":40,"translation":"যখন তোমার বোন (সিন্দুকটি যেদিকে ভেসে যায়, সেদিকেই সাথে সাথে) চলছিল। অতঃপর সে গিয়ে (যারা তোমাকে উঠিয়ে নিয়েছে তাদেরকে) বললো: ‘আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দিব, যে এর দায়িত্বভার নিতে পারবে?’ অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে দুশ্চিন্তায় না থাকে। আর তুমি (ক্বিবতী সম্প্রদায়ের) এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে দুশ্চিন্তা থেকে নাজাত দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছ। তারপর হে মূসা! (তোমার সাথে কথা বলার) নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হয়েছো।"},{"id":41,"translation":"এবং আমি তোমাকে আমার নিজের (রিসালাত প্রদানের) জন্য প্রস্তুত করেছি।"},{"id":42,"translation":"(হে মূসা!) তুমি ও তোমার ভাই (হারূন) আমার (ক্ষমতা ও একত্ববাদের) আয়াতসমূহ নিয়ে (ফিরা‘ঊনের কাছে) যাও এবং আমাকে স্মরণ করার ক্ষেত্রে কোনোরূপ শৈথিল্য কর না।(৮)","footnotes":"(৮) অর্থাৎ ফিরা‘ঊনের কাছে যাওয়ার সময় দুজনে আমার যিকর করবে। অথবা এর অর্থ আমার দিকে দাওয়াত দিতে ও আমাকে স্মরণ করতে তোমরা দুর্বল হয়ো না।"},{"id":43,"translation":"তোমরা দু’জন ফিরা‘ঊনের নিকট যাও; কেননা সে তো সীমালঙ্ঘন করেছে।"},{"id":44,"translation":"তোমরা তার সাথে কোমল ভাষায় কথা বলবে। হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা (আল্লাহকে) ভয় করবে।"},{"id":45,"translation":"তারা দুজন বললো: ‘হে আমাদের রব! আমরা তো আশঙ্কা করছি যে, (তাকে পরিপূর্ণরূপে দা‘ওয়াত দেয়ার আগেই) সে আমাদের উপর (দ্রুত শাস্তি দিয়ে) বাড়াবাড়ি করবে অথবা (হত্যা, ইত্যাদির মাধ্যমে) সীমালঙ্ঘন করবে।’"},{"id":46,"translation":"আল্লাহ (তাদেরকে) বললেন: ‘তোমরা দুজন ভয় করো না। (সাহায্য ও সহযোগিতা নিয়ে) আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনছি ও দেখছি।’"},{"id":47,"translation":"সুতরাং তোমরা দু’জন তার (ফিরা‘ঊনের) কাছে যাও, অতঃপর বলো: ‘আমরা তোমার রবের দু’জন রাসূল। সুতরাং তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও এবং (ছেলেদেরকে হত্যা করে এবং মেয়েদেরকে বাঁচিয়ে রেখে) তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের পক্ষ থেকে (আমাদের সত্যতার) প্রমাণ নিয়ে। আর তাদের প্রতি শান্তি, যারা হিদায়েতের পথ অনুসরণ করে ।’"},{"id":48,"translation":"নিশ্চয় আমাদের নিকট (আল্লাহর পক্ষ থেকে) ওয়াহী প্রেরণ করা হয়েছে যে, (দুনিয়া ও আখিরাতের) শাস্তি তো তার জন্য, যে (আল্লাহর আয়াতসমূহের প্রতি) মিথ্যারোপ করে এবং (রাসূলগণ যা নিয়ে এসেছে, তা থেকে) মুখ ফিরিয়ে নেয়।"},{"id":49,"translation":"ফিরা‘ঊন বললো: ‘হে মূসা, তাহলে কে তোমাদের রব?’"},{"id":50,"translation":"মূসা জবাবে বললো: ‘আমাদের রব তিনিই, যিনি সকল বস্তুকে তার (উপযুক্ত) আকৃতি দান করেছেন, অতঃপর সবাইকে সঠিক পথ নির্দেশ করেছেন।’"},{"id":51,"translation":"ফিরা‘ঊন বললো: ‘তাহলে পূর্বের জাতিগুলোর অবস্থা কী? (যারা কুফরীর ওপর প্রতিষ্ঠিত ছিলো)।’"},{"id":52,"translation":"মূসা বললো: ‘এর জ্ঞান আমার রবের নিকট (লাওহে মাহফূযে) \n একটি কিতাবে লিপিবদ্ধ আছে। আমার রব (সেগুলো জানতে) কোন ভুল করেন না এবং ভুলেও যান না।’"},{"id":53,"translation":"‘যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার (উপযুক্ত) পথ করে দিয়েছেন। উপরন্তু আসমান থেকে তিনি পানি বর্ষণ করেছেন , অতঃপর তা দিয়ে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি।"},{"id":54,"translation":"( তা থেকে) তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশুদেরকে (তাতে) চরাও। অবশ্যই এতে বিবেকসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে।"},{"id":55,"translation":"মাটি থেকেই আমি (আল্লাহ) তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নিবো এবং মাটি থেকেই পুনরায় তোমাদেরকে (কিয়ামতের দিন পুনরুত্থানের জন্য) বের করে আনবো।"},{"id":56,"translation":"নিশ্চয়ই আমি ফিরা‘ঊনকে আমার সকল নিদর্শন দেখিয়েছিলাম; কিন্তু সে তা মিথ্যারোপ করেছে এবং (আমার প্রতি ঈমান আনতে) অস্বীকৃতি জানিয়েছে।"},{"id":57,"translation":"সে বললো: ‘হে মূসা! তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে, তোমার যাদুর দ্বারা তুমি আমাদেরকে আমাদের দেশ (মিশর) থেকে বের করে দিবে?’"},{"id":58,"translation":"‘তাহলে আমরা অবশ্যই তোমার নিকট অনুরূপ যাদু নিয়ে আসবো। সুতরাং (যাদুবিদ্যার প্রতিযোগিতার জন্য) একটি মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমার মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করো, যা আমরাও লঙ্ঘন করবো না, তুমিও করবে না।’"},{"id":59,"translation":"মূসা বললেন: ‘তোমাদের নির্ধারিত সময় হলো উৎসবের দিন এবং সে দিনে মানুষদের পূর্বাহ্নে (সকালে) একত্র করা হবে।’"},{"id":60,"translation":"অতঃপর ফিরা‘ঊন উঠে গেলো। তারপর সে তার কৌশল একত্র করলো, তারপর সে (নির্দিষ্ট স্থানে ও সময়ে প্রতিযোগিতার জন্য) আসলো।"},{"id":61,"translation":"মূসা তাদেরকে বললো: ‘তোমাদের দুর্ভাগ্য! তোমরা (যাদুর মাধ্যমে মানুষকে ধোঁকা দিয়ে) আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না। তা করলে তিনি এক (কঠিন) শাস্তি দ্বারা তোমাদের মূলোৎপাটন করে দিবেন। আর যে ব্যক্তি মিথ্যারোপ করে, সে-ই ব্যর্থ হয়।’"},{"id":62,"translation":"তখন তারা (যাদুকররা) নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাক-বিতণ্ডা করলো এবং তারা গোপনে পরামর্শ করলো।"},{"id":63,"translation":"তারা (যাদুকর পরস্পর) বললো: ‘এ দু’জন অবশ্যই যাদুকর। তারা চায় তাদের যাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ (মিশর) থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে।’"},{"id":64,"translation":"কাজেই তোমরা তোমাদের সকল কলাকৌশল একত্রিত করো। তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো।(৯) আর আজ যে (প্রতিদ্বন্দ্বীর ওপর) বিজয়ী হবে, সে-ই সফল হবে।’","footnotes":"(৯) আর তোমরা নিজেদের যাদুগুলো একই সাথে নিক্ষেপ করো।"},{"id":65,"translation":"তারা বললো: হে মূসা, হয় তুমি (যাদু) নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে (যাদু) নিক্ষেপকারী হই।"},{"id":66,"translation":"তিনি বললেন: বরং তোমরাই (আগে) নিক্ষেপ করো। তারপর হঠাৎ তাদের রশি ও লাঠিগুলো তাদের জাদুর কারণে তার কাছে এমন মনে হলো যেন সেগুলো দৌড়াচ্ছে।"},{"id":67,"translation":"তখন মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করলো।"},{"id":68,"translation":"আমি (আল্লাহ) বললাম: ‘তুমি ভয় পেয়ো না, নিশ্চয় তুমিই বিজয়ী হবে।’"},{"id":69,"translation":"‘আর তুমি নিজের ডান হাতে যা (যে লাঠি) আছে, তা নিক্ষেপ করো। ফলে তারা যা করেছে, এটা (সাপে রূপান্তরিত হয়ে) সেগুলো খেয়ে ফেলবে। তারা যা করেছে, তাতো কেবল যাদুকরের কৌশল। আর যাদুকর যেখানেই আসুক না কেনো, সে সফল হবে না।’"},{"id":70,"translation":"অতঃপর যাদুকরেরা সাজদায় লুটিয়ে পড়ল। তারা বললো: ‘আমরা হারূন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম।’(১০)","footnotes":"(১০) কারণ, তারা জানতে পারে যে, নিশ্চয়ই মূসার নিকট যা রয়েছে তা যাদু নয়; বরং তা কেবল আল্লাহর পক্ষ থেকেই প্রাপ্ত।"},{"id":71,"translation":"ফিরা‘ঊন (যাদুকরদেরকে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে-ই (মূসাই) তোমাদের প্রধান, যে তোমাদেরকে যাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে (মৃত্যু পর্যন্ত) শূলবিদ্ধ করবোই। আর তোমরা অবশ্যই জানতে পারবে, আমাদের মধ্যে কার শাস্তি বেশি কঠোর এবং বেশি স্থায়ী (আমি, না কি মূসার রবের?! )।’"},{"id":72,"translation":"যাদুকররা (ফিরা‘ঊনকে) বললো: ‘আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার ওপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দিবো না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও, তাই করো। তুমি তো শুধু এ দুনিয়ার জীবনের ওপর কর্তৃত্ব করতে পার।’"},{"id":73,"translation":"‘নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে যাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছো, তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী।’(১১)","footnotes":"(১১) অর্থাৎ আল্লাহ তোমার ওয়াদাকৃত বস্তুর চেয়েও সর্বোত্তম প্রতিদান দানকারী এবং তিনি তোমার হুমকি দেয়া শাস্তির চেয়েও বেশি কঠিন ও স্থায়ী শাস্তিদাতা।"},{"id":74,"translation":"নিশ্চয়ই (কিয়ামতের দিবসে) যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না।"},{"id":75,"translation":"আর যারা তাঁর নিকট আসবে মু’মিন অবস্থায়, সৎকর্ম করে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা।"},{"id":76,"translation":"(সে সুউচ্চ মর্যাদা হলো) চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হবে নদী, তারা সেখানে চিরকাল থাকবে। আর এটা হলো সেসব লোকদের প্রতিদান যারা (কুফরী ও গুনাহ থেকে) পবিত্র রয়েছে।"},{"id":77,"translation":"আর অবশ্যই আমি মূসার প্রতি ওহী করেছি যে, তুমি আমার বান্দাদের নিয়ে রাত্রিতে বের হয়ে যাও; তারপর (লাঠি দিয়ে আঘাত করে) তাদের জন্য সমুদ্রের মধ্যে শুকনো পথ তৈরি করো। তুমি (পিছনে) ধরা পড়ার ভয় করবে না এবং (সামনে ডুবে যাওয়ার) কোনো আশঙ্কাও করবে না।"},{"id":78,"translation":"তারপর ফিরা‘ঊন তার সেনাবাহিনীসহ তাদের পিছু নিলো। অতঃপর সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো।"},{"id":79,"translation":"ফেরাউন (কুফরীকে সুন্দরভাবে উপস্থাপন করে) তার জাতিকে পথভ্রষ্ট করল এবং সে তাদেরকে হিদায়াতের পথ দেখাল না।"},{"id":80,"translation":"হে বানূ ইসরাঈল! আমিই তোমাদেরকে তোমাদের শত্রুর হাত থেকে নাজাত দিয়েছি। আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তূর পাহাড়ের ডান পাশের(১২) এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম ‘মান্না’ ও ‘সালওয়া’।(১৩)","footnotes":"(১২) অর্থাৎ আর আমি তোমাদের সাথে এ মর্মে ওয়াদা করেছি যে, আমি তূর পাহাড়ের পাশে অবস্থিত উপত্যকাটির ডান দিক থেকে মূসার সাথে কথা বলবো। \n (১৩) ‘মান্না’: মধুর ন্যায় সুমিষ্ট পানীয় এবং ‘সালওয়া’ সুম্মানী তথা কোয়েল পাখির ন্যায় মজাদার গোশতের ছোট পাখি।"},{"id":81,"translation":"আমি তোমাদেরকে যে রিযক দান করেছি, তা থেকে পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমালঙ্ঘন করো না। করলে তোমাদের ওপর আমার গজব পতিত হবে। আর যার ওপর আমার গজব পতিত হয়, সে (দুনিয়া ও আখিরাতে) অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হয়।"},{"id":82,"translation":"আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তারপর সৎপথে অবিচল থাকে।"},{"id":83,"translation":"হে মূসা! তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কিসে?"},{"id":84,"translation":"মূসা বললো: ‘এই তো তারা আমার পিছনেই আছে। হে আমার রব! আমি তাড়াহুড়া করে আপনার নিকট এসেছি, যাতে আপনি আমার ওপর সন্তুষ্ট হন।’"},{"id":85,"translation":"আল্লাহ বললেন: ‘তোমার চলে আসার পর আমি তো তোমার সম্প্রদায়কে (গো-বাছুর পূজার) পরীক্ষায় ফেলে দিয়েছি। আর সামেরী তাদেরকে (পূজার জন্য আহ্বান করে) পথভ্রষ্ট করেছে।’"},{"id":86,"translation":"অতঃপর (তাদের গো-বাছুর পূজার কারণে) মূসা রাগান্বিত ও মর্মাহত হয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলো। সে বললো: ‘হে আমার জাতি! তোমাদের রব কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি?(১৪) তোমাদের কাছে কি সেই প্রতিশ্রুতির সময় দীর্ঘ হয়ে গেছে? নাকি তোমরা চেয়েছো যে, তোমাদের ওপর তোমাদের রবের গজব পতিত হোক? তাই তোমরা আমার সাথে (আনুগত্যের ওপর অটল থাকার) কৃত অঙ্গীকার ভঙ্গ করলে?’","footnotes":"(১৪) অর্থাৎ তিনি তোমাদের ওপর তাওরাত নাযিল করবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন।"},{"id":87,"translation":"তারা জবাবে বললো: ‘আমরা তো স্বেচ্ছায় আপনার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করিনি; বরং জাতির অলংকারের বোঝা আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছিল। তাই আমরা তা আগুনে নিক্ষেপ করেছি, অনুরূপভাবে সামেরীও নিক্ষেপ করেছে।’(১৫)","footnotes":"(১৫) অর্থাৎ আমরা ফিরা‘ঊনের সম্প্রদায়ের অলংকারের বোঝা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সেগুলোকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছি। সামিরীও তার সাথে থাকা জিবরীল ‘আলাইহিস সালামের ঘোড়ার খুরের মাটি সেখানে ফেলে দিয়েছে।"},{"id":88,"translation":"তখন সামিরী তাদের জন্য একটি বাছুরের অবয়ব (রূহবিহীন মূর্তি) বের করে আনল, যার ছিল হাম্বা ধ্বনি। তখন তারা বলল, ‘এটাই তোমাদের উপাস্য এবং মূসারও উপাস্য; কিন্তু সে (মূসা) তা ভুলে গেছে।’(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ মূসা তাকে ভুলে এখানে ফেলে গিয়েছে।"},{"id":89,"translation":"তারা কি দেখে না যে, এটা (গো-বাছুরটি) তাদের কোনো কথার জবাব দিতে পারে না, আর তাদের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতাও রাখে না?"},{"id":90,"translation":"আর মূসা তাদের নিকট ফিরে আসার আগেই হারূন তাদেরকে বলেছিল: ‘হে আমার সম্প্রদায়! এটা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে। আর তোমাদের রব তো পরম করুণাময়। তাই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চল।’"},{"id":91,"translation":"তারা বলল: ‘আমরা এর পূজা করেই যাবো; যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে।’"},{"id":92,"translation":"তিনি (মূসা ফিরে এসে) বললেন, ‘হে হারূন! যখন তুমি দেখলে তারা পথভ্রষ্ট হয়েছে, তখন কিসে তোমাকে বাধা দিল,"},{"id":93,"translation":"যে তুমি (তাদেরকে ছেড়ে) আমার কাছে আসলে না?(১৭)তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে?","footnotes":"(১৭) এ আয়াতের দুটি অর্থ: তখন তুমি তাদেরকে ছেড়ে কেন আমার কাছে আসলে না? অথবা এর অর্থ, তখন তুমি কেন আমার অনুসরণ করলে না? অর্থাৎ আমার ন্যায় মোকাবেলা করলে না কেন?"},{"id":94,"translation":"সে (হারূন) বললো: ‘হে আমার সহোদর! আমার দাড়িও ধরো না, মাথার চুলও ধরো না। আমি আশঙ্কা করেছিলাম যে, তুমি বলবে, তুমি বানূ ইসরাঈলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করোনি।’(১৮)","footnotes":"(১৮) অর্থাৎ আমি আশঙ্কা করলাম যে, তুমি ফিরে আসার আগেই যদি তাদেরকে ত্যাগ করে তোমার কাছে চলে যাই অথবা আমি তাদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হই, তবে বানূ ইসরাঈলের মধ্যে বিভেদ দেখা দিবে।"},{"id":95,"translation":"তিনি (মূসা) বললেন, ‘হে সামিরী! তোমার ব্যাপার কী?"},{"id":96,"translation":"সে (সামিরীকে ) বললো: ‘আমি এমন কিছু দেখেছি, যা ওরা দেখেনি। তারপর আমি দূতের (জিবরীলের)(১৯) পায়ের চিহ্ন থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলাম। অতঃপর তা (গলানো স্বর্ণের ওপর) নিক্ষেপ করেছিলাম। আর আমার মন আমার জন্য এরূপ করাটা শোভন করেছিল।’","footnotes":"(১৯) আমি জিবরীল আলাহিস সালামকে ঘোড়ায় চড়তে দেখলে, তাঁর ঘোড়ার পায়ের দাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাখি।"},{"id":97,"translation":"মূসা (সামিরীকে) বললো: ‘তুমি এখান থেকে চলে যাও। তোমার শাস্তি হলো, জীবদ্দশায় তুমি বলতে থাকবে, ‘আমাকে স্পর্শ করো না।’ আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় (কিয়ামতের দিন) রইলো যার কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার (গো-বাছুর) ইলাহের প্রতি চেয়ে দেখো, যার পূজায় তুমি রত ছিলে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দিবো। তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবোই।’"},{"id":98,"translation":"নিশ্চয়ই তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো (সত্য) উপাস্য নেই; তিনি জ্ঞানে সবকিছুকে পরিব্যাপ্ত করে আছেন।"},{"id":99,"translation":"(হে রাসূল! তোমার) পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি। আর আমি তোমাকে আমার পক্ষ থেকে যিকর (আলকুরআন) দান করেছি।"},{"id":100,"translation":"যে (তোমার ওপর নাযিলকৃত) আলকুরআন থেকে বিমুখ হবে, অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে।"},{"id":101,"translation":"সেখানে (শাস্তির মধ্যে) তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতোই না মন্দ হবে!"},{"id":102,"translation":"যেদিন শিংগায় ফুঁক দেওয়া হবে, আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন (নীল চোখবিশিষ্ট) অবস্থায় সমবেত করব।"},{"id":103,"translation":"তারা নিজেদের মধ্যে আস্তে আস্তে বলাবলি করবে, ‘তোমরা তো (দুনিয়ায়) দশদিনের বেশি অবস্থান করোনি।’"},{"id":104,"translation":"তারা যা বলে, সে বিষয়ে আমিই অধিক অবগত; যখন তাদের মধ্যে সবচেয়ে সুবিবেচক ব্যক্তি বলবে, ‘তোমরা তো মাত্র একদিনই অবস্থান করেছিলে।’"},{"id":105,"translation":"আর (হে রাসূল!) তারা তোমাকে (কিয়ামতের দিনের) পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে। বলো: ‘আমার রব এগুলোকে সমূলে উৎপাটন করে (সেগুলোকে ধূলিকণার ন্যায়) ছিটিয়ে দিবেন।‘"},{"id":106,"translation":"তারপর তিনি জমিনকে উদ্ভিদশূন্য সমতল করে দিবেন।"},{"id":107,"translation":"তাতে তুমি কোনো বক্রতা ও উঁচু-নিচু দেখবে না।"},{"id":108,"translation":"সেদিন তারা (কিয়ামতের ময়দানের দিকে) আহ্বানকারীর অনুসরণ করবে, যার মধ্যে কোনো বিচ্যুতি থাকবে না। আর দয়াময়ের সামনে সব আওয়াজ নত হয়ে যাবে; তখন তুমি ফিসফিস শব্দ ছাড়া কিছুই শুনতে পাবে না।"},{"id":109,"translation":"সেদিন পরম করুণাময় যাকে অনুমতি দিবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ কোনো কাজে আসবে না।"},{"id":110,"translation":"তিনি তাদের আগের ও পরের সবকিছুই জানেন; কিন্তু তারা জ্ঞানের দ্বারা তাঁকে আয়ত্ত করতে পারবে না।"},{"id":111,"translation":"আর চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে। আর সে অবশ্যই ব্যর্থ হবে, যে যুলমের (পাপের) বোঝা করবে।"},{"id":112,"translation":"এবং যে মু’মিন অবস্থায় ভালো কাজ করবে, তার কোনো অবিচারের বা ক্ষতির আশঙ্কা থাকবে না।"},{"id":113,"translation":"এভাবেই(২০) আমি এটিকে আরবী কুরআন হিসেবে নাযিল করেছি এবং এতে বিভিন্নভাবে শাস্তির সতর্কবাণী বর্ণনা করেছি, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা এই কুরআন তাদের জন্য একটি উপদেশ সৃষ্টি করবে।","footnotes":"(২০) অর্থাৎ পূর্ববর্তীদের নিদর্শনাবলী নাযিল করার ন্যায়।"},{"id":114,"translation":"অতএব মহান ও উচ্চ মর্যাদাসম্পন্ন আল্লাহ, তিনি সত্যিকার মালিক। আর (হে নবী!) তোমার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার আগে কুরআন (পাঠে) তাড়াহুড়া করো না। আর বলো, ‘হে আমার রব! আমাকে ইলম বৃদ্ধি করে দিন।’"},{"id":115,"translation":"আর নিশ্চয়ই আমি পূর্বে আদমের কাছে (একটি নির্দিষ্ট গাছের ফল না খাওয়ার) অঙ্গীকার নিয়েছিলাম; কিন্তু সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি।"},{"id":116,"translation":"আর (হে রাসূল! স্মরণ করো:) যখন আমি ফিরিশতাদের বললাম, ‘তোমরা আদমকে সিজদা করো’, তখন তারা সবাই সাজদা করল; কিন্তু ইবলীস অস্বীকার করল।"},{"id":117,"translation":"অতঃপর আমি (আদমকে ডেকে) বললাম: ‘হে আদম, নিশ্চয় এ ইবলীস তোমার ও তোমার স্ত্রীর শত্রু। সুতরাং সে যেন (কুমন্ত্রণা দিয়ে) তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে।’"},{"id":118,"translation":"‘নিশ্চয় তোমার জন্য (জান্নাতে) এ ব্যবস্থা রয়েছে যে, ‘তুমি সেখানে ক্ষুধার্তও হবে না এবং নগ্নও হবে না।’"},{"id":119,"translation":"এবং সেখানে তুমি তৃষ্ণার্ত হবে না এবং রৌদ্রের তাপে কষ্টও পাবে না।"},{"id":120,"translation":"অতঃপর শয়তান তাকে (আদমকে) কুমন্ত্রণা দিল এবং তাকে বললো: ‘হে আদম, আমি কি তোমাকে বলে দিব, অমর গাছ(২১) এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে?’","footnotes":"(২১) অর্থাৎ এমন একটি গাছ, কোন ব্যক্তি এর ফল খেলে তার কখনো মৃত্যু হবে না; বরং সে চিরকাল বেঁচে থাকবে।"},{"id":121,"translation":"অতঃপর তারা উভয়েই (আদম ও হাওয়া) সে গাছ থেকে ফল খেলো। ফলে তাদের উভয়ের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ হয়ে পড়লো এবং তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে তা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। এভাবে আদম তার রবের হুকুম অমান্য করলো; ফলে সে বিভ্রান্ত হলো।"},{"id":122,"translation":"এরপর তার রব তাকে (ক্ষমা ও অনুগ্রহ দানের জন্য অথবা নবী হিসেবে) মনোনীত করলেন। তিনি তার তাওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন।"},{"id":123,"translation":"আল্লাহ (আদম ও হাওয়াকে) বললেন: ‘তোমরা উভয়েই জান্নাত হতে এক সাথে (জমিনে) নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াতের অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং (আখিরাতে শাস্তির সম্মুখীন হয়ে) দুর্ভাগাও হবে না।"},{"id":124,"translation":"আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয় তার জন্য (দুনিয়া ও বরযখে) হবে এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়।’"},{"id":125,"translation":"সে বলবে: ‘হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ আমি তো (দুনিয়াতে) দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম?’"},{"id":126,"translation":"প্রত্যুত্তরে আল্লাহ বলবেন: ‘এমনিভাবেই (দুনিয়াতে) তোমার নিকট আমার নিদর্শনাবলি এসেছিল; কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে(২২) এবং সেভাবে আজ তোমাকেও (জাহান্নামে) বিস্মৃত করে রাখা হবে।’","footnotes":"(২২) অর্থাৎ মুখ ফিরিয়ে নিয়ে তা পরিত্যাগ করেছো।"},{"id":127,"translation":"আর এভাবেই আমি (দুনিয়াতেই ) প্রতিফল দান করি তাকে, যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলিতে ঈমান আনে না। আর আখিরাতের শাস্তি তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী।"},{"id":128,"translation":"আচ্ছ, এটি কি তাদেরকে সৎপথ দেখালো না যে, আমি তাদের পূর্বে কতো মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে? নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য নিদর্শন।"},{"id":129,"translation":"আর যদি তোমার রবের পক্ষ থেকে (প্রমাণ দাঁড় করানো ছাড়া কাউকে শাস্তি না দেওয়ার) পূর্ব সিদ্ধান্ত ও একটি কাল নির্ধারিত হয়ে না থাকতো, তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো।"},{"id":130,"translation":"সুতরাং (হে রাসূল!) এরা যা বলে তার ওপর ধৈর্য ধর এবং তাসবীহ পাঠ কর তোমার রবের প্রশংসা জানিয়ে, সূর্যোদয়ের পূর্বে (ফজরের সালাতে), সূর্যাস্তের পূর্বে (আসরের সালাতে), রাতের কিছু অংশে (‘ইশার সালাতে) এবং দিনের প্রান্তসমূহে (যোহর ও মাগরিবের সালাতে), যাতে তুমি সন্তুষ্ট হতে পারো।"},{"id":131,"translation":"আর (হে রাসূল!) তুমি কখনো প্রসারিত করো না তোমার দু’চোখ সে সবের প্রতি, যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্য উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিযক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী।"},{"id":132,"translation":"আর (হে রাসূল! তুমি) তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাক। আমি তোমার কাছে (তোমার নিজের জন্য অথবা অন্য কারো জন্য) কোনো রিযক চাই না। আমিই তোমাকে রিযক দেই। আর (দুনিয়া ও আখিরাতের) উত্তম পরিণাম তো মুত্তাকীদের জন্য।"},{"id":133,"translation":"আর তারা বলে: ‘সে (মুহাম্মাদ) তার রবের কাছ থেকে আমাদের নিকট (তাঁর সত্যতা ও রাসূল হওয়া প্রমাণস্বরূপ) কোনো নিদর্শন নিয়ে আসে না কেনো?’ পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তা কি তাদের কাছে আসেনি?"},{"id":134,"translation":"আর যদি আমি তাদেরকে ইতঃপূর্বে (রাসূল ও কিতাব পাঠানোর আগেই) কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো: ‘হে আমাদের রব! আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেনো? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে, আপনার নিদর্শনাবলি অনুসরণ করতাম।’"},{"id":135,"translation":"(হে রাসূল! তুমি এ মিথ্যারোপকারীদেরকে) বলো: ‘প্রত্যেকেই (আল্লাহর ফায়সালার জন্য) প্রতীক্ষা করছে। অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের ওপর রয়েছে এবং কারা হিদায়াতপ্রাপ্ত।’"}]},{"id":21,"verses":[{"id":1,"translation":"মানুষের হিসাব-নিকাশের সময় (কিয়ামত) আসন্ন; অথচ তারা উদাসীনতায় (আখিরাত হতে) মুখ ফিরিয়ে রেখেছে।"},{"id":2,"translation":"যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট (আলকুরআনের) কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুক ভরে (তামাশার ছলে) শ্রবণ করে।"},{"id":3,"translation":"(তারা তা শুনে অথচ;) তাদের অন্তর থাকে অমনোযোগী এবং যালিমরা গোপনে পরামর্শ করে, ‘এ তো তোমাদের মতোই একজন মানুষ। এরপরও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে?’"},{"id":4,"translation":"সে (রাসূলুল্লাহ) বললো: ‘আমার রব আসমানসমূহ ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’"},{"id":5,"translation":"বরং তারা (কাফিররা) বলে: ‘এগুলো(১) অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক, যেরূপ নিদর্শনসহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ।’","footnotes":"(১) যেমন: মূসা আলাইহিস সালামের লাঠি এবং সালিহ আলাইহিস সালামের উষ্ট্রী।"},{"id":6,"translation":"তাদের পূর্বে যে জনপদই (তাদের প্রস্তাবকৃত নিদর্শন নাযিলের পরেও) ঈমান আনেনি, তাদেরকে আমি ধ্বংস করেছি। তবে কি এরা ঈমান আনবে?"},{"id":7,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে শুধু পুরুষ মানুষদের নিকটই ওয়াহী পাঠিয়েছি।(২) সুতরাং তোমরা (পূর্বেকার কিতাবধারী) জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।","footnotes":"(২) আমি তাদেরকে কখনো ফিরিশতা বানিয়ে পাঠাইনি।"},{"id":8,"translation":"আর আমি তাদেরকে (প্রেরিত রাসূলদেরকে) এমন দেহবিশিষ্ট করিনি যে, তারা খাদ্য গ্রহণ করত না, আর তারা (দুনিয়াতে) চিরস্থায়ীও ছিল না।"},{"id":9,"translation":"অতঃপর আমি রাসূলদের সাথে কৃত (সাহায্য ও বিজয়ের) ওয়াদা পূর্ণ করলাম। আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।"},{"id":10,"translation":"নিশ্চয় আমি তোমাদের প্রতি এমন এক কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে তোমাদের জন্য সম্মান ও গৌরব রয়েছে।(৩) তবুও কি তোমরা বুঝবে না?","footnotes":"(৩) যিকর অর্থ সম্মান, শ্রেষ্ঠত্ব, খ্যাতি, উল্লেখ, আলোচনা ও বর্ণনা। তাতে তোমাদের জন্য সম্মান ও গৌরব রয়েছে; যদি তোমরা তা সত্য মনে করে, সে অনুযায়ী আমল কর।"},{"id":11,"translation":"আর আমি কত জনপদকে ধ্বংস করেছি, যারা ছিলো যালিম এবং তাদের পরবর্তীতে সেখানে অন্য জাতিকে সৃষ্টি করেছি।"},{"id":12,"translation":"অতঃপর তারা যখন আমার শাস্তি দেখল, তখনই তারা (ধ্বংস থেকে বাঁচার জন্য) জনপদ ছেড়ে পালাতে লাগলো।"},{"id":13,"translation":"(তাদেরকে তিরস্কারের সুরে বলা হলো) ‘পলায়ন করো না; বরং তোমরা যে আনন্দ-ফুর্তি আস্বাদনে মত্ত ছিলে তাতে এবং নিজেদের ঘরবাড়িতে ফিরে যাও। সম্ভবত তোমাদেরকে (তোমাদের দুনিয়া সম্পর্কে) আজ কিছু জিজ্ঞাসা করা হবে।’"},{"id":14,"translation":"তারা বললো: ‘হায় আমাদের দুর্ভোগ! আমরা তো (আল্লাহর সাথে কুফরী করার কারণে) আসলেই যালিম ছিলাম।’"},{"id":15,"translation":"অতঃপর তাদের এই বিলাপ(৪) চলতে থাকে যতক্ষণ না আমি তাদেরকে কেটে ফেলা শস্য ও নিভে যাওয়া আগুন সদৃশ ( সমূলে ধ্বংস ) করে দিলাম।","footnotes":"(৪) অর্থাৎ গুনাহের স্বীকৃতি এবং নিজেদের ধ্বংসের বদদু‘আ।"},{"id":16,"translation":"আর আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মাঝখানে যা কিছু আছে, তার কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি।(৫)","footnotes":"(৫) বরং আমি এ দুটিকে আমার সুনিপুণ সৃষ্টি কৌশল ও অসীম ক্ষমতা বুঝানোর জন্য সৃষ্টি করেছি।"},{"id":17,"translation":"আমি যদি খেলার উপকরণ(৬) গ্রহণ করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে, তা দিয়েই করতাম; কিন্তু আমি তা করিনি।(৭)","footnotes":"(৬) তথা স্ত্রী বা সন্তান গ্রহণ করতে চাইতাম,\n (৭) কারণ, আমি তা থেকে পূত-পবিত্র।"},{"id":18,"translation":"বরং আমি (রাসূলের নিকট ওয়াহী করা) সত্যকে দিয়ে (কাফিরদের বাতিলের) মিথ্যার ওপর আঘাত হানি; ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা নিশ্চিহ্ন হয়ে যায়। আর তোমরা (আল্লাহকে যে গুণে গুণান্বিত করে) যা কিছু বলছো, (৮) তার জন্য তোমাদের রয়েছে দুর্ভোগ।","footnotes":"(৮) কাফিররা বলেছেঃ ‘আল্লাহ স্ত্রী ও সন্তান গ্রহণ করেছেন’। নাউযু বিল্লাহ।"},{"id":19,"translation":"আর আসমানসমূহে ও জমিনে যারা আছে, তারা সবাই তাঁর; আর তাঁর কাছে যারা (যেসব ফিরিশতারা) আছে তারা অহংকারবশত তাঁর ইবাদাত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না।"},{"id":20,"translation":"তারা দিন-রাত তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তারা শিথিলতা দেখায় না (এবং বিরক্তও হয় না )।"},{"id":21,"translation":"তারা (মুশরিকরা) কি পৃথিবী থেকে এমন উপাস্য গ্রহণ করেছে, যারা মৃতকে জীবিত করতে পারে?"},{"id":22,"translation":"যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো, তবে (তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে) উভয়ই ধ্বংস হয়ে যেতো। সুতরাং তারা যা বলে, আরশের রব আল্লাহ তা থেকে পূত-পবিত্র।"},{"id":23,"translation":"তিনি যা করেন, সে ব্যাপারে তাঁকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই (তাদের আমল সম্পর্কে) জিজ্ঞাসা করা হবে।"},{"id":24,"translation":"তারা কি আল্লাহকে ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে? (হে রাসূল! তুমি মুশরিকদেরকে) বলো: ‘তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো। আমার সাথে যারা আছে, এটি তাদের জন্য উপদেশ এবং আমার পূর্বে যারা ছিল, তাদের জন্যও এটাই ছিল উপদেশ।’ কিন্তু তাদের অধিকাংশই প্রকৃত সত্যকে জানে না; ফলে তারা (সত্য গ্রহণ থেকে) মুখ ফিরিয়ে নেয়।"},{"id":25,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই মর্মে ওয়াহী নাযিল করিনি যে, ‘আমি (আল্লাহ) ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমারই ইবাদাত কর।’"},{"id":26,"translation":"আর মুশরিকরা বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’ (পক্ষান্তরে তাদের মিথ্যা উক্তি থেকে) তিনি পূত-পবিত্র। বরং তারা (ফিরিশতাগণ) সম্মানিত বান্দা।"},{"id":27,"translation":"তারা তাঁর আগ বাড়িয়ে কোনো কথা বলে না, আর তারা তাঁর নির্দেশেই কাজ করে।"},{"id":28,"translation":"তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, সবই তিনি (আল্লাহ) জানেন। আর তারা (ফিরিশতারা) শুধু তাদের জন্যই সুপারিশ করে, যাদের প্রতি তিনি সন্তুষ্ট। আর তারা তাঁর ভয়ে সর্বদা ভীত-সন্ত্রস্ত থাকে।"},{"id":29,"translation":"আর তাদের (ফিরিশতাদের) মধ্যে কেউ যদি বলে: ‘আল্লাহ নয়, আমিও একজন ইলাহ’, তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দিবো। এভাবেই আমি যালিমদের (শাস্তির) প্রতিদান দিয়ে থাকি।"},{"id":30,"translation":"যারা কুফরী করে, তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও জমিন (প্রথমেই) একটির সাথে অন্যটি লাগানো ছিলো, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা (এ থেকে শিক্ষা গ্রহণ করে) ঈমান আনবে না?"},{"id":31,"translation":"আর আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা তাদেরকে নিয়ে দুলে না ওঠে; এবং তাতে বিস্তৃত পথ-প্রশস্ত রাস্তা তৈরি করেছি, যাতে তারা (চলাচলের) পথপ্রাপ্ত হয়।"},{"id":32,"translation":"আর আমি আসমানকে করেছি (খুঁটিবিহীন) সুরক্ষিত ছাদ; কিন্তু তারা তার নিদর্শনাবলি হতে মুখ ফিরিয়ে নেয়।"},{"id":33,"translation":"আর একমাত্র আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।"},{"id":34,"translation":"আর তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি। সুতরাং তোমার মৃত্যু হলে, তারা কি (এ দুনিয়াতে) অনন্ত জীবনসম্পন্ন হয়ে (বেচে) থাকবে?"},{"id":35,"translation":"প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা তোমাদেরকে ভালো-মন্দের মাধ্যমে পরীক্ষা করি। অতঃপর তোমরা আমাদেরই কাছে ফিরে আসবে।"},{"id":36,"translation":"আর (হে রাসূল!) কাফিররা যখনই তোমাকে দেখে, তখন তারা তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। তারা বলে: ‘এ-ই কি সেই ব্যক্তি, যে তোমাদের দেবতাদের সমালোচনা করে?’ অথচ তারাই (আলকুরআনকে অস্বীকার করে) ‘রহমান’-এর স্মরণকে অস্বীকার (কুফরী) করে।"},{"id":37,"translation":"মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা (আমার শাস্তি নেমে আসার জন্যে) তাড়াহুড়া করো না।"},{"id":38,"translation":"আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, ‘এ প্রতিশ্রুতি \n (পুনরুত্থান দিবসের আগমন ) কখন পূর্ণ হবে?’"},{"id":39,"translation":"হায়! কাফিররা যদি সে সময়ের কথা জানতো, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে (জাহান্নামের) আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না (তাহলে তারা দ্রুত শাস্তি কামনা করত না);"},{"id":40,"translation":"বরং (সে শাস্তি) আকস্মিকভাবে তাদের ওপর এসে পড়বে এবং তা তাদেরকে হতভম্ব করে দিবে। ফলে তারা তা প্রতিরোধ করতে সক্ষম হবে না এবং তাদেরকে (তাওবার জন্য) অবকাশও দেয়া হবে না।"},{"id":41,"translation":"আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি (এভাবেই) ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো। পরিণামে বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই তাদের ওপর চেপে বসেছিলো।"},{"id":42,"translation":"বলো, ‘কে তোমাদেরকে রাত ও দিনে পরম দয়াময় (আল্লাহ) থেকে রক্ষা করতে পারে?’ বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।"},{"id":43,"translation":"তাদের কি এমন উপাস্য আছে, যারা আমার পরিবর্তে তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকেই সাহায্য করতে সক্ষম নয়(৯), আর আমার পক্ষ থেকেও তারা কোনো সহায়তা পাবে না।","footnotes":"(৯) যে নিজের সহযোগিতা করতে পারে না, সে অন্যের কীভাবে সহযোগিতা করবে!"},{"id":44,"translation":"বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; উপরন্তু তাদের আয়ুষ্কালও হয়েছিল দীর্ঘ।(১০) তারা কি দেখে না যে, আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি?(১১) তবুও কি তারা বিজয়ী হবে?\n বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; ফলে তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়েছিল দীর্ঘ।(১০) তারা কি দেখে না যে, আমি পৃথিবীতে প্রবেশ করি এবং তার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ধ্বংস করি(১১), তবু কি তারা বিজয়ী হবে?","footnotes":"(১০) ফলে তারা ধোঁকায় পড়ে গেলো।\n (১১) অর্থাৎ মক্কার কাফিররা কি এটা দেখে না যে, আমি ইসলামের বিজয়ের মাধ্যমে এবং তাদের কুফরির ঘাঁটি পতনের মাধ্যমে চারদিক থেকে তাদের ভূখণ্ডকে সংকুচিত করে এনেছি।"},{"id":45,"translation":"(হে রাসূল!) বলো, আমি তো কেবল আমার প্রতি প্রেরিত ওয়াহীর মাধ্যমে তোমাদেরকে (আল্লাহর শাস্তি সম্পর্কে) সতর্ক করি। কিন্তু বধিররা যখন তাদের সতর্ক করা হয়, সে আহ্বান শোনে না।"},{"id":46,"translation":"আর তোমার রবের শাস্তির সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে: ‘হায় দুর্ভোগ আমাদের! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’"},{"id":47,"translation":"আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করবো। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করবো। আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।"},{"id":48,"translation":"আর নিশ্চয়ই আমি মূসা ও হারূনকে দিয়েছিলাম ফুরকান, (যা সত্য ও মিথ্যার পার্থক্যকারী) এবং (তা ছিল) আলো ও মুত্তাকীদের জন্য উপদেশ।"},{"id":49,"translation":"যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত থাকে।"},{"id":50,"translation":"আর এটা (আলকুরআন) বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার করবে?"},{"id":51,"translation":"আর আমি তো ইতঃপূর্বে ইবরাহীমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্যক অবগত।"},{"id":52,"translation":"যখন সে (ইব্রাহীম ) তার পিতা (আযর) ও তার জাতিকে বললো: ‘যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ, এ মূর্তিগুলো আসলে কী?’"},{"id":53,"translation":"তারা বললো: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি।’(১২)","footnotes":"(১২) তাই আমরাও তাদের অনুসরণে এগুলোর পূজা করছি।"},{"id":54,"translation":"সে বললো: ‘তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই স্পষ্ট পথভ্রষ্টায় রয়েছ।’"},{"id":55,"translation":"তারা বললো: ‘তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছো, নাকি তুমি তামাশাকারী?’"},{"id":56,"translation":"সে বললো: ‘না; বরং তোমাদের রব তো আসমানসমূহ ও জমিনের রব; যিনি এগুলো সৃষ্টি করেছেন। আর এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী।’"},{"id":57,"translation":"(সে মনে মনে আরো বললো:) ‘ আল্লাহর শপথ! তোমরা (ঈদের দিকে) চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর (ধ্বংসের ) ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব।’"},{"id":58,"translation":"অতঃপর সে বড়টিকে বাদ রেখে তাদের মূর্তিগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিল , যাতে তারা তার দিকে ফিরে আসে।(১৩)","footnotes":"(১৩) তার দিকের দুটি অর্থ: বড় মূর্তিটির দিকে ফিরে এসে এর নিকট জিজ্ঞাসা করবে, কে এগুলোকে ভেঙ্গে ফেললো? অথবা তারা ইবরাহীমের দ্বীনের দিকে ফিরে আসে।"},{"id":59,"translation":"তারা (ফিরে এসে মূর্তিগুলোকে ভাঙ্গা দেখে) বললো: ‘আমাদের দেব-দেবীগুলোর সাথে কে এমনটি করলো? নিশ্চয় সে যালিমদের অন্তর্ভুক্ত।’"},{"id":60,"translation":"লোকেরা বললো: ‘আমরা শুনেছি, ‘এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। তাকে বলা হয়, ইবরাহীম।’"},{"id":61,"translation":"তারা (নেতৃস্থানীয়রা) বললো: ‘তাহলে তাকে লোকজনের সামনে \n ধরে নিয়ে এসো, যাতে তারা তার কর্মকাণ্ডের স্বীকারোক্তির ওপর সাক্ষী হতে পারে।’"},{"id":62,"translation":"তারা জিজ্ঞাসা করলো: ‘হে ইবরাহীম, তুমিই কি আমাদের দেবদেবীগুলোর সাথে এরূপ করেছ?’"},{"id":63,"translation":"ইবরাহীম (মূর্তিগুলোর অক্ষমতা প্রকাশ করে) বললো: ‘বরং তাদের এ বড়টিই এ কাজ করেছে। তাই এদেরকেই জিজ্ঞাসা করো, যদি এরা কথা বলতে পারে।’"},{"id":64,"translation":"তখন তারা (চিন্তা-ভাবনা করতে করতে) নিজেদের দিকে ফিরে গেল এবং একে অন্যকে বলতে লাগল, ‘তোমরাই তো যালিম।’(১৪)","footnotes":"(১৪) যেহেতু তোমরা আল্লাহকে বাদ দিয়ে এ অথর্ব মূর্তিগুলোকে পূজা করছ।"},{"id":65,"translation":"তারপর তারা আবার ধৃষ্টতা এবং অস্বীকারে ফিরে গেল। তারা বলল: ‘নিশ্চয়ই, তুমি জানো যে, এরা কথা বলতে পারে না।’(১৫)","footnotes":"(১৫) অতএব, তুমি আমাদেরকে কীভাবে এগুলোকে জিজ্ঞাসা করতে বলছ?"},{"id":66,"translation":"ইবরাহীম বললো: ‘তাহলে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করো, যা তোমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না?’"},{"id":67,"translation":"‘ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যেসব মূর্তির ইবাদাত করো তাদেরকেও! ‘তবুও কি তোমরা বুঝো না?’"},{"id":68,"translation":"তারা বললো: ‘তাকে (ইবরাহীমকে) আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবদেবীদেরকে সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।’"},{"id":69,"translation":"আমি (আল্লাহ) বললাম: ‘হে আগুন! তুমি ইবরাহীমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও।’"},{"id":70,"translation":"আর তারা তার বিরুদ্ধে (আগুনে জ্বালানোর) চক্রান্ত করেছিল; কিন্তু আমি তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম।"},{"id":71,"translation":"আর আমি তাকে (ইরবাহীমকে) ও লূতকে (অবিশ্বাসীদের কবল থেকে) উদ্ধার করে সে দেশে (সিরিয়ায়) নিয়ে গেলাম, যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত ও কল্যাণ রেখেছি।"},{"id":72,"translation":"আর আমি তাকে (তার রবের কাছে দু‘আর বদৌলতে) দান করেছিলাম ইসহাককে এবং বাড়তি হিসেবে ইয়াকূবকে দান করলাম। আর তাদের প্রত্যেককেই আমি সৎকর্মশীল করেছিলাম।"},{"id":73,"translation":"আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি এ মর্মে অহী প্রেরণ করেছিলাম যে, তোমরা কল্যাণকর কাজ করো, সালাত কায়িম কর এবং যাকাত প্রদান কর। আর তারা আমারই ইবাদাত করতো।"},{"id":74,"translation":"আর লূতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম, যার অধিবাসীরা (সমকামিতার ন্যায়) নিকৃষ্টতম কাজে লিপ্ত ছিলো। তারা ছিলো এক মন্দ ও পাপাচারী জাতি।"},{"id":75,"translation":"আর আমি তাকে আমার রহমতের মধ্যে শামিল করে নিয়েছিলাম। সে ছিলো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।"},{"id":76,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো নূহের কথা, ইতঃপূর্বে যখন সে আমাকে ডেকেছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে আমি মহাবিপদ (মহাপ্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।"},{"id":77,"translation":"আর আমি তাকে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিলো। বস্তুত তারা ছিল এক নিকৃষ্ট জাতি। তাই আমি তাদের সকলকেই পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি।"},{"id":78,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো দাঊদ ও সুলায়মানের কথা, যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাতের বেলায় কোনো জাতির মেষ ঢুকে পড়েছিল। আর আমি তাদের বিচার কাজের সাক্ষী ছিলাম।(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ তাদের বিচার স্বচক্ষে দেখছিলাম।"},{"id":79,"translation":"অতঃপর আমি এ বিষয়ের মীমাংসা (দাঊদকে না বুঝিয়ে) সুলায়মানকে বুঝিয়ে দিয়েছিলাম। আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। আর আমি পর্বতমালা ও পাখিদেরকে দাঊদের অধীন করে দিয়েছিলাম, তারা দাঊদের সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। আর এসব কিছু আমিই করছিলাম।"},{"id":80,"translation":"আমি তাকে তোমাদের জন্য বর্ম (যুদ্ধের পোশাক) তৈরির কৌশল শিখিয়েছিলাম, যাতে তা তোমাদেরকে তোমাদের পারস্পরিক যুদ্ধের আঘাত থেকে রক্ষা করে। সুতরাং, তোমরা কি কৃতজ্ঞ হবে?"},{"id":81,"translation":"আর আমি সুলায়মানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে, যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের (সিরিয়ার) দিকে, যেখানে আমি প্রচুর বরকত রেখেছি। আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম।"},{"id":82,"translation":"আর শয়তানদের মধ্যে কতক তার জন্য ডুবুরীর কাজ করত, এছাড়া অন্যান্য কাজও করতো। আর আমিই তাদের জন্য হিফাযতকারী ছিলাম।"},{"id":83,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো আইউবের কথা, যখন (তার ওপর বিপদ নেমে আসলে) সে তার রবকে ডেকে বলেছিল: ‘(হে আমার রব!) আমি রোগাক্রান্ত (এবং পরিবারহারা) হয়ে গেছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’"},{"id":84,"translation":"তখন আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত অসুখ (দুঃখ-কষ্ট) ছিল তা দূর করে দিলাম এবং তাকে তার পরিবার-পরিজন ফিরিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের অনুরূপ আরো দিলাম, আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ।"},{"id":85,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো ইসমাঈল, ইদরীস ও যুল্ কিফল এর কথা, তাদের প্রত্যেকেই (দায়িত্ব পালনে ও বিপদ-আপদে) ধৈর্যশীল ছিল।"},{"id":86,"translation":"আর আমি তাদেরকে আমার রহমতে শামিল করেছিলাম। তারা ছিলো সৎকর্মপরায়ণ।"},{"id":87,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো যুন-নূন (১৭) এর কথা, যখন সে (তার সম্প্রদায়ের অবিরত গুনাহে লিপ্ত হওয়ার দরুন) রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলো এবং সে মনে করেছিলো যে, আমি তাকে শাস্তি দ্বারা পাকড়াও করবো না। তারপর সে অন্ধকার(১৮) থেকে ডেকে বলেছিলো, ‘(হে আমার রব!) আপনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি যালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি।’","footnotes":"(১৭) মাছওয়ালা ইউনুস।\n (১৮) মাছের পেট, সাগর ও রাতের অন্ধকার।"},{"id":88,"translation":"অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মু’মিনদেরকে (বিপদ থেকে) উদ্ধার করে থাকি।"},{"id":89,"translation":"আর (হে রাসূল! তুমি) স্মরণ করো যাকারিয়্যার কথা, যখন সে তার রবকে ডেকে বলেছিলো, ‘হে আমার রব! আমাকে একা (নিঃসন্তান) রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’(১৯)","footnotes":"(১৯) তাই তুমি আমাকে একটি সন্তান দাও, যে আমার পরে আমার উত্তরাধিকারী হবে।"},{"id":90,"translation":"অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম পুত্র ইয়াহইয়াকে। আর তার জন্য তার স্ত্রীকে (গর্ভধারণের) উপযোগী করেছিলাম। তারা সৎকাজে প্রতিযোগিতা করত। আর তারা আমাকে আগ্রহ ও ভীতি সহকারে ডাকত। আর তারা ছিল আমার নিকট একান্ত বিনয়ী।"},{"id":91,"translation":"আর (হে রাসূল! তুমি আরো) স্মরণ করো সে নারীর (মারইয়ামের) কথা, যে নিজ সতীত্ব রক্ষা করেছিলো। অতঃপর আমি (জিবরীলের মাধ্যমে) তার মধ্যে আমার ‘রূহ’ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্র (`ঈসা) কে বিশ্ববাসীর জন্য করেছিলাম (আল্লাহর অসীম ক্ষমতার) এক নিদর্শন।"},{"id":92,"translation":"(হে মানুষ!) নিশ্চয় তোমাদের এ জাতি তো একই জাতি। আর আমিই তোমাদের রব। অতএব তোমরা আমার ইবাদাত করো।"},{"id":93,"translation":"কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।(২০) সকলেই (কিয়ামতের দিন) আমার নিকট প্রত্যাবর্তন করবে।","footnotes":"(২০) ফলে তাদের কেউ তাওহীদপন্থী আবার কেউ মুশরিক, তেমনিভাবে কেউ কাফির আবার কেউ মু’মিন।"},{"id":94,"translation":"সুতরাং যে মু’মিন অবস্থায় সৎকাজ করে, তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না। আমি তো তা লিখে রাখি।"},{"id":95,"translation":"আর আমি যে জনপদকে (কুফরীর দরুন) ধ্বংস করেছি, তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে, তার অধিবাসীবৃন্দ আর (পৃথিবীতে) ফিরে আসবে না।"},{"id":96,"translation":"অবশেষে যখন ইয়া’জূজ ও মা’জূজকে (দেয়াল খুলে আবদ্ধ অবস্থা থেকে ) মুক্তি দেয়া হবে, তখন তারা জমিনের প্রতিটি উঁচু ভূমি হতে দ্রুত বেরিয়ে আসবে।"},{"id":97,"translation":"আর সত্য প্রতিশ্রুত (কিয়ামত) নিকটবর্তী হলে হঠাৎই কাফিরদের দৃষ্টিগুলো স্থির হয়ে যাবে। (তারা বলবে,) ‘হায় আমাদের দুর্ভাগ্য! আমরা তো এ ব্যাপারে ছিলাম সম্পূর্ণ গাফিল(২১); বরং আমরা ছিলাম জালিম।’","footnotes":"(২১) আমরা তো দুনিয়াতে এ দিনের প্রস্তুতি না নিয়ে, খেল-তামাশায় মগ্ন ছিলাম।"},{"id":98,"translation":"(হে মুশরিকরা!) নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো, সেগুলো তো জাহান্নামের জ্বালানী। তোমরা (এবং তোমাদের মা‘বূদরা) সেখানে প্রবেশ করবে।"},{"id":99,"translation":"যদি এরা (যাদেরকে উপাস্য মনে করা হয়) সত্যিই উপাস্য হতো, তবে তারা সেখানে (জাহান্নামে) প্রবেশ করত না। আর তারা সবাই তাতে চিরস্থায়ী থাকবে।"},{"id":100,"translation":"সেখানে (যন্ত্রণাদায়ক শাস্তির কারণে) থাকবে তাদের চিৎকার-আর্তনাদ, আর সেখানে (কঠিন বিভীষিকা ও ভয়াবহতার কারণে কোন আওয়াজই) তারা শুনতে পাবে না।"},{"id":101,"translation":"নিশ্চয় আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে, তাদেরকে তা (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে।"},{"id":102,"translation":"( এত দূরে যে) তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। সেখানে তারা তাদের কাঙ্ক্ষিত ভোগবিলাসে চিরকাল থাকবে।"},{"id":103,"translation":"মহাভীতি(২৩) তাদেরকে পেরেশান করবে না। আর ফিরিশতারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে: ‘এটাই তোমাদের সেই দিন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিলো।’","footnotes":"(২৩) মহাভীতি বলতে, শিঙ্গার ফুৎকার বা মৃত্যুর সময় বা মানুষকে জাহান্নামের দিকে নেয়ার নির্দেশকে বোঝানো হয়েছে।"},{"id":104,"translation":"সে দিন আমি আসমানসমূহকে গুটিয়ে নিব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবেই পুনরায় সৃষ্টি করব। এটা আমার কৃত প্রতিশ্রুতি (যার বরখেলাফ হবে না)। নিশ্চয় আমি তা পালন করবই।"},{"id":105,"translation":"“আর আমি ‘যিকর’ (লাওহে মাহফূজ)-এর পর ‘যাবূর’-এ (আসমানী কিতাবসমূহে) লিখে দিয়েছি যে, আমার নেককার বান্দাগণই জমিনের উত্তরাধিকারী হবে।’","footnotes":"(১) আল্লাহর আনুগত্যকারী নেককার বান্দাগণ।"},{"id":106,"translation":"নিশ্চয় এতে ইবাদাতকারী সম্প্রদায়ের জন্য উপদেশ বাণী রয়েছে।"},{"id":107,"translation":"আর (হে রাসূল!) আমি তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমতস্বরূপই প্রেরণ করেছি।"},{"id":108,"translation":"(হে রাসুল! তুমি তাদেরকে ) বলো: ‘আমার প্রতি ওয়াহী প্রেরণ করা হয় যে, তোমাদের ইলাহ একক ইলাহ। সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে?’"},{"id":109,"translation":"আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি বলে দাও: ‘আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমি জানি না, তোমাদেরকে যে বিষয়ের (শাস্তির) প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী না দূরবর্তী?’"},{"id":110,"translation":"নিশ্চয়ই তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন কর, তাও জানেন।"},{"id":111,"translation":"আর আমি জানি না, হয়তো তা (শাস্তি দিতে বিলম্ব করা) তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছু কালের জন্য উপভোগের সুযোগ।"},{"id":112,"translation":"রাসূল (তার রবকে ডেকে) বলেছিল: ‘হে আমার রব! আপনি (আমাদের ও আমাদের জাতির মাঝে) ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দিন।’ আর (হে মানুষ!) আমাদের রব তো পরম করুণাময়। তোমরা যা বলছ, সে বিষয়ে তিনিই একমাত্র সহায়স্থল।"}]},{"id":22,"verses":[{"id":1,"translation":"হে মানুষ! তোমরা তোমাদের রবকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় কর। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার।"},{"id":2,"translation":"যেদিন তোমরা কিয়ামত দেখবে, সেদিন দেখতে পাবে যে, প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, ওপরন্তু তুমি দেখবে মানুষ মাতাল; অথচ তারা মাতাল নয়। বরং আল্লাহর শাস্তি খুবই কঠিন।"},{"id":3,"translation":"মানুষের মধ্যে কেউ কেউ কোন জ্ঞান ছাড়াই (মৃতদের পুনরুত্থানে আল্লাহর ক্ষমতার ব্যাপারে) আল্লাহ সম্পর্কে তর্ক-বিতর্ক করে এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের।"},{"id":4,"translation":"তার (১) সম্পর্কে নির্ধারণ করা হয়েছে যে, যে তার সাথে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে পরিচালিত করবে।","footnotes":"(১) যে অবাধ্য মানুষ ও জিন শয়তানের ব্যাপারে উপরোক্ত সিদ্ধান্ত লিখে দেয়া হয়েছে।"},{"id":5,"translation":"হে মানুষ! তোমরা যদি পুনরুত্থান বিষয়ে (আল্লাহর ক্ষমতার ব্যাপারে) সন্দেহে থাক, তাহলে নিশ্চয় জেনে রেখো, আমিই \n তো তোমাদেরকে (২) মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর(৩) শুক্র থেকে, তারপর ‘আলাকাহ (জমাট রক্তপিণ্ড ) থেকে, তারপর পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অপূর্ণাকৃতিবিশিষ্ট গোশত (মুদ্গাহ ) থেকে। যাতে আমি তোমাদের নিকট (তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করার আমার ক্ষমতার) বিষয়টি সুস্পষ্টরূপে বর্ণনা করতে পারি। আর আমি যা (সৃষ্টি করতে ) ইচ্ছা করি, তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরবর্তীতে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয়া হয় এ (অল্প ) বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেয়া হয় হীনতম বয়সে(৪), যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। (আরেকটি বিষয় লক্ষ্য করে দেখ) তুমি জমিনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্‌গত করে সকল প্রকার নয়নাভিরাম উদ্ভিদ।","footnotes":"(২) তোমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। \n (৩) আদম সন্তানদেরকে এমন বীর্য থেকে সৃষ্টি করেছি, যা একজন পুরুষ তার স্ত্রীর জরায়ুতে নিক্ষেপ করে।\n (৪) অর্থাৎ বার্ধক্যের বয়সে, যখন তার শক্তি ও মেধা একেবারেই দুর্বল হয়ে যায়। এমনকি সে বাচ্চাদের থেকেও দুর্বল অবস্থায় পৌঁছায়।"},{"id":6,"translation":"এটি(৫) এজন্য যে, নিশ্চয়ই আল্লাহই সত্য এবং তিনিই মৃতকে জীবন দান করেন এবং তিনিই সব কিছুর ওপর ক্ষমতাবান।","footnotes":"(৫) অর্থাৎ তোমাদের সৃষ্টির শুরু, তার পর্যায়ক্রমে বিকাশ ও শিশুর বিভিন্ন অবস্থার কথা আমি উল্লেখ করেছি এ জন্য যে, যেন তোমরা এ কথা বিশ্বাস কর।"},{"id":7,"translation":"আর (যেন তোমরা এ কথাও বিশ্বাস করো যে,) কিয়ামত অবশ্যই আসবে, এতে কেনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে, নিশ্চয় আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন।"},{"id":8,"translation":"আর মানুষের মধ্যে কতক কোনো জ্ঞান ছাড়াই কোনো হিদায়াত ছাড়াই (আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত) দীপ্তিমান কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে ।"},{"id":9,"translation":"সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে, মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। দুনিয়াতে তার জন্য রয়েছে, লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে দহনকারী আগুনের যন্ত্রণা আস্বাদন করাব।"},{"id":10,"translation":"(সেদিন তাকে বলা হবে), ‘এ শাস্তি তোমার কৃতকর্মেরই ফল। আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি যুলমকারী নন।’"},{"id":11,"translation":"মানুষের মধ্যে কেউ কেউ এমন রয়েছে, যারা দ্বিধা-সন্দেহের সাথে আল্লাহর ইবাদাত করে। যদি তার কোনো কল্যাণ হয়, তবে সে তাতে প্রশান্ত হয়। আর যদি তার কোনো বিপর্যয় ঘটে, তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়।(৬) সে দুনিয়া ও আখিরাত উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো সুস্পষ্ট ক্ষতি।","footnotes":"(৬) অর্থাৎ তখন সে ধর্মকে কুলক্ষণ ভেবে, তা থেকে ফিরে আসে।"},{"id":12,"translation":"সে আল্লাহর পরিবর্তে এমন কিছু (মূর্তি) কে ডাকে, যা (যেগুলোর বিরোধিতা) তার কোনো ক্ষতি করতে পারে না এবং (সেগুলোর আনুগত্য) কোনো উপকারও করতে পারে না। এটিই চরম পথভ্রষ্টতা।"},{"id":13,"translation":"সে (এ মূর্তিপূজারীরা) এমন কিছুকে ডাকে, যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই অভিভাবক এবং কতই না নিকৃষ্ট এই সঙ্গী!"},{"id":14,"translation":"নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হবে। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন।"},{"id":15,"translation":"যে ব্যক্তি ধারণা করে যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁকে (রাসূলকে) সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটি রশি ঝুলিয়ে তারপর তা কেটে (অর্থাৎ নিজেকে শেষ করে) দেখুক, তার এই কৌশল কি তার অন্তরের ক্ষোভ দূর করতে পারে?(৭)","footnotes":"(৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্যের মূল উৎস হচ্ছে অহী, রশির মাধ্যমে আসমানে উঠে অহী বন্ধ করা যেহেতু সম্ভব নয়, সেহেতু এ কাজে সফল হওয়াও অসম্ভব।"},{"id":16,"translation":"এভাবেই আমি সুস্পষ্ট নিদর্শনরূপে তা (আলকুরআন) নাযিল করেছি। আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছা, হিদায়াত দান করেন।"},{"id":17,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহূদী হয়েছে, যারা সাবিঈ, খৃস্টান ও অগ্নিপূজক এবং যারা মুশরিক হয়েছে- কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ সবকিছুই সম্যক প্রত্যক্ষকারী।"},{"id":18,"translation":"(হে রাসূল!) তুমি কি দেখ না যে, আল্লাহর উদ্দেশ্যে সাজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজী, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের ওপর (কুফরীর কারণে) শাস্তি অবধারিত হয়ে আছে, ( ফলে তারা তাঁর জন্য সাজদা করে না। ) আল্লাহ যাকে অপমানিত করেন, তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন।"},{"id":19,"translation":"এরা দু’টি বিবদমান পক্ষ( ৮), যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। যারা কুফরী করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। আর তাদের মাথার ওপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি।","footnotes":"(৮) সাধারণ মু’মিনগণ এবং তাদের বিপরীতে কাফিরদের সব দল।"},{"id":20,"translation":"যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে, তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।"},{"id":21,"translation":"আর তাদের জন্য থাকবে, লোহার হাতুড়ী।"},{"id":22,"translation":"যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, প্রজ্বলিত আগুনের শাস্তি আস্বাদন করো।"},{"id":23,"translation":"যারা ঈমান আনে ও সৎকর্ম করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন , যার পাদদেশে প্রবাহিত হবে নহরসমূহ। যেখানে তাদেরকে অলংকৃত করা হবে, সোনার কাঁকন ও মুক্তা দ্বারা। আর যেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের।"},{"id":24,"translation":"তাদেরকে (দুনিয়ার জীবনে) পবিত্র বাণীর(৯) দিকে পরিচালনা করা হয়েছিল এবং তাদেরকে মহা প্রশংসিত আল্লাহর পথ দেখানো হয়েছিল।","footnotes":"(৯) পবিত্র বাণী দ্বারা কালিমা তাইয়্যিবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বা ‘লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ও আলহামদুলিল্লাহ’ বা আল-কুরআনকে বোঝানো হয়েছে।"},{"id":25,"translation":"নিশ্চয় যারা কুফরী করে এবং আল্লাহর পথে চলতে ও মসজিদে হারামে যেতে বাধা দেয়, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি(১০)। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো।","footnotes":"(১০) আমি অচিরেই তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো।"},{"id":26,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, যখন আমি ইবরাহীমকে ঘরের (বায়তুল্লাহর) স্থান নির্ধারণ করে দিয়েছি (এবং বলেছি), ‘আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার ঘরকে তাওয়াফকারী, দাঁড়িয়ে সালাত আদায়কারী ও রুকূ-সাজদাকারীদের জন্য পবিত্র রাখো।(১১)","footnotes":"(১১) কুফর ও শিরক থেকে এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য অপবিত্রতা থেকে পবিত্র রাখা।"},{"id":27,"translation":"আর তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃশকায় উটের পিঠে করে(১২), তারা আসবে দুর দূরান্তের পথ অতিক্রম করে।","footnotes":"(১২) অর্থাৎ দীর্ঘ সফরের ক্লান্তিজনিত দুর্বল, ক্ষীণকায় এমন প্রত্যেক উটের পিঠে চড়ে আসবে।"},{"id":28,"translation":"যাতে তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে(১৩) উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিযক দিয়েছেন, তার ওপর নির্দিষ্ট দিনসমূহে (যবহ করার সময় ) আল্লাহর নাম স্মরণ করতে পারে।(১৪) অতঃপর তোমরা তা থেকে (কুরবানি করা পশুর গোশত থেকে ) খাও এবং দুস্থ-দরিদ্রকে খেতে দাও।","footnotes":"(১৩) যেমন: গুনাহের ক্ষমা, সাওয়াব অর্জন ও ঐক্য সাধন ইত্যাদি।\n (১৪) অর্থাৎ যাতে তারা নির্দিষ্ট দিনগুলো তথা জিলহজ্জের দশ তারিখ ও তার পরের তিন দিনে আল্লাহর দেয়া রিযক তথা উট, গাভি ও ছাগলের ওপর তাঁর কৃতজ্ঞতা আদায়ের জন্য কুরবানি হিসেবে যবহ করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে।"},{"id":29,"translation":"তারপর তারা যেনো নিজেদের শরীরের অপরিচ্ছন্নতা দূর করে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়(১৫), তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে।’","footnotes":"(১৫) অর্থাৎ ইহরাম অবস্থায় চুল মুণ্ডানো, চুল কাটা, উপড়ানো, নখ কাটা, সুগন্ধি ব্যবহার করা যেহেতু নিষিদ্ধ ছিল, তাই সেসব স্থানে ময়লা জমতে পারে। তাই ইহরাম খুলে যাতে তারা সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারে।"},{"id":30,"translation":"এটিই (হজ্জের) বিধান(১৬)। আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করে তার রবের নিকট তা-ই তার জন্য উত্তম। আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু; তবে যা তোমাদের কাছে (আলকুরআন) তিলাওয়াত করে জানানো হয়েছে সেগুলো ছাড়া। সুতরাং মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো।","footnotes":"(১৬) অর্থাৎ যে কাজগুলো করার জন্য তোমাদেরকে আদেশ করা হয়েছে যেমন: মাথা মুণ্ডন, নখ কাটা, ময়লা দূর করা, মানত পূর্ণ করা ও বাইতুল্লাহর তাওয়াফ করা ইত্যাদি হজ্জের বিধান।"},{"id":31,"translation":"(এ সব বিধান পালন কর) আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল। অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো।"},{"id":32,"translation":"এটাই(১৭) হলো আল্লাহর বিধান। যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।","footnotes":"(১৭) আল্লাহ এ তাওহীদ ও ইখলাস ধারণ এবং মিথ্যা কথা ও মূর্তিপূজা পরিহারের আদেশ দিয়েছেন।"},{"id":33,"translation":"এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানীর স্থান হবে প্রাচীন ঘরের (কা‘বার) নিকট।"},{"id":34,"translation":"আর আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি; যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তু তিনি রিযক হিসেবে দিয়েছেন তার ওপর।(১৮) তোমাদের ইলাহ-ই তো একমাত্র ইলাহ। অতএব তোমরা তাঁরই কাছে আত্মসমর্পণ করো। আর (হে রাসূল!) তুমি অনুগতদেরকে সুসংবাদ দাও।","footnotes":"(১৮) যাতে আল্লাহ তা‘আলা তাদেরকে যে উট, গাভি ও ছাগলের রিযক দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের জন্য তারা এ কুরবানিগুলো যবহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে।"},{"id":35,"translation":"যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ-আপদে ধৈর্যধারণ করে, যারা সালাত কায়িম করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি, তারা তা থেকে ব্যয় (দান) করে।"},{"id":36,"translation":"আর (কুরবানির) উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি; তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোরওপর (যবহ করার সময়) আল্লাহর নাম উচ্চারণ করো। (যবহ করার পর) যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও। যে অভাবী, মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়-তাদেরকে তা থেকে খেতে দাও। এভাবেই আমি ওগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি; যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।"},{"id":37,"translation":"(মনে রেখো,) আল্লাহর কাছে এগুলোর (কুরবানির পশুর ) গোশত ও রক্ত পৌঁছে না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও।"},{"id":38,"translation":"নিশ্চয় আল্লাহ মু’মিনদেরকে (শত্রুদের অনিষ্টতা থেকে) রক্ষা করেন এবং তিনি কোনো আমানতের খিয়ানতকারী, অকৃতজ্ঞকে পছন্দ করেন না।"},{"id":39,"translation":"যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে। কারণ তাদের ওপর নির্যাতন করা হয়েছে। নিশ্চয় আল্লাহ তাদেরকে বিজয় দানে সক্ষম।"},{"id":40,"translation":"যাদেরকে তাদের নিজ বাড়ি-ঘর থেকে অন্যায়ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে, তারা বলে, ‘আল্লাহই আমাদের রব।’ আর আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা দমন না করতেন, তবে বিধ্বস্ত হয়ে যেতো খ্রিষ্টান সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, ইয়াহূদীদের উপাসনালয় ও মসজিদসমূহ- যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী।"},{"id":41,"translation":"তারা এমন লোক যাদেরকে আমি জমিনে ক্ষমতা দান করলে তারা (পরিপূর্ণভাবে) সালাত কায়িম করবে, যাকাত দিবে এবং সৎকাজের আদেশ দিবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে। আর সব কাজের (সাওয়াব ও শাস্তির) চূড়ান্ত পরিণাম আল্লাহরই অধিকারে।"},{"id":42,"translation":"আর (হে রাসূল!) তারা (তোমার সম্প্রদায়) যদি তোমাকে মিথ্যারোপ করে, তবে (অবাক হওয়ার কিছু নেই। কারণ ) তাদের পূর্বে ( এভেবেই রাসূলদেরকে ) মিথ্যারোপ করেছিল নূহ, ‘আদ ও ছামূদের জাতি।"},{"id":43,"translation":"আর ইবরাহীমের জাতি ও লূতের জাতি (তাদেরকে মিথ্যারোপ করেছে)।"},{"id":44,"translation":"আর মাদইয়ানবাসীরাও (শু‘আইবকে মিথ্যারোপ করেছিল)। অনুরূপভাবে মিথ্যারোপ করা হয়েছিল মূসাকে। তাই কাফিরদেরকে আমি (তাৎক্ষণিক শাস্তি না দিয়ে তাওবা করার) অবকাশ দিয়েছিলাম। তারপর আমি তাদেরকে (শাস্তির মাধ্যমে) পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার শাস্তি!"},{"id":45,"translation":"অতঃপর কত জনপদ আমি ধ্বংস করেছি, যেগুলোর বাসিন্দারা ছিল (কুফরীর কারণে) যালিম। তাই এসব জনপদ তাদের ঘরের ছাদসহ (উলটে পড়ে) ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো, কত কূপ (আগন্তুকশূন্য হয়ে) পরিত্যক্ত হয়েছে এবং কত সুদৃঢ় প্রাসাদ ধ্বংস হয়েছে!"},{"id":46,"translation":"তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে (ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো দেখে) তাদের এমন হৃদয় হতো, যা দ্বারা তারা (বিবেক খাটিয়ে) উপলব্ধি করতে পারতো এবং এমন কান হতো, যা দ্বারা তারা শুনতে পারতো। বস্তুত চোখ তো অন্ধ হয় না; বরং অন্ধ হয় বুকের মধ্যকার হৃদয়(১৯)।","footnotes":"(১৯) ফলে তারা কোন ধরনের শিক্ষা ও উপদেশ গ্রহণ করে না।"},{"id":47,"translation":"আর (হে রাসূল!) তারা তোমাকে শাস্তি তরান্বিত করতে বলে; অথচ আল্লাহ কখনো তাঁর ওয়াদা খেলাফ করেন না।(২০) আর তোমার রবের নিকট নিশ্চয় এক দিন তোমাদের গণনায় হাজার বছরের সমান।","footnotes":"(২০) তাদের দ্রুত শাস্তি হলো, যা বদরের দিন তাদের ওপর পতিত হয়েছে।"},{"id":48,"translation":"আর আমি কতো জনপদকে (দ্রুত শাস্তি না দিয়ে) অবকাশ দিয়েছি; অথচ তারা (কুফরীর কারণে) যালিম ছিল। অতঃপর আমি তাদেরকে (মূলোৎপাটনকারী শাস্তির মাধ্যমে) পাকড়াও করেছি। আর আমারই নিকট তাদের প্রত্যাবর্তনস্থল।"},{"id":49,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘হে মানুষ! আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী।’"},{"id":50,"translation":"সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য (তাদের রবের কাছে) রয়েছে ক্ষমা ও (জান্নাতে) সম্মানজনক রিযক।"},{"id":51,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে(২১), মূলতঃ তারা জাহান্নামের অধিবাসী।","footnotes":"(২১) তারা মনে করে যে, অচিরেই তারা আল্লাহকে অক্ষম করে দিবে, ফলে তিনি তাদেরকে আর শাস্তি দিতে পারবেন না।"},{"id":52,"translation":"আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে যে রাসূল কিংবা নবী পাঠিয়েছি, তাদের কেউ যখনই (আল্লাহর কিতাবের কিছু) তিলাওয়াত করেছে, তখনই শয়তান তার তিলাওয়াতে (সন্দেহ সৃষ্টি করতে কিছু) নিক্ষেপ করেছে। কিন্তু শয়তান যা নিক্ষেপ করে, আল্লাহ তা মুছে দেন।(২২) অতঃপর আল্লাহ তাঁর আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।","footnotes":"(২২) অর্থাৎ শয়তানের ঢুকিয়ে দেয়া বস্তুকে আল্লাহ বাতিল করে নিজের আয়াতগুলোকে চূড়ান্ত করেছেন।"},{"id":53,"translation":"এটা এজন্য যে, শয়তান (নবীর পড়ার মধ্যে) যা নিক্ষেপ করে, তা যাতে তিনি তাদের জন্য পরীক্ষার বস্তু বানিয়ে দেন, যাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে এবং যাদের হৃদয়সমূহ পাষাণ। আর নিশ্চয় যালিমরা অনেক মতভেদে লিপ্ত রয়েছে।(২৩)","footnotes":"(২৩) ফলে তারা সত্য ও হিদায়াতের পথ থেকে অনেক দূরে রয়েছে।"},{"id":54,"translation":"আর যাতে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা জানতে পারে যে, এটি তোমার রবের পক্ষ থেকে আগত সত্য; ফলে তারা এতে ঈমান আনে এবং তাদের অন্তর এর প্রতি বিনম্র হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদেরকে সরল-সঠিক পথে পরিচালিত করেন।"},{"id":55,"translation":"আর যারা কুফরী করেছে, তারা এতে সন্দেহ পোষণ করতেই থাকবে; যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্ধ্যা দিনের(২৪) শাস্তি।","footnotes":"(২৪) কিয়ামতের দিনের শাস্তি, যেদিন তাদের জন্য কোন রহমত ও কল্যাণ থাকবে না।"},{"id":56,"translation":"সে দিনের বাদশাহী আল্লাহরই। তিনিই তাদের (মু’মিন ও কাফিরদের) মধ্যে বিচার করবেন। সুতরাং যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা স্থায়ী নি‘আমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।"},{"id":57,"translation":"আর যারা আল্লাহর সাথে কুফরী করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তাদের জন্যেই রয়েছে (জাহান্নামে) অপমানজনক শাস্তি।"},{"id":58,"translation":"আর যারা (আল্লাহর দ্বীনকে সম্মানিত করা ও তাঁর সন্তুষ্টির আশায়) আল্লাহর পথে হিজরত করে, অতঃপর (জিহাদে) নিহত হয় কিংবা (স্বাভাবিকভাবে) মারা যায়, আল্লাহ তাদেরকে (জান্নাতে) অবশ্যই উত্তম রিযক দান করবেন। আর নিশ্চয় আল্লাহই সর্বোত্তম রিযকদাতা।"},{"id":59,"translation":"অবশ্যই তিনি তাদেরকে এমন (সন্তোষজনক) স্থানে (জান্নাতে) প্রবেশ করাবেন, যা তারা পছন্দ করবে। আর আল্লাহ তো নিশ্চয় মহাজ্ঞানী, পরম ধৈর্যশীল।"},{"id":60,"translation":"এটাই প্রকৃত অবস্থা।(২৫) আর যে ব্যক্তি নির্যাতিত হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে; অতঃপর তার ওপর আবার নির্যাতন করা হয়, তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ (মু’মিনদের) পাপ মার্জনাকারী, অত্যন্ত ক্ষমাশীল।","footnotes":"(২৫) অর্থাৎ উল্লেখিত বিষয় তথা আল্লাহর পথের মুহাজিরদেরকে জান্নাতে প্রবেশ করানো।"},{"id":61,"translation":"এটা(২৬) এজন্য যে, নিশ্চয় আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।","footnotes":"(২৬) অর্থাৎ অত্যাচারিতকে উক্ত সাহায্য করা তাঁরই আয়ত্বাধীন। তিনি যা চান, তাই করতে সক্ষম।"},{"id":62,"translation":"আর এটা এজন্যও যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তাঁর পরিবর্তে যাকে (যে মূর্তিগুলোকে) ডাকে, অবশ্যই তা বাতিল। আর নিশ্চয় আল্লাহ তো সমুচ্চ, সুমহান।"},{"id":63,"translation":"তুমি কি লক্ষ্য করো না যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, যার ফলে (উদ্ভিদ জন্মানোর কারণে) জমিন সবুজ শ্যামল হয়ে উঠে। নিশ্চয় আল্লাহ সুক্ষ্মদর্শী, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।"},{"id":64,"translation":"আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা সব তাঁরই। আর নিশ্চয় আল্লাহই অভাবমুক্ত-অমুখাপেক্ষী , পরম প্রশংসিত।"},{"id":65,"translation":"(হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো না যে, জমিনে যা কিছু আছে এবং নৌযানগুলো, যা তাঁরই নির্দেশে সমুদ্রে বিচরণ করে, সবই আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। আর তিনিই আকাশকে ধরে রেখেছেন, যাতে তাঁর অনুমতি ছাড়া তা জমিনের ওপর পড়ে না যায়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই করুণাময়, পরম দয়ালু।"},{"id":66,"translation":"আর তিনিই তোমাদের (অনস্তিত্ব থেকে) জীবন দিয়েছেন, অতঃপর তিনিই তোমাদেরকে (বয়স শেষে) মৃত্যু দিবেন, তারপর তিনিই তোমাদেরকে (মৃত্যুর পর হিসাব ও প্রতিদান দেওয়ার জন্যে) আবার জীবন দিবেন। নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ।"},{"id":67,"translation":"আমি প্রত্যেক জাতির জন্য শরী‘আহ (ইবাদাতের নিয়ম-কানুন) নির্ধারণ করে দিয়েছি, যা তারা অনুসরণ করে। সুতরাং ( হে রাসূল!) তারা যেনো তোমার সাথে এ ব্যাপারে (তোমার শরী‘আহর ব্যাপারে) কোনো বিতর্ক না করে। আর তুমি তোমার রবের দিকে ডাকো। নিশ্চয় তুমি সরল-সঠিক পথেই রয়েছ।"},{"id":68,"translation":"আর (প্রমাণ প্রকাশিত হওয়ার পরও) তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে তুমি বলো: ‘তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।","footnotes":"(১) কাজেই তিনি অচিরেই তোমাদেরকে সেগুলোর প্রতিদান দিবেন।"},{"id":69,"translation":"তোমরা (দুনিয়াতে ধর্মীয়) যে বিষয়ে মতভেদ করছো, আল্লাহ সে বিষয়ে কিয়ামতের দিন তোমাদের (মু’মিন ও কাফির বান্দাদের মাঝে) বিচার-মীমাংসা করে দিবেন।"},{"id":70,"translation":"(হে রাসূল!) তুমি কি জানো না যে, আসমান ও জমিনে যা কিছু রয়েছে, আল্লাহ তা সবকিছুই জানেন। নিশ্চয় তা একটি কিতাবে (লাওহে মাহফূযে সংরক্ষিত) রয়েছে। অবশ্যই এটা আল্লাহর জন্য অতি সহজ।"},{"id":71,"translation":"আর তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে এমন কিছু মূর্তির পূজা করে, যে সম্পর্কে আল্লাহ (তাঁর কিতাবসমূহে) কোনো প্রমাণ নাযিল করেননি এবং যে ব্যাপারে তাদেরও কোনো জ্ঞান নেই। আর যালিমদের কোনো সাহায্যকারী নেই।"},{"id":72,"translation":"আর যখন তাদের কাছে আমার আয়াতসমূহ সুস্পষ্টরূপে তিলাওয়াত করা হয়, তখন যারা কুফরী করে তাদের মুখমণ্ডলে তুমি অসন্তোষ দেখতে পাবে; তাদের কাছে যারা আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: তাহলে কি আমি তোমাদেরকে এর চেয়েও নিকৃষ্ট কিছুর সংবাদ দিবো? এটা আগুন, যারা কুফরী করে, আল্লাহ তাদেরকে তাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আর এটা কত নিকৃষ্ট ঠিকানা!"},{"id":73,"translation":"হে মানুষ! একটি উপমা পেশ করা হলো, তোমরা মনোযোগ দিয়ে তা শোনো। নিশ্চয় তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে (যেসব মূর্তিগুলোকে) ডাকো , তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না; যদিও তারা এ উদ্দেশ্যে সকলে একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয়, তারা তার কাছ থেকে তাও উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয়,উভয়েই দুর্বল।(২৭)","footnotes":"(২৭) অর্থাৎ যাদের উপাস্যই (মূর্তিগুলো) এমন শক্তিহীন, সেই উপাস্যের উপাসক (মুশরিকরা) আরো বেশি শক্তিহীন । অথবা মূর্তি ও মাছি উভয়ই দুর্বল।"},{"id":74,"translation":"তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয় না। নিশ্চয় আল্লাহ মহা ক্ষমতাবান, মহা পরাক্রমশালী।"},{"id":75,"translation":"আল্লাহ ফিরিশতাদের ও মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন।(২৮) অবশ্যই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা।","footnotes":"(২৮) অর্থাৎ ফিরিশতাদের মধ্য থেকে কিছুকে বার্তাবাহক রাসূল মনোনীত করেন, যাদেরকে তিনি মানুষ রাসূলদের কাছে ওয়াহী দিয়ে প্রেরণ করেন।"},{"id":76,"translation":"তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে, তিনি তা জানেন। আর সবকিছু আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে।(২৯)","footnotes":"(২৯) অর্থাৎ মানুষ ও ফিরিশতা রাসূলদের কী অবস্থা ছিলো, তাদের সৃষ্টির আগে ও তাদের মৃত্যুর পরে তিনি তাও জানেন।"},{"id":77,"translation":"হে মুমিনগণ! তোমরা রুকূ‘ করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদাত করো এবং কল্যাণকর কাজ করো। আশা করা যায় তোমরা সফল হতে পারবে।’"},{"id":78,"translation":"আর তোমরা আল্লাহর পথে (তাঁর সন্তুষ্টির জন্য নির্ভেজাল) জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন এবং দীনের ব্যাপারে তিনি তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেননি। এটা (এ সহজ ধর্মটি) তোমাদের পিতা ইবরাহীমের দীন। আল্লাহ তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’ পূর্ববর্তী কিতাবসমূহে এবং এ কিতাবেও (আলকুরআনেও)।(৩০) যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়, আর তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা (পরিপূর্ণভাবে) সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনিই তোমাদের অভিভাবক। আর তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী!","footnotes":"(৩০) এখানে ‘হুয়া’ তিনি বলতে আল্লাহ অথবা ইবরাহীম আলাইহিস সালামকে বুঝানো হয়েছে।"}]},{"id":23,"verses":[{"id":1,"translation":"অবশ্যই মু'মিনগণ সফল হয়েছে,"},{"id":2,"translation":"যারা তাদের সালাতে বিনয়ী।(১)","footnotes":"(১) অর্থাৎ সালাতে তাদের অঙ্গগুলো স্থির এবং তাদের অন্তরগুলো অন্যান্য সকল ব্যস্ততা থেকে মুক্ত থাকে।"},{"id":3,"translation":"আর যারা অনর্থক কথা-কর্ম থেকে বিমুখ।"},{"id":4,"translation":"আর যারা যাকাত আদায়ের ক্ষেত্রে সক্রিয়।"},{"id":5,"translation":"আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী।(২)","footnotes":"(২) অর্থাৎ তারা ব্যভিচার, সমকামিতা ও অন্যান্য অশ্লীলতা থেকে দূরে থাকে।"},{"id":6,"translation":"তবে তাদের স্ত্রীগণ বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া, নিশ্চয় এতে(৩) তারা নিন্দিত হবে না।","footnotes":"(৩) তাদের সাথে সহবাস ইত্যাদির মাধ্যমে তাদেরকে সম্ভোগ করলে, তারা দোষী সাব্যস্ত হবে না।"},{"id":7,"translation":"অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।(৪)","footnotes":"(৪) অর্থাৎ যারা হালালকৃত সম্ভোগ অতিক্রম করে হারামের দিকে ধাবিত হয়।"},{"id":8,"translation":"আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকার রক্ষাকারী।"},{"id":9,"translation":"আর যারা নিজেদের সালাতসমূহ হিফাযত করে।","footnotes":"(১) সালাতগুলোকে নিয়মিত এবং সেগুলোর রুকন, ওয়াজিব ও মুস্তাহাবসহ সময়মতো পূর্ণভাবে আদায় করে।"},{"id":10,"translation":"মূলত, তারাই হলো উত্তরাধিকারী।"},{"id":11,"translation":"যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তারা সেখানে চিরস্থায়ী হবে।"},{"id":12,"translation":"আর নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস (সারাংশ) থেকে।"},{"id":13,"translation":"তারপর আমি তাকে শুক্রবিন্দুরূপে সংরক্ষিত আধারে (জরায়ুতে) স্থাপন করেছি।"},{"id":14,"translation":"তারপর আমি (জরায়ুতে) শুক্রবিন্দুকে ‘আলাকায় (লাল জমাট রক্তে) পরিণত করেছি। তারপর ‘আলাকাকে গোশতপিণ্ডে পরিণত \n করেছি। তারপর গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করেছি। তারপর হাড়কে গোশত দিয়ে আবৃত করেছি। অতঃপর (রূহ ফুকের মাধ্যমে জীবন দান করে) তাকে অন্য এক সৃৃষ্টিরূপে গড়ে তুলেছি। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ, কত বরকতময়!"},{"id":15,"translation":"এরপর (হে মানুষ! নির্ধারিত জীবন শেষে) অবশ্যই তোমরা মরবে।"},{"id":16,"translation":"তারপর কিয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে।"},{"id":17,"translation":"আর অবশ্যই আমি তোমাদের ওপর সাতটি আসমান সৃষ্টি করেছি। আর আমি সৃষ্টি সম্পর্কে উদাসীন ছিলাম না।"},{"id":18,"translation":"আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি। অতঃপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি। আর অবশ্যই আমি সেটাকে উঠিয়ে নিতেও সক্ষম।(৫)","footnotes":"(৫) ফলে তোমরা তখন আর সে পানি দিয়ে লাভবান হতে পারবে না।"},{"id":19,"translation":"তারপর আমি তা (এ পানি) দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগানসমূহ সৃষ্টি করেছি। তাতে তোমাদের জন্য থাকে প্রচুর ফল। আর তা থেকেই তোমরা খাও।"},{"id":20,"translation":"আর আমি (সেই পানি দ্বারা ) এক বৃক্ষ (যাইতূন গাছ) \n সৃষ্টি করেছি, যা সিনাই পাহাড়ে জন্মায়, এতে উৎপন্ন হয় তেল ও আহারকারীদের জন্য তরকারী।"},{"id":21,"translation":"আর (হে মানুষ!) নিশ্চয় গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তাদের পেটে যা (যে দুধ) আছে, তা থেকে আমি তোমাদেরকে পান করাই। উপরন্তু এগুলোতে তোমাদের জন্য রয়েছে, প্রচুর উপকারিতা(৬) এবং তা থেকে তোমরা খাও।","footnotes":"(৬) যেমন: তার ওপর আরোহণ কর আর তাত্থেকে পশম, গোবর ও লোম ইত্যাদি সংগ্রহ কর।"},{"id":22,"translation":"আর এসব পশু ও নৌকার ওপর তোমাদেরকে আরোহণ করানো হয়।"},{"id":23,"translation":"আর নিশ্চয়ই আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। অতঃপর সে বলেছিল: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ নেই। তবুও কি তোমরা (আল্লাহর আদেশ-নিষেধগুলো মেনে) তাঁকে ভয় করবে না?’"},{"id":24,"translation":"তারপর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফিররা বললো: ‘এতো তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই না। সে মূলত তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়। আর আল্লাহ (সত্যিকারার্থে আমাদের নিকট কোন রাসূল পাঠাতে) ইচ্ছা করলে অবশ্যই ফিরিশতা পাঠাতেন। এ জাতীয় কথাতো আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়েও শুনিনি।’"},{"id":25,"translation":"‘মূলত সে একজন পাগল ব্যক্তি। অতএব তার সম্পর্কে (মানুষের কাছে সুস্পষ্ট হতে) তোমরা কিছুকাল অপেক্ষা করো।’"},{"id":26,"translation":"নূহ বললো: ‘হে আমার রব! আমাকে সাহায্য করুন। কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে।’"},{"id":27,"translation":"তারপর আমি তার (নূহের) কাছে ওয়াহী প্রেরণ করলাম যে, তুমি আমার চাক্ষুষ তত্ত্বাবধানে ও আমার ওয়াহী অনুযায়ী নৌকা তৈরি করো। তারপর (তাদেরকে ধ্বংস করার ব্যাপারে) যখন আমার আদেশ আসবে এবং চুলা (প্রবল বেগে পানিতে) উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের (নর ও মাদি থেকে) এক জোড়া করে ও তোমার পরিবারবর্গকে নৌকায় তুলে নিও; তবে তাদের মধ্যে যাদের (ধ্বংসের) ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে আছে তারা ছাড়া। আর যারা যুলম করেছে তাদের (নাজাতের) ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না। নিশ্চয় তারা (প্লাবনের পানিতে) নিমজ্জিত হবে (এবং ধ্বংস হবে)।"},{"id":28,"translation":"অতঃপর যখন তুমি ও তোমার (নাজাতপ্রাপ্ত মু’মিন) সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যালিম জাতি থেকে মুক্তি দিয়েছেন।’"},{"id":29,"translation":"তুমি আরও বলবে: ‘হে আমার রব! আপনি আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী।’"},{"id":30,"translation":"নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে; আর অবশ্যই আমি (মানুষকে) পরীক্ষা করে থাকি।"},{"id":31,"translation":"তারপর তাদের (ধ্বংসের) পরে আমি আরেকটি প্রজন্মকে (‘আদ জাতিকে) সৃষ্টি করেছি।"},{"id":32,"translation":"অতঃপর তাদের মধ্যে তাদেরই একজনকে আমি রাসূল হিসেবে প্রেরণ করেছিলাম, যিনি তাদেরকে (আল্লাহর দিকে ডেকে) বলেছিলেন: ‘তোমরা আল্লাহর ইবাদাত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো (সত্য) ইলাহ নেই। তবুও কি তোমরা (আল্লাহর আদেশ-নিষেধগুলো মেনে) তাঁকে ভয় করবে না?’"},{"id":33,"translation":"আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিগণ যারা কুফরী করেছে, আখিরাতের সাক্ষাতকে অস্বীকার করেছে, উপরন্তু আমি যাদেরকে দুনিয়ার জীবনে ভোগ বিলাসিতা দিয়েছিলাম, তারা বললো: ‘সে তো তোমাদের মতোই একজন মানুষ, তোমরা যা খাও, সে তা-ই খায় এবং তোমরা যা পান করো, সে তা-ই পান করে।’"},{"id":34,"translation":"‘আর যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।’"},{"id":35,"translation":"‘সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দেয় যে, তোমরা যখন মারা যাবে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাবে, তখন তোমাদেরকে অবশ্যই (কবর থেকে জীবিত) উঠানো হবে?’"},{"id":36,"translation":"অসম্ভব, তোমাদেরকে (মৃত্যুর পর জীবিত করার) যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা অসম্ভব।"},{"id":37,"translation":"‘মূলত এ দুনিয়ার জীবনই আমাদের আসল জীবন। এখানেই আমরা মরে যাই এবং বেঁচে থাকি। আর আমরা পুনরুত্থিত হওয়ার নই।’","footnotes":"(১) আখিরাতের জীবন বলতে কিছুই নেই।"},{"id":38,"translation":"‘সে তো এমন এক ব্যক্তি যে (নিজেকে রাসূল হিসেবে দাবি করে) আল্লাহর ওপর মিথ্যা আরোপ করেছে। আর আমরা তাঁর প্রতি ঈমান আনয়নকারী নই।’"},{"id":39,"translation":"রাসূল বললো: ‘হে আমার রব! আমাকে সাহায্য করুন; কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে।’"},{"id":40,"translation":"আল্লাহ বললেন: ‘কিছু সময়ের মধ্যেই তারা (শাস্তিতে নিপতিত হয়ে) নিশ্চিতরূপে অনুতপ্ত হবে।’"},{"id":41,"translation":"অতঃপর যথার্থই তাদেরকে এক বিকট আওয়াজ পেয়ে বসলো, তারপর আমি তাদেরকে (বন্যার পানিতে ভেসে যাওয়া) খড়কুটার ন্যায় (ধ্বংসস্তূপে) পরিণত করলাম। সুতরাং যালিম সম্প্রদায়ের জন্যই ধ্বংস।"},{"id":42,"translation":"তারপর তাদের (ধ্বংসের) পরে আমি অন্যান্য প্রজন্মকে সৃষ্টি করেছি।(৭)","footnotes":"(৭) যেমন: লূত, শু‘আইব ও ইউনুস আলায়হিমুস সালমের সম্প্রদায়।"},{"id":43,"translation":"(এ মিথ্যারোপকারী) কোন জাতিই তাদের (ধ্বংস আসার) নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না এবং বিলম্বিতও করতে পারে না।"},{"id":44,"translation":"এরপর আমি আমার রাসূলদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল আসত, তখনই তারা তাকে অস্বীকার করত। অতঃপর আমি এদেরকে একের পর এক ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে (মানুষের মুখের) কাহিনীতে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক সে জাতি যারা ঈমান আনে না।"},{"id":45,"translation":"এরপর আমি মূসা ও তার ভাই হারূনকে আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছি।(৮)","footnotes":"(৮) তাদেরকে নয়টি নিদর্শন তথা লাঠি, উজ্জ্বল হাত, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত, তুফান, দুর্ভিক্ষ ও ফলমূলের ঘাটতি প্রভৃতি সুস্পষ্ট প্রমাণ দিয়ে প্রেরণ করা হয়েছে।"},{"id":46,"translation":"তাদেরকে ফির‘আউন ও তার পরিষদবর্গের কাছে (পাঠানো হয়েছে); কিন্তু তারা অহঙ্কার করলো এবং তারা ছিল উদ্ধত জাতি।"},{"id":47,"translation":"অতঃপর তারা বললো: ‘আমরা কি আমাদের মতোই দু’জন মানুষের ( কথায় বিশ্বাস করে তাদের) প্রতি ঈমান আনবো? অথচ তাদের সম্প্রদায় (বানূ ইসরাঈল) আমাদের সেবাদাস (দাসত্ব করে)।"},{"id":48,"translation":"অতএব তারা তাদের উভয়ের প্রতি মিথ্যারোপ করল। ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলো।"},{"id":49,"translation":"আর অবশ্যই আমি মূসাকে (তাওরাত) কিতাব প্রদান করেছিলাম, যাতে তারা হিদায়াতপ্রাপ্ত হয়।"},{"id":50,"translation":"আর আমি মারইয়াম-পুত্র (‘ঈসা) ও তার মাকে (আমার অসীম ক্ষমতার) নিদর্শন বানালাম এবং তাদেরকে আবাসযোগ্য ও ঝরণাবিশিষ্ট এক উঁচু (সমতল) ভূমিতে আশ্রয় দিলাম।"},{"id":51,"translation":"‘হে রাসূলগণ! তোমরা (আমার হালালকৃত) পবিত্র ও ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো। নিশ্চয় তোমরা যা কর, সে সর্ম্পকে আমি সম্যক জ্ঞাত।"},{"id":52,"translation":"আর (হে রাসূলগণ!) নিশ্চয়ই তোমাদের ধর্ম তো একই ধর্ম(৯) এবং আমি তোমাদের রব। সুতরাং তোমরা (আমার আদেশ ও নিষেধ মেনে) আমাকেই ভয় করো।","footnotes":"(৯) এখানে উম্মাহ দ্বারা ধর্ম (ইসলাম) ও জাতি উভয়ই বুঝায়।"},{"id":53,"translation":"তারপর (যুগে যুগে ) লোকেরা তাদের মাঝে তাদের ধর্মকে বহুভাগে বিভক্ত করেছে। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে, তা নিয়ে আনন্দিত।"},{"id":54,"translation":"সুতরাং (হে রাসূল! শাস্তি নাযিল হওয়া পর্যন্ত) কিছু সময়ের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও।"},{"id":55,"translation":"তারা কি মনে করছে যে, (দুনিয়ার জীবনে) ধন-সম্পদ ও সন্তান-সন্ততি থেকে যা আমি তাদেরকে দিই,"},{"id":56,"translation":"তা দ্বারা আমি তাদের কল্যাণে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছি;(১০) বরং তারা উপলদ্ধি করতে পারছে না।","footnotes":"(১০) বরং আমি তাদেরকে অবকাশ ও প্রচুর সময় দিচ্ছি।"},{"id":57,"translation":"নিশ্চয় যারা তাদের রবের ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকে,"},{"id":58,"translation":"আর যারা তাদের রবের আয়াতসমূহে ঈমান আনে,"},{"id":59,"translation":"আর যারা তাদের রবের সাথে কাউকে শারীক করে না,"},{"id":60,"translation":"আর যারা যা দান করে, তা ভীত-কম্পিত হৃদয়ে করে থাকে এজন্য যে, তারা তাদের রবের কাছে প্রত্যাবর্তনকারী।(১১)","footnotes":"(১১) অর্থাৎ কিয়ামতের দিবসে যখন তারা আল্লাহর নিকট ফিরে যাবে, তখন তিনি তাদের সাদাকা ও নেক আমলগুলো গ্রহণ করবেন কিনা, সে ব্যাপারে ভীত থাকে।"},{"id":61,"translation":"তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগ্রগামী।"},{"id":62,"translation":"আর আমি কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেই না। আমার নিকট আছে (লিপিবদ্ধ) এমন কিতাব, যা সত্য কথা বলে এবং তারা অত্যাচারিত হবে না।(১২)","footnotes":"(১২) অর্থাৎ সেখানে তাদের কোন নেক আমল কমিয়ে বা বদ আমল বাড়িয়ে তাদের ওপর কোন ধরনের যুলম করা হবে না।"},{"id":63,"translation":"বরং কাফিরদের অন্তরসমূহ এ (কিতাবের) বিষয়ে বিভ্রান্তিতে রয়েছে। এছাড়া তাদের আরও অনেক বদ আমল রয়েছে, যা তারা করছে।"},{"id":64,"translation":"অবশেষে যখন আমি তাদের (দুনিয়ার) ভোগবিলাসপূর্ণ জীবনধারীদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করবো, তখন তারা সজোরে আর্তনাদ করে উঠবে।"},{"id":65,"translation":"(তাদেরকে বলা হবে:) আজ তোমরা সজোরে আর্তনাদ করো না। কারণ, নিশ্চয় তোমরা আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে না।"},{"id":66,"translation":"আমার কিতাবের আয়াতসমূহ তোমাদের সামনে অবশ্যই তিলাওয়াত করা হত, তারপর তোমরা (সেগুলোকে অপছন্দ করে) তোমাদের পেছনে ফিরে চলে যেতে,"},{"id":67,"translation":"এর ওপর অহংকারবশে, রাত জেগে অর্থহীন গল্প-গুজব করতে।(১৩)","footnotes":"(১৩) কুরাইশ কাফিররা অহংকারবশত নিজেদেরকে শুধু হারামের অধিবাসী মনে করত, অন্যদেরকে নয়। অথবা অহংকারবশত আলকুরআন বা মুহাম্মাদকে প্রত্যাখ্যান করত।"},{"id":68,"translation":"তারা কি কুরআনের এ বাণী সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসেনি?"},{"id":69,"translation":"নাকি তারা তাদের রাসূলকে (মুহাম্মাদকে) চিনতে পারেনি, ফলে তারা তাকে অস্বীকার করছে?"},{"id":70,"translation":"নাকি তারা বলে যে, তার মধ্যে কোনো পাগলামী রয়েছে? (মূলত, এসবের কিছুই নয়) ; বরং সে তাদের কাছে (আল্লাহর পক্ষ থেকে) সত্য নিয়েই এসেছে। আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী।"},{"id":71,"translation":"আর সত্য (আল্লাহ) যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতেন(১৪), তবে আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যস্থিত সব কিছু ধ্বংস হয়ে যেতো। বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশবাণী (আলকুরআন)। অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে।","footnotes":"(১৪) আল্লাহ যদি সকল ব্যাপার তাদের মন মতো পরিকল্পনা নিতেন ও পরিচালনা করতেন, তবে আকাশ ও জমিন ধ্বংস হয়ে যেত।"},{"id":72,"translation":"(হে রাসূল! আল্লাহর পথে দাওয়াতের বিনিময়ে) নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তবে তোমার রবের প্রতিদান সর্বোত্তম। আর তিনিই সর্বোত্তম রিযকদাতা।"},{"id":73,"translation":"আর নিশ্চয় তুমি তাদের সরল-সঠিক পথের (ইসলামের) দাওয়াত দিচ্ছ।"},{"id":74,"translation":"আর নিশ্চয় যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, তারাই এই সরল-সঠিক পথ (ইসলাম) থেকে বিচ্যুত।"},{"id":75,"translation":"আর যদি আমি তাদের প্রতি দয়া করতাম এবং তাদের ওপর আপতিত কষ্ট দূর করে দিতাম, তবুও তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে অন্ধের মতো ঘুরে বেড়াত।"},{"id":76,"translation":"আর অবশ্যই আমি তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি (বিপদাপদ) দিয়ে পরীক্ষা করেছি, তবুও তারা তাদের রবের কাছে নত হয়নি এবং বিনীত প্রার্থনাও করেনি।"},{"id":77,"translation":"অবশেষে আমি যখন তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দিলাম, তখনই তাতে তারা হতাশ হয়ে পড়ল।"},{"id":78,"translation":"আর তিনিই তোমাদের জন্য শ্রবণশক্তি, দৃষ্টিসমূহ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা আদায় কর।"},{"id":79,"translation":"আর (হে মানুষ!) তিনিই তোমাদেরকে এ পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং (কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য) তোমাদেরকে তাঁরই কাছে একত্র করা হবে।"},{"id":80,"translation":"আর তিনিই জীবিত করেন ও মৃত্যু দান করেন এবং রাত ও দিনের পরিবর্তন তাঁরই অধিকারে। তবুও কি তোমরা (তাঁর একত্ববাদের ব্যাপারটি) বুঝতে পারো না?"},{"id":81,"translation":"বরং তারা পূর্ববর্তীরা যা বলেছিল, ঠিক তেমনই বলেছে।"},{"id":82,"translation":"তারা বলল: আমরা কি যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি অবশ্যই পুনরুত্থিত করা হবে?"},{"id":83,"translation":"অবশ্যই আমাদেরকে ও ইতঃপূর্বে আমাদের পিতৃপুরুষদেরকে (পুনরুত্থানের) এই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এসব কেবল পূর্ববর্তীদের মিথ্যা ও কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।"},{"id":84,"translation":"(হে রাসূল! তুমি পুনরুত্থান দিবসকে অস্বীকারকারী কাফিরদেরকে) জিজ্ঞেস কর: ‘তোমরা যদি জান তবে বল, ‘এ জমিন ও এতে যারা আছে তারা কার?’"},{"id":85,"translation":"অচিরেই তারা বলবে: (জমিন ও তার অধিবাসীর মালিকানা) একমাত্র আল্লাহর’। বলো, ‘তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’"},{"id":86,"translation":"তাদেরকে বল: ‘কে সাত আসমানের রব এবং মহা ‘আরশের রব?’"},{"id":87,"translation":"তারা সাথে সাথে জবাবে বলবে: ‘আল্লাহ।’ বলো, ‘তবুও কি তোমরা (আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞা মেনে) তাঁকে ভয় করবে না?’"},{"id":88,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তিনি কে যাঁর হাতে সকল কিছুর কর্তৃত্ব, যিনি আশ্রয় দান করেন এবং যাঁর ওপর কোনো আশ্রয়দাতা নেই?’ যদি তোমরা জান।"},{"id":89,"translation":"তারা বলবে: ‘আল্লাহর।’ বলো: ‘তাহলে তোমরা কোথা থেকে বিভ্রান্ত হচ্ছ?’(১৫)","footnotes":"(১৫) অর্থাৎ তোমাদের বিবেক-বুদ্ধি কোথায় চলে যায়, যখন তোমরা এ কথা স্বীকার করা সত্ত্বেও তিনি ছাড়া অন্যের ইবাদাত কর?!"},{"id":90,"translation":"বরং আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি, আর নিশ্চয় তারা মিথ্যাবাদী।"},{"id":91,"translation":"আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর সাথে অন্য কোনো ইলাহও নেই। (যদি থাকতো) তবে প্রত্যেক ইলাহই নিজের সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেতো এবং একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার করত। তারা (মুশরিকরা) যা বর্ণনা করে, তা থেকে আল্লাহ কত পবিত্র!","footnotes":"(১) ফলে দুনিয়ার শৃঙ্খলাই ভেঙ্গে পড়ত।"},{"id":92,"translation":"তিনি দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞাত সূতরাং তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে।"},{"id":93,"translation":"(হে রাসূল!) বল: ‘হে আমার রব! (শাস্তির) যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা যদি আপনি আমাকে দেখাতেন?"},{"id":94,"translation":"হে আমার রব! তখন আমাকে যালিম কাওমের অন্তর্ভুক্ত করবেন না।(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ আমার উপস্থিতিতেই যদি তাদেরকে শাস্তি দেন, তাহলে আপনি আমাকে তাদের মধ্যে গণ্য করবেন না।"},{"id":95,"translation":"নিশ্চয়ই আমি তাদেরকে যে (শাস্তির) প্রতিশ্রুতি দিচ্ছি, তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম।"},{"id":96,"translation":"(হে রাসূল!) যা উত্তম, তা দিয়ে তুমি মন্দের প্রতিহত করো। তারা (তোমার ব্যাপারে অশোভনীয়) যা বলে, সে সম্পর্কে আমি সবিশেষ অবিহিত ।"},{"id":97,"translation":"আর তুমি বল: ‘হে আমার রব! আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে পানাহ চাই।’"},{"id":98,"translation":"আর হে আমার রব! আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই।’"},{"id":99,"translation":"অবশেষে যখন তাদের (এ মুশরিকদের) কারো মৃত্যু আসে, তখন সে বলে, ‘হে আমার রব! আমাকে পুনরায় (দুনিয়াতে) ফেরত পাঠান।"},{"id":100,"translation":"যেন আমি সৎকাজ করতে পারি, যা আমি (পূর্বে না করে) ছেড়ে দিয়েছিলাম।’ (বলা হবে:) কখনো নয়, এটি একটি বাক্য মাত্র, যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরযখ।(১৭)","footnotes":"(১৭) বরযখ: মৃত্যুর পর কিয়ামত ও হাশরের মধ্যবর্তী কবরের সময়কালকে বরযখ বলা হয়।"},{"id":101,"translation":"অতঃপর যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না, এবং (নিজেদের বিষয়সমূহ নিয়ে ব্যস্ত থাকার কারণে) কেউ কারো বিষয়ে জানতে চাইবে না।"},{"id":102,"translation":"অতঃপর যাদের (নেকির) পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম।"},{"id":103,"translation":"আর যাদের (নেকির) পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতি করলো; জাহান্নামে তারা হবে স্থায়ী।"},{"id":104,"translation":"(জাহান্নামের) আগুন তাদের চেহারাগুলো দগ্ধ করবে, সেখানে তারা হবে বীভৎস চেহারাবিশিষ্ট।(১৮)","footnotes":"(১৮) অর্থাৎ চেহারার কঠিন বীভৎসতার দরুন তাদের দাঁতগুলো থেকে নিজেদের ওপরের-নিচের ঠোঁটগুলো সংকুচিত হবে।"},{"id":105,"translation":"(তাদেরকে ধমক দিয়ে বলা হবে, দুনিয়াতে) তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হতো না? অথচ তোমরা সেগুলোকে অস্বীকার করতে।"},{"id":106,"translation":"তারা বলবে: হে আমাদের রব! আমাদের দুর্ভাগ্যই আমাদেরকে পরাভূত করেছিল এবং আমরা ছিলাম পথভ্রষ্ট এক সম্প্রদায়।"},{"id":107,"translation":"হে আমাদের রব! আপনি আমাদেরকে এ আগুন থেকে বের করে দিন, তারপর যদি আমরা আবার কুফরী করি (এবং ভ্রষ্টতার দিকে ফিরে যাই), তবে অবশ্যই আমরা হব যালিম।’"},{"id":108,"translation":"তিনি বলবেন: তোমরা এতে (জাহান্নামে) লাঞ্ছিত হয়ে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না।"},{"id":109,"translation":"আমার বান্দাদের একদল ছিলো যারা বলতো: ‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন। আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।’"},{"id":110,"translation":"তোমরা তাদেরকে উপহাসের বিষয় বানিয়েছিলে, অবশেষে তাদেরকে নিয়ে উপহাস করার ব্যস্ততা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। আর তোমরা তাদের নিয়ে হাসি-তামাশায় মগ্ন থাকতে।’"},{"id":111,"translation":"নিশ্চয়ই আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছি; তারা সত্যিই বিজয়ী।"},{"id":112,"translation":"আল্লাহ বলবেন: ‘বছরের হিসাবে তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে?’"},{"id":113,"translation":"তারা বলবে: ‘আমরা একদিন বা এক দিনের কিছু অংশ অবস্থান করেছি। সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।’"},{"id":114,"translation":"আল্লাহ বলবেন: ‘(আসলেই দুনিয়াতে) তোমরা কেবল অল্পকালই অবস্থান করেছিলে, তোমরা যদি (দুনিয়াতে তোমাদের অবস্থানের সময়টুকু) নিশ্চিত জানতে!’"},{"id":115,"translation":"(হে মানুষ!) ‘তোমরা কি মনে করেছিলে যে, আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং (কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য) তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?’"},{"id":116,"translation":"সুতরাং সত্যিকারের মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; তিনি সম্মানিত ‘আরশের রব।"},{"id":117,"translation":"আর যে আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, যার ইবাদাতের উপযুক্ততার ব্যাপারে তার কাছে কোন প্রমাণ নেই; তার (কর্মের) হিসাব কেবল তার রবের কাছে। নিশ্চয় কাফিররা সফলকাম হবে না।"},{"id":118,"translation":"আর (হে রাসূল! তুমি) বলো: ‘হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।’"}]},{"id":24,"verses":[{"id":1,"translation":"এটি (আল-কুরআনের) একটি সূরা, যা আমি নাযিল করেছি এবং এর বিধানকে অবশ্য পালনীয় করেছি। আর আমি এতে সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি, যাতে তোমরা (এর থেকে) উপদেশ গ্রহণ করো।"},{"id":2,"translation":"(অবিবাহিত) ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে একশটি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনে থাক, তবে আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে। আর মু’মিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।(১)","footnotes":"(১) যেন তাদের ব্যাপারটি সকলে জানাজানির কারণে তারা নিজেরা এবং অন্যরাও ঐ পাপ থেকে বিরত থাকে।"},{"id":3,"translation":"(অভ্যস্ত) ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং (একইভাবে) ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষ ছাড়া বিয়ে করবে না। আর মু’মিনদের ওপর এটা হারাম করা হয়েছে।(২)","footnotes":"(২) আয়াতে ব্যভিচারের ভয়াবহতার কথা উল্লেখ করা হয়েছে। কেউ কেউ আয়াতটির বিধান রহিত বলে উল্লেখ করেছেন। কোন কোন মুফাসসির এ হুকুমকে সুনির্দিষ্ট ঘটনার সাথে সম্পর্কযুক্ত মনে করেন।"},{"id":4,"translation":"আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে(৩), তারপর তারা চারজন সাক্ষী নিয়ে না আসে, তাহলে (হে বিচারকগণ!) তোমরা তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং কখনই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। আর এরাই হলো ফাসিক।","footnotes":"(৩) অনুরূপভাবে যারা সচ্চরিত্র পুরুষের প্রতি অপবাদ আরোপ করে, তাদের ক্ষেত্রেও একই শাস্তি প্রযোজ্য।"},{"id":5,"translation":"তবে যারা এ ঘটনার পরে তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে, তাহলে নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(১) তবে আল্লাহ তাদের তাওবা ও সাক্ষ্য গ্রহণ করবেন।"},{"id":6,"translation":"আর যারা নিজেদের স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয়; অথচ নিজেরা ছাড়া তাদের আর কোন সাক্ষী নেই, তাহলে তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে, নিশ্চয়ই সে (তার স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেওয়ার ব্যাপারে) সত্যবাদীদের অন্তর্ভুক্ত।"},{"id":7,"translation":"আর পঞ্চমবারে সাক্ষ্য দিবে যে, সে যদি (অপবাদ দেওয়ার ব্যাপারে) মিথ্যাবাদী হয়, তবে নিশ্চয় তার ওপর নেমে আসবে আল্লাহর লা‘নত।","footnotes":"(১) এভাবে সে মহিলা ব্যভিচারের দণ্ডবিধি পাওয়ার উপযুক্ত হবে।"},{"id":8,"translation":"তবে তারা স্ত্রীলোকটি থেকে শাস্তি রহিত করবে, যদি সে মহিলা আল্লাহর নামে চারবার শপথ করে বলে যে, নিশ্চয় তার স্বামী (তাকে ব্যভিচারের অপবাদ দেয়ার ব্যাপারে) মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।"},{"id":9,"translation":"আর পঞ্চমবারে শপথ করে বলবে যে, যদি তার স্বামী (অপবাদ দেওয়ার ব্যাপারে) সত্যবাদী হয়, তবে নিশ্চয় তার ওপর নেমে আসবে আল্লাহর গযব।"},{"id":10,"translation":"আর (হে মানুষ!) যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, (তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে)। আর নিশ্চয় আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়।"},{"id":11,"translation":"নিশ্চয় যারা (আয়িশা রা. এর ব্যাপারে অশ্লীল কাজের) অপবাদ রটনা করেছে, তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না; বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। (৪) (অপবাদে অংশীদারি) তাদের প্রত্যেকের জন্য রয়েছে, তাদের পাপকাজের অনুরূপ শাস্তি। আর তাদের থেকে যে ব্যক্তি(৫) এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে, তার জন্য রয়েছে মহা আযাব।","footnotes":"(৪) এর জন্য রয়েছে সাওয়াব, মুমিনদেরকে যাচাইয়ের সুযোগ, এবং উম্মুল মু’মিনীনের সতিত্বের জলজ্যান্ত প্রমাণ।\n (৫) যে ব্যক্তি অপবাদে বড় ভূমিকা নিয়েছে,সে হলো আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালূল।"},{"id":12,"translation":"যখন তোমরা এ অপবাদ শুনলে, তখন কেনো মু’মিন পুরুষ ও মু’মিন নারীরা তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না এবং বললো না যে, ‘এটা তো সুস্পষ্ট অপবাদ?’"},{"id":13,"translation":"অপবাদদাতারা কেনো এ ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসলো না? সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী।"},{"id":14,"translation":"আর (হে মু’মিনগণ!) যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের ওপর আল্লাহর দয়া ও তাঁর অনুগ্রহ না থাকত, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে, তার জন্য তোমাদেরকে অবশ্যই কঠিন শাস্তি পেয়ে বসত।"},{"id":15,"translation":"যখন এটা (আয়িশার ব্যাপারে অপবাদ) তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে, যাতে তোমাদের কোনো জ্ঞান ছিলো না; আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে; অথচ আল্লাহর নিকট এটা ছিল খুবই গুরুতর বিষয়।"},{"id":16,"translation":"আর তোমরা যখন এ অপবাদ শুনলে, তখন তোমরা কেনো বললে না যে, ‘এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। (হে আমাদের রব!) তুমি অতি পবিত্র মহান। এটা এক গুরুতর অপবাদ।’"},{"id":17,"translation":"আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে, যদি তোমরা মুমি’ন হও, তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না।"},{"id":18,"translation":"আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":19,"translation":"নিশ্চয় যারা এটা পছন্দ করে যে, মু’মিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না।","footnotes":"(১) অপকর্মসমূহ, বিশেষ করে ব্যভিচারের অপবাদ ছড়ানো।"},{"id":20,"translation":"আর (হে অপবাদে লিপ্তরা!) যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, (তাহলে তিনি তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন)। আর নিশ্চয় আল্লাহ পরম স্নেহশীল, অতি দয়ালু।"},{"id":21,"translation":"হে মু’মিনগণ! তোমরা শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। আর যে শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করবে, (তার জেনে রাখা উচিত যে,) নিশ্চয় শয়তান অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেয়। আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো, তাহলে (তোমাদের তাওবা কবুলের মাধ্যমে) তিনি কখনোই তোমাদেরকে পবিত্র করতেন না; কিন্তু আল্লাহ (তাওবা কবুলের মাধ্যমে) যাকে ইচ্ছা করেন, পবিত্র করেন। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":22,"translation":"আর তোমাদের মধ্যে যারা সম্মান-মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন এমন কসম না করে যে, তারা নিকটাত্মীয়, মিসকীন ও আল্লাহর পথে হিজরতকারীদেরকে (কোন অপরাধে লিপ্ত থাকার কারণে) কিছুই দেবে না। আর তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? আর আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।(৬)","footnotes":"(৬) এ আয়াতটি মুলত আবু বাকর সিদ্দীক (রা.) সম্পর্কে নাযিল হয়েছে, যখন তিনি আয়িশার বিরুদ্ধে অপবাদে অংশগ্রহণের জন্য সাহাবা মিসতাহ রাদি আল্লাহু ‘আনহুর খরচ না চালানোর শপথ করেন।"},{"id":23,"translation":"নিশ্চয়ই যারা সতী-সাধ্বী সরলমনা(৭) মু’মিন নারীদের প্রতি (ব্যভিচারের) অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।","footnotes":"(৭) সরলমনা মানে এমন ভদ্র মহিলাগণ, যারা ছল-চাতুরি জানে না, যাদের মন নিৰ্মল, কলুষমুক্ত ও পাক-পবিত্র, যারা অসভ্যতা ও অশ্লীল আচরণ কী ও কীভাবে করতে হয়, তাও জানে না।"},{"id":24,"translation":"যেদিন (কিয়ামতের দিন) তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত, সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে।"},{"id":25,"translation":"সেদিন আল্লাহ তাদেরকে ইনসাফভিত্তিক প্রতিদান পুরোপুরি দিয়ে দিবেন। আর তারা জানতে পারবে যে, আল্লাহই সুস্পষ্ট সত্য।(৮)","footnotes":"(৮) অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সংবাদ, প্রতিশ্রুতি ও হুমকি যাই দেয়া হোক না কেন, তা সবই সুস্পষ্ট সত্য। যাতে কোন ধরনের সন্দেহ নেই।"},{"id":26,"translation":"দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য; (নিকৃষ্ট) লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত ও পবিত্র। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক (জান্নাত)।"},{"id":27,"translation":"হে মু’মিনগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারও গৃহে অনুমতি না নিয়ে এবং গৃহবাসীদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।"},{"id":28,"translation":"অতঃপর যদি তোমরা সেখানে কাউকে না পাও , তাহলে তোমাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না। আর যদি তোমাদেরকে বলা হয়, ‘ফিরে যাও’ তাহলে সেখানে না ঢুকে ফিরে যাবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত।"},{"id":29,"translation":"যে ঘরে কেউ বাস করে না, তাতে তোমাদের কোনো ভোগসামগ্রী থাকলে, সেখানে তোমাদের প্রবেশে কোন পাপ হবে না। আর আল্লাহ জানেন, যা তোমরা প্রকাশ করো, আর যা তোমরা গোপন করো।","footnotes":"(১) যেমন: লাইব্রেরী, বাজারের দোকান ইত্যাদি।"},{"id":30,"translation":"(হে রাসূল! তুমি) মু’মিন পুরুষদেরকে বলো, তারা যেন তাদের দৃষ্টি (হারামকৃত কিছু দেখা থেকে) সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের (নিরাপদ থাকার) জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।"},{"id":31,"translation":"আর (হে রাসূল! তুমি) মু’মিন নারীদেরকে বলো, যেন তারা তাদের দৃষ্টিকে (হারাম কিছু দেখা থেকে) সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। আর (শরীরের ) যা সাধারণত প্রকাশ পায়, তা ছাড়া তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে। তারা যেন তাদের (মাথার) ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন (ঘনিষ্ঠ) নারীগণ, নিজেদের অধীন দাস-দাসী, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মু’মিনগণ! তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার।"},{"id":32,"translation":"আর (হে মু’মিনরা!) তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রশস্ত রিযকদাতা ও মহাজ্ঞানী।"},{"id":33,"translation":"আর (দরিদ্রতার কারণে) যাদের বিবাহ করার সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন (অশ্লীলতা ও ব্যভিচার থেকে) সংযম অবলম্বন করে। আর তোমাদের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য (তোমাদের সাথে সম্পদ হস্তার্পণের) লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ(৯) আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তা থেকে তোমরা তাদেরকে (কিছুটা ছাড় ) দাও। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে, তোমরা দুনিয়ার জীবনের সম্পদ কামানোর জন্য তাদেরকে ব্যভিচার করতে জবরদস্তি করো না। আর যারা তাদেরকে (ব্যভিচার করতে) জবরদস্তি করবে, নিশ্চয় তাদেরকে জবরদস্তি করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৯) অর্থাৎ তাদের চুক্তিকৃত সম্পদ আদায়ের সক্ষমতা এবং ধার্মিকতা আছে।"},{"id":34,"translation":"আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাযিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত। আর (নাযিল করেছি) মুত্তাকীদের জন্য উপদেশ।"},{"id":35,"translation":"আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর (জ্যোতি)। (একজন মু’মিনের অন্তরে) তাঁর নূরের উপমা হচ্ছে, একটি প্রদীপদানি (দীপাদার ) যাতে রয়েছে একটি প্রদীপ, প্রদীপটি রয়েছে, একটি চকচকে কাঁচের ফানুসের মধ্যে। কাঁচের ফানুসটি যেন মুক্তার ন্যায় একটি উজ্জ্বল নক্ষত্র। প্রদীপটি বরকতময় যাইতুন গাছের তেল দ্বারা প্রজ্বলিত করা হয়, যা পূর্ব দিকের (সূর্যের আলো থেকে আড়ালে) নয় এবং পশ্চিম দিকের (সূর্যের আলো থেকে আড়ালে)-ও নয়।(১০) এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নূরের ওপর নূর।(১১) আল্লাহ যাকে ইচ্ছা তাঁর নূরের দিকে হিদায়াত দান করেন । আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন। আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত।","footnotes":"(১০) অর্থাৎ যে গাছকে সূর্য থেকে কোন কিছুই লুকিয়ে রাখেনি। না সকালে, না সন্ধ্যায়। \n (১১) অর্থাৎ যে গাছের তেল পরিচ্ছন্নতার দরুন যেন নিজেই জ্বলছে। যদিও আগুন এখনো তাকে স্পর্শ করেনি। আর যদি আগুন স্পর্শ করত, তাহলে কেমন হত! কাঁচের আলোর ওপর আবার প্রদীপের আলো। সত্যিই অসাধারণ!"},{"id":36,"translation":"(এ প্রদীপটি জ্বালানো হয়) সেসব ঘরে (মসজিদগুলোতে) যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম যিকর করতে আল্লাহই অনুমতি দিয়েছেন। সেখানে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবীহ পাঠ করে।"},{"id":37,"translation":"কিছু লোক এমন আছে , যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর যিকর, সালাত কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারেনা। তারা সেদিনকে (কিয়ামতের দিনকে) ভয় করে, যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে-পালটে যাবে।"},{"id":38,"translation":"যাতে তাদের কৃত উত্তম আমলের জন্য আল্লাহ তাদেরকে প্রতিদান দেন এবং তিনি স্বীয় অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে রিযিক দান করেন।"},{"id":39,"translation":"আর যারা কুফরী করে, তাদের আমলসমূহ মরুভূমির মরিচিকার মতো, পিপাসিত ব্যক্তি যাকে পানি মনে করে। অবশেষে যখন সে তার কাছে আসবে, তখন সে দেখবে সেটা কিছুই নয়। আর সে (মৃত্যুর পরে পুনরুত্থিত হয়ে) সেখানে আল্লাহকে দেখতে পাবে।(১২) অতঃপর তিনি তাকে তার হিসাব পরিপূর্ণ করে দেবেন। আর আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী।","footnotes":"(১২) তেমনিভাবে একজন কাফির মনে করে যে, তার আমলগুলো তার খুব ফায়েদায় আসবে। কিন্তু যখন সে মৃত্যু বরণ করবে এবং তাকে পুনরুত্থিত করা হবে, তখন সে আর তার সাওয়াবটুকু দেখতে পাবে না।"},{"id":40,"translation":"অথবা (কাফিরদের আমলসমূহ) গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা। অনেক অন্ধকার; এক স্তরের উপর অপর স্তর। কেউ হাত বের করলে (অন্ধকারের দরুন) আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যাকে ( হিদায়াতের ) নূর (আলো) দেন না তার জন্য কোনো নূর বা আলো নেই।"},{"id":41,"translation":"(হে রাসূল!) তুমি কি দেখনি যে, আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবীহ পাঠ করে? প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহের পদ্ধতি জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।"},{"id":42,"translation":"আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহর জন্যই। আর আল্লাহর দিকেই (সকলের) প্রত্যাবর্তন করতে হবে ।"},{"id":43,"translation":"(হে রাসূল!) তুমি কি দেখনি যে, আল্লাহই মেঘমালাকে পরিচালিত করেন, তারপর তিনি সেগুলোকে একত্রে জুড়ে দেন, তারপর সেগুলোকে স্তূপীকৃত করেন, তারপর একসময় তুমি দেখতে পাও তার মধ্য থেকে বৃষ্টি বের হয়। আর তিনি আকাশের বিশাল পাহাড়ের ন্যায় ঘন মেঘমালা থেকে শিলা বর্ষণ করেন। তারপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। আর যার কাছ থেকে ইচ্ছা তা সরিয়ে দেন। মেঘমালার বিদ্যুতের ঝলক এমন দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়।"},{"id":44,"translation":"আল্লাহই দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে অন্তরদৃষ্টিসম্পন্নদের জন্য রয়েছে শিক্ষা।"},{"id":45,"translation":"আর আল্লাহ (জমিনের ওপর বিচরণকারী) প্রত্যেক জীবকে পানি (বীর্য) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর সেগুলোর কোনটি পেটে ভর দিয়ে চলে(১৩), কোনটি চলে দু’পায়ের ওপর(১৪), আবার কোনটি চার পায়ের ওপর চলে(১৫)। আল্লাহ (উল্লিখিত ও অনুল্লিখিত) যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।","footnotes":"(১৩) যেমন: সাপ।\n (১৪) যেমন: মানুষ ও পাখি।\n (১৫) যেমন: চতুষ্পদ পশু।"},{"id":46,"translation":"নিশ্চয়ই আমি (মুহাম্মাদের প্রতি) সুস্পষ্ট নিদর্শনাবলী নাযিল করেছি। আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান।"},{"id":47,"translation":"তারা (মুনাফিকরা) বলে: ‘আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি।’ তারপর তাদের একটি দল (ঈমান ও আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নেয়। বস্তুত তারা মু’মিন নয়।(১৬)","footnotes":"(১৬) কারণ, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য থেকে ফিরে যাওয়া লোকরা মু’মিন নয়; যদিও তারা নিজেদেরকে মুখে মুমিন দাবি করে।"},{"id":48,"translation":"আর যখন তাদেরকে (মুনাফিকদেরকে) আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ডাকা হয়, যাতে তিনি তাদের মধ্যে বিচার-ফয়সালা করতে পারেন, তখন তাদের একটি দল (তার ফয়সালা থেকে) মুখ ফিরিয়ে নেয়।"},{"id":49,"translation":"কিন্তু সত্য (দলিল-প্রমাণ ও ফয়সালা) যদি তাদের পক্ষে থাকে, তাহলে তারা তার (নবীর) কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে।"},{"id":50,"translation":"তাদের অন্তরে কি ব্যাধি রয়েছে, নাকি তারা (মুহাম্মাদের রিসালাতের ব্যাপারে) সন্দেহ পোষণ করে, না তারা ভয় করে যে, আল্লাহ ও তাঁর রাসূল (ফায়সালার ক্ষেত্রে) তাদের ওপর যুলম করবেন? বরং তারাই তো যালিম।"},{"id":51,"translation":"যখন মুমিনদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে এ মর্মে ডাকা হয় যে, তিনি তাদের মধ্যে বিচার-ফয়সালা করবেন, তখন তাদের কথা তো এই হয় যে, তারা বলে: ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম।’ বস্তুত তারাই সফলকাম।"},{"id":52,"translation":"আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং (আল্লাহর আদেশ-নিষেধ মেনে) তাঁর তাকওয়া অবলম্বন করে, (দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেয়ে) তারাই হবে কৃতকার্য।"},{"id":53,"translation":"আর তারা (মুনাফিকরা) সুদৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে যে, ‘তুমি যদি তাদেরকে (জিহাদে বের হওয়ার) আদেশ করো, তবে তারা অবশ্যই বের হবে। (হে রাসূল!) তুমি তাদেরকে বলো: ‘তোমরা শপথ করো না। তোমাদের আনুগত্যের ব্যাপারটি তো জানাই আছে। তোমরা যা কিছু করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত।’"},{"id":54,"translation":"(হে রাসূল! এ মুনাফিকদেরকে) বলো: ‘তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো।’ তারপর যদি তোমরা (তাঁদের আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (জেনে রাখো,) সে শুধু তার উপর অর্পিত দায়িত্বের জন্য দায়ী। আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। পক্ষান্তরে যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হিদায়াতপ্রাপ্ত হবে। মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেয়া।"},{"id":55,"translation":"তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে এ মর্মে ওয়াদা দিয়েছেন যে, তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমনিভাবে তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছিলেন তাদের পূর্ববর্তী মু’মিনদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন তাদের দীনকে (ইসলামকে), যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদের ভীতিকর অবস্থাকে নিরাপত্তায় রূপান্তরিত করবেন। (এর বিনিময়ে) তারা আমারই ইবাদাত করবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। আর যারা এরপর (এ নি‘আমতগুলো পাওয়ার পরেও) কুফরী করবে, তারাই ফাসিক।"},{"id":56,"translation":"আর তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো।"},{"id":57,"translation":"(হে রাসূল!) তুমি কাফিরদেরকে জমিনে অপারগকারী মনে করো না(১৭); তাদের আশ্রয়স্থল জাহান্নাম। আর তা কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল!","footnotes":"(১৭) অর্থাৎ তাদের ওপর যখন আল্লাহ আযাব নাযিল করবেন, তখন তারা শাস্তি থেকে পালিয়ে যেতে সক্ষম হবে না।"},{"id":58,"translation":"হে মু’মিনগণ! তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন অবশ্যই তিন সময়ে (তোমাদের কাছে প্রবেশের) অনুমতি নেয়। ফজরের সালাতের পূর্বে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো, এবং ‘ইশার সালাতের পর; এই তিনটি তোমাদের [গোপনীয়তার] সময়। এই তিন সময়ের পর (অন্য সময়ে বিনা অনুমতিতে প্রবেশ করলে) তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের একে অন্যের কাছে যাতায়াত করতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন। আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":59,"translation":"আর তোমাদের সন্তান-সন্তুতি যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তারাও যেন (তোমাদের ঘরে প্রবেশের) অনুমতি চায়, যেমনিভাবে তাদের \n পূর্বের বড়রা অনুমতি চাইতো। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।"},{"id":60,"translation":"আর বৃদ্ধা নারীরা, যাদের বিবাহের প্রতি কোন আগ্রহ নেই, তাদের জন্য কোনো দোষ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে। তবে এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, মহাজ্ঞানী।","footnotes":"(১) যেমন: নিকাব ও গায়ের চাদর।"},{"id":61,"translation":"অন্ধের জন্য কোনো দোষ নেই, খোঁড়ার জন্য কোনো দোষ নেই, রোগাক্রান্তের জন্য কোনো দোষ নেই(১৮) এবং তোমাদের নিজেদের জন্যও কোনো দোষ নেই যে, তোমরা (অনুমতি ছাড়াই ) খাবে তোমাদের নিজেদের ঘরে অথবা তোমাদের পিতাদের ঘরে অথবা তোমাদের মায়েদের ঘরে অথবা তোমাদের ভাইদের ঘরে অথবা তোমাদের বোনদের ঘরে অথবা তোমাদের চাচাদের ঘরে অথবা তোমাদের ফুফুদের ঘরে অথবা তোমাদের মামাদের ঘরে অথবা তোমাদের খালাদের ঘরে অথবা সেসব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে(১৯) অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমরা একত্রে খাও অথবা আলাদা আলাদা খাও তাতে কোনও দোষ নেই। তবে তোমরা যখনই কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে, যা আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ। এভাবে আল্লাহ তোমাদের জন্যে তাঁর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো।","footnotes":"(১৮) তারা যদি অনুমতি ছাড়া কারো কিছু খেয়ে ফেলে, তবে তাদের গুনাহ হবে না। \n (১৯) যেমন: বাগানের পাহারাদার।"},{"id":62,"translation":"নিশ্চয়ই (সত্যবাদী) মু’মিন শুধু তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনে এবং তাঁর সাথে কোন সমষ্টিগত কাজে একত্রিত হলে অনুমতি না নিয়ে চলে যায় না। নিশ্চয় তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও তাঁর রাসূলের ওপর প্রকৃত ঈমান আনে। সুতরাং কোন প্রয়োজনে তারা তোমার কাছ থেকে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দিবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয় আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) পরম ক্ষমাশীল ও অতি দয়ালু।"},{"id":63,"translation":"(হে মু’মিনরা!) তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না।(২০) তোমাদের মধ্যে যারা (বিনা অনুমতিতে) চুপিসারে সরে পড়ে আল্লাহ অবশ্যই তাদেরকে জানেন। অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন তাদের ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করার ভয় করে।","footnotes":"(২০) যেমন: হে মুহাম্মাদ! অথবা তার বাপের নামে যেমন: হে আব্দুল্লাহর ছেলে! ইত্যাদি নামে ডেকো না। বরং তোমরা বলবে: হে আল্লাহর রাসূল! হে আল্লাহর নবী!"},{"id":64,"translation":"সাবধান! (জেনে রাখো,) আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর। (হে মানুষ!) তোমরা যে অবস্থায় আছো তা তিনি অবশ্যই জানেন এবং যেদিন তাদেরকে তাঁর কাছে ফিরিয়ে নেয়া হবে সেদিন তারা (দুনিয়ায়) যা আমল করতো তিনি তাদেরকে তা জানিয়ে দিবেন। আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞাত।"}]},{"id":25,"verses":[{"id":1,"translation":"বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার উপর ফুরকান (কুরআন) নাযিল করেছেন, যেন সে (মুহাম্মাদ) সমগ্র বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।"},{"id":2,"translation":"তিনি ঐ সত্ত্বা যার অধিকারে রয়েছে আসমানসমূহ ও জমিনের মালিকানা। আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তাঁর কোনো শরীক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা যথাযোগ্য অনুপাতে নির্ধারণ করেছেন।"},{"id":3,"translation":"আর তারা (অবিশ্বাসীরা) আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না; বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের কোন অকল্যাণ ও কল্যাণ করার ক্ষমতা রাখে না এবং তারা মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না।"},{"id":4,"translation":"আর কাফিররা বলে, এটা তো মিথ্যা ছাড়া কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং এতে তাকে অন্য কিছু লোক সাহায্য করেছে। সুতরাং তারা তো জুলুম ও মিথ্যা অপবাদ নিয়ে এসেছে।"},{"id":5,"translation":"তারা আরও বলে: ‘এটি প্রাচীনকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে; তারপর এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়।’"},{"id":6,"translation":"(হে রাসূল! তুমি এ অস্বীকারকারীদেরকে) বলো: ‘যিনি আসমানসমূহ ও জমিনের রহস্য জানেন, তিনিই এটি নাযিল করেছেন। নিশ্চয় তিনি (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’"},{"id":7,"translation":"আর তারা বলে: ‘এ রাসূলের কী হলো, সে (অন্য মানুষের মতো) আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে। তার কাছে একজন ফিরিশতা পাঠানো হল না কেনো, যে তাঁর সাথে সতর্ককারী হতো?’"},{"id":8,"translation":"অথবা তাকে (আকাশ থেকে) ধনভাণ্ডার ঢেলে দেয়া হয় না কেনো অথবা তার জন্য একটি বাগান হয় না কেনো, যা থেকে সে খেতে পারে?’ যালিমরা বলে, ‘তোমরা শুধু এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো।’"},{"id":9,"translation":"(হে রাসূল!) দেখ, তারা তোমার জন্য কীভাবে নানা উপমা পেশ করে! ফলে তারা পথভ্রষ্ট হয়েছে; তাই তারা কোনো পথ খুঁজে পায় না।"},{"id":10,"translation":"তিনি বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলে (দুনিয়াতেই) তোমার জন্য করে দিতে পারেন তার (তাদের প্রস্তাবিত বস্তুসমূহের) চেয়েও উত্তম বস্তু, উদ্যানসমূহ, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়। আর (শুধু তাই-ই নয়), তিনি তোমাকে প্রাসাদসমূহও দিতে পারেন।","footnotes":"(১) যেগুলোর ফল তুমি খেতে পারতে।"},{"id":11,"translation":"বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আর কিয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন।"},{"id":12,"translation":"দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রদ্ধ গর্জন ও প্রচণ্ড চিৎকার শুনতে পাবে।"},{"id":13,"translation":"আর যখন হাতগুলো তাদের ঘাড়ের সাথে শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, সেখানে তারা (আক্ষেপে ও আতঙ্কে ) নিজেদের ধ্বংস কামনা করবে।"},{"id":14,"translation":"(কাফিরদেরকে বলা হবে), আজ তোমরা একবার ধ্বংসকে ডেকো না; বরং বহুবার ধ্বংসকে ডাকো।’(১)","footnotes":"(১) তোমাদের ডাকে কখনো সাড়া দেয়া হবে না। বরং তোমরা চিরকাল এ যন্ত্রণাদায়ক শাস্তিতেই অবস্থান করবে।"},{"id":15,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘এটা (উল্লিখিত শাস্তি) কি উত্তম, না চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে? সেটাই তাদের জন্য প্রতিদান এবং চূড়ান্ত প্রত্যাবর্তনস্থল।’"},{"id":16,"translation":"তাদের জন্য সেখানে যা ইচ্ছা, তাই থাকবে, চিরস্থায়ীভাবে; এটি তোমার রবের কাছে নিশ্চিত প্রতিশ্রুত এবং জবাবদিহিমূলক।"},{"id":17,"translation":"আর সেদিন তিনি তাদেরকে এবং আল্লাহ ছাড়া তাদের অন্যান্য মা’বূদদেরকে একত্র করবেন, তারপর বলবেন: ‘তোমরা কি আমার এই বান্দাদেরকে (নিজেদের ইবাদাতের আদেশ করে) পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে?’"},{"id":18,"translation":"তারা (মা’বূদরা) বলবে: ‘আপনি পবিত্র মহান! আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয়; বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে (দুনিয়ার) ভোগ-বিলাসের সুযোগ দিয়েছেন। অবশেষে তারা আপনার স্মরণকে ভুলে গিয়েছিলো এবং ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ে পরিণত হয়েছিলো।"},{"id":19,"translation":"অতঃপর (আল্লাহ বলবেন: হে মুশরিকরা!) তোমরা যা দাবি করো, তারা তা অস্বীকার করেছে।(২) অতএব তোমরা শাস্তি ফেরাতে পারবে না এবং নিজেদের কোনো সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম (শিরক) করবে তাকে আমি মহা শাস্তি আস্বাদন করাবো।’","footnotes":"(২) আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদাত করেছিলে, তারা তোমাদের দাবিকে অস্বীকার করেছে।"},{"id":20,"translation":"আর (হে রাসূল!) তোমার পূর্বে যত নবী-রাসূলই আমি পাঠিয়েছি, তারা (অন্যান্য মানুষের মতোই) সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আর (হে মানুষ!) আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। তোমরা কি (পরীক্ষিত বিষয়ে) ধৈর্যধারণ করবে না? আর তোমার রব সর্বদ্রষ্টা।"},{"id":21,"translation":"যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে: ‘আমাদের নিকট ফিরিশতা নাযিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন’? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে।"},{"id":22,"translation":"যেদিন(৩) তারা (সত্যি সত্যি) ফিরিশতাদেরকে দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য (তাঁদের নিকট) কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (ফিরিশতারা কাফিরদেরকে) বলবে: ‘আল্লাহর পক্ষ থেকে যে কোন সুসংবাদ আজ তোমাদের জন্য একেবারেই নিষিদ্ধ।’(৪)","footnotes":"(৩) কাফিররা তাদের মৃত্যুর সময়, বারযাখে অবস্থানের সময়, পুনরুত্থানের সময়, তাদেরকে হিসাবের জন্য হাঁকিয়ে নেয়ার সময় ও জাহান্নামে প্রবেশের সময় ফিরিশতাদেরকে দেখবে। \n (৪) এখানে (وَيَقُوْلُوْنَ حِجْرًامَّحْجُوْرًا) এ উক্তিটি ফিরিশতাদেরও হতে পারে, আবার কাফিরদেরও হতে পারে। ফিরিশতাদের হলে অর্থ হবে: ‘তোমাদের জন্য কোনো প্রকার সুসংবাদ হারাম করা হয়েছে’ অথবা ‘তোমাদের সাহায্য করা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।’ কাফিরদের হলে অর্থ হবে: ‘রক্ষা কর, রক্ষা কর’ অথবা ‘হায় কোনো বাধা যদি আজকে এ শাস্তিকে বা ফিরিশতাদেরকে আটকে রাখত’, তাহলে কতই না ভালো হত।"},{"id":23,"translation":"আর তারা যে কাজই করেছে, আমি সেদিকে অগ্রসর হয়ে সেগুলোকে (ইচ্ছা করেই) বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবো।(৫)","footnotes":"(৫) তাদের সকল আমলই সেদিন আমি ইচ্ছা করেই বাতিল করে দিবো। ফলে তা তাদের কোন উপকারেই আসবে না।"},{"id":24,"translation":"সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে উৎকৃষ্ট।"},{"id":25,"translation":"আর (সেদিনের কথা স্মরণ করো) যে দিন মেঘমালাসহ আকাশ ভেঙ্গে পড়বে এবং ফিরিশতাদেরকে (হাশরের ময়দানে) দলে দলে নাযিল করা হবে।"},{"id":26,"translation":"সেদিন চূড়ান্ত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের (আল্লাহর)। আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন হবে।"},{"id":27,"translation":"আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়াতে কামড়াতে বলবে: ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম!’(৬)","footnotes":"(৬) অর্থাৎ রাসূল কর্তৃক আনীত আদর্শের অনুসরণ করতাম! আমি যদি তার সাথে নাজাতের পথ অবলম্বন করতাম! তবে তা কতই না ভালো হত।"},{"id":28,"translation":"‘হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’"},{"id":29,"translation":"‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী (আল কুরআন) থেকে পথভ্রষ্ট করেছে, তা আমার কাছে আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’"},{"id":30,"translation":"আর রাসূল (তার জাতির বিরুদ্ধে অভিযোগ করে) বলবে: ‘হে আমার রব! নিশ্চয় আমার জাতি এই আল কুরআনকে পরিত্যাগ করেছে।’"},{"id":31,"translation":"আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য (তার সম্প্রদায়ের) অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।"},{"id":32,"translation":"আর কাফিররা বলে: ‘ (আচ্ছা) তাঁর (রাসূলের) ওপর পুরো আল কুরআন একসাথে কেনো নাযিল করা হলো না?’ (হে রাসূল! আমি আল কুরআনকে একের পর এক বিক্ষিপ্তভাবে নাযিল করেছি) এটা এজন্য যে, আমি এর মাধ্যমে যেন তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর (সহজভাবে বুঝা ও মুখস্থ করার সুবিধার্থে) আমি তা ধীরে ধীরে তিলাওয়াতের মাধ্যমে নাযিল করেছি ।"},{"id":33,"translation":"আর তারা (মুশরিকরা) তোমার কাছে (যেকোনো সময়ে) যেকোনো বিষয় নিয়েই আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও (তার চেয়ে) সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি।"},{"id":34,"translation":"যাদেরকে মুখের ওপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং সত্য পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট।"},{"id":35,"translation":"আর আমি তো মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারূনকে (রাসূল করে) সাহায্যকারী বানিয়েছিলাম।"},{"id":36,"translation":"অতঃপর আমি বলেছিলাম: তোমরা দুজন সেই জাতির (ফিরআউন ও তার সম্প্রদায়ের) নিকট যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর (তারা তাদের দুজনকে অস্বীকার করলে) আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।"},{"id":37,"translation":"আর (আমি অনুরূপভাবে) নূহের সম্প্রদায়কেও (ধ্বংস করেছি), যখন তারা রাসূলদেরকে(৭) অস্বীকার করলো, আমি তাদেরকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিলাম এবং তাদেরকে (ধ্বংস করে) মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি যালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি (জাহান্নামে) যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(৭) নূহ আলাইহিস-সালামের সম্প্রদায়, তাকে অস্বীকারের মাধ্যমে সকল রাসূলকিই অস্বীকার করেছে।"},{"id":38,"translation":"আর আমি ধ্বংস করেছি (হূদের জাতি) ‘আদ, (সালিহের জাতি) সামূদ, ‘রাস’(৮) এর অধিবাসীদেরকে এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মকেও (ধ্বংস করেছি)।","footnotes":"(৮) رَسّ শব্দের অর্থ কাঁচা কূপ। তারা ছিল সামূদ গোত্রের অবশিষ্ট জনগোষ্ঠি এবং তারা কোনো একটি কূপের কাছে বসবাস করত।"},{"id":39,"translation":"আর আমি তাদের প্রত্যেকের জন্য (পূর্ববর্তী জাতিদের ধ্বংস ও তার কারণ বর্ণনা করে) দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।","footnotes":"(১) যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।"},{"id":40,"translation":"আর অবশ্যই তারা সে জনপদ (৯) দিয়ে অতিক্রম করেছে, যাতে অকল্যাণের (শাস্তিস্বরূপ পাথরের) বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করতো না।","footnotes":"(৯) সিরিয়া যাওয়ার পথে লূত ‘আলাহিস সালামের সম্প্রদায়ের এলাকা।"},{"id":41,"translation":"আর (হে রাসূল!) তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র হিসেবেই গ্রহণ করে, (তারা অস্বীকার ও ঠাট্টাচ্ছলে বলে:) ‘এ-ই কি সেই লোক, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন’?"},{"id":42,"translation":"‘সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত, যদি আমরা সেগুলোর ইবাদাতে ধৈর্য না ধরতাম।’(১০) আর যখন তারা শাস্তি দেখবে, তখন অবশ্যই জানতে পারবে, কে অধিক পথভ্রষ্ট।","footnotes":"(১০) সে আমাদেরকে নিজ দলীল ও প্রমাণাদির মাধ্যমে সেগুলোর ইবাদাত থেকে নিশ্চয়ই দূরে সরিয়ে দিতো; যদি আমরা ধৈর্যর সাথে সেগুলোর ইবাদাতে লিপ্ত না থাকতাম।"},{"id":43,"translation":"(হে রাসূল!) তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?","footnotes":"(১) এবং সে নিজের খেয়াল-খুশির আনুগত্য করছে।\n (২) তবুও কি তাকে কুফরি থেকে সরিয়ে ঈমানের দিকে ফিরিয়ে আনার দায়িত্বভার গ্রহণ করবে?"},{"id":44,"translation":"(হে রাসূল!) তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশ লোক ( আল কুরআনের কথা) শোনে অথবা (দলীল-প্রমাণ) বুঝে? তারা (শোনা, বুঝা ও অনুধাবনের ক্ষেত্রে) কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।"},{"id":45,"translation":"(হে রাসূল!) তুমি কি তোমার রবের (সৃষ্টি কৌশলের ) প্রতি লক্ষ্য করোনি, কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন, আর তিনি যদি চাইতেন, তাহলে এটিকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে ছায়ার নির্ণায়ক বানিয়েছি।(১১)","footnotes":"(১১) যার কারণে ছায়া দীর্ঘ ও খাটো হয়।"},{"id":46,"translation":"তারপর আমি এটাকে (ছায়াকে) ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি।"},{"id":47,"translation":"আর তিনিই তোমাদের জন্য রাতকে (পোশাকের ন্যায়) আবরণ ও নিদ্রাকে আরামদায়ক করেছেন এবং দিনকে বানিয়েছেন কর্মসময়।(১২)","footnotes":"(১২) অর্থাৎ কাজের দিকে ছড়িয়ে পড়ার জন্য দিনকে বানিয়েছেন।"},{"id":48,"translation":"আর তিনিই তাঁর রহমতের (বৃষ্টি নাযিল হওয়ার) প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্র (বৃষ্টির) পানি বর্ষণ করি।","footnotes":"(১) যাতে তোমরা তা কর্তৃক পবিত্রতা অর্জন করতে পারো।"},{"id":49,"translation":"যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে (রকমারি উদ্ভিদ জন্ম দিয়ে সবুজ শ্যামল করে) জীবিত করি এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি, তার মধ্য থেকে অনেককে তা পান করাতে পারি ।"},{"id":50,"translation":"আর অবশ্যই আমি এটিকে (কুরআনুল মাজীদকে) তাদের মধ্যে নানাভাবে বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাই করেছে।"},{"id":51,"translation":"আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন করে সতর্ককারী (রাসূল) পাঠাতাম।"},{"id":52,"translation":"সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি আল কুরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও।"},{"id":53,"translation":"আর তিনিই (সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ) দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষারবিশিষ্ট এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় (অদৃশ্য প্রাচীর) ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন(১৩)।","footnotes":"(১৩) যা উভয়কে একেবারে মিশে যাওয়ার পথে প্রতিবন্ধক হয়।"},{"id":54,"translation":"আর তিনিই পানি(১৪) থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হলো মহা ক্ষমতাবান।","footnotes":"(১৪) পুরুষ ও মহিলার বীর্য থেকে।"},{"id":55,"translation":"আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করে, যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর কাফির তার রবের বিরুদ্ধে সহায়তাকারী হয়ে থাকে।"},{"id":56,"translation":"আর (হে রাসূল!) আমি তো তোমাকে শুধুমাত্র সুংসবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি।"},{"id":57,"translation":"বল, (হে রাসূল!) আমি তোমাদের কাছে (আল্লাহর বাণী পৌঁছে দেওয়া) এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। তবে (তোমাদের মধ্যে ব্যয় করে) যে তার রবের (সন্তুষ্টির) পথে এগোতে চায়, সে যেন তা করে।"},{"id":58,"translation":"আর (হে রাসূল!) তুমি তাওয়াক্কুল করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ করো। তাঁর বান্দাদের সকল গুনাহ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট।"},{"id":59,"translation":"যিনি আসমানসমূহ, জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে ওঠেছেন। তিনিই ‘রহমান’ পরম করুণাময়। সুতরাং (হে রাসূল!) তাঁর সম্পর্কে যে সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা করো।"},{"id":60,"translation":"আর যখন তাদেরকে (কাফিরদেরকে) বলা হয়, তোমরা ‘রহমান’ কে সাজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? তুমি আমাদেরকে (কাউকে সাজদা করার) আদেশ করলেই কি আমরা (তাকে) সাজদা করবো? আর তাদেরকে সাজদার আদেশ করা মূলত তাদের (আল্লাহর ওপর ঈমান আনা থেকে) দূরত্ব ও পলায়নপরতাই বৃদ্ধি করে।","footnotes":"(১) যাকে আমরা চিনি না?!"},{"id":61,"translation":"বরকতময় সেই আল্লাহ, যিনি আকাশে নক্ষত্রের পথসমূহ স্থাপন করেছেন এবং সেখানে একটি সূর্য-প্রদীপ ও উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন।"},{"id":62,"translation":"আর তিনিই সেই আল্লাহ, যিনি রাত ও দিনকে পরস্পরের বিপরীতে সৃষ্টি করেছেন, যাতে যে কেউ উপদেশ গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তা করতে পারে।","footnotes":"(১) যেগুলোর একটি অন্যটির পেছনেই আসে।"},{"id":63,"translation":"আর রাহমানের প্রকৃত বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে তখন তারা (সমপর্যায়ের মোকাবেলা না করে) বলে ‘সালাম’।(১৫)","footnotes":"(১৫) বাক বিতাণ্ড না করে সংগোপণন তাদের থেকে কেটে পড়ে।"},{"id":64,"translation":"আর যারা তাদের রবের জন্য সাজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।"},{"id":65,"translation":"আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। নিশ্চয় এর শাস্তি(কাফিরের জন্য) স্থায়ী ও অবিচ্ছিন্ন।’"},{"id":66,"translation":"‘নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট।’"},{"id":67,"translation":"আর তারা যখন নিজেদের সম্পদ ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।"},{"id":68,"translation":"আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ(১৬) ছাড়া তাকে হত্যা করে না। উপরন্তু তারা ব্যভিচার করে না। আর যে তা (এ সকল বড় অপরাধ) করবে, সে (অবশ্যই কিয়ামত দিবসে ) শাস্তিপ্রাপ্ত হবে।","footnotes":"(১৬) যেমন: হত্যাকারী, মুরতাদ কিংবা বিবাহিত ব্যভিচারীকে হত্যা করা ইসলামে বৈধ।"},{"id":69,"translation":"কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।"},{"id":70,"translation":"তবে যে (আল্লাহর নিকট পাপকর্ম করার পর ) তাওবা করে, তাঁর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপকর্মগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":71,"translation":"আর যে (আল্লাহর নিকট) তাওবা করে এবং সৎকাজ করে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।","footnotes":"(১) নিশ্চয়ই তার তাওবা গ্রহণযোগ্য তাওবা।"},{"id":72,"translation":"আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না(১৭) এবং যখন তারা অনর্থক কথা-কর্মের পাশ দিয়ে চলে তখন (তা পরিহার করে) সসম্মানে চলে যায়।","footnotes":"(১৭) অথবা এর অর্থ: যারা বাতিল জায়গায় উপস্থিত হয় না যেমন: গুনাহ ও হারাম খেল-তামাশার জায়গা।"},{"id":73,"translation":"আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মত পড়ে থাকে না।"},{"id":74,"translation":"আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা (তাকওয়া ও সত্যের ওপর অটল থাকার কারণে) আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’"},{"id":75,"translation":"তারাই (এ সকল বৈশিষ্ট্যের অধিকারীরাই), যাদেরকে (জান্নাতে) সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে, যেহেতু তারা সবর করেছিল সেজন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, অভিবাদন ও সালাম দ্বারা।"},{"id":76,"translation":"সেখানে তারা চিরস্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!"},{"id":77,"translation":"(হে রাসূল! তুমি কুফরীর উপর হঠধর্মী কাফিরদেরকে) বলো: ‘যদি তোমরা (আমার রবকে) না-ই ডাক, তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না। তারপর তোমরা (রাসূলকে) অস্বীকার করেছো। তাই অচিরেই শাস্তি অপরিহার্য হবে ।"}]},{"id":26,"verses":[{"id":1,"translation":"ত্বা-সীন-মীম।"},{"id":2,"translation":"এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।","footnotes":"(১) যা মিথ্যা থেকে সত্যকে স্পষ্ট করে।"},{"id":3,"translation":"(হে রাসূল!) তারা মু’মিন হবে না বলে সম্ভবত তুমি (তাদের হিদায়াতের আশায় ও তাদের কর্মকাণ্ডে মনঃকষ্টে ) নিজেকে ধ্বংস করে দিবে।"},{"id":4,"translation":"আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের ওপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম, ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেতো।(১)","footnotes":"(১) কিন্তু আমি তা করিনি, তারা সত্যিই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে কিনা, এই পরীক্ষা করার জন্য ।"},{"id":5,"translation":"আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে (তাঁর তাওহীদ ও তাঁর নবীর সত্যতার প্রমাণাদিসহ) কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়।"},{"id":6,"translation":"অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।"},{"id":7,"translation":"তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখেনি যে, আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদ্‌গত করেছি?"},{"id":8,"translation":"নিশ্চয় এতে রয়েছে নিদর্শন(২), তারপরও তাদের অধিকাংশই মু’মিন নয়।","footnotes":"(২) অর্থাৎ নিশ্চয়ই এগুলোর সৃষ্টিকারী অবশ্যই মৃতদেরকেও জীবিত করতে সক্ষম।"},{"id":9,"translation":"আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":10,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও।’"},{"id":11,"translation":"‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি (আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই) ভয় করবে না?’"},{"id":12,"translation":"মূসা বললো: ‘হে আমার রব! আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যারোপ করবে।’"},{"id":13,"translation":"আর (তাদের মিথ্যারোপের দরুন) আমার বক্ষ সংকুচিত হয়ে আসে এবং আমার জিহ্বা স্বচ্ছন্দে চলে না। সুতরাং আপনি হারূনের কাছে (ওহী) পাঠান।(৩)","footnotes":"(৩) যেন সে আমার সহযোগী হতে পারে।"},{"id":14,"translation":"‘উপরন্তু (কিবতীকে মারার কারণে) আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে।’"},{"id":15,"translation":"তিনি বললেন, কখনোই না!(৪) তোমরা দু’জন আমার নিদর্শনসমূহ নিয়ে যাও; নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, সবকিছু শুনছি।","footnotes":"(৪) তারা কস্মিনকালেও তোমাকে হত্যা করতে পারবে না।"},{"id":16,"translation":"‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল।’"},{"id":17,"translation":"‘যাতে তুমি বানূ ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও।’"},{"id":18,"translation":"ফির‘আউন (মূসাকে) বললো: ‘আমি কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছো।’(৫)","footnotes":"(৫) তাহলে তুমি কেন আবার নবুওয়্যাতের দাবি করতে গেলে?"},{"id":19,"translation":"‘আর তুমি তোমার কর্ম (৬) যা করার তা করেছো এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত।’","footnotes":"(৬) অর্থাৎ নিজ বংশের একজনকে সাহায্য করতে গিয়ে একজন কিবতীকে হত্যা করেছো।"},{"id":20,"translation":"মূসা (নিজ দোষ স্বীকার করে) বললো: ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি পথহারাদের অন্তর্ভূক্ত ছিলাম ।’(৭)","footnotes":"(৭) অর্থাৎ আমি ওয়াহী আসার পূর্বে ভুল পথেরই একজন ছিলাম। এখানে ضلالة শব্দের অর্থ অজ্ঞাত তথা অনিচ্ছাকৃতভাবে কিবতীর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া।"},{"id":21,"translation":"‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে (মাদয়ানে) পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়্যাত) দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।","footnotes":"(১) তাকে হত্যা করার পর তার পরিবর্তে আমি আমাকে হত্যা করার ভয় করলাম।"},{"id":22,"translation":"‘আর (আমাকে লালন-পালন করার) যে অনুগ্রহের খোঁটা তুমি আমাকে দিচ্ছো, তাতো এই জন্যে যে, তুমি বানূ ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছো।’","footnotes":"(১) তবে তা আমাকে তোমার প্রতি দা’ওয়াত দেয়া থেকে বিরত রাখতে পারবে না।"},{"id":23,"translation":"ফির‘আউন বললো, ‘সৃষ্টিকুলের রব আবার কে?’"},{"id":24,"translation":"মূসা বললো: ‘যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো।’"},{"id":25,"translation":"ফির‘আউন তার আশেপাশে থাকা লোকদেরকে (নেতাদেরকে) বললো: ‘তোমরা কি মনোযোগসহ শুনছো না?’"},{"id":26,"translation":"মূসা বললো: ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব।’"},{"id":27,"translation":"ফির‘আউন বললো: ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল অবশ্যই পাগল।’"},{"id":28,"translation":"মূসা বললো: ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমাদের বিবেক-বুদ্ধি থাকে, তাহলে তোমরা তা বুঝতে পারবে।’"},{"id":29,"translation":"ফির‘আউন (মূসার সাথে তর্কে অক্ষম হয়ে) বললো: ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ করো, তাহলে অবশ্যই আমি তোমাকে কারারুদ্ধদের অন্তর্ভুক্ত করব।’"},{"id":30,"translation":"মূসা বলল, ‘আমি যদি তোমার কাছে স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি(৮)’","footnotes":"(৮) অর্থাৎ তবুও কি তুমি তা অস্বীকার করবে? এবং আমাকে কারারুদ্ধ করবে?"},{"id":31,"translation":"ফির‘আউন বললো: ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে, তা নিয়ে এসো।’"},{"id":32,"translation":"অতঃপর সে তার (হাতের ) লাঠিটি (জমিনে) ফেলে দিলো, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর সাপে পরিণত হলো।"},{"id":33,"translation":"আর মূসা তার হাত (পকেটে ঢুকিয়ে আবার) বের করলো, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা (হাত) হয়ে দেখা দিলো।"},{"id":34,"translation":"ফির‘আউন তার আশপাশের পরিষদবৰ্গকে বললো: ‘এ তো এক বিজ্ঞ যাদুকর!’"},{"id":35,"translation":"‘সে তোমাদেরকে তার যাদুর (শক্তির) মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, (তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে) তোমরা আমাকে কী পরামর্শ দাও?’"},{"id":36,"translation":"তারা বললো: ‘তাকে ও তার ভাইকে (দ্রুত শাস্তি না দিয়ে) কিছু সময়ের জন্য অবকাশ দিন, আর (যাদুকরদেরকে একত্রিত করতে) নগরে নগরে সংগ্রহকারীদেরকে পাঠিয়ে দিন।’"},{"id":37,"translation":"‘তারা আপনার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে একত্রিত করবে।’"},{"id":38,"translation":"অতঃপর (মূসার সাথে প্রতিযোগিতা করার জন্য) এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হলো।"},{"id":39,"translation":"উপরন্তু লোকদের বলা হলো, ‘তোমরাও কি (সেখানে বিজয়ী লোকটিকে দেখতে) সমবেত হবে?’"},{"id":40,"translation":"‘যাতে আমরা যাদুকরদের (ধর্ম) অনুসরণ করতে পারি, যদি তারা (মূসার ওপর) বিজয়ী হয়।’"},{"id":41,"translation":"অতঃপর যখন জাদুকররা এলো, তারা ফির‘আউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই, তবে কি আমাদের জন্য নিশ্চিতভাবে কোনো পুরস্কার হবে?’"},{"id":42,"translation":"ফির‘আউন বললো: ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":43,"translation":"(যাদু-যুদ্ধের প্রারম্ভে) মূসা তাদেরকে বললো: ‘তোমরা যা (যে যাদু) নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’"},{"id":44,"translation":"অতঃপর তারা নিজেদের রশি ও লাঠি নিক্ষেপ করলো এবং বললো: ‘ফির‘আউনের ইজ্জতের শপথ! অবশ্যই আমরা বিজয়ী হবো।’"},{"id":45,"translation":"অতঃপর মূসা তার হাতের লাঠিটি নিক্ষেপ করলো, ফলে তৎক্ষণাৎ তা (অজগর হয়ে) তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগলো।"},{"id":46,"translation":"তখন যাদুকররা সাজদাবনত হয়ে পড়লো।"},{"id":47,"translation":"তারা বললো: ‘আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি।’"},{"id":48,"translation":"‘মূসা ও হারূনের রব।’"},{"id":49,"translation":"ফির‘আউন (যাদুকরদের ক্রোধান্বিত হয়ে) বললো: ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের মহাগুরু, যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা (এর পরিণাম) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং আমি অবশ্যই তোমাদের সকলকে (খেজুর গাছের গুঁড়িতে) শূলবিদ্ধ করবো।’"},{"id":50,"translation":"তারা (যাদুকররা) বলল, ‘কোনো ক্ষতি নেই; নিশ্চয় আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী।’"},{"id":51,"translation":"‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের (পূর্বের) অপরাধসমূহ ক্ষমা করে দিবেন; কারণ আমরা (মূসার ওপর ঈমান আনার ক্ষেত্রে) মু’মিনদের মধ্যে প্রথম।’"},{"id":52,"translation":"আর আমি মূসার প্রতি ওহী করলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা করো, নিশ্চয়ই (তোমাদেরকে ফিরিয়ে আনার জন্য ফির‘আউন ও তার সাথীদের কর্তৃক) তোমাদের পিছু নেয়া হবে।’"},{"id":53,"translation":"অতঃপর ফির‘আউন (বানূ ইসরাঈলকে ফেরত আনার জন্য) নগরে নগরে লোক সংগ্রহকারী (সেনাবাহিনী) পাঠালো।"},{"id":54,"translation":"(ফির‘আউন তুচ্ছ করে বললো,) ‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’"},{"id":55,"translation":"আর অবশ্যই তারা আমাদের জন্য চরম ক্রোধ উত্তেজক।"},{"id":56,"translation":"‘আর (তাদের মোকাবেলায়) আমরা সবাই সদাজাগ্রত সতর্ক একটি সেনাদল।’"},{"id":57,"translation":"পরিণামে আমি তাদেরকে (ফির‘আউন ও তার সম্প্রদায়কে মিশরের) উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে দিলাম।"},{"id":58,"translation":"এবং ধন-ভাণ্ডার ও সুন্দর ঘর-বাড়ি বিশিষ্ট এলাকা থেকেও।"},{"id":59,"translation":"এরূপই ঘটেছিল এবং আমি বানূ ইসরাঈলকে এসবের উত্তরাধিকার বানিয়েছিলাম।(৯)","footnotes":"(৯) ফির‘আউন সম্প্রদায়ের পরিত্যক্ত সম্পত্তি, বাগ-বাগিচা ও ধন-ভাণ্ডারের মালিক সিরিয়াবাসী বানূ ইসরাঈলকে বানিয়েছি।"},{"id":60,"translation":"অতঃপর তারা (ফিরআউন ও তার সম্প্রদায়) সূর্য উঠা মাত্রই তাদের (বানূ ইসরাঈলের) পিছু নিলো।"},{"id":61,"translation":"অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সাথীরা বললো: ‘অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম!’"},{"id":62,"translation":"মূসা বললো: ‘কখনই নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে (রক্ষার)পথনির্দেশ দিবেন।’"},{"id":63,"translation":"অতঃপর আমি মূসার প্রতি ওয়াহী পাঠালাম: ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো।’ ফলে তা ( বিদীর্ণ হয়ে ) বিভক্ত হয়ে গেলো। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেলো।"},{"id":64,"translation":"আর আমরা সেখানে কাছে নিয়ে এলাম অন্য দলটিকে,"},{"id":65,"translation":"আর আমি মূসা ও তার সাথে (বানূ ইসরাঈলের) যারা ছিলো সকলকে উদ্ধার করলাম।"},{"id":66,"translation":"তারপর অপর দলটিকে (ফিরআউন ও তার সম্প্রদায়কে) ডুবিয়ে দিলাম।"},{"id":67,"translation":"নিশ্চয় এতে(১০) রয়েছে নিদর্শন। আর তাদের (ফির‘আউনের সম্প্রদায়ের) অধিকাংশই মু’মিন নয়।","footnotes":"(১০) মূসা ‘আলাইহিস সালামের জন্য সাগর ফেটে যাওয়া ও তার মুক্তি এবং ফির‘আউন ও তার সম্প্রদায় ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে মূসার সত্যতার সুস্পষ্ট প্রমাণ রয়েছে।"},{"id":68,"translation":"আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":69,"translation":"আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা করো।"},{"id":70,"translation":"যখন সে তার পিতা ও তার জাতিকে বলেছিলো: ‘তোমরা (আল্লাহকে বাদ দিয়ে) কীসের ইবাদাত করো?’"},{"id":71,"translation":"তারা বললো: ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে আঁকড়ে থাকব।’"},{"id":72,"translation":"সে বললো: ‘যখন তোমরা মূর্তিগুলোকে ডাকো, তখন কি তারা তোমাদের ডাক শুনতে পায়?’"},{"id":73,"translation":"‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?’"},{"id":74,"translation":"তারা বললো: (না, পারে না।) ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই (এগুলোর পূজা) করতো।’"},{"id":75,"translation":"ইবরাহীম বললো: ‘তোমরা যাদের পূজা করো-তাদের সম্পর্কে তোমরা কি ভেবে দেখেছো?’"},{"id":76,"translation":"‘তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা?’"},{"id":77,"translation":"‘সৃষ্টিকুলের রব ব্যতীত অবশ্যই তারা সকলে আমার শত্রু।’"},{"id":78,"translation":"‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দেন।’"},{"id":79,"translation":"‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান।’"},{"id":80,"translation":"‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য করেন।’"},{"id":81,"translation":"‘আর যিনি আমার (হায়াত শেষে) মৃত্যু দিবেন, অত:পর (মৃত্যুর পর) আমাকে জীবিত করবেন।’"},{"id":82,"translation":"‘আর যাঁর কাছে আমি আশা করি, তিনি বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিবেন।’"},{"id":83,"translation":"(অতপর ইরবাহীম দু‘আ করে বললো) ‘হে আমার রব! আমাকে (দ্বীনের) প্রজ্ঞা দান করুন এবং আমাকে (জান্নাতে) সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন।’"},{"id":84,"translation":"‘এবং পরবর্তী বংশধরদের কাছে আমার উত্তম স্মরণ ও সুন্দর প্রশংসা অব্যাহত রাখুন।’"},{"id":85,"translation":"‘আর আপনি আমাকে নি‘আমতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন।’"},{"id":86,"translation":"‘আর আপনি আমার পিতাকে (হিদায়াতের তাওফীক দিন এবং তাকে) ক্ষমা করুন, নিশ্চয় সে (শিরকের কারণে) পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলো।’(১১)","footnotes":"(১১) মূলত ইবরাহীম ‘আলাইহিস সালাম তাঁর পিতার জন্য এ দু‘আ করেছেন, নিশ্চয়ই সে জাহান্নামী, এ কথা তাঁর নিকট সুস্পষ্ট হওয়ার আগে। তবে যখন তাঁর নিকট ব্যাপারটি সুস্পষ্ট হয়ে গেলো তখন তিনি তার থেকে দায়িত্বমুক্ত হন এবং তার জন্য আর কোন দু‘আ করেননি।"},{"id":87,"translation":"‘আর যেদিন (হিসাবের জন্য সবাইকে) পুনরুত্থিত করা হবে, সেদিন আমাকে (শাস্তি দিয়ে) লাঞ্ছিত করবেন না।’"},{"id":88,"translation":"‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না।’"},{"id":89,"translation":"‘তবে যে আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে (সেই লাভবান হবে)।’"},{"id":90,"translation":"আর সে দিন মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে।"},{"id":91,"translation":"এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।"},{"id":92,"translation":"আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা পূজা করতে,"},{"id":93,"translation":"‘আল্লাহর পরিবর্তে?’ তারা কি ( আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করে) তোমাদেরকে সাহায্য করতে পারছে, না তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারছে?"},{"id":94,"translation":"অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।"},{"id":95,"translation":"আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকেও।"},{"id":96,"translation":"সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে-"},{"id":97,"translation":"‘আল্লাহর শপথ! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’,"},{"id":98,"translation":"‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম।’"},{"id":99,"translation":"‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো’;"},{"id":100,"translation":"‘অতএব, (আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে আজ) আমাদের কোনো সুপারিশকারী নেই,"},{"id":101,"translation":"এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই।’"},{"id":102,"translation":"‘হায়, আমাদের যদি (দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার) একবার সুযোগ হতো, তবে আমরা মু’মিনদের অর্ন্তভুক্ত হতাম।’"},{"id":103,"translation":"নিশ্চয় এতে(১২) রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মু’মিন নয়।","footnotes":"(১২) ইবরাহীম আলাইহিস সালামের উক্ত ঘটনায় এবং তার প্রতি মিথ্যারোপকারীদের পরিণতিতে শিক্ষা রয়েছে।"},{"id":104,"translation":"আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":105,"translation":"নূহের সম্প্রদায় (তার প্রতি মিথ্যারোপ করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।"},{"id":106,"translation":"যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?’"},{"id":107,"translation":"‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’"},{"id":108,"translation":"‘সুতরাং তোমরা আল্লাহর নির্দেশ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":109,"translation":"‘আর আমি (এ দাওয়াত পৌঁছানোর বিনিময়ে) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না। ; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট।’"},{"id":110,"translation":"‘সুতরাং তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":111,"translation":"‘তারা বললো: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো; অথচ (সমাজের) নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে?’"},{"id":112,"translation":"নূহ বললো: ‘তারা আগে কি করত, তা জানা আমার কী প্রয়োজন?’(১৩)","footnotes":"(১৩) এ মু’মিনগণ কি আমল করে, তা আমার জানার দরকার নেই; বরং তার হিসাব একমাত্র আল্লাহর কাছে।"},{"id":113,"translation":"‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা বুঝতে (তবে এ কথা কখনোই বলতে না)।’"},{"id":114,"translation":"‘আর আমি তো (তোমাদের ঈমান আনার আশায়) মু’মিনদেরকে (মজলিস থেকে) তাড়িয়ে দেওয়ার নই।’"},{"id":115,"translation":"‘আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।’"},{"id":116,"translation":"তারা বললো: ‘হে নূহ! যদি তুমি (এ কাজ থেকে) বিরত না হও, তবে অবশ্যই তুমি পাথরের আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।’"},{"id":117,"translation":"নূহ বললো: ‘হে আমার রব! আমার জাতি আমাকে অস্বীকার করেছে।’"},{"id":118,"translation":"‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দিন।(১৪) আর আমাকে ও আমার সাথে থাকা মু’মিনদেরকে রক্ষা করুন।’","footnotes":"(১৪) অর্থাৎ বাতিলের ওপর অবিচল থাকার দরুন তাদেরকে ধ্বংস করুন।"},{"id":119,"translation":"অতঃপর আমি (তাঁর এ প্রার্থনা কবুল করলাম এবং) তাঁকে এবং তাঁর সাথে যারা ভরা নৌকায় আরোহী ছিলো তাদেরকে (ধ্বংস থেকে) রক্ষা করলাম।"},{"id":120,"translation":"তারপর অবশিষ্ট লোকদেরকে (মহা প্লাবনে) ডুবিয়ে দিলাম।"},{"id":121,"translation":"নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, বস্তুত তাদের অধিকাংশই মু’মিন ছিল না।"},{"id":122,"translation":"আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":123,"translation":"‘আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিলো।"},{"id":124,"translation":"যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’"},{"id":125,"translation":"‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।’"},{"id":126,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":127,"translation":"‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’"},{"id":128,"translation":"‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে (বা টিলায়) একটি নিদর্শন নির্মাণ কর, যাতে তোমরা অনর্থক খেল-তামাশা কর?’(১৫)","footnotes":"(১৫) এসব স্মৃতিসৌধ দুনিয়া ও আখিরাতে তোমাদের কোন উপকারে আসবে না; বরং এগুলো তোমরা অহেতুক করছো।"},{"id":129,"translation":"আর তোমরা অট্টালিকা নির্মাণ কর, যেন তোমরা চিরকাল স্থায়ী হবে?","footnotes":"(১) অথচ দুনিয়াতে কেউই চিরকাল থাকতে পারবে না।"},{"id":130,"translation":"আর যখন তোমরা আঘাত কর, তখন তোমরা অত্যাচারীর মতো আঘাত কর।"},{"id":131,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":132,"translation":"‘আর তোমরা তাঁকে (আল্লাহর অসন্তুষ্টিকে) ভয় করো, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু (নি‘আমতরাজি) দিয়ে, যা তোমরা ভালো করেই জানো।’"},{"id":133,"translation":"‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তান-সন্ততি দ্বারা,"},{"id":134,"translation":"আর বাগান ও ঝর্ণাধারা দ্বারা।’"},{"id":135,"translation":"‘নিশ্চয় আমি তোমাদের ওপর এক মহা দিবসের (কিয়ামতের দিনের) শাস্তির ভয় করছি।’"},{"id":136,"translation":"তারা বললো: ‘তুমি আমাদের উপদেশ দাও কিংবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান।’","footnotes":"(১) আমরা কখনোই তোমার উপর ঈমান আনবো না।"},{"id":137,"translation":"‘এসব পূর্ববর্তীদের (ধর্ম, অভ্যাস ও) চরিত্র ছাড়া আর কিছুই নয়।’"},{"id":138,"translation":"‘আর আমরা শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না।’"},{"id":139,"translation":"অতঃপর তারা তাকে (নবী হূদকে) অস্বীকার করলো, ফলে আমি (কঠিন ঝড়ো হাওয়ার মাধ্যমে) তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে (এ ধ্বংসের মাঝে) নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।"},{"id":140,"translation":"আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":141,"translation":"সামূদ সম্প্রদায় (নিজেদের নবী সালিহকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।"},{"id":142,"translation":"যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’"},{"id":143,"translation":"‘আমি তো তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রাসূল।’"},{"id":144,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":145,"translation":"‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’"},{"id":146,"translation":"‘(তোমরা কি মনে করছো যে,) তোমাদেরকে কি এখানে যা (দুনিয়াতে যে কল্যাণ ও নি‘আমত) আছে, তাতে নিরাপদে ছেড়ে দেওয়া হবে?’"},{"id":147,"translation":"‘ সুশোভিত বাগান ও ঝর্ণাধারায়’"},{"id":148,"translation":"‘আর ক্ষেত-খামার ও সুকোমল গুচ্ছ বিশিষ্ট (কাঁচা ও পাকা) খেজুর বাগানে?’"},{"id":149,"translation":"‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করছো।’(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ উপরিউক্ত এসবের মধ্যে তোমরা কি নিরাপদ?"},{"id":150,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":151,"translation":"‘আর তোমরা সীমালঙ্ঘনকারীদের নির্দেশ মান্য করো না।’"},{"id":152,"translation":"‘যারা জমিনে (পাপকর্ম ছড়িয়ে) বিপর্যয় সৃষ্টি করে এবং (আল্লাহর আনুগত্য আঁকড়ে ধরে) নিজেদেরকে সংশোধন করে না।’"},{"id":153,"translation":"তারা (তাঁর সম্প্রদায়ের লোকেরা) বলল: ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।’"},{"id":154,"translation":"‘তুমি তো কেবল আমাদের মতো একজন মানুষ। সুতরাং তুমি যদি (রিসালাতের দাবিতে) সত্যবাদী হও, তবে কোনো নিদর্শন (মু‘জিযা) নিয়ে এসো।’"},{"id":155,"translation":"সালিহ (তাদেরকে) বললো: ‘এটি একটি উষ্ট্রী (এটিই আমার নিদর্শন); তার জন্য রয়েছে পানি পানের পালা, আর তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা।’(১৭)","footnotes":"(১৭) একদিন কুয়া থেকে উষ্ট্রীটি পানি পান করবে, আর পরদিন তোমরা পান করবে। এভাবেই চলতে থাকবে।"},{"id":156,"translation":"‘আর তোমরা তাকে (হত্যা করে বা মেরে) কোন অনিষ্ট সাধন করো না; যদি করো, তবে এক মহা দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।’(১৮)","footnotes":"(১৮) ফলে তিনি তোমাদেরকে ধ্বংস করে দিবেন।"},{"id":157,"translation":"অতঃপর তারা সেটি যবহ করলো; ফলে (কঠিন শাস্তি দেখে) তারা ভীষণভাবে অনুতপ্ত হলো।(১৯)","footnotes":"(১৯) কিন্তু শাস্তি একবার এসে পড়লে, অনুতপ্ত হলেও তাতে কোন লাভ হয় না।"},{"id":158,"translation":"ফলে (বিকট আওয়াজ ও ভূমিকম্পের) শাস্তি তাদেরকে পাকড়াও করলো। নিশ্চয় এতে (এ ঘটনায়) রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।"},{"id":159,"translation":"আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":160,"translation":"লূতের সম্প্রদায় (নবী লূতকে অস্বীকার করার মাধ্যমে) রাসূলগণকে অস্বীকার করেছিলো।"},{"id":161,"translation":"যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’"},{"id":162,"translation":"‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’"},{"id":163,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":164,"translation":"‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’"},{"id":165,"translation":"‘সৃষ্টিকুলের মধ্যে (যৌনকর্ম করতে) তোমরাই কি কেবল পুরুষের কাছে যাও?’(২০)","footnotes":"(২০) অর্থাৎ সমকামিতা করতে।"},{"id":166,"translation":"‘আর (যৌন চাহিদা পূরণের জন্য) তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো; বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’"},{"id":167,"translation":"তারা বললো: ‘হে লূত! তুমি যদি (আমাদেরকে এ কাজ করতে নিষেধ করা থেকে) বিরত না হও, তাহলে তুমি অবশ্যই (এ দেশ থেকে) নির্বাসিত হবে।’"},{"id":168,"translation":"লূত বললো: ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি।‘"},{"id":169,"translation":"‘হে আমার রব! আমাকে এবং আমার পরিবারকে তাদের করণীয় কাজের (অপকর্মের) ক্ষতি থেকে রক্ষা কর।’"},{"id":170,"translation":"অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে (শাস্তি থেকে) রক্ষা করলাম।"},{"id":171,"translation":"তবে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এক বৃদ্ধা ছাড়া।(২১)","footnotes":"(২১) কারণ, সে ছিলো একজন কাফির।"},{"id":172,"translation":"অতঃপর (লূত ও তাঁর পরিবার সাদূম এলাকা থেকে বেরিয়ে আসার পরে) অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলাম।"},{"id":173,"translation":"আর আমি তাদের ওপর (আকাশ থেকে) শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি (লূত কর্তৃক শাস্তির) ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!"},{"id":174,"translation":"নিশ্চয় এতে (এ শাস্তিতে) রয়েছে এক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।"},{"id":175,"translation":"আর নিশ্চয় তোমার রব মহা পরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":176,"translation":"আইকার অধিবাসীরা(২২) (তাদের নবী শু‘আইবকে অস্বীকার করে মূলত সকল) রাসূলদেরকে অস্বীকার করেছিলো।","footnotes":"(২২) মাদয়ানের নিকটবর্তী ঘন গাছ বিশিষ্ট এলাকার অধিবাসীরা।"},{"id":177,"translation":"যখন (তাদের নবী) শু‘আইব তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি (গাইরুল্লাহর ইবাদাত পরিত্যাগ করে) আল্লাহকে ভয় করবে না?’"},{"id":178,"translation":"‘নিশ্চয় আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল।’"},{"id":179,"translation":"‘তাই তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকেই ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":180,"translation":"‘আর এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট।’"},{"id":181,"translation":"‘তোমরা (বেচা-কেনার সময়) মাপে পূর্ণ মাত্রায় দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না।’"},{"id":182,"translation":"‘আর (ওজন করার সময়) সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো।’"},{"id":183,"translation":"‘আর মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না।’"},{"id":184,"translation":"‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর আদেশ-নিষেধ মেনে তাকে ভয় করো।’"},{"id":185,"translation":"তারা বললো: ‘(হে শু‘আইব!) তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।’"},{"id":186,"translation":"‘তাছাড়া তুমি তো আমাদের মতোই একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি।’"},{"id":187,"translation":"‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশ (ভেঙ্গে) এর এক খণ্ড আমাদের ওপর ফেলে দাও।’"},{"id":188,"translation":"সে (শুয়াইব) বললো: ‘তোমরা যা (যে শিরক ও গুনাহের কাজ) করো, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত।’"},{"id":189,"translation":"অতঃপর তারা তাকে অস্বীকার করলো। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিনের (আগুন বর্ষণের) শাস্তি পাকড়াও করলো। অবশ্যই তা ছিল এক ভয়ংকর দিনের শাস্তি।"},{"id":190,"translation":"নিশ্চয় এতে (শু‘আইবের জাতির ধ্বংসে) রয়েছে অনেক নিদর্শন। আর তাদের অধিকাংশই মু’মিন ছিলো না।"},{"id":191,"translation":"আর নিশ্চয় তোমার রব মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":192,"translation":"আর নিশ্চয় এ আল কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।"},{"id":193,"translation":"বিশ্বস্ত আত্মা (জিবরীল) এটা নিয়ে অবতরণ করেছে।"},{"id":194,"translation":"তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।"},{"id":195,"translation":"সুস্পষ্ট আরবী ভাষায়।"},{"id":196,"translation":"এবং নিশ্চয় এর উল্লেখ প্রাচীনতম গ্রন্থসমূহে (তাওরাত-ইঞ্জীলে) রয়েছে।"},{"id":197,"translation":"এটা কি তাদের (মিথ্যারোপকারীদের) জন্য একটি নিদর্শন নয় যে, বানূ ইসরাঈলের আলিমগণ তা(২৩) জানে?","footnotes":"(২৩) বানূ ইসরাঈলের আলিমগণ তোমার ওপর নাযিলকৃত াাল কুরআনের সত্যতা সম্পর্কে জানে, যেমন: আব্দুল্লাহ ইবনু সালাম।"},{"id":198,"translation":"আর আমি যদি এটাকে কোনো অনারবের প্রতি নাযিল করতাম,"},{"id":199,"translation":"অতঃপর সে তা তাদের নিকট পাঠ করতো; তবুও তারা এতে মু‘মিন হতো না।","footnotes":"(১) তখন তারা বলতো: আমরা এটি বুঝি না। তাই তিনি তাদের ভাষায়ই কুরআন নাযিল করেছেন।"},{"id":200,"translation":"এভাবেই আমি (কুফরী ও মিথ্যারোপের) বিষয়টি অপরাধীদের অন্তরে ঢুকিয়ে দিয়েছি।"},{"id":201,"translation":"যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে; ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।(২৪)","footnotes":"(২৪) অর্থাৎ তারা নিজেদের কুফরি থেকে একটুও পিছপা হবে না এবং ঈমানও আনবে না।"},{"id":202,"translation":"সুতরাং তা (শাস্তি) আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে; অথচ তারা টেরই পাবে না।"},{"id":203,"translation":"তখন তারা বলবে: ‘আমাদেরকে কি (আল্লাহর নিকট তাওবা করার) একটু সুযোগ দেওয়া হবে?’"},{"id":204,"translation":"তাহলে কি তারা আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?"},{"id":205,"translation":"(হে রাসূল!) তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম।"},{"id":206,"translation":"অতঃপর তাদেরকে যে বিষয়ে (শাস্তির) ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়তো,"},{"id":207,"translation":"তখন (দুনিয়াতে) তাদের ভোগ-বিলাসের জন্য যা দেয়া হয়েছিলো, তা তাদের কোনোই কাজে লাগত না।"},{"id":208,"translation":"আর আমি এমন কোনো জনপদকে ধ্বংস করিনি, যাতে কোনো সতর্ককারী (নবী-রাসূল) আসেনি।"},{"id":209,"translation":"এটা (তাদের জন্য) উপদেশস্বরূপ। আর আমি তো যালিম নই (যে তাদেরকে সতর্ক না করেই, ধ্বংস করে দিবো)।"},{"id":210,"translation":"আর শয়তানরা এ আল কুরআন নিয়ে (রাসূলের অন্তরের ওপর) অবতরণ করেনি।"},{"id":211,"translation":"আর এটা তাদের (শয়তানদের) জন্য সমোচিত নয় (যে, তারা এ নিয়ে তার অন্তরের ওপর নাযিল হবে) এবং তারা এর ক্ষমতাও রাখে না।"},{"id":212,"translation":"নিশ্চয়ই এটির (আল কুরআনের ওয়াহী) শ্রবণ করা থেকে তাদেরকে আড়ালে রাখা হয়েছে।"},{"id":213,"translation":"অতএব, (হে রাসূল!) তুমি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তাহলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।"},{"id":214,"translation":"আর (হে রাসূল!) তুমি তোমার নিকটাত্মীয়দেরকে (আল্লাহর শাস্তি থেকে) সতর্ক করো।"},{"id":215,"translation":"আর মু’মিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে বিনয়াবনত করো।"},{"id":216,"translation":"তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বলো: ‘তোমরা যা (সেসব পাপ ও শিরক) করো, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ দায়মুক্ত ‘"},{"id":217,"translation":"‘আর তুমি সকল ব্যাপারে মহাপরাক্রমশালী পরম দয়ালুর ওপর তাওয়াক্কুল করো।"},{"id":218,"translation":"‘যিনি তোমাকে দেখেন যখন তুমি (সালাতের জন্য) দণ্ডায়মান হও,"},{"id":219,"translation":"এবং সাজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা।’","footnotes":"(১) অর্থাৎ তিনি তোমার ও তাদের সকল কৃতকর্মই দেখেন।"},{"id":220,"translation":"‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।’"},{"id":221,"translation":"‘আমি কি তোমাদেরকে সংবাদ দিবো, শয়তানরা মূলত কার নিকট অবতীর্ণ হয়?’"},{"id":222,"translation":"তারা (জিন শয়তানরা) অবতীর্ণ হয়, প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।"},{"id":223,"translation":"তারা (ফিরিশতাদের কাছ থেকে কথা চুরি করে গণকদের কাছে পৌঁছে দিতে) কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।"},{"id":224,"translation":"আর কবিদের অনুসরণ করে তো বিভ্রান্তরাই।"},{"id":225,"translation":"(হে রাসূল!) তুমি কি লক্ষ্য করো নি যে, (তাদের ভ্রষ্টতার একটি নিদর্শন হলো) তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?"},{"id":226,"translation":"আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।"},{"id":227,"translation":"তবে যারা (যে কবিরা) ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, উপরন্তু আল্লাহকে অনেক স্মরণ করেছে, আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়, (তারা অবশ্যই এ থেকে ভিন্ন)। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে, কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।"}]},{"id":27,"verses":[{"id":1,"translation":"ত্বা-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।","footnotes":"(১) যাতে কোন ধরনের সন্দেহ নেই।"},{"id":2,"translation":"মু’মিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।"},{"id":3,"translation":"যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।"},{"id":4,"translation":"নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা (নিজেদের কর্মকাণ্ডের মাঝে) বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।","footnotes":"(১) ফলে তারা সত্য ও সঠিকের পথ খুঁজে পায় না।"},{"id":5,"translation":"এরাই তারা, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।"},{"id":6,"translation":"আর (হে রাসূল!) নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানী (আল্লাহ) এর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত।"},{"id":7,"translation":"যখন মূসা তাঁর পরিবারকে বললেন, ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি; আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসব, অথবা একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো।’"},{"id":8,"translation":"অতঃপর সে যখন আগুনের নিকট এসে পৌঁছল, তখন ডেকে বলা হলো: ‘বরকতময়, যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে।(১) আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র।’","footnotes":"(১) \"আলোর মধ্যে ও এর চারপাশে আছে\" এখানে কে আছে? তা নিয়ে কয়েকটি মত রয়েছে। যেমন: আলোতে মূসা ও এর চারপাশে ফিরিশতা অথবা আলোতে ফিরিশতা এবং এর চারপাশে মূসা অথবা আলোতে আল্লাহর নূর এবং এর চারপাশে ফিরিশতা অথবা মূসা বা পবিত্ৰ উপত্যকা অথবা কোনো গাছ। তবে কোনো অবস্থাতেই এখানে আলোতে দ্বারা স্বয়ং আল্লাহর পবিত্র ও মহান সত্তাকে বুঝানো হবে না।"},{"id":9,"translation":"মূসা! নিশ্চয় আমিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।"},{"id":10,"translation":"আর তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো । তারপর যখন সে ওটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন (ভয় পেয়ে ) সে পেছনের দিকে ছুটতে লাগলো এবং পেছনে ফিরেও তাকালো না। (তখন বলা হলো,) ‘হে মূসা! তুমি ভয় করো না। নিশ্চয় আমার কাছে রাসূলগণ (সাপ বা অন্য কিছু দেখে) ভয় পায় না।’"},{"id":11,"translation":"‘তবে যে (নিজের ওপর) যলুম করে, তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে (সে জেনে রাখুক) অবশ্যই আমি (তাদের প্রতি) অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।’"},{"id":12,"translation":"‘আর তুমি তোমার হাত (জামার গলার ফাঁকা দিয়ে) বগলে প্রবেশ করাও, তা কোন দোষ বা অনিষ্ট ব্যতীত (বরফের মতো) ধবধবে সাদা হয়ে বের হয়ে আসবে (যা কোন শ্বেত রোগ নয়), এগুলো ফির‘আউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের(২) অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক (আল্লাহর অস্বীকারকারী) সম্প্রদায়।’","footnotes":"(২) সেগুলো হলো: হাতের শুভ্রতা, লাঠি, দুর্ভিক্ষ, ফলমূলের ঘাটতি, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত।"},{"id":13,"translation":"তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো, তখন তারা (ফির‘আউন ও তার সম্প্রদায়) বললো: ‘এটা তো সুস্পষ্ট যাদু।’"},{"id":14,"translation":"আর তারা যলুম ও দাম্ভিকতার সাথে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করলো; যদিও তাদের অন্তর তা (সত্য বলে) নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।","footnotes":"(১) আল্লাহ তাদের সবাইকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিয়েছেন।"},{"id":15,"translation":"আর অবশ্যই আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে (আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে) বললো: ‘সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাঁর অনেক মু’মিন বান্দাদের ওপর আমাদেরকে মর্যাদা দান করেছেন।’(৩)","footnotes":"(৩) নবুওয়য়্যাত, রাজত্ব ও জিনদেরকে অধীন করার মাধ্যমে আল্লাহ মর্যাদা দিয়েছেন।"},{"id":16,"translation":"আর সুলাইমান দাঊদের উত্তরাধিকারী(৪) হলো এবং সে বললো: ‘হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ।’","footnotes":"(৪) সুলাইমান নবুওয়্যাত, জ্ঞান ও রাজত্বের উত্তরাধিকার হয়েছেন।"},{"id":17,"translation":"আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো। তারপর তাদেরকে (সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে) বিভিন্ন দলে বিন্যস্ত করা হলো।"},{"id":18,"translation":"অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল(৫), তখন এক পিঁপড়া বলল, ‘হে পিঁপড়ারা! তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে।’","footnotes":"(৫) সিরিয়ার ওয়াদি আন-নামল তথা পিপীলিকার উপত্যকায় আসলো।"},{"id":19,"translation":"অতঃপর সুলাইমান তার কথায় মুচকি হাসলো এবং (তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’"},{"id":20,"translation":"আর সুলাইমান পাখিদের খোঁজ-খবর খবর নিলো। তারপর (হুদহুদকে দেখতে না পেয়ে) সে বললো: ‘কী ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না; নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত?’"},{"id":21,"translation":"(তার অনুপস্থিতির ব্যাপারটি সুস্পষ্ট হলে সুলাইমান বললো:) ‘অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিবো অথবা তাকে যবহ করবো অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে।’"},{"id":22,"translation":"কিছুক্ষণ পরেই হুদহুদ উপস্থিত হয়ে (সুলাইমানকে ) বললো: ‘আমি এমন কিছু জানতে পেরেছি, যা আপনি জানতে পারেননি। আমি সাবা (রাজ্য) থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’"},{"id":23,"translation":"‘আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের ওপর রাজত্ব করছে। তাকে (শক্তি ও ক্ষমতার) সব কিছু দেওয়া হয়েছে। আর তার আছে এক বিশাল সিংহাসন।’"},{"id":24,"translation":"‘আমি তাকে ও তার জাতিকে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে। আর শয়তান তাদের (শিরক ও গুনাহের) কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না।’"},{"id":25,"translation":"(শয়তান তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সাজদা না করে, যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন। আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন।","footnotes":"(১) অর্থাৎ যিনি আকাশের অজ্ঞাত বৃষ্টি এবং জমিনের উদ্ভিদ বের করে আনেন।"},{"id":26,"translation":"আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের রব।"},{"id":27,"translation":"সুলাইমান (হুদহুদকে) বললো: ‘আমি দেখবো, তুমি কি সত্য বলেছো, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’"},{"id":28,"translation":"তুমি এই আমার পত্রটি নিয়ে যাও, তারপর তা তাদের কাছে নিক্ষেপ কর (পৌঁছে দাও)। এরপর তাদের থেকে সরে দাঁড়াও এবং লক্ষ্য করো, তারা কী জবাব দেয়।"},{"id":29,"translation":"সে (রানি) বলল, ‘হে সভাসদগণ! আমার কাছে এক সম্মানিত পত্র নিক্ষিপ্ত (প্রেরিত) হয়েছে।’"},{"id":30,"translation":"‘নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা (শুরু করা হয়েছে) পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।’"},{"id":31,"translation":"আমার বিরুদ্ধে উদ্ধত হয়ো না; আর আমার নিকট আনুগত্যশীল (মুসলিম) হয়ে উপস্থিত হও।"},{"id":32,"translation":"সে (রানি) বলল, হে পরিষদবর্গ! আমার এ বিষয়ে তোমরা মতামত দাও; তোমাদের উপস্থিতি (ও পরামর্শ) ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না।"},{"id":33,"translation":"তারা (পরিষদবর্গ) বললো: ‘আমরা শক্তিশালী ও কঠোর যোদ্ধা। আর সিদ্ধান্ত আপনার কাছেই। অতএব চিন্তা করে দেখুন, আপনি কী নির্দেশ দিবেন।’"},{"id":34,"translation":"সে (রানি) বললো: ‘নিশ্চয় রাজা-বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন (হত্যা, ছিনতাই ও লুটের মাধ্যমে) সেই জনপদকে বিপর্যস্ত করে এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপদস্থ করে। আর তা-ই তারা করবে।’"},{"id":35,"translation":"‘বরং আমি তাদের কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি \n (আমার) দূতেরা কী (সংবাদ) নিয়ে ফিরে আসে।’"},{"id":36,"translation":"অতঃপর দূত যখন সুলাইমানের কাছে আসলো, তখন সুলাইমান (তাদেরকে) বললো: ‘তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাচ্ছো? সুতরাং আল্লাহ আমাকে যা (যে নবুওয়্যাত, ক্ষমতা ও সম্পদ) দিয়েছেন, তা তোমাদেরকে যা দিয়েছেন, তা থেকে উত্তম; (এসব উপঢৌকনে আমার কোন কাজ নেই) বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও।’"},{"id":37,"translation":"‘তোমরা তাদের কাছে ফিরে যাও। তারপর আমি অবশ্যই তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যাদের মোকাবেলা করার শক্তি তাদের নেই। আর (তারা আত্মসমর্পণ না করলে) আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত অবস্থায় বের করে দিবো, এবং (পরিণামে) তারা হবে অপদস্থ।’"},{"id":38,"translation":"সুলাইমান বললো: ‘হে পরিষদবর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার (রানির) সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে?’"},{"id":39,"translation":"এক শক্তিশালী জিন উত্তরে বললো: ‘আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দিবো। আমি নিশ্চয়ই এই ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত।’"},{"id":40,"translation":"যার কাছে আল্লাহর কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বললো: ‘আমি চোখের পলক পড়ার পূর্বেই সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসবো।’ অতঃপর যখন সুলাইমান তার সামনে (রানির সিংহাসনটি) স্থির দেখতে পেলো, তখন সে (আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে) বললো: ‘এটি আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, না কি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে কেউ অকৃতজ্ঞ হবে, তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, অধিক দাতা।’"},{"id":41,"translation":"সুলাইমান বললো: ‘তোমরা তার সিংহাসনটির আকার-আকৃতি একটু পরিবর্তন করে দাও। দেখবো সে তার সিংহাসনটি চিনতে পারে, নাকি তাদের অন্তর্ভুক্ত হয়ে পড়ে, যারা সঠিক পথের দিশা পায় না।’(৬)","footnotes":"(৬) অর্থাৎ নিজের সিংহাসন দেখে একথা বুঝতে পারে কি না যে, এটা তারই সিংহাসন। আবার এ বিস্ময়কর মু‘জিযা দেখে সে সত্য-সঠিক পথের সন্ধান পায় কি- না, নাকি নিজের ভ্ৰষ্টতার মধ্যে পড়ে থাকে।"},{"id":42,"translation":"অতঃপর যখন সে (রানি) আসলো, তখন তাকে বলা হলো: ‘এরূপই কি তোমার সিংহাসন?’ সে বললো: ‘এটি যেন সেটিই।’ আর (সুলাইমান) বললো: ‘আমাদেরকে ইতঃপূর্বেই (নবুওয়্যাতের) সঠিক জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা (আল্লাহর নিকট) আত্মসমর্পণ করেছিলাম।’(৭)","footnotes":"(৭) এটি সাবা রাজ্যের রানির কথাও হতে পারে। তখন অর্থ হবে: আমাদের কাছে আপনার নবুওয়াত ও মু‘জিযা সম্পর্কে সঠিক জ্ঞান আগেই এসেছে, তাই আমরা পূর্ব থেকেই আনুগত্য মেনে নিয়েছি।"},{"id":43,"translation":"আর সে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত, তা-ই তাকে (সঠিক পথে আসা থেকে) বাধা দিয়েছিল। নিশ্চয়ই সে ছিল এক কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।"},{"id":44,"translation":"(অতঃপর) তাকে (রানিকে) বলা হল: ‘তুমি প্রাসাদটিতে প্রবেশ করো।’ অতঃপর যখন সে তা দেখলো, সে তাকে এক গভীর জলাশয় ধারণা করলো এবং তার পায়ের গোছাদ্বয় খুলে ফেললো। সুলাইমান বললো: ‘এটি আসলে স্বচ্ছ কাঁচ-নির্মিত প্রাসাদ।’ সে বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি (এতো দিন তোমার সাথে অন্যের পূজা করে) আমার নিজের প্রতি যলুম করেছি। আমি এখন সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম।’"},{"id":45,"translation":"আর অবশ্যই আমি সামূদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালিহকে (এ মর্মে) পাঠিয়েছিলাম যে, তোমরা আল্লাহর ইবাদাত করো। অতঃপর তারা দু’দলে বিভক্ত হয়ে বিতর্ক করছিল।"},{"id":46,"translation":"সালিহ (তাদের) বলল: ‘হে আমার জাতি, তোমরা কল্যাণের (রহমতের) পূর্বে কেনো অকল্যাণকে (শাস্তিকে) ত্বরান্বিত করতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হতে পারো ?’"},{"id":47,"translation":"তারা বললো: ‘আমি তুমি ও তোমার সাথে যারা আছে তাদেরকে অশুভ মনে করছি।’ সে (সালিহ) বললো: ‘তোমাদের অশুভ আল্লাহর নিকট। বরং তোমরা এমন এক জাতি যাদেরকে (কল্যাণের বিস্তৃতি ও অকল্যাণ দিয়ে) পরীক্ষা করা হচ্ছে।’"},{"id":48,"translation":"আর সেই (হিজর) শহরে ছিল নয়জন নেতৃস্থানীয় ব্যক্তি, যারা (কুফরী ও গুনাহর মাধমে) জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতো এবং সংস্কার-সংশোধনমূলক কিছু করতো না।"},{"id":49,"translation":"তারা পরস্পর আল্লাহর কসম করে বলল: ‘আমরা অবশ্যই রাতের বেলায় তার (সালিহের) উপর ও তার পরিবারের উপর আক্রমণ করব, তারপর তার অভিভাবককে অবশ্যই বলব: ‘আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী।’"},{"id":50,"translation":"আর তারা (সালিহ ও তার মু’মিন অনুসারীদেরকে হত্যার) এক চক্রান্ত করলো এবং আমিও (কাফিরদেরকে ধ্বংস করার) কৌশল অবলম্বন করলাম; অথচ তারা উপলদ্ধিও করতে পারলো না।"},{"id":51,"translation":"অতএব দেখো, তাদের চক্রান্তের পরিণাম কীরূপ হয়েছিল। আমি তাদেরকে ও তাদের জাতির সকলকে (শাস্তির মাধ্যমে) মূলোৎপাটন করে দিয়েছি।"},{"id":52,"translation":"সুতরাং (ছাদসমেত ধসে পড়া) ঐগুলো তাদের বাড়িঘর, যা তাদের যুলমের কারণে বিরান হয়ে আছে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা জ্ঞান রাখে।"},{"id":53,"translation":"আর আমি মু’মিনদের মুক্তি দিলাম এবং তারা ছিল আল্লাহর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয়কারী।"},{"id":54,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো লূতের কথা, যখন সে তার জাতিকে বলেছিল, ‘তোমরা জেনে-শুনে প্রকাশ্যে কেন অশ্লীল কাজ (সমকামিতা) করছো?’"},{"id":55,"translation":"‘তোমরা কি যৌনতৃপ্তি নিবারণের জন্য নারীদের বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে? বরং তোমরা এক মূর্খ জাতি।’"},{"id":56,"translation":"তখন তার জাতির একমাত্র জবাব এই ছিল যে, ‘লূতের পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। নিশ্চয় এরা এমন লোক, যারা (নাপাক ও অশ্লীল কাজ থেকে) পবিত্র থাকতে চায়।’"},{"id":57,"translation":"অতএব আমি তাকে ও তার পরিবারকে মুক্তি দিলাম; তবে তার স্ত্রীকে ছাড়া। আমি তাকে ধ্বংসপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলাম।"},{"id":58,"translation":"আর আমি তাদের ওপর মুষলধারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। (শাস্তির) ভয়-ভীতি প্রদর্শিতদের জন্য কতইনা নিকৃষ্ট ছিল এই বৃষ্টি!"},{"id":59,"translation":"(হে রাসূল! তুমি আল্লাহর প্রশংসা করে) বলো: ‘সকল প্রশংসা আল্লাহরই। আর শান্তি তাঁর বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন।(৮) আল্লাহ শ্রেষ্ঠ, না কি যাদের এরা শরীক করে তারা’?","footnotes":"(৮) অর্থাৎ নবী-রাসূলগণ এবং সেসব মু’মিন বান্দাগণ যারা আল্লাহর সাথে শিরক ও কুফরী করেনি।"},{"id":60,"translation":"নাকি তিনিই (শ্রেষ্ঠ), যিনি আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য তিনি আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করি। এ বাগানগুলোর বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তারা এমন একজাতি যারা শিরক করে।","footnotes":"(১) অর্থাৎ আল্লাহর পাশাপাশি কোন মা’বূদ কি এগুলো সৃষ্টি করতে পারে?!"},{"id":61,"translation":"নাকি তিনিই (শ্রেষ্ঠ), যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদী-নালা। আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং (লবণাক্ত ও সুমিষ্ট পানির) দুই সাগরের মধ্যখানে সৃষ্টি করেছেন অন্তরায়। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না।","footnotes":"(১) অর্থাৎ আল্লাহর পাশাপাশি কোন মা’বূদ কি এ কাজ করতে পারে?!"},{"id":62,"translation":"নাকি তিনিই (শ্রেষ্ঠ), যিনি নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন সে (বিপদের পড়ে) তাঁকে ডাকে এবং তিনি বিপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান। আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো।","footnotes":"(১) অর্থাৎ আল্লাহর পাশাপাশি অন্য কোন মা’বূদ কি তা করতে পারে?!"},{"id":63,"translation":"নাকি তিনিই (শ্রেষ্ঠ), যিনি তোমাদেরকে (তারকা ও নিদর্শনাবলির মাধ্যমে) স্থলে ও সমুদ্রের (গভীর) অন্ধকারে পথ দেখান এবং যিনি স্বীয় রহমতের (বৃষ্টি নাযিল হওয়ার) প্রাক্কালে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। আল্লাহর সাথে কি অন্য কোন ইলাহ আছে? তারা যা কিছু শরীক করে আল্লাহ তা থেকে ঊর্ধ্বে (পূত ও পবিত্র)।"},{"id":64,"translation":"নাকি তিনিই (শ্রেষ্ঠ), যিনি (মাতৃগর্ভে) সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি মৃত্যুর পর তাকে আবারো জীবিত করবেন এবং যিনি তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিযক দান করেন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? (হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমাদের প্রমাণ নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও।’","footnotes":"(১) অর্থাৎ আল্লাহর পাশাপাশি অন্য কোন মা’বূদ কি তা করতে পারে?!"},{"id":65,"translation":"(হে রাসূল!) বলো: ‘আল্লাহ ছাড়া আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা কেউ গায়িব জানে না। আর (প্রতিদানের জন্য কবর থেকে) কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে, তাও তারা অনুভব করতে পারে না।’"},{"id":66,"translation":"বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে; মূলত তারা এ বিষয়ে সন্দেহে আছে; বরং তারা (তাদের দূরদৃষ্টি) এ ব্যাপারে (সম্পূর্ণ) অন্ধ।"},{"id":67,"translation":"আর কাফিররা বলে: ‘আমরা ও আমাদের পিতৃপুরুষরা যখন মাটি হয়ে যাবো, তখনোও কি আমাদেরকে পুনরায় (জীবিত করে) বের করা করা হবে?’"},{"id":68,"translation":"ইতঃপূর্বে আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে (পুনরুত্থানের) এ বিষয়ে ওয়াদা দেয়া হয়েছিল(৯), ‘এটি প্রাচীন লোকদের উপকথা ছাড়া কিছুই নয়।’","footnotes":"(৯) কিন্তু আমরা এখনো এ ওয়াদার বাস্তবায়ন দেখতে পাইনি। মূলত আমাদের সবাইকে যে ওয়াদা দেয়া হয়েছে, তা ছিল পূর্ববর্তীদের মিথ্যা কাহিনী।"},{"id":69,"translation":"(হে রাসূল! তুমি পুনরুত্থান অস্বীকারকারীদেরকে) বলো: ‘তোমরা জমিনে ভ্রমণ করে দেখো, কিরূপ পরিণতি হয়েছিল অপরাধীদের?’"},{"id":70,"translation":"আর (হে রাসূল! মুশরিকদের মুখ ফিরিয়ে নেয়ার দরুন) তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে ষড়যন্ত্র করে, তাতে মনক্ষুণ্ন হয়ো না।","footnotes":"(১) আল্লাহ তোমাকেই তাদের উপর বিজয়ী করবেন।"},{"id":71,"translation":"আর তারা বলে, ‘(শাস্তির) এই প্রতিশ্রুতি কবে (বাস্তবায়িত হবে বলো), যদি তোমরা সত্যবাদী হও?’"},{"id":72,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আশা করা যায়, তোমরা (শাস্তি নাযিলের) যে বিষয় দ্রুত কামনা করছো, তা অতি নিকটে।’"},{"id":73,"translation":"আর নিশ্চয় তোমার রব, মানুষের প্রতি অতি অনুগ্রহশীল(১০); কিন্তু তাদের অধিকাংশই (এ নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করে না।","footnotes":"(১০) তাই তিনি মানুষের কুফরী এবং পাপ কাজ সত্ত্বেও দ্রুত শাস্তি দেন না।"},{"id":74,"translation":"আর তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে।"},{"id":75,"translation":"আর আসমান ও জমিনে এমন কোনো অদৃশ্য বিষয় নেই, যা সুস্পষ্ট কিতাবে (লাওহে মাহফূযে) লিপিবদ্ধ নেই।"},{"id":76,"translation":"বানূ ইসরাঈল যে সব বিষয়ে মতভেদ করত, নিশ্চয় এ আল কুরআন তাদের কাছে তার অধিকাংশই বর্ণনা করে।"},{"id":77,"translation":"আর নিশ্চয় এটি মু’মিনদের জন্য হিদায়াত ও রহমত।","footnotes":"(১) যারা এর বিষয়বস্তুর উপর আমল করে।"},{"id":78,"translation":"নিশ্চয় তোমার রব (কিয়ামতের দিন) নিজের ন্যায়বিচার-প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। আর তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ।"},{"id":79,"translation":"অতএব (হে রাসূল! তুমি সকল ব্যাপারে) আল্লাহর ওপর তাওয়াক্কুল করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।"},{"id":80,"translation":"(হে রাসূল!) তুমি মৃতদের শুনাতে পারো না, আর বধিরদেরও আহ্বান শুনাতে পারো না, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়।"},{"id":81,"translation":"আর তুমি (সত্য দেখার ব্যাপারে) অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতকারী নও। তুমি কেবল তাদেরকেই (হিদায়াতের ডাক) শোনাতে পারবে, যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, আর তারাই আত্মসমর্পণকারী।"},{"id":82,"translation":"আর যখন (কিয়ামতের নিকটবর্তী সময়ে) তাদের ওপর ঘোষিত শাস্তি আসবে, তখন আমি জমিন থেকে একটি জন্তু (দাব্বাতুল আরদ)(১১) বের করব, যে তাদের সাথে কথা বলবে। কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখতো না।","footnotes":"(১১) তা হলো কিয়ামতের আলামত স্বরূপ একটি বিশেষ জীব, যে তাদেরকে এ কথা বুঝিয়ে বলবে যে, নিশ্চয়ই মানুষ আল্লাহর নবীর ওপর নাযিলকৃত নিদর্শনসমূহকে সত্য মনে করে নাই।"},{"id":83,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো সেদিনের কথা, যেদিন আমি দলে দলে সমবেত করবো, প্রত্যেক জাতির মধ্য থেকে একেকটি দলকে, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করতো। অতঃপর তাদেরকে (হিসাবের দিকে) হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।"},{"id":84,"translation":"অবশেষে যখন তারা (আল্লাহর কাছে) উপস্থিত হবে, তখন তিনি বলবেন: ‘তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, অথচ সেগুলোকে যথার্থভাবে বুঝে উঠতে পারনি? নাকি (এসবের ব্যাপারে) তোমরা কী করছিলে—(বিশ্বাস না অবিশ্বাস)?’(১২)","footnotes":"(১২) অর্থাৎ নাকি তোমরা এটাও জানতে না যে, সেগুলোর সাথে তোমরা যে আচরণ করছ, তার দ্বারা কি সত্যায়ন করা হচ্ছে, নাকি মিথ্যারোপ করা হচ্ছে?"},{"id":85,"translation":"আর যুলমের কারণে(১৩) তাদের ওপর ঘোষিত শাস্তি পতিত হবে, ফলে তারা (নিজেদের অক্ষমতা ও বাতিলের কারণে) কিছুই বলতে পারবে না।","footnotes":"(১৩) অর্থাৎ আল্লাহর সাথে শিরক, কুফরী ও তাঁর আয়াতসমূহকে অস্বীকার করার কারণে।"},{"id":86,"translation":"তারা (এ পুনরুত্থান অস্বীকারকারীরা) কি দেখে না যে, আমি রাতকে সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং (তাদের কাজের প্রতি মনোনিবেশ করতে) দিনকে করেছি আলোকিত? নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে সেই জাতির জন্য যারা ঈমান এনেছে।"},{"id":87,"translation":"আর যেদিন শিঙ্গায় (প্রথম বার) ফুঁক দেয়া হবে, সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে; তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া। আর সেদিন সবাই তাঁর কাছে হীন-অনুগত অবস্থায় উপস্থিত হবে।"},{"id":88,"translation":"আর তুমি পাহাড়গুলোকে দেখবে, তুমি সেগুলোকে স্থির মনে করবে, অথচ সেগুলো মেঘের মতো চলমান। এটি আল্লাহর নিপুণ সৃষ্টি, যিনি সবকিছুকে সুদৃঢ়ভাবে নির্মাণ করেছেন। নিশ্চয়ই তোমরা যা কর, সে বিষয়ে তিনি সম্যক অবহিত।"},{"id":89,"translation":"(কিয়ামতের দিন) যে ব্যক্তি (ঈমান ও) সৎকাজ নিয়ে আসবে, তার জন্য থাকবে, তা থেকে উত্তম প্রতিদান (জান্নাত) এবং তারা সেদিনের ভীতিকর অবস্থা থেকে নিরাপদ থাকবে।"},{"id":90,"translation":"আর যারা মন্দ কাজ নিয়ে আসবে, তাদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তাদেরকে বলা হবে:) ‘তোমরা কি তোমাদের কর্মেরই প্রতিফল ব্যতীত অন্য কিছু পাচ্ছ?’"},{"id":91,"translation":"(হে রাসূল! তুমি বলে দাও:) আমাকে কেবল এই নগরের রবের ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে, যিনি একে সম্মানিত ও নিরাপদ করেছেন। আর সবকিছুর মালিকানা কেবল তাঁরই। আমাকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই।","footnotes":"(১) সেখানে কোন রক্তপাত করা হবে না, কারো উপর যুলুম করা হবে না, সেখানকার কোন শিকারকে হত্যা করা যাবে না এবং সেখানকার কোন গাছ কাটা যাবে না।"},{"id":92,"translation":"‘আর (আমাকে আরো আদেশ করা হয়েছে) আমি যেন আল কুরআন তিলাওয়াত করি। অতঃপর যে হিদায়াত লাভ করলো, সে নিজের জন্যই হিদায়াত লাভ করলো। আর যে পথভ্রষ্ট হলো তাকে তুমি বলো: ‘আমি তো (আল্লাহর শাস্তি থেকে) একজন সতর্ককারী মাত্র।’"},{"id":93,"translation":"আর (হে রাসূল! তুমি আল্লাহর নি‘আমতের শুকরিয়া আদায় করে) বলো: ‘সকল প্রশংসা আল্লাহর; অচিরেই তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ(২০) দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে। আর তোমরা যা আমল করো, সে ব্যাপারে তোমাদের রব গাফিল নন।’","footnotes":"(২০) তোমাদের ভেতরকার, আসমান-জমিন এবং রিযকের মধ্যে অবস্থিত নিদর্শনাবলি।"}]},{"id":28,"verses":[{"id":1,"translation":"ত্বা-সীন-মীম।"},{"id":2,"translation":"এগুলো সুস্পষ্ট কিতাবের (আল কুরআনের) আয়াত।"},{"id":3,"translation":"আমি তোমার কাছে মূসা ও ফিরআউনের ঘটনা সত্যসহ বর্ণনা করছি, মু’মিন সম্প্রদায়ের জন্য; (কারণ তারাই এর দ্বারা উপকৃত হয়)।"},{"id":4,"translation":"নিশ্চয় ফির‘আউন (মিশরে) জমিনের বুকে স্বৈরাচারী ও অহংকারী হয়েছিলো এবং তার অধিবাসীকে নানা দলে বিভক্ত করেছিলো। তাদের একদলকে (বানূ ইসরাঈলকে) সে দুর্বল করে রেখেছিলো, যাদের পুত্রদেরকে সে হত্যা করতো আর (তাদেরকে লাঞ্ছিত করার জন্য) কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। নিশ্চয় সে ছিলো বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম।"},{"id":5,"translation":"আর আমি ইচ্ছা করি, জমিনে (মিশরে) যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে; এবং তাদেরকে (দাসের বিপরীতে) নেতা বানাতে ও (ফিরআউনের ধ্বংসের পরে) তাদেরকেই (শাম এলাকার) উত্তরাধিকারী করতে।"},{"id":6,"translation":"আর আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই; এবং ফির‘আউন, হামান ও তাদের সৈন্যবাহিনীকে তাদের পক্ষ থেকে তা দেখাতে চাই, যার আশঙ্কা তারা করত।(১)","footnotes":"(১) অর্থাৎ তাদের ক্ষমতা চলে যাওয়া এবং বানূ ইসরাঈলের একটি ছেলে সন্তানের হাতে তার অবসান হওয়া।"},{"id":7,"translation":"আর আমি মূসার মায়ের প্রতি এ মর্মে নির্দেশ পাঠালাম যে, ‘তুমি তাকে বুকের দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে (ফির‘আউন ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে হত্যা করার) আশঙ্কা করবে, তখন তাকে (সিন্ধুকে ভরে নীল) নদে নিক্ষেপ করবে। আর তুমি (তার ডুবে যাওয়া কিংবা ফির‘আউন কর্তৃক তাকে হত্যা করার) ভয় করবে না এবং (তার বিরহের কারণে) চিন্তা করবে না। নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিবো এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করবো।’"},{"id":8,"translation":"অতঃপর ফির‘আউন পরিবার তাকে উঠিয়ে নিলো, পরিণামে সে তাদের শত্রু ও দুশ্চিন্তার কারণ হলো। নিশ্চয় ফির‘আউন, হামান ও তাদের সৈন্যরা বড় অপরাধী ছিল।"},{"id":9,"translation":"আর ফির‘আউনের স্ত্রী বললো: ‘এ (শিশুটি) আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব।’ অথচ তারা কিছুই বুঝতে পারছিল না।(২)","footnotes":"(২) বস্তুত তার হাতেই যে তাদের শাসন ক্ষমতার পরিসমাপ্তি ঘটবে এর কিছুই তারা জানতো না।"},{"id":10,"translation":"আর মূসার মায়ের হৃদয় অস্থির হয়ে উঠেছিল। সে তো তার পরিচয় (শত্রুর কাছে) প্রকাশ করেই দিত; যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম। যাতে সে (ধৈর্যশীল) মু’মিনদের অন্তর্ভুক্ত হয়।"},{"id":11,"translation":"আর সে (মূসার মা) তার বোনকে বলল, ‘তুমি তার খোঁজ নাও।’ অতঃপর সে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করল, অথচ তারা কিছুই বুঝতে পারছিল না।"},{"id":12,"translation":"আর আমি পূর্বেই তার জন্য দুধ পান করানো নারীদেরকে হারাম করে দিয়েছিলাম। তখন সে (মূসার বোন) বলল, ‘আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব, যারা তাকে তোমাদের জন্য লালন-পালন করবে এবং তারা তার প্রতি হবে আন্তরিক কল্যাণকামী?’"},{"id":13,"translation":"অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং সে যেন কোন দুশ্চিন্তা না করে। আর সে যেন জানতে পারে যে, নিশ্চয় (মূসাকে তার নিকট ফিরিয়ে দেয়ার) আল্লাহর ওয়াদা ছিলো সত্য; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।"},{"id":14,"translation":"আর মূসা যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে (তার নবুওয়্যাতের আগেই বানূ ইসরাঈলের ধর্মের) বিচারবুদ্ধি ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।"},{"id":15,"translation":"একদা মূসা শহরে প্রবেশ করলো, যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক। তখন সেখানে সে দু’জন লোককে সংঘর্ষে লিপ্ত অবস্থায় পেলো। একজন তার নিজের দলের (বানূ ইসরাঈলের) এবং অপরজন তার শত্রু দলের (ফির‘আউনের বংশের- ক্বিবতি)। তখন তার নিজের দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। অতঃপর মূসা তাকে ঘুষি মারল, ফলে সে তাকে মেরে ফেললো। মূসা বললো: ‘এটা শয়তানের কাজ। নিশ্চয় সে প্রকাশ্য শত্রু ও পথভ্রষ্টকারী।’","footnotes":"(১) অর্থাৎ তারা তখন নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছিল।"},{"id":16,"translation":"সে (মূসা নিজ কর্মের কথা স্বীকার করে তাঁর রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।’ অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি (তাওবাকারী বান্দাদের প্রতি) অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":17,"translation":"তিনি বললেন, ‘হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, তার কারণে আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হবো না।’"},{"id":18,"translation":"অতঃপর তিনি (ক্বিবতীকে হত্যার পরে) শহরে ভীত-সন্ত্রস্ত অবস্থায় সকাল করলেন, চারদিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। হঠাৎ তিনি দেখলেন, যে ব্যক্তি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল, সে আবার তাকে সাহায্যের জন্য চিৎকার করছে। মূসা তাকে বললেন, ‘নিশ্চয়ই তুমি স্পষ্ট পথভ্রষ্ট।’"},{"id":19,"translation":"অতঃপর যখন সে (মূসা) তাদের উভয়ের শত্রুকে পাকড়াও করতে উদ্যত হলো, তখন সে (ইসরাঈলী লোকটি) বলল, ‘হে মূসা! তুমি কি আমাকে হত্যা করতে চাও, যেমন গতকাল একটি প্রাণ হত্যা করেছিলে? তুমি তো কেবল পৃথিবীতে একজন অত্যাচারী হতে চাও, আর তুমি কখনোই সংশোধনকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না।’"},{"id":20,"translation":"আর (খবরটি ছড়িয়ে পড়লে) শহরের দূর প্রান্ত থেকে জনৈক ব্যক্তি ছুটে আসলো। সে বললো: ‘হে মূসা, নিশ্চয় (ফির‘আউনের) পরিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে। তাই আপনি এ শহর থেকে বেরিয়ে যান। নিশ্চয় আমি আপনার জন্য কল্যাণকামীদের একজন।’(৩)","footnotes":"(৩) আমি আশঙ্কা করছি যে, তারা আপনাকে পেলে হত্যা করবে।"},{"id":21,"translation":"অতঃপর তিনি (মূসা) সেখান থেকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে পড়লেন, চারদিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। তিনি বললেন, ‘হে আমার রব! আমাকে এই জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন।’"},{"id":22,"translation":"আর যখন মূসা মাদইয়ান অভিমুখে রওয়ানা করলো, তখন বললো: ‘আশা করি আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন।’"},{"id":23,"translation":"আর যখন সে মাদইয়ানের পানির (কূপের) নিকট পৌঁছলো, তখন সেখানে একদল লোককে পেল, যারা (পশুদের) পানি পান করাচ্ছে এবং তাদের ছাড়া দু’জন নারীকে পেল, যারা তাদের পশুগুলোকে (কুয়া থেকে দূরে) আগলে রাখছে। মূসা (নারীদ্বয়কে) বললো: ‘তোমাদের ব্যাপার কী’? তারা বললো: ‘আমরা (তাদের সাথে অবাধে মেলামেশার ভয়ে আমাদের পশুগুলোর) পানি পান করাতে পারি না; যতক্ষণ না রাখালরা তাদের (পশুগুলো) নিয়ে সরে যায়। আর আমাদের পিতা অতিবৃদ্ধ।(৪)’","footnotes":"(৪) তিনি পান করাতে পারেন না। তাই আমরা ছাগলগুলোকে পানি পান করাতে বাধ্য হচ্ছি।"},{"id":24,"translation":"তখন মূসা তাদের পক্ষে (পশুগুলোকে) পানি পান করিয়ে দিলো। তারপর (বিশ্রাম করতে) ছায়ায় ফিরে গেল এবং (নিজ রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে কল্যাণই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী।’"},{"id":25,"translation":"অতঃপর (তারা ফিরে গিয়ে তাদের পিতাকে সংবাদ দিলে তাদের পিতা তাকে ডেকে পাঠালে) নারীদ্বয়ের একজন লাজুকভাবে হেঁটে তার কাছে এসে বলল যে, আমার পিতা আপনাকে ডাকছেন, যেন তিনি আপনাকে পারিশ্রমিক দিতে পারেন, আমাদের পশুগুলোকে আপনি যে পানি পান করিয়েছেন তার বিনিময়ে।’ অতঃপর যখন মূসা তার নিকট আসলো এবং (মিশরে ঘটে যাওয়া) সকল ঘটনা তার কাছে খুলে বললো। তখন সে (নারীদ্বয়ের পিতা) বললো: ‘তুমি ভয় করো না। তুমি যালিম সম্প্রদায় থেকে রেহাই পেয়ে গেছো।’"},{"id":26,"translation":"নারীদ্বয়ের একজন বললো: ‘হে আমার পিতা, আপনি তাকে মজুর নিযুক্ত করুন। কেননা আপনি যাদেরকে মজুর নিযুক্ত করবেন, তাদের মধ্যে (মজুর হওয়ার জন্যে) সে ব্যক্তিই উত্তম হবে যে (শারীরিক দিক থেকে) শক্তিশালী এবং (চারিত্রিক দিক থেকে) বিশ্বস্ত।’"},{"id":27,"translation":"সে (তাদের পিতা) বললো: ‘আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই এই শর্তে যে, (মোহর হবে) তুমি আট বছর আমার মজুরী করবে।(৫) আর যদি তুমি দশ বছর পূর্ণ কর, তবে সেটা তোমার ইচ্ছে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি ইন শা আল্লাহ আমাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত পাবে।’","footnotes":"(৫) অর্থাৎ আমাদের ছাগলগুলো আট বছর চরাবেন।"},{"id":28,"translation":"মূসা বললো: ‘এ চুক্তি আমার ও আপনার মধ্যে রইলো। দু’টি মেয়াদের-আট বছর কিংবা দশ বছর- যেটিই আমি পূরণ করি না কেনো, তাতে আমার বিরুদ্ধে অভিযোগ থাকবে না। আর আমরা যে বিষয়ে কথা বলছি, আল্লাহ তার সাক্ষী।’"},{"id":29,"translation":"অতঃপর মূসা যখন মেয়াদ (দশ বছর) পরিপূর্ণ করলো এবং সপরিবারে (মাদইয়ান থেকে মিশরের দিকে) রওয়ানা করলো, তখন সে তূর পর্বতের পাশে আগুন দেখতে পেলো। সে তার পরিবারকে বললো: ‘তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখতে পেয়েছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কোনো সংবাদ আনতে পারবো অথবা একটি জ্বলন্ত অঙ্গার; যাতে তোমরা আগুন পোহাতে পারো।’"},{"id":30,"translation":"অতঃপর যখন মূসা আগুনের নিকট আসলো, তখন উপত্যকার ডান পার্শে পবিত্র ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে ডেকে বলা হলো: ‘হে মূসা, নিশ্চয় আমিই আল্লাহ, সৃষ্টিকুলের রব।’"},{"id":31,"translation":"আর তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে তা দেখল, এমনভাবে কাঁপছে যেন এক জীবন্ত সাপ, তখন সে পেছন ফিরে পালাতে লাগল এবং আর ফিরে তাকাল না। (তখন বলা হলো) হে মূসা! এগিয়ে আসো এবং ভয় পেয়ো না; নিশ্চয়ই তুমি নিরাপদদের অন্তর্ভুক্ত।"},{"id":32,"translation":"‘তুমি তোমার হাত (গলার দিককার জামার ফাঁকা দিয়ে) তোমার বগলে রাখো, এটা (কুষ্ঠ রোগ ব্যতীত) ত্রুটিমুক্ত অবস্থায় ধবধবে সাদা হয়ে বেরিয়ে আসবে। আর ভয় থেকে রক্ষার জন্য তোমার হাত তোমার নিজের দিকে মিলাও। অতঃপর এ দু’টো (নিদর্শন) তোমার রবের পক্ষ থেকে (তোমার সত্যতার) দু’টি প্রমাণ, ফির‘আউন ও তার পরিষদবর্গের জন্য। নিশ্চয় তারা একটি ফাসিক জাতি।’"},{"id":33,"translation":"মূসা বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছি, তাই আমি আশঙ্কা করছি যে, (তাদের নিকট আপনার বাণী পৌঁছাতে গেলে) তারা আমাকে হত্যা করবে।’"},{"id":34,"translation":"‘আর আমার ভাই হারূন আমার চেয়ে সুস্পষ্টভাষী। তাই তাকে আমার সাথে সাহায্যকারী হিসেবে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করবে। আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে মিথ্যাবাদী বলবে।"},{"id":35,"translation":"আল্লাহ বললেন: ‘আমি তোমার ভাইয়ের মাধ্যমে (তাকে রাসূল হিসেবে পাঠিয়ে) তোমার বাহু শক্তিশালী করবো এবং তোমাদের দু’জনকে (প্রমাণ ও সমর্থনের মাধ্যমে) ক্ষমতা দান করবো, ফলে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনাবলি দ্বারা তোমরা ও তোমাদের অনুসারীরা বিজয়ী হবে।’"},{"id":36,"translation":"অতঃপর মূসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আসলো, তখন তারা বললো: ‘এ তো মিথ্যা যাদু ছাড়া আর কিছুই নয় এবং এরূপ কথা আমাদের পিতৃপুরুষদের মধ্যেও শুনিনি।’"},{"id":37,"translation":"আর মূসা বললো: ‘আমার রব সম্যক অবগত আছেন, কে তাঁর পক্ষ থেকে হিদায়াত নিয়ে এসেছে এবং আখিরাতে কার পরিণাম শুভ হবে। নিশ্চয় যালিমরা সফল হবে না’।"},{"id":38,"translation":"আর ফির‘আউন বললো: ‘হে পরিষদবর্গ! আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে তো আমি জানি না। অতএব হে হামান! তুমি আমার জন্য মাটি পুড়িয়ে ইট বানাও, তারপর আমার জন্য একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, যাতে আমি মূসার ইলাহকে দেখতে পারি। আর নিশ্চয় আমি মনে করি সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’"},{"id":39,"translation":"আর ফির‘আউন ও তার সেনাবাহিনী অন্যায়ভাবে (মিশরের) জমিনে অহংকার করেছিল এবং তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) মনে করেছিল যে, তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না।"},{"id":40,"translation":"অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব, (হে রাসূল!) দেখো যালিমদের পরিণাম কিরূপ হয়েছিলো?"},{"id":41,"translation":"আর আমি তাদেরকে (গাদ্দার ও পথভ্রষ্টদের জন্য) নেতা বানিয়েছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করতো এবং কিয়ামতের দিন তাদেরকে সাহায্য করা হবে না।"},{"id":42,"translation":"এ দুনিয়াতে আমি তাদের পিছনে অভিসম্পাত লাগিয়ে দিয়েছি আর কিয়ামতের দিন তারা হবে ঘৃণিতদের অন্তর্ভুক্ত।"},{"id":43,"translation":"আর অবশ্যই আমি পূর্ববর্তী বহু প্রজন্মকে ধ্বংস করার পর মানবজাতির জন্য আলোকবর্তিকা, হিদায়াত ও রহমতস্বরূপ মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম, যাতে তারা উপদেশ গ্রহণ করে।"},{"id":44,"translation":"আর (হে রাসূল!) আমি যখন মূসাকে (নবুওয়্যাতের) বিধান দিয়েছিলাম তখন তুমি (তূর পাহাড়ের) পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না। আর তুমি প্রত্যক্ষদর্শীদেরও অন্তর্ভুক্ত ছিলে না।"},{"id":45,"translation":"কিন্তু (মূসার মৃত্যুর পর) আমি অনেক মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি। তারপর তাদেরওপর বহু যুগ অতিবাহিত হয়েছিল। (তারপর আমি আপনাকে পাঠিয়েছি।) আর তুমি তো মাদইয়ানবাসীদের মধ্যেও অবস্থানকারী ছিলে না যে, তাদের নিকট আমার আয়াতগুলো তুমি তিলাওয়াত করবে। কিন্তু আমিই রাসূল প্রেরণকারী।(৬)","footnotes":"(৬) অর্থাৎ আমিই তোমার নিকট মূসার সংবাদ এবং তার মাদইয়ান এলাকায় অবস্থান করার কথা ওয়াহী করি। ফলে তোমার নিকট আল্লাহ যা ওয়াহী করেছেন, তারই সংবাদ তুমি মানুষকে দিয়েছো।"},{"id":46,"translation":"আর আমি যখন (মূসাকে ওয়াহী প্রদানের জন্যে) ডেকেছিলাম তখন তুমি তূর পর্বতের পাশে উপস্থিত ছিলে না। কিন্তু তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ জানানো হয়েছে, যাতে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করতে পারো, যাদের কাছে তোমার পূর্বে কোনো ভীতি প্রদর্শক (রাসূল) আসেনি। সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে।","footnotes":"(১) আল্লাহর পক্ষ থেকে তোমার উপর নাযিলকৃত বিধানের উপর ঈমান আনবে।"},{"id":47,"translation":"আর (তাদের কাছে রাসূল না পাঠালে) তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর কোনো বিপদ (শাস্তি) আসলে তারা যাতে বলতে না পারে, ‘হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে আমরা আপনার আয়াতসমূহ অনুসরণ করতাম, আর আমরা মু’মিনদের অন্তর্ভুক্ত হতাম।’"},{"id":48,"translation":"অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য (রিসালাতসহ মুহাম্মাদ) এসে পৌঁছাল, তারা (ইহুদিরা) বলল: ‘মূসাকে যা দেওয়া হয়েছিল(৭), এর মতো তাকে কেন দেওয়া হলো না?‘ তারা কি পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তাও অস্বীকার করেনি? তারা বলেছিল: ‘এ দু’টি (তাওরাত ও কুরআন) পরস্পরকে সহযোগিতা করা জাদু।’ আর তারা বলেছিল: ‘নিশ্চয়ই আমরা সবকিছুকেই (উভয় গ্রন্থকেই) অস্বীকার করি।’","footnotes":"(৭) প্রকাশ্য নিদর্শনসমূহ, যেমন: লাঠি, সাপ ইত্যাদি।"},{"id":49,"translation":"(হে রাসূল! তুমি এদেরকে) বলো: ‘তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব নিয়ে আসো, যা তাওরাত ও আল কুরআনের চেয়ে বেশি হিদায়াতপূর্ণ; আমি তারই অনুসরণ করবো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।’"},{"id":50,"translation":"অতঃপর তারা যদি তোমার (তাওরাত ও আল কুরআনের চেয়ে আরো বেশি হিদায়াতপূর্ণ কিতাব আনার) ডাকে সাড়া না দেয়, (তোমার দাবি পূরণ করতে না পারে ), তাহলে জেনে রাখো, তারা তো নিজেদের খেয়াল-খুশিরই অনুসরণ করে। আর আল্লাহর হিদায়াতের বিপরীতে যে নিজের খেয়াল-খুশির অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।"},{"id":51,"translation":"আর অবশ্যই আমি তাদের কাছে একের পর এক বাণী পৌঁছে দিয়েছি(৮), যাতে তারা উপদেশ গ্রহণ করে।","footnotes":"(৮) মুশরিক ও বানূ ইসরাঈলের ইয়াহূদদের নিকট পূর্ববর্তী উম্মতদের ঘটনাবলি এবং রাসূলদেরকে অস্বীকার করার দরুন তাদের উপর নেমে আসা আযাবের কথা আমি পৌঁছিয়ে দিয়েছি।"},{"id":52,"translation":"এর পূর্বে (আল কুরআন নাযিলের পূর্বে) আমি যাদেরকে কিতাব (তাওরাত ও ইঞ্জীল) দিয়েছিলাম, তারা এর (আল কুরআনের) প্রতি ঈমান আনে।"},{"id":53,"translation":"আর যখন তাদের নিকট তা (আল কুরআন) তিলাওয়াত করা হয় তখন তারা বলে: ‘আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি নিশ্চিত সত্য, যা আমাদের রবের পক্ষ থেকে (নাযিলকৃত)। নিশ্চয় আমরা এর পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম।’","footnotes":"(১) কারণ, আমরা ইতিপূর্বে রাসূলগণ যা নিয়ে এসেছেন সেগুলোর উপর ঈমান এনেছি।"},{"id":54,"translation":"এরাই সেই সব লোক, যাদেরকে তাদের প্রতিদান দ্বিগুণ দেওয়া হবে, কারণ তারা ধৈর্য ধারণ করেছে।(৯) আর তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে।","footnotes":"(৯) অর্থাৎ তারা নিজেদের কিতাবের ওপর ঈমান আনা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনার ব্যাপারে তাকে নবী করে পাঠানো পর্যন্ত ধৈর্যধারণ করেছে।"},{"id":55,"translation":"আর তারা (এসব আহলে কিতাব মু’মিনরা) যখন অনর্থক কথাবার্তা শুনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে: ‘আমাদের আমল আমাদের জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্য। তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সাহচর্য চাই না।’","footnotes":"(১) অর্থাৎ আমাদের আমলের প্রতিদান আমরা পাবো। আর তোমাদের আমলের প্রতিদান তোমরা পাবে।"},{"id":56,"translation":"নিশ্চয় তুমি যাকে ভালোবাসো(১০) তাকে তুমি হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন (সেই হিদায়াত পায়)। আর হিদায়াতপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন।","footnotes":"(১০) যেমন: আবূ তালিব ও অন্যান্যরা।"},{"id":57,"translation":"আর তারা বলে: ‘আমরা যদি তোমার সাথে হিদায়াতের অনুসরণ করি তবে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে।’ (এ কথাটা তারা কীভাবে বলে?) আমি কি তাদের জন্য এক নিরাপদ ‘হারাম’ (মক্কা নগরী) -এর সুব্যবস্থা করিনি?(১১) সেখানে সব ধরনের ফলমূল আমদানী করে আনা হয়, আমার পক্ষ থেকে রিযকস্বরূপ? কিন্তু তাদের অধিকাংশই তা (আল্লাহর দেয়া নি‘আমত সম্পর্কে) জানে না।","footnotes":"(১১) যেখানে রক্তপাত ও যুলম হারাম ছিলো।"},{"id":58,"translation":"আর আমি কত জনপদ ধ্বংস করেছি, যারা তাদের সুখ-সমৃদ্ধি নিয়ে ঔদ্ধত্যে মত্ত ছিল! অতঃপর এগুলোই তাদের বাসস্থান, তাদের পরে অল্প কিছু ছাড়া আর বসবাস করা হয়নি। আর আমিই তো (সবকিছুর) চূড়ান্ত উত্তরাধিকারী।"},{"id":59,"translation":"আর (হে রাসূল!) তোমার রব কোনো জনপদকে ধ্বংস করেন না; যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রাসূল প্রেরণ করেন, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করবে। আর কোনো জনপদের অধিবাসীরা (কুফরী ও পাপে লিপ্ত হয়ে) যালিম না হলে আমি তাদেরকে ধ্বংস করি না।"},{"id":60,"translation":"আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তা দুনিয়ার জীবনের ভোগ্যসামগ্রী ও তার শোভা মাত্র। আর আল্লাহর কাছে যা আছে, তা আরও উত্তম ও অধিক স্থায়ী। তোমরা কি তবে বুঝবে না?","footnotes":"(১) একদা তা নিঃশেষ হয়ে যাবে।"},{"id":61,"translation":"আমি যাকে উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছি, সে তা পাবেই; সে কি তার মতোই যাকে আমি দুনিয়ার জীবনের ভোগসামগ্রী দিয়েছি? তারপর কিয়ামতের দিনে সে (জাহান্নামের আগুনের সামনে অপরাধীরূপে) উপস্থিতকৃতদের মধ্যে থাকবে।"},{"id":62,"translation":"আর সেদিন তিনি তাদেরকে আহ্বান করবেন, অতঃপর বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে, তারা কোথায়?’"},{"id":63,"translation":"যাদের জন্য (শাস্তির) বাণী অবধারিত হয়েছে তারা বলবে: ‘হে আমাদের রব, ওরা তো তারা যাদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম। তাদেরকে আমরা পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরাও পথভ্রষ্ট হয়েছিলাম। আমরা আপনার কাছে (তাদের থেকে) দায় মুক্তি চাচ্ছি। তারা তো আমাদের ইবাদাত করতো না।’","footnotes":"(১) বরং তারা শয়তানেরই ইবাদত (পুজা) করেছে।"},{"id":64,"translation":"আর বলা হবে: ‘তোমরা তোমাদের দেবতাগুলোকে ডাকো। অতঃপর তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না। আর তারা (জাহান্নামের) শাস্তি দেখতে পাবে। (তখন তাদের মন চাইবে,) হায়, তারা যদি সৎপথ প্রাপ্ত হতো!"},{"id":65,"translation":"আর সেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন: ‘তোমরা রাসূলদেরকে কী (রকম) জবাব দিয়েছিলে?’"},{"id":66,"translation":"সেদিন তাদের কাছে (সব) সংবাদ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে; ফলে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না।"},{"id":67,"translation":"তবে যে (কুফরী থেকে) তাওবা করেছিলো, ঈমান এনেছিলো এবং সৎকর্ম করেছিলো, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে।"},{"id":68,"translation":"আর তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে চান (তাঁর আনুগত্য ও নবুওয়্যাতের জন্য) মনোনীত করেন, (এ ব্যাপারে) তাদের কোন এখতিয়ার নাই। আল্লাহ পবিত্র মহান এবং তারা যা শরীক করে তিনি তা থেকে ঊর্ধ্বে।"},{"id":69,"translation":"আর তোমার রব জানেন, তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে।"},{"id":70,"translation":"আর তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাঁরই। আর তাঁরই সর্বময় কর্তৃত্ব; এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।"},{"id":71,"translation":"(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের ওপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তাঁর পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদেরকে (দিনের ) আলো এনে দিবে? তবুও কি তোমরা (এ প্রমাণগুলো) শুনবে না?’"},{"id":72,"translation":"(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ দিনকে তোমাদের উপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তাঁর পরিবর্তে কোনো ইলাহ আছে কি, যে তোমাদের রাত এনে দেবে, যাতে তোমরা বিশ্রাম করবে? তবুও কি তোমরা (এ নিদর্শনগুলো) দেখতে পাচ্ছ না?’"},{"id":73,"translation":"আর তাঁর (আল্লাহর) অনুগ্রহে তিনি তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো এবং তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যেনো তোমরা (তাঁর নি‘আমতসমূহের) কৃতজ্ঞতা আদায় করতে পার।"},{"id":74,"translation":"আর সেদিন তিনি তাদের (মুশরিকদেরকে) ডাকবেন। অতঃপর বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে, তারা কোথায়?’"},{"id":75,"translation":"আর আমি (কিয়ামতের দিন) প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী (তাদের নবীকে) বের করে নিবো। অতঃপর আমি বলবো, ‘তোমাদের প্রমাণ নিয়ে আসো।’ তখন তারা জানতে পারবে যে, নিশ্চয় সত্য আল্লাহর কাছেই এবং তারা যেসব মিথ্যা (অংশীদার) উদ্ভাবন করতো, তা তাদের থেকে হারিয়ে যাবে।"},{"id":76,"translation":"নিশ্চয় কারূন মূসার কওমের অন্তর্ভুক্ত ছিল; অতঃপর সে তাদের প্রতি সীমালঙ্ঘন করেছিল। আর আমি তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যে, তার চাবিগুলো একদল শক্তিশালী লোকের পক্ষেও বহন করা ভারী হয়ে যেত। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, ‘উল্লাসে মত্ত হয়ো না; নিশ্চয় আল্লাহ উল্লাসকারীদের পছন্দ করেন না।’"},{"id":77,"translation":"আর আল্লাহ তোমাকে যা দান করেছেন, তা দ্বারা তুমি আখিরাতের আবাস অনুসন্ধান করো। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। তোমার প্রতি আল্লাহ যেরূপ অনুগ্রহ করেছেন, তুমিও (তাঁর বান্দাদের সাথে ভালো ব্যবহার করে) সেরূপ অনুগ্রহ করো। আর জমিনে ফ্যাসাদ করতে চেয়ো না। নিশ্চয় আল্লাহ ফ্যাসাদকারীদের ভালোবাসেন না।’"},{"id":78,"translation":"কারূন বললো: ‘আমি তো এই ধনভাণ্ডার আমার জ্ঞানবলে প্রাপ্ত হয়েছি।’ সে কি জানতো না যে, আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন, যারা ছিলো তার থেকে শক্তিমত্তায় প্রবলতর এবং জনসংখ্যায় অধিক। আর (আল্লাহর জানার জন্য কিয়ামতের দিন) অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না।"},{"id":79,"translation":"অতঃপর কারূন (দাপট দেখিয়ে) তার জাতির সামনে জাঁকজমকের সাথে বের হল। যারা দুনিয়ার জীবন চাইতো তারা বললো: ‘আহা! কারূনকে যেমন (ধন-সম্পদ) দেয়া হয়েছে, আমাদেরও যদি তেমন থাকতো! নিশ্চয় সে মহা ভাগ্যবান (সম্পদশালী)।’"},{"id":80,"translation":"আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিলো, তারা বললো: ‘ধিক তোমাদেরকে! যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য আল্লাহর প্রতিদানই উত্তম। আর ধৈর্যশীল ছাড়া তা কেউ পাবে না ।’"},{"id":81,"translation":"অতঃপর আমি কারূন ও তার বাড়িকে মাটিতে ধসিয়ে দিলাম। তখন তার জন্য এমন কোন দল ছিল না, যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না।"},{"id":82,"translation":"আর গতকাল যারা তার মতো (সম্পদ ও সাজ-সজ্জার অধিকারী) হতে প্রত্যাশা করেছিলো তারা বলতে লাগলো, ‘আশ্চর্য! দেখলে তো, আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিযক প্রসারিত অথবা সংকুচিত করেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমাদেরকেও তিনি জমিনে ধসিয়ে দিতেন। বস্তুত কাফিররা সফলকাম হয় না।’"},{"id":83,"translation":"এই হচ্ছে আখিরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করব, যারা জমিনে ঔদ্ধত্য দেখাতে চায় না এবং ফ্যাসাদও চায় না। আর উত্তম পরিণাম (জান্নাতের নি‘আমত) তো মুত্তাকীদের জন্য।"},{"id":84,"translation":"(কিয়ামতের দিন) যে ব্যক্তি সৎকাজ নিয়ে উপস্থিত হবে, তার জন্য থাকবে তার চেয়েও উত্তম প্রতিদান। আর যে ব্যক্তি পাপ নিয়ে উপস্থিত হবে, তবে যারা মন্দকাজ করে তাদেরকে শুধু তারা যা (যে মন্দ কাজ) করেছে, তারই শাস্তি দেয়া হবে।"},{"id":85,"translation":"(হে নবী!) নিশ্চয় যিনি তোমার ওপর আল কুরআনকে বিধানস্বরূপ \n নিশ্চয় যিনি তোমার ওপর কুরআন (পৌঁছানো ও তার ওপর আমল করা) ফরজ করেছেন, তিনি অবশ্যই তোমাকে প্রত্যাবর্তনের স্থানে ফিরিয়ে নেবেন।(১২) বলো, ‘আমার রবই ভালো জানেন, কে হিদায়াত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে।’","footnotes":"(১২) মা‘আদ’ তথা প্রত্যাবর্তনস্থল বলে কেউ কেউ বিজয়ী বেশে মক্কায় ফিরিয়ে দিবেন, আবার কেউ বলেছেন, আখিরাতের জান্নাত বুঝানো হয়েছে।"},{"id":86,"translation":"আর (হে রাসূল!) তুমি তো আশা করনি যে, তোমার প্রতি এই কিতাব নাযিল করা হবে; বরং এটি তোমার রবের পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ। সুতরাং তুমি কখনোই কাফিরদের সহায়ক হয়ো না।"},{"id":87,"translation":"আর আল্লাহর আয়াতসমূহ তোমার প্রতি নাযিল হওয়ার পর তারা (মুশরিকরা) যেনো তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে। তুমি তোমার রবের দিকে আহ্বান করো এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।"},{"id":88,"translation":"আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডেকো না, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তাঁর সত্তা (চেহারা) ছাড়া সবকিছুই ধ্বংসশীল, বিধান তাঁরই এবং তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।"}]},{"id":29,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম।"},{"id":2,"translation":"মানুষ কি মনে করে নিয়েছে যে, ‘আমরা ঈমান এনেছি’, বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে (ঈমানের সত্যতার) পরীক্ষা করা হবে না?"},{"id":3,"translation":"আর আমি তো তাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নিবেন, কারা (ঈমানের ক্ষেত্রে) সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নিবেন, কারা মিথ্যাবাদী।"},{"id":4,"translation":"নাকি যারা (শিরক ও অন্যান্য) পাপ কাজ করে তারা মনে করে নিয়েছে যে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে?(১) কতইনা নিকৃষ্ট, যা তারা ফয়সালা করে!","footnotes":"(১) অর্থাৎ তারা শাস্তি দেয়ার ক্ষেত্রে আল্লাহকে অক্ষম করতে পারবে না।"},{"id":5,"translation":"যে ব্যক্তি (কিয়ামতের দিন) আল্লাহর সাক্ষাৎ কামনা করে (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময় আসবেই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।"},{"id":6,"translation":"আর যে চেষ্টা করে সে তো তার নিজের জন্যই চেষ্টা করে। নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের ওপর অটল এবং গুনাহ থেকে দূরে থাকতে এবং তাঁর রাস্তায় জিহাদ করতে প্রাণপণ চেষ্টা করে।"},{"id":7,"translation":"আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দিবো এবং আমি অবশ্যই তাদের (দুনিয়ার) আমলের চেয়ে তাদেরকে (পরকালে) আরো উত্তম প্রতিদান দিবো।"},{"id":8,"translation":"আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তবে যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছুকে শরীক করতে বাধ্য করার চেষ্টা করে, যার সম্পর্কে তোমার কোনো ইলম নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন; অতঃপর আমি তোমাদের জানিয়ে দেব তোমরা যা করতে।","footnotes":"(১) কারণ স্রষ্টার অবাধ্য হয়ে তাঁর সৃষ্টির আনুগত্য করা যায় না।"},{"id":9,"translation":"আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবো।"},{"id":10,"translation":"আর মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে, ‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি’, অতঃপর যখন আল্লাহর পথে (ঈমানের ব্যাপারে) তাদেরকে কষ্ট দেয়া হয়, তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর শাস্তির মতো মনে করে। আর যদি তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে, তখন অবশ্যই তারা বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে ছিলাম।’ সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে, আল্লাহ কি তা সম্পর্কে সম্যক অবগত নন?"},{"id":11,"translation":"আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে এবং অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক।","footnotes":"(১) তিনি প্রকাশ করে দিবেন কারা মুনাফিক।"},{"id":12,"translation":"আর কাফিররা মুমিনদেরকে বলে: ‘তোমরা আমাদের পথ (ধর্ম) অনুসরণ করো। তাহলে আমরা তোমাদের গুনাহসমূহের বোঝা বহন করব।’ অথচ তারা তাদের গুনাহসমূহের কিছুই বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যাবাদী।"},{"id":13,"translation":"আর অবশ্যই তারা বহন করবে, তাদের (পাপের)বোঝা এবং তাদের (পাপের) বোঝার সাথে আরো কিছু (অনুসারীদের পাপের) বোঝা। আর তারা কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে, যা তারা মিথ্যা বানাতো।"},{"id":14,"translation":"আর আমি অবশ্যই নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার (৯৫০) বছর অবস্থান করেছিলো। অতঃপর ( কুফরীর কারণে) মহা-প্লাবন তাদেরকে গ্রাস করলো, এমতাবস্থায় যে, তারা ছিলো যালিম।"},{"id":15,"translation":"অতঃপর আমি তাকে এবং নৌকার সঙ্গীদেরকে উদ্ধার করলাম এবং সেটিকে সৃষ্টিকুলের জন্য একটি নিদর্শন বানালাম।"},{"id":16,"translation":"আর তুমি স্মরণ করো ইবরাহীমকে, যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা আল্লাহর ইবাদাত করো এবং (আদেশ-নিষেধ মেনে) তাঁর তাকওয়া অবলম্বন করো; এটি তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।’"},{"id":17,"translation":"তোমরা তো আল্লাহ ছাড়া কেবল মূর্তিগুলোরই ইবাদত করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, তারা তোমাদের জন্য কোনো রিযিকের মালিক নয়। সুতরাং তোমরা আল্লাহর কাছেই রিযিক তালাশ কর, তাঁরই ইবাদত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।","footnotes":"(১) যা তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারবে না।"},{"id":18,"translation":"আর যদি তোমরা (মুহাম্মাদ-এর আনিত বিধানকে) মিথ্যা প্রতিপন্ন করো, তবে তোমাদের পূর্বে অনেক জাতিও (এ ভাবেই) মিথ্যা প্রতিপন্ন করেছিলো। মূলত রাসূলের ওপর দায়িত্ব তো কেবল আমার বাণী সুস্পষ্টভাবে পৌঁছানো।"},{"id":19,"translation":"তারা কি দেখে না, আল্লাহ কীভাবে সৃষ্টিকে প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি তা পুনরায় সৃষ্টি করবেন? নিশ্চয় এটি আল্লাহর জন্য সহজ।"},{"id":20,"translation":"তুমি (তাদেরকে) বলো: ‘তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো’ কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন, তারপর (মৃত্যুর পর) তিনিই দ্বিতীয়বার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":21,"translation":"তিনি যাকে ইচ্ছা (ইনসাফের ভিত্তিতে) শাস্তি দিবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন, আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।"},{"id":22,"translation":"আর তোমরা পৃথিবীতেও (আল্লাহকে) অক্ষম করতে পারবে না, আকাশেও না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই।","footnotes":"(১) অর্থাৎ তোমরা তাঁকে হার মানাতে পারবে না। না তোমরা তাঁর শাস্তি থেকে দুনিয়া ও আকাশের কোথাও পালিয়ে যাবে।"},{"id":23,"translation":"আর যারা আল্লাহর আয়াতসমূহ ও (কিয়ামত দিবসে) তাঁর সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে হতাশ হবে এবং তাদের জন্যই রয়েছে (জাহান্নামের) যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":24,"translation":"অতঃপর ( তাওহীদের দাওয়াত দিলে) ইবরাহীমের জাতির জবাব শুধু এটাই ছিলো যে, তারা বললো: ‘ওকে তোমরা হত্যা করো অথবা জ্বালিয়ে দাও।’ অতঃপর আল্লাহ তাআলা আগুন থেকে তাকে রক্ষা করলেন। নিশ্চয় এই ঘটনার মধ্যে বহু নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্যে।"},{"id":25,"translation":"আর ইবরাহীম (তার সম্প্রদায়কে) বললো: ‘দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও পরিচয় রক্ষা করার জন্যই তো তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তিদেরকে গ্রহণ করেছো। তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে লা‘নত করবে, আর তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং (সেদিন) তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী।’"},{"id":26,"translation":"আর লূত তার (ইবরাহীমের)ওপর ঈমান আনলো। আর ইবরাহীম বললো: ‘আমি আমার রবের দিকে হিজরত করছি। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’"},{"id":27,"translation":"আর আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং তার বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব প্রদান করলাম। আর আমি তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়েছিলাম এবং নিশ্চয় সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে।"},{"id":28,"translation":"আর স্মরণ করো লূত- এর কথা, যখন সে তার জাতির লোকদেরকে বলেছিলো: ‘নিশ্চয় তোমরা এমন অশ্লীল (সমকামিতা) কাজ করো, যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি।’"},{"id":29,"translation":"তোমরা কি কামতৃপ্তির জন্য পুরুষদের কাছে গমন করছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গর্হিত(২) কাজ করছ? জবাবে তার সম্প্রদায় কেবল বলল: ‘আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।’","footnotes":"(২) যেমন: উলঙ্গতা এবং মানুষদেরকে কথা ও কর্মের মাধ্যমে কষ্ট দেয়া প্রভৃতি।"},{"id":30,"translation":"সে বলল: ‘হে আমার রব! আমাকে এই (নিকৃষ্ট গুনাহের মাধ্যমে) বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন।’"},{"id":31,"translation":"আর আমার ফিরিশতারা যখন ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল(৩) তখন তারা বলেছিলো: ‘নিশ্চয় আমরা এ (সাদূম) জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করবো। নিশ্চয় এর অধিবাসীরা যালিম।","footnotes":"(৩) এটি ছেলে ইসহাক এবং নাতি ইয়া’কূবের আগমনের সুসংবাদ।"},{"id":32,"translation":"ইবরাহীম বললো: ‘নিশ্চয় সেখানে লূত আছে।’ ফিরিশতাগণ বললো: ‘আমরা ভালো করেই জানি সেখানে কারা আছে। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে (ধ্বংস থেকে) রক্ষা করবো; তবে তার স্ত্রীকে নয়, সে হবে পিছনে পড়ে থাকা লোকদের একজন।’"},{"id":33,"translation":"আর যখন আমার ফিরিশতারা লূতের কাছে আসলো, তখন তাদের জন্যে সে চিন্তিত হয়ে পড়লো এবং তাদের রক্ষায় নিজেকে অক্ষম মনে করলো। আর ফিরিশতারা বললো: ‘আপনি ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না; আপনাকে ও আপনার পরিবারকে আমরা (ধ্বংস থেকে) রক্ষা করবো; তবে আপনার স্ত্রীকে নয়, সে হবে পিছনে পড়ে থাকা (ধ্বংসপ্রাপ্ত) লোকদের একজন।’"},{"id":34,"translation":"নিশ্চয় আমরা এ জনপদবাসীর ওপর আসমান থেকে শাস্তি নাযিল করবো। কারণ তারা (সমকামীতার) পাপাচার করতো।"},{"id":35,"translation":"আর অবশ্যই আমি (ধ্বংসপ্রাপ্ত) ঐ জনপদে সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য।"},{"id":36,"translation":"আর আমি মাদইয়ানে পাঠিয়েছিলাম তাদের ভাই শু‘আইবকে। অতঃপর সে বললো: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো, (তাঁর ইবাদাতের মাধ্যমে) শেষ দিবসের প্রতিদানের আশা করো এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়িও না।"},{"id":37,"translation":"কিন্তু তারা তাকে অস্বীকার করলো; ফলে ভূমিকম্প তাদেরকে আক্রান্ত করলো। অতঃপর নিজেদের বাড়ি-ঘরেই তারা চেহারার উপর উপুড় হয়ে মরে রইলো।"},{"id":38,"translation":"আর ‘আদ ও সামূদ জাতিকেও (আমি ধ্বংস করেছি)। নিশ্চয়ই তাদের বসতভিটা(৪) থেকে তোমাদের জন্য তা স্পষ্ট হয়ে গেছে। শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছিল, ফলে সে তাদেরকে সঠিক পথ থেকে বিরত রেখেছিল; অথচ তারা ছিল বোধশক্তিসম্পন্ন।","footnotes":"(৪) হাদরামাউত এলাকার হিজর ও শিহর নামের গ্রামদ্বয়ে।"},{"id":39,"translation":"আর আমি কারূন, ফির‘আউন ও হামানকে (ধ্বংস করেছি)। অবশ্যই তাদের কাছে মূসা প্রমাণসহ এসেছিলো। অতঃপর তারা জমিনে অহংকার করেছিলো; এতৎসত্ত্বেও তারা আমার শাস্তি এড়াতে পারেনি।"},{"id":40,"translation":"অতঃপর প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের মধ্যে কাউকে আমি প্রেরণ করেছিলাম প্রস্তরবৃষ্টি(৫), কাউকে আঘাত করেছিল বিকট চিৎকার(৬), কাউকে আমি ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলাম(৭) এবং কাউকে আমি ডুবিয়ে দিয়েছিলাম।(৮) আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল।","footnotes":"(৫) লূত সম্প্রদায়ের ওপর আমি স্তরবিশিষ্ট শক্ত মাটির পাথর পাঠিয়েছি। \n (৬) সালিহ ও শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে কঠিন বজ্র নিনাদ পাকড়াও করেছে।\n (৭) কারূন ও তার ঘর-বাড়ী কে আমি জমিনে ধ্বসিয়ে দিয়েছি।\n (৮) নূহ, ফির‘আউন ও হামান সম্প্রদায়কেও আমি পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি।"},{"id":41,"translation":"যারা ( উপকার ও সুপারিশের আশায়) আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে (আক্রমণ থেকে বাঁচার জন্য) ঘর বানায়। অথচ মাকড়সার ঘরই সবচাইতে দুর্বল ঘর; যদি তারা জানতো।","footnotes":"(১) অর্থাৎ মাকড়সার ঘর যেমন আত্মরক্ষার জন্যে কোন কাজে আসে না, তেমনিভাবে তাদের মূর্তিগুলোও তাদের কোন লাভ-ক্ষতি কিংবা তাদের জন্য কোন সুপারিশ করতে পারবে না।"},{"id":42,"translation":"নিশ্চয়ই আল্লাহ জানেন তারা তাঁকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে তাদের কোনোই অস্তিত্ব নেই (তারা কিছুই নয়)। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":43,"translation":"আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্যই পেশ করে থাকি; কিন্তু জ্ঞানীরা ছাড়া কেউ তা বুঝে না।","footnotes":"(১) যাতে তারা এ থেকে শিক্ষা নেয় এবং হিদায়াত পায়।"},{"id":44,"translation":"আল্লাহ যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে মু’মিনদের জন্য।"},{"id":45,"translation":"(হে রাসূল!) তোমার প্রতি যে কিতাব (আল কুরআন) ওয়াহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়িম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন, যা কিছু তোমরা করো।"},{"id":46,"translation":"তোমরা উত্তম (ও যুক্তিসঙ্গত ) পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না; তবে তাদের মধ্যে যারা যুলম করেছে, তাদের কথা আলাদা। আর তোমরা (কিতাবীদেরকে) বলো: ‘আমরা ঈমান এনেছি, আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে এবং তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই। আর আমরা তাঁরই সমীপে আত্মসমর্পণকারী।’","footnotes":"(১) অর্থাৎ যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়।"},{"id":47,"translation":"আর এভাবেই আমি তোমার প্রতি কিতাব (আল কুরআন) নাযিল করেছি। অতএব, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান রাখে(৯) এবং এদেরও (মক্কাবাসীদেরও) কেউ কেউ এর প্রতি ঈমান রাখে। আর কাফিররা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।","footnotes":"(৯) যেমন: আব্দুল্লাহ ইবনু সালাম।"},{"id":48,"translation":"আর এর পূর্বে তুমি কোনো কিতাব পাঠ করতে না এবং নিজ হাতে তা লিখতে না; (যদি তুমি এমন করতে) তবে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত।","footnotes":"(১) কেননা তুমি নিরক্ষর; না তুমি পড়তে জানো আর না তুমি লিখতে জানো।"},{"id":49,"translation":"বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে এটি একটি সুষ্পষ্ট নিদর্শন। আর যালিমরা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।"},{"id":50,"translation":"আর তারা (মুশরিকরা) বলে: ‘তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শনসমূহ নাযিল করা হয় না কেনো?’ তুমি (তাদেরকে) বলো: ‘নিদর্শনসমূহ তো আল্লাহর কাছে রয়ছে। (১০) আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী।’","footnotes":"(১০) তিনি যখন ইচ্ছা করবেন, অবতীর্ণ করবেন। আমি তো তা অবতীর্ণ করার কোন অধিকারই রাখি না।"},{"id":51,"translation":"এটা কি তাদের জন্য (নিদর্শন হিসেবে) যথেষ্ট নয় যে, নিশ্চয় আমি তোমার প্রতি কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই জাতির জন্য, যারা ঈমান আনে।"},{"id":52,"translation":"(হে রাসূল!) বলো: ‘আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা তিনি জানেন। আর যারা বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।’"},{"id":53,"translation":"আর তারা তোমাকে দ্রুত শাস্তি এনে দিতে বলে। যদি নির্ধারিত সময় না থাকতো, তবে তাদের ওপর অবশ্যই শাস্তি আসতো এবং তা আকস্মিকভাবে তাদের ওপর আসবেই; অথচ তারা টেরও পাবে না।"},{"id":54,"translation":"তারা তোমাকে দ্রুত শাস্তি এনে দিতে বলে। আর নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টন করবে।"},{"id":55,"translation":"যেদিন তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকেও শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, আর আল্লাহ বলবেন: ‘তোমরা যা করতে, তারই স্বাদ গ্রহণ কর।’"},{"id":56,"translation":"হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার জমিন প্রশস্ত(১১); সুতরাং তোমরা আমারই ইবাদাত করো।","footnotes":"(১১) কোনো স্থানে আমার ইবাদাত করতে অপারগ হলে, সেখান থেকে হিজরত করো।"},{"id":57,"translation":"প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।"},{"id":58,"translation":"আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, তাদেরকে অবশ্যই আমি জান্নাতে এমন অট্টালিকায় বসবাস করতে দিবো, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে।সেখানে তারা চিরস্থায়ী হবে। কতইনা উত্তম আমলকারীদের প্রতিদান!"},{"id":59,"translation":"যারা ধৈর্যধারণ করে এবং তাদের রবের ওপরই তাওয়াক্কুল করে।","footnotes":"(১) অর্থাৎ যারা তাঁর আনুগত্য করতে এবং তাঁর অবাধ্যতা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্যধারণ করে।"},{"id":60,"translation":"আর (একটু ভেবে দেখো) এমন কত জীব-জন্তু তো এমন রয়েছে, যারা নিজেদের রিযক নিজেরা সঞ্চয় করে না। আল্লাহই তাদের রিযক দেন এবং তোমাদেরকেও। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।"},{"id":61,"translation":"আর তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করোঃ ‘কে আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং চাঁদ ও সূর্যকে (তোমাদের জন্যে) নিয়োজিত করেছেন?’ তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। তাহলে (এক আল্লাহকে বাদ দিয়ে) কোথায় তাদের ফিরানো হচ্ছে?"},{"id":62,"translation":"তিনি আল্লাহ, যিনি (তাঁর হিকমত অনুযায়ী) তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিযক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত।"},{"id":63,"translation":"আর (হে রাসূল!) তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, ‘কে আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর সঞ্জীবিত করেন?’ তবে তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। (হে মুহাম্মাদ! তুমি তাদেরকে) বলো: ‘সকল প্রশংসা আল্লাহর।’ কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না।"},{"id":64,"translation":"আর এ দুনিয়ার জীবন বিনোদন ও খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো।","footnotes":"(১) অর্থাৎ যদি তারা জানতো তবে তারা আখিরাতের চিরস্থায়ী জীবনের উপর দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিত না।"},{"id":65,"translation":"অতঃপর যখন তারা নৌকায় আরোহন করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে; কিন্তু যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন, তখনই তারা শিরকে লিপ্ত হয়।"},{"id":66,"translation":"যাতে আমি তাদেরকে যা (যে নি‘আমত) দিয়েছি, তারা তা অস্বীকার করে এবং (পার্থিব) ভোগ-বিলাসে মত্ত থাকে। অতঃপর শীঘ্রই তারা (এর পরিণাম) জানতে পারবে।"},{"id":67,"translation":"তারা কি দেখে না যে, আমি ‘হারাম’ (মক্কা) কে নিরাপদ স্থান বানিয়েছি; অথচ তাদের আশ পাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেয়া হয়?(১২) এরপরও কি তারা বাতিলকেই (ভ্রান্ত দেবতার উপরই) বিশ্বাস করবে এবং আল্লাহর নি‘আমতকে অস্বীকার করবে?","footnotes":"(১২) অর্থাৎ হারামের বাইরে অন্যদেরকে হামলা চালিয়ে তাদের জীবন নাশ করা হয়, তাদেরকে বন্দী করা হয়, তাদের নারী ও সন্তানদেরকে দাসে পরিণত করা হয় এবং তাদের সম্পদ লুন্ঠন করা হয়।"},{"id":68,"translation":"আর সে ব্যক্তির চেয়ে বড় যালিম আর কে হতে পারে, যে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে অথবা তার নিকট সত্য আসার পরও তা অস্বীকার করে? আর জাহান্নামই কি কাফিরদের উপযুক্ত আবাসস্থল নয়?"},{"id":69,"translation":"আর যারা আমার পথে সাধনা ও সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ (হিদায়াত, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে) সৎকর্মশীলদের সাথে আছেন।"}]},{"id":30,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম।"},{"id":2,"translation":"(পারস্য কর্তৃক) রোমানরা পরাজিত হয়েছে।"},{"id":3,"translation":"নিকটবর্তী অঞ্চলে (সিরিয়ায়), কিন্তু তারা তাদের এ পরাজয়ের পর অচিরেই বিজয় লাভ করবে,"},{"id":4,"translation":"কয়েক বছরের মধ্যেই(১)। (এ ঘটনার) পূর্বের ও পরের সকল ফয়সালা আল্লাহরই। আর (রোমকদের বিজয়ে) সেদিন মুমিনরা আনন্দিত হবে,","footnotes":"(১) অর্থাৎ এ ঘটনা ঘটবে তিন থেকে দশ বছরের মধ্যেই।"},{"id":5,"translation":"আল্লাহর সাহায্যে।(২) তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন। আর তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু।","footnotes":"(২) কেননা, রোমকরা আহলে কিতাব ছিল; পক্ষান্তরে পারসিকরা অগ্নিপূজক ছিল।"},{"id":6,"translation":"এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।"},{"id":7,"translation":"তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল।(৩)","footnotes":"(৩) অর্থাৎ পার্থিব জীবনের বেচা-কেনা, কৃষি-খামার, দালান-কোঠা নির্মাণ ইত্যাদি বিষয়ে তারা সম্যক জ্ঞাত; কিন্তু ঈমান ও শরী‘আতের বিষয়ে তারা অজ্ঞ।"},{"id":8,"translation":"তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না, আল্লাহ আসমানসমূহ ও জমিন এবং এ দু’য়ের মধ্যবর্তী সব কিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন? আর নিশ্চয় বহু লোক (কিয়ামত দিবসে) তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী।"},{"id":9,"translation":"তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখে নিতে পারে তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল? তারা তো এদের চেয়ে শক্তিতে ছিল অধিক; তারা জমিন চাষ করেছে এবং তা এদের চেয়ে বেশি আবাদ করেছে। তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ এসেছিলেন। ফলে আল্লাহ তাদের ওপর জুলুম করেননি; বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করতো।"},{"id":10,"translation":"তারপর যারা (শিরক ও পাপের মাধ্যমে) মন্দ কাজ করেছিলো তাদের পরিণামও মন্দ হয়েছিলো। কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিলো এবং সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো।"},{"id":11,"translation":"আল্লাহ ( পূর্ব নমুনা ছাড়াই ) সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। তারপর তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।"},{"id":12,"translation":"আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা (আল্লাহর রহমত থেকে) হতাশ হয়ে পড়বে।"},{"id":13,"translation":"আর তাদের শরীকরা তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরীকদেরকে (উপাস্যগুলোকে) অস্বীকার করবে।"},{"id":14,"translation":"আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তারা (আমলের ভিন্নতার দরুন বিভিন্ন দলে) বিভক্ত হয়ে পড়বে।"},{"id":15,"translation":"অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারা (সেদিন) জান্নাতের বাগিচায় আনন্দ উৎফুল্লে থাকবে।"},{"id":16,"translation":"পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদেরকে (জাহান্নামের ভয়াবহ) শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।"},{"id":17,"translation":"কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।(৪)","footnotes":"(৪) সন্ধ্যায় বলতে মাগরিব ও ‘ইশার সালাতকে এবং সকালে বলতে ফজরের সালাতকে বুঝানো হয়েছে।"},{"id":18,"translation":"আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাঁরই জন্য সকল প্রশংসা; আর সন্ধ্যাকালে (আসরের সময়) এবং যখন তোমরা (যোহরের সময়) মধ্যাহ্নে উপনীত হও (তখনও তাঁরই প্রশংসা)।"},{"id":19,"translation":"তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন।(৫) আর তিনি জমিনকে জীবিত (সজীব) করেন তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর। আর এভাবেই তোমাদেরকে (মাটির নিচ থেকে ) বের করা হবে।","footnotes":"(৫) তিনি জীবিতকে মৃত থেকে বের করেন। যেমন: মানুষকে বীর্য থেকে ও বাচ্চাকে ডিম থেকে বের করা। তেমনিভাবে মৃতকে জীবিত থেকে বের করেন। যেমন: মানুষ থেকে বীর্যকে বের করা এবং মুরগী থেকে ডিমকে বের করা।"},{"id":20,"translation":"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন; তারপর হঠাৎই তোমরা মানুষ হয়ে (বংশ বৃদ্ধির মাধ্যমে) সর্বত্র ছড়িয়ে পড়ছ।"},{"id":21,"translation":"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য, যারা চিন্তা করে।"},{"id":22,"translation":"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি রয়েছে।"},{"id":23,"translation":"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের (জীবিকা) অন্বেষণ। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য যারা (উপদেশ গ্রহণের উদ্দেশ্যে) শোনে।"},{"id":24,"translation":"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও আশার সঞ্চারকরূপে বিদ্যুৎচমক দেখান, আর আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন জাতির জন্যে নিদর্শনাবলি রয়েছে।(৬)","footnotes":"(৬) ফলে তারা এর মাধ্যমে মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের জন্য পুনরুত্থানের ওপর প্রমাণ গ্রহণ করে।"},{"id":25,"translation":"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তাঁর আদেশেই আকাশ ও পৃথিবী স্থিত রয়েছে; তারপর তিনি যখন তোমাদেরকে পৃথিবী থেকে একবার আহ্বান করবেন, তখনই তোমরা (কবর থেকে) বেরিয়ে আসবে।"},{"id":26,"translation":"আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। সবকিছু তাঁরই অনুগত।"},{"id":27,"translation":"আর তিনিই সৃষ্টিকে প্রথমবার শুরু করেন, তারপর তিনি তা পুনরায় ফিরিয়ে আনেন; আর এটি তাঁর জন্য আরও সহজ। আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ উপমা (গুণাবলি) তাঁরই জন্য। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":28,"translation":"তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্য একটি উপমা পেশ করেন। আমি তোমাদের যে জীবিকা দান করেছি, তাতে তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের মধ্যে কি কেউ অংশীদার আছে, ফলে তোমরা ও তারা এতে সমান হয়ে যাও এবং তোমরা তাদেরকে তেমনই ভয় কর যেমন নিজেদের সমপর্যায়ের লোককে ভয় কর?(৭) এভাবেই আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি এমন জাতির জন্য যারা চিন্তা করে।","footnotes":"(৭) অতএব আল্লাহ তাঁর রাজত্বে তাঁর সৃষ্টি ও দাসদের কেউ শরীক না হওয়ার ক্ষেত্রে আরো বেশী হক্বদার।"},{"id":29,"translation":"বরং যালিমরা কোনো জ্ঞান ছাড়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, তাকে কে সৎপথে পরিচালিত করতে পারে? আর তাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার) কোনো সাহায্যকারীও নেই।"},{"id":30,"translation":"সুতরাং তুমি একনিষ্ঠ হয়ে তোমার মুখমণ্ডল (সমস্ত মনোযোগ) এই দীনের দিকে স্থির রাখো, একেবারে খাঁটি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে। এটি আল্লাহর সেই স্বভাবগত দীন (ফিতরাত), যার ওপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এটিই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দীন; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।"},{"id":31,"translation":"তোমরা (তাওবা করে) তাঁর অভিমুখী হও এবং তাঁকে ভয় করো, সালাত কায়িম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।"},{"id":32,"translation":"তাদের অন্তর্ভুক্ত হয়ো না(৮)—যারা নিজেদের দ্বীনকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে; প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে, তা নিয়েই আত্মতুষ্ট-উল্লসিত।","footnotes":"(৮) তারা হচ্ছে ইয়াহূদী ও নাসারা অথবা মুশরিকরা।"},{"id":33,"translation":"আর মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাঁকে ডাকতে থাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান (বিপদ সরিয়ে দেন), তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরীক করে;"},{"id":34,"translation":"ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। সুতরাং তোমরা (দুনিয়াতে) ভোগ করে নাও; শীঘ্রই তোমরা জানতে পারবে।(৯)\n (৯) মুশরিকরা কিয়ামতের দিন বিপদমুক্তির নিয়ামতের কুফরীর পরিণাম নিজ চোখে দেখতে পাবে।"},{"id":35,"translation":"নাকি আমি তাদের উপর এমন কোনো প্রমাণ (কিতাব বা দলিল) নাযিল করেছি, যা তাদের সেই শিরকের পক্ষেই কথা বলে, যাতে তারা লিপ্ত ছিল?"},{"id":36,"translation":"আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। পক্ষান্তরে যদি তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর অকল্যাণ পৌঁছে তখন তারা (আল্লাহর নি‘আমত থেকে) নিরাশ হয়ে পড়ে।"},{"id":37,"translation":"তারা কি লক্ষ্য করে না যে, নিশ্চয় আল্লাহ যার জন্য ইচ্ছা রিযক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য, যারা ঈমান আনে।"},{"id":38,"translation":"অতএব আত্মীয়-স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকীন ও (সম্বলহারা) মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আর তারাই তো সফলকাম।"},{"id":39,"translation":"আর তোমরা যে সুদ দাও, মানুষের সম্পদে তা বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, তোমরা যে যাকাত প্রদান কর আল্লাহর সন্তুষ্টি কামনায় (তা-ই বৃদ্ধি পায়), তারাই হলো প্রকৃত বহুগুণে বৃদ্ধি প্রাপ্তদের অন্তর্ভুক্ত।"},{"id":40,"translation":"আল্লাহ সেই সত্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনিই তোমাদেরকে রিযক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু দিবেন, পরে আবার তোমাদেরকে (পুনরুত্থানের জন্যে) জীবন দিবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এ থেকে কোনো কিছু করতে পারবে? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে, তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে।"},{"id":41,"translation":"মানুষের হাতের উপার্জিত (কর্মের) কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের কিছু অংশের স্বাদ আস্বাদন করান, যেন তারা ফিরে আসে।"},{"id":42,"translation":"হে রাসূল! তুমি মুশরিকদেরকে বলো: ‘তোমরা জমিনে ভ্রমণ করো। আর দেখো পূর্ববর্তীদের পরিণাম কীরূপ হয়েছিলো।’ তাদের অধিকাংশই ছিল মুশরিক।"},{"id":43,"translation":"সুতরাং হে রাসূল! তুমি তোমার নিজকে সরল-সঠিক দ্বীনের উপর কায়েম রাখো, আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে, যেদিন উপস্থিত হলে তাকে রুখে দেওয়ার কেউ থাকবে না, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।(১০)","footnotes":"(১০) কেউ হবে জান্নাতের অধিবাসী। আর কেউ হবে জাহান্নামের শাস্তি ভোগকারী।"},{"id":44,"translation":"যে কুফরী করে তার কুফরীর পরিণাম তার ওপরই বর্তাবে। আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য (জান্নাতের) সুখ-শান্তির পথ সুগম করে।"},{"id":45,"translation":"যাতে আল্লাহ স্বীয় অনুগ্রহে প্রতিদান দেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদেরকে। নিশ্চয় তিনি কাফিরদের ভালোবাসেন না।"},{"id":46,"translation":"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, যাতে তিনি তোমাদেরকে তাঁর রহমতের স্বাদ আস্বাদন করান(১) এবং তাঁর নির্দেশে নৌযান চলাচল করে; আর তোমরা যেন তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো(২) এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।","footnotes":"(১) অর্থাৎ বৃষ্টি বর্ষণের পর এর দ্বারা জমিন উর্বর হয় এবং খাদ্য-শস্য উৎপাদিত হয়।\n (২) যাতে সমুদ্রে ব্যবসার মাধ্যমে তাঁর অনুগ্রহ অন্বেষণ করো।"},{"id":47,"translation":"আর হে রাসূল! অবশ্যই আমি তোমার পূর্বে রাসূলগণকে তাদের জাতির নিকট পাঠিয়েছিলাম। অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিলো, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আর মু’মিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য।"},{"id":48,"translation":"আল্লাহই বাতাস প্রেরণ করেন। ফলে তা মেঘমালাকে ধাওয়া করে; অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড বিখণ্ড করে দেন, ফলে তুমি দেখতে পাও, তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। অতঃপর যখন তিনি তাঁর বান্দাদের মধ্যে যাদের ওপর ইচ্ছা বৃষ্টি বর্ষণ করেন, তখন তারা হয় আনন্দিত।(১৩)","footnotes":"(১৩) কেননা, এর ফলে উদ্ভিদ উৎপাদিত হয়। যার প্রতি তারা ও তাদের পশু-পক্ষিরা মুখাপেক্ষী।"},{"id":49,"translation":"আর যদিও এর (বৃষ্টির) আগমনের পূর্বে তারা অবশ্যই নিরাশ-হতাশ হয়ে পড়েছিল।"},{"id":50,"translation":"অতএব হে রাসূল! তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি লক্ষ্য করো। কীভাবে তিনি জমিনের মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর তা জীবিত করেন। নিশ্চয় এভাবেই তিনি মৃতকে (পুনরুত্থানের জন্যে) জীবিতকারী এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।"},{"id":51,"translation":"আর যদি আমি (তাদের ক্ষেত ও শস্যাদির ওপর) এমন বাতাস প্রেরণ করি, যার ফলে তারা সেগুলোকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে।"},{"id":52,"translation":"নিশ্চয় তুমি মৃতকে কথা শুনাতে পারবে না, বধিরকেও পারবেন না ডাক শুনাতে, যখন তারা (উপদেশ গ্রহণ না করে) পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়।"},{"id":53,"translation":"আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতে আনতে পারবে না, তুমি শুধু তাদেরই শুনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে; কারণ তারা আত্মসমর্পণকারী।"},{"id":54,"translation":"আল্লাহই তিনি, যিনি তোমাদেরকে দুর্বল বস্তু (তুচ্ছ পানি) থেকে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি দুর্বলতার পর (যৌবনের) শক্তি দান করেছেন, তারপর শক্তির পর আবার (বার্ধক্যের) দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন; আর তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।"},{"id":55,"translation":"আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা (কবরে) মুহূর্তকালের বেশি অবস্থান করেনি।(১৪) এভাবেই তারা (দুনিয়াতে) সত্যবিমুখ থেকেছে।","footnotes":"(১৪) অর্থাৎ হাশরে কাফিররা মিথ্যা শপথ করে বলবে যে, আমরা দুনিয়াতে অথবা কবরে এক মুহূর্তের বেশি থাকিনি।"},{"id":56,"translation":"আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে(১৫) তারা বলবে: ‘তোমরা আল্লাহর লিখা মতো পুনরুত্থান দিবস পর্যন্ত (কবরে) অবস্থান করেছ। আর এটি পুনরুত্থান দিবস। কিন্তু তা তোমরা জানতে না।’(১৬)","footnotes":"(১৫) এখানে যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে বলে, ফিরিশতাগণ, নবী-রাসূলগণ, নেনকার বান্দাগণ সবই উদ্দেশ্য হতে পারে।\n (১৬) ফলে তোমরা তা অস্বীকার করতে।"},{"id":57,"translation":"অতঃপর যারা যুলম করেছে, সেদিন তাদের কোনো ওযর-আপত্তি উপকারে আসবে না এবং (তাদেরকে তাওবা করে আল্লাহকে) সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না।"},{"id":58,"translation":"আর অবশ্যই আমি মানুষের জন্য এই আল কুরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি।(১৭) আর যদি তুমি তাদের কাছে (তোমার সত্যতার) কোনো প্রমাণ নিয়ে আসো, তবে অবশ্যই কাফিররা বলবেঃ ‘তোমরা তো বাতিলপন্থী ছাড়া আর কিছুই নও।’","footnotes":"(১৭) যাতে করে সত্য-মিথ্যা সুস্পষ্ট হয়ে পড়ে।"},{"id":59,"translation":"এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা (সত্য সম্পর্কে কিছুই) জানে না।"},{"id":60,"translation":"অতএব তুমি ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আর যারা (পুনরুত্থান ও চূড়ান্ত হিসাবের বিষয়ে) দৃঢ় বিশ্বাস রাখে না, তারা যেন তোমাকে অস্থির করে না দেয় (এবং ধৈর্যচ্যুত না করে)।"}]},{"id":31,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম।"},{"id":2,"translation":"এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত,"},{"id":3,"translation":"যা সৎকর্মশীলদের জন্য হিদায়াত ও রহমতস্বরূপ,"},{"id":4,"translation":"যারা সালাত কায়িম করে এবং যাকাত প্রদান করে, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে।"},{"id":5,"translation":"তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম।"},{"id":6,"translation":"আর মানুষের মধ্যে এমনও কেউ আছে, যে অসার কথাবার্তা ক্রয় করে(১), যাতে সে জ্ঞানহীনভাবে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে পারে এবং সে আল্লাহর রাস্তাকে উপহাসরূপে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।","footnotes":"(১) গান, বাদ্যযন্ত্র ও অনর্থক কিসসা-কাহিনী ইত্যাদি, যেমন: নাযর ইবনুল হারিস- যে মনোমুগ্ধকর কথা দিয়ে মানুষদেরকে মূর্খতাবশতঃ আল্লাহর দ্বীন থেকে ফিরিয়ে রাখত।"},{"id":7,"translation":"আর যখন তার নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি, তার দু’কানে যেন বধিরতা। সুতরাং হে রাসূল! তুমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":8,"translation":"নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নি‘আমতপূর্ণ জান্নাত;"},{"id":9,"translation":"তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহর ওয়াদা সত্য। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":10,"translation":"তিনি খুঁটি ছাড়া আসমানসমূহ সৃষ্টি করেছেন, যা তোমরা দেখছো, আর জমিনে স্থাপন করেছেন সুদৃঢ় পাহাড়, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, আর তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। আর আমি আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করি, অতঃপর তদ্বারা আমি সব ধরনের কল্যাণকর উদ্ভিদ উদ্গত করি।"},{"id":11,"translation":"এটা আল্লাহর সৃষ্টি; অতএব আমাকে দেখাও, তিনি ছাড়া আর যারা আছে তারা কী সৃষ্টি করেছে! বরং যালিমরা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত।"},{"id":12,"translation":"আর আমি তো লুকমানকে হিকমাত(২) দিয়েছিলাম (এবং তাকে বলেছিলাম), ‘আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে এবং যে অকৃতজ্ঞ হয় (তার জেনে রাখা উচিত) আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।’","footnotes":"(২) দ্বীনের বুঝ ও সিদ্ধান্তের ক্ষেত্রে সূক্ষ্ম জ্ঞান।"},{"id":13,"translation":"আর হে রাসূল! স্মরণ করো, যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল: ‘প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না; নিশ্চয় শিরক হলো বড় যুলম।’"},{"id":14,"translation":"আর আমি মানুষকে তার পিতা-মাতার ব্যাপারে উপদেশ দিয়েছি, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয়েছে দুই বছরে। (আমি বলেছি:) আমার প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও। আমার কাছেই (সবার) প্রত্যাবর্তন।"},{"id":15,"translation":"আর যদি তারা (পিতামাতা) তোমাকে আমার সাথে শিরক করতে পীড়াপীড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে সদ্ভাবে বসবাস করবে। আর অনুসরণ করো তার পথ, যে আমার অভিমুখী হয়েছে।(৩) তারপর (কিয়ামতের দিন) আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তোমাদেরকে জানিয়ে দিবো, যা তোমরা করতে।","footnotes":"(৩) অর্থাৎ একত্ববাদ ও আনুগত্যের কাজে আমার দিকে ধাবিত ব্যক্তির পথ ধরে চলবে।"},{"id":16,"translation":"‘হে আমার প্রিয় বৎস! নিশ্চয় তা (পাপ-পুণ্য) যদি সরিষা দানার পরিমাণ হয়, অতঃপর তা যদি (গোপন) থাকে পাথরের মধ্যে কিংবা আসমানসমূহে বা জমিনের মধ্যে; আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।’"},{"id":17,"translation":"‘হে আমার প্রিয় বৎস! (পূর্ণভাবে) সালাত কায়িম করো, সৎকাজের আদেশ দাও, অসৎকাজে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো। নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।’"},{"id":18,"translation":"‘আর তুমি (অহংকারবশত ) মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না। আর জমিনে দম্ভভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক, অহংকারীকে পছন্দ করেন না।’"},{"id":19,"translation":"‘আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তোমার আওয়াজ নীচু করো। নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ।’"},{"id":20,"translation":"হে মানবজাতি! তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুই তোমাদের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। আর তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নি‘আমত ব্যাপক করে দিয়েছেন। তথাপি মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে জ্ঞান, হিদায়াত ও দীপ্তিমান কিতাব ছাড়াই বাক-বিতণ্ডা করে।"},{"id":21,"translation":"আর যখন তাদেরকে(৪) বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, ‘বরং আমরা তো সেটাই অনুসরণ করব, যার ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি’। তবে কি যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে আহ্বান করে, (তবুও তারা সেটাই অনুসরণ করবে)?","footnotes":"(৪) অর্থাৎ আল্লাহর একত্ববাদের ব্যাপারে বাক-বিতণ্ডায় লিপ্ত ব্যক্তিদেরকে বলা হয়।"},{"id":22,"translation":"আর যে ব্যক্তি নিজেকে (সম্পূর্ণভাবে) আল্লাহর কাছে সমর্পণ করে এবং সে সৎকর্মপরায়ণ হয়, তবে সে অবশ্যই এক দৃঢ়তম বন্ধনকে ধারণ করেছে। আর সব বিষয়ের পরিণাম তো আল্লাহর দিকেই ফিরে যায়।"},{"id":23,"translation":"আর যে কুফরী করে, তার কুফরী যেন (হে রাসূল!) তোমাকে ব্যথিত না করে। আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। অতঃপর তারা যে আমল করতো আমি তা তাদেরকে জানিয়ে দিবো। নিশ্চয় আল্লাহ অন্তরসমূহে যা আছে, তা সম্পর্কে সম্যক অবহিত।"},{"id":24,"translation":"আমি (দুনিয়ার জীবনে) কিছুকাল তাদেরকে ভোগ করতে দেই, তারপর তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে বাধ্য করবো।"},{"id":25,"translation":"আর যদি হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, ‘কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তখন তুমি (তাদেরকে) বলো: ‘সমস্ত প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।’ (৫)\n (৫) কে প্রশংসার হকদার? তারা তা জানে না।"},{"id":26,"translation":"আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর; নিশ্চয় আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।"},{"id":27,"translation":"আর জমিনে যত গাছ আছে তা সবই যদি কলম হয়, আর সমুদ্র হয় কালি, তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র; তবুও আল্লাহর বাণীসমূহ(৬) (কথা) শেষ হবে না। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(৬) আল্লাহর কালিমা বলতে আল্লাহর জ্ঞানপূর্ণ ও প্রজ্ঞাময় বাক্যাবলি বুঝানো হয়েছে।"},{"id":28,"translation":"হে মানব! তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান কেবল একটি প্রাণীর সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই (সহজ)। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা।"},{"id":29,"translation":"তুমি কি দেখনি যে, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? আর তিনি সূর্য ও চাঁদকে (তোমাদের কল্যাণে) নিয়োজিত করেছেন। প্রত্যেকেই (নির্ধারিত কক্ষ পথে) চলছে, একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত। আর নিশ্চয় তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত।"},{"id":30,"translation":"এগুলো প্রমাণ করে যে, নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে যাকে ডাকে, তা মিথ্যা। আর নিশ্চয় আল্লাহই হলেন সর্বোচ্চ, সুমহান।"},{"id":31,"translation":"তুমি কি দেখনি যে, নৌযানগুলো আল্লাহর অনুগ্রহে সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তাঁর (ক্ষমতা ও অনুকম্পার) কিছু নিদর্শন তোমাদের দেখাতে পারেন। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে।"},{"id":32,"translation":"আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো (চারদিক থেকে) ঢেকে ফেলে, তখন তারা একনিষ্ঠভাবে দ্বীনকে শুধু তাঁর জন্য খালিস করে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে স্থলে উদ্ধার করে দেন, তখন তাদের মধ্যে কেউ কেউ মধ্যপন্থা অবলম্বন করে। আর আমাদের আয়াতসমূহকে অস্বীকার করে না, কেবল প্রত্যেক বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ব্যক্তিই (তা করে)।(৬)","footnotes":"(৬) বিশ্বাসঘাতক ও কাফির তারা, যারা আল্লাহকে ওয়াদা দিয়েছিল যে, আল্লাহ যদি তাদেরকে রক্ষা করেন, তবে তারা অবশ্যই শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু তারা মুক্তি পাওয়ার পর ওয়াদা ভঙ্গ করে থাকে।"},{"id":33,"translation":"হে মানুষ! তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো, যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে।"},{"id":34,"translation":"নিশ্চয় আল্লাহর নিকটেই রয়েছে কিয়ামতের জ্ঞান। আর তিনি (স্বীয় ইচ্ছায়) বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন গর্ভে যা আছে । আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত।"}]},{"id":32,"verses":[{"id":1,"translation":"আলিফ-লাম-মীম"},{"id":2,"translation":"এ কিতাব (আল কুরআন) সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই।"},{"id":3,"translation":"নাকি তারা (কাফিররা) বলে, ‘সে (মুহাম্মাদ) তা রচনা করেছে?’ বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন জাতিকে সতর্ক করতে পার, যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। আশা করা যায় যে, তারা হিদায়াত লাভ করবে।"},{"id":4,"translation":"তিনিই আল্লাহ, যিনি আসমানসমূহ, পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন(১); তারপর তিনি আরশের উপর ওঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারীও নেই। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?","footnotes":"(১) অথচ তিনি এগুলোকে চোখের পলকের কম সময়েও সৃষ্টি করতে সক্ষম।"},{"id":5,"translation":"তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্যাদি পরিচালনা করেন। তারপর তা একদিন তাঁর কাছেই উত্থিত হবে, যে দিনের পরিমাণ হবে তোমাদের (দুনিয়ার) গণনায় হাজার বছর।"},{"id":6,"translation":"তিনি গায়েব (অদৃশ্য) ও প্রকাশ্য (দৃশ্যমান) সকল বিষয়ের জ্ঞানী; তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":7,"translation":"যিনি তাঁর সৃষ্ট প্রতিটি বস্তুকে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষের (আদমের) সৃষ্টির সূচনা করেছেন।"},{"id":8,"translation":"তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস (বীর্য) থেকে।"},{"id":9,"translation":"অতঃপর তিনি তাকে সুবিন্যস্ত করলেন এবং তার মধ্যে তাঁর পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন। তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো।"},{"id":10,"translation":"আর তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) বলে, আমরা যখন মাটির মধ্যে হারিয়ে যাব, তখন কি আমরা নতুন করে আবার সৃষ্টি হব? বরং তারা তাদের রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে।"},{"id":11,"translation":"বলুন, ‘তোমাদেরকে মৃত্যু দান করেন (আল্লাহর নিযুক্ত) সেই মৃত্যুর ফেরেশতা, যিনি তোমাদের উপর নিয়োজিত রয়েছেন। তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছেই ফিরিয়ে নেওয়া হবে।"},{"id":12,"translation":"আর যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের রবের সামনে অবনত মস্তকে বলবে: ‘হে আমাদের রব! আমরা (পুনরুত্থান) দেখেছি ও (রাসূলগণ যা নিয়ে এসেছে তা) শুনেছি। কাজেই আমাদেরকে পুনরায় (দুনিয়াতে) পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব। নিশ্চয় এখন আমরা (তাতে) পূর্ণ বিশ্বাসী।’"},{"id":13,"translation":"আর যদি আমি ইচ্ছা করতাম, তাহলে প্রত্যেক ব্যক্তিকে হিদায়াত দান করতাম। কিন্তু আমার (হিকমত ও ইনসাফ অনুযায়ী) এ কথাই সত্যে পরিণত হবে যে, ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো।’"},{"id":14,"translation":"অতএব তোমরা আস্বাদন করো, তোমরা যে আজকের এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তার পরিণাম। নিশ্চয়ই আমিও তোমাদেরকে (আজ) ভুলে গেছি। আর তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তি আস্বাদন করো।"},{"id":15,"translation":"আমার আয়াতসমূহের ওপর শুধু তারাই ঈমান আনে, যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেয়া হলে সাজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে। আর তারা (আল্লাহর ইবাদাত করতে) অহংকার করে না।"},{"id":16,"translation":"তাদের পার্শ্বদেশ (রাতের বেলায়) বিছানা থেকে আলাদা হয়। তারা তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে। আর আমি তাদেরকে যে রিযক দান করেছি, তা থেকে তারা (আল্লাহর পথে) ব্যয় করে।"},{"id":17,"translation":"অতঃপর কোন ব্যক্তি জানে না, (দুনিয়াতে) তারা যা করতো, তার পুরস্কারস্বরূপ তাদের জন্য চক্ষু শীতলকারী কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে!"},{"id":18,"translation":"সুতরাং যে ব্যক্তি মু’মিন সে কি ফাসিক ব্যক্তির মতো? (প্রতিদানের ক্ষেত্রে ) তারা সমান নয়।"},{"id":19,"translation":"যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের কৃতকর্মের প্রতিদানস্বরূপ আপ্যায়ন হিসেবে তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী জান্নাতের বাসস্থান।"},{"id":20,"translation":"আর যারা নাফরমানি করে, তাদের বাসস্থান হবে (জাহান্নামের) আগুন; যখনই তারা তা থেকে বের হতে চাইবে, তাদেরকে তাতেই ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে: ‘তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো, যাকে তোমরা অস্বীকার করতে।"},{"id":21,"translation":"আর অবশ্যই আমি তাদেরকে (পরকালে ) গুরুতর শাস্তির পূর্বে (দুনিয়াতে ) লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ( আনুগত্যের পথে ) ফিরে আসে।"},{"id":22,"translation":"আর তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী।"},{"id":23,"translation":"আর আমি তো মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছিলাম। অতএব হে রাসূল! তুমি আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে থেকো না। আর আমি সেটিকে বানূ ইসরাঈলের জন্য হিদায়াতস্বরূপ করেছিলাম।"},{"id":24,"translation":"আর আমি তাদের (বানূ ইসরাঈলদের) মধ্য থেকে বহু নেতা মনোনীত করেছিলাম, তারা আমার আদেশানুযায়ী সৎপথ প্রদর্শন করতো, যখন তারা ধৈর্যধারণ করেছিলো। আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতো।"},{"id":25,"translation":"নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিনে তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দেবেন, যে বিষয়ে তারা মতভেদ করত।"},{"id":26,"translation":"এটা কি তাদেরকে হিদায়াত করলো না যে, আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে আজ তারা চলাফেরা করছে? নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে। তবুও কি তারা (উপদেশ গ্রহণের জন্যে) শুনবে না?"},{"id":27,"translation":"এসব লোকজন কি লক্ষ্য করে না যে, আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করি। অতঃপর তা দিয়ে শস্য উৎপন্ন করি, যা থেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে? তবুও কি তারা লক্ষ্য করবে না।(২)","footnotes":"(২) অর্থাৎ তারা কি লক্ষ্য করে না যে, যিনি শুষ্ক জমিনে শস্য উদ্গত করতে সক্ষম তিনি মৃতদেরকে জীবিত করতেও সক্ষম?!"},{"id":28,"translation":"আর তারা বলে, কখন হবে এ ফয়সালা (কিয়ামত)? তোমরা যদি সত্যবাদী হও তবে বলো।"},{"id":29,"translation":"হে রাসূল! তাদেরকে বলো, ফয়সালার দিনে কাফিরদের ঈমান গ্রহণ তাদের কেনো উপকার করবে না। আর তাদেরকে অবকাশ দেওয়া হবে না।"},{"id":30,"translation":"অতএব, তুমি তাদেরকে উপেক্ষা করো, আর (তাদের ভয়াবহ পরিণতির) অপেক্ষা করো, নিশ্চয় তারা (সেটার) অপেক্ষমাণ।"}]},{"id":33,"verses":[{"id":1,"translation":"হে নবী, আল্লাহকে ভয় করো(১) এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না। নিশ্চয় আল্লাহ সম্যক জ্ঞানী, মহাপ্রজ্ঞাময়।","footnotes":"(১) তাঁর আদেশ-নিষেধ মানার মাধ্যমে।"},{"id":2,"translation":"আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওয়াহী করা হয় তুমি তার অনুসরণ করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।"},{"id":3,"translation":"আর তুমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসেবে আল্লাহই (আপনার জন্য) যথেষ্ট।"},{"id":4,"translation":"আল্লাহ কোন মানুষের অভ্যন্তরে দু’টি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের সাথে তোমরা যিহার কর, (২) তিনি তাদেরকে তোমাদের জননী করেননি। আর তিনি তোমাদের পালক পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা।(৩) আর আল্লাহই সত্য কথা বলেন। আর তিনিই সরল-সঠিক পথ দেখান।","footnotes":"(২) যিহার হচ্ছে وهو تحريم الرجل زوجته عليه كأمِّه وأخته স্বামীর পক্ষ থেকে নিজের ওপর স্ত্রীকে মাতা ও বোনের মত হারাম করে নেওয়া।\n (৩) অর্থাৎ যিহারের কারণে স্ত্রী যেমন কখনোই মা হয় না, তেমনি পালক পুত্র কখনোই পুত্র হয় না।"},{"id":5,"translation":"তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। আর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু। আর এ বিষয়ে তোমরা অনিচ্ছাকৃত কোন ভুল করলে তোমাদের কোন পাপ নেই; কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে (পাপ হবে)। আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":6,"translation":"নবী (মুহাম্মাদ) মু’মিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর। আর তার স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ। আর (উত্তরাধিকার বণ্টনের \n ক্ষেত্রে ) আল্লাহর বিধান অনুসারে মু’মিন ও মুহাজিরদের তুলনায় আত্মীয় স্বজনরা একে অপরের নিকটতর। তবে তোমরা যদি বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু করতে চাও (তা করতে পার)। এটা (বিধানটা ) কিতাবে লিপিবদ্ধ আছে।"},{"id":7,"translation":"আর হে নবী! স্মরণ কর, যখন আমি নবীদের থেকে (রিসালত ও নবুওয়্যাতের) অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমার থেকে, নূহ, ইবরাহীম, মূসা ও মারইয়াম পুত্র ‘ঈসা থেকেও। আর আমি তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম।(৪)","footnotes":"(৪) রিসালাতের বার্তা পৌঁছানোর দায়িত্ব পালনের মজবুত অঙ্গীকার।"},{"id":8,"translation":"যাতে করে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আর তিনি প্রস্তুত করে রেখেছেন কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":9,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা তোমাদের ওপর আল্লাহর নি‘আমতকে স্মরণ করো, যখন সেনাবাহিনী তোমাদের কাছে (যুদ্ধ করতে) এসে গিয়েছিল,(৫) তখন আমি তাদের ওপর প্রবল বায়ু ও (ফিরিশতাদের) সেনাদল প্রেরণ করলাম, যা তোমরা দেখনি। আর তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।\n \n .","footnotes":"(৫) খন্দকের যুদ্ধের সময় মদীনাতে বহুজাতিক সেনাবাহিনীর আগমন।"},{"id":10,"translation":"যখন তারা তোমাদের ওপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে তোমাদের কাছে এসেছিল। (৬) আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিলো এবং প্রাণ কণ্ঠ পর্যন্ত পৌঁছেছিলো। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে।(৭)","footnotes":"(৬) অর্থাৎ শত্রুরা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য উপত্যকার ওপর ও নিচ দিয়ে, পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকে এসেছিল।\n (৭) অর্থাৎ কখনো আল্লাহর সাহায্যের চিন্তা। আবার কখনো তা থেকে নিরাশ হওয়ার চিন্তা।"},{"id":11,"translation":"তখন মু’মিনদেরকে পরীক্ষা করা হয়েছিলো। আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিলো।"},{"id":12,"translation":"আর স্মরণ করো, যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলছিলো: ‘আল্লাহ ও তার রাসূল আমাদেরকে (শত্রুর ওপর বিজয় ও সাহায্যের) যে ওয়াদা দিয়েছিলেন, তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।‘(৮)","footnotes":"(৮) শত্রুর ওপর বিজয় ও সাহায্যের ওয়াদা।"},{"id":13,"translation":"আর স্মরণ করুন, যখন তাদের (মুনাফিকদের) একটি দল বলেছিল: ‘হে ইয়াসরিববাসী! (খন্দকের এখানে) তোমাদের পক্ষে অবস্থান করা সম্ভব নয়; সুতরাং তোমরা (নিজেদের ঘরে) ফিরে যাও।’ আর তাদের একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে (ফিরে যাওয়ার) অনুমতি চাইছিল। তারা বলছিল: ‘আমাদের ঘরবাড়ি (শত্রুর আক্রমণের জন্য) উন্মুক্ত।’ অথচ সেগুলো উন্মুক্ত ছিল না; বরং তারা কেবল পলায়ন করতেই চেয়েছিল।’"},{"id":14,"translation":"আর যদি (মদীনার) চারদিক থেকে তাদের ওপর শত্রুরা প্রবেশ করত, অতঃপর তাদের কাছে ফিতনা (কুফর, শিরক ও মুসলিমদের বিরুদ্ধে অবস্থান)-এর দাবি করা হতো, তবে তারা অবশ্যই তাতে সাড়া দিত(৯) এবং এতে তারা সামান্য সময়ের বেশি বিলম্ব করত না।","footnotes":"(৯) ফিতনা বলতে এখানে কুফরী ও আল্লাহর সাথে শিরককে বুঝানো হয়েছে।"},{"id":15,"translation":"অথচ, এরা পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না।(১০) আর আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।","footnotes":"(১০) অর্থাৎ এসব মুনাফিক উহুদের দিন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার পর আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, আল্লাহ যদি তাদেরকে অন্য কোন যুদ্ধে হাজির করেন, তবে তারা শত্রুর সাথে যুদ্ধ করবে; তাদের ভয়ে পলায়ন করবে না।"},{"id":16,"translation":"হে রাসূল! তুমি (মুনাফিকদেরকে) বলো: ‘যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালাতে চাও তবে পালানো তোমাদের কোনো উপকারে আসবে না। আর সে ক্ষেত্রে তোমাদের সামান্যই ভোগ করতে দেয়া হবে।’"},{"id":17,"translation":"হে রাসূল! বলো: ‘আল্লাহ থেকে কে তোমাদেরকে রক্ষা করবে, যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান? অথবা তিনি তোমাদের প্রতি রহমত দান করতে ইচ্ছা করেন? আর তারা (শাস্তি থেকে রক্ষা পেতে) আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না।"},{"id":18,"translation":"আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে তাদেরকে, যারা (মানুষকে রাসূলের পক্ষে জিহাদে অংশগ্রহণ করা থেকে) বিরত রাখে(১১) এবং নিজেদের ভাইদের বলে, ‘আমাদের দিকে চলে এসো।’ আর তারা যুদ্ধে আসে খুব সামান্যই।","footnotes":"(১১) মুনাফিকরা রাসূলের সাথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা থেকে মানুষকে বাধা প্রদান করত।"},{"id":19,"translation":"তোমাদের ব্যাপারে কৃপণতার কারণে।(১২) অতঃপর যখন ভীতি আসে, তখন হে রাসূল! তুমি তাদেরকে দেখবে, তারা তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যে, তাদের চক্ষুগুলো মুমূর্ষু ব্যক্তির চোখের ন্যায় ঘুরপাক খাচ্ছে। অতঃপর যখন ভয় চলে যায় তখন (গনীমতের) সম্পদের লোভে তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। এরা (প্রকৃতপক্ষে) ঈমান আনেনি। ফলে আল্লাহ তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন। আর এটা আল্লাহর পক্ষে সহজ।","footnotes":"(১২) তারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়, সাহায্য প্রদান ও বিজয় কামনায় খুবই কৃপণ।"},{"id":20,"translation":"তারা মনে করে, সম্মিলিত বাহিনী চলে যায়নি। তবে সম্মিলিত বাহিনী যদি আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে, যদি তারা মরুবাসী বেদুইনদের সাথে অবস্থান করে তোমাদের (যুদ্ধের) খবর জিজ্ঞাসা করতে পারতো (তবে ভালোই হতো)! আর যদি এরা তোমাদের মাঝেই অবস্থান করত, তাহলে তারা অল্পই যুদ্ধ করতো।"},{"id":21,"translation":"অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।"},{"id":22,"translation":"আর মুমিনগণ যখন সম্মিলিত (শত্রু) বাহিনীকে দেখলো তখন তারা বললো: ‘আল্লাহ ও তাঁর রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন, এটি তো তাই।(১৩) আর আল্লাহ ও তাঁর রাসূল সত্যই বলেছেন।’ এই (এ বাহিনী দেখে) তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেলো।","footnotes":"(১৩) অর্থাৎ এটি তো সেই পরীক্ষা, বিপর্যয় ও বিজয় যে সম্পর্কে আল্লাহ ও তাঁর রাসূল আমাদেরকে ওয়াদা দিয়েছেলেন।"},{"id":23,"translation":"মু’মিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা (১৪) আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ (শাহাদাত লাভ করে) তার দায়িত্ব পূর্ণ করেছে, আবার কেউ কেউ (শাহাদাতের) প্রতীক্ষায় রয়েছে। তারা কোনো পরিবর্তনই করেনি।","footnotes":"(১৪) জিহাদে ধৈর্য ও অটল থাকার মাধ্যমে।"},{"id":24,"translation":"যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কৃত করতে পারেন এবং তিনি চাইলে মুনাফিকদের শাস্তি দিতে পারেন অথবা তাদের ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":25,"translation":"আর আল্লাহ কাফিরদেরকে তাদের যাবতীয় ক্রোধ ও আক্রোশসহ ফিরিয়ে দিলেন, তারা (যুদ্ধে) কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মু’মিনদের জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহ প্রবল শক্তিমান, মহা পরাক্রমশালী।(১৫)","footnotes":"(১৫) আল্লাহ তাদেরকে মু’মিনদের মূলোৎপাটনের ব্যাপারে নিরাশ করে খালি হাতে মদীনা থেকে বের করে দিলেন।"},{"id":26,"translation":"আর আহলে কিতাবদের ( ইয়াহূদীদের) মধ্যে যারা তাদেরকে (কাফিরদেরকে) সাহায্য করেছিলো, আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করছ একদলকে, আর বন্দী করছো অন্য দলকে।"},{"id":27,"translation":"আর আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের (পরিত্যক্ত) ভূমি, তাদের ঘর-বাড়ি ও তাদের ধন-সম্পদের এবং (খাইবারের) এমন ভূমির যাতে তোমরা পদার্পণও করনি। আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।"},{"id":28,"translation":"হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে বলো: ‘যদি তোমরা দুনিয়ার জীবন ও তার চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগ-বিলাসের ব্যবস্থা করে দেই এবং সুন্দর পন্থায় তোমাদের (১৬) বিদায় করে দেই।’","footnotes":"(১৬) ক্ষতি ও কষ্ট ব্যতিরেকে তালাক দিয়ে।"},{"id":29,"translation":"‘আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও আখিরাতের আবাস (জান্নাত) কামনা করো, তবে তোমাদের মধ্য থেকে সৎকর্মশীলদের জন্য আল্লাহ অবশ্যই মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন।’"},{"id":30,"translation":"হে নবী-পত্নীগণ! তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীলতায় (বা স্পষ্ট গুনাহে) লিপ্ত হলে তার জন্য শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। আর এ শাস্তি দেওয়া আল্লাহর জন্য খুবই সহজ।"},{"id":31,"translation":"হে নবী-পত্নিগণ! তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে এবং সৎকাজ করবে আমি তাকে দু’বার তার প্রতিদান দিবো এবং তার জন্য প্রস্তুত রেখেছি সম্মানজনক রিযক (জান্নাত)।"},{"id":32,"translation":"হে নবীর স্ত্রীগণ! তোমরা (মর্যাদায়) অন্য কোনো নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তোমরা (পরপুরুষের সাথে) কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে (মুনাফিকীর ) ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হবে। আর তোমরা ন্যায়সংগত কথা বলবে।"},{"id":33,"translation":"আর তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং প্রাক-জাহিলী যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়িম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।"},{"id":34,"translation":"আর তোমাদের ঘরে আল্লাহর যে, আয়াতসমূহ ও হিকমত (১৭)পঠিত হয়, তা তোমরা স্মরণ রেখো। নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত।\n (১৭) এখানে হিকমত বলতে রাসূলের সুন্নাহকে বুঝানো হয়েছে।"},{"id":35,"translation":"নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মু’মিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান (জান্নাত) প্রস্তুত রেখেছেন।"},{"id":36,"translation":"আল্লাহ ও তাঁর রাসূল কোনো বিষয়ের ফয়সালা করে দিলে কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন নারীর জন্য তাদের নিজেদের ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে, সে তো স্পষ্ট পথভ্রষ্টতায় পতিত হলো।"},{"id":37,"translation":"আর (হে রাসূল!) স্মরণ করো, আল্লাহ যার ওপর নি‘আমত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে(১), তুমি যখন তাকে বলেছিলে ‘তুমি তোমার স্ত্রীকে(২) (তালাক না দিয়ে) নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো ‘ আর তুমি অন্তরে যা গোপন(৩) রেখেছো আল্লাহ তা প্রকাশকারী এবং তুমি মানুষকে ভয় করছো; অথচ আল্লাহই অধিকতর হকদার যে, তুমি তাকে ভয় করবে। অতঃপর যায়দ যখন (তালাক দিয়ে) তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের (বিয়ে করার) ব্যাপারে মু’মিনদের কোনো অসুবিধা না থাকে; যখন তারা তাদের স্ত্রীদের সাথে (তালাকের মাধ্যমে) বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে।","footnotes":"(১) যায়দ বিন হারিসা রাদিয়াল্লাহু ‘আনহু।\n (২) যায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু ‘আনহা।\n (৩) অর্থাৎ হে রাসূল! যায়নাবের সাথে তোমার বিবাহের ব্যাপারে আল্লাহ যে ওয়াহী নাযিল করেছেন, তা তুমি মানুষের ভয়ে নিজ অন্তরে গোপন রেখেছিলে।"},{"id":38,"translation":"নবীর কোনো অসুবিধা হবে না, আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে(২১); পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটিই ছিল আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অবশ্যম্ভাবী।","footnotes":"(২১) অর্থাৎ তার পালক পুত্রের স্ত্রীর সাথে বিয়ের ক্ষেত্রে কোন প্রকার পাপ কিংবা সমস্যা ও সংকীর্ণতা নেই।"},{"id":39,"translation":"যারা আল্লাহর বাণী পৌঁছিয়ে দেয় ও তাঁকে ভয় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না(২২)।আর হিসাব গ্রহণকারীরূপে আল্লাহই যথেষ্ট।","footnotes":"(২২) ফলে তারা আল্লাহর হালালকৃত কাজ করার সময় অন্য কারো দিকে ভ্রূক্ষেপ করে না।"},{"id":40,"translation":"মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়; তবে তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।"},{"id":41,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো।"},{"id":42,"translation":"আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা করো।"},{"id":43,"translation":"তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফিরিশতারা তোমাদের জন্য দু‘আ করে, যেন তিনি তোমাদেরকে (কুফরীর) অন্ধকার থেকে (ইসলামের) আলোর দিকে বের করে আনেন। আর তিনি মু’মিনদের প্রতি অতি দয়ালু।"},{"id":44,"translation":"যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে ‘সালাম’। আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান ।"},{"id":45,"translation":"হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নাম থেকে) সতর্ককারীরূপে।"},{"id":46,"translation":"আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী ও দীপ্তমান প্রদীপরূপে।"},{"id":47,"translation":"আর তুমি মু’মিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহাঅনুগ্রহ।(২৩)","footnotes":"(২৩) দুনিয়াতে তাদের জন্য রয়েছে আল্লাহর সাহায্য এবং পরকালে জান্নাতে প্রবেশের মাধ্যমে বিজয়।"},{"id":48,"translation":"হে রাসূল! তুমি কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের নির্যাতন উপেক্ষা করো। আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো; কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":49,"translation":"হে মুমিনগণ! যখন তোমরা মু’মিন নারীদেরকে বিবাহ করবে অতঃপর তাদেরকে স্পর্শ করার (২৪) পূর্বেই (যদি) তালাক দিয়ে দাও, তবে তোমাদের জন্য তাদের উপর কোনো ইদ্দত নেই, যা তোমরা গণনা করবে। সুতরাং (সান্ত্বনাস্বরূপ) তোমরা তাদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করো এবং সুন্দরভাবে তাদেরকে বিদায় দাও।","footnotes":"(২৪) এখানে তাদেরকে স্পর্শ করা বলতে তাদের সাথে দৈহিকভাবে মিলিত হওয়াকে বুঝানো হয়েছে।"},{"id":50,"translation":"হে নবী! আমি তোমার জন্য তোমার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে তুমি মোহরানা দিয়েছো এবং বৈধ করেছি ফায় (২৫) হিসেবে আল্লাহ তোমাকে যা দান করেছেন, তাদের মধ্য থেকে যারা তোমার মালিকানাধীন হয়েছে তাদেরকে। আর (বিয়ের জন্য বৈধ করেছি) তোমার চাচার কন্যা, ফুফুর কন্যা, মামার কন্যা, খালার কন্যাকে, যারা তোমার সাথে হিজরত করেছে, আর কোনো মু’মিনা নারী যদি নবীর জন্য নিজেকে হেবা করে, নবী তাকে বিয়ে করতে চাইলে সেও তার জন্য বৈধ। এটা বিশেষভাবে তোমার জন্য, অন্য মু’মিনদের জন্য নয়। আমি মু’মিনদের ওপর তাদের স্ত্রীদের ও তাদের অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে যে বিধি বিধান নির্ধারণ করেছি, তা আমি নিশ্চয় জানি; যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(২৫) \"ফায়\" বলতে যুদ্ধ ছাড়াই প্রাপ্ত শত্রুদের সম্পদকে বুঝানো হয়েছে।"},{"id":51,"translation":"হে নবী! স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার (রাত্রি যাপনের) পালা তুমি পিছিয়ে দিতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো; যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই; এ বিধান এ জন্য যে, তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না এবং তুমি তাদের যা দিয়েছো, তাতে তারা সবাই সন্তুষ্ট হবে। আর তোমাদের অন্তরে যা আছে(২৬) আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল।","footnotes":"(২৬) স্বামীদের অন্তরে কোন স্ত্রীর তুলনায় অন্য স্ত্রীর প্রতি যে দুর্বলতা থাকে, সে সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন।"},{"id":52,"translation":"হে রাসূল! এরপর তোমার জন্য অন্য স্ত্রী গ্রহণ হালাল নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়; যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে; তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া। আর আল্লাহ সর্ব বিষয়ে তীক্ষ্ম পর্যবেক্ষণকারী।"},{"id":53,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করো না; অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে (প্রবেশ কর), খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে।(১) আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে (তৎক্ষণাৎ সেখান থেকে) চলে যাও। আর কথাবার্তায় (গল্প গুজবে) লিপ্ত হয়ো না; কারণ তা নবীকে কষ্ট দেয়। সে তোমাদের (বেরিয়ে যেতে বলার) বিষয়ে সংকোচবোধ করে; কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না। আর যখন নবীর স্ত্রীদের কাছে তোমরা কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে; এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আর (কথা বলার উদ্দেশ্যে অপেক্ষা করে) আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া এবং তার (মৃত্যুর) পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সংগত নয়। নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর অপরাধ।","footnotes":"(১) অর্থাৎ এমন সময় প্রবেশ করো যাতে খাবার প্রস্তুতির জন্য নবীর ঘরে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়।"},{"id":54,"translation":"যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো তবে (জেনে রাখ) নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।"},{"id":55,"translation":"নবীর স্ত্রীদের জন্য তাদের পিতাদের, তাদের পুত্রদের, তাদের ভাইদের, তাদের ভাইয়ের ছেলেদের, তাদের বোনের ছেলেদের, তাদের নারীদের ও তাদের অধিকারভুক্ত দাস-দাসীদের বেলায় (হিজাব না করায়) কোনো অপরাধ নেই। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করে) ভয় করো। নিশ্চয় আল্লাহ সকল কিছুর প্রত্যক্ষদর্শী।"},{"id":56,"translation":"নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তাঁর ফিরিশতাগণ নবীর জন্য দু‘আ করেন। হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরাও নবীর উপর দরূদ (২৮) পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম(২৯) জানাও।","footnotes":"(২৮) হাদীসে উল্লিখিত যে কোন দরূদ, যেমন:\n اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ‏\" [বুখারী ৩৩৭০]\n (২৯) \"আসসালামু আলাইকা আইয়ুহান নাবীইয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ” এবং নবীর সাথে তার জীবদ্দশায় সাক্ষাতে \"আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ\" বলা।"},{"id":57,"translation":"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লা‘নত করেন এবং (পরকালে) তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক শাস্তি।"},{"id":58,"translation":"আর যারা মু’মিন পুরুষ ও মু’মিনা নারীদেরকে তাদের কৃত কোনো অন্যায় ছাড়াই (অকারণে) কষ্ট দেয়, নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করলো।"},{"id":59,"translation":"হে নবী! তুমি তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলো, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয়।(৩০) এতে তাদেরকে সহজে (স্বাধীন নারী হিসাবে) চেনা যাবে, ফলে তাদেরকে (পরাধীন নারীর মতো) কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৩০) যাতে পর পুরুষদের সামনে তাদের গোপনীয় অঙ্গ প্রকাশ না পায়।"},{"id":60,"translation":"যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা আর শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে ক্ষমতাবান করে দিবো। অতঃপর তারা এ নগরীতে তোমার প্রতিবেশী হয়ে অল্প সময়ই থাকবে,"},{"id":61,"translation":"অভিশপ্ত অবস্থায়। তাদেরকে যেখানেই পাওয়া যাবে, পাকড়াও করা হবে এবং নির্মমভাবে হত্যা করা হবে।"},{"id":62,"translation":"ইতোপূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে এটাই(৩১) ছিল আল্লাহর চিরন্তন নিয়ম। আর তুমি আল্লাহর চিরাচরিত নিয়মের কখনোই কোনো পরিবর্তন পাবে না।","footnotes":"(৩১) মুনাফিকরা মুনাফিকী করলে তাদেরকে পাকড়াও এবং হত্যা করা হতো।"},{"id":63,"translation":"হে রাসূল! লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে। আর তুমি এ বিষয়টি কী করে জানবে, হয়ত কিয়ামত খুব শীঘ্রই সংঘটিত হবে!"},{"id":64,"translation":"নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লা‘নত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন।"},{"id":65,"translation":"সেখানে তারা চিরস্থায়ী হবে। তারা না পাবে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী।"},{"id":66,"translation":"যেদিন জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল উল্টে-পাল্টে দেওয়া হবে, সেদিন তারা বলবে, ‘হায়! যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম!’"},{"id":67,"translation":"এসব লোকেরা আরো বলবে: ‘হে আমাদের রব! আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিলো।’"},{"id":68,"translation":"‘হে আমাদের রব! আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে বেশি করে লা‘নত করুন।’"},{"id":69,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা তাদের মত হয়ো না, যারা মূসাকে কষ্ট দিয়েছিল। অতঃপর তারা যা বলেছিলো, তা থেকে আল্লাহ তাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন।(৩২) আর সে ছিলো আল্লাহর নিকট মর্যাদাবান।","footnotes":"(৩২) মূসা আলাইহিস সালাম ভীষণ লজ্জার কারণে কারও সামনে গোসল করেন না দেখে কেউ কেউ বলাবলি করল যে, তাঁর দেহে নিশ্চয় কোনো খুঁত আছে- হয় তিনি ধবল কুষ্ঠরোগী, না হয় একশিরা রোগী, নতুবা তিনি অন্য কোনো ব্যাধিগ্রস্ত। আল্লাহ এ ধরনের খুঁত থেকে মূসা আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করেছেন।"},{"id":70,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো এবং সত্য-সঠিক কথা বলো।"},{"id":71,"translation":"তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই এক মহাসাফল্য(৩৩) অর্জন করলো।","footnotes":"(৩৩) আল্লাহর সন্তুষ্টিলাভ ও জান্নাত লাভ।"},{"id":72,"translation":"নিশ্চয় আমি আসমানসমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এ আমানত(৩৪) পেশ করেছিলাম। অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হলো। আর মানুষ তা বহন করল। নিশ্চয় সে ছিলো অতিশয় যালিম, একান্তই অজ্ঞ।","footnotes":"(৩৪) আমানত বলতে শরী‘আতের বিধি-বিধান, ফরযসমূহ, আল্লাহর আনুগত্য, ইত্যাদি।"},{"id":73,"translation":"যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন। আর মু’মিন পুরুষ ও মু’মিন নারীদের ক্ষমা করে দেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।"}]},{"id":34,"verses":[{"id":1,"translation":"সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তার মালিক। আর আখিরাতেও সকল প্রশংসা তাঁরই এবং তিনি প্রজ্ঞাময়, সম্যক অবগত।"},{"id":2,"translation":"তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়(১); আর আসমান থেকে যা নাযিল হয় এবং তাতে যা উঠে।(২) আর তিনি (মু’মিনদের প্রতি) পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।","footnotes":"(১) জমিনে যা প্রবেশ করে: যেমন: পানি ও শস্য, বীজ, ইত্যাদি এবং জমিন থেকে যা বের হয়: যেমন, উদ্ভিদ, খনিজ সম্পদ, পানি ইত্যাদি।\n (২) আসমান থেকে বৃষ্টি, ফিরিশতা ও রিযক হিসাবে যা অবতরণ করে, তিনি তাও জানেন। আসমানে ফিরিশতা, তাঁর বান্দাদের আমল ও আত্মাসহ যত কিছু উত্থিত হয়, সব কিছুই তিনি জানেন।"},{"id":3,"translation":"আর কাফিররা বলে: ‘কিয়ামত আমাদের কাছে আসবে না।’ হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘অবশ্যই, আমার রবের শপথ! কিয়ামত তোমাদের কাছে আসবেই। তিনি গায়িব সম্পর্কে অবগত। আসমানসমূহ ও জমিনে অনু পরিমাণ কিংবা তদাপেক্ষা ছোট অথবা বড় কিছুই তাঁর অগোচরে নেই; বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে।"},{"id":4,"translation":"যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। তাদেরই জন্য রয়েছে, ক্ষমা ও (জান্নাতে) সম্মানজনক রিযক।"},{"id":5,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়েছে(৩), তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক নিকৃষ্ট শাস্তি।","footnotes":"(৩) আল্লাহর আয়াতসমূহকে যাদু এবং তাঁর রাসূলকে গণক, যাদুকর ও কবি ইত্যাদি অপবাদ দিয়ে।"},{"id":6,"translation":"আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তাই সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ নির্দেশ করে।"},{"id":7,"translation":"আর কাফিররা (ঠাট্টাচ্ছলে) বলে: ‘আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিবো, যে তোমাদেরকে এক (অদ্ভুতূতসংবাদ দেয় যে, তোমরা যখন (মৃত্যুর পরে) পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন নিশ্চয় তোমরা নতুনভাবে সৃষ্ট হবে’?"},{"id":8,"translation":"(তারা মুহাম্মাদ সম্পর্কে বলে) সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করেছে, নাকি সে উন্মাদ? বরং যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই শাস্তির মধ্যে এবং সুদূর ভ্রষ্টতায় নিমজ্জিত।"},{"id":9,"translation":"তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জমিনে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকেসহ ভূমি ধসিয়ে দিতে পারি অথবা আসমান থেকে এক খণ্ড (শাস্তি) তাদের ওপর নিপতিত করতে পারি। নিশ্চয় এতে রয়েছে, আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন।"},{"id":10,"translation":"আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাঊদকে মর্যাদা (৩)দান করেছি। আমি আদেশ করলামঃ ‘হে পর্বতমালা, তোমরা দাঊদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর’ এবং পাখিদেরকেও। আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম,\n (৩) এখানে ফাদল দ্বারা মর্যাদা, নবুওয়্যাত, রাজত্ব ও অনুগ্রহকে বুঝানো হয়েছে।"},{"id":11,"translation":"(আমি বললাম,) তুমি পূর্ণাঙ্গ বর্ম তৈরি কর এবং বুননের কাজে পরিমিতি রক্ষা কর। আর তোমরা সৎকর্ম কর; নিশ্চয় তোমরা যা কর, আমি তা সম্যক দ্রষ্টা।"},{"id":12,"translation":"আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যাতে ভর করে সে সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতো। আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করতো। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয়, তাকে আমি প্রজ্বলিত আগুনের শাস্তি ভোগ করাবো।(৪)","footnotes":"(৪) কোনো জিন যদি সুলাইমানের আনুগত্য না করে, তবে তাকে আখিরাতে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেয়া হবে। কেউ কেউ বলেন, দুনিয়াতেও আল্লাহ তাদের ওপর একজন ফিরিশতা নিয়োজিত রেখেছিলেন, যে অবাধ্য জিনকে আগুনের চাবুক মেরে কাজ করতে বাধ্য করত।"},{"id":13,"translation":"তারা (এসব জিনেরা) সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য তৈরি করতো উঁচু প্রাসাদ (৫), ভাস্কর্য, সুবিশাল হাউযের মত বড় পাত্র ও \n মজবুতভাবে স্থাপিত বৃহদাকার ডেক। ‘হে দাঊদ পরিবার! তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ।’","footnotes":"(৫) মাহারীব দ্বারা সালাত আদায়ের মসজিদসমূহও বুঝানো হয়ে থাকে।"},{"id":14,"translation":"অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন মাটির (উই) পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো, যা তার লাঠি খাচ্ছিলো। অতঃপর যখন সে পড়ে গেলো তখন জিনরা বুঝতে পারলো যে, তারা যদি গায়িব জানতো, তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতো না।"},{"id":15,"translation":"নিশ্চয় সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন: দু’টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে, (তাদেরকে বলা হয়েছিলঃ) ‘তোমরা তোমাদের রবের রিযক থেকে খাও। আর তাঁর নি‘আমতের শুকরিয়া আদায় করো। এটি হচ্ছে উত্তম নগরী। আর (তোমাদের রব) ক্ষমাশীল রব।’"},{"id":16,"translation":"তারপরও তারা (৬) ( মুখ ফিরিয়ে নিলো। ফলে আমি তাদের ওপর বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দু’টিকে পরিবর্তন করে দিলাম এমন দু’টি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, (ফল বিহীন) ঝাউগাছ এবং সামান্য কিছু কুল গাছ।","footnotes":"(৬) আল্লাহর শুকরিয়া ও তাঁর রাসূলদের ওপর ঈমান আনা থেকে।"},{"id":17,"translation":"আমি তাদেরকে সে শাস্তি দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আর আমি অকৃতজ্ঞ ব্যতীত অন্য কাউকে এমন শাস্তি দেই না।"},{"id":18,"translation":"আর তাদের এবং যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম (৭)সেগুলোর মধ্যবর্তীস্থানে আমি বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। ‘তোমরা এসব জনপদে রাত-দিন (যখন ইচ্ছা শত্রু, ক্ষুধা ও পিপাসা থেকে) নিরাপদে ভ্রমণ করো।’","footnotes":"(৭) আল্লাহ ইয়ামেনের সাবাবাসীদের এবং সিরিয়ার গ্রামসমূহের জনপদের মধ্যে বরকত দান করেছিলেন।"},{"id":19,"translation":"কিন্তু তারা বললো: ‘হে আমাদের রব! আমাদের সফরের মাঝে দূরত্ব বাড়িয়ে দিন।’ আর তারা (নিজেদের প্রতি যুলম করলো। ফলে আমি তাদেরকে (ইতিহাসের) কাহিনীর বিষয়ে পরিণত করলাম এবং তাদেরকে একেবারে ছিন্নভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন।"},{"id":20,"translation":"আর অবশ্যই ইবলিস তাদের (পথভ্রষ্ট করা) সম্পর্কে নিজের ধারণাকে সত্য প্রমাণ করেছে। ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করেছে।"},{"id":21,"translation":"আর তাদের ওপর ইবলিসের কোনো কর্তৃত্ব ছিল না। তবে এ জন্য (তাকে অবকাশ দেওয়া হয়েছিল) যাতে আমি প্রকাশ করে দিই কে আখিরাতে বিশ্বাস করে এবং কে সে বিষয়ে সন্দেহে রয়েছে। আর আপনার রব সবকিছুর সংরক্ষক।"},{"id":22,"translation":"হে রাসূল! (মুশরিকদেরকে) বলো: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অনু পরিমাণও কোনা কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে (আল্লাহর সাথে) তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তাঁর সাহায্যকারীও নয়।"},{"id":23,"translation":"আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া তাঁর কাছে কোন সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভীতি দূর করা হবে, তখন তারা বলবে, ‘তোমাদের রব কী বলেছেন?’ তারা (ফিরিশতাগণ) বলবে, ‘তিনি সত্যই বলেছেন।’ আর তিনি সর্বোচ্চ, সুমহান।(৮)","footnotes":"(৮) অর্থাৎ আল্লাহ যখন আসমানে কথা বলেন বা কোন আদেশ জারি করেন তখন ফিরিশতাগণ তাঁর কথার মর্যাদা প্রদর্শনমূলক তাদের ডানা নাড়তে থাকে এবং তারা ভয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। অত:পর তারা জিবরীল এবং তাদের কাছের ফিরিশতাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের রব কী আদেশ করেছেন?"},{"id":24,"translation":"বলুন, ‘আসমানসমূহ ও জমিন থেকে তোমাদের রিযিক কে প্রদান করেন?’ বলুন, ‘আল্লাহ।’ আর নিশ্চয়ই আমরা অথবা তোমরা কেউ না কেউ অবশ্যই সঠিক পথের ওপর রয়েছে কিংবা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।(৯)","footnotes":"(৯) সন্দেহাতীতভাবে মু’মিনরা হচ্ছে হিদায়তপ্রাপ্ত, আর মুশরিকরা হচ্ছে পথভ্রষ্ট।"},{"id":25,"translation":"হে রাসূল! বলো, ‘ আমরা যে অপরাধ করেছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করো, সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না ।’"},{"id":26,"translation":"বলো: ‘আমাদের রব আমাদেরকে একত্র করবেন। তারপর তিনি আমাদের মধ্যে (ইনসাফের সাথে) সঠিকভাবে ফয়সালা করবেন। আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত।’"},{"id":27,"translation":"বলো: ‘তোমরা আমাকে দেখাও তো, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসেবে যুক্ত করেছ। কখনোই নয় ; বরং তিনিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।"},{"id":28,"translation":"হে রাসূল! আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।"},{"id":29,"translation":"আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, (শাস্তির) এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে’?"},{"id":30,"translation":"হে রাসূল! বলো: ‘তোমাদের জন্য রয়েছে একটি নির্ধারিত দিনের ওয়াদা, যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না, আর ত্বরান্বিতও করতে পারবে না।’"},{"id":31,"translation":"আর কাফিরগণ বলে: ‘আমরা কখনো এ কুরআনের প্রতি ঈমান আনবো না এবং এর পূর্ববর্তী কোনো কিতাবের প্রতিও না।’ হে রাসূল! তুমি যদি দেখতে যালিমদেরকে, যখন তাদের রবের কাছে দাঁড় করিয়ে দেয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদেরকে (দুনিয়াতে) দুর্বল করে রাখা হয়েছিলো, তারা অহংকারীদেরকে বলবে: ‘তোমরা না থাকলে অবশ্যই আমরা মু’মিন হতাম।’"},{"id":32,"translation":"যারা (দুনিয়াতে সত্য গ্রহণে) অহংকারী ছিলো তারা দুর্বলদেরকে বলবে: ‘তোমাদের কাছে হিদায়াত আসার পর আমরা কি তোমাদেরকে তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিলে অপরাধী।’"},{"id":33,"translation":"আর যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিলো, তারা অহংকারীদেরকে বলবে: ‘বরং এ ছিলো তোমাদের দিন-রাতের চক্রান্ত, যখন তোমরা আমাদেরকে আদেশ দিয়েছিলে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ স্থির করি।’ আর তারা যখন শাস্তি দেখবে তখন তারা অনুতাপ গোপন রাখবে। আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দিবো। তারা যা করতো, কেবল তারই প্রতিফল (পরকালে) তাদেরকে দেওয়া হবে।"},{"id":34,"translation":"আর আমি কোনো জনপদে সতর্ককারী (রাসূল) প্রেরণ করলেই সেখানকার বিত্তবান অধিবাসীরা বলেছে, ‘তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ, অবশ্যই আমরা তা প্রত্যাখ্যানকারী।’"},{"id":35,"translation":"তারা (দম্ভভরে) আরো বলেছে: ‘আমরা ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিক সমৃদ্ধশালী। আর তাই আমরাশাস্তিপ্রাপ্ত হবো না।’"},{"id":36,"translation":"হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘আমার রব যার জন্য ইচ্ছা রিযক প্রশস্ত করেন অথবা সংকুচিত করেন। কিন্তু অধিকাংশ লোক তা জানে না।’"},{"id":37,"translation":"আর তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি এমন বস্তু নয়, যা তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। তবে যারা ঈমান আনে ও নেক আমল করে, তারাই তাদের আমলের বিনিময়ে পাবে বহুগুণ প্রতিদান। আর তারা (জান্নাতের) সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে।"},{"id":38,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে প্রচেষ্টা চালায়, তাদেরকে (পরাকালে) শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।"},{"id":39,"translation":"(হে রাসূল!) বলো, ‘নিশ্চয়ই আমার রব তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিযিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার প্রতিদান (দিয়ে পুষিয়ে) দেন। আর তিনিই সর্বোত্তম রিযিকদাতা।’"},{"id":40,"translation":"হে নবী! স্মরণ করো, যেদিন তিনি তাদের (মুশরিকদের) সকলকে সমবেত করবেন, তারপর তিনি ফিরিশতাদেরকে বলবেন: ‘এরাই কি তোমাদেরই ইবাদাত (পূজা) করতো?’"},{"id":41,"translation":"জবাবে ফিরিশতারা বলবে: ‘আপনি পবিত্র মহান, আপনিই আমাদের অভিভাবক, তারা কিছুই নয়। বরং তারা (শয়তানরা) জিনদের পূজা করতো। এদের অধিকাংশই তাদের প্রতি ঈমান রাখতো।’"},{"id":42,"translation":"ফলে আজ তোমাদের কেউ একে অন্যের কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা রাখবে না। আর আমি যালিমদের উদ্দেশ্যে বলবো: ‘তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো , যা তোমরা অস্বীকার করতে।’"},{"id":43,"translation":"আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তারা বলে, ‘এ তো এমন এক ব্যক্তি, যে তোমাদেরকে তোমাদের পিতৃপুরুষরা যার ইবাদাত করত তা থেকে ফিরিয়ে রাখতে চায়।’ তারা আরও বলে, ‘এ তো বানোয়াট মিথ্যা ছাড়া কিছুই নয়।’ আর কাফিরদের কাছে যখন সত্য এসে পৌঁছল, তখন তারা তা সম্পর্কে বলল, ‘এ তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়।’"},{"id":44,"translation":"আর আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করতো(১০) এবং আমি তোমার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী (নবী)ও প্রেরণ করিনি।","footnotes":"(১০) যা তাদেরকে বলে দিবে যে, এই আল কুরআন মিথ্যা, যা মুহাম্মাদ নিজেই বানিয়েছে।"},{"id":45,"translation":"আর তাদের পূর্ববর্তী জাতিরাও (এভাবেই ) অস্বীকার করেছে।(১১) অথচ আমি তাদেরকে (১২) যা দিয়েছিলাম, এরা (মক্কাবাসীরা) তার এক দশমাংশও পায়নি; তবুও তারা আমার রাসূলদের অস্বীকার করেছিলো। ফলে কেমন ভয়াবহ হয়েছিল আমার শাস্তি?","footnotes":"(১১) যেমন: আদ, সামূদ ও লূত সম্প্রদায়।\n (১২) শক্তি, প্রতাপ ও সম্পদ।"},{"id":46,"translation":"হে রাসূল! বলো: ‘আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা (প্রবৃত্তিমুক্ত হয়ে) আল্লাহর উদ্দেশ্যে দু’জন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখো, তোমাদের সাথীর (মুহাম্মদের) মধ্যে কোন পাগলামি নেই। সে তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী বৈ কিছু নয়।’"},{"id":47,"translation":"বলো, ‘আমি তোমাদের কাছে(১৩) (যে কল্যাণ নিয়ে এসেছি, তার বিনিময়ে) কোনো প্রতিদান চেয়ে থাকলেও তা তোমাদেরই জন্য। আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছেই রয়েছে। আর তিনি সব কিছুর উপর সাক্ষী।’","footnotes":"(১৩) আনিত হিদায়াত ও কল্যাণের।"},{"id":48,"translation":"বলো: ‘নিশ্চয় আমার রব সত্য দিয়ে (অসত্যকে) আঘাত করেন। তিনি যাবতীয় গায়িব সম্পর্কে পরিজ্ঞাত।’"},{"id":49,"translation":"(হে রাসূল!) বলো, ‘সত্য (ইসলাম) এসে গেছে। আর বাতিল না পারে কোনো কিছু প্রথমবার সৃষ্টি করতে, আর না পারে তা পুনরায় ফিরিয়ে আনতে।’"},{"id":50,"translation":"(হে রাসূল! তাদেরকে) বলো: ‘আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হই, তবে আমার বিচ্যুতির ক্ষতি আমারই ওপর বর্তাবে। আর যদি আমি হিদায়াতপ্রাপ্ত হই, তবে তা এ কারণেই যে, আমার রব আমার প্রতি অহী করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, অতি নিকটবর্তী।’"},{"id":51,"translation":"হে রাসূল! তুমি যদি দেখতে যখন তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে, তখন পালানোর কোনো পথ পাবে না এবং নিকটস্থ স্থান থেকে তাদেরকে পাকড়াও করা হবে।"},{"id":52,"translation":"আর তারা (পেরেশান হয়ে) বলবে: ‘আমরা তাতে (কিয়ামত দিবসের উপর) ঈমান আনলাম।’ কিন্তু এত দূরবর্তী স্থান থেকে তারা কিভাবে ঈমানের নাগাল পাবে?(১৪)","footnotes":"(১৪) ঈমান গ্রহণ ও আমলের সময় শুধু দুনিয়া। আর পরকালে শুধু প্রতিদানই দেওয়া হবে।"},{"id":53,"translation":"অথচ তারা ইতঃপূর্বে (দুনিয়াতে) ঈমান আনতে অস্বীকার করতো এবং তারা দূরবর্তী স্থান থেকে গায়িবের ব্যাপারে অপবাদ দেয়।"},{"id":54,"translation":"আর তাদের ও তারা যা কামনা করতো, তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে(১৫), যেমন ইতঃপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিলো।(১৬) নিশ্চয় তারা ছিল, বিভ্রান্তিকর সন্দেহে পতিত।","footnotes":"(১৫) অর্থাৎ দুনিয়ার চাকচিক্য, কুফরী থেকে তাওবা, জাহান্নাম থেকে মুক্তি ও দুনিয়ার জীবনে ফেরত আসা; এগুলোর মাঝে পর্দা দেয়া হবে।\n (১৬) অর্থাৎ তাদের পূর্ববর্তী অস্বীকারকারী জাতিরাও আল্লাহর শাস্তি নাযিল হওয়ার পূর্বেও ঈমান আনেনি। অত:পর যখন শাস্তি নাযিল হতে দেখল, তখন ঈমান আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের ঈমান তখন আর গ্রহণ করা হয়নি।"}]},{"id":35,"verses":[{"id":1,"translation":"সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, ফিরিশতাদেরকে (নবীদের নিকট) বার্তাবাহকরূপে নিযুক্তকারী, যারা দুই দুই, তিন তিন ও চার চার পাখাবিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে(১) যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।\n (১) অঙ্গ, সৌন্দর্য ও স্বর, ইত্যাদি।"},{"id":2,"translation":"আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন, তা আটকে রাখার কেউ নেই। আর তিনি যা আটকে রাখেন, তার উন্মুক্তকারী নেই। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":3,"translation":"হে মানুষ! তোমরা তোমাদের ওপর আল্লাহর নি‘আমতকে স্মরণ করো। আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে কি যে, তোমাদেরকে আসমান ও জমিন(২) থেকে রিযক দিবে? তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। অতএব তোমাদেরকে (এ সত্য থেকে) কোথায় ফিরানো হচ্ছে?","footnotes":"(২) অর্থাৎ আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণের মাধ্যমে তা দ্বারা জমিন থেকে শস্য ও ফসলাদি উদ্গত করার মাধ্যমে রিযক দিয়ে থাকেন।"},{"id":4,"translation":"হে রাসূল! তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তোমার পূর্বের রাসূলগণকেও মিথ্যারোপ করা হয়েছিলো। আর সকল বিষয় আল্লাহর কাছেই ফিরিয়ে নেয়া হবে।"},{"id":5,"translation":"হে মানুষ! নিশ্চয় (৩) আল্লাহর ওয়াদা সত্য। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে।","footnotes":"(৩) পরকালে পুনরুত্থান ও প্রতিদান সম্পর্কে।"},{"id":6,"translation":"নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে তার দলকে কেবল (কুফরীর দিকে) এজন্যই ডাকে, যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়।"},{"id":7,"translation":"যারা কুফরী করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর যারা ঈমান আনে ও নেক আমল করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও বড় প্রতিদান ।"},{"id":8,"translation":"(শয়তান কর্তৃক) কাউকে যদি তার অসৎ কাজকে সুশোভিত করে দেখানো হয়, অতঃপর সে ওটাকে ভালো মনে করে, (৪) কেননা আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা হিদায়াত দান করেন। অতএব, হে রাসূল! তুমি তাদের জন্য আক্ষেপ করে নিজে ধ্বংস হয়ো না। নিশ্চয় তারা যা করে, আল্লাহ তা জানেন।","footnotes":"(৪) সে কি ঐ ব্যক্তির সমান, যে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ দেখে?"},{"id":9,"translation":"আর তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা দিয়ে মেঘমালাকে পরিচালিত করেন, তারপর তাকে আমি (উদ্ভিদবিহীন) মৃত ভূমির দিকে পরিচালিত করি, অতঃপর তা দিয়ে আমি জমিনকে তার মৃত্যুর পর জীবিত করি; এভাবেই পুনরুত্থান হবে।"},{"id":10,"translation":"কেউ যদি সম্মান চায় (৫) ; কেননা সকল সম্মান-প্রতিপত্তির মালিক তো আল্লাহই। তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ উত্থিত হয় এবং (বান্দাহর) নেক আমল তা উন্নীত করে। আর যারা মন্দকাজের (৬) চক্রান্ত করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর কাফিরদের ষড়যন্ত্র তো নস্যাৎ হবেই।","footnotes":"(৫) সে যেন আল্লাহর কাছেই চায়।\n (৬) যেমন রসূলকে হত্যার চেষ্টা করে।"},{"id":11,"translation":"আর আল্লাহই তোমাদেরকে (৭) মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বীর্য থেকে, তারপর তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং নারী তার গর্ভে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারেই হয়। আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না কিংবা কমানো হয় না; কিন্তু তা তো লিপিবদ্ধ রয়েছে, কিতাবে (লাওহে মাহফূযে); নিশ্চয় তা আল্লাহর জন্য সহজ।(৮)","footnotes":"(৭) তোমাদের পিতা আদমকে।\n (৮) অর্থাৎ তোমাদের মাটি থেকে সৃষ্টি, সৃষ্টির বিভিন্ন ধাপ ও তোমাদের আয়ুকে লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা আল্লাহর জন্য অতি সহজ।"},{"id":12,"translation":"আর দু’টি সমুদ্র একই রকম নয়; একটি খুবই সুমিষ্ট ও সুপেয়, আরেকটি অত্যন্ত লবণাক্ত ও বিস্বাদ। আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত (মাছ) খাও এবং আহরণ করো পরিধেয় অলঙ্কার (মণি মুক্তা)। আর তুমি তাতে দেখো নৌযান পানি চিরে চলাচল করে। যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ ( জীবিকা) তালাশ করো এবং যাতে তোমরা (আল্লাহর) শুকরিয়া আদায় করো।"},{"id":13,"translation":"তিনি (আল্লাহ) রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনিই সূর্য ও চাঁদকে (তোমাদের) বশীভূত করে দিয়েছেন। প্রত্যেকটি পরিভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ, তোমাদের রব; সমস্ত কর্তৃত্ব তাঁরই। আর আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা ডাকো, তারা খেজুরের আঁটির আবরণ পরিমাণও কোন কিছুর মালিক নয়।"},{"id":14,"translation":"যদি তোমরা তাদেরকে (ভ্রান্ত মা’বূদদেরকে) ডাকো, তারা তোমাদের ডাক শুনবে না(৯); আর তারা শুনতে পায়, তবুও তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। উপরন্তু কিয়ামতের দিন তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। আর সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না।","footnotes":"(৯) কেননা, তারা জড়পদার্থ। তাতে না কোন জীবন রয়েছে, আর না শ্রবণ শক্তি।"},{"id":15,"translation":"হে মানুষ, তোমরা (সকল কাজে সর্বাবস্থায়) আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত।"},{"id":16,"translation":"যদি তিনি চান তোমাদেরকে (ধ্বংস করে) সরিয়ে দিতে পারেন এবং একটি নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন।"},{"id":17,"translation":"আর তা(১০) আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।","footnotes":"(১০) তোমাদেরকে অপসারিত করে এর স্থলে অপর জাতিকে আনয়ন করা।"},{"id":18,"translation":"আর কোনো বোঝা বহনকারী অন্যের পাপের বোঝা বহন করবে না। আর কোনো পাপভারাক্রান্ত ব্যক্তি যদি তার বোঝা বহনের জন্য কাউকে আহ্বান করে, তবে তার বোঝার কোনো অংশই বহন করা হবে না, যদিও সে নিকটাত্মীয় হয়। (হে রাসূল!) তুমি তো কেবল তাদেরকেই সতর্ক করবে, যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে, সে তো তা নিজের কল্যাণের জন্যই অর্জন করে। আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন।"},{"id":19,"translation":"আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি সমান নয়(১১),","footnotes":"(১১) অন্ধ ও চক্ষুষ্মান যেমন সমান হয় না, তেমনি কাফির আর মু’মিন আদৌ সমান হয় না।"},{"id":20,"translation":"আর অন্ধকার ও আলো সমান নয়।(১২)","footnotes":"(১২) অর্থাৎ অন্ধকার ও আলো যেমন সমান হয় না, তেমনি কুফরী এবং ঈমানও সমান হয় না।"},{"id":21,"translation":"আর সমান নয় ছায়া ও রৌদ্র(১৩),","footnotes":"(১৩) অর্থাৎ ছায়া ও রৌদ্র যেমন সমান হয় না, তেমনি জান্নাত এবং জাহান্নামও এক না।"},{"id":22,"translation":"আর জীবিতরা ও মৃতরা এক নয়।(১৪) নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা (হিদায়াত) শুনাতে পারেন; কিন্তু যে ব্যক্তি কবরে আছে, তাকে তুমি শুনাতে পারবে না।","footnotes":"(১৪) জীবিত আর মৃতরা যেমন সমান হয় না, তেমনি মু’মিন আর কাফিররাও সমান হয় না।"},{"id":23,"translation":"তুমি তো একজন সতর্ককারী মাত্র।"},{"id":24,"translation":"হে রাসূল! আমি তোমাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে। আর এমন কোনো জাতি নেই, যার কাছে সতর্ককারী (নবী-রাসূল) আসেনি।"},{"id":25,"translation":"আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তাদের পূর্বে যারা ছিল তারাও (তাদের রাসূলদেরকে) মিথ্যাবাদী বলেছিলো; তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি, গ্রন্থাবলি ও আলোকদীপ্ত কিতাবসহ এসেছিলেন।"},{"id":26,"translation":"তারপর যারা অস্বীকার করেছিলো, আমি তাদেরকে (শাস্তি দিয়ে) পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার পাকড়াও এবং শাস্তি!"},{"id":27,"translation":"হে রাসূল! তুমি কি দেখোনি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফলমূল ও শস্যাদি উৎপাদন করি। আর পাহাড়ের মধ্যে রয়েছে বিচিত্র বর্ণের গিরিপথসমূহ; কিছু সাদা বর্ণের, কিছু লাল বর্ণের এবং কিছু গাঢ় কালো বর্ণের পথ।"},{"id":28,"translation":"আর এমনিভাবে মানুষ, বিচরণশীল প্রাণী ও চতুষ্পদ জন্তুর মধ্যেও রয়েছে বিচিত্র বর্ণ। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে।(১৫) নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।","footnotes":"(১৫) কেননা, জ্ঞানীরা আল্লাহর বৈশিষ্ট্য, তাঁর বিধান ও তাঁর ক্ষমতার প্রমাণ উপলব্ধি করতে পেরেছে।"},{"id":29,"translation":"নিশ্চয় যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে(১৬), সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনো লোকসানগ্রস্ত হবে না।","footnotes":"(১৬) এবং সে কিতাবের ওপর আমল করে।"},{"id":30,"translation":"যাতে আল্লাহ তাদেরকে তাদের (আমলের) পূর্ণ প্রতিফল দান করেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী।"},{"id":31,"translation":"হে নবী! আমি যে কিতাব তোমার কাছে ওয়াহী করেছি, তা সত্য , এটা তার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারীও। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা।"},{"id":32,"translation":"অতঃপর আমি এ কিতাবটির উত্তরাধিকারী করেছি, আমার বান্দাদের মধ্যে তাদেরকে (উম্মতে মুহাম্মদীকে), যাদেরকে আমি মনোনীত করেছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি যুলমকারী এবং কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী। আবার তাদের কেউ কেউ আল্লাহর অনুমতিসাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী। এটাই হলো মহা অনুগ্রহ।(১৭)","footnotes":"(১৭) অর্থাৎ এই উম্মতের জন্য উল্লিখিত এই মনোনয়ন ও প্রাধান্য এবং আল কুরআন উপহার দেওয়া এমন এক বিরাট অনুগ্রহ যার সাথে কোন অনুগ্রহের তুলনা হয় না। অথবা এর অর্থ হলো: সৎকাজে অগ্রগামী হওয়াই হচ্ছে, বড় অনুগ্রহ এবং যারা এমনটি করে মুসলিম উম্মাতের মধ্যে তারাই সবার সর্বশ্রেষ্ঠ।"},{"id":33,"translation":"চিরস্থায়ী জান্নাত, এতে তারা প্রবেশ করবে। যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের।"},{"id":34,"translation":"আর তারা বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী।’"},{"id":35,"translation":"‘যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না।’"},{"id":36,"translation":"আর যারা কুফরী করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের প্রতি মৃত্যুর কোনো ফয়সালা দেয়া হবে না যে, তারা মারা যাবে (১৮) এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি।","footnotes":"(১৮) যাতে তারা শাস্তি থেকে রেহাই পেতে পারে।"},{"id":37,"translation":"আর সেখানে তারা আর্তনাদ করে বলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে (জাহান্নাম থেকে) বের করে দিন, আমরা পূর্বে যে আমল করতাম, তার পরিবর্তে আমরা নেক আমল করবো।’ আল্লাহ বলবেন: ‘আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে, তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতো? আর তোমাদের কাছে তো সতর্ককারী (নবী-রাসূলও) এসেছিল। কাজেই তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করো, আর যালিমদের কোনো সাহায্যকারী নেই।’"},{"id":38,"translation":"নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়িবী বিষয়ের জ্ঞানী, অন্তরসমূহে যা রয়েছে, সে বিষয়েও তিনি সবিশেষ অবগত।"},{"id":39,"translation":"তিনিই তোমাদেরকে জমিনে খলীফা (প্রতিনিধি) করেছেন।(১৯) সুতরাং যে কুফরী করবে, তার কুফরীর (পাপ ও শাস্তি) তার ওপরই বর্তাবে। আর কাফিরদের জন্য তাদের কুফরী তাদের রবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে। আর কাফিরদের জন্য তাদের কুফরী কেবল ক্ষতিই বৃদ্ধি করে।","footnotes":"(১৯) যাতে তিনি পরীক্ষা করতে পারেন, তোমাদের আমল কেমন হয়।"},{"id":40,"translation":"হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, সেই শরীকদের কথা ভেবে দেখেছো কি? আমাকে দেখাও তারা জমিনের কী সৃষ্টি করেছে? অথবা আসমানসমূহের মধ্যে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে? অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি, যার কোনো সুস্পষ্ট প্রমাণের ওপর তারা নির্ভর করে?’(২০) বরং যালিমরা একে অপরকে কেবল প্রতারণামূলক প্রতিশ্রুতিই দিয়ে থাকে।","footnotes":"(২০) নাকি তাদেরকে আমি কোন কিতাব দিয়েছি যা তাদেরকে শিরক করতে নির্দেশ দেয়?"},{"id":41,"translation":"নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন, যাতে এগুলো (স্বীয় কক্ষপথ থেকে) স্থানচ্যুত না হয়। আর যদি এগুলো স্থানচ্যুত হয়েই যেত, তাহলে তিনি ছাড়া আর কে আছে, যে এগুলোকে ধরে রাখবে? নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ।(২১)","footnotes":"(২১) তিনি পরম সহনশীল; তাড়াতাড়ি শাস্তি দেন না এবং তিনি অতি ক্ষমাশীল; তিনি তাঁর তাওবাকারী বান্দাদের তাওবা কবুল করেন।"},{"id":42,"translation":"আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করে বলতো যে, যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে, তাহলে তারা অবশ্যই (ইয়াহূদী-খ্রিষ্টান বা) অন্য যেকোনো জাতির চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত হবে; কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী (নবী মুহাম্মাদ) আসল, তখন তা কেবল তাদের (সত্য-) বিমুখতাই বৃদ্ধি করলো।"},{"id":43,"translation":"(আল্লাহর নামে তাদের শপথ ছিল) জমিনে অহংকার আচরণ ও কুট ষড়যন্ত্রের কারণে। কিন্তু কুট ষড়যন্ত্র কেবল ষড়যন্ত্রকারীকেই পরিবেষ্টন করবে। তবে কি তারা পূর্ববর্তীদের ওপর আল্লাহর চিরাচরিত পরিণতির (ধ্বংসের) অপেক্ষা করছে? (যদি তাই হয়, তবে শুনে রাখো) তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোন ব্যতিক্রমও দেখতে পাবে না।"},{"id":44,"translation":"আর তারা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে তারা দেখতো, কেমন ছিল তাদের পূর্ববর্তীদের পরিণতি। অথচ তারা ছিল এদের (কুরাইশদের) চেয়েও অধিক শক্তিশালী। আল্লাহ তো এমন নন যে, আসমানসমূহ ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করতে পারবে। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।(২২)","footnotes":"(২২) তাদের কোন কাজ তাঁর জ্ঞানের বাহিরে কিংবা অজানা নয়। তিনি যখন ইচ্ছা তাদেরকে ধ্বংস করতে সক্ষম।"},{"id":45,"translation":"আর যদি আল্লাহ মানুষদেরকে তাদের কৃতকর্মের জন্যপাকড়াও করতেন, তাহলে জমিনের ওপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন। অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় (কিয়ামত) এসে যায়, (২৩) কেননা আল্লাহ তো তাঁর বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা।","footnotes":"(২৩) তখন তিনি তাদেরকে পাকড়াও করেন।"}]},{"id":36,"verses":[{"id":1,"translation":"ইয়াসীন"},{"id":2,"translation":"প্রজ্ঞাময় কুরআনের শপথ।"},{"id":3,"translation":"হে রাসূল! নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত।"},{"id":4,"translation":"সরল-সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত।"},{"id":5,"translation":"এটি (আল কুরআন) প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।"},{"id":6,"translation":"যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক কর, যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি।(১) কাজেই তারা (ঈমান ও একত্ববাদ থেকে) উদাসীন।","footnotes":"(১) যাদেরকে সতর্ক করার জন্য কোন রাসূল আগমন করেনি। তাই তারা ঈমান ও একত্ববাদ থেকে উদাসীন।"},{"id":7,"translation":"অবশ্যই তাদের অধিকাংশের ওপর আল্লাহর বাণী (শাস্তি) অবধারিত হয়েছে, ফলে তারা ঈমান আনবে না।"},{"id":8,"translation":"নিশ্চয় আমি তাদের গলায় শিকল পরিয়ে দিয়েছি এবং তা চিবুক পর্যন্ত (ঢেকে দিয়েছে)। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে।(২)","footnotes":"(২) ফলে এরা ঈমান আনয়নের পথে শিকলাবদ্ধ।"},{"id":9,"translation":"আর আমি তাদের (সত্য গ্রহণের পথে) সামনে একটি প্রাচীর ও তাদের পিছনে একটি প্রাচীর স্থাপন করেছি। অতঃপর আমি তাদের (৩) ঢেকে দিয়েছি, ফলে তারা (হিদায়াত) দেখতে পায় না।\n (৩) দৃষ্টিকে সত্য দেখা থেকে ঢেকে দিয়েছি, তাই তারা হিদায়াতের পথ দেখতে পায় না।"},{"id":10,"translation":"হে নবী! তুমি তাদেরকে সতর্ক কর অথবা না কর, তাদের কাছে উভয়ই সমান; তারা ঈমান আনবে না।"},{"id":11,"translation":"তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।"},{"id":12,"translation":"নিশ্চয় আমিই মৃতদেরকে জীবিত করি, আর লিখে রাখি, যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা পিছনে রেখে যায়।(৪) আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি।","footnotes":"(৪) অর্থাৎ যে আমল তারা জীবিত অবস্থায় করে এবং যা তাদের মরণের পর অবশিষ্ট থাকে। যেমন: হয় সাদকায়ে জারিয়া না হয় কুফরী।"},{"id":13,"translation":"হে রাসূল! তুমি তাদের কাছে এক জনপদের(৫) অধিবাসীদের উপমা বর্ণনা কর, যখন তাদের কাছে রাসূলগণ এসেছিল।(৬)","footnotes":"(৫) জনপদটির নাম ছিল আন্তাকিয়া, যা বর্তমানে তুরষ্কের হাতাই \n এলাকা নামে পরিচিত।\n (৬) যাতে তারা এ ঘটনা থেকে উপদেশ গ্রহণ করতে পারে।"},{"id":14,"translation":"যখন আমি তাদের কাছে দু’জন রাসূল পাঠিয়েছিলাম, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল। তারপর আমি তাদেরকে তৃতীয় একজন রাসূলের দ্বারা শক্তিশালী করেছিলাম। অতঃপর তারা বলেছিল: ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল।’"},{"id":15,"translation":"তারা বলল: ‘তোমরা তো আমাদের মতই মানুষ।(৭) আর পরম করুণাময় তো কিছুই নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলছ।","footnotes":"(৭) তোমরা যেহেতু মানুষ, কাজেই তোমরা আল্লাহ প্রেরিত রাসূল হতে পারো না। অতএব, আমাদের ওপর তোমাদের কোন বিশেষত্ব নেই।"},{"id":16,"translation":"তারা (রাসূলগণ) বলল: ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল।’"},{"id":17,"translation":"‘আর সুস্পষ্টভাবে (আল্লাহর বাণী) পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।’"},{"id":18,"translation":"তারা (গ্রামবাসীরা রাসূলগণকে) বলল: ‘আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি।(৭) তোমরা যদি (একত্ববাদের দাওয়াত থেকে) বিরত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে।’","footnotes":"(৭) অর্থাৎ গ্রামবাসীদের অবাধ্যতা ও রাসূলদের কথা অমান্য করার কারণে জনপদে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। ফলে তারা তাদেরকে অলক্ষুণে মনে করা শুরু করল।"},{"id":19,"translation":"তারা বলল, ‘তোমাদের অমঙ্গল (বা দুর্ভাগ্য) তোমাদের সঙ্গেই রয়েছে।(৮) তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি (তোমরা আমাদের অশুভ মনে করছ)? (না,) বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি।’","footnotes":"(৮) কারণ, তোমরা আল্লাহর সাথে কুফরী ও তাঁর রাসূলগণের আনুগত্যকে বর্জন করেছ।"},{"id":20,"translation":"আর শহরের দূরপ্রান্ত থেকে এক ব্যক্তি(৯) দৌঁড়ে এসে বলল: ‘হে আমার জাতি! তোমরা রাসূলদের অনুসরণ কর।","footnotes":"(৯) লোকটি নাম হাবীব ইবন মারী, সে পেশায় কাঠমিস্ত্রি ছিল।"},{"id":21,"translation":"হে আমার জাতি! তোমরা তাদের অনুসরণ করো, যারা তোমাদের কাছে (দাওয়াতের বিনিময়ে) কোন প্রতিদান চায় না। আর তারা হিদায়াতপ্রাপ্ত।’"},{"id":22,"translation":"‘আর আমি কেন তাঁর ইবাদাত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’"},{"id":23,"translation":"আমি কি আল্লাহর পরিবর্তে অন্য কোন ইলাহ গ্রহণ করব?(১০) যদি পরম করুণাময় আমার কোন ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না ।’","footnotes":"(১০) অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন।"},{"id":24,"translation":"‘এরূপ করলে(১১) নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব।’","footnotes":"(১১) অর্থাৎ আল্লাহর পরিবর্তে অন্যদেরকে মাবূদ হিসাবে গ্রহণ করলে।"},{"id":25,"translation":"‘নিশ্চয় আমি (আমার ও) তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোন।’"},{"id":26,"translation":"(জাতির লোকেরা তাকে হত্যা করলে) তাকে বলা হল: ‘তুমি জান্নাতে প্রবেশ কর।’ সে (১২)বলল: ‘হায়! আমার জাতি যদি জানতে পারত,","footnotes":"(১২) জান্নাতের নি‘আমতসমূহ দেখে সে আকাঙ্ক্ষাভরে তাকে পুরস্কৃত করার কথা।"},{"id":27,"translation":"‘আমার রব আমাকে কীসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিত (জান্নাতি)-দের দলে অন্তর্ভুক্ত করেছেন।’"},{"id":28,"translation":"আর আমি তার (মৃত্যুর) পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য (ফিরিশতা) পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।(১৩)","footnotes":"(১৩) আসমান থেকে একটি বিকট শব্দের মাধ্যমে তাদের ধ্বংস করা হয়েছে । তাতে শাস্তির ফিরিশতা অবতরণের কোন প্রয়োজন পড়েনি।"},{"id":29,"translation":"তা (১৪) কেবল একটি বিকট আওয়াজ ছিল, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।","footnotes":"(১৪) তার জাতিকে ধ্বংস করার উপলক্ষ্য।"},{"id":30,"translation":"হায় আফসোস বান্দাদের জন্য!(১৫) যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।","footnotes":"(১৫) কিয়ামতের দিন যখন তারা শাস্তি দেখতে পাবে।"},{"id":31,"translation":"তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি। নিশ্চয় তারা(১৬) তাদের কাছে ফিরে আসবে না।","footnotes":"(১৬) দুনিয়াতে দ্বিতীয়বারের মত।"},{"id":32,"translation":"আর তাদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।"},{"id":33,"translation":"আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি এটিকে (বৃষ্টি বর্ষণ করে) জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা আহার করে।(১৭)","footnotes":"(১৭) অর্থাৎ যিনি এই জমিনকে মৃত্যুর পর বৃষ্টি বর্ষানো ও উদ্ভিদ ফলানোর মাধ্যমে জীবিত করলেন, তিনি মৃতদেরকেও জীবিত ও পুনরুত্থান করতে সক্ষম।"},{"id":34,"translation":"আর আমি তার মাঝে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রবাহিত করেছি কিছু ঝর্ণাধারা।"},{"id":35,"translation":"যাতে তারা তার ফল খেতে পারে; অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা (১৮) কৃতজ্ঞতা প্রকাশ করবে না!","footnotes":"(১৮) আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনে।"},{"id":36,"translation":"পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনের উৎপন্ন উদ্ভিদের মধ্যে হোক, কিংবা মানুষের নিজেদের মধ্যে বা এমন সৃষ্টির মধ্যে হোক, যাদের সম্পর্কে তারা (এখনও) জানে না ।"},{"id":37,"translation":"আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।"},{"id":38,"translation":"আর (আল্লাহর তাওহীদের আরেকটি নিদর্শন হলো) সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ) কর্তৃক নির্ধারণ।"},{"id":39,"translation":"আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ(১৯), অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।","footnotes":"(১৯) অর্থাৎ আল্লাহর একত্ববাদের আরেকটি প্রমাণ হচ্ছেঃ চাঁদের জন্যে আমি প্রতি রাতে একেকটি কক্ষ নির্ধারণ করেছি। এটি ছোট আকারে প্রথমে উদিত হয়। অতঃপর ক্রমশ বড় হতে থাকে । অস্তে আস্তে আবার ছোট আকৃতি ধারণ করে। অবশেষে তা শুষ্ক বাঁকা, পুরোনো খেজুর শাখার আকারে ফিরে যায়।"},{"id":40,"translation":"সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।"},{"id":41,"translation":"আর তাদের জন্য একটি নিদর্শন হল, (নূহ নবীর যুগে) অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরপুর নৌযানে আরোহণ করিয়েছিলাম।"},{"id":42,"translation":"আর তাদের জন্য তার অনুরূপ (২০) সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।","footnotes":"(২০) নূহ নবীর নৌযানের মত যানবাহন।"},{"id":43,"translation":"আর আমি তাদেরকে ডুবাতে চাইলে তা করতে পারি, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।"},{"id":44,"translation":"হ্যাঁ, যদি আমার পক্ষ থেকে রহমত হয় (২১) এবং কিছু সময়ের জন্য (দুনিয়াকে) উপভোগের সুযোগ দেয়া হয়।(২২)","footnotes":"(২১) তাহলে তাদেরকে ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়। \n (২২) যেন তারা উপদেশ গ্রহণ করে ঈমান গ্রহণ করতে পারে।"},{"id":45,"translation":"আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা আছে (পরকাল) এবং তোমাদের পিছনে যা আছে (ইহকাল) সে বিষয়ে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।"},{"id":46,"translation":"আর তাদের রবের (একত্ববাদের) নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।"},{"id":47,"translation":"আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে তোমরা (২৩) ব্যয় কর।’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে: ‘আমরা কি তাদেরকে খাওয়াবো, যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারেন। ওহে মু’মিনগণ! তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ।’","footnotes":"(২৩) গরিব-অসহায়দের জন্যে।"},{"id":48,"translation":"আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো (কিয়ামত সংঘটিত হওয়ার) এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?"},{"id":49,"translation":"তারা তো কেবল এক বিকট আওয়াজের (শিঙ্গায় প্রথম ফুৎকারের) অপেক্ষা করছে, যা তাদেরকে বাক-বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।"},{"id":50,"translation":"সুতরাং তারা কোনো (শেষ) ওসিয়ত করারও সুযোগ পাবে না(২৪) এবং নিজেদের পরিবার-পরিজনের কাছেও আর ফিরে যেতে পারবে না।(২৫)","footnotes":"(২৪) আকস্মিকভাবে এই বিকট ফুৎকারে আঘাত হানার কারণে।\n (২৫) বরং তারা তাদের কর্মস্থলেই মারা পড়বে।"},{"id":51,"translation":"আর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।"},{"id":52,"translation":"তারা বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল (কবর) থেকে জাগিয়ে তুলল?’ (তখন তাদেরকে বলা হবে,) ‘এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় (আল্লাহ) দিয়েছিলেন; আর রাসূলগণ সত্যই বলেছিলেন।’"},{"id":53,"translation":"এটা হবে শুধু এক বিকট আওয়াজ; তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে ।"},{"id":54,"translation":"সুতরাং, হে বান্দারা! আজ কাউকেই (২৬) কোন যুলম করা হবে না এবং তোমরা (দুনিয়ার জীবনে) যা আমল করছিলে, শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে।","footnotes":"(২৬) পুণ্য কমিয়ে কিংবা পাপ বৃদ্ধি করে।"},{"id":55,"translation":"নিশ্চয় (কিয়ামতের) এ দিনে জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে।"},{"id":56,"translation":"তারা ও তাদের স্ত্রীগণ (জান্নাতের) সুশীতল ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।"},{"id":57,"translation":"সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।"},{"id":58,"translation":"পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে ’সালাম’ ।(২৭)","footnotes":"(২৭) তোমাদের ওপর শান্তি ও নিরাপত্তা।"},{"id":59,"translation":"‘হে অপরাধীরা! আজ তোমরা (মু’মিনদের থেকে) পৃথক হয়ে যাও।’"},{"id":60,"translation":"হে বানূ আদম! আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরা (২৮)শয়তানের ইবাদাত করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।","footnotes":"(২৮) কুফরীও পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে।"},{"id":61,"translation":"আর আমারই ইবাদাত কর, এটাই সরল-সঠিক পথ।"},{"id":62,"translation":"আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি?"},{"id":63,"translation":"এটি সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে (বারবার) দেওয়া হয়েছিল।"},{"id":64,"translation":"তোমরা যে কুফরী করতে, সে কারণে আজ তোমরা এখানে প্রবেশ কর (এবং দগ্ধ হও)।"},{"id":65,"translation":"আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে, যা তারা অর্জন করত।(২৯)","footnotes":"(২৯) ফলে তারা দুনিয়ার জীবনের কুফরী ও পাপাচারের কথা অস্বীকার করতে গেলে কথা বলতে পারবে না। উপরন্ত তাদের অঙ্গ-প্রত্যঙ্গ এ ব্যাপারে সাক্ষ্য দিবে।"},{"id":66,"translation":"আর আমি চাইলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা (জান্নাতের) পথ খুঁজে পাওয়ার জন্য এগিয়ে যেত, কিন্তু তারা দেখবে কীভাবে (তাদের দৃষ্টিশক্তি তো কেড়ে নেওয়া হয়েছে)?(৩০)","footnotes":"(৩০) অথবা আয়াতের অর্থ: আমি যদি তাদেরকে সৎপথ থেকে অন্ধ করে দেই, তাহলে তারা কিভাবে সৎপথ পাবে?"},{"id":67,"translation":"আর আমি যদি চাইতাম তবে তাদের নিজ নিজ স্থানে তাদের আকৃতি বিকৃত করে (পায়ের ওপর বসিয়ে) দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।"},{"id":68,"translation":"আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি-অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই।(৩১) তবুও কি তারা বুঝবে না?","footnotes":"(৩১) অর্থাৎ শিশুকালে যেভাবে সৃষ্টি করেছি, বৃদ্ধকালেও তারা ঠিক ছোট বাচ্চাদের মতই দুর্বল শরীর, স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে যায়।"},{"id":69,"translation":"আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট আল কুরআন মাত্র।"},{"id":70,"translation":"যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে, যে জীবিত এবং যাতে কাফিরদের জন্য শাস্তির কথা অবধারিত হয়।"},{"id":71,"translation":"তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।"},{"id":72,"translation":"আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।"},{"id":73,"translation":"আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান।(৩২) তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না?","footnotes":"(৩২) যেমন: সেগুলোর লোম, পশম, চুল ও এগুলোর বিক্রয় মূল্য ইত্যাদি, যা দ্বারা তারা বিছানা ও পোষাক তৈরি করে এবং অন্যান্য কাজে লাগায়। তাছাড়া তারা এর দুধ পান করে।"},{"id":74,"translation":"অথচ তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।"},{"id":75,"translation":"কিন্তু এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না; বরং (কিয়ামতের দিন) এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে উপস্থিত করা হবে।"},{"id":76,"translation":"অতএব, হে রাসূল! তাদের (অপবাদের) কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয় আমি জানি, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।"},{"id":77,"translation":"(আচ্ছা, পুনরুত্থানকে অস্বীকারকারী) মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছি? অথচ এরপরই সে (৩৩) প্রকাশ্য এক বিতণ্ডাকারী হয়ে যায়।","footnotes":"(৩৩) ক্ষুদ্র কীটটি আমার সৃষ্টির ও পুনরুত্থানের বিষয়ে বিতণ্ডাকারী হয়ে উঠে।"},{"id":78,"translation":"আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে; অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে?’"},{"id":79,"translation":"হে রাসূল! তুমি (৩৪) বল: ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সম্যক পরিজ্ঞাত।’","footnotes":"(৩৪) পুনরুত্থান অস্বীকারকারীদেরকে।"},{"id":80,"translation":"যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।(৩৫)","footnotes":"(৩৫) অর্থাৎ যিনি দু’টি বিপরীত বস্তুর মধ্যে সমন্বয় সৃষ্টি করতে সক্ষম হলেন যথা সবুজ বৃক্ষের সজিবতা এবং লেলিহান শিখাবিশিষ্ট অগ্নি; তিনি নিঃসন্দেহে অবশ্যই মৃতকে জীবিত করতে সক্ষম হবেন।"},{"id":81,"translation":"যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।"},{"id":82,"translation":"নিশ্চয়ই তাঁর (আল্লাহর) কাজ হলো, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।"},{"id":83,"translation":"অতএব, পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব(৩৬) এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।","footnotes":"(৩৬) অর্থাৎ সব কিছুর আধিপত্য ও মালিকানা তাঁরই। তিনি ইচ্ছামত সেগুলোকে পরিচালনা করেন। তাঁর হাতে রয়েছে, সকল কিছুর চাবি।"}]},{"id":37,"verses":[{"id":1,"translation":"শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।"},{"id":2,"translation":"অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।"},{"id":3,"translation":"অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।"},{"id":4,"translation":"নিশ্চয়ই তোমাদের ইলাহ (উপাস্য) অবশ্যই এক।"},{"id":5,"translation":"তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।"},{"id":6,"translation":"নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।"},{"id":7,"translation":"আর আমি ( আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে (৩৭)হিফাযত করেছি।","footnotes":"(৩৭) তারকারাজির নিক্ষেপণের মাধ্যমে।"},{"id":8,"translation":"ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।"},{"id":9,"translation":"তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।"},{"id":10,"translation":"তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।"},{"id":11,"translation":"সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’(২) নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।","footnotes":"(২) অর্থাৎ আমি যে আসমান, জমিন ও ফিরিশতা সৃষ্টি করেছি, তদপেক্ষা তারা কি দৃঢ়তর অবকাঠামো, শক্তিশালী শরীর ও প্রকাণ্ড অঙ্গপ্রত্যঙ্গের অধিকারী?"},{"id":12,"translation":"বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।"},{"id":13,"translation":"আর যখন তাদেরকে ‍(উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।(৩)","footnotes":"(৩) অর্থাৎ উপদেশ গ্রহণ করে না।"},{"id":14,"translation":"আর যখন তারা (৪) কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে।\n (৪) নবীর সত্যতার প্রমাণবাহী।"},{"id":15,"translation":"আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’"},{"id":16,"translation":"‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’"},{"id":17,"translation":"‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’"},{"id":18,"translation":"হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’"},{"id":19,"translation":"তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা (৫) দেখতে পাবে।","footnotes":"(৫) কিয়ামত দিবসের ভয়াবহতা।"},{"id":20,"translation":"আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো (৬) প্রতিদান সেই দিবস!'","footnotes":"(৬) দুনিয়ার জীবনের কৃতকর্মের।"},{"id":21,"translation":"এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।"},{"id":22,"translation":"(সেদিন ফিরিশতাদেরকে বলা হবেঃ) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,"},{"id":23,"translation":"‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’"},{"id":24,"translation":"‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’"},{"id":25,"translation":"‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’(৭)","footnotes":"(৭) যেমন তোমরা দুনিয়াতে একে অপরের সাহয্য করতে এবং তোমরা মনে করতে যে, তোমাদের দেবতারা তোমাদেরকে সাহায্য করবে।"},{"id":26,"translation":"বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।(৮)","footnotes":"(৮) অর্থাৎ দেবতারা আল্লাহর নির্দেশে অপমানিত অবস্থায় পরিচালিত হবে এবং অক্ষমতা ও অপারগতার ফলে আজ কেউ কারো সাহায্য করতে সমর্থ হবে না।"},{"id":27,"translation":"আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,"},{"id":28,"translation":"তারা (৯) বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’(১০)\n (৯) অনুসারিরা নেতাদের উদ্দেশ্য করে।","footnotes":"(১০) এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো মতে, তোমরা শপথ করে এসে বলতে যে, ‘তোমরা হকের ওপর আছ’, কারো মতে, তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম।"},{"id":29,"translation":"প্রতিউত্তরে তারা বলবে: (১১) ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’","footnotes":"(১১) এখন তোমরা আমাদেরকে কেন দোষ দিচ্ছো ?"},{"id":30,"translation":"‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’"},{"id":31,"translation":"‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’"},{"id":32,"translation":"‘আর আমরা তোমাদেরকে (১২) বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’","footnotes":"(১২) পথভ্রষ্টতা ও কুফরীর প্রতি আহ্বান করে।"},{"id":33,"translation":"নিশ্চয় তারা (১৩) সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।","footnotes":"(১৩) অনুসারী ও অনুসৃতরা পৃথিবীতে অপরাধের ক্ষেত্রে যেভাবে অংশীদার ছিল।"},{"id":34,"translation":"অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।(১৪)","footnotes":"(১৪) অর্থাৎ আমি এদেরকে যেমন শাস্তি দিচ্ছি, এমনিভাবে অন্যান্য অপরাধীদেরকেও তেমন শাস্তি প্রদান করে থাকি।"},{"id":35,"translation":"নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।"},{"id":36,"translation":"আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’"},{"id":37,"translation":"বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।"},{"id":38,"translation":"হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।"},{"id":39,"translation":"আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।"},{"id":40,"translation":"অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);"},{"id":41,"translation":"তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,"},{"id":42,"translation":"ফলমূল; আর তারা (১৫) সম্মানিত হবে,","footnotes":"(১৫) তাদের মর্যাদা বৃদ্ধি ও রবের চেহারা দর্শন লাভের মাধ্যমে।"},{"id":43,"translation":"নি‘আমত-পূর্ণ জান্নাতে,"},{"id":44,"translation":"তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।"},{"id":45,"translation":"তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ মদের পেয়ালা পরিবেশন করা হবে, যা প্রবাহিত পানির ন্যায় স্বচ্ছ।"},{"id":46,"translation":"তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।"},{"id":47,"translation":"তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।"},{"id":48,"translation":"(জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না(১৭), ডাগরচোখা (হূর)।","footnotes":"(১৭) যাদের দৃষ্টি তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে প্রসারিত হয় না।"},{"id":49,"translation":"তারা যেন সুরক্ষিত ডিম।(১৮)","footnotes":"(১৮) অর্থাৎ তারা হলুদ মিশ্রিত শুভ্রতায় যেন পাখির রক্ষিত ডিমের ন্যায়। যাকে কোন হাত স্পর্শ করেনি।"},{"id":50,"translation":"অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে (১৯) জিজ্ঞাসা করবে।","footnotes":"(১৯) তাদের অতীত ও দুনিয়াতে সংঘটিত বিষয়ে।"},{"id":51,"translation":"তাদের একজন বলবে, (‘পৃথিবীতে ) আমার একজন সঙ্গী ছিল’,"},{"id":52,"translation":"সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’"},{"id":53,"translation":"‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?"},{"id":54,"translation":"সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে (২০) দেখতে চাও?’","footnotes":"(২০) পুনরুত্থানে অবিশ্বাসী আমার সেই সাথীর পরিণতি।"},{"id":55,"translation":"অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।"},{"id":56,"translation":"সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’.২১)","footnotes":"(২১) হে সাথী! তুমি তো আমাকে কুফরী ও পুনরুত্থান অস্বীকারের প্রতি আহ্বান করে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলে।"},{"id":57,"translation":"‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’"},{"id":58,"translation":"‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?"},{"id":59,"translation":"‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’(২২)","footnotes":"(২২) অর্থাৎ আমরা জান্নাতে চিরস্থায়ী হব এবং কাফিরদের ন্যায় কখনোই শাস্তিপ্রাপ্ত হব না।"},{"id":60,"translation":"‘নিশ্চয় এটি(২৩) মহাসাফল্য!’","footnotes":"(২৩) অর্থাৎ জান্নাতে প্রবেশ, সেখানে চিরস্থায়ী থাকার ব্যবস্থা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ।"},{"id":61,"translation":"এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।"},{"id":62,"translation":"আপ্যায়নের জন্য এগুলো(২৪) উত্তম না যাক্কূম বৃক্ষ?(২৫)","footnotes":"(২৪) অর্থাৎ জান্নাতের এসব স্থায়ী নি‘আমত।\n (২৫) ‘যাক্কুম’ নামক কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষ, যা কাফিরদের খাদ্য। যা না পুষ্ট করে, না ক্ষুধা নিবারণ করে।"},{"id":63,"translation":"নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।(২৬)","footnotes":"(২৬) কাফিররা এর বাস্তবতা অস্বীকার করে বলে: আগুন বৃক্ষকে খেয়ে ফেলে। তাই এটি জাহান্নামে গজিয়ে উঠতে পারবে না।"},{"id":64,"translation":"নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।"},{"id":65,"translation":"এর ফল যেন শয়তানের মাথা;(২৭)","footnotes":"(২৭) এর ফল এমন কুৎসিত-বিশ্রী যা শয়তানের মাথার মত দেখায়।"},{"id":66,"translation":"নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।"},{"id":67,"translation":"অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।"},{"id":68,"translation":"তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।"},{"id":69,"translation":"নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;(২৮)","footnotes":"(২৮) তাই তারা প্রমাণবিহীনভাবে তাদের অন্ধ অনুসরণ করেছে।"},{"id":70,"translation":"ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।"},{"id":71,"translation":"আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।(২৯)","footnotes":"(২৯) অতএব, হে রাসূল! তোমার জাতি প্রথম পথভ্রষ্ট জাতি নয়।"},{"id":72,"translation":"আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম;"},{"id":73,"translation":"সুতরাং হে রাসূল! ‍তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!"},{"id":74,"translation":"তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।"},{"id":75,"translation":"আর অবশ্যই নূহ (৩০) আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!","footnotes":"(৩০) তার মিথ্যারোপকারী জাতির বিরুদ্ধে বদ দু‘আ করার সময়ে ।)"},{"id":76,"translation":"আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।"},{"id":77,"translation":"আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,"},{"id":78,"translation":"আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।"},{"id":79,"translation":"সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।"},{"id":80,"translation":"নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।"},{"id":81,"translation":"নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।"},{"id":82,"translation":"তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।"},{"id":83,"translation":"আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।(৩১)","footnotes":"(৩১) অর্থাৎ সে তার দ্বীনের সেসব অনুসারীদের অন্তর্ভুক্ত, যারা একত্ববাদের দাওয়াতে তাঁর মতই একমত ছিল।"},{"id":84,"translation":"হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।"},{"id":85,"translation":"যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’"},{"id":86,"translation":"‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’"},{"id":87,"translation":"‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’(৩২)","footnotes":"(৩২) যখন তোমরা আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদাত করে তাঁর সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন তিনি তোমাদের সাথে কী আচরণ করবেন?"},{"id":88,"translation":"অতঃপর সে (৩৩) তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।","footnotes":"(৩৩) ইবরাহীম তার জাতির সাথে মেলায় বের হওয়া থেকে বাঁচার পথ খোঁজার জন্য।"},{"id":89,"translation":"তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’"},{"id":90,"translation":"অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।"},{"id":91,"translation":"তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি (৩৪) খাবে না?’","footnotes":"(৩৪) তোমাদের উদ্দেশ্যে প্রস্তুতকৃত খাবার।"},{"id":92,"translation":"‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’(৩৫)","footnotes":"(৩৫) আল্লাহর পরিবর্তে এমন কারো কি ইবাদাত করা যায়।"},{"id":93,"translation":"অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।"},{"id":94,"translation":"তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।"},{"id":95,"translation":"সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’"},{"id":96,"translation":"‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’"},{"id":97,"translation":"তারা (৩৬) বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’","footnotes":"(৩৬) প্রমাণ ভিত্তিক জবাব দিতে ব্যর্থ হয়ে।"},{"id":98,"translation":"অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল(৩৭); কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।","footnotes":"(৩৭) অর্থাৎ তাকে আগুনে নিক্ষেপ করে ধ্বংস করতে।"},{"id":99,"translation":"আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’"},{"id":100,"translation":"‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’"},{"id":101,"translation":"অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।"},{"id":102,"translation":"অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল(৩৮), তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’","footnotes":"(৩৮) অর্থাৎ যৌবনে পদার্পণ করল।"},{"id":103,"translation":"অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।"},{"id":104,"translation":"তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!"},{"id":105,"translation":"তুমি তো(৩৯) স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।","footnotes":"(৩৯) নিজ পুত্রকে যবহ করার চূড়ান্ত প্রতিজ্ঞার মাধ্যমে।"},{"id":106,"translation":"‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’"},{"id":107,"translation":"আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে(৪০) মুক্ত করলাম।","footnotes":"(৪০) অর্থাৎ একটি বিরাট আকারের ভেড়া (দুম্বা) কুরবানীর বিনিময়ে আমি ইসমাঈলকে মুক্ত করলাম।"},{"id":108,"translation":"আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।"},{"id":109,"translation":"ইবরাহীমের প্রতি সালাম।"},{"id":110,"translation":"(৪১) এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।","footnotes":"(৪১) যেভাবে ইবরাহীমকে তার আনুগত্যের প্রতিদান দিয়েছি।"},{"id":111,"translation":"নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।"},{"id":112,"translation":"আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।"},{"id":113,"translation":"আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক (৪২)) নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।","footnotes":"(৪২) কুফরী, শিরক ও পাপাচারের মাধ্যমে ।"},{"id":114,"translation":"আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,"},{"id":115,"translation":"আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট (৪৪) থেকে রক্ষা করেছিলাম।","footnotes":"(৪৪) ফিরাউনের দাসত্ব ও ডুবে যাওয়ার হাত।"},{"id":116,"translation":"আর আমি তাদেরকে (৪৫) সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।","footnotes":"(৪৫) ফিরআউন ও তার বাহিনীর বিরুদ্ধে।"},{"id":117,"translation":"আর আমি উভয়কে (৪৬) সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম।\n (৪৬) মূসা ও তার ভাই হারূনকে।"},{"id":118,"translation":"আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।"},{"id":119,"translation":"আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।"},{"id":120,"translation":"মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।"},{"id":121,"translation":"(৪৭) আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।","footnotes":"(৪৭) যেভাবে আমি মূসা ও হারূনকে উত্তম প্রতিদান দিয়েছি।"},{"id":122,"translation":"নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।"},{"id":123,"translation":"আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।"},{"id":124,"translation":"যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’"},{"id":125,"translation":"তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?"},{"id":126,"translation":"‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’(৪৮)","footnotes":"(৪৮) সুতরাং তিনিই ইবাদাতের একমাত্র হকদার; অন্যসব মূর্তি নয়, যারা না কোনো উপকার করতে পারে; না কোনো ক্ষতি।"},{"id":127,"translation":"কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।"},{"id":128,"translation":"আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(৪৯)","footnotes":"(৪৯) তারা শাস্তিতে পতিত হওয়া থেকে দূরে ছিল।"},{"id":129,"translation":"আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।"},{"id":130,"translation":"ইলইয়াসের প্রতি সালাম ।"},{"id":131,"translation":"নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।"},{"id":132,"translation":"নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।"},{"id":133,"translation":"আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।"},{"id":134,"translation":"হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে ( শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।"},{"id":135,"translation":"পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।(৫০)","footnotes":"(৫০) অর্থাৎ লূত ‘আলাইহিস সালামের স্ত্রী ছাড়া, যে ছিল তার জাতির মত অবিশ্বাসী এবং তার জাতির অনুরূপ শাস্তি সেও পেয়েছিলো।"},{"id":136,"translation":"অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।"},{"id":137,"translation":"আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে"},{"id":138,"translation":"এবং রাতে।(৫১) তবুও কি তোমরা বুঝবে না?","footnotes":"(৫১) অর্থাৎ এমনিভাবে এসব এলাকার ওপর দিয়ে তোমরা রাত্রেও গমন করো।"},{"id":139,"translation":"আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।"},{"id":140,"translation":"হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।"},{"id":141,"translation":"অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।(৫২)","footnotes":"(৫২) অর্থাৎ ইউনুস আলাইহিস-সালাম নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারীর আয়োজন করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তারা তাকে সমুদ্রে ফেলে দিলো। আর সে সময়ই একটি বড় মাছ তাকে গিলে ফেলল।"},{"id":142,"translation":"অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।(৫৩)","footnotes":"(৫৩) কারণ, সে স্বীয় রবের অনুমতি ব্যতিরেকে লোকালয় ছেড়ে পালিয়ে সমুদ্রের পথে পা বাড়িয়েছিল।"},{"id":143,"translation":"অতঃপর সে যদি (৫৪) আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,","footnotes":"(৫৪) মাছের পেটে থাকাবস্থায়।"},{"id":144,"translation":"তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।(৫৫)","footnotes":"(৫৫) অর্থাৎ সেটি তার কবরে পরিণত হয়ে যেতো।"},{"id":145,"translation":"অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।"},{"id":146,"translation":"আর আমি একটি ইয়াকতীন(৫৬) গাছ তার ওপর উদগত করলাম।","footnotes":"(৫৬) ইয়াকতীন হলো এমন ধরনের গাছ যা কোনো গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকে না; বরং লতার মতো ছড়িয়ে যেতে থাকে। যেমন লাউ, তরমুজ, শশা ইত্যাদি।"},{"id":147,"translation":"এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।"},{"id":148,"translation":"অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।"},{"id":149,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’(৫৭)","footnotes":"(৫৭) অর্থাৎ তোমরা কি আল্লাহর জন্য কন্যা সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য অপছন্দ করো। আর নিজেদের জন্য পুত্র সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো?"},{"id":150,"translation":"নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?(৫৮)","footnotes":"(৫৮) অর্থাৎ তারা কীভাবে ধারণা করলো যে, ফিরিশতারা হলো নারী? অথচ তারা তাদের সৃষ্টিকালে উপস্থিত ছিল না।"},{"id":151,"translation":"জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,"},{"id":152,"translation":"‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।"},{"id":153,"translation":"আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?(৫৯)","footnotes":"(৫৯) কস্মিনকালেও এরূপ হতে পারে না।"},{"id":154,"translation":"হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!(৬০)","footnotes":"(৬০) অর্থাৎ তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান আর নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করছো।"},{"id":155,"translation":"তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?"},{"id":156,"translation":"নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?"},{"id":157,"translation":"অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।"},{"id":158,"translation":"আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও (৬১) উপস্থিত করা হবে।","footnotes":"(৬১) হিসাবের উদ্দেশ্যে কিয়ামতের ময়দানে।"},{"id":159,"translation":"তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে(৬২), তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।","footnotes":"(৬২) যে সন্তান কিংবা অন্য কোন শিরক করে।"},{"id":160,"translation":"তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(৬৩)","footnotes":"(৬৩) কেননা, আল্লাহর খাঁটি বান্দাগণ তাঁর সাথে মানানসই, সম্মানজনক ও পরিপূর্ণ গুণাবলি ব্যতীত অন্য কিছু তাঁর সাথে সম্পৃক্ত করে না।"},{"id":161,"translation":"সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,"},{"id":162,"translation":"তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।"},{"id":163,"translation":"শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া। (৬৪)","footnotes":"(৬৪) অর্থাৎ যার ব্যাপারে আমার ফয়সালা হয়ে গেছে যে, সে কুফরীর কারণে জাহান্নামী, তার কথা ভিন্ন।"},{"id":164,"translation":"আর (ফিরিশতাগণ বললেনঃ) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।"},{"id":165,"translation":"‘আর আমরা (৬৫) তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান","footnotes":"(৬৫) ফিরিশতারা, আল্লাহর ইবাদাত ও আনুগত্যে।"},{"id":166,"translation":"এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’"},{"id":167,"translation":"আর তারা অবশ্যই বলে আসছিল,"},{"id":168,"translation":"‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,"},{"id":169,"translation":"‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’(৬৬)","footnotes":"(৬৬) অথচ তারা নিজেদের দাবিতে মিথ্যাবাদী ছিল; কেননা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আল কুরআন নিয়ে এসেছিলেন।"},{"id":170,"translation":"অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে (৬৭) ।","footnotes":"(৬৭) এর ভয়াবহ পরিণাম।"},{"id":171,"translation":"আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,"},{"id":172,"translation":"নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।"},{"id":173,"translation":"আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।"},{"id":174,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত(৬৮) মুখ ফিরিয়ে থাক।","footnotes":"(৬৮) যতক্ষণ না তাদের (এই হঠকারী মুশরিকদের) শাস্তির সময় উপস্থিত হয়।"},{"id":175,"translation":"আর তাদেরকে পর্যবেক্ষণ কর(৬৯), অচিরেই তারাও দেখবে (শাস্তি)।","footnotes":"(৬৯) অর্থাৎ তাদের শাস্তি দেখার অপেক্ষায় থাকো। অচিরেই তারাও তা দেখবে; কিন্তু তখন তা তাদের কোন উপকারেই আসবে না।"},{"id":176,"translation":"তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?"},{"id":177,"translation":"আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!"},{"id":178,"translation":"হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত(৭০) তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।","footnotes":"(৭০) যতক্ষণ না আল্লাহ তাদের শাস্তির ফয়সালা করেন।"},{"id":179,"translation":"আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।"},{"id":180,"translation":"তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।"},{"id":181,"translation":"আর রাসূলদের প্রতি সালাম ।"},{"id":182,"translation":"আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।"}]},{"id":38,"verses":[{"id":1,"translation":"সোয়াদ; উপদেশপূর্ণ কুরআনের শপথ।(১)","footnotes":"(১) এ আল কুরআনে মানুষের ইহকালীন ও পরকালীন উপকারি বিষয়াদি বিবৃত হয়েছে।"},{"id":2,"translation":"বরং যারা কুফরি করেছে, তারা অহংকার ও সত্যের বিরোধিতায় নিমজ্জিত রয়েছে।(২)","footnotes":"(২) তারা আল্লাহর একত্ববাদ ও নবী মুহাম্মাদের রিসালাতের মিথ্যারোপ ও বিরোধিতায় আকুন্ঠ নিমজ্জিত ছিলো।"},{"id":3,"translation":"তাদের পূর্বে আমি কত বংশধরকে ধ্বংস করেছি। তখন তারা আর্তচিৎকার করেছিল; কিন্তু তখন (শাস্তি থেকে) পলায়নের কোন সময় ছিল না।"},{"id":4,"translation":"আর তারা আশ্চার্যান্বিত হয়েছে যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী (রাসূল) এসেছে এবং কাফিররা বলে: ‘এ তো জাদুকর, মিথ্যাবাদী।’"},{"id":5,"translation":"‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়!’"},{"id":6,"translation":"আর তাদের গণ্যমান্য ও মোড়লরা চলে গেল একথা বলে যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক। নিশ্চয় (মুহাম্মাদের এক ইলাহের ইবাদাতের) এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।’"},{"id":7,"translation":"আমরা তো সাম্প্রতিক ধর্মমতে ((মুহাম্মাদের তাওহীদের) এ কথা শুনিনি।(৩) এটি তো নিছক মিথ্যা-বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।","footnotes":"(৩) অর্থাৎ আমরা আমাদের বাপ-দাদার জীবনাদর্শে বা ঈসা আলাইহিস সালামের ধর্মে আল্লাহর একত্ববাদের এমন কথা শুনিনি।"},{"id":8,"translation":"(মুশরিকরা বলল:) ‘আমাদের মধ্য থেকে শুধু তার ওপরই কি যিক্‌র (আল কুরআন) নাযিল করা হল?(৪) বরং তারা আমার যিকরের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।(৫)","footnotes":"(৪) অথচ আমরা হলাম উচ্চ শ্রেণীর নেতা।\n (৫) তারা যদি আমার শাস্তি আস্বাদন করতো, তাহলে তারা আল্লাহর সাথে কুফরী ও শিরক করতে এবং তোমার ওপর অবতীর্ণ ওহীর ব্যাপারে সন্দেহ পোষণে দুঃসাহস দেখাতো না।"},{"id":9,"translation":"নাকি তোমার পরাক্রমশালী, মহাদাতা রবের রহমতের ভাণ্ডারসমূহ তাদের কাছেই রয়েছে?(৬)","footnotes":"(৬) বস্তুত এটি তাদের হাতে নেই; বরং রহমতের ভাণ্ডার একমাত্র মহান আল্লাহর কাছে, যিনি যাকে ইচ্ছা তা দান করেন অথবা তা থেকে নিবৃত রাখেন।"},{"id":10,"translation":"নাকি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব তাদের? তাহলে তারা উপায়-উপকরণে আরোহণ করুক।(৭)","footnotes":"(৭) অথচ কস্মিনকালেও তারা আসমানে আরোহণ করতে পারবে না।"},{"id":11,"translation":"এ বাহিনী অবশ্যই সেখানে দলসমূহের মত পরাজিত হবে। (৮)\n (৮) পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারীরা যেমন পরাজিত হয়েছে তেমনি মুহাম্মাদের অস্বীকারকারীরাও পরাভূত হবে।"},{"id":12,"translation":"তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।(৯)","footnotes":"(৯) যুল-আওতাদ দ্বারা কী বোঝানো হয়েছে, তা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন: সে মানুষকে চিৎ করে শুইয়ে তার হাত-পায়ে পেরেক এঁটে দিত এবং তার ওপরে সাপ-বিচ্ছু ছেড়ে দিত। কারো মতে, সে রশি ও পেরেক দ্বারা বিশেষ এক প্রকার খেলা খেলত। কেউ কেউ বলেছেন: এখানে পেরেক বলে অট্টালিকা বোঝান হয়েছে। সে সুদৃঢ় অট্টালিকা নির্মাণ করেছিল। আবার সম্ভবত পেরেক বলতে মিসরের পিরামিডও বুঝানো যেতে পারে। কেননা এগুলো জমিনের মধ্যে পেরেকের মতো গাঁথা রয়েছে।"},{"id":13,"translation":"ছামূদ, লুত সম্প্রদায় ও আইকার অধিবাসীরা (শুআইবের জাতি)ও। এরাই ছিল ( মিথ্যারোপকারী) দলসমূহ।"},{"id":14,"translation":"তাদের প্রত্যেকেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছিল।"},{"id":15,"translation":"আর এরা তো কেবল (শিঙ্গায় ফুৎকারের) একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোন বিরাম থাকবে না।(১০)","footnotes":"(১০) অর্থাৎ এসব কাফিররা শুধু শিঙ্গায় দ্বিতীয় ফুৎকারের অপেক্ষায় রয়েছে, যা থেকে ফেরত আসার কোন অবকাশ নেই।"},{"id":16,"translation":"আর তারা বলে: হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই (পার্থিব জীবনে) আমাদের প্রাপ্য অংশটুকু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।’"},{"id":17,"translation":"(হে রাসূল!) তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধারণ কর এবং আমার (আনুগত্যে ও শত্রুর বিরোধিতায়) শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর। নিশ্চয় সে ছিল আল্লাহর প্রতি সদা প্রত্যাবর্তনশীল।"},{"id":18,"translation":"নিশ্চয় আমি (দাঊদের সাথে) পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।"},{"id":19,"translation":"আর সমবেত পাখীদেরকেও ; প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।(১১)","footnotes":"(১১) অর্থাৎ পাহাড় ও পক্ষিকুল সবাই দাঊদ ‘আলাইহিস সালামের সাথে আল্লাহর তাসবীহ জপতো।"},{"id":20,"translation":"আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত (নবুওয়াত) ও ফয়সালাকারী বাগ্মিতা(১২) দিয়েছিলাম।","footnotes":"(১২) অর্থাৎ সকল অভিপ্রায়ে সন্তোষজনক বক্তব্য, সুস্পষ্ট কথা ও সর্বোত্তম বিচারশক্তি আল্লাহ তাকে দান করেছিলেন।"},{"id":21,"translation":"আর হে রাসূল! তোমার কাছে কি ঝগড়াকারী লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে (দাঊদ এর ইবাদাতখানায়) আসল।"},{"id":22,"translation":"যখন তারা (উভয়ে আকস্মিকভাবে) দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা (দাঊদকে) বলল: ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল-সঠিক পথের নির্দেশনা দিন।’"},{"id":23,"translation":"(বিবাদকারীদের একজন বললো:) ‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর (প্রমাণ উপস্থাপনে) তর্কে সে আমার ওপর প্রাধান্য বিস্তার করেছে।’"},{"id":24,"translation":"দাঊদ বলল: ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই (১৩) একে অন্যের উপর সীমালঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আর এরা সংখ্যায় খুবই কম।’ আর দাঊদ বুঝতে পারল যে, (এই দুজনের ঝগড়া দ্বারা) আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সাজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল।","footnotes":"(১৩) অপরের অধিকার হরণ ও বেইনসাফির মাধ্যমে।"},{"id":25,"translation":"তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।"},{"id":26,"translation":"হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে জমিনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।"},{"id":27,"translation":"আর আসমান, জমিন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবল কাফিরদের। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।"},{"id":28,"translation":"যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?(১৪)","footnotes":"(১৪) কস্মিনকালেও তারা সমান নয়। বরং আল্লাহ মু’মিন-মুত্তাকীদেরকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে প্রতিদান দিবেন। পক্ষান্তরে হতভাগা কাফিরদেরকে জাহান্নামে প্রবেশ করানোর মাধ্যমে বদলা দিবেন।"},{"id":29,"translation":"আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব (আল কুরআন), যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ (তা থেকে) উপদেশ গ্রহণ করে।"},{"id":30,"translation":"আর আমি দাঊদকে (পুত্র হিসাবে) সুলাইমানকে দান করলাম। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।"},{"id":31,"translation":"যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল, দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ।"},{"id":32,"translation":"তখন সে (সুলাইমান) বলল: ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে(১৫)।","footnotes":"(১৫) অর্থাৎ সুলাইমান ‘আলাইহিস সালাম অশ্বরাজি পরিদর্শনে এমনভাবে মগ্ন হয়ে পড়েন যে, আসরের সালাত আদায়ের নিয়মিত সময় অতিবাহিত হয়ে গিয়েছিল।"},{"id":33,"translation":"তিনি বললেন, ‘ঘোড়াগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো।’ অতঃপর তিনি তাদের পা ও গলদেশে হাত বুলাতে লাগলেন।(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ তিনি সমস্ত অশ্ব কুরবানীর উদ্দেশ্যে যবহ করে দেন। কেননা এগুলোর কারণেই আল্লাহর স্মরণ বিঘ্নিত হয়েছিল।"},{"id":34,"translation":"আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের ওপর রেখেছিলাম (অপূর্ণাঙ্গ) একটি দেহ(১৭), অতঃপর সে (তাওবা করে) আমার অভিমুখী হল।","footnotes":"(১৭) ঘটনাটি ছিলো এমন যে, একদা সুলাইমান ‘আলাইহিস-সালাম শপথ করে বললেন: আমি এ রাতে সকল স্ত্রীর নিকট গমন করবো। ফলশ্রুতিতে প্রত্যেকের একটি করে সন্তান হবে, যারা হবে অশ্বারোহী, বীর যোদ্ধা, আল্লাহর পথের বীর সৈনিক। কিন্তু তিনি ইনশা’ আল্লাহ বলতে ভুলে গেলেন। যাই হোক, তিনি সকলের নিকট গমন করলেন। কিন্তু কারোই সন্তান হলো না। তবে একজনের ঘরে একটি বিকলাঙ্গ সন্তান জন্ম নিলো। এ দেখে তিনি ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট তাওবা করলেন।"},{"id":35,"translation":"সুলাইমান বলল: ‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।"},{"id":36,"translation":"ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে যেখানে সে পৌঁছাতে চাইত প্রবাহিত হত।"},{"id":37,"translation":"আর (তার অনুগত করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তান (জিন)সমূহকেও।"},{"id":38,"translation":"আর শেকলে আবদ্ধ আরও অনেককে ।(১৮)","footnotes":"(১৮) শৃংখলিত জিন বলতে এমনসব জিন বুঝানো হয়েছে যাদেরকে বিভিন্ন দুষ্কর্মের কারণে বন্দী করা হতো।"},{"id":39,"translation":"(১৯) ‘এসব আমার অনুগ্রহ। অতএব তুমি এ থেকে অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব নেওয়া হবে না।","footnotes":"(১৯) হে সুলাইমান! তোমাকে যা দান করা হয়েছে।"},{"id":40,"translation":"আর নিশ্চয় আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।"},{"id":41,"translation":"হে রাসূল! স্মরণ কর আমার বান্দা আইউবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল: ‘শয়তান তো আমাকে অনেক যন্ত্রণা ও কষ্টে ফেলেছে।’"},{"id":42,"translation":"‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর (২০) , এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পান করার পানীয়।’(২১)\n (২০) ফলে পানির ঝর্ণা সৃষ্টি হলে বললাম:","footnotes":"(২১) অর্থাৎ তা থেকে তিনি পান করতেন ও গোসল করতেন, ফলে তাঁর দুঃখ-কষ্ট দূর হয়ে গিয়েছিল।"},{"id":43,"translation":"আর (তার ধৈর্যের প্রতিদান হিসেবে) আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে দান করলাম ।(২২)","footnotes":"(২২) বিভিন্ন বর্ণনায় এসেছে, এ রোগে আক্রান্ত হওয়ার পর আইউবের স্ত্রী ছাড়া আর সবাই তার সংগ ত্যাগ করেছিল, এমন কি সন্তানরাও। আল্লাহ তার দু‘আ কবুল করে সবাইকে ফেরত দিলেন।"},{"id":44,"translation":"আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (স্বীয় স্ত্রীকে একশ) বেত্রাঘাত কর। আর শপথ ভঙ্গ করো না।(২৩) নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।","footnotes":"(২৩) ঘটনাটি হলো: আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার সময় একদা শয়তান চিকিৎসক বেশে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলল: আমি এই শর্তে চিকিৎসা করতে পারি যে, আরোগ্য লাভ করলে একথার স্বীকৃতি দিতে হবে যে, আমিই তাকে আরোগ্য দান করেছি। এ স্বীকৃতিটুকু ছাড়া আমি আর কোনো পারিশ্রমিক চাই না। স্ত্রী আইয়ূবকে একথা জানালে, তিনি খুব দুঃখ পেলেন। কারণ, এটি ছিল শিরক করার প্রস্তাব। তাই তিনি শপথ করে বসলেন যে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে তুললে স্ত্রীর এ অপরাধের জন্য তাকে একশত বেত্রাঘাত করব। সে ঘটনার প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তা‘আলা নির্দেশ দিচ্ছেন, শপথ ভঙ্গ করো না, বরং হাতে এক মুঠো তৃণশলাকা নিয়ে, তা দ্বারা স্ত্রীকে একশত বেত্রাঘাত করে শপথ পূর্ণ কর।"},{"id":45,"translation":"আর (হে রাসূল!) আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবকে স্মরণ কর। তারা ছিল (আল্লাহর আনুগত্যে) শক্তিমান এবং সত্য উপলব্ধিতে প্রখর।"},{"id":46,"translation":"নিশ্চয় আমি তাদেরকে এক বিশেষ গুণে বিশিষ্ট করেছি, আখিরাতের আবাসের স্মরণে।"},{"id":47,"translation":"আর নিশ্চয় তারা ছিল (২৪) আমার মনোনীত, সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।","footnotes":"(২৪) ইবাদাত, আনুগত্য ও রিসালাতের জন্যে।"},{"id":48,"translation":"হে রাসূল! স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল (আল্লাহর মনোনীত) সর্বোত্তমদের অন্তর্ভুক্ত।"},{"id":49,"translation":"এ আল কুরআন হলো এক স্মরণ। আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-"},{"id":50,"translation":"চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।"},{"id":51,"translation":"সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে।"},{"id":52,"translation":"আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়ষ্কা (হূর)।"},{"id":53,"translation":"এসব (নি‘আমত) হচ্ছে, হিসাব দিবসের জন্যে তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।"},{"id":54,"translation":"নিশ্চয় এটি আমার দেয়া রিযক, যা নিঃশেষ হবার নয়।"},{"id":55,"translation":"এটাই (মুমিনদের প্রতিদান)(২৫)। আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।","footnotes":"(২৫) উল্লিখিত প্রতিদান হচ্ছে মুত্তকীদের জন্য।"},{"id":56,"translation":"জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস!"},{"id":57,"translation":"এটাই (তাদের শাস্তি)। সুতরাং তারা এটি আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।"},{"id":58,"translation":"(তাদের জন্য) আরও রয়েছে এ জাতীয় বিভিন্ন ধরনের শাস্তি।(২৬)","footnotes":"(২৬) অনুরূপ বিভিন্ন ধরনের শাস্তি, যেমন: প্ৰচণ্ড শীত।"},{"id":59,"translation":"(জাহান্নামীরা বিবাদ করে একে অপরকে বলবে:) এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, (প্রতিউত্তরে অপর দল বলবে:) তাদের জন্য নেই কোন অভিনন্দন। নিশ্চয় তারা (জাহান্নামের) আগুনে জ্বলবে।"},{"id":60,"translation":"অনুসারীরা (অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে) বলবে: ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!"},{"id":61,"translation":"অনুসারীরা বলবে: ‘হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার শাস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দাও।’"},{"id":62,"translation":"আর তারা (সীমালঙ্ঘনকারীরা) বলবে: ‘আমাদের কী হল যে, আমরা যাদেরকে হতভাগা গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’(২৮)","footnotes":"(২৮) অর্থাৎ তারা জান্নাতীদেরকে দেখতে পাবে না।"},{"id":63,"translation":"‘তবে কি আমরা তাদেরকে অহেতুকই ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে (আমাদের) দৃষ্টি বিভ্রম ঘটেছে?’(২৯)","footnotes":"(২৯) নাকি তারা জাহান্নামে পৌঁছে গেছে; কিন্তু আমরা তাদেরকে দেখি নি?!"},{"id":64,"translation":"নিশ্চয় জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা এটি সুনিশ্চিত সত্য (ঘটনা)।"},{"id":65,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোন (সত্য) ইলাহ নেই। যিনি এক, প্রবল প্রতাপশালী।’"},{"id":66,"translation":"যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে, সব কিছুর রব। তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল।"},{"id":67,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘অবশ্যই এটি এক মহাসংবাদ।’"},{"id":68,"translation":"‘তোমরা এ মহা সংবাদ থেকে মুখ ফিরিয়ে আছ।’"},{"id":69,"translation":"‘ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোন জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল।’(৩০)","footnotes":"(৩০) অর্থাৎ আমার নবুওয়াতের প্রমাণ এই যে, আমি তোমাদেরকে ঊর্ধ্বজগতের বিষয়াদি সম্পর্কে অবহিত করে থাকি, যা অহী ছাড়া অন্য কোনো উপায়েই আমার জানার কথা নয়।"},{"id":70,"translation":"আমার কাছে তো এ ওহীই এসেছে যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’"},{"id":71,"translation":"হে রাসূল! তুমি সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার রব ফিরিশতাদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘নিশ্চয় আমি মাটি হতে মানুষ (আদমকে) সৃষ্টি করব।’"},{"id":72,"translation":"‘অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিবো, তখন তোমরা তার সম্মানে সাজদাবনত হয়ে যাও।’"},{"id":73,"translation":"ফলে ফিরিশতারা (স্বীয় রবের নির্দেশে) সকলেই সাজদাবনত হল।"},{"id":74,"translation":"ইবলীস (শয়তান) ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।"},{"id":75,"translation":"আল্লাহ বললেন: ‘হে ইবলীস, আমি আমার দু’হাতে যাকে (আদমকে) সৃষ্টি করেছি তার প্রতি সাজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’"},{"id":76,"translation":"ইবলীস বলল: ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’(৩১)","footnotes":"(৩১) ইবলীসের ধারণা অনুযায়ী উপাদান হিসাবে মাটি অপেক্ষা আগুন উত্তম।"},{"id":77,"translation":"তিনি ( ইবলীসকে) বললেন: ‘তুমি এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি অভিশপ্ত বিতাড়িত।"},{"id":78,"translation":"আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লা‘নত বলবৎ থাকবে।’"},{"id":79,"translation":"সে (ইবলীস) বলল: ‘হে আমার রব, আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুত্থিত হবে।’(৩২)","footnotes":"(৩২) অর্থাৎ পুনরুত্থানের পূর্ব পর্যন্ত আমাকে মৃত্যু প্রদান করবেন না।"},{"id":80,"translation":"আল্লাহ বললেন: আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-"},{"id":81,"translation":"‘ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।'"},{"id":82,"translation":"সে (ইবলীস) বলল: ‘আপনার ইজ্জতের শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব।’"},{"id":83,"translation":"তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।"},{"id":84,"translation":"আল্লাহ বললেন: ‘সত্য আমার পক্ষ থেকে, আর আমি সত্য-ই বলি..."},{"id":85,"translation":"আমি অবশ্যই জাহান্নামকে তোমাকে এবং তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে দিয়ে পরিপূর্ণ করব।"},{"id":86,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আর আমি লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই।’"},{"id":87,"translation":"সৃষ্টিকুলের জন্য এ ( কুরআন) তো উপদেশ ছাড়া আর কিছু নয়।"},{"id":88,"translation":"আর অচিরেই তোমরা (মৃত্যুর পরে) এর সংবাদ জানতে পারবে।"}]},{"id":39,"verses":[{"id":1,"translation":"এই কিতাব (আল কুরআন) পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।"},{"id":2,"translation":"নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাযিল করেছি। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত কর, তাঁর জন্য দীনকে একনিষ্ঠ করে।(১)","footnotes":"(১) অর্থাৎ তুমি আল্লাহর একত্ববাদকে সামনে রেখে এবং শিরকমুক্ত তাওহীদকে আঁকড়ে ধরে তাঁরই ইবাদাত করো।"},{"id":3,"translation":"জেনে রেখো, (শিরকমুক্ত) বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য আল্লাহর জন্যই। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে (২) অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে: ‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে।’ যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয় আল্লাহ চরম মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না।\n (২) তারা মূর্তি, দেবতা ও তাগূতকে অভিভাবক মনে করে।"},{"id":4,"translation":"আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তা থেকে যাকে ইচ্ছা (সন্তানরূপে) বেছে নিতেন। তিনি মহাপবিত্র! তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয় (৩), সর্বময় কর্তৃত্বশালী।","footnotes":"(৩) তাঁর কোন শরীক নেই, তিনি সৃষ্টিকুলের ওপর।"},{"id":5,"translation":"তিনি (এক মহান উদ্দেশ্যে) যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে এবং সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।"},{"id":6,"translation":"তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন।(৪) আর চতুষ্পদ জন্তু থেকে তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আট জোড়া(৫); তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে: এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, তিনটি অন্ধকারে(৬); তিনিই হলেন আল্লাহ; তোমাদের রব; রাজত্ব তাঁরই; তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?\n (৪) পৃথিবীর প্রথম ব্যক্তি আদম এবং তার জোড়া হলো স্ত্রী হাওয়া।","footnotes":"(৫) উট, গরু, ভেড়া ও ছাগল প্রত্যেক প্রকারেই পুরুষ ও মহিলা মিলে মোট আট প্রকার পশু তিনি সৃষ্টি করেছেন। \n (৬) অর্থাৎ পেট, গর্ভাশয় ও কুসুমের অন্ধকারে।"},{"id":7,"translation":"তোমরা যদি কুফরী কর তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না এবং তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী, অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা (দুনিয়াতে) যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় তিনি অন্তরে যা (লুকায়িত) আছে, সে সম্পর্কে সম্যক অবগত।"},{"id":8,"translation":"আর যখন মানুষকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে (৭) একনিষ্ঠচিত্তে তার রবকে ডাকে এবং তাঁরই দিকে ফিরে আসে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দান করেন, তখন সে পূর্বে যে কারণে তাঁকে ডাকছিল তা ভুলে যায় এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে মানুষকে তাঁর পথ থেকে বিচ্যুত করতে পারে। বলুন, ‘তুমি তোমার কুফরী নিয়ে কিছুকাল ভোগ করে নাও; নিশ্চয়ই তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত।’","footnotes":"(৭) তার বিপদ মুক্তির জন্য।"},{"id":9,"translation":"যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত কামনা করে,(৮) হে রাসূল! তুমি বলো: ‘যারা (৯) জানে আর যারা জানে না, তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।","footnotes":"(৮) সে কি তার সমান যে এরূপ করে না?\n (৯) চিনে ও তাদের অপরিহার্য করণীয় বিধান।"},{"id":10,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘হে আমার মু’মিন বান্দারা! যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ।(১০) আর আল্লাহর জমিন প্রশস্ত।(১১) নিশ্চয় ধৈর্যশীলদেরকে (পরকালে) বিনা হিসেবে পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে।’","footnotes":"(১০) অর্থাৎ তাদের জন্য দুনিয়াতে রয়েছে সাহায্য, বিজয়, সুস্থতা ও সম্পদের মাধ্যমে উত্তম প্রতিদান আর পরকালে রয়েছে জান্নাত।\n (১১) আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, সুতরাং তোমরা তাতে প্রয়োজনে হিজরত কর, জিহাদ কর, মূর্তি থেকে এবং গুনাহ থেকে দূরে সরে থাকো।"},{"id":11,"translation":"হে রাসূল! বলো: ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন আল্লাহর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদাত করি ।’"},{"id":12,"translation":"‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’"},{"id":13,"translation":"হে রাসূল! বলো: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’"},{"id":14,"translation":"হে রাসূল! বলো: ‘আমি (খাঁটি মনে) আল্লাহর-ই জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে তারই ইবাদাত করি।’"},{"id":15,"translation":"অতএব, (হে মুশরিকরা!) তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করো।’ বলুন, ‘নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে।(১১) জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’","footnotes":"(১১) জাহান্নামে প্রবেশের মাধ্যমে ।"},{"id":16,"translation":"তাদের জন্য তাদের ওপরের দিকে থাকবে জাহান্নামের আগুনের মেঘমালা।(১২) আর তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ আগুনের মেঘমালা। উপরিউক্ত শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো।’","footnotes":"(১২) অর্থাৎ মেঘমালার ন্যায় জাহান্নামের ধোঁয়া, লেলিহান অগ্নি এবং উত্তাপ থাকবে।"},{"id":17,"translation":"আর যারা তাগূতের(১৩) উপাসনা পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্য রয়েছে (জান্নাতের) সুসংবাদ। অতএব, হে রাসূল! তুমি আমার বান্দাদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।","footnotes":"(১৩) অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদাত ও আনুগত্য করা।"},{"id":18,"translation":"যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন। আর তারাই বুদ্ধিমান।"},{"id":19,"translation":"যার ব্যাপারে (কুফরী ও পাপের কারণে) শাস্তির আদেশ অবধারিত হয়েছে। হে রাসূল! তুমি কি তাকে মুক্তি দিতে পারবে যে জাহান্নামে আছে?"},{"id":20,"translation":"কিন্তু যারা স্বীয় রবকে (তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে) ভয় করে, তাদের জন্য রয়েছে (জান্নাতে) সুউচ্চ আবাসস্থল, যার একটি অপরটির ওপর অবস্থিত। তার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।"},{"id":21,"translation":"তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা (নদ-নদী ও) ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়। ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, অবশেষে তিনি তা খড়-খুটায় পরিণত করেন। অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।"},{"id":22,"translation":"আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের (জ্ঞানের) ওপর রয়েছে, (১৪) অতএব ধ্বংস সে সব কঠিন হৃদয়ের লোকদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ! তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।","footnotes":"(১৪) সে কি তার সমান, যে এরূপ নয়?"},{"id":23,"translation":"আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব(১৫) যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা (১৬) আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।","footnotes":"(১৫) অর্থাৎ যার প্রতিটি বাণী একটি অন্যটির সাথে সত্য, সৌন্দর্যপূর্ণ হওয়া এবং সঙ্গতি ও অসঙ্গতি থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ।\n (১৬) আল কুরআন ও এর প্রভাব।"},{"id":24,"translation":"যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা (জাহান্নামের) কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, (১৭) আর যালিমদেরকে (ধমকির স্বরে) বলা হবে: ‘তোমরা যা অর্জন করতে, তার স্বাদ আস্বাদন কর।’","footnotes":"(১৭) সে কি তার মত যে হিদায়াতের ওপর থাকায় শাস্তি থেকে নিরাপদ?"},{"id":25,"translation":"তাদের পূর্বে যারা ছিল, তারাও (রাসূলদেরকে) মিথ্যারোপ করেছিল। ফলে তাদের প্রতি এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।"},{"id":26,"translation":"ফলে আল্লাহ (শাস্তির মাধ্যমে) তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন। আর আখিরাতের শাস্তি নিশ্চয় আরো বড় কঠিন, যদি তারা জানত!"},{"id":27,"translation":"আর নিশ্চয় আমি এই আল কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত(১৮) বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।","footnotes":"(১৮) অর্থাৎ আল কুরআনে ভাল-মন্দ, সত্য-মিথ্যা এবং ঈমান ও কুফরী ইত্যাদি বিষয়ের উদাহরণ বর্ণনা করা হয়েছে।"},{"id":28,"translation":"বক্রতামুক্ত আরবী (ভাষায় নাযিলকৃত) আল কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে।"},{"id":29,"translation":"আল্লাহ (মুশরিক ও একত্ববাদীর) একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন: এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী; পক্ষান্তরে আরেক ব্যক্তি, যে এক মনিবের অনুগত, এ দু’জনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।"},{"id":30,"translation":"হে রাসূল! নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।"},{"id":31,"translation":"তারপর হে মানুষ! নিশ্চয় তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে পরস্পর বাক-বিতণ্ডা করবে।(১৯)","footnotes":"(১৯) ফলে হকপন্থী আর বাতিলপন্থীর মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে পড়বে।"},{"id":32,"translation":"সুতরাং তার চেয়ে অধিক যালিম আর কে হতে পারে , যে আল্লাহর উপর মিথ্যারোপ করে(২০) এবং তার কাছে সত্য (দ্বীন) আসার পরও তা অস্বীকার করে? জাহান্নামই কি কাফিরদের আবাসস্থল নয়?","footnotes":"(২০) অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার, স্ত্রী ও সন্তানের সম্বন্ধ যুক্ত করে শিরক করে।"},{"id":33,"translation":"পক্ষান্তরে (নবীগণ) যে সত্য (দ্বীন) নিয়ে এসেছে এবং যে ব্যক্তি তা সত্য বলে মেনে নিয়েছে , তারাই মুত্তাকী।"},{"id":34,"translation":"তাদের জন্য তাদের রবের কাছে তা-ই রয়েছে যা তারা চাইবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান।"},{"id":35,"translation":"যাতে তারা (দুনিয়াতে) যেসব মন্দ কাজ করেছিল, আল্লাহ তা ক্ষমা করে দেন এবং তারা যে সর্বোত্তম আমল করত, তার প্রতিদানে তাদেরকে (পরকালে) পুরস্কৃত করেন।"},{"id":36,"translation":"আল্লাহ কি তাঁর বান্দা (মুহাম্মাদ)-এর জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যদের (২১) ভয় দেখায়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।","footnotes":"(২১) দেবতাদের পক্ষ থেকে ক্ষতির।"},{"id":37,"translation":"আর আল্লাহ যাকে হিদায়াত করেন, তার জন্য কোন পথভ্রষ্টকারী নেই। আল্লাহ কি মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন?"},{"id":38,"translation":"হে রাসূল! তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। হে রাসূল! বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ- আল্লাহ আমার কোন ক্ষতি চাইলে, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে, তারা সেই রহমত বারণ করতে পারবে?! বলো: ‘আমার জন্য আল্লাহই যথেষ্ট।’ তাওয়াক্কুলকারীগণ তাঁর ওপরই তাওয়াক্কুল করে।"},{"id":39,"translation":"হে রাসূল! বলো, ‘হে আমার জাতি! তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করে যাও, নিশ্চয় আমিও আমার কাজ করব। অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে।’(২২)","footnotes":"(২২) অর্থাৎ যখন আল্লাহর শাস্তি আসবে, তখন আমাদের মধ্যে কে হকপথে আছে, আর কে বাতিল পথে আছে, কে পথভ্রষ্ট আর কে সঠিক পথে আছে, তা তখনই জানা যাবে।"},{"id":40,"translation":"কার ওপর (দুনিয়াতে) লাঞ্ছনাদায়ক শাস্তি নেমে আসবে এবং কার ওপর (পরকালে) স্থায়ী শাস্তি আপতিত হবে?"},{"id":41,"translation":"হে রাসূল! নিশ্চয় আমি মানবজাতির জন্য তোমার প্রতি যথাযথভাবে এ কিতাব আল কুরআন নাযিল করেছি। তাই যে সৎপথ অবলম্বন করে, সে তা নিজের জন্যই করে এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হয়। আর তুমি তাদের তত্ত্বাবধায়ক নও।(২৩)","footnotes":"(২৩) অর্থাৎ তাদেরকে হিদায়াত গ্রহণে বাধ্য করতে দায়িত্বশীল নও; বরং তাদের কাছে আল্লাহর ওহী পৌঁছানোই তোমার দায়িত্ব।"},{"id":42,"translation":"আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন, তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে।(২৪)","footnotes":"(২৪) অর্থাৎ যিনি এ সব কিছু করতে সক্ষম, তিনি মানুষকে তাদের মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের জন্য পুনরুত্থানেও সক্ষম।"},{"id":43,"translation":"তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে সুপারিশকারী গ্রহণ করেছে? হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘তারা কোন কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও? (২৫)","footnotes":"(২৫) তখনও কি তোমরা তাদেরকে সুপারিশকারী হিসাবে গ্রহণ করবে?"},{"id":44,"translation":"হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘সকল সুপারিশ আল্লাহর জন্য নির্ধারিত। আসমানসমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তাঁরই। তারপর (২৬) তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে।’","footnotes":"(২৬) হিসাব ও প্রতিদানের জন্যে কিয়ামত দিবসে।"},{"id":45,"translation":"যখন আল্লাহকে এককভাবে স্মরণ করা হয়, তখন যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল হয়।"},{"id":46,"translation":"হে রাসূল! বলো: ‘হে আল্লাহ, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, গায়িব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী; তুমি তোমার বান্দাদের মধ্যে ফয়সালা করে দিবে, যাতে তারা মতবিরোধ করছে।’(২৭)","footnotes":"(২৭) ফলে হকপন্থী আর বাত্বিলপন্থী এবং সৌভাগ্যবান আর হতভাগার মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে যাবে।"},{"id":47,"translation":"আর যারা (২৮) যুলম করেছে, যদি জমিনে যা আছে, তা সব এবং এর সমপরিমাণ সম্পদও তাদের জন্য হয়; তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে রক্ষা পেতে মুক্তিপণস্বরূপ তারা তা দিয়ে দিবে।(২৯) সেখানে আল্লাহর কাছে থেকে তাদের জন্য এমন কিছু (নানা ধরনের শাস্তি) প্রকাশিত হবে, যা তারা কখনো কল্পনাও করত না।","footnotes":"(২৮) শিরক ও পাপাচারের মাধ্যমে। \n (২৯) কিন্তু তারা এসবের মালিক হবে ধরে নেয়া হলেও তাদের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না এবং তারা কঠিন শাস্তি থেকে রক্ষাও পাবে না।"},{"id":48,"translation":"আর তারা যা অর্জন করেছিল, তার মন্দ ফল (শাস্তি) তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবংতারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদেরকে পরিবেষ্টন করবে।"},{"id":49,"translation":"অতঃপর যখন কোন বিপদাপদ (অবিশ্বাসী) মানুষকে স্পর্শ করে, তখন সে আমাকে ডাকে। তারপর যখন আমি আমার পক্ষ থেকে নি‘আমত দিয়ে তাকে অনুগ্রহ করি তখন সে বলে, ‘জ্ঞানের কারণেই কেবল আমাকে তা দেয়া হয়েছে।’ বরং এটা একটি পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।"},{"id":50,"translation":"অবশ্যই তাদের পূর্ববর্তী কাফিররাও এ ধরনের কথা বলেছিল; কিন্তু তারা যা অর্জন করেছে, তা তাদের কোন উপকারে আসেনি।"},{"id":51,"translation":"ফলে তাদের (শিরক ও পাপাচার) কৃতকর্মের মন্দ পরিণতি তাদের উপর আপতিত হয়েছিল। আর এদের মধ্যে যারাই যুলম করে, তাদের ওপরেও তাদের কৃতকর্মের মন্দ পরিণতি শীঘ্রই আপতিত হবে। আর তারা (আল্লাহকে) অক্ষম করতে পারবে না।"},{"id":52,"translation":"এ সব মুশরিকরা কি জানে না, আল্লাহ (পরীক্ষা করতে) যাকে ইচ্ছা করেন রিযক প্রশস্ত করে দেন আর যাকে ইচ্ছা (রিযক) সংকীর্ণ করে দেন? নিশ্চয় এতে মু’মিন সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।(৩০)","footnotes":"(৩০) অর্থাৎ রিযক প্রশস্ত বা সংকীর্ণ করে করে আল্লাহ পরীক্ষা করেন, কে তাঁর কৃতজ্ঞ হয় আর কে তাঁর অকৃতজ্ঞ হয়।"},{"id":53,"translation":"হে রাসূল! আমার বান্দাহদেরকে বলো: ‘হে আমার বান্দাগণ! যারা (৩১) নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’","footnotes":"(৩১) শিরক ও পাপাচার করে।"},{"id":54,"translation":"আর তোমরা (৩২) তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তোমাদের ওপর শাস্তি আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ কর। অতঃপর তোমাদেরকে সাহায্য করা হবে না।(৩৩)","footnotes":"(৩২) তাওবা ও নেক আমালের মাধ্যমে।\n (৩৩) তাছাড়া তখন তোমাদের তাওবাও কবুল করা হবে না।"},{"id":55,"translation":"আর তোমরা অনুসরণ কর আল কুরআনের যা তোমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম বাণী হিসাবে নাযিল করা হয়েছে, তোমাদের ওপর আকস্মিকভাবে শাস্তি আসার পূর্বে; অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না।"},{"id":56,"translation":"যাতে কাউকেও বলতে না হয়, ‘হায় আফসোস! (৩৪) আল্লাহর হক আদায়ে আমি যে শৈথিল্য করেছিলাম, তার জন্য (এ শাস্তি)। আর আমি কেবল ঠাট্টা-বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।’","footnotes":"(৩৪) কুফরী ও পাপাচারে লিপ্ত হয়ে।"},{"id":57,"translation":"অথবা যাতে কাউকে একথাও বলতে না হয়, ‘আল্লাহ যদি আমাকে হিদায়াত দিতেন, তাহলে অবশ্যই আমি মুত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম।’"},{"id":58,"translation":"অথবা শাস্তি প্রত্যক্ষ করার পর যাতে কাউকে একথাও বলতে না হয়, ‘আমার যদি একবার (দুনিয়াতে) ফিরে যাওয়ার সুযোগ হত, তাহলে আমি (৩৫) সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।","footnotes":"(৩৫) তাওবা ও আমল করে।"},{"id":59,"translation":"আল্লাহ বলবেনঃ হ্যাঁ, অবশ্যই তোমার কাছে আমার নিদর্শনাবলি এসেছিল, অতঃপর তুমি সেগুলোকে মিথ্যারোপ করেছিলে এবং তুমি অহংকার করেছিলে। আর তুমি কাফিরদের অন্তর্ভুক্ত ছিলে।"},{"id":60,"translation":"আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের বাসস্থান জাহান্নামের মধ্যে নয় কি?"},{"id":61,"translation":"আর যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদেরকে সাফল্যসহ (৩৬) উদ্ধার করবেন। তাদেরকে কোন অকল্যাণ (শাস্তি) স্পর্শ করবে না এবং তারা কোন ব্যাপারে চিন্তিতও হবে না।","footnotes":"(৩৬) জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে।"},{"id":62,"translation":"আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।"},{"id":63,"translation":"আসমানসমূহ ও জমিনের চাবিসমূহ তাঁরই কাছে। আর যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই (দুনিয়া ও আখিরাতে) ক্ষতিগ্রস্ত।"},{"id":64,"translation":"হে রাসূল! (৩৭) বল: ‘হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদাত করার আদেশ করছ?’","footnotes":"(৩৭) যারা তোমাকে গাইরুল্লাহর ইবাদাত করতে আহ্বান করে, তাদেরকে।"},{"id":65,"translation":"আর অবশ্যই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী করা হয়েছে যে, যদি তুমি শিরক কর, তবে অবশ্যই তোমার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি(৩৮) অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।","footnotes":"(৩৮) ইহকালে দ্বীন হারিয়ে এবং পরকালে জাহান্নামে প্রবেশ করে।"},{"id":66,"translation":"বরং তুমি আল্লাহরই ইবাদাত কর এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।"},{"id":67,"translation":"আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি; অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর মুষ্টিতে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে, তিনি তাদের অনেক ঊর্ধ্বে।"},{"id":68,"translation":"আর(৩৯) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। তখন আসমানসমূহে যারা আছে এবং জমিনে যারা আছে, তারা সবাই অজ্ঞান হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের ইচ্ছা করবেন তারা ব্যতীত। এরপর আবার তাতে দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তখনই তারা দাঁড়িয়ে (কিয়ামত দিবসের কঠিন দৃশ্য) দেখতে থাকবে।","footnotes":"(৩৯)যখন ফিরিশতা কর্তৃক প্রথমবার।"},{"id":69,"translation":"আর (৪০) জমিন তার রবের নূরে আলোকিত হবে, (সকলের) আমলনামা উপস্থিত করা হবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে এমতাবস্থায় যে, (সেদিন) তাদের প্রতি কোন যুলম করা হবে না।","footnotes":"(৪০) আল্লাহ যখন বান্দাদের মাঝে ফায়সালা করার উদ্দেশ্যে প্রকাশিত হবেন তখন।"},{"id":70,"translation":"আর প্রত্যেককে তার (ভালো-মন্দ) আমলের পূর্ণ প্রতিদান দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত।"},{"id":71,"translation":"আর (৪১) কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে, তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে: ‘তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত এবং এ দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত?’ তারা বলবে: ‘অবশ্যই এসেছিল’; কিন্তু কাফিরদের উপর শাস্তির বাণী সত্যে পরিণত হল।","footnotes":"(৪১) ফিরিশতাগণ কর্তৃক।"},{"id":72,"translation":"বলা হবে, ‘তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ কর; সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে।’ অতএব, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!"},{"id":73,"translation":"আর যারা (৪২) (আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে) তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জান্নাতের কাছে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে: ‘তোমাদের প্রতি সালাম, তোমরা (৪৩) ভালো ছিলে। অতএব চিরস্থায়ীভাবে থাকার জন্য জান্নাতে প্রবেশ কর।’","footnotes":"(৪২) আল্লাহর আদেশ-নিষেধ মান্য করে।\n (৪৩) তোমাদের অন্তর ও আমল।"},{"id":74,"translation":"আর মু’মিনরা (৪৪) বলবে: ‘সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন। আর আমাদেরকে (জান্নাতের এ) জমিনের অধিবাসী করেছেন, এখন আমরা (এ) জান্নাতে যেখানে ইচ্ছা সেখানেই বসবাসের জায়গা করে নিবো। অতএব (নেক) আমলকারীদের প্রতিফল কতই না উত্তম!’","footnotes":"(৪৪) জান্নাতে প্রবেশের পর।"},{"id":75,"translation":"আর তুমি ফিরিশতাদেরকে আরশের চারপাশে বেষ্টন করে থাকতে দেখবে; তারা তাদের রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করবে। আর সৃষ্টিকুলের মাঝে ন্যায়সঙ্গতভাবে বিচার-ফয়সালা করা হবে এবং (সবার তরফ থেকে) বলা হবে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।’"}]},{"id":40,"verses":[{"id":1,"translation":"হা-মীম।(১)","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে আল-হুরূফুল মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"এই কিতাব তথা আল কুরআন মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে (২) অবতীর্ণ।","footnotes":"(২) মুহাম্মাদ (সা) - এর উপর ।"},{"id":3,"translation":"আল্লাহ পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, মহা অনুকম্পাকারী। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তাঁর কাছেই (৩) প্রত্যাবর্তন।","footnotes":"(৩) কিয়ামত দিবসে বান্দাহদের।"},{"id":4,"translation":"কাফিররাই কেবল আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়। সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ(৪) যেন তোমাকে ধোঁকায় না ফেলে।","footnotes":"(৪) অর্থাৎ কাফিরদের জীবিকার প্রাচুর্য যেন তোমাকে প্রতারিত না করে।"},{"id":5,"translation":"তাদের পূর্বে নূহের জাতি এবং তাদের পরেও অনেক দল মিথ্যারোপ করেছিল।(৫) প্রত্যেক জাতিই স্বীয় রাসূলকে পাকড়াও করার সংকল্প করেছিল এবং সত্যকে বিদূরিত করার উদ্দেশ্যে তারা বাতিলের পক্ষে বিতর্কে লিপ্ত হয়েছিল। ফলে আমিও তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করলাম। সুতরাং, ভেবে দেখো, কেমন ছিল আমার শাস্তি!","footnotes":"(৫) নবীদেরকে মিথ্যারোপকারী জাতি যেমন: ‘আদ, সামূদ, লূত জাতি ও মাদায়িনবাসী এবং ফিরআউন ও তার জাতি তাদের নবীদেরকে মিথ্যারোপ করেছে।"},{"id":6,"translation":"আর (৬) এভাবেই কাফিরদের (ধ্বংসের) ক্ষেত্রে তোমার রবের বাণী সত্যে পরিণত হল যে, নিশ্চয় এরা জাহান্নামী।","footnotes":"(৬) যেভাবে আল্লাহ এ সব মিথ্যারোপকারী জাতিকে ধ্বংস করার ফয়সালা করেন,"},{"id":7,"translation":"যারা (৭) আরশ বহন করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করে এবং তাঁর প্রতি ঈমান রাখে। আর মু’মিনদের জন্য ক্ষমার দু‘আ করে বলে: ‘হে আমাদের রব! আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন।’\n (৭) যেসব ফিরিশতারা।"},{"id":8,"translation":"(৮) ‘হে আমাদের রব! আর আপনি তাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশ করান। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’","footnotes":"(৮) ফিরিশতাগণ আরও বলেন:"},{"id":9,"translation":"আর তাদেরকে (সেদিনের) সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আর সেদিন আপনি যাকে অকল্যাণ থেকে রক্ষা করবেন, তাকে তো আপনি অবশ্যই অনুগ্রহ করবেন। আর এটাই হলো (৯)মহাসাফল্য।","footnotes":"(৯) এই শাস্তি থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ হলো।"},{"id":10,"translation":"নিশ্চয় যারা কুফরি করেছে, তাদেরকে (কিয়ামতের দিন) উচ্চস্বরে ডেকে বলা হবে, ‘আজ তোমরা নিজেদের প্রতি যতটা ক্ষুব্ধ ও বিরক্ত, আল্লাহর অসন্তোষ তার চেয়েও অনেক বেশি ছিল, যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হয়েছিল, অথচ তোমরা কুফরি করেছিলে।’"},{"id":11,"translation":"তারা বলবে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে দু’বার মৃত্যু দিয়েছেন এবং দু’বার জীবন দিয়েছেন।(১০) অতঃপর আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। অতএব (১১) বের হওয়ার কোন পথ আছে কি?’","footnotes":"(১০) অর্থাৎ দু’বার জীবন-মৃত্যু বলতে: তারা প্রাণহীন ছিল, তিনি তাদেরকে প্রাণ দান করেছেন। এরপর তিনি পুনরায় তাদের মৃত্যু দিবেন এবং পরে আবার জীবন দান করবেন।\n (১১) দুনিয়াতে পুনরায় ফিরে যেতে জাহান্নাম থেকে।"},{"id":12,"translation":"(জবাবে তাদেরকে বলা হবে) এটা এ কারণে যে, যখন একমাত্র আল্লাহকে ডাকা হতো, তখন তোমরা কুফরি করতে; আর যখন তাঁর সঙ্গে শরিক করা হতো, তখন তোমরা তা বিশ্বাস করতে। অতএব ফয়সালা তো একমাত্র মহান, সর্বোচ্চ আল্লাহরই।"},{"id":13,"translation":"তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তাঁর (১২) নিদর্শনাবলি দেখান এবং আকাশ থেকে তোমাদের জন্য রিযক পাঠান। আর সেই উপদেশ গ্রহণ করে থাকে, যে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।","footnotes":"(১২) ক্ষমতা ও একত্ববাদের প্রমাণ বহনকারী।"},{"id":14,"translation":"অতএব তোমরা আল্লাহকেই ডাকো, তাঁর জন্যই দ্বীনকে একনিষ্ঠ করে, যদিও কাফিররা তা অপছন্দ করে।"},{"id":15,"translation":"আল্লাহ সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি, তাঁর বান্দাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা আপন নির্দেশে তিনি ওহী পাঠান, যাতে সে সাক্ষাৎ লাভের দিনটি সম্পর্কে সতর্ক করতে পারে।"},{"id":16,"translation":"সেদিন মানুষ প্রকাশ্যভাবে সমবেত হবে। সেদিন আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। (১৩) ‘আজ রাজত্ব ও কর্তৃত্ব কার?’ (উত্তর আসবে) ’প্রবল প্রতাপশালী এক আল্লাহর।’","footnotes":"(১৩) তিনি জিজ্ঞেস করবেনঃ"},{"id":17,"translation":"আজ প্রত্যেক ব্যক্তিকে তার আমলের প্রতিদান দেয়া হবে। আজ কারো প্রতিই কোন যুলম-অবিচার নেই। নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।"},{"id":18,"translation":"আর হে রাসূল! তুমি তাদের আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও; যখন দুঃখ, কষ্ট সংবরণ অবস্থায় তাদের প্রাণ কণ্ঠাগত হবে। যালিমদের জন্য নেই কোন অন্তরঙ্গ বন্ধু, নেই কোন সুপারিশকারী যার সুপারিশ গ্রাহ্য করা হবে।"},{"id":19,"translation":"চক্ষুসমূহের খিয়ানত এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন।"},{"id":20,"translation":"আর আল্লাহ ইনসাফ ভিত্তিক ফয়সালা করেন এবং তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকে, তারা কোন কিছুর বিচার-ফয়সালা করতে পারবে না। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"},{"id":21,"translation":"তারা তথা মুশরিকরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখত, তাদের পূর্বে যারা ছিল, তাদের পরিণাম কেমন হয়েছিল? অথচ সে সব জাতি এদের তুলনায় পৃথিবীতে শক্তিমত্তা ও (স্থাপনা নির্মাণ) কীর্তিতে অধিকতর প্রবল ছিল। অতঃপর আল্লাহ তাদের পাপাচারের কারণে তাদেরকে পাকড়াও (ধ্বংস) করলেন। আর তাদের জন্য ছিল না, আল্লাহর পক্ষ থেকে কোন রক্ষাকারী।"},{"id":22,"translation":"এটি এ কারণে যে, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসত; কিন্তু তারা তাদেরকে অস্বীকার করত। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয় তিনি শক্তিমান, শাস্তিদানে কঠোর।"},{"id":23,"translation":"আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলি ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম,"},{"id":24,"translation":"ফির‘আউন, হামান ও কারূনের কাছে। অতঃপর তারা বলল, ‘সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী।’"},{"id":25,"translation":"অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্য(১৪) নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল: ‘যারা মূসার সাথে ঈমান এনেছে তোমরা তাদের পুত্র সন্তানদেরকে হত্যা কর এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখ।’ আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে।(১৫)","footnotes":"(১৪) অর্থাৎ মূসা ‘আলাইহিস-সালামের নবুওয়াতের সত্যতার প্রমাণ বহনকারী দলীলসহ।\n (১৫) অর্থাৎ কাফিরদের পক্ষ থেকে মু’মিনদের সংখ্যা কমানোর এই দুরভিসন্ধি ব্যর্থ প্রচেষ্টা মাত্র।"},{"id":26,"translation":"আর ফির‘আউন (পরিষদবর্গকে) বলল: ‘আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে (১৬) তার রবকে ডাকুক। নিশ্চয় আমি আশঙ্কা করছি যে, সে তোমাদের দ্বীন তথা জীবন যাপনের পদ্ধতিকে পাল্টে দিবে অথবা সে (১৭) জমিনে বিপর্যয় সৃষ্টি করবে।","footnotes":"(১৬) আমার হাত থেকে রক্ষা পেতে।\n (১৭) হত্যা ও নাশকতার মাধ্যমে।"},{"id":27,"translation":"মূসা বলল: ‘আমি আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এমন প্রত্যেক অহংকারী থেকে, যে বিচার দিবসের প্রতি ঈমান রাখে না।’"},{"id":28,"translation":"‘আর ফির‘আউন পরিবারের একজন মু’মিন ব্যক্তি, যে তার ঈমান গোপন রেখেছিল সে বলল: ‘তোমরা কি (নিরপরাধ) একটি মানুষকে কেবল এ কারণে হত্যা করতে চাও, যে বলে: ‘আমার রব আল্লাহ’; অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছে। যদি সে মিথ্যাবাদী হয় তবে তার ওপরই বর্তাবে তার মিথ্যা; আর যদি সে সত্যবাদী হয় তবে যে বিষয়ে সে তোমাদেরকে (যে শাস্তির) ওয়াদা দিচ্ছে, তার কিছু তোমাদের ওপর আপতিত হবে। নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত দেন না, যে সীমালঙ্ঘনকারী, চরম মিথ্যাবাদী।’"},{"id":29,"translation":"(সে আরও বলল:) ‘হে আমার জাতি! আজ তোমাদের হাতে (মিসরের) রাজত্ব; পৃথিবীতে তোমরাই কর্তৃত্বশীল (বিজয়ী); কিন্তু (ভেবে দেখো,) আল্লাহর শাস্তি আসলে, কে আমাদেরকে সাহায্য করবে?’ (তার বক্তব্যের মধেই) ফির‘আউন বলল: ‘আমি যা সঠিক মনে করি তা-ই আমি তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই।’(১৮)","footnotes":"(১৮) অর্থাৎ আমি ভেবে দেখেছি যে, অনিষ্ট ও ফ্যাসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য মূসাকে হত্যা করা অত্যাবশ্যক।"},{"id":30,"translation":"আর যে ব্যক্তি ঈমান এনেছিল সে আরও বলল: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে পূর্ববর্তী দলসমূহের মতোই (বিপদসংকুল) দিনের (শাস্তির) আশঙ্কা করি’;"},{"id":31,"translation":"‘যেমন ঘটেছিল নূহ, ‘আদ ও ছামূদের জাতি এবং তাদের পরবর্তীদের ব্যাপারে।(১৯) আর আল্লাহ বান্দাদের ওপর কোন যুলম করতে চান না।’","footnotes":"(১৯) অর্থাৎ আল্লাহ তাদেকে কুফরী ও রাসূলদেরকে অস্বীকার করার কারণে ধ্বংস করেছেন।"},{"id":32,"translation":"‘ হে আমার জাতি! আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহ্বান দিনের (২০) আশঙ্কা করি।’","footnotes":"(২০) কিয়ামত দিবসের শাস্তির।"},{"id":33,"translation":"সেদিন তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালাতে থাকবে; কিন্তু আল্লাহর (শাস্তি) থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।"},{"id":34,"translation":"আর অবশ্যই ইতঃপূর্বে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিল। সে যা নিয়ে তোমাদের কাছে এসেছিল তা নিয়ে তোমরা শুধু সন্দেহ পোষণ করেছিলে; এমনকি যখন সে মারা গেল তখন তোমরা বললে: ‘আল্লাহ তার পরে কখনো কোন রাসূল পাঠাবেন না।’ এভাবেই আল্লাহ সীমালঙ্ঘনকারী, (তাঁর একত্ববাদে) সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন।"},{"id":35,"translation":"যারা নিজেদের কাছে দলিল-প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়; তাদের এ কাজ আল্লাহ ও মু’মিনদের নিকট অতি ঘৃণিত। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী স্বৈরাচারীর অন্তরে মোহর মেরে দেন।"},{"id":36,"translation":"ফির‘আউন আরও বলল: ‘হে হামান! আমার জন্য একটি উঁচু অট্টালিকা (টাওয়ার) বানাও যাতে আমি (২০) অবলম্বন পাই...","footnotes":"(২০) ওপরের দিকে যেতে।"},{"id":37,"translation":"আসমানে আরোহরণের অবলম্বন, যাতে আমি (উঁকি মেরে) মূসার ইলাহকে দেখতে পাই, আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি।’ আর এভাবে ফির‘আউনের কাছে তার মন্দ কাজ শোভিত করে দেয়া হয়েছিল এবং তাকে বাধা দেয়া হয়েছিল সৎপথ থেকে। আর ফির‘আউনের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল।"},{"id":38,"translation":"আর যে ব্যক্তি ঈমান এনেছিল, সে বলল: ‘হে আমার জাতি! তোমরা আমার আনুগত্য কর। আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব।’"},{"id":39,"translation":"‘হে আমার জাতি, এ দুনিয়ার জীবন কেবল কিছু দিনের উপভোগের বস্তু। আর নিশ্চয় আখিরাতই হল স্থায়ী আবাস।’(২১)","footnotes":"(২১) তাই তোমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত না হয়ে, আখিরাতের জন্য আল্লাহর আনুগত্যের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করো।"},{"id":40,"translation":"‘কেউ পাপ কাজ করলে, তাকে শুধু পাপের সমান শাস্তিই দেয়া হবে। আর যে পুরুষ অথবা নারী মু’মিন হয়ে সৎকাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে বেহিসাব রিযক দেয়া হবে।’"},{"id":41,"translation":"‘আর হে আমার জাতি! আমার কী হল যে, আমি তোমাদেরকে (২২) মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছ !’","footnotes":"(২২) জাহান্নাম থেকে।"},{"id":42,"translation":"‘তোমরা আমাকে ডাকছ, যাতে আমি আল্লাহর সাথে কুফরী করি এবং তাঁর সাথে শরীক করি, যে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই; পক্ষান্তরে আমি তোমাদেরকে ডাকছি ,মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে ।’"},{"id":43,"translation":"এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, তোমরা আমাকে যার দিকে আহ্বান করছ, সে দুনিয়া ও আখিরাতে আহ্বান (ও ইবাদত) এর কোনোই যোগ্যতা রাখে না।(২৩) আর আমাদের প্রত্যাবর্তন আল্লাহরই কাছে। আর নিশ্চয় সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামের অধিবাসী।","footnotes":"(২৩) এমনকি সে তার নিকট আহ্বানকারীর ডাকে সাড়াও দিতে পারে না।"},{"id":44,"translation":"(আজ) আমি তোমাদেরকে যা বলছি, অচিরেই তোমরা তা (সে উপদেশ) স্মরণ করবে।(২৪) আর আমি আমার সকল বিষয় আল্লাহর নিকট ন্যস্ত করলাম। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা।’","footnotes":"(২৪) আজ আমার উপদেশ গ্রহণ না করার ফলে, তোমরা সেদিন আক্ষেপ করবে; কিন্তু সে আক্ষেপ সেদিন কোন কাজে আসবে না।"},{"id":45,"translation":"অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে রক্ষা করলেন। আর ফির‘আউনের সম্প্রদায়কে (২৫) কঠিন শাস্তি গ্রাস করল।","footnotes":"(২৫) দুনিয়াতে পানিতে ডুবিয়ে মারার।"},{"id":46,"translation":"(তাদের মৃত্যুর পর কবরে) আগুন সকাল-সন্ধ্যায় তাদের সামনে উপস্থাপিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, (সেদিন বলা হবে) ‘ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম শাস্তিতে প্রবেশ করাও।’"},{"id":47,"translation":"হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা যখন জাহান্নামে তারা পরস্পর বিতর্কে লিপ্ত হবে, তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে: ‘(দুনিয়াতে) আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব (এখন) তোমরা কি আমাদের থেকে জাহান্নামের আগুনের কিছু অংশ গ্রহণ করবে?'"},{"id":48,"translation":"অহংকারী নেতারা বলবে: ‘আমরা সবাইতো এখন জাহান্নামেই আছি। নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে ফেলেছেন।’"},{"id":49,"translation":"আর যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে: ‘তোমরা তোমাদের রবকে একটু ডাকো না! তিনি যেন এক দিনের জন্য হলেও আমাদের শাস্তি লাঘব করে দেন।’"},{"id":50,"translation":"জাহান্নামের রক্ষীরা (কাফিরদেরকে) বলবে: ‘তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি’? জাহান্নামীরা বলবে, ‘হ্যাঁ অবশ্যই এসেছেন (২৬)। রক্ষীরা (ব্যঙ্গ করে) বলবে: ‘তবে তোমরাই তোমাদের জন্যে দু‘আ কর। বস্তুত কাফিরদের দু‘আ ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।’","footnotes":"(২৬) কিন্তু আমরা তাদের কথা শুনিনি।"},{"id":51,"translation":"অবশ্যই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং (পরকালে) যেদিন সাক্ষীগণ (তাদের পক্ষে কথা বলার জন্যে) দাঁড়িয়ে যাবে।(২৭)","footnotes":"(২৭) অর্থাৎ দুনিয়াতে তাদেরকে সাহায্য করা হবে তাদের দলীল-প্রমাণ প্রকাশ ও শত্রুদের ওপর বিজয়ের মাধ্যমে এবং পরকালে তাদেরকে সাহায্য করা হবে জান্নাতে প্রবিষ্ট করিয়ে এবং তাদের শত্রুদেরকে জাহান্নামে প্রবিষ্ট করিয়ে।"},{"id":52,"translation":"যেদিন যালিমদের কোন ওযর-আপত্তি তাদের উপকার করবে না। আর তাদের জন্য রয়েছে লা‘নত এবং তাদের জন্য রয়েছে (জাহান্নামে) নিকৃষ্ট আবাস।"},{"id":53,"translation":"আর অবশ্যই আমি মূসাকে হিদায়াত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে (তাওরাত) কিতাবের উত্তরাধিকারী করেছিলাম।"},{"id":54,"translation":"যা ছিল বুদ্ধিমানদের জন্য হিদায়াত ও উপদেশ স্বরূপ।"},{"id":55,"translation":"কাজেই (২৮) তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল- সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।","footnotes":"(২৮) হে রাসূল! স্বীয় জাতির থেকে পাওয়া কষ্ট ও মিথ্যারোপের উপর।"},{"id":56,"translation":"নিশ্চয় যারা নিজেদের কাছে কোন দলিল-প্রমাণ না আসা সত্ত্বেও আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তাদের অন্তরসমূহে আছে কেবল অহংকার, তারা কিছুতেই সেখানে পৌঁছবে না। কাজেই, হে রাসূল! তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"},{"id":57,"translation":"অবশ্যই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করা, মানুষ সৃষ্টি করার চেয়ে বহু গুণ বড় কাজ(২৯); কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না।","footnotes":"(২৯) তাই যিনি আসমান-জমিন উভয়টিকে সৃষ্টি করতে সক্ষম, তিনি মৃতদেরকে কবর থেকে জীবিত করতে, তাদের কার্য কলাপের হিসাব নিতে ও প্রতিদান দিতেও সক্ষম।"},{"id":58,"translation":"আর অন্ধ ও দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না । আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আর যারা (৩০) অপরাধী (তারাও সমান নয়)। তোমাদের অল্প সংখ্যকইউপদেশ গ্রহণ করে।\n (৩০) কুফুরী ও পাপাচারের কারণে।"},{"id":59,"translation":"নিশ্চয় কিয়ামত আসবেই, এতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।"},{"id":60,"translation":"আর তোমাদের রব বলেছেন: ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিবো। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে(৩১), তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।’","footnotes":"(৩১) অর্থাৎ ইবাদাতের ক্ষেত্রে আমাকে একক সাব্যস্ত করতে অহংকার ও বড়ত্ব প্রদর্শন করে।"},{"id":61,"translation":"তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পার এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল (৩২)। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ (আল্লাহর নি‘আমতের) কৃতজ্ঞতা আদায় করে না।","footnotes":"(৩২) যাতে তোমরা তাতে কাজকর্ম করতে পারো।"},{"id":62,"translation":"তিনিই আল্লাহ, তোমাদের রব; সব কিছুর স্রষ্টা, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে?"},{"id":63,"translation":"(৩৩) এভাবেই ফিরিয়ে নেয়া হয় তাদেরকে, যারা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে।","footnotes":"(৩৩) যেভাবে এসব লোক আল্লাহর ওপর ঈমান আনা ও তাঁর ইবাদাত থেকে বিমুখ হয়েছে।"},{"id":64,"translation":"তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন ছাদ। আর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভে) আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি পবিত্র জীবিকা থেকে তোমাদেরকে রিযক দান করেছেন। তিনিই আল্লাহ, তোমাদের রব। সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কতই না বরকতময়!"},{"id":65,"translation":"তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তোমরা তাঁকে ডাক, তাঁর ইবাদাতে-আনুগত্যে একনিষ্ঠ হয়ে (৩৪)। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব।","footnotes":"(৩৪) তাঁর সাথে কাউকে শরীক না করে।"},{"id":66,"translation":"হে রাসূল! বল: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক, তাদের ইবাদাত করতে আমাকে নিষেধ করা হয়েছে, যেহেতু আমার রবের পক্ষ থেকে আমার কাছে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। আর আমি আদিষ্ট হয়েছি সৃষ্টিকুলের রবের নিকট আত্মসমর্পণ করতে।’"},{"id":67,"translation":"তিনিই তোমাদেরকে (৩৫) মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে শুক্রবিন্দু থেকে, তারপর ‘আলাকা’ (জমাট রক্ত) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তোমাদেরকে (মাতৃগর্ভ থেকে) শিশুরূপে বের করে আনেন, যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ কর, অতঃপর যেন তোমরা বৃদ্ধ বয়সে উপনীত হও। আর তোমাদের কেউ কেউ এর পূর্বেই মারা যায়। আর যাতে তোমরা নির্ধারিত সময়ে পৌঁছে যাও। আর যাতে তোমরা (৩৬) অনুধাবন করতে পারো।","footnotes":"(৩৫) পিতা আদমকে।\n (৩৬) তাঁর ক্ষমতা ও একত্ববাদের দলিল-প্রমাণ।"},{"id":68,"translation":"তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তিনি যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি এজন্য শুধু বলেন: ‘হও’, ফলে তা হয়ে যায়।"},{"id":69,"translation":"হে রাসূল! তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি, যারা আল্লাহর নিদর্শনাবলি সম্পর্কে বাক-বিতণ্ডা করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?"},{"id":70,"translation":"যারা কিতাব আল কুরআন এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি, তা অস্বীকার করে, অতএব অচিরেই তারা জানতে পারবে-"},{"id":71,"translation":"যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে-"},{"id":72,"translation":"(জাহান্নামের) ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে প্রজ্বলিত আগুনে পোড়ানো হবে।"},{"id":73,"translation":"অতঃপর তাদেরকে বলা হবে: ‘কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে।"},{"id":74,"translation":"আল্লাহ ছাড়া?’ তারা (কাফিররা) বলবে: ‘তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে; বরং এর পূর্বে আমরা (দুনিয়াতে) কোন কিছুর ইবাদাতই করতাম না।’ এভাবেই আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট করেন।"},{"id":75,"translation":"এটা (এ শাস্তি) এ জন্য যে, তোমরা পার্থিব জীবনে অযথা আনন্দ-উল্লাস করতে এবং এজন্য যে, তোমরা অহংকার করতে।"},{"id":76,"translation":"তোমরা চিরকাল অবস্থানের জন্য জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ কর। অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট!"},{"id":77,"translation":"অতএব, (৩৭)তুমি ধৈর্যধারণ কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর আমি তাদেরকে (শাস্তির) যে ওয়াদা দেই, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমাকে মৃত্যু দেই, তাহলেও আমার কাছেই তাদের প্রত্যাবর্তন হবে।(৩৮)","footnotes":"(৩৭) হে রাসূল! নিজ জাতির কষ্ট ও মিথ্যারোপের ওপর।\n (৩৮) তখন আমি তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দিবো এবং তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবো।"},{"id":78,"translation":"হে রাসূল! অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি।(৩৯) তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন (মু’জিযাহ) নিয়ে আসা কোন রাসূলের কাজ নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে, তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।","footnotes":"(৩৯) অর্থাৎ তাদের স্বজাতিরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং কষ্ট দিয়েছে; তবে তাঁরা তাদের মিথ্যারোপ ও কষ্টের উপর ধৈর্য ধারণ করেছেন।"},{"id":79,"translation":"আল্লাহই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের কতকের ওপর আরোহণ করতে পার আর কতক তোমরা খেতে পার।"},{"id":80,"translation":"আর এসব সৃষ্টির মধ্যে তোমাদের জন্য রয়েছে (৪০) বহু উপকারিতা এবং যাতে তোমরা এগুলোর ওপর আরোহণ করে নিজেদের অন্তরের প্রয়োজন পূরণ করতে পারো ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারো। আর এসবের ওপর এবং নৌযানের ওপর তোমাদেরকে আরোহণ করানো হয়।","footnotes":"(৪০) সর্বযুগে নবায়নযোগ্য আরও।"},{"id":81,"translation":"আর (এভাবে) আল্লাহ তোমাদেরকে তাঁর (৪১) নিদর্শনাবলি দেখান। অতএব, তোমরা আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে?","footnotes":"(৪১) একত্ববাদ ও ক্ষমতার উপর প্রমাণবাহী।"},{"id":82,"translation":"তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখতে পেত তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল? তারা ছিল এদের চেয়ে সংখ্যায় বেশি, শক্তিতে প্রবলতর এবং পৃথিবীতে অধিক নিদর্শন/কীর্তির অধিকারী। কিন্তু তারা যা অর্জন করেছিল, তা (আল্লাহর শাস্তি থেকে) তাদের কোনো উপকারে আসেনি।"},{"id":83,"translation":"অতঃপর তাদের কাছে যখন তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল, তখন তারা (৪২) তাদের নিজেদের কাছে বিদ্যমান থাকা জ্ঞানকে আঁকড়ে ধরে উৎফুল্ল হয়ে উঠল। আর যা (শাস্তি) নিয়ে তাঁরা ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদেরকে বেষ্টন করল।","footnotes":"(৪২) সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে।"},{"id":84,"translation":"তারপর তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল: ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম, তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’"},{"id":85,"translation":"কিন্তু তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন তাদের ঈমান তাদের কোন উপকারে আসল না। এটা আল্লাহর বিধান(৪৩), তাঁর বান্দাদের মধ্যে চলে আসছে। আর এখানে (৪৪) কাফিররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।","footnotes":"(৪৩) অর্থাৎ শাস্তি প্রত্যক্ষ করার সময় ঈমান আনা কারো কোন উপকারে আসে না, এটি আল্লাহর চিরায়ত বিধান।\n (৪৪) শাস্তি আসার আগে তাওবা না করার কারণে।"}]},{"id":41,"verses":[{"id":1,"translation":"হা-মীম।"},{"id":2,"translation":"এ আল কুরআন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":3,"translation":"এটি এমন এক কিতাব, যার আয়াতগুলো আল কুরআনরূপে আরবী ভাষায়, জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে।(১)","footnotes":"(১) ফলে তারা এর অর্থ বুঝে ও এর দ্বারা সত্য পথের দিকে পরিচালিত হয়।"},{"id":4,"translation":"সুসংবাদদাতা(২) ও সতর্ককারী(৩) হিসেবে (এ কুরআন অবতীর্ণ হয়েছে); কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তারা তা শোনে না।","footnotes":"(২) এ কিতাব হচ্ছে মু’মিনদের জন্যে জান্নাতের। \n (৩) কাফিরদের জন্যে জাহান্নাম থেকে।"},{"id":5,"translation":"আর তারা বলে: ‘(হে মুহাম্মাদ) তুমি আমাদেরকে যে বিষয়ের দিকে দাওয়াত দিচ্ছ, সে বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত (তালাবদ্ধ), আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা(৪) আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়।(৫) অতএব তুমি তোমার কাজ করে যাও, নিশ্চয় আমরাও আমাদের কাজ করে যাব।(৬)","footnotes":"(৪) ফলে তোমার কথা আমাদের কান শ্রবণ করে না।\n (৫) ফলে তোমার কথা আমাদের নিকট পৌঁছে না। \n (৬) আমরা কখনোই তোমার অনুসরণ করবো না।"},{"id":6,"translation":"হে রাসূল! তুমি বল: ‘আমি কেবল তোমাদের মত একজন মানুষ। আমার কাছে এ মর্মে ওহী পাঠানো হয় যে, তোমাদের (সত্য) ইলাহ কেবল এক ইলাহ। অতএব তোমরা তাঁর পথে দৃঢ়ভাবে অটল থাক এবং তাঁর কাছে ক্ষমা চাও।’ আর মুশরিকদের জন্য দুর্ভোগ;"},{"id":7,"translation":"যারা যাকাত দেয় না। আর তারাই আখিরাতের অস্বীকারকারী।"},{"id":8,"translation":"নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন চিরস্থায়ী প্রতিদান (জান্নাত)।"},{"id":9,"translation":"বলুন, ‘তোমরা কি সত্যিই তাঁকে অস্বীকার করছ, যিনি দুই দিনে(৭) পৃথিবী সৃষ্টি করেছেন? আর তোমরা তাঁর জন্য সমকক্ষ স্থির করছ? তিনিই তো সকল জগতের রব।’","footnotes":"(৭) রবিবার ও সোমবার।"},{"id":10,"translation":"আর তিনি জমিনের উপরিভাগে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তিনি চারদিনের মধ্যে(৮) তাতে জীবিকা নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে যারা জানতে চায়, তাদের জন্য এটাই হবে সঠিক উত্তর।","footnotes":"(৮) অর্থাৎ পূর্বের দু’দিন, রবিবার ও সোমবার এবং মঙ্গল ও বুধ।"},{"id":11,"translation":"তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন, তখন তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন: ‘তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আমার নির্দেশের অনুগত হও। তারা উভয়ে বলল: ‘আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে এসে গেলাম।’"},{"id":12,"translation":"তারপর তিনি দু’দিনে(৯) আসমানসমূহকে সাত আসমানে পরিণত করলেন। আর প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন।(১০) আর আমি (দুনিয়ার) নিকটবর্তী আসমানকে প্রদীপমালা (তারকারাজি)-র দ্বারা সুসজ্জিত করেছি এবং (১১)সুরক্ষিত করেছি। এগুলো হল মহা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ।","footnotes":"(৯) বৃহস্পতি ও শুক্রবার।\n (১০) অর্থাৎ প্রত্যেক আসমানে তার জন্য নির্ধারিত বিষয়, আনুগত্য ও ইবাদাতের প্রসঙ্গে ওহীর দ্বারা নির্দেশনা দিলেন।\n (১১) শয়তানদের চোরাই পথে শ্রবণের পথ।"},{"id":13,"translation":"তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলে দাও: ‘আদ ও সামূদের ভয়াবহ শাস্তির মতই এক মহা শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি।’"},{"id":14,"translation":"যখন তাদের অগ্র ও পশ্চাৎ থেকে (ধারাবাহিকভাবে) রাসূলগণ তাদের কাছে দাওয়াত নিয়ে এলো যে, ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করো না।’ তখন তারা বলেছিল: ‘যদি আমাদের রব ইচ্ছা করতেন, তাহলে অবশ্যই (রাসূল হিসাবে) ফিরিশতা নাযিল করতেন। অতএব, তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে, নিশ্চয় আমরা তা অস্বীকার করলাম।"},{"id":15,"translation":"আর ‘আদ সম্প্রদায়, পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং বলেছিল, ‘শক্তিতে আমাদের চেয়ে প্রবল আর কে আছে?’ তারা কি লক্ষ্য করেনি যে, আল্লাহ, যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়েও অধিক শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করতেই থাকত।"},{"id":16,"translation":"অত:পর আমি তাদের উপর দুর্দিনে প্রচণ্ড ঝড়ো হাওয়া প্রেরণ করলাম, যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাতে পারি। আর আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক, উপরন্তু তাদেরকেসাহায্য করা হবে না।"},{"id":17,"translation":"আর সামূদ জাতি, আমি তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম; কিন্তু তারা হিদায়াতের পথে চলার পরিবর্তে অন্ধ (ভ্রষ্ট) পথে চলাই পছন্দ করেছিল। ফলে তাদেরকৃতকর্মের কারণেই লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল।"},{"id":18,"translation":"আর যারা ঈমান এনেছিল এবং (১২) তাকওয়া অবলম্বন করত, আমি তাদেরকে (সে শাস্তি থেকে) রক্ষা করলাম।","footnotes":"(১২) আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে।"},{"id":19,"translation":"আর যেদিন আল্লাহর শত্রুদের আগুনের দিকে সমবেত করা হবে, সেদিন তাদেরকে (দলবদ্ধভাবে) একত্রে হেঁকিয়ে নিয়ে যাওয়া হবে।"},{"id":20,"translation":"অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের (কুফরী ও পাপাচার) কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে।"},{"id":21,"translation":"আর তারা (জাহান্নামীরা) তাদের চামড়াগুলোকে বলবে: ‘কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?’ তারা বলবে: ‘আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকেপ্রথমবার সৃষ্টি করেছেন এবং তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।'"},{"id":22,"translation":"তোমরা (১৩) কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কান, চোখসমূহ ও চামড়াসমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না; বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা কিছু করতে, আল্লাহ তার অনেক কিছুই জানেন না।","footnotes":"(১৩) দুনিয়াতে পাপ কাজ করার সময়।"},{"id":23,"translation":"বস্তুত তোমাদের রবের ব্যাপারে এই কুধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা (ইহকাল ও পরকালে) ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।"},{"id":24,"translation":"অতঃপর তারা(১৪) ধৈর্যধারণ করলেও জাহান্নামই হবে তাদের আবাস। আর যদি তারা (আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য) ক্ষমাপ্রার্থনা ও অনুনয়-বিনয় করে, তবুও তারা সন্তুষ্টিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না।(১৫)","footnotes":"(১৪) তাদের বিরুদ্ধে দেওয়া কান, চোখ ও চামড়ার সাক্ষ্যের উপর।\n (১৫) আর তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।"},{"id":25,"translation":"আর আমরা তাদের জন্য এমন সঙ্গী (শয়তান) নির্ধারণ করে দিয়েছিলাম, যারা তাদের সামনে ও পেছনের (দুনিয়া ও আখিরাতের) কাজকে তাদের কাছে শোভনীয় করে দেখাত। আর তাদের ব্যাপারে সেই শাস্তির কথা সত্য হয়ে গেল, যেমনটি তাদের পূর্বে অতিবাহিত জিন ও মানুষের জাতিগুলোর ওপর সত্য হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।(১৬)","footnotes":"(১৬) কেননা কিয়ামতের দিন তারা জাহান্নামে প্রবেশ করবে।"},{"id":26,"translation":"আর কাফিররা বলত, ‘তোমরা এই কুরআন শুনো না এবং এতে (পড়ার সময়) হৈচৈ করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো।’"},{"id":27,"translation":"আর যারা কুফর করেছে, আমরা অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব এবং তারা যে কাজ করত তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের প্রতিফল তাদেরকে অবশ্যই দেব।"},{"id":28,"translation":"এই জাহান্নাম, আল্লাহর দুশমনদের প্রতিদান। সেখানে তাদের জন্য থাকবে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফলস্বরূপ।"},{"id":29,"translation":"আর কাফিররা বলবে: ‘হে আমাদের রব! জিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমাদের দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়।"},{"id":30,"translation":"নিশ্চয় যারা বলে: ‘আল্লাহই আমাদের রব’। অতঃপর অবিচল থাকে। (মৃত্যুর সময়) ফিরিশতারা তাদের কাছে নাযিল হয় (এবং বলে,) ‘তোমরা ভীত হয়ো না, (১৭) দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল।’","footnotes":"(১৭) পিছনে ফেলে আসা দুনিয়ার বিষয়ে।"},{"id":31,"translation":"‘আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও। সেখানে (জান্নাতে) তোমাদের জন্য থাকবে, যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে, যা তোমরা কামনা করবে।"},{"id":32,"translation":"এটা পরম ক্ষমাশীল ও অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ।"},{"id":33,"translation":"আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, ‘অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত?’"},{"id":34,"translation":"আর ভালো কাজ ও মন্দ কাজ সমান নয়। (মন্দকে) প্রতিহত করো এমন পন্থায় যা সর্বোত্তম; তখন দেখবে, তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে।"},{"id":35,"translation":"আর এটি তারাই লাভ করবে যারা ধৈর্যধারণ করবে, আর এর অধিকারী কেবল তারাই হয়, যারা মহা ভাগ্যবান।"},{"id":36,"translation":"আর যদি কখনো শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":37,"translation":"আর আল্লাহর (১৮)নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ । (হে মানুষ) তোমরা সূর্যকে সাজদা করো না এবং চাঁদকেও নয়। বরং তোমরা একমাত্র আল্লাহকে সাজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তাঁরই ইবাদাত করে থাকো।","footnotes":"(১৮) বড়ত্ব ও একত্ববাদের ওপর প্রমাণ বহনকারী।"},{"id":38,"translation":"অতএব যদি তারা অহংকার করে(১৯); নিশ্চয়ই তোমার রবের নিকটবর্তী ফেরেশতারা দিন-রাত তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা কখনো ক্লান্ত হয় না।","footnotes":"(১৯) তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও।"},{"id":39,"translation":"আল্লাহর আরেকটি নিদর্শন হল এই যে, তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক-অনুর্বর, অতঃপর যখন আমি তার ওপর (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তা (২০)নড়ে ওঠে ও বেড়ে ওঠে। নিশ্চয়ই যিনি জমিনকে জীবিত করেন তিনি মৃতদেরও (পুনরুত্থান ঘটিয়ে) জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।","footnotes":"(২০) তার ভেতরে লুকানো বীজ বৃদ্ধির কারণে।"},{"id":40,"translation":"নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে (২১) সত্য থেকে বিমুখ থাকে, তাদের অবস্থা আমার নিকট গোপন নয়। যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে কি উত্তম, না যে কিয়ামত দিবসে (শাস্তি থেকে) নিরাপদ হয়ে উপস্থিত হবে? হে মানুষ! তোমাদের যা ইচ্ছা আমল কর। নিশ্চয় তোমরা যা আমল করো, তিনি তার সম্যক দ্রষ্টা।","footnotes":"(২১) অবিশ্বাস, মিথ্যারোপ ও বিকৃতির মাধ্যমে।"},{"id":41,"translation":"নিশ্চয় যারা উপদেশ (আল কুরআন) আসার পরও তা অস্বীকার করে (২২) ; আর এটি নিশ্চয় এক (সংরক্ষিত ও) সম্মানিত গ্রন্থ।","footnotes":"(২২) তাদেরকে অবশ্যই কিয়ামত দিবসে কঠিন শাস্তি দেয়া হবে।"},{"id":42,"translation":"এতে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, সামনের থেকেও না, পিছন থেকেও না। এটি প্রজ্ঞাময়, চিরপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":43,"translation":"হে রাসূল! তোমাকে যা বলা হচ্ছে, তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল।(২৩) নিশ্চয় তোমার রব একান্তই ক্ষমাশীল এবং (অপরাধীদের জন্যে) যন্ত্রণাদায়ক শাস্তি প্রদানকারী।","footnotes":"(২৩) তাই তুমি কাফিরদের কষ্টদায়ক কথায় ধৈর্যধারণ করো।"},{"id":44,"translation":"আর আমি যদি একে (আল কুরআনকে) অনারবী ভাষায় আল কুরআনরূপে নাযিল করতাম, তবে নিশ্চিতভাবেই তারা বলত: ‘এর আয়াতসমূহকে বিশদভাবে বর্ণিত হয়নি কেন? এটি অনারবী ভাষায় আর রাসূল আরবীভাষী! হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘কুরআন মূলত মু’মিনদের জন্য হিদায়াত ও (অন্তরের রোগের) নিরাময়। আর যারা ঈমান আনে না, তাদের কানে রয়েছে বধিরতা(২৪) যেন আল কুরআন তাদের (অন্তরের) জন্য অন্ধত্ব (পর্দা) সরূপ। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে।(২৫)","footnotes":"(২৪) ফলে তারা আল কুরআন বোঝে না। \n (২৫) এমতাবস্থায় কীভাবে তারা দূর থেকে আহ্বানকারীর ডাক শুনবে?"},{"id":45,"translation":"আর অবশ্যই আমি মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছিলাম। অতঃপর তাতে মতভেদ করা হয়।(২৫) আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকতো(২৬), তবে এদের মধ্যে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় এরা এ সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত।","footnotes":"(২৫) ফলে কেউ তার ওপর ঈমান আনলো। আর কেউ তা অস্বীকার করলো।\n (২৬) অর্থাৎ যদি আল্লাহ বান্দাদের মধ্যকার মতানৈক্য বিষয়াদির ফয়সালা কিয়ামত দিবসে করার অঙ্গীকার না করতেন, তবে দুনিয়াতেই এর চূড়ান্ত ফয়সালা করে দিতেন।"},{"id":46,"translation":"যে ব্যক্তি সৎকাজ করে সে তার নিজের জন্যই তা করে। আর যে অসৎকাজ করে তা (এর পরিণাম) তার ওপরই বর্তাবে। তোমার রব তাঁর বান্দাদের প্রতি মোটেই যুলমকারী নন।"},{"id":47,"translation":"কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়।(২৭) তাঁর জ্ঞান ছাড়া কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। আর যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন: ‘আমার শরিকরা কোথায়?’ তখন তারা বলবে: ‘আমরা আপনার কাছে ঘোষণা করছি যে, আমাদের মধ্যে কেউই এর সাক্ষী নয়।’","footnotes":"(২৭) অর্থাৎ একমাত্র তিনিই জানেন কখন কিয়ামত সংঘটিত হবে।"},{"id":48,"translation":"আর পূর্বে যাদেরকে (যেসব মূর্তিকে) তারা (উপাস্য হিসেবে) ডাকত, তারা (সেদিন) তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে, তাদের পলায়নের কোন জায়গা নেই।"},{"id":49,"translation":"মানুষ কল্যাণ (২৮) প্রার্থনায় ক্লান্তি বোধ করে না; কিন্তু যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে।","footnotes":"(২৮) কল্যাণ বলতে এখানে সুস্থতা, ধনসম্পদ এবং সন্তান-সন্তুতিকে বুঝানো হয়েছে ।"},{"id":50,"translation":"আর আমি যদি তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলে থাকে, ‘এটি আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নেয়া হয়; তবুও তার কাছে আমার জন্য শুধু কল্যাণই থাকবে।’ আল্লাহ বলেনঃ ‘অবশ্যই আমি কাফিরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করবো এবং অবশ্যই তাদেরকে (সে আমল অনুযায়ী) কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।"},{"id":51,"translation":"আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয় এবং দূরে সরে যায়; আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে (তা থেকে বাঁচার জন্য) দীর্ঘ দু‘আকারী হয়ে যায়।"},{"id":52,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি তা (এই আল- কুরআন) আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার কর(২৯); তবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে, যে ব্যক্তি (এর) ঘোর বিরোধিতায় লিপ্ত?’","footnotes":"(২৯) তাহলে তোমাদের অবস্থা হবে মারাত্মক ক্ষতিকর?"},{"id":53,"translation":"অচিরেই আমি তাদেরকে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলি দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে, এটি সত্য। হে রাসূল! তোমার রবের সম্পর্কে এটা কি যথেষ্ট নয় যে, তিনি সকল বিষয়েই সাক্ষী?(৩০)","footnotes":"(৩০) অর্থাৎ এসব মুশরিকদের জন্যে এটা যথেষ্ট নয় যে, আল্লাহর সাক্ষ্য অনুযায়ী আল-কুরআন সত্য এবং এটি তাঁরই পক্ষ থেকে নাযিলকৃত, যেহেতু তিনি সকল বিষয়েই আস্থাযোগ্য সাক্ষী।"},{"id":54,"translation":"জেনে রাখ, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের রবের সাক্ষাতের বিষয়ে সন্দেহে রয়েছে; জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।"}]},{"id":42,"verses":[{"id":1,"translation":"হা-মীম।"},{"id":2,"translation":"‘আইন-সীন- কাফ।"},{"id":3,"translation":"এভাবেই মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী (নবী-রাসূল)-দের প্রতিও ওহি নাযিল করেন।"},{"id":4,"translation":"আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তাঁরই। তিনি (সত্ত্বায় ও মর্যাদায়) সুউচ্চ, সুমহান।"},{"id":5,"translation":"(আল্লাহর ভয়ে) ওপর থেকে আসমান ফেটে পড়ার উপক্রম হয়; আর ফিরিশতারা তাদের রবের প্রশংসায় তাসবীহ পাঠ করেন এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। জেনে রেখো, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":6,"translation":"আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, আল্লাহ তাদের (কর্মকাণ্ডের) প্রতি সম্যক দৃষ্টিদাতা(১) এবং হে রাসূল! তুমি তাদের কর্মবিধায়ক নও।","footnotes":"(১) অর্থাৎ আল্লাহ তাদের আমলের প্রতি সদা নজর রাখেন এবং তাদেরকে সে অনুযায়ী প্রতিফলও দিবেন।"},{"id":7,"translation":"আর (২) এভাবেই আমি তোমার প্রতি আরবী ভাষায় আল-কুরআন নাযিল করেছি, যাতে তুমি মক্কা ও তার আশপাশের বসবাসকারীদেরকে সতর্ক করতে পারো। আর যাতে তুমি মহাসমাবেশের দিনের ব্যাপারে সতর্ক করতে পারো, যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, (সে দিনের বিচারে) একদল থাকবে জান্নাতে এবং আরেক দল থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুনে।","footnotes":"(২) যেভাবে পূর্ববর্তী অন্যান্য নবীদের প্রতি ওহী নাযিল করেছি, হে নবী !"},{"id":8,"translation":"আর আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে একই উম্মত করতে পারতেন; কিন্তু (সেটা না করে) তিনি যাকে ইচ্ছে তাকে স্বীয় রহমতে প্রবেশ করান। আর যালিমদের কোন অভিভাবক নেই, কোন সাহায্যকারীও নেই।"},{"id":9,"translation":"তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করেছে? অথচ আল্লাহই হলেন প্রকৃত অভিভাবক; তিনিই মৃতকে জীবিত করেন। আর তিনি সকল বিষয়েই ক্ষমতাবান।"},{"id":10,"translation":"হে মানুষ! তোমরা যে বিষয়েই মতবিরোধ কর, তার ফয়সালা আল্লাহরই কাছে; তিনিই আল্লাহ, আমার রব; তাঁরই ওপর আমি তাওয়াক্কুল করেছি এবং আমি তাঁরই দিকে ফিরে যাবো।"},{"id":11,"translation":"তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং গবাদিপশুরও জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি তোমাদের বংশবিস্তার করেন। তাঁর সদৃশ কোনো কিছুই নেই। আর তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।"},{"id":12,"translation":"আসমানসমূহ ও জমিনের চাবি তাঁরই কাছে; যার জন্যে ইচ্ছে তিনি রিযক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। নিশ্চয় তিনি সকল বিষয়ে সর্বজ্ঞাতা।"},{"id":13,"translation":"হে মানুষ! জেনে রেখো, তিনি তোমাদের জন্য দ্বীনের এমন সব বিধান বিধিবদ্ধ করে দিয়েছেন; যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো, তোমরা দ্বীন কায়িম করবে এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। হে নবী! তুমি মুশরিকদেরকে যে (৩) দিকে আহ্বান করছ, তা তাদের কাছে খুবই কঠিন মনে হয়। আল্লাহ যাকে চান (তাকে বাছাই করে) তার দিকে নিয়ে আসেন। আর যে ব্যক্তি তাঁর অভিমুখী হয়, তাকে তিনি হিদায়াত দান করেন।","footnotes":"(৩) একত্ববাদ ও এক আল্লাহর ইবাদাতের।"},{"id":14,"translation":"আর তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেবল নিজেদের মধ্যকার বিদ্বেষের কারণে মতভেদ করেছে; একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের অবকাশ সম্পর্কে তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে (তখনই) ফয়সালা হয়ে যেত। আর তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছিল(৪), তারা সে সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে।","footnotes":"(৪) অর্থাৎ যে সব ইয়াহূদী তাদের পূর্বসূরী ও এ সব মুশরিকদের পর তাওরাতের উত্তরাধিকারী হয়েছে এবং যে সব খ্রিষ্টান ইঞ্জীলের উত্তরাধিকারী হয়েছে তারাও।"},{"id":15,"translation":"সুতরাং, হে মুহাম্মাদ! তুমি এই দ্বীনের দাওয়াত দাও এবং অটল থাক, যেভাবে তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো না এবং বলো: ‘আল্লাহ যে কিতাব নাযিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের; (৫) আমাদের ও তোমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই; আল্লাহ আমাদের সকলকে (কিয়ামত দিবসে) একত্র করবেন। আর তাঁরই কাছে আমাদের সকলের প্রত্যাবর্তন ।’","footnotes":"(৫) দলিল-প্রমাণ সুস্পষ্ট হয়ে যাওয়ার পর।"},{"id":16,"translation":"আর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, (মানুষেরা) তাঁর আহ্বানে সাড়া দেওয়া হওয়ার পরও, তাদের দলিল-প্রমাণ তাদের রবের কাছে সম্পূর্ণ বাতিল। তাদের ওপর রয়েছে (আল্লাহর) ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।"},{"id":17,"translation":"আল্লাহই সত্যসহ কিতাব আল-কুরআন ও ইনসাফের মানদণ্ড মীযান নাযিল করেছেন। আর কিসে তোমাকে জানাবে, হয়ত কিয়ামত খুবই নিকটবর্তী?"},{"id":18,"translation":"যারা এতে ঈমান আনে না, তারাই তা ত্বরান্বিত করতে চায়। আর যারা ঈমান এনেছে, তারা এ ব্যাপারে ভীত-সন্ত্রস্ত থাকে। কারণ তারা জানে যে, এটা অবশ্যই সত্য। জেনে রেখো, নিশ্চয় যারা কিয়ামত সম্পর্কে বাক-বিতণ্ডা করে তারা সুদূর পথভ্রষ্টতায় নিপতিত।"},{"id":19,"translation":"আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিযক দান করেন।(৬) আর তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।","footnotes":"(৬) অর্থাৎ তিনি যাকে ইচ্ছা জীবিকায় প্রশস্ততা দান করেন। আবার যার উপর ইচ্ছা তা সংকীর্ণ করেন।"},{"id":20,"translation":"যে আখিরাতের প্রতিদান কামনা করে, আমি তার জন্য তার প্রতিদান বহুগুণ বৃদ্ধি করে দেই। আর যে দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই, কিন্তু আখিরাতে তার জন্য কোন অংশই থাকবে না।"},{"id":21,"translation":"নাকি তাদের জন্য এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দ্বীনের বিধান দিয়েছে, যার অনুমতি আল্লাহ তাদেরকে দেননি? আর যদি (আখিরাতে) বিচার-ফয়সালা করার ঘোষণা না থাকতো, তবে তাদের ব্যাপারে (দুনিয়াতেই) সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":22,"translation":"হে রাসূল! তুমি যালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত-সন্ত্রস্ত দেখতে পাবে। অথচ তা তাদের ওপর পতিত হবেই। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতের উদ্যানসমূহে থাকবে। তারা (উপভোগ্য) যা চাইবে, তাদের রবের নিকট তাদের জন্য তাই থাকবে। এটাই তো মহাঅনুগ্রহ।"},{"id":23,"translation":"এটা হলো তা-ই, যার সুসংবাদ আল্লাহ তার সেসব বান্দাদেরকে দিয়ে থাকেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে। হে রাসূল! তুমি বলো: ‘আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া অন্য কোন (জাগতিক) প্রতিদান চাই না।’ আর যে উত্তম কাজ করে, আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, উত্তম আমলকারীদের গুণগ্রাহী।"},{"id":24,"translation":"নাকি তারা বলে, ‘সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে?’ আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর মেরে দিতেন।(৭) আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয়সমূহ সম্পর্কে সর্বজ্ঞ।","footnotes":"(৭) অর্থাৎ যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলায়হিস সালাম মিথ্যা রচনার কথা মনে মনেও ভাবতো, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিতেন এবং তার রচিত বাতিলকে নিশ্চিহ্ন করে দিতেন, আর হক অবশিষ্ট রেখে দিতেন; কিন্তু বিষয়টি এমন ছিলো না। তাই এ কথা প্রমাণ হলো যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কর্তৃক ওহীপ্রাপ্ত।"},{"id":25,"translation":"আর তিনিই তাঁর বান্দাদের তাওবা কবূল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। আর তোমরা যা কর, তা তিনি জানেন।"},{"id":26,"translation":"আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের ডাকে তিনি সাড়া দেন এবং তাদের প্রতি তাঁর অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।"},{"id":27,"translation":"আর আল্লাহ যদি তার সকল বান্দাদের জন্য রিযক প্রশস্ত করে দিতেন, তাহলে তারা অবশ্যই জমিনে বিদ্রোহ করত। কিন্তু তিনি পরিমাণ মত (৮) যা ইচ্ছা অবতীর্ণ করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের ব্যাপারে পূর্ণ অবগত, সম্যক দ্রষ্টা।","footnotes":"(৮) প্রশস্ত কিংবা সংকীর্ণ জীবিকা।"},{"id":28,"translation":"আর তারা যখন নিরাশ হয়ে পড়ে, তখন তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। আর তিনিই তো অভিভাবক, সর্বপ্রশংসিত।"},{"id":29,"translation":"আর তাঁর (৯) নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যে সব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। তিনি যখন ইচ্ছা তখনই তাদেরকে একত্র করতে সক্ষম।","footnotes":"(৯) ক্ষমতা ও একত্ববাদের প্রমাণ বহনকারী।"},{"id":30,"translation":"হে মানুষ! তোমাদের প্রতি যে বিপদ আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই (তথা পাপের) ফল। আর তিনি অনেক পাপ ক্ষমা করে দেন।"},{"id":31,"translation":"আর তোমরা জমিনে তাঁকে ব্যর্থ করতে পারবে না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং কোন সাহায্যকারীও নেই।"},{"id":32,"translation":"আর তাঁর নিদর্শনাবলির মধ্যে আরও রয়েছে সমুদ্রে চলাচলকারী পর্বতমালার মত জাহাজসমূহ।"},{"id":33,"translation":"তিনি ইচ্ছে করলে বাতাস থামিয়ে দিতে পারেন। ফলে এসব জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে থেমে থাকবে। নিশ্চয় এতে প্রত্যেক পরম ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অনেক নিদর্শন রয়েছে।"},{"id":34,"translation":"অথবা তিনি তাদের কৃতকর্মের কারণে (১০) জাহাজগুলোকে ধ্বংস করে দিতে পারেন। আবার তিনি অনেককে ক্ষমাও করেন।","footnotes":"(১০) ঝড়ো হাওয়া প্রেরণ করে।"},{"id":35,"translation":"আর যারা আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জেনে রাখে যে, তাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে) পালানোর কোনো পথ নেই।"},{"id":36,"translation":"আর তোমাদেরকে (১১) যা কিছু দেয়া হয়েছে, তা দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী মাত্র। আর আল্লাহর নিকট যা আছে তা উৎকৃষ্ট ও স্থায়ী, তাদের জন্য যারা ঈমান আনে এবং তাদের রবের ওপর ভরসা করে।","footnotes":"(১১) ধন-সম্পদ, সম্মান ও সন্তান হিসেবে।"},{"id":37,"translation":"আর যারা কবীরা গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে এবং যখন রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়।"},{"id":38,"translation":"আর যারা তাদের রবের (১২) ডাকে সাড়া দেয়, সালাত কায়িম করে, তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে এবং আমি তাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।","footnotes":"(১২) আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে তাঁর।"},{"id":39,"translation":"আর যারা, যখন তাদের ওপর সীমালঙ্ঘন করা হয়, (শুধু) তখনই তারা তার প্রতিশোধ নেয়।"},{"id":40,"translation":"আর মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। অতঃপর যে ক্ষমা করে দেয় এবং আপস নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। নিশ্চয় আল্লাহ যালিমদের পছন্দ করেন না।"},{"id":41,"translation":"তবে অত্যাচারিত হবার পর যারা প্রতিশোধ গ্রহণ করে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না।(১৩)","footnotes":"(১৩) কেননা, তারা বাড়াবাড়ি না করে ন্যায্য প্রতিশোধ গ্রহণ করেছে।"},{"id":42,"translation":"শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মানুষের ওপর যুলম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":43,"translation":"আর যে ধৈর্যধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয় তা দৃঢ়সংকল্পেরই কাজ।"},{"id":44,"translation":"আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য তিনি ব্যতীত কোন অভিভাবক নেই। আর হে রাসূল, তুমি যালিমদেরকে দেখবে, তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন বলবে: ‘(দুনিয়াতে) ফিরে যাওয়ার কোন পথ আছে কি?’(১৪)","footnotes":"(১৪) তাহলে আমরা আল্লাহর নিকট তাওবা করে ভালো মানুষ হয়ে যেতাম।"},{"id":45,"translation":"(হে রাসূল!) তুমি তাদেরকে দেখবে, তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে। অপমানে তারা অবনত; তারা আড় চোখে তাকাচ্ছে। আর মুমিনরা বলবে, ‘নিশ্চয়ই প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে।’ সাবধান! নিশ্চয়ই যালিমরা চিরস্থায়ী শাস্তিতে থাকবে।"},{"id":46,"translation":"আর আল্লাহ ছাড়া তাদেরকে সাহায্য করার জন্য তাদের কোন অভিভাবক থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোন সঠিক পথ নেই।"},{"id":47,"translation":"(হে মানুষ!) তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও, আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসার আগেই, যাকে ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নেই। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের (অপরাধ) অস্বীকার করারও কোনো সুযোগ থাকবে না।"},{"id":48,"translation":"আর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে আমি তো তোমাকে তাদের রক্ষক হিসেবে প্রেরণ করিনি। (আল্লাহর নির্দেশিত) বাণী পৌঁছে দেয়াই তোমার দায়িত্ব। আর আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করাই তখন সে খুশি হয়। পক্ষান্তরে যখন তাদের কৃতকর্মের জন্য তাদের ওপর কোন বিপদ আসে তখন মানুষ বড়ই অকৃতজ্ঞ হয়ে পড়ে।"},{"id":49,"translation":"আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছে তা-ই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছে কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছে পুত্র সন্তান দান করেন।"},{"id":50,"translation":"অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করেন। তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান।"},{"id":51,"translation":"কোন মানুষের পক্ষেই এটা সম্ভব নয় যে, আল্লাহ তার সাথে ওহীর মাধ্যম, পর্দার আড়াল অথবা কোন ফিরিশতা প্রেরণ ব্যতীত সরাসরি কথা বলবেন। তারপর আল্লাহ তার অনুমতি সাপেক্ষে, যা চান তাই-ই ওহী হিসেবে প্রেরণ করেন। তিনি (সত্তা ও গুণাবলিতে) সর্বোচ্চ, প্রজ্ঞাবান।"},{"id":52,"translation":"অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে ‘রূহ’ (আল-কুরআন)কে ওহী যোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কী এবং ঈমান কী? কিন্তু আমি একে (আল-কুরআনকে) আলো বানিয়েছি, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। আর নিশ্চয় তুমি সরল পথের দিক নির্দেশনা দাও।"},{"id":53,"translation":"তা হলো সেই আল্লাহর পথ, যিনি আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তার মালিক। জেনে রাখো, (শেষ পর্যন্ত) সব বিষয়ই আল্লাহর কাছে ফিরে যাবে।"}]},{"id":43,"verses":[{"id":1,"translation":"হা-মীম।"},{"id":2,"translation":"সুস্পষ্ট কিতাবের (আল-কুরআনের) শপথ।"},{"id":3,"translation":"নিশ্চয়ই আমি একে আরবি কুরআনরূপে নাযিল করেছি, যাতে তোমরা বুঝতে পার।"},{"id":4,"translation":"আর নিশ্চয় তা আমার কাছে উম্মুল কিতাবে (১) সুউচ্চ মর্যাদাসম্পন্ন, প্রজ্ঞাপূর্ণ।","footnotes":"(১) আল-লাওহুল মাহফূযে।"},{"id":5,"translation":"আমি কি তোমাদের কাছ থেকে এ উপদেশবাণী (আল-কুরআন) সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেব এ কারণে যে, তোমরা একটি সীমালঙ্ঘনকারী জাতি!"},{"id":6,"translation":"আর আমি পূর্বেকার জাতিদের মাঝে বহু নবী পাঠিয়েছিলাম।"},{"id":7,"translation":"আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।"},{"id":8,"translation":"ফলে তাদের অপেক্ষা অধিক প্রতাপশালীদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।(২)","footnotes":"(২) অর্থাৎ আল-কুরআনে পূর্বেকার জাতিসমূহের যেমন: ‘আদ, সামূদ, লূত সম্প্রদায় ও মাদয়ানবাসীদের ধ্বংসের বর্ণনা অতিক্রান্ত হয়েছে।"},{"id":9,"translation":"হে রাসূল! তুমি যদি (৩) জিজ্ঞাসা কর, আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছে? তারা উত্তরে অবশ্যই বলবে: এগুলো মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহই সৃষ্টি করেছেন।","footnotes":"(৩) এ সব মিথ্যারোপকারী মুশরিকদেরকে।"},{"id":10,"translation":"যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা (সদৃশ) বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ, যাতে তোমরা সঠিক পথ পেতে পার।"},{"id":11,"translation":"আর যিনি আসমান থেকে পরিমিতভাবে (বৃষ্টির) পানি বর্ষণ করেন। অতঃপর আমি তা দ্বারা মৃত জনপদকে(৩) সঞ্জীবিত করি। এভাবেই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে।","footnotes":"(৩) এ সব মিথ্যারোপকারী মুশরিকদেরকে।"},{"id":12,"translation":"আর যিনি সব কিছুই জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, যাতে তোমরা আরোহণ করো।"},{"id":13,"translation":"যাতে তোমরা (ভ্রমণকালে) এর পিঠে স্থির থাকতে পারো, তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে, যখন তোমরা এর ওপর স্থির হয়ে বসবে আর বলবে: ‘পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না’।"},{"id":14,"translation":"আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।’"},{"id":15,"translation":"আর তারা তাঁর বান্দাদের মধ্য থেকে তাঁর অংশ সাব্যস্ত করেছে।(৫) নিশ্চয়ই মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ।","footnotes":"(৫) যেমন, মুশরিকরা মনে করে, ফিরিশতারা আল্লাহর কন্যা সন্তান।"},{"id":16,"translation":"হে মুশরিকরা! তিনি কি যা সৃষ্টি করেছেন, তা থেকে ( নিজের জন্য) কন্যা সন্তান গ্রহণ করেছেন, আর তোমাদের জন্যে নির্ধারন করেছেন পুত্র সন্তান?"},{"id":17,"translation":"আর তাদের কারো কাছে যখন সেই সন্তানের(৬) সুসংবাদ দেওয়া হয়, যাকে সে পরম করুণাময়ের জন্য উপমা হিসেবে স্থির করে, তখনই তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অন্তর্জ্বালায় দমিত হয়ে থাকে।","footnotes":"(৬) কন্যা সন্তানের।"},{"id":18,"translation":"আর (৭) যে অলংকারে সজ্জিত অবস্থায় লালিত পালিত হয় এবং সে বিতর্ককালে সুস্পষ্ট বক্তব্য প্রদানে অক্ষম।","footnotes":"(৭) তারা কি স্বীয় রবের প্রতি এমন কাউকে সম্পর্কিত করছে।"},{"id":19,"translation":"আর তারা রহমানের বান্দা ফিরিশতাদেরকে নারী হিসেবে গণ্য করেছে। তারা কি তাদের সৃষ্টি প্রত্যক্ষ করেছে? তাদের সাক্ষ্য অবশ্যই লিখে রাখা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।(৮)","footnotes":"(৮) অতপর তাদের মিথ্যাচারের কারণে কিয়ামত দিবসে তাদেরকে শাস্তি প্রদান করা হবে।"},{"id":20,"translation":"আর তারা বলে: ‘পরম করুণাময় আল্লাহ ইচ্ছা করলে আমরা এদের (ফিরিশতাদের) ইবাদাত করতাম না।’ মূলত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু মনগড়া (মিথ্যা) কথা বলছে।"},{"id":21,"translation":"নাকি আমি তাদেরকে কুরআনের পূর্বে কোন কিতাব দিয়েছি(৯), ফলে তারা তা দৃঢ়ভাবে ধারণ করে আছে?","footnotes":"(৯) যা গাইরুল্লাহর ইবাদাতকে বৈধতা দেয়?!"},{"id":22,"translation":"বরং তারা বলে: ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি দ্বীন ও মতাদর্শের উপর পেয়েছি, আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্ক অনুসরণে হিদায়াতপ্রাপ্ত হবো।’"},{"id":23,"translation":"আর এভাবেই হে নবী! তোমার পূর্বে যখনই আমি কোন জনপদে সতর্ককারী (রাসূল) পাঠিয়েছি, তখনই সেখানকার বিত্তবানরা বলেছে: ‘নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি দ্বীন ও মতাদর্শের উপর পেয়েছি এবং নিশ্চয় আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করব।’"},{"id":24,"translation":"তখন সেই সতর্ককারী রাসূল বললেন, ‘তোমরা তোমাদের পিতৃপুরুষদের যে পথের ওপর পেয়েছ, আমি যদি তার চেয়েও উৎকৃষ্ট পথনির্দেশ নিয়ে তোমাদের কাছে আসি, তবুও কি?’(১০) তারা বলল, ‘নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, আমরা তা অস্বীকার করি।’","footnotes":"(১০) তোমরা তাদের অনুসরণ করবে?"},{"id":25,"translation":"ফলে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। (১১) অতএব দেখ, মিথ্যারোপকারীদের পরিণতি কেমন হয়েছিল?","footnotes":"(১১) আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি।"},{"id":26,"translation":"হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা, যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার জাতিকে বলেছিল: ‘তোমরা যেগুলোর (মূর্তিদের) ইবাদাত (পূজা) কর, নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্কমুক্ত।’"},{"id":27,"translation":"‘তবে (তিনি ব্যতীত) যিনি আমাকে সৃষ্টি করেছেন। নিশ্চয় তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন।’"},{"id":28,"translation":"আর তিনি এটিকে(১২) তাঁর উত্তরসূরীদের মধ্যে এক চিরন্তন বাণী হিসেবে প্রতিষ্ঠিত করে গেলেন, যাতে তারা (শিরক ও পাপাচার থেকে তাওবা করে) ফিরে আসে।","footnotes":"(১২) ইবরাহীম (আলাইহিস-সালাম) একত্ববাদের কালিমা “লা-ইলা-হা ইল্লাল্লাহ” কে তার পরবর্তী সন্তানদের মাঝে অমর করে রেখে গেলেন।"},{"id":29,"translation":"(১৩) বরং তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাসূল (মুহাম্মাদ) আগমন না করা পর্যন্ত, আমি তাদের এবং তাদের পিতৃপুরুষদের ভোগ করার সুযোগ দিয়েছিলাম।","footnotes":"(১৩) আমি এ সব মিথ্যারোপকারী মুশরিকদেরকে শাস্তি প্রদানে তাড়াহুড়ো করি নি।"},{"id":30,"translation":"অথচ যখন সত্য (আল-কুরআন) তাদের কাছে আসল তখন তারা বলল: ‘এতো যাদু এবং নিশ্চয় আমরা তা অস্বীকার করছি।’"},{"id":31,"translation":"আর তারা বলল: ‘এ আল-কুরআন কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির ওপর নাযিল করা হল না?’(১৪)","footnotes":"(১৪) অর্থাৎ মক্কার ওয়ালীদ ইবনু ‘উক্ববা কিংবা তায়িফের উরওয়া ইবনু মাস‘ঊদ আস-সাক্বাফীর উপর কেন নাযিল করা হলো না?"},{"id":32,"translation":"তারা কি তোমার রবের রহমত ভাগ-বণ্টন করে? আমিই দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করে দেই এবং তাদের একজনকে অপর জনের ওপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপরকে অধীন হিসেবে গ্রহণ করতে পারে। আর তারা যা সঞ্চয় করে, তোমার রবের রহমত তা অপেক্ষা উৎকৃষ্ট।"},{"id":33,"translation":"যদি সব মানুষ একই জাতিতে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তবে যারা পরম করুণাময়ের প্রতি কুফরী করে আমি তাদের গৃহসমূহের জন্য রৌপ্যনির্মিত ছাদ ও ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি তৈরি করে দিতাম।"},{"id":34,"translation":"(শুধু তাই নয়)তাদের গৃহসমূহের জন্য দরজা ও হেলান দেয়ার জন্য রুপা দিয়ে নির্মিত খাট -পালঙ্ক ( বানাতাম) ।"},{"id":35,"translation":"আর স্বর্ণ নির্মিতও (করে দিতে পারতাম)। আর এর সব কয়টিই দুনিয়ার জীবনের ভোগ-সামগ্রী। আর আখিরাত তো তোমার রবের কাছে মুত্তাকীদের জন্যই ।(১৫)","footnotes":"(১৫) কাফেররা বলেছিল: মক্কা ও তায়িফের কোনো বড় ধনাঢ্য ব্যক্তিকে নবী করা হল না কেন? এ সূরার ৩৩ থেকে ৩৫ নং আয়াতসমূহে এর জওয়াব দেয়া হয়েছে।"},{"id":36,"translation":"আর যে পরম করুণাময়ের যিকির(১৬) থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী।","footnotes":"(১৬) অর্থাৎ আল-কুরআনে গভীর মনোনিবেশ করে না।"},{"id":37,"translation":"আর নিশ্চয় তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা দেয়; অথচ মানুষ মনে করে তারা হিদায়াতপ্রাপ্ত।"},{"id":38,"translation":"পরিশেষে যখন সে আমার নিকট আসবে তখন সে বলবে: ‘হায়, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব-পশ্চিমের ব্যবধান থাকত!’ সুতরাং কতই না নিকৃষ্ট সে সঙ্গী!"},{"id":39,"translation":"আর আজ তা (অনুতাপ) তোমাদের কোনো উপকারেই আসবে না। যেহেতু তোমরা (১৭) যুলম করেছিলে। নিশ্চয় তোমরা শাস্তিতে পরস্পর অংশীদার হয়ে থাকবে।","footnotes":"(১৭) শিরক ও পাপাচারের মাধ্যমে নিজেদের ওপর।"},{"id":40,"translation":"হে রাসূল! তুমি কি বধিরকে শুনাতে পারবে অথবা হিদায়াত করতে পারবে অন্ধকে এবং ঐ ব্যক্তিকে যে সুস্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে?"},{"id":41,"translation":"অতঃপর যদি আমি তোমাকে নিয়ে যাই, তবে নিশ্চয় আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব।"},{"id":42,"translation":"অথবা আমি তাদেরকে যে শাস্তির ওয়াদা দিয়েছি, তা যদি তোমাকে প্রত্যক্ষ করাই, তবে নিশ্চয় আমি তাদের ওপর পূর্ণ ক্ষমতাবান।"},{"id":43,"translation":"অতএব, হে রাসূল! তোমার প্রতি যা ওহী করা হয়েছে, তা তুমি দৃঢ়ভাবে আঁকড়ে ধরো (১৮)। নিশ্চয় তুমি সরল-সঠিক পথের ওপর রয়েছ।","footnotes":"(১৮) অর্থাৎ এর ওপর আমল করো।"},{"id":44,"translation":"নিশ্চয় এ আল-কুরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য উপদেশ। আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।(১৯)","footnotes":"(১৯) কিয়ামত দিবসে এই আল-কুরআনের ওপর ঈমান, এর আদর্শের অনুসরণ ও এর প্রতি আহ্বান সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।"},{"id":45,"translation":"হে রাসূল! তোমার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম তুমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখ(২০), আমি কি রহমানের পরিবর্তে অন্য কোন উপাস্যকে ইবাদাত করার জন্যে নির্ধারণ করেছিলাম?","footnotes":"(২০) অর্থাৎ নবী-রাসূলগণের অনুসারীদের জিজ্ঞেস করো। অথবা এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ও মিরাজের রাত্রে নবী-রাসূলগণকে এই প্রশ্ন করার নির্দেশ দেয়া হয়েছিল।"},{"id":46,"translation":"আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলিসহ ফির‘আউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম। সে বলেছিল: ‘নিশ্চয় আমি সৃষ্টিকুলের রবের একজন রাসূল।’"},{"id":47,"translation":"অতঃপর যখন সে আমার নিদর্শনাবলিসহ তাদের কাছে আসল, তখন তারা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল।"},{"id":48,"translation":"আর আমি তাদের (২১) যে নিদর্শনই দেখাতাম, তা ছিল তার পূর্ববর্তী নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠতর। আর আমি তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করলাম, যাতে তারা (কুফরী থেকে) ফিরে আসে।","footnotes":"(২১) ফির‘আউন ও তার গোত্রের নেতাদেরকে।"},{"id":49,"translation":"আর তারা (মূসাকে) বলল: ‘হে যাদুকর, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য তাই প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমার সাথে করেছেন।(২২) নিশ্চয় আমরা হিদায়াতের পথে আসব।’","footnotes":"(২২) অর্থাৎ আমরা ঈমান আনলে তিনি শাস্তি দূর করবেন।"},{"id":50,"translation":"অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি সরিয়ে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করে বসল।"},{"id":51,"translation":"আর ফির‘আউন (দম্ভভরে) তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা দিয়ে বলল: ‘হে আমার সম্প্রদায়! মিসরের রাজত্ব কি আমার নয়? আর এ সব নদ-নদী কি আমার (অট্টালিকার) পাদদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখছ না?’"},{"id":52,"translation":"‘আমি কি এই ব্যক্তি (মূসা) থেকে শ্রেষ্ঠ নই, যে হীন এবং স্পষ্ট কথা বলতেও সক্ষম নয়?’"},{"id":53,"translation":"‘তবে (২৩) তাকে কেন স্বর্ণের অলঙ্কারাদি প্রদান করা হল না অথবা দলবদ্ধভাবে ফিরিশতারা তার সাথে কেন আসল না?’","footnotes":"(২৩) রাসূল হওয়ার প্রমাণ স্বরূপ।"},{"id":54,"translation":"এভাবেই সে তার সম্প্রদায়কে বোকা বানালো, ফলে তারা তার আনুগত্য করল। নিশ্চয় তারা ছিল এক ফাসিক সম্প্রদায়।"},{"id":55,"translation":"অতঃপর তারা যখন (কুফরীর ওপর অটল থাকার মাধ্যমে) আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের সকলকে (পানিতে) ডুবিয়ে দিলাম।"},{"id":56,"translation":"ফলে আমি তাদেরকে পরবর্তীদের জন্য (শিক্ষণীয়) অতীত ইতিহাস ও দৃষ্টান্ত বানালাম।"},{"id":57,"translation":"আর যখনই মারইয়াম পুত্র (‘ঈসা)কে দৃষ্টান্তস্বরূপ পেশ করা হয়, তখন তোমার জাতি শোরগোল শুরু করে দেয়।"},{"id":58,"translation":"আর তারা বলে: ‘আমাদের উপাস্যরা শ্রেষ্ঠ নাকি ‘ঈসা? তারা কেবল বাক-বিতণ্ডার উদ্দেশ্যেই তাকে তোমার সামনে পেশ করে; বরং তারা এক ঝগড়াটে সম্প্রদায়।"},{"id":59,"translation":"ঈসা কেবল আমার একজন বান্দা, আমি তার ওপর অনুগ্রহ করেছিলাম এবং বানূ ইসরাঈলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম।"},{"id":60,"translation":"আর হে আদম সন্তান! আমি যদি চাইতাম, তবে আমি তোমাদের পরিবর্তে ফিরিশতাদেরকে সৃষ্টি করে (দুনিয়াতে) পাঠাতাম, যারা জমিনে তোমাদের উত্তরাধিকার হতো।"},{"id":61,"translation":"আর নিশ্চয় ‘ঈসা কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ কর। এটিই সরল পথ।"},{"id":62,"translation":"আর শয়তান যেন তোমাদেরকে কোন অবস্থায়ই (সরল পথ থেকে) বাধা দিতে না পারে। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।"},{"id":63,"translation":"আর ‘ঈসা যখন সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে আসল, তখন সে বলল: ‘আমি অবশ্যই তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এসেছি তোমরা যে সব বিষয়ে মতবিরোধে লিপ্ত, তা স্পষ্ট করে দিতে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":64,"translation":"‘নিশ্চয় আল্লাহই আমার রব এবং তোমাদেরও রব। অতএব তাঁরই ইবাদাত করো; এটিই সরল-সঠিক পথ।’"},{"id":65,"translation":"অতঃপর তাদের (খ্রিস্টানদের) মধ্যকার বিভিন্ন দল পরস্পরের মধ্যে মতভেদে লিপ্ত হলো। সুতরাং যারা জুলুম করেছে, তাদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক দিনের শাস্তির দুর্ভোগ।(২৪)","footnotes":"(২৪) অর্থাৎ তাদের কেউ বললো: ‘ঈসাই হলো আল্লাহ। আবার কেউ বললো: তিনি হলেন আল্লাহর পুত্র। আবার কেউ বললো: তিনি এবং তাঁর মাতা দু’জনই দুই আল্লাহ।"},{"id":66,"translation":"তারা কি কেবল এ-ই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে যাবে, আর তারা তা টেরও পাবে না?"},{"id":67,"translation":"সেদিন মুত্তাকীরা ছাড়া বন্ধুরা একে অন্যের শত্রু হবে ।"},{"id":68,"translation":"আল্লাহ তাদেরকে বলবেন: হে আমার বান্দাগণ! আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না।"},{"id":69,"translation":"যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম।"},{"id":70,"translation":"তোমরা এবং তোমাদের স্ত্রীগণ(২৫) সানন্দে জান্নাতে প্রবেশ কর।","footnotes":"(২৫) কেউ কেউ বলেছেন: তোমরা এবং তোমাদের অনুরূপ ঈমানদার বন্ধুরা জান্নাতে প্রবেশ করো।"},{"id":71,"translation":"তাদেরকে (২৬) স্বর্ণখচিত থালা ও পানপাত্র নিয়ে (সেবকগণ কর্তৃক) প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয়, তা-ই থাকবে এবং সেখানে তোমরা হবে চিরস্থায়ী।","footnotes":"(২৬) সেখানে খাদ্যদ্রব্যে পরিপূর্ণ।"},{"id":72,"translation":"আর এটি হচ্ছে সেই জান্নাত, তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের আমলের প্রতিদান স্বরূপ।"},{"id":73,"translation":"সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, যা থেকে তোমরা খাবে।"},{"id":74,"translation":"নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে স্থায়ী হবে;"},{"id":75,"translation":"তাদের শাস্তির কোন কিছুই লাঘব করা হবে না এবং তারা সেথায় হতাশ হয়ে পড়বে।"},{"id":76,"translation":"আর আমি তাদের উপর যুলম করিনি; কিন্তু তারা নিজেরাই ছিল যালিম।"},{"id":77,"translation":"আর তারা (২৭) চিৎকার করে বলবে: ‘হে মালিক! তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন।’ সে বলবে: ‘নিশ্চয় তোমরা (এখানে চিরকাল) অবস্থানকারী।’","footnotes":"(২৭) শাস্তির তীব্রতায় অতিষ্ট হয়ে জাহান্নামের পাহারাদারকে।"},{"id":78,"translation":"‘অবশ্যই আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী।’"},{"id":79,"translation":"নাকি তারা (নবীর বিরুদ্ধে) কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? তবে নিশ্চয় আমিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।"},{"id":80,"translation":"নাকি তারা মনে করে, আমি তাদের গোপন কথা ও সলাপরামর্শ শুনতে পাই না? অবশ্যই হ্যাঁ, ( আমি শুনতে পাই)। আর আমার ফিরিশতাগণ তাদের কাছে থেকে (সব কর্মকাণ্ড) লিখছে।"},{"id":81,"translation":"(হে রাসূল!) বলো, ‘যদি রহমানের কোনো সন্তান থাকত, তবে আমিই সর্বপ্রথম তাঁর ইবাদতকারী হতাম।’(২৮)","footnotes":"(২৮) অর্থাৎ যদি ধরে নেয়া হয়, আল্লাহর সন্তান আছে, তারপরও আমি আল্লাহরই ইবাদাত করব। কারণ, আমি তাঁর বান্দা। আর বান্দা স্রষ্টার নির্দেশের বাইরে যেতে পারে না। আল্লাহ তাদের কথা থেকে বহু ঊর্ধ্বে এবং তিনি পূত-পবিত্র।"},{"id":82,"translation":"তারা যা আরোপ করে, আসমানসমূহ ও জমিনের রব এবং আরশের রব তা থেকে পবিত্র-মহান।"},{"id":83,"translation":"অতএব, হে রাসূল! তাদেরকে ছেড়ে দাও, তারা মগ্ন থাকুক অর্থহীন কথাবার্তায় এবং মত্ত থাকুক খেল-তামাশায়; যতক্ষণ না তারা সেদিনের সাক্ষাৎ করে যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।"},{"id":84,"translation":"আর তিনিই আসমানে ইলাহ এবং তিনিই জমিনে ইলাহ; আর তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।"},{"id":85,"translation":"আর তিনি বরকতময়, যার কর্তৃত্বে রয়েছে আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যবর্তী সবকিছু। আর কিয়ামতের জ্ঞান কেবল তাঁরই আছে এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।"},{"id":86,"translation":"আর তিনি ছাড়া যাদেরকে তারা ডাকে, তারা সুপারিশের মালিক হবে না; তবে তারা ছাড়া যারা জেনে-শুনে সত্য সাক্ষ্য দেয়।(২৯)","footnotes":"(২৯) আল্লাহর একত্ববাদের সত্য সাক্ষ্যদাতাঃ যেমন: ‘ঈসা, ‘উযাইর ও ফিরশতাগণ।"},{"id":87,"translation":"আর তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা কর, ‘কে তাদের সৃষ্টি করেছে?’ তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ।’ তবুও তাদেরকে কীভাবে (সত্য থেকে) ফিরিয়ে দেওয়া হচ্ছে?"},{"id":88,"translation":"আর (আল্লাহ তাঁর রাসূলের এ অভিযোগও জানেন): ‘হে আমার রব! নিশ্চয় এরা এমন এক জাতি, যারা ঈমান আনে না।’"},{"id":89,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাদেরকে এড়িয়ে চল এবং বল, ‘সালাম’।তবে শীঘ্রই তারা (সত্য-মিথ্যা সম্পর্কে) জানতে পারবে।"}]},{"id":44,"verses":[{"id":1,"translation":"হা-মীম।(১)","footnotes":"(১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":2,"translation":"সুস্পষ্ট কিতাব আল-কুরআনের শপথ।"},{"id":3,"translation":"নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় (কদরের) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী।"},{"id":4,"translation":"সে রাতে প্রত্যেক সুনির্ধারিত বিষয় পৃথকভাবে নির্ধারণ করা হয়।(২)","footnotes":"(২) অর্থাৎ আল্লাহর পূর্বে নির্ধারিত তাকদীর অনুসারে এ বছর কারা কারা জন্মগ্রহণ করবে, কে কে মারা যাবে এবং এ বছর কি পরিমাণ রিযক দেয়া হবে ইত্যাদি ফিরিশতাগণের কাছে অর্পণ করা হয়।"},{"id":5,"translation":"আমার নির্দেশক্রমে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।"},{"id":6,"translation":"তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ।(৩) নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।","footnotes":"(৩) আমি রাসূলগণকে প্রেরণ করি।"},{"id":7,"translation":"যিনি আসমানসমূহ, জমিন ও এ দু‘য়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।"},{"id":8,"translation":"তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব।"},{"id":9,"translation":"(৪) বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে।","footnotes":"(৪) এ সব মুশরিকরা এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে না।"},{"id":10,"translation":"অতএব হে রাসূল! অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ।"},{"id":11,"translation":"যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে: এটি যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":12,"translation":"‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন; নিশ্চয় আমরা মু‘মিন হব।’"},{"id":13,"translation":"এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে; অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?"},{"id":14,"translation":"তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল: ‘এ তো এক প্রশিক্ষত পাগল।’"},{"id":15,"translation":"নিশ্চয় আমি ক্ষণকালের জন্য শাস্তি দূর করব; নিশ্চয় তোমরা (৫) পূর্বাবস্থায় ফিরে যাবে।","footnotes":"(৫) নিজেদের কুফরী ও পাপাচারের।"},{"id":16,"translation":"যেদিন (৬) আমি মহাপ্রচণ্ডভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব।","footnotes":"(৬) বদরের দিন অথবা কিয়ামতের দিন।"},{"id":17,"translation":"আর আমি অবশ্যই এদের পূর্বে ফির‘আউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল (মূসা),"},{"id":18,"translation":"‘আল্লাহর বান্দাদেরকে (বানূ ইসরাইলকে) আমার কাছে ফিরিয়ে দাও; নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।’"},{"id":19,"translation":"‘আর আল্লাহর বিরুদ্ধে (৭) বিদ্রোহ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।’","footnotes":"(৭) ইবাদাত পরিহার ও বড়ত্ব প্রদর্শন করার মাধ্যমে।"},{"id":20,"translation":"‘আর নিশ্চয় আমি তোমাদের পাথর মেরে হত্যা করা থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি।’"},{"id":21,"translation":"‘আর তোমরা যদি আমার ওপর ঈমান না আনো, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।’"},{"id":22,"translation":"অতঃপর সে তার রবকে ডেকে বলল: ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।’"},{"id":23,"translation":"আল্লাহ মূসাকে বললেনঃ ‘তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়; নিশ্চয় তোমাদেরকে (৮) পিছু ধাওয়া করা হবে।’","footnotes":"(৮) ফির‘আউন ও তার জাতি কর্তৃক।"},{"id":24,"translation":"আর সমুদ্রকে শান্ত রেখে (পার হয়ে) যাও, নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী।’"},{"id":25,"translation":"তারা (৯) কত বাগান ও ঝর্ণা ফেলে রেখে গিয়েছে!","footnotes":"(৯) ফিরা‘উন ও তার জাতি যাওয়ার সময়।"},{"id":26,"translation":"এবং শস্যক্ষেত্র ও মনোরম আবাসস্থলসমূহ (রেখে গিয়েছে)!"},{"id":27,"translation":"আর কতোই না বিলাস-সামগ্রী, যাতে তারা আনন্দ উপভোগ করত!"},{"id":28,"translation":"এমনটিই হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য জাতিকে।(১০)","footnotes":"(১০) এই অন্য জাতি হচ্ছে বানূ-ইসরাঈল।"},{"id":29,"translation":"অতঃপর (১১) তাদের জন্য আসমান ও জমিন(-এর অধিবাসীরা কেউ) কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না।","footnotes":"(১১) ফির‘আউন ও তার জাতি ডুবার সময়।"},{"id":30,"translation":"আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করেছিলাম,"},{"id":31,"translation":"ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।"},{"id":32,"translation":"আর আমি জ্ঞাতসারেই তাদেরকে (সমসাময়িক) সকল সৃষ্টির ওপর প্রাধান্য দিয়েছিলাম।"},{"id":33,"translation":"আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলি দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।(১২)","footnotes":"(১২) এখানে লাঠি, দীপ্তিময় শুভ্ৰ হাত,মান্না-সালওয়া, প্রভৃতি মু‘'জিযা বোঝানো হয়েছে।"},{"id":34,"translation":"নিশ্চয় তারা (১৩) বলেই থাকে,","footnotes":"(১৩) এ সব মিথ্যারোপকারী মুশরিকরা পুনরুত্থানকে অবিশ্বাস করতে গিয়ে।"},{"id":35,"translation":"‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা (এই মৃত্যুর পর) পুনরুত্থিত হবার নই।’"},{"id":36,"translation":"‘অতএব, হে মুহাম্মাদ! তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো।’"},{"id":37,"translation":"তারা কি শ্রেষ্ঠ নাকি তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্বে (‘আদ ও সামূদ জাতির) যারা ছিল তারা? আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তারা ছিল অপরাধী।"},{"id":38,"translation":"আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দু’য়ের মধ্যকার যা কিছু আছে, তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।"},{"id":39,"translation":"আমি এ দু’টোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।"},{"id":40,"translation":"নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়।"},{"id":41,"translation":"সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।"},{"id":42,"translation":"তবে সে ছাড়া, যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু।"},{"id":43,"translation":"নিশ্চয় যাক্কূম বৃক্ষ"},{"id":44,"translation":"পাপীর খাদ্য;"},{"id":45,"translation":"গলিত তামার মত, (যা প্রচণ্ড গরমে) পেটের মধ্যে ফুটতে থাকবে,"},{"id":46,"translation":"ফুটন্ত পানির মত।"},{"id":47,"translation":"‘তোমরা ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও।’"},{"id":48,"translation":"তারপর তার মাথার ওপর টগবগে ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।"},{"id":49,"translation":"(১৪) ‘তুমি এই স্বাদ আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত।’","footnotes":"(১৪) তাকে ঠাট্টার ছলে বলা হবে।"},{"id":50,"translation":"‘নিশ্চয় এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ করতে।’"},{"id":51,"translation":"নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,"},{"id":52,"translation":"বাগ-বাগিচা ও ঝর্ণা ধারার মধ্যে,"},{"id":53,"translation":"তারা (জান্নাতে) পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখী হয়ে।"},{"id":54,"translation":"(জান্নাতে) এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিবো ডাগর নয়না হূরদের সাথে।"},{"id":55,"translation":"সেখানে তারা প্রশান্তচিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে।"},{"id":56,"translation":"প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না।(১৫) আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।","footnotes":"(১৫) অর্থাৎ তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে।"},{"id":57,"translation":"(উপরোক্ত নি‘আমত) তোমার রবের অনুগ্রহস্বরূপ, এটাই তো মহা সাফল্য।"},{"id":58,"translation":"অতঃপর, হে রাসূল! আমি তো তোমার (আরবী) ভাষায় আল-কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।"},{"id":59,"translation":"অতএব তুমি (১৬) অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী।","footnotes":"(১৬) নিজের বিজয় ও তাদের ধ্বংসের।"}]},{"id":45,"verses":[{"id":1,"translation":"হা-মীম।"},{"id":2,"translation":"মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এ কিতাব আল-কুরআন নাযিলকৃত।"},{"id":3,"translation":"নিশ্চয় আসমানসমূহ ও জমিনে (১) মু’মিনদের জন্য নিদর্শনাবলি রয়েছে।","footnotes":"(১) আল্লাহর ক্ষমতা ও একত্ববাদের ওপর।"},{"id":4,"translation":"আর তোমাদের সৃষ্টিতে এবং (পৃথিবীতে) যে জীব জন্তু ছড়িয়ে রয়েছে তাতে নিদর্শনাবলি রয়েছে, সে সম্প্রদায়ের জন্য যারা নিশ্চিত বিশ্বাস স্থাপন করে।"},{"id":5,"translation":"আর রাত ও দিনের আবর্তনে, আকাশ থেকে আল্লাহ যে রিযিক (বৃষ্টি) নাযিল করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন এবং বায়ুর গতিপরিবর্তনে, বিবেকবান সম্প্রদায়ের জন্য রয়েছে বহু নিদর্শন।(২)","footnotes":"(২) ফলে তারা তদ্বারা আল্লাহর একত্ববাদ, পুনরুত্থান ও অন্য সব কিছুর উপর তাঁর ক্ষমতার প্রমাণ গ্রহণ করে থাকে এবং তাঁর ওপর ঈমান আনায়ন করে।"},{"id":6,"translation":"এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি। অতএব আল্লাহ ও তাঁর আয়াতের পর আর কোন বাণীতে তারা বিশ্বাস করবে?"},{"id":7,"translation":"দুর্ভোগ প্রত্যেক চরম মিথ্যুক পাপাচারীর জন্য!"},{"id":8,"translation":"সে আল্লাহর আয়াতসমূহ শোনে যা তার কাছে তিলাওয়াত করা হয়, তারপর সে অহংকারী হয়েঅবিচল থাকে, যেন সে তা শুনতে পায়নি। অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":9,"translation":"আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, তখন সে এটাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।"},{"id":10,"translation":"তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, এসব তাদের কোন উপকারে আসবে না। তাদের জন্য রয়েছে মহাশাস্তি।"},{"id":11,"translation":"এই আল-কুরআন হিদায়াত দানকারী। আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফরী করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":12,"translation":"আল্লাহই সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।"},{"id":13,"translation":"আর তিনি নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে।"},{"id":14,"translation":"হে রাসূল! যারা ঈমান এনেছে তাদেরকে বলো: ‘যারা আল্লাহর দিনগুলোর প্রত্যাশা করে না, এরা যেন তাদেরকে ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ প্রত্যেক জাতিকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন।"},{"id":15,"translation":"যে সৎকাজ করে, সে তার নিজের জন্যই তা করে এবং যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে।"},{"id":16,"translation":"আর অবশ্যই আমি বনী ইসরাঈলকে কিতাব, প্রজ্ঞা (৩) ও নবুওয়াত দান করেছিলাম; তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছিলাম এবং তাদেরকে (সে যুগের) সকল মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।","footnotes":"(৩) ‘হুকম’ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। এক-কিতাবের জ্ঞান ও উপলব্ধি এবং দীনের অনুভূতি। দুই-কিতাবের অভিপ্রায় অনুসারে কাজ করার কৌশল। তিন-বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা। চার-ক্ষমতা বা রাজত্ব।"},{"id":17,"translation":"আর আমি তাদেরকে দীনের যাবতীয় বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে (নবী মুহাম্মাদ সম্পর্কে) সঠিক জ্ঞান আসার পরও কেবল পারস্পরিক হিংসা-বিদ্বেষবশত তারা মতবিরোধ করেছিল। তারা যে সব বিষয়ে মতবিরোধ করত তোমার রব কিয়ামতের দিনে সে সব বিষয়ে মীমাংসা করে দিবেন।"},{"id":18,"translation":"অতঃপর, হে রাসূল! আমি তোমাকে দীনের এক বিশেষ পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত করেছি। সুতরাং তুমি তার অনুসরণ করো এবং (৪) যারা জানে না, তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।","footnotes":"(৪) এই শারী‘আতের ব্যাপারে।"},{"id":19,"translation":"নিশ্চয় তারা আল্লাহর (শাস্তি) থেকে তোমার কোনো উপকারে আসবে না। আর নিশ্চয় যালিমরা একে অপরের অভিভাবক; আর আল্লাহই মুত্তাকিদের অভিভাবক।"},{"id":20,"translation":"এ আল-কুরআন মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।"},{"id":21,"translation":"যারা মন্দকর্ম করেছে, তারা কি মনে করে যে, আমি তাদেরকে ঈমান এনেছে ও সৎকাজ করেছে এমন লোকদের সমান করে দেব, যাতে তাদের জীবন ও মৃত্যু সমান হয়ে যায়? তারা কতই না নিকৃষ্ট ফয়সালা করে!"},{"id":22,"translation":"আর আল্লাহ আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং যাতে প্রত্যেক ব্যক্তি তার (ভালো-মন্দ) কর্মের প্রতিদান পায়। এক্ষেত্রে তাদের ওপর সামান্যতমও যুলম করা হবে না।"},{"id":23,"translation":"তবে হে রাসূল! তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে তার প্রবৃত্তিকে আপন ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে-শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তিনি তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন।(৫) আর তার চোখের ওপর স্থাপন করেছেন আবরণ।(৬) অতএব আল্লাহর পর আর কে আছে যে তাকে হিদায়াত করবে? তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?","footnotes":"(৫) ফলে সে উপকৃত হওয়ার মত শ্রবণশক্তি রাখে না।\n (৬) ফলে সে হক দেখে না।"},{"id":24,"translation":"আর তারা বলে: ‘দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই। আর মহাকালই আমাদেরকে ধ্বংস করে।’ বস্তুত এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু ধারণাই করে।"},{"id":25,"translation":"আর তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের এ কথা বলা ছাড়া আর কোন যুক্তি থাকে না যে, ‘(৭)তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের পিতৃপুরুষদের জীবিত করে নিয়ে এসো।’","footnotes":"(৭)মৃত্যুর পর আমরা আবার পুনরুত্থিত হবে এ দাবিতে।"},{"id":26,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘আল্লাহই তোমাদের জীবন দেন তারপর তোমাদের মৃত্যু ঘটান। তারপর তিনি তোমাদেরকে কিয়ামতের দিনে একত্র করবেন, যাতে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ লোকই জানে না।"},{"id":27,"translation":"আর আসমানসমূহ ও জমিনের মালিকানা আল্লাহরই এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।"},{"id":28,"translation":"হে রাসূল! সেদিন তুমি প্রতিটি জাতিকে দেখবে ভয়ে নতজানু; প্রত্যেক জাতিকে স্বীয় আমলনামার দিকে ডাকা হবে। (এবং বলা হবে) ‘তোমরা যে আমল করতে আজ তার প্রতিদান দেওয়া হবে।’"},{"id":29,"translation":"‘এটি আমার লেখনী, যা তোমাদের ব্যাপারে সত্য সহকারে কথা বলবে; নিশ্চয় তোমরা যা করতে আমি তা লিখে রাখতাম।’"},{"id":30,"translation":"অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে তাদের রব স্বীয় রহমতে (তাঁর জান্নাতে) প্রবেশ করাবেন। এটিই সুস্পষ্ট সাফল্য।"},{"id":31,"translation":"আর যারা কুফরী করেছে (৮), ‘তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হয়নি? অতঃপর তোমরা অহংকার করেছিলে। আর তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়।’","footnotes":"(৮) তাদেরকে বলা হবে।"},{"id":32,"translation":"আর যখনবলা হতো, ‘আল্লাহর ওয়াদা সত্য, আর কিয়ামতে কোন সন্দেহ নেই।’ তখন তোমরা বলতে, ‘আমরা জানি না কিয়ামত কী? আমরা কেবল অনুমান করি এবং আমরা তো দৃঢ় বিশ্বাসী নই।’"},{"id":33,"translation":"আর (সেদিন) তাদের (দুনিয়ায় করা কুফরি ও পাপাচারের) কৃতকর্মের কুফল তাদের সামনে প্রকাশিত হবে, আর তারা যা (যে শাস্তি) নিয়ে উপহাস করত, তা তাদেরকে ঘিরে ধরবে।"},{"id":34,"translation":"আর বলা হবে: ‘আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতের বিষয়টি ভুলে গিয়েছিলে। আর তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম এবং তোমাদের কোন সাহায্যকারীও থাকবে না।’"},{"id":35,"translation":"এটা এজন্যই যে, তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র বানিয়েছিলে এবং দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেয়া হবে না।"},{"id":36,"translation":"অতএব সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি আসমানসমূহের রব, জমিনের রব ও সকল সৃষ্টির রব।"},{"id":37,"translation":"আর আসমানসমূহ ও জমিনের সকল বড়ত্ব-মহত্ত্ব তাঁরই; তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"}]},{"id":46,"verses":[{"id":1,"translation":"হা-মীম।"},{"id":2,"translation":"এই কিতাব আল-কুরআন মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট থেকে নাযিলকৃত।"},{"id":3,"translation":"আমি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তা যথাযথভাবে ও একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। আর যারা কুফরী করে, তাদেরকে যে বিষয়ে ভীতিপ্রদর্শন করা হয়েছে, তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে।"},{"id":4,"translation":"(হে রাসূল! তাদেরকে) বলুন, ‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, তাদের সম্পর্কে আমাকে বলো তো। তারা জমিনে কী সৃষ্টি করেছে, আমাকে দেখাও। নাকি আসমানসমূহে তাদের কোনো অংশীদারিত্ব আছে? যদি তোমরা সত্যবাদী হও, তবে এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা জ্ঞানের কোনো অবশিষ্ট প্রমাণ আমার কাছে নিয়ে এসো।’"},{"id":5,"translation":"তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে (পূজা করে), যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দিতে পারবে না? আর তারা (দেবদেবীরা) তাদের (পূজারিদের) আহ্বান সম্পর্কেও উদাসীন।"},{"id":6,"translation":"আর যখন মানুষকে একত্র করা হবে, তখন এ উপাস্যগুলো তাদের শত্রু হবে এবং তারা তাদের ইবাদাত অস্বীকার করবে।"},{"id":7,"translation":"আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন কাফিররা তাদের কাছে সত্য আসার পর সে সম্পর্কে বলে, ‘এ তো স্পষ্ট জাদু।’"},{"id":8,"translation":"তবে কি তারা বলে যে, ‘মুহাম্মাদ এটা (এ আল-কুরআন) নিজে উদ্ভাবন করেছে’? হে রাসূল! তুমি বলো: ‘যদি আমি এটা উদ্ভাবন করে থাকি, তবে তোমরা আমাকে আল্লাহর (শাস্তি) থেকে রক্ষা করতে সামান্য কিছুরও মালিক নও। তোমরা যে বিষয়ে আলোচনায় মত্ত আছ, আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট। আর তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’"},{"id":9,"translation":"বলো, ‘আমি রাসূলদের মধ্যে নতুন নই (১) । আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কী আচরণ করা হবে। আমার প্রতি যা ওহী করা হয়, আমি কেবল তারই অনুসরণ করি। আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’","footnotes":"(১) অর্থাৎ আমিই প্রথম রাসূল নই।"},{"id":10,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি, এই আল-কুরআন আল্লাহর কাছ থেকে হওয়ার পরেও যদি তোমরা এটাকে অস্বীকার করো; অথচ বানূ ইসরাঈলের একজন সাক্ষী এ ব্যাপারে অনুরূপ সাক্ষ্য দিয়েছে।(২) অতঃপর সে ঈমান আনল আর তোমরা অহংকার করলে । জেনে রেখো! নিশ্চয় আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।","footnotes":"(২) প্রখ্যাত ইয়াহূদী আলেম আব্দুল্লাহ ইবন সালাম এবং অন্যান্য ইয়াহূদী ও নাসারা যারা ইসলাম গ্ৰহণ করেছেন, তারা সবাই এ আয়াতের সাক্ষ্যদানকারীদের অন্তর্ভুক্ত।"},{"id":11,"translation":"আর যারা কুফরী করেছে তারা ঈমানদারদের সম্পর্কে বলে: ‘যদি এটা (এ দ্বীন) ভালো হত তবে তারা (৩) আমাদের থেকে অগ্রণী হতে পারত না।’(৪) আর যখন তারা এর দ্বারা হিদায়াত প্রাপ্ত হয়নি, তখন তারা অচিরেই বলবে, ‘এটা তো এক পুরোনো মিথ্যা।’","footnotes":"(৩) ফকীর, দাস ও দুর্বলরা।\n (৪) অর্থাৎ আমরাই আল-কুরআনকে তাদের আগেই গ্রহণ করতাম।"},{"id":12,"translation":"আর এই আল-কুরআনের পূর্বে এসেছিল মূসার কিতাব তাওরাত, যা পথপ্রদর্শক ও রহমতস্বরূপ। আর আরবী ভাষায় অবতীর্ণ এ আল-কুরআন তার সত্যায়নকারী কিতাব ; যাতে এটা যালিমদেরকে সতর্ক করতে পারে এবং তা সৎকর্মপরায়ণদের জন্য এক সুসংবাদ।"},{"id":13,"translation":"নিশ্চয় যারা বলে: ‘আল্লাহই আমাদের রব’ অতঃপর তারা অবিচল থাকে, তাদের (পরকালে) কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।"},{"id":14,"translation":"তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা (দুনিয়ার জীবনে) যা আমল করত, তার পুরস্কারস্বরূপ স্থায়ীভাবে থাকবে ।"},{"id":15,"translation":"আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে: ‘হে আমার রব, আমাকে সামর্থ্য দাও, তুমি আমার ওপর ও আমার পিতামাতার ওপর যে নি‘আমত দান করেছ, তোমার সে নি‘আমতের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। আর তুমি আমার জন্য আমার সন্তানদেরকে সংশোধন করে দাও। নিশ্চয় আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।’"},{"id":16,"translation":"এরাই তো সে সব লোক, যাদের নেক আমলগুলো আমি কবুল করে থাকি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে, তা সত্য ওয়াদা।"},{"id":17,"translation":"আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে: ‘তোমাদের জন্য আফসোস! তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে, আমি পুনরুত্থিত হবো; অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়ে গেছে?’ আর তাদের পিতামাতা দু’জন আল্লাহর কাছে আর্তনাদ করে বলে: ‘দুর্ভোগ তোমার জন্য! তুমি ঈমান আনো। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য।’ তখন সে বলে: ‘এটা (এ আল-কুরআন) অতীতকালের কল্পকাহিনি ছাড়া আর কিছু নয়।’"},{"id":18,"translation":"এরা তো তারা, যাদের পূর্বে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে, তাদের মত এদের প্রতিও আল্লাহর (শাস্তির) বাণী সত্য হয়েছে। নিশ্চয় এরা ছিল ক্ষতিগ্রস্ত।"},{"id":19,"translation":"আর (৫) সকলের জন্যই তাদের আমল অনুসারে স্তর রয়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল দিতে পারেন। আর তাদের প্রতি কোন যুলম করা হবে না।","footnotes":"(৫) জান্নাতে ও জাহান্নামে।"},{"id":20,"translation":"আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে (তাদেরকে বলা হবে): ‘তোমরা তোমাদের দুনিয়ার জীবনে তোমাদের সুখ সামগ্রীগুলো নিয়ে গেছো এবং সেগুলো পুরোপুরি ভোগ করেছ। তোমরা যেহেতু অন্যায়ভাবে জমিনে অহংকার করতে এবং তোমরা যেহেতু নাফরমানি করতে, সেহেতু তার প্রতিফলস্বরূপ আজ তোমাদেরকে অপমানকর শাস্তি প্রদান করা হবে।’"},{"id":21,"translation":"হে রাসূল! স্মরণ করো ‘আদ সম্প্রদায়ের ভাই (হূদ)-য়ের কথা, যখন সে আহকাফ(৬) উপত্যকায় স্বীয় সম্প্রদায়কে সতর্ক করেছিল। আর এমন সতর্ককারীরা তার পূর্বে এবং তার পরেও এসেছিল, (৭) ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করো না। নিশ্চয় আমি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি।’","footnotes":"(৬) বর্তমানে এটা সৌদী আরবের দক্ষিণে আর-রুবউল খালীর মরু এলাকায় অবস্থিত।\n (৭) তাদের মতো সেও বলেছিলঃ"},{"id":22,"translation":"তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল: ‘তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত্ত করতে আমাদের নিকট এসেছ? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তাহলে আমাদেরকে যার (যে শাস্তির) ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো।’"},{"id":23,"translation":"সে বলল: ‘এ জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আর যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি তোমাদের কাছে তা-ই প্রচার করি; কিন্তু আমি (পরিষ্কারভাবে) দেখছি, তোমরা এক মূর্খ সম্প্রদায়।’"},{"id":24,"translation":"অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখল তখন তারা বলল: ‘এ মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে।’ (হূদ বললঃ) বরং এটি সেই শাস্তি যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এ এক ঝড়, যাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।’"},{"id":25,"translation":"এটা তার রবের নির্দেশে সব কিছু ধ্বংস করে দিবে। ফলে তারা এমনভাবে প্রভাত করলো যে, তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি।"},{"id":26,"translation":"আর অবশ্যই আমি তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করিনি।(৮) আর আমি তাদেরকে কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম; কিন্তু তারা যখন আমার আয়াতসমূহকে অস্বীকার করত, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয়সমূহ তাদের কোন উপকারে আসেনি। আর তারা যা (যে শাস্তি) নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করত, তা-ই তাদের ওপর আপতিত হলো।","footnotes":"(৮) অর্থাৎ অর্থ, সম্পদ, শক্তি, ক্ষমতা কোনো কিছুই তোমাদেরকে তাদের মতো দেওয়া হয়নি।"},{"id":27,"translation":"আর অবশ্যই আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করেছিলাম।(৯) আর আমি বিভিন্নভাবে আয়াতসমূহকে বর্ণনা করেছিলাম, যাতে তারা (কুফরী থেকে) ফিরে আসে।","footnotes":"(৯) অর্থাৎ ‘আদ, সামূদ, লূত সম্প্রদায় ও মাদয়ানবাসীকে ধ্বংস করেছিলাম।"},{"id":28,"translation":"অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে অদৃশ্য হয়ে গেল। বস্তুত এটা তাদের মিথ্যাচার এবং তাদের মনগড়া উদ্ভাবন।"},{"id":29,"translation":"হে রাসূল! সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে পাঠিয়েছিলাম। তারা আল-কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার কাছে উপস্থিত হল, তখন তারা বলল: ‘চুপ করে (আল-কুরআন) শোন। তারপর যখন পাঠ শেষ হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল।"},{"id":30,"translation":"তারা বলল: ‘হে আমাদের সম্প্রদায়! আমরা তো এক কিতাবের (আল-কুরআনের) বাণী শুনেছি, যা মূসার পরে নাযিল করা হয়েছে, যা পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে আর সত্য-সরল পথের দিকে হিদায়াত করে।’"},{"id":31,"translation":"‘হে আমাদের সম্প্রদায়! আল্লাহর দিকে আহ্বানকারী (মুহাম্মাদ)-এর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন।’"},{"id":32,"translation":"‘আর যে আল্লাহর দিকে আহ্বানকারী (মুহাম্মাদ)-এর ডাকে সাড়া দিবে না, সে জমিনে আল্লাহকে অপারগকারী নয়। আর আল্লাহ ছাড়া তার কোন অভিভাবক নেই; বরং তারাই (সত্য থেকে) সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত।’"},{"id":33,"translation":"তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) কি দেখে না যে, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি কি (পুনরায়) মৃতদেরকে জীবন দান করতে সক্ষম নন? অবশ্যই হ্যাঁ, নিশ্চয় তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।"},{"id":34,"translation":"আর যেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে পেশ করা হবে (বলা হবে) ‘এ শাস্তি কি সত্য নয়?’ তারা বলবে: ‘অবশ্যই হ্যাঁ, আমাদের রবের কসম। তখন আল্লাহ বলবেন: ‘যেহেতু তোমরা (দুনিয়াতে) কুফরী করেছিলে সেহেতু শাস্তির স্বাদ আস্বাদন করো, ।’"},{"id":35,"translation":"অতএব, হে রাসূল! (১০) ধৈর্যধারণ করো, যেমন ধৈর্যধারণ করেছিল সুদৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর তাদের (শাস্তির) জন্য তাড়াহুড়া করো না। তাদেরকে (শাস্তির) যে বিষয়ে সতর্ক করা হয়েছিল, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে, সেদিন মনে হবে তারা দুনিয়াতে এক দিনের কিছু সময় অবস্থান করেছে। এই আল-কুরআন এক ঘোষণা মাত্র। তাই পাপাচারী সম্প্রদায়কেই ধ্বংস করা হবে।","footnotes":"(১০) তুমি স্বীয় জাতির কুফরীর উপর।"}]},{"id":47,"verses":[{"id":1,"translation":"যারা কুফরী করেছে এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।"},{"id":2,"translation":"আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাযিল করা হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে, বস্তুত তা তাদের রবের পক্ষ হতে (প্রেরিত) চিরন্তন সত্য, তিনি তাদের থেকে তাদের মন্দ কাজগুলো দূর করে দিবেন এবং তিনি তাদের (ইহকালীন ও পরকালীন) কার্যাদি সংশোধন করে দিবেন।"},{"id":3,"translation":"এটা এজন্যে যে, যারা কুফরী করে তারা বাতিলের অনুসরণ করে, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, তারা তাদের রবের প্রেরিত হকের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।"},{"id":4,"translation":"অতএব, হে মু’মিনরা! তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও, তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে, তখন বন্দিদেরকে শক্তভাবে বেঁধে রাখো। তারপর (বন্দিদেরকে) হয় অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ আদায় করে ছেড়ে দাও; যতক্ষণ না যুদ্ধ তার (অস্ত্রের) বোঝা রেখে দেয়।(১৬) এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে (যুদ্ধ ছাড়াই) তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন; কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে শহীদ হয়, তিনি কখনোই তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না।","footnotes":"(১৬) অর্থাৎ তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ না করবে।"},{"id":5,"translation":"অচিরেই তিনি তাদেরকে (১৭) পথপ্রদর্শন করবেন এবং তাদের অবস্থা সংশোধন করে দিবেন।","footnotes":"(১৭) দুনিয়ার জীবনে সত্যের।"},{"id":6,"translation":"আর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন।"},{"id":7,"translation":"হে ঈমানদারগণ! তোমরা যদি (১৮) আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকে সুদৃঢ় করে দেবেন।","footnotes":"(১৮) আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়।"},{"id":8,"translation":"আর যারা কুফরী করে তাদের জন্য রয়েছে, নিশ্চিত ধ্বংস এবং তিনি তাদের আমলসমূহ ব্যর্থ করে দিয়েছেন।"},{"id":9,"translation":"তা (এই শাস্তি) এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন, তারা তা অপছন্দ করে। ফলে তিনিও তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন।"},{"id":10,"translation":"তবে কি তারা জমিনে ভ্রমণ করে দেখেনি যে, যারা তাদের পূর্বে (মিথ্যারোপকারী) ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর কাফিরদের জন্য রয়েছে অনুরূপ (শাস্তির) পরিণাম।"},{"id":11,"translation":"উল্লিখিত পরিণাম এজন্য যে, নিশ্চয় আল্লাহ মু’মিনদের অভিভাবক। আর নিশ্চয় কাফিরদের কোনো অভিভাবক নেই।"},{"id":12,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। কিন্তু যারা কুফরী করে তারা (দুনিয়ার) ভোগ-বিলাসে মত্ত থাকে এবং তারা আহার করে যেমন চতুষ্পদ জন্তুরা আহার করে। আর জাহান্নামই তাদের বাসস্থান।"},{"id":13,"translation":"আর কত জনপদই তো ছিল, যা তোমার সেই জনপদের চেয়ে শক্তিতে অধিক প্রবল ছিল, যে জনপদ তোমাকে বের করে দিয়েছে। আমি তাদের ধ্বংস করে দিয়েছি; ফলে তাদের কোনো সাহায্যকারী ছিল না।(১৯)","footnotes":"(১৯) সুতরাং মক্কাবাসীকে ধ্বংস করতে চাইলে আমাকে কেউ ব্যর্থকারী নেই।"},{"id":14,"translation":"যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট দলিল-প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় (শোভনীয়) করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে?"},{"id":15,"translation":"মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার উপমা হলো, সেখানে রয়েছে এমন পানির নদী, যা কখনো দুর্গন্ধযুক্ত বা বাসি হয় না; এমন দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না; পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী; এবং পরিশোধিত মধুর নদী। সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। (এরা কি) তার মতো, যে চিরকাল জাহান্নামে থাকবে এবং যাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে দেবে?"},{"id":16,"translation":"হে রাসূল! তাদের (মুনাফিকদের) মধ্যে এমন কতক রয়েছে, যারা তোমার কথা মনোযোগ দিয়ে শুনে। অবশেষে যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বলে: ‘এই মাত্র সে কী বলল?’ এরাই তারা, যাদের অন্তরসমূহে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়ালখুশির অনুসরণ করেছে।"},{"id":17,"translation":"আর যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের হিদায়াত আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া (আল্লাহভীতি) প্রদান করেন।"},{"id":18,"translation":"সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের ওপর আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে।(২০) সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?","footnotes":"(২০) যেমন: শেষ নবীর আগমন ও তাঁর আঙ্গুলের ইশারায় চন্দ্র বিদীর্ণ হওয়া।"},{"id":19,"translation":"অতএব, হে রাসূল! জেনে রেখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তুমি ক্ষমা চাও, তোমার ও মু’মিন নারী-পুরুষদের ত্রুটি-বিচ্যুতির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন।"},{"id":20,"translation":"আর যারা ঈমান এনেছে তারা বলে: ‘কেনো (যুদ্ধ সংক্রান্ত) একটি সূরা নাযিল করা হয়নি?’ অতঃপর যখন দ্ব্যর্থহীন কোন সুস্পষ্ট সূরা নাযিল করা হয় এবং তাতে যুদ্ধের উল্লেখ থাকে, তখন তুমি দেখবে যাদের অন্তরে (সংশয়ের) ব্যাধি রয়েছে, তারা তোমার দিকে মৃত্যুভয়ে মূর্ছিত ব্যক্তির দৃষ্টিতে তাকাচ্ছে। সুতরাং ধ্বংস তাদের জন্য।"},{"id":21,"translation":"(অথচ প্রদত্ত আদেশের) আনুগত্য করা ও ন্যায়সংগত কথা বলাই উত্তম। অতঃপর যখন (যুদ্ধের) সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন যদি তারা আল্লাহর সাথে (২১) কৃত ওয়াদা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হতো।","footnotes":"(২১) (ঈমান ও আনুগত্যের ব্যাপারে)"},{"id":22,"translation":"অতএব, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও(২১), তবে কি তোমাদের দ্বারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করাই প্রত্যাশিত?(২২)","footnotes":"(২১) আল্লাহর উপর ঈমান ও তাঁর আনুগত্য থেকে।\n (২২) إِنْ تَوَلَّيْتُمْ এর আরেকটি অর্থ হলো: যদি তোমরা শাসন কর্তৃত্ব পাও, তবে তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে।"},{"id":23,"translation":"এরাই তারা যাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফলে তাদেরকে বধির করেছেন ও তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করে দিয়েছেন।"},{"id":24,"translation":"তবে কি তারা আল-কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?"},{"id":25,"translation":"নিশ্চয় যাদের কাছে হিদায়াত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর তারা পেছনে ফিরে গেছে, শয়তান তাদের কাছে (তাদের এ কাজকে) শোভনীয় করে তুলেছে এবং তাদেরকে দীর্ঘ মিথ্যা আশা দিয়েছে।"},{"id":26,"translation":"এটি এ কারণে যে, তারা আল্লাহ যা নাযিল করেছেন তা যারা অপছন্দ করে, তাদেরকে বলে, ‘কিছু বিষয়ে আমরা তোমাদের আনুগত্য করব।’(২৩) আর আল্লাহ তাদের গোপন পরামর্শ সম্পর্কে সম্যক অবগত।","footnotes":"(২৩) যেমন: যুদ্ধ থেকে পিছিয়ে থাকা।"},{"id":27,"translation":"অতঃপর তাদের অবস্থা কেমন হবে, যখন ফিরিশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশসমূহে আঘাত করতে করতে তাদের জীবনাবসান ঘটাবে?"},{"id":28,"translation":"এটি এ জন্য যে, তারা এমন সব বিষয়ের(২৪) অনুসরণ করেছে, যা আল্লাহকে ক্রোধান্বিত করেছে এবং তারা তাঁর সন্তোষকে অপছন্দ করেছে। ফলে আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন।","footnotes":"(২৪) যেমন: কুফরী, মুনাফিকী এবং আল্লাহ ও তদীয় রাসূলের বিরুদ্ধাচরণের কাজ।"},{"id":29,"translation":"যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কি ধারণা করেছে যে, আল্লাহ তাদের গোপন বিদ্বেষভাব প্রকাশ করে দিবেন না?"},{"id":30,"translation":"হে রাসূল! আমি যদি চাইতাম তবে আমি তোমাকে এদের পরিচয় জানিয়ে দিতে পারতাম। ফলে তুমি তাদের লক্ষণ দেখেই তাদেরকে চিনতে পারতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবে। আল্লাহ তোমাদের আমলসমূহ জানেন।"},{"id":31,"translation":"আর অবশ্যই আমি তোমাদের(২৫) পরীক্ষা করব, যাতে তোমাদের মধ্যে কারা (আমার পথে) জিহাদকারী এবং কারা ধৈর্যশীল, তা প্রকাশিত হয়ে যায়; আর তোমাদের প্রকৃত অবস্থা ও কর্মও আমি যাচাই করে নেব।","footnotes":"(২৫) যুদ্ধ-বিগ্রহ ও শত্রুদের মোকাবিলার মাধ্যমে।"},{"id":32,"translation":"নিশ্চয় যারা কুফরী করেছে, আল্লাহর পথে বাধা দিয়েছে এবং তাদের নিকট হিদায়াতের পথ সুস্পষ্ট হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করেছে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। আর শীঘ্রই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিবেন।"},{"id":33,"translation":"হে মু’মিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।"},{"id":34,"translation":"নিশ্চয়ই যারা কুফরী করেছে এবং আল্লাহর পথে বাধা দিয়েছে, তারপর কাফির অবস্থায়ই মারা গেছে, আল্লাহ কখনই তাদের ক্ষমা করবেন না।"},{"id":35,"translation":"অতএব, হে মু’মিনরা! তোমরা হীনবল হয়ো না এবং (শত্রুদেরকে) সন্ধির আহ্বান জানিও না এবং তোমরাই হবে প্রতাপশালী বিজয়ী। আর আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন এবং কখনই তিনি তোমাদের কর্মফল ক্ষুণ্ন করবেন না (বরং বৃদ্ধি করবেন)।"},{"id":36,"translation":"দুনিয়ার জীবন তো কেবল খেল-তামাশা ও অর্থহীন কথাবার্তা। আর যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তিনি তোমাদেরকে তোমাদের প্রতিদান দিবেন এবং তিনি তোমাদের কাছে ধন-সম্পদ চাইবেন না।"},{"id":37,"translation":"যদি তিনি তোমাদের কাছে তোমাদের সম্পদ চাইতেন, অতঃপর (তা আদায়ের জন্য) তোমাদের ওপর প্রবল চাপ প্রয়োগ করতেন, তবে তোমরা কার্পণ্য করতে; আর তখন তিনি তোমাদের অন্তরের গোপন বিদ্বেষসমূহ (আল্লাহর পথে ব্যয় করার প্রতি অনীহা) প্রকাশ করে দিতেন।"},{"id":38,"translation":"তোমরাই তো তারা, তোমাদের ডাকা হচ্ছে যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করবে; অথচ তোমাদের কেউ কেউ কার্পণ্য করছে। তবে যে কার্পণ্য করছে, সে তো নিজের প্রতিই কার্পণ্য করছে। আর আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা (ইসলাম থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের ছাড়া অন্য কোন জাতিকে স্থলাভিষিক্ত করবেন। তারপর তারা তোমাদের অনুরূপ হবে না।"}]},{"id":48,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! নিশ্চয় আমি তোমাকে (হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে) সুস্পষ্ট বিজয় দিয়েছি;"},{"id":2,"translation":"যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার ওপর তাঁর নিআমত পূর্ণ করেন, আর তোমাকে সরল পথের হিদায়াত দেন।"},{"id":3,"translation":"এবং আল্লাহ তোমাকে প্রবল সাহায্য (ও বিজয়) দান করেন।"},{"id":4,"translation":"তিনিই তো মু’মিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি করে নিতে পারে। বস্তুত আসমানসমূহ ও জমিনের সমুদয় সৈন্যবাহিনী তো আল্লাহরই।(১) আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।","footnotes":"(১) এসব সৈন্যবাহিনীর মাধ্যমে তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সাহায্য ও বিজয় দান করেন।"},{"id":5,"translation":"যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন জান্নাতে প্রবেশ করান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত; সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর তিনি তাদের পাপসমূহ মোচন করে দেবেন। আর আল্লাহর কাছে এটাই মহাসাফল্য।"},{"id":6,"translation":"আর যাতে তিনি সেই মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। অমঙ্গলের আবর্ত তাদের ওপরই আপতিত হবে। আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন, তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর তা কতই না নিকৃষ্ট পরিণাম!"},{"id":7,"translation":"আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ এককভাবে আল্লাহর(২) এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।","footnotes":"(২) এসব বাহিনীর মাধ্যমে তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা সাহায্য করেন।"},{"id":8,"translation":"নিশ্চয় আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি।"},{"id":9,"translation":"যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনো, তাঁকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ করো।"},{"id":10,"translation":"নিশ্চয় যারা আপনার কাছে বায়আত করে, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহরই কাছে বায়আত করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর। অতএব, যে (বায়আত) ভঙ্গ করে, সে তো নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ অচিরেই তাকে মহাপ্রতিদান দান করবেন।"},{"id":11,"translation":"(৩) যারা গৃহে বসে রয়েছে সেসব বেদুঈনরা অচিরেই তোমাকে বলবে, ‘আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল; অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।’ তারা মুখে তা বলে, যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো: ‘আল্লাহ যদি তোমাদের কোন ক্ষতি করতে চান কিংবা কোন উপকার করতে চান, তবে কে আল্লাহর (ইচ্ছার) মোকাবিলায় তোমাদের জন্য কোন কিছু করার মালিক হবে? বরং তোমরা যে আমল করো, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।’","footnotes":"(৩) হে রাসূল! মক্কা সফরে না গিয়ে।"},{"id":12,"translation":"বরং তোমরা ধারণা করেছিলে রাসূল ও মু’মিনরা (মক্কা থেকে) তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না। আর (শয়তান কর্তৃক) এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল। আর তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিলে ধ্বংসমুখী জাতি।"},{"id":13,"translation":"আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনে না , তবে নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জ্বলন্ত আগুন।"},{"id":14,"translation":"আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর; তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর (৪) যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৪) তাঁর ইনসাফ অনুযায়ী।"},{"id":15,"translation":"হে মু’মিনরা! (খায়বারে) তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্যে যাবে, তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে: ‘আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও।’ (এদ্বারা) তারা আল্লাহর বাণী (ফায়সালা) পরিবর্তন করতে চায়। হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কখনো আমাদের সাথে যেতে পারবে না; আল্লাহ আগেই এমনটি বলেছেন।’ অতঃপর অচিরেই তারা বলবে: ‘বরং তোমরা হিংসা করছ।’(৫) বরং তারা খুব কমই বুঝে।","footnotes":"(৫) অর্থাৎ পিছনে থাকা বেদুঈনরা বলবে, আমাদেরকে তোমাদের সঙ্গে খায়বারে যেতে নিষেধাজ্ঞা দেয়া আল্লাহর পক্ষ থেকে নয়; বরং তা তোমাদের প্রতিহিংসার কারণেই।"},{"id":16,"translation":"হে রাসূল! তুমি পেছনে পড়ে থাকা বেদুঈনদেরকে বলো: ‘এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে (যুদ্ধ করতে) ডাকা হবে; তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা ইসলামে প্রবেশ করবে। অতঃপর তোমরা যদি আনুগত্য করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আর পূর্বে (মক্কায় যাওয়া থেকে) তোমরা যেমন ফিরে গিয়েছিলে তেমনি যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।"},{"id":17,"translation":"(৬) অন্ধের কোন অপরাধ নেই, লেংড়ার কোন অপরাধ নেই, অসুস্থের কোন অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন, যার পাদদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।\n (৬) আল্লাহর পথে যুদ্ধ করা থেকে বিরত থাকলে।"},{"id":18,"translation":"অবশ্যই আল্লাহ মু’মিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা (হুদায়বিয়ায়) গাছের নিচে তোমার হাতে বায়‘আত গ্রহণ করেছিল; অতঃপর তিনি তাদের অন্তরে (৭) যা ছিল তা জেনে নিয়েছেন। ফলে তিনি তাদের ওপর প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী (খায়বারের) বিজয় দিয়ে।\n (৭) ঈমান, ইখলাস ও সততার।"},{"id":19,"translation":"আরবিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা (৮) গ্রহণ করবে; আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।\n (৮) খায়বারবাসীর নিকট থেকে।"},{"id":20,"translation":"আল্লাহ তোমাদেরকে বিপুল গনীমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা গ্রহণ করবে, অতঃপর তিনি এটা (খায়বারের গনীমত) তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন(৯) এবং যাতে এটি মু’মিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান।","footnotes":"(৯) অর্থাৎ ইয়াহূদীদেরকে তোমাদের অবর্তমানে তোমাদের পরিজনের ওপর আক্রমণ থেকে প্রতিহত করেছেন।"},{"id":21,"translation":"আর আরেকটি যা এখনো তোমরা অর্জন করতে সক্ষম হওনি। কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন।(১০) আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।","footnotes":"(১০) অর্থাৎ আল্লাহ মুসলিমদেরকে আরও অনেক বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তন্মধ্যে মক্কা বিজয় ও কিয়ামত পর্যন্ত আগত সব বিজয়ই এর অন্তর্ভুক্ত।"},{"id":22,"translation":"আর (সেদিন) কাফিররা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে অবশ্যই তারা (পরাজিত হয়ে) পিঠ দেখিয়ে পালাবে। তারপর তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।"},{"id":23,"translation":"এটাই আল্লাহর বিধান(১১), যা পূর্ব থেকেই চলে আসছে, আর তুমি আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবে না।","footnotes":"(১১) অর্থাৎ মু’মিনদের বিজয় ও কাফিরদের পরাজয় সর্বকালে ও সর্বযুগে চির সাব্যস্ত একটি বিষয়।"},{"id":24,"translation":"আর তিনিই মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের (মুশরিকদের) ওপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরায়ে রেখেছেন।(১২) আর তোমরা যা আমল কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।","footnotes":"(১২) অর্থাৎ হুদায়বিয়ায় ৮০ জন কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল। আল্লাহ মুসলিম ও কাফিরদেরকে যুদ্ধ করা থেকে বিরত রেখেছেন এবং মুসলিমরা তাদেরকে জীবিত বন্দি করার পরেও তাদেরকে মুক্তিপণ ব্যতিরেকেই মুক্ত করে দিয়েছে।"},{"id":25,"translation":"তারাই তো কুফরী করেছিল এবং তোমাদেরকে মাসজিদুল হারামে প্রবেশ করা থেকে বাধা দিয়েছিল, আর কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি (সেদিন মক্কা নগরীতে) মু‘মিন পুরুষরা ও মু‘মিন নারীরা না থাকত, যাদের অনেককেই তোমরা জানতে না, (ফলে) তোমরা না জেনে তাদেরকে পদদলিত করতে, তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে, (১৩) যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করান। যদি (সেদিন মক্কায়) মুমিনরা কাফিরদের থেকে পৃথক থাকত, তাহলে আমি অবশ্যই তাদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম।\n (১৩) এ কারণেই আল্লাহ তোমাদেরকে তখন যুদ্ধের অনুমতি দেন নি।"},{"id":26,"translation":"যখন কাফিররা তাদের অন্তরে আত্ম-অহমিকা পোষণ করেছিল, জাহিলী যুগের অহমিকা। তখন আল্লাহ তাঁর রাসূলের ওপর ও মু‘মিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাকওয়ার বাণী (লা ইলাহা ইল্লাল্লাহ) তাদের জন্য অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।"},{"id":27,"translation":"অবশ্যই আল্লাহ তাঁর রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন।(১৪) তোমরা ইন শা’ আল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুণ্ডন করে এবং চুল ছেঁটে নির্ভয়ে আল-মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এ ছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়(১৫)।","footnotes":"(১৪) অর্থাৎ মাসজিদে-হারামে প্ৰবেশ সংক্রান্ত রাসূলের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে; কিন্তু এ বছর নয়- এ বছরের পরের বছর ‘উমরাতুল কাদার মাধ্যমে, আর এরপর মক্কা বিজয় তো আছেই। \n (১৫) খায়বার বিজয়।"},{"id":28,"translation":"তিনিই তাঁর রাসূল (মুহাম্মাদ)-কে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দীনের ওপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।"},{"id":29,"translation":"মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়, তুমি তাদেরকে রুকূকারী, সাজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে, তাদের চেহারায় সাজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজীলে তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মত, যে তার কচিপাতা উদ্‌গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষিকে আনন্দ দেয়। যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।"}]},{"id":49,"verses":[{"id":1,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না এবং তোমরা তাঁকে ভয় করো। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"},{"id":2,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নবীর আওয়াজের ওপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা নিজেরা পরস্পর যেমন উচ্চস্বরে কথা বল, তাঁর সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না। এ আশঙ্কায় যে তোমাদের সকল আমল-নিষ্ফল হয়ে যাবে; অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না।"},{"id":3,"translation":"নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট নিজেদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান (জান্নাত)।"},{"id":4,"translation":"নিশ্চয় যারা (১)আপনার কক্ষসমূহের বাইরে থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই বুঝে না।","footnotes":"(১) যে সব বেদুঈনরা।"},{"id":5,"translation":"হে রাসূল! তুমি তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত যদি তারা ধৈর্যধারণ করত, তাহলে সেটাই তাদের জন্য উত্তম হতো। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":6,"translation":"হে মুমিনগণ! যদি কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে (সংবাদ মিথ্যা সাব্যস্ত হলে) তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।"},{"id":7,"translation":"আর তোমরা জেনে রেখো যে, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতো, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে। কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন। আর তোমাদের কাছে কুফরী, পাপাচার ও অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন। তারাই তো সত্য পথপ্রাপ্ত।"},{"id":8,"translation":"এটা আল্লাহর পক্ষ থেকে করুণা ও নি‘আমত স্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।"},{"id":9,"translation":"আর যদি মু’মিনদের দু’দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের একদল অপর দলের ওপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি সীমালঙ্ঘন করবে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো; যতক্ষণ না সে দলটি আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের উভয়ের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায়বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকারীদেরকে ভালোবাসেন।"},{"id":10,"translation":"নিশ্চয় মু’মিনরা পরস্পর (ইসলামের) ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করো, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।"},{"id":11,"translation":"তোমাদের কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর নারীরাও যেন অন্য নারীদেরকে ঠাট্টা-বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। আর তোমরা একে অপরের দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট! আর যারা (এ সব পাপাচার থেকে) তাওবা করে না, তারাই তো যালিম।"},{"id":12,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা বেশি বেশি অনুমান করা থেকে দূরে থাকো। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু।"},{"id":13,"translation":"হে মানুষ! আমি তোমাদেরকে একজন পুরুষ (আদম) ও একজন নারী (হাওয়া) থেকে সৃষ্টি করেছি।(২) আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত।","footnotes":"(২) অর্থাৎ ফলে তোমাদের বংশ এক। তাই বংশ নিয়ে কেউ কারো সাথে যেন অহংকার না করে।"},{"id":14,"translation":"বেদুঈনরা বলল: ‘আমরা ঈমান আনলাম।’ হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘তোমরা ঈমান আনোনি’; বরং তোমরা বলো: ‘আমরা আত্মসমর্পণ করলাম।’ আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে যথার্থ ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমলসমূহের প্রতিদান কিছুই ক্ষুণ্ন করবেন না। নিশ্চয় আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":15,"translation":"মু’মিন তো তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর (৩) সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ (ঈমানদার)।","footnotes":"(৩) ঈমানের ব্যাপারে তারা।"},{"id":16,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ? অথচ আল্লাহ জানেন, যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে। আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত।’"},{"id":17,"translation":"‘তারা(৪) ইসলাম গ্রহণ করে তোমার ওপর অনুগ্রহ করেছে।’ হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ইসলাম গ্রহণ করে আমার ওপর অনুগ্রহ করেছো বলে মনে করো না; বরং তোমরা যদি নিজেদের দাবি অনুযায়ী প্রকৃতই ইসলামে দীক্ষিত হয়ে থাকো, তাহলে আল্লাহই তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদের ওপর বড়ো অনুগ্রহ করেছেন।’","footnotes":"(৪) এ সব বেদুইনরা মনে করে।"},{"id":18,"translation":"নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন। আর তোমরা যা কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।"}]},{"id":50,"verses":[{"id":1,"translation":"ক্বাফ, সম্মানিত আল-কুরআনের শপথ।(১)","footnotes":"(১) অবশ্যই মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর অবশ্যই তোমাদেরকে কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনর্বার উঠানো হবে।"},{"id":2,"translation":"বরং তারা বিস্মিত হয়েছে যে, তাদের মধ্য থেকে একজন সতর্ককারী (রাসূল) তাদের কাছে এসেছে। অতঃপর কাফিররা বলল: ‘এতো এক আশ্চর্যজনক ব্যাপার।"},{"id":3,"translation":"‘আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব।(২) এ ফিরে যাওয়া সুদূরপরাহত।’","footnotes":"(২) তখনো কি আমরা পুনরুত্থিত হবো?"},{"id":4,"translation":"অবশ্যই আমি জানি মাটি তাদের (মৃত্যুদেহের) থেকে যতটুকু ক্ষয় করে। আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব।(৩)","footnotes":"(৩) যাতে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাদের জীবন ও মরণোত্তর যা কিছু হবে সবই সংরক্ষিত আছে।"},{"id":5,"translation":"বরং তারা সত্যকে (আল-কুরআনকে) অস্বীকার করেছে, যখনই তাদের কাছে সত্য এসেছে। অতএব তারা সংশয়যুক্ত বিষয়ের মধ্যে রয়েছে।"},{"id":6,"translation":"তারা (৪) কি তাদের ওপরে আসমানের দিকে তাকায় না, কীভাবে আমি তা বানিয়েছি এবং তা সুশোভিত করেছি? আর তাতে কোনো ফাটল (খুঁত) নেই।","footnotes":"(৪) পুনরুত্থান অস্বীকারকারীরা।"},{"id":7,"translation":"আর আমি জমিনেকে (বসবাসের জন্যে) বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি(৫) এবং তাতে আমি উদ্‌গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ।","footnotes":"(৫) যাতে জমিন নড়াচড়া না করে।"},{"id":8,"translation":"(আমি এ সব এ জন্য সৃষ্টি করেছি) আল্লাহ অভিমুখী প্রতিটি বান্দার জন্য জ্ঞান ও উপদেশ হিসেবে।"},{"id":9,"translation":"আর আমি আসমান থেকে বরকতময় (বৃষ্টির) পানি নাযিল করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা।"},{"id":10,"translation":"(আরো উৎপন্ন করি) উঁচু উঁচু খেজুরগাছ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর ছড়া,"},{"id":11,"translation":"(আমি এগুলো উৎপন্ন করি) আমার বান্দাদের জন্য রিযকস্বরূপ। আর আমি পানি দ্বারা মৃত শহর সঞ্জীবিত করি। এভাবেই তোমাদের পুনরুত্থান ঘটবে।"},{"id":12,"translation":"তাদের পূর্বে (নবীদেরকে) মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, রাস্ এর অধিবাসী ও সামূদ সম্প্রদায়।"},{"id":13,"translation":"(অনুরূপভাবে) ‘আদ, ফির‘আউন ও লূত জাতি (মিথ্যারোপ করেছে)।"},{"id":14,"translation":"আইকার অধিবাসী ও তুববা‘ সম্প্রদায়। সকলেই রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফলে তাদের ওপর আমার শাস্তি যথার্থভাবে আপতিত হয়েছে।"},{"id":15,"translation":"আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি?(৬) বরং তারা নতুন সৃষ্টির বিষয়ে সন্দেহে নিপতিত।","footnotes":"(৬) ফলে পুনরুত্থানে আমি কি অপারগ হবো!"},{"id":16,"translation":"আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটবর্তী।(৭)","footnotes":"(৭) এখানে نحن বা ‘আমরা’ দ্বারা আল্লাহ নিজেকে বা ফিরিশতাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ হলে অর্থ, মহান আল্লাহর জ্ঞানের ব্যপ্তি এত বেশি যে, তিনি তার বান্দার গলার ধমনী হতেও অধিক নিকটবর্তী হয়েই তাকে পর্যবেক্ষণ করেন। আর ফিরিশতা হলে তারা তো সদাসর্বদা মানুষের সাথেই থাকেন।[ইবনু কাসীর]"},{"id":17,"translation":"যখন ডানে ও বামে বসা দু’জন লিপিবদ্ধকারী ফিরিশতা পরস্পর (তার আমলনামা) গ্রহণ করবে।"},{"id":18,"translation":"সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী (ফিরিশতা) রয়েছে।"},{"id":19,"translation":"আর মৃত্যুযন্ত্রণা সত্যসহ এসে উপস্থিত হবে। (তখন বলা হবে,) ‘এটাই তো, যা থেকে তুমি পলায়ন করে বেড়াতে।’"},{"id":20,"translation":"আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত শাস্তির দিন।"},{"id":21,"translation":"আর প্রত্যেক ব্যক্তিই সেদিন উপস্থিত হবে, তার সাথে থাকবে চালক একজন ফিরিশতা ও একজন সাক্ষী।"},{"id":22,"translation":"(৮)অবশ্যই তুমি এ দিবস সম্পর্কে উদাসীন ছিলে। অতএব আমি তোমার (উদাসীনতার) পর্দা তোমার থেকে উন্মোচন করে দিলাম। ফলে আজ তোমার দৃষ্টি খুব প্রখর।","footnotes":"(৮) তাকে বলা হবে: বিভ্রান্তি, মনোবৃত্তি ও ভোগ-বিলাসে লিপ্ত থেকে।"},{"id":23,"translation":"আর তার সাথী (ফিরিশতা) বলবে, এই তো আমার কাছে (তোমার আমলনামা) প্রস্তুত।"},{"id":24,"translation":"(৯)তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে,","footnotes":"(৯) আল্লাহ চালনাকারী ও সাক্ষ্যদাতা উভয় ফিরিশতাকে বলবেন:"},{"id":25,"translation":"কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে।"},{"id":26,"translation":"যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো।"},{"id":27,"translation":"তার সঙ্গী (শয়তান) বলবে: ‘হে আমাদের রব! আমি তাকে বিদ্রোহী করে তুলিনি; বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে।’"},{"id":28,"translation":"আল্লাহ বলবেন: ‘তোমরা আমার কাছে বাক-বিতণ্ডা করো না। অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম।’"},{"id":29,"translation":"‘আমার কাছে কথা (ও অঙ্গীকার) রদবদল হয় না। আর আমি (১০) বান্দার প্রতি যুলুমকারীও নই।’","footnotes":"(১০) কারো পুণ্য কমিয়ে কিংবা পাপ বাড়িয়ে।"},{"id":30,"translation":"সেদিন আমি জাহান্নামকে বলবো: ‘তুমি কি পরিপূর্ণ হয়েছ?’ আর সে বলবে: ‘আরো বেশি আছে কি?’"},{"id":31,"translation":"আর জান্নাতকে মুত্তাকীদের নিকটবর্তী করা হবে, (সেদিন তাদের জন্যে তা) মোটেই দূরে থাকবে না।"},{"id":32,"translation":"এটাই, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, প্রত্যেক আল্লাহ অভিমুখী (তাঁর বিধানের) অধিক সংরক্ষণশীলদের জন্য।"},{"id":33,"translation":"যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে (আল্লাহর কাছে) উপস্থিত হতো।"},{"id":34,"translation":"(তাদেরকে বলা হবে,) তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ করো। এটা অনন্ত জীবনের দিন।’"},{"id":35,"translation":"সেখানে তারা যা চাইবে, তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।(১১)","footnotes":"(১১) অর্থাৎ আর আমার নিকট রয়েছে এমন সব অতিরিক্ত নি‘আমত যা কোন চক্ষু দেখেনি, কোন কান শ্রবণ করেনি, আর না কোন মানুষের অন্তর তা হৃদয়ঙ্গম করেছে। তন্মধ্যে মহান আল্লাহর দর্শন অন্যতম।"},{"id":36,"translation":"আমি তাদের (১২) পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যারা শক্তি-সামর্থে এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল, তারা দেশ-বিদেশ চষে বেড়াত। তাদের কি (শাস্তি থেকে) কোন পলায়নস্থল ছিল?","footnotes":"(১২) মক্কাবাসী মুশরিকদের।"},{"id":37,"translation":"নিশ্চয় এতে তার জন্য উপদেশ রয়েছে, যার হৃদয় আছে অথবা যে মনোযোগসহকারে কর্ণপাত করে এবং উপস্থিতচিত্ত থাকে।"},{"id":38,"translation":"আর অবশ্যই আমি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। আর এতে আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।(১৩)","footnotes":"(১৩) ইয়াহূদীরা মিথ্যারোপ করে বলে যে, আল্লাহ ছয় দিনে আসমান-জমিন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন শনিবার তিনি বিশ্রাম নিয়েছেন।"},{"id":39,"translation":"অতএব এরা যা (যে মিথ্যা) বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের আগে তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো।"},{"id":40,"translation":"এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবীহ পাঠ করো(১৪) এবং (ফরয) সালাতের পরেও।","footnotes":"(১৪) অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করো।"},{"id":41,"translation":"মনোযোগ সহকারে শ্রবণ করো সে দিনের কথা, যেদিন একজন ঘোষক (ফিরিশতা) নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে।"},{"id":42,"translation":"সেদিন তারা সত্যিসত্যিই (পুনরুত্থানের) মহাচিৎকার শুনবে। সেটিই (১৫) বের হবার দিন।","footnotes":"(১৫) হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে মৃতদের।"},{"id":43,"translation":"আমিই জীবন দান করি এবং আমিই মৃত্যু ঘটাই, আর আমার দিকেই (সকলের) চূড়ান্ত প্রত্যাবর্তন।"},{"id":44,"translation":"যেদিন যমিন তাদের ওপর থেকে বিদীর্ণ হয়ে যাবে, আর তারা দ্রুত (কবর থেকে) বেরিয়ে আসবে। এভাবে (সবাইকে) একত্র সমবেত করা আমার জন্য অত্যন্ত সহজ।"},{"id":45,"translation":"হে রাসূল! এরা যা বলে আমি সে সম্পর্কে সম্যক অবগত আছি। আর তুমি তাদের ওপর কোন জোর-জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার (শাস্তির) ধমককে ভয় করে তাকে আল-কুরআনের সাহায্যে উপদেশ দাও।"}]},{"id":51,"verses":[{"id":1,"translation":"শপথ সেই বায়ুর, যা প্রবলভাবে ধুলাবালি ছড়িয়ে দেয়।"},{"id":2,"translation":"অতঃপর শপথ (পানির) বোঝা বহনকারী মেঘমালার,"},{"id":3,"translation":"অতঃপর শপথ (সমুদ্রে) স্বাচ্ছন্দ্যে চলমান নৌযানসমূহের।"},{"id":4,"translation":"অতঃপর শপথ [আল্লাহর] নির্দেশ বণ্টনকারী ফিরিশতাগণের।"},{"id":5,"translation":"তোমাদের (রবের) প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।"},{"id":6,"translation":"(কিয়ামত দিবসের) প্রতিদান অবশ্যই সংঘটিত হবে।"},{"id":7,"translation":"শপথ সৌন্দর্যমন্ডিত আকাশের,"},{"id":8,"translation":"নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।"},{"id":9,"translation":"যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা (হিদায়াত) থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।"},{"id":10,"translation":"অনুমানকারীরা ধ্বংস হোক!"},{"id":11,"translation":"যারা (পরকাল সম্পর্কে) সন্দেহ-সংশয়ে নিপতিত, উদাসীন।"},{"id":12,"translation":"তারা (ঠাট্টাচ্ছলে) জিজ্ঞাসা করে, ‘প্রতিদান দিবস কবে?’"},{"id":13,"translation":"‘যে দিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে।’"},{"id":14,"translation":"বলা হবে, ‘তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। এটিতো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে।’"},{"id":15,"translation":"নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,"},{"id":16,"translation":"তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে। ইতঃপূর্বে (দুনিয়াতে) তারাই ছিল সৎকর্মশীল।"},{"id":17,"translation":"রাতের সামান্য অংশই এরা ঘুমিয়ে কাটাতো।(১)","footnotes":"(১) অর্থাৎ রাতে দীর্ঘ সময় সালাত আদায় করার কারণে তারা খুব অল্প সময়ই ঘুমাতো।"},{"id":18,"translation":"আর রাতের শেষ ভাগে এরা আল্লাহর নিকট ক্ষমা ক্ষমা প্রার্থনা করত।"},{"id":19,"translation":"আর তাদের ধনসম্পদে প্রার্থী ও বঞ্চিতের জন্য একটি নির্ধারিত অধিকার রয়েছে।"},{"id":20,"translation":"আর সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে (২) অনেক নিদর্শন রয়েছে।","footnotes":"(২) জমিনে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন রয়েছে। যেমনঃ পাহাড়, সমুদ্র, নদ-নালা, গাছপালা, উদ্ভিদ ও প্রাণীকুল ইত্যাদি।"},{"id":21,"translation":"এবং তোমাদের নিজেদের মধ্যেও (৩) অনেক নিদর্শন রয়েছে।তবুও তোমরা কি চক্ষুষ্মান হবে না?","footnotes":"(৩) আল্লাহর কুদরতের।"},{"id":22,"translation":"আকাশে রয়েছে তোমাদের রিযক ও প্রতিশ্রুত সব কিছু।(৪)","footnotes":"(৪) অর্থাৎ আকাশে থাকা অর্থ হলো, আল-লাওহুল-মাহফূযে মানুষের রিযক ও ভালো-মন্দ, প্রতিদান ইত্যাদি লিপিবদ্ধ রয়েছে।"},{"id":23,"translation":"অতএব আসমান ও জমিনের রবের শপথ! নিশ্চয়ই এটি (পুনরুত্থান) তেমনি সত্য, যেমন তোমাদের কথা বলা সত্য।"},{"id":24,"translation":"হে রাসূল! তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে?"},{"id":25,"translation":"যখন তারা তার কাছে এসে বলল: ‘সালাম’, উত্তরে সেও বলল, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক।"},{"id":26,"translation":"অতঃপর সে নিঃশব্দে তাঁর পরিবারের কাছে গেলো এবং একটি মোটাতাজা (ভাজা) বাছুর নিয়ে এলো।"},{"id":27,"translation":"অতঃপর সে তা তাদের সামনে পরিবেশন করল এবং বলল, ‘তোমরা কি আহার করবে না?’"},{"id":28,"translation":"এতে(৫) তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হল। তারা বললো: ‘ভয় পেয়ো না।’ তারা তাকে এক বিদ্বান পুত্র সন্তানের (ইসহাকের) সুসংবাদ দিল।","footnotes":"(৫) তারা খাবার গ্রহণ না করায়।"},{"id":29,"translation":"তখন তার স্ত্রী চিৎকার করতে করতে এগিয়ে আসল এবং নিজ মুখ চাপড়িয়ে (আশ্চর্য হয়ে) বললো: ( আমি তো) ‘বৃদ্ধা, বন্ধ্যা।’(৬)","footnotes":"(৬) অর্থাৎ আমি বৃদ্ধা, এরপর বন্ধ্যা। যৌবনে আমি সন্তান ধারণের যোগ্য ছিলাম না, আর এখন তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি।"},{"id":30,"translation":"ফিরিশতারা বললো: ‘তোমার রব এরূপই বলেছেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’"},{"id":31,"translation":"ইবরাহীম বললো: ‘হে প্রেরিত ফিরিশতাগণ! তোমাদের (আগমনের আসল ) উদ্দেশ্য কি?’"},{"id":32,"translation":"তারা বললো: ‘আমরা এক অপরাধী (লূতের) জাতির নিকট প্রেরিত হয়েছি।’"},{"id":33,"translation":"‘যাতে তাদের উপর শক্ত মাটির পাথর নিক্ষেপ করি।’"},{"id":34,"translation":"‘যা তোমার রবের পক্ষ থেকে চিহ্নিত (করে দেওয়া হয়েছে), সীমালঙ্ঘনকারীদের জন্য (শাস্তিস্বরূপ)।’"},{"id":35,"translation":"অতঃপর আমি সেখানে যেসব মু’মিন ছিল তাদেরকে বের করে নিয়ে আসলাম।(৭)","footnotes":"(৭) যাতে তাদেরকে অপরাধীদের শাস্তি না পেয়ে বসে।"},{"id":36,"translation":"তবে আমি সেখানে একটি বাড়ি (লূতের পরিবার) ছাড়া কোন মুসলিম পাইনি।"},{"id":37,"translation":"আর যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখেছি।"},{"id":38,"translation":"আর মূসার কাহিনীতেও নিদর্শন রয়েছে, যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণসহ ফির‘আউনের কাছে পাঠিয়েছিলাম।"},{"id":39,"translation":"কিন্তু ফির‘আউন তার দলবলসহ মুখ ফিরিয়ে নিল এবং বললো: ‘এ ব্যক্তি যাদুকর অথবা পাগল।’"},{"id":40,"translation":"ফলে আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম। অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে তো ছিল তিরস্কৃত।"},{"id":41,"translation":"আর ‘আদ জাতির ঘটনায়ও (৮) , যখন আমি তাদের ওপর প্রেরণ করেছিলাম অকল্যাণকর-বন্ধা বায়ু।","footnotes":"(৮) যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয়কারীদের জন্যে নিদর্শন রয়েছে।"},{"id":42,"translation":"ঐ (বিধ্বংসী) বায়ু যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকেই চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।"},{"id":43,"translation":"আর সামূদ জাতির ঘটনায়ও নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল: ‘একটি নির্দিষ্ট কাল পর্যন্ত (আমার নি‘আমত) ভোগ করে নাও।’"},{"id":44,"translation":"অতঃপর তারা তাদের রবের আদেশ মানতে অহংকার করলো। ফলে বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল, আর তখন তারা (অসহায়ের মতো) তা দেখছিল।"},{"id":45,"translation":"অতঃপর (শাস্তির সামনে) তারা দাঁড়াতে সক্ষম হলো না এবং প্রতিরোধও করতে পারল না।"},{"id":46,"translation":"আর ইতঃপূর্বে নূহের সম্প্রদায়কেও। (৯) নিশ্চয় তারা ছিল একটি ফাসিক সম্প্রদায়।।","footnotes":"(৯) আমি ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলাম।"},{"id":47,"translation":"আর আসমান আমি নিজ শক্তিবলে নির্মাণ করেছি, আর নিশ্চয়ই আমিই এর সম্প্রসারণকারী।"},{"id":48,"translation":"আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি। আমি কতই না উত্তম বিন্যস্তকারী!"},{"id":49,"translation":"আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় (নারী-পুরুষে) সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।"},{"id":50,"translation":"অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (শাস্তি থেকে) এক সুস্পষ্ট সতর্ককারী।"},{"id":51,"translation":"আর তোমরা আল্লাহর সাথে কোন ইলাহ গ্রহণ করো না; আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য (এ বিষয়ে) এক স্পষ্ট সতর্ককারী।"},{"id":52,"translation":"এভাবে (১০) তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে, তারা বলেছে: ‘এ তো একজন যাদুকর অথবা পাগল।’","footnotes":"(১০) মক্কাবাসীদের এই মিথ্যাচারের মতো।"},{"id":53,"translation":"তারা কি (বংশানুক্রমে) একে অপরকে এই একই উপদেশই দিয়ে গেছে? বরং তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।"},{"id":54,"translation":"অতএব, হে রাসূল! তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না।(১১)","footnotes":"(১১) কেননা, তুমি তাদের নিকট যে বার্তা নিয়ে এসেছো, তা তাদের কাছে পৌঁছে দিয়েছো।"},{"id":55,"translation":"আর তুমি (মানুষকে) উপদেশ দিতে থাক; কারণ উপদেশ মু’মিনদের উপকারে আসে।"},{"id":56,"translation":"আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদাত করার জন্যেই সৃষ্টি করেছি।"},{"id":57,"translation":"আমি তাদের কাছে কোনো রিযিক চাই না এবং আমি এটাও চাই না যে, তারা আমাকে আহার করাবে।"},{"id":58,"translation":"নিশ্চয় আল্লাহই রিযকদাতা, তিনি প্রবল শক্তিধর, পরাক্রমশালী।"},{"id":59,"translation":"সুতরাং যারা (১২) যুলম করেছে, তাদের জন্য রয়েছে তাদের পূর্বসূরিদের অনুরূপ শাস্তি। কাজেই তারা যেন আমার কাছে (শাস্তির জন্য) তাড়াহুড়া না করে।","footnotes":"(১২) ঈমান না এনে নিজেদের ওপর।"},{"id":60,"translation":"অতএব, যারা কুফরী করেছে তাদের জন্য কিয়ামত দিবসের ধ্বংস, যেদিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে।"}]},{"id":52,"verses":[{"id":1,"translation":"শপথ তূর পর্বতের,"},{"id":2,"translation":"শপথ লিখিত কিতাবের,"},{"id":3,"translation":"উন্মুক্ত কাগজের পাতায় (লিপিবদ্ধ)।"},{"id":4,"translation":"শপথ বায়তুল মা’মূরের(১),","footnotes":"(১) বায়তুল মা’মূর বলতে সপ্তাকাশে অবস্থিত বায়তুল মা‘মূরকে বুঝানো হয়েছে, যেখানে অগণিত ফিরিশতা নিরবচ্ছিন্ন ইবাদাতে মগ্ন থাকে।"},{"id":5,"translation":"আর শপথ সমুন্নত ছাদ তথা আকাশের,"},{"id":6,"translation":"এবং শপথ উত্তাল সমুদ্রের,"},{"id":7,"translation":"নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী।"},{"id":8,"translation":"তা প্রতিহত করার কেউ থাকবে না।"},{"id":9,"translation":"যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে,"},{"id":10,"translation":"আর পর্বতমালা দ্রুতগতিতে চলতে থাকবে,"},{"id":11,"translation":"অতএব, সেদিন মিথ্যারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস।"},{"id":12,"translation":"যারা (দুনিয়ায়) খেল-তামাশায় মত্ত থাকে।"},{"id":13,"translation":"সেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে শক্তভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে।"},{"id":14,"translation":"‘এটি সেই জাহান্নাম যা তোমরা অস্বীকার করতে।’"},{"id":15,"translation":"‘এটি (এই শাস্তি) কি যাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না!’"},{"id":16,"translation":"(আজ) তোমরা এই আগুনে দগ্ধ হও, তারপর (এখানে) তোমরা ধৈর্যধারণ করো বা না করো, উভয়ই তোমাদের জন্য সমান; তোমরা যা (২) করতে তারই প্রতিফল তোমাদেরকে দেয়া হচ্ছে।","footnotes":"(২) কুফরী ও পাপাচার।"},{"id":17,"translation":"নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতে ও অবারিত মহা ভোগসামগ্রীতে।"},{"id":18,"translation":"তাদের রব তাদেরকে যা দিয়েছেন (সেখানে) তারা তা উপভোগ করবে, আর তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের শাস্তি থেকে।"},{"id":19,"translation":"‘তোমরা তৃপ্তি সহকারে খাও ও পান কর, (দুনিয়ায় ) তোমরা যে আমল করতে তার প্রতিফল স্বরূপ।"},{"id":20,"translation":"তারা সারিবদ্ধ সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে; আর আমি তাদেরকে ডাগরচোখা হূরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবো।"},{"id":21,"translation":"আর যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততিরাও ঈমানের সাথে তাদের অনুসরণ করেছে, আমি (৩) তাদের সাথে (জান্নাতে) তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের (পিতামাতার) কর্মের (সাওয়াবের) কোন অংশই হ্রাস করবো না। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্যই দায়ী।","footnotes":"(৩) তাদের চক্ষু শীতল করতে।"},{"id":22,"translation":"আর আমি তাদেরকে বহু রকমের ফলমূল ও গোশতের যোগান দিতে থাকব, যা তারা কামনা করবে।"},{"id":23,"translation":"সেখানে তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে; তথায় থাকবে না কোন অনর্থক কথাবার্তা এবং কোন পাপকাজও।"},{"id":24,"translation":"আর তাদের সেবায় চারপাশে ঘুরতে থাকবে কিশোরেরা; তারা যেন সুরক্ষিত মুক্তা।"},{"id":25,"translation":"আর তারা একে অপরের মুখোমুখি হয়ে (৪) জিজ্ঞাসাবাদ করবে।","footnotes":"(৪) দুনিয়ার জীবনের নানা কথাবার্তা।"},{"id":26,"translation":"তারা বলবে, ‘নিশ্চয় পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম।’"},{"id":27,"translation":"‘অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেছেন।’"},{"id":28,"translation":"নিশ্চয় আগেও আমরা আল্লাহকেই ডাকতাম। নিশ্চয় তিনি ইহসানকারী, পরম দয়ালু।"},{"id":29,"translation":"অতএব, হে রাসূল! তুমি উপদেশ দিতে থাকো; কারণ তোমার রবের অনুগ্রহে তুমি গণকও নও এবং পাগলও নও।"},{"id":30,"translation":"নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) একজন কবি? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি।’"},{"id":31,"translation":"হে রাসূল! (৫) বলো: ‘তোমরা (আমার মৃত্যুর) অপেক্ষায় থাকো! আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম।’","footnotes":"(৫) এসব মিথ্যারোপকারীদেরকে।"},{"id":32,"translation":"নাকি তাদের বুদ্ধি-বিবেচনাই তাদেরকে(৬) এ ধরনের কথা বলতে উদ্বুদ্ধ করে? বরং তারা তো সীমালঙ্ঘনকারী এক জাতি।","footnotes":"(৬) মুহাম্মাদকে গণক ও পাগল বলতে।"},{"id":33,"translation":"নাকি তারা বলে, ‘সে (মুহাম্মাদ) নিজেই এটি রচনা করেছে’? বরং তারা ঈমান আনে না।"},{"id":34,"translation":"অতএব, তারা যদি সত্যবাদী হয়ে থাকে তবে এটার অনুরূপ কোনো বাণী নিয়ে আসুক।"},{"id":35,"translation":"তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না কি তারা নিজেরাই স্রষ্টা?"},{"id":36,"translation":"তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? বরং তারা (৭) দৃঢ় বিশ্বাস করে না।","footnotes":"(৭) আল্লাহর স্রষ্টা হওয়ার ব্যাপারে।"},{"id":37,"translation":"তোমার রবের (রিযকের) গুপ্তভাণ্ডার কি তাদের কাছে আছে, না কি তারা সব কিছু নিয়ন্ত্রণকারী?"},{"id":38,"translation":"নাকি তাদের কোন সিঁড়ি আছে, যাতে চড়ে তারা (ঊর্ধ্বলোকের কথা) শুনতে পায়; তাদের শ্রোতা স্পষ্ট প্রমাণ নিয়ে আসুক না?"},{"id":39,"translation":"তবে কি (৮) আল্লাহর জন্য কন্যা সন্তান; আর তোমাদের নিজেদের জন্যে পুত্র সন্তান?","footnotes":"(৮)তোমাদের বণ্টন অনুযায়ী।"},{"id":40,"translation":"নাকি হে রাসূল! তুমি তাদের কাছে (৯) পারিশ্রমিক চাও, যা তাদের কাছে জরিমানার বোঝা মনে হচ্ছে?","footnotes":"(৯) আল্লাহর বাণী পৌঁছানোর বিনিময়ে।"},{"id":41,"translation":"নাকি তাদের কাছে গায়িবের জ্ঞান আছে, যা তারা লিখছে?"},{"id":42,"translation":"নাকি তারা (তোমার বিরুদ্ধে) ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা কুফরী করে তারাই ষড়যন্ত্রের শিকার হবে।"},{"id":43,"translation":"নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোন ইলাহ আছে? তারা যে শিরক করে তা থেকে আল্লাহ পবিত্র।"},{"id":44,"translation":"আর আকাশের কোন খণ্ড ভেঙ্গে পড়তে দেখলে তারা বলবে, ‘এটি তো এক পুঞ্জীভূত মেঘমালা!(১০)","footnotes":"(১০) ফলে তারা তা থেকে না উপদেশ গ্রহণ করবে আর না তারা ঈমান আনয়ন করবে।"},{"id":45,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাদেরকে ছেড়ে দাও সেদিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে বেহুঁশ হয়ে ধ্বংস হবে।"},{"id":46,"translation":"যেদিন তাদের কোনো দুরভিসন্ধি কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।"},{"id":47,"translation":"আর নিশ্চয় যারা যুলম করবে তাদের জন্যথাকবে এছাড়া আরো শাস্তি(১১); কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।","footnotes":"(১১) অর্থাৎ তাদের জন্য দুনিয়াতেই হত্যা ও বন্দি হওয়ার মাধ্যমে শাস্তি রয়েছে। আর মৃতপরবর্তী জীবনে কবরের শাস্তি।"},{"id":48,"translation":"হে রাসূল! তোমার রবের সিদ্ধান্তের ওপর ধৈর্যধারণ করো; কারণ তুমি আমার চোখের সামনেই আছো(১২) এবং যখন তুমি (শয্যা ত্যাগ করে) জেগে ওঠো তখন তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ করো।","footnotes":"(১২) অর্থাৎ তোমার রবের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রয়েছো।"},{"id":49,"translation":"আর রাতের কিছু অংশে(১৩) এবং (রাত্রি শেষে) নক্ষত্রের অস্ত যাবার পর(১৪) তার তাসবীহ পাঠ করো।","footnotes":"(১৩) অর্থাৎ মাগরিব, ইশা এবং তাহাজ্জুদের সালাতে।\n (১৪) অর্থাৎ ফজরের সালাত ।"}]},{"id":53,"verses":[{"id":1,"translation":"শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।"},{"id":2,"translation":"তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।"},{"id":3,"translation":"আর সে (কখনই) মনগড়া কোন কথা বলে না।"},{"id":4,"translation":"এই আল-কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।"},{"id":5,"translation":"তাকে (আল-কুরআন) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর (১৫),","footnotes":"(১৫) একজন ফিরিশতা। তিনি হলেন জিবরীল আলাইহিস সালাম।"},{"id":6,"translation":"যিনি প্রবল শক্তি ও পূর্ণ সামর্থ্যের অধিকারী; অতঃপর সে(১৬) নিজ প্রকৃত রূপে প্রকাশিত হলো।","footnotes":"(১৬) স্বীয় আকৃতিতে রাসূলের সামনে।"},{"id":7,"translation":"তখন সে (জিবরীল) ছিলো ঊর্ধ্ব দিগন্তে।"},{"id":8,"translation":"তারপর জিবরীল (মুহাম্মাদের) নিকটবর্তী হলো, এরপর আরো নিকবর্তী হলো।"},{"id":9,"translation":"তখন তাদের মধ্যে ব্যবধান ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।"},{"id":10,"translation":"অতঃপর আল্লাহ তাঁর বান্দা (মুহাম্মাদ)-র প্রতি যা ওহী করার তা ওহী করলেন।"},{"id":11,"translation":"সে (মুহাম্মাদ) যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।"},{"id":12,"translation":"সে যা দেখেছে, সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?"},{"id":13,"translation":"আর সে তো তাকে (১৭) আরেকবার দেখেছিল।","footnotes":"(১৭) জিবরীলকে মি‘রাজের রাতে নিজ আকৃতিতে।"},{"id":14,"translation":"‘সিদরাতুল মুনতাহা’-র নিকট।"},{"id":15,"translation":"যার কাছে জান্নাতুল মা’ওয়া অবস্থিত।"},{"id":16,"translation":"যখন (আল্লাহ) কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।"},{"id":17,"translation":"তার (মুহাম্মাদের) দৃষ্টি বিভ্রম হয়নি এবং (তার দৃষ্টি) সীমাও অতিক্রম করেনি।(১৮)","footnotes":"(১৮) সে যা কিছু দেখেছে, যথাযথভাবেই দেখেছে।"},{"id":18,"translation":"নিশ্চয় সে (মুহাম্মাদ) তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে।(১৯)\n নিশ্চয় সে(১৯) তাঁর রবের মহান নিদর্শনসমূহের কিছু প্রত্যক্ষ করেছিলো।","footnotes":"(১৯) রাসূলুল্লাহ সাল্লাল্রাহু ‘আলায়হিস সালাম আল্লাহর ক্ষমতার প্রমাণবাহী বহু মহা নিদর্শনাবলি প্রত্যক্ষ করেছেন, তন্মধ্যে জান্নাত ও জাহান্নাম অন্যতম।"},{"id":19,"translation":"(হে মুশরিকরা!) তোমরা কি লাত ও ‘উযযা দেবতা সম্পর্কে ভেবে দেখেছ?’"},{"id":20,"translation":"এবং তৃতীয় আরেকটি (দেবতা) মানাত সম্পর্কে?(২০)","footnotes":"(২০) এগুলো কি তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে?"},{"id":21,"translation":"তোমাদের জন্য কি পুত্র সন্তান, আর আল্লাহর জন্য কন্যা সন্তান?"},{"id":22,"translation":"এটাতো এক অসঙ্গত বণ্টন!"},{"id":23,"translation":"এগুলো তো কতিপয় (অর্থহীন) নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলিল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের কুপ্রবৃত্তির যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে (নবীর মাধ্যমে) হিদায়াত এসেছে।"},{"id":24,"translation":"মানুষ যা চায়, তাই কি সে পায়?"},{"id":25,"translation":"বস্তুতঃ আখিরাত ও দুনিয়া আল্লাহরই।(২১)","footnotes":"(২১) অর্থাৎ মানুষ যা কামনা করে তা সে পায় না। বরং আল্লাহ যা ইচ্ছা তাকে দান করেন, যা ইচ্ছা দান করা থেকে বিরত থাকেন।"},{"id":26,"translation":"আর আকাশমণ্ডলীতে এমন কত ফিরিশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো উপকারেই আসবে না, যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা ও যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্য অনুমতি প্রদান করেন।"},{"id":27,"translation":"নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফিরিশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।(২২)","footnotes":"(২২) তারা বিশ্বাস করতো ফিরিশতারা আল্লাহর কন্যা সন্তান; অথচ আল্লাহ তাদের এসব ধারণা থেকে পুত-পবিত্র।"},{"id":28,"translation":"অথচ (২৩) এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।","footnotes":"(২৩) ফিরিশতাদের নারীবাচক নামকরণের।"},{"id":29,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।"},{"id":30,"translation":"এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন কে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।"},{"id":31,"translation":"আর আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল (জাহান্নাম) দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার (জান্নাত) দিতে পারেন যারা সৎকর্ম করে।"},{"id":32,"translation":"যারা ছোট খাটো দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব (তাদেরকে) ক্ষমার ব্যাপারে উদার। তিনি তোমাদের ব্যাপারে (তখন থেকেই) ভালো করে জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক অবগত কে তাকওয়া অবলম্বন করেছে।"},{"id":33,"translation":"(হে রাসূল!) তবে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?(২৪)","footnotes":"(২৪) আয়াতটি ওয়ালিদ ইবন মুগীরাহ নামক কাফির সম্পর্কে নাযিল হয়েছে , যে ইসলামের নিকটবর্তী হয়েও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।"},{"id":34,"translation":"আর সামান্য দান করে, পরে (সেটুকুও) বন্ধ করে দেয়?"},{"id":35,"translation":"তার কাছে কি গায়িবের জ্ঞান আছে যে, সে দেখছে?"},{"id":36,"translation":"নাকি তাকে জানানো হয়নি, যা আছে মূসার সহীফাসমূহে ,"},{"id":37,"translation":"এবং যা রয়েছে ইবরাহীমের সহীফাসমূহে, যে পূর্ণ করেছিলো (তার অঙ্গীকার)।"},{"id":38,"translation":"কোন বোঝা বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।"},{"id":39,"translation":"আর মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।"},{"id":40,"translation":"আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।"},{"id":41,"translation":"তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।"},{"id":42,"translation":"আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো (বান্দাদের) শেষ গন্তব্য।"},{"id":43,"translation":"আর নিশ্চয় তিনিই (যাকে ইচ্ছা) হাসান এবং তিনিই কাঁদান।"},{"id":44,"translation":"আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই (২৫) জীবন দেন।","footnotes":"(২৫) পুনরুত্থানের মাধ্যমে।"},{"id":45,"translation":"আর তিনিই পুরুষ ও নারী উভয় প্রকার যুগল সৃষ্টি করেন।"},{"id":46,"translation":"(২৬) এক ফোঁটা শুক্রবিন্দু থেকে যখন তা (গর্ভাশয়ে) নিক্ষিপ্ত হয়।","footnotes":"(২৬) তাদেরকে সৃষ্টি করেছেন সামান্য।"},{"id":47,"translation":"আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর ওপরই।"},{"id":48,"translation":"আর তিনিই (২৭) অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।","footnotes":"(২৭) তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা।"},{"id":49,"translation":"আর তিনিই (২৮) শি’রা নক্ষত্রের রব।","footnotes":"(২৮) মুশরিকদের পূজিত।"},{"id":50,"translation":"আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।(২৯)","footnotes":"(২৯) ‘আদ জাতি হলো হূদ আলাইহিস সালামের সম্প্রদায়।"},{"id":51,"translation":"আর সামূদ জাতিকেও (ধ্বংস করেছেন)। তিনি তাদের কাউকে অবশিষ্ট রাখেন নি।"},{"id":52,"translation":"আর পূর্বে নূহের সম্প্রদায়কেও ধ্বংস করেছেন। নিশ্চয় তারা ছিল ভীষণ যালিম ও চরম অবাধ্য।"},{"id":53,"translation":"আর তিনি উল্টানো আবাসভূমিকে (ওপরে তুলে জমিনে) নিক্ষেপ করেছিলেন।(৩০)","footnotes":"(৩০) অর্থাৎ তিনি লূত ‘আলাহিস সালামের সম্প্রদায়ের গ্রামকে আসমানে তুলে এরপর সেটিকে উল্টিয়ে জমিনে ফেলে দেন।"},{"id":54,"translation":"অতঃপর সে জনপদের ওপর তিনি আচ্ছন্ন করেছিলেন, যা আচ্ছন্ন করার ছিল।(৩১)","footnotes":"(৩১) অর্থাৎ সেটিকে ওপরে তুলে মাটিতে নিক্ষেপের পর পাথর এসে সেটিকে ঢেকে দেয়।"},{"id":55,"translation":"সুতরাং, হে মানুষ! তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?"},{"id":56,"translation":"অতীত সতর্ককারী নবীদের মত এই নবীও একজন সতর্ককারী।"},{"id":57,"translation":"কিয়ামত নিকটবর্তী।"},{"id":58,"translation":"আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।"},{"id":59,"translation":"তোমরা কি এ কথায়(৩২) বিস্ময় বোধ করছ?","footnotes":"(৩২) কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার ব্যাপারে তোমরা বিস্ময় বোধ করছ?"},{"id":60,"translation":"আর (সেটিকে নিয়ে) তোমরা হাসি-ঠাট্টা করছো এবং কাঁদছ না?"},{"id":61,"translation":"আর তোমরা তো গাফিল।"},{"id":62,"translation":"সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো এবং ইবাদাত করো।"}]},{"id":54,"verses":[{"id":1,"translation":"কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।(৩৩)","footnotes":"(৩৩) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এটি তার একটি মু‘জিযা এবং কিয়ামতের একটি বড় আলামত।"},{"id":2,"translation":"আর তারা (নবীর সত্যতার) কোন নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এ তো চিরাচরিত যাদু।’"},{"id":3,"translation":"আর তারা (সত্যকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। আর প্রত্যেক বিষয়ই (নির্ধারিত সময়ে) তার চূড়ান্ত পরিণতিতে উপনীত হবে।"},{"id":4,"translation":"আর তাদের কাছে তো (২) সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছে (৩)কঠোর নিষেধাজ্ঞা।","footnotes":"(২) অতীত জাতিসমূহের ধ্বংসের। \n (৩)কুফরী ও জুলম থেকে বিরত থাকার।"},{"id":5,"translation":"এগুলো পরিপূর্ণ প্রজ্ঞার কথা; যদিও এসব সতর্কবাণী তাদের কোন উপকারে আসেনি।"},{"id":6,"translation":"অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যেদিন আহ্বানকারী (ফিরিশতা) আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে,"},{"id":7,"translation":"(সেদিন) চক্ষুগুলো অপদস্ত অবস্থায় তারা কবর থেকে বের হয়ে (হাশরের মাঠে) আসবে। মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল।"},{"id":8,"translation":"তারা (সেই) আহ্বানকারী (ফিরিশতা)-র দিকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিররা বলবে: ‘এটি ভীষণ ভয়াবহ দিন।’"},{"id":9,"translation":"তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও (তাদের নবীকে) অস্বীকার করেছিল। তারা আমার বান্দা (নূহ)কে অস্বীকার করেছিল এবং বলেছিল: ‘সে তো একজন পাগল।’ আর তাকে হুমকি-ধমকিও দেয়া হয়েছিল।"},{"id":10,"translation":"অতঃপর সে তার রবকে ডাকলো (এবং বললো) ‘আমি একান্ত অসহায়। অতএব, তুমি (৪) প্রতিশোধ গ্রহণ করো।’","footnotes":"(৪) তাদের উপর শাস্তি অবতীর্ণ করে তাদের থেকে।"},{"id":11,"translation":"ফলে আমি প্রবল বৃষ্টির পাণি বর্ষণের মাধ্যমে আসমানের দরজাসমূহ খুলে দিলাম।"},{"id":12,"translation":"এবং আমি জমিনকে বিদীর্ণ করে ঝর্ণাসমূহ উৎসারিত করলাম। ফলে (আল্লাহর) নির্ধারিত ফয়সালা অনুসারে (৫) সকল পানি মিলিত হলো ।","footnotes":"(৫) আসমান ও জমিনের।"},{"id":13,"translation":"আর আমি তাকে (নূহকে) কাঠ ও পেরেক নির্মিত নৌযানে আরোহণ করালাম।"},{"id":14,"translation":"যা আমার দৃষ্টির সামনে দিয়ে (৬) চললো, এটা তার (নূহের) জন্য পুরস্কারস্বরূপ, যাকে অস্বীকার করা হয়েছিল।","footnotes":"(৬) উত্তাল তরঙ্গমালার মধ্যে।"},{"id":15,"translation":"আর আমি এই শাস্তিকে নিদর্শন হিসেবে রেখেছি। অতএব (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":16,"translation":"অতএব, (৭) আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?","footnotes":"(৭) মিথ্যারোপকারীদের জন্য।"},{"id":17,"translation":"আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":18,"translation":"‘আদ সম্প্রদায় (তাদের নবী হূদকে) মিথ্যারোপ করেছিল। অতএব (তাদের প্রতি) আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?"},{"id":19,"translation":"নিশ্চয় আমি তাদের ওপর পাঠিয়েছিলাম প্রচণ্ড শৈত্য ঝড়ো হাওয়া, অব্যাহত এক অমঙ্গল দিনে।(৮)","footnotes":"(৮) যা তাদের উপর জাহান্নামে পতিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।"},{"id":20,"translation":"তা মানুষকে (৯) এমনভাবে উপড়ে ফেলছিল, যেন তারা উপড়ে পড়া খেজুরগাছের কাণ্ড।","footnotes":"(৯) মাটি থেকে তুলে নিজেদের মাথার ওপর দিয়ে নিক্ষেপ করে।"},{"id":21,"translation":"অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?"},{"id":22,"translation":"আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":23,"translation":"সামূদ সম্প্রদায়ও সতর্ককারীদেরকে মিথ্যারোপ করেছিল।"},{"id":24,"translation":"অতঃপর তারা বলেছিল: ‘আমরা কি আমাদেরই মধ্য থেকে এক ব্যক্তির (সালিহের) অনুসরণ করব? তাহলে নিশ্চয় আমরা পথভ্রষ্টতা ও পাগলামিতে নিমজ্জিত হয়ে পড়বো।"},{"id":25,"translation":"‘আমাদের মধ্য থেকে কি তার ওপরই উপদেশবাণী (ওহী) পাঠানো হয়েছে? বরং সে চরম মিথ্যাবাদী অহংকারী।’"},{"id":26,"translation":"আগামী দিন তারা জানতে পারবে, কে চরম মিথ্যাবাদী, অহংকারী।"},{"id":27,"translation":"নিশ্চয়ই আমি উষ্ট্রীকে তাদের জন্য এক পরীক্ষাস্বরূপ প্রেরণ করছি। অতএব, (হে সালিহ!) তুমি তাদের ব্যাপারে অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো।"},{"id":28,"translation":"আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের (ও উষ্ট্রীর) মধ্যে পানি বণ্টন সুনির্দিষ্ট। প্রত্যেকেই পালাক্রমে পানির অংশে উপস্থিত হবে।"},{"id":29,"translation":"অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। তারপর সে (এ কাজে) উদ্যোগী হলো এবং (উষ্ট্রীটিকে) জবাই করে ফেলল।"},{"id":30,"translation":"অতএব, আমার শাস্তি ও ভীতিপ্ৰদৰ্শন কেমন ছিল?"},{"id":31,"translation":"নিশ্চয় আমি তাদের কাছে পাঠিয়েছিলাম এক বিকট আওয়াজ (বজ্রপাত), ফলে তারা হয়ে পড়লো দলিত শুকনো মোড়ানো খড়ের মতো।"},{"id":32,"translation":"আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":33,"translation":"লূতের সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল ।"},{"id":34,"translation":"নিশ্চয় আমি তাদের উপর (শাস্তি হিসেবে) পাথর বর্ষণকারী প্রচণ্ড ঘূর্ণিঝড় পাঠিয়েছিলাম; কিন্তু লূতের পরিবারের ওপর নয়। আমি তাদেরকে রাতের শেষাংশেই উদ্ধার করে নিয়েছিলাম।"},{"id":35,"translation":"(১০) আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। এভাবেই আমি প্রত্যেক (আল্লাহর নিআ‘মতের) কৃতজ্ঞতা আদায়কারীকে প্রতিদান দেই।","footnotes":"(১০) তাদেরকে মুক্তি দিয়েছি।"},{"id":36,"translation":"আর লূত তো তাদেরকে আমার কঠিন পাকড়াও সম্পর্কে ভীতি প্রদর্শন করেছিল, তারপরও তারা এ সতর্কবাণী সম্পর্কে (সন্দিহান হয়ে) বাক-বিতণ্ডা করেছিল।(১১)","footnotes":"(১১) এবং তারা সেটির প্রতি মিথ্যারোপ করে।"},{"id":37,"translation":"আর অবশ্যই তারা লূতের কাছে তার মেহমানদেরকে (১২) দাবি করল। তখন আমি তাদের চোখগুলোকে অন্ধ করে দিলাম। সুতরাং, তোমরা আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।","footnotes":"(১২) কুকর্মের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাবার জন্যে।"},{"id":38,"translation":"আর সকাল বেলা তাদের উপর অবিরাম(১৩) শাস্তি নেমে আসল।","footnotes":"(১৩) যা পরকালে পাড়ি জমানো পর্যন্ত চলমান থাকবে। অতঃপর পরকালের শাস্তি তাদের নিকট আগমন করবে।"},{"id":39,"translation":"সুতরাং আমার শাস্তি ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন করো।"},{"id":40,"translation":"আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব, (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":41,"translation":"ফির‘আউন গোষ্ঠীর কাছেও তো (১৪) সাবধানবাণী এসেছিল।","footnotes":"(১৪) মূসা ও হারূনের দা‘ওয়াতে।"},{"id":42,"translation":"তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করল। অতএব আমি মহাপরাক্রমশালী, সর্বশক্তিমানের মতই তাদেরকে পাকড়াও করলাম।"},{"id":43,"translation":"হে মক্কাবাসীরা! তোমাদের কাফিররা কি তাদের চেয়ে ভালো? নাকি কিতাবসমূহের মধ্যে তোমাদের জন্য মুক্তির কোন ঘোষণা রয়েছে?"},{"id":44,"translation":"নাকি তারা (মক্কার কাফিররা) বলে, ‘আমরা তো এক সংঘবদ্ধ দল; আমরা অবশ্যই বিজয়ী হব।"},{"id":45,"translation":"সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং (মু‘মিনদের সম্মুখ থেকে) পিঠ দেখিয়ে পালাবে।(১৫)","footnotes":"(১৫) বাস্তবে তা বদর যুদ্ধের দিন সংঘটিত হয়েছিল।"},{"id":46,"translation":"বরং কিয়ামত তাদের (আসল শাস্তির) প্রতিশ্রুত সময়। আর কিয়ামত অতি ভয়ংকর ও তিক্ততর।"},{"id":47,"translation":"নিশ্চয় অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও (পরকালে) প্রজ্বলিত আগুনে।"},{"id":48,"translation":"যেদিন তাদেরকে মুখের ওপর ভর করে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাওয়া হবে, (তখন বলা হবে,) ‘সাকারের যন্ত্রণা আস্বাদন করো।’"},{"id":49,"translation":"নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী।"},{"id":50,"translation":"আর আমার আদেশ তো কেবল একটি কথা (‘হয়ে যা’ শব্দটি, আর তা) চোখের পলকের মতো (হয়ে যায়)।"},{"id":51,"translation":"আর আমি তো তোমাদের মত পূর্বেকার অনেককে ধ্বংস করে দিয়েছি। অতএব, (এ থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?"},{"id":52,"translation":"আর তারা যা করেছে, সব কিছুই ‘আমলনামায়’ রয়েছে।(১৬)","footnotes":"(১৬) অর্থাৎ সংরক্ষণকারী ফিরিশতাদের খাতায় লিপিবদ্ধ রয়েছে।"},{"id":53,"translation":"আর ছোট বড় সব কিছুই (১৭) লিখিত আছে।","footnotes":"(১৭) আমলনামায় ও আল-লাওহুল মাহফূযে।"},{"id":54,"translation":"নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে।"},{"id":55,"translation":"যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহাঅধিপতি আল্লাহর সান্নিধ্যে।"}]},{"id":55,"verses":[{"id":1,"translation":"আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),"},{"id":2,"translation":"তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল- কুরআন,"},{"id":3,"translation":"তিনি সৃষ্টি করেছেন মানুষ ,"},{"id":4,"translation":"তিনি তাকে শিখিয়েছেন ভাষা।(১)","footnotes":"(১) অর্থাৎ তিনি মানুষকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি (ভাষা) শিক্ষা দিয়েছেন।"},{"id":5,"translation":"সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।"},{"id":6,"translation":"আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয় সিজদা করে।"},{"id":7,"translation":"আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।"},{"id":8,"translation":"যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।"},{"id":9,"translation":"আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।"},{"id":10,"translation":"আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।"},{"id":11,"translation":"তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।"},{"id":12,"translation":"তাতে আরও আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফুল।"},{"id":13,"translation":"সুতরাং (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":14,"translation":"তিনি মানুষকে (আদমকে) সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়।"},{"id":15,"translation":"আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।"},{"id":16,"translation":"সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":17,"translation":"তিনিই (২) দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব।","footnotes":"(২) শীত ও গ্রীষ্মে সূর্যের।"},{"id":18,"translation":"সুতরাং, (৩) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?","footnotes":"(৩) হে মানুষ ও জিন।"},{"id":19,"translation":"তিনি (মিঠা ও লোনা) দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।"},{"id":20,"translation":"উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।(৪)","footnotes":"(৪) অর্থাৎ এ অন্তরাল পরস্পর মিশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে পানির মিঠা অংশ মিঠা এবং লোনা অংশ লোনাই থেকে যায়।"},{"id":21,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":22,"translation":"উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।"},{"id":23,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":24,"translation":"আর সমুদ্রে বিচরণকারী পর্বতসম সুউচ্চ জাহাজসমূহ তাঁরই।"},{"id":25,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":26,"translation":"এর (পৃথিবীর) ওপর যারা আছে, সবাই ধ্বংসশীল।"},{"id":27,"translation":"আর অবশিষ্ট থাকবে শুধু তোমার রবের চেহারা (সত্তা), যিনি মহামহিম ও মহানুভব।"},{"id":28,"translation":"সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":29,"translation":"আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন।,৫)","footnotes":"(৫) অর্থাৎ সর্বদাই তিনি সৃষ্টিকুলের জীবন, মরণ, রিযক কিংবা অন্য কিছু নিয়ে কাজ করে থাকেন।"},{"id":30,"translation":"সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":31,"translation":"হে মানুষ ও জিন জাতি! আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করবো।"},{"id":32,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":33,"translation":"হে জিন ও মানবজাতি! যদি তোমাদের আসমানসমূহ ও জমিনের সীমানা অতিক্রম করার সাধ্য থাকে, তবে অতিক্রম করো; কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি (ও ছাড়পত্র) ছাড়া অতিক্রম করতে পারবে না।"},{"id":34,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":35,"translation":"(৬) তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে (ধুঁয়াবিহীন) অগ্নিশিখা ও (অগ্নিবিহীন) কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।","footnotes":"(৬) হে মানব ও জিন জাতি।"},{"id":36,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":37,"translation":"অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা গলিত তেলের মতো (উজ্জ্বল) লাল গোলাপের ন্যায় হয়ে যাবে।"},{"id":38,"translation":"সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":39,"translation":"অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।(৭)","footnotes":"(৭) যেহেতু আল্লাহ তাদের আমল সম্পর্কে অবগত এবং ফিরিশতাদের লিখিত আমলনামায় তা দৃশ্যমান থাকবে।"},{"id":40,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":41,"translation":"(কিয়ামত দিবসে) অপরাধীদেরকে তাদের চেহারার চিহ্ন দ্বারা চেনা যাবে।(৮) অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা বেঁধে (৯) নেয়া হবে।","footnotes":"(৮) তা হবে চেহারার কালো রং ও চোখের নীল রং।\n (৯) জাহান্নামে টেনে-হিঁচড়ে।"},{"id":42,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":43,"translation":"(৯) এটাই সে জাহান্নাম, যাকে অপরাধীরা (দুনিয়াতে) অস্বীকার করত।","footnotes":"(৯) তাদেরকে ধমক দিয়ে বলা হবেঃ"},{"id":44,"translation":"তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।"},{"id":45,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":46,"translation":"আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে(১০), তার জন্য থাকবে দু’টি জান্নাত।","footnotes":"(১০) ফলে তারা ঈমান গ্রহণ করে উত্তম আমল করে।"},{"id":47,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":48,"translation":"উভয় জান্নাতই হবে বহু ফলদার শাখা-প্রশাখাবিশিষ্ট।"},{"id":49,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":50,"translation":"উভয় জান্নাতে থাকবে প্রবহমান দু’টি ঝর্ণাধারা।"},{"id":51,"translation":"সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":52,"translation":"উভয় বাগানের প্রত্যেক ফল থাকবে দু’ প্রকারের।(১১)","footnotes":"(১১) অর্থাৎ উভয় বাগানের ফল হবে দু’প্রকারের: শুষ্ক ও আর্দ্র অথবা সাধারণ স্বাদযুক্ত ও অসাধারণ স্বাদযুক্ত অথবা উভয় বাগানের ফলই হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ অথবা এক বাগানের ফল দুনিয়াতে পরিচিত ও অপর বাগানের ফল অপরিচিত।"},{"id":53,"translation":"সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":54,"translation":"সেখানে তারা পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দেয়া অবস্থায় থাকবে এবং উভয় জান্নাত থেকে ফল-ফলাদি আহরণ করবে, যা থাকবে খুবই নিকটবর্তী।"},{"id":55,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":56,"translation":"সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী রমণীগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোনো জিন।"},{"id":57,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":58,"translation":"(১২) তারা যেন হীরা ও প্রবাল।","footnotes":"(১২) সৌন্দর্য ও পরিচ্ছন্নতায়।"},{"id":59,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":60,"translation":"উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?"},{"id":61,"translation":"সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":62,"translation":"আর ঐ দু’টি জান্নাত ছাড়াও (সেখানে) আরো দু’টি জান্নাত রয়েছে।"},{"id":63,"translation":"সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":64,"translation":"জান্নাত দু’টি ঘন ও সবুজ।"},{"id":65,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":66,"translation":"সে দুই জান্নাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝর্ণাধারা।"},{"id":67,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":68,"translation":"এ দু’টিতে থাকবে প্রচুর ফলমূল, খেজুর ও আনার।"},{"id":69,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":70,"translation":"সেসব জান্নাতে রয়েছে সচ্চরিত্রা ও সুন্দরী নারীরা।"},{"id":71,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":72,"translation":"সেখানে থাকবে তাঁবুসমূহে সংরক্ষিত হুরগণ।"},{"id":73,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":74,"translation":"যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।"},{"id":75,"translation":"সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":76,"translation":"সেখানে তারা সবুজ বালিশে ও সুন্দর উৎকৃষ্ট গালিচার উপর হেলান দিয়ে থাকবে"},{"id":77,"translation":"সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?"},{"id":78,"translation":"অতি মাহাত্ম্য ও বরকতময় তোমার রবের নাম, যিনি (১৩) মহামহিম ও মহানুভব।","footnotes":"(১৩) স্বীয় বান্দাদের প্রতি।"}]},{"id":56,"verses":[{"id":1,"translation":"যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।"},{"id":2,"translation":"(তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।(১)","footnotes":"(১) অথচ সে দুনিয়াতে কিয়ামত সংঘটিত হওয়াকে অস্বীকার করতো।"},{"id":3,"translation":"তা কাউকে (২) ভূলুণ্ঠিত করবে এবং কাউকে(৩) সমুন্নত করবে।(৪)","footnotes":"(২) কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করে।\n (৩) মু’মিনদেরকে জান্নাতে প্রবিষ্ট করে।\n (৪) এর কয়েকটি অর্থ হতে পারে: সেই মহা ঘটনা সব কিছু উলটপালট করে দিবে। অথবা তা নিচে পতিত মানুষদেরকে ওপরে উঠিয়ে দিবে এবং ওপরের মানুষদেরকে নিচে নামিয়ে দিবে। অথবা সেদিন কাউকে উঁচু জান্নাতে স্থান করে দেয়া হবে আর কাউকে নীচু জাহান্নামে নিক্ষেপ করা হবে।"},{"id":4,"translation":"যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।"},{"id":5,"translation":"আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।"},{"id":6,"translation":"অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।"},{"id":7,"translation":"আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।"},{"id":8,"translation":"(প্রথমত) সুতরাং ডান দিকের দল(৫), ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!","footnotes":"(৫) ডান হাতে আমলনামা গ্রহণকারীদের দল।"},{"id":9,"translation":"(দ্বিতীয়ত) আর বাম দিকের দল(৬); আর বাম দিকের দলটি কত হতভাগা!","footnotes":"(৬) বাম হাতে আমলনামা গ্রহণকারীদের দল, যাদের ঠিকানা হবে জাহান্নাম।"},{"id":10,"translation":"(তৃতীয়ত) আর (৭) অগ্রগামীরাই (৮) অগ্রগামী হবে।","footnotes":"(৭) দুনিয়ার জীবনে ভালো কাজে। \n (৮)পরকালেও পুরুস্কার লাভে।"},{"id":11,"translation":"তারাই আল্লাহর নৈকট্যপ্ৰাপ্ত।"},{"id":12,"translation":"তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।"},{"id":13,"translation":"তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,"},{"id":14,"translation":"আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।(১৩)","footnotes":"(১৩) এখানে পূর্ববর্তী ও পরবর্তী বলতে যা বুঝানো হয়েছে: আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত সব মানুষ পূর্ববর্তী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ পরবর্তী। অথবা পূর্ববর্তী বলে সাহাবী, তাবি‘ঈ প্রমুখদের যুগকে এবং পরবর্তী বলে তাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলিমদেরকে বোঝানো হয়েছে।"},{"id":15,"translation":"সুসজ্জিত আসনসমূহের ওপর।"},{"id":16,"translation":"তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।"},{"id":17,"translation":"তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,"},{"id":18,"translation":"পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।"},{"id":19,"translation":"সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।(১৪)","footnotes":"(১৪) অর্থাৎ এটি দুনিয়ার মদের মতো নয়।"},{"id":20,"translation":"আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।"},{"id":21,"translation":"আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।"},{"id":22,"translation":"আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।"},{"id":23,"translation":"যেন তারা (১৫) সুরক্ষিত মনি-মুক্তা।","footnotes":"(১৫) ঝিনুকে লুকিয়ে থাকা।"},{"id":24,"translation":"(এগুলো ) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।"},{"id":25,"translation":"তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;"},{"id":26,"translation":"শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।"},{"id":27,"translation":"আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!"},{"id":28,"translation":"তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,"},{"id":29,"translation":"আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,"},{"id":30,"translation":"আর বিস্তৃত ছায়ায়(১৬),","footnotes":"(১৬) এমন দীর্ঘ ও স্থায়ী ছায়া যা শেষ হওয়ার নয়।"},{"id":31,"translation":"আর সদা প্রবাহিত পানির পাশে,"},{"id":32,"translation":"আর প্রচুর ফলমূলে,"},{"id":33,"translation":"যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।"},{"id":34,"translation":"আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;"},{"id":35,"translation":"নিশ্চয় আমি (উল্লিখিত) হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।"},{"id":36,"translation":"অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী (১৭),","footnotes":"(১৭) যাদেরকে ইতঃপূর্বে কেউ স্পর্শ করে নি।"},{"id":37,"translation":"সোহাগিনী ও সমবয়সী।"},{"id":38,"translation":"(তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।"},{"id":39,"translation":"তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।"},{"id":40,"translation":"এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।"},{"id":41,"translation":"আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!(১৮)","footnotes":"(১৮) যাদের আমলনামা বাম হাতে থাকবে।"},{"id":42,"translation":"তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,"},{"id":43,"translation":"আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,"},{"id":44,"translation":"যা শীতলও নয়, আরামদায়কও নয়।"},{"id":45,"translation":"নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।"},{"id":46,"translation":"আর তারা অবিরাম জঘন্য পাপে (১৯) লিপ্ত থাকত।","footnotes":"(১৯) কুফরি ও মূর্তি পূজায়।"},{"id":47,"translation":"আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’"},{"id":48,"translation":"‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’"},{"id":49,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,"},{"id":50,"translation":"সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।"},{"id":51,"translation":"তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,"},{"id":52,"translation":"অবশ্যই তোমরা যাক্কূম (২০) বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।","footnotes":"(২০) নামক নোংরা ও নিকৃষ্ট বৃক্ষ যা তিক্ত-বিস্বাদ ফলবিশিষ্ট এক জাতীয় কণ্টকময় বৃক্ষ।"},{"id":53,"translation":"অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।"},{"id":54,"translation":"তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।"},{"id":55,"translation":"অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।"},{"id":56,"translation":"প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,"},{"id":57,"translation":"আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না? (২১)","footnotes":"(২১) অর্থাৎ এরপরেও কি তোমরা এ কথা বিশ্বাস করো না যে, আমি তোমাদের মৃত্যুর পর আবারো তোমাদেরকে পুনরুত্থিত করবো?"},{"id":58,"translation":"তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?"},{"id":59,"translation":"তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?"},{"id":60,"translation":"আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি।(২২) আর আমি অক্ষম নই,","footnotes":"(২২) ফলে তোমাদের প্রত্যেকের জন্য এমন এক নির্ধারিত মেয়াদ রয়েছে যার আগে সে মরবে না। আর তার পরেও মরবে না । আমি তোমাদের মৃত্যু দিতে অপারগ নই।"},{"id":61,"translation":"তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।"},{"id":62,"translation":"আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?"},{"id":63,"translation":"তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা (২৩) জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?","footnotes":"(২৩) শস্য উৎপাদনের জন্য।"},{"id":64,"translation":"তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?"},{"id":65,"translation":"আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,"},{"id":66,"translation":"নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।"},{"id":67,"translation":"‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’(২৪)","footnotes":"(২৪) অর্থাৎ বরং আমরা রিযক থেকে বঞ্চিত হয়ে পড়েছি।"},{"id":68,"translation":"তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?"},{"id":69,"translation":"মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?"},{"id":70,"translation":"আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?"},{"id":71,"translation":"তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?"},{"id":72,"translation":"তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?"},{"id":73,"translation":"আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ(২৫) ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।","footnotes":"(২৫) যা তোমাদেরকে পরকালের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়।"},{"id":74,"translation":"অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।"},{"id":75,"translation":"সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,"},{"id":76,"translation":"আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে(২৬),","footnotes":"(২৬) অর্থাৎ তোমরা যদি এসব তারকারাজির অবস্থান ও স্থানের মর্যাদা সম্পর্কে জানতে, তাহলে বুঝতে এর শপথ করা কতো মস্তবড় ব্যাপার। তাতে রয়েছে অগণিত নিদর্শন ও উপদেশাবলী।"},{"id":77,"translation":"নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,"},{"id":78,"translation":"যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),"},{"id":79,"translation":"পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।"},{"id":80,"translation":"এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।"},{"id":81,"translation":"তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?"},{"id":82,"translation":"আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো!(২৭)","footnotes":"(২৭) অর্থাৎ আল্লাহ নি‘আমতস্বরূপ তোমাদেরকে যে জীবিকা প্রদান করেছেন সেটির শুকরিয়া হিসেবে তোমরা আল-কুরআনের প্রতি মিথ্যারোপ করছো।"},{"id":83,"translation":"সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়? (২৮)","footnotes":"(২৮) তোমরা সেটাকে আটকাতে পারোনা কেন?"},{"id":84,"translation":"আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।"},{"id":85,"translation":"আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।(২৯)","footnotes":"(২৯) অর্থাৎ এমতাবস্থায়ও আমি আমার জ্ঞান, ক্ষমতা ও ফিরিশতাদের মাধ্যমে তোমাদের অপেক্ষা তোমাদের মৃতদের আরো নিকবর্তী হই। কিন্তু তোমরা এ সব ফিরিশতাদেরকে দেখতে পাও না।"},{"id":86,"translation":"আচ্ছা,যদি তোমাদের পুনুরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারনা করো),"},{"id":87,"translation":"তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!"},{"id":88,"translation":"অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,"},{"id":89,"translation":"তবে তার জন্য থাকবে অফুরন্তু সুখ-শান্তি বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।"},{"id":90,"translation":"আর যদি সে ডানদিকের (৩০) একজন হয়,","footnotes":"(৩০) ডান হাতে আমলনামা প্রাপ্ত।"},{"id":91,"translation":"তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’"},{"id":92,"translation":"আর সে যদি (আল্লাহকে) অস্বীকারকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,"},{"id":93,"translation":"তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,"},{"id":94,"translation":"আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।"},{"id":95,"translation":"নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।"},{"id":96,"translation":"অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।"}]},{"id":57,"verses":[{"id":1,"translation":"আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর তাসবীহ পাঠ করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":2,"translation":"আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই। তিনিই জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। আর তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান।"},{"id":3,"translation":"তিনিই প্রথম ও শেষ (১) এবং তিনিই প্রকাশ্য ও গোপন।(২) আর তিনি সকল বিষয়ে সম্যক অবগত।","footnotes":"(১) যাঁর পূর্বে কোন কিছু ছিলো না এবং যাঁর পর আর কিছুই থাকবে না।\n (২) যাঁর ঊর্ধ্বে কিছুই নেই এবং যাঁর অপেক্ষা গভীরে অন্য কিছু নেই।"},{"id":4,"translation":"তিনিই ছয় দিনে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন।(৩) তারপর তিনি আরশের ওপর উঠেছেন। তিনি জানেন, জমিনে যা কিছু প্রবেশ করে, যা কিছু তা থেকে বের হয়, আসমান থেকে যা কিছু অবতীর্ণ হয়(৪) এবং তাতে যা কিছু উত্থিত হয়।(৫) আর তোমরা যেখানেই থাক না কেন, তিনি (৬) তোমাদের সঙ্গে আছেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা সম্যক দেখেন।","footnotes":"(৩) যা রবিবার শুরু হয়েছে এবং শুক্রবারে শেষ হয়েছে; অথচ তিনি চোখের পলক অপেক্ষা কম সময়ে তা সৃষ্টি করতে সক্ষম। \n (৪) যেমন বৃষ্টি, ওহী ইত্যাদি।\n (৫) আসমানে যে সব ফিরিশতা, বান্দাদের আমল ও আত্মাগুলো উত্থিত হয়।\n (৬) ‘আরশে অবস্থান করেও তার সীমাহীন জ্ঞানের মাধ্যমেই।"},{"id":5,"translation":"আসমানসমূহ ও জমিনের রাজত্ব এককভাবে তাঁরই এবং আল্লাহরই দিকে সকল বিষয় প্রত্যাবর্তিত হবে।"},{"id":6,"translation":"তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর তিনি অন্তরসমূহের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত।"},{"id":7,"translation":"তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন, সেগুলো তাঁর বিধান অনুযায়ী ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও (আল্লাহর পথে) ব্যয় করে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার (জান্নাত)।"},{"id":8,"translation":"আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না? অথচ রাসূল তোমাদেরকে তোমাদের রবের প্রতি ঈমান আনতে আহ্বান করছে। আর আল্লাহ তোমাদের কাছ থেকে (৭) অঙ্গীকার গ্রহণ করেছেন, যদি তোমরা মু‘মিন হও।","footnotes":"(৭) তোমাদের পিতা আদমের পৃষ্ঠ থেকে বের করার সময় ঈমান আনার।"},{"id":9,"translation":"তিনিই সেই আল্লাহ যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ)-এর প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেন, যাতে তিনি তোমাদেরকে (কুফরী ও অজ্ঞতার) অন্ধকার থেকে (ঈমান ও জ্ঞানের) আলোর দিকে বের করে আনতে পারেন। আর নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়।"},{"id":10,"translation":"আর তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না? অথচ আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই? তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে (৮) ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে (৯) তারা উভয়ে সমান নয়। এরা মর্যাদায় তাদের চেয়ে শ্রেষ্ঠ, যারা (মক্কা বিজয়ের) পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের (জান্নাতের) ওয়াদা করেছেন। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত।","footnotes":"(৮) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে স্বীয় সম্পদ।\n (৯)আর যারা মক্কা বিজয়ের পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে।"},{"id":11,"translation":"কে এমন আছে যে, আল্লাহকে উত্তম ঋণ দিবে?(১০) তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে, সম্মানজনক প্রতিদান (জান্নাত)।","footnotes":"(১০) এটা আল্লাহর পরম উদারতা ও দানশীলতা যে, মানুষ যদি তাঁরই দেয়া সম্পদ তাঁর পথে ব্যয় করে অর্থাৎ আল্লাহকে ‘কর্জে হাসানা’ তথা উত্তম ঋণ দেয়, তাহলে তিনি তা নিজের জন্য ঋণ হিসেবে গ্ৰহণ করেন।"},{"id":12,"translation":"সেদিন তুমি মু‘মিন পুরুষদের ও মু‘মিন নারীদের দেখতে পাবে যে, তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। (তাদেরকে বলা হবে) ‘আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হল মহাসাফল্য।"},{"id":13,"translation":"সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে: ‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর, তোমাদের আলো থেকে আমরা একটু নিয়ে নেই(১১)।’ (তাদেরকে) বলা হবে: ‘তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো।’ তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে (যেটি মু’মিনদের নিকটবর্তী) থাকবে রহমত এবং তার বহির্ভাগে (যেটি মুনাফিকদের নিকটবর্তী হবে) থাকবে শাস্তি।","footnotes":"(১১) যা পুলসিরাত পার হতে সাহায্য করবে।"},{"id":14,"translation":"মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, ‘আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে ছিলাম না?’ তারা বলবে, ‘হ্যাঁ, ছিলে। কিন্তু তোমরা (মুনাফিকির মাধ্যমে) নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছিলে। তোমরা (মুমিনদের অকল্যাণের) অপেক্ষায় ছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে(১২), আর মিথ্যা আশা-আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করতে থাকল। অবশেষে আল্লাহর নির্দেশ (মৃত্যু) এসে গেল। আর মহাপ্রতারক (শয়তান) আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করেছিল।","footnotes":"(১২) আল্লাহ কর্তৃক মু’মিনদেরকে সাহায্য করা ও পুনরুত্থানের ব্যাপারে।"},{"id":15,"translation":"সুতরাং, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরী করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল। সেটাই তোমাদের উপযুক্ত স্থান। আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল!"},{"id":16,"translation":"যারা ঈমান এনেছে তাদের অন্তর কি আল্লাহর স্মরণ এবং যে সত্য (আল-কুরআন) নাযিল হয়েছে, তার জন্যে প্রশান্ত ও বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মতো না হয়, যাদেরকে ইতঃপূর্বে (১৩) কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের ওপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। আর তাদের অধিকাংশই তো ফাসিক।","footnotes":"(১৩) তাওরাত ও ইন্জীল।"},{"id":17,"translation":"তোমরা জেনে রাখো, আল্লাহ জমিনকে তার মৃত্যুর (খরার) পর (১৪) পুনর্জীবিত করেন। আমি নিদর্শনসমূহ তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, আশা করা যায়, তোমরা বুঝতে পারবে।(১৫)","footnotes":"(১৪) শস্যাদি উদ্‌গত করার মাধ্যমে।\n (১৫) অর্থাৎ ফলে তোমরা জানবে যে, যিনি শুষ্ক জমিনকে সজীব করলেন তিনি অবশ্যই তোমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থানে সক্ষম।"},{"id":18,"translation":"নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, তাদের জন্য তার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান (জান্নাত)।"},{"id":19,"translation":"আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সিদ্দীক (সত্যনিষ্ঠ ) ও শহীদ (সাক্ষ্য দানকারী)। তাদের জন্য রয়েছে, তাদের প্রতিদান (জান্নাত) এবং তাদের আলো(১৬)। আর যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী।","footnotes":"(১৬) সেই আলো যা কিয়ামত দিবসে এবং পুলসিরাত পার হতে তাদের সম্মুখ পানে ও ডানে চলবে।"},{"id":20,"translation":"হে মানুষ ! তোমরা জেনে রেখো, দুনিয়ার জীবন খেল-তামাশা, আমোদ-প্রমোদ, শোভা-সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব-অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হল বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়, তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খড়-কুটায় পরিণত হয়। আর পরকালে রয়েছে (কাফির ও মুনাফিকদের জন্যে) কঠিন শাস্তি এবং (মু’মিন বান্দাদের জন্যে) আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়।"},{"id":21,"translation":"তোমরা (১৭) তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। তা প্রস্তত করা হয়েছে তাদের জন্য, যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল।","footnotes":"(১৭) উপরিউক্ত অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে নেক আমলের মাধ্যমে।"},{"id":22,"translation":"জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন বিপর্যয় আপতিত হয় না, যা আমি সংঘটিত করার পূর্বে কিতাবে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ রাখি না। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ।(১৮)","footnotes":"(১৮) জমিনের বুকে সংঘটিত বিপদাপদ যেমন: দুর্ভিক্ষ, ভূমিকম্প, ফসলহানি, বাণিজ্যে ঘাটতি, ধন-সম্পদ বিনষ্ট হওয়া, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মৃত্যু এবং ব্যক্তিগত বিপদাপদ বলতে সর্বপ্রকার রোগ-ব্যাধি, ক্ষত, আঘাত ইত্যাদি বোঝায়।"},{"id":23,"translation":"যাতে তোমরা আফসোস না করো সে প্রসঙ্গে, যা তোমরা হারিয়েছো এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদেরকে যে নি‘আমত দিয়েছেন তার কারণে। আর আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না।"},{"id":24,"translation":"যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয়, আর যে ব্যক্তি (আল্লাহর আনুগত্য হতে) মুখ ফিরিয়ে নেয়,(১৯) নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত।","footnotes":"(১৯) সে আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, তার জানা উচিত।"},{"id":25,"translation":"নিশ্চয় আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদিসহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদণ্ড নাযিল করেছি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি আরো নাযিল করেছি লোহা(২০), তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে। আর যাতে আল্লাহ প্রকাশ করে দেন, কে না দেখেও তাঁকে ও তাঁর রাসূলদেরকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ মহা শক্তিমান, মহাপরাক্রমশালী।","footnotes":"(২০) তা থেকে তৈরি করা হয় অস্ত্র এবং তাতে রয়েছে মানুষের জন্য তাদের শিল্প ও পেশার বিভিন্ন প্রকার উপকারিতা।"},{"id":26,"translation":"আর অবশ্যই আমি নূহ ও ইবরাহীমকে রাসুলরূপে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব দিয়েছিলাম। তারপর তাদের (সন্তানদের) মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বনকারী ছিল, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।"},{"id":27,"translation":"অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি একের পর এক আমার রাসূলদের পাঠিয়েছি। আর তাদের পরেই মারইয়াম-পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং তাকে ইনজিল প্রদান করেছি। যারা তার অনুসরণ করেছিল, তাদের অন্তরে আমি দয়া ও করুণা সৃষ্টি করেছিলাম। আর বৈরাগ্যবাদ(২১) —তা তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে(২২) প্রবর্তন করেছিল; আমি তা তাদের ওপর ফরজ করিনি। কিন্তু তারা এর যথাযথ হক আদায় করেনি। অতঃপর তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছিল, তাদেরকে আমি তাদের প্রতিদান দিয়েছি। আর তাদের অধিকাংশই ছিল ফাসিক।","footnotes":"(২১) ফলে তারা নিজেদের জন্য হালাল কিছু কাজ পরিত্যাগ করলো যেমন: বিবাহ ও যাবতীয় উপভোগ্য কর্মকাণ্ডগুলো।\n (২২) দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করে।"},{"id":28,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর রাসূল (মুহাম্মাদ)-এর প্রতি ঈমান আনো, তিনি স্বীয় রহমতে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন(২৩), আর তোমাদেরকে নূর দিবেন(২৪) যার সাহায্যে তোমরা চলতে পারবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(২৩) অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পূর্ববর্তী রাসূলগণের ওপর ঈমান আনয়নের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ প্রতিদান দিবেন।\n (২৪) যে আলোর সাহায্যে তোমরা দুনিয়ার জীবনে সঠিক পথ দেখবে এবং কিয়ামত দিবসে তদ্বারা পুলসিরাতের আলো গ্রহণ করতে পারবে।"},{"id":29,"translation":"এটা (দ্বিগুণ পুরস্কার) এজন্যে যে, আহলে কিতাব যেন জেনে নিতে পারে, আল্লাহর অনুগ্রহের কোন বস্তুতেই তারা ক্ষমতা রাখে না। আর নিশ্চয় যাবতীয় অনুগ্রহ আল্লাহর হাতেই, যাকে ইচ্ছা তিনি তা দেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।"}]},{"id":58,"verses":[{"id":1,"translation":"আল্লাহ অবশ্যই সেই নারীর(১) কথা শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে (যিহার প্রসঙ্গে) বাদানুবাদ করছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আর আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছিলেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।","footnotes":"(১) তার নাম খাওলা বিনতু সা‘লাবা এবং তার স্বামীর নাম আওস ইবনু সামিত।"},{"id":2,"translation":"তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে যিহার(২) করে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে। আর নিশ্চয় আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল।","footnotes":"(২) জাহেলি যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে স্বামী ক্রোধান্বিত হয়ে বলত (أَنْتِ عَلَيَّ كَظَهْرِ أُمِّيْ) ‘তুমি আমার জন্য ঠিক আমার মায়ের পিঠের মতো।’ তাদের কাছে “যিহার\" তালাক বা তার চেয়ে অত্যন্ত কঠোর প্রকৃতির সম্পর্কচ্ছেদের ঘোষণা বলে মনে করা হতো। ইসলামে যিহারের কারণে স্ত্রী হারাম হয় না; তবে তা করা গুনাহ এবং এটি করলে কাফফারা দিতে হয়।"},{"id":3,"translation":"আর যারা তাদের স্ত্রীদের সাথে ‘যিহার’ করে, অতঃপর তারা যা বলেছে তা থেকে যদি ফিরে আসে, তবে একে অপরকে স্পর্শ করার (মিলনের) পূর্বে একটি দাস মুক্ত করবে। (এ বিধান) এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে।(৩) আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।","footnotes":"(৩) যাতে তোমরা সতর্ক হও এবং যিহার থেকে বিরত থাকো।"},{"id":4,"translation":"অতঃপর যে (দাসমুক্ত করার সামর্থ্য) না পায়, সে তাদের উভয়ের মিলিত হওয়ার আগে একাধারে দুই মাস সিয়াম পালন করবে। আর যে তা করতে অক্ষম হবে, সে ষাটজন মিসকীনকে খাদ্য দেবে। এ বিধান এ জন্য যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা।(৪) আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(৪) সুতরাং তোমরা তা অতিক্রম করো না।"},{"id":5,"translation":"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল, তাদের পূর্বেকার জাতিদেরকে। আর আমি নাযিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি। বস্তুত কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।"},{"id":6,"translation":"যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা যে আমল করেছিল, তা তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।"},{"id":7,"translation":"হে রাসূল! তুমি কি লক্ষ্য করনি যে, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তা জানেন? তিন জনের কোন গোপন শলা-পরামর্শ হয় না, যাতে চতুর্থজন হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচ জনেরও হয় না, যাতে ষষ্ঠজন হিসেবে তিনি থাকেন না। (সংখায়) তারা এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের আমল সম্পর্কে জানিয়ে দিবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত।"},{"id":8,"translation":"হে রাসূল! তুমি কি তাদের (সেসব ইয়াহূদীদের) প্রতি লক্ষ্য করনি, যাদেরকে গোপন শলা-পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? তারপরও তারা তারই পুনরাবৃত্তি করল, যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল।(৫) আর তারা পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। হে রাসূল! তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে (৬) অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে: ‘আমরা যা বলি, তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন?’ (জেনে রেখো,) তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!","footnotes":"(৫) যেমন: মু’মিনদের সমালোচনা, তাদের ওপর চড়াও হওয়া ও রাসূলের অবাধ্যতা করা।\n (৬) আস-সামু আলাইকা - তোমার মৃত্যু হোক- দ্বারা।"},{"id":9,"translation":"হে মুমিনগণ! তোমরা যখন গোপনে শলা-পরামর্শ করবে, তখন তোমরা যেন গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন শলা-পরামর্শ না করো। আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে গোপন পরামর্শ করো। তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদেরকে (৭) সমবেত করা হবে।","footnotes":"(৭) কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের জন্যে।"},{"id":10,"translation":"মূলত,গোপন শলা-পরামর্শ তো শয়তানের প্ররোচনায় হয়, মু‘মিনদেরকে দুঃখ দেওয়ার জন্য। আর আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের কোনোই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহরই ওপর মু’মিনরা যেন তাওয়াক্কুল করে।"},{"id":11,"translation":"হে মুমিনগণ! তোমাদেরকে যখন বলা হয়, ‘মজলিসে স্থান প্রশস্ত করে দাও’, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহ তোমাদের জন্য (ইহকাল ও পরকালে) প্রশস্ততা দান করবেন। আর যখন বলা হয়, ‘তোমরা উঠে যাও’, তখন তোমরা উঠে যাবে। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করবেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।"},{"id":12,"translation":"হে মুমিনগণ! তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো। এটি তোমাদের জন্য অধিক উত্তম ও পবিত্রকর; কিন্তু যদি তোমরা (দান করতে) সক্ষম না হও (৮) , কেননা আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু।","footnotes":"(৮) তাতে কোন সমস্যা নেই।"},{"id":13,"translation":"তোমরা কি (রাসূলের সাথে) একান্ত পরামর্শের পূর্বে সাদাকা পেশ করতে (অভাবের) ভয় করছো? অত:পর তোমরা যখন সাদাকা দিতে পারলে না, আর আল্লাহও তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।জেনে রেখো, তোমরা যে আমলই করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।"},{"id":14,"translation":"হে রাসূল! তুমি কি তাদের (মুনাফিকদের) প্রতি লক্ষ্য করনি, যারা এমন এক সম্প্রদায়ের (ইহূদীদের) সাথে বন্ধুত্ব করে যাদের ওপর আল্লাহর গজব নিপতিত হয়েছে? তারা তোমাদের দলভুক্ত নয় এবং তোমরাও তাদের দলভুক্ত নও। আর তারা জেনে শুনেই মিথ্যার উপর শপথ করে।(৯)","footnotes":"(৯) এসব মুনাফিকরা এই মর্মে শপথ করে যে, তারা সত্যিই মুসলিম এবং তারা মুসলিমদের সংবাদ ইয়াহূদীদের নিকট পৌঁছায় নি।"},{"id":15,"translation":"আল্লাহ তাদের জন্য (পরকালের) কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নিশ্চয় তারা ( কুফরির) যে কাজ করেছিল তা কতই না মন্দ!"},{"id":16,"translation":"তারা (মুনাফিকরা) তাদের শপথগুলোকে (১০) ঢাল বানিয়েছে। ফলে তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।","footnotes":"(১০) কুফরীর কারণে হত্যার শিকার হওয়া থেকে বাঁচতে।"},{"id":17,"translation":"(কিয়ামতের দিন) আল্লাহর (শাস্তির) মোকাবিলায় তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন কাজেই আসবে না। এরাই জাহান্নামের আগুনের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।"},{"id":18,"translation":"সেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, তখন তারা আল্লাহর নিকট (১১) এমন শপথ করবে, যেমন (দুনিয়াতে মু’মিন হওয়ার ব্যাপারে) তোমাদের নিকট শপথ করে থাকে। আর তারা মনে করে যে, এতে (এ মিথ্যা শপথের মাধ্যমে) তারা ভালো কিছুর ওপর রয়েছে।(১২) জেনে রেখো, নিশ্চয় তারা মিথ্যাবাদী।","footnotes":"(১১) কুফরী ও মুনাফিকীর থেকে দায়মুক্তির দাবিতে।\n (১২) পরকালে আল্লাহর সমীপে তাদের এ মিথ্যা শপথ কোন উপকার সাধনে কিংবা অপকার দূরীকরণে কাজ দিবে না।"},{"id":19,"translation":"শয়তান এদের ওপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর যিকর ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের দল। জেনে রাখো, নিশ্চয় শয়তানের দল (ইহকালে ও পরকালে) ক্ষতিগ্রস্ত হবে।"},{"id":20,"translation":"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে, তারা চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।"},{"id":21,"translation":"আল্লাহ লিখে (নির্ধারণ করে) দিয়েছেন যে, ‘আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হবো।’ নিশ্চয় আল্লাহ মহা শক্তিমান, মহা পরাক্রমশালী।"},{"id":22,"translation":"হে রাসূল! তুমি এমন জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে; অথচ তারা বন্ধুত্ব করে ওদের সাথে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে; যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। এরাই তারা, যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে রূহ (১৩) দ্বারা তাদের শক্তিশালী করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাতসমূহে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।","footnotes":"(১৩) আল-কুরআনের প্রমাণাদি ও নূর।"}]},{"id":59,"verses":[{"id":1,"translation":"আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":2,"translation":"আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করেছিল(১) তিনিই তাদেরকে (চুক্তি ভঙ্গের কারণে) প্রথমবারের মত তাদের ঘর-বাড়ি (মদীনা) থেকে (সিরিয়ার দিকে) বহিষ্কার করেছিলেন। (হে মু’মিনগণ!) তোমরা ধারণাও করনি যে, তারা (২)বেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর (পাকড়াও এবং) শাস্তি থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে আসল যা তারা কল্পনাও করতে পারেনি এবং আল্লাহ তাদের অন্তরসমূহে এমন ভীষণ ত্রাস সঞ্চার করলেন যে, তারা তাদের বাড়ি-ঘর (ভিতর থেকে) নিজেদের হাতে এবং মু’মিনদের হাতে (বাহির থেকে) ধ্বংস করতে শুরু করল। অতএব হে দৃষ্টিমান লোকেরা! তোমরা (তাদের শাস্তি দেখে) উপদেশ গ্রহণ করো।’","footnotes":"(১) অর্থাৎ মদীনার ইয়াহূদী সম্প্রদায় বানূন নাদীর।\n (২) এ সম্মান ও ক্ষমতা থাকা সত্ত্বেও এভাবে তাঁদের দুর্গসমূহ থেকে।"},{"id":3,"translation":"আর যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে (৩) শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে জাহান্নামের শাস্তি।","footnotes":"(৩) হত্যা ও বন্দী করার মাধ্যমে।"},{"id":4,"translation":"এটি (এ শাস্তি) এ জন্য যে, নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউ-ই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় আল্লাহ তাঁকে শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।"},{"id":5,"translation":"হে মু’মিনরা! (বানূন নাদীর যুদ্ধে) তোমরা যে সব খেজুর গাছ কেটে ফেলেছো অথবা সেগুলোকে (না কেটে) তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে(৪) এবং যাতে তিনি (অঙ্গীকার ভঙ্গকারী ইয়াহূদী) ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন।","footnotes":"(৪) এটি তাদের ধারণা অনুযায়ী জমিনে ফ্যাসাদ সৃষ্টির উদ্দেশ্যে নয়।"},{"id":6,"translation":"আর আল্লাহ (বনূ নযীরের) ইয়াহূদীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায়(৫) হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোন ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি। বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব (বিজয়) দান করেন। আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।","footnotes":"(৫) বিনা যুদ্ধে কাফিরদের কাছ থেকে অর্জিত সকল প্রকার ধন-সম্পদকেই ‘ফায়’ বলা হয়।"},{"id":7,"translation":"আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে (বিনা যুদ্ধে) যা দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, (তাঁর) আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও মুসাফিরদের, যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। হে মু‘মিনগণ! রাসূল তোমাদের (৬) যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। আর আল্লাহকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।","footnotes":"(৬) বিনা যুদ্ধে লব্ধ সম্পদ থেকে।"},{"id":8,"translation":"(এই সম্পদগুলো) সেই দরিদ্র মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও ধন-সম্পদ থেকে বিতাড়িত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের সাহায্য করে। তারাই সত্যবাদী (ঈমানদার)।"},{"id":9,"translation":"আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা (যে সব আনসাররা) মদীনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল (৭), তারা তাদের কাছে হিজরত করে আসা মুহাজিরদেরকে ভালোবাসে, আর তারা মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে, সে জন্য তাদের অন্তরে (না পাওয়া জনিত) কোন ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে (মুহাজিরদেরকে) অগ্রাধিকার দেয়। বস্তুত যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।","footnotes":"(৭)তাদের জন্যও এ সম্পদে অংশ রয়েছে।"},{"id":10,"translation":"আর যারা তাদের পরবর্তীতে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি স্নেহশীল, পরম দয়ালু।"},{"id":11,"translation":"হে রাসূল! তুমি কি মুনাফিকদেরকে দেখনি যারা আহলে কিতাবের (ইয়াহূদীদের) মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে: ‘তোমাদেরকে (মদীনা থেকে) বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাবো এবং তোমাদের (স্বার্থের) ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে (৭) সাহায্য করবো।’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।","footnotes":"(৭) মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে।"},{"id":12,"translation":"বস্তুত তারা যদি বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা কখনো তাদের সাথে দেশত্যাগ করবে না। আর তাদের (ইয়াহূদীদের) সাথে যদি যুদ্ধ করা হয়, তবে এরা (মুনাফিকরা) কখনো তাদেরকে সাহায্য করবে না। আর যদিও তাদেরকেসাহায্য করে তবুও তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে; এরপর তারা কোন সাহায্যই পাবে না।"},{"id":13,"translation":"প্রকৃতপক্ষে তোমরা তাদের (মুনাফিক ও ইয়াহূদীদের) অন্তরে আল্লাহর চাইতে অধিক বেশি ভয়ের কারণ; এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায়।"},{"id":14,"translation":"তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না; তবে সুরক্ষিত জনপদে অবস্থান করে অথবা প্রাচীরের আড়াল থেকে (যুদ্ধ করবে)।(৮) তাদের পারস্পরিক শত্রুতা অত্যন্ত প্রবল।(৯) তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবে, অথচ তাদের অন্তরসমূহ পরস্পর বিচ্ছিন্ন। এটি এ কারণে যে, তারা এমন এক সম্প্রদায়, যারা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে না।","footnotes":"(৮) তারা যুদ্ধের সাহস করবে।\n (৯) তারা একে অপরের শত্রু, মূলত,তারা নিজেরা নিজেদেরকে প্রবল শক্তিধর মনে করে;"},{"id":15,"translation":"তাদের দৃষ্টান্ত তাদের অল্পকাল পূর্বে অতিবাহিত (বদর যুদ্ধে নিহত মক্কার কাফির ও বনু কায়নুকার) লোকদের মতো; তারা নিজেদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":16,"translation":"তাদের দৃষ্টান্ত শয়তানের মতো; যখন সে মানুষকে বলে, ‘কুফরি করো।’ অতঃপর যখন সে কুফরি করে, তখন সে বলে, ‘নিশ্চয় আমি তোমার থেকে দায়মুক্ত। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’"},{"id":17,"translation":"তাদের (শয়তান ও তার অনুসারী) দু’জনের শেষ পরিণতি ছিল এই যে, তারা উভয়েই জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর এটাই যালিমদের প্রতিফল।"},{"id":18,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা, সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে আমলই করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।"},{"id":19,"translation":"তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল; ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন।(১০) আর তারাই হল ফাসিক।","footnotes":"(১০) ফলে যে সব আমল তাদেরকে আল্লাহর গযব ও শাস্তি থেকে রক্ষা করবে, সেগুলো তারা করে নি।"},{"id":20,"translation":"জেনে রেখো, জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা (কখনই) সমান হতে পারে না। জান্নাতবাসীরাই হলো সফলকাম।"},{"id":21,"translation":"যদি আমরা এ কুরআন কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।"},{"id":22,"translation":"তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই। তিনি অনুপস্থিত-উপস্থিত সব কিছুর জ্ঞান রাখেন। তিনিই পরম করুণাময়, অতি দয়ালু।"},{"id":23,"translation":"তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনিই অধিপতি, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, সত্যায়নকারী, (বান্দাদের আমলসমূহের) পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে, তা হতে পবিত্র মহান।"},{"id":24,"translation":"তিনিই আল্লাহ, (সব কিছুর) স্রষ্টা, (সর্ব প্রকার বস্তুর) উদ্ভাবক, আকৃতিদানকারী, তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"}]},{"id":60,"verses":[{"id":1,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ; অথচ যে সত্য (দ্বীন) তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করছে এবং রাসূলকে ও তোমাদেরকে এ অপরাধে (মক্কা থেকে) বহিষ্কার করেছে যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টি লাভের জন্যে বের হও, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ? অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি (আল্লাহ) জানি। তোমাদের মধ্যে যে এমন করবে, সে সরল পথ হতে বিচ্যুত হবে।(১)","footnotes":"(১) হাতিব ইবনু আবী বালতা'আ রাদিয়াল্লাহু ‘আনহু মক্কায় তার স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার জন্যে মক্কা বিজয়ের প্রস্তুতির সংবাদ গোপনে পত্রের মাধ্যম প্রেরণ করেন। এ প্রেক্ষাপটে উক্ত আয়াত নাযিল হয়।"},{"id":2,"translation":"(অথচ) তারা যদি তোমাদেরকে কাবু করতে পারে, তবে তারা তোমাদের শত্রুতে পরিণত হবে এবং হাত ও জবান দ্বারা তোমাদের ক্ষতি সাধন করবে। তারা কামনা করে যদি তোমরা কুফরী করতে!"},{"id":3,"translation":"কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান-সন্ততি তোমাদের কোন উপকার করতে পারবে না। আল্লাহ তোমাদের মাঝে ফায়সালা করে দিবেন। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।"},{"id":4,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের জন্য অবশ্যই ইবরাহীম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় (কাফির) সম্প্রদায়কে বলছিল: ‘তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো, তা হতে আমরা সম্পর্কমুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শক্ৰতা ও বিদ্বেষ চিরকালের জন্য; যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো।’ তবে স্বীয় পিতার প্রতি ইবরাহীমের উক্তিটি ব্যতিক্রম: ‘আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোন অধিকার রাখি না।’(২) (ইবরাহীম ও তার অনুসারীগণ বলেছিল,) হে আমাদের রব, আমরা আপনার ওপরই তাওয়াক্কুল করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।","footnotes":"(২) কেননা, পিতার জন্যে ইবরাহীম আলাইহিস সালামের এ দু‘আ ছিল তার পিতার ব্যাপারে নিরাশ হওয়ার পূর্বের ব্যাপার। মূল কথা হচ্ছে, কোন মু‘মিনের জন্য মুশরিকের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত নয়।"},{"id":5,"translation":"‘হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’"},{"id":6,"translation":"নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর (ক্ষমা) ও শেষ দিবসের (কল্যাণ ও মুক্তির) প্রত্যাশা করে। আর যে ব্যক্তি (এ উত্তম আদর্শ থেকে) মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ তো অভাবমুক্ত, সপ্রশংসিত।"},{"id":7,"translation":"যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায়, আল্লাহ (৩)(তোমাদের শত্রুদেরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে) তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন।(৪) আর আল্লাহ সর্ব শক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(৩) তোমাদের শত্রুদেরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে\n (৪) এই ভবিষ্যদ্বাণী মক্কা বিজয়ের সময় বাস্তবরূপ লাভ করে। ফলে মক্কা বিজয়ের পরে অবশিষ্ট সকল কাফির মুসলিম হয়ে যায়।"},{"id":8,"translation":"দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন।"},{"id":9,"translation":"আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেয়ার ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করেছে। এরপরও (তোমাদের মধ্যে) যারা তাদের সাথে বন্ধুত্ব করে, তারাই তো যালিম।"},{"id":10,"translation":"হে মুমিনগণ! তোমাদের কাছে মু’মিন নারীরা হিজরত করে আসলে তোমরা তাদের (ঈমানের সত্যতা) পরীক্ষা করে দেখো। আল্লাহ তো তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত আছেন। অতঃপর যদি তোমরা জানতে পার যে, তারা সত্তিই মু’মিন নারী, তাহলে তাদেরকে আর কাফিরদের নিকট ফেরত পাঠিও না। কারণ মু’মিন নারীগণ কাফির স্বামীদের জন্য বৈধ নয় এবং কাফিররাও তাদের জন্য বৈধ নয়। কাফির স্বামীরা (মোহর হিসেবে) যা ব্যয় করেছে, তা তাদেরকে ফিরিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের প্রাপ্য মোহর প্রদান করো। আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না, তোমরা (৫) যা ব্যয় করেছ, তা তোমরা (তাদের কাফির স্বামীদের কাছে) ফেরত চাও। আর তারা (ইসলামে দীক্ষিতা স্ত্রীদের জন্যে) যা ব্যয় করেছে, তা যেন তারা তোমাদের কাছে চেয়ে নেয়। এটা (৬)আল্লাহর বিধান। তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।","footnotes":"৫) ধর্মচ্যুত স্ত্রীদেরকে মোহর হিসেবে। \n (৬)উপরিউক্ত মোহর আদান-প্রদান হলো।"},{"id":11,"translation":"আর যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট চলে যায়, অতঃপর যদি তোমরা যুদ্ধে জয়ী হয়ে গনীমত লাভ করো, তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে, তাদেরকে তারা যা (যে মোহরানা) ব্যয় করেছে, তার সমপরিমাণ (গনীমতের মাল থেকে) প্রদান করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাসী।"},{"id":12,"translation":"হে নবী! যখন মুমিন নারীরা আপনার কাছে এসে এ মর্মে আপনার হাতে বাইআত করবে যে, তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজেদের হাত-পায়ের মধ্য থেকে কোনো মিথ্যা অপবাদ (অর্থাৎ সন্তান সম্পর্কে মিথ্যা বংশপরিচয়) রচনা করে আনবে না এবং কোনো সৎ ও ন্যায্য কাজে আপনার অবাধ্য হবে না—তখন আপনি তাদের বাইআত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।"},{"id":13,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফিররা কবরবাসীদের ব্যাপারে নিরাশ হয়েছে।(৭)","footnotes":"(৭) কেননা তারা তো পুনরুত্থানে অবিশ্বাসী।"}]},{"id":61,"verses":[{"id":1,"translation":"আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":2,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা যা করো না, তা কেন তোমরা বলো?"},{"id":3,"translation":"তোমরা যা করো না, তা বলা আল্লাহর নিকট খুবই গর্হিত কাজ।"},{"id":4,"translation":"নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর।"},{"id":5,"translation":"হে রাসূল! স্মরণ করো সে সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা কেন (১) আমাকে কষ্ট দিচ্ছ? অথচ তোমরা নিশ্চয় জান যে, আমি অবশ্যই তোমাদের নিকট আল্লাহর রাসূল।’ অতঃপর তারা যখন (সত্য ছেড়ে) বাঁকা পথ অবলম্বন করল, তখন আল্লাহ তাদের হৃদয়গুলোকে বাঁকা করে দিলেন। আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না।","footnotes":"(১) আমার নির্দেশের বিরোধিতা করে।"},{"id":6,"translation":"আর স্মরণ করো যখন মারইয়াম পুত্র ‘ঈসা বলেছিল: ‘হে বানূ ইসরাঈল, নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহর (পক্ষ থেকে প্রেরিত) রাসূল। আমি আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, যার নাম আহমাদ।’ অতঃপর সে (মুহাম্মাদ ) যখন সুস্পষ্ট নিদর্শনসমূহ ( আল-কুরআন ) নিয়ে আগমন করল(২), তখন তারা বললো: ‘এটাতো স্পষ্ট যাদু।’","footnotes":"(২) কোনো কোনো তাফসীরবিদের মতে, এখানে ‘ঈসা কে আর সুস্পষ্ট প্রমাণ দ্বারা ইন্জীলকে বোঝানো হয়েছে।"},{"id":7,"translation":"যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":8,"translation":"তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়; কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণতাদানকারী। যদিও কাফিররা তা অপছন্দ করে।"},{"id":9,"translation":"তিনিই তাঁর রাসূল (মুহাম্মাদ)কে হিদায়াত ও সত্য দ্বীন (ইসলাম) দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে।"},{"id":10,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ!! আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দিবো, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে?"},{"id":11,"translation":"(৩) তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।","footnotes":"(৩) এ লাভজনক ব্যবসাটি হলোঃ"},{"id":12,"translation":"(এ ব্যবসার ফলে) তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাতসমূহের উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন। এটাই মহাসাফল্য।"},{"id":13,"translation":"এবং (উক্ত ব্যবসার) আরো একটি (লাভ) যা তোমরা খুব পছন্দ করো (তা হলোঃ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী (মক্কা) বিজয়। হে রাসূল! মু’মিনদেরকে তুমি (৪) সুসংবাদ দাও।","footnotes":"(৪) ইহকালের বিজয় এবং পরকালে জান্নাত লাভে ধন্য হওয়ার।"},{"id":14,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারইয়াম পুত্র ‘ঈসা হাওয়ারীদেরকে বলেছিল: আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলেছিলো: আমরাই আল্লাহর সাহায্যকারী। তারপর বানূ-ঈসরাইলের মধ্য থেকে একদল ঈমান আনল এবং অপর এক দল কুফরী করলো। অতঃপর যারা ঈমান আনল আমি তাদেরকে তাদের শত্রুবাহিনীর ওপর সাহায্য করলাম। ফলে তারা (ওদের উপর) বিজয়ী হলো।"}]},{"id":62,"verses":[{"id":1,"translation":"আসমানসমূহে যা আছে এবং জমিনে যা আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যিনি অধিপতি, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":2,"translation":"তিনিই উম্মীদের তথা নিরক্ষর আরবদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তিলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে (১) (কুফরী ও মন্দ চরিত্র থেকে) পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত (কুরআন ও সুন্নাহ)। যদিও ইতঃপূর্বে তারা স্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিল।","footnotes":"(১) কুফরী ও মন্দ চরিত্র থেকে।"},{"id":3,"translation":"আর (তিনি এ রাসূলকে পাঠিয়েছেন) তাদের মধ্যকার অন্যান্যদের কাছেও, যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"},{"id":4,"translation":"এটা (সকলের প্রতি রাসূল প্রেরণ) আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।"},{"id":5,"translation":"যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো! যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতইনা নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না।"},{"id":6,"translation":"হে রাসূল! বলো: হে ইয়াহূদীরা! যদি তোমরা মনে কর যে, তোমরাই আল্লাহর বন্ধু, অন্য লোকেরা নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা (এ দাবিতে) সত্যবাদী হও।"},{"id":7,"translation":"আর তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ এসব যালিমদের সম্পর্কে সম্যক অবহিত।"},{"id":8,"translation":"হে রাসূল! তুমি (এ সব ইয়াহূদীদেরকে) বলো: ‘যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ, তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর তিনি তোমাদেরকে (দুনিয়াতে) তোমরা যা আমল করতে সে সম্পর্কে জানিয়ে দিবেন।’"},{"id":9,"translation":"হে মুমিনগণ! যখন জুমু‘আর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের (সালাতের) দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।"},{"id":10,"translation":"অতঃপর যখন (জুমু‘আর) সালাত সম্পন্ন হবে তখন তোমরা (২) পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং (৩) আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।","footnotes":"(২) জীবিকা ও প্রয়োজন পূরণের জন্যে।\n (৩) হালাল উপার্জনের মাধ্যমে।"},{"id":11,"translation":"আর তারা (কিছু মুসলিম) যখন ব্যবসা-বাণিজ্য অথবা ক্রীড়া কৌতুক দেখে, তখন তারা তার দিকে ছুটে যায়, আর তোমাকে (মিম্বরে) দাঁড়ান অবস্থায় রেখে যায়। হে রাসূল! (তাদেরকে) বলো: ‘আল্লাহর কাছে যা (হালাল উপার্জনের মাধ্যমে) আছে তা ক্রীড়া-কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম। আর আল্লাহ সর্বোত্তম রিযকদাতা।’"}]},{"id":63,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন তারা বলে: ‘আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।’ এবং আল্লাহ জানেন যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী।"},{"id":2,"translation":"তারা তাদের (ঈমানের দাবির ওপর কৃত) শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। অতঃপর (এর আড়ালে মানুষকে) তারা আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। নিশ্চয় তারা যা করে এসেছে, তা কতই না নিকৃষ্ট!"},{"id":3,"translation":"এটা এ জন্য যে, তারা (মুনাফিকীর ছলে) ঈমান এনেছে, তারপর কুফরী করেছে। ফলে তাদের অন্তরসমূহে মোহর লাগিয়ে দেয়া হয়েছে। তাই তারা (১) বুঝতে পারছে না।","footnotes":"(১) তাদের কল্যাণ ও হিদায়েতের পথ।"},{"id":4,"translation":"তারা (যখন তোমার বৈঠকে বসে) যেন দেয়ালে ঠেস দেয়া (নিষ্প্রাণ) কাঠের গুঁড়ি (অপদার্থ)। তারা প্রত্যেক আওয়াজকেই নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই প্রকৃত শত্রু; অতএব, তাদের সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কীভাবে সত্য থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে!\""},{"id":5,"translation":"আর এ সব মুনাফিককে যখন বলা হয়, ‘এসো, আল্লাহর রাসূল তোমাদের (প্রকাশিত অপরাধের) জন্য ক্ষমা প্রার্থনা করবেন’, তখন তারা অবজ্ঞাভরে তাদের মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি তাদেরকে দেখতে পাবে, তারা অহংকারভরে বিমুখ হয়ে আছে।"},{"id":6,"translation":"হে রাসূল! তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।"},{"id":7,"translation":"তারাই (এসব মুনাফিকরাই) বলে: যারা আল্লাহর রাসূলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না; যতক্ষণ না তারা তার কাছ থেকে সরে যায়। আর আসমানসমূহ ও জমিনের ধন-ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।"},{"id":8,"translation":"তারা বলে: ‘(এবার) যদি আমরা মদীনায় ফিরে যাই তাহলে সেখান থেকে (আমাদের) শক্তিশালীরা(২) অবশ্যই দুর্বলদেরকে(৩) বহিষ্কার করবে।’ অথচ সকল মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসূলের ও মু’মিনদেরই; কিন্তু মুনাফিকরা তা জানে না।","footnotes":"(২) আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সাথীরা।\n (৩) মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাহি ওয়া সাল্লাম ও তার সাথীদেরকে।"},{"id":9,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান- সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ (সালাত ইত্যাদি) থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত।"},{"id":10,"translation":"আর আমি (আল্লাহ) তোমাদেরকে যে রিযক দিয়েছি, তা থেকে ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে। কেননা (মৃত্যু আসলে) তখন সে বলবে: হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সাদাকা করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম।"},{"id":11,"translation":"আর আল্লাহ কখনো কোন প্রাণকেই অবকাশ দিবেন না, যখন তার (মৃত্যুর) নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা আমল করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।"}]},{"id":64,"verses":[{"id":1,"translation":"আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর জন্য পবিত্রতা ঘোষণা করে। সার্বভৌমত্ব একমাত্র তাঁরই এবং সকল প্রশংসা তাঁরই। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।"},{"id":2,"translation":"তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে কতক কাফির এবং কতক মু’মিন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।"},{"id":3,"translation":"তিনি আসমানসমূহ ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতঃপর অতি সুন্দর করে তোমাদের আকৃতি দিয়েছেন। আর (কিয়ামত দিবসে) প্রত্যাবর্তন তো তাঁরই নিকট।"},{"id":4,"translation":"আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তিনি তা জানেন এবং তিনি জানেন, যা তোমরা গোপন করো এবং যা তোমরা প্রকাশ করো। আল্লাহ অন্তরসমূহে (ভালো-মন্দ) যা কিছু আছে সে বিষয়ে সম্যক জ্ঞাত।"},{"id":5,"translation":"হে মুশরিকরা! তোমাদের কাছে ইতঃপূর্বে যারা কুফরী করেছে, তাদের সংবাদ কি পৌঁছেনি? তারা তাদের কর্মের মন্দ পরিণাম আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":6,"translation":"এটি এ কারণে যে, তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে আসতেন। তখন তারা বলত, ‘একজন মানুষই কি আমাদের পথ দেখাবে?’ অতঃপর তারা কুফরি করল এবং মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ তাদের থেকে অমুখাপেক্ষী রইলেন। আর আল্লাহ সর্বতোভাবে অমুখাপেক্ষী, পরম প্রশংসিত।"},{"id":7,"translation":"কাফিররা দাবি করে যে, তাদের কখনো পুনরুত্থিত করা হবে না। বলুন, ‘কেন নয়! আমার রবের শপথ, তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে। তারপর তোমরা যা আমল করেছিলে, সে সম্পর্কে তোমাদের অবশ্যই অবহিত করা হবে। আর তা আল্লাহর জন্য অত্যন্ত সহজ।’"},{"id":8,"translation":"অতএব, হে মানব সমাজ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের এবং আমি যে নূর (আল-কুরআন) অবতীর্ণ করেছি, তার প্রতি ঈমান আনো। আর তোমরা যে আমল করছ, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।"},{"id":9,"translation":"হে রাসূল! সেদিনের কথা স্মরণ করো, যেদিন কিয়ামত দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন, ঐ দিনই হচ্ছে লাভ- লোকসানের দিন (এটা মু’মিনদের জন্য লাভের দিন আর কাফিরদের জন্য লোকসানের দিন) ।(১) আর যে আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তার পাপসমূহ মোচন করে দিবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, সেথায় তারা চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।","footnotes":"(১) অর্থাৎ সেই দিনে কাফিরদের ক্ষতি ও ঘাটতি প্রকাশ পাবে। যখন মু’মিনরা জাহান্নামীদের জন্যে জান্নাতে সংরক্ষিত বাড়িগুলোর উত্তারাধিকারী হবে। আর জাহান্নামীরা জান্নাতীদের জন্যে জাহান্নামে রাখা আবাসনগুলোর উত্তরাধিকারী হবে।"},{"id":10,"translation":"কিন্তু যারা কুফরী করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। তথায় তারা চিরস্থায়ী হবে। আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।"},{"id":11,"translation":"আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোন বিপদই (কারো উপর) আপতিত হয় না। বস্তুত যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ব বিষয়ে পরিজ্ঞাত।"},{"id":12,"translation":"তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কিন্তু তোমরা যদি (রাসূল আনিত বিষয় থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে (জেনে রেখো,) আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে (আমার বাণী) পৌঁছে দেয়া।"},{"id":13,"translation":"আল্লাহ, তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই এবং আল্লাহর উপরই মু’মিনরা যেন তাওয়াক্কুল করে।"},{"id":14,"translation":"হে মুমিনগণ! নিশ্চয় তোমাদের স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের মাঝে তোমাদের (কিছু) শত্রু রয়েছে।(২) অতএব তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর তোমরা যদি (তাদের ভুল-ভ্রান্তি) ক্ষমা করে দাও, (ত্রুটিবিচ্যুতি) এড়িয়ে যাও এবং মাফ করে দাও তবে নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।(৩)","footnotes":"(২) কারণ, তারা (কখনো কখনো) তোমাদেরকে আল্লাহর স্মরণ ও তাঁর পথে জিহাদ করা থেকে বিরত ও পিছিয়ে রাখে। \n (৩) তাহলে আল্লাহও তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন ও তোমাদের ওপর দয়া করবেন।"},{"id":15,"translation":"নিশ্চয় তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল (তোমাদের জন্য) পরীক্ষা স্বরূপ।। আর আল্লাহর নিকটই রয়েছে মহাপুরস্কার।"},{"id":16,"translation":"অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, (তাঁর কথা) শ্রবণ করো, (আল্লাহ ও তদীয় রাসূলের) আনুগত্য করো এবং তোমাদের নিজেদের কল্যাণে (সম্পদ) ব্যয় করো। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, তারাই মূলত সফলকাম।"},{"id":17,"translation":"যদি তোমরা আল্লাহকে করযে হাসান (উত্তম ঋণ) দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, পরম ধৈর্যশীল।"},{"id":18,"translation":"তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানধারী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।"}]},{"id":65,"verses":[{"id":1,"translation":"হে নবী! তুমি (১) তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, তখন তাদের ‘ইদ্দত অনুসারে (পবিত্রতার সময়) তাদের তালাক দাও এবং (যথাযথভাবে) ‘ইদ্দতের হিসাব রাখবে এবং তোমাদের রব আল্লাহকে (২) ভয় করবে। তোমরা তালাকপ্রাপ্তাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দিয়ো না এবং তারাও (ইদ্দত পরিপূর্ণ হওয়ার পূর্বে) বের হবে না। যদি না তারা কোন স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় (তবে তা ভিন্ন কথা)। আর এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহর (নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম করে, সে অবশ্যই তার নিজের ওপরই যুলম করে। (হে তালাকদাতা!) তুমি জানো না, এরপর (উক্ত তালাকের পর ) আল্লাহ হয়ত (উভয়ের ফিরে আসার) কোন একটা পথ বের করে দিবেন।","footnotes":"(১) তোমার সাথীদেরকে বলোঃ\n (২) তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে।"},{"id":2,"translation":"অতঃপর তারা যখন তাদের (নির্ধারিত) ইদ্দত পরিপূর্ণ হওয়ার শেষ সীমায় পৌঁছে, তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে দাও অথবা ন্যায়ানুগ পন্থায় তাদের থেকে পৃথক হয়ে যাও। আর তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখো।(৩) আর তোমরা আল্লাহর জন্য যথাযথভাবে সাক্ষ্য প্রদান করো। এ বিধানের মাধ্যমে সেই ব্যক্তিকেই উপদেশ দেওয়া হয়, যে আল্লাহ ও আখিরাতের দিনের প্রতি ঈমান রাখে। আর যে আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে) ভয় করে, তিনি তার জন্য (সংকট থেকে) উত্তরণের পথ বের করে দেন।","footnotes":"(৩) অর্থাৎ যখন তোমরা ফেরত নিতে চাও কিংবা বিচ্ছেদ ঘটাতে চাও তখন বিবাদ ঠেকাতে এর উপর দু’জন সাক্ষী রাখো।"},{"id":3,"translation":"আর স্মরণ করুন, যখন নবী তাঁর স্ত্রীদের একজনের কাছে একটি গোপন কথা বলেছিলেন। অতঃপর সে যখন তা (অন্যের কাছে) প্রকাশ করে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ের কিছু অংশ তাকে জানালেন এবং কিছু অংশ উল্লেখ করা থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি যখন তাকে এ বিষয়ে অবহিত করলেন, তখন সে বলল, ‘আপনাকে এ কথা কে জানাল?’ তিনি বললেন, ‘আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত আল্লাহ।’"},{"id":4,"translation":"তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুমতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্দতের ব্যাপারে তোমরা যদি সংশয়ে থাকো, তাদের ইদ্দত তিন মাস এবং যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি। (৪) আর গর্ভবতী নারীর ইদ্দতকাল সন্তান প্রসব হওয়া পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য তার (সকল) কাজকে সহজ করে দেন।","footnotes":"(৪) তাদের ইদ্দতকালও হবে তিন মাস।"},{"id":5,"translation":"এটি (৫) হচ্ছে আল্লাহর বিধান, তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দিবেন এবং তার প্রতিদানকে বড় করে দিবেন।","footnotes":"(৫) তালাক ও ইদ্দতের ব্যাপারে।"},{"id":6,"translation":"(ইদ্দত পালনকালীন সময়) তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা যে ধরনের বাড়িতে বসবাস করো তাদেরকেও সে ধরনের বাড়িতে বসবাস করতে দাও, তাদেরকে সংকটে ফেলার জন্য কষ্ট দিয়ো না। আর তালাকপ্রাপ্তারা যদি গর্ভবতী হয়, তবে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তোমরা তাদের জন্য ভরণ-পোষণ দিবে। আর তারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায়, তবে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। আর (মজুরির ব্যাপারে) তোমরা ন্যায়সংগতভাবে নিজেদের মাঝে পরামর্শ করো। আর যদি তোমরা (মজুরি নির্ধারণে) পরস্পর কঠোর হও, তবে অন্য একজন নারী (সন্তানের) পিতার পক্ষে দুধপান করাবে।"},{"id":7,"translation":"সামর্থ্যবান যেন নিজ সামর্থ্য অনুযায়ী (৬) ব্যয় করে, আর যার রিযক সংকীর্ণ করা হয়েছে, সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন, তা হতে (সাধ্যানুযায়ী) ব্যয় করে। আল্লাহ যাকে যেটুকু সামর্থ্য দিয়েছেন, তিনি কাউকে তার চেয়ে বেশি বোঝা চাপাতে চান না। অচিরেই আল্লাহ তার কষ্টের পর প্রশস্ততা দান করবেন।","footnotes":"(৬) তালাকপ্রাপ্তা স্ত্রী ও তার সন্তানের ভরণ-পোষণ বাবদ।"},{"id":8,"translation":"আর কতো জনপদ তাদের রব ও তাঁর রাসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল। ফলে আমি তাদের কাছ থেকে কঠোর হিসাব নিয়েছি এবং আমি (ইহকাল ও পরকালে) তাদেরকে কঠিন শাস্তি দিয়েছি।"},{"id":9,"translation":"ফলে তারা নিজেদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করেছে। বস্তুত (দুনিয়া ও আখিরাতের) ক্ষতিই ছিল তাদের কাজের পরিণতি।"},{"id":10,"translation":"(আখিরাতে) আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর, হে বুদ্ধিসম্পন্ন লোকেরা! তোমরা যারা ঈমান এনেছ! নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি নাযিল করেছেন এক উপদেশ।"},{"id":11,"translation":"(উক্ত উপদেশ হলো) একজন রাসূল, যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করে; যারা ঈমান আনে ও সৎকর্ম করে, যাতে তিনি তাদেরকে (কুফরীর) অন্ধকার হতে (হিদায়াতের) আলোতে বের করে আনতে পারেন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং সৎকাজ করবে তিনি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত; সেখানে তারা চিরস্থায়ী হবে। অবশ্যই আল্লাহ তাকে অতি উত্তম রিযক দিবেন।"},{"id":12,"translation":"তিনি আল্লাহ, যিনি সাত আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যেন তোমরা জানতে পারো যে, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে।"}]},{"id":66,"verses":[{"id":1,"translation":"হে নবী! আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনায় তুমি কেন তা হারাম করছো?(১) আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।","footnotes":"(১) অর্থাৎ হে নবী! কেন মারিয়াকে দাসী হিসাবে ব্যবহার অথবা মধু পান করা অথবা অন্য কিছু শারী‘আতে হালাল হলেও, তা নিজের জন্যে হারাম করে নিয়েছো?"},{"id":2,"translation":"নিশ্চয় আল্লাহ (কাফফারা প্রদান সাপেক্ষে) তোমাদের জন্য শপথ হতে মুক্তির বিধান দিয়েছেন। আর আল্লাহ তোমাদের অভিভাবক এবং তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাবান।"},{"id":3,"translation":"আর স্মরণ করুন, যখন নবী তাঁর স্ত্রীদের একজনের কাছে একটি গোপন কথা বলেছিলেন। অতঃপর সে যখন তা (অন্যের কাছে) প্রকাশ করে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ের কিছু অংশ তাকে জানালেন এবং কিছু অংশ উল্লেখ করা থেকে বিরত থাকলেন। অতঃপর তিনি যখন তাকে এ বিষয়ে অবহিত করলেন, তখন সে বলল, ‘আপনাকে এ কথা কে জানাল?’ তিনি বললেন, ‘আমাকে জানিয়েছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক অবহিত আল্লাহ।’"},{"id":4,"translation":"যদি তোমরা (২ উভয়ে আল্লাহর কাছে তাওবা করো । কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর যদি তোমরা তার (নবীর) বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিবরীল ও সৎকর্মশীল মু’মিনরাও (তার বন্ধু ও সাহায্যকারী)। তাছাড়া অন্যান্য ফিরিশতারাও তার সাহায্যকারী।","footnotes":"(২) হাফসা ও আয়িশা।"},{"id":5,"translation":"নবী যদি তোমাদের সকলকে তালাক দেয়, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন, যারা মুসলিমা, মু’মিনা, আনুগত্যকারী, তাওবাকারী, ‘ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী ও কুমারী।"},{"id":6,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের সেই আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এ আগুনের দায়িত্বে নিয়োজিত রয়েছে এমন ফিরিশতারা যারা নির্মম ও কঠোর, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন তারা সে ব্যাপারে তাঁর অবাধ্য হয় না। আর তারা তা-ই করে, যা তাদেরকে আদেশ করা হয়।"},{"id":7,"translation":"হে কাফিররা! আজ তোমরা (কোনো) ওজর-আপত্তি পেশ করো না। (দুনিয়াতে) তোমরা যে আমল করতে, তার প্রতিফলই তোমাদেরকে দেয়া হচ্ছে।"},{"id":8,"translation":"হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা; আশা করা যায়, তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। সেদিন নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। (পুলসিরাতে) তাদের আলো তাদের সামনে ও ডানে ছুটোছুটি করতে থাকবে। তারা বলবে: ‘হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন(৩) এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান।’","footnotes":"(৩) যাতে করে সহজেই আমরা এ আলোতে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি।"},{"id":9,"translation":"‘হে নবী! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের ব্যাপারে কঠোর হও। আর তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!"},{"id":10,"translation":"যারা কুফরী করে তাদের জন্য আল্লাহ নূহের স্ত্রীর ও লূতের স্ত্রীর উদাহরণ পেশ করেন।(৪) তারা আমার বান্দাদের মধ্য হতে দু’জন সৎ বান্দার অধীনে ছিল; কিন্তু তারা উভয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অতঃপর আল্লাহর শাস্তি হতে রক্ষায় নূহ ও লূত তাদের কোন কাজে আসেনি। তাদেরকে বলা হলো: ‘তোমরা উভয়ে জাহান্নামে (কাফির ও ফাসিক) প্রবেশকারীদের সাথে প্রবেশ করো।’","footnotes":"(৪) মু’মিনদের সাথে তাদের সম্পর্ক কোন অবস্থাতেই উপকারে আসবে না। যেমন, আল্লাহর দু’জন নবী নূহ ও লূত আলাইহিমাস সালামের স্ত্রীরা।"},{"id":11,"translation":"(একইভাবে) যারা ঈমান আনে, তাদের জন্য আল্লাহ ফির‘আউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন(৫), যখন সে (৬) (আল্লাহর দরবারে ফরিয়াদ করে) বলেছিল: ‘হে আমার রব! আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফির‘আউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করুন। আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।’","footnotes":"(৫) অর্থাৎ কাফিরদের সাথে তাদের সম্পর্ক কোন ক্ষতি সাধন করতে পারবে না; যতক্ষণ তারা হকের উপর অটল থাকবে।\n (৬) আল্লাহর দরবারে ফরিয়াদ করে।"},{"id":12,"translation":"(আল্লাহ আরও উদাহরণ পেশ করেন,) ‘ইমরান কন্যা মারইয়ামের, যে নিজের সতীত্ব রক্ষা করেছিল। ফলে আমি তাতে আমার রূহ থেকে ফুঁকে দিয়েছিলাম। আর সে তার রবের বাণীসমূহ ও তাঁর কিতাবসমূহের সত্যতা স্বীকার করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত।"}]},{"id":67,"verses":[{"id":1,"translation":"বরকতময় ও মহিমান্বিত সেই সত্ত্বা (আল্লাহ), যাঁর হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব। আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।"},{"id":2,"translation":"যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম? আর তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।"},{"id":3,"translation":"যিনি সাত আসমান (১) স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্যতা (খুঁত) দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি (ফাটল) দেখতে পাও কি?","footnotes":"(১) একটির ওপর অপরটি রেখে।"},{"id":4,"translation":"অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি লাঞ্ছিত ও ক্লান্ত হয়ে (২) তোমার দিকেই ফিরে আসবে ।","footnotes":"(২) আল্লাহর সৃষ্টিতে কোনরূপ দোষ-ত্রুটি দেখা ব্যতিরেকে"},{"id":5,"translation":"আমি (পৃথিবীর) নিকটবর্তী আসমানকে প্রদীপমালা (নক্ষত্ররাজি) দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি।(৩) আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, জ্বলন্ত আগুনের আযাব।","footnotes":"(৩) অর্থাৎ শয়তান যখন চুরি করে ঊর্ধ্বাকাশের কথা শ্রবণ করে, তখন আমি তা দ্বারা তাদেরকে পুড়িয়ে প্রতিহত করি।"},{"id":6,"translation":"আর যারা তাদের রবের সাথে কুফরী করেছে, (কিয়ামত দিবসে) তাদের জন্য রয়েছে, জাহান্নামের শাস্তি। আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!"},{"id":7,"translation":"যখন তাদেরকে সেখানে (জাহান্নামে) নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে। আর তা (৪) উথলাতে থাকবে।","footnotes":"(৪) ফুটন্ত হাড়ির ন্যায়।"},{"id":8,"translation":"প্রচণ্ড ক্রোধে তা (জাহান্নাম) ছিন্ন-ভিন্ন হওয়ার উপক্রম হবে। যখনই তাতে (কাফিরদের) কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা (ফিরিশতাগণ) তাদেরকে জিজ্ঞাসা করবে: ‘(দুনিয়াতে) তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি?’"},{"id":9,"translation":"তারা (কাফিররা) বলবে: ‘হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী (রাসূল) এসেছিল। তখন আমরা তাঁর প্রতি মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম: ‘আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ।’"},{"id":10,"translation":"আর তারা (আফসোস করে) বলবে: ‘যদি আমরা (৫) শুনতাম অথবা (৬) বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না।’","footnotes":"(৫) তাদের উপকারী কথাগুলো।\n (৬) সত্য-মিথ্যার মাঝে পার্থক্য।"},{"id":11,"translation":"অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য।"},{"id":12,"translation":"নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে, (সেই রবের পক্ষ থেকে) ক্ষমা ও বড় প্রতিদান (জান্নাত)।"},{"id":13,"translation":"আর হে মানুষ! তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে, সে বিষয়ে সম্যক অবগত।"},{"id":14,"translation":"(৭) যিনি সৃষ্টি করেছেন, তিনি কি (গোপন বস্তুর খবর) জানেন না? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত।","footnotes":"(৭) তোমাদের কি মনে হয়।"},{"id":15,"translation":"তিনিই তো তোমাদের (বসবাসের) জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিযক থেকে তোমরা আহার করো। আর তাঁর নিকটই (তোমাদের) পুনরুত্থান।"},{"id":16,"translation":"তোমরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছ যে, যিনি আসমানে আছেন, তিনি তোমাদেরসহ জমিনকে ধসিয়ে দেবেন না? তখন তা প্রবলভাবে কেঁপে উঠবে।"},{"id":17,"translation":"নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো যে, যিনি আসমানে আছেন, তিনি তোমাদের ওপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না ? তখন অচিরেই তোমরা জানতে পারবে, কেমন ছিল আমার সতর্কবাণী।(৮)","footnotes":"(৮) যেমনটি করেছিলেন লূত সম্প্রদায়ের ওপর।"},{"id":18,"translation":"আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও (এভাবেই) অস্বীকার করেছিল। ফলে কেমন ছিল, আমার প্রত্যাখ্যান (এর শাস্তি)?"},{"id":19,"translation":"তারা কি তাদের ওপর উড্ডয়নরত পাখিদের দিকে লক্ষ্য করে না, যারা কখনো ডানা প্রসারিত করে, আবার কখনো গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া আর কেউই তাদেরকে (আকাশে) ধরে রাখেন না। নিশ্চয়ই তিনি সবকিছু সম্যক দ্রষ্টা।"},{"id":20,"translation":"(আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দিতে চান) পরম করুণাময় ছাড়া এমন কে আছে, যে তোমাদের জন্য সৈন্যবাহিনী হয়ে তোমাদের সাহায্য করবে? কাফিররা তো কেবল প্রতারণার মধ্যেই নিমজ্জিত।"},{"id":21,"translation":"অথবা এমন কে আছে, যে তোমাদেরকে রিযক দান করবে যদি আল্লাহ তাঁর রিযক বন্ধ করে দেন? বরং কাফিররা অহংকার ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে।"},{"id":22,"translation":"যে ব্যক্তি (মুশরিক অবস্থায়) উপুড় হয়ে মুখের ওপর ভর দিয়ে চলে সে কি অধিক হিদায়াতপ্রাপ্ত নাকি সেই (মু’মিন) ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে?"},{"id":23,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তরসমূহ দিয়েছেন। তোমরা খুব অল্পই নি‘আমতের শুকরিয়া আদায় করো।"},{"id":24,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তিনিই তোমাদেরকে জমিনে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁর কাছেই তোমাদেরকে (কিয়ামত দিবসে) সমবেত করা হবে।’"},{"id":25,"translation":"আর তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) বলে: যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে বলো, ‘সে অঙ্গীকার কখন বাস্তবায়িত হবে?"},{"id":26,"translation":"হে রাসূল! বলো: ‘এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই নিকট। আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র।’"},{"id":27,"translation":"অতঃপর তারা যখন তা (কিয়ামত দিবস) আসন্ন দেখতে পাবে, তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে: ‘এটাই হলো তা, যা (সংঘটিত হওয়ার জন্যে) তোমরা দাবী করছিলে।’"},{"id":28,"translation":"(হে রাসূল!) বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তাহলে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?’"},{"id":29,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর ওপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে, কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে?’"},{"id":30,"translation":"হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দিবে?’"}]},{"id":68,"verses":[{"id":1,"translation":"নূন; কলমের শপথ এবং তারা (মানুষ কলম দিয়ে) যা লিখে, তার শপথ!"},{"id":2,"translation":"(হে রাসূল!) তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।"},{"id":3,"translation":"আর (১) নিশ্চয় তোমার জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন পুরস্কার।","footnotes":"(১) রিসালাতের দায়িত্ব পালনে কষ্ট পোহানোর কারণে।"},{"id":4,"translation":"আর নিশ্চয় তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।"},{"id":5,"translation":"অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং (মিথ্যারোপকারী) তারাও দেখতে পাবে-"},{"id":6,"translation":"তোমাদের মধ্যে কে পাগল!"},{"id":7,"translation":"নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে, যারা তাঁর সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।"},{"id":8,"translation":"কাজেই তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।"},{"id":9,"translation":"তারা কামনা করে, যদি তুমি তাদের সাথে আপোষকামী হও, তবে তারাও তোমার সাথে আপোষকারী হবে।"},{"id":10,"translation":"আর তুমি (বাতিলের পক্ষে) অধিক শপথকারী, প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অনুসরণ করো না।"},{"id":11,"translation":"যে পিছনে নিন্দাকারী ও চোগলখুরী করে বেড়ায়,"},{"id":12,"translation":"ভালো কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ,"},{"id":13,"translation":"রূঢ় স্বভাবের, তদুপরি জারজ।"},{"id":14,"translation":"(২) এ কারণে যে, সে ছিল ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।","footnotes":"(২) আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনায়নে অহংকারী,"},{"id":15,"translation":"যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র’।"},{"id":16,"translation":"অচিরেই আমি তার শুঁড়ের (নাকের) ওপর দাগ দিয়ে (বিশ্রী করে) দিবো।"},{"id":17,"translation":"নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে; যখন তারা এই বলে শপথ করেছিল যে, অবশ্যই তারা সকাল বেলা বাগানের ফল আহরণ করবে।"},{"id":18,"translation":"আর তারা (শপথ করার সময়) ‘ইন শা ‘ আল্লাহ’ বলেনি।"},{"id":19,"translation":"অতঃপর তোমার রবের পক্ষ থেকে (রাতের বেলা) সে বাগানে এক বিপর্যয় (আগুন) এসে পড়ল, তখন তারা ছিল ঘুমন্ত।"},{"id":20,"translation":"ফলে তা (পুড়ে) কালো বর্ণের হয়ে গেল।"},{"id":21,"translation":"তারপর সকাল হতেই তারা একে অপরকে ডেকে বলল:"},{"id":22,"translation":"‘তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে চাও, তাহলে সকাল সকাল তোমাদের বাগানে চলো।’"},{"id":23,"translation":"তারপর তারা নিম্নস্বরে একথা বলতে বলতে (বাগানের দিকে) চলতে লাগলো,"},{"id":24,"translation":"(যাতে) ‘আজ সেখানে তোমাদের কাছে যেন কোন অভাবী প্রবেশ করতে না পারে।’"},{"id":25,"translation":"আর তারা ভোর বেলা (৩) দৃঢ় প্রত্যয় নিয়ে বাগানে গেল।","footnotes":"(৩) অভাবীদেরকে বঞ্চিত করার এবং নিজেরাই ফসল তোলার"},{"id":26,"translation":"তারপর তারা যখন (ভস্মীভূত অবস্থায়) বাগানটি দেখল, তখন তারা বলল, ‘অবশ্যই আমরা পথ হারিয়ে ফেলেছি।’"},{"id":27,"translation":"‘বরং (৪) আমরা তো বঞ্চিত।’","footnotes":"(৪) অভাবীদেরকে এর ফল দান না করার কারণে আজ।"},{"id":28,"translation":"তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন আল্লাহর তাসবীহ পাঠ করছ না (৫) ?’","footnotes":"(৫) এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করছো না?"},{"id":29,"translation":"তারা বললো: ‘আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমরা (৬)যালিম ছিলাম।’","footnotes":"(৬) অভাবীদেরকে বঞ্চিত করার প্রতিজ্ঞাকালে।"},{"id":30,"translation":"তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।"},{"id":31,"translation":"তারা বললো: ‘হায়, আমাদের ধ্বংস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’"},{"id":32,"translation":"আশা করা যায়, আমাদের রব (এ বাগানের পরিবর্তে) আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দিবেন। অবশ্যই আমরা আমাদের রবের অভিমুখী হওয়ার এবং তার কাছে (ক্ষমার) আশাবাদী।"},{"id":33,"translation":"(যারা আমার অবাধ্য হয় তাদেরকে) এভাবেই শাস্তি দিয়ে থাকি। আর পরকালের শাস্তি অবশ্যই আরো মারাত্মক; যদি তারা জানত।"},{"id":34,"translation":"নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নি‘আমতপূর্ণ জান্নাত।"},{"id":35,"translation":"তবে কি আমি মুসলিমদেরকে অপরাধীদের (কাফিরদের) মতই গণ্য করবো?(৭)","footnotes":"(৭) অর্থাৎ আমি কি মুসলিমদের প্রতিদান কাফিরদের ন্যায় দিবো? যেমনটি মক্কার মুশরিকরা ধারণা করে !"},{"id":36,"translation":"হে মুশরিকরা! তোমাদের কী হল, তোমরা কিভাবে (এ অবিচারমূলক) ফয়সালা করছো?"},{"id":37,"translation":"তোমাদের কাছে কি কোন কিতাব আছে, যাতে তোমরা (৮) পাঠ করছ?","footnotes":"(৮) অনুগত ও অবাধ্য ব্যক্তিদ্বয়ের প্রতিদানে সমতার কথা।"},{"id":38,"translation":"নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে, তোমরা যা পছন্দ করো ?"},{"id":39,"translation":"অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন পাকাপোক্ত অঙ্গীকার রয়েছে যে, তোমরা তাই পাবে, যা তোমরা ফয়সালা করবে?"},{"id":40,"translation":"হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, এ ব্যাপারে কে যিম্মাদার?"},{"id":41,"translation":"অথবা তাদের জন্য কি (আল্লাহ ছাড়া) অনেক শরীক (মনগড়া উপাস্যরা) আছে?(৯) তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়ে থাকে।","footnotes":"(৯) অর্থাৎ সেসব শরীকরা প্রতিদানে তাদেরকে মু’মিনদের সমপর্যায়ে নিয়ে আসবে।"},{"id":42,"translation":"সেদিন (মহান আল্লাহর) পায়ের গোছা উন্মোচন করা হবে। আর মানুষকে সাজদাহ করার জন্য ডাকা হবে; কিন্তু তারা (মুনাফিক ও কাফিররা) সাজদাহ করতে সক্ষম হবে না।"},{"id":43,"translation":"তাদের চক্ষুসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে; অথচ তাদেরকে তো (দুনিয়াতে) সুস্থ-নিরাপদ অবস্থায় সাজদাহ করার জন্য ডাকা হতো (তখন তো তারা সাজদাহ করেনি) ।"},{"id":44,"translation":"অতএব, আমাকে এবং যারা এ বাণীকে মিথ্যা বলে তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে (শাস্তির দিকে) নিয়ে যাব যে, তারা টেরও পাবে না।","footnotes":"(১) অর্থাৎ তাদেরকে আমার নিকট ন্যস্ত করো।"},{"id":45,"translation":"আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত শক্তিশালী।"},{"id":46,"translation":"হে রাসূল! তুমি কি তাদের কাছে (সত্যের দিকে আহ্বানের বিনিময়ে) পারিশ্রমিক চাচ্ছ? ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে!"},{"id":47,"translation":"নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে? ফলে তারা (নিজেদের পছন্দ মতো) তা লিখে রাখছে।"},{"id":48,"translation":"অতএব, (হে রাসূল!) তুমি তোমার রবের ফয়সালার জন্য ধৈর্যধারণ করো। আর মাছের সঙ্গী (ইউনুস)-এর মতো হয়ো না, যখন সে অন্তরবেদনায় অবদমিত অবস্থায় তার রবকে ডেকেছিল।","footnotes":"(১) অর্থাৎ নবী ইউনুসের মতো হয়ো না, যে নিজ জাতির উপর ধৈর্য হারিয়ে ফেলেছিল।"},{"id":49,"translation":"যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।"},{"id":50,"translation":"তারপর তার রব তাকে (পুনরায়) মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।"},{"id":51,"translation":"আর কাফিররা যখন এ উপদেশবাণী (আল-কুরআন) শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে ফেলে দিতেই উদ্যত হয়। আর তারা বলে, ‘সে তো অবশ্যই এক পাগল।’"},{"id":52,"translation":"আর এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।"}]},{"id":69,"verses":[{"id":1,"translation":"অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত)।"},{"id":2,"translation":"অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?"},{"id":3,"translation":"আর হে রাসূল! কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?"},{"id":4,"translation":"সামূদ ও ‘আদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যারোপ করেছিল।"},{"id":5,"translation":"আর সামূদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দ্বারা।"},{"id":6,"translation":"আর ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।"},{"id":7,"translation":"যা তিনি তাদের ওপর সাত রাত ও আট দিন একটানা প্রবাহিত করেছিলেন। ফলে তুমি (তখন সেখানে উপস্থিত থাকলে) তাদেরকে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ভেতর থেকে ফাঁপা খেজুর গাছের কাণ্ড।"},{"id":8,"translation":"অতঃপর তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও?"},{"id":9,"translation":"আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা (লূত সম্প্রদায়) পাপাচারে লিপ্ত হয়েছিল।"},{"id":10,"translation":"তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।"},{"id":11,"translation":"যখন (নূহের সময়) জলোচ্ছ্বাস হলো, অবশ্যই তখন আমি তোমাদেরকে (তোমাদের পিতামহদেরকে) নৌযানে আরোহণ করিয়েছি।","footnotes":"(১) অর্থাৎ তোমাদের পিতামহদেরকে।"},{"id":12,"translation":"যাতে একে আমি তোমাদের জন্যে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি এবং সংরক্ষণকারী কানগুলো তা সংরক্ষণ (স্মরণ) করতে পারে।"},{"id":13,"translation":"অতঃপর যখন (প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে- একটি মাত্র ফুঁক।"},{"id":14,"translation":"আর পৃথিবী ও পাহাড়সমূহকে তুলে নেওয়া হবে, অতঃপর এক আঘাতেই সেগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।"},{"id":15,"translation":"ফলে সে দিন মহাঘটনা (কিয়ামত) সংঘটিত হবে।"},{"id":16,"translation":"আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হবে দুর্বল ও শিথিল।"},{"id":17,"translation":"আর ফিরিশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফিরিশতা তাদের ওপর বহন করবে।"},{"id":18,"translation":"সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।"},{"id":19,"translation":"সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে (খুশিতে অন্যদেরকে ডেকে) বলবে: ‘এই নাও, আমার আমলনামা তোমরাও পড়ে দেখো।’"},{"id":20,"translation":"‘আমি (দুনিয়াতে জেনেছি ও) দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হবো।’"},{"id":21,"translation":"সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।"},{"id":22,"translation":"সুউচ্চ জান্নাতে,"},{"id":23,"translation":"যার ফলমূল (ভক্ষণকারীদের) হাতের নাগালে থাকবে।"},{"id":24,"translation":"(তাদেরকে বলা হবে,) বিগত দিনসমূহে তোমরা যে আমল করেছিলে, তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।’"},{"id":25,"translation":"পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে (অনুশোচনা করে) বলবে: ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো!’"},{"id":26,"translation":"‘আর (হায় আফসোস!) আমি যদি আমার হিসাব না জানতাম!’"},{"id":27,"translation":"‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো!’(১)","footnotes":"(১) যদি পরকালে পুনরুত্থান না হতে হতো, তাহলে তা কতই না ভালো হতো!"},{"id":28,"translation":"‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’"},{"id":29,"translation":"‘আমার ক্ষমতাও নিঃশেষ হয়ে গেলো।’"},{"id":30,"translation":"(ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ তোমরা তাকে ধরো, অতঃপর তার গলায় বেড়ি পরিয়ে দাও।’"},{"id":31,"translation":"‘তারপর তোমরা তাকে নিক্ষেপ করো জাহান্নামের (জ্বলন্ত) আগুনে।’"},{"id":32,"translation":"‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে, যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’"},{"id":33,"translation":"নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,"},{"id":34,"translation":"আর সে অভাবী-মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।"},{"id":35,"translation":"অতএব, আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।"},{"id":36,"translation":"আর ক্ষত-নিঃসৃত পুঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,"},{"id":37,"translation":"অপরাধীরাই শুধু তা খাবে।"},{"id":38,"translation":"অতএব তোমরা যা কিছু দেখছ, আমি তার শপথ করছি।"},{"id":39,"translation":"এবং তোমরা যা দেখতে পাওনা তারও শপথ করছি,"},{"id":40,"translation":"নিশ্চয়ই এ আল-কুরআন একজন সম্মানিত রাসূলের (আনীত) বাণী।"},{"id":41,"translation":"আর এটি কোন কবির কথা নয়। এরপরও তোমরা খুব অল্পই ঈমান গ্রহণ করো।"},{"id":42,"translation":"আর এটি কোন গণকের কথাও নয়। এরপরও তোমরা কমই উপদেশ গ্রহণ করো।"},{"id":43,"translation":"বরং এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।"},{"id":44,"translation":"যদি সে (মুহাম্মাদ) আমার নামে কোন মিথ্যা রচনা করত,"},{"id":45,"translation":"তবে আমি স্বীয় ক্ষমতাবলে তাকে শক্তভাবে পাকড়াও করতাম।(২)","footnotes":"(২) এ আয়াতে অর্থ কয়েকটি হতে পারে: আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করতাম। অথবা আমি তার ডান হাত পাকড়াও করতাম।"},{"id":46,"translation":"তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা (গ্রীবা) কেটে দিতাম।"},{"id":47,"translation":"অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পরতো না।"},{"id":48,"translation":"আর এ আল-কুরআন তো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।"},{"id":49,"translation":"আর নিশ্চয়ই আমরা জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ (এ কুরআনকে) মিথ্যা প্রতিপন্ন করে।"},{"id":50,"translation":"আর এ আল-কুরআন নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।"},{"id":51,"translation":"আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।","footnotes":"(১) যা আল্লাহর পক্ষ থেকে আসার ব্যাপারে কোন সন্দেহ -সংশয় নেই।"},{"id":52,"translation":"অতএব, হে রাসূল! তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।"}]},{"id":70,"verses":[{"id":1,"translation":"একজন প্রশ্নকারী(১) সেই অবধারিত শাস্তি কামনা করে প্রশ্ন করল।","footnotes":"(১) নদর ইবন হারিস।"},{"id":2,"translation":"যা কাফিরদের জন্যে অবধারিত, যার কোন প্রতিরোধকারী নেই।"},{"id":3,"translation":"এটি (এ শাস্তি আসবে) আল্লাহর পক্ষ থেকে, যিনি ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী,"},{"id":4,"translation":"ফিরিশতাগণ ও রূহ (জিবরীল) এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হবে, যার পরিমাণ (দুনিয়ার সময় গণনা হিসেবে) পঞ্চাশ হাজার বছর।"},{"id":5,"translation":"কাজেই, (হে রাসূল!) তুমি উত্তমরূপে ধৈর্যধারণ করো।"},{"id":6,"translation":"তারা (ঐ দিনের) শাস্তিকে সুদূর (ও অসম্ভব) মনে করে,"},{"id":7,"translation":"অথচ আমি দেখছি তা আসন্ন।"},{"id":8,"translation":"সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।"},{"id":9,"translation":"এবং পাহাড়সমূহ হয়ে যাবে ধুনিত রঙিন পশমের ন্যায়।"},{"id":10,"translation":"আর (সেদিন) এক অন্তরঙ্গ বন্ধু অপর অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নিবে না।"},{"id":11,"translation":"তাদেরকে একে অপরের সামনে উপস্থিত করা হবে। সেদিনের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অপরাধী কামনা করবে, যদি সে তার সন্তানদের মুক্তিপণ হিসেবে দিতে পারত।","footnotes":"(১) কিন্তু পরিস্থিতির ভয়াবহতার ফলে কেউ কারো অবস্থা জিজ্ঞেস করবে না।"},{"id":12,"translation":"এবং তার স্ত্রী ও তার ভাইকেও (মুক্তিপণ হিসেবে দিতে পারত)।"},{"id":13,"translation":"এবং তার সেই গোত্র-পরিজনকেও, যারা তাকে আশ্রয় দিত।"},{"id":14,"translation":"এবং পৃথিবীতে যারা আছে—তাদের সবাইকেও; তারপরও যদি তা তাকে রক্ষা করতে পারত!"},{"id":15,"translation":"কখনো নয়! এটিতো লেলিহান আগুন।","footnotes":"(১) ব্যাপারটি উক্ত অপরাধী যেমন ভেবেছে তেমন নয়।"},{"id":16,"translation":"যা (২) মাথার চামড়া খসিয়ে নিবে।","footnotes":"(২) প্রচণ্ড আগুণের তেজ ও উত্তাপের ফলে।"},{"id":17,"translation":"জাহান্নাম তাকে ডাকবে যে (দুনিয়াতে সত্যের প্রতি) পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং (তা থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিল।"},{"id":18,"translation":"আর সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর তা (আল্লাহর পথে ব্যয় না করে) আগলিয়ে রেখেছিল।"},{"id":19,"translation":"নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে, অতি লোভী করে।(৩)","footnotes":"(৩) এ আয়াতের আরও কয়েকটি অর্থ হতে পারে: অতি ভীরু, কৃপণ, অস্থির ও সংকীর্ণমনা করে।"},{"id":20,"translation":"যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় উৎকণ্ঠিত (ধৈর্যহীন) হয়ে পড়ে।"},{"id":21,"translation":"আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে অতিশয় কৃপণ হয়ে যায়।"},{"id":22,"translation":"তবে সালাত আদায়কারীগণ ছাড়া,"},{"id":23,"translation":"যারা তাদের সালাতের ব্যাপারে নিয়মিত।(৪)","footnotes":"(৪) অর্থাৎ তারা সালাত বাদ দিয়ে অন্য কিছুতে ব্যস্ত হয় না এবং একে তার নির্ধারিত সময় আদায় করে।"},{"id":24,"translation":"আর যাদের ধন-সম্পদে রয়েছে, নির্ধারিত অধিকার,"},{"id":25,"translation":"এমন সব লোকদের, যারা (অন্যদের কাছে) চায় (অভাবী) এবং (জীবিকা থেকে) বঞ্চিত,"},{"id":26,"translation":"আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।"},{"id":27,"translation":"আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত থাকে।"},{"id":28,"translation":"নিশ্চয় তাদের রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয়।"},{"id":29,"translation":"আর যারা তাদের যৌনাংগসমূহকে (৫) হিফাযতকারী।","footnotes":"(৫) আবৃত করা ও অশ্লীল কাজ থেকে দূরে রাখার মাধ্যমে।"},{"id":30,"translation":"তবে তাদের স্ত্রীগণ এবং অধিকারভুক্ত দাসীগণের ব্যাপার ভিন্ন। তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।"},{"id":31,"translation":"তবে কেউ এদের বাইরে অন্যকে (যৌনসম্ভোগের জন্যে) কামনা করলে, তারা হবে সীমালঙ্ঘনকারী।"},{"id":32,"translation":"আর যারা নিজেদের আমানত ও অঙ্গীকার রক্ষাকারী,"},{"id":33,"translation":"আর যারা (সত্যের পক্ষে) সাক্ষ্যদানে অটল,"},{"id":34,"translation":"আর যারা নিজেদের সালাতের হিফাযত করে,"},{"id":35,"translation":"(পরকালে) তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।"},{"id":36,"translation":"কাফিরদের কী হলো যে, তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে,"},{"id":37,"translation":"ডান ও বাম দিক থেকে দলে দলে।"},{"id":38,"translation":"তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে? (৬)","footnotes":"(৬) অথচ সে এখনো কুফরীর ওপর অটল রয়েছে?"},{"id":39,"translation":"কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে (নগণ্য পানি থেকে) সৃষ্টি করেছি, যা তারা জানে।"},{"id":40,"translation":"অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের শপথ করছি যে, আমি অবশ্যই সক্ষম,"},{"id":41,"translation":"তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি (তাদেরকে ধ্বংস করতে) অক্ষম নই।"},{"id":42,"translation":"অতএব হে রাসূল! তাদেরকে ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল-তামাশা করুক; যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের , যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।"},{"id":43,"translation":"যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,"},{"id":44,"translation":"তাদের দৃষ্টি হবে অবনত, আর লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে। এ-ই সেই দিন, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হতো।"}]},{"id":71,"verses":[{"id":1,"translation":"নিশ্চয়ই আমরা নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে, ‘তোমার সম্প্রদায়কে সতর্ক করে দাও, তাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে।"},{"id":2,"translation":"নূহ (তার জাতিকে) বললো: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী,"},{"id":3,"translation":"‘এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’"},{"id":4,"translation":"‘আল্লাহ তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং (দুনিয়াতে) তোমাদেরকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত (বেচে থাকার) অবকাশ দিবেন; আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা (মৃত্যু) বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে!’"},{"id":5,"translation":"সে (নূহ) বলল, ‘হে আমার রব! আমি তো আমার জাতিকে রাত-দিন (আপনার ইবাদাত ও একত্ববাদের প্রতি) আহ্বান করেছি।"},{"id":6,"translation":"‘কিন্তু আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে।’"},{"id":7,"translation":"আর আমি যখনই তাদেরকে আহ্বান করেছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, তখনই তারা তাদের আঙুলগুলো নিজেদের কানে দিয়েছে, নিজেদের কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, (কুফরির ওপর) অটল থেকেছে এবং প্রবল অহংকার করেছে।"},{"id":8,"translation":"‘তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি।’"},{"id":9,"translation":"‘অতঃপর তাদেরকে আমি উচ্চস্বরে এবং অতি গোপনেও দাওয়াত দিয়েছি।’"},{"id":10,"translation":"অতঃপর (তাদেরকে) বলেছি: ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল।’"},{"id":11,"translation":"‘তিনি তোমাদের ওপর প্রচুর (উপকারী) বৃষ্টি বর্ষণ করবেন,"},{"id":12,"translation":"‘আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদেরকে দান করবেন বাগ-বাগিচা এবং নদী-নালা।’"},{"id":13,"translation":"‘তোমাদের কী হল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছ না?’"},{"id":14,"translation":"‘অথচ তিনি তোমাদেরকে পৰ্যায়ক্রমে সৃষ্টি করেছেন।’(১)","footnotes":"(১) প্রথমে বীর্য অতঃপর রক্ত পিণ্ড অতঃপর মাংস পিণ্ড থেকে।"},{"id":15,"translation":"‘তোমরা কি লক্ষ্য করো না যে, কীভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন?’"},{"id":16,"translation":"‘আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলোকরূপে আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপরূপে।’"},{"id":17,"translation":"‘আর আল্লাহ তোমাদেরকে উদ্‌গত করেছেন মাটি থেকে।’"},{"id":18,"translation":"‘তারপর তিনি (মৃত্যুর পর) তোমাদেরকে তাতে ফিরিয়ে নিবেন এবং নিশ্চিতভাবে তোমাদেরকে পুনরুত্থিত করবেন।’"},{"id":19,"translation":"‘আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য (বসবাসের উপযোগী করে) বিছানার মতো বিছিয়ে দিয়েছেন।’"},{"id":20,"translation":"‘যাতে তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো।’"},{"id":21,"translation":"নূহ বললেন, ‘হে আমার রব! তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন একজনের অনুসরণ করেছে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায়নি।’"},{"id":22,"translation":"‘আর তারা (নবীর বিরুদ্ধে) ভয়ানক ষড়যন্ত্র করেছে।’"},{"id":23,"translation":"আর তারা (নিজেদের অনুসারীদেরকে) বলেছে: ‘তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাসরকে।’ (২)","footnotes":"(২) এগুলো তাদের ইবাদাতকৃত বাতিল উপাস্যদের নাম।"},{"id":24,"translation":"‘বস্তুত তারা অনেককে পথভ্রষ্ট করেছে, আর (হে আল্লাহ) আপনি যালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না।’"},{"id":25,"translation":"তাদের পাপের কারণে তাদেরকে (দুনিয়াতে) ডুবিয়ে দেয়া হলো, অতঃপর আগুনে প্রবেশ করানো হলো। তারা নিজেদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি।"},{"id":26,"translation":"আর নূহ বললো: ‘হে আমার রব! জমিনের ওপর কোন গৃহবাসী কাফিরকে অবশিষ্ট রাখবেন না।’(৩)","footnotes":"(৩) আল্লাহ নূহ আলায়হিস সালামকে যখন তার জাতির ঈমান না আনার সংবাদ দিলেন, তখন তিনি এ বদদু‘আ করলেন।"},{"id":27,"translation":"‘আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুষ্কৃতকারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না।’"},{"id":28,"translation":"‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মু’মিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না।’"}]},{"id":72,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! (তোমার উম্মতকে) বলো: ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে (আল-কুরআন তিলাওয়াত) শুনেছে। অতঃপর তারা (নিজ জাতির কাছে গিয়ে) বলেছে: ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি,"},{"id":2,"translation":"‘যা সত্যের দিকে হিদায়াত করে; তাই আমরা এর প্রতি ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না।’"},{"id":3,"translation":"‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি।’"},{"id":4,"translation":"‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব (শিরকী) কথা- বার্তা বলত।’"},{"id":5,"translation":"‘অথচ আমরা তো ধারণা করতাম যে, কোন মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে পারে না।’(১)","footnotes":"(১) ফলে তাদের অন্ধ অনুকরণে আমরা আল্লাহর স্ত্রী ও সন্তান হওয়ার ব্যাপারটিকে সত্য বলে মনে করতাম।"},{"id":6,"translation":"আর নিশ্চয় কতিপয় (মূর্খ) মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল।"},{"id":7,"translation":"‘আর নিশ্চয় তারা (কতিপয় জিনরা) ধারণা করেছিল যেমন তোমরা (কতিপয় মানুষ) ধারণা করেছ যে, আল্লাহ কাউকে কখনই পুনরুত্থিত করবেন না।’"},{"id":8,"translation":"আর নিশ্চয়ই আমরা (ঊর্ধ্বজগতের সংবাদ জানতে চোরাই পথে) আসমানে পৌঁছাতে চেয়েছিলাম; কিন্তু দেখলাম, তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।"},{"id":9,"translation":"‘আর আমরা ইতঃপূর্বে তো (ঊর্ধ্বজগতের) সংবাদ শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাটিতে বসতাম; কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য জ্বলন্ত উল্কাপিণ্ড প্রস্তুত পাবে।’"},{"id":10,"translation":"আর নিশ্চয়ই আমরা (এ কঠোর পাহারার কারণ) বুঝতে পারছিলাম না—পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য কোনো অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের জন্য সৎপথের ইচ্ছা করেছেন।"},{"id":11,"translation":"‘আর নিশ্চয় আমাদের মধ্যে রয়েছে কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম (পাপিষ্ঠ কাফির)। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথের অনুসারী।’"},{"id":12,"translation":"‘আর আমরা এ দৃঢ় বিশ্বাস রাখি যে, আমরা কিছুতেই জমিনের মধ্যে আল্লাহকে অপারগ করতে পারব না এবং পালিয়েও কখনো তাকে অপারগ করতে পারব না।’"},{"id":13,"translation":"‘আর নিশ্চয় আমরা যখন হিদায়াতের বাণী (আল-কুরআন) শুনলাম, তখন এর প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনে, সে না কোন ক্ষতির আশঙ্কা করবে এবং (পাপ বাড়িয়ে) না কোন অন্যায়ের।’"},{"id":14,"translation":"‘আর নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে (আল্লাহর অনুগত) মুসলিম এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমালঙ্ঘনকারী (কাফির)। কাজেই যারা ইসলাম গ্রহণ করেছে, তারাই সরল-সঠিক পথ বেছে নিয়েছে।’"},{"id":15,"translation":"আর যারা সীমালঙ্ঘনকারী (সত্য থেকে বিচ্যুত), তারা জাহান্নামের জ্বালানি হবে।"},{"id":16,"translation":"‘আর তারা যদি (ইসলামের) সঠিক পথে অবিচল থাকত, তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম।’"},{"id":17,"translation":"যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে তার রবের স্মরণ (আল-কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি কঠিন শাস্তিতে (জাহান্নামে) প্রবেশ করাবেন।"},{"id":18,"translation":"আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্যই (নির্দিষ্ট)। কাজেই (সেখানে) তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।"},{"id":19,"translation":"আর যখন আল্লাহর বান্দা তাঁকে আহ্বান করার জন্য (সালাতে) দাঁড়িয়েছিল, তখন তারা তার ওপর গাদাগাদি করে ভিড় করার উপক্রম হয়েছিল।"},{"id":20,"translation":"হে রাসূল! তুমি (এসব মুশরিকদেরকে) বলো: ‘নিশ্চয় আমি আমার রবকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।’"},{"id":21,"translation":"হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার।’"},{"id":22,"translation":"হে রাসূল! বলো: ‘(আমি আল্লাহর অবাধ্য হলে)নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোন আশ্রয়ও পাবো না।’"},{"id":23,"translation":"‘কেবল আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই আমার দায়িত্ব। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে।’"},{"id":24,"translation":"অবশেষে যখন তারা (কিয়ামতের) সেই বিষয়টি প্রত্যক্ষ করবে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী অধিক দুর্বল এবং কার সংখ্যা কম।"},{"id":25,"translation":"হে রাসূল!বলো: ‘আমি (নিজেই) জানি না, তোমাদেরকে যার (কিয়ামতের) প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী, নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন?(২)","footnotes":"(২) কিয়ামত কখন সংঘটিত হবে, তা একমাত্র আল্লাহই জানেন।"},{"id":26,"translation":"তিনি সমস্ত অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।"},{"id":27,"translation":"তবে তাঁর মনোনীত রাসূল ছাড়া।(৩) আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী (ফিরিশতা) নিযুক্ত করেন।","footnotes":"(৩) অর্থাৎ আল্লাহ তাঁর রাসূলদেরকে কোনো কোনো গায়িবের সংবাদ প্রকাশ করেন।"},{"id":28,"translation":"যাতে প্রকাশ পায় যে, তারা (রাসূলগণ) তাদের রবের বার্তাসমূহ পৌঁছে দিয়েছেন। আর তাদের কাছে যা আছে, তা তিনি সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি জিনিসের সংখ্যা নিখুঁতভাবে হিসাব করে রেখেছেন।"}]},{"id":73,"verses":[{"id":1,"translation":"হে বস্ত্রাবৃত নবী!"},{"id":2,"translation":"রাতে (তাহাজ্জুদের) সালাতে দাঁড়াও, তবে রাতের অল্প অংশ বাদে।"},{"id":3,"translation":"রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম (এক তৃতীয়াংশ)।"},{"id":4,"translation":"অথবা তার চেয়ে আরো কিছু বাড়াও (দুই তৃতীয়াংশ)। আর স্পষ্টভাবে ধীরে ধীরে আল-কুরআন তিলাওয়াত করো।"},{"id":5,"translation":"নিশ্চয়ই আমি তোমার প্রতি এক ভারী বাণী (আল-কুরআন) নাযিল করব।"},{"id":6,"translation":"নিশ্চয় রাতের সময়গুলো আত্মসংযমের জন্য অধিক কার্যকর এবং (আল-কুরআন) স্পষ্টভাবে পাঠ করার জন্য অধিকতর উপযোগী।"},{"id":7,"translation":"নিশ্চয় দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।"},{"id":8,"translation":"আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁরই প্রতি মনোনিবেশ করো।"},{"id":9,"translation":"তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ করো।"},{"id":10,"translation":"আর (মিথ্যারোপকারী) লোকেরা (কটূক্তি ও গালমন্দ) যা-ই বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলো।"},{"id":11,"translation":"আর (ফয়সালার জন্যে) ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে (মৃত্যু আসা পর্যন্ত) কিছুকাল অবকাশ দাও।"},{"id":12,"translation":"নিশ্চয় আমার নিকট রয়েছে ভারী শিকলসমূহ ও প্রজ্বলিত আগুন।"},{"id":13,"translation":"আর কাঁটাযুক্ত খাদ্য, যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি।"},{"id":14,"translation":"যেদিন জমিন ও পাহাড়সমূহ প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান উড়ন্ত বালুকারাশিতে পরিণত হবে।"},{"id":15,"translation":"নিশ্চয়ই আমি তোমাদের কাছে এমন এক রাসূল (মুহাম্মাদকে) পাঠিয়েছি, যিনি তোমাদের ওপর সাক্ষী হবেন; যেমন আমি ফির‘আউনের কাছে এক রাসূল (মূসাকে) পাঠিয়েছিলাম।","footnotes":"(১) অর্থাৎ যিনি কিয়ামত দিবসে তোমাদের আমলের উপর সাক্ষী হবেন।"},{"id":16,"translation":"কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করলো। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে (শাস্তি দিয়ে) পাকড়াও করলাম।"},{"id":17,"translation":"অতএব তোমরা যদি কুফরী করো, তাহলে তোমরা (কিয়ামতের) সেদিন কীভাবে আত্মরক্ষা করবে, যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করে দিবে?"},{"id":18,"translation":"সেদিন আসমান হবে বিদীর্ণ, আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।"},{"id":19,"translation":"নিশ্চয় এ এক উপদেশ। সুতরাং যে তার রবের সান্নিধ্যে পৌঁছার পথ অবলম্বন করতে চায়, সে তা অবলম্বন করুক।"},{"id":20,"translation":"হে রাসূল! নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা কখনো অর্ধরাত অথবা কখনো রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে (মু’মিনদের) যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা (নিরূপণ ও আয়ত্ত) করতে সক্ষম হবে না। তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকার) সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। আর সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে কার্যে হাসান (উত্তম ঋণ) দাও। আর তোমরা নিজেদের জন্য কল্যাণমূলক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর ও বড় প্রতিদান হিসেবে পাবে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।"}]},{"id":74,"verses":[{"id":1,"translation":"হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!"},{"id":2,"translation":"ওঠ, এবং (মানুষকে) আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করো।"},{"id":3,"translation":"আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।"},{"id":4,"translation":"আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।"},{"id":5,"translation":"আর অপবিত্রতা (শিরক) বর্জন করো।"},{"id":6,"translation":"আর অধিক নেক আমল দ্বারা স্বীয় রবের ওপর অনুগ্রহ প্রদর্শন করো না।(১)","footnotes":"(১) আয়াতের আরেকটি অর্থ হতে পারে: অধিক পাওয়ার আশায় কারো প্রতি ইহসান করো না; বরং নিঃস্বাৰ্থভাবে অন্যের প্রতি ইহসান করো।"},{"id":7,"translation":"আর(২) তোমার রবের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো।","footnotes":"(২) নিজের ওপর পতিত কষ্টের জন্যে।"},{"id":8,"translation":"অতঃপর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,"},{"id":9,"translation":"আর সেদিন হবে কঠিন সংকটের দিন।"},{"id":10,"translation":"যা কাফিরদের জন্য সহজ নয়।"},{"id":11,"translation":"(হে রাসূল!) আমাকে এবং যাকে আমি একাকী (নিঃসম্বল অবস্থায়) সৃষ্টি করেছি, তাকে আমার ওপর ছেড়ে দাও।(৩)","footnotes":"(৩) তার নাম ওয়ালীদ ইবনুল মুগীরা।"},{"id":12,"translation":"আর আমি তাকে দিয়েছি অঢেল ধন-সম্পদ,"},{"id":13,"translation":"আর (তার আচার-অনুষ্ঠানে) উপস্থিত পুত্রগণ।"},{"id":14,"translation":"আর তার জন্য (জীবনের) সবকিছু সুপ্রস্তুত ও সহজ করে দিয়েছি।"},{"id":15,"translation":"এরপরও সে লোভ করে যে, আমি তাকে আরও বেশি দান করি।"},{"id":16,"translation":"কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলির ঘোর বিরুদ্ধাচারী।"},{"id":17,"translation":"আমি অচিরেই তাকে এক কঠিন আরোহনের (কষ্টকর শাস্তির) মুখোমুখি করব।"},{"id":18,"translation":"নিশ্চয় সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো।"},{"id":19,"translation":"অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?"},{"id":20,"translation":"তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?"},{"id":21,"translation":"অতঃপর সে (কী বলবে তা ভেবে) তাকাল।"},{"id":22,"translation":"তারপর সে (৪) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো।","footnotes":"(৪) আল-কুরআনের ব্যাপারে কটূক্তি করার কিছু না পেয়ে।"},{"id":23,"translation":"তারপর সে পিছনে ফিরলো এবং অহংকার করলো।"},{"id":24,"translation":"অতঃপর সে বলল, ‘এ তো কেবল এক যাদু, যা (পূর্ববর্তীদের কাছ থেকে) বর্ণিত হয়ে আসছে।’"},{"id":25,"translation":"‘এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়।’"},{"id":26,"translation":"অচিরেই আমি তাকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করাব।"},{"id":27,"translation":"আর (হে রাসূল!) কীসে তোমাকে জানাবে, ‘সাকার’ (জাহান্নাম) কী?"},{"id":28,"translation":"এটা (শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অঙ্গ) অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।"},{"id":29,"translation":"সেটা চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে।"},{"id":30,"translation":"তার (সাক্বারের) ওপর (নিয়োজিত) রয়েছে, ঊনিশজন (প্রহরী ফিরিশতা)।"},{"id":31,"translation":"আর আমি জাহান্নামের প্রহরী হিসেবে ফেরেশতাদেরই নিযুক্ত করেছি। আর তাদের (প্রহরীদের) সংখ্যা আমি কেবল কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি, যাতে আহলে কিতাবরা নিশ্চিত বিশ্বাস লাভ করে, মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পায়, আহলে কিতাব ও মুমিনরা কোনো সন্দেহে না থাকে, আর যাদের অন্তরে রোগ রয়েছে এবং কাফিররা বলতে থাকে, ‘আল্লাহ এ উদাহরণ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আর এটি তো মানুষের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়।"},{"id":32,"translation":"কখনোই নয়, চাঁদের শপথ!"},{"id":33,"translation":"রাতের শপথ, যখন তা বিদায় নেয়,"},{"id":34,"translation":"প্রভাতের শপথ, যখন তা আলো ছড়ায়,"},{"id":35,"translation":"নিশ্চয় জাহান্নামের আগুন মহাবিপদসমূহের অন্যতম।"},{"id":36,"translation":"মানুষের জন্য (তা হবে) ভয়-ভীতি প্রদর্শনকারী,"},{"id":37,"translation":"তোমাদের মধ্যে যে (ঈমান ও নেক আমলের মাধ্যমে) সামনের দিকে অগ্রসর হতে চায় অথবা (কুফরী ও পাপাচারের মাধ্যমে) পিছিয়ে থাকতে চায় , তার জন্য।"},{"id":38,"translation":"বস্তুত, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কাছেই দায়বদ্ধ।"},{"id":39,"translation":"কিন্তু ডান দিকের (মু’মিন) লোকেরা নয়,"},{"id":40,"translation":"তারা থাকবে জান্নাতসমূহে। সেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে,"},{"id":41,"translation":"অপরাধীদের সম্পর্কে,"},{"id":42,"translation":"কিসে তোমাদেরকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করালো?"},{"id":43,"translation":"তারা বলবে: ‘(দুনিয়ার জীবনে) আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’"},{"id":44,"translation":"‘আর আমরা অভাবগ্রস্তকে খাবার দিতাম না।’"},{"id":45,"translation":"‘আর আমরা (সত্যের বিরুদ্ধে) অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম।’"},{"id":46,"translation":"‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।’"},{"id":47,"translation":"‘অবশেষে (এ অবস্থায়ই) আমাদের কাছে মৃত্যু আগমন করলো।’"},{"id":48,"translation":"ফলে (কিয়ামত দিবসে) সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।"},{"id":49,"translation":"অতঃপর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী আল-কুরআন হতে বিমুখ রয়েছে?"},{"id":50,"translation":"তারা (আল-কুরআন থেকে পলায়নে) যেন ভীত-সন্ত্রস্ত পলায়নকারী বন্য গাধা।"},{"id":51,"translation":"যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।"},{"id":52,"translation":"বরং তাদের মধ্যকার প্রত্যেক (মুশরিক) ব্যক্তিই কামনা করে যে, তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।(৫)","footnotes":"(৫) অর্থাৎ তাদের প্রত্যেকের মাথার নিকট এমন একটি খোলা চিরকুট থাকবে, যাতে এ সংবাদ পরিবেশন করা হবে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল।"},{"id":53,"translation":"কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।","footnotes":"(১) অর্থাৎ তাদের এ ধরনের কোনো দাবী কখনোই পূরণ করা হবে না।"},{"id":54,"translation":"কখনো নয়! নিশ্চয় এ (আল-কুরআন) এক উপদেশবাণী।"},{"id":55,"translation":"অতএব যার ইচ্ছা সে তা (আল-কুরআন) থেকে উপদেশ গ্রহণ করুক।"},{"id":56,"translation":"আর আল্লাহ ইচ্ছা না করলে তারা (এ আল-কুরআন থেকে) উপদেশ গ্রহণ করবে না। তিনিই একমাত্র সেই সত্তা, যাঁকে ভয় করা উচিত এবং তিনিই ক্ষমা করার অধিকারী।"}]},{"id":75,"verses":[{"id":1,"translation":"আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!"},{"id":2,"translation":"আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!"},{"id":3,"translation":"মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?"},{"id":4,"translation":"হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।"},{"id":5,"translation":"বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।"},{"id":6,"translation":"সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’"},{"id":7,"translation":"যখন চক্ষু হতচকিত হবে।"},{"id":8,"translation":"আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,"},{"id":9,"translation":"আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।"},{"id":10,"translation":"সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’"},{"id":11,"translation":"কখনোই নয়, (আজকের দিন পালিয়ে যাওয়ার মত) কোন আশ্রয়স্থল নেই।"},{"id":12,"translation":"সেদিন শুধু ঠাঁই হবে তোমার রবের নিকট।"},{"id":13,"translation":"সেদিন মানুষকে অবহিত করা হবে কী (আমল) সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে।"},{"id":14,"translation":"বরং মানুষ তার নিজের (কাজকর্মের) ব্যাপারে সম্যক অবগত।"},{"id":15,"translation":"যদিও সে (নিজেকে নির্দোষ প্রমাণের জন্য) নানা অজুহাত পেশ করে।"},{"id":16,"translation":"হে রাসূল! আল-কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াচাড়া করো না।(১)","footnotes":"(১) ভুলে যাওয়ার আশঙ্কায় তাড়াহুড়া করে উচ্চারণ করতে থেকো না।"},{"id":17,"translation":"নিশ্চয়ই (তোমার বক্ষদেশে) এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।"},{"id":18,"translation":"অতঃপর আমি যখন (২) আল-কুরআন পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ করো।","footnotes":"(২) জিবরীলের মাধ্যমে তোমার কাছে ।"},{"id":19,"translation":"তারপর এর বর্ণনার (ব্যাখ্যার) দায়িত্ব আমারই।"},{"id":20,"translation":"কখনো না; বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাস।"},{"id":21,"translation":"আর তোমরা আখিরাতকে পরিত্যাগ করো।"},{"id":22,"translation":"সেদিন কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল।"},{"id":23,"translation":"তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে।"},{"id":24,"translation":"আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ-বিষণ্ণ।"},{"id":25,"translation":"সে মনে করবে যে, তার ওপর এক মহাবিপর্যয়কর শাস্তি আপতিত হবে।"},{"id":26,"translation":"(মুশরিকরা যেমন ধারণা করে যে, মৃত্যুর পর তাদের কোনো শাস্তি হবে না, ব্যাপারটি) কখনোই তেমন নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে।"},{"id":27,"translation":"আর বলা হবে, ‘কে আছে, যে তাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে?’"},{"id":28,"translation":"আর সে (মৃত্যুর যন্ত্রণায় তখন) মনে করবে, ‘এটিই (দুনিয়া থেকে) বিদায়ক্ষণ।’"},{"id":29,"translation":"আর তখন (দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে) সকল বিপদাপদ একত্রিত হবে।(৩)","footnotes":"(৩) আয়াতের আরেকটি অর্থ: তখন অস্থিরতার কারণে এক পায়ের গোছার সঙ্গে অপর পায়ের গোছা জড়িয়ে যাবে।"},{"id":30,"translation":"সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।"},{"id":31,"translation":"সুতরাং, সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।"},{"id":32,"translation":"বরং সে (সত্যকে) মিথ্যারোপ করেছিল এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।"},{"id":33,"translation":"তারপর এ কাফির অহংকার প্রদর্শন করে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।"},{"id":34,"translation":"(আল্লাহ বলবেন,) দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!"},{"id":35,"translation":"তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!"},{"id":36,"translation":"মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?"},{"id":37,"translation":"সে কি (একসময়) বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?"},{"id":38,"translation":"অতঃপর সে ‘আলাকায় (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।"},{"id":39,"translation":"অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন,জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।"},{"id":40,"translation":"তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?(৪)","footnotes":"(৪) হ্যাঁ, অবশ্যই তিনি মৃতদের হিসেবের উদ্দেশ্যে জীবিত করতে সক্ষম।"}]},{"id":76,"verses":[{"id":1,"translation":"মানুষের উপর কি এমন এক সুদীর্ঘ সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?"},{"id":2,"translation":"আমি মানুষকে সৃষ্টি করেছি (পুরুষ ও নারীর) মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব(১), ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।","footnotes":"(১) অর্থাৎ আমি তার ওপর শারী‘আতের যে সব বিধিবিধান আরোপ করি এ সবের মাধ্যমে আমি তাকে পরীক্ষা করে থাকি।"},{"id":3,"translation":"অবশ্যই আমি তাকে (রাসূলগণের মাধ্যমে) হিদায়াতের পথ প্রদর্শন করেছি, হয় সে (সে পথ অনুসরণ করে) কৃতজ্ঞ হবে অথবা (সে পথ থেকে ভ্রষ্ট হয়ে) অকৃতজ্ঞ হবে।"},{"id":4,"translation":"নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন।"},{"id":5,"translation":"নিশ্চয় সৎকর্মশীলরা জান্নাতে এমন পানপাত্র থেকে (পবিত্র শরাব) পান করবে যাতে মিশ্রণ করা হবে (সুগন্ধ) কাফূর (কর্পূর)।","footnotes":"(১) কাফূর জান্নাতের একটি ঝর্ণার নাম।"},{"id":6,"translation":"এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এটিকে যথেচ্ছা প্রবাহিত করবে।"},{"id":7,"translation":"তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যার অকল্যাণ হবে অনেক বিস্তীর্ণ।"},{"id":8,"translation":"তারা খাদ্যের প্রতি (নিজেদের প্রয়োজন ও) আসক্তি থাকা সত্ত্বেও মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে।"},{"id":9,"translation":"তারা বলে: ‘আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন কৃতজ্ঞতাও না।"},{"id":10,"translation":"(তারা বলে:) আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করি।"},{"id":11,"translation":"ফলে আল্লাহ তাদেরকে সেই দিবসের অকল্যাণ থেকে রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা।"},{"id":12,"translation":"আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে পুরস্কারস্বরূপ প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র।"},{"id":13,"translation":"তারা সেখানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম, আর না অত্যধিক ঠাণ্ডা।"},{"id":14,"translation":"তাদের ওপর (জান্নাতের) গাছের ছায়া ঝুঁকে থাকবে এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে।"},{"id":15,"translation":"আর তাদের চারপাশে ঘুরে ঘুরে রৌপ্যের পাত্র ও স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে (পানীয়) পরিবেশন করা হবে।"},{"id":16,"translation":"রূপার ন্যায় স্বচ্ছ স্ফটিক পাত্র; যা পরিবেশনকারীরা (পানকারীদের চাহিদা অনুযায়ী) পরিমাপ করে পূর্ণ করবে।"},{"id":17,"translation":"সেখানে তাদেরকে এমন এক পানপাত্র পান করানো হবে, যার মিশ্রণ হবে আদা।(২)","footnotes":"(২) অন্মুয বর্ণনা মতে, যেমন জাহিদ রহ. বলেন: এখানে ‘যানজাবীল’ বলে জান্নাতের একটি ঝর্ণাধারাকে বুঝানো হয়েছে, যা থেকে নৈকট্যবানরা পান করবেন।"},{"id":18,"translation":"জান্নাতের এক ঝর্ণা যার নাম হবে, সালসাবীল।"},{"id":19,"translation":"আর তাদের চারপাশে ঘুরাফেরা করবে চিরকিশোরেরা; তুমি তাদেরকে দেখলে মনে করবে, তারা যেন কতিপয় বিক্ষিপ্ত মুক্তা।"},{"id":20,"translation":"আর তুমি যখন সেখানে দেখবে, তখন দেখতে পাবে নি‘আমতরাজি ও বিশাল সাম্রাজ্য।"},{"id":21,"translation":"তাদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক। আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।"},{"id":22,"translation":"(তাদেরকে বলা হবেঃ) ‘নিশ্চয় এটি তোমাদের পুরস্কার। আর তোমাদের প্রচেষ্টা (আমলসমূহ) ছিল প্রশংসাযোগ্য।’"},{"id":23,"translation":"হে রাসূল! নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল-কুরআন নাযিল করেছি।"},{"id":24,"translation":"কাজেই তোমার রবের হুকুমের জন্য ধৈর্যধারণ করো এবং তাদের মধ্য থেকে কোন পাপিষ্ঠ বা অকৃতজ্ঞ কাফিরের আনুগত্য করো না।"},{"id":25,"translation":"আর সকাল-সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো,"},{"id":26,"translation":"আর রাতের একাংশে (মাগরিব ও ‘ইশা) তার উদ্দেশ্যে সাজদাবনত হও এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবীহ পাঠ করো (৩)।","footnotes":"(৩) তাহাজ্জুদের সালাত আদায় করো।"},{"id":27,"translation":"নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনের এক কঠিন দিনকে উপেক্ষা করে চলে।"},{"id":28,"translation":"আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের জোড়াগুলো আমিই শক্ত করে দিয়েছি। আর আমি চাইলে (তাদেরকে ধ্বংস করে) তাদের পরিবর্তে অনুরূপ জাতি সৃষ্টি করতে পারি।"},{"id":29,"translation":"নিশ্চয় এটি (এ সূরাটি) উপদেশ; অতএব যে চায় সে তার রবের পথ অবলম্বন করুক।"},{"id":30,"translation":"আর আল্লাহ না চাইলে তোমরা ইচ্ছা করতে সক্ষম হবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান।"},{"id":31,"translation":"তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করাবেন(৪) এবং যালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন (জাহান্নামের) যন্ত্রণাদায়ক শাস্তি।","footnotes":"(৪) ফলে তাদেরকে ঈমান ও নেক আমলের তাওফীক প্রদান করেন।"}]},{"id":77,"verses":[{"id":1,"translation":"কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!"},{"id":2,"translation":"অতঃপর প্রচন্ড বেগে প্রবাহিত ঝড় হাওয়ার শপথ!"},{"id":3,"translation":"মেঘমালা ও বৃষ্টি সঞ্চালনকারী বায়ুর শপথ!"},{"id":4,"translation":"অতঃপর ওহী নিয়ে অবতরণকারী ফিরিশতাদের শপথ!"},{"id":5,"translation":"অতঃপর উপদেশগ্রন্থ আনয়নকারী ফিরিশতার শপথ!"},{"id":6,"translation":"অজুহাত দূরকারী এবং (আল্লাহর শাস্তি থেকে) সতর্ককারী হিসেবে।"},{"id":7,"translation":"নিশ্চয় তোমাদেরকে যে (পুনরুত্থান, হিসাব ও শাস্তির) প্ৰতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।"},{"id":8,"translation":"যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে,"},{"id":9,"translation":"আর যখন আকাশ বিদীর্ণ করা হবে,"},{"id":10,"translation":"আর যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে।"},{"id":11,"translation":"আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,"},{"id":12,"translation":"কোন দিনের জন্য এসব বিলম্বিত করা হয়েছিল?"},{"id":13,"translation":"বিচার দিনের জন্য।"},{"id":14,"translation":"আর কিসে তোমাকে জানাবে, বিচার দিবস কি?"},{"id":15,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":16,"translation":"আমি কি পূর্বেকার জাতিগুলোকে ধ্বংস করিনি?"},{"id":17,"translation":"অতঃপর তাদের পরবর্তী জাতিগুলোকেও (তাদের মতোই) ধ্বংস করি।"},{"id":18,"translation":"এভাবেই আমি অপরাধীদের সঙ্গে আচরণ করে থাকি।(১)","footnotes":"(১) পূর্বের জাতিকে ধ্বংস করার মতো মুহাম্মাদকে অস্বীকারী।"},{"id":19,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":20,"translation":"আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি (বীর্য) থেকে সৃষ্টি করিনি?"},{"id":21,"translation":"অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে (গর্ভাশয়ে)"},{"id":22,"translation":"এক নির্দিষ্ট কাল পর্যন্ত,"},{"id":23,"translation":"অতঃপর আমি (২) পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।","footnotes":"(২) তার বৈশিষ্ট্য, পরিমাণ ও বর্ণ ইত্যাদি।"},{"id":24,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":25,"translation":"আমি কি জমিনকে (সকল মানুষের জন্য) ধারণকারী বানাইনি?"},{"id":26,"translation":"জীবিত ও মৃত সকলের জন্য?"},{"id":27,"translation":"আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।","footnotes":"(১) যা তাকে নড়াচড়া থেকে রক্ষা করে।"},{"id":28,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":29,"translation":"(বলা হবে, হে মিথ্যারোপকারীরা!) তোমরা যা (শাস্তি) অস্বীকার করতে সেদিকে গমন করো।"},{"id":30,"translation":"যাও, তিন শাখা বিশিষ্ট আগুনের ধোঁয়ার ছায়ায়,"},{"id":31,"translation":"যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।"},{"id":32,"translation":"নিশ্চয় তা (জাহান্নাম) প্রাসাদসম অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করবে।"},{"id":33,"translation":"যেন তা হলুদ বর্ণের উটের ন্যায়।"},{"id":34,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":35,"translation":"এটা এমন এক দিন, যেদিন তারা কথা বলবে না।"},{"id":36,"translation":"আর তাদেরকে অনুমতি দেওয়া হবে না; ফলে তারা কোনো অজুহাত পেশ করতে পারবে না।"},{"id":37,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":38,"translation":"এটি (সৃষ্টিকুলের মাঝে) ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তী জাতিসমূহকে আমি এক জায়গায় একত্র করেছি।"},{"id":39,"translation":"(আল্লাহর শাস্তি থেকে মুক্তির জন্য) তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো।"},{"id":40,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":41,"translation":"নিশ্চয় মুত্তাকীরা থাকবে (বৃক্ষরাজির) ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে,"},{"id":42,"translation":"আর নিজেদের বাসনানুযায়ী ফলমূলের প্রাচুর্যের মধ্যে।"},{"id":43,"translation":"(তাদেরকে বলা হবে:) ‘তোমরা (দুনিয়াতে) যে আমল করতে তার প্রতিদানস্বরূপ আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো;"},{"id":44,"translation":"নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এমন-ই প্রতিদান দিয়ে থাকি।"},{"id":45,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!"},{"id":46,"translation":"হে কাফিররা! তোমরা (দুনিয়াতে) আহার করো এবং ভোগ করো ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।"},{"id":47,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের যাবতীয় দুর্ভোগ!"},{"id":48,"translation":"যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা রুকূ করো,’ তখন তারা রুকূ করত না।","footnotes":"(১) অর্থাৎ তারা সালাত আদায় করত না।"},{"id":49,"translation":"মিথ্যারোপকারীদের জন্য সেদিনের (যাবতীয়) দুর্ভোগ!"},{"id":50,"translation":"কাজেই আল-কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?"}]},{"id":78,"verses":[{"id":1,"translation":"তারা কী বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে?"},{"id":2,"translation":"সেই মহাসংবাদ সম্পর্কে,(১)","footnotes":"(১) অর্থাৎ মহাসংবাদটি বলতে আল-কুরআন অথবা কিয়ামতকে বুঝানো হয়েছে।"},{"id":3,"translation":"যে বিষয়ে তারা মতভেদ করছে।(২)","footnotes":"(২) অর্থাৎ এ আল-কুরআন সম্পর্কে তারা মতভেদে করছে যে, এটি কি যাদু, কবিতা, জ্যোতির্বিদ্যা, না কি পূর্বেকার লোকজনের কাহিনী ?"},{"id":4,"translation":"কখনো না, অচিরেই তারা জানতে পারবে।"},{"id":5,"translation":"তারপর কখনোই না, তারা অচিরেই জানতে পারবে।"},{"id":6,"translation":"আমি কি জমিনকে তাদের জন্যে শয্যা বানাইনি?"},{"id":7,"translation":"আর পর্বতসমূহকে পেরেক?"},{"id":8,"translation":"আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি (নারী-পুরুষে) জোড়ায় জোড়ায়।"},{"id":9,"translation":"আর আমি তোমাদের নিদ্রাকে (কর্মবিরতীর মাধ্যমে) বানিয়েছি বিশ্রাম।"},{"id":10,"translation":"আর আমি রাতকে আবরণ করেছি।"},{"id":11,"translation":"আর আমি দিনকে বানিয়েছি জীবিকার্জনের সময়।"},{"id":12,"translation":"আর আমি তোমাদের ওপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।"},{"id":13,"translation":"আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ (সূর্য)।"},{"id":14,"translation":"আর আমি মেঘমালা থেকে মুষলধারে (বৃষ্টির) পানি বর্ষণ করেছি।"},{"id":15,"translation":"যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।"},{"id":16,"translation":"আর ঘন উদ্যানসমূহ।"},{"id":17,"translation":"নিশ্চয় বিচার-ফয়সালার দিন নির্ধারিত আছে।"},{"id":18,"translation":"সেদিন শিঙ্গায় (দ্বিতীয়বার) ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে।"},{"id":19,"translation":"আর সেদিন আসমানকে খুলে দেওয়া হবে, ফলে তা বহু খোলা দরজায় পরিণত হবে।"},{"id":20,"translation":"আর পর্বতমালাকে চালিত করা হবে। ফলে সেগুলো (ধুলিকণার রূপ ধারণ করে) মরিচিকায় পরিণত হবে।"},{"id":21,"translation":"নিশ্চয় জাহান্নাম (তার অধিবাসীদের জন্য) গোপন ফাঁদ,"},{"id":22,"translation":"সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।"},{"id":23,"translation":"সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে।"},{"id":24,"translation":"সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানীয় (কিছুই) আস্বাদন করবে না।"},{"id":25,"translation":"ফুটন্ত পানি ও (জাহান্নামীদের প্রবাহিত) পুঁজ ছাড়া।"},{"id":26,"translation":"(কুফরী ও ভ্রষ্টতার) উপযুক্ত প্রতিফলস্বরূপ।"},{"id":27,"translation":"নিশ্চয় তারা (দুনিয়ার জীবনে) হিসাব-নিকাশের ভয় করত না।"},{"id":28,"translation":"আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রতিপন্ন করেছিল।"},{"id":29,"translation":"আর আমি (আমলনামার) সব কিছুই লিখিতভাবে সংরক্ষণ করেছি।"},{"id":30,"translation":"সুতরাং তোমরা (শাস্তির) স্বাদ গ্রহণ করো। আর আমি তো কেবল তোমাদের (শাস্তির ওপর) শাস্তিই বৃদ্ধি করবো।"},{"id":31,"translation":"নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা (জান্নাত)।"},{"id":32,"translation":"উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।"},{"id":33,"translation":"আর সমবয়স্কা উঠন্ত যৌবনা তরুণী।"},{"id":34,"translation":"আর পরিপূর্ণ পানপাত্র।"},{"id":35,"translation":"তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।"},{"id":36,"translation":"তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।"},{"id":37,"translation":"যিনি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।"},{"id":38,"translation":"সেদিন রূহ (জিবরীল) ও ফিরিশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে।","footnotes":"(১) অর্থাৎ সুপারিশ করতে পারবে না।"},{"id":39,"translation":"ঐ দিনটি সত্য। অতএব, যে (মুক্তি লাভ করতে) চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।"},{"id":40,"translation":"নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী (আমলনামা) অগ্রে প্রেরণ করেছে এবং কাফির (আফসোস করে) বলবে: ‘হায়, আমি যদি মাটি হতাম!’"}]},{"id":79,"verses":[{"id":1,"translation":"শপথ নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারী ফিরিশতাদের।"},{"id":2,"translation":"আর শপথ মৃদুভাবে (মু'মিনদের রূহ) বন্ধনমুক্তকারী ফিরিশতাদের।"},{"id":3,"translation":"আর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর নির্দেশ পালনে) দ্রুতবেগে সাঁতরে চলে।"},{"id":4,"translation":"আরো শপথ (আল্লাহর নির্দেশ পালনে) তীব্র গতিতে এগিয়ে চলা ফিরিশতাদের।"},{"id":5,"translation":"অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারী ফিরিশতাদের।"},{"id":6,"translation":"সেদিন (শিঙ্গায় প্রথম ফুৎকারে) জমিন প্রকম্পিত হবে।"},{"id":7,"translation":"তাকে অনুসরণ করবে দ্বিতীয় কম্পনকারী (শিঙ্গাধ্বনি)।"},{"id":8,"translation":"সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।"},{"id":9,"translation":"তাদের দৃষ্টিসমূহ (অপমানে) অবনত থাকবে।"},{"id":10,"translation":"তারা বলে, ‘আমরা কি সত্যিই (মৃত্যুর পর) আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হব?’"},{"id":11,"translation":"আমরা যখন জীর্ণ-ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব, তখনও (কি পুনরুত্থিত হব)?"},{"id":12,"translation":"তারা বলে: ‘তাহলে তা তো হবে, এক সর্বনাশা প্রত্যাবর্তন।’"},{"id":13,"translation":"বস্তুত তা তো হবে মাত্র একটি প্রবল হুংকার।"},{"id":14,"translation":"তৎক্ষণাৎ তারা (১) ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।","footnotes":"(১) মাটির নীচে মৃত অবস্থা থেকে।"},{"id":15,"translation":"হে রাসূল! মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?"},{"id":16,"translation":"যখন তার রব তাকে পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় ডেকেছিলেন,"},{"id":17,"translation":"(তখন তিনি বলেছিলেনঃ) ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’"},{"id":18,"translation":"অতঃপর তাকে বলো: ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি (কুফরী ও পাপাচার থেকে) পবিত্র হবে?’"},{"id":19,"translation":"‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করবো, যাতে তুমি তাঁকে ভয় করো?’"},{"id":20,"translation":"অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।(২)","footnotes":"(২) বিরাট নিদর্শন বলতে মূসা ‘আলাইহিস সালামের সব মু‘জিযা উদ্দেশ্য হতে পারে। আবার শুধু লাঠির অজগর সাপ হয়ে যাওয়া এবং হাত শুভ্র হওয়ার কথাও বুঝানো হতে পারে।"},{"id":21,"translation":"কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হলো।"},{"id":22,"translation":"তারপর সে (ষড়যন্ত্র করার জন্যে) পেছনে ফিরে গেলো।"},{"id":23,"translation":"অতঃপর সে (৩) লোকদেরকে একত্র করে ঘোষণা দিল,","footnotes":"(৩) মূসাকে পরাজিত করার উদ্দেশ্যে।"},{"id":24,"translation":"অতঃপর সে (ফিরাউন) বলল: ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’"},{"id":25,"translation":"অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার শাস্তিতে পাকড়াও করলেন।(৪)","footnotes":"(৪) অর্থাৎ দুনিয়াতে সাগরে ডুবিয়ে এবং পরকালে জাহান্নামের কঠিন শাস্তিতে প্রবেশ করিয়ে শাস্তি দিলেন।"},{"id":26,"translation":"নিশ্চয় যে আল্লাহকে ভয় করে, তার জন্য এতে রয়েছে শিক্ষা।"},{"id":27,"translation":"(হে পুনরুত্থান অস্বীকারকারীরা!) তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন, নাকি আসমানকে? তিনিই তো তা নির্মাণ করেছেন।"},{"id":28,"translation":"তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন।"},{"id":29,"translation":"আর (সূর্যাস্ত ঘটিয়ে) তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং (সূর্য উদিত করে) এর দিনকে প্রকাশ করেছেন।"},{"id":30,"translation":"এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন।"},{"id":31,"translation":"তিনি এর (জমিনের) ভিতর থেকে তার পানি ও উদ্ভিদরাজি বের করেছেন।"},{"id":32,"translation":"আর তিনি পর্বতমালাকে দৃঢ়ভাবে গেড়ে দিয়েছেন।"},{"id":33,"translation":"(তিনি এ সব কিছু সৃষ্টি করেছেন) তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।"},{"id":34,"translation":"অতঃপর যখন মহাপ্রলয় (কিয়ামত) আসবে।"},{"id":35,"translation":"সেদিন মানুষ একে একে সব (ভালো-মন্দ) স্মরণ করবে, যা সে (দুনিয়াতে করার) চেষ্টা করেছে।"},{"id":36,"translation":"আর জাহান্নামকে দর্শকদের সম্মুখে প্রকাশ করা হবে ।"},{"id":37,"translation":"সুতরাং যে সীমালঙ্ঘন করেছে,"},{"id":38,"translation":"এবং দুনিয়ার জীবনকে (পরকালীন জীবনের ওপর) অগ্ৰাধিকার দিয়েছে,"},{"id":39,"translation":"নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।"},{"id":40,"translation":"পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে (হিসাব নিকাশের জন্যে) দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে,"},{"id":41,"translation":"নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।"},{"id":42,"translation":"হে রাসূল! তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন সংঘটিত হবে?’"},{"id":43,"translation":"এর আলোচনার সাথে তোমার সম্পর্ক কী!(৫)","footnotes":"(৫) অর্থাৎ এ ব্যাপারে তোমার এমন কোন জ্ঞান নেই যে, তুমি তাদেরকে তা অবগত করতে পারো।"},{"id":44,"translation":"এর চূড়ান্ত জ্ঞান তো একমাত্র তোমার রবের কাছেই রয়েছে।"},{"id":45,"translation":"তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।"},{"id":46,"translation":"যেদিন তারা কিয়ামত দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।"}]},{"id":80,"verses":[{"id":1,"translation":"সে (রাসূল) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো।"},{"id":2,"translation":"কারণ, তার কাছে অন্ধ লোকটি(১) আগমন করেছে।","footnotes":"(১) আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম।"},{"id":3,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে যে, সে (অন্ধ লোকটি) হয়ত পরিশুদ্ধ হত।"},{"id":4,"translation":"অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।"},{"id":5,"translation":"পক্ষান্তরে যে (ঈমান না এনে) বেপরোয়া হয়েছে,"},{"id":6,"translation":"তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।"},{"id":7,"translation":"অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোন দায়-দায়িত্ব বর্তাবে না।"},{"id":8,"translation":"পক্ষান্তরে, যে তোমার কাছে (কল্যাণের অনুসন্ধানে) ছুটে আসল,"},{"id":9,"translation":"এমতাবস্থায় যে, সে (তার রবকে) ভয় করে,"},{"id":10,"translation":"অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।(২)","footnotes":"(২) অর্থাৎ তুমি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লে।"},{"id":11,"translation":"কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।"},{"id":12,"translation":"কাজেই আল্লাহকে যে স্মরণ করতে চায়, সে যেন তাকে স্মরণ করে।","footnotes":"(১) এবং এ কুরআন দ্বারা যেন উপদেশ গ্রহণ করে।"},{"id":13,"translation":"এ আল-কুরআন আছে সম্মানিত সহীফাসমূহে।"},{"id":14,"translation":"যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে।"},{"id":15,"translation":"যা রয়েছে (ফিরিশতাদের মধ্যকার) বার্তাবাহকদের হাতে(৩),","footnotes":"(৩) অথবা এর অর্থ হচ্ছে, লেখকদের হাতে।"},{"id":16,"translation":"যারা মহাসম্মানিত, পুণ্যবান।"},{"id":17,"translation":"মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!"},{"id":18,"translation":"আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?(৪)","footnotes":"(৪) অর্থাৎ আল্লাহ তাকে এমন কোন বস্তু দ্বারা সৃষ্টি করলেন, যে সে জমিনে অহংকার প্রদর্শন করবে এবং তাঁর সাথে কুফরী করবে?"},{"id":19,"translation":"তিনি তাকে তো সামান্য শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।"},{"id":20,"translation":"তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।(৫)","footnotes":"(৫) অতঃপর তিনি এ সব পর্যায় পার করিয়ে তার জন্য নিজ মায়ের গর্ভ থেকে ভুমিষ্ঠ হওয়ার কাজ সহজ করেছেন।\n অথবা দুনিয়াতে তিনি ভালো-মন্দ পথ তার সামনে খুলে দিয়েছেন, ফলে তার জন্যে সে পথে চলা সহজ হয়েছে।"},{"id":21,"translation":"তারপর তিনিই তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।"},{"id":22,"translation":"অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।"},{"id":23,"translation":"কখনোই নয়! আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন, সে এখনো তা পালন করেনি।"},{"id":24,"translation":"কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।","footnotes":"(১) সে কীভাবে খাদ্য উপার্জন করলো?!"},{"id":25,"translation":"নিশ্চয় আমি মুষলধারে বৃষ্টির পানি বর্ষণ করি।"},{"id":26,"translation":"তারপর আমি জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি।"},{"id":27,"translation":"অতঃপর তাতে আমি শস্য উৎপন্ন করি,"},{"id":28,"translation":"আঙ্গুর ও শাক-সবজি,"},{"id":29,"translation":"যায়তূন ও খেজুর,"},{"id":30,"translation":"ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।"},{"id":31,"translation":"(আরো উৎপন্ন করলাম) ফলমূল ও পশুখাদ্য (তৃণগুল্ম।)।"},{"id":32,"translation":"এগুলো তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।"},{"id":33,"translation":"অতঃপর যখন বিকট আওয়াজ (দ্বিতীয় শিঙ্গাধ্বনি) আসবে,"},{"id":34,"translation":"সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে,"},{"id":35,"translation":"এবং তার মা ও তার বাবা থেকে,"},{"id":36,"translation":"তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।"},{"id":37,"translation":"সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখবে।"},{"id":38,"translation":"সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।"},{"id":39,"translation":"(আল্লাহর প্রস্তুতকৃত নি‘আমত দেখে) তারা সহাস্য, প্রফুল্ল থাকবে।"},{"id":40,"translation":"আর সেদিন কিছু কিছু চেহারা হবে ধূলায় ধূসরিত।"},{"id":41,"translation":"কালিমা-মলিনতায় সেগুলোকে আচ্ছন্ন করবে।"},{"id":42,"translation":"তারাই কাফির, পাপাচারী।"}]},{"id":81,"verses":[{"id":1,"translation":"সূর্যকে যখন গুটিয়ে নেয়া হবে (১)।","footnotes":"(১) তার জ্যোতি নিষ্প্রভ হবে।"},{"id":2,"translation":"আর নক্ষত্ররাজি যখন খসে পড়বে (২) ।","footnotes":"(২) এবং তা জ্যোতিহীন হবে।"},{"id":3,"translation":"আর পর্বতগুলোকে যখন (তার অবস্থান থেকে) সরিয়ে দেয়া হবে।"},{"id":4,"translation":"আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।(৩)","footnotes":"(৩) অর্থাৎ কঠিন বিপদের কারণে তাদের যত্ন নেওয়া হবে না।"},{"id":5,"translation":"আর যখন বন্য পশুগুলোকে (হাশরের ময়দানে মানুষের সাথে) সমবেত করা হবে।"},{"id":6,"translation":"আর যখন সমুদ্রগুলোকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা হবে।"},{"id":7,"translation":"আর যখন (ভালো ও মন্দ) আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।"},{"id":8,"translation":"আর যখন জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে।"},{"id":9,"translation":"কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?"},{"id":10,"translation":"আর যখন (বান্দাদের) আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।"},{"id":11,"translation":"আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।"},{"id":12,"translation":"আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে।"},{"id":13,"translation":"আর যখন জান্নাতকে (মুত্তাকীদের) নিকটবর্তী করা হবে।"},{"id":14,"translation":"তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে (আমল হিসাবে) কী উপস্থিত করেছে!"},{"id":15,"translation":"সুতরাং আমি শপথ করছি আত্মগোপনকারী (অদৃশ্য হয়ে যাওয়া) তারকাসমূহের।"},{"id":16,"translation":"যা (নিজ নিজ কক্ষপথে) চলমান এবং (দৃষ্টির আড়ালে) অদৃশ্য হয়ে যায়।"},{"id":17,"translation":"আর শপথ রাতের, যখন তা বিদায় নেয়।"},{"id":18,"translation":"আর শপথ সকালের, যখন তার আলো বিকশিত হয়।"},{"id":19,"translation":"নিশ্চয় এ আল-কুরআন সম্মানিত রাসূলের বাণী।(৪)","footnotes":"(৪) আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরীলের বহন করে আনা বাণী।"},{"id":20,"translation":"যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মহা মর্যাদাবান।"},{"id":21,"translation":"(আসমনাবাসীদের কাছে) মান্যবর, সেখানে সে (ওহী পৌঁছানোর কাজে) বিশ্বস্ত।"},{"id":22,"translation":"আর তোমাদের সাথী (মুহাম্মাদ) পাগল নয়।"},{"id":23,"translation":"আর সে তাকে (জিবরীলকে) আকাশের সুস্পষ্ট দিগন্তে দেখেছে।"},{"id":24,"translation":"আর সে (মুহাম্মাদ) তো গায়িব সম্পর্কে কৃপণ নয়।(৫)","footnotes":"(৫) অর্থাৎ তার কাছে গায়িবের যে সংবাদই আসে, তা সে সাথে সাথে পৌঁছে দেন, এটি পৌঁছাতে সে মোটেও দেরি করে না।"},{"id":25,"translation":"আর এ আল-কুরআন কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।"},{"id":26,"translation":"সুতরাং, তোমরা কোথায় যাচ্ছ?"},{"id":27,"translation":"এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।"},{"id":28,"translation":"তোমাদের মধ্যকার যে ব্যক্তি সরল পথে চলতে চায়, তার জন্য।"},{"id":29,"translation":"আর তোমরা ইচ্ছা করতে পারো না, যদি সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা না করেন।"}]},{"id":82,"verses":[{"id":1,"translation":"যখন (১) আসমান বিদীর্ণ হবে।","footnotes":"(১) ফিরিশতাদের অবতরণের ফলে।"},{"id":2,"translation":"আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।"},{"id":3,"translation":"আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে।"},{"id":4,"translation":"আর যখন কবরগুলো (মৃতদের পুনরুত্থানের জন্যে) উন্মোচিত করা হবে।"},{"id":5,"translation":"তখন প্রত্যেকেই জানতে পারবে, সে আগে কী আমল প্রেরণ করেছে এবং পেছনে কী আমল ছেড়ে এসেছে।"},{"id":6,"translation":"হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল?"},{"id":7,"translation":"যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন।"},{"id":8,"translation":"যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেভাবেই তিনি তোমাকে গঠন করেছেন।"},{"id":9,"translation":"কখনোই নয়; বরং তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার কর।"},{"id":10,"translation":"আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছে।"},{"id":11,"translation":"সম্মানিত লেখকবৃন্দ,"},{"id":12,"translation":"তারা জানে তোমরা যা করো।"},{"id":13,"translation":"নিশ্চয় সৎকর্মপরায়ণরা (কিয়ামত দিবসে) থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে (জান্নাতে) ।"},{"id":14,"translation":"আর নিশ্চয় পাপাচারীরা থাকবে (জাহান্নামের) প্রজ্বলিত আগুনে।"},{"id":15,"translation":"প্রতিদান দিবসে তারা সেখানে প্রবেশ করবে।"},{"id":16,"translation":"আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।(২)","footnotes":"(২) বরং তারা তথায় চিরকাল অবস্থান করবে।"},{"id":17,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?"},{"id":18,"translation":"তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?"},{"id":19,"translation":"সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আর সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর।"}]},{"id":83,"verses":[{"id":1,"translation":"ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।"},{"id":2,"translation":"যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।"},{"id":3,"translation":"আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয়, তখন কম দেয়।"},{"id":4,"translation":"তারা কি বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে?"},{"id":5,"translation":"এক মহা দিবসে?"},{"id":6,"translation":"যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে (হিসাবের জন্য) দাঁড়াবে।"},{"id":7,"translation":"কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা আছে সিজ্জীনে।(১)","footnotes":"(১) আমলনামা সিজ্জীনে অর্থ ক্ষতির মধ্যে নিমজ্জিত অথবা সংকীর্ণ জায়গায় বন্দী অথবা চিরস্থায়ী কয়েদখানায়।"},{"id":8,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?"},{"id":9,"translation":"লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।"},{"id":10,"translation":"সেদিন অস্বীকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য।"},{"id":11,"translation":"যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।"},{"id":12,"translation":"আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ব্যতীত কেউ এ দিবসকে অস্বীকার করে না।"},{"id":13,"translation":"যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে: ‘(এগুলো হলো) পূর্বেকার জাতিদের রূপকথা।’"},{"id":14,"translation":"কখনো নয়; বরং তারা যা (যে পাপ) অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।(২)","footnotes":"(২) ফলে তারা নিজেদের অন্তর দিয়ে সত্যকে দেখতে পায় না।"},{"id":15,"translation":"কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রবের দর্শন থেকে পর্দার আড়ালে থাকবে।"},{"id":16,"translation":"তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।"},{"id":17,"translation":"তারপর তাদেরকে বলা হবে: ‘এটাই সে শাস্তি যা তোমরা অস্বীকার করতে।’"},{"id":18,"translation":"কখনো নয়; নিশ্চয় আনুগত্যশীল লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে।(৩)","footnotes":"(৩) ইল্লিয়্যীন সপ্তম আকাশে আরশের কাছে এক স্থানের নাম। এতে মু’মিনদের রূহ ও আমলনামা রাখা হয়।"},{"id":19,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?"},{"id":20,"translation":"লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।"},{"id":21,"translation":"(আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরাই (ফিরিশতারাই) তা অবলোকন করে।"},{"id":22,"translation":"নিশ্চয় আনুগত্যশীলরা (কিয়ামত দিবসে) সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে।"},{"id":23,"translation":"তারা সুসজ্জিত আসনে বসে (৪) দেখতে থাকবে।","footnotes":"(৪) স্বীয় রবকে এবং সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতকে।"},{"id":24,"translation":"তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।"},{"id":25,"translation":"তাদেরকে মোহরকৃত বিশুদ্ধ পানীয় পান করানো হবে।"},{"id":26,"translation":"তার মোহর হবে মিসকের। আর (এ সম্মানজনক প্রতিদান পাওয়ার জন্য) প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা।"},{"id":27,"translation":"আর তার মিশ্রণ হবে তাসনীম (নামক ঝরনা) থেকে।"},{"id":28,"translation":"তা (জান্নাতের উঁচু স্তরের) একটি ঝর্ণাধারা, যা থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে।"},{"id":29,"translation":"নিশ্চয় যারা অপরাধ করেছে, তারা (দুনিয়াতে) মু’মিনদেরকে নিয়ে হাসি-ঠাট্টা করতো।"},{"id":30,"translation":"আর (দুনিয়ায়) যখন তারা মু’মিনদের পাশ দিয়ে যেত, তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রুপ করত।"},{"id":31,"translation":"আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত, তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।"},{"id":32,"translation":"আর যখন তারা মু’মিনদেরকে দেখত তখন বলতো: ‘নিশ্চয় এরা (বাপ-দাদার ধর্ম পরিহার করে) পথভ্রষ্ট।’"},{"id":33,"translation":"অথচ তাদেরকে তো মু’মিনদের (আমলের) হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।"},{"id":34,"translation":"অতএব আজ (কিয়ামত দিবসে) মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসাহাসি করবে।(৫)","footnotes":"(৫) যেমনটি কাফিররা দুনিয়াতে মু’মিনদেরকে নিয়ে হাসাহাসি করতো।"},{"id":35,"translation":"তারা সুসজ্জিত আসনে বসে (স্বীয় রবকে এবং সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতকে) দেখতে থাকবে।"},{"id":36,"translation":"কাফিরদেরকে তাদের (দুনিয়ার) কৃতকর্মের উপযুক্ত প্রতিদান দেয়া হলো তো?"}]},{"id":84,"verses":[{"id":1,"translation":"যখন আসমান (১) বিদীর্ণ হবে।","footnotes":"(১) ফিরিশতাদের অবতরণের ফলে।"},{"id":2,"translation":"আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে।"},{"id":3,"translation":"আর যখন জমিনকে (টেনে) সম্প্রসারিত করা হবে।"},{"id":4,"translation":"আর জমিন তার মধ্যে যা (২) রয়েছে, তা নিক্ষেপ করবে এবং একেবারে শূন্য হয়ে যাবে।","footnotes":"(২) যেসব গুপ্ত ভাণ্ডার ও মৃতদেহ।"},{"id":5,"translation":"আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটা তো তাকে করতেই হবে।"},{"id":6,"translation":"হে মানুষ! তোমার রবের কাছে পৌঁছতে অবশ্যই তোমাকে (ভালো কিংবা মন্দ কাজের মাধ্যমে) কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর (কিয়ামত দিবসে) তুমি তাঁর সাক্ষাৎ পাবে।"},{"id":7,"translation":"অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;"},{"id":8,"translation":"তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবেই নেওয়া হবে।"},{"id":9,"translation":"আর সে তার পরিবার-পরিজনের কাছে প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে।"},{"id":10,"translation":"পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পিছনদিক থেকে (বাম হাতে) দেয়া হবে,"},{"id":11,"translation":"সে তখন (হতাশা ও ভয়ে) নিজের ধ্বংসকে (মৃত্যুকে) ডাকতে থাকবে।"},{"id":12,"translation":"আর সে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।"},{"id":13,"translation":"নিশ্চয় সে (দুনিয়াতে) তার পরিবার-পরিজনদের মধ্যে (কুফরী ও পাপাচার নিয়ে) আনন্দে ছিল।"},{"id":14,"translation":"নিশ্চয় সে মনে করত যে, সে কখনো (পুনর্জীবনে) ফিরে যাবে না।"},{"id":15,"translation":"হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।","footnotes":"(১) অবশ্যই আল্লাহ তাকে প্রথমবারের মতো মৃত্যুর পর আবার পুনর্জীবনে ফেরত আনবেন।"},{"id":16,"translation":"অতঃপর আমি শপথ করছি, পশ্চিম আকাশের লালিমার!"},{"id":17,"translation":"আর রাতের শপথ এবং সে যা কিছু নিজের মধ্যে একত্র করে তার।"},{"id":18,"translation":"আর চাঁদের শপথ, যখন তা পরিপূর্ণ হয়।"},{"id":19,"translation":"অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।(৩)","footnotes":"(৩) অর্থাৎ তোমরা এক পর্যায় থেকে অপর পর্যায়ে উন্নীত হবে। বীর্য, রক্তপিণ্ড, অতঃপর মাংসপিণ্ড, অতঃপর জীবন, মৃত্যু ও সর্বশেষে পুনরুত্থান হয়ে জান্নাত অথবা জাহান্নামে।"},{"id":20,"translation":"অতএব তাদের কী হলো যে, তারা ঈমান আনছে না?"},{"id":21,"translation":"আর যখন তাদের কাছে আল-কুরআন তিলাওয়াত করা হয়, তখন তারা সাজদা করে না।"},{"id":22,"translation":"বরং কাফিররা মিথ্যারোপ করে।"},{"id":23,"translation":"আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।"},{"id":24,"translation":"অতএব ( রাসূল!) তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।"},{"id":25,"translation":"কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান (জান্নাত)।"}]},{"id":85,"verses":[{"id":1,"translation":"গ্রহ-নক্ষত্র শোভিত আসমানের শপথ!"},{"id":2,"translation":"আর প্রতিশ্রুত দিনের শপথ!"},{"id":3,"translation":"আর শপথ সাক্ষ্যদাতার (নবীর) এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার (উম্মতের)!(১)","footnotes":"(১) কেউ কেউ বলেছেন: شاهد এর অর্থ শুক্রবার দিন এবং مشهود এর অর্থ আরাফার দিন।"},{"id":4,"translation":"ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,(২)","footnotes":"(২) অর্থাৎ যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছিল।"},{"id":5,"translation":"(যে কুণ্ডে ছিলো) ইন্ধনপূর্ণ আগুন।"},{"id":6,"translation":"যখন তারা অগ্নিভরা কুণ্ডের কিনারায় উপবিষ্ট ছিলো।"},{"id":7,"translation":"আর মুমিনদের সাথে তারা যা করছিল তার প্রত্যক্ষদর্শী ছিলো।(৩)","footnotes":"(৩) অর্থাৎ মু’মিনদেরকে যে শাস্তি দিচ্ছিলো, তারা তার ওপর নিজেরাই সাক্ষী ছিল।"},{"id":8,"translation":"আর তারা মু’মিনদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিলো।"},{"id":9,"translation":"(সেই আল্লাহ) যিনি আসমানসমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্বের একচ্ছত্র অধিপতি। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।"},{"id":10,"translation":"নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে (এক আল্লাহর উপর ঈমান আনার কারণে)শাস্তি দিয়েছে, তারপর তারা (এ অন্যায়ের জন্য) তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।"},{"id":11,"translation":"নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত; যার তলদেশে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। এটাই বিরাট সফলতা।"},{"id":12,"translation":"নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।"},{"id":13,"translation":"নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই এগুলো পুনরায় সৃষ্টি করবেন।"},{"id":14,"translation":"আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।"},{"id":15,"translation":"মহা সম্মানিত আরশের অধিপতি,"},{"id":16,"translation":"তিনি তা-ই করেন, যা তিনি চান।"},{"id":17,"translation":"হে রাসূল! তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে?"},{"id":18,"translation":"ফির‘আউন ও সামূদের?"},{"id":19,"translation":"বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।"},{"id":20,"translation":"আর আল্লাহ তাদের পেছন দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন।"},{"id":21,"translation":"বরং এটা সম্মানিত আল-কুরআন।"},{"id":22,"translation":"সুরক্ষিত ফলকে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ।"}]},{"id":86,"verses":[{"id":1,"translation":"শপথ আসমানের ও রাতে আগমনকারীর (নক্ষত্রের)!"},{"id":2,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?"},{"id":3,"translation":"উজ্জ্বল নক্ষত্র।"},{"id":4,"translation":"প্রত্যেক জীবের ওপরই রয়েছে সংরক্ষক (ফিরিশতা)।"},{"id":5,"translation":"অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?"},{"id":6,"translation":"তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি (বীর্য) থেকে।"},{"id":7,"translation":"যা নির্গত হয় (পুরুষের) মেরুদন্ড ও (নারীর) বুকের হাঁড়ের মধ্য থেকে।"},{"id":8,"translation":"নিশ্চয় তিনি তাকে (১) ফিরিয়ে আনতে সক্ষম।","footnotes":"(১) মৃত্যুর পর পূর্বের অবস্থায়।"},{"id":9,"translation":"যেদিন (তার) গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।"},{"id":10,"translation":"তখন (২) তার কোন শক্তি এবং সাহায্যকারীও থাকবে না।","footnotes":"(২) আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে।"},{"id":11,"translation":"বৃষ্টি বর্ষণশীল আসমানের শপথ!"},{"id":12,"translation":"এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়!(৩)","footnotes":"(৩) অর্থাৎ যা বিদীর্ণ হয়ে শস্যাদি, ফলফলাদি ও বৃক্ষরাজি উৎপন্ন করে। অথবা এর অর্থ পথবিশিষ্ট জমিন যা পানি দ্বারা বিদীর্ণ হয় অথবা এমন জমিন যা বিদীর্ণ হয়ে মৃতরা পুনরুত্থানের জন্য বের হবে।"},{"id":13,"translation":"নিশ্চয় এ আল-কুরআন (হক ও বাতিলের মধ্যে) ফয়সালাকারী।"},{"id":14,"translation":"আর এটি কোন তামাশা নয়।","footnotes":"(১) বরং এ কুরআন হলো বাস্তব ও চিরসত্য।"},{"id":15,"translation":"নিশ্চয় তারা (মিথ্যারোপকারীরা) ভীষণ চক্রান্ত করছে।"},{"id":16,"translation":"আর আমিও (আমার দ্বীনকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করতে) ভীষণ কৌশল অবলম্বন করছি।"},{"id":17,"translation":"অতএব, হে রাসূল! তুমি সে কৌশল দেখার জন্যে) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।","footnotes":"(১) তাই তাদের শাস্তি ও ধ্বংসের ব্যাপারে তুমি তাড়াহুড়া করো না।"}]},{"id":87,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো,"},{"id":2,"translation":"যিনি (সুসামঞ্জস্য করে) সৃষ্টি করেন, অতঃপর (তার অবয়বকে) সুঠাম করেন।"},{"id":3,"translation":"আর যিনি (১) নির্ধারণ করেন, অতঃপর (তাদেরকে মানানসই) পথনির্দেশ দেন।","footnotes":"(১) সৃষ্টির প্রকার, ধরন ও গুণাগুণ।"},{"id":4,"translation":"আর যিনি (জমিন থেকে) ঘাস ও তৃণ-লতা উৎপন্ন করেন।"},{"id":5,"translation":"অতঃপর তা কালো শুষ্ক খড়-কুটায় পরিণত করেন।"},{"id":6,"translation":"হে রাসূল! আমি অচিরেই তোমাকে (আল-কুরআন) পড়িয়ে দিবো, অতঃপর তুমি তা ভুলবে না।"},{"id":7,"translation":"তবে আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপনীয়।"},{"id":8,"translation":"আর আমি তোমার জন্য সহজ (দ্বীন ও নেক আমলের) পথ সুগম করে দেব।"},{"id":9,"translation":"হে রাসূল! তুমি (আল-কুরআন দ্বারা মানুষকে) উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসু হয়।"},{"id":10,"translation":"অচিরেই সে-ই উপদেশ গ্রহণ করে, যে (আল্লাহকে) ভয় করে।"},{"id":11,"translation":"আর হতভাগাই তা এড়িয়ে যায়।"},{"id":12,"translation":"যে (জাহান্নামের) ভয়াবহ আগুনে প্রবেশ করবে।"},{"id":13,"translation":"অতঃপর সে সেখানে মরবেও না এবং (বাঁচার মতো) বাঁচবেও না।"},{"id":14,"translation":"অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে, যে (২) পবিত্রতা লাভ করেছে।","footnotes":"(২) শিরক ও পাপাচার থেকে।"},{"id":15,"translation":"আর সে তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে।"},{"id":16,"translation":"বরং তোমরা দুনিয়ার জীবনকে (পরকালের জীবনের ওপর) প্রাধান্য দিচ্ছ।"},{"id":17,"translation":"অথচ আখিরাতই সর্বোত্তম ও স্থায়ী।"},{"id":18,"translation":"নিশ্চয় এটা (এ নির্দেশ ও সংবাদগুলো) পূর্ববর্তী সহীফাসমূহে (লিখিত) আছে।"},{"id":19,"translation":"ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।"}]},{"id":88,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামত দিবসের) সংবাদ এসেছে?"},{"id":2,"translation":"সেদিন অনেক চেহারা হবে লাঞ্ছিত অপমানিত-অবনমিত ।"},{"id":3,"translation":"কর্মক্লান্ত, পরিশ্রান্ত।"},{"id":4,"translation":"তারা প্রবেশ করবে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে।"},{"id":5,"translation":"তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে।"},{"id":6,"translation":"তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া আর কোন খাদ্য থাকবে না।"},{"id":7,"translation":"তা (ভক্ষণকারীকে) মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।"},{"id":8,"translation":"সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল।"},{"id":9,"translation":"তারা নিজেদের (দুনিয়ার) কাজের সাফল্যে থাকবে সন্তুষ্ট-পরিতৃপ্ত।"},{"id":10,"translation":"সুউচ্চ জান্নাতে,"},{"id":11,"translation":"সেখানে তারা কোন অসার বাক্য শুনবে না।"},{"id":12,"translation":"সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,"},{"id":13,"translation":"সেখানে থাকবে সুউচ্চ খাট-পালঙ্ক।"},{"id":14,"translation":"আর সদা প্রস্তুত পানপাত্রসমূহ।"},{"id":15,"translation":"আর সারি সারি বালিশসমূহ।"},{"id":16,"translation":"আর বিস্তৃত বিছানো গালিচাসমূহ।"},{"id":17,"translation":"তারা কি উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?"},{"id":18,"translation":"আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?"},{"id":19,"translation":"আর পর্বতমালার দিকে (দৃষ্টি দেয় না যে,) কীভাবে তা স্থাপন করা হয়েছে?"},{"id":20,"translation":"আর জমিনের দিকে, কীভাবে তা (বসবাসের জন্যে) সমতল বিছানো হয়েছে?"},{"id":21,"translation":"অতএব, হে রাসূল! তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।"},{"id":22,"translation":"তুমি তাদের ওপর বল প্রয়োগকারী নও।"},{"id":23,"translation":"তবে যে (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,"},{"id":24,"translation":"ফলে আল্লাহ তাকে (জাহান্নামে প্রবিষ্ট করে) কঠিন শাস্তি দিবেন।"},{"id":25,"translation":"নিশ্চয় (মুত্যুর পর) আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।"},{"id":26,"translation":"তারপর নিশ্চয় তাদের (আমলের) হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।"}]},{"id":89,"verses":[{"id":1,"translation":"শপথ ফজরের,"},{"id":2,"translation":"শপথ (যুলহাজ্জের প্রথম) দশ রাতের,"},{"id":3,"translation":"শপথ জোড় ও বিজোড়ের।(১)","footnotes":"(১) জোড় এর অর্থ ইয়াওমুন্নাহর (কুরবানীর দিন) এবং বেজোড় এর অর্থ আরাফা দিবস অথবা জোড় বলে সকল জোড় সালাত আর বেজোড় বলে বিতর ও মাগরিবের সালাত অথবা জোড় বলে সমগ্র সৃষ্টজগত এবং বিজোড় বলে আল্লাহকে বুঝানো হয়েছে।"},{"id":4,"translation":"শপথ রাতের, যখন তা বিদায় নেয়।"},{"id":5,"translation":"নিশ্চয়ই এগুলোর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য শপথ রাখা হয়েছে?"},{"id":6,"translation":"হে রাসূল! তুমি কি দেখোনি তোমার রব কিরূপ আচরণ করেছেন, ‘আদ জাতির সাথে?"},{"id":7,"translation":"(যারা ছিলো) ইরাম গোত্রভুক্ত, তারা ছিল সুউচ্চ স্তম্ভের (মতো দেহাবয়বের) অধিকারী?"},{"id":8,"translation":"যাদের সমতুল্য (অন্য কোন জাতিকে) কোন দেশে সৃষ্টি করা হয়নি।"},{"id":9,"translation":"আর (তোমার রব কীরূপ আচরণ করেছিলেন) সামূদ সম্প্রদায়ের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?"},{"id":10,"translation":"আর কীলক গেঁথে শাস্তি প্রদানকারী ফির‘আউনের প্রতি?"},{"id":11,"translation":"যারা দেশে দেশে সীমালঙ্ঘন করেছিল।"},{"id":12,"translation":"অতঃপর তারা সেখানে(২) বিপর্যয় বৃদ্ধি করেছিল।","footnotes":"(২) কুফরী ও পাপাচার ছড়ানোর মাধ্যমে।"},{"id":13,"translation":"ফলে তোমার রব তাদের ওপর শাস্তির কশাঘাত করলেন।"},{"id":14,"translation":"নিশ্চয় তোমার রব (মানুষের আমলগুলোর প্রতি) সতর্ক দৃষ্টি রাখেন।"},{"id":15,"translation":"আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং (সম্পদ ও সন্তানাদি দ্বারা) অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে: ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’"},{"id":16,"translation":"পক্ষান্তরে যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার ওপর তার রিযককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে: ‘আমার রব আমাকে অপমান করেছেন।’"},{"id":17,"translation":"কখনো নয়; বরং তোমরা ইয়াতীমদের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন করো না।"},{"id":18,"translation":"আর তোমরা মিসকীনদের (অভুক্তদেরকে) খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না।"},{"id":19,"translation":"আর তোমরা (উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ না দিয়ে) উত্তরাধিকারের সমস্ত সম্পত্তিই গোগ্রাসে ভক্ষণ করো।"},{"id":20,"translation":"আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালোবাস।"},{"id":21,"translation":"কখনোই (ব্যাপারটি এমন) নয়; যখন জমিনকে সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ করা হবে।"},{"id":22,"translation":"আর যখন তোমার রব (বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য) উপস্থিত হবেন এবং ফিরিশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন।"},{"id":23,"translation":"আর সেদিন (সকলের সামনে) জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ (ত্রুটি-বিচ্যুতির কথা) স্মরণ করবে; কিন্তু সেই স্মরণ কী তার কোন উপকারে আসবে?"},{"id":24,"translation":"সে (আফসোস করে) বলবে: ‘হায়! যদি আমি আমার এ জীবনের জন্য কিছু (নেক আমল) আগে পাঠাতাম!’"},{"id":25,"translation":"অতঃপর সেদিন আল্লাহর শাস্তির মতো (কঠিন) শাস্তি কেউ দিতে পারবে না।"},{"id":26,"translation":"আর কেউ (শিকল দিয়ে) তাঁর বাঁধার মতো বাঁধতে পারবে না।"},{"id":27,"translation":"(মুমিনদেরকে বলা হবে,) হে প্রশান্ত আত্মা!"},{"id":28,"translation":"তুমি তোমার (প্রাপ্ত মহা প্রতিদান নিয়ে) রবের প্রতি সন্তুষ্টচিত্তে ফিরে এসো, তাঁর প্রিয়ভাজন হয়ে।"},{"id":29,"translation":"অতঃপর আমার (নেককার) বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।"},{"id":30,"translation":"আর আমার জান্নাতে প্ৰবেশ করো।"}]},{"id":90,"verses":[{"id":1,"translation":"আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।"},{"id":2,"translation":"আর (হে রাসূল!) এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) আপনার জন্য বৈধ করা হয়েছে।(১)","footnotes":"(১) حِلُّۢ শব্দটি حلول থেকে হলে এর অর্থ কোনো কিছুতে অবস্থান নেয়া, থাকা ও অবতরণ করা অথবা حلال থেকে হলে এর অর্থ হালাল হওয়া।"},{"id":3,"translation":"শপথ জনকের (মানবজাতির পিতা আদমের) এবং তাঁর সন্তানদের।"},{"id":4,"translation":"নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার নানা কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।"},{"id":5,"translation":"সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?"},{"id":6,"translation":"সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’"},{"id":7,"translation":"সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?(২)","footnotes":"(২) আল্লাহ তাকে তার উপার্জনের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন।"},{"id":8,"translation":"আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?"},{"id":9,"translation":"আর একটি জিহবা ও দু’টি ঠোঁট (দেইনি)?"},{"id":10,"translation":"আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?"},{"id":11,"translation":"কিন্তু সে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি।"},{"id":12,"translation":"আর কীসে তোমাকে জানাবে, দুর্গম গিরিপথটি কী?"},{"id":13,"translation":"তা হচ্ছে, দাস মুক্তকরণ।"},{"id":14,"translation":"অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা।"},{"id":15,"translation":"ইয়াতীম আত্মীয়-স্বজনকে (আহার পৌঁছানো),"},{"id":16,"translation":"অথবা ধূলি-মলিন মিসকীনকে (কিছু দান করা)।"},{"id":17,"translation":"অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ,যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে , আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দিয়েছে ।"},{"id":18,"translation":"তারাই সৌভাগ্যবান (ডানপন্থী)।"},{"id":19,"translation":"আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হতভাগা (বামপন্থী)।"},{"id":20,"translation":"(কিয়ামত দিবসে) তাদের ওপর ছেয়ে থাকবে অবরুদ্ধ আগুন।"}]},{"id":91,"verses":[{"id":1,"translation":"শপথ সূর্যের ও তার আলোর।"},{"id":2,"translation":"শপথ চাঁদের, যখন তা সূর্যাস্ত হওয়ার পর আবির্ভূত হয়।"},{"id":3,"translation":"শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে।"},{"id":4,"translation":"শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।"},{"id":5,"translation":"শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন।"},{"id":6,"translation":"শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।"},{"id":7,"translation":"শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্তভাবে গঠন করেছেন।"},{"id":8,"translation":"অতঃপর তিনি তাকে তার (বর্জনীয়) পাপ এবং তার (অবলম্বনীয়) তাকওয়ার বোধ দান করলেন।"},{"id":9,"translation":"নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।"},{"id":10,"translation":"এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে (নফসকে) কলুষিত করেছে।"},{"id":11,"translation":"সামূদ জাতি আপন অবাধ্যতাবশত (১) মিথ্যারোপ করেছিল।","footnotes":"(১) নিজেদের নবী সালিহকে।"},{"id":12,"translation":"যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল।"},{"id":13,"translation":"তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলেছিল: ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান করার পালা সম্পর্কে সাবধান হও।’"},{"id":14,"translation":"কিন্তু তারা তাকে (সালিহকে) মিথ্যা প্রতিপন্ন করলো এবং উষ্ট্রীকে যবহ করলো। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে (বিকট আওয়াজ দিয়ে) ধ্বংস করে দিলেন। অতঃপর তিনি সবাইকে (শাস্তি দানে) সমান বলে পরিগণিত করলেন।"},{"id":15,"translation":"আর আল্লাহ এর পরিণামকে ভয় করেন না।(২)","footnotes":"(২) অর্থাৎ আল্লাহ তাদের প্রতি যে শান্তি নাযিল করেছেন, তিনি এর কোনো পরিণামের ভয় করেন না।"}]},{"id":92,"verses":[{"id":1,"translation":"শপথ রাতের, যখন তা (অন্ধকার দিয়ে সবকিছু) ঢেকে দেয়।"},{"id":2,"translation":"শপথ দিনের, যখন তা আলোকিত হয়।"},{"id":3,"translation":"শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।"},{"id":4,"translation":"হে মানব সমাজ! নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের।(১)","footnotes":"(১) অর্থাৎ কেউ ভালো কাজ করে, যা জান্নাতে প্রবেশের উপায়। আবার কেউ খারাপ কাজ করে, যা জাহান্নামে যাওয়ার উপায়।"},{"id":5,"translation":"সুতরাং যে দান করলো এবং তাকওয়া অবলম্বন করলো,"},{"id":6,"translation":"আর উত্তম বিষয়কে সত্য বলে গ্রহণ করলো,"},{"id":7,"translation":"তাহলে আমি তার জন্য সহজ পথে চলা(২) সুগম করে দিবো।","footnotes":"(২) অর্থাৎ নেক আমল করা ও আল্লাহর পথে ব্যয় করা সহজ করে দিবো।"},{"id":8,"translation":"পক্ষান্তরে যে (আল্লাহর পথে ব্যয় না করে) কার্পণ্য করলো এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ (অমুখাপেক্ষী) মনে করলো,"},{"id":9,"translation":"আর উত্তম বিষয়কে মিথ্যারোপ করলো,"},{"id":10,"translation":"তবে আমি তার জন্য কঠিন পথে চলা(৩) সুগম করে দিবো।","footnotes":"(৩) অর্থাৎ অন্যায়-অপকর্ম করা সহজ এবং নেক আমল করা কঠিন করে দিবো।"},{"id":11,"translation":"আর তার (রাশি রাশি) ধনসম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত (ধ্বংস) হবে।"},{"id":12,"translation":"নিশ্চয় সঠিক পথ প্রদর্শন করাই আমার (আল্লাহর) দায়িত্ব।"},{"id":13,"translation":"আর অবশ্যই আমার মালিকানাতেই রয়েছে পরকাল ও ইহকাল।"},{"id":14,"translation":"অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি (জাহান্নামের) প্রজ্বলিত আগুন সম্পর্কে,"},{"id":15,"translation":"তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না,"},{"id":16,"translation":"যে (৪) মিথ্যারোপ করেছে এবং (আল্লাহর আদেশ পালন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে।","footnotes":"(৪) নবী মুহাম্মাদের আনিত বিষয়সমূহকে।"},{"id":17,"translation":"আর তা (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।(৫)","footnotes":"(৫) আবূ বকর ও তার অনুরূপ পরম মুত্তাকী লোকদেরকে।"},{"id":18,"translation":"যে তার সম্পদ (আল্লাহর পথে) ব্যয় করে নিজেকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে,"},{"id":19,"translation":"আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান তাকে দিতে হবে।"},{"id":20,"translation":"(সে স্বীয় সম্পদ ব্যয় করে) কেবল তার মহান রবের চেহারা দেখার (সন্তুষ্টির) প্রত্যাশায়।"},{"id":21,"translation":"আর অচিরেই সে (সম্মানজনক এ প্রতিদান লাভে) সন্তুষ্ট হবে।"}]},{"id":93,"verses":[{"id":1,"translation":"শপথ আলোকোজ্জ্বল দিনের,"},{"id":2,"translation":"শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।"},{"id":3,"translation":"হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে)তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।"},{"id":4,"translation":"আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।(১)","footnotes":"(১) এখানে الآخرة এবং الأولى এর অর্থ কয়েকটি হতে পারে: পরবর্তী সময় পূর্ববতী সময়, প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা।"},{"id":5,"translation":"আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।"},{"id":6,"translation":"তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।"},{"id":7,"translation":"আর তিনি তোমাকে পেয়েছেন(২) অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।","footnotes":"(২) ঈমান ও কিতাব সম্পর্কে।"},{"id":8,"translation":"তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।"},{"id":9,"translation":"সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।"},{"id":10,"translation":"আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।"},{"id":11,"translation":"আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।"}]},{"id":94,"verses":[{"id":1,"translation":"আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?(১)","footnotes":"(১) যার ফলে তোমার নিকট অহী ধারণ করা প্রিয় হয়ে উঠেছে।"},{"id":2,"translation":"আর আমি তোমার থেকে তোমার বোঝা অপসারিত করেছি,"},{"id":3,"translation":"যা (যে বোঝা) তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।"},{"id":4,"translation":"আর আমি তোমার (মর্যাদা বৃদ্ধির) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।(২)","footnotes":"(২) যার ফলে তোমার নাম আযান, ইকামত ইত্যাদিতে সদা উল্লেখ হয়ে থাকে।"},{"id":5,"translation":"সুতরাং কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা।"},{"id":6,"translation":"নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা (সস্তি)।"},{"id":7,"translation":"অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর (তোমার রবের) ইবাদাতে রত হও।"},{"id":8,"translation":"আর তুমি তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করো।"}]},{"id":95,"verses":[{"id":1,"translation":"শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই) ’ এর।"},{"id":2,"translation":"শপথ ‘সিনাই’ পর্বতের,"},{"id":3,"translation":"শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।"},{"id":4,"translation":"অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।"},{"id":5,"translation":"তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।(১)","footnotes":"(১) আয়াতে দুটি অর্থ হতে পারে: আমি তাকে দুনিয়াতে যৌবনের পর বার্ধক্যে ফিরিয়ে দিয়েছি, অথবা তার কুফরির কারণে আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি।"},{"id":6,"translation":"তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।"},{"id":7,"translation":"সুতরাং, হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?"},{"id":8,"translation":"আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?"}]},{"id":96,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।"},{"id":2,"translation":"তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে।"},{"id":3,"translation":"পড়, আর তোমার রব মহাদয়ালু।"},{"id":4,"translation":"যিনি (মানুষকে) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।"},{"id":5,"translation":"তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।"},{"id":6,"translation":"কখনো নয়, নিশ্চয় (পাপিষ্ঠ) মানুষ (আল্লাহর) সীমালঙ্ঘন করে থাকে।(২)","footnotes":"(২) যেমন আবূ জাহল।"},{"id":7,"translation":"কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।"},{"id":8,"translation":"হে মানুষ! নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।"},{"id":9,"translation":"তুমি কি তাকে দেখেছ, যে নিষেধ করে।(৩)","footnotes":"(৩) আবূ জাহেল কা‘বায় সালাত করতে নিষেধ করতো।"},{"id":10,"translation":"এক বান্দা (মুহাম্মাদ)-কে, যখন সে (কা‘বায়) সালাত আদায় করে?"},{"id":11,"translation":"তুমি কি লক্ষ্য করেছো, যদি সে হিদায়াতের ওপর থাকে,"},{"id":12,"translation":"অথবা তাকওয়ার নির্দেশ দেয়?"},{"id":13,"translation":"তুমি কি লক্ষ্য করেছো, যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?"},{"id":14,"translation":"সে কি জানে না যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখেন?"},{"id":15,"translation":"কখনো নয়, যদি সে (৪)বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাবো।","footnotes":"(৪) আমার বান্দাকে কষ্ট দেয়া ও তাঁর প্রতি মিথ্যারোপ করা থেকে।"},{"id":16,"translation":"সেই সম্মুখ চুলের গুচ্ছের অধিকারী ব্যক্তি (কথায়) মিথ্যাবাদী এবং (কর্মে) পাপিষ্ঠ।"},{"id":17,"translation":"অতএব, সে (নিজেকে উদ্ধার করতে) তার সভাসদদেরকে ডেকে আনুক।"},{"id":18,"translation":"অচিরেই আমি ডেকে নিবো জাহান্নামের (কঠিনচিত্ত) প্রহরীদেরকে।"},{"id":19,"translation":"কখনো নয়; তুমি তার (আদেশ-নিষেধ কোনটারই) আনুগত্য করবে না। আর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং (আনুগত্যের মাধ্যমে) তাঁর নৈকট্য লাভ করো।"}]},{"id":97,"verses":[{"id":1,"translation":"নিশ্চয় আমি আল-কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’।"},{"id":2,"translation":"আর তোমাকে কীসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?"},{"id":3,"translation":"‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।"},{"id":4,"translation":"সে রাতে ফিরিশতারা ও রূহ (জিবরীল) তাদের রবের অনুমতিক্রমে (১) সকল সিদ্ধান্ত নিয়ে (জমিনে) অবতরণ করে।","footnotes":"(১) আগামী বৎসরের জন্য।"},{"id":5,"translation":"শান্তিময় সেই রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত (অব্যাহত) থাকে।"}]},{"id":98,"verses":[{"id":1,"translation":"আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তাদের কাছে সুস্পষ্ট দলিল-প্রমাণ না আসা পর্যন্ত তারা কিছুতেই সে কুফরী থেকে ফিরে আসতো না।"},{"id":2,"translation":"(এ সুস্পষ্ট দলীল ও প্রমাণ হলো) আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল (মুহাম্মাদ), যে পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে শোনায়।"},{"id":3,"translation":"যাতে (লিপিবদ্ধ) আছে সুদৃঢ়-সঠিক বিধানসমূহ।"},{"id":4,"translation":"আর যাদেরকে (১) কিতাব দেয়া হয়েছিল তারা তো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ (২) আসার পরই মতানৈক্যে জড়িয়ে পড়েছে।","footnotes":"(১) তাওরাত ও ইঞ্জীল।\n (২) রাসূল ও আল-কুরআন।"},{"id":5,"translation":"অথচ তাদেরকে কেবল (আল-কুরআনে) এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে, সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর এটিই হলো সঠিক দ্বীন।","footnotes":"(১) অর্থাৎ শিরক থেকে বিরত থাকে।"},{"id":6,"translation":"নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। তারাই হলো নিকৃষ্ট সৃষ্টি।"},{"id":7,"translation":"(পক্ষান্তরে) নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।"},{"id":8,"translation":"তাদের রবের কাছে তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।"}]},{"id":99,"verses":[{"id":1,"translation":"(কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,"},{"id":2,"translation":"আর জমিন তার (১) বোঝা বের করে দিবে,","footnotes":"(১) অভ্যন্তরের মৃতদেহ ও অন্যান্য সকল।"},{"id":3,"translation":"আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’"},{"id":4,"translation":"সেদিন জমিন তার (২) বৃত্তান্ত বর্ণনা করবে,","footnotes":"(২) তাতে সংঘটিত ভালো-মন্দ কাজের।"},{"id":5,"translation":"যেহেতু তোমার রব তাকে (এসব কথা প্রকাশ করার) নির্দেশ দিয়েছেন।"},{"id":6,"translation":"সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।"},{"id":7,"translation":"অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।"},{"id":8,"translation":"(অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।"}]},{"id":100,"verses":[{"id":1,"translation":"শপথ ঊর্ধশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,"},{"id":2,"translation":"অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।"},{"id":3,"translation":"অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,"},{"id":4,"translation":"অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।"},{"id":5,"translation":"অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,"},{"id":6,"translation":"নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।"},{"id":7,"translation":"আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।"},{"id":8,"translation":"আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।(১)","footnotes":"(১) অর্থাৎ ধন-সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তা ব্যয়ে কার্পণ্য করে।"},{"id":9,"translation":"তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে?"},{"id":10,"translation":"আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।"},{"id":11,"translation":"নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।"}]},{"id":101,"verses":[{"id":1,"translation":"(১) মহাভীতিপ্রদ শব্দ!","footnotes":"(১) প্রচণ্ড শক্তিতে মানুষের অন্তরকে করাঘাতকারী।"},{"id":2,"translation":"সে মহাভীতিপ্রদ শব্দ কী?"},{"id":3,"translation":"হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, মহা আঘাতকারী সেই বিপর্যয় কী?"},{"id":4,"translation":"সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।"},{"id":5,"translation":"আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।"},{"id":6,"translation":"অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,"},{"id":7,"translation":"সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।"},{"id":8,"translation":"আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,"},{"id":9,"translation":"তার আবাস হবে ’হাবিয়াহ’।"},{"id":10,"translation":"হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?"},{"id":11,"translation":"প্রজ্বলিত আগুন।"}]},{"id":102,"verses":[{"id":1,"translation":"(হে মানুষ!) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে(১) ভুলিয়ে রেখেছে।","footnotes":"(১) আল্লাহর আনুগত্য থেকে।"},{"id":2,"translation":"যতক্ষণ না তোমরা (মৃুত্যবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।"},{"id":3,"translation":"কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,"},{"id":4,"translation":"তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।"},{"id":5,"translation":"কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করতে!(২)","footnotes":"(২) আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন এটি নিশ্চিত জানলে, তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।"},{"id":6,"translation":"তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;"},{"id":7,"translation":"তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।"},{"id":8,"translation":"তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।"}]},{"id":103,"verses":[{"id":1,"translation":"সময়ের শপথ,"},{"id":2,"translation":"নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।"},{"id":3,"translation":"তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।(১)","footnotes":"(১) অর্থাৎ যারা এ সব বৈশিষ্ট্যে গুনান্বিত তারা ইহকাল ও পরকালে ক্ষতির সম্মুখীন না হয়ে মুক্তিপ্রাপ্ত ও সফল হবে।"}]},{"id":104,"verses":[{"id":1,"translation":"দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,"},{"id":2,"translation":"যে (কাঁড়ি কাঁড়ি ) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।"},{"id":3,"translation":"সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।"},{"id":4,"translation":"কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।"},{"id":5,"translation":"হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?"},{"id":6,"translation":"এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।"},{"id":7,"translation":"যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।"},{"id":8,"translation":"নিশ্চয় তা তাদের ওপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।"},{"id":9,"translation":"দীর্ঘ খুঁটিসমূহে।(২)","footnotes":"(২) অর্থাৎ অপরাধীদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে সে আগুন ঢাকনা দিয়ে বন্ধ করে তার ওপর দীর্ঘ খুঁটি গেড়ে দেয়া হবে, যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।"}]},{"id":105,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! তুমি কি লক্ষ্য করে দেখনি, তোমার রব (আবরাহার) হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?"},{"id":2,"translation":"তিনি কি তাদের (কা‘বা ঘর ধ্বংসের) ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?"},{"id":3,"translation":"আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখি প্রেরণ করেছিলেন।"},{"id":4,"translation":"যেগুলো তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর।"},{"id":5,"translation":"ফলে তিনি তাদেরকে (জন্তু জানোয়ারের) ভক্ষিত তৃণলতার মতো (ধ্বংস) করে দিলেন।"}]},{"id":106,"verses":[{"id":1,"translation":"কুরায়শের অভ্যস্ততা ও আসক্তির কারণে,"},{"id":2,"translation":"শীতকালে ও গ্রীষ্মকালে তারা(১) ভ্রমণে অভ্যস্ত হওয়ায়,","footnotes":"(১) বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামেন ও সিরিয়া।"},{"id":3,"translation":"অতএব তারা যেন এ (কা‘বা) গৃহের রবের ‘ইবাদাত করে,"},{"id":4,"translation":"যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।"}]},{"id":107,"verses":[{"id":1,"translation":"তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?"},{"id":2,"translation":"সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,"},{"id":3,"translation":"আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।"},{"id":4,"translation":"অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,"},{"id":5,"translation":"যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,"},{"id":6,"translation":"যারা লোক দেখানোর জন্য তা করে,(১)","footnotes":"(১) অর্থাৎ লোক দেখানোর জন্যে সালাত আদায় ও নেক আমলসমূহ করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে না।"},{"id":7,"translation":"এবং ছোট-খাট গৃহসামগ্রী প্ৰদান করতে বিরত থাকে।"}]},{"id":108,"verses":[{"id":1,"translation":"হে নবী! নিশ্চয় আমি তোমাকে (নি‘আমতে পরিপূর্ণ) কাউছার (১) দান করেছি।","footnotes":"(১) জান্নাতের একটি ঝর্ণা।"},{"id":2,"translation":"কাজেই তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।"},{"id":3,"translation":"নিশ্চয় তোমার শত্রুই প্রকৃত অর্থে নির্বংশ।(২)","footnotes":"(২) তোমার শত্রুরাই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে এবং নির্বংশ হবে।"}]},{"id":109,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! বল: ‘হে কাফিররা!"},{"id":2,"translation":"‘তোমরা যার (যে সব মূর্তির) ‘ইবাদত করো আমি তার ‘ইবাদত করি না।’"},{"id":3,"translation":"‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’"},{"id":4,"translation":"‘আর তোমরা যার ‘ইবাদাত করছো, আমি তার ‘ইবাদাতকারী নই।’"},{"id":5,"translation":"‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’"},{"id":6,"translation":"‘তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।’(১)","footnotes":"(১) অর্থাৎ তোমাদের জন্য তোমাদেরই বানানো বানোয়াট ধর্ম; পক্ষান্তরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানী ধর্ম।"}]},{"id":110,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! যখন আল্লাহর সাহায্য ও (মক্কা) বিজয় আসবে,"},{"id":2,"translation":"তখন তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে।"},{"id":3,"translation":"অতএব, (১) তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।","footnotes":"(১) আল্লাহর সাহায্য ও বিজয়ের নি‘আমতের শুকরিয়া স্বরূপ।"}]},{"id":111,"verses":[{"id":1,"translation":"ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।"},{"id":2,"translation":"তার ধন-সম্পদ এবং সে যা উপাৰ্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোন কাজে আসবে না।"},{"id":3,"translation":"অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।"},{"id":4,"translation":"আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,(১)","footnotes":"(১) তার স্ত্রী উম্মে জামিলও লেলিহান আগুনে প্রবেশ করবে, যে পথে কাঁটা বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতো।"},{"id":5,"translation":"তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।(২)","footnotes":"(২) যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।"}]},{"id":112,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! তুমি বলো: তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।"},{"id":2,"translation":"আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।"},{"id":3,"translation":"তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।(১)","footnotes":"(১) অর্থাৎ তাঁর কোন সন্তান নেই এবং তাঁর কোন পিতাও নেই।"},{"id":4,"translation":"আর তাঁর সমতুল্য-সদৃশ কেউ নেই।"}]},{"id":113,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে,(১)","footnotes":"(১) ফালাকের অনেক অর্থ রয়েছে, যেমন: ফাটানো, চিরে ফেলা বা ভেদ করা, প্রভাত, সৃষ্টি ইত্যাদি।"},{"id":2,"translation":"(আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,"},{"id":3,"translation":"আরও (আশ্রয় চাচ্ছি) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,"},{"id":4,"translation":"আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,"},{"id":5,"translation":"এবং (আশ্রয় চাচ্ছি) হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’"}]},{"id":114,"verses":[{"id":1,"translation":"হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,"},{"id":2,"translation":"(আশ্রয় চাই) মানুষের অধিপতির কাছে,"},{"id":3,"translation":"(আশ্রয় চাই) মানুষের ইলাহ’র (সত্য উপাস্যের) কাছে,"},{"id":4,"translation":"(আরও আশ্রয় চাই) কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে (কুমন্ত্রণা দিয়ে) দ্রুত আত্ম গোপন করে।"},{"id":5,"translation":"যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,"},{"id":6,"translation":"(মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তান) জিনদের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও।"}]}]
